BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 01 Mar, 2026 | ১৭ ফাল্গুন, ১৪৩২
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • ভাঙড়ে মানসিক ভারসাম্যহীন তরুণীকে 'ধর্ষণ', গ্রেপ্তার অভিযুক্ত

    দেবব্রত মণ্ডল, ক্যানিং: মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে ধর্ষণের অভিযোগে উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় এলাকা। ফাঁকা বাড়িতে একা পেয়ে ওই যুবতীর উপর অত্যাচার চালায় তাঁরই সম্পর্কে এক আত্মীয়। অভিযোগ পেয়েই দ্রুত তদন্তে নেমেছিল পুলিশ। দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় ...

    ১৭ মার্চ ২০২৫ প্রতিদিন
    মেরামতি চলাকালীন হুড়মুড়ি ভেঙে পড়ল শতাব্দী প্রাচীন বাড়ি, আতঙ্ক জোড়াসাঁকো এলাকায়

    নিরুফা খাতুন: খাস কলকাতায় ফের ভাঙল বাড়ি। রবিবার দুপুরে জোড়াসাঁকো থানা এলাকার মুক্তরামবাবু স্ট্রিটে পুরনো বাড়ির কিছুটা অংশ ভেঙে পড়ে। তবে হতাহতের কোনও খবর নেই। বাড়িটি সংস্কারের কাজ চলছিল। ফলে ধ্বংসস্তূপে এক শ্রমিক আটকে পড়েন। পরে অবশ্য তাঁকে উদ্ধার ...

    ১৭ মার্চ ২০২৫ প্রতিদিন
    বিজেপির রাজ্য সভাপতি ‘বদল’ কবে? ‘মেগা’বৈঠক শেষে মুখ খুললেন সুকান্ত

    রূপায়ণ গঙ্গোপাধ্যায়: রাজ্য বিজেপিতে সভাপতি পদে সুকান্ত মজুমদারের উত্তরসূরি কে? তা নিয়ে জোর জল্পনা গেরুয়া শিবিরের অন্দরে। পরবর্তী রাজ্য সভাপতি এবং একাধিক জেলা সভাপতি নির্বাচন নিয়ে রবিবারই সল্টলেকে বৈঠকে করেছে বিজেপির কোর কমিটি। সেই বৈঠকে রাজ্য শেষে সভাপতি নির্বাচনের ...

    ১৭ মার্চ ২০২৫ প্রতিদিন
    মার্চের শেষেই বঙ্গে অমিত শাহ, নববর্ষের পরই ভোটযুদ্ধে ঝাঁপাচ্ছে বঙ্গ বিজেপি?

    সুদীপ রায়চৌধুরী: আর একবছর পর রাজ্যে বিধানসভা ভোট। বঙ্গ বিজেপি ভোটের প্রস্তুতিও শুরু হয়েছে। এবার সাংগঠনিক কাজকর্ম খতিয়ে দেখতে বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একদিনের সফরসূচিতে তিনি কলকাতায় আসবেন। আজ রবিবার এই কথা জানা গিয়েছে। শাহ গেমপ্ল্যানের পরই ...

    ১৭ মার্চ ২০২৫ প্রতিদিন
    রবিবাসরীয় সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি কলকাতায়, নামবে তাপমাত্রার পারদ?

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাওয়া অফিসের পূর্বাভাস ‘মিথ্যে করে’ রবিবাসরীয় সন্ধ্যায় ভিজল কলকাতা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি নামল শহরে। সারাদিনের গুমোটভাব সামান্য কাটলেও তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হয়নি।

    ১৭ মার্চ ২০২৫ প্রতিদিন
    অসুস্থতা কাটিয়ে সোমবারই কাজে যোগ যাদবপুরের ভারপ্রাপ্ত উপাচার্যর, আন্দোলনকারীদের সঙ্গে কথা বলবেন?

    রমেন দাস: আগামিকাল সোমবার থেকে কাজে যোগ দিচ্ছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত। নির্দিষ্ট সময়েই তিনি কাল বিশ্ববিদ্যালয়ে যাবেন। সেই কথা জানা গিয়েছে। চলতি মাসের শুরুর দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার সভা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। শিক্ষামন্ত্রী ব্রাত্য ...

    ১৭ মার্চ ২০২৫ প্রতিদিন
    মদ্যপদের কটূক্তির প্রতিবাদ! সস্ত্রীক RPF জওয়ানকে ‘মার’, আলিপুরদুয়ারে উত্তেজনা

    রাজকুমার কর্মকার, আলিপুরদুয়ার: মদ খাওয়া ও স্ত্রীকে কটূক্তির প্রতিবাদ করায় আরপিএফ ইন্সপেক্টর ও তাঁর স্ত্রীকে মারধরের অভিযোগ একদল যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন জওয়ান। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার ঘটনাটি ঘটলেও আজ রবিবার থানায় অভিযোগ দায়ের ...

    ১৭ মার্চ ২০২৫ প্রতিদিন
    সকালে লু, বিকেলে ‘বরফের সাদা চাদর’ বাঁকুড়ায়, পুরুলিয়ায় ছিটেফোঁটা বৃষ্টি

    সংবাদ প্রতিদিন ব্য়ুরো: খামখেয়ালি আবহাওয়া! চৈত্রের শুরুতেই চাঁদিফাটা গরমে জ্বলছে রাঢ়বঙ্গ। কিন্তু বিকেল হতেই হাওয়া বদল! ছিটেফোঁটা বৃষ্টিতে ভিজল পুরুলিয়া। আবার বাঁকুড়ায় নামল শিলাবৃষ্টি। সাদা চাদরে মুড়ল বিষ্ণুপুর, কোতুলপুরের বিভিন্ন এলাকা। স্থানীয়রা বলছেন, কোতুলপুর যেন এক টুকরো গ্যাংটক!আলিপুর আবহাওয়া ...

    ১৭ মার্চ ২০২৫ প্রতিদিন
    হবু বর কেন মেয়ের বাড়ি আসবে? খড়দহে যুবককে ফেলে মার দুষ্কৃতীদের

    অর্ণব দাস, বারাকপুর: প্রেম করার জন্য অনুমতি নিতে হবে। বিয়ের আগে কেন হবু বর মেয়ের বাড়িতে আসবে? তাই নিয়ে বেশ কিছুদিন প্রশ্ন তুলেছিল এলাকারই কয়েকজন যুবক। এবার সেই শাসক দল তৃণমূল ঘনিষ্ঠ যুবকদের হাতেই আক্রান্ত হলেন ওই তরুণ। তাঁকে ...

    ১৭ মার্চ ২০২৫ প্রতিদিন
    দল সমর্থিত চেয়ারম্যানকেই সমর্থন! ইস্তফাপত্র গ্রহণের আগে আচমকাই সুরবদল মলয় রায়ের

    অর্ণব দাস, বারাকপুর: পানিহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেওয়ার পরে ‘খেলা অনেক বড়’ বলে জল্পনা উসকে ছিলেন মলয় রায়। কিন্তু সোমবার ইস্তফা গ্রহণের বোর্ড অফ কাউন্সিলের বৈঠকের আগের দিনই ঠিক উলটো শুরু শোনা গেল তাঁর মুখে। বললেন, “দল ...

    ১৭ মার্চ ২০২৫ প্রতিদিন
    লেপ্টোস্পাইরোসিস-স্ক্রাব টাইফাসের চিকিৎসা সুলভ করতে তৎপর রাজ্য, বিশেষ পদক্ষেপ স্বাস্থ্যদপ্তরের

    ক্ষীরোদ ভট্টাচার্য: ঠিক দু সপ্তাহ আগের ঘটনা। খাস কলকাতার বাগবাজারের ১২ বছরের এক কিশোর তীব্র শ্বাসকষ্ট আর জ্বর নিয়ে বাইপাসের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়। সংশ্লিষ্ট ডাক্তারবাবু চিকিৎসার পাশাপাশি রক্তের নমুনা পরীক্ষা করেন। তাঁর সন্দেহ সত্য হয়। কিশোর আক্রান্ত ...

    ১৭ মার্চ ২০২৫ প্রতিদিন
    রামপুরহাটে বধূকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার প্রতিবেশী

    নন্দন দত্ত, সিউড়ি: হোলির দিনে জল খাওয়ার নাম করে বাড়িতে ঢুকেছিল এক যুবক। প্রতিবেশী বলে মনে কোনও সংশয়ও ছিল না গৃহবধূর। আর সেই প্রতিবেশীর লালসার শিকার হলেন তিনি। জল খাওয়ার বাহানায় ওই বাড়ির ভিতর ঢুকে গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগ ...

    ১৭ মার্চ ২০২৫ প্রতিদিন
    আসানসোলে দা, কুড়ুল নিয়ে থানায় বিক্ষোভ আদিবাসী মহিলাদের

    শেখর চন্দ্র, আসানসোল: দোলের দিন যৌন হেনস্থার শিকার হয়েছিল এক আদিবাসী নাবালিকা। পুলিশ এক অভিযুক্তকে ধরলেও বাকিরা পলাতক। বাকিদের দ্রুত গ্রেপ্তারের দাবি তুলে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন আদিবাসী মহিলা। লাঠি, দা, কুড়ুল, ঝাঁটা নিয়ে দীর্ঘ সময় ধরে চলে ...

    ১৭ মার্চ ২০২৫ প্রতিদিন
    চোপড়ায় জীবিত তরুণী কন্যার শ্রাদ্ধ করলেন বাবা

    শংকরকুমার রায়, রায়গঞ্জ: পরিবারের অমতে বিয়ে করেছে মেয়ে। স্বামীর ঘর ছেড়ে আসতে বলেছিলেন বাবা-মা! মেয়ে সেই কথাও শোনেননি। সেই রাগে জীবিত মেয়ের শ্রাদ্ধানুষ্ঠান করলেন বাবা! শুধু তাইই নয়, অতিথিদের আমন্ত্রণ জানিয়ে খাওয়ানোও হয়। হিন্দু রীতি-আচার মেনে এই অনুষ্ঠানের কথা ...

    ১৭ মার্চ ২০২৫ প্রতিদিন
    তৃণমূলের পালটা ‘রাজনৈতিক বিশ্লেষক’ সংস্থা বিজেপির, ভালো বেতনে নিয়োগ করা হচ্ছে ‘হিন্দুত্ববাদী’ কর্মী

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আই প্যাকের ভূমিকা নিয়ে তৃণমূলের অন্দরের টানাপোড়েন মোটামুটি মিটেছে। এখন যা পরিস্থিতি তাতে মনে করা হচ্ছে, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে শাসকদলের রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে এই রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা। আসলে শাসকদল উপলব্ধি করেছে, বর্তমান ...

    ১৬ মার্চ ২০২৫ প্রতিদিন
    ‘যুক্ত পরিচিত কেউ’, বেহালার স্কুলে চুরি-তাণ্ডবের ঘটনায় আশঙ্কা প্রধান শিক্ষিকার

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খাস কলকাতার স্কুলে চুরি! বেহালার বাণীতীর্থ হাইস্কুলে প্রধান শিক্ষিকার ঘর থেকে গায়েব ১০ হাজার টাকা। কলাপসিবল গেটের তালা কেটে দুষ্কৃতীরা আলিমারি ভেঙে টাকা চুরি করেছে বলে অভিযোগ প্রধান শিক্ষিকার। ঘটনায় পরিচিত কেউ যুক্ত রয়েছে বলে ...

    ১৬ মার্চ ২০২৫ প্রতিদিন
    হোয়াটসঅ্যাপের ডিপি হিসেবে সংস্থার লোগো! অভিনব কায়দায় ৫০ লক্ষ হাতিয়ে পুলিশের জালে ৫

    অর্ণব আইচ: কলকাতা শহরে অভিনব প্রতারণা! প্রথমে নামী প্লাইউড সংস্থার মালিকের নাম করে ৫০ লক্ষ টাকা সাহায্য চাওয়া। পরে সেই সংস্থার লোগোর ছবি হোয়াটসঅ্যাপের ডিপি হিসেবে ব্যবহার করে সেই টাকা হাতিয়ে চম্পট দিয়েছিল প্রতারকরা। পার্ক স্ট্রিট থানায় দায়ের হওয়া ...

    ১৬ মার্চ ২০২৫ প্রতিদিন
    শিলিগুড়ি পুরসভার ডেপুটি মেয়রের গাড়িতে দুষ্কৃতী হামলা! নিরাপত্তা নিয়ে প্রশ্ন

    অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: হামলার মুখে পড়লেন শিলিগুড়ি পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকার। আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে দুই দুষ্কৃতী তাঁর গাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করেছেন তিনি। ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। মেয়রের  নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ...

    ১৬ মার্চ ২০২৫ প্রতিদিন
    জমি নিয়ে বচসার জের! ভাঙড়ে চাষের জমিতে মিলল কৃষকের রক্তাক্ত দেহ

    দেবব্রত মণ্ডল, ক্যানিং: চাষের জমি থেকে উদ্ধার হল এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ। জমি সংক্রান্ত বিবাদের জেরে ওই ব্যক্তিকে খুন করা হয়েছে। তেমনই অভিযোগ উঠেছে মৃতের পরিবারের তরফে। হোলির রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। পেশায় কৃষক মৃত ওই ...

    ১৬ মার্চ ২০২৫ প্রতিদিন
    হাবড়া স্টেশন লাগোয়া রেস্তরাঁয় আগুন, পুড়ে ছাই ঘর, তীব্র আতঙ্ক এলাকায়

    অর্ণব দাস, বারাসত: রবিবার ভরদুপুরে হাবড়ার একটি রেস্তরাঁয় ভয়াবহ আগুন। লেলিহান শিখার গ্রাসে পুড়ে ছাই ঘর। হাবড়া স্টেশন লাগোয়া হাইস্কুল এলাকায় আগুন লাগে। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ইঞ্জিন। আগুন এখন নিয়ন্ত্রণে।স্থানীয় ...

    ১৬ মার্চ ২০২৫ প্রতিদিন
    নদিয়ায় পুলিশের কাছে মুচলেকা দিয়ে বেরিয়েই দুই নাবালিকার বিয়ে! ক্ষোভ শিশু কমিশনেরও

    সঞ্জিত ঘোষ, নদিয়া: গ্রামে নাবালিকার বিয়ে দেওয়া হচ্ছে জানতে পেরে তা বন্ধ করেছিল পুলিশ। তখনকার মতো মুচলেকা লিখিয়ে দুই পরিবারকে নিরস্ত করা গেলেও দু’দিন পর ফের ঘটা করে বিবাহ-পরবর্তী অনুষ্ঠান করা হয়। দ্বিতীয়বার একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তরফ থেকে পুলিশকে জানানো ...

    ১৬ মার্চ ২০২৫ প্রতিদিন
    মালদহে সাবিত্রী মিত্রর বাড়ির কাছেই শুটআউট

    বাবুল হক, মালদহ: ফের মালদহ শহরে শুটআউট! শনিবার রাতে মালদহের সদরঘাট এলাকায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্রের বাড়ির কাছে শুটআউট। জখম এক যুবক। গুলিবিদ্ধ যুবককে তড়িঘড়ি মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনকে আটক করা ...

    ১৬ মার্চ ২০২৫ প্রতিদিন
    গাড়িতে আলু রাখা নিয়ে বচসায় তারকেশ্বরে 'খুন'

    সুমন করাতি, হুগলি: চাষিদের থেকে আলু কিনে ছেলেকে নিয়ে বাড়ি ফিরছিলেন এক ব্যক্তি। রাস্তাতেই গাড়ির মধ্যে আলু রাখা নিয়ে বচসা শুরু হয়। আর তার জেরেই পিটিয়ে মারা হল ওই ব্যক্তি। শনিবার হোলির রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হুগলির তারকেশ্বর ...

    ১৬ মার্চ ২০২৫ প্রতিদিন
    রমজানের রাতে ট্যাঙ্কার দুর্ঘটনায় গ্যাস লিক নলহাটিতে, বন্ধ নমাজ

    নন্দন দত্ত, সিউড়ি: গ্যাস বোঝাই ট্যাঙ্কার উলটে গিয়ে বড়সড় বিপত্তি বীরভূমের নলহাটি থানার নোয়াপাড়া এলাকায়। ট্যাঙ্কার থেকে গ্যাস বেরতে থাকায় আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। আগুন জ্বালানো হলে এলাকায় বড় দুর্ঘটনা ঘটতে পারে। সেই কথাও প্রচার হয় প্রশাসনের পক্ষ থেকে। ...

    ১৬ মার্চ ২০২৫ প্রতিদিন
    টাকার বিনিময়ে চাকরির টোপ! গ্রেপ্তার শান্তনু ঠাকুর ঘনিষ্ঠ বিজেপি নেতা

    জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: ২০২৬ নির্বাচনের আগে দুর্নীতির কালি লাগল রাজ্য বিজেপি শিবিরে। টাকার বিনিময়ে চাকরি দেওয়ার টোপ দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হলেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার কোষাধ্যক্ষ। তিনি আবার মন্ত্রী শান্তনু ঠাকুর ও বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল ...

    ১৬ মার্চ ২০২৫ প্রতিদিন
    কাস্তে-হাতুড়ি আঁকছে শিশু! হোলির শুভেচ্ছা জানিয়ে বাম পোস্টে বিতর্ক

    স্টাফ রিপোর্টার: হোলির শুভেচ্ছা জানিয়ে সোশ‌্যাল মিডিয়ায় সিপিএমের একটি পোস্ট ঘিরে ফের বিতর্ক। এক্স হ্যান্ডলে সিপিএমের ওই পোস্টে দেখা যাচ্ছে, হাফ প্যান্ট পরে এক শিশু দেওয়ালে কাস্তে হাতুড়ি আঁকছে। দূরে রং খেলছে দু’জন। শিশুর মুখেও হাসি। নিচে পড়ে রয়েছে ...

    ১৬ মার্চ ২০২৫ প্রতিদিন
    পুরুলিয়ার জেলে বিহারের স্বর্ণ বিপণিতে ডাকাতির ব্লু প্রিন্ট! বন্দির কাছ থেকে উদ্ধার মোবাইল

    অমিত সিং দেও, পুরুলিয়া: সংশোধনাগারে বসে গ্যাংয়ের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে সোনার দোকানে ডাকাতির ছক! বিহারের স্বর্ণ বিপণি কেন্দ্রে ডাকাতিতে বাংলায় বিচারাধীন বন্দির যোগ! মোবাইলের সূত্র ধরে এমনই তথ্য উঠে এসেছে পুরুলিয়া জেলা পুলিশের হাতে। সংশোধনাগারে তল্লাশি চালিয়ে উদ্ধার ...

    ১৬ মার্চ ২০২৫ প্রতিদিন
    জেলায় তাপমাত্রা ছোঁবে ৪০ ডিগ্রি, সতর্কতা হাওয়া অফিসের

    নিরুফা খাতুন: চৈত্রের সবে শুরু। এখন থেকেই চালিয়ে ব্যাটিং শুরু করেছে গরম। রবিবার দক্ষিণবঙ্গের ছয় জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি ...

    ১৬ মার্চ ২০২৫ প্রতিদিন
    মদ্যপ অবস্থায় গালিগালাজ প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে ‘খুন’

    বাবুল হক, মালদহ: শনিবার হোলির রাতে মালদহে যুবককে কুপিয়ে খুন! আহত হয়েছেন আরও এক যুবক। তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়ায়। পুলিশ তদন্ত শুরু করেছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকে নাম বিকাশ ...

    ১৬ মার্চ ২০২৫ প্রতিদিন
    সন্দেহ হওয়ার জোর করে ধৃতদের নাগেরবাজার নামান হলুদ ট্যাক্সির চালক! ঘোলা ট্রলি কাণ্ডে নয়া তথ্য

    অর্ণব দাস, বারাকপুর: সন্দেহ হয়েছিল হলুদ ট্যাক্সির চালকেরও। সেই কারণে রীতিমতো জোর করেই নাকি ঘোলা ট্রলি কাণ্ডে ধৃত ২ যুবককে গাড়ি থেকে নামিয়ে দেন চালক। প্রকাশ্যে এমনই চাঞ্চল্যকর তথ্য। যদিও ও ই হলুদ ট্যাক্সি ও তার চালকের হদিশ এখনও ...

    ১৬ মার্চ ২০২৫ প্রতিদিন
    ‘ভূতুড়ে’ ভোটার ধরতে পঞ্চায়েত-টাউন স্তরেও বিশেষ কমিটি, ভারচুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

    কৃষ্ণকুমার দাস ও ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: ভোটার তালিকায় ‘ভূত’ ধরতে আরও কড়া পদক্ষেপের পথে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার দলের সর্বস্তরের নেতৃত্বকে নিয়ে ভারচুয়াল বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানালেন তিনি। দলের তরফে ইলেক্টোরাল রোল সুপারভাইজার নিয়োগ করা হবে। ...

    ১৬ মার্চ ২০২৫ প্রতিদিন
    ‘বাংলাকে ছোট করার চেষ্টা’, সন্দেশখালি-আর জি কর ইস্যুতে নাম না করে ফের বিজেপিকে নিশানা অভিষেকের

    ধ্রুবজ্যোতি বন্দ্য়োপাধ্যায়: সন্দেশখালি ও আর জি কর কাণ্ড নিয়ে গতবছর তোলপাড় হয়েছে রাজ্য-রাজনীতি। ঘটনার নিন্দা করলেও নেপথ্যে বিজেপির চক্রান্ত বলেই ভারচুয়াল বৈঠক থেকে দাবি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়। বললেন, “দেশের সামনে বাংলাকে ছোট করার চেষ্টা হয়েছে।”শনিবার ...

    ১৬ মার্চ ২০২৫ প্রতিদিন
    ‘নিজেরা ঝগড়া করে হেরেছেন’, মালদহ-পূর্ব মেদিনীপুরে দলের ফল নিয়ে ভর্ৎসনা অভিষেকের

    কৃষ্ণকুমার দাস ও ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: চব্বিশের লোকসভা ভোটে বাংলায় শাসকদলের ফল সামগ্রিকভাবে অনেকটাই ভালো। বেড়েছে সাংসদ সংখ্যা। উনিশে যা ছিল ১৮, চব্বিশে তা বেড়ে দাঁড়িয়েছে ২৯। কিন্তু অপ্রত্যাশিত ফলাফল হয়েছে পূর্ব মেদিনীপুর এবং বরাবরের কঠিন ক্ষেত্র মালদহে। দুই জেলাতেই ...

    ১৬ মার্চ ২০২৫ প্রতিদিন
    গার্ডেনরিচের অন্ধগলিতে নৃশংস হত্যা! বিনোদ মেহতার মৃত্যু ৪১ বছর পর পাষাণভার কলকাতার বুকে

    বিশ্বদীপ দে: দুঃস্মৃতির পাষাণভার সহ্য করাই সময়ের সবচেয়ে কঠিন কাজ। মানুষ ভুলে যায়। কিন্তু সময় নিরবধি বেয়ে চলে স্মৃতির পানসি। সমসময়ে তাকে ফিরিয়ে আনতে হলে একটি ইশারাই হয়তো যথেষ্ট। ২০২৫ সালের দোলপূর্ণিমা যেমন মনে করাচ্ছে ১৯৮৪ সালকে। সম্প্রতি একটি ...

    ১৬ মার্চ ২০২৫ প্রতিদিন
    ‘আমার অফিসের নামে, আইপ্যাকের নামে তোলাবাজি’, সতর্ক করে হেল্পলাইন নম্বর দিলেন অভিষেক

    কৃষ্ণকুমার দাস ও ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে ফোন করে নানারকম প্রলোভন, তোলাবাজির অভিযোগ। কখনও আবার ভোটকুশলী আইপ্যাকের নামেও একই অভিযোগ ওঠে। রাজ্যের নানা প্রান্ত থেকে এমন ‘জালিয়াতি’র খবর এসেছে দলের কাছে। সেসব উল্লেখ করে শনিবার ভোটার তালিকা ...

    ১৬ মার্চ ২০২৫ প্রতিদিন
    মারধরের পর স্ত্রীকে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ, স্বামীর খোঁজে পুলিশ, চাঞ্চল্য নদিয়ায়

    সঞ্জিত ঘোষ, নদিয়া: মারধরের পর স্ত্রীকে গামছায় বেঁধে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। তাঁর ছেলের বিরুদ্ধেও অভিযোগ করেছেন মৃত বধূর মা। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত স্বামী। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ...

    ১৬ মার্চ ২০২৫ প্রতিদিন
    পুজোর নামে ডেকে যুবতীকে ‘ধর্ষণ’, পুলিশের হাত বাঁচতে পুকুরে ঝাঁপ, গ্রেপ্তার উলঙ্গ যুবক

    অর্ণব দাস, বারাসত: পুজোর নামে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে যুবতীকে ধর্ষণের অভিযোগ। পুলিশের হাত থেকে বাঁচতে পানাপুকুরে ঝাঁপ যুবকের। নিউ বারাকপুরের পুকুর থেকে উলঙ্গ অবস্থায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল এলাকায়।জানা গিয়েছে, ধৃত যুবকের নাম ...

    ১৬ মার্চ ২০২৫ প্রতিদিন
    জমিতে ছাগল ঢোকা নিয়ে ঝগড়া, মালদহে পঞ্চায়েত সচিবকে কুপিয়ে ‘খুন’ তুতো ভাইয়ের

    বাবুল হক, মালদহ: আগেকার পারিবারিক বিবাদে তুতো ভাইদের মধ্যে ঝামেলা চলছিল। এবার একজনের জমিতে আরেক ভাইয়ের ছাগল ঢোকা নিয়ে ঝগড়াঝাঁটির থেকে একেবারে রক্তারক্তি কাণ্ড মালদহের ভূতনি থানা এলাকার গোবর্ধনটোলা গ্রামে। ধারালো অস্ত্রের আঘাতে ‘খুন’ হলেন পঞ্চায়েত সচিব (সেক্রেটারি)। আহত ...

    ১৬ মার্চ ২০২৫ প্রতিদিন
    রং খেলার মাঝেই আচমকা বচসা, মদ্যপ বন্ধুর গুলিতে ঝাঁজরা যুবক

    বিক্রম রায়, কোচবিহার: রং খেলতে খেলতে আচমকা কথা কাটাকাটি। বন্ধুর গুলিতে প্রাণ গেল যুবকের! ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল কোচবিহারের দিনহাটায়। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। অভিযুক্তের খোঁজে তদন্ত শুরু হয়েছে।জানা গিয়েছে, কোচবিহারের দিনহাটার জামাদার বস এলাকার ...

    ১৬ মার্চ ২০২৫ প্রতিদিন
    ভিনরাজ্যে শ্রমিক সরবরাহ নিয়ে বচসায় ‘খুন’! দেড়মাস পর মাটি খুঁড়ে উদ্ধার দেহ

    শংকরকুমার রায়, রায়গঞ্জ: সহকর্মীর বাড়িতে ঘুরতে এসে আর খোঁজ মিলছিল না ব্যক্তির। নিরুদ্দেশ হওয়ার দেড় মাসের মাথায় সেই সহকর্মীর বাড়ি সংলগ্ন নির্জন মাঠ লাগোয়া ডোবার মাটি খুঁড়ে তাঁর মৃতদেহ উদ্ধার করল পুলিশ। শনিবার উত্তর দিনাজপুরের ইটাহারের পতিরাজপুর পঞ্চায়েতের সান্ধিয়া ...

    ১৬ মার্চ ২০২৫ প্রতিদিন
    ট্রলি ব্যাগে ভরে খুদেকে কিডন্যাপ! ১৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি, তারপর?

    চঞ্চল প্রধান, হলদিয়া: ট্রলি ব্যাগে ভরে খুদেকে কিডন্যাপ। মুক্তিপণের টাকা না মিললে খুনের হুমকির অভিযোগ গৃহ শিক্ষিকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্য়াপক চাঞ্চল্য ছড়িয়েছে নন্দীগ্রামের ১ নম্বর ব্লকের শিমুলকুণ্ড গ্রামে। ইতিমধ্যেই শিশুটির শিক্ষিক-সহ পাঁচজনকে পুলিশ গ্রেপ্তার করেছে পুলিশ।‌ ধৃতদের ...

    ১৬ মার্চ ২০২৫ প্রতিদিন
    তৃণমূল বিধায়কের নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে প্রতারণা, চাওয়া হচ্ছে টাকা, অভিযোগ লালবাজারে

    সুমন করাতি, হুগলি: শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের নাম করে ‘প্রতারণা’! সোশাল মিডিয়ায় তাঁর নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে আর্থিক সাহায্য চাওয়ার অভিযোগ। ওই অ্যাকাউন্টে তৃণমূল বিধায়কের নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়! তৃণমূলের পক্ষ ...

    ১৬ মার্চ ২০২৫ প্রতিদিন
    গৃহীত হবে ‘মুখ্যমন্ত্রীর নির্দেশ’ লেখা ইস্তফা? জলঘোলার মাঝেই বৈঠকের ডাক পানিহাটির মলয় রায়ের

    অর্ণব দাস, বারাকপুর: পদত্যাগপত্রে ‘মুখ্যমন্ত্রীর নির্দেশ’ লেখা ইস্তফা কি গৃহীত হবে? তা নিয়ে বিতর্কের আবহে সোমবার পানিহাটি পুরসভার কাউন্সিলরদের নিয়ে বোর্ড অফ কাউন্সিলরের বৈঠক ডাকলেন ইস্তফা দেওয়া চেয়ারম্যান মলয় রায়। ওইদিন পুরসভায় দুপুর ১২টায় এই বৈঠক হবে। এনিয়ে ইতিমধ্যেই ...

    ১৬ মার্চ ২০২৫ প্রতিদিন
    সঙ্গিনীকে হারানোর পর থেকেই অসুস্থ মুখ্যমন্ত্রীর আদরের ‘সোহান’, এবার মৃত্যু সুন্দরবনের বাঘের

    দেবব্রত মণ্ডল, বারুইপুর: বাঘদুটিকে দেখে আদর করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম দিয়েছিলেন ‘সোহান ‘ আর ‘সোহানি’। আগেই প্রাণ হারিয়েছে ‘সোহানি। এবার মৃত্যু হল মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের ‘সোহান’-এর। শনিবার বনদপ্তরের তরফ থেকে এই খবরটি নিশ্চিত করা হয়েছে। ময়নাতদন্তের পর নিয়মমাফিক ...

    ১৬ মার্চ ২০২৫ প্রতিদিন
    কলকাতায় ঘুরতে এসে রহস্যমৃত্যু বিহারের যুবকের, জলাশয়ে ভেসে উঠল দেহ, খুন নাকি আত্মহত্যা?

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খাস কলকাতায় ভিন রাজ্যের যুবকের রহস্যমৃত্যু! কসবার পশিং মলের পিছনের জলাশয়ে ভেসে থাকতে দেখা গেল দেহ। ঘটনাস্থলে পৌঁছেছে লালাবাজারের হোমি সাইড শাখার পুলিশ। যুবকের দেহ জলাশয়ে কী করে এল? খুন করে দেহ ভাসিয়ে দেওয়া হয়েছে ...

    ১৫ মার্চ ২০২৫ প্রতিদিন
    আটক হয়ে থানায় এসেই মহিলা ইনস্পেক্টরের শ্লীলতাহানি! নিউটাউনের ঘটনায় গ্রেপ্তার ২

    দিশা ইসলাম, সল্টলেক: দোলের সন্ধ্যায় বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন দুই যুবক। তার জেরে নিউটাউনে বলাকা আবাসনের কাছে রাস্তার ধারে ধাক্কা দিয়ে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। পথ সুরক্ষা আইন ভাঙার অভিযোগে তাঁদের আটক করে থানায় নিয়ে যেতেই আরও যেন বেপরোয়া ...

    ১৫ মার্চ ২০২৫ প্রতিদিন
    গল্প হলেও সত্যি! শ্যাওলা ধরা উঠোনকে ‘প্লে গ্রাউন্ড’ বানিয়ে খেলবে পুলিশ

    অর্ণব আইচ: উঠোনটা দেখলেই মনে পড়ে যেত ‘গল্প হলেও সত্যি’ সিনেমার সেই দৃশ্য। যেখানে শ্যাওলাধরা উঠোনে নামতেই পিছলে যাচ্ছে পা। নতুন পরিচারক ধনঞ্জয় দু’টি নারকেলের মালা জোগাড় করতেই হয়ে গেল কেল্লাফতে। দুই হাত দিয়ে খড়খড়ে নারকেলের মালা দিয়ে উঠোন ...

    ১৫ মার্চ ২০২৫ প্রতিদিন
    আগামী সপ্তাহে ফুরফুরা শরিফে মুখ্যমন্ত্রী, নবান্নে নওশাদের সঙ্গে বৈঠকের এক সপ্তাহ পরই সফর

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এলাকার কাজ নিয়ে সমস্যার কথা জানিয়ে গত সোমবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন আইএসএফের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকি। তার এক সপ্তাহ পরই ফুরফুরা শরিফ যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, আগামী সোমবার বিকেলে ফুরফুরা শরিফে যাওয়ার ...

    ১৫ মার্চ ২০২৫ প্রতিদিন
    আচমকা এলোপাথাড়ি কোপ! নদিয়ায় বউমার হাতে রক্তাক্ত বৃদ্ধ

    সুবীর দাস, কল্যাণী: ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ। বউমার হাতে রক্তাক্ত শাশুড়ি। ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণীর সগুনার নবগ্রাম এলাকায়। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রবল শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। তদন্ত শুরু করেছে পুলিশ।ব্যাপারটা ঠিক কী? জানা গিয়েছে, শনিবার সকালে ...

    ১৫ মার্চ ২০২৫ প্রতিদিন
    পিকে বন্দ্যোপাধ্যায়ের সল্টলেকের বাড়িতে পরিচারক ‘খুন’, গ্রেপ্তার গাড়িচালক

    দিশা ইসলাম, সল্টলেক: ভারতীয় ফুটবল দলের প্রাক্তন ফুটবলার পি কে বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে খুন। মদের আসরে গাড়িচালকের হাতে খুন কিংবদন্তি ফুটবলারের পরিচারক। বিধাননগর দক্ষিণ থানার পুলিশ অভিযুক্ত গাড়িচালককে গ্রেপ্তার করেছে।[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে ...

    ১৫ মার্চ ২০২৫ প্রতিদিন
    'ভূতুড়ে' ভোটার ইস্যুতে বিকেলে ভারচুয়াল বৈঠকে অভিষেক

    স্টাফ রিপোর্টার: ভোটার তালিকা স্ক্রুটিনি নিয়ে তৃণমূলের দ্বিতীয় বৈঠক বসতে চলেছে শনিবার। থাকবেন স্ক্রুটিনি কমিটির অন্যতন সদস্য তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত ৬ মার্চ তৃণমূল ভবনে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নেতৃত্বে স্কুটিনি কমিটির প্রথম বৈঠক ...

    ১৫ মার্চ ২০২৫ প্রতিদিন
    কোচবিহারে দোলের দিন ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

    বিক্রম রায়, কোচবিহার: দোলের দিন নৃশংস কাণ্ড কোচবিহারে! ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে। তাকে ভুলিয়ে নির্জন জায়গায় নিয়ে গিয়ে নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ। শিশুটি জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। দোষী শাস্তির দাবি পরিবার ও স্থানীয়দের। ঘটনায় ...

    ১৫ মার্চ ২০২৫ প্রতিদিন
    নদিয়ায় শিশুকন্যাকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বামী-স্ত্রীর দাম্পত্য কলহের শিকার একরত্তি! চার বছরের শিশুকন্যাকে আছাড় মেরে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে। মৃত্যু নিশ্চিত করতে ব্রিজ থেকে জলঙ্গি নদীতে ফেলে দিলেন অভিযুক্ত। শিউরে ওঠার মতো ঘটনাটি ঘটেছে নদিয়ার ধুবুলিয়ায়। অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করেছে ...

    ১৫ মার্চ ২০২৫ প্রতিদিন
    সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের ৫ জেলায় তাপপ্রবাহের সতর্কতা, বুধে বদলাবে আবহাওয়া

    নিরুফা খাতুন: ইনিংসের শুরু থেকে খেল দেখাতে শুরু করেছে গরম! চড়ছে পারদ। আলিপুর আবহাওয়া দপ্তর আজ শনিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। মূলত পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ চলবে। বাকি জেলাগুলিতেও গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে। ...

    ১৫ মার্চ ২০২৫ প্রতিদিন
    ‘ঠুসে দেওয়া’ মন্তব্যে শোকজের জবাব দিয়েও অবস্থানে অনড় হুমায়ুন

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডেডলাইন পেরনোর পর অবশেষে শোকজের জবাব দিলেন হুমায়ুন কবীর। শনিবারই শোকজের জবাব দেন তিনি। সূত্রের খবর, এক পাতার শোকজে ২ পাতার জবাব দিয়েছেন হুমায়ুন। জবাব দিলেও নিজের মন্তব্যে অনড় ভরতপুরের তৃণমূল বিধায়ক। শুভেন্দু অধিকারীর মুসলিম বিধায়কদের ...

    ১৫ মার্চ ২০২৫ প্রতিদিন
    রাস্তা তৈরিতে বেনিয়ম হচ্ছে না তো? সরকারি কাজে ‘নজরদারি’তে অযোধ্যা পাহাড়বাসীই

    সুমিত বিশ্বাস, পুরুলিয়া: উন্নয়নের কাজ সঠিকভাবে হচ্ছে তো? গ্রামবাসীদের নিয়ে গঠিত কমিটিই রাস্তার কাজ পরিদর্শন করল। উন্নয়নের কাজে সমস্ত রকম বেনিয়ম রুখতে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় আদিবাসী উন্নয়ন কমিটি এভাবেই প্রশাসনের কাজের শরিক হয়েছে। আসলে আবারও কয়েক বছর পর অযোধ্যা ...

    ১৫ মার্চ ২০২৫ প্রতিদিন
    আমিষ ‘নিষেধাজ্ঞা’কে থোড়াই কেয়ার! দোলে দেদার মাছ-মাংস খেলেন নবদ্বীপবাসী

    সঞ্জিত ঘোষ, নবদ্বীপ: দোল পূর্ণিমার তিনদিন আমিষ পদ বিক্রি ও ভক্ষণে কার্যত ‘নিষেধাজ্ঞা’ জারি করেছিল চৈতন্যভূমি নবদ্বীপের পৌরসভা। ১৩ থেকে ১৫ মার্চ আমিষ বর্জনের ডাক দেন খোদ পৌরসভার চেয়ারম্যান। কিন্তু সেই আবেদন উড়িয়ে দোলের দিন নবদ্বীপজুড়ে মাছ-মাংস বিক্রি হল ...

    ১৫ মার্চ ২০২৫ প্রতিদিন
    দোলে সৃজিতের বড় চমক! ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে শুভশ্রী-পার্ণো, প্রকাশ্যে পোস্টারও

    শম্পালী মৌলিক: দোলযাত্রার পুণ্যতিথিতে আনুষ্ঠানিকভাবে ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিটির ঘোষণা করলেন সৃজিত মুখোপাধ্যায়। নিঃসন্দেহে টলিপাড়ার ‘বিগ ফ্রাইডে নিউজ’। খুব শিগগিরি ছবির শুটিং শুরু হতে চলেছে। তার প্রাক্কালেই শুক্রবার গোটা টিমের সঙ্গে পোস্টার প্রকাশ্যে এনে চমক দিলেন সৃজিত। দীর্ঘদিন ধরেই ...

    ১৪ মার্চ ২০২৫ প্রতিদিন
    সল্টলেকের বেসরকারি স্কুলে একধাক্কায় ৬২% ফি বৃদ্ধি, ক্ষুব্ধ অভিভাবকদের পালটা ‘হুমকি’ প্রিন্সিপালের

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের বেসরকারি স্কুলগুলির লাগামছাড়া ফি বৃদ্ধি নিয়ে বহু অভিভাবকের ক্ষোভের অন্ত নেই। ফি-তে লাগাম টানতে উদ্যোগী রাজ্য সরকার। আগামী সপ্তাহেই বিল আনতে চলেছে রাজ্য সরকার। তারই মাঝে সল্টলেকের আইইএম পাবলিক স্কুলে ফি নিয়ে চরম উত্তেজনা। ...

    ১৫ মার্চ ২০২৫ প্রতিদিন
    হোলিতে মেহেন্দি পরতে চেয়ে শাশুড়ির গঞ্জনা! অভিমানে ‘আত্মঘাতী’ কলকাতার গৃহবধূ

    নিরুফা খাতুন: রঙের উৎসব, আনন্দের উৎসব। রঙিন হয়ে ওঠাই এই উৎসবের মূল সুর। কিন্তু সেই রঙিন হওয়ার ইচ্ছায় বাধা পড়লে মন এত বিষণ্ণতায় ভরে ওঠে যে জীবনটাই শেষ করে দিতে ইচ্ছে করে! শুনে আশ্চর্য মনে হলেও ঘটনা ঘটেছে ঠিক ...

    ১৫ মার্চ ২০২৫ প্রতিদিন
    বল ভেবে বোমায় পা, ফুটবল খেলতে গিয়ে বিস্ফোরণে জখম মুর্শিদাবাদের শিশু

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খেলার মাঠে বল ভেবে বোমায় পা। ফেরা আক্রান্ত স্কুলছাত্র। বাড়ির সামনে খেলার মাঠে ফুটবল খেলার সময় মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে গুরুতর জখম হল চতুর্থ শ্রেণির পড়ুয়া। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের ভরতপুর থানার ...

    ১৫ মার্চ ২০২৫ প্রতিদিন
    টিটাগড়ের পর জগদ্দল, দোলের সন্ধ্যায় দুষ্কৃতীদের চপারের কোপে গুরুতর জখম যুবক

    অর্ণব দাস, বারাকপুর: দোলের দুপুরে টিটাগড়, রাত গড়াতেই জগদ্দলে হামলা দুষ্কৃতীদের। চপারের এলোপাথাড়ি কোপে যুবককে খুনের চেষ্টায় উত্তপ্ত জগদ্দলের নেতাজিনগর এলাকা। গুরুতর জখম অবস্থায় ওই যুবক কল্যাণীর জেএনএম হাসপাতালে চিকিৎসাধীন। হামলাকারীদের চিহ্নিত করা গেলেও এখনও অধরা। কী কারণে যুবককে ...

    ১৫ মার্চ ২০২৫ প্রতিদিন
    দোল খেলে স্নান করতে গিয়ে অঘটন, প্রাণ গেল বাংলার ২ কিশোরের

    সংবাদ প্রতিদিন ব্যুরো: দোলের রং মেখে স্নান করতে যাওয়ার সময় অঘটন। দুই জেলায় মৃত্যু হল দুজনের। মামার বাড়িতে বেড়াতে এসে দোল খেলে স্নান করতে গিয়ে হুগলির পুরশুড়ায় মৃত্যু কিশোরের। আবার মেদিনীপুরের ২২ নম্বর ওয়ার্ডে প্রাণ গেল আরেক কিশোরের। দুই ...

    ১৫ মার্চ ২০২৫ প্রতিদিন
    ২৫ জেলায় সভাপতি পদে বদল বিজেপির, নতুন মুখ ১৫

    রূপায়ণ গঙ্গোপাধ্যায়: ছাব্বিশের বিধানসভা ভোটের স্ট্র্যাটেজি ঠিক করতে সংগঠনকে ঢেলে সাজাচ্ছে বঙ্গ বিজেপি। সেই লক্ষ্যে এবার বড়সড় সাংগঠনিক রদবদল করে ফেললেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা। দোলের দিনই রাজ্যের পঁচিশটি সাংগঠনিক জেলার নতুন সভাপতিদের নাম ঘোষণা করা হল। এর মধ্যে ...

    ১৫ মার্চ ২০২৫ প্রতিদিন
    নিয়োগ দুর্নীতি: ইডির মামলায় পার্থের বিরুদ্ধে রাজসাক্ষী জামাই কল্যাণময়!

    অর্ণব আইচ: পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন তাঁরই জামাই কল্য়াণময় ভট্টাচার্য। সূত্রের খবর, আগেই ইডির মামলায় রাজসাক্ষী হতে চেয়ে আবেদন করেছিলেন তিনি। ইতিমধ্যেই তা মঞ্জুর হয়েছে। জানা যাচ্ছে, নিজের অপরাধ মার্জনা করার আবেদনও জানিয়েছেন কল্যাণময়।শিক্ষক নিয়োগে দুর্নীতিয়ে জড়িত থাকার ...

    ১৪ মার্চ ২০২৫ প্রতিদিন
    ‘কৃষকবন্ধুদের পাশে মা-মাটি-মানুষের সরকার’, নন্দীগ্রাম দিবসে শহিদ স্মরণ মমতার

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নন্দীগ্রাম দিবসেই দোল। উৎসবের মধ্যেও শহিদদের স্মরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে এক পোস্টে মমতা লিখলেন, “কৃষক দিবসে নন্দীগ্রামে কৃষিজমি রক্ষা আন্দোলনের শহিদদের স্মৃতির প্রতি আমার গভীর সমবেদনা। আমাদের মা-মাটি-মানুষের সরকার এভাবেই আমাদের কৃষকবন্ধুদের ...

    ১৪ মার্চ ২০২৫ প্রতিদিন
    দোলের দিন ভয়াবহ দুর্ঘটনা নদিয়ায়! টোটো-গাড়ির সংঘর্ষে মৃত শিশু-সহ ৬

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দোলের দিন ভয়াবহ পথ দুর্ঘটনা নদিয়ার চাপড়ায়। কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কে দুর্ঘটনা টোটো ও একটি গাড়ির সংঘর্ষে মৃত শিশু-সহ ৬। আহত ৭। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। মর্মান্তিক দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।স্থানীয় ...

    ১৪ মার্চ ২০২৫ প্রতিদিন
    গা ঢাকা দিয়েও শেষরক্ষা হল না, আসানসোল থেকে গ্রেপ্তার বেলঘরিয়া শুটআউটের মূল চক্রী ইন্দাল

    অর্ণব দাস, বারাসত: বেলঘরিয়া শুটআউট কাণ্ডে অবশেষে পুলিশের জালে মূল চক্রী ইন্দাল যাদব। বেশ কিছুদিন ঝাড়খণ্ডে আত্মগোপন করে ছিল সে। সেখানকার পুলিশের তাড়া খেয়ে আসানসোল চলে আসে ইন্দাল। শুক্রবার ভোরে সেখান থেকেই তাকে গ্রেপ্তার করে বেলঘরিয়া থানার পুলিশ। এদিনই ...

    ১৪ মার্চ ২০২৫ প্রতিদিন
    রামনবমীতে নন্দীগ্রামে শুরু রামমন্দির নির্মাণ, শহিদ মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা শুভেন্দুর

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নন্দীগ্রামে শহিদ দিবসের মঞ্চ থেকে রামমন্দির তৈরির ঘোষণা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ৬ এপ্রিল রামনবমীর দিন নন্দীগ্রামের সোনাচূড়ায় মন্দির নির্মাণের কাজ শুরু হবে বলে ঘোষণা করলেন শুভেন্দু। এদিন সোনাচূড়া গ্রামে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির শহিদের ...

    ১৪ মার্চ ২০২৫ প্রতিদিন
    জ্বলছে ঝাড়খণ্ডের বনাঞ্চল, জিনাত সঙ্গীর বিচরণ ক্ষেত্র ‘ফায়ার ফ্রি’ করতে কড়া নজরদারি

    সুমিত বিশ্বাস, পুরুলিয়া: জিনাত সঙ্গী রয়্যাল বেঙ্গল টাইগার ‘দক্ষিণবঙ্গের গর্ব’। তাই বাঘ-বন্দি অভিযান বন্ধ রেখে ওই বন্যপ্রাণ নিয়ে সচেতনতার প্রচার করছে বনদপ্তর। ফলে অরণ্য ভবনের কড়া বার্তা, বাংলায় রয়্যাল বেঙ্গল টাইগারের বিচরণ ক্ষেত্র যাতে কোনওভাবেই আগুন না লাগে। পুরুলিয়ার ...

    ১৪ মার্চ ২০২৫ প্রতিদিন
    বিএসএফ আবাসনে কিশোরীকে ধর্ষণ! শিলিগুড়িতে গ্রেপ্তার জওয়ানের ছেলে

    শান্তনু কর, জলপাইগুড়ি: একাদশ শ্রেণির কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল বিএসএফ জওয়ানের ছেলের বিরুদ্ধে। নাবালিকাকে ক্যাম্পের পাশের আবাসন থেকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ। ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে বিএসএফের আবাসনে বাইরের কাউকে ...

    ১৪ মার্চ ২০২৫ প্রতিদিন
    দোলে রক্তাক্ত টিটাগড়, রং খেলার নামে ডেকে কুপিয়ে ‘খুন’ তৃণমূল নেতা ঘনিষ্ঠ যুবক

    অর্ণব দাস, বারাকপুর: দোলের দিনে রক্তাক্ত টিটাগড়। রং খেলার নামে ডেকে তৃণমূল কাউন্সলর ঘনিষ্ঠ এক যুবককে কুপিয়ে খুনের অভিযোগ। দোল খেলার উদ্দীপনার মাঝেই যুবককে একের পর এক ছুরির কোপ মারা হয় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। আহত যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার ...

    ১৪ মার্চ ২০২৫ প্রতিদিন
    মেট্রোর সম্প্রসারণ, জোকা-এসপ্ল্যানেড রুটে যুক্ত হচ্ছে নতুন দু’টি স্টেশন

    স্টাফ রিপোর্টার: বহরে বাড়ছে জোকা মেট্রো। এসপ্ল‌্যানেড ছাড়িয়ে স্টেশন একদিকে যাচ্ছে ইডেন গার্ডেন পর্যন্ত। অন‌্যদিকে জোকা ছাড়িয়ে মেট্রো যাবে আইআইএম জোকা পর্যন্ত। অর্থাৎ বদলে যাচ্ছে দুই প্রান্তিক স্টেশন।এতদিন এসপ্ল্যানেড এবং জোকা দু’দিকে দু’টি অন্তিম স্টেশন ছিল। এবার সিদ্ধান্ত হয়েছে জোকার ...

    ১৪ মার্চ ২০২৫ প্রতিদিন
    গুণমান পরীক্ষায় ডাহা ফেল দুই জীবনদায়ী ওষুধ, নজরে সংস্থা

    স্টাফ রিপোর্টার: গুণমান পরীক্ষায় পাস করতে পারল না আরও দুই ওষুধ। যেগুলো গুরুত্বপূর্ণ তো বটেই, জীবনদায়ীও। রক্তচাপ নিয়ন্ত্রণের টেলমা এইচ, জীবনদায়ী অ‌্যান্টিবায়োটিক অ‌্যামক্সিসিলিন পটাশিয়াম ক্লভুলানেট পরীক্ষায় ফেল করায় উদ্বিগ্ন চিকিৎসকরা। সূত্রের খবর, ল‌্যাবরেটরিতে পরীক্ষা করে দেখা গিয়েছে, দুই ওষুধেই ...

    ১৪ মার্চ ২০২৫ প্রতিদিন
    দোলের দিন সকাল সকাল মেট্রোয় গন্তব্যে পৌঁছনোর প্ল্যান? সময়সূচি জানলে হতাশ হবেন

    নব্যেন্দু হাজরা: বেলা বাড়লেই পথেঘাটে রঙ খেলায় মাতবেন সকলে। দাপট। তাই সাতসকালে গন্তব্যে পৌঁছনোর প্ল্য়ান করেছেন? তাহলে আপনার জন্য রয়েছে দুঃসংবাদ। দোলের দিন সকালে পাবেন না মেট্রো। পরিষেবা শুরু হবে ২ টোরও পর। তবে দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটের শেষ মেট্রোর ...

    ১৪ মার্চ ২০২৫ প্রতিদিন
    ‘উৎসবে বাধা দিলে উলটো করে ঝোলানো উচিত’, ফের বেলাগাম দিলীপ, খোঁচা কুণালের

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোনাঝুরিতে দোলে নিষেধাজ্ঞা নিয়ে বনদপ্তরকে বেনজির তোপ দিলীপ ঘোষের। প্রাক্তন বিজেপি সাংসদ বললেন, “রং খেলাতেও আপত্তি কীসের? উৎসবে বাধা দিলে উলটো করে ঝোলানো উচিত।” পালটা দিয়েছেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বললেন, “শান্তিনিকেতনেও ...

    ১৪ মার্চ ২০২৫ প্রতিদিন
    ক্যাম্পাস যেন দ্রোহের ক্যানভাস! দোলের সকালে আবিরেই প্রতিবাদ যাদবপুরের আন্দোলনকারীদের

    রমেন দাস: ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে এখন উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। প্রতিদিনই অশান্তি, স্লোগান, পালটা স্লোগানের খবর প্রকাশ্যে আসছে। এসবের মাঝে দোলের সকালে এক অন্য ছবি দেখা গেল ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানে। আবিরে সেজে উঠেছে ক্যাম্পাস। যাদবপুরের আন্দোলনকারী পড়ুয়াদের কাছে আবিরই ...

    ১৪ মার্চ ২০২৫ প্রতিদিন
    দক্ষিণে দাবদাহ, উত্তরে দোলের আনন্দ ভেস্তে দেবে বৃষ্টি?

    নিরুফা খাতুন: আজ দোল উৎসব। রং খেলা, খাওয়াদাওয়া সবমিলিয়ে দিনভর দেদার প্ল্যান রয়েছে সকলেরই। এদিকে সকাল থেকেই মুখভার তিলোত্তমার আকাশের। স্বাভাবিকভাবেই সকলের মনে ভয়, বৃষ্টি ভেস্তে দেবে না তো গোটা দিনের পরিকল্পনা? হাওয়া অফিস সূত্রে খবর, এদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির ...

    ১৪ মার্চ ২০২৫ প্রতিদিন
    সোনাঝুরিতে নেই নিষেধাজ্ঞা, বসন্ত উৎসবে মাতোয়ারা স্থানীয় ও পর্যটকরা

    দেব গোস্বামী, বীরভূম: নেই নিষেধাজ্ঞা। দোলের সকালে সোনাঝুরিতে রং খেলতে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। উৎসবের আমেজে স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকরা। নিরাপত্তায় মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ।রবিবার বনদপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে পরিবেশ, জঙ্গলের ক্ষতি, বন্যপ্রাণীদের কথা ভেবে ...

    ১৪ মার্চ ২০২৫ প্রতিদিন
    জাল পাসপোর্ট কাণ্ডের চার্জশিট পেশ, অভিযুক্তদের মধ্যে ১২০ জন বাংলাদেশি

    অর্ণব আইচ ও নিরুফা খাতুন: জাল পাসপোর্ট কাণ্ডে বৃহস্পতিবার চার্জশিট জমা দিল লালবাজারের গোয়েন্দা দপ্তর। ১৩০ পাতার চার্জশিটে বলা হয়েছে, অভিযুক্ত ১৩০ জনের মধ্যে ১২০ জনই বাংলাদেশি। তাঁদের সকলকেই পলাতক বলে উল্লেখ করা হয়েছে। বাকি ১০ জনকে গ্রেপ্তার করে ...

    ১৪ মার্চ ২০২৫ প্রতিদিন
    ৬ দশক আগে বাতিল আইনে মতুয়া উৎসব! হাই কোর্টের অনুমতি খারিজে বিপাকে মমতাবালার অনুগামীরা

    গোবিন্দ রায়: ৬ দশক আগে বাতিল হয়েছে আইন। তারপরেও সেই আইন দেখিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের অনুগামী মতুয়াদের অনুষ্ঠানের অনুমতি দিয়ে দিয়েছিল জেলা পরিষদ। বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হতেই বাতিল হল সেই অনুমতি। নতুন করে আবেদন করতে নির্দেশ ...

    ১৪ মার্চ ২০২৫ প্রতিদিন
    দোল পূর্ণিমায় ‘ফেস্টিভ মুডে’ রেল! হাওড়া-শিয়ালদহ ডিভিশনে বাতিল শতাধিক ট্রেন

    সুব্রত বিশ্বাস: শুক্রবার দোল উৎসব। রঙের উৎসবে ‘ফেস্টিভ মুডে’ রেল! হাওড়া-শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে বহু ট্রেন! বিজ্ঞপ্তি প্রকাশ করে একথা জানিয়েছে পূর্ব রেল। দুই ডিভিশনে প্রায় সারাদিন শতাধিক ট্রেন বাতিল থাকবে। দোল উৎসব জাতীয় ছুটি থাকায় যাত্রীদের চাপ কম ...

    ১৪ মার্চ ২০২৫ প্রতিদিন
    শাহজাহানের ৩টি গাড়ি নিলামের আর্জিতে আদালতে ইডি, আরও বিপাকে সন্দেশখালির ‘বাদশা’

    অর্ণব আইচ: আরও বিপাকে সন্দেশখালির ‘বাদশা’। এবার শেখ শাহজাহানের (Sheikh Shahjahan) বাজেয়াপ্ত তিনটি গাড়ি নিলামের পথে ইডি। আদালতে আবেদন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। আগামী ১৯ মার্চ মামলার শুনানির সম্ভাবনা।গাড়িগুলি সরবেড়িয়ার গোডাউন থেকে বাজেয়াপ্ত করা হয়। একটি গাড়ির রেজিস্ট্রেশন শাহজাহানের নামে। অপরটি ...

    ১৪ মার্চ ২০২৫ প্রতিদিন
    যোগেশচন্দ্রের মামলায় দুই অধ্যক্ষকে তোপ রাজ্যের, ‘নিরাপত্তা প্রিন্সিপালের দায়িত্ব’, পর্যবেক্ষণ হাই কোর্টের

    গোবিন্দ রায়: নির্দেশ মেনে যোগেশচন্দ্র চৌধুরী কলেজের মামলায় কলকাতা হাই কোর্টে হাজিরা দিলেন চারু মার্কেট থানার ওসি। জানালেন, সবটাই কলেজের ভিতরে ঘটেছে। এদিকে অশান্তির দায় আইন ও ডে কলেজের অধ্যক্ষের কাঁধেই ঠেলল রাজ্য। সাফ জানানো হল, থানায় কোনও অভিযোগই ...

    ১৪ মার্চ ২০২৫ প্রতিদিন
    দুরারোগ্য ব্যাধিকে থোড়াই কেয়ার! পলাশের প্রেমে ভিড় বেলুড়ের ESI যক্ষ্মা হাসপাতালে

    স্টাফ রিপোর্টার: দুরারোগ্য ব্যাধিকে থোড়াই কেয়ার! পলাশের প্রেমে ভিড় বাড়ছে বেলুড় ইএসআই যক্ষ্মা হাসপাতাল চত্বরে। হাসপাতালের বিধিনিষেধ উপেক্ষা করে পিকনিকের মেজাজে সকাল থেকে সন্ধে পর্যন্ত সময় কাটাচ্ছেন বহু মানুষ। যক্ষ্মা হাসপাতালের মধ্যে এই ভিড়কে রীতিমতো আতঙ্কের বলে জানিয়েছেন ওই ...

    ১৪ মার্চ ২০২৫ প্রতিদিন
    চার বছর আগে আবেদন, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যাচ্ছে সমনামের অন্য মহিলার অ্যাকাউন্টে! হইচই ঘাটালে

    শ্রীকান্ত পাত্র, ঘাটাল: লক্ষ্মী ভাণ্ডারে গোলযোগ! নিজের কাগজপত্র দিয়ে সরকারের সবচেয়ে জনপ্রিয় প্রকল্পে আবেদন করেছিলেন। কিন্তু চার বছর কেটে গেলেও টাকা পাচ্ছেন না! দীর্ঘদিন সরকারি দপ্তরে ছোটাছুটির পর জানতে পারলেন, তাঁর লক্ষ্মী ভাণ্ডারের আবেদন চার বছর আগেই গৃহীত হয়েছে। ...

    ১৪ মার্চ ২০২৫ প্রতিদিন
    যাদবপুরের গবেষকের আবিষ্কারে জয়জয়কার, দোলের আগে বাজারে ভেষজ আবিরের চাহিদা তুঙ্গে

    দেবব্রত মণ্ডল, বারুইপুর: বেশ কয়েকবছর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রাসায়ন বিভাগের গবেষণাগারে তৈরি হয়েছিল ফুলের নির্যাস দিয়ে ভেষজ আবির। এবারের দোলেও সেই আবিরের চাহিদা তুঙ্গে। আর তারপর থেকেই এই আবির মানুষের মন জয় করতে শুরু করেছে। এবারেও চাহিদা তুঙ্গে এই ...

    ১৪ মার্চ ২০২৫ প্রতিদিন
    সোদপুরে এটিএমের ভিতরে নিরাপত্তারক্ষীর জন্মদিন পালন তৃণমূল নেতার! ভিডিও ঘিরে বিতর্ক

    অর্ণব দাস, বারাকপুর: সোদপুরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে নিরাপত্তারক্ষীর জন্মদিন পালন। একাধিক লোক নিয়ে এটিএমে প্রবেশ। করা হল ভিডিও। যা সোশাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। ঘটনায় নাম জড়িয়েছে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের নাম। যার পরই এটিএমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু ...

    ১৪ মার্চ ২০২৫ প্রতিদিন
    ঠিক যেন ঘরের মেয়ে! হুগলিতে দোলে মাতলেন রচনা, রমজানে উপহার দিলেন শাড়ি

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাত পোহালেই দোল। রং-আবিরে মেতে উঠবে সকলে। তার আগেই নিজের লোকসভা কেন্দ্রের বাসিন্দাদের সঙ্গে রঙের উৎসবে মাতলেন সাংসদ রচনা বন্দ্য়োপাধ্যায়। ঘরের মেয়ের মতো মিশে গেলেন কচি কাঁচাদের ভিড়ে। সম্প্রীতির বার্তা দিয়ে রমজান মাসে এলাকার বাসিন্দাদের ...

    ১৪ মার্চ ২০২৫ প্রতিদিন
    শুনতে সমস্যা? অভিষেকের উদ্যোগে এবার ‘সেবাশ্রয়’ শিবিরে মিলবে উন্নতমানের শ্রুতিযন্ত্র

    ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: জনসেবা ও স্বাস্থ্য পরিষেবা আরও বাড়ানোর লক্ষ্যে বছরের শুরুতে নিজের সংসদীয় এলাকায় বিশেষ শিবির চালু করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের সাতটি বিধানসভা কেন্দ্রে এই শিবির চলছে। আমজনতা এই শিবিরগুলি থেকে বিনামূল্যে চিকিৎসা পেয়ে ...

    ১৪ মার্চ ২০২৫ প্রতিদিন
    বিয়ের প্রস্তাবে নারাজ মা, ‘পথের কাঁটা’ সরাতে দুধের শিশুকে খুন মহিলার প্রেমিকের!

    মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: দেড় বছরের শিশু থাকায় প্রেমিকের বিয়ের প্রস্তাবে সাড়া দিচ্ছিলেন না মহিলা। তাই পথের কাঁটা সরাতে ওই দেড় বছরের শিশুকে খুন করল অভিযুক্ত। শিশুর মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে। ঘটনাটি ঘটে হাওড়ার উলুবেড়িয়া থানার ...

    ১৪ মার্চ ২০২৫ প্রতিদিন
    ক্যাম্পাসে নিরাপত্তার দাবি, মাটিগাড়া থানায় উত্তরবঙ্গ মেডিক্যালের ডিন

    অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ঘেরাও হওয়ার পরেরদিন অর্থাৎ বৃহস্পতিবারও এলেন না ডিন অনুপম নাথ গুপ্তা। শারীরিক অসুস্থতার কারণে তিনি আসেননি বলে জানিয়ে দিয়েছে। যদিও ক্যাম্পাসের নিরাপত্তা বাড়ানোর দাবিতে তিনি মাটিগাড়া থানায় গিয়ে আইসির সঙ্গে কথা ...

    ১৪ মার্চ ২০২৫ প্রতিদিন
    ইস্তফাপত্রে লেখা ‘মুখ্যমন্ত্রীর নির্দেশ’! নতুন বিতর্কে পানিহাটির মলয় রায়

    অর্ণব দাস, বারাকপুর: পানিহাটি পুরসভার চেয়ারম্যানের পদত্যাগপত্রে ‘মুখ্যমন্ত্রীর নির্দেশ’ লেখা নিয়ে নতুন করে বিতর্কে জড়ালেন মলয় রায়। বৃহস্পতিবার এদিন নিজেই তিনি পদত্যাগপত্রে লেখা বয়ান প্রসঙ্গে মলয়বাবু মুখ খুলেছেন। তাঁর বক্তব্য, “আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ যে মিথ্যা, মন্ত্রী ফিরহাদ হাকিম ...

    ১৪ মার্চ ২০২৫ প্রতিদিন
    দড়ি-ট্রলি কিনে চারদিন আগেই প্রস্তুতি! ঘোলা হত্যাকাণ্ড সম্পূর্ণ ‘পরিকল্পিত’, দাবি পুলিশের

    অর্ণব দাস, বারাকপুর: ঘোলার ট্রলি কাণ্ডে ভাগরাম দিওয়াসিকে খুনের সময় একমাত্র কৃষ্ণপাল সিং নয়, তাঁর আত্মীয় করণ সিংও উপস্থিত ছিল। বুধবার মধ্য রাতে দুই ধৃতকে নিয়ে ঘটনাস্থল কলকাতার গিরিশ পার্কের মুক্তারাম বাবু স্ট্রিটের কৃষ্ণপালের বাড়িতে পুনর্নির্মাণে গিয়ে এমনটাই জানতে ...

    ১৪ মার্চ ২০২৫ প্রতিদিন
    উত্তেজক মন্তব্যের জের, হুমায়ুন কবীরকে শোকজ তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির

    মলয় কুণ্ডু:  সতর্ক করা সত্ত্বেও বারবার উত্তেজক মন্তব্য, দলের শৃঙ্খলারক্ষায় ঔদাসীন্য। এবার বিরোধী দলনেতার সঙ্গে ধর্ম সংক্রান্ত বাগযুদ্ধে জড়িয়ে ফের দলের শৃঙ্খলারক্ষা কমিটির শোকজের মুখে পড়লেন ভরতপুরের ‘বিতর্কিত’ বিধায়ক হুমায়ুন কবীর। বৃহস্পতিবার বিধানসভায় এনিয়ে একপ্রস্ত আলোচনা হয়। হুমায়ুনের বিরুদ্ধে ...

    ১৪ মার্চ ২০২৫ প্রতিদিন
    দোলের শহরে দেদার বিকোচ্ছে ‘শিবের জটা’, অলিতে-গলিতে দেখা মিলবে মহাদেবের!

    স্টাফ রিপোর্টার: মুড়ি মুড়কির মতো বিকোচ্ছে আগুন নেভানোর যন্ত্র। তবে তাতে মুছবে না কিছুই। বরং দোলের দিন লাল-সবুজ-হলুদ আবিরের আগুনে রং বেরোবে এক চাপে। একদিকে রং খেলার ‘ফায়ার এক্সটিংগুইশার’ অন‌্যদিকে শিবের জটা। প্রাক দোলের মহানগরে এই দুইই ‘হিট’ আইটেম।ফি বছর ...

    ১৩ মার্চ ২০২৫ প্রতিদিন
    মদ খেয়ে জলে নয়, দোলে কড়া পুলিশ, সতর্কতায় চলছে মাইকিং

    স্টাফ রিপোর্টার: দোল ও হোলিতে মদ্যপান করার পর জলাশয় নেমে স্নান নয়, দোলের আগে কড়া বার্তা লালবাজারের। শুক্র ও শনিবার কলকাতার অন্তত ৬৬টি ঘাটে কড়া নজরদারি পুলিশের। এ ছাড়াও পাড়ার পুকুর বা জলাশয়ে যাতে মদ্যপ অবস্থায় কেউ না নামেন, ...

    ১৩ মার্চ ২০২৫ প্রতিদিন
    GTA নিয়োগ দুর্নীতি মামলা থেকে বিচারপতি বিশ্বজিৎ বসুকে সরানোর আর্জি, হাই কোর্টে রাজ্য

    গোবিন্দ রায়: এবার জিটিএ নিয়োগ দুর্নীতি মামলা থেকে বিচারপতি বিশ্বজিৎ বসুকে সরানোর আর্জি রাজ্যের। ইতিমধ্যেই কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির কাছে এসংক্রান্ত আবেদন জানানো হয়েছে। যদিও এর আগে নিজেই এই মামলা থেকে সরতে চেয়েছিলেন বিচারপতি বসু।ঘটনার সূত্রপাত ফেব্রুয়ারিতে। জিটিএ ...

    ১৩ মার্চ ২০২৫ প্রতিদিন
    শুধু কোর কমিটি নয়, অভিষেকের মেগা বৈঠকে আমন্ত্রিত তৃণমূলের সবস্তরের নেতা

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ভূতুড়ে’ ভোটার তালিকা নিয়ে অভিষেকের বৈঠকে শুধু কোর কমিটির সদস্যরা নন, আমন্ত্রিত সাংসদ থেকে বিধায়ক, জেলা সভাপতি থেকে পুরসভার চেয়ারম্যান সকলেই। দলীয় সূত্রে খবর, ১৫ মার্চের ভারচুয়াল মেগা বৈঠকে উপস্থিত থাকবেন দলের রাজ্য কমিটির সদস্য, ...

    ১৩ মার্চ ২০২৫ প্রতিদিন
    শুভেন্দুকে ‘ঠুসে দেব’ মন্তব্য হুমায়ুনের, ফের উত্তাল বিধানসভা, পরপর তিনদিন ওয়াকআউট বিজেপির

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ‘চ্যাংদোলা’ মন্তব্যের পালটা দিয়ে দিয়েছেন হুমায়ুন কবীর (Humayun Kabir)। ভরতপুরের বিধায়কের সেই ‘ঠুসে দেব’ মন্তব্য ঘিরে বৃহস্পতিবার ফের উত্তাল হল বিধানসভা (West Bengal Assembly)। তর্কবিতর্কের মাঝেই ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। বিধানসভার ...

    ১৩ মার্চ ২০২৫ প্রতিদিন
  • প্রতিদিন | 14001-14100

News/খবর All News আনন্দবাজার এই সময় বর্তমান প্রতিদিন আজকাল ২৪ ঘন্টা দৈনিক স্টেটসম্যান আজ তক Telegraph Times of India Indian Express The Statesman

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy