BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • Photos পুজোর খবর Overseas Schedule
  • News from West Bengal | 13 Sep, 2026 | ২৯ ভাদ্র, ১৪৩৩
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • :: রাজ্য ::
  • এখনও প্রায় এক মানুষ সমান জল, ভূতনীর বন্যা পরিস্থিতিতে ডুবে মৃত্যু শিশু-সহ ৩ জনের

    মালদার ভূতনিতে ক্রমেই খারাপ হচ্ছে পরিস্থিতি। শনিবার বিকেলে জমা জলে ডুবে মৃত্যু হল আরও এক শিশুর। এই নিয়ে ভূতনিতে জলে ডুবে মৃত্যু হল মোট ৩ জনের। মৃত শিশুর নাম সামিউর রহমান (৫)।  ভূতনির উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের সামিরুদ্দিনটোলার এই ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ আজ তক
    সার্টিফিকেট দেওয়ার নামে ঘুষ নেওয়ার অভিযোগ, হাতেনাতে গ্রেফতার সিভিক পুলিশ

    এবার ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার এক সিভিক ভলান্টিয়ার। ঘটনা পূর্ব মেদিনীপুরের। ওই জেলার গোয়েন্দা শাখা (District Intelligence Branch) অফিসে কর্মরত এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে উঠেছে ঘুষ নেওয়ার অভিযোগ। ওই সিভিক পুলিশকে হাতেনাতে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গের অ্যান্টি-করাপশন ব্রাঞ্চ (ACB)।ঠিক ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ আজ তক
    গণেশ পুজোয় বৃষ্টি জেলায় জেলায়, নতুন সপ্তাহেই বাংলা থেকে বর্ষা বিদায়? আবহাওয়ার আপডেট

    শনিবার থেকেই বৃষ্টির দাপট কমেছে শহর কলকাতায়। হাওয়া অফিস জানিয়েছে, আপাতত ভারী বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গে। উল্টোদিকে বৃষ্টির তীব্রতা বাড়ছে উত্তরবঙ্গে। পাহাড়-ডুয়ার্সে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এদিকে সোমবার দিন গণেশপুজো, কেমন থাকবে এদিন বাংলার প্রতিটি জেলার ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ আজ তক
    ভয়াল পদ্মায় ডুবন্ত ১০ বাংলাদেশির প্রাণ বাঁচাল BSF, জটিলতা ছাড়াই পাঠানো হল নিজেদের দেশে

    সাহসের সঙ্গে সঙ্গে মানবিকতার দারুণ নিদর্শন রাখল বর্ডার সিকিউরিটি ফোর্স। সীমান্তে নদীর জলে ডুবতে  বসা ১০ বাংলাদেশিকে উদ্ধার করে তাঁদের প্রাণ বাঁচাল BSF। একইসঙ্গে ওই মানুষগুলিকে ফেরানো হয়েছে তাঁদের নিজেদের দেশেও।ঘটনার সূত্রপাত শনিবার, ১২ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার লালগোলা ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ আজ তক
    ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিস, কতগুলি যথাযথ নথিভুক্তি নিয়ে চলছে? রাজ্যে মাদ্রাসা যাচাইয়ে বড় পদক্ষেপ

    কলকাতা: রাজ্যে মাদ্রাসা যাচাইয়ে বড় পদক্ষেপ নেওয়া হল।২,৩৯৬টির প্রয়োজনীয় সরকারি নথিভুক্তি বা অনুমোদন নেই, প্রথম দফায় ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিস, আরও ১০০ মাদ্রাসাকে শোকজ। রাজ্যের ২২টি জেলা ও কলকাতায় মাদ্রাসাগুলির উপর বিস্তারিত সমীক্ষা চালিয়েছে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ News18 বাংলা
    পানিহাটিতে CESC বিল্ডিংয়ে আগুন, ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন, প্রবল চাঞ্চল্য এলাকায়

    পানিহাটিতে CESC-র বহুতল ভবনে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে পানিহাটির ধানকল মোড় সংলগ্ন এলাকায়। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।স্থানীয় সূত্রে খবর, রবিবার দুপুরে আচমকাই ওই ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    মোটরবাইক উল্টে যেতেই সর্পবন্ধুকে কামড় চন্দ্রবোড়ার! এখন বিপন্মুক্ত মলয়

    এই সময়, পাঁশকুড়া: 'কার বিপদ কার ঘাড়ে গেল!' গত ৫ সেপ্টেম্বর ফেসবুকে সর্পদংশনের একটি ভিডিয়ো পোস্ট করে এমন কথাই বলেছিলেন সর্পবন্ধু মলয় ঘোষ। সেই কথাই যেন সত্যি হয়ে সামনে এল মলয়ের জীবনে। জঙ্গলের মুক্ত জীবনে ছেড়ে দেওয়ার জন্য যে ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    মঙ্গল থেকে শনি একাধিক চক্ররেলের যাত্রাপথে বদল, কেন এই সিদ্ধান্ত নিল পূর্ব রেল?

    গণেশ, বিশ্বকর্মা প্রতিমা বিসর্জনের কারণে চক্ররেল চলাচল নিয়ন্ত্রণ করার কথা জানাল পূর্ব রেল। রাজ্য সরকারের অনুরোধেই ট্রেন পরিষেবা নিয়ন্ত্রণের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। বাবুঘাট এবং সংলগ্ন কয়েকটি ঘাটে হয় প্রতিমা নিরঞ্জন। আর সেই সব ঘাটে পৌঁছতে ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    বাড়ির মধ্যেই গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, বকুলতলায় গ্রেপ্তার পরিচারক

    গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নিমপীঠের কাছে বকুলতলায়। জানা গিয়েছে, ঘটনার সময়ে বাড়িতে একাই ছিলেন ওই মহিলা। সেই সময়েই তাঁর উপরে চড়াও হন ইউসুফ মোল্লা নামে ওই ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    ত্রিকোণ প্রেম নাকি অন্য রহস্য? পুরুলিয়ায় তরুণী খুনে সুতপাকাণ্ডের ছায়া, আরও কেউ জড়িত, দাবি বাবার

    বছর তিনেক আগে রাস্তায় প্রকাশ্যে বছর একুশের সুতপা চৌধুরীকে কুপিয়ে খুন করেছিল প্রাক্তন প্রেমিক সুশান্ত চৌধুরী। বহরমপুরে হাড়হিম করা সেই ঘটনার অভিঘাত এতটাই ছিল যে, বিচার চলাকালীন একে ‘বিরলের মধ্যে বিরলতম অপরাধ’ বলে মনে করেছিল নিম্ন আদালত। পুরুলিয়ায় তরুণী ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    রোগীর রহস্যমৃত্যু হাসপাতালে, শৌচাগার থেকে উদ্ধার ঝুলন্ত দেহ, চাঞ্চল্য নদিয়ার শক্তিনগরে

    নদিয়ার শক্তিনগর জেলা হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার রোগীর ঝুলন্ত দেহ। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম তপন ঘোষ (৬০)। তাঁর বাড়ি কৃষ্ণনগর কোতোয়ালি থানার অঞ্জনাপাড়া এলাকায়।পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে স্নায়ুজনিত সমস্যায় ভুগছিলেন তপন। শনিবার সকালে অসুস্থ অবস্থায় তাঁকে ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    প্রেমিকাকে খুনের পরে বস্তায় ভরে দেহ লোপাটের চেষ্টা... হাড়হিম ঘটনা পুরুলিয়ায়

    প্রেমিকের হাতে খুন প্রেমিকা! তরুণীকে খুন করে বস্তায় ভরে রাতের অন্ধকারে দেহ সরানোর চেষ্টা করছিলেন অভিযুক্ত যুবক। যদিও শেষ রক্ষা হয়নি। উল্টে পুলিশের হাতে ধরা পড়ে কবুলও করেন কৃতকর্ম। পুরুলিয়ার বাঘমুণ্ডির ঘটনা। অমিত মাহাতো নামে ওই যুবককে গ্রেপ্তার করেছে ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    নন্দীগ্রাম ও রেজিনগরের উপনির্বাচনে জোড়াফুল প্রতীকেই লড়বে কালীঘাট-তৃণমূল, জানালেন কল্যাণ

    তৃণমূল কংগ্রেসের প্রতীক ও দলের স্বত্ব নিয়ে অন্তর্বর্তিকালীন নির্দেশ দেওয়া হতে পারে। নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পরে এমনটাই আশঙ্কা করেছিলেন কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের নেতারা। কিন্তু সে রকম কিছু রবিবার সকাল পর্যন্তও ঘটেনি। উল্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    তারাতলার দুর্ঘটনা: ইঞ্জিনিয়ারকে 'বলির পাঁঠা' করায় কাজ বন্ধের ঘোষণা

    এই সময়: ২৪ জুন তারাতলায় নির্মীয়মাণ গুদাম ভেঙে ১৬ জনের মৃত্যুতে শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের সাব–অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (এসএই) আমিনুর শেখকে। তাঁর বিরুদ্ধে অনিচ্ছাকৃত মৃত্যু ঘটানো–সহ ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। শনিবার ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    'হানিট্র্যাপ-টোপে' ব্যবসায়ী খুনের সূত্র পাচার পুলিশের!

    এই সময়: আর্থিক প্রলোভন নাকি হানিট্র্যাপ — কোন 'অস্ত্রে' কলকাতা পুলিশের ট্র্যাফিক সার্জেন্ট অয়ন গুপ্তকে বাগে এনেছিল ব্যবসায়ী নিখিল সবলোক হত্যাকাণ্ডে জড়িত আততায়ীরা, আপাতত সেই প্রশ্নের উত্তর খুঁজছে ঝাড়খণ্ড পুলিশ। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, খুনের অভিযোগে ধৃত মহিলা সিভিক ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    চক্রে আর কারা যুক্ত, টানা জিজ্ঞাসাবাদ ধৃত সুমিতকে!

    এই সময়, মেদিনীপুর ও কলকাতা: শালবনির জমি দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায় গ্রেপ্তার হয়ে সিআইডি হেফাজতে। অভিযোগ, শালবনিতে একশো একরের বেশি সরকারি জমির চরিত্র বদল করে তা হস্তান্তরের ঘটনায় কোটি কোটি টাকার বেআইনি লেনদেন হয়েছে। সুজয় হাজরার ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    বাঁশঝাড়ে উদ্ধার ঝুলন্ত দেহ, চাঞ্চল্য

    সংবাদদাতা, বোলপুর: সাতসকালে চোখে পড়ল এক মর্মান্তিক ঘটনা। বাঁশঝাড়ের মধ্যে এক অজ্ঞাতপরিচয় যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে।  এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল ইলামবাজারের বাগলবাটি গ্রামে। এদিন সকালে গ্রামের বাসিন্দারা বাঁশঝাড়ের মধ্যে যুবকের দেহটি দেখতে পান। খবর ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এবার মোদিকে নিয়ে কমিকসের বই দেবে বিজেপি

    নিজস্ব প্রতিনিধি, আসানসোল: এবার কমিকস বুকে ঠাঁই পেতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপি তাঁদের ‘পোস্টার বয়’কে কমিকসের আকারে তুলে ধরে শিশু মনে দাগ কাটার পরিকল্পনা নিয়েছে। প্রধানমন্ত্রীর জন্মদিন থেকে তাঁর বিজয়গাঁথা তুলে ধরার উদ্যোগ নিয়েছে গেরুয়া শিবির। তার অন্যতম ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    ঝাড়গ্রাম শহরের বাজার এলাকায় প্লাস্টিক ও আবর্জনা মুক্ত অভিযান

    নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম শহরকে পরিবেশবান্ধব শহর হিসাবে গড়ার উদ্যোগ চলছে। পুরসভা এলাকায়  গত  ১ সেপ্টেম্বর থেকে রাস্তায়  থুতু, বর্জ্য ফেললে জরিমানার নির্দেশিকা দেওয়া হয়েছে। পাশপাশি নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। শনিবার সকালে পুরসভার এগজিকিউটিভ অফিসার শাকিল ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    পুরসভাগুলিতে বসাতে হবে কাপড়ের ব্যাগ-ভেণ্ডিং মেশিন

    সংবাদদাতা, কাটোয়া: প্ল্যাস্টিক ব্যাগের ব্যবহার এবার পুরোপুরি নিষিদ্ধ হতে চলেছে৷ রাজ্যের সব পুরসভায় বসানো হবে কাপড়ের ব্যাগ-ভেণ্ডিং মেশিন৷ বাজারে যাওয়ার আগেই সংগ্রহ করতে হবে সেই ব্যাগ৷ ইতিমধ্যেই কর্পোরেশন সহ রাজ্যের সব পুরসভাকেই সেই নির্দেশ দিয়েছে রাজ্য পুর ও নগরন্নোয়ন ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    বিদ্যুৎহীন শান্তিপুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্র, গরমে কাহিল খুদে পড়ুয়ারা

    সংবাদদাতা, রানাঘাট: সুইচ বোর্ড আছে। মাথার উপর রয়েছে ফ্যান ও আলো। কিন্তু, নেই বিদ্যুৎ সংযোগ। ফলে, তীব্র গরমে হাঁসফাঁস করতে হচ্ছে পড়ুয়াদের। এই চিত্র মেলের মাঠ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের। আর এই মেলেরমাঠ অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে ঢিল ছোড়া দূরত্বেই রয়েছে বিজেপির ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    জগদ্ধাত্রীর শহর কৃষ্ণনগরে সিদ্ধিদাতার উত্থান, গদি ও রাজা গণেশের কদর বেশি

    সংবাদদাতা, কৃষ্ণনগর: কৃষ্ণনগর শহরের নামের সঙ্গে জগদ্ধাত্রী পুজো অঙ্গাঙ্গীভাবে জড়িত। কিন্তু বিগত কয়েক বছর ঐতিহ্যের এই শহরে শুরু হয়েছে গণপতির আরাধনা। আগে কিছু অল্প সংখ্যক নির্দিষ্ট পরিবার ও ক্লাবের মধ্যেই এই পুজো সীমাবদ্ধ ছিল, কিন্তু গত কয়েক বছরে এখন ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    সিউড়িতে বৃষ্টি মাথায় রাত থেকে আধার সংশোধনের লাইন, যানজট

    নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: ‘অন্নপূর্ণা যোজনা’ থেকে শুরু করে বিভিন্ন সামাজিক প্রকল্পের টাকা পেতে আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও মোবাইল নম্বর সংযোগ বাধ্যতামূলক। সরকারি হাসপাতালে চিকিৎসা পেতে গেলেও আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। আর তাতেই চরম বিপাকে পড়েছেন জেলার ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    পশ্চিম মেদিনীপুরের হাই স্কুলগুলিতে ১৪৯ জন ‘উদ্বৃত্ত’ শিক্ষক, সিনিয়রিটি মেনে বদলি

    সংবাদদাতা, খড়্গপুর: পশ্চিম মেদিনীপুরের হাইস্কুলগুলিতে ‘সারপ্লাস’ বা উদ্বৃত্ত শিক্ষকের সংখ্যা ১৪৯। শুক্রবার সন্ধ্যায় সেই তালিকা প্রকাশ করেছে জেলা শিক্ষা দপ্তর (মাধ্যমিক)। আগামী ১৫ সেপ্টেম্বর, মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে বদলি প্রক্রিয়া তথা স্কুল বাছাই প্রক্রিয়া। শনিবার জেলা শিক্ষা দপ্তর সুত্রে ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    টুলু কাণ্ডের পরও অবৈধ পাথর কারবারের রমরমা শিল্পাঞ্চলে

    নিজস্ব প্রতিনিধি, আসানসোল: টুলু মণ্ডল কাণ্ড এখনও টাটকা মানুষের মনে। অবৈধ পাথর  কারবার করে কীভাবে কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়েছে বীরভূমের পাথর সম্রাট, এনিয়ে যখন রাজ্য জুড়ে শোরগোল তখনও শিল্পাঞ্চলে রমরমিয়ে চলছে অবৈধ পাথরের পাচার। দীর্ঘদিন ধরে রাতের ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    ইংলিশবাজার: জন দরবারে আছড়ে পড়ল অভিযোগের পাহাড়, হিমসিম পদ্ম বিধায়ক

    নিজস্ব প্রতিনিধি, মালদহ: বিধায়কের জন দরবারে আছড়ে পড়ল অভিযোগের পাহাড়। কারও অভিযোগ, অন্নপূর্ণা যোজনায় একবার টাকা ঢুকলেও আর মিলছে না। কারও অভিযোগ, ডিজিটাল রেশন কার্ড না থাকায় আয়ুষ্মান ভারতের কার্ড হচ্ছে না। কারও ক্ষোভ, আবাসের প্রথম কিস্তির টাকা ঢোকার ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় নাম নথিভুক্তকরণে ব্যাপক সাড়া

    সংবাদদাতা, ময়নাগুড়ি: মাত্র ১ টাকায় প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় নাম নথিভুক্ত করার কাজ শুরু হয়েছে ময়নাগুড়িতে। শুধুমাত্র আমন ধান চাষিদের ক্ষেত্রেই এই ফসল বিমা যোজনার নাম নথিভুক্তকরণের কাজ শুরু হয়েছে। কৃষিদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ময়নাগুড়ি ব্লকে আমন ধান চাষি ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    বর্ষায় জল বাড়লেও নৌকায় ঝুঁকির যাতায়াত মহানন্দায়, প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন

    সংবাদদাতা, পুরাতন মালদহ: মালদহে গঙ্গা ও ফুলহার কয়েকদিন ধরেই বিপদসীমার উপর দিয়ে বইছে। পাল্লা দিয়ে জল বেড়েছে মহানন্দা নদীতেও। কিন্তু এই পরিস্থিতিতে কোনো সুরক্ষা ছাড়াই নৌকা পারাপার চলছে মহানন্দায়। প্রাণের ঝুঁকি নিয়ে নৌকায় চেপে টইটুম্বুর মহানন্দা পেরিয়ে স্কুল যেতে ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    ২১ বছর পর ফের থানার সামনে রাত জাগলেন হুমায়ুন

    আজকাল ওয়েবডেস্ক: গোবরের উপর প্লাস্টিক পেতে তার উপর চেয়ার নিয়ে বসে দলীয় কর্মীদের সঙ্গে সারারাত শক্তিপুর থানার সামনেই কাটালেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা নওদার বিধায়ক হুমায়ুন কবীর। মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা উপনির্বাচনের আগে 'আম জনতা উন্নয়ন পার্টি'র কর্মী সমর্থকদের ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ আজকাল
    নাকা চেকিংয়ে যুবকের ব্যাগ থেকে উদ্ধার বান্ধবীর দেহ

    আজকাল ওয়েবডেস্ক: নাকা চেকিংয়ের সময় বাইকে করে তরুণীর দেহ নিয়ে যাওয়ার অভিযোগে ২৩ বছরের এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। শনিবার রাতে বলরামপুর এনএইচ এলাকায় নাকা চেকিং চলাকালীন সন্দেহজনক একটি বড় ক্যারি ব্যাগ-সহ ওই যুবককে আটক করা হয়। তল্লাশি চালিয়ে ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ আজকাল
    কোন প্রতীক কালীঘাট তৃণমূলের প্রার্থীদের? বড় আপডেট

    আজকাল ওয়েবডেস্ক: শনিতে দফাফ দফায় বৈঠক দিল্লিতে। এরপর কী? মহারাষ্ট্রের আঁচ বাংলায়? নাকি সম্পূর্ণ অন্য মোড় নেবে দড়িটানাটানি? এসব জল্পনার  মাঝেই রবিবার সকালে পরপর আপডেট কালীঘাট তৃণমূল থেকে। একদিকে যেমন জানা গেল, দিল্লি থেকে কালীঘাটে ফের এসেছে চিঠি। ঋতব্রত তৃণমূলের জমা ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ আজকাল
    রাজ্য কংগ্রেস শিবির-এর একটি পক্ষ আপাতত চুপ!

    বিভাস ভট্টাচার্য: সেটাই হল। এটাই তো হওয়ার ছিল। কেন? মিডিয়া বাইট আর কলকাতা ছাড়া তো আর কোথাও খুঁজে পাওয়া যায় না! আরেকজনকে তো তাঁর জেলার বাইরেও খুঁজে পাওয়া যায় না! বক্তব্য, পাল্টা বক্তব্য। হঠাৎ করে এই ধরনের বক্তব্যের আলোচনার ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ আজকাল
    মুখ্যমন্ত্রীর জেলায় ACB-র জালে সিভিক ভলান্টিয়ার!

    আজকাল ওয়েবডেস্ক: পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (PCC) দেওয়ার জন্য ১,০০০ টাকা অবৈধভাবে ঘুষ চাওয়ার অভিযোগের ভিত্তিতে পূর্ব মেদিনীপুরে অভিযান চালাল পশ্চিমবঙ্গ অ্যান্টি-করাপশন ব্রাঞ্চ বা এসিবি। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পূর্ব মেদিনীপুরের ডিআইবি অফিসে কর্মরত এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে এই ট্র্যাপ অপারেশন চালানো ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ আজকাল
    রেজিনগরেই এবার দুই বাম প্রার্থীর লড়াই?

    আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে রাজ্য বামফ্রন্টের দুই বড় শরিক সিপিআইএম এবং আরএসপি -র মধ্যে ফাটল আরও চওড়া হল। শনিবারই আজকাল ডট ইন-এ খবর প্রকাশিত হয় রেজিনগর উপনির্বাচনে প্রার্থী মনোনয়নকে কেন্দ্র করে বামফ্রন্টের দুই শরিক ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ আজকাল
    শিক্ষক-শিক্ষিকাদের শরীর তল্লাশি নিয়ে অভিযোগ

    আজকাল ওয়েবডেস্ক: প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা পরীক্ষায় বসার আগে তাঁদের শরীর তল্লাশি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন। ঘটনাটি ঘটেছে সাঁকরাইল গার্লস স্কুলের পরীক্ষা কেন্দ্রে। এক মহিলা শিক্ষিকা এই ব্যাপারে সাঁকরাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশের পক্ষ থেকেও গোটা ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ আজকাল
    নন্দীগ্রাম শরিককে ছাড়ল সিপিএম, রেজিনগরে মুখ কে?

    আজকাল ওয়েবডেস্ক: আর দিন কয়েকের অপেক্ষা। পুজোর আগেই দুই হাইভোল্টেজ কেন্দ্রে উপনির্বাচন। অপেক্ষার অবসান ঘটিয়ে, চলতি সপ্তাহান্তেই দুই কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করল বামফ্রন্ট।  আজ, শনিবার সন্ধ্যায় রেজিনগর ও নন্দীগ্রাম, দু'টি কেন্দ্রেই উপনির্বাচনে বামেদের হয়ে কারা লড়বেন, সেই ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ আজকাল
    এখনও জীবিত মুকুল রায়ের পুত্রবধূ? রয়েছেন চীনে!

    আজকাল ওয়েবডেস্ক: নেপালে ভয়াবহ হড়পা বানের পর নিখোঁজ কাঁচরাপাড়ার বাসিন্দা শর্মিষ্ঠা ভৌমিক রায়ের এখনও কোনও সন্ধান মেলেনি। তবে বিভিন্ন তথ্য ও প্রতিবেদনের ভিত্তিতে চীনা ভূখণ্ডে তিনি বা তাঁর সঙ্গে থাকা পর্যটকদের কেউ নিরাপদ আশ্রয়ে থাকতে পারেন এমন সম্ভাবনা নিয়েই ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ আজকাল
    পুজোর আগেই রাজ্যে বাড়ছে মদের দাম!

    আজকাল ওয়েবডেস্ক: দুর্গোৎসবের আগেই ফের রাজ্যে বাড়তে চলেছে মদের দাম। রাজস্ব বৃদ্ধির লক্ষ্যেই নবান্নের এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। পুজোর আগেই তাই বাড়তে চলেছে বিদেশি মদ, বিয়ার এবং ভারতে তৈরি মদের দাম। পশ্চিমবঙ্গ স্টেট বেভারেজেস কর্পোরেশন লিমিটেডের (ডব্লিউএসবিসিএল)-এর তরফে ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ আজকাল
    বাবা-মাকে কুপিয়ে খুন, গ্রেপ্তার ছেলে

    মনিরুল হক, কোচবিহার: ডিম-ভাত নিয়ে বচসা। তার পরেই রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন বাবা-মা। শুক্রবার দিনহাটার হিমঘর সংলগ্ন এলাকায় জোড়া খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল তাঁদের ছেলে মহাদেব রায়কে। শনিবার দুপুরে সেই মহাদেবকেই সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গেল পুলিশ। ঘটনার ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ আজকাল
    বসিরহাট উপ-সংশোধনাগারে এ কী কাণ্ড!

    আজকাল ওয়েবডেস্ক: বসিরহাট উপ-সংশোধনাগারে খাদ্যে বিষক্রিয়ার জেরে অসুস্থ হয়ে পড়লেন প্রায় ১৭ থেকে ১৮ জন জেলবন্দি। অসুস্থ কয়েদিদের বমি ও আন্ত্রিকের উপসর্গ দেখা দেওয়ায় শনিবার বসিরহাট জেলা হাসপাতালের চিকিৎসক-সহ আট সদস্যের একটি মেডিকেল টিম উপ-সংশোধনাগারে পৌঁছে তাদের চিকিৎসা করে।সূত্রের ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ আজকাল
    হুগলিতে খাদ্য সুরক্ষা অভিযানে বিপুল পরিমাণ খাবার

    মিল্টন সেন, হুগলি: রাজ্য জুড়ে চলছে খাদ্য সুরক্ষা অভিযান। এ বার হুগলিতে খাদ্য সুরক্ষা অভিযানে উঠে দেল চমকপ্রদ তথ্য। যেখানেই অভিযানকারী দলের হানা, সেখানেই বেনিয়মের চিত্র। পুজোয় খারাপ খাবার বিক্রি করলেই এবার ধরা পড়তে হবে। সে জন্য খাদ্য সুরক্ষায় ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ আজকাল
    নিখোঁজ ‘মিঠু’, বর্ধমানের দেওয়ালে দেওয়ালে পোস্টার

    আজকাল ওয়েবডেস্ক: মানুষ হারালে পোস্টার, গরু হারালে পোস্টার, এবার সেই তালিকায় যোগ হল পোষ্য টিয়াও! বর্ধমান শহরে নিখোঁজ হয়েছে আদরের পোষ্য টিয়া ‘মিঠু’। আর মিঠুকে খুঁজে দিতে পারলেই মিলবে নগদ পাঁচ হাজার টাকা পুরস্কার। ফলে পাখির খোঁজে এখন যেন ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ আজকাল
    সাইবার প্রতারণায় যাদবপুর থেকে আটক বিহারের তিন 'মাথা'

    আজকাল ওয়েবডেস্ক: সাইবার প্রতারণার জট খুলতে গিয়ে হিমশিম খাচ্ছে কলকাতা পুলিশ। একের পর এক নিত্যনতুন অত্যাধুনিক ব্যবস্থা চালু করলেও, কলকাতা পুলিশের সাইবার শাখা নাজেহাল। এবার এই সাইবার প্রতারণার চক্রের হদিশ খুঁজে বের করতে, তদন্তের স্বার্থে দিল্লি থেকে কলকাতায় এল ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ আজকাল
    ডিজিটাল স্ক্যাম নিয়ে চন্দননগরে সচেতন করল পুলিশ

    মিল্টন সেন, হুগলি: ডিজিটাল প্রতারণার হাত থেকে সাধারণ মানুষকে বাঁচাতে অনুষ্ঠিত হল সচেতনতা শিবির। চন্দননগর রোটারি ক্লাবের উদ্যোগে এবং চন্দননগর পুলিশ কমিশনারেটের সহযোগিতায় অনুষ্ঠিত হল ডিজিটাল স্ক্যাম অ্যান্ড ফ্রড সচেতনতা সেমিনার। শনিবার চন্দননগর জ্যোতিরিন্দ্র সভাগৃহে অনুষ্ঠিত হয় এই সেমিনার। ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ আজকাল
    শুভেন্দুর মন্তব্যে পাল্টা শতরূপের!

    আজকাল ওয়েবডেস্ক: দুর্গাপূজার মরশুম শুরুর মুখেই রাজ্যের রাজনীতিতে শুরু হল নতুন বাগযুদ্ধ। পুজোর মণ্ডপের পাশে বামেদের বইয়ের স্টল দেওয়ার রেওয়াজ এবং সেখানে কোন ধরণের সাহিত্য বিক্রি হয়, তা নিয়ে এবার সরাসরি সংঘাত বাঁধল শুভেন্দু অধিকারী ও সিপিআই(এম) নেতা শতরূপ ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ আজকাল
    রাস্তা নাকি দিঘি বোঝা দায়! সুতির রাজ্য সড়কে জাল ফেলে মাছ ধরলেন গ্রামবাসী

    বীরভূমের সঙ্গে সংযোগকারী রাস্তা। মুর্শিদাবাদের সুতি হয়ে বহু গাড়ি যাতায়াত করে। এমন গুরুত্বপূর্ণ রাস্তার হাল বেহাল। রাস্তা না, দিঘি তা বোঝা দায়! কাজ শুরু হলেও বর্তমানে তা বন্ধ। তারই প্রতিবাদে সুতি এক নম্বর ব্লকের হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের তারামোড়ে জলমগ্ন ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ প্রতিদিন
    বেঙ্গালুরু পালিয়েও নিস্তার নেই, পলাতক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল হাসনাবাদ থানার পুলিশ

    সুদূর বেঙ্গালুরুতে পালিয়েও শেষরক্ষা হল না। ভিনরাজ্যে গিয়ে পলাতক ওই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল পশ্চিমবঙ্গ পুলিশ। হাসনাবাদ থানার পুলিশ বেঙ্গালুরু থেকে তাঁকে গ্রেপ্তার করেছে গতকাল, শনিবার রাতে। ধৃতের নাম শহিদুল শেখ। তিনি উত্তর ২৪ পরগনার হাসনাবাদের বিশপুর গ্রাম পঞ্চায়েতের ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ প্রতিদিন
    ‘দুর্গাপুজো লেখা না থাকলে স্টল ভেঙে দেব’, শুভেন্দুর বার্তার পরই বামেদের হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

    সনাতন ধর্ম এবং গেরুয়ার বিরোধিতা করলে আগামী দিনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, সাফ বার্তা দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । সমস্ত দুর্গাপুজো কমিটিগুলির কাছে আবেদন জানিয়ে তিনি বলেছিলেন, কমিউনিস্টরা যে বুকস্টল করেন, সেখানে ‘দুর্গাপুজো’ না লিখে ‘শারদোৎসব’ লিখলে স্টল ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ প্রতিদিন
    রাতের আসানসোলে জাতীয় সড়কে বিভীষিকা! ছিনতাইয়ের চেষ্টা, বাধা পেয়ে বাইক আরোহীকে গুলি

    আসানসোলের ১৯ নম্বর জাতীয় সড়কে বিভীষিকা! বাইক আরোহীর থেকে ছিনতাইয়ের চেষ্টা! বাধা পেতেই বাইক আরোহীকে গুলি। গুলিবিদ্ধ ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে আসানসোলের ১৯ নম্বর জাতীয় সড়কের দিল্লি পাবলিক স্কুলের কাছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।পুলিশ সূত্রে জানা ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ প্রতিদিন
    নেপাল বিপর্যয়ের ১৭ দিন পার! চিনে অক্ষত স্ত্রী শর্মিষ্ঠা? ভিডিও পোস্ট মুকুল পুত্র শুভ্রাংশুর

    ১৭ দিন পার। এখনও খোঁজ মেলেনি মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠা রায়ের। একটি মাত্র ফোনের আশায় মুকুল পুত্র শুভ্রাংশু রায়। মাকে ফিরে পাওয়ার আশায় তাঁর সন্তানরাও। শুভ্রাংশু বিশ্বাস করছেন, তাঁর স্ত্রী অক্ষতই রয়েছেন। চিনের বিদেশ মন্ত্রকের ছোট্ট একটা তথ্য আরও ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ প্রতিদিন
    দিঘায় বিচ ফেস্টিভ্যাল, পুজো ঘিরে জেলায় জেলায় মেগা শো-এর প্রস্তুতি

    মহালয়ার বিকেলে প্রথমে রেড রোডে রোড শো। তার পর ইডেন উদ্যানে মেগা শো। সেখানেই মা-দুর্গার চোখে এঁকে এবারের শারদোৎসবের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পড়ে যাবে উৎসবের ঢাকে কাঠি। তবে শুধু কলকাতাতেই নয়। দুর্গাপুজো উপলক্ষে এবার জেলায় জেলায় অনুষ্ঠান। ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ প্রতিদিন
    বিজেপিকে ঠেকাতে নিচুতলায় বাম-তৃণমূল ‘অলিখিত জোট’, পুরভোটে ইঙ্গিত নয়া সমীকরণের!

    ‘চোরা না শোনে ধর্মের কথা’। তৃণমূলের সঙ্গে বোঝাপড়া নয়। উপরতলার কড়া নির্দেশ থাকলেও কে শুনবে কার কথা! ভোটবাক্সে জোট হচ্ছে বাম-তৃণমূলের। প্রথম ইঙ্গিত দিয়েছে ফলতা। এবার পালা উপনির্বাচন ও পুরভোটের। আদর্শগত দূরত্ব কমেনি। বরং বামেদের সঙ্গে তৃণমূলের রাজনৈতিক মতপার্থক্য ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ প্রতিদিন
    দুর্গার আগে লোহার তলোয়ার পুজো, বাংলার এই বনেদি বাড়ির উমা আরাধনায় অংশ নিত ব্রিটিশরাও

    গোটা বছর শেষে উমা আসছেন বাপের বাড়ি। তার আদর আপ্যায়ণের বন্দোবস্তই অন্যরকম। তোড়জোড়ে কোনও খামতি রাখতে চান না কেউ। তবে পূর্ব মেদিনীপুরের সুতাহাটার জামালচক গ্রামের দেব পরিবারে দুর্গার আগে পুজো করা হয় লোহার তলোয়ারের। এই বংশেরই কোনও বংশধর রূপনারায়ণ ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ প্রতিদিন
    উত্তরে একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গ ও কলকাতায় আজ আবহাওয়া কেমন থাকবে?

    টানা কয়েকদিন দফায় দফায় বৃষ্টির সাক্ষী থেকেছে দক্ষিণবঙ্গ। কলকাতাতেও আচমকা দফায় দফায় বৃষ্টি হয়েছে সপ্তাহজুড়ে। যদিও শনিবার থেকে তুলনামূলক ভাবে কমেছে বৃষ্টির পরিমাণ। আর রবিবার সারা দিন কলকাতায় তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এছাড়াও, উত্তর ও দক্ষিণবঙ্গে কোথায় কোথায় আজ ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ আজ তক
    স্টলে দুর্গাপুজো লিখতেই হবে, মুখ্যমন্ত্রী নির্দেশ দিলেও মাথা ঘামাচ্ছে না সিপিএম

    প্রশান্ত পাল, পুরুলিয়াশারদোৎসব নয়, লিখতে হবে দুর্গাপুজো। তবেই বইয়ের স্টলের অনুমতি দেওয়া হবে। এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে মুখ্যমন্ত্রী যে বাতাই দিন না-কেন, পুরুলিয়া জেলা সিপিএম নেতৃত্ব জানিয়ে দিচ্ছেন, আগের মতো এ বারও পুজোর সময়ে হবে মার্কসবাদী সাহিত্যের ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত চলছে মেট্রো, ব্লু লাইনে আজ সাড়ে ৯ ঘণ্টার পাওয়ার ব্লক

    আগেই জানানো হয়েছিল, রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ (১৩.৯.২০২৬) সাড়ে ৯ ঘণ্টা ব্লু লাইনের মেট্রোয় মিলবে আংশিক পরিষেবা। সেই মতোই রবিবার সকাল থেকে দক্ষিণেশ্বর-মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মেট্রো চলছে ব্লু লাইনে। পুজো প্রায় এসেই গেল। আর দু’দিন বাদেই গণেশ চতুর্থী। ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    ‘হিন্দু বাঙালিদের অবস্থা হতে পারত চিন্ময়কৃষ্ণের মতো’, সরব মুখ্যমন্ত্রী

    এই সময়: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্যই পশ্চিমবঙ্গ ভারতের অন্তর্ভুক্ত হয়েছে বলে বরাবর দাবি করে এসেছে বিজেপি। পশ্চিমবঙ্গকে তৎকালীন পূর্ব পাকিস্তানে ঢোকানোর পরিকল্পনা শ্যামাপ্রসাদ কী ভাবে রুখে দিয়েছিলেন, তার বর্ণনা বিভিন্ন সভা–সমিতি থেকে নিয়ম করে দিতে দেখা যায় পদ্ম–নেতৃত্বকে। কিন্তু শ্যামাপ্রসাদ না–থাকলে ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    সাম্রাজ্য অতীত, দল ছিন্নবিচ্ছিন্ন, সাত দিন পরেই তালা, খোলেনি

    এই সময়, জলপাইগুড়ি: জেলার সাতটি আসনে ভরাডুবির পরে সাত দিনের মধ্যে বাবুপাড়ায় ভাড়াবাড়ি থেকে জেলা কার্যালয় সরিয়ে নিয়েছিল তৃণমূল। তার পরে চার মাস পেরিয়ে গেলেও জলপাইগুড়ি শহরে নতুন জেলা কার্যালয় খুলতে পারেনি তারা। সরকারি জায়গা দখল করে গড়ে তোলা ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    প্রধান শিক্ষককে মারে আটক আরও তিন ছাত্র

    এই সময়, জলপাইগুড়ি: জলপাইগুড়ির একটি স্কুলে প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় আরও তিন ছাত্রকে আটক করল পুলিশ। সবমিলিয়ে এই ঘটনায় এখনও পর্যন্ত চার নাবালককে আটক করা হয়েছে। শনিবার ওই চার জনকে জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে হাজির করা হয়। ম্যাজিস্ট্রেট তাদের ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    উপনির্বাচনে রেজিনগরে লড়বে সিপিএম, নন্দীগ্রামে সিপিআই

    এই সময়: কংগ্রেসের পর দুই বিধানসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল বামেরা। মুর্শিদাবাদের রেজিনগরে সিপিএমের প্রার্থী আইনজীবী সৈয়দ আসাদ আলি। আর পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে সিপিআইয়ের প্রার্থী হয়েছেন শান্তিগোপাল গিরি। বামেদের তরফে এই দুই কেন্দ্রে আগেই প্রতীক এঁকে দেওয়াল ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    টোটো-অটোর চলাচলে ক্ষতি, মিনিবাস বন্ধ করার হুঁশিয়ারি

    এই সময়, আসানসোল: পুলিশের সঙ্গে বৈঠকেও জট কাটল না। শুক্রবারের পরে শনিবারও মিনিবাস চলাচল বন্ধ থাকল দোমোহনি-আসানসোল রুটে। তবে পুলিশ এ দিন দোমোহানি বাসস্ট্যান্ড লাগোয়া টোটোস্ট্যান্ড তুলে দিয়েছে। মিনিবাস চালকদের বৈঠকে ডেকে বাস চালানোর অনুরোধও করা হয়েছে। কিন্তু তাঁরা ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    নিম্নচাপের মেঘ কেটে ঝলমলে আকাশ, কমবে বৃষ্টির দাপট, জেনে নিন জোয়ার-ভাটার সময়

    নিম্নচাপের মেঘ কাটিয়ে ধীরে ধীরে রোদ ঝলমলে হচ্ছে আকাশ। শরতের মেঘের আনাগোনাও শুরু হয়েছে ইতিমধ্যেই। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃষ্টির দাপট কমছে দক্ষিণবঙ্গে। মোটের উপর সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে রাজ্য থেকে বর্ষা বিদায় নিতে পারে বলে পূর্বাভাস। পুজোর ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    দুর্যোগে ভেঙে-পড়া গাছ সংরক্ষণের দাবি

    এই সময়, লাটাগুড়ি: লাটাগুড়ি জঙ্গলে ভেঙে পড়া একাধিক মূল্যবান গাছ সংরক্ষণের দাবিতে জলপাইগুড়ি জেলার বনাধিকারিকের দপ্তরে স্মারকলিপি দিলেন পরিবেশপ্রেমীরা। অভিযোগ, জঙ্গলে গাছ ভেঙে পড়লে এক শ্রেণির অসাধু চক্র কাঠ লুট করার জন্য সক্রিয় হয়ে ওঠে। ফলে, সরকারি রাজস্বের ক্ষতি ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    রাস্তা এক, টেন্ডার দুই? দুর্নীতি দেখছে বামেরা

    এই সময়, বালুরঘাট: বেহাল রাস্তা সংস্কারের জন্য একবার নয়, দু'বার টেন্ডার ডাকার অভিযোগ তুলল বামফ্রন্ট। সম্প্রতি বালুরঘাট পুরসভা ২৪টি রাস্তা সংস্কারের জন্য টেন্ডার ডেকেছে। এর জন্য অনুমোদন দেওয়া হয়েছে ১২ কোটি টাকা। বামেদের অভিযোগ, এর মধ্যে তিনটি রাস্তার কাজ ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    শর্তসাপেক্ষে পারমিট বিলি শুরু লাচেনের, খুশি পর্যটন ব্যবসায়ীরা

    এই সময়, শিলিগুড়ি: তারেম চু নদী তীরবর্তী এলাকার ধস মেরামতির পরে এ বার পর্যটকদের জন্য লাচেনের পারমিট বিলিও শুরু করল সিকিম রাজ্য প্রশাসন। শনিবার সকাল থেকে পারমিট বিলি শুরু হয়েছে। পুজোর মুখে লাচেনের পারমিট বিলি শুরু হওয়ায় খুশি পর্যটন ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    কয়েক ফোঁটা অ্যাডিটিভে গাড়ি থেকে দূষণ হাওয়া! স্বীকৃতি সরকারের

    রূপক সরকার, বালুরঘাটএকে গাড়ির ধোঁয়া, মায় জ্বালানি খরচ। তার মধ্যে আবার কমছে ইঞ্জিনের কর্মক্ষমতা। এই ত্রিমুখী সমস্যায় জেরবার গাড়িচালকরা। এ বার এই তিন সমস্যার সমাধান একসঙ্গে মিলতে পারে মাত্র কয়েক ফোঁটা সংযোজক দ্রব্যে! দীর্ঘ ১৫ বছরের গবেষণার পরে এমনটাই ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    সিঁড়ি থেকে পড়ে বানের জলে শিশু, বানভাসি ভুতনি

    এই সময়, মালদা: মৃত্যু মিছিল অব্যাহত। মালদার ভুতনিতে বানের জলে ফের মৃত্যু হলো চার বছরের এক শিশুর। মৃত সাফিউর রহমানের বাড়ি ভূতনি থানার উত্তর চণ্ডীপুরের পূর্ব সামিরুদ্দিনটোলায়। মৃতের বাবা আবদুল বারিক পেশায় শ্রমিক। বন্যা পরিস্থিতির কারণে গত কয়েকদিন ধরে ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    চিনে সুরক্ষিত রয়েছেন নিখোঁজ মুকুল রায়ের পুত্রবধূ? নয়া ভিডিয়ো শেয়ার করে দাবি শুভ্রাংশুর

    ‘চিন্তা করো না, আমি ঠিক আছি।’ এমনই একটা ফোনের অপেক্ষায় গোটা পরিবার। ১৭ দিন হয়ে গেল এখনও আসেনি সে ফোন। তবে আশা ছাড়তে নারাজ তাঁরা। অনিশ্চয়তার অন্ধকারে নতুন করে আশার আলো জ্বেলেছে চিনের বিদেশ মন্ত্রকের ছোট্ট একটা তথ্য। সেই ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    পদ্মায় নৌকাডুবির পরে ২০ দিনের নাতিকে বুকে আঁকড়ে দাদু, উদ্ধার করল BSF

    পদ্মানদীতে প্রবল ঢেউয়ে ডুবে গিয়েছিল বাংলাদেশের নৌকা। নদীর প্রবল স্রোতে তখন খাবি খাচ্ছেন একই পরিবারের ১০ জন। তার মধ্যে দাদু বুকে আঁকড়ে ধরে রয়েছেন ২০ দিনের নাতিকে। স্রোতের টানে মাঝনদীতে সকলেই। তখনই বিষয়টা নজরে পড়ে বিএসএফ-এর। তড়িঘড়ি স্পিডবোট নামিয়ে ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট করে দেওয়ার নামে ঘুষ নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার

    ঘুষ নেওয়ার অপরাধে গ্রেপ্তার পূর্ব মেদিনীপুরের এক সিভিক ভলান্টিয়ার। ধৃত সিভিক ভলান্টিয়ারের নাম তপন নায়েক। শনিবার চণ্ডীপুরের ডিআইবি অফিসে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন শাখা।জানা গিয়েছে, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য এক ব্যক্তির কাছ থেকে টাকা দাবি করা ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    বামেদের স্টলে বইয়ের তালিকা নিয়ে তোপ শুভেন্দুর, পাল্টা জবাব শতরূপের

    দুর্গাপুজোর সময়ে বইয়ের স্টল বসাতে গেলে শারদোৎসব লিখলে চলবে না বলে বামেদের হুঁশিয়াির দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্টলে লিখতে হবে ‘দুর্গাপুজো’, স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পাল্টা বামেদের তরফে রবীন্দ্রনাথ ঠাকুরের শারদোৎসব নাটকের প্রসঙ্গ তুলে সমালোচনা করা হয়েছিল ওই বক্তব্যের। ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    ২০ বছরের সশস্ত্র সংগ্রামে ইতি! স্বামী মদনের ডাকে বাংলায় আত্মসমর্পণের পথে মাওবাদী জবাও

    ঝাড়খণ্ড পুলিশের হাতে ধৃত স্বামীর ডাকে সাড়া দিয়ে ২০ বছরের সশস্ত্র সংগ্রাম ছেড়ে সমাজের মূলস্রোতে ফিরছেন সিপিআই (মাওবাদী)-র বঙ্গ ব্রিগেডের আরেক জোনাল সদস্য জবা মাহাতো। অন্যদিকে দু’দিন আগে রাজ্য পুলিশের কাছে আত্মসমর্পণ করা সচিনকে নিয়ে ঝাড়খণ্ডে তল্লাশি শুরু হয়েছে। ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ প্রতিদিন
    দিনমজুরি করেই টেনেটুনে চলে সংসার, লটারি কেটেই কোটি টাকার মালিক প্রভাত!

    দিনমজুরি করেই কোনওরকমে সংসার চলে। যদি একদিন কাজে না যাওয়া হয়, তাহলে টাকা আসবে না। রোদ-ঝড়জলেও কাজে বেরতে হয় প্রভাত পালকে। দিন কি ফিরবে কোনওদিন? সেই আশায় মাঝেমধ্যে লটারির টিকিটও কাটেন তিনি। এবার লেগে গেল ‘জ্যাকপট’। লটারিতে এক কোটি ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ প্রতিদিন
    জেলের খাবারে বিষক্রিয়া! বসিরহাটে অসুস্থ কমপক্ষে ১৭ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

    বসিরহাট উপ-সংশোধনাগারে খাদ্যে বিষক্রিয়ার জেরে অসুস্থ হয়ে পড়লেন প্রায় ১৭-১৮ জন জেলবন্দি। অসুস্থ কয়েদিদের বমি ও আন্ত্রিকের উপসর্গ দেখা দেওয়ায় শনিবার বসিরহাট জেলা হাসপাতালের চিকিৎসক-সহ আট সদস্যের একটি মেডিকেল টিম উপ-সংশোধনাগারে পৌঁছয়। বন্দিদের চিকিৎসা করা হয়। কী কারণে জেলে ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ প্রতিদিন
    চারদিকে গঙ্গার স্রোত, ভূতনিতে বাড়ির ছাদে আশ্রয় বন্যা দুর্গতদের, ত্রাণ নিয়ে ঘুরছেন আধিকারিকরা

    সামান্য হলেও জলের স্তর নেমেছে। তবে মালদহের ভূতনি-সহ আশপাশের বন্যা পরিস্থিতি এখনও তেমন উন্নত হয়নি বলে দাবি সাধারণ মানুষের। এখনও বিচ্ছিন্ন বহু এলাকা। খাবার, পানীয় জলের জন্য বেড়েই চলেছে হাহাকার। বানভাসীদের অনেকেই জলে ভিজে, রাতের পর রাত জেগে অসুস্থ ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ প্রতিদিন
    নন্দীগ্রাম উপনির্বাচনে ‘শান্তি’তেই আস্থা বামেদের! রেজিনগরে প্রার্থী ঘোষণায় চরমে সিপিএম-আরএসপি কোন্দল

    ছাব্বিশের ভোটে খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়েছিলেন সিপিআইয়ের শান্তিগোপাল গিরি। তৃতীয় স্থানে গিয়ে থেমে যেতে হয়েছিল। এবার উপনির্বাচনে সেই শান্তিগোপাল গিরির উপরই আস্থা রাখল বামফ্রন্ট। আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন। নন্দীগ্রাম থেকে ফের লড়াইয়ের ময়দানে এগিয়ে দেওয়া হল ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ প্রতিদিন
    অস্ত্র উদ্ধারে গোয়েন্দাদের রাডারে মাও শীর্ষনেতা আকাশ! নজরে বাঁকুড়া-পুরুলিয়া হয়ে ঝাড়খণ্ডের জঙ্গলপথও

    রোলাহাটু পাহাড়ে দু’টি ইনসাস, ১০৩ রাউন্ড গুলি ও ছ’টি খালি ম্যাগাজিন উদ্ধারের পর মাওবাদী নেতা অসীম মণ্ডল ওরফে আকাশের পুরনো স্কোয়াডের অস্ত্রভাণ্ডার এবং গতিপথ নিয়ে নতুন করে তদন্ত শুরু হয়েছে। সাম্প্রতিক ঝাড়খণ্ড পুলিশের তথ্য বলছে, সারান্ডা জঙ্গলে নিরাপত্তাবাহিনীর চাপ ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ প্রতিদিন
    বালাসনে হিউম সেতু ভাসতেই উদ্বেগ, শুরু বেইলি বিজ্র রক্ষণাবেক্ষণ, কবে বন্ধ গাড়ি চলাচল?

    বালাসন নদীর জলে দুধিয়ায় হিউম সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার রক্ষণাবেক্ষণের জন্য বেইলি ব্রিজও বন্ধ থাকবে। এমনই প্রশাসনের তরফে জানানো হয়েছে। ফলে মিরিক যেতে হলে ঘুরপথ এখন কয়েক দিন ব্যবহার করতে হবে। পর্যটক ও সাধারণ মানুষকে দিন কয়েক সমস্যায় পড়তে ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ প্রতিদিন
    ডিমভাত নিয়ে ঝগড়াতেই বাবা-মা’কে ‘খুন’ ছেলের, ২৪ ঘণ্টার মধ্যে কিনারা পুলিশের

    ডিমভাত নিয়ে বচসা হয়েছিল রাতে। তার জেরেই বাবা-মা’কে ‘খুন’ করে ছেলে। এরপর বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই কোচবিহারের দিনহাটায় জোড়া খুনের রহস্যের কিনারা করল পুলিশ। গতকাল, শুক্রবার সকালে নিজেদের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল স্বামী-স্ত্রীর রক্তাক্ত ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ প্রতিদিন
    ধরনার আগে থানার সামনে ছড়ানো গোবর! একাই শক্তিপুর থানা চত্বরে বসে পড়লেন হুমায়ুন

    পুলিশের অতিসক্রিয়তার বিরুদ্ধে এবার শক্তিপুর থানায় ধরনায় বসলেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা নওদার বিধায়ক হুমায়ুন কবীর। শনিবার বিকেল ৪টে থেকে তিনি শক্তিপুর থানা প্রাঙ্গণে একাই ধরনায় বসে পড়েন। তাঁর অভিযোগ, বেছে বেছে আম জনতা উন্নয়ন পার্টির কর্মীদের ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ প্রতিদিন
    প্রধানমন্ত্রীর জন্মদিন পালনে ২৫ কোটি পড়ুয়া! রাজ্যে মোদির মাসব্যাপী ‘বার্থ ডে প্ল্যান’

    আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। এই বিশেষ দিনটিকে সামনে রেখে সারা দেশের পাশাপাশি রাজ্যেও এক মাসব্যাপী ব্যাপক কর্মসূচির পরিকল্পনা বঙ্গ বিজেপির। ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ‘সেবা সংকল্প অভিযান’ কর্মসূচি পালিত হবে। আর এই কর্মসূচির অধীনে ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ প্রতিদিন
    জেলের খাবারে বিষক্রিয়া! বসিরহাট সংশোধনাগারে অসুস্থ ১৮ বন্দি

    রাজ্যজুড়ে যখন খাদ্য সুরক্ষা সপ্তাহ পালন করে হোটেল-রেস্তোরাঁর খাবারের গুণমান নিয়ে কড়া নজরদারি চলছে, তখনই সরকারি সংশোধনাগারে খাবারে বিষক্রিয়ার অভিযোগ। বসিরহাট সংশোধনাগারে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লেন প্রায় ১৭ থেকে ১৮ জন বন্দি। ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি স্বাস্থ্য দফতরের ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    নন্দীগ্রামের উপনির্বাচনে অখিল গিরিই কি তুরুপের তাস? মমতা ডাকলেন কালীঘাটের বাড়িতে

    রাজ্যে উপনির্বাচন এখন আসন্ন। আর সেখানে হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম। আগামী ৬ অক্টোবর উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রেজিনগরের পাশাপাশি নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচন হবে। কারণ এই আসন থেকে জিতে তা ছেড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্বাচনের দিন ঘোষণার পর ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    অন্তর্বাস খুলিয়ে শিক্ষিকাদের যৌন হেনস্থা মহিলা স্কুলে, সাঁকরাইল থানায় অভিযোগ দায়ের

    ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশনের পরীক্ষা চলছিল। এই পরীক্ষা প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণের জন্য করা হয়েছিল। গত ৮ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত এই পরীক্ষা চলার কথা। কিন্তু এই পরীক্ষাকে কেন্দ্র করেই উঠল বিস্ফোরক অভিযোগ। শিক্ষিকাদের পোশাক খুলে অন্তর্বাসে হাত দেওয়ার ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    কুর্নিশ, বন্যায় ডুবে হাসপাতাল, সেখানেই চিকিৎসা ডাঃ অরিজিৎ ও নার্স-কর্মীদের

    Malda Flood Dr Arijit: গঙ্গার জল বাড়তে বাড়তে ঢুকে পড়েছে হাসপাতালের ভিতরে। কোথাও হাঁটুজল। কোথাও আরও বেশি। বিদ্যুৎ নেই। হাসপাতালের করিডরে ঘুরে বেড়াচ্ছে সাপ এবং নানা ধরনের পোকামাকড়। বাইরে বেরোনোরও উপায় নেই। এ যেন মূল ভূখণ্ড থেকে পুরোপুরি বিচ্ছিন্ন ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ আজ তক
    চাকরির নামে কয়েক লক্ষ টাকার প্রতারণা, অভিযুক্ত দুই বিজেপি নেতা

    চাকরির প্রলোভন দেখিয়ে যুবকের কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ স্থানীয় দুই বিজেপি নেতার বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে কোচবিহারের শীতলকুচিতে।শীতলকুচির খারিজা ধাপেরচাত্রা গ্রামের বাসিন্দা সত্যেন বর্মনের অভিযোগ, 2024 সালে রাণীর দিঘী এলাকার কমল কান্তি রায় এবং পশ্চিম গোঁসাইরহাটের ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ আজ তক
    'দাদার মামলা নিয়ে দেখা করতে চাই', সরকারি আইনজীবীকে হুমকি ফোন দেবরাজ ঘনিষ্ঠের

    রাজ্যের বিশেষ সরকারি আইনজীবীকেই হুমকি ফোন। ধৃত বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে এক জনের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ। বাগুইআটি থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়।উল্লেখ্য, দেবরাজ চক্রবর্তীর মামলায় সরকারের পক্ষে সওয়াল করছেন বিভাস ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ আজ তক
    নন্দীগ্রামে প্রার্থী হচ্ছেন? মুখ খুললেন চন্দ্রনাথ রথের মা হাসি রানি, বললেন...

    Nandigram Bypoll 2026: নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির প্রার্থী কে? আগামী ৬ অক্টোবর ভোট। নির্বাচন কমিশনের ঘোষণা করার পর থেকেই এই নিয়ে চর্চা তুঙ্গে। নন্দীগ্রাম কেন্দ্রে এবার বিজেপির সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে আসছে হাসি রানি রথের নাম। প্রয়াত চন্দ্রনাথ রথের মা। চন্দ্রনাথ শুভেন্দু অধিকারীর ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ আজ তক
    বড় খবর! পশ্চিমবঙ্গের এই স্থানে মিসাইল টেস্টিং সেন্টার করবে DRDO

    পশ্চিমবঙ্গে তৈরি হতে চলেছে DRDO-র নতুন মিসাইল পরীক্ষাকেন্দ্র। পূর্ব মেদিনীপুরের জুনপুটে এই পরীক্ষাকেন্দ্র তৈরির অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। বঙ্গোপসাগরের উপকূলে প্রায় ৮.৭৩ একর জমিতে তৈরি হবে এই কেন্দ্র। এর ফলে ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জের উপর চাপ অনেকটাই কমতে ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ আজ তক
    কৌশি অমাবস্যায় তারাপীঠে দেদার চুরি-ছিনতাই, দুই গ্যাংয়ের ১৫ জন গ্রেপ্তার

    কৌশি অমাবস্যায় দেদার চুরি-ছিনতাইয়ের অভিযোগ উঠেছিল তারাপীঠে। ২৪ ঘণ্টায় তারাপীঠ থানায় প্রায় দেড়শো অভিযোগ জমা পড়ে। সেই ঘটনায় দুই গ্যাং-এর ১৫ জন সদস্য গ্রেপ্তার। ধৃত ১৫ জনের কাছ থেকে উদ্ধার হয়েছে চুরি হওয়া সোনা, মানিব্যাগ এবং মোবাইল। জেলা পুলিশ ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    পুজোর মরশুমে হাওড়া-শিয়ালদহ থেকে চলবে ১০টি স্পেশাল ট্রেন, সুখবর উত্তরবঙ্গবাসীর জন্য

    সামনেই দুর্গাপুজো। কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। তার পরেই দীপাবলিতে মেতে উঠবে গোটা দেশ। তার গায়ে গায়েই ছটপুজো। পুজোর এই মরশুমে দেশের নানা প্রান্ত থেকে বাড়ি ফিরবেন অনেকে। এই সময়ে যাত্রী ভিড় সামলাতে একগুচ্ছ স্পেশাল ট্রেন চালানোর ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    ইলিশ খেতে বাংলাদেশের ভরসা ভারত, ত্রাতা মোদীর রাজ্য

    বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে পশ্চিমবঙ্গের বাঙালি। কিন্তু সেই ভাবে ও পার থেকে এ পারে ইলিশ আসে না। অন্তত এই বছর বাংলাদেশের ইলিশ আসেইনি ভারতে। কিন্তু এ বার ঘটল উলট পুরাণ। ইলিশ খেতে বাংলাদেশের ভরসা হয়ে উঠেছে ভারত। আরও ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    পুজোর আগেই রাজ্যে বাড়ছে মদের দাম? নতুন প্রাইস লেবেল কবে থেকে কার্যকর?

    রাজ্যে কি বাড়তে চলেছে সব রকম মদের দাম? WBSBCL বা পশ্চিমবঙ্গ স্টেট বেভারেজেস কর্পোরেশন লিমিটেডের যে বিজ্ঞপ্তি শনিবার প্রকাশ্যে এসেছে, তাতে তেমনই ইঙ্গিত রয়েছে। কোন ধরনের মদের দাম কত বাড়বে, তা অবশ্য ১০ সেপ্টেম্বরের তারিখে জারি করা ওই বিজ্ঞপ্তিতে ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    ঝাঁ চকচকে মেঝে, পাথরের টেবিল, সেজে উঠল হাওড়ার এই স্কুলের ডাইনিং হল

    মেঝেতে সারি দিয়ে বসে আছে পড়ুয়ারা, তাদের সামনে থালায় মিড-ডে মিলের খাবার— সরকারি স্কুলের চেনা ছবি এটাই। কিন্তু সেই চেনা ছবিকে বদলে দিয়ে নজির গড়ল হাওড়া কদমতলার ব্যাঁটরা মধুসূদন পাল চৌধুরী উচ্চ বিদ্যালয়। এই স্কুলের ডাইনিং হল এখন সেজে ...

    ১২ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    তৃণমূলের প্রতীক নিয়ে অন্তর্বর্তী নির্দেশ দিতে পারে কমিশন, বৈঠক শেষে আশঙ্কা মমতার শিবিরের

    তৃণমূল কংগ্রেসের প্রতীক ও দলের স্বত্ব নিয়ে অন্তর্বর্তিকালীন নির্দেশ দেওয়া হতে পারে। নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পরে এমনটাই মনে করছেন কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের নেতারা। তবে দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কমিশন অন্তর্বর্তিকালীন আদেশ দিলেও তাঁরা আইনি পথে যাওয়ার প্রস্তুতি ...

    ১২ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    পালাবদলের বাংলায় কৌশল বদলে চোরাগোপ্তা বালি পাচারের চেষ্টা! ফাঁস করল পুলিশ

    রাজ্যে পালাবদলের পর দুর্নীতি ইস্যুতে জিরো টলারেন্সের বার্তা দেন শুভেন্দু অধিকারী। কয়লা–বালি–পাথর খাদানের বেআইনি কারবার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এরপরেই অ্যাকশন মোডে প্রশাসন। কিন্তু এরমধ্যেই বালি পাচারের অভিনব কায়দা। লরি, ট্রাক্টর বা চার চাকা নয়! পুলিশের চোখে ধুলো দিতে ...

    ১২ সেপ্টেম্বর ২০২৬ প্রতিদিন
    বিজেপি নেতার নির্দেশে সরকারি জমিতে দোকান! দুর্গাপুরে গ্রেপ্তার ‘দালাল’

    সরকারি জমিতে দোকান বসানোর অনুমতি বিজেপি নেতার! এই অভিযোগকে কেন্দ্র করে দুর্গাপুরে শোরগোল। বিজেপি নেতা সোমনাথ চক্রবর্তীর একটি বক্তব্যের ভিডিও ভাইরাল (ভিডিও-র সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল) হতেই এলাকায় শুরু হয়েছে জোর চর্চা। অভিযোগ উঠেছে, সরকারি জমিতে দোকান ...

    ১২ সেপ্টেম্বর ২০২৬ প্রতিদিন
    ফরাক্কায় নাবালিকার বিয়ের আয়োজন, বরযাত্রীর সামনেই ঢুকল পুলিশের গাড়ি! তারপর…

    বিয়ের আসর। কন্যাপক্ষের তোড়জোড়। বরযাত্রী এসে গিয়েছে। বিয়ের পিঁড়িতে বসেছে কন্যাও। আত্মীয় স্বজনের ভিড়। ব্যস্ততা তুঙ্গে। এমন সময় ‘হুটার’ বাজিয়ে গ্রামে ঢুকল পুলিশের একের পর এক গাড়ি। থামল বিয়ে বাড়ির সামনে। ডাক গেল মেয়ের বাবা ও হবু বরের পরিবারের ...

    ১২ সেপ্টেম্বর ২০২৬ প্রতিদিন
    অন্তর্বাস খুলিয়ে গোপনাঙ্গে হাত! তল্লাশির নামে হাওড়ায় শিক্ষিকাদের ‘হেনস্তা’

    প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণের জন্য ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশনের পরীক্ষায় চলছিল। গত ৮ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত এই পরীক্ষা ছিল। আর সেই পরীক্ষা ঘিরেই উঠল বিস্ফোরক অভিযোগ। শিক্ষিকাদের পোশাক খুলে তল্লাশির অভিযোগ উঠল সাঁকরাইল গার্লস হাইস্কুলে। মহিলাদের দেহ তল্লাশির ...

    ১২ সেপ্টেম্বর ২০২৬ প্রতিদিন
    কৌশিকী অমাবস্যা কাটতেই গর্ভগৃহ থেকে সরছেন মা তারা, তারাপীঠে দেবীর নয়া ঠিকানা কী?

    কেটেছে কৌশিকী অমাবস্যার ব্যস্ততা। এবার তারাপীঠ মন্দিরে শুরু হতে চলেছে দীর্ঘ প্রতীক্ষিত সংস্কারের কাজ। আর সেই সংস্কার পর্বে সাময়িকভাবে গর্ভগৃহ ছাড়বেন মা তারা। আগামী ১৪ সেপ্টেম্বর রাত ১০টার পর মন্দিরের গর্ভগৃহ থেকে মা তারার বিগ্রহকে মন্দির চত্বরের মধ্যেই অবস্থিত ...

    ১২ সেপ্টেম্বর ২০২৬ প্রতিদিন
  • All Newspaper | 1-100


Durga Puja 2026
News/খবর All News এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Times of India Indian Express The Statesman

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy