BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 04 Jul, 2026 | ১৯ আষাঢ়, ১৪৩৩
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • নির্বাচন কমিশন কি বাঙালিদের বিশ্বাসই করে না? প্রশ্ন তুললেন ফারুক আবদুল্লা

    নয়াদিল্লি: সাঁজোয়া গাড়ি। আড়াই লক্ষ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। সব বুথে ওয়েব কাস্টিং। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ঘিরে যেন এক রাজসূয় যজ্ঞ চলছে। নির্বাচন কমিশনের নির্দেশে বদলি হয়েছেন একের পর এক আধিকারিক। এহেন অতি তৎপরতা নিয়ে আগেই বিতর্ক শুরু হয়েছিল। এবার ...

    ৩০ এপ্রিল ২০২৬ বর্তমান
    ‘উন্নয়নের মোড়কে পরিবেশ ধ্বংস’, গ্রেট নিকোবর প্রকল্প নিয়ে কেন্দ্রকে তোপ রাহুলের

    নয়াদিল্লি: গ্রেট নিকোবর দ্বীপে উন্নয়ন প্রকল্প নিয়ে কেন্দ্রীয় সরকারকে তোপ দাগলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ৮১ হাজার কোটির এই প্রকল্পকে ‘দেশের পরিবেশ ও আদিবাসী ঐতিহ্যের বিরুদ্ধে সবথেকে বড়ো প্রতারণা ও অপরাধ’ আখ্যা দিয়েছেন তিনি। গ্রেট নিকোবর দ্বীপ সফরে গিয়ে ...

    ৩০ এপ্রিল ২০২৬ বর্তমান
    গঙ্গা এক্সপ্রেসওয়ের উদ্বোধন প্রধানমন্ত্রীর, বাংলায় ভোট প্রচার সেরেই যোগীরাজ্যে

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: গঙ্গাবক্ষে ভ্রমণ, ফোটোগ্রাফি এবং হাওড়া ব্রিজের দৃশ্যমানতায় ফোটোসেশন। বাংলায় ভোটপ্রচারে এসে পর্যটনের সব বিলাসিতাই হল। কিন্তু ফিরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার উত্তরপ্রদেশে প্রয়াগরাজ থেকে মিরাট পর্যন্ত গঙ্গা এক্সপ্রেসওয়ে উদ্বোধন করলেন। ২০২১ সালে তিনিই শিলান্যাস করেছিলেন। ...

    ৩০ এপ্রিল ২০২৬ বর্তমান
    সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে ক্লিনচিট রাজনাথের, কটাক্ষ কংগ্রেসের

    নয়াদিল্লি: দিনকয়েক আগেই পহেলগাঁও হামলার বর্ষপূর্তি ছিল। তবে শুধু পহেলগাঁও নয় জম্মু-কাশ্মীরজুড়ে বারংবার জঙ্গি হামলার নেপথ্যে প্রায়শই পাকিস্তানের নাম উঠে আসে। অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানের ঘরে ঢুকে জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়া থেকে শুরু করে আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধি দল পাঠিয়ে ইসলামাবাদকে ...

    ৩০ এপ্রিল ২০২৬ বর্তমান
    ধারা ১০৩ হয়েছে ৪০৩! পুলিশের টাইপ করার ভুলেই জামিন সোনমের

    শিলং: হানিমুনে মেঘালয়ে গিয়ে স্বামীকে নৃশংসভাবে খুন। ২০২৫ সালে সোনম রঘুবংশীর এই কাণ্ডে শিউরে উঠেছিল গোটা দেশ। গত মঙ্গলবার আচমকাই সেই মামলায় জামিন পেয়ে গিয়েছেন মূল অভিযুক্ত সোনম। কীভাবে? এই প্রশ্ন তুলেছে মৃত রাজা রঘুবংশীর পরিবার। আর সেই প্রশ্নের ...

    ৩০ এপ্রিল ২০২৬ বর্তমান
    বিদ্বেষমূলক ভাষণ: আইনের বর্তমান ধারাগুলিই পর্যাপ্ত, বলল সুপ্রিম কোর্ট, হস্তক্ষেপ নিস্প্রয়োজন

    নয়াদিল্লি: দেশজুড়ে বিদ্বেষ ভাষণ রুখতে নতুন করে আর কোনো নির্দেশ জারি করতে চাইল না সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত বলল, ঘৃণা ভাষণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে ফৌজদারি আইনের বর্তমান ধারাগুলিই পর্যাপ্ত। অভাবটা আইনের নয়, বরং তার সঠিক বাস্তবায়নের। এক্ষেত্রে কোনো ...

    ৩০ এপ্রিল ২০২৬ বর্তমান
    কেন্দ্রীয় বাহিনীর অতিসক্রিয়তায় প্রাণ গেল বৃদ্ধের, অভিযোগ ঘিরে চাঞ্চল্য এলাকায়

    সংবাদদাতা, উলুবেড়িয়া: উদয়নারায়ণপুর বিধানসভার বলরামপুরে ২৪৫ নং বুথে ভোট দিতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর নিগ্রহে বয়স্ক ভোটারের মৃত্যুর অভিযোগে চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃত ব্যক্তির নাম পূর্ণচন্দ্র দোলুই (৮০)। বাড়ি  কুরীট গ্রামে। বুধবার মৃতের ছেলে তরনী দোলুই অসুস্থ বাবা পূর্ণচন্দ্র দোলুইকে ...

    ২৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    প্রথম ছয় ঘণ্টার ভোটদানে কলকাতাকে টেক্কা জেলার, জানুন সর্বশেষ আপডেট

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রথম দফায় রেকর্ড ভোটের সাক্ষী থেকেছে বাংলা। এবার কি দ্বিতীয় দফায় সেই অঙ্কও ছাপিয়ে যাবে? প্রশ্ন উঠছে নির্বাচন কমিশনের তথ্যে। বুধবার দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ৬১.১১ শতাংশ। ভোটের হারে কলকাতাকে টেক্কা দিচ্ছে জেলা।গত ২৩ তারিখ ...

    ২৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    প্রবল উত্তেজনা ভবানীপুরে, বিজেপি প্রার্থীর ‘নির্দেশে’ মারমুখী বাহিনী, জখম একাধিক

    কলকাতা, ২৯ এপ্রিল: প্রবল উত্তেজনা হাই-ভোল্টেজ কেন্দ্র ভবানীপুরে। স্লোগান-পাল্টা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে যার সূত্রপাত। প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। তাঁর ‘নির্দেশে’ কেন্দ্রীয় বাহিনী বেপরোয়া লাঠিচার্জ করেছে বলে অভিযোগ। তাতে বেশ কয়েকজন জখম হয়েছেন।এদিন সকাল থেকেই কালীঘাটে ...

    ২৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    রায়দিঘির আন্দারমানি গ্রামে বিজেপি প্রার্থীকে ঘিরে ‘চোর চোর’ স্লোগান, উত্তেজনা এলাকায়

    সংবাদদাতা, বারুইপুর: রায়দিঘির বিজেপি প্রার্থী পলাশ রাণার বিরুদ্ধে ভোট প্রচারে বারংবার একাধিক দুর্নীতির অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। আজ, বুধবার দ্বিতীয় দফা নির্বাচন রাজ্যে। আর ভোটের দিন বিজেপি প্রার্থীকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল রায়দিঘি বিধানসভার শঙ্করপুর অঞ্চলের আন্দারমানি গ্রামে। অভিযোগ, ...

    ২৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    বিকেল পাঁচটায় ৯০ শতাংশ ছুঁই ছুঁই ভোটদান, ‘ভয়হীন নির্বাচন হচ্ছে বাংলায়’, মন্তব্য মোদির

    কলকাতা, ২৯ এপ্রিল: আজ, বুধবার বঙ্গে দ্বিতীয় দফায় ১৪২ আসনে ভোটগ্রহণ। সকাল ৭টা থেকেই ভোটারদের ভিড় দেখা যায় বিভিন্ন বুথে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রথম দু’ঘণ্টায় সকাল ৯টা পর্যন্ত গড়ে ভোট পড়েছে ১৮.৩৯ শতাংশ। দুপুর ১টায় পর্যন্ত ভোটদানের হার ...

    ২৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    দ্বিতীয় দফার ভোটে দিকে দিকে নির্বিচারে লাঠিচার্জের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে

    নিজস্ব প্রতিনিধি, আউসগ্রাম: প্রথম দফার পর দ্বিতীয় দফাতেও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বারবার উঠল অতি সক্রিয়তার অভিযোগ। উঠল নির্বিচারে লাঠিচার্জ থেকে মহিলাদের শৌচালয়ে ঢুকে যাওয়ার মারাত্বক অভিযোগ। তা সে কলকাতার ভবানীপুর হোক বা জেলার বিভিন্ন প্রান্তে। পূর্ব বর্ধমানের আউশগ্রাম বিধানসভার ...

    ২৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    ৪ তারিখ বিজেপি’কে খুঁজে পাওয়া যাবে না, ভোট দিয়ে তোপ অভিষেকের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বুধবার সকালে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় তৃণমূল সেকেন্ড-ইন কমান্ডের দাবি, এই নির্বাচনে বিজেপিকে ৫০ এর নিচে নামাতেই হবে। এদিন তৃণমূল সুপ্রিমো মমতা ...

    ২৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    প্রথম চার ঘণ্টায় ভোট পড়ল ৩৯.৯৭ শতাংশ, বহু বুথে ইভিএম বিভ্রাট

    কলকাতা, ২৯ এপ্রিল: আজ, বুধবার বঙ্গে দ্বিতীয় দফায় ১৪২ আসনে ভোটগ্রহণ। সকাল ৭টা থেকেই ভোটারদের ভিড় দেখা বিভিন্ন বুথে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রথম দু’ঘণ্টায় সকাল ৯টা পর্যন্ত গড়ে ভোট পড়েছে ১৮.৩৯ শতাংশ। সকাল ১১টা পর্যন্ত ভোটদানের হার বে‌ড়ে ...

    ২৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    অবজারভাররা বিজেপির নির্দেশে কাজ করছেন, বুথ পরিদর্শনে বেরিয়ে তোপ মমতার

    কলকাতা, ২৯ এপ্রিল: আজ, বুধবার বঙ্গে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। সকাল থেকে রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়।বাংলার সবথেকে হাই-প্রোফাইল আসন—ভবানীপুর। যেখানে প্রার্থী স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা। ভোট কেমন চলছে, সকাল থেকে ঘুরে ঘুরে দেখছেন মমতা। আজ, সারাদিন বুথে বুথে ঘুরবেন। এমনই জানিয়েছেন জানিয়েছেন ...

    ২৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    ইভিএম খারাপ, ক্ষুব্ধ ভোটাররা, চলল কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ

    কলকাতা, ২৯ এপ্রিল: বুধবার সকাল থেকেই শুরু হয়েছে দ্বিতীয় দফার ভোট গ্রহণ। এরই মাঝে সাতসকালেই উত্তপ্ত হয়ে উঠল বালি বিধানসভা কেন্দ্রের ডন বসকো লিলুয়া সোহনলাল  বিদ্যালয় চত্বর। অভিযোগ, ইভিএম খারাপ থাকায় দীর্ঘক্ষণ এখানে ভোট গ্রহণ বন্ধ ছিল। যার জেরে ...

    ২৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    দাঙ্গাবাজদের মুখে দেশপ্রেম মানায় না, মোদির কুমন্তব্যে ফুঁসছে যাদবপুর বিশ্ববিদ্যালয়

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দাঙ্গাবাজদের মুখে দেশপ্রেম! জাতীয়তাবাদ এবং দেশদ্রোহিতা নিয়ে যাদবপুরের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুমন্তব্যে বিস্মিত দেশের শীর্ষ রাজ্য সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়টি। এবং ক্ষুব্ধও। অনেকে ঢাকাইয়া কুট্টিদের ঢঙে বলছেন, ‘আস্তে কন কত্তা, ঘুড়ায়ও হাসব।’ একইসঙ্গে মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর ...

    ২৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    ঝাড়গ্রামে ভেঙে পড়ল জাতীয় সড়কের নির্মীয়মাণ আন্ডারপাস

    নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: হাতি পারাপারের জন্য ঝাড়গ্রামের গুপ্তমণি এলাকায় আন্ডারপাস নির্মাণ করছিল ন্যাশনাল হাইওয়ে অথরিটি (এনএইচএআই)। এর জন্য বরাদ্দ হয়েছিল ৫০ কোটি টাকা। বুধবার ভোররাতে ভেঙে পড়ল নির্মাণাধীন ওই আন্ডারপাসে একাংশ। ঝাড়গ্রামের গুপ্তমণি এলাকার উপর দিয়ে চলে গিয়েছে খড়গপুর চিচিড়া ...

    ২৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    ‘লাইফস্টাইল নিয়ন্ত্রণে রাখতে হবে’

    টেলিভিশনে টিকে থাকা কতটা কঠিন? নিজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন অভিনেত্রী রিমঝিম মিত্র। ‘দেওয়ালে পিঠ ঠেকে গেলেও হেরে যাওয়ার ভাবনা ভাবতে নেই। ধৈর্য ধরতে হবে’, বলছিলেন রিমঝিম মিত্র। অভিনয় জীবনের অনেকগুলো বছর পেরিয়ে এসেছেন। আপাতত স্টার জলসার ‘কম্পাস’ ধারাবাহিকের ‘মোহিনী’। ...

    ২৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    আজ প্রতিবাদের ভোট বাংলার, শেষ দফায় ১৪২ আসন, অন্তিম তালিকায় ঢুকল মাত্র ১৪৬৮ নাম

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লাগাতার ছ’মাস ধরে নিজেকে ‘নাগরিক’ প্রমাণের হয়রানি, নিরাপত্তাহীনতা এবং বাংলাকে কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত করে দেওয়া। আর সবটাই বাংলার সাধারণ মানুষকে ঘুঁটি বানিয়ে। গণতন্ত্রকে রাজনৈতিক এজেন্ডা স্তরে নিয়ে যাওয়ার এই গোটা প্রক্রিয়ার বিরুদ্ধে আজ দ্বিতীয় তথা শেষ ...

    ২৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    শিরদাঁড়া সোজা করে ভোট দেবে বাঙালি

    শান্তনু দত্তগুপ্ত: হ্যাঁ, এবার পালটানো দরকার। আপনাদের মানসিকতা। বাংলা মানেই সমাজবিরোধীদের লীলাক্ষেত্র—এই ন্যারেটিভটা পালটাতে হবে। বাংলা মানেই প্রত্যেক মোড়ে একজন ধর্ষিতা হচ্ছেন, পালটাতে হবে এই সস্তার প্রচার-রাজনীতিটাও। যেখানে কেন্দ্রীয় সরকারি রিপোর্টেই মহিলাদের বিরুদ্ধে অপরাধে শীর্ষে রয়েছে ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশ, ...

    ২৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    জঙ্গি ছেড়ে ভোটে সুতলি বোমা খুঁজবে এনআইএ!

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি ও কলকাতা: ২৬/১১ মুম্বইয়ে লস্কর-ই-তোইবার হামলার পর তৈরি হওয়া ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) আজ, বাংলার শেষ দফার ভোটে সুতলি বোমা (পেটো) খুঁজবে। ইন্টারন্যাশনাল টেরর মডিউল, টেরর ফান্ডিং, আইইডি’র উৎস, আরডিএক্স ও জাল নোট পাচারের আন্তর্জাতিক চক্র ...

    ২৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    মুখ পোড়ার ভয়! ভবানীপুরে ভোটপ্রচারে গেলেন না মোদি

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রার্থী যত হেভিওয়েটই হোক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো অসম্ভব! তাঁর খাসতালুকে কেউ দাঁত ফোটাতে পারবে না। বিপুল ভোটে হারবেন বিজেপি প্রার্থী। সোজা কথায়, মুখ পুড়বে ভবানীপুরে! বাংলায় ভোটের দায়িত্বপ্রাপ্ত নেতাদের তরফে আসা এমন রিপোর্টই কাল ...

    ২৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    এসআইআর-এ নাম বাদ নিয়ে ক্ষোভ, ইভিএমে ‘জবাব’ দেওয়ার প্রহর গুনছে ‘মতুয়াগড়’ বনগাঁ

    নিজস্ব প্রতিনিধি, বারাসত: আজ রাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। এই আবহে বনগাঁ মহকুমায় একটা চিত্র স্পষ্ট—মানুষ মুখিয়ে আছে এসআইআর নিয়ে দুর্ভোগ ও হেনস্তার জবাব দিতে। বনগাঁর ভোটারদের অনেকের কাছে এই ভোট নিছক আর একটা নির্বাচন নয়, বরং প্রতিবাদের ভাষা। যাঁদের ...

    ২৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    এসআইআর আতঙ্ক তাড়া করছে ভোটারদের! নির্বাচন কমিশনের দেওয়া ভোটার স্লিপ কেউ করছেন জেরক্স, কেউ ল্যামিনেশন

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘নির্বাচন কমিশনের দেওয়া এই ভোটার স্লিপ কি রেখে দিতে হবে? আগামী দিনে কোনো কাজে আসবে?’ জবাব আসছে—‘ভোট দিতে যাওয়ার সময় এই স্লিপ জেরক্স করে নিয়ে যাবেন। একটা জমা নিয়ে নেবে। এই ভোটার স্লিপ যত্ন করে ল্যামিনেশন ...

    ২৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    আজ ভোটের ভোরে সব পর্যবেক্ষকের সঙ্গে বিশেষ বৈঠক কমিশনের! ৬ কেন্দ্রে বাড়তি বাহিনী

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বুধবার রাজ্যের ১৪২টি আসনে ভোটগ্রহণ। ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে মঙ্গলবার রাতেই বিভিন্ন এলাকায় যাওয়ার সিদ্ধান্ত নিলেন সিইও মনোজ আগরওয়াল। সারা রাত নিজের দপ্তরে  থাকবেন বলে জানিয়েছেন তিনি। বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত এবং বিশেষ পুলিশ পর্যবেক্ষক এনকে ...

    ২৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    প্রথম দফায় ১৫ বুথে ১০০ শতাংশ ভোট

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসআইআরের জেরে শুধুই কি নাগরিকত্ব রক্ষার তাগিদ? নাকি অন্য কিছু? পশ্চিমবঙ্গের প্রথম দফার নির্বাচনে অন্তত ১৫টি বুথে ভোট পড়েছে ১০০ শতাংশ। এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। সার্বিকভাবে ৯৩ শতাংশ বাংলায় এই প্রথম, নজিরও বটে। নির্বাচন কমিশন বলছে, ...

    ২৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    উত্তর শহরতলির ৫ আসনে পুরুষদের তুলনায় মহিলা ভোটারের সংখ্যা বেশি, প্রভাব পড়বে লক্ষ্মীর ভাণ্ডারের, মত বিশ্লেষকদের

    নিজস্ব প্রতিনিধি, বরানগর: শহরতলির ছ’টি বিধানসভা আসনের মধ্যে পাঁচ কেন্দ্রেই পুরুষদের তুলনায় মহিলা ভোটারের সংখ্যা বেশি। সব থেকে বেশি মহিলা ভোটার রয়েছেন দমদমে। এসআইআরের দুর্ভোগ, নাম কাটার চেষ্টা ও লক্ষ্মীর ভাণ্ডারের কারণে শহরতলির সিংহভাগ মহিলা ভোট ঘাসফুল শিবির নিজেদের ...

    ২৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    ফলতায় ২ বুথ শীতাতপ নিয়ন্ত্রিত, ঠান্ডা পরিবেশে চলবে ভোটগ্রহণ

    নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: আজ, বুধবার ভোটের দিন বৃষ্টির পূর্বাভাস আছে। মঙ্গলবার বৃষ্টির পর ভ্যাপসা গরমে ঘেমে স্নান সবাই। বুধবারও ভোটের লাইনে দাঁড়িয়ে যে ঘামতে হবে, তা একপ্রকার নিশ্চিত। কিন্তু ফলতায় অন্য ছবি। একটি ভোটকেন্দ্রে ভোট দিতে ঢুকলেই ...

    ২৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    ভোট যন্ত্রের বাক্সের হাতল ভাঙা, বইতে কালঘাম ছুটল ভোটকর্মীদের

    নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: সোনারপুর মহাবিদ্যালয়ের ডিসিআরসির বাইরে তখন ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। এক মহিলা ভোটকর্মী ভোটযন্ত্রের বাক্স কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। তাঁর বাকি সঙ্গীরা অন্যান্য জিনিসপত্র নিয়ে গেটের মুখে অপেক্ষা করছিলেন। বৃষ্টি কিছুটা কমতেই এক রাশ বিরক্তি ...

    ২৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পোস্টার

    সংবাদদাতা, বনগাঁ: ভোটের আগের দিন বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পোস্টার ঘিরে রাজনৈতিক চাঞ্চল্য তৈরি হল। মঙ্গলবার গাইঘাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুব্রত ঠাকুরের নামে একটি পোস্টার দেখা যায়। সুটিয়া সহ আশপাশের বেশ কিছু এলাকায় এই পোস্টার পড়েছে। তাতে লেখা, ‘গত ...

    ২৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    ভোটের লাইনে সল্টলেকের প্রথম বাড়িটির বাসিন্দারা

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘উল্টোদিকে তখন (কেষ্টপুর খালের ওপারে) বার্ড কোম্পানির ফাঁকা জায়গা ছিল। সেখান থেকে মাঝেমধ্যেই আসত চোর-ডাকাত। বাড়ির খিল ভেঙে জিনিসপত্র নিয়ে পালাত...’ বললেন সল্টলেকের প্রথম আবাসিক স্নিগ্ধা চক্রবর্তী।  সল্টলেক তখন মরুভূমি। ধু ধু বালি। একটি মাত্র আবাসিক ...

    ২৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    সকাল সকাল ভোট দিতে মুখিয়ে কলকাতার ১৭ লক্ষের বেশি ভোটার, মমতার কেন্দ্রেই সর্বাধিক ‘পিঙ্ক বুথ’

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২৬-এর মহারণে বুধবার ভোট দেবেন ১৪২টি বিধানসভা কেন্দ্রের ভোটার। এর মধ্যে রয়েছে কলকাতা শহরের ১১টি কেন্দ্রের ১৭ লক্ষ ৬৩ হাজার ৩৪৫ জন ভোটার। ভোট হবে ২,৯২৮ বুথে। তবে এদিন নজর কাড়তে চলেছে কলকাতার ৩১০টি ‘পিঙ্ক বুথ’। ...

    ২৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    ভাঙড়ে প্রতি বুথে ৮ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, ৩৫ ভোটকেন্দ্র ‘অতিস্পর্শকাতর’, ‘উত্তপ্ত’ তকমা ঘোচানোই চ্যালেঞ্জ কমিশনের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নির্বাচনের উত্তাপে সরগরম বাংলা। সেই আবহে এক সপ্তাহে তিন দিন (১৮ এপ্রিল, ১৯ এপ্রিল, ২৫ এপ্রিল) তাজা বোমা উদ্ধার হয়েছে ভাঙড়ে। সব মিলিয়ে ৯৩টি বোমা বাজেয়াপ্ত করেছে পুলিশ। এই ট্রেন্ড কি ভোটের দিনও চলবে? বিগত একাধিক ...

    ২৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    নদীপথেই হিঙ্গলগঞ্জ, সন্দেশখালিতে ভোটকর্মীরা

    সংবাদদাতা, বসিরহাট: আজ, বুধবার রাজ্যে দ্বিতীয় তথা শেষ দফার বিধানসভা নির্বাচন। তার আগে মঙ্গলবার সন্দেশখালি ও হিঙ্গলগঞ্জের বিভিন্ন ভোটকেন্দ্রে পৌঁছতে শুরু করেছেন ভোটকর্মীরা। নদীবেষ্টিত ও দুর্গম দ্বীপাঞ্চলের জন্য নেওয়া হয়েছে আলাদা ব্যবস্থা। নদীপথেই ইভিএম ও অন্যান্য সামগ্রী নিয়ে ওইসব ...

    ২৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    সল্টলেক থেকে রাজারহাট, পুরুষদের থেকে এগিয়ে ৭৫০০ ‘লক্ষ্মী ভোটার’, ৩ কেন্দ্রে ভোটার ৬ লক্ষ ৯০ হাজার

    নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার, মেয়েদের পড়াশোনার জন্য কন্যাশ্রী, বিয়ের জন্য রূপশ্রী সহ একগুচ্ছ প্রকল্প রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। উন্নয়নের পাশাপাশি আর্থিক সহায়তার কারণে তৃণমূলের ভোট বেড়েছে। মূলত তা বাড়িয়েছে মহিলা ভোটাররা। বিগত ভোটগুলিতে তার প্রমাণও দিয়েছেন ...

    ২৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    হালিশহরে তৃণমূল নেতার বাড়িতে এনআইএ, জগদ্দলেও হানা

    নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: মঙ্গলবার সন্ধ্যায় হালিশহরে তৃণমূল নেতা বিট্টু জয়সওয়ালের বাড়িতে এনআইএ হানা দিল। তাদের সঙ্গে ছিল পুলিশও। সে সময় তিনি ছিলেন না। এনআইএ জওয়ানরা দরজায় লাথি মেরেছেন বলে তার মায়ের অভিযোগ। কিন্তু কী কারণে এনআইএ এসেছে, তা পরিষ্কার ...

    ২৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    অরাজনৈতিক প্রচার, ‘বাংলা দুর্গার’, সোশ্যাল মিডিয়ায় বার্তা ৭০০ পুজো কমিটির

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্গাপুজোর বাকি আরও ১৬৬ দিন। কিন্তু তার আগেই বিধানসভার ভোটযুদ্ধের মাঝে সোশ্যাল মিডিয়া থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপ-সর্বত্র ভাইরাল পুজোর বার্তা-‘এই বাংলা দুর্গার’। দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচনের আগের দিন শহর থেকে শহরতলি, পুজো কমিটির কর্তারা এই বার্তা পোস্ট ...

    ২৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    ডায়মন্ডহারবার বিধানসভা: অতি সক্রিয় কেন্দ্রীয় বাহিনী, বিরক্ত সাধারণ ভোটাররাও

    নিজস্ব প্রতিনিধি, ডায়মন্ড হারবার: আজ, বুধবার রাজ্যের ১৪২টি বিধানসভা কেন্দ্রে দ্বিতীয় দফার ভোট। তার আগে মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর চূড়ান্ত তৎপরতা চোখে পড়েছে। সাধারণ মানুষের বক্তব্য, অতি সক্রিয়তা দেখাচ্ছে বাহিনী। কার্যত দাপাদাপি ...

    ২৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    ‘ট্রাবল মঙ্গার’ ধরতে রাতভর তল্লাশিতে মত্ত কেন্দ্রীয় বাহিনী

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘ট্রাবল মঙ্গার’ ধরতে ভোটের আগের রাতে   কলকাতাসহ বিভিন্ন জেলা ও পুলিশ কমিশনারেট এলাকায় তল্লাশি চালাল কেন্দ্রীয় বাহিনী। বাইক নিয়ে গলিতে গলিতে দাপিয়ে বেড়ান বাহিনীর জওয়ানরা। অধিকাংশ জায়গাতেই স্থানীয় পুলিশকে ছাড়াই তাঁরা তল্লাশিতে নেমেছিলেন। ট্রাবল মঙ্গারদের ...

    ২৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    হুমকির পরদিনই জাহাঙ্গিরের মুখোমুখি! প্রবল বিক্ষোভে এলাকা ছাড়লেন কমিশনের ‘সিংঘম’

    নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ব্যবধান মাত্র একদিনের। তার মধ্যেই বিজেপির দাবি করা ‘সিংঘম’ পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মা যেন কাগুজে বাঘে পরিণত হলেন! মঙ্গলবার ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের অনুপস্থিতিতে তাঁর বাড়ি গিয়ে হুমকি, শাসানি দেওয়ার অভিযোগ উঠেছিল ...

    ২৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    ‘আপনি কলকাতার মেয়র তো? ভোটে ঝামেলা হলে ফল ভুগবেন’, ববির বাড়ি ঢুকে হুমকি আধাসেনার

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার সরাসরি কেন্দ্রীয় বাহিনীর হুমকির মুখে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম! তাও আবার সোমবার রাত পৌনে একটা নাগাদ চেতলায় ফিরহাদ হাকিমের বাড়ি বয়ে এসে রীতিমতো ‘থ্রেট’ করে গিয়েছে প্রায় ৩০-৪০ জনের কেন্দ্রীয় বাহিনীর দল। স্বাভাবিকভাবেই এই ঘটনায় ...

    ২৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    আজ প্রতিটি বুথ দুর্গের মতো রক্ষা করবেন দলের সৈনিকরা, আত্মবিশ্বাসী তৃণমূল কংগ্রেস

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আক্ষরিক অর্থে বিধানসভা নির্বাচন। কিন্তু আদতে ভোটযুদ্ধ। যে যুদ্ধের লড়াইয়ে এক ছটাক জমি বিজেপিকে ছাড়েনি তৃণমূল। লড়াই হয়েছে চোখে চোখ রেখে। জবাব হয়েছে তথ্যের ভিত্তিতে। সেই লড়াইয়ের আজ অন্তিম পর্ব। তৃণমূল বলছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের কর্মীরা ...

    ২৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    পানিহাটির বিজেপি প্রার্থীর উসকানিতেই তরুণীর উপর হামলা! প্রতিবাদে সরব বাম শিবির

    নিজস্ব প্রতিনিধি, বরানগর: সোমবার সন্ধ্যায় দ্বিতীয় দফার ভোটপ্রচার শেষ হয়েছে রাজ্যে। কিন্তু ওই দিন দুপুরে পানিহাটি কেন্দ্রের আগরপাড়া এলাকায় বিজেপির পথসভা থেকে সিপিএমের এক তরুণী কর্মী ও তাঁর বাবার আক্রান্ত হওয়ার ঘটনায় শোরগোল বেড়েই চলেছে। প্রশ্ন উঠেছে, ওই হামলা ...

    ২৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    ডান পা না থাকা সত্ত্বেও ভোটের ডিউটিতে পাঠিয়েছে কমিশন, ক্ষোভ শিক্ষকের

    সংবাদদাতা, বারুইপুর: ডিসিআরসি-তে ডিউটি করতে এসে ক্ষোভে ফেটে পড়লেন বিশেষভাবে সক্ষম এক শিক্ষক। অভিযোগ, তাঁর ডান পা নেই। তবুও সাসপেন্ড হওয়ার ভয়ে ডিউটিতে আসতে হয়েছে। অন্যদিকে, বারুইপুর ফুলতলায় কিষান মান্ডি ডিসিআরসিতে শান্তিপূর্ণভাবে ভোট করার আবেদন জানানো হয়।কুলতলির জালাবেড়িয়া কমলপুর ...

    ২৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    ভোটার স্লিপের জন্য টাকা দাবি, অভিযুক্ত বিএলও

    সংবাদদাতা, বনগাঁ: ভোটার স্লিপ দেওয়ার জন্য টাকা চাওয়ার অভিযোগ উঠল এক বিএলওর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বনগাঁ দক্ষিণ কেন্দ্রের পুরাতন বনগাঁ এলাকায়। অভিযুক্তের নাম মৃন্ময় রায়। স্থানীয় বাসিন্দা প্রিয়া বিশ্বাস তাঁর বিরুদ্ধে কমিশনকে মেল করে এই অভিযোগ দায়ের করেন। যদিও ...

    ২৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    বুলেট প্রুফ গাড়ি আর বুটের আওয়াজের মধ্যে হাস্যমুখর গ্রামীণ হুগলির অলিগলি

    নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: হুগলিতে কি যুদ্ধ লেগেছে? সাত সকালে স্ত্রীর এমন বেখাপ্পা প্রশ্নে ঘাবড়েই গিয়েছিলেন অমিত ঘোষ। স্ত্রীর দিকে কিছুক্ষণ হতভম্ব হয়ে তাকিয়ে ছিলেন। দ্রুত স্ত্রী তাঁকে সামাজিক মাধ্যম খুলে দেখালেন। বাঁশবেড়িয়ার অমিতবাবু হাসতে হাসতে বলেছিলেন, দেখি হুগলির বিভিন্ন ...

    ২৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    উৎসবের আবহে আজ ভোট হুগলির ১৮টি কেন্দ্রে, আত্মবিশ্বাসী শাসক দল

    নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: আজ, বুধবার হুগলি জেলার ১৮টি বিধানসভা কেন্দ্রে উৎসবের আবহে ভোটগ্রহণ হতে চলেছে। এর মধ্যে আরামবাগ মহকুমার চারটি আসনও রয়েছে। এই ভোটপর্বকে সুষ্ঠু করতে দীর্ঘদিন দিন ধরেই প্রস্তুতি নিয়েছে প্রশাসন। রাজনৈতিক দলগুলিও প্রায় এক মাস ধরে নিরন্তর ...

    ২৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    দ্বিতীয় দফায় কড়া নিরাপত্তা, ভোট দিতে না পারায় ক্ষুব্ধ বহু ভোটকর্মী

    নিজস্ব প্রতিনিধি, হাওড়া: দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনকে ঘিরে চূড়ান্ত প্রস্তুতিতে মেতে উঠেছে হাওড়া জেলা প্রশাসন। জেলায় মোট ৪,৫১৮টি বুথে ভোটগ্রহণ হবে আজ। মোট ভোটারের সংখ্যা প্রায় ৩৬ লক্ষেরও বেশি। মঙ্গলবার সকাল থেকেই জেলার ১২টি ডিসিআরসি (ডিস্ট্রিবিউশন ও রিসিভিং সেন্টার) ...

    ২৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    অতীতের রেকর্ড ভেঙে বারাকপুরে মোতায়েন ১৬০ কোম্পানি বাহিনী

    নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: আজ, বুধবার গোটা রাজ্যে শেষ দফার সঙ্গে বারাকপুরেও ভোট। তার আগে মঙ্গলবার বেশ থমথমে অবস্থা গোটা শিল্পাঞ্চলে। ইতিমধ্যে ঘটে গিয়েছে কিছু অপ্রীতিকর ঘটনা। তৃণমূল ও বিজেপি একে অপরকে হুমকি দিয়ে চলছে। উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড থেকে বহিরাগতরা ...

    ২৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    আজ দক্ষিণ ২৪ পরগনা জেলায় নজরে ২০০০টি স্পর্শকাতর বুথ, প্রার্থীদের ভাগ্য ঠিক করবেন ৭৬ লক্ষের বেশি ভোটার

    নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: পরীক্ষার আগে শেষ বেলার রিভিশন। আজ, বুধবার দক্ষিণ ২৪ পরগনায় ভোটের আগে সব প্রস্তুতি ঝালিয়ে নিলেন প্রশাসন থেকে পুলিশ, পর্যবেক্ষক থেকে ভোটকর্মীরা। তবে গোটা জেলায় বিশেষ নজর থাকবে ২০০০-এর মতো বুথে। কারণ এগুলি স্পর্শকাতর ...

    ২৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    বহু সরকারি কর্তার গোয়া ভ্রমণ স্পনসর করেছেন জয় কামদার, জমিদখল মামলায় কোর্টে ইডির দাবি

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জমিদখল মামলায় ইডি হেফাজতে থাকা রিয়েল এস্টেট ব্যবসায়ী জয় কামদার বহু সরকারি অফিসারকে গোয়া বেড়াতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছিলেন। এই স্পনসর করার বিনিময়ে তাঁদের কাছ থেকে পরবর্তীকালে বিভিন্ন সুযোগ-সুবিধা আদায় করেন তিনি। ব্যাঙ্কশাল আদালতে জমা দেওয়া ...

    ২৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    ভোটে হাওড়া গ্রামীণে ১৪৭ কোম্পানি বাহিনী

    সংবাদদাতা, উলুবেড়িয়া: আজ, বুধবার দ্বিতীয় দফায় নির্বাচন হাওড়ার ১৬টি আসনে। এই ভোটকে শান্তিপূর্ণ করতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। হাওড়া গ্রামীণ জেলার ৯টি বিধানসভা কেন্দ্রের জন্য ১৪৭ কোম্পানি সিএপিএফ মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে থাকছে পাঁচ হাজার পুলিশকর্মী। ...

    ২৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    তুঘলকি সিদ্ধান্ত রেলের! আজ আচমকা ২৩ জোড়া লোকাল বাতিল খড়্গপুর ডিভিশনে

    সংবাদদাতা, খড়্গপুর: গণতান্ত্রিক উৎসবের দিন সুষ্ঠুভাবে পরিবহণ পরিষেবা দেওয়া যেখানে দস্তুর, সেখানে আচমকা লোকাল ট্রেন বাতিলের মতো সিদ্ধান্ত নিল দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর ডিভিশন!  আজ, বুধবার রাজ্যে দ্বিতীয় তথা শেষ দফার ভোট। আর এদিনই ২৩ জোড়া লোকাল ট্রেন বাতিল করে ...

    ২৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    প্লেসমেন্ট হয়নি, আত্মঘাতী আইআইটি খড়্গপুরের ছাত্র

    সংবাদদাতা, খড়্গপুর: ফের আইআইটি খড়্গপুরের মেধাবী পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু! মৃত ছাত্রের নাম সোহম হালদার (২২)। ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের (বিটেক) চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন সোহম। তাঁর বাড়ি উত্তর চব্বিশ পরগনার বারাসতের শালবাগান এলাকায়। থাকতেন খড়্গপুর আইআইটির মদনমোহন মালব্য ...

    ২৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    আর রাম নয়, বাংলার স্বার্থে বামেরাই বিকল্প, ঘরের ভোট ফিরেছে, নিশ্চিত সিপিএম প্রার্থীরা

    মণিরাজ ঘোষ, খড়্গপুর: প্রথম দফার ভোট পর্ব মিটেছে বৃহস্পতিবার। সোমবার থেকেই স্কুলে যোগ দিয়েছেন সবংয়ের সিপিএম প্রার্থী নকুলচন্দ্র বেরা। তিনি শিক্ষক। সবং সারদাময়ী উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে ভূগোল পড়ান। ১৯৯৫ সাল থেকে ওই স্কুলেই শিক্ষকতা করছেন। সবং থানার পাশেই তাঁর বাড়ি। এলাকায় ...

    ২৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    মনে হচ্ছে রাজনৈতিক দলের নেতা: পুলিশ পর্যবেক্ষকের ব্যবহারে ক্ষুব্ধ অধীর

    নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: যোগী রাজ্যের ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ অজয় পালশর্মাকে নিয়ে মুখ খুললেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। মঙ্গলবার তিনি বলেন, ‘পুলিশের পর্যবেক্ষক এমন ব্যবহার করছেন, যেন মনে হচ্ছে কোনো বিশেষ রাজনৈতিক দলের নেতা হয়ে এসেছেন!’ প্রথম দফার নির্বাচন শেষ হয়েছে। ...

    ২৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    এসআইআরে অধিকারহরণের ‘বদলা’ ইভিএমে প্রস্তুত নীল বিদ্রোহের মাটি, চিন্তায় বিজেপি

    অগ্নিভ ভৌমিক, কৃষ্ণনগর: সালটা ১৮৫৯। অধিকার কেড়ে নামমাত্র মূল্য দিয়ে নীলচাষ করানোর বিরুদ্ধে গর্জে উঠেছিল নদীয়া। ইতিহাসে যা নীল বিদ্রোহ। আর সেই বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়েছিল নদীয়া থেকে মুর্শিদাবাদ, বীরভূম, যশোর, পাবনা পর্যন্ত। সূত্রপাত হয়েছিল কৃষ্ণনগরের চৌগাছা গ্রাম থেকে। আন্দোলনের ...

    ২৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    বাঁকুড়া লোকসভার ৬ কেন্দ্রে জয় পর্যালোচনায় নিশ্চিত তৃণমূল

    নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: বাঁকুড়া সাংগঠনিক জেলার ছ’টি বিধানসভাতেই এবার প্রার্থীরা জয় হাসিল করবেন বলে তৃণমূলের অভ্যন্তরীণ রিপোর্টে উঠে এসেছে। ভোটের পর্যালোচনা করতে সোমবার বাঁকুড়া জেলা তৃণমূল ভবনে বৈঠক হয়। ওই বৈঠকে দলের নিচুতলার নেতাদের কাছ থেকে বুথওয়াড়ি রিপোর্ট সংগ্রহ ...

    ২৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    হাজার হাজার পরিযায়ী শ্রমিক ফিরছেন ভিন রাজ্যে, ট্রেনে পা রাখার জায়গা নেই!

    সংবাদদাতা, জঙ্গিপুর: গত বৃহস্পতিবার রাজ্যে বিধানসভার প্রথম পর্বের ভোট মিটেছে। ভোটাধিকার প্রয়োগ করে এবার ভিনরাজ্যে ফেরার পালা পরিযায়ী শ্রমিকদের। আর সেই ফিরতি যাত্রা ঘিরেই এখন চরম বিশৃঙ্খলা। ট্রেনের কামরায় একটি সিট পাওয়ার লড়াইয়ে রীতিমতো যুদ্ধক্ষেত্র হয়ে উঠছে স্টেশনের প্ল্যাটফর্মগুলি। ...

    ২৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    গরমে ডাবের দাম ৮০ টাকা, চুমুক নিরুপায় ভোটকর্মীদের

    সংবাদদাতা, কাটোয়া: প্রখর দাবদাহের মধ্যে হাঁসফাস করছে গোটা বাংলা। তীব্র রোদে ঘুরে এসে সবাই ঠান্ডা পানীয়তে চুমুক দিয়ে প্রাণটা জুড়িয়ে নিচ্ছেন। কিন্তু তাতে এই গরমে আবার সর্দিগর্মির ভয়। অনেকে তাই ডাবের উপরেই ভরসা রাখছেন। রাজ্যের দ্বিতীয়  দফার ভোটের আগে ...

    ২৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    বোরো ধান পাকার মুখে পোকার হামলা, বিপাকে চাষিরা

    সংবাদদাতা, বিষ্ণুপুর: বিষ্ণুপুর মহকুমা এলাকায় বোরো ধান পাকার মুখে পোকার আক্রমণ হওয়ায় বোরো চাষিরা সমস্যায় পড়েছেন। তাঁরা বলছেন, পোকার আক্রমণে ধানের গাছ গোড়া থেকে শুকিয়ে যাচ্ছে। বিভিন্ন ধরনের ওষুধ প্রয়োগ করেও কাজ হচ্ছে না। বিঘার পর বিঘা জমিতে আক্রমণ ...

    ২৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    আবাসিক স্কুল থেকে পালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ছাত্রের

    সংবাদদাতা, তপন ও গঙ্গারামপুর: শৌচাগারের ভেন্টিলেটর দিয়ে পালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল আবাসিক স্কুলের দশম শ্রেণির ছাত্রের। গঙ্গারামপুর ব্লকের জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েতের বাগানবাড়ি এলাকায় ওই স্কুলে মৃত ছাত্রের নাম জামিস আলবাক্স হোসেন (১৫)। তার বাড়ি তপন ব্লকের রামচন্দ্রপুর গ্রাম ...

    ২৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    ইসলামপুরে বহু বুথে দিতে পারেনি পোলিং এজেন্ট, ভোটের ফলাফল নিয়ে চিন্তিত বিরোধী দলগুলি

    সংবাদদাতা, ইসলামপুর: ইসলামপুরে বহু বুথে পোলিং এজেন্ট দিতে পারেনি বিজেপি, কংগ্রেসের মতো বিরোধী রাজনৈতিক দলগুলি। প্রথম দফার নির্বাচন শেষে এই তথ্য উঠে এসেছে রাজনৈতিক মহলের সামনে। এতে সংশ্লিষ্টদের সাংগঠনিক দুর্বলতা প্রকাশ পেয়েছে। তারপরেও বিরোধীরা অবশ্য মুখে জয়ের দাবি করছে। ...

    ২৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    আগামী মাসেই মুম্বইয়ে যাচ্ছেন করিমুল, এবার বলিউডে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’!

    ব্রতীন দাস, জলপাইগুড়ি: এবার কি বলিউডে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’র বায়োপিক চূড়ান্ত? মঙ্গলবার এমনই ইঙ্গিত দিয়েছেন পদ্মশ্রী করিমুল হক নিজেই। বলেছেন, ডাক এসেছে। আগামী মাসেই মুম্বইয়ে যাচ্ছি। সেখানেই সবটা চূড়ান্ত হবে। তবে পরিচালক কে কিংবা তাঁর ভূমিকায় কে অভিনয় করবেন, সেসব ...

    ২৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    ফের কি কালিয়াচকে মাথাচাড়া দিচ্ছে মাদকচক্র? যুবকের গ্রেপ্তারিতে জল্পনা

    সংবাদদাতা, কালিয়াচক: ফের কি কালিয়াচকের বুকে মাথাচাড়া দিয়ে উঠছে মাদকচক্র? সাম্প্রতিক ঘটনাকে ঘিরে এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে প্রশাসনিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে। কারণ গত রবিবারই প্রায় ১০ কোটি টাকার মাদক সহ মোজমপুরের লিচু বাগান থেকে তৌসিফ ...

    ২৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    হোয়াইট অর্কিড ভূমি কার্শিয়াংয়ে টয় ট্রেনে বিশেষ ভ্রমণের সূচনা, দেখানো হবে চা বাগান, বনাঞ্চল, মিউজিয়াম

    নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: চা বাগান থেকে বনাঞ্চল। রেডিও স্টেশন থেকে নেতাজির স্মৃতিবিজরিত বাড়ি। এহেন হোয়াইট অর্কিড ভূমি কার্শিয়াংকে বিশ্বের পর্যটকদের সামনে তুলে ধরতে উদ্যোগী দার্জিলিং হিমালয়ান রেলওয়ে এবং বনদপ্তর। মঙ্গলবার তারা যৌথভাবে সূচনা করেছে তিন দিনের বিশেষ ভ্রমণ। তাতে ...

    ২৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    ভোট দিয়ে পাঁচটি বাসে বেঙ্গালুরু রওনা ১৫০ শ্রমিকের, পরিবারকে রেখে যেতে চোখে জল

    সংবাদদাতা, মেখলিগঞ্জ: ভোটার তালিকায় নাম সুরক্ষিত রাখতে ভিনরাজ্য থেকে বাড়ি ফিরেছিলেন বহু পরিযায়ী শ্রমিক। কিন্তু ভোট পর্ব শেষ হতেই আবার কর্মস্থলের উদ্দেশ্যে পাড়ি দেওয়ার ছবি ধরা পড়ল কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকে। পরিবার-পরিজনকে বাড়িতে রেখে ফের দূরে চলে যাওয়ার কষ্ট ...

    ২৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    বছরের পর বছর রাস্তা বেহাল, ভাঙছে বিয়ে

    সংবাদদাতা, মানিকচক: মানিকচকের জেসারতটোলা গ্রামের রাস্তার বেহাল অবস্থা ঘিরে দুশ্চিন্তায় কয়েক হাজার পরিবার। পড়ুয়া থেকে কৃষকদের হয়রানি তো রয়েছেই, সঙ্গে রাস্তার কারণে এই গ্রামে বারবার বিয়ে ভাঙছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। রাস্তা সংস্কারের জন্য প্রধান ও অন্য জনপ্রতিনিধিদের জানালেও ...

    ২৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    হানিমুন মার্ডার মামলায় জামিন মূল অভিযুক্ত সোনমের

    ইন্দোর: জামিন পেলেন চাঞ্চল্যকর হানিমুন মার্ডার মামলার মূল অভিযুক্ত সোনম রঘুবংশী। মেঘালয়ে হানিমুনে গিয়ে স্বামী রাজা রঘুবংশীকে খুন করার অভিযোগ উঠেছিল সোনমের বিরুদ্ধে। রাজার দাদা বিপিন রঘুবংশী সোনমের জামিনের খবর জানিয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই হত্যাকাণ্ডে আটজনকে গ্রেপ্তার ...

    ২৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    কলমা পড়তে জানো? প্রশ্ন করেই ২ নিরাপত্তারক্ষীকে কোপাল যুবক

    মুম্বই: অনেকটা পহেলগাঁও হামলার ধাঁচে প্রশ্ন এসেছিল, কলমা পড়তে জানো? যুবকের প্রশ্নের উত্তরে ‘না’ বলেছিল দুই নিরাপত্তারক্ষী। তারপরেই এলোপাথারি কোপ। সোমবার ভোররাতে মুম্বই শহরতলির মীরা রোডের এই ঘটনা ঘিরে দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই অভিযুক্ত জাইব জুবেইর আনসারিকে (৩১) গ্রেপ্তার ...

    ২৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    ভোটের দু’মাস পরও বঙ্গে বাহিনী? হার নিশ্চিত বুঝেছে বিজেপি, দাবি তৃণমূলের

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আজ বাংলায় দ্বিতীয় দফার ভোট। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, নদীয়া—এই সাত জেলার ১৪২টি আসনে ৯২ শতাংশেরও বেশি ভোট পড়বে বলে একপ্রকার নিশ্চিত তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক মহলের মতে, জোড়াফুল শিবিরের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে ...

    ২৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    এনসিইআরটির বইয়ের অভাব, বৈঠক শিক্ষামন্ত্রীর

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  স্কুলের পাঠ্য পুস্তকের অভাব নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়েছে শিক্ষামন্ত্রক। বিশেষ করে এনসিইআরটির বিরুদ্ধে একাধিকবার অভিযোগের আঙুল উঠেছে। পড়ুয়া এবং অভিভাবকদের একটি বড়ো অংশেরই অভিযোগ, শিক্ষাবর্ষ শুরু হয়ে গেলেও অনেক সময়ই পাঠ্যবই পাওয়া যাচ্ছে না। সবথেকে ...

    ২৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    জ্ঞানেশকে পদচ্যুত করতে চাপ বৃদ্ধি বিরোধীদের

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: একইদিনের ঘটনা। পক্ষপাতিত্ব, দুব্যর্বহারের অভিযোগে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদচ্যূত করতে রাজ্যসভার ৭৩ জন সাংসদ নোটিস দিয়েছিলেন রাজ্যসভার সচিবালয়ে। ওইদিনেই (গত ২৪ এপ্রিল) রাজ্যসভার আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা দলের আরও ছয় সদস্যকে ...

    ২৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    সাত বছরে প্রথমবার, বন্দে ভারত এক্সপ্রেসের লাইনচ্যুত হওয়ার ঘটনায় অস্বস্তিতে রেলমন্ত্রক

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: হাই প্রোফাইল বন্দে ভারত এক্সপ্রেসের লাইনচ্যুত হওয়ার ঘটনায় অস্বস্তিতে রেল। ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে নিউদিল্লি-বারাণসী রুটে প্রথম সেমি হাইস্পিড বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উদ্বোধনের পর থেকে বিগত সাত বছরে বিভিন্ন রুটে বন্দে ...

    ২৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    জঙ্গি হানার পরও কাশ্মীর থেকে মুখ ফেরাননি দক্ষিণের সিমেমা নির্মাতারা

    ফিরদৌস হাসান, শ্রীনগর: ধীরে ধীরে ছন্দে ফিরছিল কাশ্মীর। পর্যটকদের আগমন। সিনেমার শ্যুটিং। সবই শুরু হয়েছিল। তবে সব বদলে দেয় পহেলগাঁও হামলা। গত বছর বৈসরণ উপত্যকায় সেই জঙ্গি হামলার পরই এলাকায় সিনেমার শ্যুটিং-এ ভাটা দেখা যায়। বিশেষত বলিউড মুখ ফিরিয়ে ...

    ২৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    মাঠেই দলবদল! মোদির ফুটবল খেলা নিয়ে রসিকতা নেট দুনিয়ায়

    গ্যাংটক: ফুটবল মাঠেও ‘অপারেশন লোটাস’? সিকিমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফুটবল খেলার ভিডিয়ো ভাইরাল হতে সোশ্যাল মিডিয়ায় এমনই মন্তব্য করেছেন নেটিজেনরা। ভারতীয় অঙ্গরাজ্য হিসেবে সিকিমের ৫০তম বর্ষপূর্তিতে ২ দিনের সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার সকালে সেখানেই একদল যুব ফুটবলারের ...

    ২৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    হরিয়ানায় কংগ্রেসের প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের

    চণ্ডীগড়: সরকারি অনুদানের অপব্যবহার করেছেন। এই অভিযোগে হরিয়ানার প্রাক্তন মন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা সুখবীর কাটারিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ। দুর্নীতি দমন আইনে অভিযুক্ত তাঁর ৪ সহযোগীও। ২০০৯ থেকে ২০১৪ সালে রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ছিলেন সুখবীর। সামলেছেন কৃষি, ...

    ২৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    রাহুলের মৃত্যু: ছবির সঙ্গে যুক্ত সকলের বিমার সিদ্ধান্ত

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শ্যুটিংয়ে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল টলিপাড়ায়। তারপর আদর্শ পরিচালন পদ্ধতি (এসওপি) তৈরির প্রস্তাব জানানো হয়। সোমবার এসওপি সংক্রান্ত বৈঠক হয় ইমপাতে। সেখানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, ...

    ২৮ এপ্রিল ২০২৬ বর্তমান
    বিটি রোড থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  দ্বিতীয় দফায় ভোটের আগে ফের শহরে উদ্ধার হল বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। চিৎপুর থানা এলাকার বিটি রোডে সোমবার দুপুরে কলকাতা পুলিশের এসটিএফের অভিযানে ধরা পড়েছে তিনটি দেশি আগ্নেয়াস্ত্র, একটি সেভেন এমএম পিস্তল এবং বিপুল পরিমাণ কার্তুজ। গ্রেপ্তার ...

    ২৮ এপ্রিল ২০২৬ বর্তমান
    রাজনৈতিক দলের হয়ে পোস্ট ফেসবুকে, সাসপেন্ড কনস্টেবল

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে এক কনস্টেবলকে সাসপেন্ড করল লালবাজার। ওই কনস্টেবলের নাম রামকৃষ্ণ কয়াল। কলকাতা পুলিশের ফার্স্ট ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন তিনি। সম্প্রতি তিনি রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করে ফেসবুকে একটি ভিডিও ...

    ২৮ এপ্রিল ২০২৬ বর্তমান
    প্রচারের শেষলগ্নে বিগড়ে গেল পুলিশের এলটিই ওয়্যারলেস!

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে দ্বিতীয় দফার ভোটের মুখে হঠাৎই বিগড়ে গেল কলকাতা পুলিশের ‘এলটিই’ ওয়্যারলেস যোগাযোগ ব্যবস্থা। সোমবার বিকাল সাড়ে চারটে নাগাদ বিষয়টি নজরে আসে কলকাতা পুলিশের শীর্ষকর্তাদের। লালবাজারের এক সূত্র জানাচ্ছে, হঠাৎই এলটিই-সার্ভার বসে যায়। ফলে কলকাতা পুলিশের ...

    ২৮ এপ্রিল ২০২৬ বর্তমান
    শহরে দুই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি ইডির

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জোর করে জমি দখলের মামলায় আনন্দপুর ও নিউ আলিপুরে দুই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়ে দশ লক্ষ টাকা নগদ ও বিপুল পরিমাণ সোনার গয়না উদ্ধার করল ইডি। সেইসঙ্গে মিলল লেনদেনের নথি। এজেন্সির দাবি, বিভিন্ন প্রভাবশালীর সঙ্গে ওই ...

    ২৮ এপ্রিল ২০২৬ বর্তমান
    পকসো মামলায় খালাস যুবক

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নানা অসঙ্গতির জেরে চিৎপুর থানা এলাকায় এক ‘পকসো’ মামলা থেকে বেকসুর খালাস পেলেন এক যুবক। প্রমাণের অভাবে জামিনে থাকা অভিযুক্ত ওই যুবককে সোমবার মামলা থেকে অব্যাহতি দেয় শিয়ালদহের বিশেষ পকসো আদালত। মুক্তিপ্রাপ্ত যুবকের কৌঁসুলি অর্মত্য‌ দে ...

    ২৮ এপ্রিল ২০২৬ বর্তমান
    নাবালিকাকে যৌন নির্যাতন সার্ভে পার্কে, পলাতক আত্মীয়

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঝুপড়িবাসী বছর তেরোর এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল কলকাতার সার্ভে পার্ক থানা এলাকায়। অভিযোগের তির নাবালিকার দূর সম্পর্কের এক দাদুর দিকে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, নাবালিকার বাবা স্থানীয় সবজি দোকানে কাজ করেন। মা পেশায় ...

    ২৮ এপ্রিল ২০২৬ বর্তমান
    হালিশহরে তৃণমূল কর্মী গুলিবিদ্ধ

    নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: হালিশহরে গুলিবিদ্ধ হলেন এক তৃণমূল কর্মী। আক্রান্তের নাম প্রসেনজিৎ মল্লিক ওরফে রাজা। সোমবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ হালিশহরে ৯ নম্বর ওয়ার্ড মুড়ি ভাজা কলোনিতে চার-পাঁচটা বাইক আসে। বাইক থেকে গুলি ছোড়া হয় রাজাকে। তিনি বাড়ির সামনে ...

    ২৮ এপ্রিল ২০২৬ বর্তমান
    তল্লাশির নামে বাড়িতে ঢুকে মহিলাদের হেনস্তা, নেতৃত্বে কমিশনের পর্যবেক্ষক, অভিযোগ তৃণমূলের

    নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: কিছুদিন আগে মগরাহাট পশ্চিম এবং ডায়মন্ডহারবার বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীদের সঙ্গে ডায়মন্ডহারবার পুলিশ পর্যবেক্ষক পরমার স্মিত পারসত্তমদাসের গোপন বৈঠকের অভিযোগ তুলেছিল তৃণমূল কংগ্রেস। সোমবার আরো বিস্ফোরক অভিযোগ তুলল তারা। এবার কেন্দ্রবিন্দু ফলতা। রাতের অন্ধকারে ...

    ২৮ এপ্রিল ২০২৬ বর্তমান
    ‘আমরাই তো সেই স্পেশাল ভোটার, যাঁরা মুখ্যমন্ত্রী নির্বাচন করি’, বলছে ভবানীপুরের আম জনতা

    রাহুল চক্রবর্তী, কলকাতা: তাঁর জনপ্রিয়তা প্রশ্নাতীত। তিনি হাঁটলে হাজারে হাজারে মানুষ পা মেলান। তিনি মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখা শুরু করলে চোঙা মাইকের আওয়াজ যতদূর যায়, তত দূর পর্যন্ত লোক দাঁড়িয়ে পড়ে। তাঁর আসার অন্তত এক ঘণ্টা আগে কানায় কানায় ...

    ২৮ এপ্রিল ২০২৬ বর্তমান
    জনস্রোতের আশীর্বাদ মাথায় নিয়েই পদযাত্রায় প্রচার শেষ ঘরের মেয়ের

    স্বার্ণিক দাস ও অর্ক দে, কলকাতা: ঘড়ির কাঁটা দেড়টা গড়াতেই যাদবপুরের সুলেখা মোড়ে ইতিউতি ভিড় জমতে শুরু করেছিল। আশপাশের বিভিন্ন দোকান, ফ্ল্যাট থেকে জানলা-বারান্দায় ভিড় জমাচ্ছিলেন বাসিন্দারা। তারপর সময় যত এগিয়েছে সুলেখা মোড়ের দখল নিয়ে নেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা। ...

    ২৮ এপ্রিল ২০২৬ বর্তমান
    তৃণমূলকে ‘বন্দি’ করে ভোটের ছক? উত্তপ্ত পানিহাটি, কাউন্সিলার সহ ধৃত ৩, একাধিক নোটিস

    নিজস্ব প্রতিনিধি, বরানগর: ভোটের কয়েক ঘণ্টা আগে কি তৃণমূলকে ‘বন্দি’ করে ফেলার তোড়জোড় চলছে? নির্বাচন কমিশনের একাধিক পদক্ষেপের পর জোরালো হয়ে উঠেছে এই প্রশ্নই। রবিবার রাতে পানিহাটি ও খড়দহে এক তৃণমূল কাউন্সিলার সহ তিনজন তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়। ...

    ২৮ এপ্রিল ২০২৬ বর্তমান
    শেষ প্রচারে ঝড় মমতার, সুলেখা থেকে ভবানীপুর, বিজেপিকে উৎখাতের ডাক

    প্রীতেশ বসু, অর্ক দে, স্বার্ণিক দাস, কলকাতা: ২৬’এর মহারণের শেষ লগ্নে মমতা-ঝড়ের সাক্ষী থাকল কলকাতা। আর সেই ঝড়ের দাপটে বিজেপিকে খড়কুটোর মতো উড়িয়ে দেওয়ার শপথ নিলেন অগণিত সাধারণ মানুষ। সুলেখা থেকে ভবানীপুর— পাঁচটি বিধানসভা কেন্দ্র ছুঁয়ে এগিয়ে চললেন বাংলার ...

    ২৮ এপ্রিল ২০২৬ বর্তমান
    বিজেপি প্রার্থীর সভায় আক্রান্ত তরুণী, বাবার সামনেই বেধড়ক মার সোদপুরে

    নিজস্ব প্রতিনিধি, বরানগর: ভোট প্রচারে নারী নিরাপত্তা নিয়ে সুর চড়াচ্ছে বিজেপি। এমনকি আর জি কর কাণ্ডে খুন হওয়া ডাক্তার ছাত্রীর মা রত্না দেবনাথকে প্রার্থী করেছে তারা। অথচ, সোমবার সেই রত্না দেবনাথের সামনে সিপিএমের প্রচার গাড়িতে হামলা চালানো হল। বাবার ...

    ২৮ এপ্রিল ২০২৬ বর্তমান
    ২৩০ আসন নিয়ে সরকার গড়বে তৃণমূলই: অভিষেক

    রাহুল চক্রবর্তী, মহেশতলা; কী হবে এবারের ভোটে? কত পাবে তৃণমূল? ভোটের বাংলায় এসব প্রশ্নের মুখোমুখি হননি, এমন নাগরিক খুঁজে পাওয়া কঠিন! প্রথম দফার ভোটের পর তৃণমূল জানিয়েছিল, তারা ১০০ আসন পার করে গিয়েছে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ...

    ২৮ এপ্রিল ২০২৬ বর্তমান
    বিজেপির প্রাণঘাতী হামলায় জখম তৃণমূল এমপি মিতালি

    নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: তৃণমূল সাংসদ মিতালি বাগের উপর সোমবার দুপুরে প্রাণঘাতী হামলা। আর সেই অভিযোগ উঠল সরাসরি বিজেপির বিরুদ্ধে। আরামবাগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড-শোতে অংশ নিতে যাচ্ছিলেন মিতালিদেবী। পথের মাঝে গোঘাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সামনে আচমকাই বাঁশ, ...

    ২৮ এপ্রিল ২০২৬ বর্তমান
    ‘জনগণ বলছে তৃণমূলই জিতছে’, উত্তর কলকাতায় শেষ প্রচারে জোর স্লোগান কর্মী-সমর্থকদের

    সুকান্ত বসু, কলকাতা: রাজ্যে দ্বিতীয় দফার ভোটের প্রচারপর্ব শেষ হয়ে গেল সোমবার। রাত পোহালেই ১৪২টি বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণ শুরু। কলকাতার অন্তর্গত কেন্দ্রগুলিতেও এই দফায় ভোট। টানা দেড় মাস ধরে চলা প্রচারের শেষবেলায় সার্বিক হালচাল আরও একবার স্পষ্ট করে দিল, ...

    ২৮ এপ্রিল ২০২৬ বর্তমান
    নর্দমার পাশে মায়ের পোস্টার! ফুঁসছে চন্দননগর, ‘জগদ্ধাত্রী’ আবেগ উসকে ভোট টানার মরিয়া চেষ্টা বিজেপির

    নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: চন্দননগর জগদ্ধাত্রীর ভূমি। সেই মাটিতে দেবীকে ব্যবহার করে ভোট প্রচারে নেমেছে বিজেপি। এমনকি দেবীর সঙ্গে পদ্মপ্রার্থী ও প্রধানমন্ত্রীর ছবিও ব্যবহার করছে। আরাধ্য ঠাকুরকে রাজনীতির ময়দানে টেনে নামানোয় নাগরিকদের রোষানলে পড়েছে পদ্মপার্টি। শহরের বাসিন্দাদের মধ্যে তৈরি হয়েছে ...

    ২৮ এপ্রিল ২০২৬ বর্তমান
    বাংলার ভোট মিটলেই ফের রান্নার গ্যাসে হয়রানি? গ্যাসের জোগানে কোপ কেন্দ্রের, ২৫ দিন পর বুকিং করেও মিলবে না সিলিন্ডার

    বাপ্পাদিত্য রায়চৌধুরী, কলকাতা: ভোটপর্ব শেষ হলেই রান্নার গ্যাস নিয়ে নতুন করে সমস্যায় পড়তে চলেছেন বাংলার গ্রাহকরা। আর তার ব্লু-প্রিন্টও তৈরি করে ফেলেছে মোদি সরকার। এরাজ্যে বিধানসভা ভোটের জন্য গৃহস্থের রান্নার গ্যাসের জোগান মোটামুটি সুষ্ঠু রেখেছিল কেন্দ্র। এবার তাতে সরাসরি ...

    ২৮ এপ্রিল ২০২৬ বর্তমান
    মিছিল দিয়ে শেষ হল বামেদের, প্রচার বালিগঞ্জে ভোটারদের ফোন প্রার্থীর

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শেষ বেলার প্রচার মিছিলে পা মিলিয়ে শেষ করল বামেরা। এরই মধ্যে নতুনত্ব এনেছে তারা। বালিগঞ্জ কেন্দ্রের সিপিএম প্রার্থী আফরিন বেগমের ফোন পাচ্ছেন ভোটাররা। ভেসে আসছে আফরিনের কণ্ঠস্বর। বিকেলে মল্লিকবাজার থেকে রোড শো করেন আফরিন। শেষ দিনের ...

    ২৮ এপ্রিল ২০২৬ বর্তমান
    সিদ্ধিনাথ গুপ্তার চাকরির মেয়াদ বৃদ্ধি

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তর চাকরির মেয়াদ ছয় মাস বৃদ্ধি করল কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক। ৩০ এপ্রিল তাঁর অবসর ছিল। ওই মেয়াদ আরো ছয় মাস বৃদ্ধি হয়েছে। রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠিয়ে এমন নির্দেশই দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ...

    ২৮ এপ্রিল ২০২৬ বর্তমান
    সবুজ আবির মজুত করুন, পরামর্শ অভিষেকের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দ্বিতীয় দফার নির্বাচনের ৩২ ঘণ্টা আগে দলের নেতা, কর্মী, বুথ এজেন্ট, স্বেচ্ছাসেবক ও সমর্থকদের সুবজ আবির কিনে মজুত করার পরামর্শ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার রাত ১০টা নাগাদ এক্স-হ্যান্ডলে অভিষেক লিখেছেন, ৪ মে ...

    ২৮ এপ্রিল ২০২৬ বর্তমান
  • বর্তমান | 3841-3940

News/খবর All News এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Times of India Indian Express The Statesman News18 বাংলা

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy