BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 27 Aug, 2026 | ১২ ভাদ্র, ১৪৩৩
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • এতদিন এড়িয়েছেন আরশোলার ছোঁয়া, ওয়াংচুককে পুলিশ সরাতেই মুখ খুললেন রাহুল

    দিল্লির যন্তরমন্তরে অনশনরত সোনম ওয়াংচুককে যেভাবে তুলে নিয়ে গিয়ে জোর করে অনশন ভাঙানোর চেষ্টা করছে দিল্লি পুলিশ, সেটার তীব্র নিন্দা করলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি বলছেন, যেভাবে অহিংসার পথে আন্দোলনরত সোনম ওয়াংচুককে যন্তরমন্তর থেকে সরিয়ে নিয়ে যাওয়া হল, ...

    ১৯ জুলাই ২০২৬ প্রতিদিন
    আহমেদাবাদে বেআইনি বাজি কারখানায় ভয়ংকর বিস্ফোরণ! মৃত অন্তত ৮, শোকপ্রকাশ মোদির

    আহমেদাবাদের একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। ঘটনায় এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন দশ জনেরও বেশি। সূত্রের খবর, কারখানাটি বেআইনিভাবে চলছিল। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, রামোল-গাত্রাদ রোডের পাশে একটি খোলা ...

    ১৯ জুলাই ২০২৬ প্রতিদিন
    শব্দ ব্রহ্ম! ব্রহ্মাণ্ডের খোঁজ দেবে দেশের প্রথম ‘শব্দ জাদুঘর’, গড়ে উঠছে কলকাতায়

    শব্দই ব্রহ্ম! আর সেই শব্দের ব্রহ্মাণ্ডের খোঁজ। একটি শব্দ আজ যেমন শোনায়, হাজার বা দুই হাজার বছর আগে তার উচ্চারণ কেমন ছিল? কীভাবে বদলেছে শব্দের রূপ, অর্থ, ধ্বনি? সেই ইতিহাস এবার চোখে দেখা ও কানে শোনার সুযোগ মিলবে। হ্যাঁ, ...

    ১৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    লাইসেন্স ছাড়া গোহত্যা করে প্রকাশ্যে মাংস বিক্রি! রাজারহাটে গ্রেপ্তার ৬

    লাইসেন্স ছাড়া গোহত্যা করে প্রকাশ্যে মাংস বিক্রির অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করল পুলিশ। রাজারহাটের রাইগাছি এলাকার ঘটনা। শনিবার ধৃতদের বারাসত মহকুমা আদালতে পেশ করা হয়েছে।রাজারহাট থানা সূত্রে জানা গিয়েছে, রাজারহাটের বেশ কয়েকটি এলাকায় প্রকাশ্যে মাংস কাটা হচ্ছে বলে অভিযোগ ...

    ১৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    কোথা থেকে এল বিস্ফোরক, কীভাবে বিস্ফোরণ, নেপথ্যে কারা? রাজারহাটে তদন্তে এনআইএ

    হাসনাবাদে উত্তরপ্রদেশের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড ও ইডির অভিযান। খারিজি মাদ্রাসার যুক্ত আবদুল্লা গাজির বাড়িতে তল্লাশি। শনিবার রাজারহাটের দক্ষিণ নারায়াণপুর এলাকায় একটি বাড়িতে বিস্ফোরণ। এ দিনের ঘটনার পর প্রশ্ন উঠছে তাহলে কি রাজ্যজুড়ে সক্রিয় কোনও জেহাদি চক্র? কাদের প্রশয়ে এই ...

    ১৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    সারমেয়র পাকস্থলিতে ইয়ারপড! কাটাছেঁড়া ছাড়াই অভিনব উপায়ে বিপন্মুক্ত চারপেয়ে

    ঘরের পোষ্য খেয়ে ফেলেছে ইয়ারপড! তা নিয়ে গেরস্থ বাড়িতে জোর শোরগোল। চিকিৎসকের কাছে যাওয়ার পরই তড়িঘড়ি বন্দোবস্ত করা হয়। অ্যানিমাল হেলথ প্যাথোলজি ল্যাবের সাউথ ব্রাঞ্চে সফল এন্ডোস্কোপিতে আপাতত সুস্থ সারমেয়।সারমেয়টি বিগল প্রজাতির। বয়স প্রায় ৩ বছর ৬ মাস। জানা ...

    ১৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    পরিচ্ছন্নতা থেকে অব্যবস্থা, পরিবর্তনেও শোধরায়নি আর জি কর! সাইপ্রাইজ ভিজিটে স্বাস্থ্যমন্ত্রী

    বারাসত মেডিক্যালের পর আচমকা আর জি কর হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্য়ায়। এদিন দুপুর সাড়ে ১২টা নাগাদ কাউকে কিছু না জানিয়েই হাসপাতালে হাজির হন তিনি। হাসপাতালে এসে একাধিক ওয়ার্ডে যান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শনের পর বেরিয়ে হাসপাতালের পরিচ্ছন্নতা, ...

    ১৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    পুলিশকে মারধর, এলাকায় তোলাবাজি! গ্রেপ্তার হাওড়ার প্রাক্তন কাউন্সিলর রুস্তম

    পুলিশকে মরাধর। সরকারি কাজে বাধা। এলাকায় তোলাবাজি। একাধিক অভিযোগ। অবশেষে গ্রেপ্তার হাওড়ার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। গোলাবাড়ি থানার পুলিশ শুক্রবার রাতে গ্রেপ্তার করেছে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরকে। আজ, শনিবার তাঁকে আদালতে পেশ করা হচ্ছে।ধৃত তৃণমূল নেতার নাম মহম্মদ রুস্তম। তিনি উত্তর ...

    ১৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    একুশের সমাবেশে বিশেষ ব্যাজ ‘আসল’ তৃণমূলের! জমায়েতে এগিয়ে থাকতে কোন স্ট্র্যাটেজি সাজাচ্ছে ঋতব্রতরা?

    একুশে জুলাই নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই শিবিরে প্রস্তুতি তুঙ্গে। এবার তৃণমূল বিধায়ক-জেলার নেতাদের পর ২১ জুলাই গান্ধীমূর্তিতে যোগ দিতে আসা কর্মীদের ‘নিরাপত্তা’ দিতে বিশেষ ‘ব্যাজ’ দিচ্ছে ঋতব্রত শিবির। ইতিমধ্যেই সমাবেশ সফল করতে দফায় দফায় চলছে বৈঠক। ফিরহাদ-অরূপ-সন্দীপনদের নেতৃত্বে একাধিক ...

    ১৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    তৃণমূলের অ্যাকাউন্টে ১৬৪ কোটি টাকার হিসাবে ‘গরমিল’, ব্যাঙ্কে চিঠি ইডির

    আরও বিপাকে তৃণমূল। অ্য়াকাউন্টে থাকা ১৬৪ কোটি টাকার হিসাব চেয়ে ব্যাঙ্ককে চিঠি দিল ইডি। ইতিমধ্যে একদা শাসক শিবিরের সাতটির মধ্যে তিনটি অ্যাকাউন্ট ফ্রিজ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপর তৃণমূল কংগ্রেসের যে মূল ব্য়াঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেখানে নজর ইডির। জানা ...

    ১৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    বাড়ি ভাড়া নিয়ে বোমা মজুত! রাজারহাটের বাড়িতে বিস্ফোরণ, আটক ১

    বিস্ফোরণে কেঁপে উঠল রাজারহাটের (Rajarhat Explosion) দক্ষিণ নারায়ণপুর এলাকা। গতকাল রাতে দক্ষিণ নারায়ণপুরের সুপারি বাগানের একটি বাড়িতে এই ঘটনা ঘটে। বিস্ফোরণের ঘটনায় জখম হয়েছেন এক ব্যক্তি। জানা গিয়েছে, ২ জন কয়েকদিন আগে ওই বাড়ির একটি ঘর ভাড়া নেন। গতকাল ...

    ১৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    কলকাতায় আপাতত বাড়বে অস্বস্তি! উত্তরবঙ্গে দুর্যোগের লাল সতর্কতা, সম্ভাবনা ভূমিধসের

    উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির লাল সর্তকতা জারি করল আবহাওয়া দপ্তর। আগামী ২-৩ দিন পার্বত্য এলাকায় ভূমিধস ও প্লাবনের আশঙ্কা রয়েছে। দুর্যোগের পরেও ভারী বৃষ্টি চলবে উত্তরে। দক্ষিণবঙ্গে আপাতত মেঘলা আকাশ থাকবে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় আজ আংশিক ...

    ১৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    পাচার কারবারে পুলিশ-মাফিয়া আঁতাঁত! ‘শেষ দেখে ছাড়ব’, কড়া হুঁশিয়ারি উত্তরপাড়ার বিজেপি বিধায়কের

    ‘সিন্ডিকেট-মাফিয়ারাজের দিন শেষ।’ মুখ্যমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসার পরই বৈআইনি কারবারিদের পা কাঁপিয়ে হুঙ্কার দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরেও একদল মাফিয়াদের দাপট দমনি। রাতের অন্ধকারে বেআইনি মাটি-বালি পাচার চলছে রমরমিয়ে। বেআইনি মাটি-বালি সিন্ডিকেটের আঁতুড়ঘর ভাঙতে অ্যাকশনে উত্তরপাড়ার বিজেপি বিধায়ক ...

    ১৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    নজরে চিকেনস নেক, উত্তরকন্যায় হাইভোল্টেজ বৈঠক, সীমান্ত পরিদর্শন অমিত শাহের

    উত্তরবঙ্গের সীমান্ত, বিশেষ করে চিকেনস নেকের নিরাপত্তা নিয়ে খামতি নয়। সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত বিষয় খতিয়ে দেখতে উত্তরবঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও অন্যান্য আধিকারিকরা। আজ, শনিবার বেলায় রাজগঞ্জ ব্লকের জুম্মা গছ সীমান্ত পরিদর্শন করেন ...

    ১৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    হাওড়ায় পা রাখল মন্ট্রা ইলেকট্রিক, দূষণহীন বাণিজ্যিক পরিবহণে নয়া দিগন্ত

    কলকাতার উপকণ্ঠেই এবার তৈরি হল পরিবেশবান্ধব বাণিজ্যিক পরিবহণের নয়া ঠিকানা। দেশের দূষণ নিয়ন্ত্রণে বৈদ্যুতিক গাড়ির চাহিদা যখন তুঙ্গে, ঠিক তখনই পূর্ব ভারতে প্রথমবার পা রাখল ‘মন্ট্রা ইলেকট্রিক’। শুক্রবার লিলুয়ার চামরাইলে, জাতীয় সড়কের ধারে ঘটা করে উদ্বোধন হয়ে গেল এই ...

    ১৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    অভিষেকের পর এবার মমতাকে ‘হুঁশিয়ারি’, একুশের প্রস্তুতিতে ফের বেসুরো কল্যাণ!

    ভোটে ভরাডুবির পর তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক খোলনলচেটাই বদলে গিয়েছে। দু’ভাগে ভাগ হয়ে গেছে জোড়াফুল শিবির। সুপ্রিমো হিসেবে মমতাকে অতীত করে নিজেদের ‘আসল’ তৃণমূল হিসেবে দাবি করেছে ঋতব্রতরা। দল ভারী সে শিবিরে বর্তমানে বিধায়কের সংখ্যা প্রায় ৭০ ছুঁইছুঁই। তৃণমূলের দুই ...

    ১৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    ভুলেও আর স্পর্শ নয় মা তারাকে, শক্তিপীঠ তারাপীঠে চালু হল একগুচ্ছ নয়া নিয়ম

    আজ, শনিবার শ্রাবণ মাসের প্রথম দিন থেকেই তারাপীঠ মন্দিরে কার্যকর হল একাধিক নতুন নিয়ম। নবগঠিত তারাপীঠ মন্দির কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, এবার থেকে সাধারণ ভক্তরা আর মা তারার বিগ্রহ স্পর্শ করে পুজো দিতে পারবেন না। দর্শনার্থীদের সুবিধা, শৃঙ্খলা বজায় রাখা, ...

    ১৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    এবার ডিভিসির বেদখল আবাসনে বুলডোজার, উচ্ছেদ ১১০টি পরিবার!

    রাজ্যে পালাবদলের পরে বেআইনি উচ্ছেদ সরাতে বিভিন্ন জায়গায় চলছে বুলডোজার অভিযান। দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি)ও তাদের দখল হওয়া জমি উদ্ধারে পদক্ষেপ করছে। ডিভিসির মাইথনের কল্যাণেশ্বরী লেফ্ট ব্যাঙ্কের আবাসন দীর্ঘ সময় ধরে বেদখল হয়েছিল বলে অভিযোগ। দু’দশকের উপর সময় ১১০টি ...

    ১৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    ‘ডায়মন্ড মডেলে’ রাতারাতি জতুগৃহ বেকারি! গজাল অভিষেকের ‘প্রাসাদ’, আমতলার ঝুলিতে লুকিয়ে বহু বিড়াল

    প্রাসাদসম পাঁচতলা পার্টি অফিস। অথচ পুরোটাই বেআইনিভাবে তৈরি। শনিবার দক্ষিণ ২৪ পরগনার আমতলায় তৃণমূলের পার্টি অফিসে বুলডোজার অ্যাকশনের পর শিরোনামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই রাজনৈতিক কার্যালয়টি। কেন হঠাৎ কার্যালয়টি এভাবে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল? সেই তথ্যতালাশ করতে গিয়েই উঠে এল ...

    ১৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    দুর্ঘটনা নিয়ে আমরা ওরা নয়! বাম বিধায়ককে সঙ্গে নিয়ে মুর্শিদাবাদে মৃতদের বাড়িতে বিজেপি বিধায়ক

    দুর্ঘটনা নিয়ে রাজনীতি নয়! মুর্শিদাবাদের গোবিন্দপুরে দুর্ঘটনায় (Murshidabad Accident) মৃত পড়ুয়াদের পরিবারকে সমবেদনা জানাতে একসঙ্গে দেখা গেল দুই দলের দুই বিধায়ককে। একজন সিপিআইএমের বিধায়ক ও আর একজন বিজেপি বিধায়ক। তাঁদের দাবি, এরকম অপ্রীতিকর পরিস্থিতিতে রাজনীতি হয় না। সকলে মিলে ...

    ১৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    পানিহাটির রাস্তায় নির্মল ঘোষের ছেলেকে ঘোরাল পুলিশ, সোল্লাসে উঠল ‘চোর চোর’ স্লোগান!

    এবার এলাকায় ঘোরানো হল প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ছেলে গ্রেপ্তার হওয়া তীর্থঙ্কর ঘোষকে (Tirthankar Ghosh)। শনিবার সকালে পানিহাটি এলাকায় তাঁকে ঘোরাল পুলিশ। তীর্থঙ্করকে দেখে উঠল ‘চোর চোর’ স্লোগান। বাবা পলাতক নির্মল ঘোষকেও (Nirmal Ghosh) গ্রেপ্তারের দাবি উঠেছে। দিন ...

    ১৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    অন্নপূর্ণায় কারচুপিতে গ্রেপ্তার সহ-সভাপতি, পুরুলিয়া জেলা পরিষদে অনাস্থা ২৪ তৃণমূল সদস্যের 

    জল্পনাই সত্যি! বিজেপি ক্ষমতায় আসার পরই গুঞ্জন চলছিল পুরুলিয়া জেলা পরিষদে (Purulia Zilla Parishad) অনাস্থা আনা হবে। শুক্রবার জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো ও সহ-সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা আনলেন তৃণমূলের ২৪ জন  সদস্য। পশ্চিম মেদিনীপুরে ডিভিশনাল কমিশনারের দপ্তরে ...

    ১৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    বাবার সঙ্গে দেখা হতেই কী বলেন শুটার দময়ন্তী? মেয়েকে ফিরে পেয়ে স্বস্তিতে মা

    কাকভোরে একটি অজানা নম্বর থেকে ফোন পান শুটার দময়ন্তী সেনের (Damayanti Sen) বাবা ধ্রুবজ্যোতি সেন। ফোন থেকে একমুহূর্ত দেরি না করে বাড়ি থেকে বাইকে চড়ে বেরন। প্রথমে হাওড়া স্টেশন হয়ে রামকৃষ্ণপুর ঘাটে যান। সেখানে গিয়ে জেটিতে দেখা পান মেয়ের। ...

    ১৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    ‘মাসে চারটে কোয়ার্টার দখল’, দলের লোকেদের বিরুদ্ধে গুন্ডামি-দখলদারির অভিযোগ, হুঁশিয়ারি জিতেন্দ্রর

    “আমাদের দলের লোকেরা বড় গুন্ডা হওয়ার চেষ্টা করছে।” চাঁদা ও জুলুমবাজি নিয়ে নিজের দলের লোকেদের প্রতিই রুষ্ট বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)। তাঁর নজরে সব কিছু রয়েছে, বলেও হুঁশিয়ারি দিয়েছেন পাণ্ডবেশ্বরের বিজেপি বিধায়ক। রাজ্যে পালাবদলের পর বিজেপি সরকারের ...

    ১৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    নদীতে হড়পা বান! আলিপুরদুয়ারে ভাসল অস্থায়ী সেতু, রাজ্য সড়কের উপর দিয়ে বইছে জল

    টানা বৃষ্টির জেরে ভুটান থেকে নেমে আসা একাধিক নদীর জলস্তর বাড়ল। বেশ কয়েকটি নদীতে হড়পা বানের কারণে ভেঙেছে অস্থায়ী সেতু, পথ ঘাট। বাংরি নদীতে হড়পা বানের কারণে ভেসেছে অস্থায়ী সেতু। এর ফলে যোগাযোগ বিচ্ছিন্ন ভুটান পাহাড়ের কোলে থাকা টোটো ...

    ১৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    রেয়ার আর্থ ভাণ্ডার পুরুলিয়ায়, খনিজ প্রকল্পকে ঘিরে বড় কর্মসংস্থানের সম্ভাবনা

    বাংলার বিরল মৃত্তিকা মৌল-র এবার খননকাজ শুরু করবে কেন্দ্র! বাণিজ্যিকভাবে ওই দুষ্প্রাপ্য খনিজ সম্পদ রেয়ার মেটাল উত্তোলনে চলতি মাসের ১৫ তারিখ ভারত সরকারের খনি মন্ত্রক নিলামের আদেশনামা জারি করেছে। ফলে এই প্রথম বাংলায় কোনও বড় খনিজ ব্লক নিলাম হতে ...

    ১৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    প্ল্যান পাশ না করেই পাঁচতলা নির্মাণ! এবার অভিষেকের অফিসে বুলডোজার অ্যাকশন

    পাঁচতলা নির্মাণ, পুরোটাই দুর্নীতি! শনিবারেই অভিষেকের জন্য ঘনিয়ে এল অশনি সংকেত! এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার কার্যালয়ে (Abhishek Banerjee Office) বুলডোজার অ্যাকশন। বৈধ প্ল্যান-নথি ছাড়াই আমতলার কার্যালয় নির্মাণের অভিযোগ। শনিবার সকালেই তাঁর কার্যালয় ঘিরে ফেলে পুলিশ-কেন্দ্রীয় বাহিনী।জানা গিয়েছে, ৩০ জুন ...

    ১৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    ধর্মতলার গণ্ডি পেরিয়ে একুশের মঞ্চ এবার দিল্লিতে! শহিদ দিবসে মেগা পরিকল্পনা সুদীপদের

    কলকাতার ধর্মতলা পেরিয়ে এ বার ২১ জুলাইয়ের রাজনৈতিক বার্তা পৌঁছতে চলেছে দিল্লির রাজঘাটেও। সূত্রের খবর, রাজধানীতে জাতির জনক মহাত্মা গান্ধীর সমাধিস্থল রাজঘাটে শহীদ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে এনসিপিআই। সব কিছু পরিকল্পনামাফিক চললে মঙ্গলবার সকালে, সংসদের অধিবেশন শুরুর আগেই দলের ...

    ১৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    ‘মোদি মাস্ট রিজাইন’, ধর্মেন্দ্রর পর এবার প্রধানমন্ত্রীর ইস্তফার দাবি ‘আরশোলা’দের

    ২১ দিন ধরে অনশন চালানোর পর শনিবার সকালে জোর করে সোনম ওয়াংচুককে দিল্লি পুলিশ তুলে নিয়ে গিয়েছে। মঞ্চে পর্দা ঢেকে পুলিশের এহেন কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এতদিন ধরে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে যে ...

    ১৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    পৃথক দলের স্বীকৃতি পেল এনসিপিআই, সর্বদল বৈঠকে সুদীপ-শতাব্দীদের ডাক শাসকপক্ষের

    অবশেষে সংসদে পৃথক দলের স্বীকৃতি পেল এনসিপিআই। তৃণমূল ছেড়ে আসা সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, কাকলি ঘোষ দস্তিদারদের হাত ধরে এই প্রথম এমন স্বীকৃতি এল উত্তর-পূর্ব ভারতের অনামী দলটি। এনসিপিআই-কে চিঠি লিখে সর্বদল বৈঠকে যোগদানের আহ্বান জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী ...

    ১৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    অনশনে বসা অভিজিতের মুখে কালি মহিলার! আরশোলা প্রধান বললেন, ‘নীল রং ভীষণ প্রিয়’

    সোনম ওয়াংচুককে অনশন মঞ্চ থেকে পুলিশ জোর করে তুলে নিয়ে যাওয়ার পর এবার অনশনে বসেছেন ককরোচ পার্টির প্রধান অভিজিৎ দীপকে। শনিবার যন্তর মন্তরে অনশনরত দীপকের মুখে কালি ছুড়ে মারলেন এক মহিলা। এই ঘটনা রীতিমতো শোরগোল পড়ে যায়। শুরু হয় ...

    ১৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    ‘এখনও অনশন ভাঙেননি সোনম’, গর্জন ‘র‌্যাঞ্চো’র স্ত্রী’র, বললেন, ‘হাসপাতালে চিকিৎসাই হচ্ছে না’

    দিল্লির হাসপাতালে পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের কোনও চিকিৎসাই হচ্ছে না। দেওয়া হচ্ছে না রিপোর্টও। এমনটাই বিস্ফোরক দাবি করলেন তাঁর স্ত্রী গীতাঞ্জলি আংমো। এরপরই তিনি উদ্বিগ্ন হয়ে পড়েছেন।শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে গীতাঞ্জলি বলেন, “আপাতত সোনমকে কেবল পর্যবেক্ষণে রাখা হয়েছে। কিছু পরীক্ষা-নিরীক্ষাও চালানো ...

    ১৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    মহাকাশে পাড়ি দেশের প্রথম বেসরকারি রকেট বিক্রম-১-এর! তৈরি হল ইতিহাস

    মহাকাশে পাড়ি দিল দেশের প্রথম বেসরকারি রকেট। ‘মিশন আগমন’-এর অন্তর্গত ওই রকেটের উৎক্ষেপণ সফল হয়েছে। বেলা ১২টা নাগাদ শ্রীহরিকোটার উৎক্ষেপণ সফল হতেই তৈরি হল ইতিহাস। লো আর্থ অরবিটে ৩৫০ কেজি পর্যন্ত পেলোড বহনে সক্ষম বিক্রম-১।এদিন যখন ‘বিক্রম-১’ আকাশে উঠে ...

    ১৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    এই সরকারকে বিশ্বাস নেই! সোনমকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরের আর্জি ‘উদ্বিগ্ন’ মমতার

    দিল্লির যন্তরমন্তরে অনশনরত সোনম ওয়াংচুককে একপ্রকার জোর করে হাসপাতালে (Sonam Wangchuk Hospitalised) ভর্তি করেছে দিল্লি পুলিশ। পুলিশ সূত্রের দাবি, দিল্লি হাই কোর্টের নির্দেশ কার্যকর করতেই শনিবার সকালে ওয়াংচুককে সফদরজং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দিল্লি পুলিশ দাবি করছে, সবটাই হয়েছে ...

    ১৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    রাম মন্দিরে চুরির তদন্তে ঢিলেমি! রিপোর্ট দিতে আরও সময় চাইল সিট

    রামমন্দিরে অনুদান চুরির তদন্ত শেষ করার জন্য অতিরিক্ত সময় চাইল বিশেষ তদন্তকারী দল বা সিট। শীর্ষ আদালতের নির্দেশ মেনে আগামী সোমবার সুপ্রিম কোর্টে মামলার অন্তর্বর্তী স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে চলেছে বিশেষ তদন্তকারী দল। তবে চূড়ান্ত দেওয়ার জন্য উত্তরপ্রদেশ সরকারের ...

    ১৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    কলকাতায় আপাতত বাড়বে অস্বস্তি! উত্তরবঙ্গে দুর্যোগের লাল সতর্কতা, সম্ভাবনা ভূমিধসের

    উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির লাল সর্তকতা জারি করল আবহাওয়া দপ্তর। আগামী ২-৩ দিন পার্বত্য এলাকায় ভূমিধস ও প্লাবনের আশঙ্কা রয়েছে। দুর্যোগের পরেও ভারী বৃষ্টি চলবে উত্তরে। দক্ষিণবঙ্গে আপাতত মেঘলা আকাশ থাকবে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় আজ আংশিক ...

    ১৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    রাজ্যপালের পরিচয় ভাঁড়িয়ে ‘প্রতারণা’, তদন্তে কলকাতা পুলিশের সাইবার সেল

    বাংলার রাজ্যপালের পরিচয় ভাঁড়িয়ে ফোন করে প্রতারণার অভিযোগ। কলকাতা পুলিশের সাইবার ক্রাইম সেলে লিখিত অভিযোগ জানানো হয়েছে। অভিযোগে বলা হয়েছে, এক ব্যক্তি ৯৮৩৬৫৪০১৬৩ নম্বর থেকে নিজেকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল পরিচয় দিয়ে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি, শীর্ষ সরকারি আধিকারিক এবং অন্যদের ফোন ...

    ১৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    রাজ্যে ৮১ হাজার স্কুলে সৌরশক্তি, আর্থিক সহায়তা চেয়ে শিল্প সংস্থাগুলির কাছে আর্জি মন্ত্রীর

    রাজ্যের সব স্কুলে সৌরশক্তির বিদ্যুৎ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই ঘোষণা করেছেন। এবার সেই সৌর বিদ্যুৎ প্রকল্পের পরিকাঠামো তৈরিতে শিল্প সংস্থাগুলির কাছে আর্থিক সহায়তার আর্জি জানালেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। সংস্থাগুলির সিএসআর ফান্ড থেকে সহায়তার আবেদন জানিয়েছেন তিনি।শুক্রবার কলকাতায় ...

    ১৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    কেন নিখোঁজ হয়ে যান দময়ন্তী? পুলিশি তদন্তে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

    একরাশ উদ্বেগ-উৎকণ্ঠা শেষে বাড়ি ফিরেছেন রাইফেল শুটার দময়ন্তী সেন। প্রায় ৪৮ ঘণ্টা কোথায় ছিলেন তিনি, স্বাভাবিকভাবে তা নিয়ে চলছে জোর কাটাছেঁড়া। তারই মাঝে প্রাথমিক তদন্তের পর চাঞ্চল্যকর তথ্য পেল হাওড়া সিটি পুলিশ।তদন্তকারীদের দাবি, শনিবার ভোরবেলা হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট থেকে ...

    ১৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    শিল্পনগরী দুর্গাপুরে হাজার কোটি টাকার বিনিয়োগ! আগ্রহ প্রকাশ ২০টি বেসরকারি সংস্থার

    দীর্ঘদিনের শিল্প মন্দার পর ফের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে শিল্পনগরী দুর্গাপুরে। বিজেপি নেতৃত্বের দাবি, শহরে ২০টি বেসরকারি সংস্থা বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। প্রাথমিকভাবে এক হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতে এই বিনিয়োগের পরিমাণ আরও বাড়তে পারে ...

    ১৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    নজরে ‘চিকেনস নেক’, উত্তরকন্যায় উচ্চপর্যায়ের সীমান্ত বৈঠক শাহের

    স্পর্শকাতর ‘চিকেনস নেক’ অর্থাৎ ‘শিলিগুড়ি করিডর’ থেকে শুরু হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তিনদিনের বঙ্গ সফর। শুক্রবার রাত নটা নাগাদ তিনি বাগডোগরা বিমানবন্দরে নামেন। সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাতে শিলিগুড়ি কদমতলায় বিএসএফ ক্যাম্পে থাকবেন অমিত ...

    ১৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    বাড়ি ফিরলেন রাইফেল শুটার দময়ন্তী, প্রায় ৪৮ ঘণ্টা কোথায় ছিলেন?

    অবশেষে বাড়ি ফিরলেন হাওড়ার বাড়ি থেকে নিখোঁজ জাতীয় স্তরের রাইফেল শুটার দময়ন্তী সেন। পরিবারের দাবি, শনিবার ভোরে হাওড়া রামকৃষ্ণপুর লঞ্চ ঘাটের কাছে ঘোরাঘুরি করতে দেখে এলাকার লোকজন তার বাবা ধ্রুবজ্যোতি সেনকে খবর দেন। তিনি গিয়ে মেয়েকে বাড়িতে নিয়ে আসেন। ...

    ১৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    হাসপাতালে সোনম, এবার অনশন শুরুর ঘোষণা অভিজিৎ দীপকের

    ২০ দিন ধরে যন্তর মন্তরে অনশনরত সোনম ওয়াংচুককে শনিবার সকালে হাসপাতালে নিয়ে গিয়েছে দিল্লি পুলিশ। এদিকে, ‘ককরোচ জনতা পার্টি’-র নেতা অভিজিৎ দীপকে শনিবার ঘোষণা করেছেন, তিনি অনির্দিষ্টকালের জন্য অনশনে বসবেন। দীপকের অভিযোগ, যন্তর মন্তরের বিক্ষোভস্থলে তাঁকে ঢুকতে বাধা দেওয়া ...

    ১৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    ওজন কমছে দ্রুত, সোনম ওয়াংচুকের অনশন ভাঙাল পুলিশ! নিয়ে গেল হাসপাতালে

    তাঁর স্বাস্থ্য নিয়ে গোটা দেশ উদ্বিগ্ন। ওজন কমছে দ্রুত। এই পরিস্থিতিতে শনিবার ভোরে সোনম ওয়াংচুকের অনশন ভাঙাল পুলিশ। তাঁকে যন্তর মন্তর থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। এদিনই তাঁর অনশন ২১তম দিনে পা দিয়েছিল।যত সময় যাচ্ছিল ততই শরীর ভেঙে ...

    ১৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    নন্দনের বিরাট স্ক্রিনে বিশ্বকাপ, থাকবেন খোদ মুখ্যমন্ত্রী! জেলায় জেলায় থাকছে জায়ান্ট স্ক্রিন

    আর্জেন্তিনা-স্পেনের দ্বৈরথ এবার ড্রয়িং রুম ছাড়িয়ে আছড়ে পড়ছে একেবারে সিনেমার স্ক্রিনে! এই প্রথমবার নন্দনের বিরাট স্ক্রিনে বিশ্বকাপ ফাইনাল দেখার বিরল সুযোগ করে দিচ্ছে রাজ্য সরকার। আর খেলা দেখার সঙ্গী যদি হন স্বয়ং মুখ্যমন্ত্রী, তবে! সূত্রের খবর, রবিবার আমজনতার এই বিশ্বকাপ দর্শনের ...

    ১৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    বিশ্বকাপে বহু অনিয়মের অভিযোগ, তবু চতুর্থবার ফিফা প্রেসিডেন্ট হচ্ছেন ইনফান্তিনোই, কোন অঙ্কে

    বিশ্বকাপে বিতর্কের পর বিতর্ক! কখনও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘চাপে’ আমেরিকার ফুটবলারের লাল কার্ড প্রত্যাহার। কখনও বা আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। অনেকে তো ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে সরানোর দাবিও জানিয়েছেন। তবে এরকম কোনও সম্ভাবনা নেই। বরং ...

    ১৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    ‘আপনাদের সঙ্গে ব্যবসা করব’, কথার ছলে পৌনে দু’লাখ টাকার চুনি-পান্না হাতিয়ে উধাও ‘বান্টি-বাবলি’

    গয়নার দোকানে ব‌্যবসার কথা বলতে এসেছিল স্বামী-স্ত্রী। কিন্তু গয়নার দোকানের মালিক বা কর্মচারীরা ক্ষণিকের জন‌্যও বুঝতে পারেননি যে, আসলে ওই দম্পতি ‘বান্টি-বাবলি’র নামান্তর। প্রায় পৌনে দু’লাখ টাকার দু’টি চুনি-পান্না হাতিয়ে পালাল ‘বান্টি-বাবলি’।বৃহস্পতিবার বিকেলে বেহালার রায়বাহাদুর রোডে গয়নার দোকানে পৌঁছয় ...

    ১৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    রাতের কারখানায় দুর্ঘটনা, জামুড়িয়ায় ফার্নেস ফেটে জখম অন্তত ৩, এলাকায় আতঙ্ক

    রাতের কারখানায় ভয়াবহ দুর্ঘটনা। শুক্রবার রাতে পশ্চিম বর্ধমানের জামুড়িয়ার একটি স্পঞ্জ কারখানায় ফার্নেসে বিস্ফোরণ ঘটে অন্তত ৩ জন শ্রমিক আহত হয়েছেন বলে খবর। দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ, দমকল ঘটনাস্থলে উপস্থিত হন। দ্রুত উদ্ধারকাজে হাত লাগিয়েছেন তাঁরা। বিস্ফোরণে ...

    ১৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    এবার পানিহাটি পুরসভায় প্রশাসক নিয়োগ? বোর্ড মিটিং ভেস্তে যাওয়ায় বাড়ল জল্পনা

    অচলাবস্থা কাটানোর লক্ষ্যে ডাকা বোর্ড মিটিংও শেষ পর্যন্ত হল না। পুর নেতৃত্বের ভবিষ্যৎ নিয়েও আলোচনাও ভেস্তে গেল। নিরাপত্তার কারণ দেখিয়ে শুক্রবার বৈঠক বাতিল করে দেয় পানিহাটি পুরসভা। এমনিতেই ১০ কাউন্সিলারের পদত্যাগ, প্রায় এক মাস ধরে চেয়ারম্যানের অনুপস্থিতি এবং একাধিক ...

    ১৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    ‘ছদ্মবেশী’ হয়ে কতটা গোয়েন্দা পসার জমাতে পারলেন পরমব্রত? পড়ুন রিভিউ

    দেবত্রী ঘোষ: রহস্যের রেসিপিতে নতুন কিছুই মিলল না। রহস্য-রোমাঞ্চ বা অলৌকিক কাহিনি ইদানীং বেশ জনপ্রিয় ট্রেন্ডে পরিণত হয়েছে। সে বই হোক কি সিনেমা-সিরিজ, এমনকী, অডিও বুকেও তাদেরই ছড়াছড়ি। বেশ কিছু সমীক্ষা বলছে, এই ধারার সৃজনশীল কিছু তৈরি হলেই তার ...

    ১৭ জুলাই ২০২৬ প্রতিদিন
    এখনও মারাদোনাকে ছুঁতে পারেননি মেসি! ফাইনালে স্পেনকে এগিয়ে রাখছেন বাইচুং

    লিওনেল মেসির সামনে টানা দু’টি বিশ্বকাপ জয়ের হাতছানি। রবিবাসরীয় ফাইনালে স্পেনকে হারাতে পারলেই ইতিহাস গড়বেন এলএম১০। এই আবহে অনেকেই লিওর সঙ্গে দিয়েগো মারাদোনার তুলনা টানছেন। কেউ মেসিকে এগিয়ে রাখছেন। কেউ আবার তাঁকে দিয়েগোর সঙ্গে একাসনে রাখছেন। এই প্রসঙ্গে মুখ ...

    ১৭ জুলাই ২০২৬ প্রতিদিন
    ‘দখলমুক্ত হোক নাট্য অঙ্গন’, অ্যাকাডেমিতে গেরুয়া বিতর্কের পর শমীকের দরবারে চন্দন সেনরা

    অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একাংশের রং রাতারাতি বদলে হয়ে গিয়েছিল গেরুয়া। গেটের সামনে ভারতমাতার ছবি টাঙানো হয়েছিল। অভিযোগ উঠেছিল একদল বিজেপি কর্মীর বিরুদ্ধে। তাঁরা নাকি এভাবেই সংস্কৃতির দখল নিতে চাইছে! এনিয়ে গত সপ্তাহে বেশ বিতর্ক তৈরি হয়। চেনা অ্যাকাডেমি ...

    ১৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    স্কুল-পড়ুয়াদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা, কাদের ক্ষেত্রে বিশেষ ছাড়? জারি নির্দেশিকা

    স্কুল পড়ুয়াদের মোবাইল ব্যবহারের ক্ষেত্রে কড়া নির্দেশিকা জারি করল উচ্চ মাধ্যমিত শিক্ষা সংসদ। রাজ্যের সব উচ্চমাধ্যমিক স্কুলের জন্য নতুন নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।স্কুল চলাকালীন ক্লাসরুম, পরীক্ষা, প্রার্থনা-সমাবেশ সহ সমস্ত শিক্ষামূলক কার্যক্রমে মোবাইল ফোন আনা বা ...

    ১৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    ‘বুদ্ধবাবুও শিল্পই চেয়েছিলেন, নারীসুরক্ষা থেকে স্বাস্থ্য, বাংলার গৌরব ফেরান’, শুভেন্দুর প্রশংসায় মীরা

    বুদ্ধং শরণং গচ্ছামি! ভোট আসে ভোট যায়, তাঁর কথা ফেরে বারবার। নতুন সরকার আসতেই ফের উঠছে বাম জমানার বুদ্ধদেব ভট্টাচার্যের জমানার কথা। সম্প্রতি পাম অ্যাভিনিউয়ে তাঁর ছোট্ট ফ্ল্যাটবাড়িতে ফিরেছে আগের মতো নিরাপত্তা। ২৪ ঘণ্টার জন্য মোতায়েন হয়েছে সশস্ত্র নিরাপত্তারক্ষী। ...

    ১৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    ছুটির দিনেও অফিসে আসতে হবে কর্মীদের! হাজিরা নিয়ে কড়া নির্দেশিকা জারি স্বাস্থ্য দপ্তরের

    ছুটির দিনে দপ্তর পুরোপুরি ফাঁকা করা যাবে না। পালা করে হলেও ছুটির দিনে দিতে হবে হাজিরা। এবার স্বাস্থ্য দপ্তরের তরফে জারি করা হয়েছে নির্দেশিকা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের যাবতীয় প্রশাসনিক কাজ নির্বিঘ্নে চালাতে শনিবার ও সরকারি ছুটির দিন ...

    ১৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    ‘আমাদের ভিতরের লোক ওদের মধ্যে’, বিধানসভায় মদনকে বললেন কুণাল, পালটা দিলেন মিত্তির মশাই

    শুক্রবার আচমকাই নাটকীয় মুহুর্তের সাক্ষী থাকল বিধানসভা। কালীঘাট তৃণমূলের কর্মসূচিতে হাজির হন কামারহাটির বিধায়ক মদন। মমতার হাত ছেড়ে তিনি সদ্য ঋতব্রতদের ‘মিত্র’ হয়েছেন। শুক্রবার নিট-কাণ্ডে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনশনে বসা সোনাম ওয়াংচুকের সমর্থনে বিধানসভা চত্বরে ধরনায় বসেন ...

    ১৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    এবার কি বিজেপির টিকিটে রাজ্যসভার পথে কোয়েলও? ইঙ্গিতপূর্ণ জবাব শমীকের

    ঘাসফুল শিবিরের ছত্রভঙ্গ দশা যেন আর কাটছে না! এখনও একের পর এক নেতা, জনপ্রতিনিধি দল ছাড়ছেন। যোগ দিচ্ছেন হয় বিজেপিতে, নয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে চলে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে। বৃহস্পতিবার রাজ্যসভার সাংসদ পদ ছেড়েছেন টলিউড তারকা কোয়েল ...

    ১৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    অনুরোধ-উপরোধ নয়, কাজ হাসিল করতে পঞ্চায়েত অফিসে ঢুকে তাণ্ডব মদ্যপ গ্রামবাসীর!

    সরকারি অফিসে কোনও কাজ করতে গেলে আমজনতার মুখে সাধারণত শোনা যায় আধিকারিকরদের প্রতি অনুরোধের সুর – ‘‘স্যর, দয়া করে আমার সমস্যাটা একটু দেখবেন।” অথবা ‘‘কখন আমার কাজটা হবে, একটু বলবেন।” কিন্তু শুক্রবার পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের ভাল্যগ্রাম পঞ্চায়েতে সেই ...

    ১৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    বন্ধ ন্যাপকিন কারখানায় উদ্ধার কন্ডোম, চলত মধুচক্র! খুলতেই চক্ষু চড়কগাছ মালিকের

    বন্ধ কারখানায় মধুচক্র! দরজা খুলতেই উদ্ধার গর্ভনিরোধকের প্যাকেট থেকে ব্যবহৃত গর্ভনিরোধক। মালিক-সহ স্থানীয় বাসিন্দাদের নিয়ে বন্ধ থাকা স্যানিটারি ন্যাপকিন কারখানার গেট খুলতেই মিলল কন্ডোম। গ্রামবাসীদের অনেকেই অভিযোগ তুলেছেন, বন্ধ কারখানার ভিতরে অসামাজিক কাজ চালিয়ে লক্ষ লক্ষ টাকা কামাই করা হয়েছে। ...

    ১৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    কেঁচো খুঁড়তে কেউটে! অস্ত্র আইন মামলায় জর্জরিত দিলীপের কার্যালয় থেকে উদ্ধার কাঁড়ি কাঁড়ি জাল নোট

    কেঁচো খুঁড়তে কেউটে! অস্ত্র আইনের পর জাল নোট মামলায় নাম জড়াল বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের। মহেশতলা থানার কালীতলা এলাকায় তৃণমূল পার্টি অফিসে তল্লাশি চালিয়ে উদ্ধার ১ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের জাল নোট। আরও জাল নোট বাজারে ছড়িয়েছে ...

    ১৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    মুর্শিদাবাদের পর আসানসোল! পড়ুয়া ভর্তি পুলকারে ধাক্কা মিনিবাসের, মৃত ১

    মুর্শিদাবাদের পুলকার দুর্ঘটনার রেশ কাটতে না কাটতে সকালেই আসানসোলে আরও এক পুলকার দুর্ঘটনা। পুলকারে ধাক্কা মিনিবাসের। তাতেই প্রাণ গেল এক পথচারীর। পড়ুয়ারা কমবেশি আহত হলেও, তারা সুস্থ রয়েছে বলেই জানা গিয়েছে। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ...

    ১৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    ভবানীভবনে নিখোঁজ রাইফেল শুটারের বাবা, তদন্তে ৪টি দল গঠন হাওড়া সিটি পুলিশের

    রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া জাতীয়স্তরের রাইফেল শুটার দশম শ্রেণির ছাত্রী ১৫ বছরের দময়ন্তী সেনকে খুঁজতে শুক্রবার দিনভর তৎপর হাওড়া সিটি পুলিশ ও রেল পুলিশ। দময়ন্তীকে খুঁজতে এদিন হাওড়া সিটি পুলিশের তরফে চারটি দল গঠন করা হয়। হাওড়া শহর ছাড়াও রাজ্যের ...

    ১৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    বউদির সঙ্গে দেওরের পরকীয়া! স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, শ্মশানে উদ্ধার দেওরের দেহ

    বউদির সঙ্গে দেওরের পরকীয়া! ঝামেলার জেরে স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী। তারপরই যে শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় দাদা, বউদির সেই শ্মশান থেকেই শুক্রবার সকালে উদ্ধার হল দেওরের ঝুলন্ত দেহ। পরপর তিনদিনে একই পরিবারে তিনজনের মৃত্যু। পরকীয়ার মর্মান্তিক পরিণতি দেখল ...

    ১৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    মিড ডে মিলে মায়াপুরের ৫৬ ভোগ! রথের পরদিন স্কুলে মহানন্দে প্রসাদ খেল ছাত্রছাত্রীরা

    রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর মিড ডে মিল নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। কলকাতার সরকারি স্কুলগুলিতে মিড ডে মিল সরবরাহের দায়িত্ব দেওয়া হয়েছে ইসকনকে। ১ আগস্ট থেকে এই কাজ শুরু হবে। পরে জেলার স্কুলগুলিতেও ইসকনের উদ্যোগে শুরু হবে ...

    ১৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশেই অ্যাকশন! সেবাশ্রয়ের ‘ভুলে’ পা খোয়ানো মহিলার এফআইআরে থানায় জিজ্ঞাসাবাদ

    সেবাশ্রয়ের ভুলে মর্মান্তিক পরিণতির শিকার হন দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার বাসিন্দা মালতী বিশ্বাস। ভুল চিকিৎসায় সারাজীবনের মতো একটি পা হারান তিনি। তৃণমূল জমানায় দীর্ঘদিন ধরে হয়রানির শিকার ওই পরিবার রাজ্যে পালাবদলের পরেই প্রশাসনের দ্বারস্থ হয়। এবার সেই মামলাতেই অভিযুক্তদের বেশ ...

    ১৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    ‘মনটা কেমন করছে, মা জল দাও’, স্কুলে যাওয়ার আগেই অশনি সংকেত পায় মুর্শিদাবাদের মৃত জেসিকা?

    সকাল ৬টায় মেয়েকে ঘুম থেকে ডাকেন। নিজে হাতে তৈরি করেন। সন্তান বেরিয়ে যাওয়ার আগে বলেছিল, “মা মনটা কেমন করছে, একটু জল দাও।” জলও খাইয়ে দিয়েছিলেন মা। তার ঠিক মিনিট পাঁচেকের মধ্যে সব শেষ। চোখের জল মুছতে মুছতে বারবার একই ...

    ১৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    মমতার ছবি বুকে আগলে বেরিয়েছিলেন, এবার অভিষেকের বিরুদ্ধে বিস্ফোরক সেই রাজীব

    বঙ্গ রাজনীতিতে ভরপুর বদলের মরশুম! কে, কখন, কার বিরুদ্ধে ধিকিধিকি ক্ষোভের আগুন জ্বালিয়ে শিবির বদল করছেন, তাল রাখা যাচ্ছে না। মিনিটে মিনিটে শিবির পরিবর্তনের খবর পাওয়া যাচ্ছে। শুক্রবার দুপুরেই মমতা বন্দ্যোপাধ্যায় একদা দুই ভরসাযোগ্য নেতা – বনগাঁর বিশ্বজিৎ দাস ...

    ১৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    বরুণ বিশ্বাসের পরিবারের সঙ্গে সাক্ষাতের পরেই বড় পদক্ষেপ শুভেন্দুর, বিচারের আশায় সুটিয়া

    মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন ‘খুন’ হওয়া প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের দাদা ও দিদি। বরুণ খুনের সঠিক বিচারের দাবি করেছিলেন তাঁরা।  সেই সাক্ষাতের পরেই বড় পদক্ষেপ শুভেন্দুর (Suvendu Adhikari)। খুনের মামলায় নিয়োগ হলেন বিশেষ সরকারি আইনজীবী। আইনজীবী হিসেবে ...

    ১৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    মমতা নাকি ঋতব্রত শিবির? ‘আসল’ তৃণমূলের তকমা দেবেন কাকে? মুখ খুললেন জ্ঞানেশ কুমার

    আসল তৃণমূল কারা? রাজ্য রাজনীতিতে লাখ টাকার প্রশ্ন। এবার মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন। সাফ জানানো হল, বিষয়টি সাংবিধানিক। দু’পক্ষের কাগজপত্র খতিয়ে দেখার পরই সিদ্ধান্ত গ্রহণ করা হবে। শুক্রবার দিল্লিতে সাংবাদিক সম্মেলনে কমিশনের তরফে জানানো হয়, আইনে যা বলা ...

    ১৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    টাইম বোমায় ভারতকে রক্তাক্ত করার ছক! গুজরাটে গ্রেপ্তার ৫ জইশ জঙ্গি

    দেশজুড়ে টাইম বোমা হামলার ছক! যদিও সে ষড়যন্ত্র বাস্তবায়িত হওয়ার আগেই তদন্তকারীদের জালে ৫ সন্দেহভাজন জঙ্গি। গোপন অভিযান চালিতে জইশ-ই-মহম্মদ জঙ্গিগোষ্ঠীর সদস্য বলে অভিযুক্ত এই ৫ জনকে গ্রেপ্তার করেছে গুজরাটের সন্ত্রাসদমন শাখা (এটিএস)। ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে।এটিএস ...

    ১৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    অযোধ্যায় গুপ্তধনের খোঁজ! তল্লাশি অভিযানে গাড়ি থেকে বাজেয়াপ্ত ৩.৫ কুইন্টাল সোনা ও রুপোর গয়না

    রামমন্দিরে বিরাট অঙ্কের চুরির ঘটনায় শোরগোল পড়েছে গোটা দেশে। এই ডামাডোলের মাঝেই জিএসটি বিভাগের তল্লাশি অভিযানে উদ্ধার হল সোনা ও রুপোর গয়নার বিপুল ভাণ্ডার। এক গাড়িতে তল্লাশি চালিয়ে সাড়ে তিন কুইন্টাল সোনা ও রুপোর গয়না বাজেয়াপ্ত করেছেন আধিকারিকরা। এই ...

    ১৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    গরিবকে অবহেলা! নিজেদের ‘চিকিৎসক’ বলে পরিচয় দেবেন না, ধর্ষিতার মৃত্যুতে ‘সুপ্রিম’ ভর্ৎসনা

    ‘নিজেদের চিকিৎসক বলে পরিচয় দেবেন না।’ চার বছরের এক শিশুর ধর্ষণের মামলায় উত্তরপ্রদেশের দু’টি হাসপাতালের চিকিৎসকদের এই ভাষাতেই ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় ওই হাসপাতাল দু’টিতে নিয়ে যাওয়া হলেও চিকিৎসা হয়নি ধর্ষিতার। কার্যত অবহেলায় মৃত্য হয় তাঁর। ...

    ১৮ জুলাই ২০২৬ প্রতিদিন
    বেরলেই ডিমথেরাপি! বাড়ির সামনে অপেক্ষায় জনতা, তড়িঘড়ি ঋতব্রত শিবিরে মমতা ঘনিষ্ঠ তাপস

    বেরলেই ডিমথেরাপি! তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে ডিম হাতে স্থানীয় বাসিন্দাদের একাংশ। উঠল চোর চোর স্লোগান। কয়েক ঘণ্টা পরে বিধানসভায় ‘আসল তৃণমূল’ নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন সেই তাপসই! ঘটনা পরম্পরা নিয়ে রীতিমতো শোরগোল ছড়িয়েছে। ...

    ১৭ জুলাই ২০২৬ প্রতিদিন
    ১৫ বছর পর পুলিশ বাজেট নিয়ে আলোচনা বিধানসভায়, থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

    টানা ১৫ বছর পর এই প্রথম এবার পশ্চিমবঙ্গ বিধানসভায় পুলিশ (স্বরাষ্ট্র) দপ্তরের বাজেট নিয়ে আলোচনা হবে। শুধু তাই নয়, প্রায় তিন ঘণ্টা ধরে চলা বাজেট বিতর্কে রাজ্যের আইনশৃঙ্খলা ও বিরোধী দলের বিধায়কদের নানা প্রশ্নের জবাব দেবেন স্বয়ং পুলিশমন্ত্রী তথা ...

    ১৭ জুলাই ২০২৬ প্রতিদিন
    ঘনঘন দলবদল! এবার ঋতব্রত শিবিরে যোগ প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাসের

    একুশে জুলাইয়ের আগে আরও শক্তি বাড়ল ‘আসল’ তৃণমূলের। ভারী হল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির। এবার তাঁদের সঙ্গে যোগ দিলেন বনগাঁ উত্তরের প্রাক্তন বিধায়ক তথা সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস। শুক্রবার বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে গিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আখরুজ্জামান আনসারির সঙ্গে ...

    ১৭ জুলাই ২০২৬ প্রতিদিন
    প্রবীণদের জমি দখল, ৩৮ কোটির দুর্নীতি! সোনা পাপ্পুর বিরুদ্ধে ১০০ পাতার চার্জশিট ইডির

    কসবার ত্রাস সোনা পাপ্পুর (Sona Pappu) বিরুদ্ধে চার্জশিট দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কলকাতার নগর দায়রা আদালতের ইডির বিশেষ আদালতে চার্জশিট পেশ করেছে ইডি। জমি দুর্নীতি মামলায় চার্জশিট দিল তদন্তকারী সংস্থা। প্রায় ৩৮ কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে ...

    ১৭ জুলাই ২০২৬ প্রতিদিন
    বিধানসভার সই জাল মামলায় আপাতত স্বস্তিতে অভিষেক, কী জানাল হাই কোর্ট?

    বিধানসভার সই জাল মামলায় স্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আগামী একমাসের জন্য অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ বাড়ালেন বিচারপতি কৌশিক চন্দ। হাই কোর্টের নির্দেশ, এই সময়ের তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। তবে তদন্তে সহযোগিতা করতে হবে তৃণমূল সাংসদকে। ...

    ১৭ জুলাই ২০২৬ প্রতিদিন
    ভুয়ো পরিচয়পত্র বানিয়ে পাঁচ বছর বাস! খাস কলকাতায় গ্রেপ্তার আফগান যুবক

    ভুয়ো পরিচয়পত্র বানিয়ে ৫ বছর বসবাস! খাস কলকাতায় গ্রেপ্তার হলেন আফগান যুবক। ধৃতের নাম জামিল খান। পুলিশ ধৃতকে জেরা করছে। আরও কোনও আফগান নাগরিক এভাবে রয়েছে কিনা, খোঁজখবর নিয়ে দেখছে পুলিশ। অনুপ্রবেশকারী ইস্যুতে কঠোর নীতি নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। বিভিন্ন ...

    ১৭ জুলাই ২০২৬ প্রতিদিন
    ‘দ্রুত আলোচনায় আসতে হবে সরকারকে’, ওয়াংচুকের সমর্থনে বিধানসভায় ধরনায় ‘কালীঘাট তৃণমূল’

    সোনাম ওয়াংচুকের অনশনকে (Sonam Wangchuk Hunger Strike) কেন্দ্র করে এবার এরাজ্যের উত্তাপ বাড়ানোর কৌশল। এবার তার সমর্থনে বিধানসভা চত্বরে আম্বেদকর মূর্তির পাদদেশে ধরনায় বসল কালীঘাট তৃণমূল। শুক্রবার বিধানসভা চত্বরে ব্যানার প্ল্যাকার্ড হাতে ধরনায় বসেন তৃণমূলের ৭-৮জন নেতা। ধরনা-অবস্থানে উপস্থিত ...

    ১৭ জুলাই ২০২৬ প্রতিদিন
    এবার বাংলার সরকারি স্কুলে ‘ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর ল্যাব’, খুলবে কর্মসংস্থানের পথ

    ডিজিটাল অর্থনীতির জন্য দক্ষ মানবসম্পদ তৈরি করে কর্মসংস্থানের পথ খুলে দিতে সরকারি স্কুলে এবার ‘ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর ল্যাব’ তৈরির উদ্যোগ নিতে শুরু করল স্কুল শিক্ষা দফতর। নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য এই বিশেষ প্রকল্প গ্রহণ করা হচ্ছে। যার ...

    ১৭ জুলাই ২০২৬ প্রতিদিন
    গায়ের জোরে বাঁকড়া মসজিদে নমাজপাঠ! তর্জন করে বিমানবন্দরে গিয়েও পিছু হঠলেন সিদ্দিকুল্লা

    দমদম বিমানবন্দরের (Dumdum Airport) মসজিদে নমাজ পড়ার ডাক দিয়েছিলেন সিদিকুল্লা চৌধুরী। কোনওরকম উত্তেজনা যাতে না ছড়ায় সেজন্য বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। আছে কেন্দ্রীয় বাহিনী, জারি ১৬৩ ধারা। এই পরিস্থিতিতে এলাকায় গিয়েও পিছু হটলেন এই নেতা। আজ, শুক্রবার কর্মসূচি ...

    ১৭ জুলাই ২০২৬ প্রতিদিন
    খাবার না পেয়েও ১৪৫৭ টাকা ‘ক্যানসেলেশন চার্জ’! ফুড ডেলিভারি অ্যাপকে তুলোধোনা মহুয়ার

    খাবার অর্ডার করেছিলেন। খাবার পাননি। অথচ অর্ডার বাতিল করে দিতে হয়েছে ‘ক্যানসেলশন চার্জ’। আর তারই প্রতিবাদে সরব কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। এক্স হ্যান্ডেলে অনলাইন খাবার ডেলিভারি অ্যাপ ‘সুইগি’র বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেন। এই নিয়ে তৃতীয়বার ওই সংস্থার বিরুদ্ধে গর্জে উঠলেন ...

    ১৭ জুলাই ২০২৬ প্রতিদিন
    ‘কারখানার গেট ভাঙলে…’, বাম জমানার শিল্প-ক্ষত মনে করিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর, খোঁচা মমতাকেও

    বাম জমানায় একের পর এক কারখানার তালা। কাজ খুঁইয়ে শ্রমিকের আত্মহত্যা। বেকারের সংখ্যা লাফিয়ে বৃদ্ধি। পেটের ভাত জোগাতে ভিনরাজ্যে পাড়ি। ৩৪ বছরের শিল্পের ইতিহাসে ‘কালো অধ্যায়’ দেখেছে বাংলা। তৃণমূল আমলেও ধামা চাপাই রইল বাংলার শিল্পায়নের আশা। ‘এবার ডাবল ইঞ্জিনের ...

    ১৭ জুলাই ২০২৬ প্রতিদিন
    মায়ের মৃত্যুতে ক্ষণিকের ‘মুক্তি’, প্রশাসনের অনুমতিতে ২৫ বছর পর গ্রামে মাওবাদী নেত্রী পুষ্পা

    দীর্ঘ প্রায় ২৫ বছর পর নিজের গ্রামে ফিরলেন মাওবাদী নেত্রী শকুন্তলা মাহাতো ওরফে পুষ্পা। তবে সেই ফেরা ছিল গভীর বেদনার। পুষ্পার মা মিথিলা মাহাতো দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। সেই নিথর দেহ ছুঁয়ে মাকে শেষবারের মতো ...

    ১৭ জুলাই ২০২৬ প্রতিদিন
    ‘ছিঃ, আপনি একটা খারাপ মা’, অভয়ার মাকে বেনজির আক্রমণ করে বিতর্কে আরজে প্রিয়াঙ্কা

    কর্মক্ষেত্রে ধর্ষণের পর খুন হন তাঁর ডাক্তার কন্যা। সন্তান হারানোর যন্ত্রণা বুকে চেপে লড়ে চলেছেন। সুবিচারের আশায় রাজনীতির ময়দানেও পা রেখেছেন অভয়ার মা। সম্প্রতি বারুইপুরের ধর্ষণ ও খুনের ঘটনায় কেঁদে ওঠে সন্তানহারা মায়ের মন। গর্জে ওঠেন। তাঁর মন্তব্য নিয়ে ...

    ১৭ জুলাই ২০২৬ প্রতিদিন
    রাজ্যে এবার শিল্পের ‘ভারী’ পদধ্বনি! মেজিয়ায় শ্যাম স্টিল কারখানার শিলান্যাসে শুভেন্দু, ১০ হাজার কোটির লগ্নি রাজ্যে

    রাজ্যে নতুন সরকারের মেয়াদ মাত্র ২ মাস। এর মাঝেই শিল্পায়নের পথে আরও এক বড় পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার। ডানকুনির পর লাক্স কোজির পর এবার বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিলের নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ...

    ১৭ জুলাই ২০২৬ প্রতিদিন
    ‘গাফিলতি বরদাস্ত নয়’, মুর্শিদাবাদ দুর্ঘটনায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য

    শুক্রবার বৃষ্টিভেজা সকালে মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হয়েছে মুর্শিদাবাদের বহরমপুরের কর্ণসুবর্ণ। পুলকারে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে ৪ শিশু-সহ ৫ জনের। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। এক্স হ্যান্ডেলে মুর্শিদাবাদ দুর্ঘটনা নিয়ে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পরিবারের পাশে থাকার ...

    ১৭ জুলাই ২০২৬ প্রতিদিন
    মুরগি বিক্রেতা থেকে কয়েক কোটির মালিক! জীবনতলার ‘শাহজাহান’ কুখ্যাত সুবিদ আলি গ্রেপ্তার

    বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরেই গা ঢাকা দিয়েছিলেন গোসাবার তৃণমূল নেতা সুবিদ আলি ঢালি ওরফে ঝড়ো। শেষপর্যন্ত পুলিশের জালে গ্রেপ্তার এই কুখ্যাত। দক্ষিণ ২৪ পরগনার গোসাবা এলাকার ত্রাস ছিলেন তিনি! সন্দেশখালির ‘শাহজাহান’ নামেও ওই তৃণমূল নেতা এলাকায় পরিচিত ছিলেন! ...

    ১৭ জুলাই ২০২৬ প্রতিদিন
    মুর্শিদাবাদ মেডিক্যালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ট্রেনের ধাক্কায় জখম খুদে, ‘কীভাবে যে হল’, অঝোরে কান্না ঠাকুমার

    মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগের সামনে থিকথিক করছে ভিড়। কেউ আহতের দাদু। কেউ ঠাকুমা। কেউবা বাবা-মা। কেউ কাঁদছেন। কেউ শূন্যদৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। কেউবা দুঃসংবাদ পেয়ে নড়াচড়ার ক্ষমতাও যেন হারিয়ে ফেলেছেন। মুর্শিদাবাদের বহরমপুরের কর্ণসুবর্ণ ও গোবিন্দপুর স্টেশনের মাঝে ...

    ১৭ জুলাই ২০২৬ প্রতিদিন
    আরও বিপদে ‘যুবরাজ’, আন্তঃরাজ্য ভুয়ো সার্টিফিকেট চক্রের মাথা অভিষেক! ফের পুলিশের দ্বারস্থ ববি

    ক্রমশ বিপদ বাড়ছে কালীঘাট তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। শুক্রবার আন্তঃরাজ্য ভুয়ো সার্টিফিকেট ব়্যাকেট চালানোর অভিযোগে জীবনতলা থানায় অভিষেক-সহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন অভিজিৎ দাস ওরফে ববি। অভিযোগপত্রে নাম রয়েছে শওকত মোল্লা, অভিষেকের আপ্ত সহায়ক সুমিত ...

    ১৭ জুলাই ২০২৬ প্রতিদিন
    মালদহ বিমানবন্দর সম্প্রসারণে জমি সমীক্ষা শুরু, আকাশপথে আরও মসৃণ যোগাযোগই লক্ষ্য

    মালদহ বিমানবন্দরের (Malda Airport) রানওয়ে সম্প্রসারণের সম্ভাবনা খতিয়ে দেখতে যৌথভাবে হল শুরু জমি সমীক্ষা। জেলা প্রশাসনের ভূমি ও ভূমি সংস্কার, ভূমি অধিগ্রহণ শাখা এবং রাজ্যের পরিবহণ দপ্তরের আধিকারিকরা প্রাথমিক সমীক্ষায় অংশ নেন। প্রস্তাব অনুযায়ী, বর্তমানে ১,৩৫০ মিটার দীর্ঘ বিমানবন্দরের ...

    ১৭ জুলাই ২০২৬ প্রতিদিন
    মুর্শিদাবাদ দুর্ঘটনার তদন্তে বিশেষ কমিটি, মৃতদের পরিবারকে ১০ লক্ষ আর্থিক সাহায্য ঘোষণা রেলের

    মুর্শিদাবাদ দুর্ঘটনার (Murshidabad Accident) তদন্তে বিশেষ কমিটি গঠন করল রেল। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছে ভারতীয় রেল। আহতদের দেওয়া হবে আড়াই লক্ষ টাকা। রাজ্যের তরফে মৃতদের পরিবার পিছু ...

    ১৭ জুলাই ২০২৬ প্রতিদিন
    লাল পোশাক, চোখে সানগ্লাস, পুজোর ডালা হাতে দক্ষিণেশ্বরে কাজল

    বৃহস্পতিবারই কলকাতায় পা রেখেছেন অভিনেত্রী কাজল। শুক্রবার বৃষ্টিভেজা সকালে হাজির হলেন দক্ষিণেশ্বর। ডালা হাতে ক্যামেরায় ধরা পড়লেন অভিনেত্রী। তবে কি এবার নতুন কোনও ছবির খবর দেবেন? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে অনুরাগীদের মনে। শুক্রবার সকালে লাল কো-অর্ড সেট পরে দক্ষিণেশ্বরে পৌঁছন ...

    ১৭ জুলাই ২০২৬ প্রতিদিন
    SIR-এ নাম বাদ পড়া মানে নাগরিকত্ব হারানো নয়, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

    ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় নাম পড়া মানে নাগরিকত্ব হারানো নয়। শুক্রবার জনৈক প্রসেনজিৎ বসুর দায়ের করা মামলায় মৌখিক পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। শুক্রবার প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনার বিশেষ বেঞ্চ এই কথা জানিয়েছে। ...

    ১৭ জুলাই ২০২৬ প্রতিদিন
    নদীতে হাত ধুতে যাওয়ায়ই কাল, বাগে পেয়ে কিশোরকে আছড়ে-গিলে খেল কুমির! ভাইরাল হাড়হিম ভিডিও

    মাঠে ধান রোপণের পর নদীতে হাত-পা ধুতে গিয়েছিল ১২ বছরের কিশোর। বোঝার উপায় ছিল না যে জলে ঘাপটি মেরে রয়েছে বিশালাকার কুমির। চোখের নিমেষে কিশোরকে টেনে নিয়ে যায় প্রাণীটি। এরপর আছড়ে-কামড়ে হত্যা করে তাকে। মর্মান্তিক ঘটনার ভিডিও প্রকাশ্যে এসেছে। ...

    ১৭ জুলাই ২০২৬ প্রতিদিন
    সরকারি প্রকল্পে সর্বহারা মধ্যপ্রদেশের আদিবাসীরা! জমি-জঙ্গল হারিয়ে ১২দিন ধরে অনশনে গোটা গ্রাম

    কোমর সমান জলে গলায় ফাঁস লাগিয়ে সার বেঁধে দাঁড়িয়ে রয়েছেন মহিলারা। নদীর পাড়ে চিতা সাজিয়ে তাতে শুয়ে রয়েছেন গ্রামের পুরুষরা। উন্নয়নের যাঁতাকলে সর্বস্ব খুইয়ে গত ১২ দিন ধরে এভাবেই অনশন করছেন মধ্যপ্রদেশের ছাতারপুরে একাধিক গ্রামের আদিবাসী মানুষজন। গোটা গ্রাম ...

    ১৭ জুলাই ২০২৬ প্রতিদিন
    মহারাষ্ট্রে ফের ‘পওয়ার’ প্লে, অজিতের স্ত্রী সুনেত্রাকে ব্রাত্য রেখে মিশছে দুই এনসিপি, কথা বিজেপির সঙ্গে

    মহারাষ্ট্রে হচ্ছেটা কী? শরদ পওয়ার ঠিক কোন খেলাটা খেলছেন? এবার কি অজিত পওয়ারের স্ত্রী সুনেত্রা পওয়ারেরও হাতছাড়া হবে তাঁর স্বামীর দল? গত কয়েকদিনের রাজনৈতিক গতিপ্রকৃতিতে একের পর এক প্রশ্ন উঠছে। উত্তর সম্ভবত জানেন শুধু শরদ পওয়ার এবং দেবেন্দ্র ফড়ণবিস।গত ...

    ১৭ জুলাই ২০২৬ প্রতিদিন
    অনশন ভাঙতে রাজি সোনম ওয়াংচুক! তবে সরকার নয়, শর্ত দিলেন জনতার উদ্দেশে

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ-সহ পাঁচ দাবিতে গত ২০ দিন ধরে যন্তর-মন্তরে অনশন করছেন। ভগ্ন শরীরে কথা বলার মতো অবস্থায় নেই তিনি। তাঁর স্বাস্থ্য নিয়ে গোটা দেশ যখন উদ্বিগ্ন ঠিক সেই সময় সোনম ইঙ্গিত দিলেন ২০ জুলাই সংসদ অভিযানের পর এই অনশন ...

    ১৭ জুলাই ২০২৬ প্রতিদিন
    ‘বদনাম’ ঘোচানোর চেষ্টা! এবার তিরুপতি মডেলে পেশাদারদের হাতে দায়িত্ব যেতে পারে রাম মন্দিরের

    রাম নামের জয়ধ্বনি ‘শক্তি’ জোগায় গেরুয়া শিবিরকে। সেই রামের প্রণামী ঘিরে বিতর্ক। অস্বস্তি ক্রমেই বেড়েছে। ‘বদনাম’ মুছতে অযোধ্যার রাম মন্দিরে (Ayodhya Ram Mandir) প্রশাসনিক খোলনলচে বদলের ভাবনা পদ্মের অন্দরে।বিজেপির শীর্ষনেতৃত্বের একাংশ চাইছে, তিরুপতি বালাজি মন্দিরের আদলে রাম মন্দির পরিচালনার ...

    ১৭ জুলাই ২০২৬ প্রতিদিন
    ভারতীয় রেলের মুকুটে নয়া পালক, দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন উদ্বোধন মোদির, কী এর বিশেষত্ব?

    ইতিহাস তৈরি করল ভারতীয় রেল। বৃহস্পতিবার দেশের প্রথম হাইড্রোজেন-চালিত ট্রেনের (Hydrogen Train) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রাথমিকভাবে হরিয়ানায় ৮৯ কিলোমিটার দূরত্বের জিন্দ-সোনিপত রুটে চলবে দূষণমুক্ত আধুনিক ইকো-ফ্রেন্ডলি প্রযুক্তির এই ট্রেন।বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই প্রযুক্তিতে বিদ্যুৎ উৎপাদনের জন্য হাইড্রোজেন ফুয়েল ...

    ১৭ জুলাই ২০২৬ প্রতিদিন
  • প্রতিদিন | 3001-3100

News/খবর All News এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Times of India Indian Express The Statesman

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy