নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: যানজট ক্রমবর্ধমান। তাই শিলিগুড়িতে শহরের কাছে কাওয়াখালিতে মহানন্দা নদীর উপর তৈরি হবে আরএকটি সেতু। এজন্য এশিয়ান হাইওয়ে সম্প্রসারণও করা হতে পারে। সোমবার প্রশাসনিক বৈঠকের পর একথা বলেন মেয়র গৌতম দেব। একইসঙ্গে তিনি বলেন, ১০নম্বর জাতীয় সড়ক ...
২২ এপ্রিল ২০২৫ বর্তমানসংবাদদাতা, শিলিগুড়ি: অবশেষে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপারস্পেশালিটি ব্লকে ইউরোলজি বিভাগের ইন্ডোর পরিষেবা চালু হল। সোমবার বিকেলের পর পুরনো বিল্ডিং থেকে রোগীদের সুপার স্পেশালিটি ব্লকে নতুন ইন্ডোর বিভাগে নিয়ে যাওয়া শুরু হয়। তবে, ইন্ডোর পরিষেবা চালু হলেও নানা অব্যবস্থার ...
২২ এপ্রিল ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: অল্প জমিতে অধিক উৎপাদনের পথ দেখাতে নয়া পরিকল্পনা উত্তর দিনাজপুর জেলা উদ্যানপালন দপ্তরের। জেলার কৃষকদের আরও বেশি করে সব্জি চাষে পথ দেখাতে উন্নতমানের বীজ সরবরাহের উদ্যোগ শুরু হতে চলেছে। সেই বীজ খেতে ফলালে অল্প জমিতে অধিক ...
২২ এপ্রিল ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: বাড়িতে ঢুকে গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগে যুবককে আটকে রেখে বেধড়ক মারধর করা হয় সোমবার। পুড়িয়ে দেওয়া হয় অভিযুক্তের বাইক। বিকেলে ঘটনাটি ঘটে বড়ুয়া পঞ্চায়েতের সীজগ্রাম এলাকায়। রায়গঞ্জ থানার পুলিস অভিযুক্তকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আইসি বিশ্বাশ্রয় ...
২২ এপ্রিল ২০২৫ বর্তমানসংবাদদাতা, শিলিগুড়ি: কয়েক বছর ধরে ওষুধের দোকান বেড়েই চলেছে। করোনা সংক্রমণ কালের পর থেকে পাড়ায় পাড়ায় ওষুধের দোকান করার প্রবণতা ব্যাপকভাবে দেখা দিয়েছে। ওষুধের দোকান বাড়লেও ওষুধের গুণগতমান যাচাইয়ের জন্য দার্জিলিং জেলায় ড্রাগ কন্ট্রোল ইনস্পেক্টরের সংখ্যা কিন্তু বাড়েনি। জেলায় কয়েক ...
২২ এপ্রিল ২০২৫ বর্তমানসুব্রত ধর, শিলিগুড়ি: এবার রিকশ, ঠেলা, গোরু, মোষ ও ঘোড়ার গাড়ি, ট্রাক্টর এবং ই-রিকশর জন্য লাগু রেজিস্ট্রেশন বা নিবন্ধীকরণ ফি। যা বার্ষিক ১৫ থেকে ৩০০ টাকার মধ্যে। ১৯৭৩ সালের আইনকে সামনে রেখে এমন সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস শাসিত আঠারোখাই গ্রাম ...
২২ এপ্রিল ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: পাম্প হাউসের ভালভ বিকল! তাই আগামীকাল, বুধবার শিলিগুড়ি শহরের ১১টি ওয়ার্ডে পানীয় জল সরবরাহ ব্যাহত হতে পারে। সোমবার প্রশাসনিক বৈঠকের পর এমন আশঙ্কা প্রকাশ করেন মেয়র গৌতম দেব। পাশাপাশি তিনি জানান, ৫১১ কোটি টাকার মেগ জল ...
২২ এপ্রিল ২০২৫ বর্তমানব্রতীন দাস, জলপাইগুড়ি: দুয়ারে দাঁতাল। উঠোনে বাইসন। রাস্তায় গন্ডার! লোকালয়ে বন্যপ্রাণীর হামলার আশঙ্কায় কার্যত তটস্থ জলপাইগুড়ির বাসিন্দারা। বুনোদের জঙ্গলে আটকে রাখতে কার্যত হিমশিম খাচ্ছে বনদপ্তর। গত চারদিনে জলপাইগুড়ির বিভিন্ন এলাকায় বন্যপ্রাণীর হামলার পাঁচটি বড় ঘটনা ঘটেছে। এর জেরে মৃত্যুর পাশাপাশি ...
২২ এপ্রিল ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: পুরুলিয়া শহরে অবর্জনা সাফাই নিয়ে সৃষ্টি হওয়া অচলাবস্থা অব্যাহত। কয়েক মাস বেতন না পেয়ে ধর্মঘটের ডাক দিয়েছিলেন পুরুলিয়া শহরের সাফাই কর্মীরা। গত বুধবার থেকে শুরু হওয়া সাফাই কর্মীদের সেই কর্মবিরতি এ নিয়ে ছ’ দিনে পড়ল। শহরের ...
২২ এপ্রিল ২০২৫ বর্তমানসোমেন পাল, গঙ্গারামপুর: বহিরাগত দুষ্কৃতীদের এনে কোটি কোটি টাকা খরচ করে অশান্তি পাকানোর ছক আগেই ফাঁস হয়েছে। মুর্শিদাবাদের ধাঁচে যাতে গোলমাল পাকিয়ে দুর্বৃত্তরা পরিস্থিতি ঘোরালো না করতে পারে, তার জন্য অত্যন্ত সক্রিয় ভূমিকা নিয়েছে হরিরামপুর পুলিস। শনিবার মিছিলের নামে ঝামেলা ...
২২ এপ্রিল ২০২৫ বর্তমানসংবাদদাতা, পতিরাম: বালুরঘাটে বিজেপির আন্দোলনে পুলিস-বিজেপি কর্মীদের খণ্ডযুদ্ধে এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিস। পুলিসকে আক্রমণ ও নানা অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের বিরুদ্ধে আইনানুগ মামলা শুরু করেছে পুলিস। এবার পাল্টা পুলিসের বিরুদ্ধে জাতীয় এসসি, এসটি কমিশনের চেয়ারপার্সন, ...
২২ এপ্রিল ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, মালদহ: পঞ্চায়েতের কাজে অনিয়মের অভিযোগের অন্ত নেই। বদনাম ঘোচাতে এবং কাজে স্বচ্ছতা আনার লক্ষ্যে রাজ্য চালু করেছে সহজ সরল পোর্টাল। আর্থিক হিসেবনিকেশের কাজে গতি আনতে এপ্রিলের শেষেই চালু হবে সেই পরিষেবা। এতদিন যে সমস্ত পোর্টালে গ্রাম পঞ্চায়েত, ...
২২ এপ্রিল ২০২৫ বর্তমানসংবাদদাতা, চাঁচল: এক ব্যক্তিকে প্রকাশ্য দিবালোকে খুনের মামলায় সোমবার ১৬ জনকে দোষী সাব্যস্ত করল চাঁচল মহকুমা আদালত। সকলেই মৃতের প্রতিবেশী। আজ, মঙ্গলবার সাজা ঘোষণা হবে বলে আদালত সূত্রে খবর।পুলিস সূত্রে জানা গিয়েছে, ২০১৬ সালের মার্চ মাসে হরিশ্চন্দ্রপুর থানার আঙ্গারমুনি ...
২২ এপ্রিল ২০২৫ বর্তমানসংবাদদাতা, মানিকচক: রতুয়া-২ পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতির বিরুদ্ধে জেলা ও ব্লক প্রশাসনের কাছে অভিযোগ জানালেন দলের কর্মাধ্যক্ষরা। সভাপতি আমিরুদ্দিনের বিরুদ্ধে উন্নয়নমূলক কাজে বাধা দেওয়া, প্রতিটি জায়গায় সরকারি কর্মচারী ও সদস্যদের হেনস্তা, নিয়মিত পঞ্চায়েত সমিতিতে না আসা সহ বহু অনিয়মের ...
২২ এপ্রিল ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, হাওড়া: ডোমজুড়ের রাজাপুরে একটি রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের প্রায় ২০টি ইঞ্জিন। স্থানীয়রা জানিয়েছেন, আজ, সোমবার দুপুর আড়াইটা নাগাদ ওই কারখানা থেকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপরই দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়ে ...
২২ এপ্রিল ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিল সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে দ্রুত শুনানি চেয়ে আবেদন করা হয়। এই মামলার একাংশের তরফে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে জানানো হয়, ...
২১ এপ্রিল ২০২৫ বর্তমানসংবাদদাতা, খড়্গপুর: পড়াশোনার চাপ! নাকি অন্য কারণ, খড়্গপুর আইআইটিতে পড়ুয়ার আত্মহত্যার ঘটনায় উঠছে প্রশ্ন। ফের জনপ্রিয় এই শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়ার আত্মঘাতী হওয়ার খবরে শোরগোল পড়ে গিয়েছে। গতকাল, রবিবার রাতে খড়্গপুর আইআইটির হস্টেল থেকে এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করে ...
২১ এপ্রিল ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ফের দুর্ঘটনা জলপাইগুড়ির গোশালা মোড়ে। শহর লাগোয়া ব্যস্ততম ওই এলাকা রীতিমতো ব্ল্যাক স্পট হয়ে উঠেছে। গতকাল, রবিবারই গোশালা মোড়ে গাড়ির সঙ্গে সংঘর্ষে এক টোটো চালকের মৃত্যু হয়। আর আজ, সোমবার সকালে লরির সঙ্গে মোটর বাইকের সংঘর্ষে ...
২১ এপ্রিল ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: গভীর রাতে পাথুরিয়াঘাটা স্ট্রিটে এক বহুতলের চারতলায় থাকা গোডাউনে আগুন লাগে। গতকাল, রবিবার গভীর রাতে ঘটে সেই অগ্নিকাণ্ডের ঘটনাটি। আচমকাই ওই গোডাউনে আগুন লাগে। গোডাউনটি কাপড়ের হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পুলিস সূত্রে খবর, ওই কাপড়ের ...
২১ এপ্রিল ২০২৫ বর্তমানশ্যামলেন্দু গোস্বামী, বারাসত: সেই কোথায় আফ্রিকার কঙ্গো। সেখানে গিয়ে বন্দুক হাতে লড়াই করেছেন। বলার মতো বীরত্ব দেখিয়েছিলেন। জঙ্গিরা শহর দখল করতে আসছিল। বুক চিতিয়ে লড়াই করে তাদের আটকেও দিয়েছিলেন। দায়িত্ব ছিল অসহায় মানুষকে শান্তিতে বসবাস করার ব্যবস্থা করে দেওয়ার। ...
২১ এপ্রিল ২০২৫ বর্তমানসোহম কর, কলকাতা: নির্বাচনী রাজনীতিতে আক্ষরিক অর্থেই ‘শূন্য’ একটি দল। সেই দলের চারটি গণসংগঠনের ডাকে ব্রিগেড সমাবেশ। প্রস্তুতি শুরু হয়েছিল মাস তিনেক আগে। পাহাড় থেকে সাগর, কৃষকের উঠোন থেকে কারখানার গেটে নিবিড় প্রচার। যার ফলশ্রুতিতে রবিবার লাল ঝাণ্ডার ঢেউ ...
২১ এপ্রিল ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, হাওড়া: কোথাও জল নেই, কোথাও বসার জায়গার অভাব। কোথাও আবার ছাউনিটুকুও নেই। হাওড়ার গ্রামীণ এলাকায় বহু শ্মশানঘাট ও কবরস্থানের অবস্থা খুবই বেহাল। এনিয়ে গ্রামবাসীদের অভিযোগও বাড়ছিল। তাই এবার জেলাজুড়ে শ্মশান ও কবরস্থানগুলির হাল ফেরাতে উদ্যোগী জেলা হল ...
২১ এপ্রিল ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের (পশ্চিমবঙ্গ) আহ্বানে উত্তরপাড়ার একটি ক্লাবের জন্য খেলার পরিকাঠামো তৈরি করে দিচ্ছে পুরসভা। সম্প্রতি উত্তরপাড়ার ওই ক্লাবটির জুনিয়র টিমকে আইএফএ লিগ খেলার অনুমতি দিয়েছে অ্যাসোসিয়েশন। তারপরেই উত্তরপাড়া পুরসভার তরফে ক্লাবের খেলার মাঠ তৈরির উদ্যোগ ...
২১ এপ্রিল ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: গত ফেব্রুয়ারিতে এক খুনের ঘটনায় একজন অভিযুক্তকে মুম্বই থেকে গ্রেপ্তার করে আনল ডানকুনি থানার পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতের নাম মহম্মদ সিরাজুদ্দিন। সম্প্রতি তাকে ধরতে বিশেষ টিম মুম্বই যায়। খুনের ঘটনার পরপরই সিরাজুদ্দিন গা ঢাকা দেয় সেখানে। ...
২১ এপ্রিল ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: নিজের সংসদীয় এলাকার নাগরিকদের জন্য বিরাট আয়তন স্বাস্থ্য পরীক্ষা শিবির করলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। রবিবার চুঁচুড়ার সূর্য সেন মেমোরিয়াল স্কুলের মাঠে ওই স্বাস্থ্য শিবির হয়। সেখানে এদিন স্বাস্থ্য পরীক্ষা করাতে ভিড় উপচে পড়েছিল। একাধিক বিভাগের চিকিৎসার ...
২১ এপ্রিল ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, হাওড়া: শহরকে পরিচ্ছন্ন রাখতে এবার স্টার্ট-আপ সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে হাওড়া পুরসভা। শহরের দু’টি জায়গায় ডাস্টবিন বসানো ও সেখান থেকে দিনে কয়েকবার আবর্জনা সংগ্রহের কাজ করবে একটি সংস্থা। ‘পাইলট প্রজেক্ট’ হিসেবে এই কাজ শুরু হচ্ছে। পরবর্তী ...
২১ এপ্রিল ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, হাওড়া: ডুমুরজলা স্টেডিয়াম সংলগ্ন রিং রোডের পাশে ছোট একটা স্টল। সেখানে আখের রস বিক্রি করেন এক তরুণী। এ কাজ করে তিনি নিজের বি টেক পড়াশোনার খরচ জোগাড় করছেন। উচ্চশিক্ষা করলেও চাকরি তাঁর লক্ষ্য নয়। তিনি মুখ্যমন্ত্রী মমতা ...
২১ এপ্রিল ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, হাওড়া: বেলগাছিয়া ভাগাড় বন্ধ। ফলে বালি পুরসভার লিলুয়ার ছ’টি ওয়ার্ডের আবর্জনা ফেলা হচ্ছে চাঁদমারি ডাম্পিং গ্রাউন্ডে। এর পাশাপাশি বালি ও বেলুড় ছাড়াও সংলগ্ন আটটি পঞ্চায়েতের রোজকার আবর্জনা পড়ছে চাঁদমারিতে। বেলগাছিয়ায় ভয়াবহ ভূমিধসের ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার ...
২১ এপ্রিল ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বারাসত: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে স্বরূপনগরের তরণীপুরের কাঠের ব্রিজ। সেটির মাঝে বড় বড় ফাটল তৈরি হয়েছে। ফলে যে কোনও সময় বড়সড় বিপত্তি ঘটে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে, দ্রুত ব্রিজটি কংক্রিটের ...
২১ এপ্রিল ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ক্যানিংয়ের মাতৃমা হাসপাতালে ব্যবহৃত জলের অপসারণ ইউনিট তৈরি করতে নির্মাণ কাজ শুরু হয়েছে। এই প্রকল্পকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। জায়গাটি স্বাস্থ্যদপ্তরের। ফলে তাদের অনুমতি না নিয়ে কোনওরকম নির্মাণ কাজ করা যায় না। অভিযোগ, সেসবের ...
২১ এপ্রিল ২০২৫ বর্তমানসংবাদদাতা, বারুইপুর: মথুরাপুর গ্রামীণ হাসপাতালকে মহকুমা হাসপাতালে উন্নীত করার তোড়জোড় শুরু হয়েছে। এজন্য উদ্যোগ নিয়েছেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার। পূর্তদপ্তর থেকে ইতিমধ্যেই সমীক্ষার কাজও হয়েছে। এই প্রসঙ্গে সাংসদ বাপি হালদার বলেন, দীর্ঘদিন ধরে মানুষের দাবি ছিল, এই ...
২১ এপ্রিল ২০২৫ বর্তমানসংবাদদাতা, কাকদ্বীপ: গ্রামের আশপাশের পরিবেশ বদলেছে। কিন্তু নিজেদের গ্রামের মাটির রাস্তা বেহাল। বর্ষার আগে স্থানীয়দের মধ্যে শুরু হয়েছে আতঙ্ক। এবার একজোট হয়ে ইট অথবা ঢালাই রাস্তার দাবি তুললেন নামখানার দেবনগর উত্তরপাড়ার গ্রামের বাসিন্দার। এই গ্রামের মাঝ দিয়ে চলে গিয়েছে ...
২১ এপ্রিল ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বারাসত: ভুয়ো ভোটার ধরতে কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে অ্যাপের মাধ্যমে তথ্য সংগ্রহের কাজ করার নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশের পরই বারাসত সাংগঠনিক জেলা তৃণমূল ‘দিদির দূত’ অ্যাপের মাধ্যমে এই কাজ চালু করেছে। এবার হাবড়া ...
২১ এপ্রিল ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বরানগর: বহুতলগুলিকে দ্রুত ‘অকুপেন্সি সার্টিফিকেট’ দিয়ে আয় বাড়াতে চাইছে দক্ষিণ দমদম পুরসভা। সে কারণে মাস খানেক আগে পুরসভার সিআইসি বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। তারপর পুর এলাকাকে দু’ভাগে বিভক্ত করে দুই আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু কিছুদিনের ...
২১ এপ্রিল ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: ধাপায় কলকাতা পুরসভার নতুন গ্যারাজে লুটের চেষ্টায় চারজনকে গ্রেপ্তার করল প্রগতি ময়দান থানার পুলিস। অভিযুক্তরা হলেন বিশু ঘোষ, বিকি ঈশ্বর, রবি রায় ওরফে দেবা ও কৃষ্ণ অধিকারী। তাঁরা প্রত্যেকেই স্থানীয় রাজারঘাট নতুনপাড়ার বাসিন্দা। এদিকে, এই ঘটনার ...
২১ এপ্রিল ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বর্ধমান: ২০২৬ সালে বিধানসভা নির্বাচনের বৈতরণী পার হতে বিজেপি’র মূল অস্ত্র করেছে হিন্দুত্বকে। গেরুয়া ধ্বজা তুলে তারা এগিয়ে যেতে চাইছে। কিন্তু রাজ্যের প্রায় ১০ হাজার হিন্দু সংখ্যাগরিষ্ঠ বুথেই বিজেপি এখনও কমিটি গঠন করতে পারেনি। সব থেকে খারাপ ...
২১ এপ্রিল ২০২৫ বর্তমানসংবাদদাতা, বিষ্ণুপুর: এই প্রথম দৃষ্টিহীনদের ফুটবল খেলা দেখতে রবিবার বিষ্ণুপুর স্টেডিয়ামে উপচে পড়ল ভিড়। এদিনের প্রতিযোগিতায় কলকাতা, দার্জিলিং, কোচবিহার ও পূর্ব মেদিনীপুর এই চারটি দল অংশ নেয়। ফাইনালে বিজয়ী এবং বিজিত দলকে ট্রফি এবং আর্থিক পুরস্কার দেওয়া হয়। দৃষ্টিহীনদের ...
২১ এপ্রিল ২০২৫ বর্তমানসংবাদদাতা, রঘুনাথপুর: নিতুড়িয়ায় অভিনব প্রতারণায় প্রায় আড়াই লক্ষ টাকা খোয়ালেন এক মহিলা। ব্যাঙ্ককর্মীর পরিচয় দিয়ে তাঁর অ্যাকাউন্ট থেকে ২লক্ষ ৪৫হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। অভিনব কায়দায় প্রথমে তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া ও ফেরানোর ভুয়ো মেসেজ আসে। এভাবে ...
২১ এপ্রিল ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ঝাড়গ্রামের মালাবতী জঙ্গলের ভিতর আছে নীল জলের হ্রদ। রয়েছে মাটি ভেদ করে উঠে আসা জলের প্রস্রবণ। জঙ্গল লাগোয়া গ্ৰামের বাসিন্দারা বলেন ‘বনচিড়িয়ার ঝরন’। দলমা পাহাড়ের হাতির পাল চুপিসারে ঝর্ণার জল খেতে আসে। বিনপুর-২ ব্লকের কাকো গ্ৰাম পঞ্চায়েত ...
২১ এপ্রিল ২০২৫ বর্তমানসংবাদদাতা, নবদ্বীপ: নির্বিচারে বৃক্ষ নিধনে উন্নয়ন পরিকাঠামোও গভীর সঙ্কটে। গ্রামের মূল রাস্তাটি ধসে পড়ার অপেক্ষায়। রাস্তার ধার থেকে গাছ কেটে নেওয়ার ফলে মাটি আলগা হয়ে গিয়েছে। বিপজ্জনক অবস্থায় ঝুলছে নবদ্বীপের ফরেস্টডাঙা গ্রামে যাওয়ার মূল রাস্তাটি। যেকোন মুহূর্তে ধস নেমে ...
২১ এপ্রিল ২০২৫ বর্তমানসংবাদদাতা, ঘাটাল: বুধবার রাতে খুন হয়েছিলেন চন্দ্রকোণা থানার চাতলাবাঁধির ইয়াসিন গায়েন (২২)। ঘটনার দু’ দিন পরে জানা গেল পরকীয়া সম্পর্কের জেরেই তিনি খুন হয়েছিলেন। প্রেমিকা ও তার স্বামী মিলেই বুধবার রাতে ইয়াসিনকে খুন করেছিল বলে পুলিস প্রাথমিক তদন্তে জানতে ...
২১ এপ্রিল ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, মালদহ: মুর্শিদাবাদের ধুলিয়ানের পরিস্থিতি আপাতত স্থিতিশীল। তাই রবিবার গঙ্গা পেরিয়ে নিজের বাড়িতে ফিরলেন সুখদেব, চন্দনা সহ অনেকেই। সাতটি পরিবারের কারও মুখে বাড়িতে ফেরার উচ্ছ্বাস। আবার কয়েকজনের চোখমুখে কিছুটা আতঙ্ক। কিছু মানুষ এখনও রয়ে গিয়েছেন পারলালপুর হাইস্কুলে। শীঘ্রই ...
২১ এপ্রিল ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: মুখ্যমন্ত্রীর জনমুখী কৃষকবন্ধু প্রকল্পে নজর পড়েছে অসাধু ব্যক্তিদের। উপভোক্তাকে সরকারি টাকা পাইয়ে দেওয়ার নামে ‘তোলা’ আদায় করা হচ্ছে। চাষিকে দেওয়া কৃষকবন্ধুর আর্থিক সহায়তা এবং চাষির পরিবারকে দেওয়া কৃষকবন্ধুর মৃত্যুকালীন সহায়তা এই দুই ক্ষেত্রকেই টার্গেট করা হচ্ছে। ...
২১ এপ্রিল ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, রানাঘাট: ফের বেআব্রু বিজেপির অন্দরমহল। দলের জেলা সভাপতির বিরুদ্ধে পোস্টার পড়ল জেলা বিজেপির কার্যালয়েই! সভাপতি পদের অন্যতম দাবিদার ছিলেন ওই মহিলা। রবিবার রাতেই জেলা সভাপতি হিসেবে তাঁর নামে সিলমোহর পড়ে। সেই অপর্ণা নন্দীর বিরুদ্ধে পোস্টারে সরাসরি কুরুচিকর ...
২১ এপ্রিল ২০২৫ বর্তমানসংবাদদাতা, কাঁথি: আর ন’ দিন। তারপরই দীঘায় জগন্নাথধামের মেগা উদ্বোধন। এক বিরল মুহূর্তের সাক্ষী হতে চলেছে সৈকত শহর। বিপুল কর্মযজ্ঞ চলছে সেখানে। চলছে চূড়ান্ত প্রস্তুতি। সর্বত্রই সাজ সাজ রব। ২৯ এপ্রিল হোম-যজ্ঞ হবে। ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ায় প্রাণপ্রতিষ্ঠা হবে ...
২১ এপ্রিল ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: ছাব্বিশের নির্বাচনের আগে একাধিক বড় প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, সোমবার পশ্চিম মেদিনীপুরের শালবনীতে একটি বিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। জিন্দাল গোষ্ঠী এই প্রকল্পে ১৬ হাজার কোটি টাকার বিনিয়োগ করছে। এই প্রকল্প ঘিরে আশাবাদী ...
২১ এপ্রিল ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: সপ্তাহ খানেক আগেই পুরুলিয়ায় দেখা গিয়েছিল অক্ষয় কুমারের হিট ছবি ‘স্পেশাল ২৬’-এর ঝলক। আয়কর দপ্তরের আধিকারিক সেজে পুরুলিয়ার কোটশিলার এক বিড়ি ব্যবসায়ীর বাড়িতে তল্লাশির নামে লুটপাট চালানোর অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় ঝাড়খণ্ড থেকে সাতজনকে গ্রেপ্তার করল ...
২১ এপ্রিল ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: সীমান্তে জমি কেনা ও বিএসএফকে জমি হস্তান্তরের কাজ জোরকদমে শুরু করেছে জেলা প্রশাসন। চলতি বছরের মধ্যেই সেই কাজের সিংহভাগটাই শেষ করা নিয়ে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। নতুন করে জেলা প্রশাসনের তরফ থেকে প্রায় ৪০ একর জমি ...
২১ এপ্রিল ২০২৫ বর্তমানসংবাদদাতা, কালনা: বিশ্বের সপ্তসিন্ধুর ষষ্ঠসিন্ধু জয়ে এশিয়ার প্রথম মহিলা সাঁতারু হিসাবে বাংলার জলকন্যা কালনার সায়নী দাসের নাম ইতিমধ্যেই ইতিহাসের পাতায়। ২২ এপ্রিল, মঙ্গলবার জয়ের মুকুট পড়ে সায়নী দেশে ফিরবেন। তাঁর ফেরার অপেক্ষায় সাঁতার শেখা পুকুর পাড়ের বাসিন্দা থেকে স্কুলের ...
২১ এপ্রিল ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: সরকারি পোর্টালে নাম তুলতে অনীহা ছিল ইটভাটার মালিকদের। প্রতি বছর নথি দিয়ে তবেই বৈধতার শংসাপত্র পেত ইটভাটা। তার জন্য জটিল প্রক্রিয়ার মাধ্যমে যেত হতো তাঁদের। এবার সেই প্রক্রিয়াকেই সহজ করতে চলেছে রাজ্য সরকার। সংশ্লিষ্ট পোর্টালে ইটভাটার ...
২১ এপ্রিল ২০২৫ বর্তমানসংবাদদাতা, বেলদা: পশ্চিম মেদিনীপুরের মোহনপুর ব্লকের নীলদা গ্রাম পঞ্চায়েতের স্বামীহারা দু’বারের গ্রাম পঞ্চায়েত প্রধান থাকেন জীর্ণ কুটিরে। গত ৮ মার্চ নারী দিবসের দিন ‘বর্তমান’ পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত হয়েছিল এই খবর। আর সেই খবরের জেরে ওই গ্রাম পঞ্চায়েত প্রধানের ...
২১ এপ্রিল ২০২৫ বর্তমানসংবাদদাতা, পুরাতন মালদহ: পুরাতন মালদহ ব্লকের থুকড়াবাড়ি অলচিকি হাইস্কুলে একজনও স্থায়ী শিক্ষক নেই। পড়ুয়াদের নিয়মিত ক্লাস নেন প্রাথমিক স্কুলের শিক্ষকেরা। শুধু তাই নয়, সংশ্লিষ্ট স্কুলে গ্রুপ ‘ডি’ থেকে শুরু করে অন্যান্য শিক্ষাকর্মীও নেই। সেজন্য ওই স্কুলের টিআইসিকে কার্যত বাধ্য ...
২১ এপ্রিল ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: বাড়িতে পাথর ছোঁড়ার প্রতিবাদ করে নেশাগ্রস্তের হাতে মার খেলেন এক গৃহবধূ ও তাঁর কলেজ পড়ুয়া মেয়ে। অভিযোগ, বাড়িতে ঢুকে মারধর করে এক নেশাগ্রস্ত। তাতেই গুরুতরভাবে জখম হন বধূ। ভর্তি রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে। কপালে আঘাত লেগেছে ...
২১ এপ্রিল ২০২৫ বর্তমানসংবাদদাতা, হবিবপুর: ব্লকের অধিকাংশ গ্রাম পঞ্চায়েত এলাকায় হাইমাস্ট লাইট খারাপ হয়ে পড়ে রয়েছে। দীর্ঘদিন ধরেই এই অবস্থা হলেও প্রশাসন সেগুলি নিয়ে এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ করেনি। বাতি না জ্বলায় সন্ধ্যার পর অন্ধকারে ছেয়ে যায় এলাকা। হবিবপুর ব্লকের কানতুর্কা, শ্রীরামপুর, ...
২১ এপ্রিল ২০২৫ বর্তমানসংবাদদাতা, গঙ্গারামপুর: গঙ্গারামপুর শহরে নার্সিং ট্রেনিংয়ের নামে টাকা তুলে গ্রেপ্তার পূর্ব মেদিনীপুরের তিন যুবক। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকদের নাম কৃষ্ণকান্ত মণ্ডল, অসীম কুমার জানা ও পবিত্র জানা। তিনজনের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ...
২১ এপ্রিল ২০২৫ বর্তমানসংবাদদাতা, ফালাকাটা: সরকারি প্রকল্পের মাধ্যমে পুকুর খনন ও সংস্কারের নাম করে অবৈধভাবে মাটি পাচারের অভিযোগ ফালাকাটায়। রবিবার স্থানীয় বাসিন্দারা ফালাকাটা পুরসভার বিরুদ্ধেই এই অভিযোগে সরব হয়েছেন। ক্ষিপ্ত বাসিন্দারা পুরসভার বোর্ড লাগানো মাটি বোঝাই ১০টি ট্রলি আটক করেন। পরে স্থানীয় ...
২১ এপ্রিল ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কোচবিহার: বর্ষা এলেই কোচবিহার শহরে জল জমে। এই সমস্যা নতুন নয়, দীর্ঘদিনের। আর এই জল জমার অন্যতম কারণ শহরের নিকাশি নালাগুলি জঞ্জালে আটকে থাকা। এবার থেকে কোচবিহার শহরের নিকাশি নালায় বাড়ি, দোকান বা কোনও ব্যবসায়ী প্রতিষ্ঠানের জঞ্জাল ...
২১ এপ্রিল ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: খাঁচা পাতা হলেও রবিবার রাত পর্যন্ত ধরা পড়েনি চিতাবাঘ। ফলে চরম আতঙ্কে রাত জাগছেন জলপাইগুড়ি সদর ব্লকের ভান্ডিগুড়ি চা বাগানের শ্রমিকরা। রবিবার বাগানে পাতা তোলার কাজ শুরুর আগে বাজি-পটকা ফাটানোর পাশাপাশি টিন পেটান শ্রমিকরা। যাতে বাগানে ...
২১ এপ্রিল ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাতির হানার খবরে আতঙ্ক ছিলই। তবে রবিবার সকালে একাধিক এলাকায় হাতির হানার ‘ভুয়ো’ খবর ছড়িয়ে পড়ায় শহরবাসীর মধ্যে আতঙ্ক আরও বেড়ে যায়। কোথাও বৈকণ্ঠপুর ডিভিশন আবার কোথাও কার্শিয়াং ডিভিশনে সকালে হাতির হানার একাধিক ...
২১ এপ্রিল ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শহর শিলিগুড়ির বাসিন্দাদের একাংশ বারবার সাইবার প্রতারকদের খপ্পরে পড়ছেন। খোয়াতে হচ্ছে লক্ষ লক্ষ টাকা। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের সাইবার ক্রাইম থানার তরফে বারবার সচেতনতামূলক প্রচার চালানো হলেও মানুষ যে সচেতন হচ্ছেন না, এই ঘটনাগুলি তার প্রমাণ। উদ্বিগ্ন ...
২১ এপ্রিল ২০২৫ বর্তমানমনসুর হাবিবুল্লাহ, দিনহাটা: দিনহাটার সংহতি ময়দানে স্টেডিয়াম নির্মাণ ঘিরে শুরু হয়েছে বিতর্ক। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে প্রায় ২ কোটি ৬৯ লক্ষ টাকা ব্যয়ে এই স্টেডিয়াম তৈরির কাজ শুরু হলেও ভূমিদপ্তরের অনুমতি না নেওয়ায় তা আপাতত বন্ধ করার নির্দেশ দিয়েছে ...
২১ এপ্রিল ২০২৫ বর্তমানসংবাদদাতা, ফালাকাটা: রবিবার ভোর ৫টা নাগাদ ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগানে খাঁচায় বন্দি হয় একটি চিতাবাঘ। বনদপ্তর জানিয়েছে, বাগানের দলমণি ডিভিশনের ৮ নম্বর সেকশনে খাঁচায় বন্দি হওয়া চিতাবাঘটি পূর্ণবয়স্ক, পুরুষ। স্থানীয়রাই প্রথম চিতাবাঘ বন্দি হওয়ার বিষয়টি দেখেন। পরে খবর ...
২১ এপ্রিল ২০২৫ বর্তমানসংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: চালু হয়নি পানীয় জল সরবরাহ প্রকল্প। তবে রাতের অন্ধকারে প্রকল্পের জল সেচের কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে পাম্প অপারেটরের বিরুদ্ধে। প্রতিবাদে রবিবার বিক্ষোভ দেখালেন বাসিন্দারা।হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের বরুই গ্রাম পঞ্চায়েতের চোপালডাঙ্গায় জল সরবরাহের দায়িত্বে থাকা দুই পাম্প অপারেটরের ...
২১ এপ্রিল ২০২৫ বর্তমানসন্দীপন দত্ত, মালদহ: দীর্ঘ অপেক্ষার অবসান। অবশেষে পূরণ হল মালদহবাসীর বহুদিনের স্বপ্ন। সল্টলেকে তৈরি হল মালদহ ভবন। জেলা পরিষদের এই অতিথি নিবাস তৈরি করতে খরচ হয়েছে আড়াই কোটি টাকা। রবিবার দুপুরে সল্টলেকের সেক্টর থ্রি-তে মালদহ ভবনের দ্বারোদঘাটন করেন জেলা ...
২১ এপ্রিল ২০২৫ বর্তমানসংবাদদাতা, মাথাভাঙা: রবিবার মাথাভাঙায় শেষ হল রাজবংশী ভাষা অ্যাকাডেমির অভিধান কর্মশালা। এদিন কর্মশালায় উপস্থিত ছিলেন কো- কনভেনর গিরিন্দ্রনাথ বর্মন। রাজবংশী ভাষা অ্যাকাডেমি সূত্রে জানা গিয়েছে, রাজবংশী ভাষায় অভিধান তৈরির জন্য জেলাজুড়ে মহকুমা ভিত্তিক কর্মশালা করা হচ্ছে। ইতিমধ্যে দিনহাটা মহকুমায় ...
২১ এপ্রিল ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ঢাকঢোল পিটিয়ে উদ্বোধন করা হলেও বন্ধ হয়ে গিয়েছে তিনবাত্তি বাসস্ট্যান্ড। প্রায় তিন মাস ধরে সংশ্লিষ্ট স্ট্যান্ড থেকে কোনও বাস নিয়ন্ত্রণ হচ্ছে না। লোকসান হওয়ায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমও বাস চালাচ্ছে না। ফলে শিলিগুড়ি শহরের যানজট সমস্যা ...
২১ এপ্রিল ২০২৫ বর্তমানসংবাদদাতা, মেখলিগঞ্জ: চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েতের দেবীকলোনি এলাকায় ১৬ কোটিরও বেশি টাকায় তৈরি পাকা সেতুর উদ্বোধন হল রবিবার। উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। সেতুটির নামকরণ করা হয়েছে বীর চিলা রায় সেতু। নবনির্মিত সেতুর উপর একটি অনুষ্ঠানের আয়োজন করা ...
২১ এপ্রিল ২০২৫ বর্তমানসংবাদদাতা, বিষ্ণুপুর: আজ, রবিবার বিকালে বিষ্ণুপুরের অবন্তিকা গ্রামে বাইকের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। পুলিস সূত্রে খবর, মৃতের নাম আকাশ বাউরি (২৫)। তাঁর বাড়ি বিষ্ণুপুর থানার অন্তর্গত ধরাপাঠ গ্রামে। পুলিস জানিয়েছে, এদিন বিকালে আকাশ এবং তাঁর ...
২১ এপ্রিল ২০২৫ বর্তমাননলহাটি, ২০ এপ্রিল: পুকুর থেকে উদ্ধার করা হল এক মহিলার পচাগলা দেহ। যার জেরে রবিবার সন্ধ্যায় উত্তেজনা ছড়াল নলহাটি থানার বাঁধখালা গ্রামে। মৃত মহিলা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে পরিবারের দাবি।পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম নমিতা দাস। বয়স ...
২১ এপ্রিল ২০২৫ বর্তমানজলপাইগুড়ি, নিজস্ব প্রতিনিধি: সাত সকালে জলপাইগুড়ির জয়পুর চা বাগানে জোড়া বাইসনের হামলা। যার জেরে মৃত্যু হল এক বৃদ্ধার। মৃতের নাম দেওমনি বড়াইক (৬২)। ঘটনায় মৃতের নাতি সহ আহত হয়েছেন আরও দুজন। তাঁদের জলপাইগুড়ি মেডিক্যালের সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা ...
২০ এপ্রিল ২০২৫ বর্তমানজলপাইগুড়ি, নিজস্ব প্রতিনিধি: ফের জলপাইগুড়িতে মর্মান্তিক পথ দুর্ঘটনা। প্রচণ্ড গতিতে ধেয়ে আসা একটি গাড়ির ধাক্কায় প্রাণ গেল টোটো চালকের। জখম হয়েছেন ওই টোটোর দুই সওয়ারিও। আজ, রবিবার জলপাইগুড়ি শহর লাগোয়া গোশালা মোড়ে ৩১ ডি জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটেছে।স্থানীয় ...
২০ এপ্রিল ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাতসকালে কলকাতার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন। ফলে সকালের দিকে গরমের দাপট খুব বেশি নেই। তবে বেলা বাড়তেই অস্থির হতে হবে শহরবাসীকে। সকাল ১০টার পর থেকেই তেড়েফুঁড়ে উঠছে রোদ। তুলনায় বিকেলের পর সাময়িক স্বস্তির সম্ভাবনা রয়েছে।আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ...
২০ এপ্রিল ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা জেইই মেইনের দ্বিতীয় সেশনে সারা দেশের শীর্ষস্থানাধিকারীদের মধ্যে রয়েছেন এ রাজ্যের দু’জন। কাটোয়ার দুর্গাদাসী চৌধুরানি উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী দেবদত্তা মাঝি এবং খড়্গপুরের একটি বেসরকারি স্কুলের ছাত্র অর্চিষ্মান নন্দী। ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) ...
২০ এপ্রিল ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: এই গরমের মধ্যে রাজ্যের কোথাও পানীয় জলের সঙ্কট যাতে না হয়, তার জন্য এক গুচ্ছ পদক্ষেপ গ্রহণ করল নবান্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হেল্পলাইন নম্বর চালু থেকে শুরু করে প্রত্যেক ব্লকে কুইক রেসপন্স টিম (কিউআরটি) গঠন ...
২০ এপ্রিল ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিয়ালদহ ডিভিশনে এবার লেডিস স্পেশাল লোকাল ট্রেনে পুরুষ যাত্রীদের সফরের সুযোগ মিলবে। এই ব্যস্ত ডিভিশনে মাতৃভূমি লোকাল নামে ৬ জোড়া স্পেশাল ট্রেন চলে। এতদিন সেই ট্রেনে শুধুমাত্র মহিলা যাত্রীরাই উঠতে পারতেন। সম্প্রতি শিয়ালদহ ডিভিশনে সমস্ত লোকাল ...
২০ এপ্রিল ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: কসবা প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে পুলিস কমিশনার বলেছিলেন, ‘মৃদু বলপ্রয়োগ’। পুলিসের অভ্যন্তরীণ বৈঠকে তিনি স্বীকার করে নিলেন ‘কসবার ঘটনা অনভিপ্রেত’। বাহিনীর অফিসারদের নিয়ে ক্রাইম কনফারেন্সে শহরের আইনশৃঙ্খলা নিয়ে স্পষ্ট বার্তা দিলেন কলকাতার পুলিস কমিশনার মনোজকুমার ভার্মা। শনিবার বাহিনীর ...
২০ এপ্রিল ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাড়ে পাঁচ লক্ষ টাকার সোনার গয়না পালিশের জন্য দোকান মালিক কারিগরকে দিয়েছিলেন। সেই সোনা বন্ধক রেখে টাকা নিয়ে চম্পট কারিগরের। অভিযুক্তের নাম শ্যামল পাল। মালিক অভিযোগ করেছিলেন মুচিপাড়া থানায়। শুক্রবার গভীর রাতে পুলিস হালিশহর থেকে অভিযুক্ত ...
২০ এপ্রিল ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাতের অন্ধকারে কলকাতা পুরসভার ডাম্পিং গ্রাউন্ড ধাপায় নতুন গ্যারাজে লুটের চেষ্টা চালাল দুষ্কৃতীরা। তাদের আটকাতে গিয়ে ছুরির কোপে রক্তাক্ত হলেন গ্যারাজের নিরাপত্তারক্ষী। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে। শনিবার সকালে প্রগতি ময়দান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ...
২০ এপ্রিল ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ভূতুড়ে ভোটার খুঁজছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এজন্য ‘দিদির দূত’ অ্যাপ নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন তাঁরা। প্রতিটি ব্লকে একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া প্রতিটি ওয়ার্ডে থাকছেন একজন করে ওয়ার্ড সুপারভাইজার। সেই ওয়ার্ড সুপারভাইজারদের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে ...
২০ এপ্রিল ২০২৫ বর্তমানসংবাদদাতা, উলুবেড়িয়া: পারিবারিক অশান্তির জেরে বড় জা’কে ধারালো অস্ত্র দিয়ে খুনের অভিযোগ উঠল ছোট জা’য়ের বিরুদ্ধে। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে শ্যামপুর থানার দক্ষিণ দেউলি এলাকায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম সঞ্জু দলুই (৪৩)। শ্যামপুর থানার পুলিস অভিযুক্ত আরতি ...
২০ এপ্রিল ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বারাসত: বাংলা নববর্ষ ও রাজ্য দিবস উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে বারাসত শহরে শোভাযাত্রা করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার বিকেলে বারাসতের কলোনি মোড় থেকে শুরু হয়ে শোভাযাত্রা শেষ হয় রথতলায়। মিছিলে নেতৃত্ব দেন বারাসতের সাংসদ ডাঃ কাকলি ঘোষদস্তিদার। শোভাযাত্রার ...
২০ এপ্রিল ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: জিন্দাল গোষ্ঠীর পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস করতে মেদিনীপুরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সফর ঘিরে জেলাজুড়ে সাজো সাজো রব। জানা গিয়েছে, ২১ এপ্রিল শালবনীতে পা রাখবেন মুখ্যমন্ত্রী। ২২ এপ্রিল গোয়ালতোড়ে একটি সোলার পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন করবেন। শালবনীতে ...
২০ এপ্রিল ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর্থিক শৃঙ্খলা বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে নবান্ন। ব্লক স্তর থেকে শুরু করে জেলা প্রশাসনের অধীনে থাকা সমস্ত সরকারি ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য তলব করল নবান্ন। দপ্তরগুলির ডরম্যান্ট অ্যাকাউন্টের তথ্যও চাওয়া হয়েছে। শনিবার ১২টি দপ্তর এবং প্রতিটি জেলা ...
২০ এপ্রিল ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: শত উদ্যোগেও ওষুধের গুণমান সুনিশ্চিত করা যাচ্ছে না কোনওভাবে। এবার কেন্দ্রীয় সরকার চলতি বছরের মার্চ মাসের নিম্নমানের ওষুধের তালিকা প্রকাশ করল। তাতে দেখা যাচ্ছে, নির্দিষ্ট ব্যাচ নম্বরের ১৩১টি জরুরি ওষুধের গুণগত মান অত্যন্ত নিম্ন। ওষুধগুলিকে কেন্দ্র ...
২০ এপ্রিল ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুর্শিদাবাদে সাম্প্রতিক গোলমালের জন্য সরাসরি বিজেপি ও তার দোসরদের দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী, এই প্রথম তাঁর নিশানায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘও। গেরুয়া শিবিরের বিভেদের রাজনীতির গোপন অ্যাজেন্ডা রূপায়িত করতেই দুই সম্প্রদায়ের মধ্যে যে গোলমাল বাধানোর ...
২০ এপ্রিল ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: সপ্তাহ দু’য়েক আগের ঘটনা। ঠাকুরপুকুর বাজারে পরিচালকের গাড়ির বেপরোয়া গতির বলি হন এক পথচারী। কখনও মদ্যপ অবস্থায়, কখনও বন্ধুবান্ধবকে নিয়ে জয়রাইডের নামে পুলিসের যাবতীয় বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে এক শ্রেণির চালকের দৌরাত্ম্য চলছেই। এবার রাতের শহরে ...
২০ এপ্রিল ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: রামলীলা ময়দানের ছাউনিতে জিরিয়ে নিচ্ছিলেন জগদীশ বর্মন, জহিরুদ্দিন মিয়াঁ ও আব্দুল মিয়াঁ। তিনজনেই শ্রমজীবী মানুষ। দক্ষিণ দিনাজপুর থেকে শুক্রবার রাতে কলকাতায় চলে এসেছেন। ব্রিগেডে যেতে হবে যে! ব্যাগে মাথা রেখে শুয়ে আব্দুল বলছিলেন, ‘১০০ দিনের কাজ ...
২০ এপ্রিল ২০২৫ বর্তমানবর্তমান অ্যাপ আপডেট করার জন্য প্লে স্টোরে বা অ্যাপল স্টোরে গিয়ে 'বর্তমান' সার্চ করুন এবং অ্যাপের আইকনে ক্লিক করুন। এর পরে ক্লিক করুন আপডেট-এ। আপডেটের ক্ষেত্রে কোনও সমস্যার সম্মুখীন হলে অনুগ্রহ করে অ্যাপটি আন-ইনস্টল করার পর আবার ইনস্টল করুন। ...
২০ এপ্রিল ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা, রঘুনাথপুর: রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই নিয়ে যাওয়া হচ্ছে ট্রাকে করে।কিন্তু নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে ট্রাকের উপর দেওয়া হচ্ছে না কোনও আচ্ছাদন। ফলে চলন্ত ট্রাক থেকে ছাই উড়ছে। সেই ছাই গিয়ে পড়ছে আশপাশের অন্য গাড়ির এবং ...
২০ এপ্রিল ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, সিউড়ি: গ্রীষ্মকালেও প্রায়ই বৃষ্টিপাত হচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্যের তরফে জেলা প্রশাসনকে কন্ট্রোল রুম খোলার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী জুন মাস থেকেই জেলাজুড়ে ওই কন্ট্রোল রুম কার্যকর করার কথা বলা হয়েছে। সেইসঙ্গে জেলার নানা প্রান্তের নদীবাঁধ থেকে শুরু ...
২০ এপ্রিল ২০২৫ বর্তমানসংবাদদাতা, জঙ্গিপুর: বিয়ের চার মাসের মাথায় সূতির ঘর থেকে এক বধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিস। পুলিস জানিয়েছে, মৃতার নাম শিপ্রা দাস(১৮)। শুক্রবার সন্ধ্যায় ঘটনায় সূতির শ্রীরামপুরে চাঞ্চল্য ছড়ায়। তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে বাপেরবাড়ির লোকজনের অভিযোগ। মৃতার ...
২০ এপ্রিল ২০২৫ বর্তমানসংবাদদাতা, ডোমকল: শিমুল আর শিউলি! দু’জনের বাড়িই বীরভূমে। পরিবারের লোকজনের সঙ্গে কাজ করেন ডোমকলের একটি ইটভাটায়। ছোট থেকেই দুই পরিবারের মধ্যে তাঁদের বিয়ের কথা ছিল পাকা। তবে দুই পরিবারের লোকেদের ইচ্ছে ছিল নিজেদের আলো-আঁধারী জীবনে সন্তানদের বিয়েটুকু অন্তত একটু ...
২০ এপ্রিল ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: জামবনীর পরিহাটি ফেঁকোঘাট একটি গুরুত্বপূর্ণ রাস্তা। পরিহাটি মোড় থেকে চিচিড়া আটাশ কিমি রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। খানাখন্দে ভরা রাস্তা দিয়েই মালবোঝাই লরি, যাত্রীবোঝাই বাস, ছোট যানবাহন চলাচল করছে। জেলার পূর্ত দপ্তর ৩৮ কোটি ...
২০ এপ্রিল ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ঝাড়গ্রামে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন ঝাড়গ্রাম জেলা কমিটির প্রথম জেলা সম্মেলন অনুষ্ঠিত হল। রবিবার শহরের রবীন্দ্র পার্কে রাজ্যের মন্ত্রী তথা সংগঠনের চেয়ারম্যান মানসরঞ্জন ভুঁইয়া প্রদীপ জ্বালিয়ে সম্মেলনের সূচনা করেন। মঞ্চে দাঁড়িয়ে তিনি জেলা কমিটির কাজের ...
২০ এপ্রিল ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, আসানসোল: বিস্ফোরণ ঘটিয়ে অজয় নদের তলদেশ থেকে তোলা হচ্ছে পাথর। তার জেরে আতঙ্কিত রেল শহর চিত্তরঞ্জনের বাসিন্দারা। এই শহরের শ্মশানের অদূরে এই কর্মকাণ্ড চলছে। বিস্ফোরণে কেঁপে উঠছে বৈদ্যুতিক চুল্লি। বাসিন্দাদের অভিযোগ পেয়ে শনিবার সরেজমিনে তদন্তে নামে রেল ...
২০ এপ্রিল ২০২৫ বর্তমানসংবাদদাতা, কাটোয়া: তৈরির কয়েক মাসের মধ্যেই আউশগ্রামের কালিকাপুরের নীল রাস্তায় ফাটল দেখা দিয়েছে। রাস্তার মাঝ বরাবর ইতিমধ্যেই ফেটে চৌচির। এমনকী, একই রাস্তা নাকি দু’বার করে পিচ দেখানো হয়েছে বলে অভিযোগ। এত তাড়াতাড়ি নতুন রাস্তা ফেটে যাওয়ায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। ...
২০ এপ্রিল ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, আসানসোল ও সংবাদদাতা, দুর্গাপুর: পাণ্ডবেশ্বরে জোড়া কঙ্কাল উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল। শনিবার দুপুরে কুমারডিহি এলাকার ডিহি পার্কে মাথার খুলি সহ হাড়-কঙ্কাল দেখতে পাওয়া যায়। ছাগল চরাতে যাওয়া কয়েকজন মহিলা প্রথম সেগুলি দেখতে পান। তাঁরা এলাকায় এসে ...
২০ এপ্রিল ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, আসানসোল: চিকিৎসার গাফিলতির অভিযোগ রোগীর আত্মীয়দের তাণ্ডবে আতঙ্ক ছড়াল দুর্গাপুরের একটি বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে। শুক্রবার রাতে দুর্গাপুর থানার শোভাপুরে এই ঘটনায় তিন রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। অভিযোগ, দুর্গাপুরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী তাপস রায় ব্যাগ থেকে ...
২০ এপ্রিল ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, তমলুক: ময়নায় বাকচায় বিজেপি কর্মী খুনের ঘটনায় চার তৃণমূল নেতা-কর্মীর বিরুদ্ধে হুলিয়া জারি করল এনআইএ। দলের প্রাক্তন অঞ্চল সভাপতি মনোরঞ্জন হাজরা, অঞ্চল ও বুথস্তরের তিন নেতা বুদ্ধদেব মণ্ডল, কমল খুটিয়া ও স্বপন ভৌমিকের বিরুদ্ধে বাকচার বিভিন্ন জায়গায় ...
২০ এপ্রিল ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, তমলুক: যোগদা সৎসঙ্গ পালপাড়া মহাবিদ্যালয়ে গভর্নিং বডি নিয়ে টানাপোড়েনের মাঝেই ২২ এপ্রিল শিক্ষক ও অশিক্ষক কর্মীদের নিয়ে জরুরি বৈঠক ডাকলেন অধ্যক্ষ। বিজ্ঞপ্তি জারি করে ওইদিন বেলা আড়াইটায় কলেজের সেমিনার হলে বৈঠক ডাকা হয়েছে। কলেজের বর্তমান পরিস্থিতি নিয়ে ...
২০ এপ্রিল ২০২৫ বর্তমান