BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 14 May, 2026 | ৩১ বৈশাখ, ১৪৩৩
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • :: রাজ্য ::
  • প্রার্থী বাছাইয়ে কংগ্রেস, আসন-বৈঠক জারি বামে

    ভোটার তালিকা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই বিধানসভা ভোটের জন্য ঘর গোছানোর কাজ এগোতে চাইছে বাম ও কংগ্রেস। আসন সমঝোতা পাকা করার লক্ষ্যে বামফ্রন্টের শরিক ও বাইরের দলগুলির সঙ্গে দফায় দফায় আলোচনা চালাচ্ছে সিপিএম। পাশাপাশিই, প্রার্থী তালিকা ঠিক করার জন্য কংগ্রেসের ...

    ১০ মার্চ ২০২৬ আনন্দবাজার
    ওরা জোট বাঁধলে এক সেকেন্ড লাগবে, মন্তব্য মমতার

    ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় সংখ্যালঘুদের হয়রানির অভিযোগ আগেই তুলেছিলেন। সেই সূত্রে বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগও করেছেন বারবার। ভোটার তালিকা থেকে নাম বাদ এবং তাঁর সরকারের বিরুদ্ধে ওঠা অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দেওয়ার অভিযোগের সূত্রেই সোমবার ধর্মতলার ধর্না-মঞ্চ ...

    ১০ মার্চ ২০২৬ আনন্দবাজার
    স্টেম সেল থেরাপির পরিষেবা ও গবেষণা কেন্দ্র এসএসকেএমে

    এই সময়: অত্যাধুনিক চিকিৎসা পরিষেবার লক্ষ্যে বড় পদক্ষেপ করতে চলেছে রাজ্যের সেরা সরকারি সুপার–স্পেশ্যালিটি হাসপাতাল এসএসকেএম (SSKM Hospital)। সেখানে স্টেম সেল থেরাপির (Stem Cell Therapy) পরিষেবা ও গবেষণা কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনায় সম্প্রতি নীতিগত অনুমোদন দিয়েছে স্বাস্থ্যভবন ও নবান্ন। স্বাস্থ্য ...

    ১০ মার্চ ২০২৬ এই সময়
    ড্রেন থেকে মিটবে পানীয় জলের চাহিদা, উদ্যোগ পুর ও নগরোন্নয়ন দপ্তরের

    তাপস প্রামাণিকড্রেনের নোংরা জল (Dirty Water) দিয়েই মিটবে তৃষ্ণা! রান্না থেকে থেকে কাপড় কাচা, বাসন মাজা, স্নান, সবই হবে ড্রেনের জলে। ড্রেনের জলকে শোধন করে পাইপের মাধ্যমে বাড়ি বাড়ি পাঠানো হবে। সেই লক্ষ্যপূরণে এ বার কোমর বেঁধে নামছে রাজ্য ...

    ১০ মার্চ ২০২৬ এই সময়
    ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার ছক!

    এই সময়: কেন্দ্রের নরেন্দ্র মোদী (Pm Narendra Modi) সরকার ভোটার তালিকা (Voter List) থেকে নাম বাদ দিয়ে সাধারণ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় করে দেওয়ার ছক কষেছে বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কাছে ইঙ্গিত এসেছে— সোমবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নিজেই ...

    ১০ মার্চ ২০২৬ এই সময়
    বাড়তে পারে জ্বালানির দাম! আশঙ্কায় শহরের অটো চালকরা

    এই সময়: দুপুর বারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ৬১ কিলোমিটার অটো চালিয়ে ভাড়া হয়েছে মাত্র ৩৬৮ টাকা। মালিককে গাড়ি ভাড়ার টাকা বুঝিয়ে, গাড়ি জমা করে সন্ধে ছ’টাতেই বাড়ি ঢুকে যান ব্যস্ত রুট রানিকুঠি–যাদবপুরের (Jadavpur) অটোচালক নকুল মাহাতো। বলছেন, ‘গাড়ি ...

    ১০ মার্চ ২০২৬ এই সময়
    কেন অনুপস্থিত মুখ্যমন্ত্রী, কেন অনুষ্ঠানের স্থানবদল? রাষ্ট্রপতির প্রোটোকল-বিতর্কে নবান্ন কী রিপোর্ট পাঠাল শাহের মন্ত্রককে

    রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাম্প্রতিক রাজ্য সফরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রকে এ বার রিপোর্ট জমা দিল পশ্চিমবঙ্গ সরকার। কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতির অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি, সে ব্যাখ্যাও দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। জানা গিয়েছে, রবিবার বেলার দিকে ...

    ১০ মার্চ ২০২৬ আনন্দবাজার
    সংসদে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল! চলছে সই সংগ্রহের কাজ

    দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল। শাসকদল সূত্রে খবর, বিরোধী দলের যত সাংসদের স্বাক্ষর দরকার, সেই কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। চলতি সপ্তাহের শেষের দিকে সংসদে এই প্রস্তাব আনা ...

    ১০ মার্চ ২০২৬ আনন্দবাজার
    আইনশৃঙ্খলার কিছু কিছু সমস্যা থাকলেও রাজ্যে ভোটের পরিবেশ রয়েছে, বিরোধীদের অভিযোগের সঙ্গে পুরো একমত নয় কমিশন

    পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলার অবনতি ঘটেছে, ভোটের পরিবেশ নেই! বিরোধীদের তোলা এমন অভিযোগ মানতে নারাজ নির্বাচন কমিশন। সোমবার রাজ্যের পুলিশ-প্রশাসনের সঙ্গে বৈঠকের পর কমিশনের ফুল বেঞ্চ মনে করছে, ক্ষেত্রবিশেষে বা কোথাও কোথাও কিছু সমস্যা আছে। তবে রাজ্যে বিধানসভা ভোট হওয়ার পরিবেশ ...

    ১০ মার্চ ২০২৬ আনন্দবাজার
    পুরভবনে পাঁচ বছর অনুপস্থিত চেয়ারম্যান পারিষদ, নেপথ্যে কি দলের ‘গোষ্ঠীদ্বন্দ্ব’

    কাগজে-কলমে তিনি তিনটি দফতরের চেয়ারম্যান পারিষদ। অথচ, গত পাঁচ বছরে সশরীরে তাঁকে পুরসভায় দেখা যায়নি বলে অভিযোগ। তিনি রাজপুর-সোনারপুর পুরসভার সাত নম্বর ওয়ার্ডের পুরপ্রতিনিধি তথা জনস্বাস্থ্য কারিগরি, স্বাস্থ্য ও জঞ্জাল অপসারণ— এই তিন দফতরের চেয়ারম্যান পারিষদ রঞ্জিত মণ্ডল। গত ...

    ১০ মার্চ ২০২৬ আনন্দবাজার
    বিজ্ঞপ্তির পরে ১৯ দিন পার, অতিরিক্ত ডিম-ফল পাবে তো সব পড়ুয়া?

    সরকারি স্কুলের প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের পড়ুয়াদের মিড-ডে মিলে ১২টি অতিরিক্ত ডিম অথবা মরসুমি ফল দিতে হবে ৩১ মার্চের মধ্যে। গত ১৭ ফেব্রুয়ারি এক বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছিল শিক্ষা দফতরের অধীনস্থ মিড-ডে মিল বিভাগ। ওই বিজ্ঞপ্তির পরে ফেব্রুয়ারি ...

    ১০ মার্চ ২০২৬ আনন্দবাজার
    লক্ষ্মীর ভান্ডারের টাকা ফের অন্য অ্যাকাউন্টে! জালিয়াতি চক্র-যোগ নিয়ে উঠছে প্রশ্ন

    শুধু মধ্য হাওড়ার কবিতা মণ্ডল নন। এ বার আরও এক মহিলার লক্ষ্মীর ভান্ডারের টাকা অন্যের অ্যাকাউন্টে জমা পড়ার অভিযোগ সামনে এল। তাঁর ক্ষেত্রেও গত পাঁচ বছর ধরে ওই প্রকল্পের টাকা জমা পড়ছে অন্যের অ্যাকাউন্টে। অভিযোগ, জেলা সমাজকল্যাণ দফতরে সে ...

    ১০ মার্চ ২০২৬ আনন্দবাজার
    যোগীর বুলডোজ়ার এ বার পশ্চিমবঙ্গেও! পরিবর্তন যাত্রায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর ‘প্রিয় যানে’ চড়ে মঞ্চে গেলেন সুকান্ত

    উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর নামের সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে বুলডোজ়ারের। যোগী আদিত্যনাথের বদলে অনেকে তাঁকে ‘বুল়ডোজ়ার বাবা’ নামে ডাকতেই বেশি পছন্দ করেন। সেই বুলডোজ়ারের আগমন ঘটল পশ্চিমবঙ্গের রাজনীতিতে। এবং বিজেপির হাত ধরেই। রাজ্য জুড়ে বিজেপির যে ‘পরিবর্তন যাত্রা’ চলছে, ...

    ১০ মার্চ ২০২৬ আনন্দবাজার
    জমির ফসলে নজরদারি করতে গিয়েছিলেন বৃদ্ধা, বাইসনের হামলায় গুরুতর জখম

    সাতসকালে বাইসনের হামলায় গুরুতর জখম এক বৃদ্ধা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলা। শুক্রবার কোচবিহার-২ ব্লকের রাজারহাট দক্ষিণ যাত্রাপুর এলাকার ঘটনা। জখম বৃদ্ধার নাম বেলা দাস (৭০)। তাঁর বোনপো জানান, সকালবেলায় দক্ষিণ যাত্রাপুর এলাকায় নদীর পারে জমিতে ফসল দেখতে গিয়েছিলেন ...

    ১০ মার্চ ২০২৬ আনন্দবাজার
    ইমপিচমেন্ট! মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সই সংগ্রহ শুরু

    সন্দীপ স্বর্ণকার, নয়াদিল্লি: কলকাতা সফরে এসেছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ঠিক সেই সময়েই তাঁকে পদ থেকে সরানোর উদ্যোগ নিল বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সংসদে পেশ করা হতে পারে ইমপিচমেন্ট প্রস্তাব, যা এর আগে ...

    ১০ মার্চ ২০২৬ বর্তমান
    ৩ হাজার খেত মজুরের অ্যাকাউন্টে ঢুকল টাকা, বাকি অ্যাকাউন্টে ঢুকবে ধাপে ধাপে

    নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: কৃষকবন্ধু, শস্যবিমার মতো প্রকল্প এনে রাজ্য সরকার আগেই চাষিদের পাশে দাঁড়িয়েছে। মাঠের ফসল দুর্যোগে ক্ষতিগ্রস্ত হলে চাষিদের এখন আর পথে বসতে হয় না। তাঁরা বিমার টাকা পান। কৃষকবন্ধু প্রকল্প থেকে দুই মরশুমে অ্যাকাউন্টে টাকা ঢোকে। এবার ...

    ১০ মার্চ ২০২৬ বর্তমান
    বিশ্বভারতীর হস্টেলে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ, ছাত্রীদের ক্ষোভ

    সংবাদদাতা, বোলপুর: বিশ্বভারতীর আম্রপালি গার্লস হস্টেলের ক্যান্টিনে খাবারের মান নিয়ে ক্ষোভ বাড়ছে আবাসিক ছাত্রীদের মধ্যে। তাঁদের অভিযোগ, ক্যান্টিনে অত্যন্ত নিম্নমানের ও অস্বাস্থ্যকর খাবার দেওয়া হচ্ছে। অনেক সময় খাবারের মধ্যে পোকামাকড়, প্লাস্টিক বা কাঠের টুকরো পাওয়া যাচ্ছে। হস্টেলের নিম্নমানের কিছু ...

    ১০ মার্চ ২০২৬ বর্তমান
    যুদ্ধের কারণে সারের দাম বৃদ্ধির আশঙ্কায় চাষিরা, পর্যাপ্ত স্টক রয়েছে, দাবি কৃষিদপ্তরের

    নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: পশ্চিম এশিয়ায় যুদ্ধ প্রভাব ফেলেছে আন্তর্জাতিক বাজারে। যার জেরে দাম বাড়তে পারে সারের— এই আশঙ্কায় উদ্বিগ্ন নদীয়া জেলার চাষিরা। পশ্চিম এশিয়ার একাধিক দেশ প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে সংঘাতে জড়িয়ে পড়ায় ভারতের সার আমদানির উপর প্রভাব পড়তে পারে ...

    ১০ মার্চ ২০২৬ বর্তমান
    দাঁতনে ইটভাটায় বচসা থামাতে গিয়ে আক্রান্ত শ্রমিকের মৃত্যু

    সংবাদদাতা বেলদা: দাঁতন থানার পানিতুনিয়া এলাকার একটি ইটভাটায় বচসা থামাতে গিয়ে এক পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। গত ৪ মার্চ হোলির সন্ধ্যায় ভাটার শ্রমিকদের মধ্যে শুরু হওয়া গোলমাল থামাতে গিয়ে বিহারের বাসিন্দা ফাগু চৌহান (৪৮) ...

    ১০ মার্চ ২০২৬ বর্তমান
    সিউড়ি জেলা আদালতে ফের হুমকি মেল, কাসভের নাম নিয়ে হুঁশিয়ারি

    নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: একদিকে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের নির্বাচন ঘিরে সরগরম আদালত চত্বর, অন্যদিকে ‘বিবেচনাধীন’ ভোটারদের নথি যাচাই করতে জেলায় পা রেখেছেন ভিন রাজ্যের বিচারকরা। এই আবহে সোমবার সিউড়ি জেলা আদালতে ফের বোমাতঙ্ক ছড়াল। গত ২৫ ফেব্রুয়ারির পর এই নিয়ে ...

    ১০ মার্চ ২০২৬ বর্তমান
    ৪৩ লক্ষাধিক ব্যয়ে নাদনঘাট বিদ্যানগর মোড়ে স্থায়ী বাজারের উদ্বোধনে মন্ত্রী

    সংবাদদাতা, কালনা: সোমবার নাদনঘাট থানার বিদ্যানগর মোড়ে জেলা নিয়ন্ত্রিত বাজার কমিটির সাড়ে ৪৩ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ভবনে সব্জি ও মাছের স্থায়ী স্টলের উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। এদিন স্থানীয় বাজার কমিটির হাতে ভবনের চাবি তুলে দেন ...

    ১০ মার্চ ২০২৬ বর্তমান
    মুরারইয়ে শিক্ষামূলক ছবি ও লেখায় সেজেছে প্রাথমিক বিদ্যালয়ের দেওয়াল

    সংবাদদাতা, রামপুরহাট: শুধু পাঠ্যপুস্তক নয়, শ্রেণিকক্ষের দেওয়ালও শিক্ষা দেবে খুদে পড়ুয়াদের। মুরারইয়ের ভাটরা প্রাথমিক বিদ্যালয়ে সেজন্য শ্রেণিকক্ষের দেওয়ালে স্বাধীনতা সংগ্রামী, মনীষীদের ছবি ও বাণী, দেশের মানচিত্র, পতাকা, জাতীয় সংগীত তুলে ধরা হয়েছে। শুধু তাই নয়, কার্টুন চরিত্রের মাধ্যমে রাস্তা, ...

    ১০ মার্চ ২০২৬ বর্তমান
    গাজোল দখলের আশা তৃণমূলের, তপশিলি সংলাপ ট্যাবলোর সূচনা

    সংবাদদাতা, পুরাতন মালদহ: গাজোল বিধানসভা আসন জিততে মরিয়া তৃণমূল। সেজন্য জেলা এবং স্থানীয় নেতৃত্ব ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে। সোমবার শুরু হল তপশিলি সংলাপ ট্যাবলোর সূচনা। সেখানে তৃণমূলের গাজোল ব্লক সভাপতি রাজকুমার সরকার, যুব সভাপতি সুরজিৎ সাহা, আইএনটিটিইউসি, মহিলা ...

    ১০ মার্চ ২০২৬ বর্তমান
    গত পাঁচ বছরে বীরবাহার বিধায়ক উন্নয়ন তহবিল থেকে ৮৬টি কাজ

    নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: তাঁর নামের অর্থ বনফুল। বনফুলের মতোই নিজের বিধানসভা কেন্দ্র ঝাড়গ্রামকে সাজিয়ে তুলতে চেষ্টার কোনো ত্রুটি রাখেননি বীরবাহা হাসদা। ২০২১ সালে অসংরক্ষিত ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রে জিতেই প্রতিশ্রুতি দিয়েছিলেন সার্বিক উন্নয়নের। তাঁর বিধায়ক তহবিলের টাকায় গত পাঁচ বছরে ...

    ১০ মার্চ ২০২৬ বর্তমান
    লালগোলায় ৪টি পূর্ণবয়স্ক গোরু পাচারের সময় ধরা পড়ল বাংলাদেশি

    সংবাদদাতা, লালবাগ: পদ্মার জল কমতেই ভারত-বাংলাদেশ সীমান্তে গোরু কারবারিরা সক্রিয় হয়ে উঠেছে। রবিবার গভীর রাতে বিএসএফের খান্দুয়া সীমা চৌকির ৭১নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা বাংলাদেশে গোরু পাচার রুখে দেন। লালগোলার রাধাকৃষ্ণপুর হয়ে পদ্মা পেরিয়ে সীমান্তের ওপারে যাওয়ার আগে চারটি পূর্ণবয়স্ক গোরু ...

    ১০ মার্চ ২০২৬ বর্তমান
    গ্রুপ ডি পরীক্ষায় টুকলি, গ্রেপ্তার ৬ জন

    সংবাদদাতা, রানাঘাট: রবিবার এসএসসি গ্রুপ ডি পরীক্ষায় মোবাইল নিয়ে পরীক্ষার হলে ঢোকা এবং টুকলি করার অভিযোগে ছ’জনকে গ্রেপ্তার করেছে শান্তিপুর থানার পুলিশ। শান্তিপুর কলেজ, ফুলিয়া বালিকা বিদ্যালয়, শান্তিপুর রবীন্দ্র বিদ্যাপীঠে কর্তব্যরত শিক্ষক শিক্ষিকাদের নজরে আসে অভিযুক্ত পরীক্ষার্থীরা টুকলি নিয়ে ...

    ১০ মার্চ ২০২৬ বর্তমান
    কাশীপুর রাজবাড়ির সূর্যমন্দির রাজ ঐতিহ্য বহন করে চলেছে আজও

    সংবাদদাতা, রঘুনাথপুর: পুরুলিয়া জেলার কাশীপুর রাজবাড়ি এখনো রাজ ঐতিহ্য বহন করে চলেছে। তাই রাজবাড়ি দেখতে প্রতিদিন কয়েকশো পর্যটক আসেন। তবে, পর্যটকদের ভিতরে ঢোকার অধিকার নেই। সেই রাজবাড়ির ভিতরে সূর্যঘর নামে একটি ঘর বিদ্যমান রয়েছে। প্রাচীন সূর্যঘর রাজকীয় ঐতিহ্যের স্মৃতি ...

    ১০ মার্চ ২০২৬ বর্তমান
    আজ থেকে আলু কিনবে সরকার

    নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: আজ, মঙ্গলবার থেকে চাষিদের থেকে আলু কিনতে শুরু করবে সরকার। কো-অপারেটিভ সোসাইটিগুলি পুরদমে ময়দানে নামছে। সোমবার হিমঘর মালিকদের সঙ্গে কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না বৈঠক করেন। সেখানে হিমঘর মালিকরা লোন সংক্রান্ত বিষয়ে কয়েকটি সমস্যার কথা ...

    ১০ মার্চ ২০২৬ বর্তমান
    ঠাকুরবাড়ি যেতেই মুকুটমণির দলবদলে জল্পনা, সবার জন্য অবারিত দ্বার, দাবি মতুয়াদের

    সংবাদদাতা, রানাঘাট: আবার কি ফুল বদল মুকুটমণি অধিকারীর? জেলাজুড়ে এখন এই জল্পনায় চলছে। গত শনিবার সন্ধ্যায় বনগাঁর ঠাকুরবাড়িতে যান বিধায়ক মুকুটমণি অধিকারী। সেখানে তাঁকে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করতে দেখা যায়। তারপর থেকেই মুকুটমণিকে ঘিরে দলবদলের জল্পনা ...

    ১০ মার্চ ২০২৬ বর্তমান
    মানিকচকে বিচারাধীন সংখ্যালঘুদের বৈঠক, বিডিওর দ্বারস্থ হল তৃণমূল

    সংবাদদাতা, মানিকচক: মানিকচক বিধানসভায় বিচারাধীনের আওতায় প্রায় ৬৫ হাজার ভোটার। যার মধ্যে সিংহভাগ সংখ্যালঘু। এই অবস্থায় ভোটাধিকার হারানোর আশঙ্কায় ভুগছেন ভোটাররা। ভোটাধিকার বজায় রাখতে কোন পথে এগনো যায়, তার রূপরেখা ঠিক করতে মানিকচকের বিভিন্ন জায়গায় বৈঠক করতে শুরু করেছেন ...

    ১০ মার্চ ২০২৬ বর্তমান
    ভূমিদপ্তরের কর্মীর পরিচয় দিয়ে প্রতারণা, টোটোচালকের থেকে সাড়ে ৩২ হাজার টাকা নিয়ে গায়েব

    সংবাদদাতা, বালুরঘাট: ভূমিদপ্তরের কর্মী পরিচয় দিয়ে জমির রেকর্ড করে দেওয়ার নামে টোটোচালকের থেকে ৩২ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে বালুরঘাটে। টাকা নিয়ে ওই প্রতারক গায়েব। প্রতারণার শিকার ওই টোটো চালকের দাবি, ভূমিদপ্তরের যে কর্মীর নাম করে তাঁর কাছ ...

    ১০ মার্চ ২০২৬ বর্তমান
    ডিলিটেড, বিচারাধীনদের নিয়ে একটি শব্দও নেই, পরিবর্তন যাত্রার রথই এল না, ফাঁকা চেয়ার

    সংবাদদাতা, মানিকচক: রথ ছাড়া শুধুমাত্র সভা করে মানিকচকে শেষ হল বিজেপির পরিবর্তন যাত্রা। যদিও নির্দিষ্ট সময়ের প্রায় তিন ঘণ্টা পর সভা শুরু হওয়ায় অসন্তুষ্ট হন অনেক বিজেপি কর্মী। এমনকি বেশিরভাগ চেয়ার ফাঁকা থাকায় কটাক্ষ করেছে তৃণমূল। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ...

    ১০ মার্চ ২০২৬ বর্তমান
    সমন্বয় রাখতে ওয়াকিটকি ব্যবহার জটেশ্বর হাইস্কুলের শিক্ষকদের

    সংবাদদাতা, আলিপুরদুয়ার: সাধারণত পুলিশ, নিরাপত্তা কর্মী বা বনকর্মীদের হাতেই ওয়াকিটকি দেখা যায়। কিন্তু আলিপুরদুয়ার জেলার কোনো স্কুলের শিক্ষকদের হাতে ওয়াকিটকি দেখা যায়নি। স্কুল পরিচালনার কাজে ও শিক্ষকদের নিজেদের মধ্যে স্কুলের পরিসরে সমন্বয় বা যোগাযোগ রাখতে জটেশ্বর হাইস্কুল কর্তৃপক্ষ এবার ...

    ১০ মার্চ ২০২৬ বর্তমান
    মরচে ধরে ক্ষয়ে গিয়েছে লীলাহাটি সেতুর লোহার কাঠামো, বাড়ছে ঝুঁকি

    সংবাদদাতা, হলদিবাড়ি: সংস্কারের অভাবে বেহাল দশা সেতুর। যেকোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন গ্রামবাসীরা। হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জ গ্রাম পঞ্চায়েতের লীলাহাটি সেতুটি লোহার কাঠামোর উপর তৈরি। কিন্তু সেই কাঠামোয় মরচে ধরে একাংশ ক্ষয়ে গিয়েছে। প্রশাসনের নজরদারির অভাবেই ...

    ১০ মার্চ ২০২৬ বর্তমান
    বন্যজন্তুর হামলা বাড়ছে, ফের ডিপো অফিস চালু করার দাবি

    সংবাদদাতা, নাগরাকাটা: বন্যজন্তুর আক্রমণ থেকে রেহাই পেতে নাগরাকাটা ব্লকের বামনডাঙা চা বাগানে একসময় নাথুয়া রেঞ্জ ডিপো অফিস চালু করেছিল। কিন্তু সেই ফরেস্ট ডিপো অফিস বহুদিন ধরে বন্ধ হয়ে পড়ে আছে। তা পুনরায় চালুর দাবি উঠেছে। ১৫ বছর বন্ধ থাকায় ...

    ১০ মার্চ ২০২৬ বর্তমান
    ভোটার তালিকায় নাম বাদ ইস্যুতে দিনহাটায় গণ অনশনে উদয়ন গুহ

    নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: বিধানসভা নির্বাচনের আগে কলকাতায় যখন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার প্রশাসনিক আধিকারিক ও সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছেন ঠিক সেই সময় দিনহাটায় গণ অনশনে বসেছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। দিনহাটা মহকুমা শাসকের অফিসের সামনে মঞ্চ ...

    ১০ মার্চ ২০২৬ বর্তমান
    প্রথম পর্যায়ে ৮ হাজার বাড়িতে দেওয়া হবে পাইপলাইন সংযোগ

    নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ডায়মন্ডহারবার পুরসভাতেও অম্রুত প্রকল্পের মাধ্যমে বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়া হবে। সূচনা হয়েছে সেই কাজের। প্রথম পর্যায়ে আট হাজার বাড়িতে জলের জন্য পাইপের সংযোগ দেওয়া হবে বলে ঠিক হয়েছে। চলতি বছরের মধ্যেই ...

    ১০ মার্চ ২০২৬ বর্তমান
    যুবসাথীর ৪৭ লক্ষ ফর্ম ডিজিটাইজ করা বাকি, দ্রুত শেষ করার নির্দেশ

    নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: যুবসাথী প্রকল্পের টাকা ঢুকতে শুরু করেছে। অনলাইনে আবেদন করা যুবক-যুবতীদের সব প্রক্রিয়া দ্রুতই হয়েছে। কিন্তু অফলাইনে যাঁরা ফর্ম পূরণ করেছেন, তাঁদের অনেকেরই এখনো সেই আবেদন ডিজিটাইজ করার কাজ বাকি আছে। সেটা না-হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ...

    ১০ মার্চ ২০২৬ বর্তমান
    প্লাস্টিকের বস্তার দাম বৃদ্ধি, চরম সমস্যায় আলু চাষিরা

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার রাজ্যে আলুর বাম্পার ফলন হয়েছে। তাই হিমঘরে আলু মজুত করা বা সরাসরি বাজারে পাঠানোর জন্য প্রয়োজন হচ্ছে বেশি সংখ্যক বস্তা বা প্যাকেটের। প্লাস্টিকের বস্তায় আলু মজুত করা হয়। কিন্তু তার দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় চাষিরা ...

    ১০ মার্চ ২০২৬ বর্তমান
    জাল শংসাপত্রে প্রতিবন্ধী কোটায় রেলের টিকিট কাটার চক্র সক্রিয়! তদন্তে রেল পুলিশ

    শুভ্র চট্টোপাধ্যায়, কলকাতা: বিশেষভাবে সক্ষমদের কোটায় রেলের টিকিট পেতে জাল প্রতিবন্ধী সার্টিফিকেট বিক্রির চক্র সক্রিয় কলকাতা সহ বিভিন্ন জেলায়। বিভিন্ন সরকারি হাসপাতালে ঘুরে বেড়াচ্ছে এই দালাল চক্র। টাকার বিনিময়ে ভুয়ো চিকিৎসকের নাম ও মনগড়া রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ইস্যু হচ্ছে ...

    ১০ মার্চ ২০২৬ বর্তমান
    বজ্রগর্ভ মেঘ থেকে দক্ষিণবঙ্গের কিছু জেলায় আজ-কাল ঝড়বৃষ্টির আশঙ্কা

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবারও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়বৃষ্টি হতে পারে। পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের জেলাগুলিতে আরো কয়েকদিন ধরে ঝড়বৃষ্টি হতে পারে। সোমবার দুপুর থেকে কলকাতা ও লাগোয়া এলাকাসহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি ...

    ১০ মার্চ ২০২৬ বর্তমান
    যুবসাথীর সঙ্গে এসআইআরের সম্পর্ক নেই, গুজব ছড়ালে কড়া ব্যবস্থা

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসআইআরে বিচারাধীন থাকলে যুবসাথী পাবেন না। এমন গুজব ছড়াচ্ছে জেলায় জেলায়। রাজ্যের নির্দেশিকা বলে চালানো হচ্ছে। অথচ, এমন কোনো নির্দেশিকা সম্পর্কে ওয়াকিবহাল নয় নবান্নই। ফলে কোনো আধিকারিকের বিরুদ্ধে এমন খবর ছড়ানোর অভিযোগ পেলে কড়া পদক্ষেপ করা ...

    ১০ মার্চ ২০২৬ বর্তমান
    দু’মাসে রেলের ৭টি প্রস্তাবিত প্রকল্পেরই জমি অধিগ্রহণে সম্মতি দিয়েছে মন্ত্রিগোষ্ঠী, রেলমন্ত্রীর দাবি ওড়াল নবান্ন

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নির্বাচন আসতেই বিজেপির দিল্লির বাবুদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার এমনই একটি দলীয় কর্মসূচিতে যোগ দিতে আসেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেখানে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রীর অভিযোগ, রেল ...

    ১০ মার্চ ২০২৬ বর্তমান
    স্পেশাল এডুকেটর নিয়োগের টেটে উত্তীর্ণ মাত্র ২০১

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রকাশিত হল প্রাথমিক স্তরে স্পেশাল এডুকেটর নিয়োগের টেট-এর ফল। সোমবার সন্ধ্যা ৭টা থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইট https://wbbpe.wb.gov.in-এ ফল দেখতে পারছেন প্রার্থীরা। পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছেন, ২৩০৮টি শূন্যপদের জন্য আবেদনকারী ছিলেন ৩২৮৫ জন। ২,৭৭৯ জন ...

    ১০ মার্চ ২০২৬ বর্তমান
    প্র্যাকটিক্যাল পরীক্ষায় আচমকা পরিদর্শনে যাবেন উচ্চ মাধ্যমিক সংসদের প্রতিনিধিরা, উপস্থিত থাকবেন সভাপতি স্বয়ং

    অর্পণ সেনগুপ্ত, কলকাতা: উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষায় ছাত্রছাত্রীদের অন্যায্য সুবিধা প্রদান বা বঞ্চিত করার ধারায় কি ছেদ পড়তে চলেছে? নিয়ামক সংস্থা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পরিকল্পনা অনুযায়ী সেই সম্ভাবনাই প্রবল। এবার থেকে পরীক্ষা চলাকালীন স্কুলগুলিতে আচমকা পরিদর্শনে যেতে পারেন ...

    ১০ মার্চ ২০২৬ বর্তমান
    হাদি খুনের দিনই সন্ধ্যায় মেঘালয় দিয়ে ভারতে ঢোকে দুই অভিযুক্ত

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলাদেশে ইনক্লাব মঞ্চের আহ্বায়ক হাদি খুনের মামলায় অভিযুক্ত শার্প শ্যুটার রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেন শ্যুট আউটের দিনই সীমান্ত পেরিয়ে মেঘালয় এসেছিল। খুনের পর তারা যে সীমান্ত পেরিয়ে উত্তর পূর্ব ভারতে ...

    ১০ মার্চ ২০২৬ বর্তমান
    ডিএ জল্পনার মাঝে ২০ মার্চের মধ্যে সরকারি কর্মীদের ই-সার্ভিস বুক আপডেটের নির্দেশ

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারি কর্মীদের ই-সার্ভিস বুক ২০ মার্চের মধ্যে আপডেট করতে বলল নবান্ন। সার্ভিস বুক আপডেটেড থাকলে কে কোন স্কেলে ছিলেন তা সহজেই বোঝা যাবে। বকেয়া ডিএ নির্ধারণেও সুবিধা হবে। ই-সার্ভিস বুক ব্যবস্থা চালু থাকলেও বহু কর্মীর ...

    ১০ মার্চ ২০২৬ বর্তমান
    এসআইআর প্রভাব মিড ডে মিলেও! কাটল বাধা

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মিড ডে মিলের পড়ুয়াদের বাড়তি পুষ্টি জোগাতে চলতি মাসের ১২ দিন একটি করে ডিম এবং মরশুমি ফল দেওয়ার জন্য বাড়তি টাকা বরাদ্দ করেছিল সমগ্র শিক্ষা মিশন। মিড ডে মিলে যে খাবার দেওয়া হয়, তার বাড়তি হিসেবে ...

    ১০ মার্চ ২০২৬ বর্তমান
    ভোটের দিন জেলা কন্ট্রোল রুমগুলি থেকে মাইক্রো অবজার্ভারদের নজরদারির জল্পনা! স্পর্শকাতর বুথ চিহ্নিতকরণে যোগ নয়া শর্ত

    নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: এসআইআরের হিয়ারিংয়ে যুক্ত ছিলেন মাইক্রো অবজার্ভাররা। তাঁদের কাজ নিয়ে অনেক জায়গাতেই অভাব অভিযোগ থেকে শুরু করে বিতর্ক—সবই হয়েছে। এবার কি ভোটে তাঁদের দিয়ে নজরদারি চালাবে নির্বাচন কমিশন? এমনই জল্পনা তৈরি হয়েছে। কারণ কিছুদিন ...

    ১০ মার্চ ২০২৬ বর্তমান
    নেপালে ধৃত দম্পতির বাড়িতে রাশিয়ান নর্তকীদের আসর! জোর চর্চা কামারহাটি জুড়ে

    নিজস্ব প্রতিনিধি, বরানগর: কামারহাটির মেয়ে জড়িত নেপালের জালনোটের কারবারে। ৭০ কোটি টাকার জাল নোট সহ নেপাল পুলিশ তাঁকে ও তাঁর স্বামীকে গ্রেপ্তার করেছে। এই খবর প্রকাশ্যে আসতেই কামারহাটি জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। গত কয়েক বছরে বাপের বাড়ির তল্লাটে পুজো, ...

    ১০ মার্চ ২০২৬ বর্তমান
    খুনে অভিযুক্ত হারুনকে আশ্রয়, গ্রেপ্তার বিহারের বিজেপি নেতা

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাওড়ার পিলখানায় প্রোমোটার শফিক খান খুনের ঘটনায় অভিযুক্ত হারুনকে বিহার শরিফে আশ্রয় দিয়েছিল যে, সেই মহম্মদ তাজকে গ্রেপ্তার করল হাওড়া সিটি পুলিশ। তবে তাকে ডাকাতির পরিকল্পনা ও অস্ত্র আইনে হেপাজতে নিয়েছে তারা। জানা গিয়েছে, এই তাজের ...

    ১০ মার্চ ২০২৬ বর্তমান
    ডাকঘর লাগোয়া বঙ্কিম ভবনে সাহিত্যসম্রাটের মূর্তি অপরিষ্কার, সংস্কারের দাবি এলাকাবাসীর

    সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, বারুইপুর: বারুইপুর প্রধান ডাকঘরের পিছনে একটি উদ্যান লাগোয়া ভবন। সেটি বঙ্কিম ভবন নামে পরিচিত। একসময় এটি ছিল বারুইপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এজলাস। সেখানে তাঁর একটি মূর্তি আছে কাচের ঘরে। কিন্তু তা অপরিষ্কার অবস্থায় পড়ে আছে। অভিযোগ, ...

    ১০ মার্চ ২০২৬ বর্তমান
    যুদ্ধের আবহে উড়ান বাতিল, তাহেরপুরে আটকে দুই ফরাসি

    নিজস্ব সংবাদদাতা, রানাঘাট : যুদ্ধ আবহে বাংলায় আটকে ফরাসি দুই নাগরিক। নদীয়ার তাহেরপুর থানার অন্তর্গত উষাগ্রাম ট্রাস্টে এসে এখন রীতিমতো দুর্ভোগের শিকার ফ্রান্সের বাসিন্দা জয়েল উডো এবং রবার্ট কেরি। এ বিষয়ে জয়েল উডো বলেন, গত ১২ জানুয়ারি তিনি এবং ...

    ১০ মার্চ ২০২৬ বর্তমান
    খুদেদের হাতে কিচেন গার্ডেন, হাওড়ার প্রাথমিক বিদ্যালয়ে কৃষিতে হাতেখড়ি

    নিজস্ব প্রতিনিধি, হাওড়া: রেললাইনে ঘেরা ছোট্ট গ্রাম। শহরের কোলাহল থেকে খানিকটা দূরে সবুজে মোড়া সেই পরিবেশে পড়াশোনার পাশাপাশি অন্য এক পাঠ শিখছে একদল খুদে। পাঠ্য বইয়ের অক্ষরজ্ঞান যেমন রয়েছে, তেমনই রয়েছে মাটির গন্ধ চিনে নেওয়ার শিক্ষা। সাঁকরাইল ব্লকের কান্দুয়া ...

    ১০ মার্চ ২০২৬ বর্তমান
    উলুবেড়িয়ায় বেপরোয়া বাইকের তাণ্ডব, ধাক্কায় মৃত্যু হল প্রৌঢ়ের

    সংবাদদাতা, উলুবেড়িয়া: রাত বাড়লেই উলুবেড়িয়া শহরে বাইকের দাপাদাপি বাড়ে। ফলে দুর্ঘটনা যে সময়ের অপেক্ষা, সেই আশঙ্কা প্রকাশ করেছিলেন প্রবীণ নাগরিকরা। তাঁদের সেই আশঙ্কাই সত্যি হল। রবিবার গভীর রাতে বেপরোয়া গতিতে আসা বাইকের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। আহত আরও ...

    ১০ মার্চ ২০২৬ বর্তমান
    পাণ্ডুয়ায় শুরুই হয়নি দুই গুরুত্বপূর্ণ রাস্তার সংস্কার

    নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: রাস্তার কাজের অনুমোদন মিলেছে। ঘোষণাও হয়ে গিয়েছে নাগরিক মহল্লায়। তা নিয়ে শাসকদলের তরফে প্রচারেরও শেষ নেই। কিন্তু রাস্তার কাজের জন্য পিচ বা পাথর, কিছুই পড়েনি। নির্বাচন আসন্ন। এই পরিস্থিতিতে রাস্তাটির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে পাণ্ডুয়ায়। পাণ্ডুয়া ...

    ১০ মার্চ ২০২৬ বর্তমান
    বাইক র‍্যালিতে জনসংযোগ! নিয়ম ভাঙার খেলায় রাজনৈতিক দলের নেতা ও কর্মীরা

    সংবাদদাতা, উলুবেড়িয়া: লক্ষ্য বাইক র‍্যালির মাধ্যমে জনসংযোগ। এভাবে জনসংযোগ করতে গিয়ে নিয়ম ভাঙার খেলায় মেতেছে রাজনৈতিক দলের নেতা থেকে কর্মীরা। মন্ত্রী, বিধায়ক থেকে জনপ্রতিনিধি— নিয়ম ভাঙার খেলায় বাদ নেই কেউ। অধিকাংশ ক্ষেত্রেই তাঁরা হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছেন বা বাইকের ...

    ১০ মার্চ ২০২৬ বর্তমান
    বিজেপির পরিবর্তন যাত্রা থেকে তৃণমূল অফিসে হামলার অভিযোগ বারাসতে

    নিজস্ব প্রতিনিধি, বারাসত: পরিবর্তন যাত্রা থেকে আইএনটিটিইউসি কার্যালয়ে হামলা চালানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। অভিযোগ, তৃণমূল কর্মীদের মারধর করা হয়েছে। পার্টি অফিসের চেয়ার ভাঙচুর করা হয়। ঘটনাকে ঘিরে সোমবার ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় বারাসতে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ ...

    ১০ মার্চ ২০২৬ বর্তমান
    ভোটের আগে বুথ সংগঠন চাঙা করছে বসিরহাট তৃণমূল, নিয়মিত ঘরোয়া বৈঠক

    নিজস্ব প্রতিনিধি, বারাসত: বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই সাংগঠনিক শক্তি মজবুত করতে মাঠে নেমেছে বসিরহাট তৃণমূল। তাই বড়ো মাপের সভা-সমাবেশ নয়। আপাতত বুথস্তরের সংগঠনকে চাঙা করার উপর জোর দেওয়া হচ্ছে। দলীয় নেতৃত্বের বার্তা, আগামী লড়াইয়ের আসল শক্তি লুকিয়ে ...

    ১০ মার্চ ২০২৬ বর্তমান
    শাহ ও জ্ঞানেশ এক হোটেলের নির্দিষ্ট ঘরেই কেন উঠছেন, প্রশ্ন অভিষেকের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একই হোটেল। একই ঘর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের মধ্যেকার এই ‘মিল’ নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, বঙ্গ সফরে দু’জন আলাদা সময়ে আসলেও থাকার ব্যবস্থা ...

    ১০ মার্চ ২০২৬ বর্তমান
    আবগারি দুর্নীতি মামলা: রায়ের কিছু অংশে স্থগিতাদেশ

    নয়াদিল্লি: আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়াল, মণীশ সিশোদিয়াদের বেকসুর খালাস দিয়েছিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। সোমবার সেই মামলায় বিচারপতির পর্যবেক্ষণের কিছু অংশে স্থগিতাদেশ দিল দিল্লি হাইকোর্ট। পাশাপাশি নোটিস পাঠানো হল কেজরিওয়াল সহ মোট ২৩ অভিযুক্তকে। বিচারপতি স্বর্ণ কান্তার নির্দেশ, ...

    ১০ মার্চ ২০২৬ বর্তমান
    পোড়া রুটি-ঢেঁড়সের তরকারি খেয়ে বাংলাদেশের জেলে ৯ মাস, সন্তানকে ফিরে পেতে চান ফাল্গুনী

    সংবাদদাতা, বনগাঁ: নিজের সন্তানের সঙ্গে দেখা করতে গিয়ে ঠাঁই হয় বাংলাদেশের জেলে। সেখানে দীর্ঘ ন’মাস কাটাতে হয়। আইনি প্রক্রিয়া শেষে অবশেষে দেশে ফিরতে পারলেন বনগাঁর বাসিন্দা ফাল্গুনী রায়। বাড়ি ফিরে শোনালেন বাংলাদেশের জেলে থাকার নিদারুণ গল্প। জেলে সকালে খেতে ...

    ১০ মার্চ ২০২৬ বর্তমান
    বাঘের লক্ষ্য কাঁধ, কুমিরের চোখে আঙুল ঢুকিয়ে বেঁচে ফিরেছে মানুষ

    বিশ্বজিৎ দাস, কলকাতা: কার চোয়ালে জোর বেশি? বাঘের নাকি কুমিরের? কার আঘাতের ব্যাপকতা বেশি, গভীর ও মারাত্মক? এ প্রশ্নে দ্বিধাবিভক্ত মাধবনগর গ্রামীণ হাসপাতালের পোড়খাওয়া চিকিৎসকরা। একজন বলছেন, ‘বাঘ’ তো অন্যজন বলছেন, ‘কুমির’। অভিজ্ঞদের বক্তব্য, কুমিরে ধরলে তাও বা বাঁচার ...

    ১০ মার্চ ২০২৬ বর্তমান
    তুঘলকির দায় ডিএমদের উপর চাপাল কমিশন

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই চরম অস্বস্তিতে পড়েছে নির্বাচন কমিশন। বৈধ নথি জমা দেওয়া সত্ত্বেও ২৮ ফেব্রুয়ারির তালিকা থেকে বহু নাম বাদ পড়ায় ভোটারদের ক্ষোভের মুখে পড়েছেন জ্ঞানেশ কুমাররা। নিউটাউন থেকে কালীঘাট, কলকাতায় পা রাখার ...

    ১০ মার্চ ২০২৬ বর্তমান
    দুঃসাহস ভালো নয়, জ্ঞানেশকে চ্যালেঞ্জ মমতার

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধানসভা ভোটে জেতার জন্য বিজেপি তিনটি ছক কষেছে—প্রথমত, ভোটার তালিকা থেকে মানুষের নাম বাদ দেওয়া। দ্বিতীয়ত, ইভিএমে কারচুপি। আর তৃতীয়ত, গণনার দিন আগে বিজেপির আসন বেশি দেখিয়ে ভুল বার্তা মানুষের মধ্যে পৌঁছে দেওয়া, আর তারপর ভোটের ...

    ১০ মার্চ ২০২৬ বর্তমান
    মন্ত্রীকে অপমান, উদ্ধত জ্ঞানেশ, বৈঠকে বেনজির সংঘাত, মহিলাদের নাম বাদ নিয়ে তুমুল বিতণ্ডা

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আবারও নজিরবিহীন সংঘাত! বিধানসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে দু’দিনের সফরে রাজ্যে এসেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সোমবার সকালে তাঁরা বৈঠকে বসেন রাজনৈতিক দলগুলির সঙ্গে। আর সেখানেই এসআইআরে মহিলা ভোটারদের নাম বাদ দেওয়া নিয়ে তৃণমূলের প্রতিনিধি দলের ...

    ১০ মার্চ ২০২৬ বর্তমান
    ভিডিয়ো ভাইরাল করার নেশা, নির্মীয়মাণ ব্রিজের রেলিংয়ের উপর সাইকেলের স্টান্ট

    সংবাদদাতা, বসিরহাট: ভাইরাল হওয়ার নেশায় প্রতিযোগিতায় নেমেছে আট থেকে ৮০। বিভিন্ন ভালো-খারাপ ঘটনার ভিডিও বানিয়ে আপলোড করার প্রতিযোগিতায় মেতেছেন সকলে। হেঁসেল থেকে খেলার মাঠ, আইটি সেক্টর থেকে ইটভাটা, পাহাড়ে ট্রেকিং থেকে সাগরে স্নান, কী করে ভিডিয়ো ভাইরাল করা যায়, ...

    ১০ মার্চ ২০২৬ বর্তমান
    গরম পড়তে না পড়তে জল-সংকট বারুইপুর পুর এলাকায়, ভোগান্তি

    সংবাদদাতা, বারুইপুর: এখনও সেইভাবে গরম পড়েনি। তার আগেই বারুইপুর পুরসভার অধিকাংশ ওয়ার্ডে পানীয় জলের সংকট তৈরি হয়েছে। বাসিন্দাদের ভোগান্তিও চরমে। ট্যাপ কলে পাইপ লাগিয়ে কোনোক্রমে জল পেতে হচ্ছে, নতুবা বাইরে থেকে পানীয় জল কিনে খেতে হচ্ছে। অভিযোগ, নজরদারি নেই ...

    ১০ মার্চ ২০২৬ বর্তমান
    মেলেনি সোনা বা টাকা, আক্রোশে গোটা বাড়ি গুটখার পিকে ভরিয়ে দিল দুষ্কৃতীরা

    নিজস্ব প্রতিনিধি, বারাসত: বাড়িতে সোনা বা নগদ কিছুই মেলেনি। সেই আক্রোশ থেকে গোটা বাড়ি গুটখার পিকে ভরিয়ে দিল দুষ্কৃতীরা। নেশার সামগ্রীর খালি প্যাকেটগুলিও বাড়িজুড়ে ছড়িয়ে রেখে যায় তাঁরা। রবিবার গভীর রাতে এমন অবাক করা ঘটনা ঘটেছে মধ্যমগ্রামে অবসরপ্রাপ্ত এক ...

    ১০ মার্চ ২০২৬ বর্তমান
    নির্বিচারে কাটা হচ্ছে ঝাউগাছ, অস্তিত্ব সংকটে বকখালি পর্যটন কেন্দ্রের সৌন্দর্য

    সংবাদদাতা, কাকদ্বীপ: প্রাকৃতিক বিপর্যয়ের সময় বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে নামখানার বকখালি পর্যটন কেন্দ্রের ঝাউবন। বিশেষত উমপুনের সময় এই পর্যটন কেন্দ্রের বহু ঝাউগাছ ভেঙে পড়েছিল। একবার জঙ্গলে আগুন লাগার ফলেও অনেক গাছ পুড়ে গিয়েছিল। তারপর ফের বনদপ্তরের উদ্যোগে সমুদ্র তীরবর্তী এলাকায় ...

    ১০ মার্চ ২০২৬ বর্তমান
    ভাঙড়, ঘুটিয়ারি শরিফে দুই যুবকের মৃতদেহ উদ্ধার

    নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: দুটি পৃথক এলাকায় দুই যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। সোমবার একটি দেহ উদ্ধার হয় ভাঙড়ে এবং অপরটি ঘুটিয়ারি শরিফ ফাঁড়ির হালদারপাড়ায়। জানা গিয়েছে, এদিন ভাঙড়ের উত্তর কাশীপুর থানার চণ্ডীহাটের মাঝেরপাড়া এলাকায় রাস্তার ধারে ...

    ১০ মার্চ ২০২৬ বর্তমান
    মণিরামপুরে বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দিল উত্তর বারাকপুর পুরসভা

    নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: যে বেআইনি নির্মাণ নিয়ে বিতণ্ডায় ৮ ফেব্রুয়ারি মণিরামপুরে বৃদ্ধ তুলসী অধিকারীর মৃত্যু হয়েছিল, সেই বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দিল উত্তর বারাকপুর পুরসভা। বাড়ির মালিক মিঠু বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে ৩০ দিনের মধ্যে কোন কোন বেআইনি অংশ ভেঙে ...

    ১০ মার্চ ২০২৬ বর্তমান
    কৃষকের পথ আটকে তোলাবাজির অভিযোগ সিভিকদের বিরুদ্ধে, রণক্ষেত্র হবিবপুর

    সরষে ঝাড়াইয়ের মেশিন নিয়ে মাঠে যাচ্ছিলেন চাষি। অভিযোগ, মাঝপথে পথ আটকে দাঁড়াল চার সিভিক ভলান্টিয়ার। দাবি একটাই, টাকা দিতে হবে, না দিলে এগোবে না থ্রেসার মেশিন। খোদ ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা কর্মীদের এমন ‘তোলাবাজি’র অভিযোগে সোমবার সকালে রণক্ষেত্রের চেহারা ...

    ১০ মার্চ ২০২৬ আজ তক
    আগে নিজের কুর্সি বাঁচান! জ্ঞানেশকে নিশানা মুখ্যমন্ত্রীর

    এই সময়: বাংলায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন (সার) (SIR) শুরুর সময় থেকেই দেশের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে (Chief Election Commissioner (CEC) Gyanesh Kumar) নিশানা করে আসছে তৃণমূল। তবে বাংলায় এসে সোমবার জ্ঞানেশ প্রশাসনিক বৈঠকে রাজ্যের পুলিশ–প্রশাসনের কর্তাদের হুমকি দিয়েছেন ...

    ১০ মার্চ ২০২৬ এই সময়
    তিলক মাঝির মূর্তিতে মাল্যদান, জয়ধ্বনি বিরসা মুন্ডার নামে! অস্বস্তি গেরুয়া শিবিরে

    আদিবাসী সমাজের অষ্টাদশ শতকের প্রতিবাদী নেতা তিলকা মাঝি। ভারতের স্বাধীনতা সংগ্রামের একেবারে প্রথম পর্বের একজন শহিদও তিনি। শনিবার বিজেপির ‘পরিবর্তন যাত্রা’য় সেই তিলকা মাঝিকেই ঊনবিংশ শতকের বিপ্লবী তথা মুন্ডা বিদ্রোহের নেতা বিরসা মুন্ডার সঙ্গে গুলিয়ে ফেলেন বিজেপি কর্মীরা। অভিযোগ ...

    ১০ মার্চ ২০২৬ এই সময়
    রাষ্ট্রপতি প্রোটোকল বিতর্কে স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট দিল নবান্ন

    সর্বভারতীয় সংবাদসংস্থার প্রতিবেদন অনুযায়ী, রাজ্যের এক প্রশাসনিক আধিকারিক জানিয়েছেন যে ঘটনার পুরো ক্রম ও প্রাসঙ্গিক নথি-সহ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে তথ্য পাঠানো হয়েছে। পাশাপাশি রাষ্ট্রপতি সফরের সময় অনুষ্ঠিত আন্তর্জাতিক আদিবাসী ও সাঁওতাল সম্মেলনের স্থান পরিবর্তনের কারণ সম্পর্কেও কেন্দ্রকে জানানো হয়েছে।গত ...

    ১০ মার্চ ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    আইপিএস বিনীতকে ধমক জ্ঞানেশ কুমারের

    কমিশন সূত্রে খবর, জেলাশাসক হোক বা পুলিশ কমিশনার, সকলের কাজের ‘ডিজিটাল ফুটপ্রিন্ট’ রেকর্ড রয়েছে, গাফিলতি ধরা পড়লে কাউকেই ছাড় দেওয়া হবে না। বৈঠকের পরই জেলাশাসকদের জন্যও আলাদা বৈঠক শুরু হয়।সূত্রের দাবি, এসআইআর সংক্রান্ত কয়েকজন কর্মকর্তার ভূমিকায় কমিশন অসন্তুষ্ট প্রকাশ ...

    ১০ মার্চ ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    কমিশনে ৬ পাতার দাবি পেশ তৃণমূলের

    তালিকা থেকে মোট ৬৩,৬৬,৯৫২ জন ভোটারের নাম বাদ পড়েছে। অথচ নাম বাদ দেওয়ার জন্য ‘ফর্ম-৭’ জমা পড়েছিল মাত্র ৪২,২৫১টি। অর্থাৎ, আবেদন সংখ্যার তুলনায় প্রায় ১৩ গুণ বেশি নাম তালিকা থেকে কেটে ফেলা হয়েছে। এখনও প্রায় ৬০ লক্ষ মানুষ ‘অ্যাডজুডিকেশন’ ...

    ১০ মার্চ ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    গৃহবধূকে কুপিয়ে খুন করে পালাল মুখঢাকা দুষ্কৃতীরা, ইংরেজবাজারে নৃশংস ঘটনা

    Malda Murder Case: বাড়ির অদূরেই চলছিল হরিনাম সংকীর্তন। খোল-করতালের শব্দে মগ্ন ছিল গোটা পাড়া। সেই সুযোগেই হানা দিল দুষ্কৃতী দল। আর বাধা দিতে গিয়েই প্রাণ হারালেন এক গৃহবধূ। মালদার ইংরেজবাজার থানার মিলকি গ্রাম পঞ্চায়েতের আনন্দমোহনপুর এলাকায় এই নৃশংস খুনের ঘটনায় ...

    ১০ মার্চ ২০২৬ আজ তক
    'এত বড় সারপ্রাইজ, ভাবতে পারিনি,' বলছেন বাবুল, ড্যামেজ কন্ট্রোল?

    রাজ্যসভার মনোনয়ন জমা করতে গিয়ে সংবাদমাধ্যমের সামনে মেজাজ হারিয়ে সমালোচিত হয়েছেন বাবুল সুপ্রিয়। এবার রাজ্যসভার শংসাপত্র নিয়ে তিনি নিজেই জানালেন, কেন বিধানসভা ছেড়ে ফের দিল্লির রাজনীতিতে ফিরতে চলেছেন তিনি। সংবাদমাধ্যমে বাবুল সুপ্রিয় সোমবার বলেন, 'আমি খুব খুশি। খুব ভাল লাগছে। ...

    ১০ মার্চ ২০২৬ আজ তক
    ইডি-সিবিআই দেখালে ছাব্বিশে হবে ‘বাইবাই’, জ্ঞানেশ কুমারের হুঁশিয়ারির পাল্টা তোপ মমতার

    Mamata Abhishek Gyanesh Kumar: লোকসভা ভোটের মুখে বঙ্গ রাজনীতিতে পারদ এখন সপ্তমে। একদিকে যখন দিল্লির নির্বাচন কমিশনার রাজ্যের পুলিশ কর্তাদের কড়া বার্তা দিচ্ছেন, ঠিক তখনই ধর্মতলার ধর্নামঞ্চ থেকে তার পালটা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি এডিজি (আইনশৃঙ্খলা) কে দেওয়া ...

    ১০ মার্চ ২০২৬ আজ তক
    মমতাকে ধর্না তুলে নেওয়ার আবেদন অভিষেকের

    আজকাল ওয়েবডেস্ক: ধর্মতলায় মমতা ব্যানার্জির চতুর্থ দিন। সোমবারও এসআইআর প্রসঙ্গে তিনি একহাত নিয়েছেন নির্বাচন কমিশন এবং বিজেপি-কে। মঞ্চে এদিন উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিও। তাঁর নিশানায় ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মমতা সোমবার বলেছেন, ধর্না চলবে। ...

    ১০ মার্চ ২০২৬ আজকাল
    বাংলায় এক বা দুই দফায় হতে পারে ভোট, ইঙ্গিত কমিশনের

    আজকাল ওয়েবডেস্ক: সোমবার সর্বদলীয় বৈঠক ডেকেছিল নির্বাচন কমিশন। কলকাতায় বৈঠকে উপস্থিত ছিল কমিশনের ফুল বেঞ্চ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে রয়েছেন নির্বাচন কমিশনরা সুখবীর সিং সান্ধু এবং বিবেক জোশী। এদিনের বৈঠকে আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য নির্বাচনী প্রস্তুতির ...

    ১০ মার্চ ২০২৬ আজকাল
    'পরিবারতন্ত্র' তত্ত্বে শাহ-কে 'বিল' আনতে চ্যালেঞ্জ

    আজকাল ওয়েবডেস্ক: ধর্মতলায় ধরনা চলছে তৃণমূল কংগ্রেস  সুপ্রিমোর। শুক্রের পর সোম, মমতার ধরনা মঞ্চে অভিষেক। সোমবার সন্ধেয় নিজের  বক্তব্যে একদিকে যেমন মুখ্য নির্বাচন  কমিশনারকে একহাত নিলেন অভিষেক, একহাত নিয়ে খোলা চ্যালেঞ্জ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-কে। 'ভাইপো' সম্বোধনের পালটা ...

    ১০ মার্চ ২০২৬ আজকাল
    সাহস ভাল, কিন্তু দুঃসাহস ভাল না: কমিশনকে মমতা

    আজকাল ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) ঘিরে হেনস্থার প্রতিবাদে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার চতুর্থ দিন। এদিন তিনি আরও ছাঁচাছোলা, আরও তীক্ষ্ণ। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা করে তিনি বলেন, সাহস থাকা ভাল দুঃসাহস থাকা ...

    ১০ মার্চ ২০২৬ আজকাল
    লোকই নেই, ভেস্তে গেল বিজেপির পরিবর্তন যাত্রার সভা!

    মিল্টন সেন, হুগলি: সভাস্থলে হাতেগোনা কয়েকজন। দাড়ালো না বিজেপির পরিবর্তন যাত্রার রথ। চলে গেলেন বিজেপি নেতৃত্ব। হতাশ হলেন উপস্থিত কয়েকজন বিজেপি কর্মী সমর্থক। সভা করার যাবতীয় প্রস্তুতি সারা হয়েছিল আগেই। সোমবার দেরিতে হলেও বিজেপির পরিবর্তন যাত্রা পৌঁছয় পোলবার রাজহাটে। এলাকা ...

    ১০ মার্চ ২০২৬ আজকাল
    ‘বৃহত্তর ষড়যন্ত্রের’ ইঙ্গিত অভিষেকের, অফিসারদের ‘ভয় দেখানোর’ অভিযোগে জ্ঞানেশকে আক্রমণ মমতার

    সোমবার ধর্নামঞ্চ থেকে ‘বৃহত্তর ষড়যন্ত্রের’ ইঙ্গিত দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ভোটার তালিকায় নাম বাদ গেলে পরবর্তীকালে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে বলে দাবি করেন অভিষেক। অন্য দিকে, নির্বাচন কমিশনের ফুলবেঞ্চের বৈঠকে রাজ্যের বেশ কিছু প্রশাসনিক ...

    ১০ মার্চ ২০২৬ এই সময়
    দুই ছেলের নামের পাশে ‘Deleted’ লেখা, নিজের নাম ‘Under Adjudication’, বাদুড়িয়ায় আত্মঘাতী মহিলা

    চূড়ান্ত ভোটার তালিকায় নামের পাশে লেখা, ‘Under Adjudication’ অর্থাৎ বিচারাধীন। দুই ছেলের নামের পাশে লেখা ‘Deleted’। পরিবারের দাবি, তাতেই আতঙ্কিত হয়ে পড়েছিলেন উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার বাসিন্দা রীনারানি মণ্ডল (৫০)। সোমবার বাড়ি থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। পরিবারের ...

    ১০ মার্চ ২০২৬ এই সময়
    ‘আমাকে বলছেন, ডোন্ট শাউট’, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অভিযোগ চন্দ্রিমার

    নির্বাচন কমিশনের সঙ্গে সর্বদলীয় বৈঠক ছিল সোমবার। সেই বৈঠক থেকে বেরিয়ে বিস্ফোরক অভিযোগ তোলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। চন্দ্রিমার অভিযোগ, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (CEC Gyanesh Kumar) খুবই খারাপ ব্যবহার করেছেন। ‘ডোন্ট শাউট’ ...

    ০৯ মার্চ ২০২৬ এই সময়
    BJP নেতাকে লক্ষ্য করে গুলি, শোরগোল ভাটপাড়ায়

    রাজ্যে রয়েছে নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ। সোমবার রাজ্যের প্রশাসনিক শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে আইন-শৃঙ্খলা অবনতি না হওয়ার ব্যাপারে কড়া নির্দেশ দিয়েছে কমিশন। এর মাঝেই সোমবার বিকেলে উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় গুলি চলার অভিযোগ। স্থানীয় এক বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি ...

    ০৯ মার্চ ২০২৬ এই সময়
    ভোটের সময়ে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে কড়া বার্তা জ্ঞানেশ কুমারের

    এ বার ভোটের  (West Bengal Election 2026) দিনক্ষণ ঘোষণা হওয়ার পালা। সাধারণত, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ভোটমুখী রাজ্যে আসা মানেই, ভোটের নির্ঘণ্ট ঘোষণা শুধু সময়ের অপেক্ষা। সোমবার সর্বদলীয় বৈঠকের পাশাপাশি রাজ্যের আইনশৃঙ্খলা নিয়েও বৈঠক করে কমিশনের বেঞ্চ (CEC Gyanesh ...

    ০৯ মার্চ ২০২৬ এই সময়
    বৈঠক থেকে বেরিয়ে বিস্ফোরক অভিযোগ চন্দ্রিমার, ‘ডোন্ট শাউট’ বলা হয়েছে তাঁকে

    এদিন দুপুর ১২টা ১০ মিনিট নাগাদ তৃণমূলের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসে। সেই দলে ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম এবং রাজীব কুমার। বৈঠকের শুরুতেই চন্দ্রিমা দাবি করেন, যেন কোনও বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ না ...

    ০৯ মার্চ ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    ধরনামঞ্চের কাছে বিজেপির লিফলেট বিলি করার অভিযোগ মমতার, এফআইআরের নির্দেশ

    মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে দলের নেতাকর্মীদের নির্দেশ দেন, যারা এই কাজ করছে তাদের হাতেনাতে ধরতে হবে। তিনি মন্ত্রী শশী পাঁজাকে দ্রুত এ বিষয়ে এফআইআর দায়ের করার নির্দেশ দেন। পাশাপাশি ধরনামঞ্চের আশেপাশে নজরদারি বাড়ানোর কথাও বলেন। তাঁর বক্তব্য, ধরনাস্থলের আশেপাশে ...

    ০৯ মার্চ ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    কালীঘাটে কালো পতাকা, ‘গো ব্যাক স্লোগান’ জ্ঞানেশ কুমারকে

    রবিবার রাতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ কলকাতায় পৌঁছয়। তিন দিনের সফরে রাজ্যে এসে সোমবার থেকে বিভিন্ন রাজনৈতিক দল এবং প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। সেই বৈঠকের আগে সোমবার সকালে কালীঘাট মন্দিরে পুজো দিতে যান জ্ঞানেশ কুমার। তাঁর সঙ্গে ...

    ০৯ মার্চ ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    দাঁড়িয়ে মুর্মু, মোদী বসে চেয়ারে, ছবি দেখালেন মমতা

    মমতা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ তোলেন রাষ্ট্রপতিকে অপমান করার বিষষে। ধরনা মঞ্চে তিনি একটি ছবি দেখান, যেখানে প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীর পাশে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দাঁড়িয়ে রয়েছেন আর প্রধানমন্ত্রী মোদী চেয়ারে বসে আছেন। মমতা প্রশ্ন তোলেন, ‘দেখুন ছবিটা। ...

    ০৯ মার্চ ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    ধরনামঞ্চে মমতা, বিভিন্ন ইস্যুতে মোদী সরকারকে আক্রমণ

    সম্প্রতি গার্হস্থ্য ও বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম বৃদ্ধির বিষয়টি নিয়েও তিনি সরব হয়েছেন। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির প্রভাব ভারতের বাজারে পড়ছে বলে মনে করা হচ্ছে। এই মূল্যবৃদ্ধির প্রতিবাদে মুখ্যমন্ত্রী এদিন রাজ্যজুড়ে প্রতিবাদ মিছিলের ডাক দেন। তিনি জানান, বাংলার নারীরা ...

    ০৯ মার্চ ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    রাজ্যে কমিশনের ফুল বেঞ্চ, আজ জ্ঞানেশের সঙ্গে বৈঠকে তৃণমূল

    অন্যদিকে, নির্বাচন কমিশন শহরের মাটিতে পা রাখতেই কালো পতাকা ও স্লোগান দেওয়া হয়। ‘গো ব্যাক জ্ঞানেশ কুমার’ স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভকারীদের। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সব দিক খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ যখন রাজ্যে পৌঁছয়, ঠিক ...

    ০৯ মার্চ ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    বৈঠকের পর কমিশনের বিবৃতি

    বৈঠক শেষে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, অংশগ্রহণকারী সব রাজনৈতিক দলই শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচনের পক্ষে মত প্রকাশ করেছে। রাজ্যে যাতে কোনও ধরনের অশান্তি বা সমাজবিরোধী কার্যকলাপ না ঘটে, সে জন্য কমিশনকে প্রয়োজনীয় কড়া পদক্ষেপ নেওয়ার আবেদনও জানিয়েছে দলগুলি।নির্বাচনের ...

    ০৯ মার্চ ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    রাজীব কুমারকে পুলিশের স্যালুট করায় কলকাতা পুলিশকে আক্রমণ শুভেন্দু অধিকারীর

    সোমবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করতে নিউটাউনে পৌঁছয় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। সেই দলে ছিলেন ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য এবং প্রাক্তন আইপিএস অফিসার রাজীব কুমার। বৈঠকে ঢোকার সময় উপস্থিত পুলিশকর্মীদের একাংশকে রাজীব কুমারকে স্যালুট করতে দেখা যায় ...

    ০৯ মার্চ ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    এক দফা ভোটের আর্জি বাম-বিজেপির, বৈধ ভোটারের নাম বাদ নয়, দাবি তৃণমূলের

    সকালে প্রথমেই বিজেপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার। বিজেপির তরফে উপস্থিত ছিলেন তাপস রায়, শিশির বাজোরিয়া এবং জগন্নাথ চট্টোপাধ্যায়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিশির বাজোরিয়া জানান, রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে তাঁরা অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের ...

    ০৯ মার্চ ২০২৬ দৈনিক স্টেটসম্যান
  • All Newspaper | 10401-10500

News/খবর All News আনন্দবাজার এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Telegraph Times of India Indian Express The Statesman

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy