BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 26 Aug, 2026 | ১১ ভাদ্র, ১৪৩৩
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • :: দেশ ::
  • ‘ককরোচে’র ভয়! ক্ষমা চাইলেন বিক্ষোভকারী পড়ুয়াদের শাস্তির নিদান দেওয়া বার কাউন্সিলের প্রধান

    তাঁর বিরুদ্ধে পথে নামার হুমকি দিয়েছিল ককরোচ জনতা পার্টি। সৌরভ দাসরা জানিয়ে দিয়েছিলেন ক্ষমা না চাইলে ইস্তফা দিতে হবে। চাপের মুখে ক্ষমা চাওয়ার পথ বেছে নিলেন বার কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রধান তথা বিজেপি সাংসদ মননকুমার মিশ্র। তিনি মেনে নিয়েছেন, ...

    ১৬ আগস্ট ২০২৬ প্রতিদিন
    বিমানবন্দরে চেকিংয়ের সময় যাত্রীর বন্দুক থেকে গুলি! আহত শিশু-সহ চার, চাঞ্চল্য বারাণসীতে

    ব্যস্ত বিমানবন্দরে চলছে যাত্রীদের আনাগোনা। নিরাপত্তার বেষ্টনী পেরিয়ে এগোচ্ছেন সকলে। প্রত্যেকের জিনিসপত্র চেক করছেন বিমানববন্দরের নিরাপত্তা কর্মীরা। তার মধ্যেই আচমকা চলল গুলি! এক রাউন্ড গুলি চলেছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। গোটা ঘটনায় এক শিশু এবং এক মহিলা জখম হয়েছেন। ...

    ১৬ আগস্ট ২০২৬ প্রতিদিন
    হাসিনাকে ঢাকার হাতে প্রত্যর্পণ? সিদ্ধান্ত নেবে ভারতের আদালতই, দু’দেশের আলোচনা তুঙ্গে

    শেখ হাসিনাকে কেন্দ্র করে ফের ভারত-বাংলাদেশ সম্পর্ক নয়া মোড় নিতে চলেছে। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আপাতত নয়াদিল্লির ‘কূটনৈতিক আশ্রয়ে’ রয়েছেন। স্বদেশে তাঁর বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা থাকা সত্ত্বেও তা তুচ্ছ করে নিজেই ডিসেম্বরে ফিরতে চান বাংলাদেশে। আগেই অবশ্য হাসিনাকে ঢাকার হাতে ...

    ১৬ আগস্ট ২০২৬ প্রতিদিন
    সাভারকর মন্তব্যে রাহুলের বিরুদ্ধে ‘অহেতুক’ মামলা, গবেষককে জরিমানা করল আদালত

    সাভারকরকে নিয়ে করা মন্তব্যের জেরে রাহুল গান্ধীর বিরুদ্ধে দায়ের মামলায় অংশীদার হতে চেয়ে বিপাকে গবেষক। পঙ্কজ কুমার ফড়নিস নামের গবেষককে পুণের একটি আদালত ২০ হাজার টাকা জরিমানা করল। সঙ্গে উপরি পাওনা কোর্টের তিরস্কার।বীর সাভারকরকে নিয়ে আপত্তিকর মন্তব্যে করার অভিযোগে ...

    ১৬ আগস্ট ২০২৬ প্রতিদিন
    বিমানবন্দরে আচমকাই যাত্রীর পিস্তল থেকে চলল গুলি, জখম ২ কর্মী

    উত্তরপ্রদেশের বারাণসী বিমানবন্দরে আচমকা গুলি চলার অভিযোগ। গুরুতর জখম বিমানবন্দরের দুই কর্মী। রবিবার সকালে বারাণসীর লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটনাটি ঘটে। এ দিন সিকিউরিটি চেকিংয়ের সময়ে এক যাত্রীর লাইসেন্সপ্রাপ্ত পিস্তল থেকে অসাবধানতাবশত গুলি চলে। আচমকা গুলির শব্দে তীব্র ...

    ১৬ আগস্ট ২০২৬ এই সময়
    বাধ্যতামূলক হলুদ রঙের পোশাক, কামাতে হবে চুল-দাড়িও, অযোধ্যার রাম মন্দিরে জারি কড়া পোশাকবিধি

    অযোধ্যার রাম মন্দিরের পুরোহিতদের জন্য এ বার চালু হলো কঠোর পোশাকবিধি। ১৫ অগস্ট শনিবার থেকেই মন্দিরের পুরোহিতরা নতুন পোশাকে রামলালার সেবা শুরু করেছেন। মন্দির ট্রাস্টের নির্দেশ অনুযায়ী, রামানন্দী পরম্পরা মেনে এ বার থেকে হালকা হলুদ রঙের রেশমের ধুতি এবং ...

    ১৬ আগস্ট ২০২৬ এই সময়
    বাড়ছে ‘মাইক্রো-কেশন’, ৩-৪ দিনের ছুটিতে কোথায় ভিড় জমাচ্ছেন পর্যটকেরা?

    ১৫ দিনের ছুটি নিয়ে ঘুরতে যাওয়ার ট্রেন্ড বদলাচ্ছে। অফিসের ছুটি, কাজের চাপ— সব মিলিয়ে লং ভ্যাকেশনের প্ল্যান আর করছে না জেন জ়ি-মিলেনিয়ালরা। তার বদলে ছোট্ট ছুটিতে ছোট ট্রিপ করছে তরুণ প্রজন্ম। জনপ্রিয় হয়ে উঠছে ‘মাইক্রো-কেশন’ (Micro-cation)। আর এর জন্য ...

    ১৬ আগস্ট ২০২৬ এই সময়
    সিলিং থেকে ঝুলছে ইঞ্জিনিয়ার, পাশে স্ত্রীর দেহ! মাকে পাঠানো শেষ ভয়েস মেসেজে কী বলেছিলেন যুবক?

    বেঙ্গালুরুতে হাড়হিম ঘটনা। ঘর থেকে উদ্ধার স্বামী-স্ত্রীর দেহ। সিভিল ইঞ্জিনিয়ার ঝুলছে সিলিং ফ্যান থেকে। পাশ থেকে উদ্ধার স্ত্রীর নিথর দেহ। জানা গিয়েছে, বাড়ির মালিকানা নিয়ে স্বামী-স্ত্রীর বচসা থেকে চরম পরিণতি। স্ত্রীকে মারধর করে বালিশ চাপা দিয়ে খুনের অভিযোগ ওই ...

    ১৬ আগস্ট ২০২৬ প্রতিদিন
    হেমন্ত সরকারের থেকে সমর্থন তুলুন, রাহুলকে চ্যালেঞ্জ রাঁচির পড়ুয়াদের, পোড়ানো হবে কুশপুতুলও

    জেন জি আন্দোলনকে কাজে লাগিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে চাপে রাখতে তিনি মরিয়া। বিভিন্ন রাজ্যে গিয়ে ‘ছাত্রো কি গুঞ্জ’ অনুষ্ঠান করে ছাত্রদের মন জেতার মরিয়া চেষ্টা করেছেন। কিন্তু যে ছাত্র-যুবদের হাতিয়ার করে রাহুল গান্ধী ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন, সেই ...

    ১৬ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ‘আগে থেকেই জল চুঁইয়ে পড়ছিল, জানিয়েও লাভ হয়নি’, চামোলি সুড়ঙ্গ বিপর্যয়ে শ্রমিকদের বিস্ফোরক অভিযোগ

    উত্তরাখণ্ডের চামোলিতে নির্মীয়মাণ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ধস নেমে ও জল ঢুকে ভয়াবহ দুর্ঘটনার পর এবার উঠছে গাফিলতির অভিযোগ। সুড়ঙ্গে কাজ করা শ্রমিকদের দাবি, বিপর্যয়ের আগেই ছাদ ও দেওয়াল থেকে নোংরা জল চুঁইয়ে পড়ছিল। বারবার বিষয়টি কর্তৃপক্ষ ও সংস্থার আধিকারিকদের ...

    ১৬ আগস্ট ২০২৬ এই সময়
    JPSC-JSSC আন্দোলন আরও তীব্র, হেমন্তের ইস্তফা দাবি পড়ুয়াদের! রবিবার কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ কর্মসূচি ঝাড়খণ্ডে

    ঝাড়খণ্ডে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা নিয়ে পড়ুয়া ও চাকরিপ্রার্থীদের আন্দোলন আরও তীব্র আকার নিল। JPSC এবং JSSC-র একাধিক পরীক্ষায় অনিয়মের অভিযোগ, প্রশ্নফাঁস এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাবের অভিযোগে চলা আন্দোলন এবার সরাসরি মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিরুদ্ধে রাজনৈতিক দাবিতে পৌঁছে ...

    ১৬ আগস্ট ২০২৬ এই সময়
    ‘অহংকারের বিষয় নয়’, NALSAR বিতর্কে পড়ুয়াদের কাছে ক্ষমা চাইলেন বার কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান

    আইনের পড়ুয়াদের কাছে ক্ষমা চাইলেন বার কাউন্সিল অফ ইন্ডিয়া (BCI)-র চেয়ারম্যান মননকুমার মিশ্র। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর বিরোধিতা করেছিলেন হায়দরাবাদের ‘ন্যাশনাল অ্যাকাডেমি অফ লিগ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ’ (NALSAR) বিশ্ববিদ্যালয়ের স্নাতক পড়ুয়াদের একাংশ। ...

    ১৬ আগস্ট ২০২৬ এই সময়
    জনগণনার ৬ প্রশ্নে এনআরসির পদধ্বনি!

    সমৃদ্ধ দত্ত, নয়াদিল্লি: নাগরিকত্বের পরীক্ষা যেন শেষই হচ্ছে না। এসআইআরের আপাত-লক্ষ্য ছিল ভোটার তালিকার সংশোধন। কিন্তু বিহার থেকে বাংলা—শেষ বিচারে তা বদলে গিয়েছিল নাগরিকত্ব প্রমাণের এক যুদ্ধে। বাংলার লক্ষ লক্ষ নাগরিকের জন্য সেই যুদ্ধ এখনও চলছে। ট্রাইবুনালে। আর দেশের ...

    ১৬ আগস্ট ২০২৬ বর্তমান
    ১৩ হাজার কোটির মাদক মামলা, অভিযুক্তকে প্রত্যর্পণ ভারতে

    নয়াদিল্লি: ১৩ হাজার কোটির মাদক মামলায় অভিযুক্ত পলাতক ড্রাগ কিংপিনকে দেশে  ফেরাল সরকার। সংযুক্ত আরব আমিরশাহিতে আশ্রয় নিয়েছিল বীরেন্দ্র সিং বাসোয়া নামে ওই মদক মাফিয়া। সেখান থেকে প্রত্যার্পণের পরই তাঁকে হেপাজতে নিয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি। প্রশাসন সূত্রে ...

    ১৬ আগস্ট ২০২৬ বর্তমান
    আজ লালকেল্লায় কি বলবেন মোদি? কৌতূহল তুঙ্গে

    নিজস্ব প্রতিনিধি,নয়াদিল্লি: সবথেকে তৎপরতা রেড ফোর্টকে কেন্দ্র করে। আর তার মধ্যেই দিল্লির কেন্দ্রস্থলে রেড অ্যালার্ট পরিস্থিতি! স্বাধীনতা দিবসে আজ লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কী বলতে চলেছেন? বিগত এক মাস ধরে সংসদের অন্দর ও বাইরে একের পর এক রাজানৈতিক ...

    ১৬ আগস্ট ২০২৬ বর্তমান
    রাষ্ট্রপতির জাতির উদ্দেশে ভাষণেও প্রশ্নফাঁস প্রসঙ্গ

    নয়াদিল্লি: ৮০তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শুক্রবার সন্ধ্যায় তাঁর ভাষণে উঠে আসে সাম্প্রতিক প্রশ্নফাঁস কাণ্ড, অপারেশন সিন্দুর, খেলো ইন্ডিয়ার পাশাপাশি মাওবাদীমুক্ত দেশের কথা।রাষ্ট্রপতি এদিন বলেন, ‘পরীক্ষাগুলি আমাদের শিক্ষার্থীদের জন্য সুযোগের দরজা খুলে দেয়। ...

    ১৬ আগস্ট ২০২৬ বর্তমান
    বিহারে কুয়োর বিষাক্ত গ্যাসে মৃত ৪

    পাটনা: কুয়োর মোটর খারাপ হয়ে গিয়েছিল। তা ঠিক করতে গিয়েই বিপত্তি। শুক্রবার কুয়োর বিষাক্ত গ্যাসে মৃত্যু হল বাবা-ছেলে সহ মোট চার জনের। বিহারের গয়াজি জেলার গড় করমৌনি গ্রামের ঘটনা। মৃতদের নাম চামরি মাঝি, দিলচাঁদ মাঝি, বিকাশ চৌধুরী ও বিজয় ...

    ১৬ আগস্ট ২০২৬ বর্তমান
    ‘অহেতুক নাক গলাতে যাবেন না’, বার কাউন্সিলকে ভর্ৎসনা প্রধান বিচারপতির

    নয়াদিল্লি: ‘একেবারে অপ্রয়োজনীয় হস্তক্ষেপ। এটি আমার ও ছাত্রছাত্রীদের ব্যাপার। আপনারা নাক গলানোর কে? আমি নিজেও একজন ছাত্র ছিলাম।  বিক্ষোভ-আন্দোলনে অংশ নিতাম।’ শুক্রবার বার কাউন্সিল অব ইন্ডিয়াকে এই ভাষাতেই ভর্ৎসনা করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত। ‘ককরোচ’ মন্তব্য ও জেন ...

    ১৬ আগস্ট ২০২৬ বর্তমান
    কারুর পদপিষ্ট মামলায় হাইকোর্টের রায় খারিজ, ‘সরকার কেন চাকরি দিতে পারবে না?’

    নয়াদিল্লি: শুক্রবার কারুর পদপিষ্ট মামলায় মাদ্রাজ হাইকোর্টের রায় খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ২০২৫ সালের ২৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কারুরে সুপারস্টার বিজয়ের র‌্যালিতে পদপিষ্টের ঘটনা ঘটে। মৃত্যু হয়েছিল ৪১ জনের। মুখ্যমন্ত্রী হওয়ার পর গত ১০ জুলাই মৃতদের পরিবারের একজন করে ...

    ১৬ আগস্ট ২০২৬ বর্তমান
    ১৯ আগস্ট পর্যন্ত সুমিত রায়কে গ্রেপ্তার করা যাবে না: সুপ্রিম কোর্ট

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী ১৯ আগস্ট পর্যন্ত গ্রেপ্তার করা যাবে না তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে। শুক্রবার সুপ্রিম কোর্টে দেশের প্রধান বিচারপতির বেঞ্চে ছিল তাঁর অন্তবর্তী জামিন মামলার শুনানি। সুমিতের আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ জানান, তাঁর মক্কেল ...

    ১৬ আগস্ট ২০২৬ বর্তমান
    উড়ান বাতিলে ক্ষোভ, তাণ্ডব যাত্রীর

    ভুবনেশ্বর: যান্ত্রিক কারণে বাতিল হয়েছে উড়ান। সেই রাগে বিমানবন্দরে তাণ্ডব চালালেন মহিলা যাত্রী। ঘটনার ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, লাগেজ বেল্টে উঠে তাণ্ডব করছেন ওই মহিলা যাত্রী। সামনে থাকা বিমানবন্দরের কর্মীদের ভর্ৎসনাও করেন তিনি। শুধু তাই নয়, কম্পিউটারের কি-বোর্ড টেবিলে ...

    ১৬ আগস্ট ২০২৬ বর্তমান
    কর্নাটকে নিষিদ্ধ হবে আরএসএস? সংঘকে চ্যালেঞ্জ করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য প্রিয়াঙ্ক খাড়গের

    কর্নাটকে আরএসএসকে নিষিদ্ধ করার জল্পনার মধ্যেই সংঘ পরিবারকে ফের চ্যালেঞ্জ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ছেলে তথা কর্নাটকের পুলিশমন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গের। তিনি স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দাঁড়িয়েই সংঘ নেতাদের চ্যালেঞ্জের সুরে বলে গেলেন, স্বাধীনতার লড়াইয়ে জীবন উৎসর্গ করেছেন এমন ৫০ জন ...

    ১৬ আগস্ট ২০২৬ প্রতিদিন
    মোদির মুখে ‘ড্রোনাচার্য’, জাতির উদ্দেশে ভাষণে ‘ইউক্রেনীয় শিক্ষা’ প্রধানমন্ত্রীর

    স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে ‘ড্রোনাচার্য’-এর প্রসঙ্গ টানলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইউক্রেন যুদ্ধ থেকে পাওয়া শিক্ষা এবং আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোনের ক্রমবর্ধমান গুরুত্ব বোঝাতে গিয়েই প্রসঙ্গটি উত্থাপন করেন তিনি।প্রধানমন্ত্রী বলেন, “দেশের পুরনো আইন বাতিল করা হয়েছে। ...

    ১৬ আগস্ট ২০২৬ প্রতিদিন
    নেহরুকে ‘চুম্বন’ তরুণীর, প্রাক্তন প্রধানমন্ত্রীর ছবি তুলে কটাক্ষ বিজেপির নিশিকান্তর, জবাব দিল কংগ্রেস

    ফের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের নিশানায় নেহরু-গান্ধী পরিবার। এবার খোদ দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে নিয়ে বিতর্কিত পোস্ট করে কটাক্ষ করলেন নিশিকান্ত দুবে। নেহরুর ৩টি ছবি পোস্ট করে তাঁকে ব্যভিচারী হিসাবে তুলে ধরার চেষ্টা করলেন বিজেপি সাংসদ। যদিও পর ...

    ১৬ আগস্ট ২০২৬ প্রতিদিন
    তুরস্ক-কাতারের টাকায় নেপালে সাম্প্রদায়িক অশান্তি! নেপথ্যে আইএসআই? তদন্তে এনআইডি

    নেপালে সাম্প্রদায়িক অশান্তির পিছনে কি পাক গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-র ছক! ভারতের বিহার সীমান্তবর্তী এবং ভারত ও নেপালের মধ্যে গুরুত্বপূর্ণ যাতায়াত পথ হিসেবে পরিচিত সুনসারি জেলার কাপ্তানগঞ্জে ২৬ জুলাই থেকে শুরু হয় গোষ্ঠী সংঘর্ষ। ধর্মীয় অনুষ্ঠান, লাউডস্পিকার ও ...

    ১৬ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ধস-হড়পা বানে নিখোঁজ ৫ জওয়ান, মৃত ৪! স্বাধীনতা দিবসে শোকবিহ্বল অরুণাচল

    স্বাধীনতা দিবসের আগের রাতে ভয়াবহ ধস ও হড়পা বান অরুণাচল প্রদেশে। আপার সুবানসিরিতে ভূমিধস নেমেছে। তাতে মৃত্যু হয়েছে চার শ্রমিকের।  দিবাং ভ্যালীতে হড়পা বানে নেমেছে। তাতে সেনার দু’টি আশ্রয়স্থল ভেসে গিয়েছে। এই ঘটনায় নিখোঁজ পাঁচ সেনা জওয়ান।শুক্রবার সন্ধ্যার পর ...

    ১৬ আগস্ট ২০২৬ প্রতিদিন
    নাবালক বলে ছাড় নয়, বেনজির রায়ে অপহরণ মামলায় ২৫ বছরের জেল কিশোরের

    স্রেফ নাবালক বলেই ছাড়! অতীতে বহু ক্ষেত্রে দেখা গিয়েছে ঘৃণ্য অপরাধের পরও স্রেফ বয়সের দোহাই দিয়ে শাস্তি এড়িয়েছে নাবালক অপরাধীরা। যার জলজ্যান্ত উদাহরণ নির্ভয়া কাণ্ড। স্রেফ বয়স ১৮ না হওয়ায় নৃশংসতার পরও ছাড় পেয়ে যায় এক অপরাধী। কিন্তু আর ...

    ১৬ আগস্ট ২০২৬ প্রতিদিন
    দেশের আরও এক রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, স্বাধীনতা দিবসেই বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

    উত্তরাখণ্ড, গুজরাট, অসমের পর আরও এক বিজেপি শাসিত রাজ্য অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার কথা ঘোষণা করল। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব জানিয়ে দিলেন দ্রুত সে রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হয়ে যাবে। মধ্যপ্রদেশ বিধানসভায় ইতিমধ্যেই অভিন্ন দেওয়ানি বিধি বিল ...

    ১৬ আগস্ট ২০২৬ প্রতিদিন
    পহেলগাঁও হামলার পর প্রথম কী বলেছিলেন মোদি? বিস্ফোরক তথ্য ফাঁস করলেন ডোভাল

    স্মরণাতীত কালে ভারতের ইতিহাসে সবচেয়ে বড় জঙ্গিহানার মধ্যে অন্যতম পহেলগাঁও হামলা। গত বছরের ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে নৃশংস হামলা চালিয়েছিল জঙ্গিরা। পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় ধর্ম চিহ্নিত করে হত্যা করা হয় ২৬ জনকে। সেই নৃশংস হত্যাকাণ্ড গোটা দেশকে ...

    ১৬ আগস্ট ২০২৬ প্রতিদিন
    আনিনিতে মেঘভাঙা বৃষ্টি, ধসে নিখোঁজ ৫ জওয়ান, আপাতত উদ্ধার ২

    মেঘ ভাঙা বৃষ্টিতে তছনছ অরুণাচল প্রদেশের আনিনি। শুক্রবার, আনিনির পাশু পানি এলাকায় মেঘ ভাঙা বৃষ্টি (Cloudburst) হয়েছে। তার জেরেই ব্যাপক ভূমিধস ও হড়পা বান দেখা গিয়েছে। এই ঘটনায় পাঁচ জন সেনা জওয়ান নিখোঁজ বলে সংবাদ সংস্থা সূত্রের খবর। পাশু ...

    ১৫ আগস্ট ২০২৬ এই সময়
    স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘বন্দে মাতরম্’ গানকে অপমান সনিয়া গান্ধীর? BJP-র অভিযোগে কড়া জবাব কংগ্রেসের

    দিল্লিতে কংগ্রেস হেড কোয়ার্টারে জাতীয় পতাকা উত্তোলনের সময়ে জাতীয় গান ‘বন্দে মাতরম্’ গাইতে বাধা দিয়েছিলেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী? শনিবার পতাকা উত্তোলনের সেই অনুষ্ঠানের একটি ভিডিয়ো প্রকাশ করে কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বিজেপি ‘মিথ্যা অভিযোগ’ তুলে ...

    ১৫ আগস্ট ২০২৬ এই সময়
    মাটির নীচে HPCL-এর পাইপলাইনে সিঁধ, ২০ টন ক্রুড অয়েল চুরির অভিযোগে গ্রেপ্তার ৮

    রাস্তার ধারে ফাঁকা জমি। বাইরে থেকে দেখলে কিছু বোঝার উপায় নেই। তার কয়েক ফুট নীচ দিয়ে চলে গিয়েছে HPCL-এর অপরিশোধিত তেলের পাইপলাইন। সেই পাইপলাইনেই সিঁধ কেটে ২০ টন তেল চুরির অভিযোগে আট জনকে ...

    ১৫ আগস্ট ২০২৬ এই সময়
    স্বাধীনতা দিবসের প্রস্তুতিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত শিক্ষক, জখম ৩ পড়ুয়া

    স্বাধীনতা দিবসের প্রস্তুতি চলাকালীন দুর্ঘটনা ওডিশার বালাসোরে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত এক শিক্ষক এবং গুরুতর জখম তিন পড়ুয়া। শুক্রবার, ১৪ অগষ্ট ওডিশার একটি বেসরকারি স্কুলে ঘটনাটি ঘটে। মৃত শিক্ষকের নাম প্রিয়ব্রত বেহেরা। তিনি স্কুলের শারীরশিক্ষার (Physical Education) শিক্ষক ছিলেন। খবর ...

    ১৫ আগস্ট ২০২৬ এই সময়
    ‘পিওকে ভারতের সঙ্গে যুক্ত হত যদি…’, স্বাধীনতা দিবসে কেন্দ্রের সমালোচনায় ওমর, পালটা বিজেপির

    নরেন্দ্র মোদি সরকার যদি জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল না করত এবং রাজ্যের মর্যাদা কেড়ে না নিত, তাহলে অধিকৃত কাশ্মীর ভারতের সঙ্গে যুক্ত হওয়ার জন্য সোচ্চার হত। শনিবার স্বাধীনতা দিবসে এমনটাই বললেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।এদিন ...

    ১৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    স্বাধীনতা দিবসে ‘বন্দে মাতরম’ গাইতে বাধা সোনিয়া-রাহুলের! ভিডিও ভাইরাল হতেই কী বলল কংগ্রেস?

    স্বাধীনতা দিবসে দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরে ‘বন্দে মাতরম’ গাইতে বাধা দেওয়ার অভিযোগ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে। গোটা বিষয়টিকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়ে গিয়েছে। সুর চড়িয়েছে বিজেপিও। তবে গোটা অভিযোগ ...

    ১৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    আফগানিস্তান হয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনা! গ্রেপ্তার বাংলার ‘তালিবান’ জঙ্গি

    বাংলা থেকে জঙ্গি কার্যকলাপের জাল ক্রমশ ছড়িয়ে পড়ছে। এবার তালিবানদের সঙ্গে যোগ দিয়ে পাকিস্তান বিরোধী যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত করছিল উত্তর ২৪ পরগনার নোয়াপাড়ার যুবক আশাফুল মালিক। বেঙ্গালুরু থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সেখানে আশাফুল নিরাপত্তারক্ষীর কাজ করত। আর ...

    ১৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ধর্ম থেকে জাতিগত পরিচয়, জনগণনায় ৪০ প্রশ্ন, দিতে হবে ‘ব্যক্তিগত’ তথ্যও

    ৩৩ নয়। ষোড়শ জনগণনার জন্য তথ্য সংগ্রহ-পর্বে দিতে হবে ৪০টি প্রশ্নের উত্তর। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে প্রকাশিত নতুন বিজ্ঞপ্তিতে এই কথাই জানানো হয়েছে। প্রশ্নের তালিকায় রয়েছে ধর্মীয় থেকে শুরু করে জাতিগত পরিচয় (বিশেষত, তফসিলি জাতি বা জনজাতিভুক্ত কি না), ...

    ১৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    এ কেমন স্বাধীনতা! তেরঙ্গা যাত্রায় যোগে বাধা অনশনকারী দেবেন্দ্রকে, টেনেহিঁচড়ে নিয়ে গেল হেমন্তর পুলিশ

    ফের বিতর্কে ঝাড়খণ্ডের হেমন্ত সোরেনের প্রশাসন। এবার অনশনকারী ছাত্রনেতা দেবেন্দ্র মাহাতোকে তেরঙ্গা যাত্রায় বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। শুধু বাধা দেওয়া নয়, তাঁকে রীতিমতো মারধর করার এবং টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। যদিও পুলিশের সাফাই, স্বাস্থ্যের কথা ...

    ১৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    একরত্তির সঙ্গে সেলফি, তারপরই ১১ মাসের মেয়েকে সেতু থেকে যমুনায় ছুড়ে ফেলে দিল বাবা!

    সোমবার ছিল শিশুকন্যার জন্মদিন। বাইকে স্ত্রী ও মেয়েকে নিয়ে জামাকাপড় কিনতে যাচ্ছিলেন এক ব্যক্তি। কিন্তু আচমকাই শুরু হয় স্ত্রীর সঙ্গে বচসা। এরপরই বাইক থামিয়ে সেতুর উপরে ছবি তোলার বাহানায় শিশুকন্যাকে যমুনায় ছুড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ...

    ১৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    আচমকা বন্ধ ‘ককরোচ’দের ইনস্টাগ্রাম! কী বললেন ‘আরশোলা’ প্রধান দীপকে?

    শনিবার সকালে আচমকা বন্ধ হয়ে যায় ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র ইনস্টাগ্রাম, অ্যাকাউন্ট। এমনটাই দাবি করলেন ‘আরশোলা’ প্রধান অভিজিৎ দীপকে। কিন্তু কী কারণে এমন ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। যদিও কিছুক্ষণের মধ্যেই অ্যাকাউন্টটি ফের সচল হয়ে যায় বলে খবর।এদিন ...

    ১৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    বরাবরই চর্চিত নমোর শিরসজ্জা, এবার লালকেল্লায় মোদির পাগড়িতে কোন বার্তা?

    মোদির কোট থেকে পাগড়ি – তাঁর সাজগোজ বরাবরই বেশ চর্চায়। কারণ, তাঁর পোশাক নির্বাচনের অন্তর্নির্হিত অর্থ যথেষ্ট গাঢ়। স্বাধীনতা দিবসেও তার হেরফের হল না। এবার মোদির সাজসজ্জায় বিশেষ গুরুত্ব দেওয়া হয় পাগড়িতে।এদিন মোদির পরনে ছিল দুধসাদা কুর্তা-পায়জামা। সঙ্গে বাদামি ...

    ১৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    পছন্দের চেয়ার না মেলায় ‘গোঁসা’ রাহুল-খাড়গের! এবারও এলেন না লালকেল্লায়

    গতবারও আসেননি। এবারও লালকেল্লায় অনুপস্থিত কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও লোকসভায় বিরোধী দলনেতা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। যা নিয়ে চর্চা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, কেন তাঁরা স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের মতো ঐতিহ্যবাহী এক অনুষ্ঠান এড়িয়ে গেলেন?এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রানুসারে, ...

    ১৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ‘সপ্তধারা’ কী? লালকেল্লা থেকে সাত পথে ‘বিকশিত ভারত’ গড়ার রূপরেখা দিলেন মোদী

    স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে বিকশিত ভারতের স্বপ্নের বীজ পুঁতে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই লক্ষ্যে এগিয়ে যেতে পথ দেখাবে ‘সপ্তধারা’। মোদীর নিজের কথায়, ‘শক্তি কি সপ্তধারা’। দেশের উন্নয়নের জন্য সাতটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রকে তুলে ...

    ১৫ আগস্ট ২০২৬ এই সময়
    লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত অরুণাচল প্রদেশ, ধসে মৃত ৪, হড়পা বানে নিখোঁজ ৫ জওয়ান

    লাগাতার বৃষ্টির জেরে ধস আর হড়পা বানে বেসামাল পরিস্থিতি অরুণাচল প্রদেশে। শুক্রবার দিবাং ভ্যালিতে হড়পা বান নামে। তীর জেরে এখনও পর্যন্ত সেনাবাহিনীর পাঁচ জওয়ান নিখোঁজ। অন্য দিকে, আপার সুবানসিরিতে আচমকা ধস নেমে চার ...

    ১৫ আগস্ট ২০২৬ এই সময়
    লালকেল্লায় মোদির মুখে ‘ফ্র্যাজাইল ফাইভ’, ভারতের কলঙ্কময় অধ্যায় মনে করিয়ে কংগ্রেসকে তোপ প্রধানমন্ত্রীর

    একসময় বিশ্বমঞ্চে ভারতের অর্থনীতি ছিল ‘ভঙ্গুর পাঁচ’-এর তালিকায়। আজ সেই ভারতই বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশের তকমা পেয়েছে। শনিবার স্বাধীনতা দিবসে লালকেল্লার ভাষণে দেশের অর্থনীতির বদলের এই ছবিই তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘ফ্র্যাজাইল ফাইভ’-এর প্রসঙ্গ টেনে তিনি নিশানা ...

    ১৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    লালকেল্লা থেকে নারী সংরক্ষণ নিয়ে মোদির বার্তা! ‘আন্তরিকতা থাকলে..’, খোঁচা কংগ্রেসের

    ৮০তম স্বাধীনতা দিবসের সকালে দেশবাসীর নজর ছিল লালকেল্লায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণের দিকে। দীর্ঘ বক্তৃতায় তিনি ধরলেন ‘বিকশিত ভারত’ গড়ার সংকল্পের কথা। এছাড়াও জেন জি-র পাশে থাকার বার্তাও দিলেন তিনি। তুলে ধরলেন আগামীর কর্মসূচি। আর সেই সঙ্গেই তাঁর ভাষণে ...

    ১৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    বিনামূল্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং, ১ কোটি তরুণকে এআই প্রশিক্ষণ! জেন জি-র পাশে মোদি

    শনিবার লালকেল্লা থেকে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে বারবার শোনা গিয়েছে ‘বিকশিত ভারত’-এর কথা। আর সেই নতুন ভারত গড়ার মূল ভিত্তিই যে যুবসমাজ, সেকথাও জানিয়ে দিলেন তিনি। ঘোষণা করলেন, ১ কোটি যুবক-যুবতীকে আগামী এক বছরের মধ্যে এআইয়ের ...

    ১৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ১৬ আগস্ট শেষ নয়, বাড়ল গ্যাসের ই-কেওয়াইসির সময়, গ্রাহকদের স্বস্তি দিয়ে কী জানাল কেন্দ্র?

    কারও স্মার্টফোন নেই। কারও নেই অ্যাপ ডাউনলোড করে তার ফর্ম পূরণের মতো মগজ। আবার যাঁরা অ্যাপে গ্যাস বুকিং করেন তাঁদের অনেকেই প্রক্রিয়ার সঙ্গে সড়গড় নন, আবার কিছু ক্ষেত্রে অ্যাপ কাজ করছে না। এই অবস্থায় রবিবারের মধ্যে এলপিজি গ্যাসের ই-কেওয়াইসি ...

    ১৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    সুযোগের অপেক্ষায় ‘মগুজে নকশাল’রা, দেশে চলছে ছায়াযুদ্ধ! স্বাধীনতা দিবসে সতর্ক করলেন মোদি

    ‘নকশালরা আর শ্বাস নেওয়ার সুযোগ পাবে না।’ লালকেল্লায় দাঁড়িয়ে সন্ত্রাসবাদীদের উদ্দেশে হুঙ্কার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সন্ত্রাসের কালো অধ্যায় শেষ করে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে সরকারের মুষ্ঠিবদ্ধ লড়াই সফলতার পথে। তবে বন্দুকে নকশালদের খতম করা গেলেও, মগজে নকশালরা এখনও ঘাপটি ...

    ১৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ‘বিকশিত ভারত’ গড়ার নীল নকশা! লালকেল্লায় ‘শক্তির সপ্তধারা’ কর্মসূচির উল্লেখ মোদির

    শনিবার ৮০তম স্বাধীনতা দিবসের সকালে লালকেল্লায় ভাষণ দেওয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথায় উঠে এল সাত দফা সংবলিত এক সংস্কার কর্মসূচির কথা। যাকে তিনি ‘শক্তির সপ্তধারা’ বলে উল্লেখ করেছেন। জানিয়েছেন, এই কর্মপরিকল্পনা ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্য অর্জনে সহায়তা করবে। কী ...

    ১৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    যুদ্ধ আবহে চরমে জ্বালানি-জ্বালা! ‘২০৪৭-এ বিকশিত ভারত গড়বই’, লালকেল্লায় ‘আত্মনির্ভরতা’র বার্তা মোদির

    ২০৪৭ সালে বিকশিত ভারত গড়ার সংকল্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ৮০তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ভাষণ দেওয়ার সময় তিনি জানালেন, ‘‘আজকের ভারত নতুন স্বপ্ন দেখছে। বড় স্বপ্ন দেখার সময় এসেছে। গত ১২ বছরে দেশের কোটি কোটি মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার ...

    ১৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ‘এরা সুযোগের অপেক্ষায় থাকে’, লালকেল্লা থেকে ‘দিমাগি নকশালদের’ বিচ্ছিন্ন করার ডাক মোদীর

    এক সময়ে ‘আরবান নকশাল’ শব্দবন্ধ ব্যাপক জনপ্রিয় হয়েছিল। কেজো বাংলায় ‘শহুরে নকশাল।’ যাঁরা অস্ত্র হাতে বিপ্লব করেন না। বরং শহরের বিলাসী জীবনে বিপ্লবের স্বপ্ন বোনেন, রূপরেখা তৈরি করেন। শনিবার ৮০তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ‘দিমাগি নকশাল’-দের ...

    ১৫ আগস্ট ২০২৬ এই সময়
    হর ঘর তিরঙ্গা কর্মসূচি: খড়্গপুরের স্কুলে জাতীয় পতাকা বানালো খুদেরা

    এই সময়, খড়্গপুর: স্বাধীনতা দিবসের জন্য পতাকা তৈরি করলো খুদে পড়ুয়ারা। পাশে পেল শিক্ষকদের। কর্মশালায় এ ভাবেই স্বাধীনতা দিবসের গুরুত্ব বোঝার পাশাপাশি পতাকা তৈরিও শিখে নিল পড়ুয়ারা। নতুন কিছু করতে পারায় বেজায় খুশি সবং চক্রের আশাপুরা প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা।স্বাধীনতা ...

    ১৫ আগস্ট ২০২৬ এই সময়
    ‘আমি ভুল করেছি’, ডাঙ্কি রুটের বিরুদ্ধে সতর্কবার্তা শিখ তরুণের

    এই সময়: ‘সেলেটড লাইফে’র স্বপ্ন দেখে বিভিন্ন ফাঁদে পা দিয়ে মোটা টাকা ঘুষ দিয়ে অবৈধ ‘ডাঙ্কি রুটে’ পাঞ্জাব থেকে মেক্সিকো–ইউএসের পথে পাড়ি জমান বহু ভারতীয়। সেই পথেই মেক্সিকো পৌঁছেছিলেন এক পাঞ্জাবি শিখ তরুণ। কিন্তু ভিনদেশে পৌঁছতেই যে অত্যাচারের শিকার তাঁকে ...

    ১৫ আগস্ট ২০২৬ এই সময়
    ‘জলবিন্দু’র জবাবে ‘রক্তবিন্দু’! কড়া বার্তা দিলেন ডোভাল

    এই সময়: স্বাধীনতা দিসবে দেশের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে এক জন তুললেন ‘জলবিন্দু’র কথা। আর তার কিছুক্ষণের মধ্যেই মোক্ষম জবাব পেলেন ‘রক্তবিন্দু’-তে! পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ় শরিফের হুঁশিয়ারির পাল্টা দিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।শুক্রবার স্বাধীনতা দিবস পালন করল ...

    ১৫ আগস্ট ২০২৬ এই সময়
    অ্যাসিড-আক্রান্তদের ভাড়ায় ছাড় দিতে রাজি রেল, নীতির খসড়া চাইল সুপ্রিম কোর্ট

    এই সময়: অ্যাসিড-আক্রান্তরা চিকিৎসার জন্য রেলে যাতায়াতে ভাড়ায় ছাড় পাবেন। প্রাথমিক ভাবে এই প্রস্তাবে রাজি রেল বোর্ড। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে কেন্দ্রের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এ বিষয়ে প্রস্তাবিত নীতির খসড়া আদালতে পেশ করার জন্য কেন্দ্রকে ছ’সপ্তাহ সময় ...

    ১৫ আগস্ট ২০২৬ এই সময়
    কলকাতার ভারতীয় জাদুঘরের সংগ্রহকে আন্তর্জাতিক স্বীকৃতি

    কুবলয় বন্দ্যোপাধ্যায়কলকাতার ভারতীয় জাদুঘরে রাখা ‘শিবালিক স্তন্যপায়ী’ প্রাণীদের জীবাশ্মের সংগ্রহ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (জিএসআই)–র সংগ্রহ নিয়ে সংরক্ষিত এই বিপুল জীবাশ্মভাণ্ডারকে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ জিওলজিক্যাল সায়েন্সেস (আইইউজিএস) মর্যাদা দিয়েছে ‘জিও কালেকশন’–এর। কিছু দিন আগে কলম্বিয়ার বোগোতায় ...

    ১৫ আগস্ট ২০২৬ এই সময়
    স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর

    কেন্দ্রের ধনুর্ভাঙা পণে অবশেষে প্রায় মাওবাদী মুক্ত হয়েছে ভারত। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের মতো রাজ্যের বনাঞ্চলে জল-জঙ্গল-জমি বাঁচানোর নামে ‘লাল সন্ত্রাসে’ ইতি পড়েছে। অস্ত্র ছেড়ে সমাজের মূলস্রোতে ফিরেছেন একদা দাপুটে মাওবাদী নেতারা। বাকিরা কারাবন্দি। দেশের ৮০তম স্বাধীনতা দিবসে এ বড় ...

    ১৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ‘সাতচল্লিশে মোদি থাকলে কেউ দেশের ক্ষতি করতে পারত না’, মন্তব্য যোগীর

    ১৯৪৭ সালের ১৫ আগস্ট, দেশ স্বাধীন হওয়ার সময় যদি দেশের মসনদে থাকতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তাহলে কেউ দেশের ক্ষতি করতে পারত না। এমনই দাবি করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। লখনউয়ে এক সভায় বক্তব্য রাখার সময়ই তিনি দেশভাগের আতঙ্কের কথাও ...

    ১৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    জাতির উদ্দেশে ভাষণের আগে বাজল ‘বন্দে মাতরম’, রাষ্ট্রপতির মুখেও ‘বিভাজন বিভীষিকা’!

    স্বাধীনতা যতটা আনন্দের, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে অখণ্ড দেশকে বিভাজিত হতে দেখাটা তার চেয়ে বেশি যন্ত্রণার। আজ, ১৪ আগস্ট দেশজুড়ে ‘বিভাজন বিভীষিকা’ স্মরণ দিবস। নোয়াখালির হত্যাকাণ্ড, ‘দ্য গ্রেট ক্যালকাটা কিলিং’- হিন্দু নিধনের রক্তাক্ত ইতিহাস যেন আজও দলা পাকিয়ে গলার কাছে। ...

    ১৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    হাত মেলাচ্ছে রিলায়েন্স-রোলস রয়েস! ভারতেই তৈরি হবে অত্যাধুনিক যুদ্ধ বিমানের ইঞ্জিন

    পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধ বিমান তৈরিতে আরও এককদম এগোল ভারত। AMCA যুদ্ধবিমান তৈরিতে হাত মেলাচ্ছে ব্রিটিশ সংস্থা রোলস রয়েস ও রিলায়েন্স গোষ্ঠী। এই উদ্যোগ সফল হলে ভারতেই তৈরি হবে যুদ্ধবিমানের ইঞ্জিন। দেশেই হবে রক্ষণাবেক্ষণ। আমূল বদলে যাবে ভারতের প্রতিরক্ষা ...

    ১৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ‘সন্ত্রাসে মদত দিলে ফল ভুগতে হবে’, জাতির উদ্দেশে ভাষণে পাকিস্তানকে কড়া বার্তা রাষ্ট্রপতির

    স্বাধীন ভারতের স্থিতাবস্থায় ব্যাঘাত ঘটাতে সবচেয়ে বড় শত্রু পাকিস্তান ও তাদের মদতপুষ্ট সন্ত্রাস। গত ৮০ বছর ধরে এই শত্রুতার যেন শেষ নেই! কিন্তু ভারতের সেনাও জানে স্বদেশ আর স্বদেশবাসীকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে। সন্ত্রাস ছড়ানো পাকিস্তানকে সবক শেখানোর দায়িত্ব তাঁরা ...

    ১৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    প্রশ্নফাঁস থেকে অপারেশন সিঁদুর, জাতির উদ্দেশে ভাষণে ‘আত্মনির্ভর ভারতে’র বার্তা রাষ্ট্রপতির

    ৮০তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে (Independence Day Eve) জাতির উদ্দেশে ভাষণ দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। এদিন তাঁর ভাষণ শুরুর আগে ‘বন্দে মাতরম’ ও ‘জন গণ মন’ বেজে ওঠে। এই প্রথম রাষ্ট্রপতির ভাষণের আগে ‘বন্দে মাতরম’ বাজতে শোনা গেল। ...

    ১৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    গুরুতর অসুস্থ জেপি নাড্ডা, ভর্তি দিল্লির এইমসে! কী হয়েছে স্বাস্থ্যমন্ত্রীর?

    গুরুতর অসুস্থ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা (JP Nadda)। তাঁকে দ্রুত ভর্তি করা হয়েছে দিল্লির এইমস হাসপাতালে। জানা গিয়েছে, শুক্রবার তাঁর অ্যাঞ্জিওগ্রাফি হয়েছে। আপাতত তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, বৃহস্পতিবার হঠাৎই অসুস্থ হয়ে পড়েন ...

    ১৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ‘এদেশের উদারতা ও সহনশীলতাকে দুর্বলতা ভাববেন না’, সিঁদুর-প্রসঙ্গ টেনে পাকিস্তানকে হুঁশিয়ারি ডোভালের

    ভারতের উদারতা ও সহনশীলতাকে যেন দুর্বলতা বলে ভুল না করা হয়। স্বাধীনতা দিবসের আগেই প্রকাশ্যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের হুঁশিয়ারি। অপারেশন সিঁদুরের প্রসঙ্গেই পড়শি পাকিস্তানকে এমনই কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি। মনে করিয়ে দিলেন ঝুঁকি নিয়ে পরিণতির কথা ...

    ১৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    জাতীয় পতাকায় ১৭ বার বদল, স্বাধীনতা দিবসের আগে জেনে নিন সেই ইতিহাস

    দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আর মর্যাদার প্রতীক হল জাতীয় পতাকা। ভারতের ত্রিবর্ণ জাতীয় পতাকার ইতিহাস নিয়ে পাঠ্যবইয়ে যা নেই তা আছে আসানসোলের কালীশংকরবাবুর বাড়িতে। কালীবাবুর অপ্রকাশিত বিশাল গবেষণা থেকে ভারতবর্ষের পতাকার বির্বতনের কথা এই বিশেষ প্রতিবেদনে।জীবনের ৭৯টা বসন্ত পার করে ...

    ১৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে সোমবার দেশজুড়ে আন্দোলনে RSS-এর মজদুর সঙ্ঘ

    দেশের শ্রমিকদের কল্যাণের লক্ষ্যে এক গুচ্ছ দাবিপূরণের ইস্যুতে কেন্দ্রীয় সরকারের উপরে দীর্ঘদিন ধরেই চাপ তৈরি করছে আরএসএস পন্থী শ্রমিক সংগঠন বিএমএস বা ভারতীয় মজদুর সঙ্ঘ৷ এই চাপে উল্লেখযোগ্য কোনও ফল হয়নি দেখার পরেই এ বার সারা দেশে বৃহত্তর ...

    ১৫ আগস্ট ২০২৬ এই সময়
    স্কুলের ক্যান্টিনে প্যাটিস খাওয়ার পরেই মৃত্যু? অচেতন পড়ুয়াকে হাসপাতালে না নিয়ে গিয়ে ৪৫ মিনিট ফেলে রাখার অভিযোগ

    স্কুলের ক্যান্টিন থেকে প্যাটিস খাওয়ার পরে আচমকাই অসুস্থ হয়ে পড়ে মৃত্যু হলো ১৭ বছরের এক দ্বাদশ শ্রেণির পড়ুয়ার। ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুরের ঝোটওয়ারা এলাকার একটি বেসরকারি স্কুলে। মৃত পড়ুয়ার নাম প্রিন্স সোনি। পরিবারের অভিযোগ, স্কুলে অসুস্থ হয়ে পড়ার পরেও ...

    ১৪ আগস্ট ২০২৬ এই সময়
    বোমা মেরে ওড়ানো হবে দিল্লি হাইকোর্ট, স্বাধীনতা দিবসের আগেই একের পর এক হুমকি, রাজধানীতে হাই অ্যালার্ট

    স্বাধীনতা দিবসের ঠিক এক দিন আগে, শুক্রবার একের পর এক বোমা হামলার হুমকিতে চাঞ্চল্য রাজধানী দিল্লিতে। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩, দিল্লি হাইকোর্ট, জামনগর হাউস, ঝান্ডেওয়ালান ফ্ল্যাটেড ফ্যাক্টরি কমপ্লেক্স, সাকেতের জেলাশাসকের দপ্তর এবং দিল্লি ক্যান্টনমেন্টের SDM অফিস—একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় ...

    ১৪ আগস্ট ২০২৬ এই সময়
    যোগী সরকার অনুমতিই দেয়নি! রাহুলের বিরুদ্ধে ‘সাভারকরের অবমাননা’ মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট

    বিনায়ক দামোদর সাভারকরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা হয়েছিল উত্তরপ্রদেশে। ওই মামলা শুক্রবার খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। যোগী আদিত্যনাথের সরকার রাহুলের বিরুদ্ধে ফৌজদারি মামলায় বিচার প্রক্রিয়া চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় অনুমতি না দেওয়ায় বিচারপতি ...

    ১৪ আগস্ট ২০২৬ এই সময়
    জেন জি মানেই স্রেফ বাজে খরচ! প্রচলিত ধারণা ভাঙল সমীক্ষার রিপোর্ট, কোন অঙ্কে সঞ্চয়ী তরুণরা?

    জেন জি। প্রায় মাসখানেক ধরে ভারতের সবপ্রান্তেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে এই তরুণ প্রজন্ম। কারোর মতে, এই প্রজন্ম আসলে আবর্জনার স্তূপ। জেন জির আদবকায়দা, কথাবার্তা সমস্তই খারাপ-এই ধারণা পোষণ করেন ভারতীয় জনতার একাংশ। আবার অন্যরা মনে করেন, এই জেন ...

    ১৪ আগস্ট ২০২৬ প্রতিদিন
    উচ্চমাধ্যমিকের আগেই স্কুলছুট ৭৩ শতাংশ, কমছে স্কুলের সংখ্যাও, উদ্বেগ সংসদীয় কমিটির রিপোর্টে

    দিন কয়েক আগেই নিটের প্রশ্নফাঁসের প্রতিবাদে বিরাট আন্দোলন হয়ে গেল দিল্লির যন্তর মন্তরে। যার জেরে ইস্তফা দিতে বাধ্য হন তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। কিন্তু সিস্টেম বদলাল কী? সার্বিকভাবে দেশের গোটা শিক্ষাব্যবস্থাটাই বড়সড় বড়সড় উদ্বেগের জায়গা। অন্তত সংসদীয় কমিটির রিপোর্টে ...

    ১৪ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ব্রিটিশ আমলেও অন্যের অধীনে ছিল ভারতের এই রাজ্য, ৩৬ ঘণ্টার ‘অপারেশন বিজয়ে’ মেলে স্বাধীনতা

    প্রতি বছর ১৫ আগস্ট ভারতজুড়ে পালিত হয় স্বাধীনতা দিবস। ব্রিটিশ শাসনের অবসানের পর থেকেই এই দিনটি দেশের স্বাধীনতা সংগ্রাম, আত্মত্যাগ ও গৌরবের স্মৃতি বহন করে আসছে। কিন্তু ভারতের এমন একটি রাজ্য রয়েছে, যেটি ১৯৪৭ সালের ১৫ আগস্ট এই স্বাধীনতার ...

    ১৪ আগস্ট ২০২৬ প্রতিদিন
    অভিষেকের পিএ সুমিতকে এখনই গ্রেপ্তার নয়, সুপ্রিম কোর্টে বহাল রক্ষাকবচ

    অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে ফের রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট। তার ফলে তাঁকে আপাতত গ্রেপ্তার করা যাবে না। তবে তদন্তে সহযোগিতা করতে হবে সুমিতকে। আগামী বুধবার ফের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে ...

    ১৪ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ‘এটা কি কামনার আগুন?’, ইন্দিরা-কাস্ত্রোর ছবি শেয়ার করে রাহুলকে খোঁচা নিশিকান্তর

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিদেশ নীতি বলতে বোঝেন অন্য রাষ্ট্রনেতাকে জড়িয়ে ধরা। খোঁচা মেরে এমনটাই কটাক্ষ করতে দেখা গিয়েছিল রাহুল গান্ধীকে (Rahul Gandhi)। লোকসভার বিরোধী দলনেতাকে এবার পালটা দিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে (Nishikant Dubey)। শেয়ার করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা ...

    ১৪ আগস্ট ২০২৬ প্রতিদিন
    বিজেপিতে যোগ দেওয়ার পরই সংসদের গুরুত্বপূর্ণ দায়িত্বে সুখেন্দুশেখর, গড়লেন রেকর্ডও

    বিজেপিতে যোগ দেওয়ার মাসখানেকের মধ্যেই বড় দায়িত্বে প্রাক্তন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। ফের সংসদের পাবলিক অ‍্যাকাউন্টস কমিটি’র সদস্য নির্বাচিত হলেন তিনি। এর আগেও তিনি এই কমিটিতে দশবার নির্বাচিত হন। এবার রেকর্ড একাদশতম বার পিএসি-তে ঢুকে পড়লেন বিজেপি সাংসদ।সুখেন্দুশেখর রায় ...

    ১৪ আগস্ট ২০২৬ প্রতিদিন
    বাবার মৃত্যুতে শোক নয়, সম্পত্তি হাতানোই মোক্ষ! মৃতদেহ থেকেই আঙুলের ছাপ নিল ত্যাজ্য ছেলে

    লোভ। মানবচরিত্রের নিকৃষ্টতম দোষগুলির মধ্যে অন্যতম। টাকা-চাকরি-সম্পত্তির লোভে খুন পর্যন্ত করতে হাত কাঁপে না মানুষের। আপনজনের প্রাণ কেড়ে নিতেও দু’বার ভাবতে পারে না অনেকে। কিন্তু মৃত বাবাকেও কাজে লাগিয়ে সম্পত্তি হাতানো! এমনটা হয়তো আপাতভাবে চিন্তার অতীত। কিন্তু সেই কাজটাই ...

    ১৪ আগস্ট ২০২৬ প্রতিদিন
    বোমা মেরে ওড়ানো হবে দিল্লি হাই কোর্ট! স্বাধীনতা দিবসের প্রাক্কালে হুমকি ই-মেলে চাঞ্চল্য

    রাত ফুরোলেই ৮০তম স্বাধীনতা দিবস। স্বভাবতই রাজধানীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর মধ্যেই শুক্রবার দিল্লি হাই কোর্টে বোমা হামলার হুমকি। একাধিক সংবাদমাধ্যমের দাবি, ই-মেলে দিল্লি হাই কোর্ট উড়িয়ে দেওয়ার হুমকি এসেছে।১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে গোটা দিল্লি শহরকে ...

    ১৪ আগস্ট ২০২৬ প্রতিদিন
    সাভারকরকে ‘ব্রিটিশদের সাহায্যকারী’ বলেও ছাড়! রাহুলের বিরুদ্ধে মামলা খারিজ সুপ্রিম কোর্টের

    বীর সাভারকরকে নিয়ে অপমানজনক মন্তব্য মামলায় বড়সড় স্বস্তিতে বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। তাঁর বিরুদ্ধে হওয়া ফৌজদারি মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানাল, এই মামলায় রাহুলের বিরুদ্ধে তদন্তের জন্য প্রয়োজনীয় নথি জমা করেনি উত্তরপ্রদেশ সরকার। ...

    ১৪ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ‘আমিও ছাত্র আন্দোলন করেছি’, বার কাউন্সিলের ‘হস্তক্ষেপে’ উষ্মা প্রকাশ প্রধান বিচারপতির

    সমাবর্তনে প্রধান বিচারপতিকে আমন্ত্রণ জানানোর প্রতিবাদ করেন হায়দরাবাদের বিশ্ববিদ্যালয়ের আইন পড়ুয়ারা। বৃহস্পতিবার প্রতিবাদীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েও পিছু হটে বার কাউন্সিল অফ ইন্ডিয়া। এবার খোদ প্রধান বিচারপতি সূর্য কান্ত জানিয়ে দিলেন, বিষয়টি তাঁর ও পড়ুয়াদের মধ্যে ঘটেছে। এর মধ্যে ...

    ১৪ আগস্ট ২০২৬ প্রতিদিন
    নেই নিয়ন্ত্রণ, উড়েছে বিমান! নেশাগ্রস্ত পাইলটের পর এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় বিস্ফোরক তথ্য

    আকাশে উড়ছে বিমান। কিন্তু তার নিয়ন্ত্রণ নেই পাইলটের হাতে! এমনটাই ঘটেছিল ফুকেত থেকে দিল্লি আসা এয়ার ইন্ডিয়ার বিমানে। ইতিমধ্যেই জানা গিয়েছে, গাঁজা এবং ঘুমের ওষুধ খেয়ে ওই বিমান চালাতে উঠেছিলেন এক পাইলট। এবার বিমানের ব্ল্যাক বক্স থেকে উদ্ধার হল ...

    ১৪ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ঘুরপথে আরএসএসের কার্যকলাপে নিষেধাজ্ঞার চেষ্টা! নয়া বিলে সম্মতি কর্নাটকের কংগ্রেসি মন্ত্রিসভায়

    বেশ কিছুদিন ধরেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অর্থাৎ আরএসএসের কার্যকলাপ নিষিদ্ধ করা নিয়ে হইচই শুরু হয়েছে কংগ্রেস শাসিত কর্নাটকে। খোদ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ছেলে তথা রাজ্যের পুলিশমন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গে একাধিকবার আরএসএস নিষিদ্ধ করার দাবিতে সরব হয়েছেন। তবে তিনিও জানেন ...

    ১৪ আগস্ট ২০২৬ প্রতিদিন
    উত্তরাখণ্ডের সুড়ঙ্গে জলস্রোতে ভেসে, ধস নেমে মৃত ৭, এখনও ভিতরে আটকে ৩ শ্রমিক

    বৃহস্পতিবার রাতে উত্তরাখণ্ডের সুড়ঙ্গে দুর্ঘটনায় (Tunnel Collapse in Uttarakhand) ৭ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁদের দেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। এখনও ভিতরে আটকে রয়েছেন অন্তত ৩ জন শ্রমিক। চামোলি জেলায় একটি সুড়ঙ্গে কাজ করছিলেন ২৮ জন শ্রমিক। হঠাৎই তীব্র ...

    ১৪ আগস্ট ২০২৬ প্রতিদিন
    পুরী স্টেশনের কাছে লাইনচ্যুত যাত্রিবাহী ট্রেন

    Big Breaking: ওডিশার পুরী স্টেশনের কাছে দুর্ঘটনা। শুক্রবার দুপুরে পুরী স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত যাত্রিবাহী ট্রেন। স্টেশনে ঢোকার প্রায় ৫০০ মিটার আগে, প্ল্যাটফর্ম নম্বর ৩-এর কাছে বেলাইন হয়ে যায় তালচের-পুরী মেমু। ট্রেনটির ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে বলে খবর। তবে ট্রেনটি সে ...

    ১৪ আগস্ট ২০২৬ এই সময়
    ‘সরকারের নীতি নিয়ে প্রশ্ন করার আপনি কে?’ কারুর-কাণ্ডে মাদ্রাজ হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

    কারুরের ভয়াবহ পদপিষ্টের ঘটনায় মৃতদের নিকট আত্মীয়দের সরকারি চাকরি দেওয়ার সিদ্ধান্ত খারিজ করেছিল মাদ্রাজ হাইকোর্ট। শুক্রবার মাদ্রাজ হাইকোর্টের সেই রায়ে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। মামলার শুনানিতে শীর্ষ আদালতের বেঞ্চ প্রশ্ন তোলে, ‘কোনও ভয়াবহ দুর্ঘটনায় পরিবারের একমাত্র রোজগেরে সদস্যের ...

    ১৪ আগস্ট ২০২৬ এই সময়
    ‘আমার আর পড়ুয়াদের ব্যাপার’, নালসার বিতর্কে বার কাউন্সিলের ‘নিষেধাজ্ঞা’য় ক্ষুব্ধ প্রধান বিচারপতি

    তীব্র সমালোচনার মুখে পিছু হটেছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া (বিসিআই)। হায়দরাবাদের ন্যাশনাল অ্যাকাডেমি অফ লিগ্যাল স্টাডিজ় অ্যান্ড রিসার্চ (নালসার)-এর ২০২৬ সালের কোনও স্নাতক পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কোনও রাজ্য বার কাউন্সিলের মাধ্যমে আইনজীবী হিসেবে নথিভুক্ত হতে পারবেন না— ...

    ১৪ আগস্ট ২০২৬ এই সময়
    অভিষেকের আপ্তসহায়ককে আপাতত গ্রেপ্তার করা যাবে না, বলল সুপ্রিম কোর্ট

    অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায় আপাতত গ্রেপ্তার করা যাবে না। রক্ষাকবচের মেয়াদ বাড়িয়ে এ কথা জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ জানিয়েছে, সুমিতের রক্ষাকবচের মেয়াদ আগামী বুধবার পর্যন্ত বাড়ানো হচ্ছে। মামলার পরবর্তী শুনানি ১৯ অগস্ট। ...

    ১৪ আগস্ট ২০২৬ এই সময়
    দিল্লি বিশ্ববিদ্যালয়ে ইতিহাসের পাঠ্যক্রম থেকে বাদ সুলতানি আমল, দানা বাঁধছে বিতর্ক

    দিল্লি বিশ্ববিদ্যালয়ে ইতিহাসের স্নাতকোত্তরের পাঠ্যক্রম থেকে বাদ পড়ল সুলতানি আমল। সংবাদমাধ্যম এনডিটিভি-র প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। স্নাতকোত্তরের তৃতীয় সেমেস্টারের পাঠ্যক্রমে দিল্লির সুলতানি আমল বিষয়ক— ‘দ্য দিল্লি সুলতানেট: স্ট্রাকচার্স অফ অথরিটি ইন মেডিয়েভাল নর্থ ইন্ডিয়া’ শীর্ষক এই পেপারে মধ্যযুগে, ...

    ১৪ আগস্ট ২০২৬ এই সময়
    ‘দেশে বড় পরিবর্তন প্রয়োজন’, স্বাধীনতা দিবসের আগে ‘শান্তিপূর্ণ বিপ্লবের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    পাঁচ বছর অন্তর নির্বাচন। ভোট দিয়ে বিধায়ক বা সাংসদ বেছে নেওয়া। কিন্তু সরকার বা জনপ্রতিনিধির কোনও কাজে আপত্তি থাকলে? দেশের এই রাজনৈতিক ব্যবস্থার মৌলিক পরিবর্তন চেয়ে ‘শান্তিপূর্ণ বিপ্লবের’ ডাক দিলেন লাদাখের সমাজকর্মী সোনম ওয়াংচুক। স্বাধীনতা দিবসের আগের দিন ...

    ১৪ আগস্ট ২০২৬ এই সময়
    জাতীয় সঙ্গীত চলাকালীন খোশগল্প, করমর্দনে মেতে রাহুল! ‘অবমাননা’র ভিডিও শেয়ার করল বিজেপি

    ফের বিতর্কে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এবার তাঁর বিরুদ্ধে জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগ। ৮ সেকেন্ডের ছোট্ট একটি ভিডিও ক্লিপ পোস্ট করে বিস্ফোরক অভিযোগ তুলল বিজেপি।আসলে বৃহস্পতিবার জাতীয় ‘রচনাত্মক কংগ্রেসে’র জাতীয় সম্মেলন ছিল। সেখানেই মঞ্চে উপস্থিত ছিলেন রাহুল। ওই ...

    ১৪ আগস্ট ২০২৬ প্রতিদিন
    প্রধান বিচারপতির বিরোধিতা, মিলবে না ‘আইনজীবী’ স্বীকৃতি! নির্দেশ দিয়েও পিছু হঠল বার কাউন্সিল

    সমাবর্তনে প্রধান বিচারপতিকে আমন্ত্রণ জানানোর তীব্র প্রতিবাদ করেছিলেন আইনের পড়ুয়ারা। তারপরই বার কাউন্সিল অফ ইন্ডিয়া জানিয়ে দেয়, প্রতিবাদী পড়ুয়ারা ডিগ্রি পেলেও আইনজীবী হিসাবে স্বীকৃতি পাবেন না। স্বভাবতই প্রশ্ন ওঠে, কোন যুক্তিতে এমন কঠোর সিদ্ধান্ত? শেষ পর্যন্ত পিছু হঠল বার ...

    ১৪ আগস্ট ২০২৬ প্রতিদিন
    উত্তরাখণ্ডের সুড়ঙ্গে জলস্রোতে ভেসে, ধস নেমে মৃত ৭, এখনও ভিতরে আটকে ৩ শ্রমিক

    বৃহস্পতিবার রাতে উত্তরাখণ্ডের সুড়ঙ্গে দুর্ঘটনায় ৭ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁদের দেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। এখনও ভিতরে আটকে রয়েছেন অন্তত ৩ জন শ্রমিক। চামোলি জেলায় একটি সুড়ঙ্গে কাজ করছিলেন ২৮ জন শ্রমিক। হঠাৎই তীব্র জলস্রোতে ভেসে যান তাঁরা। ...

    ১৪ আগস্ট ২০২৬ প্রতিদিন
    রাতভর উদ্ধার অভিযান, চামোলির সুড়ঙ্গ দুর্ঘটনায় মৃত ৭, এখনও আটকে বেশ কয়েকজন শ্রমিক

    উত্তরাখণ্ডের চামোলিতে নির্মীয়মাণ সুড়ঙ্গে আচমকা বালি, পাথর ও জল ঢুকে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হলো ৭। বৃহস্পতিবার সন্ধ্যার এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। রাতভর উদ্ধার অভিযান চালানোর পরে ২২ জন শ্রমিকের মধ্যে ১৮ জনের হদিস ...

    ১৪ আগস্ট ২০২৬ এই সময়
    বাংলাদেশে ফের রেক রপ্তানির পথে ভারত, সম্পর্কে আরও উন্নতির ইঙ্গিত?

    এই সময়: বাংলাদেশে ফের রেক রপ্তানি করতে চলেছে ভারত। কাপুরথলার রেল কোচ ফ্যাক্টরি (আরসিএফ) বাংলাদেশ রেলের জন্য ১৯টি যাত্রিবাহী কোচের একটি রেক তৈরি করে তা হস্তান্তর করবে বলে রেল মন্ত্রক জানিয়েছে। এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, এই রেকে রয়েছে তিনটি ...

    ১৪ আগস্ট ২০২৬ এই সময়
    রাস্তায় টার্গেট একাকী মহিলা? CCTV ফুটেজে বন্দি রোমহর্ষক ঘটনা

    সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে লম্বা ফাঁকা রাস্তা। সেই রাস্তা দিয়ে হেঁটে আসছিলেন এক মহিলা। তাঁর কিছুটা পিছন থেকে আসছিল একটি স্কুটি। কিছুটা স্পষ্ট হতে দেখা গেল, স্কুটিতে ২ জন সওয়ারি। মহিলার পাশ দিয়ে স্কুটি যাওয়ার সময়ে লাফ গিয়ে নেমে ...

    ১৪ আগস্ট ২০২৬ এই সময়
    লালকেল্লা বিস্ফোরণের নেপথ্যে আল-কায়দা, চাঞ্চল্যকর তথ্য রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে

    রাষ্ট্রপুঞ্জ, ১৩ আগস্ট: গত বছর নভেম্বরে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল দিল্লির লালকেল্লা চত্বর। যার জেরে প্রাণ হারিয়েছিলেন ১১ জন। এই বিস্ফোরণের ঘটনায় প্রকাশ্যে চলে এলো আল-কায়দা যোগ। এই জঙ্গি সংগঠনের ভারতীয় উপমহাদেশীয় শাখা বিস্ফোরণে জড়িত বলে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের ...

    ১৪ আগস্ট ২০২৬ বর্তমান
    এনডিএর বৈঠক-ভোজেই সন্তুষ্ট থাকার বার্তা, কাকলিদের দলে টানতে নারাজ বিজেপি

    সন্দীপ স্বর্ণকার ও দিব্যেন্দু বিশ্বাস, নয়াদিল্লি: বৈঠকে যোগদান পর্যন্তই ঠিক আছে। এনডিএতে এসেছেন। সমর্থন নেব। ভালো কথা। কিন্তু বিনিময়ে কোনো অতিরিক্ত সাহায্য পাবেন না। স্থানীয় স্তরে আপনাদের বিরুদ্ধে প্রবল ক্ষোভ রয়েছে। তাই বিজেপিতে সরাসরি যোগদান করানো সম্ভবই নয়। এটা করলেই ...

    ১৪ আগস্ট ২০২৬ বর্তমান
    সংসদে ‘লুঙ্গিওয়ালা’ মন্তব্য, সুস্মিতাকে নোটিস ব্রিটাসের

    নয়াদিল্লি: রাজ্যসভার অধিবেশনে ‘লুঙ্গিওয়ালা’ বলে মন্তব্য করার অভিযোগ। বিজেপির রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস আনলেন কেরলের সিপিএম সাংসদ জন ব্রিটাস। সিপিএম সাংসদের অভিযোগ, সোমবার সংসদে একটি বিল নিয়ে বক্তব্য রাখার সময় ক্রমাগত ‘লুঙ্গিওয়ালা’ বলে তাঁকে বিরক্ত ...

    ১৪ আগস্ট ২০২৬ বর্তমান
    বিহারে চল্লিশ দিন জেলে কাটিয়ে লড়াইয়ের বার্তা বামনেত্রী কান্তির

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সংগঠিত ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা দিবসে কলেজ স্ট্রিটের সভায় বক্তব্য রাখলেন এসএফআইয়ের বিহারের সভাপতি কান্তি কুমারী। দিন কয়েক আগে নালন্দায় সরকারি কলেজের দাবিতে আন্দোলনে নেমে তিনি বিহারে ৪০ দিন জেল জীবন কাটিয়ে এসেছেন। এদিন কলেজ স্ট্রিটের সভা ...

    ১৪ আগস্ট ২০২৬ বর্তমান
    কোটায় ভারী বৃষ্টিপাত, জলমগ্ন দেশের প্রথম ৮ লেনের সুড়ঙ্গ

    কোটা: দু’দিনের ভারী বৃষ্টির জেরে জলমগ্ন কোটার মুকুন্দ্রা হিলস সুড়ঙ্গ। চুঁইয়ে পড়ছে জল। এর জেরে সমস্যার মুখে পড়েছেন সাধারণ মানুষ। দেশের প্রথম আট লেনের সুড়ঙ্গের এই বেহাল দশা নিয়ে মুখ খুলেছে এনএইচএআই। প্রোজেক্ট ডিরেক্টর সন্দীপ আগরওয়াল জানান, নকশায় গাফিলতির ...

    ১৪ আগস্ট ২০২৬ বর্তমান
  • All Newspaper | 401-500

News/খবর All News এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Times of India Indian Express The Statesman

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy