BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 06 Apr, 2026 | ২৩ চৈত্র, ১৪৩২
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • SIR-র নোটিস পেয়ে হিয়ারিং ক্যাম্পে পড়ে গিয়ে হাত ভাঙলো এক বৃদ্ধার

    হিয়ারিং নোটিস পেয়ে শুনানি শিবিরে এসেছিলেন বৃদ্ধা। সেখানেই পড়ে গিয়ে হাত ভাঙলো তাঁর। মুর্শিদাবাদের রানিনগর-১ বিডিও অফিসের ঘটনা।শুনানির নোটিস পেয়ে মঙ্গলবার দুপুরে রানিনগর-১ নম্বর ব্লকের ক্যাম্পে এসেছিলেন সিরিফা বেওয়া। রানিনগর থানার কাতলামারি-১ পঞ্চায়েতের সরন্দাজপুর এলাকার বাসিন্দা তিনি। ৬৫ বছর ...

    ২১ জানুয়ারি ২০২৬ এই সময়
    বামপন্থী নেতার হাত থেকে মাইক্রোফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে

    বামপন্থী দলের ছাত্রনেতার হাত থেকে মাইক্রোফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠল রাজ্যের এক মন্ত্রীর বিরুদ্ধে।SIR-র শুনানি নিয়ে হয়রানির প্রতিবাদ জানিয়ে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ১ নম্বর ব্লকের বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন সিপিএমের ছাত্র এবং যুব সংগঠনের নেতারা। সেখানেই তৃণমূল কংগ্রেসের ...

    ২১ জানুয়ারি ২০২৬ এই সময়
    ‘জেলে যেতে হয় যাব, আমার লজ্জা...’, বিজেপিকে বাংলা থেকে তাড়ানোর হুঁশিয়ারি অনুব্রতর

    ফের স্বমেজাজে অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় দীর্ঘ প্রায় আড়াই বছর তিহার জেলে বন্দি ছিলেন। ২০২৪-এর সেপ্টেম্বরে জামিনে ছাড়া পান। তার পরে বেশ কিছু জনসভা করেছেন। কিন্তু মঙ্গলবার প্রথম সেই ‘জেলযাত্রা’ নিয়ে মন্তব্য করলেন তিনি। বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ...

    ২১ জানুয়ারি ২০২৬ এই সময়
    নয়ডার ইঞ্জিনিয়ারের মত্যুর ৩ দিন পরে গর্ত থেকে তোলা হলো গাড়ি, ড্যাশক্যাম থেকে মিলতে পারে বড় সূত্র

    নয়ডার জল ভর্তি খাদে পড়ে সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার যুবরাজ মেহতার মৃত্যুর পরে তিনদিন কেটে গিয়েছে। অবশেষে উদ্ধার হলো তাঁর ধূসর রঙের SUV। মঙ্গলবার সন্ধ্যায় ক্রেনে করে সেই গাড়িটি তোলে পুলিশ। গাড়ির সূত্র ধরে নতুন কোনও তথ্য সামনে আসে কি না, ...

    ২১ জানুয়ারি ২০২৬ এই সময়
    পিছিয়ে যেতে পারে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, কী ভাবছে কমিশন?

    বাংলায় জোরকদমে চলছে SIR-এর শুনানি প্রক্রিয়া। এর মধ্যেই একাধিক নির্দেশিকা জারি করেছে সুপ্রিম কোর্ট। তাই ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা থাকলেও শেষ মুহূর্তে দিনক্ষণ বদলে যেতে পারে বলে কমিশন সূত্রে খবর। তবে এই নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত ...

    ২১ জানুয়ারি ২০২৬ এই সময়
    বার্ষিক ২ কোটি টাকা বেতনের চাকরি ৫ জনকে, IIT খড়্গপুরে ভাঙল সমস্ত রেকর্ড

    মেধার নিরিখে বরাবর এগিয়ে IIT খড়্গপুর। দেশের অন্যতম এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্লেসমেন্ট কর্মসূচির মাধ্যমে ‘হিরে’ সংগ্রহ করেন বহু দেশীয়, আন্তর্জাতিক সংস্থা। চলতি বছরেও তার ব্যতিক্রম হয়নি। IIT খড়্গপুরের প্লেসমেন্ট কর্মসূচিতে অংশ নিয়েছিল টেসলা, গুগল, মাইক্রোসফ্ট থেকে শুরু করে একাধিক ...

    ২১ জানুয়ারি ২০২৬ এই সময়
    ভোটের আগে মালদা থেকে বিপুল অস্ত্র উদ্ধার, ধৃত ২

    রাজ্যে বিধানসভা ভোটের আগে মালদা থেকে বিপুল অস্ত্র উদ্ধার। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ১০টি পাইপগান, ৫টি সেভেন এমএম পিস্তল এবং ২৫ রাউন্ড কার্তুজ। অস্ত্র উদ্ধারের ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক ভাবে তদন্তকারীদের অনুমান, অস্ত্রগুলি ...

    ২১ জানুয়ারি ২০২৬ এই সময়
    ব্লু লাইনে ঝাঁপ, মঙ্গলের সন্ধেয় থমকাল মেট্রোর চাকা, চরম ভোগান্তি যাত্রীদের

    ব্যস্ত সন্ধেয় ফের মেট্রোর লাইনে ঝাঁপ। ব্লু লাইনে থমকাল মেট্রোর চাকা। মঙ্গলবার সন্ধে ৬টা ৩৫-এ মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশনে এই ঘটনা ঘটে। কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, এক যাত্রী আত্মহত্যার চেষ্টা করেন। ব্লু লাইনে নেতাজি স্টেশন থেকে শহিদ ...

    ২০ জানুয়ারি ২০২৬ এই সময়
    বন্দে ভারত স্লিপারে হাওড়া থেকে NJP কতক্ষণ, জেনে নিন টাইম টেবিল

    ইতিমধ্যেই উদ্বোধন হয়ে গিয়েছে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের। হাওড়া ও কামাখ্যার মধ্যে যাতায়াত করবে এই স্লিপার ট্রেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদা থেকে এই ট্রেনের উদ্বোধন করেন। আগামী ২২ জানুয়ারি থেকে যাত্রী নিয়ে ছুটবে। পূর্ব রেলের তরফে এই ...

    ২০ জানুয়ারি ২০২৬ এই সময়
    SIR-এর সব কাজ নিয়ম মেনে হচ্ছে কি না দেখতে বাংলায় আসছেন আরও ১২ জন রোল অবজ়ার্ভার

    রিপোর্টিং: শুভ্রজিৎ চক্রবর্তীরাজ্যের একাধিক জেলায় নিয়ম মেনে হচ্ছে না SIR-এর কাজ, এমন অভিযোগ উঠছে মাঝে মধ্যেই। সমস্ত নিয়ম মানা হচ্ছে কি না তা খতিয়ে দেখতে এবং রাজ্যে SIR সংক্রান্ত কাজের ক্ষেত্রে দুর্নীতি এড়াতে আরও ১২ জন রোল অবজ়ার্ভারকে পাঠাচ্ছে ...

    ২০ জানুয়ারি ২০২৬ এই সময়
    মাত্র ১৫ বছরেই মা অথবা বাবা হয়েছেন ২৮ হাজার!

    চাঁদকুমার বড়াল, কোচবিহারচোখ ওঠার জোগাড়। কপালে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (সার) প্রক্রিয়ায় 'লজিকাল ডিসক্রিপেন্সি' বা যুক্তিগ্রাহ্য অসঙ্গতির আওতায় কোচবিহার জেলা থেকে যে তথ্য উঠে এসেছে, তাতে দেখা যাচ্ছে, প্রায় ২৮ হাজার এমন মানুষ রয়েছেন, যাঁদের বাবা কিংবা মায়ের ...

    ২০ জানুয়ারি ২০২৬ এই সময়
    তৃণমূল কাউন্সিলারকে হিয়ারিং নোটিস, ইঞ্জিনিয়ারিংয়ের সার্টিফিকেট থেকে পাসপোর্ট, সব নিয়ে হাজির

    হিয়ারিংয়ে ডাক মেদিনীপুরের তৃণমূল কাউন্সিলারকে। হিয়ারিংয়ে গিয়ে কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন শহরের ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার রাহুল বিষই। মঙ্গলবার জেলাশাসকের কার্যালয়ের এসএইচজি বিল্ডিংয়ে শুনানিতে গিয়ে রাহুল জানান, কেন তাঁকে ডাকা হয়েছে, তিনি বুঝতে পারছেন না। ভিতরে গিয়ে ...

    ২০ জানুয়ারি ২০২৬ এই সময়
    হাওড়ার জুটমিলে ঝুলল তালা, বছরের শুরুতেই কর্মহারা প্রায় ৪ হাজার শ্রমিক

    নতুন বছরের শুরুতেই ‘সাময়িক কর্মবিরতি’ হাওড়ার চেঙ্গাইলের চটকলে। কর্তৃপক্ষ ‘সাময়িক কর্মবিরতি’ বললেও, শ্রমিকরা খুব একটা আর আশার আলো দেখছেন না। তাঁরা ভয় পাচ্ছেন, আদৌ কি আবার জুটমিলের গেট খুলবে? চেঙ্গাইলের প্রেমচন্দ জুটমিলে কয়েক হাজার শ্রমিক কাজ করেন। আজ, মঙ্গলবার ...

    ২০ জানুয়ারি ২০২৬ এই সময়
    মাদ্রাসা শিক্ষকদের অবস্থান বিক্ষোভে স্তব্ধ ধর্মতলা, ব্যাহত যানচলাচল, ভোগান্তি চরমে

    িয়েতিলোত্তমার ‘হৃদস্পন্দন’ ধর্মতলায় অবস্থান বিক্ষোভ মাদ্রাসার শিক্ষকদের একাংশের। এর জেরে মঙ্গলবার সন্ধ্যায় দীর্ঘক্ষণ অবরুদ্ধ থাকল ধর্মতলা মোড়। এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়। চরম ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে। এ দিন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে কলকাতা ট্র্যাফিক পুলিশের তরফে জানানো ...

    ২০ জানুয়ারি ২০২৬ এই সময়
    ‘ডেটা এন্ট্রি অপারেটর দেয়নি বলেই সমস্যা’, SIR-এর শুনানিতে ‘হয়রানি’র দায় রাজ্যের ঘাড়ে চাপালেন শুভেন্দু

    SIR-এর শুনানিতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। এমনকী বৃদ্ধ, বিশেষ ভাবে সক্ষমরাও রেহাই পাননি। সব মিলিয়ে হেনস্থার অভিযোগ উঠছে বারবার। মঙ্গলবার কৃষ্ণনগরের ধুবুলিয়ায় BJP-র পরিবর্তন সংকল্প সভা থেকে এর দায় মুখ্যমন্ত্রী মমতা ...

    ২০ জানুয়ারি ২০২৬ এই সময়
    টগবগিয়ে ফুটছে সমুদ্রের জল! গুজরাত উপকূলে তোলপাড়, বড় বিপদ?

    মাইলের পর মাইল জুড়ে টগবগিয়ে ফুটছে সমুদ্রের জল! মহারাষ্ট্রের পালঘর ও গুজরাতের বিস্তীর্ণ উপকূলবর্তী সমুদ্রে ধরা পড়ল ভয়ানক দৃশ্য। আতঙ্কে ঘুম উড়েছে মৎস্যজীবীদের। গরম হয়ে ফুটছে না জল, জলের নীচ থেকে উঠে আসছে রহস্যময় বুদবুদ। এই ‘বয়েলিং এফেক্ট’-এর ভিডিয়ো ...

    ২০ জানুয়ারি ২০২৬ এই সময়
    ‘হিন্দু বিবাহ আইনে একটি বিয়েই বৈধ’, স্বামীর পেনশনের ভাগ চেয়ে দ্বিতীয় স্ত্রীয়ের আবেদন খারিজ হাইকোর্টের

    হিন্দু বিবাহ আইন অনুযায়ী একবার বিয়েই বৈধ। এটি একটি কঠোর ও বাধ্যতামূলক নীতি— পর্যবেক্ষণ ওডিশা হাইকোর্টের। এই মর্মে রায় দিয়ে মৃত এক সরকারি কর্মচারীর দ্বিতীয় স্ত্রীর পারিবারিক পেনশনের ভাগ পাওয়ার দাবি খারিজ করে দিয়েছে আদালত।পারিবারিক পেনশন পাওয়ার দাবি নিয়ে ...

    ২০ জানুয়ারি ২০২৬ এই সময়
    নয়ডায় ইঞ্জিনিয়ার মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার বিল্ডার, তদন্তে SIT

    ৭০ ফুটের এক বিশাল গর্ত। চারপাশে না ছিল কোনও রেলিং, না সতর্কবার্তা। শুক্রবার গভীর রাতে সেই জলভরা গর্তে গাড়ি-সহ ডুবে মৃত্যু ২৭ বছর বয়সি যুবরাজ মেহতার। নয়ডার সেক্টর ১৫০-তে ঘটা এই ঘটনায় গ্রেপ্তার বিল্ডার। ‘এমজেড উইশটাউন’ নিমার্ণ সংস্থার মালিক ...

    ২০ জানুয়ারি ২০২৬ এই সময়
    শুনানি পর্বে হয়রানির অভিযোগে উত্তাল সন্দেশখালি, ভাঙচুর বিডিও অফিস

    ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন(SIR) প্রক্রিয়ার শুনানি পর্ব চলাকালীন হয়রানির অভিযোগে সাম্প্রতিক অতীতে উত্তাল হয়েছিল রাজ্যের একাধিক এলাকা। ফরাক্কা, চাকুলিয়ার পরে মঙ্গলবার একই অভিযোগে ভাঙচুরের ঘটনা ঘটল উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালি ১-এর বিডিও অফিসে। বিক্ষোভকারীদের অভিযোগ, শুনানিতে ...

    ২০ জানুয়ারি ২০২৬ এই সময়
    সন্ধে থেকে নিখোঁজ, সকালে বাড়ির কাছ থেকে উদ্ধার মাধ্যমিক পরীক্ষার্থীর দেহ, নেপথ্যে কী কারণ?

    আগের দিন, সোমবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল মাধ্যমিক পরীক্ষার্থী। বছর ১৬-র কিশোরের খোঁজে সারারাত তল্লাশি চালান পরিবারের সদস্যরা। কিন্তু কোনও খোঁজ মেলেনি ওই পড়ুয়ার। পরদিন, অর্থাৎ মঙ্গলবার সকালে বাড়ি লাগোয়া জমি থেকে উদ্ধার হয় কিশোরের দেহ। তার গলায় ছিল ...

    ২০ জানুয়ারি ২০২৬ এই সময়
    BDO পদ থেকে সরিয়ে দেওয়া হলো স্বর্ণ–ব্যবসায়ী খুনে অভিযুক্ত প্রশান্ত বর্মনকে

    দত্তাবাদের স্বর্ণ–ব্যবসায়ী স্বপন কামিল্যাকে অপহরণ ও খুনের ঘটনায় অভিযুক্ত জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে ২৩ জানুয়ারির মধ্যে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই নির্দেশের ২৪ ঘণ্টার মধ্যে রাজগঞ্জের বিডিও পদে এল পরিবর্তন। এই পদ থেকে সরানো ...

    ২০ জানুয়ারি ২০২৬ এই সময়
    গঙ্গাসাগরে ফের অগ্নিকাণ্ড, পুড়ে ছাই একাধিক অস্থায়ী ছাউনি ও খাবারের দোকান

    মেলা শেষ হয়ে যাওয়ার পরেও অঘটন পিছু ছাড়ছে না গঙ্গাসাগরের। মঙ্গলবার দুপুরে গঙ্গাসাগরের ৩ নম্বর স্নানঘাট এলাকার একটি অস্থায়ী ছাউনিতে আগুন। ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন এসে আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মেলা শুরুর আগেও একবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল গঙ্গাসাগরে। ...

    ২০ জানুয়ারি ২০২৬ এই সময়
    ৭ নম্বর ফর্ম জমা নিয়ে গুরুতর অভিযোগ BLO-র, তমলুকে গ্রেপ্তার বিজেপি কর্মী

    ৭ নম্বর ফর্ম জমা দেওয়াকে কেন্দ্র করে রাজ্যজুড়ে বিজেপি-তৃণমূল তরজা তুঙ্গে। এই আবহে শতাধিক জীবিত ভোটারের নাম বাদ দিতে চেয়ে ৭ নম্বর ফর্ম জমা দেওয়ার অভিযোগ তমলুকের এক বিজেপি কর্মীর বিরুদ্ধে। তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম অমিত মণ্ডল। ...

    ২০ জানুয়ারি ২০২৬ এই সময়
    দিল্লি থেকে বাংলার নাম মোদীর মুখে, বিধানসভা ভোটের আগে কী বার্তা প্রধানমন্ত্রীর?

    ওডিশা, অসম, ত্রিপুরার পরে এ বার বাংলার মানুষও বিজেপিকে চাইছে— দিল্লিতে বিজেপির সদর দপ্তর থেকে বার্তা নরেন্দ্র মোদীর। মঙ্গলবার জেপি নাড্ডার উত্তরসূরী হিসেবে সর্বকনিষ্ঠ সভাপতি হিসেবে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব নেন নিতিন নবীন। সেই মঞ্চ থেকে বিজেপির সংস্কার, পরম্পরা, লক্ষ্য ...

    ২০ জানুয়ারি ২০২৬ এই সময়
    প্রয়োজনে বেলডাঙায় নামানো যেতে পারে কেন্দ্রীয় বাহিনী, মৌখিক পরামর্শ হাইকোর্টের

    বেলডাঙায় নতুন করে যাতে আর অশান্তি না ছড়ায়, তা নিশ্চিত করতে প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী নামানোর পরামর্শ হাইকোর্টের। বেলডাঙা নিয়ে দায়ের করা মামলায় মঙ্গলবার রাজ্যকে মৌখিক ভাবে এই পরামর্শ দেয় হাইকোর্ট। প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন ...

    ২০ জানুয়ারি ২০২৬ এই সময়
    SIR ঘিরে সেই অশান্তিই, বাসন্তীতে রাজ্য সড়কে বিক্ষোভ, BDO অফিস চত্বরে ভাঙচুর, অবরোধ যশোহর রোড

    SIR শুনানিকে কেন্দ্র করে উত্তপ্ত বাসন্তী। অভিযোগ, সুপ্রিম নির্দেশ সত্বেও শুনানিতে নথি জমা দেওয়ার পর দেওয়া হচ্ছে না কোনও রসিদ। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকালে BDO অফিস চত্বরে থাকা সোনাখালির কর্মতীর্থ শুনানি কেন্দ্রে ভাঙচুর চালান স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে বাসন্তী ...

    ২০ জানুয়ারি ২০২৬ এই সময়
    মেলা-সংশয়ে হতাশ পিংলার পটচিত্র শিল্পীরা

    এই সময়, মেদিনীপুর: পটচিত্র শিল্পের জন্য বিশ্বজুড়ে যে এলাকার খ্যাতি, পশ্চিম মেদিনীপুরের পিংলার সেই নয়াগ্রামেই এ বার পটচিত্র মেলা অনুষ্ঠিত হওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। প্রতি বছর প্রায় শীতের শুরুতে এই মেলার আয়োজন হয়। এ বার নভেম্বর পেরিয়ে জানুয়ারির ...

    ২০ জানুয়ারি ২০২৬ এই সময়
    গুয়াহাটি-কলকাতা-পুরী ঘুরে বাড়ির পথে মণিপুরের মেয়েরা

    সৌমিত্র ঘোষ, হাওড়া আপাত ভাবে বেশ হাসিখুশিই লাগছিল ওঁদের। গত সাতদিনে সুদূর মণিপুরের জিরিবাম থেকে ওঁরা প্রথমে শিলচর, গুয়াহাটি ও তার পরে কলকাতা হয়ে ভুবনেশ্বর, পুরী ঘুরে ফিরছেন নিজেদের বাড়ির পথে। কিন্তু সত্যিই কি নিজেদের বাড়ির অস্তিত্ব রয়েছে ওঁদের ...

    ২০ জানুয়ারি ২০২৬ এই সময়
    বিজেপিতে ‘নবীন’ যুগের শুরু, ‘মিলেনিয়াল বস’কে শুভেচ্ছা মোদীর

    বিজেপিতে নবীন-অধ্যায়ের সূচনা। ভোটমুখী দেশের একাধিক রাজ্য। সেই আবহে বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে দায়িত্ব গ্রহণ করলেন নিতিন নবীন। মঙ্গলবার দিল্লিতে বিজেপির সদর দপ্তরে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত ...

    ২০ জানুয়ারি ২০২৬ এই সময়
    ‘কোন সফটওয়্যার ব্যবহার করছে EC? কে তৈরি করেছে?’ নয়া অভিযোগ তুলে সরব তৃণমূল

    লজিকাল প্রশ্নে SIR-এ সুপ্রিম কোর্টে বড় জয় পাওয়ার পরে মঙ্গলে নয়া অভিযোগে সরব জোড়াফুল শিবির। SIR-এর নামে সফটওয়্যার ইনটেনসিভ রিগিং চলছে বলে অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন। দিল্লিতে সাংবাদিক সম্মেলন ...

    ২০ জানুয়ারি ২০২৬ এই সময়
    জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগ, তামিলনাড়ুতে চরমে রাজ্য-রাজ্যপাল সংঘাত

    অ-বিজেপি রাজ্য তামিলনাড়ুতে রাজ্য এবং রাজ্যপালের মধ্যে ফের সংঘাত। এম কে স্ট্যালিনের ডিএমকে সরকারের বিরুদ্ধে জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগ তুললেন সেই রাজ্যের রাজ্যপাল আর এন রবি। মঙ্গলবার বিধানসভা ছেড়ে বেরিয়েও যান তিনি। রাজ্যপালের দাবি, বিধানসভায় বক্তব্য পেশের সময়ে বার ...

    ২০ জানুয়ারি ২০২৬ এই সময়
    জাতীয় ক্রসকান্ট্রি ট্র্যাকে নামবেন দিনমজুর পরিবারের সন্তান গঙ্গাধর, এল সাহায্য়ের হাত

    এই সময়, পুরুলিয়া: স্বপ্ন ছোঁয়ার লক্ষ্য নিয়ে বাংলার হয়ে জাতীয় ক্রসকান্ট্রি ট্র্যাকে নামবেন পুরুলিয়ার দিনমজুর পরিবারের সন্তান গঙ্গাধর মাহাতো। গত নভেম্বরে রাজ্য ক্রসকান্ট্রিতে অনূর্ধ্ব–১৬ বিভাগে দ্বিতীয় হওয়ার সুবাদে ঝাড়খণ্ডের রাঁচির প্রভাততারা ময়দানে ন্যাশনাল ক্রসকান্ট্রিতে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ ...

    ২০ জানুয়ারি ২০২৬ এই সময়
    মন্ত্রী-সাংসদ-বিধায়ক! হিয়ারিং নোটিস নিয়ে বিতর্ক জারি বঙ্গে

    এই সময়: ‘সার’ শুনানির নোটিস ঘিরে ফের বিতর্ক রাজনৈতিক মহলে। এ বার তথ্যের অসঙ্গতির কারণে ডাক পেয়েছেন রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন, বিধায়ক নওশাদ সিদ্দিকি, নেতাজি সুভাষচন্দ্রের ভ্রাতুষ্পৌত্র চন্দ্র বসু এবং তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। ঘটনাচক্রে চার জনেই ভোটে ...

    ২০ জানুয়ারি ২০২৬ এই সময়
    মতুয়া বলয় উদ্ধার করে ৩৩-০ ফল চাইছেন অভিষেক, কটাক্ষ পদ্মের

    এই সময়: অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী বৃহস্পতিবার তৃণমূলের এক লক্ষের বেশি বুথ লেভেল এজেন্ট (বিএলএ–২), বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি ও সাংগঠনিক নেতৃত্ব, পঞ্চায়েত–পুরসভা স্তরের কর্মীদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করতে চলেছেন। রাজ্যে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (সার) প্রক্রিয়া এখন প্রায় শেষ পর্বে। ফেব্রুয়ারিতে ...

    ২০ জানুয়ারি ২০২৬ এই সময়
    গঙ্গার দূষণ রোধে অত্যাধুনিক ড্রোন, কল্যাণী থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত কড়া নজরদারি

    গঙ্গার দূষণ রোধে অভিনব পদক্ষেপ রাজ্য সরকারের। এই প্রথম ড্রোনের সাহায্যে নদীর তীরের ১২০ কিলোমিটার এলাকায় চালানো হবে সমীক্ষা। নদিয়ার কল্যাণী থেকে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পর্যন্ত নদীর দুই পাড়ে কোথায় কোথায় নর্দমার খোলা মুখ বা ‘আউটফল’ রয়েছে, ...

    ২০ জানুয়ারি ২০২৬ এই সময়
    SIR হিয়ারিংয়ে হয়রানি: জারি বিক্ষোভ, ঘেরাও BLO

    এই সময়: দিন যত গড়াচ্ছে, স্পেশাল ইনটেনসিভ রিভিশনের (সার) শুনানি নিয়ে হয়রানির অভিযোগ যেন ততই তীব্র হচ্ছে। আর তার জেরে প্রতিবাদ-বিক্ষোভের ঝাঁজও ততই বাড়ছে রাজ্য জুড়ে। নামের বানান ভুল থেকে এক ব্যক্তিকে কেন চার–পাঁচ বা ছ’জন বাবা হিসেবে দেখিয়েছেন, এই ...

    ২০ জানুয়ারি ২০২৬ এই সময়
    শবরীমালা সোনা চুরি মামলায় ম্যারাথন তল্লাশি ED-র, অভিযান TDB সদর দপ্তরেও

    শবরীমালা সোনা চুরি মামলার তদন্তে নয়া মোড়। মঙ্গলবার সকাল থেকেই একসঙ্গে কেরালা, কর্নাটক, তামিলনাড়ুর ২১টি জায়গায় ম্যারাথন তল্লাশি অভিযান শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শবরীমালা মন্দিরের সোনা চুরি মামলায় অভিযুক্ত উন্নিকৃষ্ণণ পোট্টি, মন্ত্রী কান্দারারু রাজীভারু, এ পদ্মকুমার, মুরারি বাবু-সহ ...

    ২০ জানুয়ারি ২০২৬ এই সময়
    উদ্ধার বাক্সভর্তি কোকেন, মারিজুয়ানা, আন্তর্জাতিক মাদক পাচার চক্রে জড়িত থাকার অভিযোগে সিকিমে গ্রেপ্তার ১

    আন্তর্জাতিক মাদক পাচার চক্রের বিরুদ্ধে তদন্তে নেমে বড় সাফল্য পেল দিল্লি পুলিশের স্পেশাল সেল। সিকিম থেকে ওই চক্রের অন্যতম চাঁইকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম তিলক প্রসাদ ভার্মা (৩৫)। তার বাড়ি সিকিমের ইস্ট পেন্ডাম এলাকায়। পুলিশ জানিয়েছে, তিলকের বিরুদ্ধে ...

    ২০ জানুয়ারি ২০২৬ এই সময়
    কথা বলতে চায়নি নাবালিকা, রাগে অ্যাসিড ছুড়ে প্রতিশোধ যুবকের, রাজস্থানের ঘটনায় তীব্র চাঞ্চল্য

    অপরিচিত যুবকের সঙ্গে কথা বলতে চায়নি নাবালিকা। সেই আক্রোশে তার মুখে অ্যাসিড ছুড়ে মারার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। দিন তিনেক আগে রাজস্থানের শ্রী গঙ্গানগর জেলায় ওই ঘটনা ঘটে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ সোমবার অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, ...

    ২০ জানুয়ারি ২০২৬ এই সময়
    Breaking News Live: জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ক্যালিফোর্নিয়া

    তামিলনাড়ুর কাল্লাকুরিচি জেলার মানালুপেট্টাই এলাকায় থেনপেন্নাই নদী উৎসবে দুর্ঘটনা। হিলিয়াম গ্যাসের সিলিন্ডার ফেটে মৃত এক। জখম ১৮। পুলিশ জানায়, সোমবার রাতে অস্থায়ী ছাউনি দেওয়া একটি স্টলে বেলুনে গ্যাস ভরার সময়ে আচমকা বিস্ফোরণ হয়। জখমদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা ...

    ২০ জানুয়ারি ২০২৬ এই সময়
    ‘লজিকাল’ প্রশ্নে সুপ্রিমে বিদ্ধ কমিশন, নিজেদের জয় দেখছে তৃণমূল

    এই সময়, নয়াদিল্লি: এক দিনে তিন তিরে বিদ্ধ দেশের নির্বাচন কমিশন (ইসি)।ভোটার লিস্টে স্পেশাল ইনটেনসিভ রিভিশনের (এসআইআর বা সার) হিয়ারিং পর্ব যত এগোচ্ছে, ততই বাংলার বিভিন্ন প্রান্তে কোথাও শুনানিতে সাধারণ ভোটারদের অসন্তোষ, কোথাও বা বুথ লেভেল অফিসারদের (বিএলও) বিক্ষোভের জেরে ...

    ২০ জানুয়ারি ২০২৬ এই সময়
    BJP-র শীর্ষ পদে দায়িত্ব নেবেন নিতিন, WPL-এ মুখোমুখি হরমনপ্রীত-জেমাইমা, মঙ্গলে কোন খবরে নজর?

    ‘লজিক্যাল ডিস্ক্রিপেন্সি’-র তালিকা প্রকাশ-সহ SIR নিয়ে একগুচ্ছ নির্দেশিকা দিয়েছে সুপ্রিম কোর্ট। SIR-এর শুনানি প্রক্রিয়া চলাকালীন এই সমস্ত নির্দেশিকা নিয়ে কী পদক্ষেপ করে নির্বাচন কমিশন, নজর থাকবে সেই খবরে।দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় সদর দপ্তরে সর্বভারতীয় সভাপতি পদে দায়িত্বগ্রহণ করবেন নিতিন নবীন। ...

    ২০ জানুয়ারি ২০২৬ এই সময়
    ফর্ম ছিনিয়ে বিতর্কে তৃণমূল বিধায়ক, থানায় নালিশ দু'পক্ষেরই

    এই সময়: কয়েক দিন আগেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের উদ্দেশে বলেছিলেন, কোনও বিজেপি নেতা যদি ১০টা'র বেশি ফর্ম (পড়ুন ৭ নম্বর) জমা দিতে আসে, তা হলে ইআরও অফিসের বাইরে রবীন্দ্র সংগীতের সঙ্গে একটু ডিজে শুনিয়ে ...

    ২০ জানুয়ারি ২০২৬ এই সময়
    আপত্তিকর ভিডিয়ো ভাইরাল, সাসপেন্ড কর্নাটকের DGP কে রামচন্দ্র রাও

    আপত্তিকর ভিডিয়ো প্রকাশ্যে আসার ঘটনায় সাসপেন্ড করা হলো কর্নাটকের DGP কে রামচন্দ্র রাওকে। সোমবার DGP-র একাধিক আপত্তিকর ভিডিয়ো ভাইরাল হয়েছিল সমাজমাধ্যমে। সেই ভিডিয়োতে দেখা যায়, সরকারি অফিস কিংবা পুলিশের উর্দি, কিছুরই তোয়াক্কা না করে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ...

    ২০ জানুয়ারি ২০২৬ এই সময়
    সভাপতি পদে মোদী-শাহের চমকে বিজেপিতে ‘নবীন’ যুগ

    এই সময়: সব ঠিক থাকলে আজ, মঙ্গলবার নয়াদিল্লিতে বিজেপির সদর দপ্তরে দলের ১২তম জাতীয় সভাপতি হিসেবে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব নেবেন নীতিন নবীন। হিন্দু পঞ্জিকায় ১৯ জানুয়ারি (৫ মাঘ শুক্লা প্রতিপদ) শুভ তিথি। সূত্রের খবর, তা মেনেই এ দিন সভাপতি ...

    ২০ জানুয়ারি ২০২৬ এই সময়
    সেবাশ্রয়েই টেস্ট-চিকিৎসা, ফাঁকা বেসরকারি প্যাথল্যাব

    দিগন্ত মান্না, নন্দীগ্রাম তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নন্দীগ্রামে চলছে 'সেবাশ্রয়' ক্যাম্প। শুধুমাত্র নন্দীগ্রাম নয়, পূর্ব মেদিনীপুরের বিভিন্ন প্রান্ত থেকে রোগীরা 'সেবাশ্রয়' শিবিরে আসছেন। বিনামূল্যে উন্নত স্বাস্থ্য পরিষেবা পেয়ে খুশি জেলার মানুষজন। সেবাশ্রয়ের প্রভাবে নন্দীগ্রামের বেসরকারি ক্লিনিক ...

    ২০ জানুয়ারি ২০২৬ এই সময়
    শুনানির নোটিসে ঘিরে ফের অশান্তি, রাস্তা অবরোধ

    এই সময়: শুনানির নোটিস ঘিরে শনিবার উত্তপ্ত হলো চন্দ্রকোণা-২ ব্লকের ছত্রগঞ্জ এলাকা। 'সার'-এ হয়রানির অভিযোগ তুলে ১১০ নম্বর বুথের বিএলও মিঠু গুছাইত বেরার বাড়িতে ভোটাররা জমায়েত হন। চন্দ্রকোণা-শ্রীনগর রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে করা হয় অবরোধ। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল ...

    ২০ জানুয়ারি ২০২৬ এই সময়
    তহবিল গড়ে দুঃস্থ পড়ুয়া, কর্মীদের পাশে উপাচার্য

    সুমন ঘোষ, খড়্গপুর আর্থিক ভাবে পিছিয়ে পড়া মেধাবী পড়ুয়াদের সাহায্যের জন্য এ বার তহবিল গড়ার সিদ্ধান্ত নিলেন ঝাড়গ্রামের সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তাঁর এই উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের দুঃস্থ ছাত্রছাত্রী এবং কর্মীদের সমস্যার কথা ...

    ২০ জানুয়ারি ২০২৬ এই সময়
    জানুয়ারিতেই ক্রমশ দিনের তাপমাত্রা বৃদ্ধিতে বাড়ছে অস্বস্তি

    এই সময়: পশ্চিমী ঝঞ্ঝায় ‘উত্তুরে’ হাওয়ার গতিরোধ হতেই বদলাতে শুরু করেছে বাংলার, বিশেষ করে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। রবিবার শেষ রাতেও শহরের তাপমাত্রা (১৩.৪ ডিগ্রি সেলসিয়াস) ছিল ১৩ ডিগ্রির ঘরে। কিন্তু রোদের তেজ বাড়ার সঙ্গে সঙ্গেই ছবিটা দ্রুত বদলে গেল। কিছুক্ষণের ...

    ২০ জানুয়ারি ২০২৬ এই সময়
    ৭০ ফুটের গর্তে পড়ে মৃত্যু তরুণ ইঞ্জিনিয়ারের, নয়ডা প্রশাসনের CEO-কে বরখাস্ত করল যোগী সরকার, তদন্তে SIT

    রাস্তার পাশেই ৭০ ফুট গভীর জল ভরা গর্তে পড়ে মৃত্যু হয়েছে নয়ডার সফটওয়্যার ইঞ্জিনিয়ার যুবরাজ মেহতার (২৭)। এই ঘটনায় অবশেষে নড়েচড়ে বসল উত্তরপ্রদেশ সরকার। সোমবারই মৃত যুবকের ময়নাতদন্তের রিপোর্ট সামনে এসেছে। তার পরেই নয়ডা প্রশাসনের CEO এম লোকেশকে বরখাস্ত ...

    ২০ জানুয়ারি ২০২৬ এই সময়
    ‘সন্ত্রাসে মদত দেবেন না’, পাকিস্তান নিয়ে পোল্যান্ডের বিদেশমন্ত্রীকে সতর্ক করলেন জয়শঙ্কর, উঠল ট্যারিফ প্রসঙ্গও

    পাকিস্তান নিয়ে পোল্যান্ডের বিদেশমন্ত্রী রাদোস্লাভ সিকোরস্কিকে কড়া ভাষায় সতর্ক করল নয়াদিল্লি। সোমবার সিকোরস্কির সঙ্গে বৈঠক করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ট্যারিফ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয় তাঁদের। সেখানেই জয়শঙ্কর বলেন, ‘সন্ত্রাসবাদে মদত জোগানো হয়, এমন কোনও ...

    ২০ জানুয়ারি ২০২৬ এই সময়
    রাতে ফর্ম ৭ জমা BJP-র? হাওড়ার নির্বাচনী কার্যালয়ে বিক্ষোভ তৃণমূলের, গেট পাহারায় কর্মীরা

    সোমবার রাত তখন ১০টা। আচমকাই জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করলেন তৃণমূল কর্মীরা। এই ভবনের চার তলায় ERO-র অফিস। উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরির দাবি, ‘রাতের অন্ধকারে ERO-তে ফর্ম ৭ (নাম বাদ দেওয়ার ফর্ম) জমা দিতে এসেছে ...

    ২০ জানুয়ারি ২০২৬ এই সময়
    ট্রেনে চেপেই জঙ্গল সাফারির মজা, পর্যটকদের নয়া উপহার হিমালয়ান রেলওয়ের, রইল সময়সূচি

    চতুর্দিকে পাহাড়ি বনাঞ্চল। কু ঝিক ঝিক করতে করতে এগিয়ে চলেছে রেলগাড়ি। মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলেছেন আপনি। ট্রেনে চেপে জঙ্গল সাফারির মজা নেওয়ার সুযোগ রয়েছে এ রাজ্যেই। সৌজন্যে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে।নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে শিলিগুড়ি-গয়াবাড়ি সেকশনে নতুন এই ট্রেন ...

    ২০ জানুয়ারি ২০২৬ এই সময়
    প্রতিরক্ষা, AI ও জ্বালানি, মোদী ও আমিরশাহির প্রেসিডেন্টের দু’ঘণ্টার বৈঠকে কী কী চুক্তি হলো?

    প্রচলিত রীতিনীতি ভেঙে বিমানবন্দরে ছুটে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নায়ানকে জড়িয়েও ধরেন তিনি। তার পর সোমবার রাতে নয়াদিল্লির ৭ লোক কল্যাণ মার্গের বাসভবনে বৈঠক করলেন তাঁরা। কেন্দ্রীয় সরকার সূত্রে ...

    ২০ জানুয়ারি ২০২৬ এই সময়
    ‘মাগো, ভগবানের দোহাই...’, উদয়পুরে দুর্ঘটনার আগের মুহূর্তের ভিডিয়ো ভাইরাল, মৃত্যু ৪ বন্ধুর

    দুমড়ে-মুচড়ে গিয়েছে গাড়ি। ভিতরে রক্তাক্ত অবস্থায় ছটফট করছেন ৪ তরুণ। সাহায্য চেয়ে কাতর স্বরে চিৎকার করছেন একজন, ‘মাগো, ভগবানের দোহাই, এখান থেকে বের করো।’ রাজস্থানের উদয়পুরে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনার এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে। ২ জন গুরুতর জখম। ...

    ২০ জানুয়ারি ২০২৬ এই সময়
    ডান হাত নোটিস ধরালো বাঁ হাতে, হিয়ারিংয়ে ডাক পেলেন খোদ BLO

    তিনি প্রায় দু’মাস ধরে নির্বাচন কমিশনের নির্দেশে বিএলও-র দায়িত্ব সামলাচ্ছেন। বাড়ি বাড়ি এনিউমারেশন ফর্ম দিয়েছেন, সেটি ফিলআপ করার পরে ফেরত নিয়েছেন। হিয়ারিংয়ের নোটিস পৌঁছে দিচ্ছেন, SIR-এর আরও নানা ধরনের দায়িত্ব সামলাচ্ছেন। খোদ সেই বিএলও এ বার পেলেন হিয়ারিংয়ের নোটিস। ...

    ২০ জানুয়ারি ২০২৬ এই সময়
    সরস্বতী পুজোর দিন হাওড়া থেকে ছাড়বে বন্দে ভারত স্লিপার, কবে শুরু বুকিং?

    চলতি মাস থেকেই যাত্রীদের নিয়ে দৌড়বে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। হাওড়া থেকে গুয়াহাটির কামাখ্যার মধ্যে যাতায়াত করবে এই এক্সপ্রেস। ২২ জানুয়ারি কামাখ্যার দিক থেকে যাত্রা শুরু করবে এই এক্সপ্রেস। অন্যদিকে হাওড়া থেকে কামাখ্যার দিকে বন্দে ভারত স্লিপার ...

    ২০ জানুয়ারি ২০২৬ এই সময়
    হিয়ারিংয়ে ডাকা হয়েছে লক্ষ লক্ষ মানুষকে, মুর্শিদাবাদের জেলাশাসকের কাছে ডেপুটেশন তৃণমূলের

    স্পেশাল ইনটেনসিভ রিভিশন (সার)-এর নামে অকারণে মানুষকে হয়রানি করার অভিযোগ তুলে মুর্শিদাবাদের DEO তথা জেলাশাসক নীতিন সিংহানিয়ার কাছে স্মারকলিপি জমা দেন তৃণমূলের জঙ্গিপুর সাংগঠনিক জেলার নেতৃত্ব। সোমবার দুপুরে জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও সাংসদ খলিলুর রহমানের নেতৃত্বে ...

    ২০ জানুয়ারি ২০২৬ এই সময়
    আগে SIR শুনানিতে হাজিরা, পরে বিয়ে! নানুরে বরযাত্রী নিয়ে ব্লক অফিসে হাজির পাত্র

    সেজেগুজে বরযাত্রী নিয়ে বিয়ে করতে যাচ্ছেন বর। কিন্তু আচমকাই রাস্তায় থমকে গেল বরযাত্রীর দল। কনের বাড়ি যাওয়ার আগে দলবল নিয়ে পাত্র হাজির হলেন ব্লক অফিসে। সোমবার এই ঘটনা ঘটেছে বীরভূমের নানুরে। SIR শুনানির ডাক পেয়েছেন খুজুটিপাড়ার বাসিন্দা কবীর আকবর ...

    ২০ জানুয়ারি ২০২৬ এই সময়
    SIR হিয়ারিংয়ের নথি সংগ্রহ করে ফেরার পথে গাড়ির ধাক্কা, মৃত্যু মহিলার

    SIR হিয়ারিংয়ের নোটিস পেয়েছিলেন এক মহিলা। তার প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করতে বেরিয়েছিলেন তিনি। সেই সময়েই পথদুর্ঘটনায় মৃত্যু হলো তাঁর। দক্ষিণ দিনাজপুরের বংশীহারী থানার অন্তর্গত পাঞ্জরিপাড়া এলাকার ঘটনা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম আঞ্জুয়ারা বিবি (৩৫)। তাঁর বাড়ি বংশীহারী ব্লকের ...

    ২০ জানুয়ারি ২০২৬ এই সময়
    একটি ভিডিয়ো, লক্ষ লক্ষ ভিউ আর মৃত্যু! কেরালায় ‘সোশ্যাল মিডিয়া ট্রায়াল’-এর বলি যুবক?

    একটি ভিডিয়ো, হাজার হাজার শেয়ার আর ভিউ, তার জেরেই চরম পরিণতি। বাসে শ্লীলতাহানির অভিযোগ করে ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন এক তরুণী। আর সেটি ভাইরাল হতেই অপমানে আত্মঘাতী হলেন কেরালার এক ব্যক্তি। মৃতের নাম দীপক ইউ (৪২)। রবিবার সকালে ...

    ২০ জানুয়ারি ২০২৬ এই সময়
    মাটির তলায় গোটা ‘সংসার’, কাশ্মীরে কী ভাবে লুকিয়ে থাকে জৈশ জঙ্গিরা? ‘অপারেশন ত্রাশি’তে মিলল তথ্য

    মাটির তলায় বিশালাকার গর্ত করে তৈরি হতো আস্তানা। সেই গর্তে প্রবেশ বা বের হওয়ার রাস্তা রয়েছে একাধিক। গর্তের উপরের অংশ ঝোপঝাড়ে ঢাকা। মাটির উপর থেকে বোঝার উপায় নেই, ভিতরে কী রয়েছে। ‘অপারেশন ত্রাশি’তে জৈশ জঙ্গিদের এরকমই তিনটে ‘বাঙ্কার’ গুঁড়িয়ে ...

    ২০ জানুয়ারি ২০২৬ এই সময়
    অস্কারজয়ীর জাদুতে প্রজাতন্ত্র দিবসে ‘বন্দে মাতরম’-এর ভোলবদল! ঐক্যের সুর বাঁধবেন ২৫০০ শিল্পী

    এ বারের প্রজাতন্ত্র দিবসে দিল্লির কর্তব্যপথে এক ঐতিহাসিক সাংস্কৃতিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে ভারত। ‘বন্দে মাতরম’ গানের ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক। এই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে গানটিকে নতুন সুরে বাঁধছেন অস্কারজয়ী সুরকার ...

    ২০ জানুয়ারি ২০২৬ এই সময়
    স্কুল চলাকালীন ক্লাস বন্ধ করে তৃণমূলের বিক্ষোভে পড়ুয়ারা, অভিযোগ ঘিরে বিতর্ক সিউড়িতে

    স্কুল চলাকালীন ক্লাস বন্ধ করে পড়ুয়ারাদের রাজনৈতিক কর্মসূচিতে নিয়ে আসার অভিযোগ বীরভূমে। সোমবার সিউড়ির হাটজন বাজার এলাকায় তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি ছিল। অভিযোগ, সেই কর্মসূচিতে এলাকার রামপ্রসাদ রায় উচ্চ বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে আসা হয়। খোদ প্রধান শিক্ষক স্কুল বন্ধ করে ...

    ১৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    দেওয়াল কেটে চুরি, মিষ্টির দোকানে ঢুকে যা করল চোর, হতবাক এলাকার মানুষ

    গামলায় ঢাকা দেওয়া রয়েছে রসগোল্লা। পাশের পাত্রেই রসে টইটুম্বুর ল্যাংচা। এ দৃশ্য দেখে জিভে জল আসাটাই দস্তুর। চুরি করতে এসেও মিষ্টির লোভ সামলাতে পারল না চোর। একের পর এক মিষ্টি সাবাড় করে তবেই পালাল সেই গুণধর। রবিবার রাতে এমনটাই ...

    ১৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    টাকা না পেয়ে বেহালায় বৃদ্ধাকে কুপিয়ে খুন আয়ার, পাশের ঘরে শয্যাশায়ী বৃদ্ধ

    কলকাতার বুকে ফের নৃশংস খুন। ফ্ল্যাটে থাকা এক বৃদ্ধাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল সোমবার। পর্ণশ্রী থানা এলাকায় বেহালার বেচারাম চ্যাটার্জি রোডে রয়েছে ওই আবাসনটি। নিহত বৃদ্ধার নাম অনিতা ঘোষ (৬৪)। তাঁর স্বামী অরূপ ঘোষ দীর্ঘদিন ধরে শয্যাশায়ী এবং ওই ...

    ১৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    সোনা পাচারে অভিযুক্ত অভিনেত্রী মেয়ে, এ বার ফাঁস IPS বাবার কীর্তি, অফিসই যেন বেডরুম

    কর্নাটক পুলিশে নজিরবিহীন কেলেঙ্কারি। খোদ DGP-র আপত্তিকর ভিডিয়োকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই বিতর্কের কেন্দ্রে আছেন IPS অফিসার ডঃ রামচন্দ্র রাও। তিনি সোনা পাচারকাণ্ডে অভিযুক্ত অভিনেত্রী রানিয়া রাও-এর বাবা। ডিউটি চলাকালীন নিজের চেম্বারে বসেই তিনি একাধিক ...

    ১৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    সোমনাথ মন্দিরে আক্রমণের পরে থেকেই শুরু গজনির পতন, মরুভূমির অভিশাপই কি মামুদকে দিয়েছিল ‘পোয়েটিক জাস্টিস’?

    ভারতের ইতিহাসে এক অন্যতম অন্ধকারাচ্ছন্ন অধ্যায় সুলতান মামুদের আক্রমণ। সাধারণত ভারতের ইতিহাসকে তিনটি যুগে ভাগ করা হয়। এর মধ্যে সবথেকে ঘটনাবহুল মধ্যযুগ। যার শুরু মোটামুটি ভাবে বলা যায় ১২০০ শতকের আশেপাশে। দিল্লির মসনদে কুতুবউদ্দিন আইবকের সুলতানি শাসন প্রতিষ্ঠার মাধ্যমে। ...

    ১৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    অ্যাডভেঞ্চার স্পোর্টসে বাড়তি নজর, প্যারাগ্লাইডিংয়ের প্রতিযোগিতা শুরু সিকিমে

    সিকিমে শুরু হলো ‘প্যারাগ্লাইডিং অ্যাকুরেসি চ্যাম্পিয়নশিপ’। সিকিমের পাকিয়ং জেলায় তিন দিনব্যাপী ফ্লাইং ফেস্টিভ্যাল এবং প্যারাগ্লাইডিং প্রতিযোগিতার সূচনা করেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। রাজ্যের পর্যটনের প্রসার এবং অ্যাডভেঞ্চার স্পোর্টসের প্রতি মানুষের আকর্ষণ বাড়ানোর জন্যেই এই প্রয়াস বলে ...

    ১৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    এক মাসের বেশি জেলে কাটিয়ে শর্তসাপেক্ষে জামিন শতদ্রু দত্তর

    গ্রেপ্তারের ৩৮ দিন পরে অন্তর্বর্তী জামিন পেলেন শতদ্রু দত্ত। সোমবার শর্তসাপেক্ষে তাঁকে জামিন দেয় বিধাননগর আদালত। যুবভারতী কাণ্ডে অন্তর্বর্তী জামিন পেলেন লিওনেল মেসির ইভেন্টের আয়োজক শতদ্রু দত্ত। ১০ হাজার টাকার বন্ডে তিনি জামিন পান। কলকাতার যুবভারতীতে মেসির অনুষ্ঠান ঘিরে ...

    ১৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    বিজেপির ফর্ম-৭ জমা দেওয়ার বিরুদ্ধে সম্মুখ সমরে তৃণমূল, জেলায় জেলায় বিক্ষোভ-অবরোধ, অশান্তি শুনানি কেন্দ্রে

    চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে সোমবার ভোটারদের আপত্তি ও অভিযোগ জানানোর শেষ দিন। এ দিন পর্যন্ত ফর্ম ৭ জমা দেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। হিয়ারিং-এ সাধারণ মানুষের হয়রানি এবং ফর্ম-৭ জমা দেওয়া নিয়ে বিজেপির বিরুদ্ধে ...

    ১৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    ‘আজ কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাব...’ SIR নিয়ে সুপ্রিম-রায়ের পরে হুঁশিয়ারি অভিষেকের

    ‘আজ কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাব...তৈরি থাকো’, SIR-এর লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পরে, বারাসতের সভা থেকে ঠিক এ ভাবেই বিজেপিকে বিঁধলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বারাসতের কাছারি ময়দানে ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। তার কিছুক্ষণ ...

    ১৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    ‘খুব ঠান্ডা জল...’, সাহায্যে অস্বীকার পুলিশ ও দমকলের! নয়ডায় ইঞ্জিনিয়ারের অটোপসি রিপোর্টে সামনে এল মৃত্যুর কারণ

    নয়ডার সেক্টর ১৫০-তে ৭০ ফুট গভীর গর্তে গাড়ি সমেত পড়ে মর্মান্তিক মৃত্যু ২৭ বছরের যুবরাজ মেহতার। জীবনের শেষ ৯০ মিনিট কার্যত অসহায় ভাবে বাঁচার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু সাহায্য পৌঁছয়নি। যুবক সাহায্যের কাতর আর্জি জানালেও এগিয়ে আসেননি পুলিশ-দমকলের কর্মীরা। ...

    ১৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    ব্যবসায়ী খুনে অভিযুক্ত BDO প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের

    এ বার ধরা দিতেই হবে ব্যবসায়ী খুনে অভিযুক্ত BDO প্রশান্ত বর্মনকে। শুক্রবার ২৩ জানুয়ারির মধ্যে আত্মসমর্পণ করতে হবে জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে, সোমবার এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আগাম জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন প্রশান্ত। তবে তাতে ...

    ১৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    হাতে SIR শুনানির নোটিস, ক্ষোভ উগরে দিলেন রাজ্যের প্রতিমন্ত্রী

    রাজ্যের মন্ত্রীকে এসআইআর শুনানির নোটিস পাঠালো নির্বাচন কমিশন। SIR নোটিসের খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছ চাঞ্চল্য। SIR-কে সামনে রেখে বিজেপির বিরুদ্ধে হেনস্থা করার অভিযোগ করেছে তৃণমূল। এ বার নোটিস পাঠানো হয়েছে রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনকে। এর আগে তৃণমূলের সাংসদ ...

    ১৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    ব্যস্ত রাস্তায় BJP নেতার গাড়ি ভাঙচুর, প্রবল চাঞ্চল্য বনগাঁয়

    এই সময়, বনগাঁ: বিজেপি জেলা সভাপতির গাড়ি ভাঙচুর ও তাঁকে মারধরের ঘটনা ঘিরে প্রবল চাঞ্চল্য বনগাঁয়। রবিবার দুপুর থেকে যা নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে বনগাঁ জুড়ে। বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিকাশ ঘোষের অভিযোগ, এ দিন কুড়ারবাগানে তাঁর ...

    ১৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    তৃণভোজী ও মাংসাশী বন্যপ্রাণীর সুমারি শুরু বক্সা ব্যাঘ্র প্রকল্পে

    এই সময়, আলিপুরদুয়ার: ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির (এনটিসিএ) প্রোটকল মেনে রবিবার থেকে দেশের অন্যান্য ব্যাঘ্র প্রকল্পের মতো বক্সা ব্যাঘ্র প্রকল্পেও শুরু হলো ছ'দিনের তৃণভোজী ও মাংসাশী বন্যপ্রাণীদের সুমারি। প্রতি চার বছর অন্তর দেশের ব্যাঘ্র প্রকল্পগুলিতে ওই সুমারি অনুষ্ঠিত হয়। ...

    ১৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    সযত্নে আগলে রেখেছেন গ্রামের মানুষ, বাদুড়দের নিয়েই নিত্য ওঠাবসা কুলডিহাবাসীর

    সমীর মণ্ডল, মেদিনীপুরনিপা ভাইরাস নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে অনেকেই আতঙ্কিত। বাদুড়ের মাধ্যমে ছড়ানো এই ভাইরাস নিয়ে চিকিৎসকদের নানা সতর্কবার্তা থাকলেও তা যেন স্পশ করেনি জঙ্গলমহলের এই গ্রামকে। কারণ সেখানে বাদুড়ের সঙ্গেই দশকের পর দশক ঘর করছেন গ্রামের মানুষ।পশ্চিম মেদিনীপুরের ...

    ১৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

    SIR নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে, সোমবার নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। এই তালিকায় থাকা ১ কোটি ৩৬ লক্ষের নামের তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে। ব্লক, পঞ্চায়েত, জেলা সদর সর্বত্র ...

    ১৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    উত্তরবঙ্গের বৈকুণ্ঠপুর বনাঞ্চল লাগোয়া এলাকায় এখনও স্মৃতিতে জীবিত দেবী চৌধুরানি

    সঞ্জয় চক্রবর্তী, শিলিগুড়ি ইতিহাসবিদদের একাংশের মতে তিনি 'মিথ'। কারও মতে স্রেফ মানুষের বিশ্বাসের ভিত্তিতে দেবী চৌধুরানির জনপ্রিয়তা। অথচ আজও উত্তরবঙ্গের বৈকুণ্ঠপুর বনাঞ্চল লাগোয়া এলাকায় তাঁকে স্মৃতিতে ধরে রেখেছেন স্থানীয় বাসিন্দারা। শিলিগুড়িতে একতিয়াশাল এলাকায় তাঁর নামে একটি রাস্তার নামকরণ করা ...

    ১৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    SSC শিক্ষক নিয়োগ মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের, বয়সে ছাড় নিয়ে হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ

    এসএসসি-র শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। বয়সে ছাড় সংক্রান্ত কলকাতা হাইকোর্টের একটি রায়ের উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। সোমবার সু্প্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি কে বিনোদ চন্দ্রনের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি ছিল। সেখানেই এই ...

    ১৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    দিল্লির পর এ বার জোরালো ভূমিকম্প লেহ-লাদাখে, সতর্কতা জারি কেন্দ্রের

    সোমবার সাতসকালে দিল্লির বুকে কম্পনের পর বেলা গড়াতেই এ বার ভূমিকম্প লেহ-লাদাখে। জোরালো কম্পনে কেঁপে উঠল এই অঞ্চল। শুধু লেহ-লাদাখই নয়, কম্পন অনুভূত হলো কাশ্মীরেও। ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে কম্পন মাত্রা ছিল ৫.৭। ভূমিকম্পের কারণে এই ...

    ১৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    বাসে মহিলার সঙ্গে অভব্যতার অভিযোগ, ভিডিয়ো ভাইরাল হতেই অপমানে আত্মঘাতী এক ব্যক্তি!

    সোশ্যাল মিডিয়া প্রোফাইলে কমেন্ট বক্স থেকে মেসেজ বক্সও, এমনকি, রাস্তায় বেরোলেও ভেসে আসছিল পরিচিত-অপরিচিত লোকের কটাক্ষ। পরিস্থিতি এমন হয়েছিল যে, অপমানে রাস্তায় বেরনো বন্ধ করে দিয়েছিলেন ওই ব্যক্তি। ভিড় বাসে মহিলা যাত্রী সঙ্গে অভব্যতার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেই ...

    ১৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    এনিউমারেশন ফর্ম জমা দিলেও নো ম্যাপিং তালিকায়, নথি না থাকায় শুনানিতে ডাক পেয়ে বিপাকে যাযাবররা

    এই সময়, মেদিনীপুর: কোনও একটি জায়গায় ঘরবাড়ি তৈরি করে পাকাপাকি বাস করে না ওরা। যাযাবর, বানজারা বলেই পরিচিত। আজ এখানে তো কাল ওখানে। এই ছন্দেই চলে ওদের জীবন। কিন্তু পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-২ ব্লকের জোগারডাঙা পঞ্চায়েতের মালিবাঁধি ও নগরা এলাকায় ...

    ১৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    টাকা দিলেও তৈরি হয়নি গেট? বিরোধী নয়, তৃণমূল সাংসদেরই প্রশ্নে প্রাক্তন জেলাশাসক

    চাঁদকুমার বড়াল, কোচবিহার জেলাশাসকের দপ্তরের সৌন্দর্যায়নের জন্য সাংসদ কোটার টাকা বরাদ্দ হয়েছিল। একটি গেট তৈরি হলেও অন্যটি কেন হলো না, এই প্রশ্ন ঘিরে কোচবিহারে বিতর্ক তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে সরাসরি জেলাশাসকের কাছে জানতে চাইবেন কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। ...

    ১৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    হঠাৎ শরীরে অস্বস্তি, ফের হাসপাতালে সৌগত রায়

    বিপ্লব চক্রবর্তীফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায়। রবিবার রাতেই হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। শহরের বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। পরিবার সূত্রে খবর, রবিবার অসুস্থ বোধ করছিলেন তিনি। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত তিনি ...

    ১৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    খরচ মধ্যবিত্তের নাগালে, তাই সপ্তাহান্তে ভিড় বাড়ছে হাওড়া গ্রামীণের সরকারি বাংলোয়

    মহম্মদ মহসিন, উলুবেড়িয়াভ্রমণবিলাসী বাঙালি বেরিয়ে পড়ার সুযোগ পেলে কখনওই তা হাতছাড়া করে না। এবং সাম্প্রতিক ট্রেন্ড বলছে, হোটেলের থেকে পর্যটকরা কোনও হোমস্টে বা বাংলোই বেশি পছন্দ করেন। হাওড়া গ্রামীণের এমন বহু জায়গা রয়েছে, যা সপ্তাহান্তে বেড়াতে যাওয়ার জন্য একেবারে ...

    ১৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    ফ্লাইট চালুর আশু সম্ভাবনা নেই, তল্পিতল্পা গোটাচ্ছে ইন্ডিয়া ওয়ান এয়ার

    এই সময়, কোচবিহার: কোচবিহার বিমানবন্দর থেকে পাততাড়ি গোটাচ্ছে ইন্ডিয়া ওয়ান এয়ার সংস্থা। ইতিমধ্যেই তাদের কর্মীদের এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। চলতি মাসে ১৮ দিনের মধ্যে মাত্র একদিন বিমান নেমেছিল কোচবিহারে। আলোচনা চললেও নতুন কোনও সংস্থা ...

    ১৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    হিয়ারিংয়ের নামে লাগাতার হয়রানির অভিযোগ, ক্ষোভের আগুন বাসন্তী রাজ্য সড়কে

    স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা SIR-এর নামে যোগ্য ভোটারদের হয়রানির অভিযোগে প্রবল বিক্ষোভ বাসন্তী রাজ্য সড়কে। সোমবার সকালে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয়। এ দিকে এই প্রতিবাদ কর্মসূচির জেরে ...

    ১৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    আজ বারাসতে অভিষেক, টার্গেট ২ লক্ষের জমায়েত

    এই সময়, বারাসত: তৃণমূলের শক্তঘাঁটি উত্তর ২৪ পরগনা জেলা। একুশের নির্বাচনে গোটা জেলার ৩৩টি বিধানসভায় তৃণমূলের দাপট রইলেও ব্যারাকপুরের ভাটপাড়া এবং বনগাঁর চারটি কেন্দ্রে বিজয়রথ আটকে গিয়েছিল জোড়াফুলের। এ বার আসন্ন নির্বাচনকে পাখির চোখ করে এই জেলা থেকে পদ্মফুলকে ...

    ১৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    সুপ্রিম কোর্টে SIR মামলার শুনানি, বারাসতে সভা অভিষেকের, সোমবার কোন খবরে নজর?

    সোমবার পশ্চিমবঙ্গের এসআইআর মামলার শুনানি রয়েছে। তৃণমূলের রাজ্যসভার দুই সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং দোলা সেন এসআইআর প্রক্রিয়া নিয়ে আপত্তি তুলে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলায় তাঁদের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল। এই মামলার শুনানির দিকে ...

    ১৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    SIR-এর হিয়ারিংয়ের নোটিস তৃণমূল সাংসদকেও, তালিকায় সরকারি অফিসাররাও

    এই সময়: কাজের চাপে ‘নাজেহাল’ বিএলও (বুথ লেভেল অফিসার)–দের অনেকেই ইতিমধ্যে ইস্তফা দিয়েছেন। কাজের চাপের কারণেই একাধিক বিএলও মারা গিয়েছেন এমনকী, আত্মহত্যাও করেছেন বলে অভিযোগ উঠেছে। এ বার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির বিএলও মাহবুব রহমান ...

    ১৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    ঠনঠনিয়ার জল–ছবি বদলে দেবে নতুন ড্রেনেজ় পাম্পিং স্টেশন

    এই সময়: বৃষ্টি হলেই প্লাবিত হয় উত্তর কলকাতার ঠনঠনিয়া, মুক্তারামবাবু স্ট্রিট। বছরের পর বছর ধরে বর্ষায় হাঁটুসমান জল ঠেলে পথ চলার রেওয়াজ রয়েছে এই দুই এলাকায়। নিকাশি বিভাগের এক শীর্ষ আধিকারিক জানাচ্ছেন, হৃষিকেশ পার্কের ড্রেনেজ পাম্পিং স্টেশন চালু হলে ...

    ১৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    সমুদ্রের জল থেকেই তৈরি হবে গ্রিন হাইড্রোজেন, দূষণমুক্তির রাস্তা দেখাচ্ছেন জার্মানিবাসী বাঙালি বিজ্ঞানী

    কুণাল বসুদূষণমুক্ত পৃথিবী নিয়ে কোনও আলোচনায় 'গ্রিন হাইড্রোজেন' শব্দগুচ্ছ খুব ব্যবহৃত হয়। অর্থাৎ, হাইড্রোজেনটি এমন উপায়ে তৈরি হবে, যে পদ্ধতিতে দূষণ হয় না সে রকম। সাধারণত রিনিউয়েবল এনার্জি অর্থাৎ, সৌরশক্তি, বায়ু অথবা জলশক্তি ব্যবহার করে জল থেকে এই হাইড্রোজেন ...

    ১৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    Breaking News Live: গাজ়ার জন্য তৈরি ‘বোর্ড অফ পিস’-এ প্রধানমন্ত্রী মোদীকে আমন্ত্রণ ট্রাম্পের

    দিল্লিতে অব্যাহত শীতের দাপট। ঘন কুয়াশায় ঢাকা রাজধানী। দৃশ্যমানতা কম হওয়ার জেরে সাতসকালে বাতিল বেশ কয়েকটি উড়ান। যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে গাজ়ার পুনর্গঠন ও তদারকির জন্য ‘বোর্ড অফ পিস’ তৈরি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাতে অংশ নিতে বিশ্বের বিভিন্ন ...

    ১৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    BJP কর্মীদের এলাকাছাড়া করা, মারধরের হুঁশিয়ারি বর্ধমানের তৃণমূল নেতা দেবু টুডুর

    এই সময়, বর্ধমান ও কালনা: ফের মারাত্মক হুঁশিয়ারি শোনা গেল তৃণমূল নেতার মুখে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (সার) প্রক্রিয়া ঘিরে রাজ্য জুড়ে উত্তেজনার আবহে প্রকাশ্য সভামঞ্চ থেকে হিংসাত্মক হুমকি দিলেন তৃণমূলের রাজ্য আদিবাসী সেলের চেয়ারম্যান তথা দলের পূর্ব ...

    ১৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    অমৃত ভারত এক্সপ্রেস উদ্বোধন, রেল যোগাযোগের নতুন দিগন্ত

    এই সময়, হাওড়া: বিধানসভা নির্বাচনের আগে রেল পরিষেবায় বড় চমক দিল কেন্দ্র। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিঙ্গুরের সভা থেকে একযোগে উদ্বোধন করলেন তিনটি গুরুত্বপূর্ণ অমৃত ভারত এক্সপ্রেস-হাওড়া-আনন্দবিহার, সাঁতরাগাছি-তাম্বরম এবং শিয়ালদহ-বেনারস রুটে।এর মধ্যে বিশেষ ভাবে হাওড়া-আনন্দবিহার অমৃত ভারত এক্সপ্রেস চালু ...

    ১৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    বাড়ি পৌঁছে দেওয়ার অছিলায় পৈশাচিক কাণ্ড দুই 'দাদা'র, চা-বাগানে সারারাত ধরে গণধর্ষণ নাবালিকাকে

    এই সময়, শিলিগুড়ি: ফের হাড়হিম ঘটনার সাক্ষী থাকল শিলিগুড়ি। ১৫ বছরের নাবলকিকে চা-বাগানে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল তারই পরিচিত দুই 'দাদা'র বিরুদ্ধে। ধৃতদের বয়স ২২-২৩ বছর। শনিবার রাতে দুই 'দাদা'কে গ্রেপ্তার করে রবিবার শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করে ...

    ১৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    ২০২৬–২৭ সালে মহাকাশে অভিযাত্রীদল পাঠানোর লক্ষ্য, লাদাখের মাটিতে মঙ্গলের মডেল গড়ে ইসরোর গবেষণা

    কুবলয় বন্দ্যোপাধ্যায়যতদূর চোখ যায় নজরে পড়ে শুধুই লাল রুক্ষ পাহাড়ের সারি। এক ফোঁটা জলের চিহ্নমাত্র নেই কোথাও। আলট্রা–ভায়োলেট রেডিয়েশন ইনডেক্স অত্যন্ত চড়া — ৮ থেকে ৯–এর মধ্যে ঘোরাফেরা করে। অর্থাৎ, উন্মুক্ত চামড়ায় কয়েক মিনিট সূর্যের আলো পড়লেই চামড়া পুড়ে ...

    ১৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    মণিকর্ণিকার সংস্কারে ‘হেরিটেজে’ কোপ? বিতর্কের মাঝেই দায়ের আটটি FIR

    বারাণসী: মণিকর্ণিকা ঘাট সংক্রান্ত মিথ্যে ও বিভ্রান্তিকর তথ্য সামাজিক মাধ্যমে ছড়ানোর অভিযোগে আট জনের বিরুদ্ধে আলাদা আলাদা এফআইআর দায়ের করেছে বারাণসী পুলিশ। রবিবার পুলিশ সূত্রে এই তথ্য জানানো হয়েছে। তবে এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।বিএনএস-এর ১৯৬ ধারা ...

    ১৯ জানুয়ারি ২০২৬ এই সময়
  • এই সময় | 3481-3580

News/খবর All News আনন্দবাজার এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Telegraph Times of India Indian Express The Statesman

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy