সংবাদদাতা, দুর্গাপুর: বৃহস্পতিবার থেকে দুর্গাপুর শিল্পাঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়েছে। আর তারই মধ্যেই নজিরবিহীন দৃশ্য দেখল শিল্পাঞ্চলবাসী। যেন তুষারের পাহাড় ধেয়ে আসছে দুর্গাপুরের কুনুর নদীর জলে ভেসে। অবাক করা সেই দৃশ্য দেখতে ওই দিন থেকেই এলাকাবাসী দুর্গাপুর-ফরিদপুর ব্লকের ধবনী এলাকায় ...
১৩ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: অভিযান চালিয়ে রেশনের সামগ্রী পাচারের ছক বানচাল করল চাপড়া থানার পুলিস। শুক্রবার চাপড়ার মাধবপুর এলাকায় রেশনের ৫০০ কেজি চাল ও আটা বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনায় বিষ্ণু সাধুখাঁ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। শনিবার তাকে কৃষ্ণনগর ...
১৩ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, রামপুরহাট: হাসপাতালে দালালরাজ ও অকারণে রোগী স্থানান্তরিত বন্ধ করা সহ ১৬ দফা দাবিতে শুক্রবার রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষের কাছে স্মারকলিপি দিল বিজেপি। দলের বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা এতে নেতৃত্ব দেন। দলের জেলা সাধারণ সম্পাদক শান্তনু ...
১৩ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর ও সংবাদদাতা, ঘাটাল: সব্জির বাজারে হানা অব্যাহত পুলিস-প্রশাসনের। বুধবারও মেদিনীপুর শহর সহ জেলার বিভিন্ন বাজারে হানা দেয় পুলিস ও প্রশাসনের আধিকারিকরা। কেউ যাতে অতিরিক্ত দাম না নেয়, তার জন্য সতর্ক করা হচ্ছে। এদিকে মূল্যবৃদ্ধি ঠেকাতে জেলায় ...
১৩ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, তেহট্ট: দু’জায়গায় ঝামেলার জেরে তেহট্ট থেকে বেতাই রুটে অটো চলাচল বন্ধ হল। শুক্রবার সকাল থেকে অটো চলাচল বন্ধ থাকে। অটো বন্ধ থাকায় সমস্যায় পড়েন যাত্রীরা। প্রশাসনের তরফে বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য দু’পক্ষকে আবেদন করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ...
১৩ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, দুর্গাপুর: ডেঙ্গু নিয়ে সচেতনতার কাজ করতে গিয়ে স্বাস্থ্যকর্মীরা একটি পরিত্যক্ত আবাসন থেকে হাত-পা বাঁধা এক অসুস্থ বৃদ্ধকে উদ্ধার করলেন। শুক্রবার ঘটনাটি ঘটেছে দুর্গাপুর পুরসভা এলাকায়। উদ্ধারের ঘটনার পর বৃদ্ধের পুত্রদের বিরুদ্ধে অমানবিকতার অভিযোগ উঠেছে। অভিযোগ, দুর্গাপুর স্টিল প্ল্যান্টের ...
১৩ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: তৃণমূল কর্মী মসলেম শেখকে খুনের ঘটনায় মূল ষড়যন্ত্রকারীকে গ্রেপ্তার করল চাপড়া থানার পুলিস। ধৃতের নাম নুর মহম্মদ মণ্ডল। জেলে থাকাকালীনই সে তৃণমূলকর্মীকে খুনের সুপারি দিয়েছিল বলে পুলিস জানতে পেরেছে। বৃহস্পতিবার রাতে চাপড়ার হাটরা এলাকা থেকে তাকে ...
১৩ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, নবদ্বীপ: পঞ্চায়েতে বিজেপি, সিপিএম আর নির্দলের মিলিজুলি বোর্ড যখন ছিল, তখন লিচু বাগান জবরদখল হয়ে যায় বলে অভিযোগ। এবার সেই জায়গা দখলমুক্ত করতে উদ্যোগী হল বর্তমান তৃণমূল পরিচালিত পঞ্চায়েত। সম্প্রতি নবদ্বীপের মাজদিয়া-পানশিলা পঞ্চায়েতে সাধারণ সভা হয়। সেখানে সিদ্ধান্ত ...
১৩ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, কালনা: বাজারে বাজারে অভিযানের জেরে কিছুটা হলেও সব্জির দর কমতে শুরু করেছে। শুক্রবার সরকারি উদ্যোগে কালনা চকবাজারে ২৮টাকা কেজি দরে আলু বিক্রি করা হয়। ওই বাজারে এসে আলু বিক্রির ক্যাম্প পরিদর্শন করেন মন্ত্রী স্বপন দেবনাথ। উপস্থিত ছিলেন জেলা ...
১৩ জুলাই ২০২৪ বর্তমানসুদীপ্ত কুণ্ডু, রানাঘাট: রাজ্যের স্বাস্থ্যব্যবস্থা ও পরিকাঠামো নিয়ে বরাবরই সরব বিরোধীদল বিজেপি। অথচ, কেন্দ্রে ক্ষমতাসীন তাদের সরকারই জাতীয় স্বাস্থ্য মিশনের সমীক্ষাই রাজ্যের হাসপাতালগুলির অপারেশন থিয়েটারের পরিকাঠামো ও প্রসূতি চিকিৎসাকে সেরার স্বীকৃতি দিয়েছে। মার্চ মাস থেকে জুন পর্যন্ত চলা স্বাস্থ্য ...
১৩ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, রামপুরহাট: প্রায় আড়াই বছর পর বগটুই গণহত্যা মামলায় মূল অভিযুক্ত তৃণমূল নেতা আনারুল হোসেন সহ মোট ২৩ জনের বিরুদ্ধে চার্জ গঠিত হল। শুক্রবার রামপুরহাটের ফাস্ট ট্র্যাক কোর্টের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সন্দীপকুমার কুণ্ডুর এজলাসে এই চার্জগঠিত হয়। ...
১৩ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: জুলাই মাসের প্রায় অর্ধেক পেরনোর পরেও দক্ষিণবঙ্গে বৃষ্টি বেশ কম। স্বভাবতই এই এলাকার চাষআবাদ নিয়ে উদ্বিগ্ন রাজ্য সরকার। কৃষিজমিতে জলসেচসহ সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করতে ২২ জুলাই বিশেষ বৈঠক ডেকেছে জলসম্পদ অনুসন্ধান দপ্তর। বিভাগীয় মন্ত্রী মানস ভুঁইয়া ...
১৩ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বারাকপুর: মিটারের মধ্যে চিপ ঢুকিয়ে অভিনব কায়দায় বিদ্যুৎ চুরির অভিযোগ উঠল। মিটারের ‘রিডিং’ নিতে গিয়ে বিষয়টি নজরে আসতেই চক্ষু চড়কগাছ হয়েছিল রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার কর্মীদের। একটি বাড়িতে নয়, পরপর বেশ কয়েকটি বাড়িতে এই কায়দা নজরে আসে। ...
১৩ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বরানগর: বৃহস্পতিবার মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হল দমদমের একাধিক কারখানা ও গোডাউন। গেঞ্জি ও ভেটেরনারি ওষুধ তৈরির কারখানা ছাড়াও বিভিন্ন নামকরা সংস্থার গুদামে মজুত থাকা যাবতীয় সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে। দমকলের ২০টি ইঞ্জিন প্রায় আট ঘণ্টার ...
১৩ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বরানগর: ঘটনার পুনর্নির্মানে পুলিসের বেষ্টনীতে নিজের ক্লাবে এসে ফের ‘দাপট’ দেখাল জয়ন্ত সিং। সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে তর্জনী উঁচিয়ে তার পাল্টা জিজ্ঞাসা—‘আমাকে কোথাও কোনও ভিডিওতে দেখেছেন? যারা ভিডিওতে ছিল তারা শাস্তি পাবে।’ শুধু তাই নয়, বিরক্তি প্রকাশ করে ...
১৩ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: ট্রাফিক সিগন্যালে বচসার জেরে এক আইনজীবীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল কলকাতার এক বেসরকারি হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে। শুধু তাই নয়, ঘটনার পর থানায় গেলে ওই আইনজীবীকে পুলিস অভিযুক্তের সঙ্গে বসে মিটমাট করে নিতে চাপ দেয় বলে অভিযোগ। ...
১৩ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরজুড়ে বাড়তে শুরু করেছে ফ্লু বা ইনফ্লুয়েঞ্জার উৎপাত। জ্বর, হাঁচি-কাশি, নাক থেকে অস্বস্তিকর জল পড়া নাজেহাল করে তুলছে সাধারণ মানুষকে। এর মধ্যে চিকিৎসকদের কিছুটা ভাবাচ্ছে সোয়াইন ফ্লু’র মতো বিপদ। এটা চিকিৎসক মহলে এইচ১এন১ বা এইচ৩এন২ নামে ...
১৩ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: তাঁর একনায়কতন্ত্রেই খাস কলকাতার সরকারি স্কুল হয়ে উঠেছে ‘শৃঙ্খলাহীনতার আখড়া’! স্কুলছুটির পর মদ্যপানের আসরে, মাইক্রোফোন হাতে গলাও সাধেন তিনি। তাঁর সম্মতিতেই মাসিক ১০ হাজার ভাড়ায় স্কুল এখন ঠিকা শ্রমিকদের ‘মেস বাড়ি’। আবার তাঁর ইন্ধনেই যখন তখন ...
১৩ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজনীতির ‘খেলা’ এবার আরব সাগর পারে! মহারাষ্ট্র থেকে বিজেপি ও তার দোসরদের বিদায়ের ‘ব্লু-প্রিন্ট’ তৈরির কাজে নেমে পড়লেন শারদ পাওয়ার, মমতা বন্দ্যোপাধ্যায় এবং উদ্ধব থ্যাকারে। শুক্রবার বিকেলে একপ্রস্থ আলোচনাও সেরে ফেলেছেন বিরোধী মহাজোট ‘ইন্ডিয়া’র অন্যতম প্রধান ...
১৩ জুলাই ২০২৪ বর্তমানবাপ্পাদিত্য রায়চৌধুরী, কলকাতা: বছর দুয়েক আগেই কেন্দ্র পুরস্কৃত করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘দুয়ারে সরকার’ কর্মসূচিকে। এবার লোকসভা নির্বাচনে ৪০০ পারের স্বপ্ন মুখ থুবড়ে পড়তেই বাংলার মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত সেই প্রকল্পকে আঁকড়ে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তৃতীয়বার ক্ষমতায় ফিরে মোদি সরকার ঘোষণা করল ...
১৩ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বারাসত: পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি রান্নার গ্যাস সরবরাহের তোড়জোড় বারাসতে। শুক্রবার বারাসতের ২৮ নম্বর ওয়ার্ড থেকেই এই কাজ শুরু হল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, কাউন্সিলার চৈতালি ভট্টাচার্য সহ অন্যান্যরা। এই কাজ করবে ...
১৩ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঢোলারহাট-কাণ্ডের জেরে এবার কড়া পদক্ষেপ করল নবান্ন। কোনও পুলিসকর্মীর বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ উঠলে আর রেয়াত করা হবে না। এই ধরনের কোনও অভিযোগ এলে দ্রুত অনুসন্ধান ও তদন্তের নির্দেশ দিয়েছে নবান্ন। ইতিমধ্যে সমস্ত জেলা ও পুলিস ...
১৩ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরের অনেক জায়গায় কাগজকুড়ানি, গৃহহীন, ভবঘুরেরা রাতের বেলা ফুটপাতেই থেকে যাচ্ছেন। বিশেষ করে উড়ালপুলগুলির নীচের অংশ দখল করে নিচ্ছেন তাঁরা। তাঁদের সরাতে পুলিস কমিশনারকে চিঠি দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। মেয়র বলেন, ‘বিভিন্ন জায়গায় আমরা নাইট শেল্টার ...
১৩ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বারাসত: ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বাগদা বিধানসভা কার দখলে থাকবে, জানা যাবে আজ শনিবার। তার আগে তৃণমূল-বিজেপি—যুযুধান দুই শিবিরেই জয় নিয়ে আত্মবিশ্বাস তুঙ্গে। বাগদা উপ নির্বাচনে মোট ১৩ জন প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে জয় নিশ্চিত ধরে নিয়ে তৃণমূল ...
১৩ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: চলতি অর্থবর্ষে রাজ্যে ৪০ হাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে মডেল বা সক্ষম সেন্টার হিসেবে তৈরি করা করা হবে। বর্তমানে যেসব কেন্দ্র নিজস্ব বাড়িতে চলে তাদের মধ্যে কোনগুলিকে উন্নীত করা হবে, বাছাই করে নেওয়া হবে সেগুলি। গতবছর ...
১৩ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, বেলদা: দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছেন। কয়েকদিন আগে লোকসভা নির্বাচনে ভোটও দিয়েছেন। কিন্তু সরকারি খাতায় আচমকা হয়ে গেলেন ‘মৃত’। লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা বৃদ্ধি হয়েছিল চলতি বছরের এপ্রিল মাসে। সেই মাস থেকেই রহস্যময় কারণে ভাতা বন্ধ গেল শোভা বেরা নামে ...
১৩ জুলাই ২০২৪ বর্তমানবিশ্বজিৎ দাস, কলকাতা: একদিনে এক লক্ষ রোগী দেখা হচ্ছে শুধু অনলাইনেই! এইভাবে চালুর মাত্র তিনবছরে রীতিমতো চমকে দিল রাজ্য স্বাস্থ্যদপ্তরের টেলিমেডিসিন পরিষেবা ‘স্বাস্থ্যইঙ্গিত’। শুধু তাই নয়, তামিলনাড়ু, কর্ণাটক, কেরলের মতো স্বাস্থ্যে অগ্রণী দক্ষিণী রাজ্যগুলিকে গোল দিয়ে, দৈনিক টেলিমেডিসিনে ডাক্তার দেখানোর ...
১৩ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: লোকসভা ভোটের সাফল্যের রেশ বজায় থাকবে আজ, শনিবার উপ নির্বাচনের ফলাফলে। তাতে হারানো জমি যেমন উদ্ধার হবে। তেমনই বাড়বে বিধায়ক সংখ্যা। আশায় জোড়াফুল শিবির। উপ নির্বাচন হলেও আর পাঁচটা ভোটের মতোই গণনার শুরু থেকে শেষ পর্যন্ত ...
১৩ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, হবিবপুর: জ্বরের কারণে অনেক পড়ুয়া স্কুলে আসছে না। অনেকে আবার ক্লাস চলাকালীন অসুস্থ হয়ে পড়ছে। কয়েকদিন ধরে হবিবপুর ব্লকের ঋষিপুর হাইস্কুলের পড়ুয়াদের মধ্যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে। এমনটা বুঝতে পেরে স্কুল কর্তৃপক্ষ হবিবপুর ব্লক স্বাস্থ্যদপ্তরের দ্বারস্থ হয়। সেই ...
১৩ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, রায়গঞ্জ: জল যন্ত্রণা থেকে নিস্তার নেই রায়গঞ্জবাসীর। শুক্রবার দুপুরে এক ঘণ্টার প্রবল বৃষ্টিতে কার্যত জলের তলায় চলে যায় শহরের কিছু এলাকা। বিদ্রোহী মোড়, বীরনগর এলাকায় জল ঢুকে যায় দোকানেও। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিদ্রোহী মোড় থেকে হাসপাতাল মোড় পর্যন্ত ...
১৩ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, কালিয়াগঞ্জ: ক্লাস চলাকালীন সহপাঠীর সঙ্গে ঝগড়া। তারপরেই মাথায় পেন দিয়ে আঘাত করে চতুর্থ শ্রেণির পড়ুয়া। আক্রান্ত পড়ুয়ার পরিবারের দাবি, মাথায় ঢুকে রয়েছে রিফিলের সামনের অংশ। শিক্ষকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করে অভিভাবকরা স্কুলে বিক্ষোভ দেখিয়েছেন শুক্রবার। তাঁদের দাবি, দায়সারাভাবে ...
১৩ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, করণদিঘি: মসজিদ থেকে পাম্পসেট চুরির সময় হাতেনাতে এক যুবককে ধরে ফেললেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, উত্তেজিত জনতা তাকে মারধর করে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে করণদিঘির রাঘবপুর গ্ৰামে। স্থানীয়রা বলেন, রাঘবপুরের একটি মসজিদ থেকে পাম্পসেটের মটর চুরি করে এক যুবক। ...
১৩ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, মালদহ: ইংলিশবাজারের যদুপুরের বাসিন্দা পঞ্চম শ্রেণির এক ছাত্রকে ‘অপহরণ’ করার অভিযোগ উঠল বউদির বিরুদ্ধে। ওই ছাত্রকে অভিযুক্ত তার বাপের বাড়ি বিহারের কাটিহারে নিয়ে গিয়ে আটকে রেখেছে বলে অভিযোগ। ঘটনায় ছাত্রের পরিবার ইংলিশবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। ...
১৩ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, রায়গঞ্জ: রায়গঞ্জ মেডিক্যালের মুকুটে নয়া পালক। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের ‘লক্ষ্য’ প্রকল্পের তালিকায় নাম উঠেছে এই হাসপাতালের। লেবার রুম ও প্রসূতিদের অপারেশন থিয়েটার ব্যবস্থাপনার জন্য এই সাফল্য মিলেছে। রাজ্যের ৮টি হাসপাতালের মধ্যে রয়েছে রায়গঞ্জ মেডিক্যালও। গত ...
১৩ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, মালদহ: চরের বাসিন্দাদের কাছে স্বাস্থ্য পরিষেবা আরও দ্রুত ও সহজে পৌঁছে দিতে উদ্যোগী হল রাজ্য সরকার। শুক্রবার মালদহের মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হামিদপুর চরে একটি সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। তিনি বলেন, ...
১৩ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, হবিবপুর: নতুনভাবে সেজে উঠতে চলেছে বামনগোলার টাইগার হিল পার্ক। প্রায় ১৩ বিঘা জমিতে তিন বছর আগে জগদলা পঞ্চায়েতের ডাবর এলাকায় পার্কটি তৈরি হয়। তখন বেশকিছু রকমারি ফুল ও গাছ দিয়ে সাজিয়ে বসার জায়গার ব্যবস্থা ছিল। ইতিমধ্যে জনপ্রিয় হয়ে ...
১৩ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, কালিয়াগঞ্জ: বৃষ্টির জল পেতেই কালিয়াগঞ্জ শহরের পাশাপাশি ব্লকের বিভিন্ন এলাকায় বাড়ছে বিষাক্ত পার্থেনিয়াম গাছ। শহরের মহাদেবপুর, পালপাড়া, পীরপুকুর, চক মজলিসপুর, ধনকৈল সহ বিভিন্ন এলাকায় ফাঁকা জায়গায় এই বিষাক্ত গাছের সঙ্গে বেড়েছে আগাছা। পার্থেনিয়াম ফুলের রেণু অত্যন্ত ক্ষতিকর। শ্বাসকষ্ট ...
১৩ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, পতিরাম: এবার আর ছাড় নয়, অভিযানের দ্বিতীয় দিনে একেবারে রাফ অ্যান্ড টাফ বালুরঘাট পুরসভা। জিরো টলারেন্স নীতি নিয়েই অবৈধ নির্মাণ ও দোকানঘর ভেঙে ফেলার নির্দেশ পুরসভার চেয়ারম্যান অশোক মিত্রের। শুক্রবার বালুরঘাট বাসস্ট্যান্ড, আর্য সমিতি এবং হিলি মোড় পর্যন্ত ...
১৩ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, শিলিগুড়ি: দুই নার্সিংহোমের টানাপোড়েনে মৃত্যু হল ডায়ালিসিস রোগীর। এখানেই শেষ নয়, ডেথ সার্টিফিকেট না পেয়ে নাজেহাল হতে হল মৃতের পরিবারকে। অভিযুক্ত দুই নার্সিংহোম মৃতকে ‘নিজেদের রোগী’ বলে স্বীকার করতে চায়নি। ফলে ডেথ সার্টিফিকেট দিতে অস্বীকার করে তারা। পরে ...
১৩ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, নকশালবাড়ি: অন্তঃসত্ত্বা ননদকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে বউদিকে গ্রেপ্তার করল পুলিস। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ফাঁসিদেওয়ার শক্তিনগরে। শুক্রবারই তাকে গ্রেপ্তার করা হয়। আক্রান্ত বধূ এখন হাসপাতালে চিকিত্সাধীন। এই ব্যাপারে অ্যাডিশনাল এসপি(কার্শিয়াং) অভিষেক রায় বলেন, অভিযোগের ভিত্তিতে আমরা অভিযুক্ত ...
১৩ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, আলিপুরদুয়ার ও ফালাকাটা: পাকা কাঁঠালের লোভে মাদারিহাটের লোকালয়ে হানা দিচ্ছে হাতির দল। শুক্রবার ভোররাতে জলদাপাড়ার দলছুট একটি হাতি দক্ষিণ খয়েরবাড়ির অনিল কুজুরের ঘরের পাশে থাকা কাঁঠাল গাছে ঝাঁকুনি দিলে দু’টি কাঁঠাল তাঁর ঘরের চালে পড়ে। কিন্তু চাল থেকে ...
১৩ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, ময়নাগুড়ি: ময়নাগুড়ি পুরসভা হয়ে কী লাভ হল? প্রতিদিনের বাজার হোক কিংবা হাটে আসা লোকজনকে নাকে রুমাল দিয়ে আসতে হয়। শহিদগড় হাইস্কুলের ছাত্রছাত্রীদের রাস্তা দিয়ে চলতে সমস্যায় পড়তে হয়। বর্জ্যের স্তূপ কেন সরাচ্ছে না পুরসভা? ময়নাগুড়ি নতুন বাজারের কর্মতীর্থ ...
১৩ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, আলিপুরদুয়ার: টার্মিনাসে সারি সারি খালি বাস। কিন্তু, যাত্রী নেই। খালি বাস টার্মিনাস থেকে বেরিয়ে শহরের বিভিন্ন এলাকার ব্যস্ত রাস্তার উপরেই যাত্রী তুলছে। একইভাবে ব্যস্ত রাস্তায় যাত্রী নামিয়ে দিয়ে বিভিন্ন রুটের খালি বাস টার্মিনাসে ঢুকছে। ফলে যাত্রী না থাকায় ...
১৩ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: শুক্রবার মালদহ জেলার রতুয়া-১ ব্লকের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন সেচদপ্তরের আধিকারিকরা। দপ্তর সূত্রে জানা গিয়েছে, ব্লকের বিলাইমারি অঞ্চলের খাসমহল, ভাসারাম টোলায় ভাঙন পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় রয়েছে। এদিন এলাকার ভাঙন পরিস্থিতি খতিয়ে দেখেন সেচদপ্তরের মুখ্য বাস্তুকার (উত্তর) ...
১৩ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, মালদহ: অভিযানের পরও কেন দাম কমছে না, সেই রহস্য ফাঁস হল শুক্রবার। অভিযানে গিয়ে প্রশাসনের আধিকারিকরা দেখলেন ১৮০ টাকা কেজি আদা গুদাম থেকে বের হওয়ার পর বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। শুক্রবার মালদহের বাজারে অভিযান চালাতে গিয়ে ‘টাস্ক ...
১৩ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাঁদের বাড়ির রান্না করা ভাত-ডাল-চচ্চড়ি একঘেয়ে লাগে, তাঁরা রেস্তরাঁয় ভিড় জমান কোন স্বাদের লোভে? সিংহভাগ কলকাতাবাসীর উত্তর হবে, চাইনিজ খাবার। চিলি চিকেন-মাঞ্চুরিয়ান, চাউমিন বা ফ্রায়েড রাইসের যে বিপুল জনপ্রিয়তা, তাকে অস্বীকার করবে কে? এদিকে বিরিয়ানি যেভাবে ...
১২ জুলাই ২০২৪ বর্তমাননাগেরবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত কারখানা-গোডাউন নিজস্ব প্রতিনিধি, বরাহনগর: কাকভোরে ভয়াবহ অগ্নিকাণ্ড দমদমের নাগেরবাজার এলাকায়। আজ শুক্রবার ভোর তিনটে নাগাদ যশোর রোডের উপর একটি আইসক্রিম গোডাউনে আগুন লাগে। তার পাশেই ছিল একটি গেঞ্জি কারখানা, আইটিসির গোডাউন, ওষুধ গোডাউন। খবর পেয়ে ...
১২ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বিধাননগর: একটি নামী সংস্থার সঙ্গে ব্যবসা করার টোপ। আন্তর্জাতিক কল সেন্টার, ঘড়ির ডিস্ট্রিবিউটরশিপ সহ একাধিক ব্যবসার ফাঁদে পা দিয়ে ১৬ কোটি টাকা খুইয়েছিলেন গুজরাতের এক ব্যবসায়ী। এমনকী, অফিসের কর্মীদের জন্য তৈরি হয়ে গিয়েছিল সচিত্র পরিচয়পত্রও। অবশেষে ওই ...
১২ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: গভীর রাতে বাড়িতে ঢুকে তরুণীকে ধর্ষণের চেষ্টা করল যুবক। মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ ঘটনাটি ঘটেছে চেতলা এলাকায়। তরুণীর চিৎকারে অবশ্য পালিয়ে যায় অভিযুক্ত। এরপরই ওই তরুণী চেতলা থানায় অভিযোগ করেন। তার ভিত্তিতে পুলিস ধর্ষণের চেষ্টার মামলা ...
১২ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাত্রী বোঝাই মেট্রোতে মোবাইল চুরির অভিযোগ। চোর সন্দেহে পাকড়াও এক ব্যক্তি। অফিস টাইমের ব্যস্ত সময়ে এই ঘটনা ঘিরে বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়াল। এদিন সন্ধ্যায় কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছিল যাত্রীবোঝাই রেক। সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ময়দান ...
১২ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: আরামবাগ থেকে ডানকুনি চৌরাস্তা পর্যন্ত যাতায়াতের সুবিধার জন্য মুখ্যমন্ত্রী মূল সড়কের বড় অংশ সম্প্রসারিত করেছেন। কিন্তু তার সুবিধা পাচ্ছেন না নিত্যযাত্রীরা। অভিযোগ, শিয়াখালা থেকে ডানকুনি চৌরাস্তা পর্যন্ত জবরদখল ও বেআইনি পার্কিংয়ের জেরে এই সমস্যা তৈরি হয়েছে। ...
১২ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বর্ষার আগে চন্দননগর পুরসভা এলাকায় নিকাশি নালা সাফাইয়ের কাজ হয়নি। ফলে এই বর্ষায় শহরবাসী জলবন্দি হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ নিয়ে বাসিন্দারা যেমন সরব হয়েছেন, তেমনই হইচই ফেলেছে বিরোধীরা। এমনকী, তৃণমূল কাউন্সিলারদের একাংশের মধ্যেও ...
১২ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, হাওড়া: যত্রতত্র অবৈধভাবে তোলা হচ্ছে ভূগর্ভস্থ জল। সেই জল ২০ লিটারের জারে রমরমিয়ে চলছে কারবার। সেই জলের গুণগত মান যাচাই তো দূরঅস্ত, অনুমোদনহীন এই জলই দেদার বিকোচ্ছে গৃহস্থের বাড়িতে। পানীয় জলের এই রিফিলিং সেন্টারের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই ...
১২ জুলাই ২০২৪ বর্তমানদেবাঞ্জন দাস, কলকাতা: পূর্তদপ্তরের একদিনের বিদ্যুৎ খরচ ৫ লক্ষ টাকারও বেশি! আর তিনমাসের বিল? ৪ কোটি ৭০ লক্ষ। বিদ্যুৎ বাবদ মাসে বা প্রতি তিনমাসে ঠিক কত টাকা খরচ হয়, তার কোনও সুনির্দিষ্ট তথ্যই ছিল না দপ্তরগুলিতে। ‘লাগে টাকা, দেবে গৌরী ...
১২ জুলাই ২০২৪ বর্তমানঅলকাভ নিয়োগী, বিধাননগর: শহরে দূষণ বাড়ছে। কমছে সবুজ। বৃদ্ধি পাচ্ছে কংক্রিটের জঙ্গল। তাই শহরের আবাসনগুলিতে সবুজায়নের উদ্যোগ নিল রাজ্যের বনদপ্তর। আবাসনের বাসিন্দাদের বাইরে থেকে গাছ কিনে বসাতে হবে না। প্রতি ফ্ল্যাটের মালিককে বিনামূল্যে চারাগাছ দেবে বনদপ্তর। বন মহোৎসবকে সামনে রেখে ...
১২ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বারাসত: নির্বিঘ্নে মিটেছে বাগদা বিধানসভার উপ নির্বাচন। গণনা রাত পোহালেই। এবার গণনা নিয়ে আগে থেকে যথেষ্ট সাবধানী তৃণমূল। কাউন্টিং এজেন্টদের কী কী করণীয়, তা নিয়ে নির্দিষ্ট নির্দেশিকা দেওয়া হয়েছে দলের তরফে। পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে, গণনা শেষ ...
১২ জুলাই ২০২৪ বর্তমানঅমিত চৌধুরী, তারকেশ্বর: বাজারে গেলেই ছ্যাঁকা খেতে হচ্ছে। আলু সহ সমস্ত ধরনের সব্জির দাম আকাশছোঁয়া। কিন্তু চড়া দাম শুনে এটা ভাবার কোনও কারণ নেই যে কৃষকরা তাঁদের উৎপাদিত ফসলের খুব ভালো দাম পাচ্ছেন! হুগলির চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে ...
১২ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, হাওড়া: প্রথমে আসানসোলের হীরাপুর, তারপর হাওড়ার অঙ্গুরহাটি। ডোমজুড়ে ডাকাতির আগে বিহার থেকে দু’দফায় রাজ্যে ঢুকেছিল ডাকাতরা। ঘটনার প্রায় এক মাস অঙ্কুরহাটির কালিতলা এলাকায় একটি ঘর ভাড়া নিয়েছিল ডাকাতদলের সদস্যরা। সেই ‘ভরকেন্দ্র’ থেকেই চলত টার্গেট খোঁজার রেকি। শেষমেষ ...
১২ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বরানগর: শাগরেদদের হাতে ‘অপারেশন’এর নীল নকশা ‘সাজিয়ে’ দিয়ে জয়ন্ত সিং মজে থাকত ‘নৈশ অভিসারে’, ‘নিশিবাসরে’। বিরোধী পক্ষ, শাসক দলের প্রতিবাদী নেতা, প্রোমোটারদের উপর যখন মধ্যরাতের অপারেশন চালাত ‘আর্মড স্কোয়াড’, তখন আড়িয়াদহের বিলাসবহুল ফ্ল্যাটে ‘নারীসঙ্গে’ ব্যস্ত থাকত ‘জায়ান্ট’ ...
১২ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: মানিকতলা বিধানসভা উপ নির্বাচনে ৮৯টি বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছিল বিজেপি। সে দাবি খারিজ করল নির্বাচন কমিশন। ভোট মিটে যাওয়ার পর বৃহস্পতিবার স্ক্রুটিনি শেষে কমিশন জানিয়েছে, কোনও বুথে অশান্তি, গন্ডগোল, বা ছাপ্পা ভোটের খবর মেলেনি। ফলে যত ...
১২ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, বনগাঁ: হাতে লাঠি। সোজা হয়ে দাঁড়াতে পারেন না। দৃষ্টিশক্তি অনেকটাই কমেছে। বুধবার সন্ধ্যায় সেই লাঠিতে ভর করেই বনগাঁ থানায় এসে বছর নব্বইয়ের বৃদ্ধা দুলু মণ্ডল পুলিসকর্মীদের কাছে কড়জোরে আবেদন করছিলেন, ‘বাবা আমার, একটু বাড়ি পৌঁছে দাও। অন্ধকারে দিক ...
১২ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: স্থানীয় নেতারা দাদাগিরি বা দুর্নীতি করলে অনেক সময় অভিযোগ জানানোর উপায় থাকে না। এমন অনেক ঘটনা ঘটে যা নিয়ে প্রকাশ্যে অভিযোগ জানাতে ভয় পান নাগরিকরা। এবার এই ধরনের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা সহজে ...
১২ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: সাত সকালে এক মহিলার কাটামুণ্ড হাতে নিয়ে রেললাইন পার হচ্ছিল এক যুবক। তাঁর উসকো খুসকো চেহারা, রক্তাভ চোখ দেখে হাড় হিম হয়ে গিয়েছিল স্থানীয় মানুষদের। কিছু সময় পলক ফেলতে পারেননি ডানকুনির গোবরা এলাকার প্রত্যক্ষদর্শীরা। তারপরেই হইহই ...
১২ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, কল্যাণী: কল্যাণী ব্লকের সগুনা পঞ্চায়েতের কাঁটাবেলে এলাকায় বৃহস্পতিবার ভোরে একটি অঙ্গনওয়াড়ি স্কুলের সামনে বোমা ফাটে। এর ফলে আতঙ্কে পড়ুয়ারও কেউ এদিন স্কুলমুখো হয়নি। অঙ্গনওয়াড়ি স্কুলটিতে এরপরেও এদিন খাবার রান্না হয়ে গেলেও তা খেতে আসেনি কেউ। স্থানীয় একটি সূত্রের ...
১২ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বারাসত: দীর্ঘদিন ধরে সরকারি জায়গা দখল করে চলছিল ব্যবসা। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে বৃহস্পতিবার তা ভাঙার কাজ শুরু হল। এদিন দুপুরে হাবড়া শহরে যশোর রোডের পাশে থাকা এমন বেশ কয়েকটি দোকানের সামনের অংশ বুলডোজার চালিয়ে ভেঙে দেয় পুরসভা। ...
১২ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: দাম বেড়েছে ওষুধের। অগ্নিমূল্য সব্জি। মহার্ঘ মোবাইল রিচার্জও। এবার মধ্যবিত্তের দিনযাপন আরও কঠিন হতে চলেছে কেবলওয়ালাদের সৌজন্যে। অন্তত খবর এমনটাই। এই খবর ছড়াতেই চিন্তার ভাঁজ পড়েছে আম জনতার কপালে। পেনশনের টাকায় কীভাবে সংসার চলবে? এই প্রশ্নই ...
১২ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বরানগর: দমদমের সাংসদ সৌগত রায়কে খুনের হুমকি দেওয়ার চাঞ্চল্যকর ঘটনার পর ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও, গ্রেপ্তার হয়নি কোনও দুষ্কৃতী। এই পর্বেই এবার প্রাণনাশের হুমকি পেলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। জয়ন্ত সিংকে জেল থেকে ছাড়ার ব্যবস্থা করা না ...
১২ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বারাকপুর: গ্যাংস্টার সুবোধ সিংয়ের টাকা খাটছে বারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন ব্যবসায়। মূলত তোলাবাজির টাকায় প্রোমোটারি, মদের ব্যবসা, সুদের কারবারিতে ওই টাকা খাটছে বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। সুবোধ বাহিনীর সদস্যদের জেরা করে এই তথ্য জানতে পেরেছেন বারাকপুর পুলিস কমিশনারেটের ...
১২ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় সাসপেন্ড রাঙাপানির স্টেশন মাস্টার। বৃহস্পতিবার একথা জানান উত্তর-পূর্ব সীমান্ত রেলে কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার। অন্যদিকে, ওই ট্রেন দুর্ঘটনা নিয়ে মালিগাঁওতে চলা দু’দিনের তদন্ত শেষ করলেন চিফ কমিশনার অব রেলওয়ে সেফটি জনককুমার ...
১২ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: কয়েকদিনের মধ্যে ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা জানান, কিন্তু তার প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বৃদ্ধির সম্ভাবনা কম। একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস সংস্থা জানিয়েছে, বঙ্গোপসাগরে আগামী শনিবার একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে ...
১২ জুলাই ২০২৪ বর্তমানপ্রীতেশ বসু, কলকাতা: হাতে সময় ৯০ দিনেরও কম। মা আসছেন মর্ত্যে। শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। ব্যস্ততা বাড়ছে পুজো উদ্যোক্তাদেরও। পিছিয়ে নেই রাজ্য সরকারও। পুজোর মরশুমে বাংলার শিল্পীদের তৈরি বালুচরি, জামদানি, শান্তিপুরি শাড়ি, জুতো, হস্তশিল্প, জামা, প্যান্ট, গয়নার পাশাপাশি রাজ্যের জিআই ...
১২ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্টিল ফ্যাক্টরি তৈরি করতে সৌরভ গঙ্গোপাধ্যায়কে জমি দেওয়ার বিষয়টিতে আগেই ছাড়পত্র দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা। পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় তাঁকে ৩১৮.০৫ একর জমি দেওয়ার সিদ্ধান্ত হয়। এবার ওই জমি দ্রুত তাঁর হাতে তুলে দিতে প্রয়োজনীয় পদক্ষেপ করল ...
১২ জুলাই ২০২৪ বর্তমানঅর্পণ সেনগুপ্ত, কলকাতা: তাঁরা হবু শিক্ষক। ক’দিন পরেই বসবেন বিএড পরীক্ষায়। অথচ নিয়মিত ক্লাসে আসার বাধ্যবাধকতা নেই। স্রেফ গুনাগার দিতে হবে ৫০০ টাকা। তাহলে ৫০ শতাংশ হাজিরা থাকলেও মিলবে পরীক্ষায় বসার সুযোগ। থিওরি তো বটেই, প্র্যাকটিক্যাল ক্লাসের ক্ষেত্রেও একই নিয়ম। ...
১২ জুলাই ২০২৪ বর্তমানশুভঙ্কর বসু, কলকাতা: ভিন রাজ্যের জাতীয় স্তরের এক নাবালক ভলিবল খেলোয়াড়ের রহস্যমৃত্যু হয়েছিল এরাজ্যে। আর সেই ঘটনার তদন্তে গুরুতর গাফিলতির অভিযোগ উঠেছে। ৩৫ বছরের এক ব্যক্তির ময়নাতদন্তের রিপোর্টকে ভিত্তি করে পুলিস তাদের তদন্ত চালিয়ে যাচ্ছে। তারই জেরে এবার কলকাতা ...
১২ জুলাই ২০২৪ বর্তমানরাজু চক্রবর্তী, কলকাতা: বঙ্গ বিজেপির পরবর্তী সভাপতি কে? লোকসভা ভোটে বাংলায় চরম বিপর্যয়ের পর পার্টির সর্বস্তরে এটি সবচেয়ে আলোচিত বিষয়। সাধারণত গেরুয়া শিবিরে এই ধরনের শীর্ষ সাংগঠনিক সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)। তাদের অনুমোদন ক্রমে চূড়ান্ত হয় ...
১২ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: সদ্য মিটেছে লোকসভা ভোট। কিন্তু ২০২৩ সালের জুলাই মাসে হয়ে যাওয়া পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন বাবদ বিপুল খরচের টাকা এখনও মেটায়নি অমিত শাহের দপ্তর। শুধু তাই নয়। অবাক করা বিষয় হল, প্রাপ্য টাকা না ছেড়েই ...
১২ জুলাই ২০২৪ বর্তমানসৌম্যজিৎ সাহা, দক্ষিণ ২৪ পরগনা: শহরের সুবিধা এবার মিলবে গ্রামেও। এতদিন কেবল রাজ্যের পুরসভাগুলিতে অনলাইনে সম্পত্তিকর জমা দেওয়ার সুযোগ ছিল। সেই পরিষেবা শীঘ্রই চালু হতে চলেছে রাজ্যের সমস্ত পঞ্চায়েতে। শুধু তাই নয়, এক দফার বদলে বছরের সম্পত্তিকর মেটানো যাবে তিনটি ...
১২ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, নাগরাকাটা: বৃহস্পতিবার সকালে নাগরাকাটা ব্লকের হিলা চা বাগানে কাঁচা চা পাতা তুলতে গিয়ে বুনো শূকরের হামলায় জখম হলেন এক মহিলা শ্রমিক। চা বাগানের চার নং লাইনের বাসিন্দা সারিতা ওরাওঁ অন্য শ্রমিকদের সঙ্গে চা পাতা তোলার কাজ করছিলেন। সেই ...
১২ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, পতিরাম: বৃহস্পতিবারও অব্যাহত রইল বালুরঘাট জেলা হাসপাতালে কর্মবিরতি। বালুরঘাট জেলা হাসপাতালের পুরাতন ভবনের মেডিসিন ওয়ার্ডের তিন দিন ধরে বেড পরিবর্তন হচ্ছে না। এছাড়াও সাফাই হচ্ছে না আবর্জনা। এনিয়ে ক্ষুব্ধ রোগী ও তাঁদের পরিজনরা। তবে এই অচলাবস্থা কাটতে চলেছে ...
১২ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, আলিপুরদুয়ার: স্কুল যাওয়ার পথে পঞ্চম শ্রেণির এক পড়ুয়াকে অপহরণের চেষ্টা। খবর পেয়ে ফিল্মি কায়দায় রুখে দিলেন এক টোটোচালক। এ ঘটনায় পুলিস পাকড়াও করেছে এক দুষ্কৃতীকে। ধৃতের নাম বাবলু জয়সওয়াল। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে দু’জনকে। বৃহস্পতিবার সকাল ৮টা ...
১২ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, বালুরঘাট: হিলি সীমান্তে সোনার বিস্কুট সহ পাচারকারীকে আটক করল বিএসএফ। বুধবার সন্ধ্যায় হিলির হাড়িপুকুরে পায়ুপথে লুকিয়ে বাংলাদেশ থেকে ২৩৩ গ্রামের সোনার দু’টি বিস্কুট নিয়ে আসছিল আসিফ মণ্ডল (২২)। যার বাজার মূল্য প্রায় ১৭ লক্ষ টাকা। সোনা সহ আটক ...
১২ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, পুরাতন মালদহ: বৃহস্পতিবার সকালে মালদহ থানার এক পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃত যুবকের নাম বিনয় মুর্মু (৩৮)। বাড়ি ভাবুকের কালিয়াটোলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন আগে তিনি কেরল থেকে বাড়ি ফিরেছেন। আসার পর ...
১২ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, বালুরঘাট: কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে মৃত্যু হল এক গৃহবধূর। ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের খাদিমপুরের পালপাড়া এলাকায়। মৃতার নাম আলপনা বিশ্বাস মণ্ডল (৩৭)। তাঁর স্বামী নারায়ণ মণ্ডলের দাবি, দীর্ঘদিন ধরে তাঁর স্ত্রী মানসিক অবসাদে ভুগছিলেন। ভিনরাজ্যেও চিকিৎসার জন্য একাধিকবার ...
১২ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, ফালাকাটা: বিক্ষিপ্ত বৃষ্টির জেরে ফালাকাটা কৃষক বাজারের পাশ দিয়ে বয়ে চলা দোলং নদীর জল মাঝেমধ্যে বেড়ে যাচ্ছে। ফলে দোলংয়ের জল ফালাকাটা-আলিপুরদুয়ার মহাসড়কের দোলং ডাইভারশনের উপর দিয়ে বয়ে চলছে। যার জেরে প্রায় ডাইভারশন দিয়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। ...
১২ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, নকশালবাড়ি: মৃত গোসাপ হাতে নিয়ে এক মহিলার ভিডিও ভাইরাল হওয়ায় বনদপ্তর নড়েচড়ে বসল। ওই ভাইরাল ভিডিওতে মহিলাকে ২ ফুট আকারের একটি মৃত গোসাপ হাতে নিয়ে দোলাচ্ছেন। যদিও ‘বর্তমান’ ওই ভাইরাল ভিডিও’র সত্যতা যাচাই করেনি। এনিয়ে বনদপ্তর ওই মহিলাকে ...
১২ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, নকশালবাড়ি: নকশালবাড়ির হাতিঘিষার গাজিরাম মৌজার বীরসিংজোতের বামনঝোরা নদীর চর দখল করে কংক্রিটের নির্মাণ করা হয়েছে। সংশ্লিষ্ট বাড়ির মালিককে অবৈধ অংশ ভাঙার নোটিস পাঠাল ভূমিদপ্তর। বৃহস্পতিবার নকশালবাড়ি ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এনিয়ে নোটিস জারি করে। তাতে উল্লেখ ...
১২ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, মেখলিগঞ্জ: সানিয়াজান নদীর ভাঙনে রাতের ঘুম উড়ে গিয়েছে মেখলিগঞ্জের কুচলিবাড়ির বাসিন্দাদের। লাগাতার বৃষ্টির জেরে নদীর জল বেড়ে ভাঙন এগিয়ে এসেছে বসতির দিকে। ফলে আতঙ্কে ভুগছেন ১০৯ ব্রহ্মত্তর কুচলিবাড়ির বাসিন্দারা। স্থানীয়রা জানিয়েছেন, একটানা বৃষ্টিতে ব্যাহত হচ্ছে জনজীবন। সানিয়াজান নদীর ...
১২ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, ময়নাগুড়ি: টোটো থেকে যাত্রীদের নামিয়ে অন্য গাড়িতে গন্তব্যে পৌঁছনোর ব্যবস্থা করল ময়নাগুড়ি হাইওয়ে ট্রাফিক পুলিস। জাতীয় সড়কে টোটো চলাচল করতে পারবে না, এমনই নির্দেশ রয়েছে। সেই মোতাবেক বৃহস্পতিবার ময়নাগুড়ি রোড এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কে হাইওয়ে ট্রাফিক পুলিসের ...
১২ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, ইসলামপুর: দু’সপ্তাহ আগেই অভিযান চালিয়েছিল প্রশাসন। পাঞ্জিপাড়ায় ৩১ নং জাতীয় সড়কের সার্ভিস রোড দখল করে থাকা দোকানপাট সরিয়ে দখলমুক্ত করা হয়েছিল এলাকা। ফের সেখানে গজিয়ে উঠছে একাধিক দোকান। জাতীয় সড়কের উপরে অবাধে শুরু হয়েছে ছোট গাড়ি, টোটো পার্কিং। ...
১২ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহার শহরকে হেরিটেজ শহর হিসাবে গড়ে তোলার উদ্যোগ চলছে। কিন্তু কোচবিহারের পর্যটন মানচিত্রের প্রধান আকর্ষণ রাজবাড়ির সামনের রাস্তাতেই প্রতিদিন জল জমছে। সামান্য বৃষ্টি হলেই রাজবাড়ির সামনের কেশব রোডে জল দাঁড়িয়ে যায়। শুধু জল জমাই নয়, সেই ...
১২ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, মালদহ: চিকিৎসকদের উপস্থিতির উপরে জোর দিতে মালদহ মেডিক্যাল কর্তৃপক্ষকে সুপারিশ করলেন স্বাস্থ্যদপ্তরের অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) ডাঃ গোপালকৃষ্ণ ঢালি। বৃহস্পতিবার মালদহ মেডিক্যালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন তিনি। কথা বলেন মেডিক্যাল কর্তৃপক্ষ ও পড়ুয়াদের সঙ্গেও। বেশকিছু বিষয়ে তিনি ...
১২ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, চোপড়া: চোপড়ায় বেহাল ৩১ নম্বর জাতীয় সড়ক। খানাখন্দে ভরা রাস্তা দিয়ে যাতায়াত করতে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। জল জমে পরিস্থিতি আরও ঘোরাল হয়েছে। কয়েকবার প্রশাসনকে জানালেও কাজ হয়নি বলে অভিযোগ স্থানীয় ব্যবসায়ী, বাসিন্দাদের। জাতীয় সড়ক কর্তৃপক্ষের প্রোজেক্ট ডিরেক্টর ...
১২ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, জলপাইগুড়ি: ভরা বর্ষায় ভাঙা রাস্তা নিয়ে ব্যাপক দুর্ভোগে জলপাইগুড়ি পুরসভার একাধিক ওয়ার্ডের বাসিন্দারা। তাঁদের বক্তব্য, আম্রুত প্রকল্পে মাটি খুঁড়ে জলের পাইপ লাইন বসানোর পর রাস্তা সংস্কার করা হয়নি। যেকারণে পরিস্থিতি আরও খরাপ হয়েছে। অন্তত চলাচলের জন্য দ্রুত বেড ...
১২ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, আলিপুরদুয়ার: গোটা দেশের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির সরাসরি যোগাযোগ ঘটায় অসমগামী ৩১সি জাতীয় সড়ক। এই রাস্তায় আলিপুরদুয়ারের দমনপুর থেকে হাসিমারা পর্যন্ত প্রায় ৪০ কিমি রাস্তার মধ্যে একাধিক সেতু বেহাল। অভিযোগ, জাতীয় সড়ক কর্তৃপক্ষকে বলেও কোনও লাভ হচ্ছে না। তাদের ...
১২ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, মালদহ: গঙ্গা, ফুলহর, মহানন্দা সহ মালদহের সব নদীর জল দ্রুত বাড়তে শুরু করেছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির কারণে নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে। জেলার তিনটি প্রধান নদীর জলস্তর ক্রমশ বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ...
১২ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, শিলিগুড়ি: আকাশে মেঘ দেখলেই আতঙ্কিত হয়ে পড়েন পোড়াঝারের বাঁধপাড়ের বাসিন্দারা। কারণ, বৃষ্টিতে রাস্তা ছোট ছোট ডোবার চেহারা নেয়। রাস্তার বিশাল অংশে দাঁড়িয়ে থাকে জল। মাটির রাস্তা দিয়ে জল কাদা মাড়িয়ে যাতায়াত করতে হয় গ্রামবাসীদের। গ্রামে ঢোকার একমাত্র রাস্তাটি ...
১২ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, মাথাভাঙা: মানসাই নদীর ভাঙনে মাথাভাঙা-২ ব্লকের তেকুনিয়া বনাঞ্চলের ভোজনের ছড়া ও চকিয়ার ছড়ার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এলাকার মাটির বাঁধও ভাঙনের কবলে। বাসিন্দারা জানিয়েছেন, বনাঞ্চল সহ চাষের জমি নদীগর্ভে চলে যাচ্ছে বেশ কয়েক বছর ধরে। কোনও পদক্ষেপ নিচ্ছে ...
১২ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, মালদহ এবং সংবাদদাতা, পতিরাম ও রায়গঞ্জ: গৌড়বঙ্গের বাজারগুলিতে শাক-সব্জির অগ্নিমূল্যের জেরে ক্রেতাদের পকেটে টান পড়েছে। মালদহ এবং দুই দিনাজপুরে আলু সহ প্রায় সব সব্জির দাম গত কয়েকদিন ধরে উর্দ্ধমুখী। প্রশাসন ব্যবস্থা নিলেও দাম নিয়ন্ত্রণে থাকছে না বলে ...
১২ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বহরমপুর: প্রতিটি মহকুমা ধরে ধরে পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির কাজের মূল্যায়ন নিয়ে বৈঠক ডাকে জেলা প্রশাসন। তবে সেই বৈঠকে গরহাজির বহু পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সমিতির সভাপতিরা। কেউ বৃষ্টির কারণ দেখিয়ে, কেউ বাড়ির সদস্যের শরীর খারাপ বলে ...
১২ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, বিষ্ণুপুর: বাঁকুড়ায় বিনামূল্যে প্রায় সাড়ে ৪ কোটি মাছের চারা বিলি করবে মৎস্য দপ্তর। দপ্তর সূত্রে জানা গিয়েছে, মৎস্যজীবী হিসাবে দপ্তরের পোর্টালে নাম নথিভুক্ত আছে এবং কমপক্ষে দু’বিঘা আয়তনের জলাশয় রয়েছে, এমন চাষিদেরই তা বিতরণ করা হবে। সিঙ্গি, দেশি ...
১২ জুলাই ২০২৪ বর্তমান