BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 14 May, 2026 | ৩১ বৈশাখ, ১৪৩৩
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • নওদায় বেপরোয়া বাইকের ধাক্কায় যুবকের মৃত্যু

    সংবাদদাতা, বহরমপুর: বাড়ির সামনেই বেপরোয়া বাইকের ধাক্কায় এক যুবকের মৃত্যু হল। বৃহস্পতিবার সন্ধ্যায় নওদা থানার এলামনগরে আমতলা-পাটিকাবাড়ি রাজ্য সড়কে এই দুর্ঘটনা ঘটে। মৃতের নাম নাসির মণ্ডল (৩৩)। শুক্রবার দুপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। পুলিস ঘাতক বাইকটি ...

    ২২ জুন ২০২৪ বর্তমান
    সিউড়ি হাসপাতাল চত্বরে বাইক চুরির কিনারা, ধৃত ১

    সংবাদদাতা, সিউড়ি: সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর থেকে বাইক চুরির কিনারা করল পুলিস। সেই সঙ্গে বাইক উদ্ধারের পাশাপাশি চোরকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, গত ১৮ জুন সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে এক রোগীর ...

    ২২ জুন ২০২৪ বর্তমান
    বোলপুরে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস নিয়ে বিশেষ বক্তৃতা

    সংবাদদাতা, বোলপুর: বোলপুরের বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিষয়ক একদিনের বিশেষ বক্তৃতা হল। বোলপুর-শ্রীনিকেতন ব্লকের শিবপুর মৌজায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ এই বক্তৃতা আয়োজন করে। সেখানে অস্থায়ী উপাচার্য দিলীপকুমার মাইতি সহ রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ামক, অর্থ আধিকারিক ও ইতিহাস বিভাগের অধ্যাপক- অধ্যাপিকারা ...

    ২২ জুন ২০২৪ বর্তমান
    শিক্ষিকাকে হেনস্তা

    নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বর্ধমানের বিসি রোডে এক শিক্ষিকাকে ধাক্কা মারে একটি অ্যাম্বুলেন্স। ওই শিক্ষিকা শুক্রবার স্কুল ছুটির পর স্কুটি চালিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় ফাঁকা অ্যাম্বুলেন্সটি তাঁকে ধাক্কা মারে। তিনি মাটিতে পড়ে যান। প্রতিবাদ করতে গেলে শিক্ষিকাকে হেনস্তা করা ...

    ২২ জুন ২০২৪ বর্তমান
    কেতুগ্রামের দরিদ্র চাষির ছেলে ইসরোর বিজ্ঞানী, বিজয়ের উত্থান যেন রূপকথা

    সংবাদদাতা, কাটোয়া: কেতুগ্রামের প্রত্যন্ত গ্রামের হতদরিদ্র কৃষকের ছেলে বিজয় মণ্ডল যোগ দিলেন দেশের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোতে। মাত্র ২৩ বছর বয়সে বিজ্ঞানী হিসেবে কাজে যোগ দিয়েছেন। বিজয়ের উত্থানকাহিনি অনেকটা রূপকথার মতো। তাঁর এই সাফল্যে  খুশি তাঁর স্কুলের শিক্ষক-শিক্ষিকা থেকে ...

    ২২ জুন ২০২৪ বর্তমান
    জলঙ্গিতে বৃদ্ধ খুনে গ্রেপ্তার ১

    সংবাদদাতা, ডোমকল: জলঙ্গিতে জমি বিবাদে বৃদ্ধ খুনের ঘটনায় একজনকে গ্রেপ্তার করল পুলিস। ধৃতের নাম জাহেদুল শেখ। বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামপুরের পমাইপুরে জাহেদুলের আত্মীয়ের বাড়িতে হানা দিয়ে তাকে গ্রেপ্তার করেছে পুলিস।  প্রসঙ্গত, জলঙ্গির প্রসন্ননগরে একটি জমি নিয়ে আশরাফুল শেখ ও লোকমান ...

    ২২ জুন ২০২৪ বর্তমান
    মিড ডে মিলের হিসেবে কারচুপির অভিযোগ, পরিদর্শনের সিদ্ধান্ত জেলা পরিষদের

    নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: জেলায় মিড ডে মিল নিয়ে প্রায়শই উঠছে অনিয়মের অভিযোগ। পড়ুয়ার উপস্থিতির সংখ্যার সঙ্গে মিলছে না মিড ডে মিলের হিসেব। মিড ডে মিলে ‘অনিয়ম’ রুখতে এবার স্কুলে স্কুলে শিক্ষা দপ্তরের আধিকারিক ও কর্মাধ্যক্ষদের পরিদর্শনের সিদ্ধান্ত গ্রহণ করল ...

    ২২ জুন ২০২৪ বর্তমান
    ঝাড়গ্রামের দুই হাজারের বেশি আলু চাষিকে সাড়ে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ

    নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: রবি মরশুমে আলু চাষে শস্য বিমা বাবদ সাড়ে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ পেলেন ঝাড়গ্রামের চাষিরা। এর ফলে উপকৃত হলেন জেলার ২ হাজার ১৭৮ জন চাষি। তাতে আগামী মরশুমে আলু চাষের পরিমাণ আরও বাড়বে বলে মত চাষিদের। ...

    ২২ জুন ২০২৪ বর্তমান
    ২৫ জুলাই থেকে চাষের জল দেবে ডিভিসি

    নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: প্রকৃতির খামখেয়ালিপনায় চাষিদের রাতের ঘুম উবে গিয়েছে। আষাঢ়েও বৃষ্টির দেখা নেই। রোদের তাপে বীজতলা শুকিয়ে যাচ্ছে। কবে বৃষ্টি নামবে, তারজন্য আকাশের দিকে চাষিরা তাকিয়ে রয়েছেন। বৃষ্টি না হলে আমন চাষ পিছিয়ে যাবে। তাতে ফলন কম হওয়ার ...

    ২২ জুন ২০২৪ বর্তমান
    বৃষ্টির অভাবে বীজতলা মাত্র ২ শতাংশ জমিতে, মাথায় হাত জেলার চাষিদের

    নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: জুন মাসে যে পরিমাণ বৃষ্টির প্রয়োজন ছিল তার থেকে ২০০ মিলিমিটার কম হয়েছে। ফলে, ধান চাষে প্রয়োজনীয় বীজতলা তৈরি করতে পারেননি জেলার কৃষকরা। জেলা কৃষিদপ্তরের তথ্য বলছে, মাত্র ২ শতাংশ বীজতলা হয়েছে। স্বভাবতই, কীভাবে ধান চাষ ...

    ২২ জুন ২০২৪ বর্তমান
    পুরুলিয়ায় পিকআপ ভ্যান উল্টে মৃত পাঁচ, জখম ১০

    সংবাদদাতা, পুরুলিয়া: ছাগলের ব্যবসা। বিক্রির জন্য পিকআপ ভ্যানে ছাগল নিয়ে যাচ্ছিলেন হাটে। শুক্রবার ভোরে পুরুলিয়া মফস্‌সল থানার আইমন্ডি এলাকায় ঩পিকআপ ভ্যানের সামনের চাকা ফেটে যাওয়াতেই ঘটল বিপত্তি। উল্টে যায় পিকআপ ভ্যান। তাতেই মৃত্যু হল পাঁচজনের। জখম হয়েছেন আরও ১০ ...

    ২২ জুন ২০২৪ বর্তমান
    কালনায় নতুন প্রধান শিক্ষককে মেনে নিতে না পেরে অবস্থানে পড়ুয়া ও অভিভাবকরা

    সংবাদদাতা, কালনা: বিদ্যালয়ে পুরনো টিচার ইনচার্জের জায়গায় নতুন প্রধান শিক্ষক এসেছেন। তা মেনে নিতে পারছে না স্কুল পড়ুয়া থেকে অভিভাবকরা। ঘটনাটি কালনা উত্তর চক্রের সিমলন অন্নপূর্ণা কালী নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ের। এরই প্রতিবাদে শুক্রবার স্কুলের সামনে অবস্থান বিক্ষোভে শামিল ...

    ২২ জুন ২০২৪ বর্তমান
    বিশ্বভারতী সহ জেলার বিভিন্ন কলেজ, সংস্থার উদ্যোগে যোগ দিবস উদযাপন

    নিজস্ব প্রতিনিধি, সিউড়ি ও সংবাদদাতা, বোলপুর: ২১ জুন শুক্রবার শান্তিনিকেতনের পুরনো মেলার মাঠে উদযাপিত হল আন্তর্জাতিক যোগ দিবস। উপস্থিত ছিলেন বিশ্বভারতীর অস্থায়ী উপাচার্য অরবিন্দ মণ্ডল সহ বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন বিভাগের ডিরেক্টর ও অন্যান্য আধিকারিকরা। পাশাপাশি বীরভূমের বিভিন্ন কলেজ, সংস্থা ...

    ২২ জুন ২০২৪ বর্তমান
    কালনা স্টেশন পরিদর্শনে হাওড়ার ডিআরএম বেনিয়ম দেখে ভর্ৎসনা ম্যানেজারকে

    সংবাদদাতা, কালনা: কালনা স্টেশন পরিদর্শন করলেন হাওড়ার ডিআরএম। স্টেশন  চত্বরে জমে থাকা আবর্জনার স্তূপ, বেআইনি স্টল ও সাইকেল ও মোটর গ্যারেজ জোনের অব্যবস্থা নিয়ে ভর্ৎসনা করলেন স্টেশন ম্যানেজারকে। বেআইনি পার্কিংয়ের জন্য স্টেশন চত্বরে লিজ নেওয়া সংস্থাকে পাঁচ হাজার টাকা ...

    ২২ জুন ২০২৪ বর্তমান
    রেলের বস্তি উচ্ছেদ ঘিরে খড়্গপুরে তুলকালাম, আন্দোলনে তৃণমূল

    সংবাদদাতা, মেদিনীপুর: খড়্গপুর শহরে রেলের বিরুদ্ধে বস্তি উচ্ছেদের অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। যদিও রেলের বক্তব্য, তারা অবৈধ নির্মাণ ভাঙতে গিয়েছিল। উচ্ছেদের অভিযোগ তুলে শুক্রবার সকালে ২৯ নম্বর ওয়ার্ডের সুভাষনগর এলাকায় আন্দোলনে নামে শাসক দল। এলাকায় আরপিএফ এসেছে শুনে প্রাক্তন ...

    ২২ জুন ২০২৪ বর্তমান
    এটিএম প্রতারণার জাল ছড়িয়ে সীমান্তেও, রানিনগরে ধৃত চার

    সংবাদদাতা, ডোমকল: হরিহরপাড়ার পর রানিনগর। এটিএম কার্ডের প্রতারণা চক্রের জাল ছড়িয়ে সীমান্তের থানা এলাকাতেও। গোপন সূত্রে খবর পেয়ে চক্রের চারজনকে পাকড়াও করল রানিনগর থানার পুলিস। বৃহস্পতিবার রাতে রানিনগরের পৃথক  কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে তাদের ধরা হয়। ধৃতদের নাম রবিউল ...

    ২২ জুন ২০২৪ বর্তমান
    মোদি সরকারের ধার্য্য করা পাটের দাম দেখে হতাশ মুর্শিদাবাদের পাটচাষিরা

    নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: চলতি বছরে জুট কর্পোরেশন অব ইন্ডিয়ার ধার্য্য করা পাটের দাম দেখে হতাশ চাষিরা। তৃতীয় বার সরকার গঠন করে চাষিদের দুরাবস্থার কথা ভাবা হবে, এমনই আশা করেছিল গোটা দেশের চাষিরা। কিন্তু নির্বাচনী প্রতিশ্রুতি আর কাজের মধ্যে ফারাক ...

    ২২ জুন ২০২৪ বর্তমান
    প্রতারিত মহিলার লক্ষাধিক টাকা উদ্ধার

    নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: টেলিগ্রাম গ্রুপে প্রতারিত এক মহিলার লক্ষাধিক টাকা উদ্ধার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিস। ওই টাকা তাঁকে হস্তান্তরও করা হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার কাছে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ এসেছিল। সেখানে কাজের টোপ দেওয়া হয়েছিল। ...

    ২১ জুন ২০২৪ বর্তমান
    বন্দরের জমিতে শাসকদলের পার্টি  অফিস, সরাতে নির্দেশ হাইকোর্টের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তারাতলা থানা এলাকায় কলকাতা বন্দরের জমি দখল করে তৈরি হচ্ছে শাসকদলের পার্টি অফিস। ওই পার্টি অফিস সরানোর জন্য পুলিসের দ্বারস্থ হলেও তারা কোনও সাহায্য করেনি। এই অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বন্দর কর্তৃপক্ষ। সেই মামলার শুনানির পর ...

    ২১ জুন ২০২৪ বর্তমান
    বাঁধ মেরামত নিয়ে জরুরি বৈঠকে স্ট্যান্ডিং কমিটির সদস্যরা

    সংবাদদাতা, কাকদ্বীপ: বৃহস্পতিবার কাকদ্বীপ বিধানসভার রামতনুনগর ও মধুসূদনপুরে গিয়ে নদী বাঁধ পরিদর্শন করলেন বিধানসভার স্ট্যান্ডিং কমিটির সদস্যরা। এ বিষয়ে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তথা পাথরপ্রতিমার বিধায়ক সমীরকুমার জানা বলেন, নদী বাঁধগুলি পরিদর্শনের পর বৃহস্পতিবার রাতেই সেচদপ্তরের আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক ...

    ২১ জুন ২০২৪ বর্তমান
    ছেলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসেই ফিরবে, প্রবল উৎকণ্ঠায় পরিবার

    সংবাদদাতা, কাকদ্বীপ : ছেলে বাড়ি ফিরবে। উৎকণ্ঠায় রয়েছেন পাথরপ্রতিমার ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের ভূইঞাঁ পরিবার। বৃহস্পতিবার ছেলে শান্তনু উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে ছুটি পেয়েছেন। এখন বাড়ি ফেরার প্রস্তুতি শুরু করেছেন। কিন্তু আবারও সেই ট্রেনে চড়েই ফিরতে হবে শান্তনুকে। একথা ভাবলেই ...

    ২১ জুন ২০২৪ বর্তমান
    ১৩ মিনিটে দুঃখ ভোলায় মিষ্টি সুর, দাবি ব্রিটিশ অ্যাকাডেমির সমীক্ষায়

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গানবাজনা ভালোবাসেন না এমন মানুষের সংখ্যা বেশি নয়। সঙ্গীত মানুষের মনকে আরাম দেয়। কিন্তু কোন সঙ্গীত কখন মানুষের মনের শ্রান্তি উপশম করে, যন্ত্রণা কমায়? তার কি কোনও নির্দিষ্ট হিসেব আছে? সাম্প্রতিক একটি সমীক্ষা বলছে, আছে। লিরিক ...

    ২১ জুন ২০২৪ বর্তমান
    প্রতি সপ্তাহে পুকুর সাফাই, পরিবেশ রক্ষায় পথ দেখাচ্ছে বিধানগরের ৩৮ নম্বর ওয়ার্ড

    নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বিভিন্ন জায়গায় যখন বেআইনিভাবে পুকুর ভরাটের অভিযোগ, তখন বর্ষার আগে অন্য ছবি বিধাননগর পুরসভার ৩৮ নম্বর ওয়ার্ডে। মন্ত্রী সুজিত বসুর নির্দেশে এবং কাউন্সিলার আলো দত্তের উদ্যোগে স্থানীয় ক্লাবের সদস্যরা প্রতি সপ্তাহে একটি করে পুকুর পরিষ্কার করছেন। ...

    ২১ জুন ২০২৪ বর্তমান
    সামাজিক মাধ্যমে পাচার নিয়ে গুজব ঠেকাতে কড়া বারাসত পুলিস, ধৃত এক তরুণী সহ তিন

    নিজস্ব প্রতিনিধি, বারাসত: কারও ফেসবুকে ফলোয়ার্স সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে।  কারও ইউটিউবে সাবস্ক্রাইবারের সংখ্যা ১০ হাজারের বেশি। এলাকায় প্রতিষ্ঠিত ও মান্যগণ্য হিসেবে পরিচিত মানুষজনও শিশুপাচার নিয়ে লম্বা পোস্ট করেছেন। সেসব পোস্ট ভাইরাল হচ্ছে ঝড়ের গতিতে। ‘অতি বুদ্ধিমান’ কেউ কেউ ...

    ২১ জুন ২০২৪ বর্তমান
    বাংলায় একের পর এক ডাকাতিতে জড়িত সুবোধ সিংয়ের গ্যাংই

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেউর জেলে বন্দি গ্যাংস্টার সুবোধ সিংকে  অনেক কাঠখড় পুড়িয়ে জেরা করল সিআইডি। রানিগঞ্জের পুরনো একটি ডাকাতির মামলায় তাকে চলতি মাসে তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করে এসেছেন বলে সূত্রের খবর। বাংলায় একের পর এক অপারেশনের পিছনে তার গ্যাংই জড়িত ...

    ২১ জুন ২০২৪ বর্তমান
    চিকিৎসা গাফিলতিতে বধূর মৃত্যুর অভিযোগ, উত্তেজনা

    সংবাদদাতা, উলুবেড়িয়া: চিকিৎসার গাফিলতিতে এক বধূর মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তেজনা দেখা দিল বাউড়িয়া স্টেট জেনারেল হাসপাতালে। মৃত বধূর নাম মমতা রাজভর (২৬)। বাড়ি বাউড়িয়ায়। বৃহস্পতিবার সকালের এই ঘটনায় হাসপাতালে মৃতদেহ নিয়ে বিক্ষোভ দেখান মৃতার আত্মীয় পরিজন ও স্থানীয়  বাসিন্দারা। ...

    ২১ জুন ২০২৪ বর্তমান
    উপপ্রধানের মদতে সরকারি জমি বিক্রির অভিযোগ

    সংবাদদাতা, তারকেশ্বর: তারকেশ্বর ব্লকের চাঁপাডাঙ্গা পঞ্চায়েতের সাহাচক গ্রামে সরকারি জমি বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে ওই পঞ্চায়েতেরই উপপ্রধানের বিরুদ্ধে। সরকারি জমি উদ্ধারে ইতিমধ্যেই জরিপ করেছে ভূমি দপ্তর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাহাচক এলাকায় সতীশচন্দ্র পাইন ও তাঁর পরিবারের নামে ...

    ২১ জুন ২০২৪ বর্তমান
    গ্রামোন্নয়নে খরচের হিসেব দিতে হবে নির্দিষ্ট সময়ে, জেলা প্রশাসনকে নির্দেশ দিল নবান্ন

    প্রীতেশ বসু, কলকাতা: রাজ্যের অনুমোদিত পরিষেবা গ্রামীণ মানুষের কাছে আদৌ পৌঁছল কি না, তা মোটামুটিভাবে প্রতিফলিত হয় জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতির দেওয়া আয়-ব্যয়ের হিসেবে। তাই বরাদ্দ অর্থ নির্দিষ্ট সময়ে খরচ করার হিসেব পাওয়া যাচ্ছে কি না, তার উপর নজর ...

    ২১ জুন ২০২৪ বর্তমান
    চাঁপদানির খালে দেহ মিলল নিখোঁজ শিশুর, আঘাতের চিহ্ন ঘিরে জল্পনা

    নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: নিখোঁজ হওয়ার প্রায় দেড়দিন পর বৃহস্পতিবার দুপুরে ভদ্রেশ্বরের নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধার হল। বছর দেড়েকের ওই শিশুর মর্মান্তিক পরিণতিকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমেছে। পাশাপাশি শিশুমৃত্যুকে ঘিরে শুরু হয়েছে গুঞ্জন। বৃহস্পতিবার ভদ্রেশ্বরের সাহেববাগান থেকে কিছুটা দূরে ...

    ২১ জুন ২০২৪ বর্তমান
    ডাকে পাঠানো পণ্য বা চিঠির গোপনীয়তা আর থাকছে না, নতুন আইন চালু কেন্দ্রের

    বাপ্পাদিত্য রায়চৌধুরী, কলকাতা: ডাকযোগে কোনও ব্যক্তি কিছু পাঠালে, তার গোপনীয়তা রক্ষার দায় আর রইল না ডাক বিভাগের। এই সংক্রান্ত আইন চালু হয়ে গেল দেশজুড়ে। চলতি সপ্তাহেই বিজ্ঞপ্তি জারি করেছে তারা। নয়া আইন অনুযায়ী কেন্দ্রীয় সরকার চাইলে এখন থেকে সাধারণ মানুষের ...

    ২১ জুন ২০২৪ বর্তমান
    জোকা-এসপ্লানেড প্রকল্পের কাজে বাধা নেই: হাইকোর্ট

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবশেষে জোকা-এসপ্লানেড মেট্রো রেল প্রকল্পের জট খুলে গেল। মেট্রোর কাজে আরও কোনও বাধা নেই। বৃহস্পতিবার রায় ঘোষণা করে এ কথা জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। এদিন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ ...

    ২১ জুন ২০২৪ বর্তমান
    এক্সিট পোল ঘিরে শেয়ার বাজারের উত্থান পতনের ছবি আরবিআই রিপোর্টে

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এক্সিট পোলের কারণে ভারতীয় শেয়ার বাজারের উত্থান এবং ভোটের ফল প্রকাশের পর ধসের বিষয়টি উঠে এল রিজার্ভ ব্যাঙ্কের রিপোর্টে। দেশের আর্থিক অবস্থার বর্ণনায় তারা একটি রিপোর্ট পেশ করেছে। সেখানে আরবিআই জানায়, মে মাসের গোড়ার দিকে ভারতীয় ...

    ২১ জুন ২০২৪ বর্তমান
    সাতদিনের ভ্রমণের গিফট ভাউচার মাত্র ৩১ হাজারে!

    অলকাভ নিয়োগী, বিধাননগর; গোয়া থেকে মানালি, দার্জিলিং থেকে পুরী। ছয়রাত্রি সাতদিন ভ্রমণের গিফট ভাউচার। প্রায় একসপ্তাহ কাটানোর খরচ মাত্র ৩১ হাজার টাকা! না, অচেনা নম্বর থেকে ফোন করে কোনও টোপ দেওয়া নয়, সল্টলেক সিটি সেন্টারে ঝাঁ চকচকে অফিস খুলে এমনই ...

    ২১ জুন ২০২৪ বর্তমান
    নজরুলকে তবলা শুনিয়েছিলেন জয়নগরের কানাইলাল, শিল্পীর দিন কাটছে ভাঙা ঘরেই

    সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, বারুইপুর: একবার সুযোগ পেয়েছিলেন কাজী নজরুল ইসলামের সামনে বসে তবলা বাজানোর। নজরুল বাজনা শুনে তারিফ করেছিলেন। এছাড়াও নানা গুণীজনের সঙ্গে তবলায় সঙ্গত করেছেন। এই সূত্রে নাম ছড়িয়ে পড়ে কানাইলাল ভট্টাচার্যের। তিনি জানালেন, ভীষ্মদেব চট্টোপাধ্যায়, অজয় চক্রবর্তীর সঙ্গে বাজানোর ...

    ২১ জুন ২০২৪ বর্তমান
    ২০ দিন আটকে থেকে অবশেষে রাজ্যে অগ্রসর হল মৌসুমী বায়ু

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০ দিন ধরে এক জায়গায় আটকে থাকার পর বৃহস্পতিবার অবশেষে মৌসুমি বায়ু রাজ্যে কিছুটা অগ্রসর হল। উত্তরবঙ্গের দুই দিনাজপুরের বাকি অংশ ও মালদহ জেলার বেশিরভাগ এলাকায় বর্ষা ঢুকেছে। দক্ষিণবঙ্গের কিছু অংশে আগামী দু-তিনদিনের মধ্যে বর্ষা ঢুকবে ...

    ২১ জুন ২০২৪ বর্তমান
    বংশরক্ষার জন্য একাধিক পুরুষকে দিয়ে ধর্ষণ করানোর অভিযোগ স্বামীর বিরুদ্ধে!

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বংশরক্ষার জন্য একাধিক পুরুষকে দিয়ে ধর্ষণ করানোর অভিযোগে স্বামীর বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ স্ত্রী। বারুইপুর থানা এলাকার ওই মহিলার দাবি, তিনি ও তাঁর স্বামী– দু’জনেই থ্যালাসেমিয়ার বাহক। সেকারণে আগে তাঁদের দুই সন্তানের মৃত্যু হয়। এরপর তিনি আর ...

    ২১ জুন ২০২৪ বর্তমান
    স্কুল শিক্ষকদের যোগ্যতা জানার অধিকার রয়েছে সকলেরই, তথ্য আপলোডের নির্দেশ হাইকোর্টের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘স্কুলে শিক্ষকরা যে বিষয় পড়াচ্ছেন, সে বিষয়ে তাঁর যোগ্যতা কী, ছাত্রছাত্রী-অভিভাবক সহ সকলেরই তা জানার অধিকার আছে। বহু শিক্ষক-শিক্ষিকা পর্যাপ্ত যোগ্যতা না থাকা সত্ত্বেও স্কুলে পড়াচ্ছেন বলে অভিযোগ আসছে। তাই প্রত্যেকের যোগ্যতা সরকারি পোর্টালে আপলোড করতে ...

    ২১ জুন ২০২৪ বর্তমান
    জল-জঞ্জাল নিয়ে এত ক্ষোভ কেন! বৈঠকে ‘ধমক’ মমতার

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুরসভাগুলির নাগরিক পরিষেবার বেহাল দশা নিয়ে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষত, বর্ষায় জল জমা এবং নিয়মিত জঞ্জাল অপসারণ না হওয়া নিয়ে মানুষের ক্ষোভ রয়েছে বলে মনে করেন তিনি। কেন মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হবেন, ...

    ২১ জুন ২০২৪ বর্তমান
    নবান্নে মমতা-চিদম্বরম সাক্ষাৎ

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃহস্পতিবার নবান্নে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়ের সঙ্গে দেখা করে গেলেন প্রবীণ কংগ্রেস নেতা  পি চিদম্বরম। প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে, এটা নিতান্তই সৌজন্যমূলক সাক্ষাৎ। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বর্তমানে রাজ্যসভার সদস্য চিদম্বরম একটি  অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় ...

    ২১ জুন ২০২৪ বর্তমান
    খানাকুলে গোষ্ঠী সংঘর্ষে তৃণমূল কর্মীর মৃত্যু

    নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: খানাকুলে রাজনৈতিক সংঘর্ষ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার সকালে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে এক কর্মীর মৃত্যু হল। মৃতের নাম শেখ ইক্রামুল আলি (৩৩)। কিশোরপুর-২ পঞ্চায়েত মহিষগোট এলাকায় এই ঘটনা ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায়। তৃণমূলের দুই গোষ্ঠীর অশান্তির জেরে ...

    ২১ জুন ২০২৪ বর্তমান
    বাঁধ মেরামত নিয়ে জরুরি বৈঠকে স্ট্যান্ডিং কমিটির সদস্যরা

    সংবাদদাতা, কাকদ্বীপ: বৃহস্পতিবার কাকদ্বীপ বিধানসভার রামতনুনগর ও মধুসূদনপুরে গিয়ে নদী বাঁধ পরিদর্শন করলেন বিধানসভার স্ট্যান্ডিং কমিটির সদস্যরা। এ বিষয়ে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তথা পাথরপ্রতিমার বিধায়ক সমীরকুমার জানা বলেন, নদী বাঁধগুলি পরিদর্শনের পর বৃহস্পতিবার রাতেই সেচদপ্তরের আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক ...

    ২১ জুন ২০২৪ বর্তমান
    বোনকে সাঁতার শেখাতে গিয়ে মৃত্যু হয়েছিল দাদার, ছেলের হয়ে ডিগ্রি নিলেন সন্তানহারা বাবা

    সংবাদদাতা, কল্যাণী: গত বছর নববর্ষের দিন বোনকে সাঁতার শেখাতে গিয়ে মৃত্যু হয়েছিল দাদার। বৃহস্পতিবার বাবা-মায়ের সঙ্গে মেধাবী দাদার ডিগ্রি প্রাপ্তির শংসাপত্র নিতে বাবার সঙ্গে এল বোন। মোহনপুরে কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ  কলকাতার একাদশ ...

    ২১ জুন ২০২৪ বর্তমান
    অবশেষে বৃষ্টি, স্বস্তি

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মেট্রোর প্ল্যাটফর্মজুড়ে জল ছপছপ করছে। বাইরের দিকে সে জল আরও বেশি। কালীঘাট স্টেশনের এমন হাল দেখে যাত্রীদের জিজ্ঞাসা, ‘এত জল এল কোথা থেকে?’ তখনও কেউ ভাবেননি, বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে রাসবিহারী মোড়ের গেটের কাছে আসার পর ...

    ২১ জুন ২০২৪ বর্তমান
    ভোটের সময় বাইরে থেকে বিপুল টাকা রাজ্যে ঢুকল কীভাবে, পুলিসের ভূমিকায় ক্ষুব্ধ মমতা

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১০ দিন আগের প্রশাসনিক বৈঠকে পুলিসের বড়কর্তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপের মুখে পড়েছিলেন।  বৃহস্পতিবারের রুদ্ধদ্বার বৈঠকেও পুলিস আধিকারিকদের একাংশের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তিনি। লোকসভা নির্বাচনে ভোটারদের প্রভাবিত করতে রাজ্যে বিপুল পরিমাণ টাকা ঢোকার বিষয়টি ...

    ২১ জুন ২০২৪ বর্তমান
    বঙ্গে মোদির ২৩ সভায় ২০ কোটির ‘প্যান্ডেল’, তমলুকে না গিয়েও খরচ ৮৪ লক্ষ, টাকা নয়ছয়ের অভিযোগ

    রাজু চক্রবর্তী, কলকাতা: ‘মোদি-শাহের সভার জন্য কেন্দ্রীয় নেতৃত্বের পাঠানো টাকা নয়ছয় করা হয়েছে।’ লোকসভা ভোটে শোচনীয় পরাজয়ের ৭২ ঘণ্টার মধ্যেই সরব হয়েছিলেন কৃষ্ণনগরের গেরুয়া প্রার্থী অমৃতা রায়। এবার বঙ্গ বিজেপির একাধিক জয়ী এমপি এবং পরাজিত প্রার্থীদের গলাতেও শোনা গেল ...

    ২১ জুন ২০২৪ বর্তমান
    জলমগ্ন বানিয়াপাড়া, প্রতিবাদে অবরোধ

    সংবাদদাতা, মেখলিগঞ্জ: এলাকার প্রায় ৫০টি বাড়ি জলমগ্ন হয়ে পড়েছে। কিন্তু জল নিষ্কাশনের কোনও ব্যবস্থা নেই। প্রশাসনকে জানিয়ে কোনও কাজ হয়নি। অভিযোগ তুলে বৃহস্পতিবার মেখলিগঞ্জ-চ্যাংরাবান্ধা পথ অবরোধে শামিল হলেন ভোটবাড়ি পঞ্চায়েতের বানিয়াপাড়ার বাসিন্দারা। দীর্ঘক্ষণ চলে পথ অবরোধ। পরে পুলিস প্রশাসনের ...

    ২১ জুন ২০২৪ বর্তমান
    মালবাজারের পুর চেয়ারম্যানের বিরুদ্ধে রুল জারি

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি ও সংবাদদাতা, মালবাজার: আদালতের নির্দেশ সত্ত্বেও ঠিকাদারের বকেয়া টাকা না মেটানোয় এবার মালবাজার পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে রুল জারি কলকাতা হাইকোর্টের। বৃহস্পতিবার প্রিন্সিপাল বেঞ্চের বিচারপতি কৃষ্ণা রাও এই রুল জারি করেছেন বলে দাবি করেছেন মালবাজার পুরসভা ও ...

    ২১ জুন ২০২৪ বর্তমান
    বরযাত্রীর গাড়ি ভাঙচুর

    সংবাদদাতা, মাথাভাঙা: বুধবার রাতে বরযাত্রীদের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল কিছু দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাটি নিয়ে উত্তেজনা ছড়াল মাথাভাঙা মহকুমার মহিষমুড়ি গ্রামে। জানা গিয়েছে, দু’টি ছোটগাড়ি ও একটি বাসে ভাঙচুর চালানো হয়। আর এর খেসারত দিতে হল কনে ও বরপক্ষকে। বিয়ের ...

    ২১ জুন ২০২৪ বর্তমান
    পঞ্চায়েতে বিক্ষোভ তৃণমূলের

    সংবাদদাতা, মাথাভাঙা: মাথাভাঙা-২ ব্লকের ঘোকসাডাঙা গ্রাম পঞ্চায়েত অফিসে প্রধান নিয়মিত আসেন না। সাধারন মানুষ নানা কাজে পঞ্চায়েত অফিসে এসে ফেরত যাচ্ছেন। এলাকার উন্নয়নমূলক কাজও ব্যাহত হচ্ছে। বৃহস্পতিবার প্রধানের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস। ...

    ২১ জুন ২০২৪ বর্তমান
    রানিরহাট বাজারে দোকানে চুরি

    সংবাদদাতা, মেখলিগঞ্জ: বুধবার রাতে তালা ভেঙে দোকানে চুরির ঘটনা ঘটল মেখলিগঞ্জ ব্লকের রানিরহাট বাজারে। দোকানের মালিক সুধন বর্মন জানিয়েছেন, নগদ টাকা সহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে চম্পট দিয়েছে চোরের দল। ঠিক কত টাকার ক্ষতি হয়েছে তা হিসেব কষে দেখা হচ্ছে। ...

    ২১ জুন ২০২৪ বর্তমান
    ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগে আটক প্রাথমিক শিক্ষক

    সংবাদদাতা, মেখলিগঞ্জ: চতুর্থ শ্রেণির ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগে প্রাথমিক স্কুলের এক সহকারী শিক্ষককে আটক করল পুলিস। এ ঘটনায় কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের উছলপুকুরি এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে উছলপুকুরি এলাকার একটি প্রাথমিক স্কুলে। পুলিস ও স্থানীয় ...

    ২১ জুন ২০২৪ বর্তমান
    জলমগ্ন বহু এলাকা, বেহাল নিকাশি ব্যবস্থা নিয়ে ক্ষোভ

    সংবাদদাতা, তুফানগঞ্জ: গত কয়েক দিনের টানা বৃষ্টিতে তুফানগঞ্জ পুর এলাকার বেশকিছু ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়েছে। বিশেষ করে ৫ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ বাজার, ৭ নম্বর ওয়ার্ডের থানামোড় সংলগ্ন এলাকা। এছাড়াও জলমগ্ন হয়ে পড়েছে ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ইলেকট্রিক অফিস ...

    ২১ জুন ২০২৪ বর্তমান
    ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয়ের মাঠে হাঁটুজল, বাতিল ক্লাস

    সংবাদদাতা, ইসলামপুর: কয়েক দিনের বৃষ্টিতে ইসলামপুর পুরসভার ১৩ নং ওয়ার্ডের লোকনাথ নগর (লোকনাথ কলোনি) এফপি স্কুলের মাঠে হাঁটু পর্যন্ত জল জমেছে। জল পেরিয়ে পড়ুয়াদের স্কুলে আসতে সমস্যা হচ্ছে বলে কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য ক্লাস বাতিল করেছে।  বাসিন্দাদের অভিযোগ, সমাধান করার ...

    ২১ জুন ২০২৪ বর্তমান
    কোচবিহার মেডিক্যালের অধ্যক্ষকে টানা ২৪ ঘণ্টা ঘেরাও ছাত্রছাত্রীদের

    নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: একাধিক দাবিতে বুধবার বিকেল থেকে প্রায় ২৪ ঘণ্টা কোচবিহারের মহারাজা জিতেন্দ্রনারায়ণ মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ নির্মলকুমার মণ্ডলকে ঘেরাও করে রাখলেন ছাত্রছাত্রীরা। রাতভর চলে এই ঘেরাও কর্মসূচি। ছাত্রছাত্রীদের দাবি, মেডিক্যাল কলেজের মাঠে জঞ্জাল সঠিকভাবে অপসারণ হচ্ছে না। ...

    ২১ জুন ২০২৪ বর্তমান
    মুখ্যমন্ত্রীর নির্দেশ, জেনকিন্স স্কুল পরিদর্শনে কোচবিহারের ডিএম

    নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহারের ঐতিহ্যবাহী প্রাচীন জেনকিন্স স্কুলের বেহাল ভবনের কথা মুখ্যমন্ত্রীকে জানিয়েছিল পড়ুয়ারা। সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী জেলাশাসক ও পুলিস সুপারকে স্কুল পরিদর্শনের নির্দেশ দিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ মেনে বৃহস্পতিবার জেনকিন্স স্কুল পরিদর্শন করলেন কোচবিহারের জেলাশাসক অরবিন্দকুমার মিনা, পুলিস ...

    ২১ জুন ২০২৪ বর্তমান
    ভেঙেছে ডাইভারসন, পাঁচদিন পরও বিচ্ছিন্ন আলিপুরদুয়ার ও ফালাকাটা

    সংবাদদাতা, ফালাকাটা: পাঁচদিন ধরে ফালাকাটার সঙ্গে জেলা সদর শহর আলিপুরদুয়ারের সড়ক পথে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন। কোচবিহার জেলা হয়ে ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে। ফালাকাটার চরতোর্সা ডাইভারসন নিয়ে ভোগান্তির শেষ নেই নিত্যযাত্রীদের। দীর্ঘপথ বাইক, স্কুটার চালকরা ঘুরতে চাইছেন না। পরিবর্তে তাঁরা ...

    ২১ জুন ২০২৪ বর্তমান
    বাইশগুড়িতে ‘পথশ্রী’ প্রকল্পে তৈরি নতুন রাস্তায় ধস, ক্ষোভ

    সংবাদদাতা, মাথাভাঙা: মাথাভাঙার পচাগড় পঞ্চায়েতের বাইশগুড়িতে পথশ্রী প্রকল্পে তৈরি রাস্তার একাধিক জায়গা ধসে যাওয়ায় যাতায়াত করতে সমস্যায় পড়ছেন বাসিন্দারা। গ্রামবাসীর অভিযোগ, রাস্তা তৈরির সময় ফুটপাতের জায়গায় মাটি ঠিকভাবে না দেওয়ায় ধসে যাচ্ছে। একই সঙ্গে দু’টি কালভার্টের মুখে মাটি বসে ...

    ২১ জুন ২০২৪ বর্তমান
    সাড়ে তিন কিমি রাস্তায় কয়েক দশকে পড়েনি পিচের প্রলেপ, ক্ষোভ

    সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: হরিশ্চন্দ্রপুর থানার কুশিদা পঞ্চায়েতের গাররা গ্রামে তিন কিমি রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। বাংলা-বিহার সংযোগকারী ১০টি‌ গ্রামের মানুষের এই রাস্তাই ভরসা।  বাংলার মিলনগড়, চোচপাড়া, চণ্ডীপুরা, মাধাইপুরা, ভাটল, খড়মপুর ...

    ২১ জুন ২০২৪ বর্তমান
    রসিলাদহে গুলিকাণ্ডের ছ’দিন পরেও অধরা মূল অভিযুক্তরা 

    সংবাদদাতা, পুরাতন মালদহ: পুরাতন মালদহের রসিলাদহের গুলিকাণ্ডের ৬ দিন পরও মূল অভিযুক্তরা অধরা। এখনও আতঙ্কে গুলিবিদ্ধ যুবকের পরিবার। তারা মূল অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে। তাই বৃহস্পতিবার দুপুরে টোটোয় চেপে খোদ গুলিবিদ্ধ যুবক সুমন সাহা মালদহ থানার দ্বারস্থ হলেন। তাঁর ...

    ২১ জুন ২০২৪ বর্তমান
    ফুলহর নদীর জল টেনে ফুঁসছে কোশি, ভাঙনে আতঙ্কে বাসিন্দারা

    নিজস্ব প্রতিনিধি, মালদহ ও সংবাদদাতা, মানিকচক: বৃহস্পতিবার সবে  মালদহে বর্ষা ঢুকেছে। এরই মধ্যে মানিকচকের নদীবাঁধ নিয়ে জেলা প্রশাসনের আধিকারিকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।  ভূতনির কোশি নদীতে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে বলে স্থানীয় বাসিন্দারা মানিকচক ব্লক প্রশাসনের কর্তাদের জানান। ২৪ ...

    ২১ জুন ২০২৪ বর্তমান
    রোজ রাতে হাতির হানা পথ অবরোধ ক্ষতিগ্রস্তদের

    সংবাদদাতা, ফালাকাটা: লাগাতার বৃষ্টি, ঘনঘন বিদ্যুৎ বিভ্রাট, এই সুযোগকে কাজে লাগিয়ে রোজ রাতে হাতির দল ঢুকে পড়ছে গ্রামে। ঘরে মুজত রাখা খাদ্য সামগ্রী সাবাড় করার পাশাপাশি তাণ্ডব চালাচ্ছে। ভাঙছে ঘরবাড়ি। প্রাণ বাঁচাতে রাতে ঠাঁই নিতে হচ্ছে খাটের তলায়। এমন ...

    ২১ জুন ২০২৪ বর্তমান
    দলবদলু মানস নয়, বিক্ষুব্ধ নির্দল প্রার্থীকে সমর্থন বীণা-বিশ্বজিতের

    সন্দীপন দত্ত, রায়গঞ্জ: দলীয় প্রতীক ছাড়াই মনোনয়ন দাখিল করলেন বিজেপি প্রার্থী মানস ঘোষ। অন্যদিকে, আজ, শুক্রবার মনোনয়ন দাখিল করবেন বিক্ষুব্ধ বিজেপি কর্মী বলরাম চক্রবর্তী। এনিয়ে রায়গঞ্জের রাজনীতিতে শোরগোল।  গত বছর পঞ্চায়েত ভোটের মুখে তৃণমূল কংগ্রেস থেকে টিকিট না পেয়ে ...

    ২১ জুন ২০২৪ বর্তমান
    বলিউডে বাদ্যযন্ত্র বাজানো হল না ত্রিপুরার দৃষ্টিহীন শিল্পী অনুপের

    সুব্রত ধর, শিলিগুড়ি: বলিউডের মঞ্চে বাদ্যযন্ত্র বাজানোর স্বপ্ন ছিল অনুপ দাসের। তিনি দৃষ্টিহীন শিল্পী। ত্রিপুরার বাসিন্দা। এবারের মতো অভিশপ্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কেড়ে নিয়েছে তাঁর সেই স্বপ্ন। দুর্ঘটনায় তিনি জখম হন। বৃহস্পতিবার হতাশ হয়ে বাড়ি ফিরলেন তিনি। তবে মুখ্যমন্ত্রী মমতা ...

    ২১ জুন ২০২৪ বর্তমান
    বাজার-হাটে গিয়ে জনসংযোগে কৃষ্ণ কল্যাণী

    নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: পুর প্রশাসক সন্দীপ বিশ্বাসকে নিয়ে উপ নির্বাচনের প্রচারে ঝড় তুললেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। রায়গঞ্জ বিধানসভা এলাকায় দিনভর জনসংযোগ করেন তিনি। বুধবার মনোনয়ন দাখিল করার পর এদিন বৃহস্পতিবার সকাল থেকে সবাইকে নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন কৃষ্ণ। ...

    ২১ জুন ২০২৪ বর্তমান
    শুধু মালগাড়ির চালক নন, দুর্ঘটনার দায় অনেকেরই

    নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও সংবাদদাতা, নকশালবাড়ি: শুধু মালগাড়ির চালক নন, ট্রেন দুর্ঘটনা নিয়ে স্টেশন ম্যানেজার, গেটম্যান সহ সকলেই অভিযুক্ত। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার তিনদিন পর বৃহস্পতিবার একথা বলেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের ডিআরএম (কাটিহার) সুরেন্দ্র কুমার। তবে মালগাড়ির চালককে ম্যানুয়াল ...

    ২১ জুন ২০২৪ বর্তমান
    কোচবিহারে সুষ্ঠু নিকাশির ছিঁটেফোটা নেই রাজবাড়ির সামনের রাস্তা জল থইথই

    নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: রাজার শহর বলে পরিচিত কোচবিহার। একসময় এখানকার মহারাজাদের উদ্যোগে শহরে সুষ্ঠু নিকাশি ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল। কিন্তু সেই নিকাশি ব্যবস্থা বহুদিন আগে ভেঙে পড়েছে। যে কোনও বৃষ্টির দিনে কোচবিহারের গর্ব রাজবাড়ির সামনের রাস্তায় জল থইথই করে। ...

    ২১ জুন ২০২৪ বর্তমান
    পশ্চিম মেদিনীপুরে বাজ পড়ে মৃত ৩

    নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: দীর্ঘদিন ধরেই প্রহর গুনছিল আমজনতা। অবশেষে ভ্যাপসা গরম থেকে স্বস্তি মিলল বৃহস্পতিবার। কিন্তু স্বস্তির বৃষ্টিতেই এদিন বজ্রাঘাতে জেলায় তিন কৃষকের মৃত্যু হল। ছেলের সামনেই বজ্রাঘাতে মৃত্যু হল এক কৃষকের। ঘটনায় বিষাদের ছায়া নেমে এসেছে মৃতদের পরিবারে। 

    ২১ জুন ২০২৪ বর্তমান
    চন্দ্রকোণায় তৃণমূলের অঞ্চল সভাপতিকে হেনস্তা, ভিডিও ভাইরাল, তোলপাড়

    সংবাদদাতা, ঘাটাল: ধার করে ভোটের খরচ চালানো হয়েছে। বারবার অঞ্চল সভাপতির কাছে টাকা চেয়েও পাওয়া যায়নি। চন্দ্রকোণা-২ ব্লকের ভগবন্তপুর-২ অঞ্চল সভাপতিকে টাকার জন্য টানাহ্যাঁচড়া করলেন তৃণমূল কর্মীরা। বুধবার রাত থেকে ওই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। অস্বস্তিতে পড়ে দল। ...

    ২১ জুন ২০২৪ বর্তমান
    সৌরভের ইস্পাত কারখানার অনুকূল গড়বেতা, রিপোর্ট পৌঁছে গেল নবান্নে

    পিনাকী ধোলে, মেদিনীপুর: শালবনীতে নয়, সম্ভবত গড়বেতাই পেতে চলেছে ভারতীয় ক্রিকেট দলের কিংবদন্তী অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের ইস্পাত কারখানা। অন্তত পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের প্রাথমিক রিপোর্টে তেমনটাই ইঙ্গিত।  রিপোর্ট গিয়েছে নবান্নে। জানা গিয়েছে, ইস্পাত শিল্পের অনুকূল পরিবেশের নিরিখে শালবনীর চেয়ে ...

    ২১ জুন ২০২৪ বর্তমান
    বহরমপুরে ঘর ভাড়া নিয়ে জালিয়াতি চক্র চালাত ঝাড়খণ্ডের ৩ মাস্টারমাইন্ড

    নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: হরিহরপাড়ায় এটিএম প্রতারণা চক্রের সঙ্গে জামতাড়া গ্যাংয়ের যোগ রয়েছে বলে আগেই অনুমান করেছিল পুলিস। এবার সেই সম্ভাবনা আরও জোরালো হল। গ্রেপ্তার হওয়া ১৫ জন যুবকের মধ্যে তিনজন ঝাড়খণ্ডের বাসিন্দ। তারা বহরমপুরের সাটুইয়ে ঘর ভাড়া নিয়ে অনলাইন ...

    ২১ জুন ২০২৪ বর্তমান
    বাঁধ কেটে জমি ভরাটের অভিযোগ নার্সিংহোমের কর্ণধারের বিরুদ্ধে 

    সংবাদদাতা, লালবাগ: সেচদপ্তরের বাঁধ কেটে ভরাট করা হচ্ছে জমি। ফলে দুই শতাধিক বছরের প্রাচীন বাঁধ দুর্বল ও ক্ষতিগ্রস্ত হচ্ছে। অভিযোগ, স্থানীয় নার্সিংহোমের কর্ণধার ডাঃ মেহেবুব হোসেনের বিরুদ্ধে। প্রতিবাদে বৃহস্পতিবার সকালে ভগবানগোলা থানার কানাপুকুর বাঁধপুল এলাকায় জিয়াগঞ্জ-লালগোলা রাজ্য সড়ক অবরোধ ...

    ২১ জুন ২০২৪ বর্তমান
    হরিহরপাড়ায় তৃণমূল কর্মী খুনে অবশেষে পাকড়াও ৩

    নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: হরিহরপাড়ায় তৃণমূল কংগ্রেস কর্মী সনাতন ঘোষকে গুলি  করে খুনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিস। ঘটনার পর পুলিস অভিযুক্তদের চিহ্নিত করলেও তাদের নাগাল পাচ্ছিল না। খুনের ১০ দিন পর অবশেষে তিন অভিযুক্তকে পাকড়াও করে হরিহরপাড়া থানার পুলিস। ...

    ২১ জুন ২০২৪ বর্তমান
    কাশিমবাজারে রেললাইনের ধারে ক্ষতবিক্ষত দেহ

    সংবাদদাতা, বহরমপুর: রেললাইনের পাশ থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হল। বৃহস্পতিবার দুপুরে শিয়ালদা-লালগোলা শাখার কাশিমবাজারে কাটিগঙ্গা আমবাগান এলাকায় দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে বহরমপুর জিআরপি দেহ উদ্ধার করে। তারা জানিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মৃতের ...

    ২১ জুন ২০২৪ বর্তমান
    তারাপীঠে যুবকের অস্বাভাবিক মৃত্যু

    সংবাদদাতা, রামপুরহাট: তারাপীঠে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, পেশায় দিনমজুর মৃতের নাম গুরুপ্রসাদ ভুঁইমালি (২৫)। বাড়ি তারাপীঠ থানার পোপাড়া গ্রামে। গত ১১ জুন তাঁকে কীটনাশক খাওয়া অবস্থায় রামপুরহাট মেডিক্যালে ভর্তি করেন পরিবারের সদস্যরা। বুধবার রাতে সেখানেই তাঁর ...

    ২১ জুন ২০২৪ বর্তমান
    নদীতে ডুবে মৃত্যু রুখতে নবদ্বীপে আলোচনা সভা

    সংবাদদাতা, নবদ্বীপ: বর্ষার মরশুমে নদীতে স্নান ও জলপথে যাতায়াতের সময় দুর্ঘটনা এড়াতে একটি সচেতনতামূলক আলোচনা সভা হল। বৃহস্পতিবার দুপুরে নবদ্বীপ থানার পরিচালনায় এই সভা হয়। থানার কনফারেন্স হলে এই সভায় জেলা বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিক, কৃষ্ণনগর জেলা পুলিসের আধিকারিক, ...

    ২১ জুন ২০২৪ বর্তমান
    বেতন না পেয়ে মহিষাদলে পেট্রল পাম্পে বিক্ষোভ

    সংবাদদাতা, হলদিয়া: পাঁচ মাস বেতন না পেয়ে বৃহস্পতিবার মহিষাদলের তাজপুরে একটি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার পেট্রল পাম্পে বিক্ষোভ দেখালেন কর্মীরা। রীতিমতো ব্যানার টাঙিয়ে দিনভর কর্মবিরতি চালান পাম্পের ২০-২২জন কর্মী। পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই পাম্পটি ভারত পেট্রলিয়ামের নিজস্ব। হলদিয়ার একটি ...

    ২১ জুন ২০২৪ বর্তমান
    নিকাশি নালার সংস্কারের অভাবে বর্ষায় ডুবতে চলেছে বেলদা, আশঙ্কা

    সংবাদদাতা, বেলদা: বেশ পুরনো জনপদ বেলদা। নিকাশি নালার সংস্কারের অভাবে প্রায়শই জল জমে যায় এই এলাকায়। এবারও বর্ষায় বেলদা ডুবতে চলেছে আশঙ্কা এলাকাবাসীর। অর্থাভাবের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতার অভাব এই পরিস্থিতির জন্য দায়ী বলে দাবি প্রশাসনের। বেলদায় ২৫ হাজারেরও ...

    ২১ জুন ২০২৪ বর্তমান
    জাতীয় যোগা অলিম্পিয়াডে নজরকাড়া সাফল্য পেল দাসপুরের দুই স্কুলপড়ুয়া

    সংবাদদাতা, ঘাটাল: জাতীয় যোগা অলিম্পিয়াডে দুর্দান্ত কৃতিত্বের স্বাক্ষর রাখল দাসপুর-২ ব্লকের দুই পড়ুয়া। ১৮-২০ জুন কর্ণাটকের মাইশোরে এনসিইআরটি জাতীয় যোগা অলিম্পিয়াড আয়োজন করে। রাজ্য থেকে চারটি গ্রুপ তাতে অংশ নেয়। এর মধ্যে তিনটি গ্রুপ সোনা ও একটি গ্রুপ ব্রোঞ্চ ...

    ২১ জুন ২০২৪ বর্তমান
    উপনির্বাচনে মনোনয়ন জমা দিলেন তৃণমূল প্রার্থী মুকুটমণি

    নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে বৃহস্পতিবার এসডিও অফিসে মনোনয়ন জমা দিলেন মুকুটমণি অধিকারী। এদিন থেকেই বিধানসভার অধীনে থাকা ১৪টি গ্রাম পঞ্চায়েত ও একটি পুরসভা এলাকার আনাচে-কানাচে প্রচারে ঝাঁজ বাড়িয়েছে তৃণমূল। আগামী ২০দিন প্রচারপর্বে ...

    ২১ জুন ২০২৪ বর্তমান
    একই বাড়িতে একই সময়ে তিনটি স্কুল  সপ্তাহে ৩ দিন করে ক্লাস দু’টি প্রাথমিকে

    নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: শ্রেণিকক্ষের অভাবে ব্যাহত হচ্ছে পঠনপাঠন। পর্যাপ্ত শ্রেণিকক্ষ না থাকায় সোম, বুধ ও শুক্রবার ক্লাস হচ্ছে প্রাক প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণির। বাকি তিনদিন তাদের ছুটি। অন্যদিকে, মঙ্গলবার বৃহস্পতি ও শনিবার তৃতীয় ও চতুর্থ শ্রেণির পড়ুয়াদের ক্লাস ...

    ২১ জুন ২০২৪ বর্তমান
    পানীয় জলের দাবিতে ঘাটাল-রানিচক রাস্তা অবরোধ

    সংবাদদাতা, ঘাটাল: প্রায় ছ’মাস ধরে পানীয় জলের সঙ্কট চলছে। প্রশাসনকে বারবার জানিয়েও লাভ হয়নি। এমনই অভিযোগ তুলে ও সুষ্ঠুভাবে পানীয় জল সরবরাহের দাবিতে বৃহস্পতিবার  ঘাটাল-রানিচক রাস্তা অবরোধ করলেন শ্রীপুর গ্রামের বাসিন্দারা। ঘাটাল ব্লকের মনোহরপুর-২ গ্রাম পঞ্চায়েতের ওই এলাকায় বাসিন্দারা ...

    ২১ জুন ২০২৪ বর্তমান
    তিস্তা-তোর্সা, কাটিহার সহ ৪টি এক্সপ্রেস ট্রেন আপে দাঁড়ালেও ডাউনে স্টপেজ নেই সালারে

    সংবাদদাতা, কান্দি: একই ট্রেন। কিন্তু আপে স্টপেজ থাকলেও ডাউনে নেই। পূর্ব রেলের কাটোয়া-আজিমগঞ্জ রেল শাখার সালার স্টেশনে করোনা পরবর্তী সময় থেকেই এই সমস্যায় জেরবার যাত্রীরা। ওই স্টেশনে ডাউন তিস্তা-তোর্সা সহ চারটি এক্সপ্রেস ট্রেনে চেপে যাত্রীদের সালার স্টেশনে নামার জন্য ...

    ২১ জুন ২০২৪ বর্তমান
    কীর্ণাহারের আন্ডার পাসে জমে থাকে নোংরা জল, নাকাল স্থানীয় বাসিন্দারা

    সংবাদদাতা, শান্তিনিকেতন: কীর্ণাহারের রেল সাঁকোর নীচে আন্ডার পাসে সারা বছর ধরে নর্দমার নোংরা জল জমে থাকে। সাঁকোর পাশে আগাছার জঙ্গল ও আবর্জনা স্তূপাকার হয়ে থাকে। এই নোংরা জল ও আর্বজনার উপর দিয়েই যাতায়াত করতে বাধ্য হন স্থানীয় বাসিন্দারা। তাঁদের ...

    ২১ জুন ২০২৪ বর্তমান
    মহিলাদের সাঁতরে নদ পেরনোর ভিডিও ভাইরাল, অভিযোগে বিদ্ধ গ্রাম পঞ্চায়েত

    সংবাদদাতা, হলদিয়া: মহিষাদলে মায়াচর দ্বীপে যাতায়াতের জন্য এক বুক জল ঠেলে মহিলাদের রূপনারায়ণ নদ পেরনোর ছবি ভাইরাল হতেই বিপাকে পড়েছে বিজেপি পরিচালিত অমৃতবেড়িয়া গ্রাম পঞ্চায়েত। ২৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে মায়াচরের মহিলারা রীতিমতো বিপজ্জনকভাবে এক গলা জল পেরিয়ে ...

    ২১ জুন ২০২৪ বর্তমান
    বোনকে সাঁতার শেখাতে গিয়ে মৃত্যু হয়েছিল দাদার, সমাবর্তনে ছেলের ডিগ্রি নিলেন বাবা

    সংবাদদাতা, কল্যাণী: গত বছর নববর্ষের দিন বোনকে সাঁতার শেখাতে গিয়ে মৃত্যু হয়েছিল দাদার। বৃহস্পতিবার বাবা-মায়ের সঙ্গে মেধাবী দাদার ডিগ্রি প্রাপ্তির শংসাপত্র নিতে বাবার সঙ্গে এল বোন। মোহনপুরে কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ  কলকাতার একাদশ ...

    ২১ জুন ২০২৪ বর্তমান
    অনাময় স্পেশালিটিতে এবার নিউরো সার্জারি

    নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: ‘দক্ষিণবঙ্গের বাঙ্গুর’ হতে চলেছে অনাময় সুপার স্পেশালিটি হাসপাতাল। চারদিন আগেই শুরু হয়েছে নিউরো সার্জারির আউটডোর। পুজোর আগেই জটিল অপারেশন শুরু হবে। চিকিৎসকদের দাবি, বাঙ্গুর হাসপাতালে নিউরো সংক্রান্ত রোগীদের ভিড় উপচে পড়ে। সেখানে রোগী ভর্তি করা অত্যন্ত ...

    ২১ জুন ২০২৪ বর্তমান
    রবীন্দ্রভবন সংলগ্ন যান শাসনে পুলিসকে আর্জি

    ইন্দ্রজিৎ রায়, বোলপুর: হেরিটেজ স্বীকৃতি পাওয়ার পরও যান চলাচলে বিশৃঙ্খল পরিস্থিতি লেগেই ছিল। বিশেষ করে টোটোর দৌরাত্ম্য ও ভারী যান চলাচলে রাশ টানা সম্ভব হচ্ছিল না কিছুতেই। এবার হেরিটেজ মর্যাদার সুরক্ষায় যান-শাসনে বীরভূম পুলিস ও জেলা প্রশাসনকে লিখিতভাবে আবেদন করল ...

    ২১ জুন ২০২৪ বর্তমান
    শিয়ালদহ দক্ষিণে অধিকাংশ প্ল্যাটফর্মে একটিই শেড, চড়া রোদ ও ঝড়-বৃষ্টিতে ভোগান্তি নিত্যযাত্রীদের

    সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, বারুইপুর: শিয়ালদহ দক্ষিণ শাখার বারুইপুর স্টেশন থেকে শুরু করে বহড়ু, কল্যাণপুর, মথুরাপুর সহ সব স্টেশনেই ঝড়-বৃষ্টি মাথায় নিয়েই সফর করেন যাত্রীরা। অধিকাংশ প্ল্যাটফর্মেই শেড বলতে রয়েছে একটি। ভরদুপুরের চড়া গরমে কিংবা বৃষ্টির সময় ওই শেডের নীচেই গাদাগাদি করে ...

    ২০ জুন ২০২৪ বর্তমান
    সাপের কামড়ে মৃত্যু হাওড়ায় 

    নিজস্ব প্রতিনিধি, হাওড়া ও সংবাদদাতা, উলুবেড়িয়া: সাপের কামড়ে মৃত্যু হল এক যুবকের। নাম কুণাল হেলা (২৩)। হাওড়া হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মঙ্গলবার রাতে তাঁর মৃত্যু হয়। মৃতের বাড়ি হাওড়ার ৫০ নম্বর ওয়ার্ডের কোনা তেঁতুলতলায়। বাড়িতে খরগোশ পুষতেন কুণাল। গত ...

    ২০ জুন ২০২৪ বর্তমান
    বর্ষা শুরুর আগে সেচব্যবস্থা খতিয়ে দেখতে বিশেষ বৈঠক

    সংবাদদাতা, উলুবেড়িয়া: বর্ষা কবে আসবে? দক্ষিণবঙ্গে এখন সকলের মুখে মুখে ঘুরছে এই প্রশ্ন। এই অবস্থায় মঙ্গলবার আমতা ২ নং ব্লকে সেচের অবস্থা খতিয়ে দেখতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। তাতে আমতার বিধায়ক সুকান্ত পাল ছাড়াও পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ সভাপতি, ...

    ২০ জুন ২০২৪ বর্তমান
    বন্দি বাংলাদেশি প্রেমিকা, জেলে ফুল-চকোলেট দিলেন বসিরহাটের যুবক

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রেমাল ঘূর্ণিঝড়ের মধ্যেও দু-দু’বার চেষ্টা করেছিলেন জেলবন্দি প্রেমিকার সঙ্গে দেখা করার। তবে দেখা মেলেনি। জেলের বাইরে একরাত কাটিয়েওছিলেন। তবে সব চেষ্টা ব্যর্থ হয়েছিল। ফিরে যেতে হয়েছিল প্রেমিক শেখ ইয়াসিনকে। বসিরহাটের বাড়িতে ফেরার পথে অভিমানে বাংলাদেশি প্রেমিকার ...

    ২০ জুন ২০২৪ বর্তমান
    বেলুড় বিস্ফোরণে ধৃত মালিক

    নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বেলুড়ে ছাঁট লোহার কারখানায় বিস্ফোরণের ঘটনায় মালিককে গ্রেপ্তার করেছে পুলিস। মঙ্গলবার রাতে তাঁকে পাকড়াও করে বেলুড় থানার পুলিস। বুধবার অভিযুক্ত প্রদীপ মিত্রকে হাওড়া আদালতে তোলা হলে বিচারক দু’দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন।  মঙ্গলবার বেলা ১২টা নাগদ ...

    ২০ জুন ২০২৪ বর্তমান
    ‘মালিক না মিললে পুরসভার নামেই অ্যাসেসমেন্ট’

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সামান্য জমিও কর মূল্যায়ন ছাড়া ফেলে রাখা যাবে না। প্রতি ছটাক জমি এবং সম্পত্তির কর মূল্যায়ন (অ্যাসেসমেন্ট) করতেই হবে। বুধবার কলকাতা পুরসভার সম্পত্তি কর মূল্যায়ন ও রাজস্ব আদায় বিভাগের আধিকারিকদের নিয়ে রিভিউ বৈঠকে এই নির্দেশ দিয়েছেন ...

    ২০ জুন ২০২৪ বর্তমান
    ট্রেনের এসি কামরা থেকে চুরি

    সংবাদদাতা, মালদহ: রেলের যাত্রী সুরক্ষা নিয়ে ফের প্রশ্ন উঠল নতুন করে। ডাউন রাধিকাপুর এক্সপ্রেসের বাতানুকূল কামরা থেকে খোয়া গেল মালদহের গায়িকা রাফা ইয়াসমিনের পরিবারের মোবাইল, এটিএম কার্ড সহ বিভিন্ন জরুরি জিনিসপত্র। বিষয়টি নিয়ে বুধবার ইতিমধ্যেই কলকাতায় রেল পুলিসের কাছে ...

    ২০ জুন ২০২৪ বর্তমান
    গজলডোবা ক্যানালের পাশে যুবকের দেহ উদ্ধার, খুনের অভিযোগে অবরোধ

    সংবাদদাতা, রাজগঞ্জ: ফুলবাড়ির গজলডোবা ক্যানেলের রাস্তায় সাহুডাঙি ওভারব্রিজের কাছে এক যুবককে খুন করে ফেলে রাখার অভিযোগ উঠেছে। বুধবার সকালে রাস্তার পাশের নয়ানজুলি থেকে বিমান দাস (২০) নামে এক যুবকের দেহ উদ্ধার হয়েছে। তিনি বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের বীরবান এলাকার বাসিন্দা ...

    ২০ জুন ২০২৪ বর্তমান
    সময়ে না আসায় ছয় পঞ্চায়েত কর্মীকে শোকজ করলেন বিডিও

    সংবাদদাতা, ইটাহার: প্রধান বাদে দুপুর একটাতেও গ্রাম পঞ্চায়েত অফিসে দেখা নেই প্রথমসারির ছয় সরকারি কর্মচারীর। প্রতিদিনই কর্মচারীরা দেরি করে আসায় মারনাই গ্রাম পঞ্চায়েত অফিসের কাজ ব্যাহত হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। বুধবার গ্রাম পঞ্চায়েত অফিস পরিদর্শনে এসে অবাক ইটাহারের বিধায়ক ...

    ২০ জুন ২০২৪ বর্তমান
    বর্ষায় ভাসতে পারে বাঁশবেড়িয়া ও ত্রিবেণী স্টেশন সহ বিস্তীর্ণ এলাকা

    নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: আসন্ন বর্ষায় হুগলির বাঁশবেড়িয়া ও ত্রিবেণী স্টেশন ও সংলগ্ন এলাকা জলমগ্ন হতে পারে। এমনই আশঙ্কা করছেন বাঁশবেড়িয়া পুরসভার কর্তারা। পুরসভা সূত্রে জানা গিয়েছে, বাঁশবেড়িয়া ও ত্রিবেণী স্টেশন এলাকার মধ্যে পুরসভার বেশ কিছু নিকাশি নালার আউটলেট আছে। ...

    ২০ জুন ২০২৪ বর্তমান
    ৭ বছর ধরে তৈরি হয়েও পড়ে হিমঘর ও বরফকল, ক্ষোভ মৎস্যজীবী মহলে

    সংবাদদাতা, কাকদ্বীপ: প্রায় সাত বছর ধরে তৈরি হয়ে পড়ে রয়েছে হিমঘর ও একটি বরফকল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ মৎস্য দপ্তরের উদ্যোগে ২০১৭ সালে নামখানা ব্লকের নারায়ণপুরে হাতানিয়া দোয়ানিয়া নদীর পাশে এই হিমঘর ও বরফকল তৈরি করা হয়েছিল। ৬ ...

    ২০ জুন ২০২৪ বর্তমান
    গাছ উপড়ে দীর্ঘক্ষণ বন্ধ শরৎ বোস রোড

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সকাল তখন সাড়ে ৯টা। আচমকা মড়মড় শব্দ। শরৎ বোস রোডে হুড়মুড়িয়ে আড়াআড়িভাবে উপড়ে গেল একটি বিশাল গাছ। তার জেরে প্রায় চারঘণ্টা অবরুদ্ধ থাকল শহরের অত্যন্ত ব্যস্ত এই রাস্তা। কলকাতা পুরসভা ও পুলিস বেলা ১টা নাগাদ গাছ ...

    ২০ জুন ২০২৪ বর্তমান
    দেড় ঘণ্টা ধরে বিদ্যুৎহীন হাওড়ার জেলাশাসকের অফিস! ভোগান্তি

    নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়া জেলার প্রধান প্রশাসনিক ভবনেই বিদ্যুৎ বিভ্রাট! তাও আবার টানা দেড় ঘণ্টা। বুধবার দিনের শুরুতেই দীর্ঘক্ষণ অন্ধকারে ডুবে ছিল হাওড়ার জেলাশাসকের কার্যালয়। শুধু তাই নয়, বিদ্যুৎ বিভ্রাটের কারণে সমস্যায় পড়তে হয় দূর-দূরান্ত থেকে বিভিন্ন কাজে আসা ...

    ২০ জুন ২০২৪ বর্তমান
  • বর্তমান | 40241-40340

News/খবর All News আনন্দবাজার এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Telegraph Times of India Indian Express The Statesman

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy