BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 06 Jul, 2026 | ২১ আষাঢ়, ১৪৩৩
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • খড়্গপুর সদরে সিপিএমের চমক মধুসূদন, ভোটের ময়দানে সাধাসিধে জীবনেই অভ্যস্ত পার্টির হোলটাইমার

    মণিরাজ ঘোষ, খড়্গপুর: পার্টিই তাঁর জীবন, সংসার সবকিছু। পার্টিকে ভালোবেসেই জীবনের ৬২টা বসন্ত পার করে দিয়েছেন ‘হোল টাইমার’ মধুসূদন রায়। তাঁর সকাল শুরু হয় বাড়িতে বাড়িতে পার্টির মুখপত্র পৌঁছে দিয়ে। আর দিনের বেশিরভাগ সময়টা কাটে পার্টি অফিসেই। পার্টি অন্ত প্রাণ ...

    ০৮ এপ্রিল ২০২৬ বর্তমান
    নাম বাদের তালিকায় শীর্ষে মুর্শিদাবাদ জেলা, ১১ লক্ষ বিচারাধীনের মধ্যে ৪ লক্ষ ৫৫ হাজার বাদ

    অভিষেক পাল, বহরমপুর: বিচারাধীন ভোটারের নথি যাচাইয়ের পর রাজ্যের মধ্যে সবথেকে বেশি নাম বাদ পড়ল মুর্শিদাবাদে। এসআইআর প্রক্রিয়ায় বিচারাধীন থাকা ভোটারের সংখ্যা সব থেকে বেশি ছিল মুর্শিদাবাদ জেলাতেই। সংখ্যাটা ১১ লক্ষ ১ হাজার ১৪৫ জন। জুডিশিয়াল অফিসাররা নথি যাচাইয়ের প্রক্রিয়া ...

    ০৮ এপ্রিল ২০২৬ বর্তমান
    মনোনয়ন জমার উন্মাদনার সঙ্গেই ভোটাধিকার হারানোর আর্তনাদ,

    অগ্নিভ ভৌমিক, কৃষ্ণনগর: ‘আমরা যদি ভুয়ো ভোটার হই, ওদের সরকারটাও ভুয়ো।’ ভোটাধিকার ফিরে পেতে ট্রাইবুনালের লাইনে দাঁড়িয়ে প্রতিমা বিশ্বাস যখন ক্ষোভ উগরে দিচ্ছিলেন তখন কৃষ্ণনগরে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন বিজেপি প্রার্থীরা। বর্ণাঢ্য মিছিল। কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস-উন্মাদনা। ফলে, প্রতিমা ‘ওদের সরকার’ বলতে ...

    ০৮ এপ্রিল ২০২৬ বর্তমান
    মহিলা পরিচালিত বুথেও ভোটের আগের রাতে ক্যামেরা বন্ধ নয়

    নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: বুথে ক্যামেরা লাগানো নিয়ে এবার নির্বাচন কমিশন কড়া অবস্থান নিয়েছে। ভোটের দু’দিন আগে থেকে ক্যামেরা চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত ওই ক্যামেরা বন্ধ করা যাবে না বলে কমিশনের তরফে জেলা প্রশাসনকে ...

    ০৮ এপ্রিল ২০২৬ বর্তমান
    প্রচারে ঝড় তুলেই হঠাৎ নিষ্ক্রিয় বামফ্রন্ট! রাম-যোগ নিয়ে জেলায় জল্পনা

    নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: প্রার্থী ঘোষণা হওয়ার পর নতুন উদ্যমে ময়দানে নেমেছিল সিপিএম। প্রার্থী ও কর্মী-সমর্থকরা সেদিন থেকেই লাল ঝান্ডা হাতে প্রচার শুরু করে দেন। শুরু হয়ে যায় দেওয়াল লিখন। ছোটো ছোটো পথসভাও চলতে থাকে। কিন্তু, হঠাৎ করেই যেন নিষ্ক্রিয় ...

    ০৮ এপ্রিল ২০২৬ বর্তমান
    চরম ব্যস্ততায় জ্যোতিষীরা, কান্দিতে ২০০০ দক্ষিণা দিলেই মিলছে মনোনয়নের শুভক্ষণ

    সংবাদদাতা, কান্দি: খনার বচন আছে, ‘মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা।’ কান্দি মহকুমার চার কেন্দ্রের প্রার্থীদের অনেকেরই এখন সেই অবস্থা। তাঁরা জ্যোতিষীদের পরামর্শ মেনে মেপেঝুপে পা ফেলছেন। স্বভাবতই কান্দির জ্যোতিষীদের পোয়াবারো। প্রার্থীর লাইন লেগে গিয়েছে তাঁদের চেম্বারে। ...

    ০৮ এপ্রিল ২০২৬ বর্তমান
    দোরগোড়ায় ভোট, প্রচারে দাপট তৃণমূলের, নিষ্প্রভ বিজেপি শিবির

    মুতাহার কামাল, চোপড়া: প্রার্থী ঘোষণা হয়েছে, জমা পড়েছে মনোনয়নও। কিন্তু ভোটের ময়দানে কোথায় বিজেপি? উত্তর দিনাজপুরের চোপড়া বিধানসভা কেন্দ্রে এখন এটাই সবচেয়ে বড় প্রশ্ন। ঘাসফুল শিবিরের দাপুটে প্রচারের বিপরীতে পদ্ম শিবিরের এই নিস্পৃহ মনোভাব দেখে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে। ...

    ০৮ এপ্রিল ২০২৬ বর্তমান
    ডবল ইঞ্জিন কুমারগ্রামে কী উন্নয়ন করেছে বিজেপি? জবাব চাইলেন অভিষেক

    বাবুল সরকার, কুমারগ্রাম: কুমারগ্রামের বিদায়ী বিধায়ক বিজেপির। আলিপুরদুয়ারের সাংসদও বিজেপির। ‘ডবল ইঞ্জিন’ থাকলেও কুমারগ্রামে উন্নয়নে কোনো কাজই করেনি বিজেপি সরকার। মঙ্গলবার এভাবেই গেরুয়া শিবিরকে বিঁধলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাজ না করার মোক্ষম জবাব দিতে বিজেপিকে ধূলিস্যাৎ করার ...

    ০৮ এপ্রিল ২০২৬ বর্তমান
    বহিরাগত পদ্ম প্রার্থীকে ভোট না দেওয়ার ডাক

    সুকান্ত গঙ্গোপাধ্যায়, কোচবিহার: বহিরাগত প্রার্থীকে ভোট দেবেন না। নাটাবাড়ির বিজেপি প্রার্থী গিরিজাশংকর রায় এখানকার ভূমিপুত্র নন। গত পাঁচ বছর ধরে যিনি বিধায়ক আছেন বিজেপির সেই মিহির গোস্বামী এলাকার জন্য কোনো কাজ করেননি। হেরিটেজ রোড সংস্কার, পানীয় জলের সমস্যা মেটাতে পারেননি। ...

    ০৮ এপ্রিল ২০২৬ বর্তমান
    হবিবপুরে জোর প্রচারে নামছে তৃণমূলের শাখা সংগঠনগুলি

    মৃত্যুঞ্জয় কর্মকার, হবিবপুর: হবিবপুরে জোরালো প্রচার শুরু করতে চলেছে তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠন। যুব ও ছাত্র, আইএনটিটিইউসি ও এসটি সেলের পক্ষ থেকে কর্মীদের নিয়ে পৃথকভাবে আলোচনা করে সংগঠনে যুক্ত সাধারণ সদস্যদের পরিবারের ভোট পাওয়া নিশ্চিত করতে চলছে পরিকল্পনা।মঙ্গলবার ব্লক আইএনটিটিইউসির ...

    ০৮ এপ্রিল ২০২৬ বর্তমান
    নাম বাদ দিয়ে বাংলাকে রুখতে পারবে না: অভিষেক

    ব্রতীন দাস, জলপাইগুড়ি: এসআইআরে নাম কেটে বাংলাকে রুখতে পারবে না বিজেপি। মঙ্গলবার উত্তরের মাটিতে দাঁড়িয়ে হুঙ্কার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এদিন কোচবিহারের নাটাবাড়ি, আলিপুরদুয়ারের বারোবিশা ও জলপাইগুড়িতে নির্বাচনি জনসভা থেকে মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়ান তিনি। স্বাধীনতার ৭৯ ...

    ০৮ এপ্রিল ২০২৬ বর্তমান
    যত রাস্তাঘাট করেছি, বামফ্রন্ট ৩৪ বছরেও পারেনি, দাবি তোরাফের

    গোপাল সূত্রধর, বালুরঘাট: ১০ বছরে যত রাস্তাঘাট করেছি, বামফ্রন্ট ৩৪ বছরেও তা করতে পারেনি। বিজেপির তো এক পয়সারও কাজ নেই কুমারগঞ্জ বিধানসভা জুড়ে। তাই উন্নয়নের নিরিখে মানুষ ফের আমাকেই ভোট দেবে। কুমারগঞ্জ বিধানসভার বিদায়ী বিধায়ক এক কথায় এভাবেই নিজের পারফরম্যান্স ...

    ০৮ এপ্রিল ২০২৬ বর্তমান
    রামে যাওয়া ভোট বামে ফেরাতে দিনরাত ছুটে বেরাচ্ছেন শরদিন্দু

    তারক চক্রবর্তী, শিলিগুড়ি: কেউ এগিয়ে এসে জড়িয়ে ধরছেন, আবার কেউ করজোড়ে নমস্কার জানাচ্ছেন। কেউ ঘাড়ে হাত দিয়ে বন্ধুর খোঁজখবর নিচ্ছেন। কারও কাছে ভাই বা দাদা, আবার কারও কাছে পাড়ার ছেলে, কারও কাছে স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী। প্রচারে বেরিয়ে ঠিক এইভাবেই স্বতঃস্ফূর্ত ...

    ০৮ এপ্রিল ২০২৬ বর্তমান
    বাসিন্দাদের সন্তুষ্টিকে পুঁজি করে মালদহ জয়ের লড়াইয়ে তৃণমূল

    সৌম্য দে সরকার ও মঙ্গল ঘোষ, মালদহ ও গাজোল: ইংলিশবাজার বিধানসভা কেন্দ্রের একবারে গা ঘেঁষে মালদহ বিধানসভা। আদতে পুরাতন মালদহ বলে পরিচিত ব্লক এবং পুরসভা এলাকা নিয়ে এই বিধানসভা মালদহ নামেই উল্লিখিত। থানার নামও মালদহ।মালদহ বিধানসভা কেন্দ্রে যে ১০টি ...

    ০৮ এপ্রিল ২০২৬ বর্তমান
    অর্থের বিনিময়ে প্রার্থীপদের অভিযোগ তুলে বিজেপি ছেড়ে শিবসেনার প্রার্থী

    সৌম্য দে সরকার, মালদহ: অর্থের বিনিময়ে প্রার্থী বেছে নেওয়ার অভিযোগ তুলে বিজেপি ছেড়ে শিবসেনার প্রার্থী হলেন দু’জন। মালদহের মোথাবাড়ি কেন্দ্রে শুভঙ্কর রায় ওরফে সুমন এবং হরিশ্চন্দ্রপুর কেন্দ্রে ভূদেব দাস বিজেপি ছেড়ে শিবসেনায় যোগ দিয়েই প্রার্থী হয়েছেন বলে জানিয়েছেন দলের মালদহ ...

    ০৮ এপ্রিল ২০২৬ বর্তমান
    বিধানসভা ভোট পর্বের পর বাকি রাজ্যগুলিতে এসআইআর

    নয়াদিল্লি:  বাংলা সহ দেশের পাঁচ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটপর্ব মিটলেই  শুরু হবে এসআইআরের তৃতীয় ধাপ। রাজধানী দিল্লি সহ ২২টি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলে হাতে নেওয়া হবে ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) প্রক্রিয়া। নির্বাচন কমিশন সূত্রে খবর ...

    ০৮ এপ্রিল ২০২৬ বর্তমান
    আজ কমিশনে যাবে তৃণমূলের প্রতিনিধি দল, তালিকায় কেন নেই ২৭ লক্ষ ভোটার?

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: খসড়া তালিকায় নাম থাকার পরেও কেন বাংলার ২৭ লক্ষ নাগরিক এবার ভোট দিতে পারবে না? এই প্রশ্ন তুলে মঙ্গলবার দিল্লিতে সরব হল তৃণমূল। বিষয়টি নিয়ে হেস্তনেস্ত করতে আজ বুধবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের মুখোমুখি হচ্ছে ...

    ০৮ এপ্রিল ২০২৬ বর্তমান
    হিমন্তের স্ত্রীর বিরুদ্ধে অভিযোগে ঝড়, দিল্লিতে কংগ্রেস নেতা পবন খেরার বাড়িতে হানা অসম পুলিসের

    বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি: রাত পোহালেই অসমে ভোটগ্রহণ। তার ঠিক আগে বিতর্কের ঝড়। কেন্দ্রবিন্দুতে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার স্ত্রী রিনিকি ভুঁইয়া শর্মা। রবিবার কংগ্রেস নেতা পবন খেরা দাবি করেছিলেন, রিনিকির নামে তিনটি দেশের পাসপোর্ট রয়েছে। করফাঁকি দিয়ে আমেরিকায় বহু কোটির ...

    ০৮ এপ্রিল ২০২৬ বর্তমান
    ২০১৪’র প্রাথমিক টেটের প্রশ্নে ভুল, হাইকোর্টের রায়ই বহাল , অতিরিক্ত ৬ নম্বর সব পরীক্ষার্থীকেই, ৪ মাসে মেধাতালিকা প্রকাশের নির্দেশ

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি ও কলকাতা: ২০১৪ সালের প্রাথমিক টেটের (টিচার এলিজিবিলিটি টেস্ট) প্রশ্নপত্রে ভুল থাকার জের। সব পরীক্ষার্থীকেই অতিরিক্ত ৬ নম্বর দিতে হবে। এই মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশই মঙ্গলবার বহাল রাখল সুপ্রিম কোর্ট। বিচারপতি পি এস নরসিমা এবং বিচারপতি ...

    ০৮ এপ্রিল ২০২৬ বর্তমান
    আসানসোলে প্রধানমন্ত্রীর সভা!

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী ৯ এপ্রিল আসানসোলে নির্বাচনি সভা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার বিজেপি সূত্রে এখবর জানানো হয়েছে। সেক্ষেত্রে এটি বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিতীয় নির্বাচনি সমাবেশ হতে চলেছে। এর আগে গত ৫ এপ্রিল, রবিবার কোচবিহারে জনসভা ...

    ০৮ এপ্রিল ২০২৬ বর্তমান
    গণতন্ত্রকে হত্যা করতে চাইছে বিজেপি, এক সুর বিরোধী শিবসেনা-আপ-সপার

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী কাল ভোট কেরল ও অসমে। স্বাভাবিকভাবেই মঙ্গলবার শেষ দিনের প্রচারে দুই রাজ্য চষে ফেলল বিজেপি শীর্ষ নেতৃত্ব। বিজেপির সোশ্যাল মিডিয়ায় সকাল থেকেই দিনভর সেই প্রচার ও ডাবল ইঞ্জিনের সাফল্যের বহু খতিয়ান দেওয়া হল। কিন্তু সেসবের ...

    ০৮ এপ্রিল ২০২৬ বর্তমান
    দিল্লি গাড়িকাণ্ডে পুলিশ হেপাজতের নির্দেশ

    নয়াদিল্লি: নিরাপত্তা বেষ্টনী ভেঙে দিল্লি বিধানসভা চত্বরে গাড়ি নিয়ে ঢুকে পড়েছিলেন। মঙ্গলবার সরবজিৎ সিং নামে ওই অভিযুক্ত গাড়ি চালককে আটদিনের পুলিশ হেপাজতে পাঠাল আদালত। পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে, অভিযুক্ত যুবক কৃষক আন্দোলনের সমর্থক। ২০২০-২১ সালে কৃষক আন্দোলনের বিভিন্ন ...

    ০৮ এপ্রিল ২০২৬ বর্তমান
    আজ বাংলাদেশের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে জয়শংকর

    নয়াদিল্লি: বাংলাদেশে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বিএনপি। তারেক রহমানের নেতৃত্বে প্রতিবেশী দেশে গঠিত হয়েছে নতুন সরকার। এই সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের তোড়জোড় শুরু করল দিল্লি। মঙ্গলবারই ভারতে এসেছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান। আজ বুধবার তাঁর সঙ্গে বৈঠক ...

    ০৮ এপ্রিল ২০২৬ বর্তমান
    কাশ্মীরে জঙ্গি মডিউল বানচাল, ধৃত ৫ জঙ্গি

    শ্রীনগর: দেশজুড়ে জঙ্গিদমন অভিযান অব্যাহত। এবার লস্করের বড়োসড়ো জঙ্গি মডিউল ভেস্তে দিল শ্রীনগর পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ৫ কুখ্যাত জঙ্গিকে। এদের মধ্যে রয়েছে আবদুল্লা ওরফে আবু হুরেইর। গত ১৬ বছর ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল পাকিস্তানের এই ...

    ০৮ এপ্রিল ২০২৬ বর্তমান
    একা লড়াইয়ে নেমে সংগঠনের বেহাল দশাই দেখছে কংগ্রেস, এবার নিজের শক্তি পরখ, বলছেন দলের নেতারা

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মধ্য কলকাতায় বেলেঘাটা সার্কুলার ক্যানেল সংলগ্ল এক বস্তি, কলোনি অঞ্চলে প্রচারে বেরিয়েছিলেন এক কংগ্রেস প্রার্থী। সঙ্গে হাতেগোনা কয়েকজন। নাম ঘোষণা হওয়ার পর তিনি যখন ওয়ার্ডে খোঁজ নেন জানতে পারেন, কোনো অঞ্চলে রয়েছেন মাত্র দু’জন কর্মী, কোথাও ...

