BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 03 May, 2026 | ২০ বৈশাখ, ১৪৩৩
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • আগরপাড়ায় ট্রেন অবরোধ ক্ষুব্ধ যাত্রীদের

    নিজস্ব প্রতিনিধি, বরানগর: ট্রেনের ঘোষণা ঠিক মতো হয় না। দীর্ঘদিন ধরে এই সমস্যায় তিতিবিরক্ত ছিলেন আগরপাড়া স্টেশনের নিত্যযাত্রীরা। শুক্রবার রাতে এমন ভুল ঘোষণায় ক্ষোভে ফুঁসে ওঠেন তাঁরা। বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে আগরপাড়া স্টেশন। প্রায় ৪০মিনিট ট্রেন অবরোধ করেন তাঁরা। ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    বিদেশি নাগরিকের আইফোন উদ্ধার

    নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: চিকিৎসার জন্য সল্টলেকের একটি হাসপাতালে এসে আইফোন খুইয়েছিলেন সিকিমের এক নাগরিক। তাঁর খোয়ানো আইফোন উদ্ধার করল পুলিস। উদ্ধার হওয়া আইফোন ওই নাগরিকের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। তাতে বেজায় খুশি যুবক। পুলিস সূত্রে জানা গিয়েছে, কপিল ছেত্রী ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    বারাকপুরে ক্যান্টনমেন্ট বোর্ডের তৈরি বাসস্ট্যান্ডগুলি ভেঙে পড়ছে, নেই নজরদারি

    নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বারাকপুরে ক্যান্টনমেন্ট এলাকায় মানুষের সুবিধার জন্য সুন্দর বাস স্ট্যান্ড তৈরি করেছিল ক্যান্টনমেন্ট বোর্ড। বারাকপুর চিড়িয়া মোড় থেকে এস এন ব্যানার্জি রোডের ধারে ওই সব বাস স্ট্যান্ডগুলি তৈরি করা হয়েছিল। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে তা ভেঙেচুরে যাচ্ছে। রাষ্ট্রগুরু ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    উলুবেড়িয়ার ধূলাসিমলায় কেন্দ্র-রাজ্যের উদ্যোগে হচ্ছে ইংরেজি মাধ্যম স্কুল

    সংবাদদাতা, উলুবেড়িয়া : হাওড়া জেলার উলুবেড়িয়া এক নম্বর ব্লকের ধূলাসিমলা গ্রাম পঞ্চায়েত এলাকায় রাজ্য সরকারের উদ্যোগে ইংরেজি মাধ্যম মডেল বিদ্যালয় তৈরি হতে চলেছে। ইতিমধ্যেই সরকারি জমি চিহ্নিত হয়ে গিয়েছে। ব্লক প্রশাসন সূত্রে খবর, টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। কাজ শীঘ্রই ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    কারখানায় কর্মরত ৭ কর্মী, গোপালের চানাচুরের স্বাদে মজে গোটা সাগরদ্বীপ

    নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: তাঁর কারখানায় সাতজন কর্মী কাজ করেন। মাসে সাড়ে তিনশো কেজি চানাচুর তৈরি হয়। গোপাল মান্নার বানানো চানাচুরের চাহিদা এখন সাগরজুড়ে। সাত-সাতটি মেশিন ঘড়ঘড় করে সারাদিন চলে। দ্বীপের দোকানগুলি হামলে পড়ে কুইন্টাল মেপে চানাচুর কিনে ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    আমতার কাশমলীতে বউদিকে খুনের অভিযোগ, ধৃত দেওর

    সংবাদদাতা, উলুবেড়িয়া: পাওনা টাকা আদায় নিয়ে বচসার জেরে বউদিকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল দেওরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত ২৬ আগস্ট জন্মাষ্টমী পুজোর দিনে। ওই গৃহবধূর নাম উর্মিলা খাঁ (৫৯)। বাড়ি আমতা ২ নম্বর ব্লকে জয়পুর থানা এলাকার কাশমলী ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    আমডাঙায় ব্যবসায়ীকে খুন, আট বছর পর দোষীর যাবজ্জীবন সাজা ঘোষণা

    নিজস্ব প্রতিনিধি, বারাসত: ব্যবসায়ীকে বাইকের মাঝখানে বসিয়ে নিয়ে গিয়ে গুলি করে খুন করেছিল আততায়ীরা। চাঞ্চল্যকর সেই ঘটনার আট বছর পর ধৃত দুই অভিযুক্তের মধ্যে একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বারাসত আদালত। আসামির নাম বিকাশ মাঝি। অপর অভিযুক্ত চন্দনকুমার পাসোয়ান ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    বিশাল মূর্তি থেকে ৫ কেজির মোদক, সাড়ম্বরে গণেশ চতুর্থী

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গণেশ-জননীর আগমনের বাকি ঠিক এক মাস। তার আগে ভাদ্র মাসের চতুর্থীতে আসছেন গণপতি। একদা কেবল মহারাষ্ট্র ও দেশের অন্যান্য কয়েকটি রাজ্যে সাড়ম্বরে হতো গণেশপুজো। তবে সিদ্ধিলাভের আকাঙ্ক্ষায় বাংলাতেও দিনে দিনে গণেশের পুজো বেড়েছে। গত আট-ন’বছরে  কলকাতা ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    ‘৩ দিন আগেই বাড়ি ফেরাল মেট্রো, ফের বের করে দিল’, লাগাতার ভোগান্তি, এলাকায় তীব্র ক্ষোভ

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘ইস্ট-ওয়েস্ট মেট্র্রোর ধর্মতলাগামী টানেলের ক্রস প্যাসেজের কাজ শেষ হয়ে গিয়েছিল পয়লা সেপ্টেম্বর। তবে পাঁচ সেপ্টেম্বর পর্যন্ত হোটেলে থাকতে বলে নোটিস দেওয়া ছিল আবাসিকদের। তবে দু’তারিখ বাড়ি ফেরত চলে যাওয়ার জন্য ছাড়পত্র দিয়ে দেয় মেট্রো। কিন্তু তাতে ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    বিচার চেয়ে চাক্কা জ্যাম বিজেপির, ভোগান্তি

    নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা : তরুণী চিকিৎসকের মৃত্যুর বিচার চেয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে ফের পথে নামল বিজেপি। শুক্রবার দুপুর ১২টা থেকে ২টো পর্যন্ত চাক্কা জ্যাম কর্মসূচির ডাক দিয়েছিল তারা। যার জেরে ভোগান্তির মুখে পড়লেন মানুষ। শুক্রবার দুপুরে কাকদ্বীপের চৌরাস্তার ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    সেন্ট্রাল স্টেশনে স্মার্ট গেটের সামনে বিক্ষোভ, ধৈর্য হারাচ্ছেন দুর্গাপিতুরির বাসিন্দারা

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘আর কতবার ঘর ছাড়া হতে হবে? কবে একটু নিশ্চিন্তে ঘুমোতে যেতে পারব রাতে?’ ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজে ফের গৃহহীন হওয়া বউ বাজারের দুর্গাপিতুরি লেনের বাসিন্দাদের মুখে মুখে ঘুরছে এই প্রশ্ন। এই ঘটনার জেরে শুক্রবার সকাল সাড়ে ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    বউবাজারে মেট্রো টানেলে ফের জল, নতুন করে ধসের আতঙ্ক

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টানেলে বারবার জল ঢুকে ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজে ধারাবাহিকভাবে বাধা তৈরি হচ্ছে। গত পাঁচ বছরে এ নিয়ে চারবার কংক্রিটের টানেল ভেদ করে হু হু করে জল ঢোকার ঘটনা ঘটেছে। যার জেরে এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ মেট্রো পথ ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    চন্দননগরে সন্দীপ ঘোষের শ্বশুরবাড়িতে ইডির হানা

    নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: আর জি কর কাণ্ডে দুর্নীতির তদন্তে শুক্রবার হুগলির চন্দননগরে হানা দিল ইডির একটি দল। এদিন সকাল সকাল প্রথমে ইডির হানাকে কেন্দ্র করে চন্দননগরের পাদ্রীপাড়ায় চাঞ্চল্য ছড়ায়। ইডির দল আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন সুপার সন্দীপ ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    ‘এখানেই বিচার হবে’, সন্দীপ ঘনিষ্ঠ প্রসূনকে ঘিরে ক্যানিংয়ে বিক্ষোভ

    নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: শিয়ালদহ কোর্ট থেকে বেরনোর সময় চড় খেয়েছিলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এবার তারই এক ঘনিষ্ঠ গ্রামবাসীদের প্রবল বিক্ষোভের মুখে পড়তে হল। ক্যানিংয়ে সন্দীপবাবুর বাগানবাড়িতে তল্লাশি করতে প্রসূন চট্টোপাধ্যায় নামে ওই সাগরেদকে নিয়ে গিয়েছিল ইডি। ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    প্রাক্তন অধ্যক্ষের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের আবেদন শুক্রবার শোনামাত্র খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগে দায়ের জনস্বার্থ মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই মামলাতেই বিবাদী হিসেবে যুক্ত ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    সম্মতির জন্য রাষ্ট্রপতির কাছে গেল অপরাজিতা বিল 

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্মতির জন্য শুক্রবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস অপরাজিতা বিল পাঠিয়ে দিলেন। মঙ্গলবার বিধানসভায় পাশ হয়েছে এই বিল। তারপর তা পাঠানো হয়েছিল রাজ্যপালের কাছে। কিন্তু বিলের সঙ্গে টেকনিক্যাল রিপোর্ট তাঁর কাছে না ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    নবান্ন অভিযানে জখম হোমগার্ডের চোখের চিকিৎসা করতে অস্বীকার, কাঠগড়ায় বেসরকারি হাসপাতালের ডাক্তার

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টালা থানার ওসির পর এবার আনন্দপুর থানার জখম হোমগার্ডের চোখের চিকিৎসা করতে অস্বীকার করলেন ইএম বাইপাসের টেগোর পার্ক সংলগ্ন বেসরকারি হাসপাতালের এক চক্ষু চিকিৎসক। এই চাঞ্চল্যকর অভিযোগ করছে কলকাতা পুলিস। কলকাতা পুলিসের অভিযোগ, ছাত্র সমাজের ডাকে ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    সুবোধের গলস্টোন, জেলেই হবে চিকিৎসা

    নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: পেটের ব্যথায় ভুগছে বিহারের গ্যাংস্টার সুবোধ সিং। শুক্রবার তাকে বারাকপুর মহকুমা আদালতে তোলা হলে তার আইনজীবী কমলজিৎ সিং বিচারক মণিকা চট্টোপাধ্যায়কে বলেন, সুবোধ সিংয়ের গলব্লাডারে স্টোন রয়েছে। সার্জারি করা দরকার। বিচারক জেলেই সব রকম চিকিৎসার নির্দেশ ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    পুজো: ডেঙ্গু নিয়ে সতর্কবাণী নবান্নের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অন্যান্য বছরের তুলনায় এবার রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি যথেষ্ট ভালো। তবে মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, মালদহ, হুগলি, জলপাইগুড়ি, দার্জিলিং, বাঁকুড়া ও উত্তর ২৪ পরগনা জেলা থেকে তুলনামূলকভাবে বেশি ডেঙ্গু আক্রান্তের খবর আসছে। এজন্য এই আটটি জেলাকে প্রয়োজনীয় ব্যবস্থা ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    আর জি কর: চেস্ট বিভাগের সংস্কারে সম্মতি ছিল কর্তৃপক্ষ-পড়ুয়া সবারই

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর হাসপাতালের চেস্ট ডিপার্টমেন্টের সংস্কার নিয়ে বিতর্ক তুঙ্গে। কিন্তু যৌথ পরিদর্শনে হাসপাতালের সকলেরই সম্মতি ছিল। গত ১০ আগস্ট এ সংক্রান্ত এক বৈঠকের কার্যবিবরণী থেকে বিষয়টি জানা গিয়েছে। কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বৈঠকে? সংস্কার ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    অভিষেকের আর্জি

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিনা চিকিৎসায় তিন ঘন্টা পড়ে থেকে প্রবল রক্তপাতের জেরে মৃত্যু হয়েছে দুর্ঘটনায় জখম কোন্নগরের এক যুবকের। এই ঘটনার উল্লেখ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় চিকিৎসকদের সহমর্মিতার সঙ্গে আন্দোলন চালিয়ে যাওয়ার আর্জি জানিয়েছেন। এক্স হ্যান্ডলে ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    ওড়িশা থেকে ডিম ও মুরগির মাংস আমদানিতে নিষেধাজ্ঞা, সিদ্ধান্ত রাজ্যের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও সংবাদদাতা বেলদা: ওড়িশার পুরী জেলার কিছু গ্রামে বার্ড ফ্লু ছড়িয়েছে। যার জেরে ওড়িশা থেকে পশ্চিমবঙ্গে ডিম ও চিকেন আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করল রাজ্য। আপাতত আগামী দু’সপ্তাহের জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মূলত দুই ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    রাজ্য কর্মীদের স্বাস্থ্য প্রকল্প,মিলল অনুমোদন, বহির্বিভাগে আরও ৬ রোগের চিকিৎসা

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারি কর্মীদের স্বাস্থ্য প্রকল্পে নথিভুক্ত হাসপাতাল ও ক্লিনিকের বহির্বিভাগে আরও ৬টি রোগের চিকিৎসা করানোর অনুমোদন দেওয়া হল। সেগুলির সবই স্নায়ু সংক্রান্ত মানসিক অসুখ। এর মধ্যে উল্লেখযোগ্য হল—স্কিৎজোফ্রেনিয়া, বাইপোলার এফেক্টিভ ডিসঅর্ডার, মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার প্রভৃতি। রা‌জ্য ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    গভীর নিম্নচাপ: সোম ও মঙ্গলবার বৃষ্টি দক্ষিণবঙ্গে

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপটি তৈরি হচ্ছে সেটি দক্ষিণবঙ্গের উপর আসবে বলে শুক্রবার জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। নিম্নচাপের ফলে আগামী সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলাগুলি হল—দুই মেদিনীপুর, দুই ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    সাগর দত্তে ‘থ্রেট কালচার’, সরব অধ্যক্ষ থেকে চিকিৎসক পড়ুয়ারা

    নিজস্ব প্রতিনিধি, বরানগর: সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে শুক্রবার নতুন করে কোনও অশান্তি ছড়ায়নি। তবে ঝামেলার আশঙ্কায় অধ্যক্ষের অফিসের বাইরে পর্যাপ্ত পুলিসি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বৃহস্পতিবার হামলার ঘটনায় জখম মেডিসিন বিভাগের চিকিৎসক (পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি) মনোজিৎ মুখোপাধ্যায় শুক্রবার ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    গাড়ি আটকে ব্যবসায়ীর কোটি টাকা লুট, পুলিসকর্মী-গোয়েন্দা সহ ধৃত ৬

    সংবাদদাতা, দুর্গাপুর: ক্রাইম ব্রাঞ্চের অফিসার পরিচয় দিয়ে দিল্লির এক ব্যবসায়ীর গাড়ি আটকে কোটি টাকারও বেশি লুট করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিস দুর্গাপুর থানার এক এএসআই ও সিআইডির এক গোয়েন্দা সহ মোট ছ’জনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    বিজেপির অবরোধে আটকে অ্যাম্বুলেন্সও, প্রসূতির মৃত্যু

    নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: আর জি কর কাণ্ডে ‘জাস্টিস’ চেয়ে চাক্কা জ্যামের ডাক দিয়েছিল বিজেপি। সেই প্রতিবাদ কর্মসূচিই প্রাণ কাড়ল প্রসূতির! গেরুয়া শিবিরের সমর্থকদের অবরোধের জেরে অসুস্থ মহিলাকে হাসপাতালে আনতে দেরি হয়ে যায়। শুক্রবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ফুলিয়া-রানাঘাটের মাঝে, ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    স্বল্প সময়ের মধ্যে সারতে হবে পুজো, পদ্ধতি জানতে ভিড় প্রশিক্ষণ শিবিরে

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অন্যান্য বছরের তুলনায় এবার অনেকটা কম সময়ের মধ্যে দুর্গাপুজো সম্পন্ন করতে হবে। পঞ্জিকায় সেরকম নির্ঘণ্টই দেওয়া হয়েছে। স্বল্প সময়ে কীভাবে সমস্ত নিয়মকানুন মেনে পুজো সম্ভব, তা নিয়ে চিন্তায় পড়েছেন পুরোহিত থেকে পুজো উদ্যোক্তারা। এই পরিস্থিতিতে উত্তর ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    ভিন রাজ্যের ভোট প্রচারে নেই বঙ্গ বিজেপির নেতারা

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বাংলাতেই পথে থাকুন। লড়াই আন্দোলন করুন। সেইমতো সময়ে সময়ে রিপোর্ট পাঠান। ভিন রাজ্যে নির্বাচনী প্রচারে যাওয়ার কোনও দরকার নেই। হরিয়ানা এবং জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচনের আবহে বঙ্গ বিজেপিকে একথা সাফ জানিয়ে দিয়েছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব। দলীয় সূত্রের ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    ‘ছেলেটা সাদা হয়ে যাচ্ছে, একটু দেখুন’, ব্যর্থ আকুতি মায়ের, আর জি করে কর্মবিরতি, মৃত যুবক

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রথমে জরুরি বিভাগ। শুনতে হল, ‘ডাক্তার নেই। অন্য কোথাও যান।’ শুরু হল অপেক্ষা। রোগীর। পরিবারেরও। একটা সময়ের পর অপেক্ষা বদলে গেল আর্তনাদে। প্রতিবাদের পীঠস্থান আর জি কর হাসপাতাল প্রাঙ্গণে ট্রলিতে শুয়ে রোগী। যন্ত্রণায় কাতরাচ্ছেন। ছেলের অবস্থা ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    একা সঞ্জয়ের নামেই চার্জশিট! বেনজির চাপ, মুখ রক্ষায় মরিয়া সিবিআই

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বেনজির চাপে সিবিআই। আর জি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের তদন্তের কিনারা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রত্যাশা আকাশছোঁয়া। অথচ কলকাতা পুলিস যাকে ঘটনার পরদিনই গ্রেপ্তার করেছে, সেই সঞ্জয় রায় ছাড়া আর কাউকে ধরতে ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
     ‘পরীক্ষার তারিখ পিছিয়েই যাচ্ছে, পাওয়া যাচ্ছে না রিপোর্টও’, ভোগান্তিতে সরব রোগীর পরিজন  

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘একটা পেটের ছবি’ (এক্স রে) , ‘একটা হাতের ছবি’, ‘রক্তের পরীক্ষা’, এগুলো করাতে গিয়েও কালঘাম ছুটছে মুস্তাকির-শাহিদদের। দীর্ঘ অপেক্ষার পর পরীক্ষার তারিখ মিলছে বটে তবে তারিখ যাচ্ছে ঘনঘন বদলে। রক্ত, ইউএসজি ইত্যাদি পরীক্ষা হলেও তার রিপোর্ট ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    আদালতে সঞ্জয়ের হাজিরা, দেখা নেই সিবিআইয়ের আইনজীবীর, ‘বেল দিয়ে দেব?’ ক্ষুব্ধ বিচারকের ধমক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে 

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ। ‘জাস্টিস ফর আর জি কর’ স্লোগান তুলে প্রতিদিন আন্দোলন চলছে। তদন্তের নজরদারিতে রয়েছে খোদ সুপ্রিম কোর্ট। এরকম একটি ‘হাই প্রোফাইল’ মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    তৈরি প্রকল্প ভিত্তিক রিপোর্ট কার্ড, কাজের ব্যাখ্যা চাইবেন মুখ্যমন্ত্রী  

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কাণ্ড নিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি। এই পরিস্থিতিতেও সাধারণ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ একইভাবে চালিয়ে যেতে চায় নবান্ন। সেই লক্ষ্যেই আগামী সোমবার নবান্নে রাজ্য স্তরের প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ওই ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    রাজ্যে ১০ জায়গায় হানা, সন্দীপ-ঘনিষ্ঠ প্রসূন ইডির জালে

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর হাসপাতালের আর্থিক অনিয়মের শিকড় খুঁজতে এবার অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। হানা দেওয়া হল ধৃত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তাঁর আত্মীয়, শাগরেদ সহ ঘনিষ্ঠদের বাড়িতে। শুক্রবার সকালেই দশটি জায়গায় পৌঁছে যান তদন্তকারীরা। চলে ম্যারাথন ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    বাঁকুড়ায় ব্যবসায়িক প্রতিষ্ঠানে ডাকাতির ছক, সতর্ক পুলিস

    নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: বাঁকুড়ায় বাড়ি ভাড়া দেওয়ার আগে মালিকদের একাংশ ভাড়াটিয়ার নথি যাচাই করছে না বলে অভিযোগ। বেশি টাকার লোভে মালিকরা ভাড়াটিয়ার অতীত না জেনেই বাড়ি ভাড়া দিচ্ছেন। বাঁকুড়া শহর সহ খাতড়া, বিষ্ণুপুরের মতো জনবহুল থানা এলাকাগুলিতে এই প্রবণতা ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    আদ্রা ডিভিশনে ফের ট্রাফিক ব্লক, ক্ষোভ

    সংবাদদাতা, বিষ্ণুপুর: প্রতিষ্ঠার ১৫ বছর পর এই প্রথম ভড়া কলেজে ন্যাকের মূল্যায়ন হচ্ছে। বৃহস্পতি ও শুক্রবার ধরে ন্যাকের দুই প্রতিনিধি সরেজমিনে কলেজ পরিদর্শন এবং বিভিন্ন বিষয় নিরীক্ষণ করেন। প্রত্যন্ত এলাকায় অবস্থিত কলেজের পরিকাঠামো সহ পঠনপাঠনের ভূয়সী প্রশংসা করেন। তাই ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    শিল্পের সঙ্গে সাবেকিয়ানায় সাজছে ইংলিশবাজারের দুর্গাপুজোর প্যান্ডেলগুলি

    নিজস্ব প্রতিনিধি, মালদহ: শিল্পের সঙ্গে সাবেকিয়ানার ছোঁয়ায় সেজে উঠছে ইংলিশবাজারের পুজো প্যান্ডেলগুলি। কারোর শিল্প ভাবনায় মনকে শুদ্ধ করার ভাবনা। কারোর থিমে রয়েছে প্রকৃতি ধ্বংসের চিত্র।  ইংলিশবাজারের কৃষ্ণ কালীতলা কল্যাণ সমিতি ও গ্রন্থাগারের পুজো এবছর ৪৬তম বর্ষে। তাদের থিম, সভ্যতা ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    জামালপুরে গলায় ব্লেড চালিয়ে আত্মঘাতী বৃদ্ধ

    সংবাদদাতা, বর্ধমান: জামালপুর থানার পাঁচশিমূল গ্রামে গলায় ব্লেড চালিয়ে আত্মঘাতী হলেন এক বৃদ্ধ। মৃতের নাম রবীন্দ্রনাথ বাগ(৬৯)। বৃহস্পতিবার সকালে ঘরে গলায় ব্লেড চালান তিনি। গুরুতর জখম অবস্থায় পরিবারের লোকজন তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। ভর্তির ঘণ্টাখানেক পর ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    জামালপুর বিডিও অফিসে বিক্ষোভ

    নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: শিক্ষকের নামে শ্লীলতাহানির মিথ্যা অভিযোগ করা হয়েছে। এই দাবি তুলে শুক্রবার জামালপুর বিডিও অফিসে অভিভাবকরা বিক্ষোভ দেখান। কয়েক দিন আগে বিডিও অফিসে কেউ বা কারা লিখিত অভিযোগ করেন জামালপুরের একটি স্কুলের শিক্ষক শ্লীলতাহানি করেছেন। অভিভাবকরা বলেন, ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    আই কার্ড ছাড়া ঢোকা যাবে না বর্ধমান মেডিক্যালের হস্টেলে

    নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বহিরাগতদের প্রবেশ আটকাতে বর্ধমান মেডিক্যাল কলেজের হস্টেলগুলিতে নিরাপত্তা বাড়ানো হচ্ছে। সাতটি হস্টেলে থাকা প্রত্যেক পড়ুয়াকে পরিচয়পত্র দেওয়া হবে। তা দেখিয়েই তাঁরা কলেজে ঢুকতে পারবেন। হস্টেলের বাইরে আবাসিকদের নামের তালিকা থাকবে। ঢোকার মুখে সিসি ক্যামেরা থাকবে। বর্ধমান ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
      শিল্পাঞ্চল থেকে শস্যগোলা মজেছে সিদ্ধিদাতার উপাসনায়, মিষ্টির দোকানে লাড্ডু কেনার ভিড়

    নিজস্ব প্রতিনিধি, বর্ধমান এবং আসানসোল: আজ, শনিবার গণেশ চতুর্থী। সিদ্ধিদাতার উপাসনায় মাতোয়ারা শিল্পাঞ্চল। উৎসবের রেশ ছড়িয়েছে শস্যগোলা পূর্ব বর্ধমানেও। বাজেপ্রতাপপুর, নীলপুর সহ বিভিন্ন জায়গায় পুজোর আয়োজন করা হয়েছে। কালনা, কাটোয়া, মেমারি এবং জামালপুরেও ধুমধাম করে পুজো হচ্ছে। মিষ্টির দোকানে ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    ফুটপাতের একশো দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, সমস্যায় দোকানিরা

    সংবাদদাতা, কালনা: কালনা শহরে দখলমুক্তি অভিযানে ফুটপাতের প্রায় একশো দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় সমস্যায় দোকানদাররা। পুজোর মুখে কীভাবে সংযোগ ফিরে পাবেন বুঝে উঠতে পারছেন না তাঁরা। কালনার মহকুমা শাসক শুভম আগরওয়াল বলেন, এই বিষয়ে তিনি বিদ্যুৎ দপ্তরের সঙ্গে ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    সংস্কৃতি চর্চায় উন্নত অডিটোরিয়াম চায় চোপড়া

    সংবাদদাতা, চোপড়া: সংস্কৃতি চর্চায় আগ্রহ আছে। অথচ সেটার জন্য চোপড়ায় কোনও উপযুক্ত পরিকাঠামো যুক্ত কোনও মঞ্চ নেই। যা সংস্কৃতি চর্চার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তাই চোপড়াতেও পরিকাঠামো যুক্ত মঞ্চ তৈরির জোরালো দাবি উঠেছে। সাতের দশক থেকে চোপড়ার সাংস্কৃতিক, খেলাধুলা ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    ক্যাম্পাসে কারা ঘর ভাড়া দিচ্ছে, জানেই না কর্তৃপক্ষ

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জলপাইগুড়ি মেডিক্যালের অধীন সদর হাসপাতাল চত্বরে সুলভ শৌচালয়ের উপরে দোতলায় দিব্যি ঘরভাড়া দেওয়া হচ্ছে। অভিযোগ, রোগীর পরিজনের নাম করে হামেশাই এসে থাকছে বহিরাগতরা। কারা থাকছে, কীসের ভিত্তিতে বাইরের লোকজনকে ঘরভাড়া দেওয়া হচ্ছে, জানেই না মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    করণদিঘিতে বাইককে বাঁচাতে গিয়ে লরির পিছনে গাড়ির ধাক্কা, জখম ৪

    সংবাদদাতা, করণদিঘি: জাতীয় সড়ক দখল করে লরির অবৈধ পার্কিংই কাল হল। রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকা লরিতে একটি ছোট চারচাকার গাড়ি ধাক্কা মারলে চালক এবং তিন যাত্রী জখম হন। শুক্রবার ঘটনাটি ঘটে করণদিঘির বিলাসপুর ৩৪ নম্বর জাতীয় সড়কে। গুরুতর জখম ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    বাগডোগরায় সেনা ট্রাকে বাসের ধাক্কা

    সংবাদদাতা, বাগডোগরা: শুক্রবার দুপুরে বাগডোগরায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবাহী বাস। নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীর ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে যাত্রীবাহী বাসটি। বাসটি বিধাননগর থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। বাগডোগরার বিহার মোড়ে পৌঁছতেই নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা সেনাবাহিনীর একটি ট্রাকের ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    উত্তরবঙ্গ মেডিক্যাল: হুমকি ফোনের অভিযোগ আন্দোলনকারীদের

    সংবাদদাতা, শিলিগুড়ি: হুমকি দেওয়ার অভিযোগে অভিযুক্ত উত্তরবঙ্গ মেডিক্যালে টিএমসিপি’র তিন চিকিৎসক নেতা সাহিন সরকার, সোহম মণ্ডল এবং অভীক দে’র উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল কর্তৃপক্ষ। প্রিন্সিপাল ডাঃ ইন্দ্রজিৎ সাহা শুক্রবার বলেন, অভিযোগ পাওয়ার পরই ওই তিনজনের  উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ঢোকার ব্যাপারে ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    মেরামতের অভাবে বসিয়ে দেওয়া হচ্ছে একের পর এক গাড়ি

    নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কোষাগারে টান। এই মুহূর্তে তহবিল থেকে নতুন গাড়ি কেনার সামর্থ নেই কর্তৃপক্ষের। সেজন্য কোনওমতে মেরামত করা হচ্ছে। ইতিমধ্যেই অর্থের অভাবে মেরামত না করতে পারায় কয়েকটি গাড়ি বসিয়ে দেওয়া হয়েছে। লজ্‌ঝ঩ড়ে বাসে যাতে পড়ুয়াদের আনতে ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    নিষিদ্ধ ক্যারিব্যাগ ব্যবহার করলেই ট্রেড লাইসেন্স বাতিল হবে রায়গঞ্জে

    সংবাদদাতা, রায়গঞ্জ: নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার বন্ধ করতে কড়া পদক্ষেপ নিল রায়গঞ্জ পুরসভা। ১২০ মাইক্রনের কম ক্যারিবাগ ব্যবহার করলে ট্রেড লাইসেন্স বাতিল করা হবে। সোমবার থেকে প্রচারের জন্য ট্যাবলো নামানো হচ্ছে শহরে। ২৭টি ওয়ার্ডেই ঘুরবে এই ট্যাবলো। সিদ্ধান্ত কার্যকর ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    গাজোলের স্কুলে মিড ডে মিল পরিদর্শনে জেলাশাসক

    নিজস্ব প্রতিনিধি, মালদহ ও সংবাদদাতা পুরাতন মালদহ: তখন সবে দুপুর বারোটা। পিএম পোষণ প্রকল্পে স্কুলে চলছে মিড ডে মিল খাওয়ার প্রস্তুতি। সাবান দিয়ে হাত ধুয়ে থালা নিয়ে বাচ্চাদের সঙ্গে বসে পড়লেন এক ব্যক্তি। স্কুলে ততক্ষণে হৈ চৈ পড়ে গিয়েছে। ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    মাঠ সংস্কারের দাবিতে চারঘণ্টা রাজ্য সড়ক অবরোধ ফকিরপাড়ায়

    সংবাদদাতা, তপন: নিকাশিনালা এমনভাবে তৈরি হয়েছে যে মাঠের জল বের হতে পারে না। নতুন করে নিকাশিনালা তৈরি ও মাঠ সংস্কারের দাবিতে তপনের করদহ ফকিরপাড়ায় ৪ ঘণ্টা ধরে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। দু’মাস ধরে সেখানে খেলার মাঠে ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    বাবার স্বপ্নপূরণে প্রতিমা গড়েন এমএ পাশ চঞ্চল

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বাবা চাইতেন ছেলে তাঁর চেয়েও বড় মৃৎশিল্পী হোক। এমন মূর্তি গড়ুক সে, যেন তাক লেগে যায় সবার। বাবার সেই স্বপ্নপূরণে ইংরেজিতে এমএ পাশ করেও চাকরিতে ঝোঁকেননি জলপাইগুড়ির চঞ্চল পাল। হাতে তুলে নিয়েছেন রং তুলি। তাঁর সেই তুলির ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    শিলিগুড়িতে বিজেপির অবরোধে আটকাল অ্যাম্বুলেন্স, যানজটে ক্ষোভ পথচারীদের

    নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: বিজেপির অবরোধে আটকে পড়ল অ্যাম্বুলেন্স। শুক্রবার দুপুরে ঘটনাটি শিলিগুড়ি শহরের মহাত্মা গান্ধী মোড়ে। এনিয়ে বিভিন্ন মহল রীতিমতো ক্ষুব্ধ। তারা আন্দোলনকারীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। এমন প্রেক্ষাপটে পদ্ম শিবিরের বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। যদিও ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    স্যাফ গেমে ভারতীয় দলে জলপাইগুড়ির সাগর রায়

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: সাউথ এশিয়ান অ্যাথলেটিক ফেডারেশন জুনিয়র চ্যাম্পিয়নশিপে ইন্ডিয়া টিমে সুযোগ পেল জলপাইগুড়ির সাগর রায়। অনূর্ধ্ব-২০ বিভাগে হাইজাম্পে নির্বাচিত হয়েছেন। পশ্চিমবঙ্গ থেকে হাইজাম্পে ছেলেদের টিমে একমাত্র সাগরই জাতীয় দলে সুযোগ পেলেন। আগামী ১১-১৩ সেপ্টেম্বর চেন্নাইয়ে হবে ওই প্রতিযোগিতা। ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    গণেশ পুজোকে কেন্দ্র করে উত্সবের মেজাজ, আলোয় সেজেছে শিলিগুড়ি

    সংবাদদাতা, শিলিগুড়ি: হাতে আর চার সপ্তাহ। তারপরই বাঙালির সেরা উত্সব দুর্গাপুজো। কিন্তু শুক্রবার থেকেই শিলিগুড়িতে পুজোর আমেজ শুরু হয়ে গেল। গণেশ আরাধনায় আলোকমালায় সেজেও উঠেছে শিলিগুড়ি। এদিন শহরের বেশিরভাগ গণেশ পুজোর উদ্বোধন হয়ে যায়। তারপর থেকেই মণ্ডপগুলিতে দর্শনার্থীদের ভিড় উপচে ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    নয়ানজুলিতে পড়ে ডুবে মৃত্যু শিশুকন্যার

    সংবাদদাতা, কান্দি: নয়ানজুলিতে পড়ে গিয়ে জলে ডুবে মৃত্যু হল ১১ মাসের শিশুকন্যার। শুক্রবার বিকেলে কান্দি থানার ইন্দ্রহাটা গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। পুলিস জানিয়েছে, মৃতার নাম হুমায়ুরা ইসলাম। ঘটনার পর পুলিস শিশুর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    বাঁকুড়া শহরে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা

    নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: বাঁকুড়া শহরে হু হু করে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গত কয়েকদিনে শহরের ১৯ নম্বর ওয়ার্ডের কেঠারডাঙা এলাকায় আটজন আক্রান্ত হয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় এলাকায় মেডিক্যাল টিম পাঠানো হয়েছে বলে পুরকর্তৃপক্ষ জানিয়েছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, মেডিক্যাল টিমের ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    বাঁকুড়া, পুরুলিয়া ও আরামবাগে বিজেপি ‘চাক্কা জ্যাম’ কর্মসূচি

    নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া ও আরামবাগ: আরজি করের ঘটনার প্রতিবাদে শুক্রবার বাঁকুড়া, পুরুলিয়া ও আরামবাগে বিজেপি ‘চাক্কা জ্যাম’ কর্মসূচি পালন করে। এদিন দুপুর ১২টা থেকে ২টো পর্যন্ত বিভিন্ন ব্লকে বিজেপি নেতা-কর্মীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। এদিন বাঁকুড়া জেলার প্রতিটি ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    হাতে গোনা কর্মী নিয়ে ‘চাক্কা জ্যাম’, মুর্শিদাবাদে মুখ পুড়ল বিজেপির

    নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: হাতে গোনা কয়েকজন কর্মীকে নিয়ে জাতীয় সড়কে ‘চাক্কা জ্যাম’ করতে গিয়ে মুখ পুড়ল বিজেপির। মুর্শিদাবাদ জেলার প্রতিটি মণ্ডল এলাকায় এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। কিন্তু, শহর ও শহর লাগোয়া কয়েকটি জায়গায় এই কর্মসূচি করেন বিজেপির নেতা-কর্মীরা। ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    জয়পুরে মহিলাকে মারধর, ধৃত যুবক

    সংবাদদাতা, বিষ্ণুপুর: মহিলাকে মারধরের অভিযোগে পুলিস জয়পুরের হিজলডিহা থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম খোকন সোরেন। পুলিস জানিয়েছে, স্থানীয় আধকাটা এলাকার একটি প্রতিযোগিতায় খোকন ফুটবল খেলতে গিয়েছিল। সেখানে মদ্যপ অবস্থায় স্থানীয় এক মহিলাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। ওই ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    ‘পুলিসি ঝক্কি’ এড়াতে কাটাই করে বিক্রি হতো চোরাই টোটো

    সংবাদদাতা, ডোমকল: চুরি করা আস্ত টোটো বিক্রি করা সমস্যার। রয়েছে পুলিসি ধরপাকড়ের ঝক্কি। ধরা পড়লেই সোজা গারদে। আবার অতবড় জিনিস লুকিয়ে পাচার করাও মুশকিল। তার থেকে ঢের সুবিধে তা কাটাই করে বিক্রি করলে। এতে অনেকটা পুলিসি ঝক্কিও এড়ানো যায়। ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    অবসরের আগে স্কুলকে এক লক্ষ টাকা দান করলেন শিক্ষক

    সংবাদদাতা, লালবাগ: একটানা ২২ বছর ধরে মুর্শিদাবাদ থানার কাপাসডাঙা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের গুরুদায়িত্ব পালন করে চলেছেন পুষ্পেন মণ্ডল। আগামী ৩১ অক্টোবর তিনি অবসর নিতে চলেছেন। অবসরের আগে ৫ সেপ্টেম্বর, শিক্ষক দিবসে বিদ্যালয়ের তহবিলে এক লক্ষ টাকা দান করলেন ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    দুধে পাউডার না মেশানোর পরামর্শ মিল্ক ইউনিয়নের

    নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: হাইড্রক্সিপোলিন ও সায়ানুনিক অ্যাসিড মুক্ত দুধ সরবরাহের পরিমাণ বাড়ানোই লক্ষ্য নদীয়ার কিষান মিল্ক ইউনিয়নের। কারণ, এই অ্যাসিডের উপস্থিতির জন্য বাংলার ডেয়ারি থেকে বিপুল পরিমাণ দুধ বাতিল হয়ে যাচ্ছে। দুধে এক ধরনের পাউডার মেশালে এই অ্যাসিডের উপস্থিতি ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    অণ্ডাল বিমানবন্দরে অস্ত্র সহ ধৃতদের পুলিস হেফাজত

    সংবাদদাতা, দুর্গাপুর: অণ্ডালের কাজী নজরুল বিমানবন্দরে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারে ধৃত দু’জনকে শুক্রবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। ধৃত সাজেদ সুলেমান মল্লিক ও মহম্মদ লাডদান সম্পর্কে আত্মীয়। বাড়ি বীরভূম জেলার সিউড়ি থানার সাজানোপল্লি এলাকায়। বিচারক ধৃতদের চারদিনের ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    ভীমপুরের বধূ খুনে জড়িত কি একাধিকজন? ‘মূল সূত্র’ ফোন

    নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: শুধুই কি আশুতোষ বিশ্বাস? নাকি ভীমপুরের গৃহবধূ খুনে জড়িত আরও অনেকে? সিঁদ কেটে ঘরে ঢুকে বধূকে খুনের ঘটনায় এই প্রশ্নই তদন্তকারী অফিসারদের মধ্যে ঘুরপাক খাচ্ছে। কারণ, বধূর ফোন চেক করে আশুতোষ ছাড়াও আরও একাধিকজনের নম্বর পেয়েছে ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    কাঁকসায় ইস্পাত কারখানায় ভাঙচুরের অভিযোগ

    সংবাদদাতা, মানকর: কাজের দাবিতে বিক্ষোভের পাশাপাশি বেসরকারি ইস্পাত কারখানায় ভাঙচুরের অভিযোগ উঠল স্থানীয়দের বিরুদ্ধে। শুক্রবার কাঁকসার বাঁশকোপায় এঘটনায় চাঞ্চল্য ছড়ায়। কাঁকসা থানার পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কারখানা কর্তৃপক্ষের অভিযোগ, হঠাৎ প্রায় ৫০জন কারখানায় ঢুকে বেশ কয়েকজন কর্মীকে মারধর ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    ধানতলায় আগ্নেয়াস্ত্র সহ ধৃত ২

    নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: আগ্নেয়াস্ত্র সহ ধানতলা থানা এলাকা থেকে দুই যুবককে গ্রেপ্তার করল পুলিস। ধৃতদের নাম সুজিত বিশ্বাস ওরফে ছোট্টু ও টোটন সরকার। বৃহস্পতিবার তাদের হিজুলি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার অস্ত্র আইনে মামলা ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    খড়্গপুরে সময়ের আগেই বিজেপির অবরোধ, আটকে যাওয়ায় দলীয় কর্মীদের ধমক দিলীপের

    নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: আর জি করের ঘটনার প্রতিবাদে বিজেপির রাস্তা অবরোধ কর্মসূচির জেরে যানজটে আটকে গেলেন স্বয়ং বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। দলীয় সময়সূচির আগেই রাস্তা অবরোধ করায় ক্ষুব্ধ দিলীপবাবু। এরজন্য তিনি কর্মীদের বকুনিও দেন। শুক্রবার সকালে এই ঘটনাটি ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    কালনার কল্যাণপুরে বটগাছে শ’য়ে শ’য়ে বাদুড়, দেখতে আসেন অনেকেই

    সংবাদদাতা, কালনা: প্রাণীদের মধ্যে বাদুড়ের নাম শুনলেই গা-ছমছমে ভুতুড়ে পরিবেশের কথা মনে পড়ে। তবে কালনা থানার কল্যাণপুর পঞ্চায়েতে দুর্লভপাড়ায় ঘটছে অন্য ঘটনা। এখানে একটি প্রাচীন বটগাছে শ’য়ে শ’য়ে বাদুড় থাকে। গ্রামের কচিকাঁচা থেকে বড়দের খেলাধুলোর ও আড্ডার জায়গাও ওই ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    ভগবানপুরে জ্যোতির্ময় নন্দের জন্মদিবস উদযাপন

    সংবাদদাতা, কাঁথি: প্রখ্যাত সংস্কৃতজ্ঞ, কবি, প্রাবন্ধিক, দার্শনিক জ্যোতির্ময় নন্দের ১১৭তম জন্মদিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হল। শুক্রবার ভগবানপুর-২ ব্লকের মুগবেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয়ে বাণেশ্বর মাইতি স্মৃতি বিজ্ঞান ভবনে এই উপলক্ষ্যে এক আলোচনা সভায় জ্যোতির্ময় নন্দ স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয়। তমলুক রামকৃষ্ণ ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    শিল্পাঞ্চল থেকে শস্যগোলা মজেছে সিদ্ধিদাতার উপাসনায়, মিষ্টির দোকানে লাড্ডু কেনার ভিড়

    নিজস্ব প্রতিনিধি, বর্ধমান এবং আসানসোল: আজ, শনিবার গণেশ চতুর্থী। সিদ্ধিদাতার উপাসনায় মাতোয়ারা শিল্পাঞ্চল। উৎসবের রেশ ছড়িয়েছে শস্যগোলা পূর্ব বর্ধমানেও। বাজেপ্রতাপপুর, নীলপুর সহ বিভিন্ন জায়গায় পুজোর আয়োজন করা হয়েছে। কালনা, কাটোয়া, মেমারি এবং জামালপুরেও ধুমধাম করে পুজো হচ্ছে। মিষ্টির দোকানে ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    থমকে মহিষাদল রাজবাড়ির সংস্কারের কাজ, পরিদর্শনে হেরিটেজ কমিশনের আধিকারিকরা

    সংবাদদাতা, হলদিয়া: শুক্রবার মহিষাদলের ঐতিহ্যবাহী রঙ্গিবসান প্যালেসের থমকে থাকা সংস্কারের কাজ খতিয়ে দেখতে এলেন রাজ্য হেরিটেজ কমিশনের পদস্থ আধিকারিক ও বিশেষজ্ঞরা। এদিন তাঁরা ওই প্যালেসের বিভিন্ন ঘর, সিঁড়িপথ, বারান্দা, ছাদ ঘুরে দেখেন। বিশেষজ্ঞরা মূলত প্যালেসের স্বাস্থ্য পরীক্ষার উপর জোর ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    ক্লাসরুমে মহাবিশ্ব সৃষ্টির ব্যাখ্যার ভিডিও ভাইরাল, গোঘাটের সেলিব্রিটি চতুর্থ শ্রেণির ছাত্র রাজদীপ দে

    নিজস্ব প্রতিনিধি, গোঘাট: ‘এক বা একাধিক পরিবার নিয়ে তৈরি হল আমাদের ঘর। অনেকগুলি ঘর নিয়ে আমাদের দে পাড়া। অনেকগুলি পাড়া নিয়ে আমাদের গ্রাম নবাসন...।’ গোঘাটের নবাসন বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র রাজদীপ দে গড়গড় করে এভাবেই বলে যাচ্ছে ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    পুজোর আগে পদ্মচাষে লক্ষ্মীলাভের আশা

    সংবাদদাতা, নবদ্বীপ: অতিরিক্ত বৃষ্টির জন্য থমকে পদ্ম চাষ। এবার পদ্মফুল ফুটতে দেরি হওয়ায় মনসা পুজোয় তেমনভাবে দেখা মেলেনি পদ্মের। তবে দুর্গাপুজোর আগে বৃষ্টি না হলে জলাশয় ভরে ফুটবে পদ্মফুল। সেই পদ্ম বিক্রি করেই লাভের মুখ দেখবেন নবদ্বীপের পদ্মচাষি থেকে ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    শ্যামবাজার কাণ্ডে ঋতুপর্ণার পাশে শতাব্দী

    নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: আরজি করের ঘটনায় আন্দোলনকারীদের পাশে থাকতে গিয়ে আক্রান্ত হন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এবার তাঁর পাশে দাঁড়ালেন সাংসদ শতাব্দী রায়। একসময়ের অভিনয় জগতের সহকর্মীকে সমর্থন করেছেন অভিনেত্রী সাংসদ। শুক্রবার সিউড়িতে প্রাথমিক শিক্ষা সংসদের একটি অনুষ্ঠানে যোগ দিতে ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    ওয়েট করো, মালুম চলেগা…, ছাত্রীর অপমৃত্যুতে হুমকি চ্যাট প্রকাশ্যে

    ইন্দ্রজিৎ রায়, বোলপুর: আপ ধমকি দে রহে হায়? উত্তর এসেছিল, ওয়েট করো মালুম চলেগা…।  বিশ্বভারতীর ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্তে এমনই হুমকির মেসেজ সামনে এল। ওই ছাত্রীর হোয়াটসঅ্যাপে সেই চ্যাট হাতে পেয়েছে শান্তিনিকেতন থানার তদন্তকারী অফিসাররা। তা হলে কি ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    কাঁকসায় ইস্পাত কারখানায় ভাঙচুরের অভিযোগ

    সংবাদদাতা, মানকর: কাজের দাবিতে বিক্ষোভের পাশাপাশি বেসরকারি ইস্পাত কারখানায় ভাঙচুরের অভিযোগ উঠল স্থানীয়দের বিরুদ্ধে। শুক্রবার কাঁকসার বাঁশকোপায় এঘটনায় চাঞ্চল্য ছড়ায়। কাঁকসা থানার পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কারখানা কর্তৃপক্ষের অভিযোগ, হঠাৎ প্রায় ৫০জন কারখানায় ঢুকে বেশ কয়েকজন কর্মীকে মারধর ...

    ০৭ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    বউবাজারে নির্মীয়মাণ মেট্রো টানেলে বিপত্তি! মেট্রোর আধিকারিকদের ঘিরে বিক্ষোভ স্থানীয়দের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বউবাজারে নির্মীয়মাণ ইস্ট-ওয়েস্ট মেট্রোর টানেলে ফের বিপত্তি। গতকাল, বৃহস্পতিবার রাতে আচমকাই টানেল থেকে জল বের হতে থাকে। যার ফলে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। ইস্ট-ওয়েস্ট মেট্রোর এই গুরুত্বপূর্ণ এলাকায় আগেই লাইন বসানোর কাজ শেষ হয়েছে। তারপর ফের ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    আর জি করে দুর্নীতি মামলা: সন্দীপ ঘোষের বাড়িতে ইডির হানা, তল্লাশি চলছে আরও কয়েকটি জায়গায়

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর মেডিক্যাল কলেজে অনিয়মের তদন্তে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করে সিবিআই। সন্দীপের বিরুদ্ধে অভিযোগ রয়েছে হাসপাতাল বর্জ্য নিয়ে অনিয়ম, টেন্ডার দুর্নীতি, অঙ্গ পাচার, এমনকী মর্গের মৃতদেহ পাচারেরও। এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তাঁর জবাবে ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    আলুর বীজ তৈরি নিয়ে কর্মশালা

    নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: টিস্যু কালচার এবং অ্যাপিকাল রুট কাটিং পদ্ধতিতে আলুর বীজ তৈরি নিয়ে বৃহস্পতিবার কর্মশালা হল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের স্টেট এগ্রিকালচার ম্যানেজমেন্ট অ্যান্ড এক্সটেনশন ট্রেনিং ইনস্টিটিউটে (সামেটি)। তাতে আন্তর্জাতিক আলু গবেষণা কেন্দ্র, আলু নিয়ে গবেষণারত কেন্দ্রীয় ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    অনিয়মের অভিযোগ, কর্তাকে ঘিরে বিক্ষোভ

    নিজস্ব প্রতিনিধি, বারাসত: দেগঙ্গায় সরকারি কৃষিবাজার সংস্কারে বেনিয়মের অভিযোগ। এনিয়ে দপ্তরের আধিকারিককে ঘিরে বিক্ষোভে উঠল একাধিক বিতর্কিত স্লোগান। জানা গিয়েছে, রাজ্য সরকারের কৃষি বিপণন দপ্তরের পক্ষ থেকে বাম আমলে চিত্ত বসু মার্কেট তৈরি হয়। বর্তমানে এই মার্কেটের সংস্কার হচ্ছে। ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    শ্লীলতাহানি, ধৃত ১

    সংবাদদাতা, বারুইপুর: আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্য উত্তাল। কিন্তু তখনই বাড়ি ফেরবার পথে নির্জন অন্ধকার রাস্তায় বছর পঞ্চাশের এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠল। এমনকী তাঁকে বাগানের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টাও করে  অভিযুক্ত ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    কদম্বগাছির পোস্ট অফিস দীর্ঘদিন ধরে বন্ধ, সমস্যায় সাধারণ মানুষ

    নিজস্ব প্রতিনিধি, বারাসত: প্রাক্তন পোস্টমাস্টারের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ তুলেছিলেন গ্রাহকরা। টাকা ফেরানোর দাবিতে দফায় দফায় চলে বিক্ষোভও। এরপর কেটে গিয়েছে অনেক দিন। এখনও চালু হয়নি কদম্বগাছির পোস্ট অফিস। ফলে সমস্যায় সাধারণ মানুষ। তবে দ্রুত সমস্যার সমাধান করা হবে ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    মানবপাচার রোধে সীমান্তে পড়ুয়াদের নিয়ে সচেতনতা

    নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: মানবপাচার রোধে সীমান্তের স্কুল পড়ুয়াদের নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠান করল বিএসএফ। বুধবার গাইঘাটার দোবারপাড়া সীমান্ত এলাকার একটি স্কুলে এই অনুষ্ঠান হয়। সেখানে বিএসএফের আধিকারিক, জওয়ান, স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে একটি সমাজকল্যাণ মূলক সংস্থার প্রতিনিধিরাও হাজির ছিলেন। সীমান্তে প্রায়ই ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    ভাটপাড়ায় স্ত্রীকে খুনে গ্রেপ্তার স্বামী

    নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভাটপাড়া পুরসভার ছ’নম্বর ওয়ার্ডের পদ্মপুকুর রোড এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর দুয়েক আগে তাপস সরকারের সঙ্গে কুসুম প্রসাদের বিয়ে হয়। তাঁদের একটি দেড় বছরের কন্যাসন্তানও রয়েছে। ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    কোন কোন রাস্তার মেরামত দরকার, সমীক্ষা শুরু করল ভাটপাড়া পুরসভা

    নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ভাঙা রাস্তা নিয়ে সমীক্ষা শুরু করল ভাটপাড়া পুরসভা। এই পুরসভা এলাকায় নির্বাচনের আগে কয়েকটি রাস্তা তৈরি করা হয়েছিল। এখনও কিছু রাস্তা ভাঙা রয়েছে। অনেক জায়গায় পিচ উঠে গিয়ে বড় বড় গর্ত হয়েছে। যেসব রাস্তা তৈরি করার ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    রাত দখল কর্মসূচিতে ছাত্রীর হাত মুচড়ে দিল দুষ্কৃতীরা, গ্রেপ্তার এক

    নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: আর জি কর কাণ্ডের পরিপ্রেক্ষিতে রাজ্য জুড়ে বুধবার রাত দখলের ডাক দেওয়া হয়েছিল। কাঁচরাপাড়ায় সেই কর্মসূচিতে প্রতিবাদী এক স্কুলছাত্রীর হাত মুচড়ে দিল দুষ্কৃতীরা। এমনকী তাঁর বাবা প্রতিবাদ করলে তাঁর উপরেও চড়াও হয় কয়েকজন। আক্রান্তের পরিবারের এমন ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    লোকাল ট্রেনে সদ্যোজাতের দেহ

    নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: শেষ ডায়মন্ডহারবার লোকালে মহিলা কম্পার্টমেন্ট থেকে এক সদ্যোজাতর মৃতদেহ উদ্ধার হল। বুধবার রাত প্রায় আড়াইটে নাগাদ সেই দেহ নিয়ে আসা হয় সোনারপুর জিআরপি’তে। পরে সেটি ময়নাতদন্তে পাঠানো হয়। জানা গিয়েছে, ওই ট্রেনের সিটের নীচে ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    স্ত্রীকে কটূক্তি, চেতলায় চপারের কোপে বন্ধুকে খুন

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পারিবারিক বিবাদে স্ত্রী ঘরছাড়া। থাকেন বাপের বাড়িতে। একসঙ্গে না থাকলেও স্ত্রীর নামে কটু কথা শুনতে নারাজ স্বামী। ‘বিবাহবিচ্ছেদ’-এর প্রসঙ্গে স্ত্রীর নামে কটূক্তি করতেই বন্ধুকে নৃশংসভাবে খুন করলেন চেতলার ওই বাসিন্দা। রান্নাঘর থেকে চপার এনে বন্ধুর মাথায় ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    ‘সিবিআই কী করছে? আর কবে উঠবে কর্মবিরতি?’ ট্রলিতে শুয়ে প্রশ্ন রোগীর

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোর পাঁচটায় পাথরপ্রতিমা থেকে বেরিয়েছিলেন বৃদ্ধ মুকুল মাজি। এস এস কে এমে পৌঁছে যান সকালেই। চিকিৎসককে দেখাতে দুপুর দেড়টা হয়ে যায়। ট্রলিতে শুয়ে মুকুলবাবুর প্রশ্ন, ‘কবে উঠবে কর্মবিরতি?’  দেখতে দেখতে প্রায় এক মাস হতে চলল কর্মবিরতির। ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ছাত্রীকে কোপাল প্রতিবেশী কিশোর, জেরায় কবুল ধৃতের

    নিজস্ব প্রতিনিধি, বরানগর: প্রেমে প্রত্যাখ্যাত হয়েই বেলঘরিয়ায় এক ছাত্রীর উপর নৃশংস হামলা চালিয়েছিল সে। অভিযুক্ত নিজেও স্কুল পড়ুয়া। ধৃত ওই কিশোর প্রাথমিক জেরায় পুলিসের কাছে একথা স্বীকার করেছে। ওই ঘটনায় অন্য কোনও বন্ধুর ইন্ধন ছিল কি না, ওই কিশোরকে ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    ছাত্রীকে ধর্ষণের হুমকি, অভিযুক্ত ৩ বিজেপি কর্মী পলাতক

    নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা:  জাস্টিসের মানে বলতে না পারায় এক দল ছাত্রীর উপর চড়াও হল মত্ত যুবকরা। প্রতিবাদ করায় এক দ্বাদশ শ্রেণির ছাত্রীকে ‘রেপ করে দেব’ বলে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। ছাত্রীরা জানিয়েছে, এই তিন যুবক ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    সার্ভে শেষ, হকার নিয়ে আপাতত ধীরে চলো নীতি

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা শহরে হকার সমীক্ষার কাজ শেষ হয়েছে। সার্ভেতে নথিভুক্ত হকার সংখ্যা ৫৪ হাজার ১৭৮। এই রিপোর্ট ইতিমধ্যেই জমা পড়েছে। তবে ঠিক হয়েছে, আপাতত হকার নিয়ন্ত্রণ নিয়ে কোনও পদক্ষেপ নেওয়া হবে না। একদিকে দুর্গাপুজোর কেনাকাটা শুরু হয়েছে। ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    পুলিসের সঙ্গে ধস্তাধস্তি, ধৃত ১৮, মহিলার শ্লীলতাহানি, রাত দখল অভিযানে তুলকালাম বারাসতে

    নিজস্ব প্রতিনিধি, বারাসত: বুধবার রাত দখলের কর্মসূচি ঘিরে তুলকালাম কাণ্ড ঘটল বারাসতে। ১২ নম্বর জাতীয় সড়কের কলোনি মোড়ে ধর্না তুলতে গেলে বারাসত থানার পুলিসের সঙ্গে বচসা ও ধস্তাধস্তি হয় আন্দোলনকারীদের। শেষে টেনেহিঁচড়ে জাতীয় সড়ক থেকে তাঁদের সরিয়ে দেয় পুলিস। ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    ‘আপনি মানুষ না পশু?’ কিশোরী মেয়েকে ধর্ষণ, আমৃত্যু কারাদণ্ড বাবার

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ন’বছর পর বিচার পেল নির্যাতিতা। ১৪ বছরের মেয়েকে ধর্ষণে দোষী সাব্যস্ত বাবার আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিল আদালত। পাশাপাশি তাঁকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। সেই টাকা তুলে দিতে হবে নির্যাতিতার হাতে। পাশাপাশি বিচারক দক্ষিণ ২৪ পরগনার ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    মিড ডে মিলে ইলিশ

    নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: পূর্ণ মর্যাদায় বৃহস্পতিবার পালিত হল শিক্ষক দিবস। স্কুলে স্কুলে নানা কর্মসূচির নেওয়া হয়। শিক্ষক দিবস উপলক্ষ্যে ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়াদের মেনুতে ছিল ইলিশ মাছের নানা পদ। শেষ পাতে দেওয়া হয় রসগোল্লা। শিশুদের গলায় কাঁটা ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    উঠেছে পিচ, খানাখন্দে ভরা পঞ্চসায়র রোড

    নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: জেলাজুড়ে বিস্তীর্ণ অঞ্চলে খারাপ রাস্তার শেষ নেই। শহর হোক কিংবা গ্রাম, কম বেশি সব জায়গাতেই ভেঙেচুরে গিয়েছে বহু রাস্তা। যেমন গড়িয়া স্টেশন থেকে নিউ গড়িয়া মেট্রো স্টেশন যাওয়ার পঞ্চসায়র রোড। দীর্ঘদিন ধরে এটি একেবারে ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    কাঁকিনাড়া বাজারে ফুটপাত দখল করেই চলছে ব্যবসা, যানজটে নাজেহাল মানুষ

    নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: যানজটে জেরবার কাঁকিনাড়া বাজার। শতবর্ষ প্রাচীন এই বাজারে বড়বাজারের মতোই সব কিছু পাওয়া যায়। দাম অনেক সস্তা বলে বারাকপুর শিল্পাঞ্চলের বহু মানুষের গন্তব্যস্থল এই বাজার। জামা কাপড়, জুতোর দোকান, শাড়ির দোকানের সঙ্গে সঙ্গে পাইকারি বাজার– সবই ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
    ক্যানিংয়ে সন্দীপ ঘোষের বাংলো

    নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: আরজি কর হাসপাতালে দুর্নীতি কাণ্ডে ধৃত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিলাসবহুল বাংলোর খোঁজ পাওয়া গেল ক্যানিংয়ে। এই নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে জোর চর্চা শুরু হয়েছে। সন্দীপবাবুর এই বাংলোটি ক্যানিং ২ নম্বর ব্লকের নারায়ণপুর গ্রাম ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান
  • বর্তমান | 33441-33540

News/খবর All News আনন্দবাজার এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Telegraph Times of India Indian Express The Statesman

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy