BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 17 Apr, 2026 | ৪ বৈশাখ, ১৪৩৩
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • রাষ্ট্রপতির সাহায্য চেয়ে মেল জুনিয়র ডাক্তারদের, বৃষ্টির মাঝেই চলছে ধর্না

    রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাহায্য চেয়ে মেল করলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। স্বাস্থ্য ভবনের কাছে ধর্না মঞ্চ থেকেই শুক্রবার সকালে রাষ্ট্রপতিকে মেল পাঠান তাঁরা। তবে, রাষ্ট্রপতির তরফে এখনও কোনও ফিরতি বার্তা আসেনি বলে খবর।জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন, এই মেলের প্রতিলিপি পাঠানো হয়েছে ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    বিনা চিকিৎসায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

    জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে স্বাস্থ্য পরিষেবায় ব্যাঘাত ঘটছে। রাজ্যের দাবি, কর্মবিরতির জেরে বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে অন্তত ২৯ রোগীর। বিনা চিকিৎসায় মৃতদের পরিবারকে এ বার আর্থিক সাহায্যের ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।নিজের এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী জানান, এটা খুবই দুঃখজনক ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    সিবিআই অফিসারের পরিচয় দিয়ে ৫ লক্ষ টাকার প্রতারণা, পুলিশের দ্বারস্থ সুনিধি

    সাইবার প্রতারণার শিকার সংগীত শিল্পী সুনিধি নায়েক। সিবিআই আধিকারিকের পরিচয় দিয়ে ফোন করা হয় শিল্পীকে। হুমকি দিয়ে পাঁচ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। এমনকী, মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ সুনিধির। প্রতারিত শিল্পী শান্তিনিকেতন থানার দ্বারস্থ হয়েছেন। তদন্ত ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    লাইভ-জটে থমকে কথা

    এই সময়: লাইভ স্ট্রিমিং। এই একটি শর্তের জটেই বৃহস্পতিবার আটকে গেল আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক। আন্দোলনকারীরা নাছোড়, বৈঠকের লাইভ স্ট্রিমিং চাই-ই। আর সরকারের বক্তব্য, পুরো বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন বলে এই বৈঠকের লাইভ স্ট্রিমিং করা ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    ধর্না চালিয়ে যাচ্ছেন জুনিয়ররা, পাশে থাকার আশ্বাস সিনিয়র ডাক্তারদেরও

    স্বাস্থ্য ভবনের অদূরে ধর্না চালিয়েই যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। শুক্রবারও নিজেদের দাবিতে অনড় তাঁরা। অন্যদিকে, জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে প্রশাসন শাস্তিমূলক পদক্ষেপ করলে কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন সিনিয়র ডাক্তারেরাও। জুনিয়রদের দাবি, ‘আরও ৩৩ দিন রাস্তায় পড়ে থাকব। কিন্তু বিচার আমাদের চাই। আমরা ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    সময়মতো ইনহেলার, পুলিশের প্রাণরক্ষায় প্রতিবাদীরা

    এই সময়: জুনিয়র ডাক্তারদের আন্দোলন অব্যাহত আরজি করের ঘটনায় ন্যায় বিচারের দাবিতে। রয়েছে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিও। কিন্তু ধর্না, আন্দোলন, কর্মবিরতি, বিক্ষোভ এক ব্যাপার। তার মধ্যেও চিকিৎসকের পেশাগত দায়িত্ব ভুললেন না আন্দোলনকারীরা। বুধবার মাঝরাতে তেমনই একটা ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    মায়া বাড়াই না! ইস্তফা দিয়ে বললেন জহর

    এই সময়, নয়াদিল্লি: রাজ্যসভায় তৃণমূলের সাংসদ হিসেবে তিনি যে পদত্যাগ করতে চান, তা গত রবিবারই তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে জানিয়েছিলেন অবসরপ্রাপ্ত আমলা জহর সরকার। বৃহস্পতিবার দিল্লিতে উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারপার্সন জগদীপ ধনখড়ের হাতে আনুষ্ঠানিক ভাবে পদত্যাগপত্র তুলে দিলেন ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    বাঁকুড়া পুরসভায় ‘দাদাগিরি’র অভিযোগ, কর্মবিরতিতে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা

    বাঁকুড়া পুরসভায় বিদ্যুৎ দপ্তরের কর্মীদের হেনস্থা করার অভিযোগ। অভিযুক্ত পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পিঙ্কি চক্রবর্তীর স্বামী পীযুষ চক্রবর্তী। প্রতিবাদে কর্মবিরতির পথে পুরসভার বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। অস্বস্তিতে পড়ে তড়িঘড়ি ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুর কর্তাদের।পুরসভায় ‘দাদাগিরি’র অভিযোগও উঠেছে পিঙ্কি ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    সন্দীপের সঙ্গে সাঁট? CBI নজরে সুদীপ্তও

    এই সময়: আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে আঁতাঁতের অভিযোগে শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক তথা ওই হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়েয় বাড়িতেও হানা দিলেন সিবিআইয়ের গোয়েন্দারা। বৃহস্পতিবার সাতসকালে দুই কেন্দ্রীয় সংস্থার সাঁড়াশি অভিযানের মুখে পড়েন সন্দীপ ঘোষের ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    নিম্নচাপের জেরে ভাসবে দক্ষিণবঙ্গ, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

    বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হচ্ছে। সপ্তাহের শেষে কি বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে? কেমন থাকবে আবহাওয়ার আপডেট? আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে শনিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    রোগীদের কথা ভেবে কাজে ফিরতে ফের বার্তা মুখ্যমন্ত্রীর

    এই সময়: আন্দোলন থেকেই উঠে এসেছেন তিনি। তাই আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন চালাচ্ছেন, তার প্রতি তাঁর পূর্ণ সমর্থন রয়েছে বলে আবারও জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সাধারণ মানুষের কথা মাথায় রেখে কর্মবিরতি তুলে নেওয়ার জন্য ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    শিয়ালদা শাখায় ৪০টি লোকাল ট্রেন বাতিলের ঘোষণা, বদল সময়সূচিতেও

    ফের লোকাল ট্রেন বাতিলের ঘোষণা। মোট ৪০টি লোকাল ট্রেন বাতিলের ঘোষণা করল পূর্ব রেল। আগামী ১৪ ও ১৫ সেপ্টেম্বর শিয়ালদা থেকে বনগাঁ, হাসনাবাদ, মধ্যমগ্রাম-সহ একাধিক লাইনে ট্রেন বাতিলের ঘোষণা। বেশ কিছু ট্রেনের রুট পরিবর্তন করা হচ্ছে। যাত্রীদের হয়রানির আশঙ্কা।পূর্ব ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    দুর্গাপুজোয় নারী সুরক্ষায় কড়া পদক্ষেপ শিলিগুড়ি পুলিশের, চালু নয়া অ্যাপ

    দুর্গাপুজোর সময়ে শহরের নারীদের নিরাপত্তায় এবার বিশেষ উদ্যোগ নিল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। পুজোয় ঘুরতে বেরিয়ে মহিলারা শ্লীলতাহানির শিকার হলে বা যে কোনও বিপদে পড়লে সহজেই পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। চালু হচ্ছে পুলিশের নতুন মোবাইল অ্যাপ।পুজোর সময় শহরের নারীদের ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    বাড়িতে বসে অ্যাপেই কাটা যাবে মেট্রোর টিকিট, জানুন নিয়ম

    অফিস বা কর্মস্থলে পৌঁছতে দেরি হচ্ছে? তাড়াহুড়ো করে মেট্রোর টিকিট কাটতে গিয়ে সমস্যায় পড়ছেন? মুশকিল আসান করল মেট্রো রেল কর্তৃপক্ষ। ঘরে বসেই এবার কেটে নিতে পারবেন মেট্রোর টিকিট। হ্যাঁ, পুজোর আগে দারুণ পরিষেবা কলকাতা মেট্রোর যাত্রীদের জন্য।‘কলকাতা মেট্রো রাইড’ ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    উত্তরবঙ্গেও চালু হচ্ছে লেডিস স্পেশাল বাস, চলবে কোন রুটে?

    উত্তরবঙ্গের বাসিন্দাদের জন্য সুখবর! লেডিস স্পেশাল বাস চালুর পথে NBSTC। উত্তরবঙ্গে মোট তিনটি রুটে এবার চলবে লেডিস স্পেশাল বাস। মহিলাদের নিরাপত্তার কথা মাথায় রেখে দূরপাল্লার বাসে থাকছে নানা সুরক্ষা ব্যবস্থাও।আরজি করের ঘটনায় তোলপাড় দেশ। নারী নিরাপত্তা বাড়ানোর দাবি উঠেছে ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নামে ভুয়ো পোস্ট, গ্রেপ্তার ১

    সোশ্যাল মিডিয়ায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নামে ভুয়ো পোস্ট করার অভিযোগে বারাসত থেকে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম সুমিত কুণ্ডু। একই অভিযোগে সুজিত হালদার নামে নদিয়ার এক বাসিন্দার বিরুদ্ধেও তদন্ত শুরু করেছে পুলিশ।পশ্চিমবঙ্গ পুলিশ সোশ্যাল মিডিয়া পোস্ট করে ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    বেসরকারি হাসপাতালে মহিলা চিকিৎসকে হুমকি রোগীর আত্মীয়র

    'আরজি কর করে দেব', মহিলা চিকিৎসককে হুমকি রোগীর আত্মীয়র। ঘটনাটি ঘটেছে ই এম বাইপাসের ধারে বেসরকারি একটি হাসপাতালে। ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতালের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    ‘বাংলার মানুষের কাছে ক্ষমা চাইছি’, নবান্নে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

    ‘ডাক্তারদের অনুরোধ করছি, কাজে ফিরুন।’ নবান্ন সভাঘরে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক না হওয়ার পর স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, ‘তিন দিনেও সমাধান করতে পারলাম না। বাংলার মানুষের কাছে ক্ষমা চাইছি। যাঁরা নবান্নের সামনে এসেও বৈঠকে ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    ‘চেয়ারে ভরসা রেখেই এসেছিলাম’, বৈঠক না হওয়ায় ‘হতাশ’ ডাক্তাররা

    নবান্নে পৌঁছে গেলেও জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক সম্পন্ন হলো না। মুখ্যমন্ত্রীর উদ্দেশে এদিন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দলের এক প্রতিনিধি বলেন, ‘আমরা এখনও আশা রাখছি। এই চেয়ারে ও এই বিল্ডিংয়ে ভরসা আছে। তাই আমরা অপেক্ষা করছি। নবান্নের ...

    ১৩ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    তরুণীর ক্যারাটের প্যাঁচে পালাল দুষ্কৃতীরা, প্রশ্নে পুলিশের ভূমিকা

    মানস রায়, মালদাআরজি কর কাণ্ডের জেরে বার বার উঠে আসছে মেয়েদের শরীর চর্চা, আত্মরক্ষার পাঠ-এর প্রয়োজনীয়তার কথা। সেটাই হাতেকলমে করে চার দুষ্কৃতীকে ঘায়েল করলেন মালদার এক তরুণী। দুষ্কৃতীরা তাঁর মাথা ফাটিয়ে দিলেও মার্শাল আর্ট জানা তরুণীর একরোখা মনোভাব দেখে ...

    ১২ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই বৈঠক হবে, ডাক্তারদের ফের ই-মেল মুখ্যসচিবের

    আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের ফের ই-মেল পাঠালেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। আজ, বৃহস্পতিবার বিকেল ৫টায় বৈঠকে বসতে চেয়ে মেল করা হয়েছে। এই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন বলেও জানানো হয়েছে। মুখ্যসচিবের চিঠি পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ ঠিক করতে বৈঠক ...

    ১২ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    কোন কোন জুনিয়র ডাক্তাররা কাজে আসছেন? রিপোর্ট তলব স্বাস্থ্য ভবনের

    কোন কোন জুনিয়র চিকিৎসক কাজে যোগ দিয়েছেন, রাজ্যের সব মেডিক্যাল কলেজের অধ্যক্ষের কাছ থেকে রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য ভবন। বৃহস্পতিবার দুপুর ২টোর মধ্যে সেই তথ্য জমা দিতে বলা হয়েছে। স্বাস্থ্য ভবন এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের ৯ সেপ্টেম্বরের নির্দেশও উল্লেখ ...

    ১২ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    বাঁকুড়ায় ভয়াবহ আকার নিচ্ছে ডেঙ্গি, মৃত ২, আক্রান্ত ৭৩৯

    চলতি বছর আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে সাতশো, দুই ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর কথা স্বীকার করল বাঁকুড়া মেডিক্যাল। পুজোর মুখে বাঁকুড়া জেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। জেলা স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখনও পর্যন্ত জেলায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ...

    ১২ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    ৩০ জন প্রতিনিধি নিয়েই নবান্নে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা

    আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের ফের বৈঠকে ডাক নবান্নের। রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ ই-মেল করে জুনিয়র চিকিৎসকদের জানিয়েছেন, ১৫ জন প্রতিনিধি বৈঠকে যোগ দিতে পারেন। কিন্তু নবান্নের এই ই-মেলের পাল্টা মেলে জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন, ৩০ জনের প্রতিনিধি দল নিয়েই তাঁরা নবান্নে ...

    ১২ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    আরজি কর কাণ্ডে তৃণমূল বিধায়কের বাড়িতে সিবিআই হানা

    আরজি কর কাণ্ডে এ বার তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে হানা দিল সিবিআই। বৃহস্পতিবার দুপুরে সিবিআই আধিকারিকেরা সুদীপ্ত রায়ের সিঁথির মোড় সংলগ্ন বিটি রোডের বাড়িতে হানা দেন। বিধায়কের মালিকানাধীন বাড়ি লাগোয়া নার্সিংহোমেও তল্লাশি চালায় সিবিআইয়ের একটি টিম।প্রসঙ্গত, সুদীপ্ত রায় ...

    ১২ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    বসিরহাটে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, চাঞ্চল্য

    বসিরহাট থানা এলাকায় বৃহস্পতিবার সকালে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। পিফা গ্রাম পঞ্চায়েতের দুন স্কুল সংলগ্ন এলাকার এই ঘটনায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। গুলিবিদ্ধ ব্যবসায়ীকে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ।স্থানীয় ও ...

    ১২ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    ডাক্তারদের সঙ্গে বৈঠকের সরাসরি সম্প্রচারের শর্ত নিয়ে জটিলতা

    স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের ১৫ জন প্রতিনিধিকে বৃহস্পতিবার বিকেলে বৈঠকে ডেকেছিল রাজ্যের মুখ্যসচিব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের সঙ্গে দেখা করবেন বলে জানানো হয়েছিল। কিন্তু মুখ্যসচিবের চিঠির পর আন্দোলনকারীরা সিদ্ধান্ত নিয়েছেন, ১৫ নয়, ৩০ জন প্রতিনিধি নিয়েই তাঁরা ...

    ১২ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    মাত্র ৯ দিনেই পকসো মামলায় চার্জশিট মালদায়

    এই সময়, মালদা: বছর দশেক আগের কথা। ভারতী ঘোষ সেই সময়ে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার। নাবালিকা ধর্ষণের মামলায় ৩ দিনের মাথায় পকসো আদালতে চার্জশিট পেশ করেছিল পুলিশ। সেটাই ছিল পকসো মামলায় দ্রুততম চার্জশিট। এ বার মালদা। হবিবপুরে এক আদিবাসী ...

    ১২ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে বদলি অভীক দে-র স্ত্রী

    এ বার বর্ধমান মেডিক্যাল কলেজের প্রসূতি বিভাগের সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকের পদ থেকে সরানো হল অভীক দে-র স্ত্রী নূপুর ঘোষকে। তাঁকে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে বদলি করা হয়েছে। বদলির নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন। জনস্বার্থে এই বদলি বলে রিলিজ অর্ডারে ...

    ১২ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    নদিয়ায় বাহুবলীর স্ত্রীর প্রেমে আইনজীবী, চলছে ডুয়েল

    গৌতম ধোনি, কৃষ্ণনগরপ্রেমের ফাঁদ পাতা ভুবনে... শোনা যায়, ১৮৮৮ সালে রবীন্দ্রনাথ ঠাকুর দার্জিলিংয়ে বসে লিখেছিলেন প্রবাদে পরিণত হওয়া এই লাইনটি।১৩৬ বছর পর, দার্জিলিং থেকে প্রায় ৫৪০ কিলোমিটার দূরে নদিয়ার হাঁসখালিতে এই লাইনটি তো বটেই, তার পরের লাইনটিও এ ভাবে ...

    ১২ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    তমলুকে পুলিশি অভিযানে গ্রেপ্তার ১

    এই সময়, দুর্গাপুর: তদন্ত শুরু হয় দিল্লির ব্যবসায়ী মুকেশ চাওলার থেকে ছিনতাই হওয়া ১ কোটি ১ লাখ টাকার সন্ধান পেতে। আর তাতেই সামনে এসেছে কালো টাকা সাদা করার একটি বড়সড় চক্র। ইতিমধ্যে এই ঘটনায় এক মহিলা-সহ গ্রেপ্তার করা হয়েছে ...

    ১২ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    পাইপ লাইন বসিয়ে বাড়িতে গ্যাসের সংযোগ সোনারপুরে

    প্রশান্ত ঘোষ, সোনারপুররান্না করতে গিয়ে হঠাৎ গ্যাস শেষ। বাড়িতে অতিরিক্ত সিলিন্ডার নেই। মাথায় হাত গিন্নির! এমন পরিস্থিতিতে মুশকিল আসান হতে চলেছে পাইপ লাইনের গ্যাস। বাড়ি বাড়ি নলবাহিত পানীয় জলের মতো পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সংযোগের উদ্যোগ নিয়েছে বেঙ্গল গ্যাস ...

    ১২ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    দক্ষিণবঙ্গে আবার বৃষ্টি? নিম্নচাপ তৈরি মিয়ানমারে

    এই সময়: বাংলা-ওডিশা সীমানা পেরিয়ে মধ্য ভারতের দিকে এগিয়ে যাওয়া নিম্নচাপের প্রভাব এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি দক্ষিণবঙ্গ। বিস্তীর্ণ এলাকা জুড়ে আকাশে ভেসে বেড়ানো জলভরা ছেঁড়া ছেঁড়া মেঘ জুড়ে গিয়ে মাঝেমধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টি নামাচ্ছে। এরই মধ্যে দক্ষিণবঙ্গে ...

    ১২ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    আরজি কর কাণ্ডে ধৃত সিভিকের 'টিথ ইমপ্রেশন' সংগ্রহ CBI-এর

    আরজি কর হাসপাতালের নির্যাতিতার চোয়ালের ডান দিকে কামড়ের চিহ্ন ছিল। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে বিষয়টি উল্লেখ রয়েছে। ওই চিহ্ন অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের কি না, তা জানতে চায় সিবিআই। নিশ্চিত হতে এ বার সঞ্জয়ের দাঁতের ফরেন্সিক পরীক্ষা করানোর সিদ্ধান্ত ...

    ১২ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    আরজি করে জুনিয়র ডাক্তারদের ধর্না মঞ্চে পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্ক

    আরজি কর হাসপাতালের আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের ধর্না মঞ্চে পরিত্যক্ত একটি ব্যাগ নিয়ে বোমাতঙ্ক ছড়াল। হাসপাতালে পৌঁছেছে পুলিশের বড় বাহিনী। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গোটা এলাকা ঘিরে রেখেছেন। পৌঁছেছে বম্ব স্কোয়াডকেও। ইমার্জেন্সির বাইরে অপেক্ষারত রোগীর পরিবার-পরিজনদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গিয়েছে ...

    ১২ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    কলকাতা পুলিশের ডিসিকে ডেকে কথা বলল CBI

    এই সময়: আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় কলকাতা পুলিশের এক ডিসির সঙ্গে কথা বলল সিবিআই। বুধবার রাতে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার(নর্থ) অভিষেক গুপ্তাকে ডেকে পাঠানো হয়। ডিসিডিডি (স্পেশাল) বিদিত রাজ ভুনদেশকে সঙ্গে ...

    ১২ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    ছ’মাসে খোলা বাজারে বিক্রি ১ লক্ষ কেজি চিকিৎসা-বর্জ্য!

    সিঙ্গুর, তিলজলা, চৌবাগা। এই তিনটি জায়গার যোগসূত্র কী?যোগসূত্র হলো আরজি কর, যে হাসপাতাল এই তিনটি জায়গাকে এনে ফেলেছে এক বিন্দুতে। ছ’ মাসে ওই হাসপাতাল থেকে পাচার হওয়া অন্তত ১ লক্ষ কেজি চিকিৎসা-বর্জ্য জমা হতো এই তিনটি জায়গায়। তার পর ...

    ১২ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    পথে জুনিয়র ডাক্তার, ওয়াশরুম থেকে খাবার-জল, পাশে কমন ম্যান

    এই সময়: মঙ্গলবার রাত প্রায় এগারোটা। ফোনে জানতে চাইলেন বিমানবন্দরের অফিসার কৈলাশপতি মণ্ডল, ‘ছেলেমেয়েগুলো পথে রাত জাগছে। ওদের কি খাবার বা জল লাগবে? এখনই পৌঁছে দিতে চাই।’ সিনিয়র মহিলা পালমোলজিস্ট সুস্মিতা রায়চৌধুরী উদ্বিগ্ন কণ্ঠে ফোনে জানতে চান, ‘এই স্বাস্থ্যভবনের ...

    ১২ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    ৮ লক্ষ টাকা আত্মসাৎ বিরূপাক্ষর?

    এই সময়, বহরমপুর: ডাক্তারিতে ভর্তি করিয়ে দেওয়ার নামে আট লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠল আরজি কর কাণ্ডে সাসপেন্ড হওয়া চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে। মুর্শিদাবাদের জলঙ্গির বাসিন্দা দীন মহম্মদ-এর ছেলেকে কলকাতায় একটি বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তি করার আশ্বাস দিয়ে বিরূপাক্ষ ...

    ১২ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    আরজি কর দুর্নীতি মামলায় সক্রিয় ইডি, ২ জায়গায় চলছে তল্লাশি

    ইডি-র নজরে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আর্থিক দুর্নীতি। বৃহস্পতিবার সকাল থেকে দু'জায়গায় চলছে তল্লাশি। এ দিন সকাল সাড়ে ৬টা নাগাদ টালার একটি বহুতল আবাসনে হানা দেয় ইডি। সেই আবাসনের পাঁচতলায় থাকেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ...

    ১২ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    গণেশ পুজোর শোভাযাত্রায় বিশৃঙ্খলা-ইটবৃষ্টি, কৃষ্ণনগরে আটক একাধিক

    নদিয়ায় জগদ্ধাত্রী পুজোর ভাসানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ার উদাহরণ রয়েছে। এ বার গণেশ পুজোতেও তুলকালাম পরিস্থিতি নদিয়ার কৃষ্ণনগরে। বিসর্জনের সময় দুই পুজো কমিটির মধ্যে গন্ডগোলের জেরে হয় ইটবৃষ্টি। ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।নদিয়ার কৃষ্ণনগর কোতয়ালি থানার পোস্ট অফিস ...

    ১২ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    পড়ুয়াদের আন্দোলনের জের, পদত্যাগ বর্ধমান মেডিক্যালের ডিন-এর

    জুনিয়র ডাক্তার ও মেডিক্যাল পড়ুয়াদের দাবি মেনে অবশেষে ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স-এর পদ থেকে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করলেন বর্ধমান হাসপাতালের সুপার চিকিৎসক তাপস ঘোষ। তাঁর পদত্যাগের চিঠি ন্যাশানাল মেডিক্যাল কাউন্সিলকে ই-মেল করে পাঠালেন বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল ...

    ১২ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    ‘অভিভাবক’ মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই ‘খোলা মনে’ বৈঠকে আগ্রহী ডাক্তাররা

    জুনিয়র ডাক্তারদের কাছে ‘খোলা মনে’ বৈঠক করার আবেদন রেখেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রাতে সাংবাদিক বৈঠক করে ডাক্তাররা জানিয়ে দিলেন, স্বাস্থ্য ভবন বা নবান্ন যে কোনও জায়গায় বৈঠক করতে রাজি তাঁরা। কিন্তু সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘অভিভাবক’ হয়ে উপস্থিত ...

    ১২ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    রাতারাতি কোটিপতি, লটারি জিতে ভাগ্যবদল একই গ্রামের দুই বন্ধুর

    লটারি কাটতেন শখে। সেই লটারিই ভাগ্যের চাকা ঘুরিয়ে দিল নন্দীগ্রামের দুই বাসিন্দার। রাতারাতি কোটিপতি নন্দীগ্রামের দুই বাসিন্দা সুধাংশু জানা ও ভীমচরণ কান্ডার। নিরাপত্তার অভাববোধ করায় পুলিশের দ্বারস্থ দু’জনেই।পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের আমড়াতলার বাসিন্দা সুধাংশু জানা ও ...

    ১২ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    হোয়াটসঅ্যাপ গ্ৰুপে হিংসাত্মক কথা ছড়ানোর অভিযোগ, যাদবপুরে গ্রেপ্তার ছাত্রী

    সোশ্যাল মিডিয়ায় পুলিশকে আক্রমণ–‌সহ নানারকম হিংসাত্মক কথা ছড়ানোর অভিযোগ। এক ছাত্রীকে গ্রেপ্তার করল যাদবপুর থানার পুলিশ। বুধবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।লালবাজার সূত্রের খবর, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য ওই ছাত্রী। আরজি করের ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রুপের এক সদস্য লেখেন, ‘‌তাহলে ...

    ১২ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    জুডিশিয়ারির উপর চাপ! হাইকোর্টে অভিযোগ বিচারকদের

    এই সময়: বিচার বিভাগের উপর চাপ তৈরি করতে দুষ্কৃতী ও পুলিশের একাংশের আঁতাঁতের গুরুতর অভিযোগ তুললেন বিচারকরাই! এমন বেনজির অভিযোগ তুলে বুধবার কলকাতা হাইকোর্টকে চিঠি দিলেন দক্ষিণ ২৪ পরগনার জেলা জজ। সেখানে উল্লেখ করা হয়েছে, দুষ্কৃতীদের হামলার আশঙ্কায় নিরাপত্তার ...

    ১২ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    জাহাজ ডুবিতে নিখোঁজ মুর্শিদাবাদের যুবকসহ ৩

    এই সময়, বহরমপুর: ভিনরাজ্যে নয়, এ বার বিদেশে জাহাজডুবির ঘটনায় নিখোঁজ হলেন মুর্শিদাবাদের এক যুবক। পয়লা সেপ্টেম্বর কুয়েতের জলসীমায় ইরানের বাণিজ্যিক জাহাজ ‘আরব আখতার ১’ ডুবে যায়। ওই জাহাজে ইরানের ৩ জন ও ভারতের ৩ জন ক্রু ছিলেন। তিন ...

    ১২ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    ডায়মন্ড হারবারে বিচারকদের আবাসনে হামলার অভিযোগ, 'দোষীকে রেয়াত নয়', আশ্বাস পুলিশের

    নিরাপত্তার অভাব বোধ করছেন খোদ বিচারকরাই। একটি পকসো মামলায় রায় পছন্দ না হওয়ায় ডায়মন্ড হারবারে বিচারকদের আবাসনে ঢুকে হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধেও দুষ্কৃতীদের মদত দেওয়ার অভিযোগও উঠেছে। এই মর্মে অভিযোগ এনে ডায়মন্ড হারবার জেলা আদালতের ...

    ১২ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’র দৃশ্য়ে ‘বৈষ্য়ম্য়’, দেখিয়ে দিল যাদবপুর বিদ্য়াপীঠের লিঙ্গ সাম্য়ের পাঠ

    পুরুষ মানুষ ভাতের ফ্যান গালতে পারেন, মহিলারা রাতের অন্ধকারে ডান্ডা হাতে পাহারা দিতে পারেন, ছেলেরা হাউ হাউ কেঁদে ভাসাতে পারেন। মোদ্দা কথা চিন্তা-ভাবনায় অফুরান অক্সিজেনের জোগান। আরজি কর কাণ্ডের আবহে এ বার খুদেদের 'ইতিবাচক পৌরষ'-এর পাঠ দেওয়ার উদ্যোগ যাদবপুর ...

    ১২ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    পাঁচ ছাত্রকে বহিষ্কারের সিদ্ধান্ত বদল, সাসপেন্ড করল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ

    উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পাঁচ ছাত্রকে বহিষ্কারের সিদ্ধান্তের পর মঙ্গলবার মধ্যরাত অবধি অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। ওই পাঁচ ছাত্রকে বহিষ্কারের সিদ্ধান্ত থেকে সরে এল মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। বুধবার দুপুরে কলেজ কাউন্সিলের বৈঠকে পাঁচ ছাত্রকে ছয় মাসের জন্য সাসপেন্ড ...

    ১২ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    ‘খোলা মনে’ আলোচনার ডাক রাজ্যের, ‘শর্ত মানতে হবে’, অনড় ডাক্তাররা

    ‘খোলা মনে’ আলোচনার জন্য ফের সরকারের তরফে আবেদন করা হলো আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের কাছে। কোনও শর্ত দিয়ে নয়, খোলামেলা আলোচনা করার আহ্বান জানানো হল নবান্নের তরফে। জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনের পেছনে কি কোনও রাজনীতি আছে? সেই প্রশ্নও তুললেন রাজ্যের ...

    ১২ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    ফল খারাপের সমীক্ষার রিপোর্ট অভিষেকের কাছে

    এই সময়, বারাসত: প্রতিটি ওয়ার্ডের জন্য পুরসভার চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান কতটা সময় দেন। পাশাপাশি দলের টাউন প্রেসিডেন্ট কতটা সক্রিয়—এমন নানা ধরনের প্রশ্ন করা হয়েছে কাউন্সিলারদের। গত লোকসভা নির্বাচনে পুরসভা ভিত্তিক তৃণমূলের ফলাফল খারাপ হওয়ার পর দলের রাজ্য নেতৃত্ব ...

    ১১ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    রাত দখলের শহরে চলন্ত বাসে হেনস্থা দিনের বেলা

    এই সময়: আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে দেশ-বিদেশে সোচ্চার হয়েছেন সাধারণ মানুষ। রোজই পথে নামছে‍ন হাজার হাজার নাগরিক। এতকিছুর পরেও বন্ধ করা যাচ্ছে না যৌন হেনস্থার ঘটনা। সপ্তাহখানেক আগে ধর্মতলা থেকে বেহালাগামী বাসে রাত ন’টা ...

    ১১ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    আরজি কর কাণ্ডে ৪ জুনিয়র চিকিৎসককে তলব সিবিআই-এর

    আরজি কর কাণ্ডে নয়া মোড়। এ বার এই ঘটনায় সংশ্লিষ্ট হাসপাতালের চার জুনিয়র চিকিৎসককে তলব করল সিবিআই। বুধবার তাঁরা সিবিআই দপ্তরে হাজির হন। জানা গিয়েছে, আরজি করে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে এই চার জন পড়ুয়াকে তলব করা হয়। ...

    ১১ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    সুকন্যার জামিনে নানুরে উৎসবের মেজাজ, ভোজসভার আয়োজন

    অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা জামিনে মুক্তি পাওয়ায় বীরভূমের নানুরে খুশির আমেজ। বুধবার নানুরের আটকুলায় গ্রামবাসীদের জন্য মাংস-ভাত সহযোগে ভুরিভোজের আয়োজন করলেন অনুব্রতর ঘনিষ্ঠ তৃণমূল নেতা কেরিম খান।গোরু পাচার মামলায় ২০২৩ সালে ২৬ এপ্রিল ইডি গ্রেপ্তার করে বীরভূমের দাপুটে তৃণমূল ...

    ১১ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    ডাক্তারদের ধর্নার ২৪ ঘণ্টা পার, বৈঠকে বসতে চেয়ে ফের ই-মেল নবান্নের

    মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার জন্য বেশ কয়েকটি শর্ত দেওয়া হয়েছিল জুনিয়র ডাক্তারদের তরফে। আন্দোলনরত ডাক্তারদের বুধবার দুপুরে পাল্টা ই-মেল পাঠাল নবান্ন। রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ মেল করে ডাক্তারদের জানালেন, এ দিন সন্ধ্যা ৬টায় আলোচনায় বসতে আগ্রহী সরকার। নবান্নের মেল ...

    ১১ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    ৪ শর্ত মানলে তবেই বৈঠক, পাল্টা ই-মেল আন্দোলনকারীদের

    নবান্নে ই-মেল পেয়ে পাল্টা ই-মেল আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের। রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠকে বসার আগে চারটি শর্ত দিয়ে পাঠানো হয়েছে পাল্টা মেল। বলা হয়েছে, ৪টি শর্ত মানা হলে তবেই বৈঠকে বসতে রাজি আন্দোলনকারীরা।কী কী শর্ত দিয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা?>৩০ জনেরই ...

    ১১ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    কোনও থানাই বেঁধে রাখতে পারে না, এ বারও পাখি ফুড়ুৎ

    এই সময়, কালনা: রাজ্যের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে। প্রতিবারই পুলিশের হাতে সে ধরা পড়ে কিন্তু, কোনও থানাই তাকে ধরে রাখতে পারে না। পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যাওয়া যেন তার বাঁ হাত কি খেল। এ বারও ...

    ১১ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    পরের পর রোগী মৃত্যু, জোর প্রচারে তৃণমূল

    এই সময়, কলকাতা ও কোন্নগর: জুনিয়র ডাক্তারদের লাগাতার কর্মবিরতির জেরে গত ক’সপ্তাহে পরপর রোগী মৃত্যুর অভিযোগ নিয়ে জোরালো প্রচারে নেমেছে তৃণমূল। মৃতদের পরিজন কী বলছেন, সে সংক্রান্ত ভিডিয়ো সামাজিক মাধ্যমে পোস্ট করে অভিযোগের পক্ষে প্রমাণও দিচ্ছে জোড়াফুল শিবির।আরজি করের ...

    ১১ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    পুলিশের পারমিশন ছাড়া প্রতিবাদ মিছিল হলে আইনি স্টেপ?

    এই সময়: আরজি কর হাসপাতালে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে মিছিল-সমাবেশ এখনও লাগাতার চলছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়া দেখে রাস্তায় নামছেন আট থেকে আশি সব বয়সের নাগরিকরা। কখনও মিছিল, কখনও জমায়েত বিকেল থেকে সন্ধ্যা হয়ে চলছে গভীর রাত পর্যন্ত। ...

    ১১ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    লাইসেন্স ছাড়াই পোষ্য বিক্রি, জবাব চায় কোর্ট

    এই সময়: কোনও লাইসেন্স ছাড়াই এ রাজ্যে কুকুর বিক্রি এবং প্রজননের অভিযোগ পেয়ে বিষয়টিকে অত্যন্তকাতর ও গুরুত্বপূর্ণ বলেই মনে করছে কলকাতা হাইকোর্ট। রাজ্যের যে সব দোকানে এমন কুকুর বিক্রি হয়, সেগুলির কোনও লাইসেন্স না থাকা নিয়ে দায়ের জনস্বার্থ মামলায় ...

    ১১ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    মেডিক্যাল কাউন্সিলেও দাদাগিরি অভীকদেরই

    চিকিৎসায় গাফিলতির একটি ছোটখাট মামলায় জড়িয়েছিলেন নদিয়ার এক প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ। ২০১৭-য় ডেলিভারির পরে অতিরিক্ত রক্তক্ষরণের একটি অভিযোগ তাঁর নামে জমা পড়ে রাজ্য মেডিক্যাল কাউন্সিলে। চিকিৎসায় গাফিলতি প্রমাণিত হয়নি। চূড়ান্ত রায় বেরোয়নি। তার আগেই ২০১৮-তে ওই কাউন্সিলের মেয়াদ ...

    ১১ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    আরজি কর নিয়ে মন্ত্রীরা মন্তব্য করতে পারবেন না, নির্দেশ মমতার

    এই সময়: আরজি করের ঘটনা এবং তার জেরে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি ও সাধারণ মানুষের প্রতিবাদ নিয়ে কোনও মন্তব্য করা যাবে না বলে মন্ত্রীদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসন সূত্রের খবর, মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী ওই নির্দেশ দিয়েছেন।তাঁর ...

    ১১ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    ময়নাতদন্ত বিকেল ৪টের পর, পুলিশের অর্ডার চান চিকিৎসক

    এই সময়: আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের পর পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের বিভিন্ন পদক্ষেপ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। বাদ পড়েনি ৯ অগস্ট নির্যাতিতার ময়নাতদন্তের বিষয়টিও। ওই দিন কখন ময়নাতদন্ত হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্ট। সময় ধরে ধরে ...

    ১১ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    সকালেও স্বাস্থ্য ভবনের অদূরে ঠায় বসে জুনিয়র চিকিৎসকরা

    বৃষ্টি মাথায় নিয়ে সারা রাত স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করলেন জুনিয়র চিকিৎসকরা। রাতেই তাঁদের অবস্থান মঞ্চে এসেছিলেন আরজি করের নির্যাতিতা চিকিৎসকের মা, বাবা এবং পরিবারের অন্য সদস্যরা। 'আশা করি বিচার পাব', মঙ্গলবার রাতে বিক্ষোভের মঞ্চে ফের একবার বললেন ...

    ১১ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    উত্তরবঙ্গ মেডিক্যালের ৫ পড়ুয়ার ভবিষ্যৎ নির্ধারণ হতে পারে আজ

    পাঁচ চিকিৎসক পড়ুয়াকে বহিষ্কার করার সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। মঙ্গলবার মাঝ রাতে বৈঠকে বসে কলেজ কাউন্সিল। সূত্রের খবর, সেই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। আজ বুধবার ফের একবার বৈঠকে বসতে চলেছে ...

    ১১ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    'আচরণ' ঠিক নয়! ডিউটি থেকে বাদ ১৯ সিভিক

    আরজি করের ধর্ষণ-খুনের ঘটনায় গ্রেপ্তার হয়েছে মূল অভিযুক্ত কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। ঘটনায় নাম আসার পরপরই তাকে ডিউটি থেকে সরিয়ে (ডিমোবিলাইজ়) দেয় লালবাজার। শুধু তা-ই নয়, ৯ অগস্ট ঘটনার আগে ডিউটিতে থাকাকালীন সে আর এক সিভিক ভলান্টিয়ার ...

    ১১ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    মন খারাপ করা সময়ে উৎসব নিয়ে দ্বিধা

    এ বার উৎসবে ফিরুন — ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেট মাধ্যমে পাল্টা যুক্তি উঠে এসেছে — ‘বিকেলের খেলা শেষ, এ বার পড়তে বোসো’-র মতো শুনতে লাগছে কথাটা। মিছিলে হাঁটা সাধারণ মানুষের দাবি, নাগরিক কখন মিছিল করবেন, কখন উৎসব ...

    ১১ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    নিম্নচাপের জেরে বুধেও বৃষ্টির পূর্বাভাস, কবে কাটবে দুর্যোগ?

    বঙ্গোপসাগরে তৈরি হওয়া অতি গভীর নিম্নচাপ এই মুহূর্তে অবস্থান করছে পুরীর উপকূলের কাছাকাছি। তার জেরে দক্ষিণবঙ্গের কিছু জেলায় বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত হতে পারে।কেমন থাকবে কলকাতার আবহাওয়া?আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত কলকাতায় ...

    ১১ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    কালো ধোঁয়ায় ভরে গেল ক্ষণিকা মার্কেট, হুড়োহুড়ি দিঘার বাজারে

    রাজ্যের সৈকত শহর দিঘায় সারা বছরই কমবেশি থাকে পর্যটকদের ভিড়। ঘুরতে গিয়ে পর্যটকরা দিঘার ক্ষণিকা মার্কেট থেকে বিভিন্ন জিনিসপত্রও কেনেন। দিঘার এই বাজারেই মঙ্গলবার দুপুরে আগুন লাগে। মার্কেটের ভিতরে থাকা বেশ কয়েকটি দোকানে সেই আগুন ছড়িয়ে পড়ে।আগুনের ফুলকির পাশাপাশি ...

    ১১ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    মুখ্যমন্ত্রীর ডাকেও সাড়া না দিয়ে কর্মবিরতিতে অনড় ডাক্তাররা

    বিকেল ৫টা বাজলেও সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক কর্মবিরতি প্রত্যাহার করলেন না জুনিয়র চিকিৎসকেরা। স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসেছেন ডাক্তাররা। তাঁদের দাবি না মানা হলে অবস্থান বিক্ষোভ চলবে বলে জানানো হয়েছে। অন্যদিকে, বিক্ষোভ চলার মাঝেই নবান্ন থেকে জুনিয়র ডাক্তারদের ...

    ১১ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    পুজোর আগেই চালু ফুড স্ট্রিট? নতুন চমকের অপেক্ষায় শিলিগুড়ি

    পুজোর আগেই শিলিগুড়ির বাসিন্দাদের জন্য সুখবর! শীঘ্রই চালু হতে চলেছে ফুড স্ট্রিট। ইতিমধ্যেই ফুড স্ট্রিটের স্টল দেওয়ায় জন্য আবেদন পত্র নিতে শুরু করেছে পুরসভা। একদিকে, পর্যটক আকর্ষণের জন্য শহরের সৌন্দর্য বৃদ্ধি, অন্যদিকে এই ফুড স্ট্রিটের মাধ্যমে বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের ...

    ১১ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    উৎসবে ফেরার অনুরোধ মুখ্যমন্ত্রীর

    এই সময়: আর তো মাত্র এক মাস। পুজো আসছে। কিন্তু শহরের পথ জুড়ে এখনও আন্দোলনের ঢেউ। পুজোকে কেন্দ্র করে যে বিপুল ব্যবসা হয়, পথ দখলে প্রভাব পড়ছে সেই পুজোর বাজারেও। এমনকী, রাত দখলেও অসুবিধায় পড়তে হচ্ছে অসুস্থ-বৃদ্ধদেরও। সোমবার নবান্নের ...

    ১০ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    বঙ্গে সিএম-এর নির্দেশে আলাদা নোডাল অফিসার

    এই সময়: ডেঙ্গি, বার্ড ফ্লু, ম্যালেরিয়া এবং মাঙ্কি পক্সের জন্য পৃথক নোডাল অফিসার দেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে প্রশাসনিক বৈঠকে মমতা এই নির্দেশ দেন। স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে দ্রুত এই নোডাল অফিস নিয়োগে উদ্যোগ নিতে বলা হয়েছে। ...

    ১০ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    স্বাস্থ্যসচিবের ইস্তফা চেয়ে স্বাস্থ্য ভবনমুখী জুনিয়র ডাক্তাররা

    স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা-র ইস্তফা-সহ পাঁচ দফা দাবিতে মঙ্গলবার মিছিল করলেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। আরজি কর কাণ্ডের প্রতিবাদে এখনও আন্দোলনে জুনিয়র ডাক্তারদের সংগঠন। সুপ্রিম কোর্ট চিকিৎসা পরিষেবার কাজে ফেরার নির্দেশে দেওয়ার পরেও অনড় চিকিৎসকেরা।এ দিন করুণাময়ী থেকে ...

    ১০ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    গোরু পাচার মামলায় জামিন পেলেন অনুব্রত কন্যা সুকন্যা

    গোরু পাচার মামলায় জামিন পেলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা। মঙ্গলবার তাঁর জামিনের আর্জি মঞ্জুর করেছে দিল্লি হাইকোর্ট। গত বছর এপ্রিল মাসে ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করেছিল ইডি।ইডি-র দিল্লি অফিসে ডেকে পাঠিয়ে প্রথমে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল সুকন্যাকে। ...

    ১০ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষ-সহ ৪ জনের জেল হেফাজত

    আরজি কর হাসপাতালে দুর্নীতির অভিযোগের মামলায় গ্রেপ্তার হওয়া প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, সুমন হাজরা, বিপ্লব সিংহ এবং আফসর আলিকে আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ। এ দিন চারজনকে ফের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়নি সিবিআই।মঙ্গলবার সন্দীপদের ভার্চুয়াল ...

    ১০ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    রোগীদের খাবারে টান, সরকারি টাকা যাচ্ছে কোথায়?

    রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে রোগীদের খাবারের পিছনে প্রতি বছর কোটি কোটি টাকা খরচ হয় সরকারের। কিন্তু রোগীরা কি আদৌ পরিমাণ মতো খাবার পান? ক্যাগের সমীক্ষা রিপোর্ট কিন্তু উল্টো কথা বলছে। কলকাতার অন্যতম সুপার স্পেশ্যালিটি হাসপাতাল এসএসকেএম সহ রাজ্যের বিভিন্ন ...

    ১০ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    পুজোর আগেই নয়া রূপে রাজারহাট বিডিও অফিস

    দপ্তর, কর্মী বাড়লেও ঘর বাড়েনি। একই অফিস রুমে ঠাসাঠাসি করে সবাইকে বসতে হয়। আবার নাগরিকরা বিভিন্ন পরিষেবা নিতে এসে বিভিন্ন বিল্ডিংয়ে ঘুরে বেড়ালেও তাঁদের অপেক্ষা করার মতো ব্লকে কোনও জায়গা নেই। এই অবস্থায় কর্মচারী ও সাধারণ মানুষের কথা ভেবে ...

    ১০ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    শীর্ষ কোর্টে ভুয়ো মামলাকারী? তৎপর SSC

    স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) ২০১৬ সালের পরীক্ষায় অনেকে নির্বাচিতই হননি। তা সত্ত্বেও সুপ্রিম কোর্টে নিয়োগ প্রক্রিয়া নিয়ে হওয়া অগুনতি মামলায় এমন অনেকে নিজেদের নির্বাচিত বলে দাবি করছেন বলে শীর্ষ আদালতের দ্বারস্থ হওয়া আইনজাবীদের একাংশের পর্যবেক্ষণ। এর প্রেক্ষিতে এসএসসি-র আইনজীবী ...

    ১০ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    নেতা-মন্ত্রী নন, এ বার অধ্যক্ষই রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান

    এই সময়: হাসপাতালের রোগীকল্যাণ সমিতি নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। আরজি করের ঘটনার পরে নতুন করে বিতর্কের কেন্দ্রে রোগীকল্যাণ সমিতি।নিয়ম না থাকলেও সাধারণত জনপ্রতিনিধিরাই রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান হন। মেডিক্যাল কলেজ এবং টিচিং হাসপাতালগুলিতে এ বার থেকে রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান ...

    ১০ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    আরজি করের ৫১ জন ডাক্তারের বিরুদ্ধে তদন্তের নোটিস জারি

    আরজি কর হাসপাতালের হাউস স্টাফ, জুনিয়র ডাক্তার-সহ ৫১ জনকে সাসপেন্ড করা হল। তাঁদের বিরুদ্ধে তদন্ত চলবে। আগামী ১১ সেপ্টেম্বর তদন্ত কমিটির সামনে তাঁদের হাজিরা দিতে বলা হয়েছে। ততদিন পর্যন্ত তাঁদের হাসপাতালের যে কোনও কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকতে নিষেধ করা ...

    ১০ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    সব পুরসভাতেই নতুন হারে কর চালু করার পথে রাজ্য

    কলকাতার ধাঁচে এ বার রাজ্যের সব পুরসভাতেই ইউনিট এরিয়া অ্যাসেসমেন্ট বা এলাকা-ভিত্তিক করবিন্যাস ব্যবস্থা চালু করতে চলেছে রাজ্য। মাস ছয়েকের মধ্যেই এই ব্যবস্থা চালু করতে হবে। সম্প্রতি, এই মর্মেই রাজ্যের সব পুরসভাকে পুর দপ্তরের তরফে নির্দেশ পাঠানো হয়েছে বলেই ...

    ১০ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    কলকাতায় চলন্ত বাসে মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার যুবক

    আরজি কর কাণ্ডের পর নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে বিভিন্ন মহলে। এর মাঝেই সাতসকালে চলন্ত বাসে এক মহিলার শ্লীলতাহানির ঘটনা খাস কলকাতায়। অভিযুক্ত যুবককে ধরে ফেলে বাস যাত্রীরা। যুবককে গ্রেপ্তার করেছে কসবা থানার পুলিশ।জানা গিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ...

    ১০ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    এক মাস উধাও ডাক্তার-পড়ুয়া CBI নজরে

    এই সময়: গত ৯ অগস্ট তরুণী চিকিৎসকের খুন-ধর্ষণের দিন সন্ধ্যায় শেষ বার আরজি কর হাসপাতালে দেখা গিয়েছিল তাঁকে। তিনি কলকাতা মেডিক্যাল কলেজের প্রথম বর্ষের অর্থোপেডিক স্নাতকোত্তরের এক পড়ুয়া বা পোস্ট-গ্র্যাজুয়েট ট্রেনি (পিজিটি)। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের দাবি, চিকিৎসকদের একটি লবি-র ...

    ১০ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    ফের পিছিয়ে গেল এসএসসির চাকরি বাতিল মামলার শুনানি, নতুন তারিখ কবে?

    সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলার শুনানি। বিচারপতি ঋষিকেশ রায়ের নেতৃত্বাধীন বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল আজ, মঙ্গলবার। পরবর্তী শুনানির তারিখ ঠিক হয়েছে আগামী ২৪ সেপ্টেম্বর।কলকাতা হাইকোর্টের রায়ে চাকরি বাতিল হয় ২৫ ...

    ১০ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    আন্দোলন থেকে সরতে চান না নির্যাতিতার মা

    এই সময়, সোদপুর: আরজি কর কাণ্ডে দ্রুত আন্দোলনকারী চিকিৎসকদের কাজে ফেরার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তার পরই নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসকদের কাজে ফিরতে অনুরোধ করেছেন। কিন্তু আন্দোলনের পথ থেকে এখনই সরতে চান না নিহত চিকিৎসকের মা-বাবা।সোমবার সন্ধ্যায় ...

    ১০ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    আরজি করে কোভিড ফান্ডের টাকায় জিম, চলত র‍্যাগিং-ও!

    কোভিড ফান্ডের টাকাতেও আরজি কর হাসপাতালে দুর্নীতি হয়েছে। তদন্তে নেমে এমন তথ্য জানতে পারল সিবিআই। করোনার মোকাবিলায় সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলিকে বিশেষ আর্থিক তহবিল অনুমোদন করেছিল রাজ্য। অভিযোগ, আরজি কর হাসপাতালে সেই ফান্ডের যতাযথ ব্যবহার হয়নি। আইসোলেশন রুমের ...

    ১০ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    নৈহাটিতে হামলায় গ্রেপ্তারি শূন্য, শুরু রাজনীতির তরজা

    এই সময়, নৈহাটি: আরজি কর ইস্যুতে নৈহাটিতে বিভিন্ন স্কুলের প্রাক্তনীদের প্রতিবাদ মিছিলে হামলার অভিযোগ উঠেছিল। রবিবার রাতের সেই ঘটনায় সোমবার স্বতঃপ্রণোদিত মামলা করে তদন্ত শুরু করল পুলিশ। যদিও ঘটনায় কেউ এখনও গ্রেপ্তার হয়নি। বিরোধী সিপিএম, বিজেপির অভিযোগ, হামলাকারীরা শাসক ...

    ১০ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    সন্দীপের বিলাসবহুল ফ্ল্যাট বহরমপুরেও!

    এই সময়, বহরমপুর: দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের পরে এ বার সন্দীপ ঘোষের ফ্ল্যাটের হদিশ মিলল বহরমপুরের গোরাবাজারে। আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ যখন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন, তখনই ওই ফ্ল্যাটটি কিনেছিলেন। এমনটাই জানিয়েছেন বাবুপাড়ার ওই ...

    ১০ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    নজরানা ভালো হলেই পদোন্নতির চিঠি পাকা!

    অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে তিনি পার করে ফেলেছেন পাক্কা ৯টা বছর। তিনটে হাসপাতাল ঘুরে বর্তমানে কলকাতা মেডিক্যাল কলেজের কমিউনিটি মেডিসিনের শিক্ষক-চিকিৎসক হিসেবে কর্মরত তিনি। কিন্তু এত দিনেও পদোন্নতির শিকে ছেঁড়েনি। অথচ তাঁর চেয়ে ঢের জুনিয়র অন্তত তিন জন অ্যাসোসিয়েট প্রফেসর ...

    ১০ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    আরজি করের হস্টেলে বহিরাগতদের তাণ্ডব! তদন্তে পুলিশ

    এই সময়: আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় আন্দোলনে শামিল হয়েছেন ডাক্তাররা। একমাস ধরে হাসপাতালের মেন গেটে অবস্থান বিক্ষোভও চলছে। এরই মধ্যে গত ৪ সেপ্টেম্বর ওই হাসপাতালের হস্টেলের ঘরে তালা ভেঙে তাণ্ডব এবং চুরির অভিযোগ উঠল বহিরাগতদের ...

    ১০ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    নিম্নচাপের জেরে বৃষ্টি বাড়বে একাধিক জেলায়, সতর্কবার্তা মৎস্যজীবীদের

    বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ রয়েছে। নিম্নচাপের জেরে রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কেমন থাকবে কলকাতার আবহাওয়া? জেনে নেওয়া যাক, আবহাওয়ার আপডেট।বঙ্গোপসাগরের অতি গভীর নিম্নচাপ এই মুহূর্তে ওড়িশার উপকূল ভাগ অতিক্রম ...

    ১০ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    কলেজ থেকেও সাসপেন্ড সাগর দত্তের ১০ পড়ুয়া

    এই সময়, কামারহাটি: হস্টেল থেকে সাসপেন্ডের পর এ বার কলেজ থেকেও সাসপেন্ড করা হলো সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে হামলাকারী দশ চিকিৎসক পড়ুয়াকে। বাকি পাঁচ জন ইন্টার্ন হওয়ায় তাঁদের কলেজ থেকে সাসপেন্ড করতে গেলে যেহেতু স্বাস্থ্য ভবনের অনুমতি ...

    ১০ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    হাসপাতালে নিরাপত্তায় ১৫০ কোটি, জুনিয়র ডাক্তারদের বার্তা মুখ্যসচিবের

    এই সময়: জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে সময় বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। সোমবার নবান্ন থেকে একই অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু জুনিয়র ডাক্তারদের দাবি- 'নো সিকিউরিটি-নো ডিউটি'। সুপ্রিম কোর্টও চিকিৎসকদের নিরাপত্তায় নজর দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্যকে।এই বিষয়কে তারা যে ...

    ১০ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    মামলা লড়ব, টাকা দে... জিবি যাদবপুরের র‍্যাগারদেরই!

    এই সময়: তাঁরা র‍্যাগিংয়ে অভিযুক্ত এবং বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটির রিপোর্টে দোষী সাব্যস্তও। ইউনিভার্সিটি তাঁদের শো-কজ় করার পর সেটিকে পাল্টা চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন। কিন্তু আইনজীবীর ফি মেটাবেন কী করে? সমস্যা নেই, মামলা চালানোর খরচ জোগাড়ে ...

    ১০ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত কর্মবিরতি চলবে, সিদ্ধান্ত ডাক্তারদের

    মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন জুনিয়র ডাক্তাররা। সুপ্রিম কোর্টের নির্দেশের পরও অনড় জুনিয়র ডাক্তাররা। মঙ্গলবার বিকেল ৫টার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তাঁরা।জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন, মোট পাঁচ দফা দাবিতে মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত ...

    ১০ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু দমদমের পঞ্চম শ্রেণির পড়ুয়ার

    ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল পঞ্চম শ্রেণির এক ছাত্রের। মৃত ছাত্রের নাম সৃজন সাহা। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয়েছে তাঁর। একাধিক হাসপাতালে সঠিক চিকিৎসা পরিষেবা না মেলার দাবি করেছেন মৃত পড়ুয়ার পরিবারের লোকজন।দক্ষিণ দমদম পুরসভার ২৭নং ...

    ১০ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    উত্তরবঙ্গ মেডিক্যালে ১২ জনের বিরুদ্ধে কড়া পদক্ষেপের সুপারিশ তদন্ত কমিটির

    উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ডিন-সহ তিন আধিকারিককে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিল পাঁচ সদস্যের তদন্ত কমিটি। প্রাক্তন ডিন সন্দীপ সেনগুপ্ত, সহকারি ডিন সুদীপ্ত শীল ও পিজিটি নিলাব্জ ঘোষকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোট ১২ জনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার সুপারিশ ...

    ১০ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
    সুপ্রিম-প্রশ্নে ব্যাখ্যা দিচ্ছে রাজ্য

    এই সময়, কলকাতা ও নয়াদিল্লি: আরজি করের নিহত চিকিৎসকের দেহের ময়নাতদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। ময়নাতদন্তের চালান কেস ডায়েরির সঙ্গে কেন দেওয়া হয়নি, সোমবার শুনানিতে তা জানতে চায় শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ।রাজ্যের তরফে ...

    ১০ সেপ্টেম্বর ২০২৪ এই সময়
  • এই সময় | 20581-20680

News/খবর All News আনন্দবাজার এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Telegraph Times of India Indian Express The Statesman

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy