রাজস্থানের বুন্দি জেলায় এক পাল পথকুকুরের কামড়ে মর্মান্তিক মৃত্যু এক কিশোরীর। মৃতের নাম রিঙ্কু ভিল (৯)। সোমবার ভোরে তালেরা থানার আলকোডিয়া গ্রামে ওই ঘটনাটি ঘটে। এ দিন ভোরে ওই কিশোরী বাড়ির পাশের মাঠে শৌচকর্ম করতে গিয়েছিল। সেই সময়েই তাকে ...
০৫ মে ২০২৬ এই সময়কলকাতায় আয়োজিত হলো ৩৩তম ‘পি.সি. চন্দ্র পুরস্কার’ প্রদান অনুষ্ঠান। রবিবার, ৩ মে, সায়েন্স সিটি অডিটোরিয়ামে সেই পুরস্কার তুলে দেওয়া হলো জাভেদ আখতারের হাতে। বিগত ৩২ বছর ধরে বিভিন্ন ক্ষেত্রের স্বনামধন্যদের সম্মান জানিয়ে আসছে এই গ্রুপ। মূলত দুটো লক্ষ্যকে সামনে ...
০৫ মে ২০২৬ এই সময়বিজেপির ধাক্কায় কার্যত ধসে গিয়েছে তৃণমূলে ১৫ বছরের শাসন । এখনও পর্যন্ত ২০৫টি আসন দখল করার পথে বিজেপি। অন্যদিকে, ৮২ কেন্দ্রে এগিয়ে তৃণমূল কংগ্রেস। শশী পাঁজা, ব্রাত্য বসু, সুজিত বসু, চন্দ্রিমা ভট্টাচার্য -এর মতো হেভিওয়েট তৃণমূল প্রার্থীরা হেরে গিয়েছেন। ...
০৫ মে ২০২৬ আজকাল২০২৬ বিধানসভা নির্বাচন বাংলার ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়৷ ব্যাপক মার্জিনে জিতেছে বিজেপি৷ এর পরেই প্রশ্ন উঠছে বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন? মহিলা প্রার্থী হিসাবে মুখ্যমন্ত্রী হিসাবে রূপা গাঙ্গুলিকে নিয়ে জল্পনা তুঙ্গে। সোনারপুর দক্ষিণ কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন ...
০৫ মে ২০২৬ আজকাল‘একটু ধৈর্য ধর, সময় সব ঠিক করে দেবে’, দৈনন্দিন জীবনে চলার পথে শুভাকাঙ্খীদের এই পরামর্শ আমরা কম-বেশি প্রত্যেকেই অনুসরণ করি। ৪ মে দীর্ঘ ১৫ বছর পশ্চিমবঙ্গে ‘মমতারাজ’-এর ভরাডুবির পর এই প্রবাদেই যেন চরম স্বস্তি পরিচালক বিবেক অগ্নিহোত্রীর। তৃণমূল জমানায় ...
০৫ মে ২০২৬ আনন্দবাজারআর্থিক কারণে থমকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গবেষণা কাজ। অভিযোগ উঠেছে বার বার। শিক্ষকেরা দাবি করেছেন বিভিন্ন প্রকল্প খাতে বরাদ্দ কমেছে। এ বার অভিযোগ উঠছে বিশ্ববিদ্যালয়ের অর্থ বিভাগের গড়িমসি নিয়ে। এ বিষয়ে ইতিমধ্যেই উপাচার্যের কাছে মৌখিক অভিযোগ জানিয়েছেন শিক্ষকদের একাংশ। নামপ্রকাশে অনিচ্ছুক ...
০৫ মে ২০২৬ আনন্দবাজারসারা দেশে কেন্দ্রের তৈরি চারটি শ্রমবিধি চালু হলেও বাদ ছিল শুধু পশ্চিমবঙ্গ। নতুন শ্রম আইন শ্রমিকদের স্বার্থহানি করবে, এই কারণ দেখিয়ে সেগুলির বিরোধিতা করে তৃণমূল সরকার। ট্রেড ইউনিয়নগুলির আশঙ্কা, এ বার রাজ্যে বিজেপি ক্ষমতায় এসে অচিরেই বলবৎ করবে বিধিগুলি। ...
০৫ মে ২০২৬ আনন্দবাজাররাজ্যে পালাবদল হতেই সরে যাওয়ার প্রস্তুতি শুরু করলেন বিভিন্ন কর্পোরেশন এবং নিগমের শীর্ষকর্তারা। প্রশাসনিক সূত্রের খবর, রাজ্য শিল্পোন্নয়ন নিগম, ক্ষুদ্র শিল্পোন্নয়ন নিগম, শিল্প পরিকাঠামো উন্নয়ন নিগম, খাদি বোর্ড, শিল্পোন্নয়ন আর্থিক নিগমের মতো প্রতিষ্ঠান থেকে চেয়ারম্যান বা ম্যানেজিং ডিরেক্টরদের এ ...
০৫ মে ২০২৬ আনন্দবাজারপশ্চিমবঙ্গে শিল্পায়নের বার্তা দিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকারের তুরুপের তাস ছিল বিশ্ব বঙ্গ শিল্প সম্মেলন (বিজিবিএস)। জন্মলগ্ন থেকেই এই সম্মেলনকে আন্তর্জাতিক আঙিনায় তুলে ধরার চেষ্টা করেছে তারা। তবে সোমবার ভোটে বিজেপি জেতার পরে প্রশ্নের মুখে বিজিবিএসের ভবিষ্যৎ। সংশ্লিষ্ট আমলা ...
০৫ মে ২০২৬ আনন্দবাজারপশ্চিমবঙ্গের ভোটে বিজেপির নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেয়ে সরকার গঠন নিশ্চিত হতেই নতুন আশায় বুক বাঁধার বার্তা দিল শিল্প মহল। আশা প্রকাশ করে জানাল, কেন্দ্র এবং রাজ্যে একই দলের সরকার থাকায় এ বার বাংলা ঘুরে দাঁড়াবে। অন্ধকার পেরিয়ে শিল্পে সূর্যোদয়ের ...
০৫ মে ২০২৬ আনন্দবাজারটালিগঞ্জ আর অরূপ বিশ্বাস সমার্থক প্রায়। দীর্ঘ ২০ বছর পরে সেই টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে ঘটল পালাবদল। ভোটে বিজয়ী পাপিয়া অধিকারী। ২০০৬ সালে বিধানসভা নির্বাচনে জিতে বিধায়ক পদ পেয়েছিলেন অরূপ। ২০২৬ সালের নির্বাচনের ফল সে সব হিসেবনিকেশ বদলে দিল। শুরুতে পাপিয়ার ...
০৫ মে ২০২৬ আনন্দবাজারজয়ের হাসি হিরণ্ময় চট্টোপাধ্যায়ের মুখে। শ্যামপুর বিধানসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়ী হলেন বিজেপির হিরণ। নির্বাচনের প্রার্থী ঘোষণার আগে অনেকেই ভেবেছিলেন এই বার টিকিট পাবেন না হিরণ। খড়্গপুর সদরের হিরণের জেতা আসনে প্রার্থী হিসাবে ঘোষণা করা হয় দীলিপ যাদবকে। তাতে ...
০৫ মে ২০২৬ আনন্দবাজাররাজ্য জুড়ে গেরুয়া ঝড়। একাধিক ‘নিশ্চিত’ কেন্দ্রও হাতছাড়া হয়েছে তৃণমূলের। নদিয়ার করিমপুর থেকে গত বিধানসভা ভোটে জিতেছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু সেই ছবিও বদলে গেল ২০২৬ সালের বিধানসভা ভোটে। করিমপুর কেন্দ্র থেকে এ বার তৃণমূলের হয়ে ভোটে লড়েছিলেন তারকা প্রার্থী, ...
০৫ মে ২০২৬ আনন্দবাজারসোমবার ৪ মে ঘোষিত হল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল। দিনশেষে রাজ্য জুড়ে পদ্মের চাষ হল। দিনভর সকলের নজর ছিল ফলাফলের দিকে। নেতাদের পাশাপাশি অভিনেতাদেরও চোখ ছিল ভোটের ফলাফলের দিকেই। ফল প্রকাশ হতেই একে একে নিজেদের মনের কথা সমাজমাধ্যমে তুলে ...
০৫ মে ২০২৬ আনন্দবাজার৪ মে সকাল থেকেই রাজ্যের মানুষের সামনে একটাই প্রশ্ন, পালাবদল কি হচ্ছে? না কি প্রত্যাবর্তনই ঘটবে? অফিস থেকে বাড়ি, হেঁশেল থেকে রাস্তা, বাস থেকে মেট্রো, সাধারণ মানুষের চোখ ছিল বিভিন্ন মাধ্যমের খবরের দিকে। সন্ধ্যা নামতে না নামতেই রাজ্য জুড়ে ...
০৫ মে ২০২৬ আনন্দবাজারপশ্চিমবঙ্গের রাজনীতিতে গত কয়েক বছর ধরেই প্রাসঙ্গিক টলিপাড়ার তারকারা। ৪ মে রাজ্যে গেরুয়া ঝড় ওঠার পরে তাই তাঁদের মতামতের দিকেও নজর মানুষের। এর মধ্যেই প্রকাশ্যে তৃণমূলের প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তীর প্রতিক্রিয়া। আরজি করের নির্যাতিতার মায়ের জয়ে তিনি খুশি। আরজি কর ...
০৫ মে ২০২৬ আনন্দবাজারফলপ্রকাশের পরের সকালেই বিজেপির নতুন সরকারের লক্ষ্য ঘোষণা করে দিলেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে বিজেপির নতুন সরকার কেমন হবে, সোমবার সন্ধ্যার বিজয় ভাষণেই তার আভাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বার শুভেন্দুও নতুন সরকারের লক্ষ্য জানিয়ে দিলেন রাজ্যবাসীকে।বিজেপির নতুন সরকারের ...
০৫ মে ২০২৬ আনন্দবাজারভোটের ফল ঘোষণা হতেই উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়। এ বার ভাঙড়ে শাসক-ঘনিষ্ঠদের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ তুলল বিরোধী তৃণমূল। বাড়ি ভাঙচুর, মারধরের অভিযোগ উঠেছে নানা জায়গায়। এক প্রৌঢ়ের অবস্থা গুরুতর। তাঁকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে ...
০৫ মে ২০২৬ আনন্দবাজারতৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিলেন জোড়াসাঁকোর প্রাক্তন বিধায়ক বিবেক গুপ্ত। সোমবার বেশি রাতের দিকে সমাজমাধ্যমে পোস্ট করে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন তিনি। বিবেক লিখেছেন, দলীয় নেতৃত্বের তরফে পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করছেন তিনি।জোড়াসাঁকোর প্রাক্তন বিধায়ক বিবেক এ ...
০৫ মে ২০২৬ আনন্দবাজারপশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই দিকে দিকে শান্তি বিঘ্নিত করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ। কলকাতা পুলিশ সমাজমাধ্যমের পাতায় ক়ড়া নজর রেখেছে। ভুয়ো খবর ছড়ানো হলে কঠোর পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পুলিশ।মঙ্গলবার বেলায় কলকাতা পুলিশের তরফে সমাজমাধ্যমে একটি ...
০৫ মে ২০২৬ আনন্দবাজারশান্তিপূর্ণ নির্বাচনের পরে চ্যালেঞ্জ ছিল গণনা কেন্দ্রে স্নায়ুর চাপ ধরে রাখা। রবিবার সেই মতো গণনা এজেন্টদের ভোকাল টনিক দিয়েছিলেন বিজেপি প্রার্থী। আর, গণনার আগের রাতে লুকিয়ে রেখেছিলেন দলের এজেন্টদের। যাতে কোনও ভাবেই গণনার ২৪ ঘণ্টা আগে তাঁদের নাগাল পেতে ...
০৫ মে ২০২৬ আনন্দবাজারগত কয়েক দিনের টানটান উত্তেজনার মোড়ক থেকে সকালের কলকাতা তখনও বেরিয়ে আসতে পারেনি। সোমবার, বিধানসভা নির্বাচনের ভোট গণনার দিন, সকাল সাড়ে ৯টাতেও এমন জনশূন্য রাস্তাঘাট, দেখে মনে হচ্ছিল, যেন অঘোষিত ‘কার্ফু’ চলছে। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চেনা শহরের ...
০৫ মে ২০২৬ আনন্দবাজাররাজ্যের দাপুটে মন্ত্রী হিসেবে পরিচিত ছিলেন শশী পাঁজা। ভোটের আগে তিনি আশাবাদী ছিলেন যে, হাতের তালুর মতো চেনা শ্যামপুকুর কেন্দ্র থেকে জিতবেন। কিন্তু নিজের মেয়ের ওয়ার্ড থেকেই মেলেনি লিড। ৮ নম্বর ওয়ার্ডে শশী পাঁজা ১১৫৪ ভোটে পরাজিত। পাশাপাশি, কেন্দ্রেও ...
০৫ মে ২০২৬ আনন্দবাজাররাজ্য সরকারের সঙ্গে সম্পর্কিত মামলার পক্ষে বা বিপক্ষে এখনই কোনও রায় ঘোষণা না করার জন্য হাই কোর্টে অনুরোধ করলেন বিজেপির আইনজীবীরা। মঙ্গলবার এ বিষয়ে কলকাতা হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী সুস্মিতা সাহা দত্ত। সোমবারই রাজ্যে রাজনৈতিক পালাবদল হয়েছে। ...
০৫ মে ২০২৬ আনন্দবাজারভোটের আগে এলাকায় অশান্তিতে উস্কানি এবং উত্তেজনা সৃষ্টির অভিযোগ উঠেছিল। গণনাপর্ব শেষ হতেই মুর্শিদাবাদের নওদার তৃণমূল নেতা সফিউজ্জামান শেখ ওরফে হাবিব গ্রেফতার হলেন পুলিশের হাতে। তিনি সম্পর্কে মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহের খানের ভাগ্নে। মঙ্গলবার ধৃত তৃণমূল নেতাকে আদালতে ...
০৫ মে ২০২৬ আনন্দবাজারবিজেপি দেশের বিভিন্ন রাজ্যে গেরুয়া পতাকা ওড়ালেও জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নিজের রাজ্য পশ্চিমবঙ্গে বিশেষ সাফল্য পায়নি বলে অটলবিহারী বাজপেয়ীর ভারী দুঃখ ছিল। বিজেপি তথা সঙ্ঘ পরিবারের এত দিনের অধরা স্বপ্ন পূরণ করতে নরেন্দ্র মোদী ও অমিত শাহ দু’জনেই রাজনৈতিক ...
০৫ মে ২০২৬ আনন্দবাজার‘ম্যায় সম্ভাল লুঙ্গা’! ছোট্ট বাক্য। অভিঘাত বিরাট। সূত্রের খবর, রাজ্য বিজেপির শীর্ষ নেতারা অন্তত দু’বার এই বাক্যটি শুনেছেন। কখনও মুখভার করেছেন, কখনও আশ্বস্ত হয়েছেন। বক্তার নাম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত বার ২০০ পার-এর আওয়াজ তুলে বিজেপি থেমে গিয়েছিল ৭৭-এ। শক্তি ...
০৫ মে ২০২৬ আনন্দবাজাররাজ্যে ভোট পর্ব মিটতে না-মিটতেই আমলাস্তরে প্রথম বদলি হয়ে গেল। গণনা পর্ব মিটতেই নতুন সচিব পেলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আরএন রবি। রাজ্যের পরিবহণ দফতরের সচিব সৌমিত্র মোহনকে এ বার রাজ্যপালের সচিব করা হল। ২০০২ সালের এই আইএএস আধিকারিক এ বার ...
০৫ মে ২০২৬ আনন্দবাজারপশ্চিমবঙ্গে গেরুয়া ঝড়ে ধুয়ে গেল তৃণমূল কংগ্রেস। সেই সঙ্গে জাতীয় স্তরের বিরোধী রাজনীতিতেও কংগ্রেসের প্রতিস্পর্ধী হওয়ার যে প্রক্রিয়া গত দু’বছর ধরে চালাচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, তা মুখ থুবড়ে পড়ল বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে ফল প্রকাশের পর রাহুল ...
০৫ মে ২০২৬ আনন্দবাজারশহরাঞ্চলে পুর-পরিষেবা নিয়ে ক্ষোভ, গ্রামাঞ্চলে বিরক্তি ‘সিন্ডিকেট-রাজ’ দেখে। দলের থেকে ভোটদাতাদের মুখ ফেরানোর কারণের অভাব ছিল না, উঠে আসছে ভোটের ফল নিয়ে তৃণমূলের নিজস্ব কাটাছেঁড়ায়। তার সঙ্গে অন্দরের কোন্দল যোগ হওয়াতেই বীরভূম, হাওড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরের মতো ...
০৫ মে ২০২৬ আনন্দবাজার‘‘এ বারের ভোটে অনেক জেলায় তৃণমূল খাতা খুলতে পারবে না’’, প্রচার-পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই দাবি কার্যত সত্য বলে প্রমাণিত হল উত্তর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। উত্তরবঙ্গের চার জেলায় কোনও আসন পায়নি তৃণমূল বা তাদের ভোট-সঙ্গীরা। সব বিধানসভা আসনে পদ্ম ...
০৫ মে ২০২৬ আনন্দবাজারল্যাপটপ বা কাগজ-ফাইলের কাজ চলুক অথবা কোনও বৈঠক— হাতে থাকা মোবাইল ফোনে ‘স্ট্র্যাটেজি-গেম’ চলেছে সমান্তরালে। নির্দিষ্ট সময় অন্তর ‘সঠিক’ চাল দেওয়াও চলেছে সব কাজের ফাঁকে। রাজ্যের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তর কাজের ধরনে এটা একটা অভিনব বিষয়। কমিশনের অন্দরের বক্তব্য, ...
০৫ মে ২০২৬ আনন্দবাজারগত দেড় দশকে রাজ্যের অন্যতম ‘কালো দাগ’ শিক্ষক নিয়োগ দুর্নীতি। বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পিছনে এই নিয়োগ কেলেঙ্কারিকেই অন্যতম কারণ হিসেবে দেখছে চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীদের একাংশ। তাঁদের প্রশ্ন, দ্রুত নিয়োগের যে প্রত্যাশা নিয়ে তাঁরা তৃণমূল সরকারের কাছে গিয়েছিলেন, সেটা নতুন ...
০৫ মে ২০২৬ আনন্দবাজারদিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।১৫ বছরের তৃণমূল সাম্রাজ্যের পতন ঘটেছে। পশ্চিমবঙ্গে পদ্ম ফুটল। ২০০-র বেশি আসন নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। সূত্রের খবর, রবীন্দ্র জয়ন্তীতে নতুন সরকার শপথ নেবে। ...
০৫ মে ২০২৬ আনন্দবাজারনিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১৫ বছরের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে সরিয়ে বাংলার দখল নিতে চলেছে বিজেপি। স্বাভাবিকভাবেই শিল্পমহলও তাই যথেষ্ট চাঙা। দীর্ঘদিন এরাজ্যে বড়ো শিল্প আসা বা বড়ো অঙ্কের লগ্নির যে প্রত্যাশা ছিল, তা এবার পূরণ হবে, মনে করছে শিল্পমহল। জমি ...
০৫ মে ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোটের ফল প্রকাশের পরই বেলেঘাটায় চাঞ্চল্যকর ঘটনা। বিজেপি কর্মী সমর্থকদের তাড়া খেয়ে বহুতল থেকে ঝাঁপ দিলেন এক যুবক। বেলেঘাটা থানা এলাকার কবি সুকান্ত সরণিতে ঘটনাটি ঘটেছে। সোমবার রাতে ওই যুবক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তিনি তৃণমূল ...
০৫ মে ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: শেষ চার রাউন্ডের গণনায় বিজেপির বিরুদ্ধে ইভিএমে কারচুপির অভিযোগ তুললেন বিদায়ী মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্র্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর একটি ফোনালাপে এমনই বিস্ফোরক অভিযোগ করেছে মমতা। তিনি বলেন, ‘১৬ তম রাউন্ড পর্যন্ত এগিয়ে ...
০৫ মে ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বিজয়মিছিল করে ফেরার সময় গুলিবিদ্ধ হলেন এক বিজেপি কর্মী। ক্যানিং স্টেশনের পাশেই এই ঘটনাটি ঘটেছে। সোমবার রাতে বিজেপির একটি বিজয় মিছিল আসছিল। সেখানেই গুলি চলে বলে অভিযোগ। এক বিজেপি কর্মীর পায়ে গুলি লাগে। সেই ...
০৫ মে ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবির সচিব পদে নিযুক্ত হলেন ২০০২ ব্যাচের আইএএস অফিসার সৌমিত্র মোহন। সি ভি আনন্দ বোস রাজ্যপাল থাকার সময় থেকেই এই পদ ফাঁকা পড়েছিল। নন্দিনী চক্রবর্তীকে এই পদ থেকে অব্যাহতি দিয়েছিলেন বোস। তারপর ...
০৫ মে ২০২৬ বর্তমানসংবাদদাতা, বনগাঁ: পারিবারিক সম্পর্কে তাঁরা বউদি-ননদ। তবে রাজনীতির ময়দানে, এবারের বিধানসভা ভোটে তাঁরা ছিলেন একে অপরের প্রতিপক্ষ। আর সেই লড়াইয়ে জয়ের হাসি হাসলেন বউদি সোমা ঠাকুর। তিনি বাগদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। ওই কেন্দ্রেই তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মধুপর্ণা ...
০৫ মে ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: গেরুয়া টর্নেডোয় ‘তছনছ’ কলকাতা সহ লাগোয়া জেলায় অভেদ্য বলে পরিচিত তৃণমূল কংগ্রেসের একের পর এক দুর্গ। পরিবর্তনের পক্ষে যে ‘প্রখর চোরাস্রোত’ বয়ে গিয়েছে রাজ্যজুড়ে, তা থেকে রেহাই পাননি খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী ...
০৫ মে ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলাজুড়ে গেরুয়া ঝড়। সেই ঝড়ে দক্ষিণ কলকাতার বুকে রাসবিহারী কেন্দ্রে তৃণমূলকে কুপোকাত করল বিজেপি। এই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস কুমারকে ১৮ হাজারের বেশি ভোটের ব্যবধানে পরাজিত করলেন বিজেপির স্বপন দাশগুপ্ত। যদিও ‘পুরানো চাল ভাতে বাড়ে’ ...
০৫ মে ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: দক্ষিণ কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে দুর্গ আগলে রাখলেন তৃণমূলের দুই প্রার্থী। বন্দর কেন্দ্রের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম এবং মেটিয়াবুরুজ কেন্দ্রের প্রার্থী আব্দুল খালেক মোল্লা জিতলেন। দু’জনেই এই নিয়ে চতুর্থবার জিতলেন বিধানসভায়।সোমবার সকাল থেকে বন্দর কেন্দ্রের কাউন্টিং ...
০৫ মে ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বিধাননগর: পরপর চারবারের বিধায়ক। রাজ্যের মন্ত্রীও। কিন্তু গেরুয়া ঝড়ে এবার বিধাননগর কেন্দ্রে ভরাডুবি সুজিত বসুর। তিনি পরাজিত হলেন ৩৭ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে। তাঁর কেন্দ্রে জয়ের হাসি হাসলেন বিজেপির ডাঃ শারদ্বত মুখোপাধ্যায়। এর সঙ্গে এবার বড়ো ব্যবধানে ...
০৫ মে ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: গঙ্গার পাড় ধরে হুগলিতে ধসে গেল তৃণমূল কংগ্রেসের সাবেক ক্ষমতার মিনার। ভাঙন কবলিত বলাগড় থেকে ত্রিবেণীর ধারের সপ্তগ্রাম, উত্তরপাড়া থেকে চুঁচুড়ার গঙ্গায় তলিয়ে গেল ঘাসফুল। কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ল গেরুয়া বাহিনীর দাপুটে ভোট মেশিনারির ...
০৫ মে ২০২৬ বর্তমানসংবাদদাতা, বজবজ: সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল নয়, শেষ হাসি হাসল বিজেপি। গণনা কেন্দ্র সূত্রে জানা গিয়েছে, রাত পর্যন্ত তৃণমূল প্রার্থী সোমশ্রী বেতালের চেয়ে ১৭০০-এর বেশি ভোটে এগিয়ে বিজেপির অগ্নিশ্বর নস্কর। কার্যত তিনি জয়ী বলেই দাবি করেছেন পদ্মপ্রার্থী। তবে এই ...
০৫ মে ২০২৬ বর্তমানসংবাদদাতা, তারকেশ্বর: তারকেশ্বর ও জাঙ্গিপাড়া বিধানসভা আসন হাতছাড়া হল তৃণমূলের। তবে এই গেরুয়া ঝড়ের মধ্যেও ধনেখালিতে ঘাসফুলের পতাকাকে অক্ষত রাখতে পেরেছে তৃণমূল। তারকেশ্বরে ৩০ হাজার ৯৯৯ ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী সন্তু পান। তিনি পরাজিত করেছেন তৃণমূল প্রার্থী রামেন্দু ...
০৫ মে ২০২৬ বর্তমানসংবাদদাতা, বজবজ: পদ্ম ঝড়ে দক্ষিণ ২৪ পরগনার জেলার একাধিক বিধানসভা কেন্দ্রে জোড়াফুল উড়ে গেলেও তাদের সম্মান রাখল মহেশতলা ও বজবজ। দুটি কেন্দ্রে গেরুয়া ঝড় রুখে দিলেন বজবজে তৃণমূল কংগ্রেসের প্রবীণ প্রার্থী অশোক দেব এবং মহেশতলায় তাদের প্রার্থী শুভাশিস দাস। ...
০৫ মে ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা ও নয়াদিল্লি: দিনটা ছিল ১৩ মে ২০১১। ৩৪ বছরের বাম অপশাসনের বিরুদ্ধে কঠোর রায় দিয়েছিল বাংলা। মানুষের বিপুল সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছিল মা-মাটি-মানুষের সরকার। ১৫ বছরেই মমতার সরকারের প্রতি মোহভঙ্গ হল জনতার। চলতি বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে ...
০৫ মে ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: গণনাপর্ব মধ্যপথে পৌঁছানো মাত্রই বাংলার ঘাসফুলের বন উপড়ে পদ্মচাষ নিশ্চিত হয়ে গিয়েছিল। আর সেই পর্বেই শুরু হয়ে যায় রাজনৈতিক হিংসা ও গোলমালের ঘটনা। গণনাকেন্দ্রে তৃণমূল প্রার্থীদের আক্রান্ত হওয়ার ঘটনা তো ঘটেছেই, পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তের পাড়ায়-মহল্লায় ...
০৫ মে ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবিশ্বাস্য! এই একটা কথা ছাড়া আর ভাষা খুঁজে পাওয়া যাচ্ছে না বেহালার দুই কেন্দ্রের ফলাফলের বিশ্লেষণে। বেহালায় নির্বাচনি প্রচারে গিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছিলেন—‘বেহালা থেকে আমি কখনো খালি হাতে ফিরি না।’ সেই বেহালা থেকেই ...
০৫ মে ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: সবার শেষে প্রার্থীর নাম ঘোষণা। সেই প্রার্থী প্রচারেও সেভাবে নজর কাড়েননি। ভোটের আগে এটাই ছিল বিজেপির পরিস্থিতি। তাই ভোটের আগেই গুঞ্জন ছিল, সোনারপুর উত্তরে তৃণমূল প্রার্থী ফিরদৌসি বেগমকে হয়তো ওয়াকওভার দিয়ে দিল বিজেপি। ভোটের ...
০৫ মে ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়া শহরে দীর্ঘদিন ধরে বেহাল পুর পরিষেবা নিয়ে নাগরিক অসন্তোষ ক্রমেই তীব্র হয়েছে। কোথাও নিকাশির দুরবস্থা, কোথাও ভ্যাট উপচে পড়া আবর্জনা, আবার কোথাও রাস্তার ভগ্নদশা— গত প্রায় আট বছর ধরে এই চিত্রই নিত্যসঙ্গী শহরবাসীর। পুরসভায় নির্বাচিত ...
০৫ মে ২০২৬ বর্তমানসংবাদদাতা, উলুবেড়িয়া: নির্বাচনের প্রথম থেকেই হাওড়া গ্রামীণ জেলার একাধিক আসনকে পাখির চোখ করেছিল বিজেপি। জেলায় গেরুয়া ঝড় তুলতে বদ্ধপরিকর ছিলেন দলের হেভিওয়েট নেতারা। সেই কারণে দলের একাধিক নেতা নির্বাচনি প্রচারে জেলায় এসেছিলেন। ফলও হল গেরুয়া ঝড়। আর তাতেই তৃণমূল ...
০৫ মে ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বারাসত: গেরুয়া ঝড়ে উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া ও অশোকনগরের হেভিওয়েট তৃণমূল প্রার্থীরা বিপুল মার্জিনে হারলেন। প্রথম থেকে লিড থাকলেও গণনা যত এগিয়েছে ততই বিজেপির দাপট দেখা গিয়েছে ইভিএমে। জনতার রায়ে হাবড়া ও অশোকনগরের তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় ...
০৫ মে ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: হুগলির শিল্প থেকে কৃষিবলয়, কার্যত ধুয়েমুছে সাফ হয়ে গেল ঘাসফুল। এক কথায় বিপুল জয় পেল গেরুয়া শিবির। তৃণমূলের গড় রক্ষা করলেন দুই নারী— ধনেখালির অসীমা পাত্র, চণ্ডীতলার স্বাতী খন্দকার। একদা তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসার অন্যতম ভূমি ...
০৫ মে ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তর কলকাতাতেও বয়ে গেল গেরুয়া ঝড়। সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে তৃণমূলকে খোয়াতে হল চারটি আসন। রাজ্যজুড়ে ঘাসফুল শিবিরের এমন ধরাশায়ী পরিস্থিতিতে উত্তর কলকাতায় তৃণমূলের মান কিছুটা রক্ষা হল কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার হাত ...
০৫ মে ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: কাশীপুর‑বেলগাছিয়া, মানিকতলা, শ্যামপুকুর– সোমবার সকাল থেকে রাজ্যের আরও অনেক কেন্দ্রের মতো এই তিনটি বিধানসভা এলাকা থেকেও বিজেপির জয়ের খবর আসতে শুরু করে। ফলে কেন্দ্র তিনটির সামগ্রিক ছবিও বদলে যেতে থাকে। কয়েক ঘণ্টার মধ্যেই এই তিন কেন্দ্রের ...
০৫ মে ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘খেলা’ ঘুরল রাত ৮টা ১০ মিনিটে! ১৬ রাউন্ড গণনা শেষে ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়কে পিছনে ফেলে ৫৬৩ ভোটে এগিয়ে যান বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তারপর থেকে এই ব্যবধান ক্রমশ বেড়েছে। ২০ রাউন্ড গণনা শেষে শুভেন্দু ...
০৫ মে ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভবানীপুরে জয় অধরা রয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। একই সঙ্গে ২৬-এর মহারণে পরাজয় শিকার করতে হল তাঁর মন্ত্রিসভার দু’ডজন সতীর্থকে। গেরুয়া ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেল মমতার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং স্কুলশিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন দুজনেই। ...
০৫ মে ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বরানগর: সোমবার সারা রাত দু’চোখের পাতা এক করতে পারেননি পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। সাতসকালে দরজা খুলে ঢুকেছিলেন মেয়ের বন্ধ ঘরে। মেয়ের ছবিতে হাত ছোঁয়াতেই চোখ থেকে গড়িয়ে পড়েছিল জল। সেই জল মুছে বাড়ি থেকে গিয়েছিলেন পানিহাটি ...
০৫ মে ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিজেপির জয়ের খবর আসার পর সোমবার কলকাতার ফুলবাজারে পদ্মের চাহিদা তুঙ্গে ওঠে। বেলা যত গড়ায় পদ্ম ফুলের বিক্রি তত বাড়তে থাকে। ফুলবাজার সূত্রে খবর, দুপুর থেকে বিকেলের মধ্যে বিক্রি হয়েছে লক্ষাধিক পদ্মফুল। এছাড়া গেরুয়া ঝড়ের প্রভাব পড়ে ...
০৫ মে ২০২৬ বর্তমানসংবাদদাতা, বনগাঁ: ‘মতুয়াগড়’ বনগাঁয় গেরুয়া ঝড়! বনগাঁ মহকুমার চার আসনে বিজেপিতেই আস্থা রাখলেন মতুয়ারা। বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, বাগদা ও গাইঘাটা—চার কেন্দ্রেই জয়ী হলেন বিজেপির প্রার্থীরা। ধরাশায়ী হয়েছে তৃণমূল। ২০২১-এর বিধানসভা ভোটের তুলনায় বিজেপি প্রার্থীদের ব্যবধানও বেড়েছে। বাগদা বিধানসভা ...
০৫ মে ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি,কলকাতা: পুলিশের পরিকাঠামো উন্নয়নের জন্য টাকা চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে একাধিকবার প্রস্তাব গিয়েছে পুলিশ ডিরেক্টরেট থেকে। বারবার রিমাইন্ডার পাঠানোর পরেও কোনো এক অজ্ঞাত কারণে তা আটকে গিয়েছে। কিন্তু এবার সেই প্রস্তাবগুলির জন্য টাকা মিলবে নাকি তা বাতিল করে ...
০৫ মে ২০২৬ বর্তমানসংবাদদাতা, বারুইপুর: গোসাবা বাদে সুন্দরবন অঞ্চলের বাকি কেন্দ্রগুলিতে জয়যাত্রা অব্যাহত রাখল তৃণমূল। রাজ্যজুড়ে গেরুয়া ঝড়ের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলার এই অংশে জোড়াফুল শিবিরের সাফল্য নজর কেড়েছে রাজনৈতিক মহলের। ক্যানিং, বাসন্তী থেকে শুরু করে কুলতলি, জয়নগর, রায়দিঘি, মন্দিরবাজার, বারুইপুর ...
০৫ মে ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: দলকে পারিবারিক সম্পত্তিতে পরিণত করার খেসারত দিল তৃণমূল কংগ্রেস। হুগলির সিঙ্গুর হেরে গেলেন তৃণমূলের বিধায়ক বেচারাম মান্না। রাত পর্যন্ত লড়াই করছেন তাঁর স্ত্রী তথা হরিপালের প্রার্থী করবী মান্না। ২০২১ সাল থেকেই স্বামী ও স্ত্রী, দু’জনকেই প্রার্থী ...
০৫ মে ২০২৬ বর্তমানসংবাদদাতা, বসিরহাট: সংখ্যার হিসেবে তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকলেও বসিরহাট মহকুমার নির্বাচনি ফলাফলে রাজনৈতিক বার্তার দিক থেকে স্পষ্টভাবে উত্থান ঘটেছে বিজেপির। সাতটি বিধানসভা আসনের মধ্যে হিঙ্গলগঞ্জ ও সন্দেশখালি—এই দুই কেন্দ্র দখল করে বিজেপি যে নতুন সমীকরণ তৈরি করছে, তা নিয়ে ...
০৫ মে ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারের কোনো দপ্তর থেকে ফাইল বা কাগজ উধাও হয়ে গেলে সংশ্লিষ্ট দপ্তরের সচিব ও বিভাগের শীর্ষ কর্তাকে দায়ভার নিতে হবে। লিখিত নির্দেশিকা জারি করে জানালেন রাজ্যের মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়াল। প্রত্যেক দপ্তরের সচিব ও বিভাগীয় কর্তাদের ...
০৫ মে ২০২৬ বর্তমানজদীপ গোস্বামী, মেদিনীপুর: তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত ছিল। অনেকেই ভেবেছিলেন এবারও জয় সুনিশ্চিত। সেই মেদিনীপুর সাংগঠনিক জেলায় তৃণমূলের ভোট ব্যাঙ্কে ধস নামল। ফলস্বরূপ আটটি আসনের মধ্যে সাতটিতেই পরাজয়। এমন নজিরবিহীন ভরাডুবিতে তৃণমূল নেতাদের কপালে চিন্তার ভাঁজ। জানা গিয়েছে, শুধু ...
০৫ মে ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বহরমপুরে শেষ হল অধীরের আধিপত্য। দাপটের সঙ্গে বিজেপি এই আসনটি দ্বিতীয়বারের জন্য ধরে রাখল। বহরমপুরে পাঁচবারের কংগ্রেস সাংসদ গত লোকসভা নির্বাচনে হারের পর বিধানসভা নির্বাচনে লড়াইয়ে নেমেছিলেন। খড়কুটো আঁকড়ে রাজনীতির ময়দানে ভেসে থাকতে চেয়েছিলেন বর্ষীয়ান এই ...
০৫ মে ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি কৃষ্ণনগর: নদীয়া জেলাজুড়ে গেরুয়া ঝড়। উত্তর থেকে দক্ষিণে কার্যত ছিন্নভিন্ন হয়ে গেল তৃণমূল। কালীগঞ্জ, পলাশীপাড়া, চাপড়া এই তিন বিধানসভায় ঘাসফুল নিজের গড় অক্ষুন্ন রাখতে পারলেও বাকি ১৪টি বিধানসভাতেই পদ্মফুল ফুটেছে। তৃণমূলকে হারাতে হয়েছে নাকাশিপাড়া, কৃষ্ণনগর দক্ষিণ, নবদ্বীপ, ...
০৫ মে ২০২৬ বর্তমানসংবাদদাতা, দুর্গাপুর: পঞ্চম রাউন্ডের গণনা শেষ হতেই দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের বাইরে ডিজে বাজিয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন বিজেপি কর্মী-সমর্থকরা। এখানে দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম ও পাণ্ডবেশ্বর বিধানসভার ভোটগণনা হয়। সকাল থেকে আঁটোসাঁটো নিরাপত্তার মধ্যে একের পর এক ফলাফল আসতে থাকে। ...
০৫ মে ২০২৬ বর্তমানসুকমল দালাল, বোলপুর: দিনভর হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অবশেষে শেষপর্বের গণনায় মোড় ঘুরল। বেশ কয়েক রাউন্ডে বিজেপি এগিয়ে থাকলেও নানুর বিধানসভা কেন্দ্রে শেষ পর্যন্ত জয় পেল তৃণমূল। লাভপুরে তৃণমূল-বিজেপির কড়া টক্কর হলেও অল্প ব্যবধানে জয়ী হল বিজেপি। জয়ের পর গেরুয়া আবির ...
০৫ মে ২০২৬ বর্তমানসুখেন্দু পাল, বর্ধমান: ভেঙে পড়ল পূর্ব বর্ধমানের সবুজ দুর্গ। ১৬টি আসনের মধ্যে ১৪টিতেই জয়ী হয়েছে বিজেপি। স্বপন দেবনাথ, রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, সিদিকুল্লা চৌধুরীর মতো হেভিওয়েট নেতারা পরাজিত হয়েছেন। পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি আউশগ্রাম বিধানসভা কেন্দ্রের প্রার্থী ছিলেন। তিনিও বিজেপির কলিতা ...
০৫ মে ২০২৬ বর্তমানপিনাকী ধোলে, বলরাম দত্তবণিক: সিউড়ি ও রামপুরহাট: বীরভূম জেলা মানেই তৃণমূলের দুর্ভেদ্য দুর্গ, বহুদিনের চেনা রাজনৈতিক সমীকরণ কার্যত চুরমার হয়ে গেল। অনুব্রত মণ্ডল কিংবা কাজল শেখ, ভোটের ময়দানে তৃণমূলের দুই যুযুধান সেনাপতিই বুক ঠুকে দাবি করেছিলেন, বীরভূমের ১১টি আসনেই ফুটবে ...
০৫ মে ২০২৬ বর্তমানশ্রীকান্ত পড়্যা, তমলুক: পূর্ব মেদিনীপুরে গেরুয়া ঝড়ে ১৬-০ ব্যবধানে সাফ হয়ে গেল তৃণমূল কংগ্রেস। সকাল থেকেই বিজেপি প্রার্থীদের এগিয়ে থাকার ট্রেন্ড লক্ষ্য করা যায়। তারপর সময় যত গড়িয়েছে সেই ব্যবধান আরও বেড়েছে। বেলা গড়াতেই পদ্মময় হয়ে ওঠে গোটা জেলা। ...
০৫ মে ২০২৬ বর্তমানসুব্রত ধর, শিলিগুড়ি: কেন্দ্র বদলে ‘জন্মভূমি’। দীর্ঘ দেড় মাসের লড়াই। সঙ্গে ‘শিলিগুড়ি নিজের অভিভাবককেই চায়’ স্লোগান। তবুও ছবি বদলালো না। নিজের শহরেই হারলেন গৌতম দেব। বিপুল ভোটে প্রত্যাবর্তন বিজেপির বিদায়ী বিধায়ক শংকর ঘোষের। তাঁর জয়ের ব্যবধান একুশের নির্বাচনের দ্বিগুণ। একাদশ ...
০৫ মে ২০২৬ বর্তমানসন্দীপন দত্ত, মালদহ: সকাল থেকেই মালদহে হাড্ডাহাড্ডি লড়াই বিজেপি-তৃণমূল কংগ্রেসের। শেষমেশ লড়াই হল সেয়ানে সেয়ানে। বিজেপির ঝুলিতে দু’টি আসন বেড়ে হল ছয়। গত বিধানসভার থেকে দু’টি আসন কম পেয়ে তৃণমূলের বিধায়ক থাকছেন ছ’জন। একুশের মতোই ছাব্বিশেও মালদহের মাটিতে ঠাঁই পেল ...
০৫ মে ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: সেলিব্রেশনের প্রস্তুতি ছিল সকাল থেকেই। উচ্ছ্বাস বাঁধ ভাঙল বেলা ১২টা নাগাদ। এরপর সময় যত এগিয়েছে, গৌড়বঙ্গের গণনা কেন্দ্রগুলির কাছাকাছি জমায়েত হওয়া বিজেপি নেতাকর্মী এবং সমর্থকরা কার্যত দখল নিয়েছেন রাজপথের। গণনার কারণে সোমবার এমনিতেই যান চলাচল ...
০৫ মে ২০২৬ বর্তমানউজির আলি, চাঁচল: মালদহের চাঁচল বিধানসভা কেন্দ্রে আবারও নিজেদের জায়গা ধরে রাখল তৃণমূল কংগ্রেস। আইপিএস অফিসার থেকে রাজনীতির ময়দানে আসা প্রসূন বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জয়ী হয়ে বিধায়ক হলেন।গত বিধানসভা ভোটের জয়ের ব্যবধান কার্যত অটুট রেখেই এবারের লড়াইয়ে আধিপত্য প্রমাণ করল ...
০৫ মে ২০২৬ বর্তমানসংবাদদাতা, হবিবপুর: সোমবার সকালে গণনা শুরুর প্রথম থেকেই এগিয়ে থেকে একতরফা জয় মালদহের হবিবপুরের বিজেপি প্রার্থী জোয়েল মুর্মুর। এদিন গণনা শুরু হতেই মালদহ পলিটেকনিক কলেজে গণনাকেন্দ্রের বাইরে ভিড় করতে থাকেন বিজেপির কর্মী-সমর্থকরা। প্রতিটি রাউন্ডের ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গেই উচ্ছ্বাসে ...
০৫ মে ২০২৬ বর্তমানরবীন রায়, আলিপুরদুয়ার: চা বলয়ের জেলা আলিপুরদুয়ার বরাবরই বিজেপির দুর্জয় ঘাটি। একুশের বিধানসভা ভোটে জেলার পাঁচটি আসনের মধ্যে সবকটিতেই জিতেছিল গেরুয়া শিবির। এবারও জেলায় একুশের সেই পুনরাবৃত্তি ঘটল বিজেপির পক্ষে। এবার বিজেপি শুধু যে পাঁচটি আসনই ধরে রেখেছে তাই নয়, ...
০৫ মে ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: তামিলনাড়ুতে বিজয় উদয়! প্রথমবার রাজনীতির মাঠে প্রবেশ করেই সুপারস্টার ‘থালাপতি’ বিজয় একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করলেন। মুখ্যমন্ত্রী হওয়া এখন সময়ের অপেক্ষা! অন্যদিকে, কেরল থেকে বিদায় ঘটল বাম জোটের। প্রথা মেনেই দক্ষিণের এই রাজ্যে পুনরায় ক্ষমতাসীন ...
০৫ মে ২০২৬ বর্তমানচেন্নাই: তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে লজ্জার হার স্বীকার করলেন বিদায়ী মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। তবে চিপক-থিরুভাল্লিকেনি কেন্দ্রে জিতে মুখরক্ষা করেছেন ছেলে উদয়নিধি। সোমবার সকালেই নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে মুখ্যমন্ত্রী পরিচয় মুছে দেন স্ট্যালিন। দিনের শেষে নিজের নিকটতম প্রতিদ্বন্দ্বী তথা টিভিকের ...
০৫ মে ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বাংলায় মুখ্যমন্ত্রী কে? ভোটের ফল সোমবার বিকেলের মধ্যে স্পষ্ট হওয়ার পরই শুধু বঙ্গবাসী নয়, জাতীয় স্তরেও এই চর্চা ও আগ্রহ তুঙ্গে। কয়েকদিনের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে স্বাধীনতার পর বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসাবে কে কুর্সিতে বসবেন? প্রফুল্ল ...
০৫ মে ২০২৬ বর্তমানপাটনা: ফের বিহারে ভেঙে পড়ল সেতু। সোমবার ভোরবেলায় ভাগলপুর জেলায় এই ঘটনা ঘটেছে। তবে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। জানা যাচ্ছে, ভাগলপুর এবং নৌগাছিয়ার মধ্যে সংযোগকারী ৪.৭ কিলোমিটার দৈর্ঘের বিক্রমশিলা সেতু ভেঙে পড়ে। এর জেরে যান চলাচল বন্ধ হয়ে যায়। ...
০৫ মে ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘মোদি কি গ্যারান্টি’। ভোটপর্বে একাধিকবার এই শব্দবন্ধ ব্যবহার করেছেন প্রধানমন্ত্রী। নির্বাচনের ফল প্রকাশের দিনও বাংলার জন্য সেই একই ‘লবজ’ বেঁধে দিলেন নরেন্দ্র মোদি। একইসঙ্গে ঘোষণা করলেন পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকের ‘সিদ্ধান্ত’ও। সোমবার বিজেপির ...
০৫ মে ২০২৬ বর্তমান আমাদের অসংখ্য কর্মীর ত্যাগ, সংগ্রাম ও বলিদানের ফলেই বাংলায় বিজেপি এই ঐতিহাসিক জয় পেয়েছে। বহু অত্যাচার সহ্য করেও যে সমস্ত পরিবার কখনও গেরুয়া পতাকা ছাড়েননি, এই জয় তাঁদের ধৈর্যের ফসল। এটা তৃণমূলের ‘ভয়’-এর থেকেও নরেন্দ্র মোদির উপর ‘ভরসা’র ...
০৫ মে ২০২৬ বর্তমানদিসপুর: অসমে অটুট হিমন্ত-ম্যাজিক। বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাসকেও ছাপিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেল বিজেপি। ২০১৬ ও ২০২১ সালের পর এবারও উত্তর-পূর্বের রাজ্যে তারাই সরকার গড়ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত রাজ্য বিধানসভার ১২৬ আসনের মধ্যে ১০২টিতে এগিয়ে বা জয়ী হয়েছে গেরুয়া ...
০৫ মে ২০২৬ বর্তমানপুদুচেরি: সোমবার দিন যত গড়িয়েছে পুদুচেরিতে আরও জোরদার হয়েছে এনডিএর জয়। থাত্তানচাভাদি বিধানসভা কেন্দ্র থেকে ৪ হাজার ৪৪১ ভোটে জয়ী হয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী তথা এনআর কংগ্রেসের নেতা এন রঙ্গস্বামী। তাঁর দল ১২টি আসনে জিতেছে। জোটসঙ্গী বিজেপি জয় পেয়েছে চারটি ...
০৫ মে ২০২৬ বর্তমানদীর্ঘ ১৫ বছর পর রাজ্যে ফের পরিবর্তন। প্রবল গেরুয়া ঝড়ে কুপোকাত ঘাসফুল। এরপরেই তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন বিবেক গুপ্ত। জোড়াসাঁকোর প্রাক্তন বিধায়ক তিনি। ফলাফল স্পষ্ট হতেই সোমবার রাতে বিবেক তাঁর সমাজমাধ্যমে একটি পোস্ট করেন। যেখানে হারের দায় ...
০৫ মে ২০২৬ প্রতিদিনছাব্বিশের বিধানসভা ভোটের মাত্র কয়েকদিন আগে পরিবর্তনের ডাক দিয়েছিলেন রাজ্যপাল আর এন রবি। রাজ্যের পালাবদলের পরদিনই কালীঘাটে পুজো দিলেন তিনি। সঙ্গে ছিলেন। বাংলার শ্রীবৃদ্ধি ও সমৃদ্ধির কামনা করলেন রাজ্যপাল।লোকভবনের তরফে X হ্যান্ডেলে ছবি শেয়ার করা হয়। রাজ্যপাল লেখেন, “আর ...
০৫ মে ২০২৬ প্রতিদিনশহরে আবাসনের ভোটও এবার ধরে রাখতে পারেনি তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচনে শহরে আবাসনের মধ্যে বুথ করা হয়েছিল। অভিজাত সেই আবাসনের ভোট এবার বিজেপির দিকে গিয়েছে। মনে করছে রাজনৈতিক মহল।কলকাতায় মধ্যবিত্ত শ্রেণির সব ভোট যে এবার তৃণমূলের দিকে থাকবে না ...
০৫ মে ২০২৬ প্রতিদিনবড় ভরসার বড় অংশের মুখ ফিরিয়ে নেওয়া। না কি সংখ্যালঘু সেই ভোট ব্যাঙ্ক থেকে মূলধন ও সুদ কিছুই না পাওয়া। এই প্রশ্নটাই ভাবাচ্ছে তৃণমূলকে এবং ভোট বিশ্লেষকদেরও। কারণ, সোমবারের বিকেলে রাজ্যের ভোট আকাশে ‘রং দে তু মোহে গেরুয়া’র মধ্যেও ...
০৫ মে ২০২৬ প্রতিদিনবঙ্গে রাজনীতির হাওয়া বদলেছে। প্রকৃতিরও মুড বদলাচ্ছে? গরমের অস্বস্তি ফিরবে নাকি আপাতত বৃষ্টিস্নাতই থাকবে শহরের মাটি? হাওয়া অফিস বলছে, মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, ...
০৫ মে ২০২৬ প্রতিদিনবীরভূম জেলাজুড়ে কেষ্ট-কাজল দ্বন্দ্বের যে চোরাস্রোত বইছিল, তার ফলেই জেলার একাধিক আসন তৃণমূলকে খোয়াতে হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক শিবিরের একটা বড় অংশ। জেলায় ১১ আসনের মধ্যে ৬টিতে বিজেপি ও ৫টিতে তৃণমূল জয়ী হয়েছে। ঘটনা হল, বীরভূম জেলায় তৃণমূলের ...
০৫ মে ২০২৬ প্রতিদিননির্বাচনের দিন অশান্তি পাকানোর অভিযোগে গ্রেপ্তার তৃণমূলের ব্লক সভাপতি। সোমবার গভীর রাতে শফিউজ্জামান শেখকে গ্রেপ্তার করে নওদা থানার পুলিশ। তাঁর বাড়ি থেকেই নওদা ব্লক তৃণমূলের সভাপতি তথা মুর্শিদাবাদের জেলা পরিষদে শিক্ষা কর্মাধ্যক্ষ সফিউজ্জামান শেখকে গ্রেপ্তার করা হয়।গত ২৩ এপ্রিল ...
০৫ মে ২০২৬ প্রতিদিনবাংলার মসনদে এখন গেরুয়ারাজ। মোদি-শাহের নেতৃত্বে ঘাসফুলের বন সমূলে উপড়ে ফেলে পদ্মচাষ করতে সক্ষম হয়েছে বঙ্গ বিজেপির নেতারা। ছাব্বিশের পরিবর্তনের ডাকেই ব্যলট ভরিয়েছেন জনতা। বঙ্গজয়ের আশায় প্রচারে এসে প্রধানমন্ত্রীকে বারবার বলতে শোনা গিয়েছে ‘ডবল ইঞ্জিন’ সরকার প্রতিষ্ঠার কথা। এবার ...
০৫ মে ২০২৬ প্রতিদিনছাব্বিশের নির্বাচনে বাংলায় গেরুয়া ঝড়। ধুয়ে মুছে সাফ সবুজ বাহিনী। এমনকি পরাজয়ের সম্মুখীন হয়েছেন খোদ মমতা বন্দ্য়োপাধ্যায়ও। ভবানীপুরে ১৫ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী। আর জেতার পরেই তৃণমূলকে নিশানা করলেন বিজেপি নেতা।সোমবার জয় নিশ্চিত হতেই সাংবাদিকদের প্রশ্নের ...
০৫ মে ২০২৬ আজ তকএকুশে 'মেজোবোন' নন্দীগ্রামে পরাজয়ের পর, ছাব্বিশে 'বড়বোন' ভবানীপুরেও হারলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তা-ও সেই শুভেন্দু অধিকারীর কাছেই। ৫ বছর আগে দুই কেন্দ্রে লড়াইয়ের সিদ্ধান্ত নেওয়ার পর নিজের খাসতালুক ভবানীপুরকে এই নামই দিয়েছিলেন তিনি। কিন্তু দুই 'বোন'ই মমতাকে ফেরাল খালি হাতে। ...
০৫ মে ২০২৬ আজ তক