    ০৭ এপ্রিল ২০২৬ বর্তমান
    ডিজিটাল অ্যারেস্টের ফাঁদ, ৭৬ লক্ষ টাকা খোয়ালেন অবসরপ্রাপ্ত অধ্যাপক, বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ

    নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ফের ডিজিটাল অ্যারেস্ট! সিবিআই, ইডি এবং পুলিশ অফিসার সেজে প্রতারণা! সেই ফাঁদে পড়ে মিউচ্যুয়াল ফান্ডে জমানো ৭৬ লক্ষ টাকা খোয়ালেন এক অবসরপ্রাপ্ত অধ্যাপক। এ ব্যাপারে প্রতারিত বৃদ্ধ সল্টলেকে বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ...

    ০৭ এপ্রিল ২০২৬ বর্তমান
    জেল থেকে ‘দোষ’ কবুল করতে চেয়ে কোর্টে পিটিশন আফগান নাগরিকের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অনুপ্রবেশ ও জালিয়াতির মামলায় পাঁচ আফগান নাগরিক অভিযুক্ত হয়েছেন। তাঁদের মধ্যে একজন ‘দোষ’ কবুল করতে চেয়ে জেল থেকে পিটিশন করে আরজি জানালেন আদালতে। আজ, মঙ্গলবার এই মামলাটি আদালতে উঠবে। তখন এর শুনানি হওয়ার কথা। সোমবার মামলার ...

    ০৭ এপ্রিল ২০২৬ বর্তমান
    নাম বাদ ২৭ লক্ষের বেশি ‘বিচারাধীন’ ভোটারের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ৬০ লক্ষের কিছু বেশি ‘বিচারাধীন’ভোটারের মধ্যে বাদ পড়ল ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জন। যোগ্য বলে বিবেচিত হয়েছেন ৩২ লক্ষ ৬৮ হাজার ১১৯ জন ভোটার। কমিশন জানিয়েছে, সোমবার পর্যন্ত মোট ৫৯ লক্ষ ৮৪ হাজার ৫১২ জন ...

    ০৭ এপ্রিল ২০২৬ বর্তমান
    পুরসভার চেয়ারম্যানকে ‘লিফট’ নৈহাটি থানার আইসি সাসপেন্ড

    নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: নৈহাটি পুরসভার চেয়ারম্যানকে বারাকপুর চিড়িয়া মোড় থেকে প্রশাসনিক ভবন পর্যন্ত গাড়ি করে পৌঁছে দেওয়ার ‘অপরাধে’ নৈহাটি থানার আইসি মহাবীর বেরাকে সাসপেন্ড করা হয়েছে, জানালেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অমিত কুমার সিং। সোমবার দুপুরে এই ঘটনাটি ঘটে। মনোনয়নপত্র ...

    ০৭ এপ্রিল ২০২৬ বর্তমান
    কলামন্দিরে উস্তাদ আমজাদ আলি খানের অনুষ্ঠানের আগে বিশৃঙ্খলা, বাড়তি আমন্ত্রণপত্র বিলি!

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আসন সংখ্যার বেশি আমন্ত্রণপত্র বিলি। তার জেরে সোমবার চরম বিশৃঙ্খলা কলামন্দিরে আয়োজিত এক অনুষ্ঠানে। এদিন পণ্ডিত বুদ্ধদেব দাশগুপ্তর স্মরণে সন্ধ্যা ছ’টায় কলামন্দিরে অনুষ্ঠানটি ছিল। উস্তাদ আমজাদ আলি খানের সরোদ পরিবেশন ও কণ্ঠশিল্পী কৌশিকী চক্রবর্তীর পারফরম্যান্স শুনতে ...

    ০৭ এপ্রিল ২০২৬ বর্তমান
    রোগী দেখার ঘরে বসবে ইভিএম, বজবজে তিনটি স্বাস্থ্যকেন্দ্রে হতে চলেছে ভোটগ্রহণ!

    নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: স্কুল, কলেজ কিংবা অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে প্রয়োজন মত ভোটকেন্দ্র করা হয়েছে। সেখানে এক বা একাধিক বুথও হয়েছে। এমন চিত্র প্রতি ভোটেই দেখা যায়। কিন্তু এবারে স্বাস্থ্যকেন্দ্রকেও ভোটকেন্দ্রে পরিণত করা হবে। এমনই নজিরবিহীন ঘটনা ঘটতে চলেছে ...

    ০৭ এপ্রিল ২০২৬ বর্তমান
    বেনজির! এবার এজেন্ট বুথের বাইরে, ফের তুঘলকি ফরমান কমিশনের, ভোটার যাচাইও বিএলও’র নিয়ন্ত্রণে?

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেনজির সিদ্ধান্ত কমিশনের! নির্বাচনি ইতিহাসে প্রথমবার বুথের বাইরে বসবেন রাজনৈতিক দলের এজেন্টরা। কমিশন সূত্রে এমন খবরই মিলেছে। বিষয়টি নিয়ে বিজ্ঞপ্তি আকারে এখনও কোনো নির্দেশনামা জারি না হলেও রিটার্নিং অফিসার (আরও) এবং অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারদের (এআরও) কাছে ...

    ০৭ এপ্রিল ২০২৬ বর্তমান
    নভেম্বরে মোয়া হাব চালু হবে, দাবি তৃণমূল প্রার্থীর, কটাক্ষ বিরোধীদের

    সংবাদদাতা, বারুইপুর: জয়নগরের মোয়া বিখ্যাত। জিআই স্বীকৃতি পাওয়ার পর এই মিষ্টান্ন আরও নামজাদা হয়ে উঠেছে। মোয়ার ব্যবসার প্রসার ঘটাতে উদ্যোগী রাজ্য সরকারও। জয়নগর-মজিলপুর পুর এলাকায় খাদি গ্রামীণ শিল্প বোর্ড মোয়া হাবের বাড়িও তৈরি করে ফেলেছে। ইতালি থেকে প্যাকেজিংয়ের মেশিনও ...

    ০৭ এপ্রিল ২০২৬ বর্তমান
    বহু ভোটারের নাম বাদ! সবার মনজয়ে জোর তৃণমূলের

    বিমল বন্দ্যোপাধ্যায়, বজবজ: ‘সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের অধীন বিষ্ণুপুর-২ ব্লকের ১১টি এবং বজবজ-২ ব্লকের সাতটি মিলিয়ে মোট ১৮টি গ্রাম পঞ্চায়েতের প্রতিটি বুথে এবার বেশি ভোটে লিড চাই। একটি বুথেও হার দেখতে চাই না।’ সংশ্লিষ্ট কেন্দ্রের প্রতিটি প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে ...

    ০৭ এপ্রিল ২০২৬ বর্তমান
    রাতে কলকাতা-শহরতলিতে ব্যাপক ঝড়বৃষ্টি, সঙ্গে বজ্রপাত

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুপুরের পর থেকে গুমোট হয়েছিল। সঙ্গে ছিল ভ্যাপসা অস্বস্তিকর গরম। সন্ধ্যা নামার কিছুক্ষণ পর আমূল বদলে গেল কলকাতা ও সংলগ্ন শহরতলির আবহাওয়া। ব্যাপক ঝোড়ো হাওয়ায় কার্যত লণ্ডভণ্ড হয়ে যায় বিভিন্ন এলাকা। দমকা হাওয়ার তাণ্ডবে বহু জায়গায় ...

    ০৭ এপ্রিল ২০২৬ বর্তমান
    বিপুল কর্মী-সমর্থকের স্রোতে ভেসে মনোনয়ন কলকাতার হেভিওয়েটদের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভিন্টেজ কার, হুড খোলা জিপ, রঙিন বেলুন-পতাকা, ফুল-মালা, কর্মী-অনুগামীদের ঝলমলে পোশাক, মুখের হাসি। এ সব সঙ্গে নিয়ে সোমবার বিধানসভা নির্বাচনের মনোনয়ন দাখিল করতে গেলেন একাধিক হেভিওয়েট। সে কারণে সোমবার কলকাতার বহু জায়গায় বর্ণাঢ্য শোভাযাত্রা। সবমিলিয়ে জমজমাট ...

    ০৭ এপ্রিল ২০২৬ বর্তমান
    সদ্য দলত্যাগী প্রাক্তন বিজেপি সভাপতির অনুগামীরা কোন দিকে? জোর চর্চা বারাসতজুড়ে

    নিজস্ব প্রতিনিধি, বারাসত: ভোটের দিন যত এগিয়ে আসছে, বারাসতের রাজনৈতিক সমীকরণ ততই জটিল হয়ে পড়ছে। এখন যে প্রশ্ন ঘিরে শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে, তা হল, বিজেপির প্রাক্তন জেলা সভাপতির অনুগামীদের ভোট শেষ পর্যন্ত কোন দিকে যাবে? চায়ের দোকান, পাড়ার ...

    ০৭ এপ্রিল ২০২৬ বর্তমান
    বুথভিত্তিক কর্মী বৈঠক তৃণমূল প্রার্থী লিটনের বাদুড়িয়া কেন্দ্রে অতিরিক্ত গুরুত্ব মহিলা ভোটে

    নিজস্ব প্রতিনিধি, বারাসত: বাদুড়িয়া বিধানসভায় ভোট দ্বিতীয় পর্যায়ে, ২৯ এপ্রিল। ফলে দলগুলির হাতে এখনও বেশ কিছুটা সময় রয়েছে। এই সুবিধা কাজে লাগিয়ে বুথভিত্তিক সংগঠন চাঙা করতে এবং বিশেষ করে মহিলা ভোট একজোট করতে তৎপর হয়েছে তৃণমূল। লক্ষ্য স্পষ্ট—জয়ের ব্যবধান ...

    ০৭ এপ্রিল ২০২৬ বর্তমান
    আরামবাগে বর্ণাঢ্য শোভাযাত্রায় তিন তৃণমূল প্রার্থীর মনোনয়ন

    নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: বর্ণাঢ্য শোভাযাত্রা করে আরামবাগ মহকুমার তিন তৃণমূল প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন। সোমবার আরামবাগে মহকুমা শাসকের অফিসে এসে তৃণমূলের গোঘাটের প্রার্থী নির্মল মাজি, আরামবাগের মিতা বাগ ও খানাকুলের পলাশ রায় মনোনয়নপত্র পেশ করেন। তার আগে আরামবাগের বাসুদেবপুর ...

    ০৭ এপ্রিল ২০২৬ বর্তমান
    পঞ্জিকা মিলিয়ে মাহেন্দ্রক্ষণে মনোনয়ন

    নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: মহাযুদ্ধের ভোটে মাহেন্দ্রক্ষণও গুরুত্বপূর্ণ! ভোট যুদ্ধে কোমর কষে মাঠে নামতে কসুর করছে না কোনো পক্ষই। দ্বিতীয় দফার মনোনয়ন জমা দেওয়ার কাজ চলছে ঢাক ঢোল বাজিয়ে। পঞ্জিকা মিলিয়ে মাহেন্দ্রক্ষণ নির্ণয় করে সোমবার নমিনেশন জমা দিলেন তৃণমূল ...

    ০৭ এপ্রিল ২০২৬ বর্তমান
    এসআইআরে শুনানির পর এবার ট্রাইবুনালে আবেদনের জন্য লাইন

    সংবাদদাতা, উলুবেড়িয়া: এসআইআর-এর শুনানির পর এবার ট্রাইব্যুনালে আবেদনের জন্য লাইন। সোমবার সকাল থেকেই ট্রাইব্যুনালে আবেদনের জন্য উলুবেড়িয়া মহকুমা শাসকের কার্যালয়ে ভিড় ছিল। রোদের মধ্যে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় পুরুষ, মহিলাদের। এমনকী বৃদ্ধবৃদ্ধারাও ছিলেন লাইনে। সকলের একটাই বক্তব্য, ...

    ০৭ এপ্রিল ২০২৬ বর্তমান
    কথা-তাল-ছন্দে প্রচার বামেদের থিম গানে আসর মাতাচ্ছে তৃণমূলও, ভোট মরশুমে সুরেলা সোশ্যাল মিডিয়া

    নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বাক্যবন্ধটা বেশ চলছে বাম মহলে। হেঁটে আছি, নেটেও আছি। অর্থাৎ পথের লড়াইয়ে যেমন আছি, তেমনই ইন্টারনেট বা সমাজমাধ্যমেও আছি। ডিজিটাল জমানার আধুনিক প্রচারে মেতেছে সিপিএম। হুগলিতে বামপন্থার নয়া গানে সাজছে লালঝান্ডার প্রচার। সুর-তাল-তানের সেই জগতে হিন্দি-বাংলা ...

    ০৭ এপ্রিল ২০২৬ বর্তমান
    প্রতিহিংসাপরায়ণ দল, বিজেপিকে আক্রমণ সুজিতের

    নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: মনোনয়নপত্র পেশের দিনই ইডির তলব! তাই সোমবার সল্টলেকে মনোনয়ন পেশ করেই বিজেপির ষড়যন্ত্রের বিরুদ্ধে আক্রমণ শানালেন চারবারের বিধায়ক ও বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসু।তৃণমূল প্রার্থীর হাতে এদিন ছিল দু’টি কাগজ। সেটির একটি ইডির নোটিস। অন্যটি মামলায় ...

    ০৭ এপ্রিল ২০২৬ বর্তমান
    বিশেষ কোনো জনগোষ্ঠী নয়, সর্বস্তরের সমর্থন চায় তৃণমূল, উত্তর হাওড়ায় হিন্দিভাষী ভোটব্যাংকই টার্গেট পদ্মপার্টির

    নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তর হাওড়া কেন্দ্রে জমে উঠেছে রাজনৈতিক লড়াই। আসনটি দখল করতে মরিয়া বিজেপি শিবির। তবে সামগ্রিক প্রচারে প্রত্যাশিত সাড়া না মেলায় ইভিএমে জনসমর্থন টানতে হিন্দিভাষী ভোটব্যাংককে টার্গেট করেছে বিজেপি। বিশেষত উত্তর হাওড়ার ...

    ০৭ এপ্রিল ২০২৬ বর্তমান
    পানিহাটিতে বিজেপির পতাকা গোছাতে ব্যস্ত সেক্টর অফিসার সাসপেন্ড

    নিজস্ব প্রতিনিধি, বরানগর: বিজেপির পতাকা সহ অন্যান্য প্রচার সামগ্রী গোছাতে ব্যস্ত পানিহাটির এক সেক্টর অফিসার! সেই ভাইরাল ভিডিয়ো ঘিরে শুরু হয়েছিল তীব্র বিতর্ক। গত শুক্রবার রাতে ওই ভিডিয়ো পোস্ট করে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূল মুখপাত্র তথা ...

    ০৭ এপ্রিল ২০২৬ বর্তমান
    মুখ্যমন্ত্রীকে কদর্য আক্রমণ পানিহাটির বিজেপি প্রার্থী রত্নার, সমালোচনার ঝড়, কমিশনে অভিযোগ দায়ের ডেরেকের

    নিজস্ব প্রতিনিধি, বরানগর: ‘দেখা হলে চুলের মুঠি ধরে ঘোরাব। আগামী দিনে জেলে ঢোকাব, না হলে চুলের মুঠি ধরে পিটিয়ে মারব’— রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোকে নিয়ে পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবনাথের এই বক্তব্যে তুমুল নিন্দার ঝড় উঠেছে। তৃণমূলের ...

    ০৭ এপ্রিল ২০২৬ বর্তমান
    বঙ্গ ভোটে বিজেপির তারকা প্রচারকের তালিকায় বাঙালি নেতারাই ‘সংখ্যালঘু’

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গের ভোটে বিজেপির তারকা প্রচারক হিসাবে সর্বভারতীয় তালিকায় ঠাঁই হল সিংহভাগ অবাঙালি নেতার। রবিবার জাতীয় নির্বাচন কমিশনে জমা পড়া সেই তালিকা প্রকাশ হতেই বঙ্গ বিজেপিতে অসন্তোষ আছড়ে পড়েছে। বাঙালি অস্মিতায় আঘাত হতে পারে, এই আশঙ্কায় রাতারাতি ...

    ০৭ এপ্রিল ২০২৬ বর্তমান
    শরীর ঠান্ডা রাখতে বিজেপি প্রার্থী তরুণকে ডাব খাওয়ার পরামর্শ তৃণমূলের নারায়ণের

    নিজস্ব প্রতিনিধি, বারাসত: অশোকনগরের তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামী দেগঙ্গার বিজেপি প্রার্থী তরুণকান্তি ঘোষকে বললেন, ‘এই প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা রাখা জরুরি। এর জন্য ডাবের জল হচ্ছে সহজ সমাধান।’ বিজেপির প্রার্থী শুনে বললেন, ‘গরমে ডাব খাওয়া তো ভালো। তবে তৃণমূলের ...

    ০৭ এপ্রিল ২০২৬ বর্তমান
    তৃণমূলে ফিরলেন বাবু মাস্টার, ঘাসফুল শিবিরে খুশির হাওয়া

    সংবাদদাতা, বসিরহাট: ভোটের আগে তৃণমূলে ফিরলেন ফিরোজ কামাল গাজি (বাবু মাস্টার)। ঘাসফুল শিবিরে তাঁর যোগদানের খবর শুনে তৃণমূল কর্মীরা আনন্দে ফেটে পড়েন। হাসনাবাদ ও ভবানীপুরে রং খেলা ও মিষ্টিমুখ শুরু হয় কর্মীদের মধ্যে। ২০২১ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ ...

    ০৭ এপ্রিল ২০২৬ বর্তমান
    মাদার-যুব একত্রিত হয়ে লড়াই তৃণমূলের, ভোট কাটাকুটির অঙ্ক কষছে বিরোধী শিবির

    সৌম্যজিৎ সাহা, দক্ষিণ ২৪ পরগনা: একটা সময় ছিল, যখন ক্যানিংয়ের বুকে তৃণমূলের যুব ও মাদার গোষ্ঠীর দ্বন্দ্ব লেগে থাকত প্রতিদিন। গত পঞ্চায়েত নির্বাচনের সময় তা আরও বেআব্রু হয়ে পড়ে। সেসব এখন অতীত! ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রে তৃণমূলে কোনো গোষ্ঠী বলে ...

    ০৭ এপ্রিল ২০২৬ বর্তমান
    চুঁচুড়ায় শক্তি প্রদর্শন করতে গিয়ে হোঁচট খেল পদ্ম শিবির

    নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ভোট মরশুমে শক্তি প্রদর্শনের শুরুতেই বড়ো হোঁচট খেল পদ্মপার্টি। সোমবার পাঁচ প্রার্থীর মনোনয়ন পেশকে কেন্দ্র করে লোকবল দেখানোর ছক কষেছিল বিজেপি। জেলা সদর চুঁচুড়ার প্রাণকেন্দ্রে বড়ো জমায়েত করে মনোনয়ন পেশের কর্মসূচি থেকে হাওয়া তোলার পরিকল্পনা ছিল ...

    ০৭ এপ্রিল ২০২৬ বর্তমান
    ভয় দেখানোর অভিযোগ পেয়ে কী পদক্ষেপ থানার? প্রমাণ চাইছেন পুলিশ পর্যবেক্ষকরা, সামান্য গাফিলতিতে জুটছে ভর্ৎসনাও

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোটারদের ভয় দেখানো হচ্ছে—এমন ফোন পাওয়ার পর ক’বার অভিযোগকারীর বাড়িতে গিয়ে যোগাযোগ করেছেন থানার অফিসাররা? এবার পুলিশ পর্যবেক্ষকরা তার প্রামাণ্য নথি দেখতে চাইছেন। এমনকি, অনেক ক্ষেত্রে কথা বলার ভিডিও পর্যন্ত চাওয়া হচ্ছে বলে খবর। ভোটাররা নির্দিষ্ট ...

    ০৭ এপ্রিল ২০২৬ বর্তমান
    ঝাঁ-চকচকে কল্যাণী এক্সপ্রেসওয়েই ১২টি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের তুরুপের তাস

    নিজস্ব প্রতিনিধি, বরানগর: বদলে যাওয়া যোগাযোগ ব্যবস্থা, বিশ্বমানের পরিকাঠামোর অন্যতম উদাহরণ কল্যাণী এক্সপ্রেসওয়ে। গত মার্চের প্রথম সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই এক্সপ্রেসওয়ে উদ্বোধন করেন। তারপর ক্রমশ এই রাস্তার উপর গাড়ির চাপ বাড়ছে। প্রায় ৩ হাজার ৩৮৮ কোটি টাকা খরচে ...

    ০৭ এপ্রিল ২০২৬ বর্তমান
    বিধায়ক তহবিলের টাকায় উন্নয়নেও কড়াকড়ি নির্বাচন কমিশনের! ক্ষোভ

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গসহ দেশের যেসব রাজ্যে বিধানসভার নির্বাচন ও উপনির্বাচন হচ্ছে, সেখানে সাংসদ ও বিধায়কদের এলাকা উন্নয়ন তহবিলের (এমপি এবং এমএলএ ল্যাড) টাকায় উন্নয়নমূলক কাজকর্ম চালানোর উপর অনেকটাই বিধিনিষেধ চাপানো হয়েছে। নির্বাচন কমিশন থেকে গতমাসেই এই ব্যাপারে রাজ্যগুলির ...

    ০৭ এপ্রিল ২০২৬ বর্তমান
    প্রাইভেট টিউশনে যুক্ত সরকারি শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ: রাজ্যের হলফনামা তলব কোর্টের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রাইভেট টিউশনে যুক্ত সরকারি স্কুলের স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার? সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ এই রিপোর্ট চেয়ে পাঠাল রাজ্যের কাছে। প্রসঙ্গত, সরকারি শিক্ষকদের টিউশনে নিষেধাজ্ঞা এবং শাস্তির হুঁশিয়ারি ...

    ০৭ এপ্রিল ২০২৬ বর্তমান
    রেশন ডিলার সংগঠনের বিক্ষোভ

    নিজস্ব প্রতিনিধি, কলকাত: রাজ্যে নির্বাচন পর্বের মধ্যে নিজেদের বিভিন্ন আর্থিক দাবিতে মির্জা গালিব স্টিটে খাদ্যদপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ করল রেশন ডিলারদের সংগঠন। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের উদ্যোগে এই কর্মসূচির সময় খাদ্যদপ্তরের সচিব দেবব্রত চক্রবর্তীকে স্মারকলিপি দেওয়া ...

    ০৭ এপ্রিল ২০২৬ বর্তমান
    কয়লা: সিবিআই অফিসারদের বিরুদ্ধে এফআইআর খারিজ

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কয়লা কাণ্ডে সিবিআই অফিসারদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। ২০২২ সালে ডায়মন্ডহারবার পুলিশ জেলার বিষ্ণুপুর থানায় সিবিআই আধিকারিক উমেশ কুমার-সহ বাকিদের বিরুদ্ধে বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। সোমবার সেই এফআইআর খারিজের নির্দেশ দিয়েছেন ...

    ০৭ এপ্রিল ২০২৬ বর্তমান
    ঝড়বৃষ্টি হবে আজকেও মাত্রা আরও বাড়বে কাল

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার বিকেল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শক্তিশালী বজ্রগর্ভ মেঘ তৈরি হতে শুরু করে। সন্ধ্যার পর বজ্রগর্ভ মেঘ সৃষ্টির প্রবণতা বাড়ে। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস সন্ধ্যায় জানান, রাতের দিকে কলকাতা ...

    ০৭ এপ্রিল ২০২৬ বর্তমান
    শিক্ষক,অধ্যাপকদের বকেয়া ডিএ প্রদানের কাজ শুরু হল

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিক্ষাক্ষেত্রে কর্মরত আধা সরকারি প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষাকর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) প্রদানের কাজ শুরু করেছে বিকাশ ভবন। সূত্রের খবর, স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের তথ্য ইতিমধ্যেই নেওয়া শুরু হয়েছে। ডিএ কত প্রাপ্য, সেই হিসাবও শুরু হয়েছে। ...

    ০৭ এপ্রিল ২০২৬ বর্তমান
    কমিশন কালনা থানার ওসি করল আয়বহির্ভূত সম্পত্তি মামলায় অভিযুক্ত এক ইনস্পেক্টরকে

    শুভ্র চট্টোপাধ্যায়, কলকাতা: আজব কাণ্ড নির্বাচন কমিশনের। আয়বহির্ভূত সম্পত্তি মামলায় অভিযুক্ত এক ইনস্পেক্টরই কালনা থানার দায়িত্ব পেয়েছেন নির্বাচন কমিশনের সৌজন্যে। তাঁর বাড়ি থেকে নগদ ৩১ লক্ষাধিক টাকা এবং বিপুল গয়না বাজেয়াপ্ত করেছিল রাজ্য দুর্নীতি দমন শাখা। তাঁর বিরুদ্ধে এখনো ...

    ০৭ এপ্রিল ২০২৬ বর্তমান
    উৎসবের মেজাজে তৃণমূলের তিন প্রার্থীর মনোনয়ন, মিছিলে ভিড় দেখে জয়ের আশা

    নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: বর্ণাঢ্য শোভাযাত্রা করে আরামবাগ মহকুমার তিন তৃণমূল প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন। সোমবার আরামবাগে মহকুমা শাসকের অফিসে এসে তৃণমূলের গোঘাটের প্রার্থী নির্মল মাজি, আরামবাগের মিতা বাগ ও খানাকুলের পলাশ রায় মনোনয়নপত্র পেশ করেন। তার আগে আরামবাগের বাসুদেবপুর ...

    ০৭ এপ্রিল ২০২৬ বর্তমান
    বাইরে থেকে টাকা, মাদক, অস্ত্র ঢুকছে, যত চক্রান্ত হোক, একচুল জমি ছাড়বেন না: মমতা

    অগ্নিভ ভৌমিক, বেথুয়াডহরি: ‘একুশ ও চব্বিশের নির্বাচন বিজেপিকে বুঝিয়ে দিয়েছে বাংলায় জনগণের রায়ে ভোট জেতা মুশকিল। আর তাই এবার নানারকম ফন্দিফিকির হাতিয়ার করেছে পদ্ম শিবির। এসআইআর করে ভোটারদের তালিকা থেকে নাম বাদ দেওয়ার পর, এবার  টাকা, অস্ত্র, ড্রাগস বাইরে থেকে ...

    ০৭ এপ্রিল ২০২৬ বর্তমান
    ‘জয়ের মার্জিন বাড়ান’ টার্গেট অভিষেকের, ডোমকল ও জলঙ্গিতে জনসভায় জনজোয়ার

    অভিষেক পাল, জলঙ্গি: জয়ের মার্জিন বাড়ান। নেতাদের টার্গেট বেঁধে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার জলঙ্গির সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায়। ডোমকল ও জলঙ্গি বিধানসভার প্রার্থীকে নিয়ে জনসভা করেন অভিষেক। দুই আসনেই ৫০ হাজার ভোটের ব্যবধানে জিততে হবে বলে ...

    ০৭ এপ্রিল ২০২৬ বর্তমান
    বিজেপির সিআরপিএফ থাকুক, আমার সঙ্গে মানুষ আছে: মমতা

    সুখেন্দু পাল, অগ্নিভ ভৌমিক, সমুদ্রগড় ও শান্তিপুর: ভোটের ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিটি কর্মসূচিতে আম জনতা বুঝিয়ে দিয়েছে, তারা তৃণমূলের সঙ্গে রয়েছে। আর ঠিক এই কারণেই এসআইআরের হয়রানি, লক্ষ লক্ষ নাম বাদ যাওয়া, পুলিশ-প্রশাসনে ঢালাও বদলি—তারপরও আত্মবিশ্বাস হারাননি বাংলার অগ্নিকন্যা। ...

    ০৭ এপ্রিল ২০২৬ বর্তমান
    ক্ষিতিদার মেয়ে প্রার্থী, পূর্বস্থলী উত্তরে জয় নিয়ে আশাবাদী মমতা

    নিজস্ব প্রতিনিধি, সমুদ্রগড়: পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রে এবার বিদায়ী বিধায়ককে টিকিট দেয়নি তৃণমূল। বসুন্ধরা গোস্বামীকে প্রার্থী করে শাসক দল এই কেন্দ্রে বাজিমাত করতে চাইছে। সোমবার সমুদ্রগড়ের সভা করতে এসে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও এই কেন্দ্রে জয় নিয়ে আত্মবিশ্বাসী। তিনি ...

    ০৭ এপ্রিল ২০২৬ বর্তমান
    আসানসোল শিল্পাঞ্চলে শ্রমিক আন্দোলনই হাতিয়ার বামেদের, ছয় আসনে প্রার্থী শ্রমিক নেতারা

    নিজস্ব প্রতিনিধি, আসানসোল: রবিবাসরীয় প্রচারে আসানসোলের গোপালপুর এলাকা চষে বেড়ালেন অখিলেশ কুমার সিং। বামফ্রন্ট মনোনীত সিপিআই প্রার্থী হিসেবে আসানসোল উত্তরে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই পোড় খাওয়ার শ্রমিক নেতা। তিনি রাস্তায় হাঁটতেই ইসিএলের বহু অবসরপ্রাপ্ত কর্মী তাঁর সঙ্গে হাত মেলালেন। অনেকে ...

    ০৭ এপ্রিল ২০২৬ বর্তমান
    ভোট বৈতরণি পার হতে কেউ গাঁথছেন ইট, কেউ কাটছেন খড়, প্রার্থীদের কাণ্ডে অবাক ঘাটালবাসী

    সংবাদদাতা, ঘাটাল: ভোটের বাদ্যি বাজলেই নেতার সংজ্ঞা বদলে যায়। তখন আর এসি গাড়ি বা মঞ্চের ভাষণ নয়, আমজনতার দরবারে কার্যত ‘বহুরূপী’ সেজেই পৌঁছতে হয় প্রার্থীদের। কেউ খড় কাটেন, কেউ ইট গাঁথেন। ঘাটাল মহকুমার তিন বিধানসভা কেন্দ্র ঘাটাল, চন্দ্রকোণা এবং ...

    ০৭ এপ্রিল ২০২৬ বর্তমান
    বিজেপির প্রার্থী তালিকায় বহু কোটিপতি, ‘গরিব’ প্রার্থী নানুরের খোকন দাস

    পিনাকী ধোলে, সিউড়ি: জেলাজুড়ে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লাগাতার প্রচার চালাচ্ছে বিজেপি। গেরুয়া শিবিরের প্রার্থীদের গলায় মাঝেমধ্যেই শোনা যায়- ‘জেলার উন্নয়ন না হলেও শাসকদলের নেতাদের পকেটের উন্নতি হয়েছে।’ কিন্তু, বীরভূমের ১১টি বিধানসভা কেন্দ্রে বিজেপি যাঁদের প্রার্থী করেছে, হলফনামা অনুযায়ী তাঁদের নিজেদের ...

    ০৭ এপ্রিল ২০২৬ বর্তমান
    মমতার সভায় মতুয়াদের ভিড় বিজেপিকে জবাব দেওয়ার শপথ

    সুখেন্দু পাল, সমুদ্রগড়: ‘আমরা বিজেপিকেই ভোট দিতাম। কিন্তু এতদিন ওদের ভোট দিয়ে পেয়েছি শুধু অসম্মান, বঞ্চনা আর লাঞ্ছনা!’ ঠাসা ভিড়ের মধ্যে দাঁড়িয়ে সরস্বতী দাস যখন এ কথা শোনাচ্ছিলেন, তখন মঞ্চে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন—‘বিজেপি আসলে হিন্দু ধর্ম বিক্রি করে ...

    ০৭ এপ্রিল ২০২৬ বর্তমান
    উত্তর সিকিমের লাচেনে ধস পরিস্থিতি খতিয়ে দেখলেন পুলিশ প্রশাসনের আধিকারিকরা

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: টানা বৃষ্টির জেরে তারাম চু নদীর উপর বেইলি ব্রিজের কাছে ভয়াবহ ধসের জেরে বিপর্যস্ত লাচেন ও গুরুদংমার লেক যাওয়ার রাস্তা। আটকে পড়েছিলেন বহু পর্যটক। আজ উত্তর সিকিমের লাচেনে ধস পরিস্থিতি খতিয়ে দেখলেন পুলিশ প্রশাসনের আধিকারিকরা। উপস্থিত ...

    ০৭ এপ্রিল ২০২৬ বর্তমান
    কোচবিহারে উত্তরে জোরকদমে ভোটপ্রচার, পার্থপ্রতিমের প্রচারের ট্যাগ লাইন এবার জিতবে উত্তর

    রাজীব বর্মন, দেওয়ানহাট: পার্থপ্রতিমের হাত ধরেই কোচবিহার উত্তর আসনে ঘাসফুল ফোটাতে তৎপর রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। রাজ্যের পালা বদলের পর বিগত তিনটি বিধানসভা ভোটে এই আসনে একবারের জন্যও ঘাসফুল ফোটেনি। ফলে ভোটের অনেক আগে থেকেই কোচবিহার উত্তরে কেন্দ্রে জোড়াফুল ফোটাতে ...

    ০৭ এপ্রিল ২০২৬ বর্তমান
    পোস্টার ছেঁড়া নিয়ে সরগরম শিলিগুড়ি ধরনায় গৌতম, পুলিশের সঙ্গে বচসা শংকরের

    তারক চক্রবর্তী, শিলিগুড়ি: পোস্টার, ব্যানার ছেঁড়া নিয়ে নজিরবিহীনভাবে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ালেন শিলিগুড়ির বিজেপি প্রার্থী শংকর ঘোষ। রীতিমতো দাদাগিরি চালালেন তিনি। পুলিশকে আটকে রেখে আঙুল উঁচিয়ে ধমকালেন। ওসির গাড়ি আটকে রেখে পরে পানিট্যাঙ্কি পুলিশ ফাঁড়িতে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে গিয়ে ...

    ০৭ এপ্রিল ২০২৬ বর্তমান
    বিজেপি বিভাজনের রাজনীতি করে, জনসভায় এসে কড়া আক্রমণ দেবের

    কাজল মণ্ডল, ইসলামপুর: ধর্মের নামে বিভাজনের রাজনীতি করে। ডালখোলায় তৃণমূল প্রার্থীর সমর্থনে এসে কড়া ভাষাতেই বিজেপিকে বিঁধলেন সাংসদ-অভিনেতা দেব। তাঁর সাফ কথা, একটা দল বিভাজনের রাজনীতি করে। আর তৃণমূল মানুষের উন্নয়নে কাজ করে। তাই ডালখোলাবাসীর কাছে বুঝে-শুনে ইভিএমের বোতাম টেপার ...

    ০৭ এপ্রিল ২০২৬ বর্তমান
    কালিয়াগঞ্জে এক দশক পর সিপিএমের প্রতীকে ভোট দেওয়া নিয়ে উত্সাহ

    মৃন্ময় বসাক, কালিয়াগঞ্জ: জোটের কারণে গত ১০ বছর কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রার্থী দেয়নি সিপিএম। এবার নিজস্ব প্রতীকে লড়াই করার সুযোগ এসেছে সিপিএমের। এই সুযোগ মিলতেই জোর প্রচারে নেমেছেন কালিয়াগঞ্জের এবারের সিপিএম প্রার্থী হীরু রায় সরকার। ময়দানে নেমেছে সিপিএম নেতৃত্বও।বাম নেতৃত্বের ...

    ০৭ এপ্রিল ২০২৬ বর্তমান
    গঙ্গারামপুরে বিজেপিতে কোন্দল, শেষদিনে মনোনয়ন বিক্ষুব্ধ নেতার

    গোপাল সূত্রধর, বালুরঘাট: বালুরঘাটের পর এবার গঙ্গারামপুর। কোন্দল কাঁটায় বিদ্ধ পদ্মপার্টি। গঙ্গারামপুরে প্রার্থী পছন্দ না হওয়ায় শক্তি কেন্দ্রের প্রমুখ পদ ছেড়ে সোমবার নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা করলেন বিজেপির বিক্ষুব্ধ নেতা চিত্তরঞ্জন বর্মন। তাঁর দাবি, তিনি তপনের হজরতপুরের বিজেপির শক্তি ...

    ০৭ এপ্রিল ২০২৬ বর্তমান
    শ্রমিকরাই ফ্যাক্টর, বাগানগুলিতে রাতদিন প্রচারে ব্যস্ত জোড়াফুল

    সংবাদদাতা, আলিপুরদুয়ার: চা বলয়ের বিধানসভা কেন্দ্র মাদারিহাট। ফলে এই বিধানসভা কেন্দ্রে ভোটের ফলাফল নির্ধারণ হয় চা শ্রমিকদের ভোটেই। আর সেটা বুঝেই তৃণমূল, বিজেপি ও বাম তিন দলের প্রার্থীরা চা বাগানেই বেশি করে প্রচারে জোর দিয়েছেন। মাদারিহাট বিধানসভার অধীনে ১৯টি ...

    ০৭ এপ্রিল ২০২৬ বর্তমান
    কোতোয়ালির গনি দরবারে যাওয়ার পথে উড়ছে শুধুই তৃণমূলের পতাকা

    সৌম্য দে সরকার, মালদহ: ইংলিশবাজার শহরের রথবাড়ি মোড় থেকে পুখুরিয়া রাজ্যসড়ক ধরে পাঁচ থেকে ছয় কিলোমিটার গেলেই পৌঁছে যাওয়া যায় কোতোয়ালিতে। এখানেই রয়েছে গনিখান চৌধুরীর বাসভবন। যে জায়গা একসময় ব্যস্ত থাকত কংগ্রেসের নেতাকর্মীদের আনাগোনায়। শাহ জালালপুর মৌজায় এই কোতোয়ালি ...

    ০৭ এপ্রিল ২০২৬ বর্তমান
    ধসে বিচ্ছিন্ন লাচেন, ফেরানো গেল না পর্যটকদের, গ্যাস সংকটে খাবারে টান

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ধসে বিচ্ছিন্ন উত্তর সিকিমের লাচেন। সোমবার দিনভর চেষ্টার পরও ফেরানো গেল না আটকে পড়া পর্যটকদের। সিকিম প্রশাসন সূত্রে খবর, এক হাজারের বেশি পর্যটক আটকে রয়েছেন লাচেনে। তাঁদের মধ্যে অনেকেই এ রাজ্যের। বিপর্যয়ের জেরে আটকে পড়া পর্যটকদের ...

    ০৭ এপ্রিল ২০২৬ বর্তমান
    নেশার তাড়নায় প্রান হারিয়েছে ৪ ছেলে, পঞ্চমজনকে বাঁচাতে কাতর আর্জি বৃদ্ধার

    চণ্ডিগড়, ৭ এপ্রিল: নেশার তাড়নায় প্রান হারিয়েছে বৃদ্ধার ৪ ছেলে। আরও এক ছেলে আশঙ্কাজনক অবস্থায় শয্যাশায়ী। পাঞ্জাবের কাপুরথলা জেলার সুলতানপুর লোধি থানার কাছাকাছি পাণ্ডোরি মহল্লা থেকে এমনই এক হৃদয়বিদারক ঘটনার খবর সামনে এসেছে।  শুধু তাই নয় এলাকার একাধিক যুবক ...

    ০৭ এপ্রিল ২০২৬ বর্তমান
    শেষ নিষ্পত্তি পর্যন্ত চলবে ট্রাইবুনাল: সুপ্রিম কোর্ট, ডিলিটেড ব্যক্তিদের ভোটদান অনিশ্চিত

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি ও কলকাতা: ‘বিচারাধীন’ তালিকা থেকে বাদ যাওয়া ভোটারদের ভবিষ্যৎ কী? সোমবারও তা স্পষ্ট হল না সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতের নির্দেশ, ১৯টি ট্রাইবুনাল শেষ আবেদনের নিষ্পত্তি পর্যন্ত কাজ চালিয়ে যাবে। নাগরিকদের ‘ন্যাচারাল জাস্টিস’ দেওয়াটাই লক্ষ্য বলে মন্তব্য ...

    ০৭ এপ্রিল ২০২৬ বর্তমান
    ইউক্রেনে হত উত্তরপ্রদেশের যুবকের মৃতদেহ ফিরল গ্রামে

    বেরিলি: মাত্র ২২ বছর বয়স। উত্তরপ্রদেশের রামপুরের মাওয়াসি গ্রাম থেকে কাজের সূত্রে বিদেশে পাড়ি দিয়েছিলেন। শনিবার সন্ধ্যায় সেই মহম্মদ শভেদের দেহ ফিরল গ্রামে। পরিবারের লোকজন এখন জানতে পারছেন, ঘরের ছেলেকে জোর করে ইউক্রেনে যুদ্ধে পাঠিয়েছিল রাশিয়া প্রশাসন। গত বৃহস্পতিবার ...

    ০৭ এপ্রিল ২০২৬ বর্তমান
    আজ বাংলাদেশের বিদেশমন্ত্রী দিল্লিতে, সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতের সঙ্গে ২০২৪ সালের জুলাই মাস পূর্ববর্তী বন্ধুত্বের সম্পর্কে আবার ফিরতে মরিয়া বাংলাদেশের নতুন সরকার। আওয়ামি লিগ মানেই ভারতের বন্ধু এবং বিএনপির সঙ্গে ভারতের সম্পর্ক জটিল— এই মনোভাব যে সম্পূর্ণ ভুল, সেটি প্রমাণ করতে মরিয়া তারেক ...

    ০৭ এপ্রিল ২০২৬ বর্তমান
    অমৃত ভারতের নতুন কোচ দেখলেন মন্ত্রী

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সম্প্রতি নিউদিল্লি রেলওয়ে স্টেশনে অমৃত ভারত ট্রেনের নতুন কোচ পরিদর্শন করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানিয়েছেন, রেল যাত্রীদের স্বাচ্ছন্দের কথা মাথায় রেখেই যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। যদিও এতদিন অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন ছিল সম্পূর্ণ নন-এসি। ...

    ০৭ এপ্রিল ২০২৬ বর্তমান
    জ্ঞানেশ কুমারকে পদচ্যুত করার নোটিস খারিজ, ক্ষুব্ধ বিরোধীরা

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদচ্যূত করতে বিরোধীদের দেওয়া নোটিস সোমবার খারিজ হয়ে গেল। খারিজ করে দিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা এবং রাজ্যসভার চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণান। যদিও কেন নোটিস বাতিল করা হল, তার কোনো ...

    ০৭ এপ্রিল ২০২৬ বর্তমান
    অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে সওয়াল মোদির

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অভিন্ন দেওয়ালি বিধি গোটা দেশেই চালু হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে সেই সম্ভাবনার স্পষ্ট বার্তা পাওয়া গেল। বিজেপির জন্মদিন উপলক্ষ্যে দলের নেতাকর্মীদের উদ্দেশে মোদি ভাষণ দিয়েছেন সোমবার। সেখানে তিনি বলেছেন, রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের মতো বটবৃক্ষের ...

    ০৭ এপ্রিল ২০২৬ বর্তমান
    মাটিতে নামুন, কালিয়াচকের ঘটনায় মুখ্যসচিবকে বলল ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘আপনি তো অনেক উপরে উঠে গেছেন দেখছি। মাটিতে নামুন!’ মালদহের কালিয়াচকের ঘটনায় সোমবার এমনই মন্তব্যে নির্বাচন কমিশন নিযুক্ত মুখ্যসচিব দুষ্ম্যন্ত নারিওয়ালের সমালোচনা করল সুপ্রিম কোর্ট। বাদ গেলেন না কমিশন নিযুক্ত রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তাও। সাত ...

    ০৭ এপ্রিল ২০২৬ বর্তমান
    সন্ত্রাসদমনে বিজনোর পুলিশের গাফিলতি?

    লখনউ: সন্ত্রাসদমন নিয়ে বিজনোর পুলিশের গাফিলতি! ফাঁস করল উত্তরপ্রদেশ পুলিশেরই সন্ত্রাসদমন শাখা (এটিএস)। সম্প্রতি পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে শাকিব নামে এক যুবককে গ্রেপ্তার করেছিল এটিএস। তার সঙ্গে আইএসআইয়ের যোগসূত্র হিসাবে কাজ করছিল আকিব। উত্তরপ্রদেশের বাসিন্দা ...

    ০৭ এপ্রিল ২০২৬ বর্তমান
    হরমুজ পেরিয়ে ভারতে আসছে আরও দুটি গ্যাসের ট্যাঙ্কার

    নয়াদিল্লি, ৬ এপ্রিল: মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যেও মিলল খুশির খবর। হরমুজ পেরিয়ে ভারতে আসছে আরও ২টি গ্যাসের ট্যাঙ্কার। এই দুটি জাহাজের নাম গ্রিন আশা এবং গ্রিন সানভি। সূত্রের খবর, এই দুটি ট্যাঙ্কারই এলপিজি গ্যাস নিয়ে ভারতের বন্দরের দিকে আসছে। ...

    ০৬ এপ্রিল ২০২৬ বর্তমান
    রাহুলের মৃত্যু নিরাপত্তার দাবি টলিউডের, মঙ্গলবার থেকে কর্মবিরতি

    আগামী মঙ্গলবার থেকে কর্মবিরতি টলিউডে। সমস্ত ধারাবাহিক ও সিনেমার শ্যুটিং বন্ধ থাকবে অনির্দিষ্টকালের জন্য। শিল্পী থেকে টেকনিশিয়ানদের সুরক্ষা প্রোটোকল তৈরি করতে হবে, এই দাবিকে সামনে রেখে কর্মবিরতির ডাক দিল টলিপাড়া। রবিবার বিকেলে সবপক্ষের উপস্থিতিতে জরুরি বৈঠক হয় টেকনিশিয়ান স্টুডিয়োতে। ...

    ০৬ এপ্রিল ২০২৬ বর্তমান
    পর্ণশ্রীতে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির কার্যালয় ভাঙচুরের অভিযোগ ঘিরে শোরগোল, আটক ২

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পর্ণশ্রীতে বিজেপি প্রার্থীর নির্বাচনি কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলে বিরুদ্ধে। আবার বিজেপির বিরুদ্ধে তৃণমূলের পালটা অভিযোগ, বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের ১৩১ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের পোস্টার এবং হোর্ডিং ছিঁড়ে দিয়েছে গেরুয়া শিবিরের লোকজন। অভিযোগ ...

    ০৬ এপ্রিল ২০২৬ বর্তমান
    সল্টলেকে ৩ তৃণমূল প্রার্থীর মনোনয়ন পেশ পর পর তিন দিন

    নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: আগামী ২৯ এপ্রিল ভোট। শুরু হয়ে গিয়েছে মনোনয়ন পর্ব। সল্টলেকে অবস্থিত বিধাননগর মহকুমা শাসকের দপ্তরে বিধাননগর, রাজারহাট-নিউটাউন এবং রাজারহাট-গোপালপুর কেন্দ্রের প্রার্থীরা মনোয়নপত্র পেশ করছেন। তৃণমূলের তরফে জানানো হয়েছে, এই তিন কেন্দ্রে তাদের প্রার্থীরা পরপর তিনদিন মনোনয়নপত্র ...

    ০৬ এপ্রিল ২০২৬ বর্তমান
    কসবা থানার হিস্ট্রি শিটারের তালিকায় নাম নেই সোনা পাপ্পুর, সাসপেন্ড ওসি

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দক্ষিণ কলকাতার ত্রাস বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর নাম উধাও কসবা থানার হিস্ট্রি শিটারের তালিকা থেকে। এমনকি, থানার রাফ রেজিস্টারেও তার নাম নেই। কীভাবে একজন কুখ্যাত দুষ্কৃতীর নাম বাদ গেল, এই প্রশ্নের সদুত্তর না মেলায় কসবা ...

    ০৬ এপ্রিল ২০২৬ বর্তমান
    রবি-সকালে বাড়ি বাড়ি প্রচারে শাসক ও বিরোধী দলের প্রার্থীরা

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোটের আর একমাসও বাকি নেই। হাতে রয়েছে  মাত্র তিনটি রবিবার। তাই এই রবিবার সব পক্ষ সকাল থেকে প্রচারে নেমে পড়ে। কেউ করলেন মিছিল, কেউ পৌঁছে গেলেন ভোটারের বাড়ি বাড়ি। কোনো প্রার্থী আবার ব্যস্ত রইলেন ‘থিম সং’ ...

    ০৬ এপ্রিল ২০২৬ বর্তমান
    নেতাজিনগরে গাড়ি থেকে উদ্ধার নগদ ৩৮ লক্ষ টাকা

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোটের আগে নাকা তল্লাশিতে নেতাজিনগর এলাকায় উদ্ধার হল বিপুল পরিমাণ নগদ। একটি  গাড়িতে করে ওই টাকা পাচার করা হচ্ছিল বলে অভিযোগ। সব মিলিয়ে মিলেছে ৩৭ লক্ষ ৯৭ হাজার টাকা। হাওলার মাধ্যমে এই টাকা কার কাছে পাঠানো ...

    ০৬ এপ্রিল ২০২৬ বর্তমান
    বিশিষ্ট চিকিৎসক মণি ছেত্রীর জীবনাবসান

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রয়াত কিংবদন্তি চিকিৎসক মণি ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ কলকাতার বালিগঞ্জ ফাঁড়ির বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ১০৬ বছর। পদ্মশ্রী প্রাপক প্রথিতযশা চিকিৎসকের মৃত্যুতে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমেছে। ওয়েস্ট বেঙ্গল ...

    ০৬ এপ্রিল ২০২৬ বর্তমান
    নয়া প্রার্থীকে পূর্ণ সহযোগিতার আশ্বাস বিধায়ক অম্বিকা রায়ের

    সংবাদদাতা, কল্যাণী: কল্যাণী বিধানসভা কেন্দ্রে বিজেপির নতুন প্রার্থী অনুপম বিশ্বাসকে ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে বেড়েছে উচ্ছ্বাস। অন্যদিকে আসন্ন নির্বাচনে দলকে শক্তিশালী করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানালেন বিধায়ক অম্বিকা রায়। যদিও অম্বিকা রায় যাতে প্রার্থী না হন, সেই দাবি ...

    ০৬ এপ্রিল ২০২৬ বর্তমান
    জঞ্জাল অপসারণ নিয়ে শুধু প্রতিশ্রুতি, কিন্তু কাজ কই? বারাসতে শাসক-বিরোধী তরজা, যানজটও ভোটের ইস্যু

    নিজস্ব প্রতিনিধি, বারাসত: বারাসত বিধানসভায় ভোটের লড়াই এবার বড় কোনও তাত্ত্বিক বিতর্ক নিয়ে নয়, হচ্ছে একেবারে মাটির সমস্যা নিয়ে। আবর্জনার স্তূপ আর নিত্যদিনের যানজট– এই দুই ইস্যুকেই সামনে রেখে তৃণমূলকে চাপে রাখার কৌশল নিয়েছে বিরোধীরা। তাদের প্রচারের অন্যতম হাতিয়ার, ...

    ০৬ এপ্রিল ২০২৬ বর্তমান
    বনগাঁয় কাল মমতার জনসভা

    সংবাদদাতা, বনগাঁ: কাল, মঙ্গলবার বনগাঁ স্টেডিয়ামে সভা করতে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিন বনগাঁ উত্তর ও বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে সভা করবেন তিনি। এই সভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে। রবিবার সভাস্থল ঘুরে দেখেন তৃণমূলের প্রতিনিধি দল ও ...

    ০৬ এপ্রিল ২০২৬ বর্তমান
    শঙ্খ-উলুধ্বনি থেকে ধামসা-মাদল, মনোরম আবহাওয়ায় জমাটি প্রচার উত্তর শহরতলিতে

    নিজস্ব প্রতিনিধি, বরানগর: গত ক’দিনের অস্বস্তিকর গরম উধাও। মনোরম আবহাওয়া। তার উপর ছুটির দিন। প্রচার আর জনসংযোগের এমন সুযোগ ষোলো আনা উসুল করে নিল রাজনৈতিক দলগুলি। রবিবাসরীয় প্রচারের ঝড় উঠল উত্তর শহরতলির বিধানসভা কেন্দ্রগুলিতে। বর্ণাঢ্য শোভাযাত্রা, বাড়ি বাড়ি প্রচার, ...

    ০৬ এপ্রিল ২০২৬ বর্তমান
    কঙ্কনদিঘির রাস্তা মেরামত না হওয়ার প্রভাব কি পড়বে ভোটে? চর্চা সব দলে

    সংবাদদাতা, বারুইপুর: রায়দিঘি সেতুর মুখ থেকে কঙ্কনদিঘি হয়ে দমকল খেয়াঘাট পর্যন্ত রাস্তা অতি বেহাল। পিচ উঠে খানাখন্দে ভরে গিয়েছে। ধুলো উড়ছে রোজ, শ্বাসকষ্ট হচ্ছে। এলাকার বাসিন্দারা ক্ষুব্ধ। এই রাস্তা মেরামত না হওয়ার প্রভাব রায়দিঘি বিধানসভা কেন্দ্রে এবারের ভোটে পড়বে ...

    ০৬ এপ্রিল ২০২৬ বর্তমান
  • বর্তমান | 5341-5440

News/খবর All News এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Times of India Indian Express The Statesman News18 বাংলা

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy