BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 09 Sep, 2026 | ২৫ ভাদ্র, ১৪৩৩
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • :: রাজ্য ::
  • বন্দুক নয় বই! একদা জঙ্গলমহলের মাও ‘মুক্তাঞ্চলে’ সিআরপিএফ ক্যাম্পেই এবার পাঠদান কচিকাঁচাদের

    একসময় মাওবাদী দমনের নিরাপত্তা অভিযানের অন্যতম ঘাঁটি ছিল ওই শিবির। এখন আর মাও অস্তিত্ব দেখা যায় না সেখানে। লালমাটির সেই এলাকায় এখন উন্নয়নের ছোয়া। কয়েক দশক আগেও যেখানে বন্দুকের গুলির আওয়াজ শোনা যেত অহরত, সেখানেই এখন শিক্ষার আলো ছড়াচ্ছে। ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ প্রতিদিন
    এক ছাদের তলায় বাসস্ট্যান্ড-পার্কিং জোন-মাল্টিপ্লেক্স! হাওড়ায় বিশ্বমানের বাস টার্মিনাসের পরিকল্পনা রাজ্যের

    হাওড়া স্টেশন চত্বরকে ঝাঁ চকচকে বিশ্বমানের করে গড়ে তোলা হবে। এমনটাই পরিকল্পনা করেছে রাজ্য সরকার। রাজ্য সরকারের পরিকল্পনা হাওড়া স্টেশন চত্বরে একটি বহুতল বিল্ডিং তৈরি হবে। যে বিল্ডিংয়ের নীচতলায় থাকবে বাসস্ট্যান্ড, দোতলায় থাকবে ট্যাক্সি ও প্রাইভেট কার রাখার জায়গা, ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ প্রতিদিন
    ছাত্রীকে অশালীন স্পর্শে জেলে শিক্ষক, ‘মিথ্যা’ অভিযোগ দাবি করে স্যরের মুক্তির দাবিতে পথে পড়ুয়ারা

    মিথ্যা মামলায় জেলে স্কুলের শিক্ষক! সেই স্কুল শিক্ষককে ছাড়াতে আদালতের সামনে হাজির হল স্কুলের ছাত্রছাত্রীরা। অভিযুক্ত শিক্ষকের কোনও দোষ নেই। এমনই দাবি জোর গলায় করল বিভিন্ন ক্লাসের পড়ুয়ারা। ছাত্রীকে অশালীন স্পর্শের অভিযোগে গত মাসের ২৬ তারিখে গ্রেপ্তার করা হয়েছিল ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ প্রতিদিন
    পুরুলিয়ায় এবার ফিল্ম সিটি! পর্যটনের বিকাশে ‘রোডম্যাপ’ নিয়ে শুভেন্দুর দ্বারে জ্যোতির্ময়

    পূর্ব ভারতের অন্যতম বড় পর্যটন কেন্দ্র হয়ে উঠতে পারে পুরুলিয়া। ঝাড়খণ্ড ছুঁয়ে থাকা জঙ্গলমহলের এই জেলার বিভিন্ন সম্পদের কথা তুলে ধরে এমন সম্ভাবনার কথা জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) কাছে ৬ দফা দাবি জানিয়েছেন সাংসদ জ্যোতির্ময় ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ প্রতিদিন
    ‘কাজ করতে পারছিলাম না’, ইংরেজবাজারের পুরপ্রধান পদে ইস্তফা দিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর

    ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরি (Krishnendu Narayan Choudhury)। তৃণমূলের সংখ্যাগরিষ্ঠতা সত্ত্বেও এদিন তিনি স্বেচ্ছায় পদত্যাগ করলেন। পুরভোটের আগে তাঁর এই পদত্যাগ নিয়ে জেলায় জল্পনা শুরু হয়েছে। যদিও সম্প্রতি কৃষ্ণেন্দু নারায়ণ জানিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ প্রতিদিন
    ‘আগেও বিজেপিই ছিল, এখনও থাকবে’, মনোনয়নপত্র জমা দিয়ে কেন বললেন হুমায়ুনপুত্র?

    বিজেপিকে রুখতে বিরোধীদের একজোট হওয়ার ডাক দিয়েছিলেন আমজনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর (Humayun Kabir)। উপনির্বাচনের আগে তাঁর এই আবেদন রাজনৈতিক মহলে জল্পনা তৈরি করে। তাহলে কি রেজিনগর উপনির্বাচনে (Rejinagar By Election) হারের ভয় পাচ্ছেন হুমায়ুন? এই প্রশ্নের আবহে ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ প্রতিদিন
    মাঝরাস্তায় সঙ্গমে লিপ্ত কুকুরের লিঙ্গে ধারালো অস্ত্রের কোপ মাংস ব্যবসায়ীর! তারপর যা হল…

    রাস্তাতেই সঙ্গমরত অবস্থায় দেখেন দুই পথকুকুরকে। তা দেখেই যেন মাথায় রক্ত চড়ে যায় মাংস ব্যবসায়ীর। অভিযোগ, তার মধ্যে একটি সারমেয়র লিঙ্গে ছুরি দিয়ে আঘাত করে সে। নদিয়ার (Nadia) তাহেরপুরের ঘটনায় ওই মাংস ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।গত ৮ সেপ্টেম্বর, মঙ্গলবার ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ প্রতিদিন
    আলু উৎপাদনে স্বনির্ভরতার পথে বাংলা, রাজ্যেই হবে বীজ গবেষণা

    আলু উৎপাদনে আরও এক ধাপ এগিয়ে স্বনির্ভর হওয়ার লক্ষ্যে পশ্চিমবঙ্গে উন্নত ও রোগমুক্ত আলুবীজ উৎপাদনের আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। রাজ্যের কৃষকদের উন্নতমানের বীজ সহজে পৌঁছে দেওয়া এবং একই সঙ্গে আলুর উৎপাদনশীলতা ও কৃষকদের আয় বাড়ানোই এই উদ্যোগের ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ প্রতিদিন
    মোবাইল চোর সন্দেহে কারখানায় বেঁধে দফায় দফায় মারে মৃত্যু! লাশ লোপাটের চেষ্টায় ধৃত ২

    মোবাইল চোর সন্দেহে এলাকারই এক বাসিন্দাকে পাকড়াও করা হয়েছিল। টেনেহিঁচড়ে তাঁকে এলাকারই একটি কারখানায় নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। ওই ব্যক্তিকে সেখানেই বেঁধে রেখে দফায় দফায় মারধর করা হয়! ‘গণপিটুনি’তে মৃত্যু হলে লাশ পাচারের চেষ্টা হয়েছিল। হাড়হিম করা ঘটনাটি ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ প্রতিদিন
    ফের বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ! ভারী বৃষ্টি দক্ষিণের জেলাগুলিতে, জারি হলুদ সতর্কতা

    ভাদ্র মাসের তৃতীয় সপ্তাহেও ভারী বৃষ্টি চলছে বাংলায়। হলুদ সতর্কতা জারি থাকছে একাধিক জেলায়। এরই মধ্যে ফের দুশ্চিন্তার ছবি। বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের সম্ভাবনা। এমনই আশঙ্কাপ্রকাশ করেছে আলিপুর হাওয়া অফিস। নিম্নচাপ তৈরি হয়ে স্থলভাগের দিকে এগিয়ে এলে কতটা প্রভাব পড়বে? ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ প্রতিদিন
    ভূপেন হাজারিকার স্মৃতিবিজড়িত কলকাতার বাড়ি সংরক্ষণে উদ্যোগী আসাম সরকার

    কলকাতার সঙ্গে ভূপেন হাজারিকার (Bhupen Hazarika) সম্পর্ক ছিল গভীর। তাঁর সংগীতজীবনের উত্থান ও বিস্তারের গুরুত্বপূর্ণ অধ্যায় জড়িয়ে রয়েছে এই শহরের সঙ্গে। টালিগঞ্জের গলফ ক্লাব রোডে থাকা তাঁর স্মৃতিবিজড়িত বাড়িটিকে এবার সংরক্ষণ করে স্মারক হিসেবে গড়ে তুলতে উদ্যোগী হয়েছে আসাম ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    কৌশিকী অমাবস্যায় তারাপীঠ যেতে চলবে বিশেষ ট্রেন, লাগামছাড়া ভাড়া হোটেলে

    কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ভক্তদের ঢল নামবে এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু সেখানে পৌঁছনো এবং থেকে পুজো দেওয়ার ক্ষেত্রে দুটি বিষয় সামনে এসেছে। একটি সুখকর, অপরটি দুঃখের। বৃহস্পতিবার তারাপীঠে পুজো। তাই পুণ্যার্থীরা আগে থেকেই আসতে শুরু করেছেন। সুতরাং ভিড় ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    বেকারদের চাকরির টোপ দিয়ে বিরাট প্রতারণার ছক, ফোন পেয়ে বিধায়করা থানার দ্বারস্থ

    বেকার যুবক-যুবতীদের চাকরি দরকার এটা ঠিক। কিন্তু তাঁদের এই অসহায়তার সুযোগ নিয়ে যে প্রতারণার ছক কষা যায় এমন হওয়াটা কাম্য নয় বলেই সকলে মনে করেন। সেখানে বেকার যুবক-যুবতীদের চাকরি দেওয়ার জন্য বিধায়কদের জড়িয়ে ছক কষা হয়েছিল বলে অভিযোগ। বেকার ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    ট্রাফিক সিগন্যাল ভেঙে মহিলাকে ধাক্কা মারল ম্যাটাডোর, পিষে দিল বাস, অবরোধ ভাঙড়ে

    মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো মহিলার। আর এই মৃত্যুর ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। বুধবার সকালে ভাঙড় থানার নলমুড়ি এলাকায় বাসন্তী হাইওয়েতে ট্রাফিক সিগন্যাল লাল থাকা সত্ত্বেও একটি ম্যাটাডোর সিগন্যাল ভেঙে ধাক্কা মারে মহিলাকে। ওই মহিলা তখন রাস্তা পার ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    পান বরজে মহিলার নগ্ন দেহ উদ্ধার, ধর্ষণ করে কি খুন? ময়নায় তুমুল আলোড়ন

    ময়না থানার অন্তর্গত পূর্ব-দক্ষিণ ময়না গ্রামের পান বরজের মধ্যে এক মহিলার হাত মুখ বাঁধা নগ্ন দেহ উদ্ধার হয়েছে। বুধবার সকালে এই ঘটনা প্রকাশ্যে আসায় আলোড়ন পড়ে গিয়েছে পূর্ব মেদিনীপুরের এই গ্রামে। কারণ স্থানীয় বাসিন্দারা অভিযোগ তুলেছেন, মহিলাকে ধর্ষণ করে ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    শুভেন্দুর জনতার দরবারে পূর্ণদাস বাউল, অনুব্রতদের বিরুদ্ধে বড় অভিযোগ

    জমি দখলের অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দরবারে বিশিষ্ট সঙ্গীতশিল্পী পূর্ণদাস বাউল। তাঁর মূলত অভিযোগ অনুব্রত মণ্ডল ও তাঁর দলবলের বিরুদ্ধে। সল্টলেক BJP দফতরে পৌঁছে তিনি বলেন, 'কী হচ্ছে, কারা করছে সবটাই জানিয়েছি প্রশাসনকে।'সঙ্গীতশিল্পীর অভিযোগ, ইলামবাজারের কামারপাড়া এলাকায় তাঁদের ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ আজ তক
    জলপাইগুড়ির হাইস্কুলে হেডস্যারকে তাড়া করে 'চোর চোর' স্লোগান, গায়ে হাত ছাত্রদের

    জলপাইগুড়ির নামী স্কুলে লজ্জাজনক ঘটনা। হেডস্যারকে তাড়া করে তাঁকে মারধর করার চেষ্টা ও চোর চোর স্লোগান দেওয়ার অভিযোগ উঠল ছাত্রদের বিরুদ্ধে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি গর্ভমেন্ট হাইস্কুলে। ঘটনায় জেলা জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে।কী নিয়ে বিবাদের সূত্রপাত?স্থানীয়দের দাবি, শিক্ষক দিবস ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ আজ তক
    বঙ্গোপসাগরে নয়া নিম্নচাপের দুর্যোগ কবে থেকে শুরু হবে? WEATHER UPDATES

     ভাদ্রের তৃতীয় সপ্তাহেও রাজ্য থেকে বিদায় নিচ্ছে না বৃষ্টি। উল্টে চলতি সপ্তাহে নতুন করে নিম্নচাপ তৈরির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।  হাওয়া অফিস জানিয়েছে, আগামী শুক্রবার উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ আজ তক
    কলকাতা পুরভোটে ইন্দোর মডেল আনছে BJP, কী রকম?

    পুজো মিটলেই পুরভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হতে পারে। শুধু কলকাতা ও হাওড়া পুরসভাই নয়, বছর শেষের আগেই হলদিয়া, বালি, ধূপগুড়ি, কার্শিয়াং, ঝাড়গ্রাম ও কালিম্পং-সহ একাধিক পুর এলাকার ভোট মিটিয়ে ফেলার প্রস্তুতি চলছে। কলকাতা পুরভোটে বিজেপি-র তরফে দায়িত্ব দেওয়া হয়েছে ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ আজ তক
    চার বিঘা জমি দখলের অভিযোগ, মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ পূর্ণদাস বাউল, কী বললেন শুভেন্দু?

    জমি দখলের অভিযোগ জানাতে এ বার সল্টলেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘জনতার দরবার’-এ গেলেন পূর্ণদাস বাউল এবং তাঁর ছেলে দিব্যেন্দুদাস বাউল। পরে তাঁরা জানান, মুখ্যমন্ত্রী তাঁদের আশ্বস্ত করেছেন। জানিয়েছেন, তাঁদের জমি ফেরতের ব্যবস্থা করা হবে। বুধবার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    মেলেনি প্রশাসনের সাহায্য, গ্রামবাসীদের টাকায় মিলল নতুন সেতু

    দিব্যেন্দু সরকার, আরামবাগদীর্ঘদিন ধরে প্রশাসনের দোরগোড়ায় ঘুরেও কোনও কাজ হয়নি। ভোট যখন আসে নেতারা নিয়ম করে আশ্বাস দিয়ে যান। কিন্তু কাজের কাজ কিছুই হয় না। তার ফল ভোগ করতে হয় গ্রামের মানুষকে। তাই সমস্যা নিরসনে এগিয়ে এলেন গ্রামের সাধারণ ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    সাঁতরাগাছিতে ঘণ্টার পরে ঘণ্টা দাঁড়িয়ে লোকাল ট্রেন, ভোগান্তিতে যাত্রীরা

    ফের ট্রেন বিভ্রাট। সাঁতরাগাছি স্টেশনে ঢোকার মুখেই সিগন্যালের সামনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রইল ডাউন মেদিনীপুর লোকাল। তার পিছনে আটকে রইল একাধিক লোকাল ট্রেন। বুধবার দুপুরের এই ঘটনায় চরম ভোগান্তির মুখে পড়েন নিত্যযাত্রীরা। দীর্ঘক্ষণ অপেক্ষার পরে অনেকেই ট্রেন থেকে নেমে লাইন ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    ৬ মাস ধরে নিখোঁজ মেয়ে, মুখ্যমন্ত্রীর দরবারে গিয়ে কেঁদে ফেললেন বাবা অর্ধেন্দু, শুনে কী বললেন শুভেন্দু?

    মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে কয়েক দিন আগেই তারাপীঠে ছুটে গিয়েছিলেন বৃদ্ধ। কিন্তু গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর দেখা পেতে চেয়েছিলেন। কিন্তু নিরাপত্তা সংক্রান্ত কারণে সেই সাক্ষাৎ হয়ে ওঠেনি। তাই এ বার সল্টলেকে মুখ্যমন্ত্রীর জনতা দরবারে ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    স্বাস্থ্যকেন্দ্রে ঢুকে ‘দাদাগিরি’, কর্তব্যরত চিকিৎসককে হেনস্থা, গ্রেপ্তার BJP কর্মী

    সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ। এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করল হুগলি জেলার পাণ্ডুয়া থানার পুলিশ। ধৃতের নাম জিৎ ঘোষ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত সোমবার গভীর রাতে পাণ্ডুয়ার ইটাচুনা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কর্তব্যরত চিকিৎসককে হেনস্থা ও গালিগালাজ করার অভিযোগ ওঠে কয়েকজন ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    শহরের নামী শপিং মল-এ পরিদর্শনে দমকল, খতিয়ে দেখা হলো অগ্নিনির্বাপণ ব্যবস্থা

    Breaking: পচা ও ক্ষতিকর রাসায়নিক মেশানো খাবারের জন্য প্রশাসনের কোপে পড়েছে শহরের একাধিক দোকান-রেস্তোরাঁ। পুজোর মুখে এ বার প্রশাসনের নজরে শহরের নামী শপিং মলগুলি। বুধবার সকালে মণি স্কোয়ার মল, সাউথ সিটি মল-এ অভিযান দমকলের। মলের অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখেন ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    মমতার মিছিলের আগেই গ্রেপ্তার তিন তৃণমূল নেতা, সরব কল্যাণ

    এই সময়, শ্রীরামপুর: আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগে ডানকুনি পুরসভার দুই প্রাক্তন কাউন্সিলার তথা সূর্য দে এবং কবিরুল আলমকে গ্রেপ্তার করল ডানকুনি থানার পুলিশ। শম্ভু সাউ নামে আরও এক তৃণমূল কর্মীকেও গ্রেপ্তার করা হয়েছে। ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    ‘স্বাস্থ্যের সঙ্গে ছিনিমিনি…’, রেস্তোরাঁর শুধু লাইসেন্স সাসপেন্ড নয়, বড় পদক্ষেপের আর্জি অগ্নিমিত্রার

    কোথাও স্টোর করে রাখা হয়েছে পচা মাছ-মাংস। কোথাও খাবারে মেশানো হচ্ছে ক্ষতিকর রং। ইতিমধ্যেই কলকাতায় প্রায় ৪০ টি নামী দোকান, রেস্তোরাঁর লাইসেন্স সাসপেন্ড করার প্রস্তাব দেওয়া হয়েছে। খাদ্যের মান ও স্বাস্থ্যবিধির গুরুতর লঙ্ঘন হলে সেই সমস্ত দোকানের লাইসেন্স বাতিল ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    অথৈ জলে হুগলি নদী জলপথ পরিবহণ, দীর্ঘদিন যাত্রীভাড়া না বাড়ায় অর্থসঙ্কট

    মহম্মদ মহসিন, উলুবেড়িয়াসরকারের আপত্তি থাকায় দীর্ঘ আট বছর ধরে যাত্রীভাড়া বাড়েনি। কিন্তু জ্বালানি খরচ ও যন্ত্রপাতির দাম ফি–বছর লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ফলে হুগলি নদীতে লঞ্চ চালাতে গিয়ে আয়ের তুলনায় খরচ বেড়ে গিয়েছে। তাতে চরম আর্থিক সঙ্কটে পড়েছে হুগলি নদী ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    বিজ্ঞান আন্দোলনের পুরোধা সুরেশ কুণ্ডু প্রয়াত

    এই সময়, কামারহাটি: প্রয়াত হলেন পশ্চিমবঙ্গের বিজ্ঞান আন্দোলনের অন্যতম পুরোধা, বিশিষ্ট বিজ্ঞান লেখক, যুক্তিবাদী কর্মী তথা বিজ্ঞান চেতনা ফোরামের আমৃত্যু সম্পাদক পদে থাকা সুরেশ কুণ্ডু (৭৮)। গত কয়েকদিন ধরে ফুসফুসের সংক্রমণ নিয়ে মধ্যমগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    কৌশিকী অমাবস্যায় তারাপীঠে পুলিশের বিশেষ রুট ম্যাপ

    আজকাল ওয়েবডেস্ক: কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে আগত পুণ্যার্থীদের যাতায়াত আরও সহজ ও সুশৃঙ্খল করতে বিশেষ রুট ম্যাপ প্রকাশ করল বীরভূম জেলা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় জেলা পুলিশ সুপার ভিদিত রাজ ভুন্দেশের উদ্যোগে প্রকাশ করা হয় এই রুট ম্যাপ। পাশাপাশি পুণ্যার্থীদের ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ আজকাল
    উপনির্বাচনের ঠিক আগেই বঙ্গ সফরে নীতিন নবীন

    আজকাল ওয়েবডেস্ক: আগামী ১৫ ই সেপ্টেম্বর বঙ্গ সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। দু'দিনের জন্য বাংলায় আসছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি। নীতিন নবীনের সঙ্গে একই সফরে আসবেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সাংগঠনিক) বি এল সন্তোষ। বিজেপির কেন্দ্রীয় কমিটি ঘোষণা ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ আজকাল
    নন্দীগ্রাম রেজিনগরে বিজেপি প্রার্থীর নাম চূড়ান্ত

    আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের দুই বিধানসভা কেন্দ্র—নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচনকে ঘিরে তৎপরতা তুঙ্গে। ইতিমধ্যেই দুই কেন্দ্রের জন্য প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া শেষ করেছে রাজ্য বিজেপি। সূত্রের খবর, চূড়ান্ত নামের তালিকা আজ রাতেই দিল্লিতে দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠানো হচ্ছে। এবার কেন্দ্রীয় ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ আজকাল
    ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নন্দীগ্রামে কংগ্রেস

    বিভাস ভট্টাচার্য: পড়ে গিয়েছে ঢাকে কাঠি। পুজোর ঢাক বাজার আগেই রাজ্যে বেজে গিয়েছে দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের 'ঢাক'। যার মধ্যে একটি হল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। যেখানকার জয়ী বিজেপি প্রার্থী রাজ্যের মুখ্যমন্ত্রী। যদিও তিনি এই আসনের পাশাপাশি লড়াই করেছেন কলকাতার ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ আজকাল
    প্লাবিত তৃণমূল বিধায়কের বাড়ি—নৌকাই এখন ভরসা

    আজকাল ওয়েবডেস্ক: যে বিপদের আশঙ্কা দীর্ঘদিন ধরে করে আসছিলেন, এবার সেই বিপদের মুখোমুখি মালদার বর্ষীয়ান তৃণমূল বিধায়ক সমর মুখার্জি। গঙ্গা ও ফুলহার নদীর জলস্তর ক্রমশ বাড়তে থাকায় প্লাবিত তাঁর বসতভিটা। বর্তমানে নিজের বাড়িতে যাতায়াতের একমাত্র ভরসা নৌকা। শুধু বিধায়কের ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ আজকাল
    বনগাঁ আদালতে ব্যাপক চাঞ্চল্য়! আইনজীবী সেজে প্রতারণা

    আজকাল ওয়েবডেস্ক: কালো কোট গায়ে পরে উকিল পরিচয় দিয়ে ঋণ পাইয়ে দেওয়ার নামে প্রতারণা। আদালত চত্বরেই আর্থিক প্রতারণার অভিযোগে তিনজনকে আটকে রাখা হল। এরপর পুলিশের হাতে তাঁদের তুলে দিয়েছেন বনগাঁ মহকুমা আদালতের আইনজীবী ও প্রতারিত হওয়া ব্যক্তিরা। মঙ্গলবার বিকেলে ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ আজকাল
    নন্দীগ্রামে হাইভোল্টেজ ভোট, কী বলছে তৃণমূল-BJP?

    আজকাল ওয়েবডেস্ক: নন্দীগ্রামে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা, আর ঠিক তারপরেই তুঙ্গে রাজনৈতিক তৎপরতা। লক্ষাধিক ভোটে জয়ের দাবি বিজেপির। শান্তি ও অবাধ নির্বাচনের লক্ষ্যে প্রশাসন সর্বদলীয় বৈঠক। নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়তে শুরু করেছে। ৬ অক্টোবর ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ আজকাল
    মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের হেলিপ্যাডে ঢুকল গাড়ি

    আজকাল ওয়েবডেস্ক: উত্তরকন্যায় বিপর্যয় মোকাবিলা নিয়ে বৈঠক চলাকালীন পাশের হেলিপ্যাডে চরম উত্তেজনা ছড়ায়। অভিযোগ, ডাবগ্রাম-ফুলবাড়ির তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি দিলীপ রায়ের ছেলে বাপি রায় ‘আর্মি’ লেখা একটি গাড়ি নিয়ে হেলিপ্যাডে ঢুকে পড়েন।সেই সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে স্বাগত জানাতে উপস্থিত ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ আজকাল
    রাজ্য জুড়ে সিসি ক্যামেরা থাকলেও, রয়েছে বড় গলদ!

    গোপাল সাহা: রাজ্যে পালাবদল পরেও বিভিন্ন সরকারি দপ্তরে দুর্নীতি বজায় রয়েছে। প্রকাশ্যে আসছে একের পর এক দুর্নীতির খবর। এবার কলকাতা শহর তথা রাজ্যজুড়ে সিসিটিভির অচলাবস্থা ও তার দুর্নীতির একাধিক তথ্য সামনে আসতেই বিপাকে পুলিশ প্রশাসন। বলাবাহুল্য, অপরাধ দমনে পুলিশের ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ আজকাল
    উপনির্বাচনের আগেই বড় মোড়, বিপাকে শেখ সুফিয়ান!

    আজকাল ওয়েবডেস্ক: উপনির্বাচনের আগে নন্দীগ্রামে বড় পদক্ষেপ, দেবব্রত মাইতি হত্যা মামলায় শেখ সুফিয়ান-সহ ৪১ জনের বিরুদ্ধে চার্জ গঠন। নন্দীগ্রামে উপনির্বাচনের আগে ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার মামলায় বড় পদক্ষেপ। বিজেপি কর্মী দেবব্রত মাইতি হত্যা মামলায় শেখ সুফিয়ান-সহ ৪১ জন অভিযুক্তের ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ আজকাল
    কোচবিহারে ৩ মণ্ডল সভাপতি-সহ ৮ বিজেপি নেতা পদচ্যুত

    মনিরুল হক, কোচবিহার: ‘দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। তোলাবাজি বরদাস্ত নয়।’ রাজ্যে ক্ষমতায় আসার পর বারবার এই বার্তাই দিয়েছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। এবার সেই বার্তাকে সংগঠনের ভিতরেও কার্যকর করার পথে কোচবিহার জেলা বিজেপি। দলীয় শৃঙ্খলাভঙ্গ, কর্মীদের হুমকি-সহ একাধিক অভিযোগের ভিত্তিতে ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ আজকাল
    নন্দীগ্রামই 'পাখির চোখ', বৈঠকে বিজেপি

    আজকাল ওয়েবডেস্ক: পুজোর আগেই নন্দীগ্রামে উপনির্বাচন। 'পাখির চোখ' করে নন্দীগ্রামে সাংগঠনিক বৈঠকে বিজেপি। পুজোর আগেই নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে নন্দীগ্রামকে পাখির চোখ করে ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ আজকাল
    চুঁচুড়ার নার্সিংহোম বন্ধের নির্দেশ, কেন?

    মিল্টন সেন, হুগলি: চুঁচুড়ার নামী চিকিৎসকের নার্সিংহোমে চরম অব্যবস্থা। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। নেই অগ্নিনির্বাপণের অনুমোদন। নার্সিংহোমের বাইরের অংশ ঝাঁ চকচকে। দেখে বড় হাসপাতাল ভেবে ভুল হওয়াটাই স্বাভাবিক। তবে জেলা স্বাস্থ্য দপ্তরের সারপ্রাইজ ভিজিটে উঠে এল আসল চিত্র।  সেই নার্সিংহোমে ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ আজকাল
    দামী আইটির চাকরি ছেড়ে সাইবার প্রতরণা!

    মিল্টন সেন, হুগলি: ইঞ্জিনিয়ারিং পড়ার পর মিলেছিল নাম করা মাল্টিন্যাশনাল আইটি কোম্পানির চাকরি। কিন্তু সেই চাকরি ছেড়ে সাইবার প্রতারণায় যুক্ত হন একাধিক যুবক। প্রতারণার জাল ছড়ায় রাজ্য তথা সারা দেশজুড়ে। সন্দেহ হওয়ায় তদন্ত শুরু করেন চন্দননগর পুলিশের গোয়েন্দা বিভাগের ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ আজকাল
    পুজোর আগেই কলকাতা ৪০টি নামী রেস্তঁরার লাইসেন্স বাতিল

    আজকাল ওয়েবডেস্ক: গত ১ সপ্তাহে কলকাতায় ১৭০টি রেস্তঁরা এবং খাদ্য বিপণিতে অভিযান চালিয়েছে কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা দপ্তর। এই অভিযানে একাধিক অসঙ্গতি ধরা পড়েছে। কোথায়ও উদ্ধার হয়েছে বহুদিনে পুরনো মাংস, কোথাও ফ্রিজে রাখা মাংসে পাওয়া গিয়েছে ছত্রাক। কোনওটিতে আবার ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ আজকাল
    'আমরা নিশ্চিত’, রেজিনগর ভোটের 'ফল' জানিয়ে দিল বিজেপি

    আজকাল ওয়েবডেস্ক: রেজিনগর বিধানসভা উপনির্বাচনকে কেন্দ্র করে সরগরম রাজ্য রাজনীতি। আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর হুঙ্কার দিয়ে দিয়েছেন, জয় নিয়ে তাঁরা ১০০% আশাবাদী।এরপরেই মুখ খুলেছেন বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি মলয় মহাজন। তিনি সাফ জানিয়ে দিলেন, রেজিনগর ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ আজকাল
    পানার স্তূপে জেটি কাত, তার নীচেই মৃতদেহ! কিন্তু কার?

    আজকাল ওয়েবডেস্ক: পানার স্তূপ, কাত হয়ে যাওয়া জেটি আর পচা মৃতদেহের দুর্গন্ধ, এই তিন সমস্যায় কার্যত নাজেহাল পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নসরতপুর পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। নসরতপুর ফেরিঘাটের মনমোহনপুর-কিশোরীগঞ্জ ফেরিঘাটের পাশেই এই সমস্যা নিত্যদিনের। পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে বুধবার ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ আজকাল
    মৎসজীবীর জালে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ

    সংবাদদাতা, উলুবেড়িয়া: উলুবেড়িয়ায় মৎসজীবীর জালে ধরা পড়ল বিরল প্রজাতির লাল কানের স্লাইডার কচ্ছপ। অনেকে আবার এদের আক্রমণাত্মক স্বভাবের জন্য একে রাক্ষুসে কচ্ছপ বা ফাইটার কচ্ছপ ও বলে। জানা গেছে বুধবার সকালে উলুবেড়িয়া ১ ব্লকের দক্ষিণ জগদীশপুরের বাসিন্দা মৎস্যজীবী বৈদ্যনাথ শাসমল ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    সিগন্যাল ভেঙে মহিলাকে ধাক্কা ম্যাটাডোরের, রাস্তায় ছিটকে পড়তেই পিষে দিল বাস! উত্তাল ভাঙড়

    সাতসকালে ভয়ংকর দুর্ঘটনা। মহিলাকে পিষে দিল বাস। ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা ভাঙড়ে। রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে স্থানীয়রা। ভাঙচুর চালানো হয় ঘাতক বাসে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।জানা গিয়েছে, মৃতার নাম নাজিরা খাতুন। বয়স ২৯ বছর। ভাঙড়ের শাঁকশহর পঞ্চায়েতের ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ প্রতিদিন
    কৌশিকী অমাবস্যায় তারাপীঠ যাবেন? চলবে বিশেষ ট্রেন, জানুন সময়সূচি

    কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ভক্তদের ঢল। আগামী কাল, বৃহস্পতিবার পুজো। জলপ্লাবন আরও বাড়বে। ভক্তদের সুবিধায় বিশেষ অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। আগামী ১০ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত হাওড়া থেকে রামপুরহাট ও রামপুরহাট থেকে হাওড়া বিশেষ ট্রেন চলবে। শুধু ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ প্রতিদিন
    ফুলবাড়িতে শুভেন্দুর চপারের কাছেই তৃণমূল নেতার গাড়ি! বিক্ষোভ বিজেপির, ভাঙচুর-উত্তেজনা

    সুব্রত ধর, শিলিগুড়ি: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চপারের জন্য নির্ধারিত হেলিপ্যাডে এক তৃণমূল নেতার ছেলের গাড়ি ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটল। ভাঙচুর করা হল গাড়ি। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হল স্থানীয় বিজেপি নেতা-কর্মীদের। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটে উত্তরবঙ্গের সচিবালয় উত্তরকন্যা সংলগ্ন হেলিপ্যাডে। সেই ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    বাজারে হাঁটিয়ে অভিযোগকারীর বাড়িতে নিয়ে যাওয়া হল ধৃত উপপ্রধানকে

    সংবাদদাতা, বোলপুর: ভোট পরবর্তী হিংসার মামলায় গ্রেপ্তার চণ্ডীদাস নানুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মীর হাফিজ আলিকে তদন্তের স্বার্থে নানুরের রাস্তায় হাঁটিয়ে নিয়ে গেল পুলিশ। আজ, মঙ্গলবার রাতে নানুর থানার পুলিশ তাকে থানার বাইরে বের করে নানুর বাজার এলাকা হয়ে অভিযোগকারী ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    নন ম্যাট্রিক, প্রয়োজন নেই নিটে পাশও কড়ি ফেললেই এমবিবিএস ডিগ্রি!

    নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: নিট পরীক্ষা দেওয়ার বালাই নেই। মাধ্যমিক পাশ না করলেও হবে। পকেটে শুধু থাকতে হবে নগদ ৫৫ থেকে ৬০ লক্ষ টাকা। তা হলেই কেল্লাফতে। আপনিও পেয়ে যাবেন ঝকঝকে এমবিবিএস ডিগ্রি! হাতেনাতে মিলে যাবে রেজিস্টেশন নম্বরও। স্বাস্থ্যদপ্তর যতই ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    বচসার জেরে ধারাল অস্ত্র দিয়ে পরস্পরকে কোপ মৃত স্ত্রী, আহত স্বামী চিকিৎসাধীন, খাতড়ায় চাঞ্চল্য

    সংবাদদাতা, খাতড়া: মঙ্গলবার সাত সকালে স্বামী-স্ত্রীর মধ্যে বচসা  থেকে হাতাহাতি। কিন্তু এরপরেই একে অপরকে এলোপাথাড়ি ধারালো অস্ত্রের কোপ। ঘটনার জেরে মৃত্যু হয় বছর বত্রিশের কবিতা সর্দারের। কবিতার স্বামী বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তবে এই ঘটনায় এদিন সন্ধ্যা পর্যন্ত কোনো ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে স্পেশাল ট্রেন দিচ্ছে পূর্ব রেল

    সংবাদদাতা, রামপুরহাট: কৌশিকী অমাবস্যা তিথিতে তারাপীঠে আসতে চান। অথচ কোনও ট্রেনের সিট খালি পাচ্ছেন না। তাঁদের জন্য সুখবর। কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে স্পেশাল ট্রেন চালাচ্ছে পূর্ব রেল। মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব রেলের  পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানানো হয়েছে। তারাপীঠ একটি বিখ্যাত ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    পুজোর আগেই কাটোয়া পুরসভার ১০৪ অস্থায়ী কর্মী ছাঁটাই ঘিরে ক্ষোভ

    সংবাদদাতা, কাটোয়া : দাঁইহাটের পর এবার কাটোয়া পুরসভা। কর্মী ছাঁটাই-এর পথেই হাঁটল পুর কর্তৃপক্ষ। পুজোর আগেই কাটোয়া পুরসভার ১০৪ জন অস্থায়ী কর্মীকে ছাঁটাই করল পুরসভা৷ মঙ্গলবার কাজের পর হাজিরা খাতায় সই করতে গিয়ে তাঁরা দেখেন লালকালি দেওয়া রয়েছে! এরপরেই ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে স্পেশাল ট্রেন, জারি বিজ্ঞপ্তি

    সংবাদদাতা, রামপুরহাট: কৌশিকী অমাবস্যা তিথিতে তারাপীঠে আসতে চান। অথচ কোনও ট্রেনের সিট খালি পাচ্ছেন না। তাঁদের জন্য সুখবর। কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে স্পেশাল ট্রেন চালাচ্ছে পূর্ব রেল। আজ, মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব রেলের  পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানানো হয়েছে। তারাপীঠ একটি ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    পশ্চিম মেদিনীপুরে জেলা পরিষদের স্টলের ভাড়া বাবদ লক্ষাধিক টাকা বকেয়া, পদক্ষেপের প্রস্তুতি

    নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: জেলা পরিষদের দোকানঘর ভাড়া নিয়ে রমরমিয়ে ব্যবসা চলছে। দোকানের ঝাঁপ খুলছে প্রতিদিন, ক্রেতার আনাগোনাও রয়েছে। শুধু দেওয়া হচ্ছে না ভাড়া। বছরের পর বছর দোকান চালিয়েও জেলা পরিষদকে ভাড়া মেটাচ্ছেন না এক শ্রেণির ব্যবসায়ী। তৃণমূল জমানায় তৈরি ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    ৬ কিমি সরে এসেছে গঙ্গা, বিপদের শঙ্কা, বাঁধ দিয়ে বিপর্যয় ঠেকানো সম্ভব নয়, বলছেন নদী বিশেষজ্ঞরা

    ব্রতীন দাস, মালদহ: চার দশক আগে যেখান দিয়ে প্রবাহিত হত গঙ্গা, সেই জায়গা ছেড়ে বাঁদিকে ৬ কিমি ঢুকে পড়েছে নদী। আর এরই জেরে বারবার বিপদের মুখে পড়তে হচ্ছে মালদহের মানিকচকের ভুতনির বাসিন্দাদের। সামনে ফরাক্কা ব্যারেজ। ডানদিকে রাজমহল পাহাড়ের পাথুরে জমি। ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    সরকারি জায়গা দখল! অবৈধ তৃণমূল কার্যালয় ভেঙে ফেলার নির্দেশ

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: অবৈধভাবে সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা তৃণমূলের পার্টি অফিস ভেঙে ফেলার নির্দেশ দিলেন জলপাইগুড়ির মহকুমাশাসক। আগামী ৭ দিনের মধ্যে জলপাইগুড়ির স্টেশন রোডে থাকা ওই তৃণমূল কার্যালয় ভেঙে ফেলার জন্য মহকুমাশাসকের তরফে নির্দেশিকাও জারি করা হয়েছে। রাজ্যে ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    দুর্নীতিতে জড়িত ব্যক্তিরা গ্রেপ্তার হবে: মুখ্যমন্ত্রী, জিটিএতে প্রশাসক নিয়োগ, বিপর্যয়ের জন্য বরাদ্দ ২৫৪ কোটি টাকা

    সুব্রত ধর, শিলিগুড়ি: জিটিএর দুর্নীতি নিয়ে তদন্ত হবে। গ্রেপ্তারও করা হবে অভিযুক্তদের। মঙ্গলবার ভার্চুয়ালি কালিম্পং জেলা প্রশাসনের সভায় যোগ দিয়ে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একইসঙ্গে তিনি বলেন, জিটিএতে প্রশাসক নিয়োগ করা হয়েছে। বিপর্যয় ব্যবস্থাপনায় বরাদ্দ করা হয়েছে ২৫৪ কোটি ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    সিপিএম পার্টি অফিসে আগুনকাণ্ডে বামেদের মিছিল, বিজেপি কার্যালয়ের সামনে উত্তেজনা

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: সোমবার রাতে সিপিএম পার্টি অফিসে অগ্নিসংযোগের ঘটনা নিয়ে মঙ্গলবার দিনভর উত্তপ্ত থাকল জলপাইগুড়ি শহর। এদিন বামেরা প্রতিবাদ মিছিল করে। বিজেপি কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় স্লোগান দেওয়ায় সাময়িক উত্তেজনা ছড়ায়। অন্যদিকে, সিপিএম নেতার বাড়ির সামনে বিক্ষোভ ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    কালিমালিপ্ত জলপাইগুড়ি জেলা স্কুল প্রধান শিক্ষককে মারধর পড়ুয়াদের

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: মঙ্গলবার জলপাইগুড়ি জেলা স্কুলে ছাত্রদের মারে গুরুতর জখম হলেন প্রধান শিক্ষক। তাঁকে স্কুল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পড়ুয়াদের রোষের মুখে পড়েন পুলিশকর্মীরা। কোনোমতে ছাত্রদের বুঝিয়ে শেষপর্যন্ত প্রধান শিক্ষককে উদ্ধার করে হাসপাতালে ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    এবার কথা রাখলেন মুখ্যমন্ত্রী, দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের নতুন সাতটি বিষয়ের অনুমোদন

    সংবাদদাতা, বালুরঘাট: কথা রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বালুরঘাটে প্রশাসনিক সভায় এসে দ্রুত দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের নতুন সাতটি বিষয়ের অনুমোদন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর সফরের পাঁচ দিন পর অবশেষে নতুন সাতটি বিষয়ের অনুমোদন মিলল। বিশ্ববিদ্যালয়ে আগে ইংরেজি, অঙ্ক ও রাষ্ট্রবিজ্ঞানের ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    বন্যা কবলিত এলাকার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অনলাইন ক্লাস

    নিজস্ব প্রতিনিধি, মালদহ: জেলার বন্যা পরিস্থিতি কবলিত এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অনলাইনে ক্লাসের উদ্যোগ। মঙ্গলবার থেকে পাঁচটি স্কুলের ৭৫০ জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য অনলাইনে পঠনপাঠন ব্যবস্থা চালু করেছে জেলা প্রশাসন। আজ, বুধবার থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    হঠাৎই ২-৩ ফুট বাড়ল জল, ক্ষতিগ্রস্ত শতাধিক গ্রাম

    নিজস্ব প্রতিনিধি, মালদহ: গত ২৪ ঘন্টায় মালদহের মানিকচকের ভুতনিতে ২-৩ ফুট জল বাড়ল। ফলে আরও অবনতি হল সেখানকার বন্যা পরিস্থিতির। এই অবস্থায় দক্ষিণ চণ্ডীপুরে বাঁধ কেটে বন্যার জল বের করার দাবি উঠেছে। শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত। বন্যা ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    দক্ষিণ দিনাজপুর থেকে লক্ষ লক্ষ টাকার মাদক বাজেয়াপ্ত, ধৃত দুই কারবারি

    সংবাদদাতা, হরিরামপুর: দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থেকে প্রায় ২০০ গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করল পুলিশ। যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা বলে জানা গিয়েছে। সেইসঙ্গে গ্রেপ্তার করা হয়েছে দুই পাচারকারিকে। এই বিপুল পরিমাণ মাদক মালদহ থেকে আনা হয়েছিল বলে ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    রাজ্যজুড়ে ৮ জেলায় হলুদ সতর্কতা, আজ কলকাতায় কতটা বৃষ্টি হতে পারে?

    মঙ্গলবার বিক্ষিপ্ত ভাবে তেড়েফুড়ে বৃষ্টির পর বুধবারও ফের কলকাতায় একই আবহাওয়ার পূর্বাভাস। অর্থাৎ এদিনও দফায় দফায় বৃষ্টিপাত হতে পারে শহরজুড়ে। পাশাপাশি দক্ষিণবঙ্গের ৩টি জেলা ও উত্তরবঙ্গের ৫টি জেলায় আজ জারি রয়েছে হলুদ সতর্কতা। ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ আজ তক
    ভারী বৃষ্টির সতর্কতা পশ্চিমের জেলায়, দুর্যোগের মেঘ কেটে রোদের দেখা মিলবে কবে? রইল আপডেট

    পূর্বাভাস আগেই ছিল। সেই মতোই মঙ্গলবার সারাদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। বুধবারও পরিস্থিতি একই রকম থাকলেও শীঘ্রই অবস্থার উন্নতি হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। মেঘ কেটে গিয়ে রোদ ঝলমলে ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    গেরুয়া সম্মানযাত্রায় আজ মিছিলে মুখ্যমন্ত্রী, বন্ধ JU-র ৪ গেট

    এই সময়: ‘দশ হাজার কণ্ঠে বন্দে মাতরম’–এর পরে এ বার ‘গেরুয়া সম্মানযাত্রা’। মিছিলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে হাঁটবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই মিছিল আজ, বুধবার গোলপার্কে বিকেল ৩টেয় শুরু হয়ে শেষ হবে যাদবপুর এইট–বি বাসস্ট্যান্ডের কাছে। এই পরস্থিতিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    মহাকরণ ‘সেরে ওঠেনি’, সচিবালয়ের জন্য জমির খোঁজ নিউ টাউনে

    সুপ্রকাশ মণ্ডলবিধানসভা ভোটে জিতে বিজেপি ঘোষণা করেছিল — নবান্ন নয়, রাজ্য প্রশাসন চলবে বাংলার সাবেক প্রধান সচিবালয় মহাকরণ থেকে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার দিনই সাজ সাজ রব পড়ে গিয়েছিল মহাকরণের অলিন্দে। মুখ্যমন্ত্রী যেতে পারেন ধরে নিয়ে ব্যবস্থাও ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    ট্র্যাফিক সিগন্যাল না মেনেই ছুটল বাস-গাড়ি, চাকায় পিষে মৃত মহিলা, বাসন্তী হাইওয়েতে অবরোধ স্থানীয়দের

    পথ দুর্ঘটনায় এক মহিলার মৃত্যুর ঘটনায় উত্তপ্ত ভাঙড়। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ভাঙড় থানার নলমুড়ি এলাকায় বাসন্তী হাইওয়েতে। জানা গিয়েছে, ট্র্যাফিক সিগন্যাল লাল থাকা সত্ত্বেও একটি বাস এবং একটি চারচাকা গাড়ি সিগন্যাল ভেঙে এগিয়ে যায়। সেই সময়েই রাস্তা পার ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    Breaking News Live: কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির শপথগ্রহণ, উপস্থিত মুখ্যমন্ত্রী-রাজ্যপাল

    কলকাতা হাইকোর্টের ৪৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন রবীন্দ্র বিঠলরাও ঘুগে (Ravindra Vithalrao Ghuge)। সকাল দশটায় শুরু হলো শপথগ্রহণ। উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিধানসভার স্পিকার-সহ একাধিক বিধায়ক। দেশের বিভিন্ন হাইকোর্টের প্রাক্তন ও বর্তমান বিচারপতিরাও এসেছেন এই অনুষ্ঠানে। আদালতের ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    রেললাইনের ধারে পড়ে যুবকের মৃতদেহ, পাশে মোবাইল, সঙ্গে থাকা ওড়নায় জড়িয়ে একাধিক রহস্য

    রেললাইনের ধারে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে একটি মোবাইল ফোন, ভোটার কার্ডের ছবি এবং একটি ওড়না। তার থেকে সামান্য দূরেই পড়ে রয়েছে এক যুবকের রক্তাক্ত নিথর দেহ। মঙ্গলবার রাতে নদিয়ার শান্তিপুর থানার নবলা গ্রাম পঞ্চায়েতের প্রমোদ পল্লী এলাকায় এই ঘটনাকে কেন্দ্র ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    ‘কম ফ্যাট’ মানেই দই ভেজাল নয়: হাইকোর্ট

    এই সময়: দইয়ে ফ্যাটের পরিমাণ কম বলে তাকে ভেজাল বলে ধরে নেওয়া যায় না, এ জন্য আরও নির্দিষ্ট ও গ্রহণযোগ্য প্রমাণ চাই বলে মঙ্গলবার পর্যবেক্ষণে জানাল কলকাতা হাইকোর্ট। ২৬ বছর ধরে চলা একটি মামলায় নিম্ন আদালতের সাজা এ দিন ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    হাসপাতালের বিলের অঙ্ক নিয়ে সন্দেহ? কী ভাবে যাচাই করবেন?

    কাছের মানুষকে হাসপাতালে ভর্তি করানোর পরেই সবার আগে মাথায় আসে তাঁর সুস্থ হয়ে ওঠার চিন্তা। আর হাসপাতাল যদি বেসরকারি হয়, তাহলে মাথায় চেপে বসে বিপুল অঙ্কের বিলের চিন্তা। এখন বহু নাগরিক স্বাস্থ্য বিমা করে থাকেন, তারপরেও খরচ নিয়ে চিন্তা ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    আজও দিনভর বৃষ্টির পূর্বাভাস কলকাতায়, সঙ্গে জেনে নিন জোয়ার-ভাটার সময়

    পূর্বাভাস আগেই ছিল, সেই মতোই মঙ্গলবার দুপুরের পরে বৃষ্টিতে ভিজেছে শহর কলকাতা। তবে শুধু কলকাতা নয়, বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ বুধবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাংশে। অন্যদিকে বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। বুধবারও বৃষ্টির পূর্বাভাস ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    ক্লাসে রিল, স্কুলে মেটাল ডিটেক্টর, পরীক্ষা করা হচ্ছে পড়ুয়াদের ব্যাগও

    সঞ্জয় দে, দুর্গাপুর পড়ুয়াদের মোবাইল ফোনে আসক্তি নিয়ে সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, অধিক রাত পর্যন্ত বাচ্চা ছেলেমেয়েরা মোবাইল দেখছে। স্কুলে মোবাইল ফোন ব্যবহারে রাশ টানার পক্ষেও সওয়াল করেছেন তিনি। আদপে কি তা সম্ভব?এই বিষয়ে ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    সুস্থতার সঙ্গে কেরিয়ার, ফিজ়িওথেরাপিতে দিশা

    এই সময়, বর্ধমান: বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে মঙ্গলবার বর্ধমানে আয়োজিত হলো বিশেষ অনুষ্ঠান। ১৯৫১-র ৮ সেপ্টেম্বর ডেনমার্কের কোপেনহেগেনে ফিজিওথেরাপিস্টদের প্রথম জেনারেল মিটিং অনুষ্ঠিত হয়েছিল। সেই দিনটিকে স্মরণ করেই ১৯৯৬ থেকে তৎকালীন ওয়ার্ল্ড কনফেডারেশন ফর ফিজিকাল থেরাপি (যা বর্তমানে ওয়ার্ল্ড ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    মাত্র ছ'ঘণ্টায় কলা পাকছে, দেখে অবাক আধিকারিকরা

    এই সময়, দুর্গাপুর: বাজার থেকে হলুদ রঙের পাকা কলা কিনে খাওয়ার সময়ে শরীরে বিষ ঢুকছে না তো? মঙ্গলবার খাদ্য সুরক্ষা দপ্তরের প্রতিনিধিরা পানাগড়ে দার্জিলিং মোড়ে একটি ফল প্রক্রিয়াকরণ কেন্দ্রে অভিযান চালানোর সময়ে কলাকে পাকানোর পদ্ধতি দেখে চমকে গিয়েছেন। ওই ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    দুর্গার হাত আসলে ক’টি? পুরাণ মতে দশেই আটকে থাকেননি ‘দশভুজা’

    কুবলয় বন্দ্যোপাধ্যায়শিব্রাম চক্কোত্তি বেঁচে থাকলে হয়তো এই ঘটনাকে ‘হাত নিয়ে হাতাহাতি’ বলে উল্লেখ করতেন। সম্প্রতি বিভিন্ন খবরের কাগজে একটি সরকারি বিজ্ঞাপনে মা দুর্গার ১১ হাতের ছবি দেওয়া নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছে রাজ্য সরকার। সোশ্যাল মিডিয়ায় যে ভয়াবহ ট্রোল–যুদ্ধ ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর

    তৃণমূল জমানায় ২০২৫ সালের অক্টোবর মাসে দুর্গাপুজোর সময় প্রবল বর্ষণ, হরপা বান ও ভূমিধসের কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল উত্তরবঙ্গ। সেই সময় ক্ষতিগ্রস্ত মানুষের নতুন করে বাড়িঘর নির্মাণ ও সরকারি পরিকাঠামোগুলির পুনর্নির্মাণের জন্য টাকা বরাদ্দ করল পশ্চিমবঙ্গ সরকার। ইতিমধ্যেই বিপর্যয় ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ প্রতিদিন
    নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন

    নিজের গড় রেজিনগরেই কি হারের ভয় পাচ্ছেন আমজনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর? যে হুমায়ুন এতদিন পর্যন্ত রেজিনগর নিয়ে রীতিমতো আস্ফালন করতেন, ভোট ঘোষণা হতেই তিনি কেমন যেন মিইয়ে পড়েছেন। এমনকী মঙ্গলবার সাংবাদ সম্মেলন করে, বিজেপিকে রুখতে বিরোধীদের একজোট ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ প্রতিদিন
    শহর কবে সাফ হবে, নেই উত্তর, জলপাইগুড়ির প্রশাসক নিয়োগ বাতিল

    এই সময়, জলপাইগুড়ি: জলপাইগুড়ি পুরসভায় প্রশাসক বসানোর সরকারি নির্দেশ বাতিল করল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। মঙ্গলবার বিচারপতি রাজা বসু চৌধুরী এই রায় দিয়ে জানিয়েছেন, পুরসভা চালাতে আগামী তিন দিনের মধ্যে বোর্ড অফ কাউন্সিলার গঠন করতে হবে। গত ২৭ ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    নোংরায় ভরেছে রাস্তা, আজ প্রতিবাদে বিজেপি

    এই সময়, বালুরঘাট: পুরসভার বিরুদ্ধে রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ এনে আজ, বুধবার পথে নামছে বিজেপি। বালুরঘাট পুরসভার প্রায় প্রত্যেক ওয়ার্ডে আবর্জনার স্তূপ। অথচ পুরসভা সেই নোংরা নিয়মিত পরিষ্কার না-করায় মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। সরকারেরও বদনাম হচ্ছে। ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    জিটিএ বাতিল করা হচ্ছে না, চলবে তদন্ত, উত্তরকন্যায় ফের বললেন মুখ্যমন্ত্রী

    এই সময়, শিলিগুড়ি: জিটিএ-এর দুর্নীতিতে জড়িতদের কাউকেই রেয়াত করা হবে না বলে মঙ্গলবার উত্তরকন্যায় ফের জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কালিম্পং জেলা প্রশাসনের সঙ্গে এই বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকার সমস্ত প্রাতিষ্ঠানিক দুর্নীতির তদন্তে নেমেছে। অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে অন্য ভূমিকায় পুলিশ আধিকারিক, দিলেন অন্য পাঠও

    চেনা ছক ভেঙে একেবারে অন্য ভূমিকায় পুলিশ। লাঠি-বন্দুক ছেড়ে হাতে নিলেন চক-ডাস্টার। শুধু তাই নয় ক্লাসও নিলেন তিনি। পড়ুয়াদের দিলেন অন্য পাঠও। পড়াশোনার পাশাপাশি তাদের দিলেন সাইবার ক্রাইম এবং ট্রাফিক নিয়েও বার্তা সচেতনতার বার্তা। পড়ুয়াদের সঙ্গে গলা মেলান বন্দেমাতরম ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    শিক্ষক দিবসের খাওয়াদাওয়া ঘিরে ধুন্ধুমার, ছাত্রদের মারে মাথা ফাটল প্রধান শিক্ষকের, রণক্ষেত্র স্কুল

    শিক্ষক দিবসে উপলক্ষে মিড ডে মিলে স্পেশাল খাওয়াদাওয়া হবে বলে জানিয়েছিলেন প্রধান শিক্ষক ধর্মুচাঁদ বারুই। জলপাইগুড়ি জিলা স্কুলের দশম শ্রেণির পড়ুয়াদের আর তর সয়নি। মঙ্গলবার দুপুর থেকেই রান্নাঘরে উঁকিঝুঁকি মারছিল তারা। এতেই রেগে ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    জেলায় জেলায় বজ্রপাত, মৃত্যু এক কিশোর-সহ অন্তত ৩ জনের

    একাধিক জেলায় বজ্রপাত। তাতে মৃত্যু হয়েছে অন্তত ৩ জনের। মঙ্গলবার বজ্রপাতের জেরে এই মৃত্যুর ঘটনা ঘটছে বাঁকুড়া এবং নদিয়া জেলায়। বাঁকুড়ার বড়জোড়া এলাকায় মৃত্যু হয়েছে এক মহিলা এবং কিশোরের। অন্য দিকে, নদিয়ার চাপড়া এলাকায় মৃত্যু হয়েছে এক কৃষকের।মাঠে খেলার ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    বাড়িতে স্বাধীনতা নেই, স্কুলে যাওয়ার নাম করে উধাও ৫ কিশোরী, ই-রিকশা চালকের বুদ্ধিতে উদ্ধার

    বাড়িতে বকাবকি করে। কোনও স্বাধীনতা নেই। এভাবে থাকা যায়? অভিযোগ, তাই স্কুল যাওয়ার নাম করে বাড়ি থেকে পালিয়েছিল পাঁচ কিশোরী। তবে শেষ রক্ষা হলো না। মঙ্গলবার তাদের উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    স্ত্রীকে লুকিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগ, মুম্বই বিমানবন্দর থেকে গ্রেপ্তার জনপ্রিয় ডিজে

    জনপ্রিয় ডিজে জুটি ‘প্রগ্রেসিভ ব্রাদার্স’-এর প্রতিষ্ঠাতা সানি শর্মাকে মুম্বই বিমানবন্দর থেকে গ্রেপ্তার করল ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এবং হাওড়া পুলিশের গোয়েন্দা শাখার আধিকারিকরা। তাঁর বিরুদ্ধে লুকিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগে FIR দায়ের করেছিলেন সানির স্ত্রী। তার ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন

    উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে। তার পরেই নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচনের জন্যে পূর্ব মেদিনীপুর জেলায় ভোট প্রস্তুতি শুরু হয়েছে। ভোটপ্রক্রিয়া যাতে অবাধ ও শান্তিপূর্ণ হয়, তা নিশ্চিত করতে মঙ্গলবার সর্বদলীয় বৈঠক ডাকেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক নিরঞ্জন কুমার। সূত্রের খবর, সেই বৈঠকে ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ প্রতিদিন
    বনগাঁ আদালতে আইনজীবী সেজে প্রতারণা! ৩ জনকে আটক করল পুলিশ

    পরনে কালো কোর্ট। আদালত চত্বরে উকিল পরিচয় দিয়ে ঋণ পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ। ঘটনায় ৩ জনকে আটক করল পুলিশ। তাঁদের মধ্যে রয়েছেন এক যুবক এবং দুই যুবতী। মঙ্গলবার বিকেলে গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় আদালত চত্বরে।জানা ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ প্রতিদিন
    হুমায়ুনের গড়ে অশান্তির আশঙ্কা! রেজিনগরে বেশি কেন্দ্রীয় বাহিনী চায় সিইও দপ্তর, নন্দীগ্রামে কত?

    নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভার উপনির্বাচনে দুই কেন্দ্রের জন্য ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। এর মধ্যে সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরে ৩৬ কোম্পানি এবং নন্দীগ্রাম কেন্দ্রের জন্য ৩৫ কোম্পানি বাহিনী চেয়ে জাতীয় নির্বাচন কমিশনের কাছে চেয়ে পাঠিয়েছে ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ প্রতিদিন
    বিপদসীমার উপরে গঙ্গা, ভূতনিতে জল ঢুকেছে থানা-স্বাস্থ্যকেন্দ্রেও! তলিয়ে মৃত্যু কৃষকের

    ভয়াবহ গঙ্গা। জলে ডুবেছে ভূতনি, মহানন্দটোলা থানা। নিরুপায় হয়ে নৌকায় ভেসে নজরদারি চালাচ্ছে পুলিশ। জলে ভেসেছে ভূতনি স্বাস্থ্যকেন্দ্র। রোগীদের সরানো হয়েছে অন্যত্র। জল ঢুকেছে গ্রাম পঞ্চায়েত অফিসে। আজ, মঙ্গলবার গঙ্গার জলে ভেসে এক কৃষকের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে মৃতের ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ প্রতিদিন
    জন্মদিনের দিনই আত্মঘাতী কলেজ ছাত্রী! করোনেশন সেতুর নিচে উদ্ধার তরুণীর দেহ

    জন্মদিনের দিনই আত্মঘাতী কলেজ ছাত্রী! সেবকের করোনেশন সেতুর নিচ থেকে উদ্ধার তরুণীর দেহ। কেন তিনি চরম পথ বেছে নিলেন তা নিয়ে ধোঁয়াশা। মৃতার মা কর্মসূত্রে বিদেশে থাকেন। খবর দেওয়া হয় তাঁর বাবাকে। তিনি হাসপাতালে এসে দেহ শনাক্ত করেছেন। পরিবারে ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ প্রতিদিন
    মেয়েকে কেন শাসন? স্কুলে গিয়ে শিক্ষিকাকে হেনস্তা ছাত্রীর মা-দিদির! পুলিশে অভিযোগ

    ক্লাসে ছাত্রীকে শাসক করেছিলেন শিক্ষিকা। সেই ঘটনার দু’দিন কাটতে না কাটতেই সটান স্কুলে হাজির ওই ছাত্রীর মা ও দিদি। কেন মেয়েকে শাসন করা হয়েছে? সেই প্রশ্ন তুলে রীতিমতো হুলুস্থুল লাগিয়ে দেন তাঁরা। ওই শিক্ষিকার সঙ্গে বচসা শুধু নয়, তাঁকে ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ প্রতিদিন
    আত্মীয়ের সঙ্গে ধস্তাধস্তি রেখা পাত্রের! বিজেপি বিধায়কের বিরুদ্ধে উঠল আদালত অবমাননার অভিযোগ

    বাবার বাড়ির সম্পত্তি নিয়ে আত্মীয়ের সঙ্গে বিবাদের জেরে বচসা ও হাতাহাতিতে জড়ালেন হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র। ঘটনার একটি ভিডিও (যার সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটেছে সন্দেশখালি থানার বউঠাকুরানি এলাকায়।জানা গিয়েছে, বউঠাকুরানি ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ প্রতিদিন
    দামি মোবাইল-বাইক কেনার শখ, আত্মীয়ের বাড়িতে গয়না চুরি করে শ্রীঘরে ১৬’র কিশোর!

    দামি মোবাইল, মোটরবাইক কেনার শখ। কিন্তু টাকা জোগাড় করার উপায় নেই। এদিকে বাড়িতেও বলার উপায় নেই। সেজন্য আত্মীয়ের সোনার গয়না হাতানোই সহজ মনে হয়েছিল। পরিকল্পনামতো সেই গয়না হাতিয়ে বিক্রিও করে দেয়। শেষপর্যন্ত পুলিশের হাতে পাকড়াও হল ওই নাবালক। চাঞ্চল্যকর ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ প্রতিদিন
    চৈতন্যভূমে দেবী দুর্গাই দ্বিভুজা ‘মা অভয়া’! বাহন গোসাপ, সঙ্গী বালকরূপী মহাদেব

    শ্রীচৈতন্যদেবের মাটি নবদ্বীপ। নিমাইয়ের ভূমিতে ছড়িয়ে প্রাচীন ধর্মীয় ঐতিহ্যের নানা অধ্যায়। আর সেই ঐতিহ্যেরই অন্যতম অঙ্গ ‘মা অভয়া’। দেবী দুর্গাই এখানে অভয়া নামে পূজিত। এখানে তিনি দ্বিভুজা। ডান হাতে বরাভয় মুদ্রা। বাঁ হাতে রয়েছে একটি রহস্যময় ভগ্নাংশ! পাদদেশে রয়েছে ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ প্রতিদিন
    মুখ্যমন্ত্রীর হেলিপ্যাডে ‘আর্মি’ লেখা গাড়ি নিয়ে ঢুকে পড়লেন তৃণমূল নেতার ছেলে! তুমুল উত্তেজনা উত্তরকন্যায়

    শিলিগুড়ির উত্তরকন্যার কাছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জন্য নির্ধারিত হেলিপ্যাডে ‘আর্মি’ লেখা গাড়ি নিয়ে ঢুকে পড়লেন তৃণমূল নেতার ছেলে। এই নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় হেলিপ্যাড চত্বরে। অভিযুক্ত যুবক ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি দিলীপ ...

    ০৯ সেপ্টেম্বর ২০২৬ প্রতিদিন
  • All Newspaper | 1-100


Durga Puja 2026
News/খবর All News এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Times of India Indian Express The Statesman

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy