BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 28 Feb, 2026 | ১৬ ফাল্গুন, ১৪৩২
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • জোরালো উত্তুরে হাওয়ায় বর্ষ বিদায়, মুহূর্তে শহরে ফিরল শীতের আমেজ

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তুরে হাওয়া জোরালো হতেই মঙ্গলবার বছরের শেষদিনে কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ কিছুটা ফিরে এল। তাপমাত্রা কমেছে উত্তরবঙ্গেও। সব জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা কমে যাওয়ায় নরম মনোরম শীতের ছোঁয়ার মধ্য দিয়েই পুরনো বছর বিদায় নিয়েছে। আজ, বুধবার ...

    ০১ জানুয়ারি ২০২৫ বর্তমান
    গল্ফগ্রিনের মসজিদ পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবার পাচ্ছে পাকা ঘর

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রিন্স আনোয়ার শাহ রোডে গল্ফগ্রিন থানার পাশের মসজিদ পাড়া অগ্নিকাণ্ডে পুড়ে গিয়েছিল। সেখানে ১৩টি বাড়ি নতুন করে তৈরি হচ্ছে। কাঠ বা বাঁশের ঘর নয়, তৈরি হচ্ছে পাকা বাড়ি। ঝুপড়ি পাল্টে হচ্ছে পাকা ঘর। ২৮ অক্টোবর ভোরবেলা ...

    ০১ জানুয়ারি ২০২৫ বর্তমান
    রেষারেষি করতে গিয়ে ধাক্কা মহিলাকে, চারটি বাসে ভাঙচুর চালাল ক্ষিপ্ত জনতা

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেসরকারি বাসের রেষারেষি অব্যাহত শহরে। বছরের শেষদিনে দুই বেসরকারি বাসের রেষারেষিতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক বৃদ্ধা! অণিমা দত্ত নামে ৬২ বছরের ওই বৃদ্ধা গুরুতর জখম অবস্থায় আর জি কর হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে চিকিৎসাধীন। মঙ্গলবার ...

    ০১ জানুয়ারি ২০২৫ বর্তমান
    ডিজিটাল যুগেও পুরনো মেশিনে চলছে ৬৫ বছরের ছাপাখানা, হচ্ছে ক্যালেন্ডার   

    নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ডিজিটাল অফসেটের যুগে গুরুত্ব হারিয়েছে ছাপাখানার যন্ত্রপাতি। বাজারে আর পাওয়া যায় না অক্ষরের ছাঁচ। তবে এই কালেও পুরনো মেশিনের উপর ভর করে চলছে হাওড়ার আন্দুলের ৬৫ বছরের এক ছাপাখানা। বর্তমান মালিক ষাটোর্ধ্ব। নাম শ্রীকুমার কুণ্ডু চৌধুরী। ...

    ০১ জানুয়ারি ২০২৫ বর্তমান
    মধ্যমগ্রামে যশোর রোডের সার্ভিস, রোড যেন ফুড জোন, নাকাল মানুষ

    শ্যামলেন্দু গোস্বামী, বারাসত: জাতীয় সড়কের পাশেই রয়েছে সার্ভিস রোড। মধ্যমগ্রামে সেই সার্ভিস রোডই হয়ে উঠেছে ফুড জোন। বিকেলের পর রকমারি খাবারের দোকান বসে রাস্তার ধারে। ফলে সাধারণ মানুষের পক্ষে সার্ভিস রোড দিয়ে যাতায়াত করাই দায় হয়ে পড়েছে। এ নিয়ে বিমানবন্দর ...

    ০১ জানুয়ারি ২০২৫ বর্তমান
    ডিজিটাল অ্যারেস্ট: অর্ধেক টাকা ফেরাল বারাসত সাইবার থানা

    নিজস্ব প্রতিনিধি, বারাসত: বারাসতের কোকাপুরের বাসিন্দা সেলিম আহমেদ। ২৬ সেপ্টেম্বর তাঁর নম্বরে একটি ফোন এসেছিল। অপর প্রান্ত থেকে বলা হয়, সেলিম আহমেদ নামে একটি পার্সেল বুকিং হয়েছে। সে’টি মুম্বই থেকে ইরানে যাচ্ছে। কিন্তু পার্সেলে মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট, ডেবিট কার্ড ...

    ০১ জানুয়ারি ২০২৫ বর্তমান
    বাগনানে জাতীয় সড়কে উল্টে গেল ট্যাঙ্কার  

    সংবাদদাতা, উলুবেড়িয়া: মাত্র ন’দিনের মধ্যে ফের একই ধরনের দুর্ঘটনা। মঙ্গলবার দুপুরে ১৬ নম্বর জাতীয় সড়কের বাগনানের চন্দ্রপুরে উল্টে গেল গ্যাস ভর্তি ট্যাঙ্কার। দুর্ঘটনার পর দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গ্যাস ট্যাঙ্কারটিকে তোলার চেষ্টা শুরু করেন। এদিন দুপুরে একটি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার ...

    ০১ জানুয়ারি ২০২৫ বর্তমান
    বর্ষশেষের ভিড়ে জেলার অন্যান্য পর্যটন কেন্দ্রকে টেক্কা গড়চুমুকের  

    সংবাদদাতা, উলুবেড়িয়া: বছরের শেষ দিনে পর্যটকদের ভিড়ে হাওড়া জেলার অন্যান্য পর্যটন কেন্দ্রকে টেক্কা দিল গড়চুমুক। মিনি চিড়িয়াখানা ও ইকো পার্কের টানেই মঙ্গলবার ঝাঁকে ঝাঁকে লোক এসেছে এখানে। সকাল থেকেই দলে দলে মানুষ আসতে থাকেন গড়চুমুকে। এসেছে অজস্র পিকনিক পার্টিও। ...

    ০১ জানুয়ারি ২০২৫ বর্তমান
    গরফায় ফ্ল্যাটে ইঞ্জিনিয়ারিং ছাত্রীকে ধর্ষণ

    সুজিত ভৌমিক, কলকাতা: প্রথমে জোর করে মদ্যপান। তারপর আচ্ছন্ন অবস্থার সুযোগ নিয়ে ধর্ষণ। বন্ধুত্বের এই ভয়াবহ পরিণাম প্রকাশ্যে এল বর্ষবরণের রাতে। ইঞ্জিনিয়ারিং ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হল সেন্ট জেভিয়ার্স কলেজের এক পড়ুয়াকে। ধৃতের নাম সৃঞ্জয় দাশগুপ্ত। ঘটনাটি গত ২১ ...

    ০১ জানুয়ারি ২০২৫ বর্তমান
    হাওড়া ও শিয়ালদহ লাইনে নতুন বছরেই যাত্রীবান্ধব ট্রেন পরিষেবা

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নতুন বছরের প্রথম দিন, অর্থাৎ আজ বুধবার থেকে নয়া টাইম টেবিল অনুযায়ী ছুটবে হাওড়া ও শিয়ালদহ লাইনের সমস্ত ট্রেন। একইসঙ্গে পরিবর্তিত সূচি অনুযায়ী শিয়ালদহ ডিভিশনে আরও একটি নয়া কৃষ্ণনগর-রানাঘাট লোকাল ট্রেন পেতে চলেছেন যাত্রীরা। পূর্ব রেলের ...

    ০১ জানুয়ারি ২০২৫ বর্তমান
    মাইক বন্ধ করাই ভিলেন! পারমাদন অভয়ারণ্যে ক্রমেই কমছে পর্যটক

    সংবাদদাতা, বনগাঁ: শীতের মরশুমেও কার্যত পর্যটক-শূন্য বাগদার পারমাদন অভয়ারণ্য। বছরের শেষ রবিবার হাতে গোনা পর্যটককে দেখা গেল সেখানে। বছরের শেষ দিনেও পর্যটকের সংখ্যা অন্যান্য বছরের তুলনায় কম ছিল। হাতে গোনা দু’-একটি পিকনিকের দলকে দেখা গিয়েছে। অথচ কয়েক বছর আগেও ...

    ০১ জানুয়ারি ২০২৫ বর্তমান
    সাড়ে ৬ কোটি টাকার জাল ওষুধ বাজেয়াপ্ত, ধৃত ১, উদ্ধার ক্যান্সারের নকল ট্যাবলেটও

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেন্দ্র-রাজ্য যৌথ হানায় ৬ কোটি ৬০ লক্ষ টাকার ভেজাল ওষুধ ও ইঞ্জেকশন ধরা পড়ল শহর থেকে। ভবানীপুরের রূপনারায়ণ নন্দন লেন এলাকার একটি পাইকারি দোকানে হানা দেওয়ায় উদ্ধার হয়েছে এই বিপুল ওষুধ। ক্যান্সার, সুগার, প্রেশার সহ অসংখ্য ...

    ০১ জানুয়ারি ২০২৫ বর্তমান
    বছরের শেষদিন সায়েন্স শো জমজমাট, অবাক চোখে দেখল শিশুরা

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাদা, লাল বেলুনের উপর লেজার আলো ফেললেই সশব্দে তা ফেটে যাচ্ছে। কিন্তু বেলুনের রঙ নীল হলেই ফাটার নাম নেই। এটা কি ম্যাজিক? চোখ গোল গোল করে দেখছে কচিকাঁচারা। জ্বলতে থাকা বাল্বের নীচে হাওয়ার বেগ দিলেই ম্যাজিক। ...

    ০১ জানুয়ারি ২০২৫ বর্তমান
    নববর্ষ থেকেই ‘নাইট সার্ভিস’ মেট্রোয় বাড়তি ১০ টাকা ভাড়া

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নতুন বছরের প্রথম দিন থেকেই মেট্রো যাত্রীদের উপর বাড়তি সারচার্জ চাপাল রেল। কলকাতা মেট্রোর নর্থ-সাউথ করিডোরে আজ ১ জানুয়ারি থেকে নাইট সার্ভিসের ভাড়ার উপর অতিরিক্ত ১০ টাকা সারচার্জ দিতে হবে। কবি সুভাষ-দমদম দুই প্রান্ত থেকে রাত ...

    ০১ জানুয়ারি ২০২৫ বর্তমান
    বিদায় ২০২৪, স্বাগত ২০২৫: উন্মাদনায় রাত জাগল কলকাতা

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সেন্ট পলস ক্যাথিড্রালের পাশের রাস্তা দিয়ে বাবা-মায়ের হাত ছেড়ে দৌড়চ্ছে শিশুটি। পিছন থেকে মায়ের চিত্কার, ‘টুপিটা পরে নে।’ কনকনে ঠান্ডা নেই। কিন্তু একটু হাঁটাচলা করলেই গরম লাগছে—নেই তেমন পরিস্থিতিও। পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুনের আবাহনে মেতে ...

    ০১ জানুয়ারি ২০২৫ বর্তমান
    ধান ক্রয়ে রেকর্ড খাদ্যদপ্তরের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি খরিফ মরশুমের প্রথম দু’মাসে চাষিদের কাছ থেকে রেকর্ড পরিমাণ ধান কিনেছে রাজ্য সরকার। খাদ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, গতবছর নভেম্বর-ডিসেম্বর মাসে সরকারি উদ্যোগে যে পরিমাণ ধান কেনা হয়েছিল এবার একই সময়ে কেনা হয়েছে তার দ্বিগুণেরও বেশি। ...

    ০১ জানুয়ারি ২০২৫ বর্তমান
    রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নতুন বছরেও গৃহস্থের গ্যাসের দামে কোনও সুরাহা মিলল না। ৩১ ডিসেম্বর পেট্রলিয়াম মন্ত্রক ১৪.২ কেজি রান্নার গ্যাসের যে দাম ঘোষণা করেছে, তাতে জানুয়ারিতে কলকাতায় সিলিন্ডার পিছু দাম ৮২৯ টাকাই থাকবে। তবে বাণিজ্যিক সিলিন্ডারের ক্ষেত্রে দামে ১৬ ...

    ০১ জানুয়ারি ২০২৫ বর্তমান
    রাজ্যে শূন্যপদের পরিস্থিতি বুঝতে সব দপ্তরের কর্মী সংক্রান্ত তথ্য চাইল নবান্ন

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য প্রশাসনে বিভিন্ন দপ্তরের সচিবালয় পর্যায়ের অফিসগুলিতে কর্মী সংক্রান্ত তথ্য চাওয়া হল। কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর থেকে এই ব্যাপারে সব দপ্তরকে চিঠি পাঠানো হয়েছে। লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট (এলডিএ), আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট (ইউডিএ), হেড অ্যাসিস্ট্যান্ট ও ...

    ০১ জানুয়ারি ২০২৫ বর্তমান
    কড়া নিরাপত্তায় ভেল্টিলেশনে ‘কালীঘাটের কাকু’

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরের একটি বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনে রেখে চিকিৎসা চলছে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকুর’। সোমবার তাঁকে জেল হাসপাতাল থেকে প্রথমে এসএসকেএম, পরে স্থানান্তরিত করা হয় একটি বেসরকারি হাসপাতালে। তাঁর কেবিনের বাইরে রয়েছে বড় ...

    ০১ জানুয়ারি ২০২৫ বর্তমান
    পরীক্ষার দায়িত্ব এড়াতে পারবেন না শিক্ষকরা, কড়া বার্তা পর্ষদের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ক্লাস নেওয়ার পাশাপাশি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় দায়িত্বও শিক্ষকদের। আর কোনও অজুহাতেই তা এড়িয়ে যেতে পারবেন না তাঁরা। তাহলে সেটা শিক্ষকদের খামতি হিসেবে ধরা হবে। নতুন বছরের অ্যাকাডেমিক ক্যালেন্ডারে তা স্পষ্ট করে দিল মধ্যশিক্ষা পর্ষদ। উত্তরপত্র মূল্যায়ন ...

    ০১ জানুয়ারি ২০২৫ বর্তমান
    বাংলা-অসমের সীমান্ত এলাকায় বিস্ফোরণের ছক কষেছিল এবিটি

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০ হাজার টাকা দরের এক একটা ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)! এহেন আইইডি দি঩য়েই বাংলা-অসমের বাংলাদেশ লাগোয়া সীমান্তের ভারতীয় অংশে বিস্ফোরণের ছক কষেছিল আনসারুল্লা বাংলা টিম (এবিটি)। জঙ্গি সংগঠনের প্রধান জসিমুদ্দিন আনসারির নির্দেশে সেই কাজ ‘সম্পন্ন’ করতেই ...

    ০১ জানুয়ারি ২০২৫ বর্তমান
    নতুন ভোটার তালিকা প্রকাশের আবহে রাজ্যের সিইও’র অবসর

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবসর নিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) আরিজ আফতাব। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ছিল তাঁর কর্মজীবনের শেষদিন। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ওই পদে যোগ দেন তিনি। এই দুঁদে আইএএস অফিসার, তারপর থেকে দক্ষ হাতেই পরিচালনা করেছেন বিধানসভা এবং ...

    ০১ জানুয়ারি ২০২৫ বর্তমান
    নির্দেশ কার্যকর হয়নি? রাজ্যের আরও এক কর্তার বেতন বন্ধের নির্দেশ হাইকোর্টের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাইকোর্টের নির্দেশ কার্যকর না করায় কোপে পড়তে হয়েছিল রাজ্য প্রশাসনের দুই শীর্ষপদস্থ আমলাকে। তাঁদের বেতন বন্ধ করতেই মাত্র পাঁচদিনে প্রাপ্য হাতে পেয়েছিলেন এক পুরকর্মী। নির্দেশ কার্যকর না করায় একইভাবে রাজ্য প্রশাসনের আরও এক কর্তার বেতন বন্ধ করে ...

    ০১ জানুয়ারি ২০২৫ বর্তমান
    ওড়িশা নিয়ে যাওয়া হল জিনাতকে

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আলিপুর চিড়িয়াখানা থেকে ওড়িশা নিয়ে যাওয়া হল বাঘিনি জিনাতকে। মঙ্গলবার বছরের শেষদিন বিশেষ একটি গাড়িতে নিয়ে যাওয়া হয় তাকে। পুলিস গ্রিন করিডরের ব্যবস্থা করেছিল। রাজ্যের বনদপ্তর জানিয়েছে, বাঘিনিটি সম্পূর্ণ সুস্থ। শারীরিক পরীক্ষার সমস্ত রিপোর্ট ঠিকঠাক দেখে ...

    ০১ জানুয়ারি ২০২৫ বর্তমান
    বছর শেষ, এখনও নাম চূড়ান্ত হল না বঙ্গ বিজেপির নতুন রাজ্য সভাপতির

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বছর কার্যত শেষ হয়ে গেল। অথচ এখনও রাজ্য বিজেপির পরবর্তী সভাপতির নাম চূড়ান্ত করতে পারলেন না পার্টির কেন্দ্রীয় নেতারা। গত সেপ্টেম্বরে সুকান্ত মজুমদার বঙ্গ বিজেপির সভাপতি হিসেবে নিজের মেয়াদ পূর্ণ করেছেন। আর আগে থেকেই ওই পদে ...

    ০১ জানুয়ারি ২০২৫ বর্তমান
    নয়া ফাঁদ ‘জাম্পড ডিপোজিট স্ক্যাম’! অ্যাপে ক্রেডিট ব্যালেন্স চেক করলেই অ্যাকাউন্ট ফাঁকা

    অলকাভ নিয়োগী, বিধাননগর: হঠাৎ হঠাৎ আসছে মেসেজ। কিন্তু একটাও ভুয়ো এসএমএস নয়। সত্যিই টাকা ক্রেডিট হয়েছে অ্যাকাউন্টে! কে পাঠাল টাকা? এই কৌতূহলে যদি মোবাইলের অ্যাপ খুলে ক্রেডিট ব্যালেন্স চেক করতে যান, মুহূর্তের মধ্যে ফাঁকা হয়ে যেতে পারে অ্যাকাউন্ট! সাধারণ মানুষকে ...

    ০১ জানুয়ারি ২০২৫ বর্তমান
    বেতনের সর্বোচ্চ সীমার পরও বন্ধ নয় ইনক্রিমেন্ট, শিক্ষকদের স্বার্থে সিদ্ধান্ত মমতার

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্কুলে কর্মজীবন শুরু করেছিলেন তরুণ বয়সে। আপাতভাবে এটা কৃতিত্বই। কিন্তু এই কৃতিত্বই যদি চাকরির শেষজীবনে বেতনবৃদ্ধির অন্তরায় হয়ে দাঁড়ায়? বেতনক্রম একটি নির্দিষ্ট সীমায় পৌঁছে গেলে আর ইনক্রিমেন্ট মিলবে না। নিয়মের এমন জাঁতাকলে পড়ে বছরের পর বছর ...

    ০১ জানুয়ারি ২০২৫ বর্তমান
    আলিপুরদুয়ারেও ছদ্মবেশে ঘাঁটি গাড়ার চেষ্টা করেছিল নূর ও গাজি 

    নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও সংবাদদাতা, আলিপুরদুয়ার: যুবকদের মগজ ধোলাইয়ের উদ্দেশ্যেই আলিপুরদুয়ারে কয়েকদফা ঘুরে গিয়েছিল বাংলাদেশি জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলা টিমের (এবিটি) আইইডি বিশেষজ্ঞ নুর ও তার ডান হাত গাজি রহমান। তারা নির্দিষ্ট উদ্দেশ্যে এসেছিল। অসম ও মুর্শিদাবাদ জেলা থেকে ...

    ০১ জানুয়ারি ২০২৫ বর্তমান
    কালিয়াগঞ্জে নির্যাতিতার মাকে চাকরি দিল রাজ্য সরকার

    নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: বছর দেড়েক আগে কালিয়াগঞ্জের সাহেবঘাটা এলাকায় এক নাবালিকার মৃতদেহ উদ্ধারের ঘটনায় ধর্ষণ করে খুনের অভিযোগে আলোড়ন তৈরি হয়। সেই নির্যাতিতার মা সাবিত্রী সরকার বর্মণকে চাকরি দিল রাজ্য সরকার। তিনি এদিন বলেছেন, আমাদের সঙ্গে শুধু রাজনীতি করে ...

    ০১ জানুয়ারি ২০২৫ বর্তমান
    ধারে মুরগি না দেওয়ায় হাঁসুয়ার কোপ

    সংবাদদাতা, কালিয়াচক: কিছুদিন আগে টাকা না থাকায় ধারে মুরগি কিনেছিলেন এক ব্যক্তি। সেই টাকা চাইতেই বচসা থেকে ঘটনা গড়াল কোপাকুপিতে। ঘটনাটি বৈষ্ণবনগর থানা এলাকার লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতের লোকো কলোনি গ্রামের। স্থানীয় সূত্রে খবর, সোমবার রাত আটটা নাগাদ স্থানীয় রাজকিশোর ...

    ০১ জানুয়ারি ২০২৫ বর্তমান
    বাংলাদেশি জঙ্গিদের নজরে দিনহাটার ৩ উপদ্বীপ, ফাঁসিদেওয়ার উন্মুক্ত গ্রাম

    নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও সংবাদদাতা, দিনহাটা: উপদ্বীপ! তিনদিক নদী দিয়ে ঘেরা স্থলভূমি। জারিধরলা, দরিবস ও শ্রীলঙ্কা। সংশ্লিষ্ট তিনটি উপদ্বীপের পাশেই বাংলাদেশ। গ্রামগুলিতে বাংলাদেশিদের অবাধ যাতায়াত রয়েছে বলে অভিযোগ। উন্মুক্ত তিনটি গ্রামের সীমান্ত নিয়ে উদ্বিগ্ন গোয়েন্দারা। তাদের আশঙ্কা, সংশ্লিষ্ট গ্রামগুলি ...

    ০১ জানুয়ারি ২০২৫ বর্তমান
    তৃণমূলে যোগদান কর্মসূচি নিয়ে আবার বিতর্ক, সরব কাউন্সিলার

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: তৃণমূলে যোগদান কর্মসূচি নিয়ে ফের বিতর্ক। দলের কর্মীদেরই নতুন করে যোগদান করানো হচ্ছে বলে সোশ্যাল মিডিয়ায় তোপ দাগলেন জলপাইগুড়ির ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার নীলম চক্রবর্তী শর্মা। অভিযোগের তির তৃণমূলের এসসি এসটি ওবিসি সেলের এক পদাধিকারীর ...

    ০১ জানুয়ারি ২০২৫ বর্তমান
    কোচবিহার আর্কাইভের ক্যুইজ প্রতিযোগিতা

    নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: হেরিটেজ নিয়ে কোচবিহার আর্কাইভের ক্যুইজ প্রতিযোগিতা এবার ১১ বছরে পড়ল। সোমবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় গ্রন্থাগারে এই ক্যুইজ প্রতিযোগিতা হয়। ক্যুইজে অংশগ্রহণকারী ও দর্শকদের জন্য প্রবেশ ছিল অবাধ। প্রশ্নোত্তর প্রতিযোগিতার বিষয় ছিল বিশ্ব ঐতিহ্য, জাতীয় ঐতিহ্য, বাংলার ঐতিহ্য ...

    ০১ জানুয়ারি ২০২৫ বর্তমান
    কুলকুলিহাট সংস্কার নিয়ে সভার আয়োজন

    সংবাদদাতা, কুমারগ্রাম: মঙ্গলবার কুমারগ্রাম ব্লকের কুলকুলিহাট সংস্কারের বিষয়ে ব্লক প্রশাসনের তরফে একটি জরুরি সভা ডাকা হয়েছিল। সভায় রাজ্যসভার সাংসদ ও অন্যান্যদের ডাকা হলেও, কুমারগ্রামের বিধায়ককে ডাকা হয়নি বলে অভিযোগ।  বিষয়টি নিয়ে সরব হন পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা তথা বিজেপির ...

    ০১ জানুয়ারি ২০২৫ বর্তমান
    চা বাগানের ছেলেমেয়েদের চাকরি পেতে দিশা দেখাচ্ছে পুলিসের কোচিং সেন্টার

    সংবাদদাতা, আলিপুরদুয়ার: প্রত্যন্ত চা বাগানের গরিব ছেলেমেয়েদের সরকারি চাকরি পেতে দিশা দেখাচ্ছে পুলিস কোচিং সেন্টার। তাও সম্পূর্ণ বিনামূল্যে। আলিপুরদুয়ার জেলায় এই মুহূর্তে পুলিসের দু’টি কোচিং সেন্টার চলছে। একটি মাদারিহাটের ভুটান সীমান্তে দুর্গম লঙ্কাপাড়ায় অন্যটি কালচিনির দলসিংপাড়ায়। গত তিন বছরে জেলা ...

    ০১ জানুয়ারি ২০২৫ বর্তমান
    দুর্ঘটনায় মৃত্যু শিক্ষকের

    সংবাদদাতা, তুফানগঞ্জ: লরি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক বেসরকারি স্কুল শিক্ষকের। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে বক্সিরহাট থানার শালডাঙা এলাকায়। পুলিস জানিয়েছে, মৃতের নাম প্রলয় সাহা (৩৫)। তাঁর বাড়ি ফলিমারিতে। ঘাতক লরিটিকে আটক করা হয়েছে। দেহটি উদ্ধার করে ...

    ০১ জানুয়ারি ২০২৫ বর্তমান
    আজ থেকে বাজারে ঢুকবে যাত্রীবাহী বাস

    সংবাদদাতা, মেখলিগঞ্জ: এতদিন বেহাল রাস্তার কারণে মেখলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধা বাজারে কোনও যাত্রীবাহী বাস প্রবেশ করতে না। ফলে সমস্যায় পড়ে গিয়েছিলেন ওই রুটে যাতায়াতকারী যাত্রীরা। অবশেষে সেই রাস্তা সংস্কারের কাজ সম্পন্ন হয়েছে। আজ, বুধবার থেকে বাজারে বাস প্রবেশ করবে। এই ...

    ০১ জানুয়ারি ২০২৫ বর্তমান
    কাফ সিরাপ সহ গ্রেপ্তার ১

    সংবাদদাতা, শীতলকুচি: কাফ সিরাপ সহ শীতলকুচি থানার পুলিসের হাতে গ্রেপ্তার হল এক যুবক। সোমবার গভীর রাতে শীতলকুচি ব্লকের গোলেনাওহাটি পঞ্চায়েত এলাকায় ওই যুবককে আটক করে পুলিস। তার কাছ থেকে ৪৬০ বোতল কাফ সিরাপ উদ্ধার হয়। পুলিস জানিয়েছে, ধৃতের নাম ...

    ০১ জানুয়ারি ২০২৫ বর্তমান
    একই নম্বর প্লেটের দু’টি বাইক, জরিমানার মেসেজ পেয়ে থানায় মালিক

    সংবাদদাতা, ময়নাগুড়ি: একই নম্বর প্লেটের দু’টি বাইক! পুলিসের ট্রাফিক বিভাগ থেকে জরিমানার মেসেজ পেয়ে বাইক নিয়ে সটান হাজির থানায়। সেই জরিমানার মেসেজ এসেছে সিকিম থেকে। যদিও তিনি কখনও সিকিম যাননি। যা নিয়ে মাথায় বাজ পড়েছে বাইক মালিকের। ময়নাগুড়ির চ্যাংমারির ...

    ০১ জানুয়ারি ২০২৫ বর্তমান
    ৪০টি মোবাইল ফেরাল পুলিস

    সংবাদদাতা, বাগডোগরা: নতুন বছরের উপহার হিসেবে চুরি বা হারিয়ে যাওয়া ৪০টি মোবাইল উদ্ধার করে তা প্রকৃত মালিকদের হাতে তুলে দিল মাটিগাড়া থানার পুলিস। মাটিগাড়া থানার বিভিন্ন এলাকা থেকে মোবাইলগুলি উদ্ধার করে পুলিস। মঙ্গলবার সেই সমস্ত মোবাইলের মালিকদের থানায় ডেকে ...

    ০১ জানুয়ারি ২০২৫ বর্তমান
    বিদায় ২০২৪, স্বাগত ২০২৫: বর্ষবরণে মেতে উঠল উত্তরবঙ্গ

    নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: মিঠে রোদ। দিনভর মনোরম আবহাওয়া। রাতে সামন্য ঠান্ডার কামড়। তা সত্ত্বেও মঙ্গলবার মাঝরাতে মহানন্দা থেকে তিস্তা, তোর্সা থেকে কালজানি পাড়ের চার শহর মাতল বর্ষবরণে। নাচ, গান থেকে ভূরি ভোজের জমজমাট আসর। আতশবাজি পুড়িয়ে, বেলুন উড়িয়ে, ...

    ০১ জানুয়ারি ২০২৫ বর্তমান
    বিদায় ২০২৪, স্বাগত ২০২৫: বর্ষবরণের উত্সবে গৌড়বঙ্গবাসী

    সংবাদদাতা, মালদহ: পুরনোকে বিদায় জানিয়ে নতুনকে আহ্বানের পালা। সেই উত্সবের আনন্দে যেন আত্মহারা গৌড়বঙ্গ। বছরের শেষ দিন উৎসবের মেজাজেই কাটালেন গৌড়বঙ্গবাসী। আট থেকে আশি গা ভাসাল উৎসবে। কেউ দল বেঁধে পিকনিক করলেন। অনেকে লং-রাইড, আবার কেউ সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ...

    ০১ জানুয়ারি ২০২৫ বর্তমান
    নয়া বছরের দ্বিতীয় সপ্তাহে খুলতে চলেছে ফালাকাটা স্টেডিয়াম

    বিদ্যুৎকান্তি বর্মন, ফালাকাটা: দীর্ঘ পাঁচ বছর পর অক্সিজেন পেতে চলেছে ফালাকাটার টাউন ক্লাব। আলিপুরদুয়ার জেলার বুকে ক্রীড়া প্রেমীদের প্রিয় স্থান ছিল টাউন ক্লাব ময়দান। তবে স্টেডিয়ামের কাজ শুরুর সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় সমস্ত ধরনের খেলাধুলো চর্চা। যা নিয়ে ...

    ০১ জানুয়ারি ২০২৫ বর্তমান
    বেতন বকেয়া, পুর চেয়ারম্যানকে ঢুকতে বাধা দিলেন সাফাইকর্মীরা

    সংবাদদাতা, পতিরাম: বছরের শেষ দিনে পুরসভায় ঢুকতে এসে বাধার মুখে পুরচেয়ারম্যান অশোককুমার মিত্র। মঙ্গলবার এ নিয়ে তুমুল উত্তেজনা ছড়ায় বালুরঘাট পুরসভায়। কাজ করেও প্রাপ্য বেতন না পেয়ে কর্মবিরতি করছিলেন বালুরঘাট পুরসভার অস্থায়ী সাফাই কর্মীদের একাংশ। পুর চেয়ারম্যানকে পুরসভায় দেখেই ...

    ০১ জানুয়ারি ২০২৫ বর্তমান
    ১০ মাসেও পুকুরের সৌন্দর্যায়ন শুরু হল না পুরাতন মালদহ পুরসভায় কাজে ঢিলেমির অভিযোগ

    সংবাদদাতা, পুরাতন মালদহ: পুরাতন মালদহ পুরসভার ভবন সংলগ্ন পুকুরের পাড় বাঁধিয়ে সৌন্দর্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছিল। গত বছর মার্চ মাসে শিলান্যাস অনুষ্ঠানে ছিলেন পুরপ্রতিনিধিরা। এক বছর হতে চললেও সেই কাজ শুরু হল না।  পুরসভা সূত্রে জানা গিয়েছে, এক কোটি টাকায় ...

    ০১ জানুয়ারি ২০২৫ বর্তমান
    আরও ৬টি বিল্ডিং প্ল্যানে গরমিল

    সংবাদদাতা, দিনহাটা: মঙ্গলবার দিনহাটা পুরসভার আপনঘরে বসল বিশেষ ক্যাম্প। দিনহাটা শহরে ২০২১ সালে যাঁরা যাঁরা বাড়ি তৈরি করেছিলেন, তাঁদের অনুমতির কাগজপত্র যাচাই করা হল এদিন। ক্যাম্পে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ, পুরসভার এগজিকিউটিভ অফিসার অলোককুমার সেন সহ একাধিক ...

    ০১ জানুয়ারি ২০২৫ বর্তমান
    মরা রায়ডাকে সেতু হয়নি, আড়াই ঘণ্টা পথ অবরোধ

    সংবাদদাতা, তুফানগঞ্জ: প্রতিশ্রুতি সত্ত্বেও সেতুর দাবি পূরণ হয়নি। প্রাণ হাতে সাঁকো দিয়ে চলে যাতায়াত। এর প্রতিবাদে মঙ্গলবার বক্সিরহাটের কাশিয়াবাড়ি বাজার সংলগ্ন অসম বাংলা সংযোগকারী ১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। মহিলা-পুরুষ মিলিয়ে প্রায় ৩০০ গ্রামবাসী প্ল্যাকার্ড ...

    ০১ জানুয়ারি ২০২৫ বর্তমান
    বিদায় ২০২৪, স্বাগত ২০২৫: উন্মাদনায় রাত জাগল বীরভূম

    সংবাদদাতা, সিউড়ি: পুরনোকে বিদায়। নতুন বছরকে স্বাগত জানাতে মঙ্গলবার উন্মাদনায় রাত জাগল বীরভূম। রাতভর পিকনিক, নাচ-গানের হুল্লোড়, আতশবাজি পোড়ানো চলল। পানশালা, রেস্তরাঁ, হোটেল থেকে পাড়ায় পাড়ায় ক্লাবে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে নতুন ইংরেজি বছরকে স্বাগত জানালেন বাসিন্দারা। এদিন বিকেলের পর ...

    ০১ জানুয়ারি ২০২৫ বর্তমান
    বর্ধমান হাসপাতাল চত্বরে যত্রতত্র নোংরা আবর্জনা

    নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: হাসপাতাল চত্বরের যত্রতত্র পড়ে রয়েছে নোংরা আবর্জনা। এতে সমস্যায় পড়ছেন রোগী ও তাঁদের পরিজনরা। গন্ধে অতিষ্ঠ হয়ে উঠছেন। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মতো বড় হাসপাতালের এই ঘটনায় ক্ষুব্ধ রোগী ও তাঁদের পরিজনরা। তাঁদের অভিযোগ, হাসপাতালের কোথাও ...

    ০১ জানুয়ারি ২০২৫ বর্তমান
    মমতার প্রকল্পের বাড়ি পাওয়ায় খুশি লোহাটিকরির লোধাপাড়ার বাসিন্দারা 

    নিজস্ব প্রতিনিধি, লোহাটিকরি: সরকারি প্রকল্পের বাড়ি যদি কেউ দেয়, তবে তা দেবেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। গত মেদিনীপুর বিধানসভার উপ নির্বাচনের সময় লোধা-শবর গ্রামে গিয়ে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূল নেতারা। নতুন বছর শুরুর আগেই সরকারি বাংলার বাড়ি প্রকল্পের আওতায় বাড়ি ...

    ০১ জানুয়ারি ২০২৫ বর্তমান
    কেশিয়াড়িতে জমজমাট প্রত্যুষা পার্ক

    সংবাদদাতা, বেলদা: আদিবাসী অধ্যুষিত কেশিয়াড়ি এলাকায় পঞ্চায়েত সমিতির উদ্যোগে ‘প্রত্যুষা জীববৈচিত্র্য ও শিশু বিনোদন উদ্যান’ তৈরি হয়েছে। শীতের মরশুমে জমজমাট এই বিনোদন পার্ক। জেলার পাশাপাশি ভিনজেলা থেকেও মানুষ এই পার্কে আসছেন। বড়দিনে ভালো ভিড় হয়েছিল। নববর্ষেও এখানে ভালো ভিড় ...

    ০১ জানুয়ারি ২০২৫ বর্তমান
    প্রাক্তন চেয়ারম্যান সহ ১২ জনের নামে মামলা

    সংবাদদাতা, লালবাগ: অনিয়ম ও আর্থিক তছরুপের অভিযোগে প্রাক্তন চেয়ারম্যান বিপ্লব চক্রবর্তী সহ বারো জনের বিরুদ্ধে  থানায় অভিযোগ দায়ের করল মুর্শিদাবাদ পুরসভা। অভিযোগের তালিকায় নাম রয়েছে প্রাক্তন চেয়ারম্যান বিপ্লব চক্রবর্তী ছাড়াও বড়বাবু দিলীপ দাস, দুই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নীতিশ বিশ্বাস, ...

    ০১ জানুয়ারি ২০২৫ বর্তমান
    পৌষমেলার তৃতীয় মঙ্গলবার কিরীটেশ্বরী মন্দিরে ভক্তভিড়

    সংবাদদাতা, লালবাগ: একমাসব্যাপী পৌষমেলার তৃতীয় মঙ্গলবার নবগ্রামের কিরীটেশ্বরী মন্দিরে পুজো দিতে ভক্তদের ঢল নামল। মুর্শিদাবাদের পাশাপাশি জেলার বাইরের বিভিন্ন প্রান্ত থেকেও হাজার হাজার ভক্ত পুজো ও অঞ্জলি দিতে এদিন ভোর থেকে মন্দিরের সামনে জমায়েত করেন। মন্দির প্রাঙ্গণ থেকে মেলার ...

    ০১ জানুয়ারি ২০২৫ বর্তমান
    কয়লাখনির সমীক্ষায় গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বেসরকারি সংস্থার কর্তারা

    সংবাদদাতা, সিউড়ি: লোবায় কয়লাখনির সমীক্ষায় গিয়ে গ্রামবাসীর বিক্ষোভের মুখে পড়ল বেসরকারি সংস্থার কর্তারা। মঙ্গলবার সকালে জমি সংক্রান্ত সমীক্ষা করতে এলে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামবাসী। কৃষি জমি রক্ষা কমিটির ধর্না মঞ্চের সামনে সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ওই ...

    ০১ জানুয়ারি ২০২৫ বর্তমান
    অঙ্গরাগ সম্পন্ন, আজ থেকে দর্শন ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভুর বিগ্রহ

    সংবাদদাতা, নবদ্বীপ: অঙ্গরাগের কাজ সম্পূর্ণ হওয়ায় পর বিগ্রহ সেজেছে নতুন করে। আজ, বুধবার ইংরেজি নববর্ষের প্রথম দিন থেকে ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করতে পারবেন ভক্ত ও দর্শনার্থীরা। গত ১৮ ডিসেম্বর বুধবার ভোরে মঙ্গলারতির পর টানা ১৪ দিন অঙ্গরাগে যান ...

    ০১ জানুয়ারি ২০২৫ বর্তমান
    আর্থিক প্রতারণায় অভিযুক্ত নেতার সঙ্গে একমঞ্চে এসএসসি চেয়ারম্যান

    সংবাদদাতা, বেলদা: তাঁর বিরুদ্ধে চাকরি করে দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে। তাঁর থেকে দূরত্ব বজায় রাখছে দল। মোহনপুরে একটি স্কুলের অনুষ্ঠানে সেই অভিযুক্ত নেতা প্রদীপ পাত্রের পাশে দেখা গেল সদ্য নিযুক্ত স্কুল সার্ভিস কমিশনের দক্ষিণাঞ্চলের চেয়ারম্যানকে। যা নিয়ে ...

    ০১ জানুয়ারি ২০২৫ বর্তমান
    পাকা রাস্তা তৈরি হলেই প্রচুর পর্যটক ছুটবেন অপরূপ সুন্দর বেলপাহাড়ীর গহম বাঁধ দেখতে 

    নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ঝাড়গ্রামের অন্যতম পর্যটনস্থল বেলপাহাড়ী। নানা ঋতুতে প্রকৃতির রূপ এখানে বদলে যায়। পর্যটকরা দূরদূরান্ত থেকে বেলপাহাড়ী এলাকার গাডরাসিনি, ঢাঙ্গিকুসুম, ঘাঘরা জলপ্রপাত,খাঁদারানি হ্রদ, চাতন পাহাড় দেখতে ছুটে আসেন। পাহাড়ের কোলে গহম বাঁধ এলাকা এতদিন লুকিয়ে ছিল। ধীরে ধীরে ...

    ০১ জানুয়ারি ২০২৫ বর্তমান
    ভাবাদিঘির জট কাটিয়ে তারকেশ্বর থেকে বিষ্ণুপুর রেলপথের দাবি জোরালো হচ্ছে

    নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: তারকেশ্বর-বিষ্ণুপুর রেলপথে যুক্ত হতে চলেছে নতুন মুকুট। রেলের ট্রায়াল রান হল ময়নাপুর থেকে বড় গোপীনাথপুর পর্যন্ত। এবার ট্রেন চলাচল শুধু সময়ের অপেক্ষা। এর ফলে জোরালো হচ্ছে তারকেশ্বর-বিষ্ণুপুর ট্রেন চালুর বিষয়টি। কিন্তু, গাঁট হয়ে রয়েছে ভাবাদিঘি। সেই ...

    ০১ জানুয়ারি ২০২৫ বর্তমান
    এশিয়ান গেমসে যোগাসনে দেশের হয়ে নামবেন সাত্ত্বিক

    সংবাদদাতা, বিষ্ণুপুর: ২০২৬ সালে এশিয়ান গেমসে প্রথম যোগাসন স্বীকৃতি পাচ্ছে। আর তাতেই অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে কোতুলপুরের সাত্ত্বিক ভট্টাচার্য। ২৪ থেকে ২৮ডিসেম্বর ভুবনেশ্বরে সারা ভারত ইউনিভার্সিটি যোগাসন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন সাত্ত্বিক। জাতীয়স্তরের ওই প্রতিযোগিতায় সাফল্য পাওয়ায় তিনি ...

    ০১ জানুয়ারি ২০২৫ বর্তমান
    পৌষমেলার মাঠ পরিষ্কারে বিশ্বভারতী

    সংবাদদাতা, বোলপুর: সফলভাবে পৌষমেলা আয়োজনের পর মঙ্গলবার মেলার মাঠ সাফাইয়ে নামল বিশ্বভারতী কর্তৃপক্ষ। এদিন সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য বিনয়কুমার সোরেনের নেতৃত্বে এই কর্মসূচি শুরু হয়। উপাচার্য নিজে শুরু থেকে শেষ অবধি ঝাঁটা হাতে সাফাই অভিযানে অংশ নেন। বিশ্বভারতীর কর্মী-আধিকারিকরাও ...

    ০১ জানুয়ারি ২০২৫ বর্তমান
    প্রবীণদের স্মৃতি আঁকড়ে কৃষ্ণনগরের ছ্যাকরা গাড়ি

    নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: ছ্যাকরা গাড়ির কথা আমরা কবি কিংবা লেখকদের গদ্যে-পদ্যে বহুবার শুনেছি। কল্পনার জগতে ঘোড়ায় টানা সেই গাড়ির ছবিও এঁকেছি। কান ফাটানোর হর্নের জায়গায় ঘণ্টার ঢং ঢং শব্দ সঙ্গে ঘোড়ার টগবগ আওয়াজ মিলে সুন্দর সুর তৈরি হতো। কান ...

    ০১ জানুয়ারি ২০২৫ বর্তমান
    বছর ঘোরার আগেই রাস্তার সিমেন্ট সাফ

    নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: রাস্তা তৈরি হয়েছে এখনও এক বছর হয়নি। অথচ তার আগেই রাস্তা থেকে উঠতে শুরু করেছে পাথর। ধুয়ে গিয়েছে সিমেন্ট। ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। অভিযোগে উঠে আসছে নেতাদের ‘কাটমানি’ আর ঠিকাদারের নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের ...

    ০১ জানুয়ারি ২০২৫ বর্তমান
    শীত থেকে বাঁচাতে তিন লেপার্ডের খাঁচা চটে মোড়া

    নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: রমনা বাগানের বর্ধমান জুলজিকাল পার্কে লেপার্ডদের শীতের হাত থেকে মুক্তি দিতে নাইট শেল্টার ঘিরে দেওয়া হয়েছে। শেল্টারের ভেতরেও কিছুটা বদল করা হয়েছে। তাদের নাওয়া-খাওয়াতেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। শান্ত স্বভাবের তিন লেপার্ড কালী, ধ্রুব ও তাদের ...

    ০১ জানুয়ারি ২০২৫ বর্তমান
    রানিনগরের গোলাম ও হরিয়ানার রিম্পির ভোটার কার্ডের নম্বর এক! 

    তামিম ইসলাম, ডোমকল: একজন গোলাম মাসুম। অন্যজন রিম্পি। পেশায় সমবায় ব্যাঙ্কের ম্যানেজার গোলাম। বাড়ি মুর্শিদাবাদ জেলার রানিনগরের বর্ধনপুরে। আর রিম্পির বাড়ি হরিয়ানায়। অর্থাৎ, পৃথক রাজ্যে বাস দু’জনের। অথচ, গোলাম ও রিম্পির ভোট ভোটার কার্ডের থাকা এপিক নম্বর একই। খোদ ...

    ০১ জানুয়ারি ২০২৫ বর্তমান
    ধৃত জঙ্গি শাদের জাল নথি তৈরি করতে সহযোগিতা করেছিল নওদার সাজিবুল

    নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: এবিটি প্রধান জসিমুদ্দিন রহমানি ঘনিষ্ঠ শাদ রবি বাংলাদেশ থেকে মুর্শিদাবাদে ঢোকার পরেই জাল ডকুমেন্ট তৈরিতে সাহায্য করেছিল সাজিবুল ও মোস্তাকিমরা। শাদ রবির মামাতো ভাই হয় সাজিবুল। আর সাজিবুলের বন্ধু মোস্তাকিম। তারই স্মার্ট ফোন থেকে এবিটি সংগঠনের ...

    ০১ জানুয়ারি ২০২৫ বর্তমান
    অতিরিক্ত যাত্রী নিয়ে পারাপার করছে নৌকা, বিপজ্জনক বাঁশের পারঘাটাও

    নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: চিত্র ১: গঙ্গার উপর নড়বড় করা নৌকায় ওঠার বাঁশের সাঁকো। দৈর্ঘ্যে ও প্রস্থে মেরেকেটে ন’ফুট বাই আড়াই ফুট। তার উপরেই অপেক্ষারত কমপক্ষে জনা পনেরো যাত্রী।  চিত্র ২: ওভারলোডেড সওয়ারি নিয়েই গঙ্গায় ভাসছে নৌকা। চড়ুইভাতির আনন্দে মশগুল ...

    ০১ জানুয়ারি ২০২৫ বর্তমান
    রানাঘাটে জাতীয় সড়কে নিষিদ্ধ ইঞ্জিন ভ্যানে মোটর গাড়ির ধাক্কা, জখম তিন

    নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: সরকার ঘোষণা করেছিল জাতীয় সড়কে টোটো অথবা মোটর ভ্যান নিষিদ্ধ। কিন্তু সেই নির্দেশিকাকে হেলায় বুড়ো আঙুল দেখিয়ে মহাসড়কগুলিতে দাপিয়ে বেড়াচ্ছে বেআইনি গাড়িগুলি। যার ফলস্বরূপ মঙ্গলবার সাতসকালে রানাঘাটে ঘটল ভয়াবহ দুর্ঘটনা। সার্ভিস রোড থেকে আচমকা মূল জাতীয় ...

    ০১ জানুয়ারি ২০২৫ বর্তমান
    মঙ্গলকোট ও আউশগ্রামের সংগঠন আগের মতো‌ই দেখব, বললেন কেষ্ট 

    সংবাদদাতা, কাটোয়া: ‘মঙ্গলকোট, আউশগ্রামের সংগঠন আগের মতোই দেখব। একশো ভাগ দেখব।’ আড়াই বছর পর মঙ্গলবার মঙ্গলকোটে এসে একথা বলেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল। তিহার জেল থেকে জামিনে মুক্তির পর এদিন ক্ষীরগ্রামে সতীপীঠ যোগাদ্যা মায়ের মন্দিরে পুজো ...

    ০১ জানুয়ারি ২০২৫ বর্তমান
    রেষারেষির জেরে মহিলার পায়ে উপর দিয়েই চলে গেল বাস! ভর্তি হাসপাতালে

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বছরের শেষ দিনেও শহরে বাস দুর্ঘটনা। বিধাননগর স্টেশন সংলগ্ন সড়কে দুটি বেসরকারি বাসের রেষারেষিতে গুরুতর জখম মহিলা। পুলিস সূত্রে খবর, আহত মহিলার নাম অনিমা দত্ত। জানা গিয়েছে আজ, মঙ্গলবার সকালে খান্নার দিক থেকে হাওড়া-বারাসাত রুটের একটি ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    শহরে উদ্ধার ৬ কোটি টাকার জাল ওষুধ, লেখা মেড ইন বাংলাদেশ-তুরস্ক

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহর কলকাতার রিজেন্ট পার্ক থেকে প্রচুর জাল ওষুধ উদ্ধার। যার মধ্যে রয়েছে ক্যানসার, ডায়াবেটিসের মতো ওষুধও। পুলিস সূত্রে খবর, বাজেয়াপ্ত হওয়া এই বিপুল জাল ওষুধের আনুমানিক মূল্য প্রায় ৬ কোটি ৬০ লক্ষ টাকা। এই ঘটনায় গ্রেপ্তার ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    বন্যপ্রাণীর হামলার ভয়, সান্তলাবাড়িতে খোলা হল গ্রাম পঞ্চায়েতের সাব অফিস

    আলিপুরদুয়ার, ৩১ ডিসেম্বর: আলিপুরদুয়ারের বক্সা পাহাড়ের ১৩টি পাহাড়ি গ্রাম থেকে রাজাভাতখাওয়া গ্রাম পঞ্চায়েত অফিসের দূরত্ব ৪৫ কিলোমিটার। বন্যপ্রাণীদের হামলার ভয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলের ভিতর দিয়ে পঞ্চায়েত অফিসে আসা সম্ভব হয় না বক্সা পাহাড়ের চারটি বুথের বাসিন্দাদের। তাঁদের অসুবিধার ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    বিধাননগর পুরসভা এলাকায় বহু রাস্তাই বেহাল, সংস্কারের জন্য টেন্ডার ডাকল কেএমডিএ

    নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: অভিজাত শহর সল্টলেক। কিন্তু রাস্তার হাল দেখে ‘আভিজাত্য’ বোঝার উপায় নেই। তাই বেহাল রাস্তা নিয়ে বাসিন্দাদের অভিযোগের অন্ত নেই। কোথাও গর্ত, কোথাও আবার তা ভেঙেচুরে একাকার। সরকারি মিটিং ও আলোচনায় বার বার উঠে এসেছে বিধাননগর পুরসভার ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    দমদম রোডে অবৈধ দখলদার সরানোর কাজ স্থগিত, হকারদের জায়গা চিহ্নিত পুরসভার

    নিজস্ব প্রতিনিধি,বরানগর: দমদম রোডে অবৈধ দখলদার সরানোর ঘোষণা হয়েছিল। কিন্তু রবিবার সন্ধ্যায় অভিযান চালানোর পরিবর্তে দখলদারদের সতর্ক করা হল শুধু। বসার জায়গা চিহ্নিত করতে রাতভর রাস্তার দু’পাশে সাদা দাগ টানার কাজ হয়েছে। সোমবার সকালে ওই লক্ষ্মণরেখার ভিতর সব্জি ও ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    গঙ্গাসাগর মেলায় নদীর চরে আটকে পড়া ভেসেলে পুণ্যার্থীদের জন্য এবার ড্রোনের মাধ্যমে ওষুধ,খাদ্য ও জল সরবরাহ

    নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ভাটার সময় ভেসেল আটকে গেলে পুণ্যার্থীদের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। জল, খাবার ও অন্যান্য জরুরি পণ্য তাঁদের কাছে পৌঁছে দিতে যথেষ্ট বেগ পেতে হয় প্রশাসনকে। তবে এবারের গঙ্গাসাগর মেলায় এমন পরিস্থিতিতে পুণ্যার্থীদের কাছে এইসব ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    গ্রামে না গেলে বেতন বন্ধ, সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের নির্দেশ রাজ্যের

    বিশ্বজিৎ দাস, কলকাতা: ‘চাকরি’র চুক্তি তিন বছরের। আর এই সময়ের মধ্যেই গ্রামে যেতে বাধ্য থাকেন সিনিয়র রেসিডেন্ট ডাক্তাররা। বন্ড সার্ভিসের অন্যতম শর্ত এটাই। অথচ, এই একটি শর্তেই বারবার ‘ফাঁকি’ দিতে দেখা যায় তাঁদের অনেককে। তবে আর নয়। নতুন বছরে নয়া ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    বর্ষবরণের দিনও দক্ষিণবঙ্গে শীতের দেখা নেই, নতুন বছরে কেমন থাকবে আবহাওয়া?

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বছরের শেষ দিনেও জাঁকিয়ে ঠান্ডা পড়ল না দক্ষিণবঙ্গে। তবে বছরের শুরুতেই পারদ নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ, মঙ্গলবার কলকাতায় তাপমাত্রা সামান্য কমলেও ঠান্ডা সেভাবে অনুভূত হচ্ছে না। তবে রয়েছে হাল্কা শীতের আমেজ। ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    আয়ের তুলনায় গৃহঋণের ইএমআই বাবদ খরচ কম কলকাতায়: রিপোর্ট

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাড়ি বা ফ্ল্যাট কেনার খরচ এখনও অনেকটাই কম কলকাতায়। সাধারণ মানুষ ফ্ল্যাট বা বাড়ি কেনার জন্য কিস্তিতে যে টাকা মেটান, তার উপরে ভিত্তি করে সম্প্রতি রিপোর্ট প্রকাশ করেছে একটি আন্তর্জাতিক আবাসন উপদেষ্টা সংস্থা। সেখানে দেখা যাচ্ছে, ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    মমতার সন্দেশখালি সফরের আগেই বিজেপিতে ভাঙন, রেখা পাত্রর ‘গুরু’ যোগ দিলেন তৃণমূলে

    নিজস্ব প্রতিনিধি, বারাসত ও সংবাদদাতা, বসিরহাট: সন্দেশখালিতে মুখ্যমন্ত্রীর সভা হল সোমবার। তার আগের রাতেই বিজেপির ঘরে কাঁপন ধরাল তৃণমূল। লোকসভা ভোটের আগে যে সন্দেশখালি আন্দোলন সাড়া ফেলেছিল, তার অন্যতম মুখ সুজয় মণ্ডল যোগ দিলেন তৃণমূলে। তাঁর হাতে জোড়াফুলের পতাকা ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    জাল পরিচয়পত্র তৈরি করে বসবাস বাগদায়, আশ্রয়দাতা সহ ধৃত বাংলাদেশি যুবক

    সংবাদদাতা, বনগাঁ: জাল পরিচয়পত্র তৈরি করে বেআইনিভাবে ভারতে বসবাসের অভিযোগে এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করল পুলিস। তাকে আশ্রয় দেওয়ার অভিযোগে বাড়ির মালিক এক ভারতীয়কেও গ্রেপ্তার করা হয়েছে। পুলিস জানিয়েছে, ধৃত বাংলাদেশি যুবকের নাম মেহেবুব হাসান রাসেল ওরফে রাহুল মণ্ডল। ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    হুগলি নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল স্কুলছাত্র

    সংবাদদাতা, কাকদ্বীপ: হুগলি নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল এক স্কুল ছাত্র। ঘটনাটি ঘটেছে কুলপি থানার পয়লা নম্বর এলাকায়। নিখোঁজ ছাত্রের নাম সত্যজিৎ মণ্ডল (১৭)। সে স্থানীয় নিশ্চিন্তপুর হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্র। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার তিন বন্ধুর ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    পিস হাভেনে রাখা বউমা-নাতনির দেহ, ছেলের ফেরার অপেক্ষায় নিউ বারাকপুরের বৃদ্ধ বাবা-মা

    নিজস্ব প্রতিনিধি, বরানগর: সিকিমে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত বৌমা ও নাতনির দেহ কফিনবন্দি হয়ে এয়ার অ্যাম্বুলেন্সে ফিরল বাড়ি। সড়কপথে অ্যাম্বুলেন্সে ফিরছেন গুরুতর জখম ছেলে। শেষবার তিনি মেয়ে ও স্ত্রীর মুখ দেখতে চান। তাই পিস হাভেনে বউমা ও নাতনির দেহ ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    মুখ্যমন্ত্রীর উদ্যোগ, বাংলাদেশ থেকে ফিরবেন ৯৫ জন ভারতীয় মৎস্যজীবী

    সংবাদদাতা, কাকদ্বীপ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে মুক্তি পেতে চলেছে ৯৫ জন ভারতীয় মৎস্যজীবী। জানা গিয়েছে, ভারতীয় মৎস্যজীবীদের বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছিল, তা তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকার। এমনকী এ বিষয়ে বাংলাদেশ সরকারের ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    ৫০ লক্ষ টাকা তোলাবাজি কাণ্ড: কাউন্সিলারের সন্ধানে বারাণসী, রাঁচি, ঝাড়সুগুদার রিসর্টে হানা

    নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ৫০ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ। সেই বিপুল পরিমাণ টাকা না পাওয়ায় দলবল পাঠিয়ে প্রোমোটারকে মারধর। রিভলবারের বাঁট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। বাগুইআটির ওই ঘটনার পর থেকে দু’সপ্তাহ ধরে বেপাত্তা বিধাননগর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    পানীয় জলের লাইনের ডিজিটাল মানচিত্র বানাচ্ছে পুরসভা

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরের ওয়ার্ডভিত্তিক ভূ-গর্ভস্থ নিকাশি নালার মানচিত্রের পর এবার পানীয় জলের পাইপ লাইনেরও পূর্ণাঙ্গ ডিজিটাল মানচিত্র তৈরির কাজ শুরু করেছে কলকাতা পুরসভা। ইতিমধ্যেই শহরের দু’টি বরোর (১০ ও ১১) ১৯টি ওয়ার্ডের পানীয় জলের লাইনের ম্যাপ তৈরি সম্পূর্ণ। ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    ব্রিটিশদের হাতে নিহতদের স্মরণে হেঁটে চলেছেন বজবজের ‘তরুণ’

    সংবাদদাতা, বজবজ: জালিয়ানওয়ালাবাগে নির্বিচারে গুলি চালিয়ে প্রায় ৩৭৯ জন ভারতীয়ের প্রাণ কেড়ে নেয় ব্রিটিশরা। আহত হন ১২০০’র বেশি মানুষ। ১৯১৯ সালের ১৩ এপ্রিলের সেই ঘটনার পাঁচ বছর আগে কানাডা ফেরত কোমাগাতামারু নামক একটি জাহাজ বজবজ বন্দরে নোঙর করেছিল। সেই ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    হালিশহরে বোজানো পুকুর খোঁড়া শুরু

    নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: হালিশহর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের ভারতী সঙ্ঘ ক্লাবের সামনে ২০১৬ সালে একটি পুকুর বুজিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। এনিয়ে হালিশহর পুরসভা তদন্তের নির্দেশও দেয়। তদন্তের পরে ওই পুকুরের মালিককে দু’বার নোটিস করা হয়। সোমবার পুরসভার পক্ষ থেকে ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    বনগাঁ শহরে জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কা, উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আর্জি পুরকর্তার

    সংবাদদাতা, বনগাঁ: প্রতিবছর শীতের মরশুমে বনগাঁ শহরে শীতের পসরা নিয়ে হাজির হন ভিন রাজ্যের বাসিন্দারা। এবারও অনেকেই এসেছেন এখানে। কয়েকমাস ধরে এই শহরে থেকে ব্যবসা করেন তাঁরা। কিন্তু প্রশাসনের কাছে এঁদের পরিচয় অজানাই থেকে যায়। এবার ভিন রাজ্যের বাসিন্দাদের ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    মহেশতলার নুঙ্গিতে হচ্ছে বস্ত্র হাট, স্টল নিতে আবেদনের হিড়িক

    নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: পশ্চিমবঙ্গ ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগমের উদ্যোগে মহেশতলার নুঙ্গিতে হচ্ছে বস্ত্র হাট। সেখানে স্টল নেওয়ার জন্য ব্যাপক সাড়া পড়েছে। সব মিলিয়ে স্টল কেনার জন্য আবেদন করেছেন প্রায় দেড় হাজার ব্যবসায়ী। অথচ স্টলের সংখ্যা মাত্র ৬০০। ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    অপেক্ষার অবসান, সকাল ৬টায় বাড়ি থেকে বেরিয়ে মমতাকে দেখতে সভায় হাজির রমা

    রাহুল চক্রবর্তী, সন্দেশখালি: সভা শুরুর সময় বেলা ১টা। কিন্তু ১১টা বাজতে না বাজতেই সভাস্থলের চেহারা বলে দিচ্ছিল, সন্দেশখালির মাটি এক ইতিহাসের সাক্ষী হতে চলেছে। সভাস্থলে মহিলাদের বসার জায়গা তখনই কানায় কানায় পূর্ণ। সেই ভিড় সোচ্চারে জানিয়ে দিচ্ছিল তাঁদের প্রিয় নেত্রী মমতা ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    ঘরোয়া পরিবেশে ছুটি কাটানোর মজা, হাওড়ার হোম স্টেতে বাড়ছে ভিড়

    সংবাদদাতা. উলুবেড়িয়া: শীতের মরশুম শুরু হতেই হাওড়া গ্রামীণ জেলার পর্যটন কেন্দ্রগুলির হোম স্টেগুলিতে পর্যটকদের ভিড় বাড়ছে। জেলার এই হোম স্টেগুলি অধিকাংশ নদীর তীরবর্তী। তাই পর্যকদের কাছে এগুলি আকর্ষণীয় হয়ে উঠছে। হাওড়া জেলা পরিষদ সূত্রে খবর, বেলাড়ির হোম স্টেগুলিতে পর্যটকদের ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    নাম বদলে স্টার এখন ‘বিনোদিনী থিয়েটার’

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছায় নামবদল হল শহরের অন্যতম হেরিটেজ স্টার থিয়েটারের। নতুন নাম হয়েছে, ‘বিনোদিনী থিয়েটার’। সোমবার সন্দেশখালিতে সরকারি পরিষেবা প্রদানের কর্মসূচির মঞ্চ থেকে এ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘ইংরেজি নতুন বছর আসছে। মা-বোনেদের সম্মান জানিয়ে ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    প্রতীক্ষালয় তো দূরের কথা, মাথার উপর শেডটুকুও নেই হাওড়া জেলা হাসপাতালে

    নিজস্ব প্রতিনিধি, হাওড়া: দিনের বেলা রোদের তেজ। আর সন্ধ্যা নামলেই ঠান্ডায় কাঁপুনি। হাওড়া হাসপাতালে রোগী বা রোগীর পরিজনদের বসার জন্য যে কয়েকটি কংক্রিটের স্ল্যাব রয়েছে, তাতে তিল ধারণের জায়গা থাকে না। তবে যাঁরা বসার সুযোগটুকু পান, শীত, গ্রীষ্ম, বর্ষায় ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    গল্পের বইয়ে পড়ুয়াদের আগ্রহ বাড়াতে স্কুলে বইমেলা শিবপুরে

    নিজস্ব প্রতিনিধি, হাওড়া: স্কুলের পড়াশোনা, তারপরে টিউশনের চাপ। এসব নিয়েই রীতিমতো ব্যস্ত পড়ুয়ারা। পাশাপাশি স্মার্টফোনের প্রতি আগ্রহ বেড়েছে। ফলে পাঠ্যবই ছাড়া বাইরের গল্প, কবিতা কিংবা উপন্যাস পড়ার ঝোঁক কমছে। তাই পড়ুয়াদের গল্পের বইয়ের প্রতি আকর্ষণ বৃদ্ধি করতে হাওড়ার শিবপুর ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    স্যুয়ারেজ পাইপের ব্যাসার্ধ বাড়িয়ে এবার জমা জলের সমস্যা দূর করার পরিকল্পনা

    নিজস্ব প্রতিনিধি, হাওড়া: একটু বৃষ্টি হলেই জল জমে উত্তর হাওড়ায়। এই সমস্যা দীর্ঘদিনের। বিশেষ করে অরবিন্দ রোড, নস্করপাড়া, ঘুসুড়ি মোড় এলাকায় থই থই অবস্থা হয়। জমা জলের সমস্যা মেটাতে আগেই উদ্যোগী হয়েছিল হাওড়া পুরসভা ও কেএমডিএ। আগামী বর্ষায় উত্তর ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    খাস কলকাতাতেই গা ছমছম, নিমতলার চিতার কাঠের আগুন জ্বলে কালীমন্দিরে

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মন্দিরের এক কোণে হোম কুণ্ড। দপ দপ করে সেখানে জ্বলে চিতার আগুন। আলো, আবছায়া, অন্ধকার, ধোঁয়া, কালীর রূপ, গুমোট হাওয়ায় দুলতে থাকা কঙ্কাল, আগুনের দাউ দাউ শিখা, শ্যাওলা ধরা মেঝে, ভিজে সোঁদা গন্ধ-সব মিলে কেমন একটা ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    কৃষকবন্ধু প্রকল্পে নথিভুক্ত চাষির থেকে অন্তত ৩০ কুইন্টাল ধান কেনার নির্দেশ

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কৃষকবন্ধু প্রকল্পে নথিভুক্ত হলে সেই চাষির কাছ থেকে অন্তত ৩০ কুইন্টাল ধান কিনতেই হবে। চাষির জমির পরিমাণ যত কমই হোক না কেন, এই নিয়ম মানতে হবে বলে খাদ্যদপ্তর থেকে জেলার আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। একজন চাষি ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    পুলিসের কাছে সময় চাইলেন বিজেপি বিধায়ক

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা পুলিসকে চিঠি পাঠিয়ে সময় চাইলেন কোচবিহারের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে। ওই চিঠিতে তিনি জানিয়েছেন, নতুন বছরে ৭ জানুয়ারির পর তিনি শেক্সপিয়র সরণি থানায় সশরীরে হাজির হতে পারবেন। কলকাতা পুলিসের এক সূত্রে এই খবর জানা গিয়েছে।

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    এবারের বাজেটেও বাংলার একাধিক রেলপ্রকল্পে নামমাত্র বরাদ্দের আশঙ্কা

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজ্য সরকার প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করে দিচ্ছে না—এই অজুহাতে আগামী বাজেটেও বাংলার একাধিক রেল প্রকল্পে নামমাত্র বরাদ্দ করতে চলেছে কেন্দ্রের মোদি সরকার। রেলমন্ত্রক সূত্রে এমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে। সেইসঙ্গে ২০২৫-২৬ আর্থিক বছরে ‘পিঙ্ক বুক’ প্রকাশ নিয়েও ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ম্যাসকট হতে পারেন ‘পর্বতকন্যা’ পিয়ালি

    নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: চন্দননগরের মুকুটে যুক্ত হতে চলেছে আরও একটি সাফল্যের পালক। পর্বতকন্যা চন্দননগরের মেয়ে তথা পর্বতারোহী পিয়ালি বসাককে করা হতে পারে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ম্যাসকট। এমনটাই খবর মিলেছে পিয়ালির পরিবার সূত্রে। জানা গিয়েছে, গত ২১ ডিসেম্বর চন্দননগরে ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    রাজ্য টেনিসের সাব জুনিয়র বিভাগে রানার্স চুঁচুড়ার স্বপ্নীল

    নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: রাজ্য টেনিসে অনূর্ধ্ব ১৪ বিভাগে (সাব জুনিয়র) রানার্স হল চুঁচুড়ার স্বপ্নীল ঘোষ। ফাইনালে অল্পের জন্য ছিটকে যায় সে। গত ২১ থেকে ২৯ ডিসেম্বর সল্টলেকে বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব ১৪ বিভাগের প্রতিযোগিতা হয়। শনিবার তোতুরাম পিপুলপাতির ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
  • বর্তমান | 21341-21440

News/খবর All News আনন্দবাজার এই সময় বর্তমান প্রতিদিন আজকাল ২৪ ঘন্টা দৈনিক স্টেটসম্যান আজ তক Telegraph Times of India Indian Express The Statesman

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy