BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • Photos পুজোর খবর Overseas Schedule
  • News from West Bengal | 13 Sep, 2026 | ২৯ ভাদ্র, ১৪৩৩
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • আনাজ বিক্রেতাকে জোর করে চুমুর চেষ্টার অভিযোগ, ধৃত অভিযুক্ত

    এই সময়, চন্দ্রকোণা: বাজারে এক মহিলা আনাজ বিক্রেতাকে জোর করে চুমুর চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে চন্দ্রকোণা থানার শ্রীনগরে। তার আগে অবশ্য ওই ব্যক্তিকে খুঁটিতে বেঁধে মারধরেরও অভিযোগ উঠেছে স্থানীয়দের একাংশের বিরুদ্ধে। খবর ...

    ১২ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    যে পড়তে ভালোবাসে সে কিন্তু পড়বেই: জয় গোস্বামী

    এই সময়, তমলুক: মোবাইলের যুগে বই পড়ার অভ্যাস কমছে, তরুণ প্রজন্ম পাঠবিমুখ হচ্ছে- এমন আশঙ্কার সঙ্গে একমত নন কবি জয় গোস্বামী। তাঁর মতে, প্রযুক্তির নেতিবাচক দিকের দিকে না-তাকিয়ে তার ইতিবাচক ব্যবহার কী ভাবে তরুণ প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে পারে, ...

    ১২ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    জল থইথই স্কুলে একটি ঘরেই পড়া, মিড-ডে মিল

    বাবলু সাঁতরা, চন্দ্রকোণানাগাড়ে বৃষ্টি। উপচে পড়েছে পাশের জলাশয়। জল ঢুকে পড়েছে ক্লাসরুমে। একটি মাত্র ঘরে গাদাগাদি করে চলছে শিশু থেকে পঞ্চম শ্রেণির ক্লাস। মিড-ডে মিলও খাওয়ানো হচ্ছে সেই ঘরেই। স্কুলের জরুরি নথিপত্র বাঁচাতে ও পরিস্থিতি সামাল দিতে খোদ প্রধানশিক্ষককে ...

    ১২ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    Breaking News LIVE: রবিবার সকালে টালিগঞ্জ থেকে ব্রিজি পর্যন্ত বন্ধ মেট্রো পরিষেবা

    বাঁকুড়ায় বাজেয়াপ্ত চোলাই মদ তৈরির বিপুল পরিমাণ কাঁচামাল। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে বাঁকুড়ার ডুমুরজুড়ি গ্রামে বিশেষ অভিযান চালায় আবগারি দপ্তর। সেই অভিযানের তল্লাশিতে একটি গাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয় ৮০ টিন গুড়, ১০ কেজি বাখর ও ...

    ১২ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    সাত মাস ধরে নিখোঁজ তরুণীর আধার OTP-তেই মিলল খোঁজ! জানা গেল, বিয়ে করে সংসার করছেন, মা হতে চলেছেন...

    সাত মাস ধরে নিখোঁজ ছিলেন তরুণী। ফোনে OTP আসতেই মিলল খোঁজ। জানা গেল, বাড়ি থেকে পালিয়ে গিয়ে এক যুবকের সঙ্গে গুছিয়ে সংসার করছেন এবং তিনি সন্তানসম্ভবা। পুলিশ জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি মাসে বেঙ্গালুরু থেকে নিখোঁজ হয়ে যান প্রি-ইউনিভার্সিটি কোর্সের ...

    ১২ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    পিএ-র বাড়িতে ED, কংগ্রেসের সাংগঠনিক পদ ছাড়লেন উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত

    কংগ্রেসের সমস্ত সাংগঠনিক পদ থেকে ইস্তফা দিলেন উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত। তাঁর ব্যক্তিগত সহকারী চন্দন সিংহ জিনার বাড়িতে ইডি-র তল্লাশি অভিযানের পরেই শুক্রবার এই সিদ্ধান্তের কথা জানান তিনি। ২০১৬ সালে উত্তরাখণ্ড সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন কমিশন (UKSSSC)-এর পরিচালিত একটি ...

    ১২ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    মাদুরাইয়ের সেন্ট্রাল থিয়েটারে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা পেল মীনাক্ষী মন্দির

    তামিলনাড়ুর মাদুরাই মীনাক্ষী আম্মান মন্দিরের (Madurai Meenakshi Amman Temple) কাছে ভয়াবহ আগুন। শুক্রবার সন্ধ্যায় মন্দিরের কাছে সেন্ট্রাল থিয়েটার সিনেমা হলে ভয়াবহ আগুন লাগে। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ...

    ১২ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    নিম্নচাপের জেরে আজও বৃষ্টির সম্ভাবনা, কবে কমবে দুর্যোগ? জেনে নিন জোয়ার-ভাটার সময়ও

    গত বৃহস্পতিবারই বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সেই নিম্নচাপ বর্তমানে ওডিশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলের উপরে অবস্থান করছে। নিম্নচাপ অক্ষরেখাটি বর্তমানে রাজস্থান থেকে মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের উপর দিয়ে উত্তর-পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং ...

    ১২ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    'দল মিসগাইড করে', হিঙ্গলগঞ্জের বিধায়কের তোপে বিজেপি, অস্বস্তি পদ্মের অন্দরেই

    এই সময়, হিঙ্গলগঞ্জ: বিজেপির অস্বস্তি বাড়িয়েই চলেছেন হিঙ্গলগঞ্জের বিধায়ক রেখা পাত্র। কয়েকদিন আগেই আদালতের নির্দেশ উপেক্ষা করে অন্য বিধানসভায় গিয়ে জোর করে জমি দখলে মারামারিতে জড়িয়েছিলেন রেখা। সেই ঘটনায় তাঁর সঙ্গে দূরত্ব রেখেছিল দল। এ বার সরাসরি দলের বিরুদ্ধেই ...

    ১২ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    পুজোর আগেই হাওড়া-খড়্গপুর শাখায় বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন, ঘোষণা দক্ষিণ-পূর্ব রেলের

    পুজোর মরশুম শুরুর মুখে ফের ব্যাহত হতে চলেছে ট্রেন চলাচল। ‘উন্নয়নমূলক কাজ’ চলার কারণে বাতিল থাকবে একাধিক দূরপাল্লার ট্রেন। আগামী ১৯ এবং ২০ সেপ্টেম্বর ওই ট্রেনগুলি বাতিল থাকবে বলে জানিয়েছেন দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষ। এই তালিকায় আছে হাওড়া-পুরী ট্রেন-ও। বাতিল ...

    ১২ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    একের পর এক ভুয়ো ডাক্তার! প্রশ্নে মেডিক্যাল কাউন্সিলের ভূমিকা

    এই সময়: বৃহস্পতিবারের পর শুক্রবারও। পূর্ব বর্ধমানের শেখ সায়দুল হক ও উত্তর ২৪ পরগনার জ়ুলফিকার মণ্ডলের পরে স্ক্যানারে আরও তিন ভুয়ো ডাক্তার। তাঁরাও সায়দুল-জ়ুলফিকারের মতো বিহারের ফেক সার্টিফিকেট দিয়ে পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিল (ডবলিউবিএমসি) থেকে ডাক্তারির রেজিস্ট্রেশন বাগিয়েছিলেন বলে অভিযোগ। ...

    ১২ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    উত্তমকুমারের শতবর্ষে ‘হৃদয়হরণ’–এর প্রস্তুতি, পুজোয় এই প্যান্ডেলে গেলে অনুভব করা যাবে মহানায়কের উপস্থিতিও!

    এই সময়: নতুন কাজে বহাল ড্রাইভারের নাম জানতে চেয়েছিলেন মালিক। ক’সেকেন্ড ভেবে ড্রাইভার বলেছিল, ‘আজ্ঞে হৃদয়হরণ’। ৬৩ বছর আগে, ১৯৬৩–তে মুক্তিপ্রাপ্ত ‘দেয়া–নেয়া’ ছবির সেই নায়কের এ বার জন্মশতবার্ষিকী। ফিল্মের নায়িকা ড্রাইভারের নাম ‘হৃদয়হরণ’ শুনে যতই বিরক্ত হোন না কেন, এই ...

    ১২ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    একদিন জেলাশাসকের সঙ্গে কাজ করার সুযোগ পাবে ‘প্রজ্ঞা দিদি’, বিশেষ উদ্যোগ ঝাড়গ্রামে

    বুদ্ধদেব বেরাবাল্যবিবাহ-র পাশাপাশি নাবালিকা বয়সে মা হওয়া বন্ধ করতে কড়া পদক্ষেপ করছে রাজ্য সরকার। সেই সময়েই বাল্যবিবাহ-সহ ছাত্রীদের বিভিন্ন সমস্যা মেটাতে বিশেষ উদ্যোগ নিল ঝাড়গ্রাম জেলা প্রশাসন। এই কাজে যুক্ত করা হচ্ছে স্কুলছাত্রীদেরকে। তাঁদের বলা হবে ‘প্রজ্ঞা দিদি’। তারাই ...

    ১২ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    উঠল রেফারেলের নিয়ম, স্বাস্থ্যে রিইম্বার্সমেন্টের পথ সরল করতে উদ্যোগ রাজ্যের

    এই সময়: রাজ্য সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং স্বাস্থ্য প্রকল্পের উপভোক্তাদের চিকিৎসা খরচের রিইম্বার্সমেন্টের পথ আরও সহজ করল রাজ্য অর্থ দপ্তর। বেসরকারি ক্ষেত্রে মূল রোগের চিকিৎসার পাশাপাশি কো-মর্বিডিটি (ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের মতো সমস্যা) চিকিৎসার ক্ষেত্রে এতদিন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে মূল ...

    ১২ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই বাল্যবিবাহ রুখতে ‘অ্যাকশন মোডে’ পুলিশ, ফরাক্কায় আটক চার

    মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তার পরেই বাল্যবিবাহ রুখতে ‘অ্যাকশন মোডে’ পুলিশ।শুক্রবার দুপুরে মুর্শিদাবাদের ফরাক্কার বেনিয়াগ্রামের বেলদারপাড়ায় বিয়ের আসর থেকে ১৭ বছরের এক নাবালিকাকে উদ্ধার করল পুলিশ ও প্রশাসন। ওই নাবালিকার বিয়ের আয়োজন চলছিল বহরমপুরের এক রাজমিস্ত্রি যুবকের সঙ্গে। ঘটনাস্থল ...

    ১২ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস নিয়ে দমকলের নোটিস স্থগিত, নির্দেশ হাইকোর্টের

    এই সময়: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে দমকলের নোটিসে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। ফলে ওই নোটিসের ভিত্তিতে আপাতত আর কোনও পদক্ষেপ করা যাবে না। ১৬ সেপ্টেম্বর রায় ঘোষণা করা হবে বলে জানিয়েছে বিচারপতি কৃষ্ণা ...

    ১২ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    নামকরণের জন্য নতুন উপদেষ্টা কমিটি গঠন রাজ্যের

    এই সময়: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই ঘোষণা করেছিলেন, রাজ্যের রাস্তা, সড়ক, অ্যাভিনিউ, সেতু–সহ বিভিন্ন জনপরিসরের নতুন নামকরণ এবং নাম বদলের প্রস্তাব খতিয়ে দেখতে শুক্রবার আনুষ্ঠানিক ভাবে উপদেষ্টা কমিটি গঠন করল নবান্ন। রাজ্যস্তরে এই কমিটি কাজ করবে। এর চেয়ারপার্সন হয়েছেন ভারত ...

    ১২ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    বর্ষার শেষবেলায় দেশে প্রকট হচ্ছে বৃষ্টির ঘাটতি

    এই সময়: বৃষ্টির প্রাবল্য বাংলায় এ বার রীতিমতো বিরক্তির কারণ হতে চলেছে। কিন্তু দেশের বেশির ভাগ অংশেই পরিস্থিতি ক্রমশ অবনতির পথে। গতি হারিয়ে ফের আবহবিদদের চিন্তায় ফেলেছে দক্ষিণ–পশ্চিম পশ্চিম মৌসুমি বায়ু। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে প্রকাশিত কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের (আইএমডি) ...

    ১২ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    হিমালয়ের কোলে দাঁড়িয়ে পূজারিহীন বুড়া মদমহেশ্বর

    তাপস কুমার দত্তএক দিকে পৌরাণিক গুরুত্ব, অন্য দিকে হিমালয়ের কোলে চোখধাঁধানো সৌন্দর্য। উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার গোন্দারে রয়েছে পঞ্চ কেদারের অন্যতম মদমহেশ্বর বা মধ্যমহেশ্বর। রাশি গ্রাম থেকে মদমহেশ্বরের দূরত্ব প্রায় ১৬ কিলোমিটার। পায়ে হেঁটে বা ঘোড়ার পিঠে চড়ে পৌঁছে যেতে ...

    ১২ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    ডিআরডিও–র প্রজেক্ট হবে জুনপুটে, জানালেন মুখ্যমন্ত্রী

    এই সময়: রাজ্যে পালাবদলের পরে বেসরকারি লগ্নির বহু প্রস্তাব এলেও, আবেদনকারী সংস্থার ব্যাকগ্রাউন্ড পরীক্ষা করে তবেই বিনিয়োগে ছাড়পত্র দেবে সরকার এবং যে সব সংস্থাকে নিয়ে বিতর্ক রয়েছে, তাদের কোনও ভাবেই ছাড়পত্র দেওয়া হবে না— শুক্রবার ফের এ কথা স্পষ্ট জানিয়ে ...

    ১২ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    প্রতীক কার? বৈঠকের আগেও দ্বন্দ্বে ২ তৃণমূল

    এই সময়, নয়াদিল্লি ও কলকাতা: জোড়াফুল প্রতীক কার? কালীঘাট–তৃণমূলের, নাকি বিদ্রোহী তৃণমূলের? সেই প্রশ্নের নিষ্পত্তি করতে আজ, শনিবার ব্যাক টু ব্যাক দুই শিবিরের তৃণমূল প্রতিনিধিদের দিল্লিতে ডেকেছে জাতীয় নির্বাচন কমিশন (ইসি)। দুই শিবিরই প্রস্তুত নথিপত্র নিয়ে। দু’পক্ষই আশাবাদী, তৃণমূলের ‘প্রকৃত ...

    ১২ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    শহরের ৪২ বেআইনি নির্মাণে কোন চক্র, তদন্তে সিবিআই, নির্দেশ হাইকোর্টের

    এই সময়: পূর্ব কলকাতার রাজাবাজার, বেলেঘাটা, ক্যানাল ইস্ট রোড, মানিকতলা-সহ বিস্তীর্ণ এলাকায় বেআইনি নির্মাণের অভিযোগ ঘিরে এ বার বেনজির ভাবে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মামলায় অন্তত ৪২টি বেআইনি নির্মাণকে প্রাথমিক ভাবে চিহ্নিত হওয়ার কথা আদালতকে জানানো হয়েছে। অভিযোগ, ...

    ১২ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    ‘আধুনিক শিক্ষার সঙ্গে চাই হনুমান চালিশা পাঠ’, পড়ুয়াদের মধ্যে ‘পরম্পরার জাগরণ’ চান মুখ্যমন্ত্রী

    এই সময়: আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে যে ভারতীয় সংস্কৃতি এবং পরম্পরার কোনও বিরোধ নেই— সেই বার্তা বিভিন্ন সময়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী–সহ বিজেপির শীর্ষ নেতা–নেত্রীরা। শুক্রবার যেন তারই প্রতিধ্বনি শোনা গেল বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গলায়। তিনি চান, আধুনিক শিক্ষা ...

    ১২ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    ব্রিকস চলাকালীন প্রতিবাদ নয়, দেওয়ালেও নজরদারি, চূড়ান্ত সতর্কতা দিল্লিতে

    সুদেষ্ণা ঘোষাল ও অরিন্দম বন্দ্যোপাধ্যায়, নয়াদিল্লিরাজধানীর আকাশে ক্রমাগত চক্কর কাটছে ভারতীয় বায়ুসেনার টহলদারি চপার৷ সঙ্গে নজরদার ড্রোন৷ পথেঘাটে, উঁচু বিল্ডিং, হোটেল— সর্বত্র মোতায়েন সাদা পোশাকের সশস্ত্র পুলিশ, শার্প শুটাররা৷ সন্দেহজনক কোনও গতিবিধি দেখলেই অ্যাকশন। এ সব কিছুর বাইরে কেন্দ্রীয় ...

    ১২ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল কংগ্রেস, নন্দীগ্রামে লড়বেন কে?

    আগামী ৬ অক্টোবর রাজ্যের দু’টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। নন্দীগ্রাম ও রেজিনগর কেন্দ্রের জন্য প্রার্থী ঘোষণা করল কংগ্রেস।অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির তরফে জানানো হয়েছে, নন্দীগ্রাম কেন্দ্র থেকে লড়বেন মিলন প্রধান ও রেজিনগর কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে লড়বেন মহম্মদ আব্দুল্লাহি ...

    ১২ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    প্লাবিত এলাকায় ঝুঁকির বসবাস, ভূতনিতে জলে তলিয়ে গিয়ে মৃত্যু যুবকের

    মালদার ভূতনিতে বন্যার জলে তলিয়ে গিয়ে মৃত্যু এক যুবকের। মৃত যুবকের নাম অনিকুল হক (৩০)। তিনি উত্তর চণ্ডীপুরের নাজিরুদ্দিন টোলা গ্রামের বাসিন্দা ছিলেন। ঘটনায় শোকের ছায়া এলাকায়। ভূতনির একাধিক গ্রাম এখনও জলের তলায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন ...

    ১২ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    দক্ষিণ কলকাতায় সিনেমা হলের সামনে বেপরোয়া গাড়ির ধাক্কা, জখম পুলিশ কর্মী

    প্রিন্স আনোয়ার শাহ রোডে ডিউটি করার সময়ে একটি চার চাকার গাড়ির ধাক্কায় গুরুতর জখম হলেন যাদবপুর ট্র্যাফিক গার্ডের এক পুলিশ কর্মী। শুক্রবার রাতে নবীনা সিনেমা হলের সামনে ঘটনাটি ঘটে। জখম পুলিশ কর্মীর নাম সিকন্দর সিং।পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ ...

    ১২ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    চিন্ময়কৃষ্ণের পাশে দাঁড়িয়ে বাংলাদেশের সমালোচনায় নওশাদ

    অসুস্থ মায়ের সঙ্গে শেষ দেখাটাও করতে পারেননি বাংলাদেশে জেলবন্দি হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস। প্যারোল নাকচ হওয়ার পরেই মারা যান তাঁর মা সন্ধ্যারানি দাস। মৃত্যুর পরে মায়ের সৎকার করার জন্য প্যারোলে পাঁচ ঘণ্টার জন্য মুক্তি পেয়েছিলেন চিন্ময়কৃষ্ণ দাস। মায়ের নিথর ...

    ১২ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    BRICS-এর ফাঁকে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক, সংঘাত মেটাতে ‘আলোচনা ও কূটনীতি’র বার্তা মোদীর

    BRICS সামিটের ফাঁকেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানের সঙ্গে আলাদা করে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁদের আলোচনায় উঠে এল পশ্চিম এশিয়ায় চলা সংঘাতের প্রসঙ্গ, উঠে এসেছে হরমুজ় প্রণালী তথা সমুদ্রপথের নিরাপত্তার প্রসঙ্গ। নয়াদিল্লিতে শুক্রবারের এই মিটিংয়ে সংঘাতের সমাধানে আলোচনা ...

    ১২ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    ‘সমুদ্রপথ সুরক্ষিত না থাকলে…’, হরমুজ় প্রসঙ্গ টেনে BRICS সম্মেলনে বার্তা মোদীর

    নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে পশ্চিম এশিয়ায়। সেই সঙ্গেই হরমুজ় প্রণালীর সুরক্ষা নিয়েও প্রশ্ন উঠেছে। আমেরিকা এবং ইরানের মধ্যে চলা বিবাদের জেরে ব্যাহত হচ্ছে হরমুজ় প্রণালী দিয়ে জাহাজ চলাচল। সেই কারণে আন্তর্জাতিক এই সমুদ্রপথ সুরক্ষিত রেখে সেখানে অবাধে পণ্যবাহী ...

    ১২ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    বালেশ্বরে ওরাংওটাং উদ্ধারের ঘটনায় দিঘায় আটক ৩, পাচার-রহস্যের জট খোলার চেষ্টায় ওডিশা STF

    বালেশ্বরের জঙ্গলে উদ্ধার হওয়া পাঁচটি ওরাংওটাং কী ভাবে ভারতে এল, তা খতিয়ে দেখতে যে তদন্ত শুরু হয়েছে, সেটা এসে পৌঁছল পশ্চিমবঙ্গে। ওরাংওটাং পাচারে যুক্ত সন্দেহে পশ্চিমবঙ্গের দিঘা থেকে তিন জনকে আটক করেছে ওডিশা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।ওডিশার সংবাদমাধ্যমের প্রতিবেদন ...

    ১২ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    পোশাক পরা নিয়ে বিবাদের জেরে বন্ধুকে পিটিয়ে খুনের অভিযোগ

    ‘অনুমতি’ ছাড়াই তাঁর পোশাক পরেছিলেন ‘বন্ধু’। এই সামান্য বিষয় নিয়ে বিবাদের জেরে বেঘোরে প্রাণ গেল সেই ‘বন্ধু’-র। অভিযোগ, ওই পোশাক পরা নিয়ে বিবাদের জেরে পিটিয়ে মারা হয়েছে তাঁকে। মুম্বইয়ের গোরেগাঁও এলাকার ঘটনায় পলাতক অভিযুক্ত। তার খোঁজ শুরু হয়েছে বলে ...

    ১২ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    জলপাইগুড়িতে প্রধান শিক্ষকের উপরে হামলার ঘটনায় আটক এক পড়ুয়া, বাকি অভিযুক্তদের টিসি দেওয়ার নির্দেশ

    জলপাইগুড়ি জেলা স্কুলের প্রধান শিক্ষকের উপরে হামলার ঘটনায় এক ছাত্রকে আটক করল কোতয়ালি থানার পুলিশ। শনিবার ওই ছাত্রকে জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে হাজির করানো হবে। ওই ঘটনার আর যারা যুক্ত তাদের চিহ্নিত করে শনিবারের মধ্যেই ট্রান্সফার সার্টিফিকেট (TC) দেওয়ার ...

    ১২ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    ব্যান্ডেলে ট্রাফিক ব্লক, রবিবার বর্ধমান শাখায় বাতিল একাধিক ট্রেন, BRICS-এর জন্য ঘুরপথে রাজধানী

    আগামী রবিবার ব্যান্ডেল স্টেশনে ৭৫ মিনিটের ট্রাফিক ও পাওয়ার ব্লক। তার জেরে ওই দিন একগুচ্ছ ইএমইউ লোকাল বাতিল থাকবে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আগামী ১৩ সেপ্টেম্বর ব্যান্ডেল স্টেশন এলাকায় সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত ...

    ১২ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    কুখ্যাত হুব্বা শ্যামলের সহযোগী BJP-র মঞ্চে, শুরু বিতর্ক, কী বললেন বিধায়ক?

    দমদমের পরে এ বার হুগলির জাঙ্গিপাড়া। বিজেপির মঞ্চে দেখা গেল কুখ্যাত দুষ্কৃতীকে। হুগলির জাঙ্গিপাড়ার নীল আকাশ গ্রাম পঞ্চায়েতের খুড়িগাছি গ্রামে বিজেপির এক কর্মসূচিতে দেখা গেল রমেশ মাহাতো নামে এক দুষ্কৃতীকে বলে অভিযোগ। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন স্থানীয় বিজেপি ...

    ১২ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    পুজোর ভিড় সামলাতে বিশেষ জোড়া ট্রেন, কোন রুটে চলবে?

    পুজোয় যাত্রীদের চাপ সামলাতে নতুন ২টি ট্রেন ঘোষণা রেলের। দুর্গাপুজো, দীপাবলি থেকে ছটপুজো পর্যন্ত যাত্রীদের ভিড় সামলাতে বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল। হাওড়া-লামডিং এবং কলকাতা-নিউ জলপাইগুড়ি রুটে চলবে এই পুজো বিশেষ ট্রেন। অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের শেষ পর্যন্ত নির্দিষ্ট ...

    ১২ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    সাইকেলে সজোরে ধাক্কা পুলিশের প্রিজ়ন ভ্যানের, মৃত্যু স্কুল পড়ুয়ার

    বেপরোয়া গাড়ির ধাক্কায় একরত্তি স্কুলপড়ুয়ার মৃত্যু। মৃতের নাম ঋষভ কর্মকার (৪)। শুক্রবার দুর্ঘটনা ঘটেছে বাঁকুড়া শহর লাগোয়া রাজগ্রাম এলাকায়। ঋষভবল তার দাদুর সঙ্গে সাইকেলে চেপে বাড়ি ফিরছিল। পুলিশের প্রিজ়ন ভ্যান সাইকেলে ধাক্কা মারলে গুরুতর আহত হন দু’জনে। সঙ্গে সঙ্গে ...

    ১১ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    ‘পুজোয় আমিষ খেতে বারণ করার আমি কে?’ পাখণ্ডী-বিতর্কে সুর নরম বাগেশ্বর বাবার, কী বললেন?

    দুর্গাপুজোর সময়ে যাঁরা আমিষ খান, তাঁরা ‘পাখণ্ডী’ অর্থাৎ ভণ্ড— পশ্চিমবঙ্গে এসে এই মন্তব্য করে বিতর্ক তৈরি করেছিলেন মধ্যপ্রদেশের বাগেশ্বর বাবা ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী। এই নিয়ে তুমুল চর্চার মাঝে বাগেশ্বর বাবা দাবি করলেন, তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। তাঁর কথায়, ...

    ১১ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    মিষ্টিতে পোকা নাকি ‘চক্রান্ত’? ভিডিয়ো ছড়ানোর হুমকি দিয়ে iPhone চাওয়ার অভিযোগ, কাঠগড়ায় ফুড ভ্লগার

    জেলায় জেলায় বিভিন্ন খাবার দোকানে গিয়ে ফুড ভ্লগিংয়ের ট্রেন্ড শুরু হয়েছে গত কয়েকবছরে। সমাজমাধ্যমের জনপ্রিয়তাকে হাতিয়ার করে একটি মিষ্টির দোকানের নামে ভুয়ো অভিযোগ তুলে ব্ল্যাকমেলিংয়ের অভিযোগ। হাবরার এক ফুড ভ্লগারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। অভিযুক্ত ফুড ভ্লগারের নাম সহেলী দে ...

    ১১ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    দিনহাটায় দম্পতির দেহ উদ্ধার, নিখোঁজ ছেলে ঘিরে রহস্য

    দিনহাটা ভিলেজ-১ গ্রাম পঞ্চায়েতের হিমঘর সংলগ্ন এলাকায় একই বাড়ি থেকে দম্পতির দেহ উদ্ধারের ঘটনায় শুক্রবার চাঞ্চল্য ছড়াল। মৃতদের নাম সুকুমার বর্মন ও তাঁর স্ত্রী চম্পা রায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে সুকুমারের মেজো মেয়ে টুম্পা তাঁর মাকে ফোন ...

    ১১ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    পারিশ্রমিক কম, মেলে না অ্যাক্সিডেন্টাল বেনিফিট, কর্মবিরতিতে Swiggy-র ডেলিভারি কর্মীদের একাংশ

    জ়্যোমাটোর পরে কর্মবিরতির ডাক খাবার ডেলিভারি সংস্থা সুইগির কর্মীদের। শুক্রবার দুপুরের পর থেকে কাজ বন্ধ করে দেন দক্ষিণ ২৪ পরগনার ডেলিভারি কর্মীদের একাংশ। পেট্রলের দাম বৃদ্ধি, স্বল্প পারিশ্রমিক এবং পর্যাপ্ত অর্ডার না পাওয়ার অভিযোগেই কর্মবিরতি বলে ...

    ১১ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    প্যাকেটে লাল ষড়ভুজ দিয়ে অস্বাস্থ্যকর খাবার চিহ্নিত করতে চায় ফ্যাসাই, একগুচ্ছ খামতি খুঁজল সুপ্রিম কোর্ট

    ভারতে প্যাকেটজাত খাদ্য ও পানীয়ের ক্ষেত্রে সতর্কতামূলক ‘লেবেল’ বা চিহ্ন চালু করার প্রস্তাব সুপ্রিম কোর্টে দিয়েছিল কেন্দ্রীয় খাদ্য সুরক্ষা ও খাবারের মান নিয়ন্ত্রণ সংস্থা ‘ফ্যাসাই’। কোনও খাবারে উচ্চমাত্রায় ফ্যাট, চিনি ও লবণের মধ্যে অন্তত দু’টি থাকলেই প্যাকেটের গায়ে সামনের ...

    ১১ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    কাশ্মীরের মাটিতে বাংলা ছবি, ভূস্বর্গের প্রথম ফিল্ম ফেস্টিভ্যালে নির্বাচিত ‘নধরের ভেলা’

    দীর্ঘ সময়ের অস্থিরতা ও সংঘাতের কারণে কাশ্মীরের বহু সিনেমা হল বন্ধ হয়ে গিয়েছিল। সেই পরিস্থিতি পেরিয়ে এ বার উপত্যকায় শুরু হল এক নতুন সাংস্কৃতিক অধ্যায়। জম্মু ও কাশ্মীরে প্রথমবারের মতো আয়োজিত হল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আর সেই ঐতিহাসিক আয়োজনে ...

    ১১ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    খুলে গেল সিকিমের জনপ্রিয় রুট, নয়া নির্দেশিকায় বেঁধে দেওয়া হলো সময়

    পুজোর আগে বাঙালির জন্য সুখবর। দীর্ঘদিন বন্ধ থাকার পরে অবশেষে খুলে দেওয়া হলো নর্থ সিকিমের বিখ্যাত পর্যটনকেন্দ্র। আজ, শুক্রবার থেকেই খুলে দেওয়া হয়েছে এই ট্যুরিস্ট স্পট। এ দিন থেকেই লেকে যাওয়ার অনুমতি পাচ্ছেন পর্যটকেরা। পুজোর মরশুমের আগে প্রশাসনের এই ...

    ১১ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    বিহারের ছাতু থেকে ওডিশার কফি, আর কী আছে ব্রিকস সম্মেলনের ‘গুডি ব্যাগ’-এ?

    ১২ এবং ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লির ভারত মণ্ডপমে শুরু হচ্ছে ১৮তম BRICS সম্মেলন। বিশ্বের নানা প্রান্ত থেকে এই মেগা আসরে আসছেন রাষ্ট্রনেতা, প্রতিনিধি এবং সাংবাদিকেরা। তাঁদের স্বাগত জানাতে এ বার শুধু বৈঠক আর কূটনৈতিক আয়োজন নয়। ভারতীয় সংস্কৃতির এক টুকরো ...

    ১১ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    পুতিনকে ‘তিরুক্কুরল’ উপহার মোদীর, কেন গুরুত্বপূর্ণ এই বই? কী আছে এতে?

    18th BRICS শীর্ষ সম্মেলনের আবহে ভারত-রাশিয়া কূটনৈতিক সম্পর্কের উষ্ণতায় জুড়ল সংস্কৃতির রং-ও। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তুলে দিলেন ভারতের প্রাচীন সাহিত্যের একটি রত্ন। তামিল ভাষার প্রাচীন জ্ঞানগ্রন্থ ‘তিরুক্কুরল’-এর রুশ অনুবাদ উপহার দিয়েছেন তিনি। দুই ...

    ১১ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    বারুইপুরে তৃণমূল নেতার বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, প্রচুর বোমা মজুত ছিল বলে অভিযোগ

    বারুইপুরে তৃণমূল নেতার বাড়িতে রাতে ভয়াবহ বিস্ফোরণ। অভিযোগ, দ্বিজেন মণ্ডল নামে ওই তৃণমূল নেতার বাড়িতে প্রচুর বোমা মজুত রাখা ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত শুরু হয়েছে। বারুইপুর পূর্বের উত্তরভাগ লাল পোলের কাছে দ্বিজেনের ...

    ১১ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    কৌশি অমাবস্যায় তারাপীঠে দেদার চুরি-ছিনতাই, ২৪ ঘণ্টায় দেড় শতাধিক অভিযোগ দায়ের, আটক ৩২ জন

    ঋতভাষ চট্টোপাধ্যায়কৌশি অমাবস্যায় লক্ষাধিক ভক্তের ভিড়ে সরগরম তারাপীঠ। সেই সুযোগে দেদার চুরি-ছিনতাইয়ের অভিযোগ উঠল। ২৪ ঘণ্টায় তারাপীঠ থানায় দেড় শতাধিক GD হয়েছে। আটক করা হয়েছে ৩২ জনকে। তবে গত বছরের তুলনায় কম অভিযোগ ...

    ১১ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    জমি দুর্নীতি মামলায় ৮ দিনের পুলিশি হেফাজত অভিষেকের PA সুমিতের

    Big Breaking: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক (পিএ) সুমিত রায়ের আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল মেদিনীপুর জেলা আদালত। শালবনির জমি দুর্নীতি মামলায় তাঁকে নিজেদের হেফাজতে নিতে চেয়ে আবেদন করেছিল সিআইডি। সেই আর্জি মঞ্জুর করেছেন নিম্ন আদালতের বিচারক।বিস্তারিত আসছে...

    ১১ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    কলকাতায় বেআইনি বহুতলের আড়ালে কালো টাকা হচ্ছে সাদা? CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

    বেআইনি বহুতলের আড়ালে কোটি কোটি কালো টাকা সাদা করার অভিযোগ উঠেছিল আগেই। শুক্রবার এই নিয়ে সরাসরি CBI তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পরবর্তী শুনানি হবে ১৪ অক্টোবর। তার মধ্যে CBI-কে প্রাথমিক রিপোর্ট জমা ...

    ১১ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    থেঁতলানো মাথা, ঘরে পড়ে মা ও ৩ মেয়ের রক্তাক্ত দেহ, ভয়াবহ ঘটনা জয়পুরে

    প্রতিদিন সকাল থেকে তিন মেয়ে ও বাবা-মায়ের আওয়াজে গমগম করত বাড়ি। কিন্তু শুক্রবার সকাল থেকেই অস্বাভাবিক ভাবে খাঁ-খাঁ করছিল বাড়িটা। সন্দেহ হওয়ায় ডাকাডাকি করেন প্রতিবেশীরা। কিন্তু কারও আওয়াজ মেলেনি। এর পরেই খবর যায় পুলিশে। তারা এসে দরজা ভাঙলে দেখা ...

    ১১ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    বিপর্যয় হলে ভাসবে কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, সিকিমে সাকো চু-র জল নামাতে পাম্প

    এই সময়, শিলিগুড়ি: দক্ষিণ লোনার্ক হ্রদ বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে উত্তর সিকিমের সাকো চু হ্রদের জলস্তর কমানোর সিদ্ধান্ত নিল সিকিম সরকার। প্রতিদিনই ওই হ্রদে জলস্তর কিছুটা করে বাড়ছে। সবচেয়ে বড় আশঙ্কা, হ্রদের প্রাকৃতিক বাঁধ অত্যন্ত দুর্বল। ভূমিকম্প বা অন্য ...

    ১১ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    রাতভর বৃষ্টিতে বিপর্যয়, ভাঙল ডাইভারশন, ব্যাহত শিলিগুড়ি-মিরিক যান চলাচল

    স্থানীয় বাসিন্দাদের তৈরি ডাইভারশন ভেঙে ফের ব্যাহত হলো শিলিগুড়ি-মিরিক বাস ও পণ্যবাহী গাড়ি চলাচল। বৃহস্পতিবার রাতে প্রবল বৃষ্টিপাত হয় মিরিকে। তার জেরেই ডাইভারশনটি ফের ভেঙে যায়। ২০২৫ সালে শিলিগুড়ি মিরিক বালাসন নদীর উপরে তৈরি সেতু ভেঙে গেলে তৎকালীন রাজ্য ...

    ১১ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    জামশেদপুরের ব্যবসায়ী খুনে চাঞ্চল্যকর মোড়, গ্রেপ্তার কলকাতা পুলিশের ট্র্যাফিক সার্জেন্ট ও মহিলা সিভিক ভলান্টিয়ার

    জামশেদপুরের ব্যবসায়ী নিখর সবলোক (৩৫) খুনে জড়িত সন্দেহে কলকাতা পুলিশের বেলেঘাটা ট্র্যাফিক গার্ডের সার্জেন্ট অয়ন গুপ্ত এবং ওই ট্র্যাফিক গার্ডেরই মহিলা সিভিক ভলান্টিয়ার টুইঙ্কল দাসকে শুক্রবার গ্রেপ্তার করল ঝাড়খণ্ড পুলিশ। অয়নের বাড়ি পর্ণশ্রী এলাকায়। টুইঙ্কলের বাড়ি চাউল পট্টি রোডে। ...

    ১১ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    ওডিশার চিড়িয়াখানায় ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শুনছে ৫ খুদে ওরাংওটাং, ডি-স্ট্রেস করতেই কি এই উদ্যোগ?

    দরবারি কানাড়ায় ‘ঝনক ঝনকবা’ গাইছেন পণ্ডিত ভীমসেন জোশী। সুর ছড়িয়ে পড়ছে চারপাশে। আর মন্ত্রমুগ্ধের মতো বসে মাথা নাড়ছে পাঁচটি খুদে ওরাংওটাং। যেন বুঁদ হয়ে রয়েছে। ওডিশার নন্দনকানন জু়লজিক্যাল পার্কের এমন দৃশ্য দেখে চমকে গিয়েছেন চিড়িয়াখানার কর্মীরা। গত ৮ সেপ্টেম্বর ...

    ১১ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    ‘কাশ্মীরিদের জেলে পাঠাতে চান?’ বন্দে মাতরম্ বিতর্কে কংগ্রেসকে তোপ মুখ্যমন্ত্রী ওমরের, ফাটল ‘ইন্ডিয়া’য়?

    জম্মু-কাশ্মীরের সরকারি অনুষ্ঠানে কেন বন্দে মাতরম্ পুরো গাওয়া হলো, তা নিয়ে বিবাদে জড়িয়েছে ন্যাশনাল কনফারেন্স (এনসি) এবং জোটসঙ্গী কংগ্রেস। সেই বিতর্কে এ বার মুখ খুললেন এনসি নেতা তথা জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা। কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে ওমরের প্রশ্ন, ‘আপনারা ...

    ১১ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    ফের সেতু বিপর্যয় বিহারে, বৈশালীতে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে পড়ে আহত ৭ শ্রমিক

    বিহারে ফের নির্মীয়মাণ সেতুতে বড়সড় দুর্ঘটনা। এ বার বৈশালী জেলার লালগঞ্জে ভারতমালা প্রকল্পের অধীনে তৈরি হওয়া একটি সেতুর নির্মাণকাজ চলাকালীন ভারী লঞ্চার (launching girder machine) ভেঙে পড়ে আহত হলেন সাত শ্রমিক। বৃহস্পতিবারের এই ঘটনায় এক শ্রমিকের পা ধ্বংসাবশেষের মধ্যে ...

    ১১ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    সোশ্যাল মিডিয়ায় যৌন নিগ্রহ থেকে কী ভাবে রক্ষা করা সম্ভব বাচ্চাদের? কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের

    সমাজমাধ্যম-সহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে যৌন নিগ্রহ, শোষণ এবং সাইবার বুলিংয়ের শিকার হয় শিশুরা। তাই তাদের জন্য এক রকমের নিরাপত্তা বলয় তৈরি করা আবশ্যক। এমনই দাবি করে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। সেই মামলায় কেন্দ্রীয় সরকারকে নোটিস ধরাল ...

    ১১ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    ঝড়ে মাটিতে মিশে গিয়েছে বাড়ি, প্রতিভাবান রূপচাঁদের ভাঙা ঘরই কি বাংলার ফুটবলের প্রতিচ্ছবি?

    ঝড়-বৃষ্টি কারও কাছে হয়তো নিছকই প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু রূপচাঁদ টুডুদের কাছে তা ঘর হারানোর, স্বপ্ন ভেঙে যাওয়ার নির্মম বাস্তবতা। যে বয়সে চোখজুড়ে থাকার কথা ভবিষ্যতের স্বপ্ন, সেই ১৯ বছর বয়সেই রূপচাঁদ টুডুর সামনে জীবনের কঠিনতম বাস্তবতা। ঝাড়গ্রামের গোপীবল্লভপুর থানার অন্তর্ভুক্ত ...

    ১১ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    ‘১০ হাজার রান করেও বাদ পড়েছিলাম’, সুযোগ পাওয়া নিয়ে সামির পাশে সৌরভ

    চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর শিরোপা জয়ে ভারতের অন্যতম প্রধান কারিগর থাকা সত্ত্বেও জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না মহম্মদ সামি। তারকা পেসারকে কি তবে জাতীয় নির্বাচকরা ধীরে ধীরে বাতিলের খাতায় ফেলে দিচ্ছেন? বৃহস্পতিবার কলকাতার ইডেন গার্ডেন্সে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই যুক্তি ...

    ১১ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    কলাকুশলী বা টেকনিশিয়ান কত জন? ঠিক করবেন প্রযোজক

    এই সময়: টলিপাড়ায় ছবি বা ধারাবাহিক তৈরিতে কত জন কলাকুশলী নেওয়া হবে, তা আর ঠিক করে দিতে পারবে না ফেডারেশন। কত জন টেকনিশিয়ান নেওয়া হবে, তা ঠিক করবেন প্রযোজকরাই। পাশাপাশি দীর্ঘদিনের জটিলতা কাটাতে এ বার ফেডারেশনের অধীনে থাকা ২৭টি ...

    ১১ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    যাঁরা বিরোধিতা করেন, তাঁদেরও সম্মান করি: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

    অন্য সময় প্রাইম: নানা ব্যস্ততার মাঝে আপনি কেমন আছেন? প্রসেনজিৎ: ভালো আছি। আমি বরাবরই নিজের কাজের দিকে মন দিতে পছন্দ করি। ভালো কাজ কিছু হলে সবাই সেটাকে ভালোবাসেন, সেটাই আমার কাছে বড় কথা। অন্য সময় প্রাইম: ‘ডাক্তার কাকু’ ছবিতে কাজ করার ...

    ১১ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    আন্তর্জাতিক হওয়ার পথে আধার, কাজ শুরু ইউআইডিএআই-এর

    এই সময়: ভারতের ডিজিটাল পরিচয় ব্যবস্থাকে এ বার দেশের বাইরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই) কর্তৃপক্ষ। বিশেষ করে বিদেশে বসবাসকারী ভারতীয় নাগরিক এবং ওভারসিজ় সিটিজ়েনস অফ ইন্ডিয়া (ওসিআই)-দের সুবিধার্থে আধার কাঠামোকে আন্তর্জাতিক ব্যবহারের উপযোগী ...

    ১১ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    সল্টলেকে বিশ্বের বৃহত্তম ‘ফ্যাশন ওয়ার্ডরোব’, ৫ হাজার কোটির বিনিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

    সল্টলেকে বিশ্বের বৃহত্তম ফ্যাশন ওয়ার্ডরোবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, এই ফ্যাশন ওয়ার্ডরোবটি সেই সংস্থার, তারা ইতিমধ্যেই ১৯০০ কোটি টাকা বিনিয়োগ করেছে রাজ্যে। আগামী তিন বছরের মধ্যে আরও পাঁচ হাজার কোটি টাকা বিনিয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছে তারা। ...

    ১১ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    শুভেন্দুর হুঁশিয়ারির পরেই অ্যাকশন, বাগেশ্বর বাবার ছবি পোড়ানোর অভিযোগে গ্রেপ্তার কংগ্রেস নেতা

    বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির পরেই অ্যাকশনে নামল পুলিশ। বাগেশ্বর ধামের প্রধান ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীর ছবি পোড়ানোর অভিযোগে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অতনু দাসকে গ্রেপ্তার করল ভবানীপুর থানার পুলিশ। শুক্রবার ভোরে টালিগঞ্জের ...

    ১১ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    Breaking News Live: তোলাবাজির অভিযোগে দমদমে গ্রেপ্তার প্রাক্তন উপ-পুরপ্রধান বরুণ নট্ট-সহ ৩

    তোলাবাজি ও প্রতারণার অভিযোগে দমদম পুরসভার প্রাক্তন উপ-পুরপ্রধান তথা তৃণমূল নেতা বরুণ নট্ট-সহ তিনজনকে গ্রেপ্তার করল দমদম থানার পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন প্রাক্তন কাউন্সিলার নয়নাশিস দাস ওরফে জনি এবং সুমন্ত ঘোষ ওরফে লাল্টু। প্রথমে তাঁদের আটক করা হলেও পরে ...

    ১১ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    ডেঙ্গি আক্রান্তের ২৯ শতাংশই স্কুলের পড়ুয়া, উপসর্গ চেনায় জোর বিশেষজ্ঞদের

    শ্যামগোপাল রায়খামখেয়ালি আবহাওয়ায় রাজ্যে চোখ রাঙাচ্ছে ডেঙ্গি। সরকারি সূত্রের খবর, এ বার ডেঙ্গি আক্রান্তদের মধ্যে প্রায় ২৯ শতাংশই স্কুলপড়ুয়া। বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, শিশু ও কিশোর–কিশোরীদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় এই রোগ দ্রুত জটিল রূপ নিতে পারে। ছোটদের ...

    ১১ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    সৌর বিদ্যুতে বাড়ছে আস্থা, প্রধানমন্ত্রী সূর্যঘরে জেলায় আবেদন ৩ হাজার

    এই সময়, মেদিনীপুর: বিদ্যুতের খরচ কমাতে বাড়ির ছাদে সৌর প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদনের দিকে ঝুঁকছেন পশ্চিম মেদিনীপুরের বহু পরিবার। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে জেলায় 'প্রধানমন্ত্রী সূর্য ঘর' প্রকল্প নিয়ে প্রশাসনিক তৎপরতা বেড়েছে। জেলা সূত্রের খবর, ইতিমধ্যে প্রায় তিন হাজার পরিবার ...

    ১১ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    নিখরচায় সোমনাথ–দর্শনে তীর্থযাত্রীরা, সৌজন্যে রাজ্য সরকার

    সুগত বন্দ্যোপাধ্যায়ফ্রি, ফ্রি, ফ্রি।না, কোনও বিজ্ঞাপনী চমক নয়। নয় কোনও পণ্যের টিজ়ারও। দুর্গাপুজোর আগে রাজ্যের হাজারখানেক প্রবীণ নাগরিককে একেবারে নিখরচায় বেড়াতে নিয়ে যাচ্ছে রাজ্য সরকার! গুজরাটে সোমনাথ মন্দির দর্শনে নিয়ে যাওয়া হচ্ছে তাঁদের। নবান্ন সূত্রের খবর, আজ, শুক্রবার রাত ...

    ১১ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    নিজের হাতে তৈরি করেছিলেন খাবার, প্রিয় ঋতুকে না খাইয়ে 'ছুটি' অর্জুনের

    এই সময়, গোরুমারা: প্রিয় কুনকি হাতির জন্য নিজের হাতে খাবার তৈরি করে রেখেছিলেন মাহুত অর্জুন ওরাওঁ। কিন্তু খাওয়ানো আর হলো না। তার আগেই বজ্রপাতে মৃত্যু হয় ওই মাহুতের। বুধবার ঘটনাটি ঘটে জলপাইগুড়ির গোরুমারায়।আর পাঁচটা দিনের মতোই প্রিয় কুনকি হাতি ...

    ১১ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    সনাতনী দুর্গায় শিকড়ে ফেরা এই শরতে

    এই সময়, রায়গঞ্জ: কখনও তিনি কৃষক ঘরনি। কখনও বা পরিযায়ী শ্রমিক রমণী। বাঙালি তাঁকে আবিষ্কার করেছে অন্নদাত্রী হিসেবে। তিনিই আবার হয়ে উঠেছেন ঘরের মেয়ে।এমন নানা রূপে মহিষাসুরমর্দিনীকে ভেঙেচুরে নিয়েছে বঙ্গজীবনের পরম উৎসব। হাতে গোনা বারোয়ারি কিংবা বনেদি ঠাকুরদালানে কোণঠাসা ...

    ১১ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    তোলাবাজি, প্রতারণার অভিযোগ, দমদমের প্রাক্তন উপ পুরপ্রধান বরুণ নট্ট-সহ গ্রেপ্তার ৩

    দমদম পুরসভার প্রাক্তন উপ প্রধান তথা তৃণমূল নেতা বরুণ নট্টকে গ্রেপ্তার করল পুলিশ। শুক্রবার সকালে নিজের বাড়ি থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে দমদম থানার পুলিশ। বরুণের বিরুদ্ধে তোলাবাজি, প্রতারণা-সহ একাধিক অভিযোগ রয়েছে। বরুণ ছাড়াও ...

    ১১ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    সড়ক মুক্ত হচ্ছে, সাফারির কী হবে?

    এই সময়, লাটাগুড়ি: ১৬ সেপ্টেম্বর থেকে জঙ্গল খোলার কথা। তার আগেই বুধবারের ঝড়ে লাটাগুড়ির জঙ্গলে একাধিক বড় গাছ ভেঙে পড়ায় সাফারি নিয়ে সংশয় তৈরি হয়েছে। জাতীয় সড়ক থেকে জঙ্গলের ভিতরের রুট, দুই জায়গাতেই গাছ পড়ে বিপত্তি।বুধবার লাটাগুড়ি ফ্লাইওভার সংলগ্ন ...

    ১১ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    বিশ্বজুড়ে টানাপড়েনের আবহে শুরু হচ্ছে BRICS, ‘ইতিবাচক ও অর্থবহ আলোচনা’র ডাক মোদীর

    নয়াদিল্লিতে শুরু হতে চলেছে BRICS-এর ১৮তম শীর্ষ সম্মেলন। তার আগে সদস্য দেশগুলির মধ্যে ইতিবাচক, গঠনমূলক এবং অর্থবহ আলোচনার আশা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বজুড়ে একাধিক দেশের মধ্যে সংঘাত, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং বাণিজ্যিক টানাপড়েন চলছে। সেই আবহে BRICS মঞ্চকে ...

    ১১ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    BRICS সম্মেলনে যোগ দিতে দিল্লিতে পুতিন, মোদীর সঙ্গে বৈঠকে কী নিয়ে আলোচনা? নজরে S-400 থেকে তেল সরবরাহ

    ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে এসে পৌঁছলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার ভোরে দিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করে তাঁর বিমান। আজ বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে তাঁর। আমেরিকার নিষেধাজ্ঞার আবহে

    ১১ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    সাগরে ফের ঘনিয়েছে নিম্নচাপ, কতটা প্রভাব পড়বে রাজ্যে? রইল আপডেট, জানুন জোয়ার-ভাটার সময়ও

    বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী, বৃহস্পতিবারই বাংলাদেশের উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এর পাশাপাশি, বাংলার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমি অক্ষরেখাও বিস্তৃত রয়েছে। নিম্নচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা কতটা, জোয়ার-ভাটার সময় কখন, শুক্রবার সূর্যোদয়-সূর্যাস্তের ...

    ১১ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    পুষ্টির বার্তা ছড়াতে ফুড স্টল, ডিজিটাল রেসিপি বুক

    এই সময়, তমলুক: সবসময়ে যে দামি খাবারেই পুষ্টি থাকে তা নয়, অল্প খরচেও তৈরি করা যায় নানা রকমের পুষ্টিকর ও সুস্বাদু খাবার— সেই বার্তা ছড়িয়ে দিতেই বুধবার নিমতৌড়ি জেলা প্রশাসনিক ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে রাখা ছিল ...

    ১১ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    ছয় বছর পরে বার্ধক্য ভাতা পেলেন বাবা, পুরসভার গেটে ধন্যবাদ ব্যানার ছেলের

    এই সময়, চন্দ্রকোণা: বাবা যাতে বার্ধক্য ভাতা পান, তাই তৃণমূলের আমলে দুয়ারে সরকার শিবিরে আবেদনপত্র জমা দিয়েছিলেন ছেলে। দিয়েছিলেন বাবার সমস্ত নথিপত্রও। অভিযোগ, তারপর কেটে গিয়েছে ছয় বছর। কিন্তু বার্ধক্য ভাতা পাননি বাবা। রাজ্যে পালাবদলের পরে হতাশা ঘুচল ছেলে ...

    ১১ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    সাত মাসে সর্পদষ্ট ৩৬৬০, মৃত ২১, বাড়ছে সচেতনতা

    এই সময়, মেদিনীপুর: বর্ষার শুরু থেকেই পশ্চিম মেদিনীপুরে সর্পদংশনের ঘটনা বাড়ছে। চলতি বছরে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে জেলায় সাপের কামড়ের ঘটনা ঘটেছে ৩ হাজার ৬৬০টি। এর মধ্যে মৃত্যু হয়েছে ২১ জনের। সময়মতো আক্রান্তদের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসায় অধিকাংশ ...

    ১১ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    পর্যটকদের আদিবাসী দিনযাপন চেনাবে ‘জঙ্গলমহল গ্রাম্য জীবন’

    বুদ্ধদেব বেরা, বেলপাহাড়িছবির মতো গ্রাম। মাটির বাড়ি, খড়ের চাল, মেঠো পথ। দেওয়ালে আঁকা লোকচিত্র। প্রকৃতির টানে ও আদিবাসীদের সহজ–সরল জীবনযাত্রা দেখতে প্রত্যেক বছর পর্যটকদের ঢল নামে ঝাড়গ্রামে। শীতের সময়ে হোটেল, লজে বুকিং পাওয়াই মুশকিল হয়ে দাঁড়ায়। এ বার পর্যটকদের ...

    ১১ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    পায়েস–ইলিশ ভাপায় অতিথিদের স্বাগত জানাবে ব্রিকস

    সুদেষ্ণা ঘোষাল, নয়াদিল্লিলুটিয়েন্স দিল্লির প্রাণকেন্দ্রে অবস্থিত লীলা প্যালেস হোটেল থেকে শান্তি পথ—মাত্র দেড় কিলোমিটার পথ গাড়িতে পেরোতে থামতে হলো পাঁচ বার। সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা প্রত্যেক বার খতিয়ে দেখলেন পরিচয়পত্র। কাশ্মীরের থেকেও কড়া নিরাপত্তায় মোড়া এখন দিল্লি, কারণ ব্রিকস ...

    ১১ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    মহারাষ্ট্রের রাস্তায় ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষ, মৃত ৬

    মহারাষ্ট্রে ফের ভয়াবহ দুর্ঘটনা। এই ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের। মৃতদের মধ্যে একজন মহিলা। ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষের জেরে এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৮ জন। বৃহস্পতিবার সন্ধ্যায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের নানদেদ এলাকায়।পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ...

    ১১ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    মণিপুরের সিআরপিএফ-এর কনভয়ে হামলা, উদ্ধার আগ্নেয়াস্ত্র-ও

    মণিপুরে ফের আক্রান্ত কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী বাহিনী। এ বার হামলা চালানো হয়েছে CRPF-র কনভয়ে। বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম ইম্ফলে ২ নম্বর জাতীয় সড়কে টহল দেওয়ার সময়ে সিআরপিএফ-এর কনভয়ে হামলা চালানো হয়। ওই হামলায় কেউ হতাহত না হলেও নিরাপত্তা বাহিনীর ওপর হামলার ...

    ১১ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    ‘দেহটা অসাড়...’, ক্ষত সারলেও এখনও আতঙ্ক টাটকা

    নয়াদিল্লি: ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা অবস্থায় বন্ধুকে এসওএস মেসেজ পাঠিয়েছিলেন এক ছাত্র, সেই লাইভ লোকেশন ট্র্যাক করেই দিল্লিতে রেসকিউ অপারেশন চালাতে সুবিধা হয়েছিল উদ্ধারকারীদের। দিল্লির সত্য নিকেতন এলাকার ‘হোস্টেল ডেজ়’ পিজি অ্যাকোমডেশনে থাকা নীতেশ চিব এখন হাসপাতালে চিকিৎসাধীন। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ...

    ১১ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    বিহারের ভুয়ো সার্টিফিকেটে বাংলায় ডাক্তারির রেজিস্ট্রেশন!

    এই সময়: বছর চারেকের শিশু অরণ্য রায়ের পুরুষাঙ্গের সামনের আবরণ জুড়ে থাকছিল। দরকার ছিল অস্ত্রোপচারের। গত ২ সেপ্টেম্বর সামান্য সেই ‘ফাইমোসিস’ অপারেশন করতে গিয়েই মৃত্যু হয় ওই বালকের। চিকিৎসায় গাফিলতির অভিযোগ ওঠে। অভিযোগ দায়ের হয়েছিল পুলিশেও। এখন অবশ্য বিষয়টি আর ...

    ১১ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    ছদ্মবেশে নজরদারি, সুপ্রিম–নির্দেশ পেতেই অভিষেকের বাড়ি থেকে সিআইডির জালে সুমিত

    এই সময়, নয়াদিল্লি ও কলকাতা: তিনি কোথায় যাচ্ছেন, কখন যাচ্ছেন, কোথায় থাকছেন— এ সব কিছুর উপরেই গত সপ্তাহ দুয়েক ধরে সাদা পোশাকে নজর রাখছিলেন গোয়েন্দারা। রীতিমতো সিনেমার কায়দায় পটুয়াপাড়ার মৃৎশিল্পী থেকে শুরু করে গাড়ির ড্রাইভারের বেশে ২৪ ঘণ্টা চলছিল নজরদারি। ...

    ১১ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    ছাত্রদের ব্রেনওয়াশ! যাদবপুরের শিক্ষকদের কড়া ওষুধ দিতে নয়া আইন

    এই সময়: যাদবপুরে যে অধ্যাপকরা ছাত্রদের মগজধোলাই করে সনাতনীদের টার্গেট করছেন তাঁদের কড়া ওষুধ দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়স্তরে শিক্ষক–শিক্ষাকর্মীদের বদলির আইন করা হচ্ছে বলে বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই আইন যাঁদের পছন্দ হবে না, তাঁরা চাকরি ছেড়ে দিতে পারেন ...

    ১১ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    কাজ শেষ হতে দেরি, মুম্বই-গোয়া এক্সপ্রেসওয়ের উদ্বোধনে থাকবেন না ‘লজ্জিত’ গড়করি

    মুম্বই-গোয়া এক্সপ্রেসওয়ের উদ্বোধনে থাকবেন না কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি। কেন এই উদ্বোধন অনুষ্ঠানে থাকবেন না তাও জানিয়েছেন ইনি। ওই রাস্তার কাজ শেষ হওয়ার কথা ছিল ১৫ বছর আগেই। এত দিনে সেই কাজ সম্পূর্ণ হয়েছে। এ বার মুম্বই-গোয়া এক্সপ্রেসওয়ের ...

    ১১ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    দুর্গাপুর ব্যারেজ রোডে পাঁচ দিন যান নিয়ন্ত্রণ

    টানা পাঁচ দিন যানবাহন নিয়ন্ত্রণ করা হবে দুর্গাপুর ব্যারেজ রোডে। দুর্গাপুর ব্যারেজের লকগেট মেরামতির জন্য আজ, ১১ সেপ্টেম্বর শুক্রবার থেকে ১৫ সেপ্টেম্বর, মঙ্গলবার, পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।বাঁকুড়া জেলা প্রশাসনের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুর্গাপুর ব্যারেজ রোডে ...

    ১১ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    চলন্ত বাসে আচমকা আগুন, আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে, যান চলাচল ব্যাহত কৃষ্ণনগরে

    চলন্ত বাসে আচমকা আগুন। বৃহস্পতিবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কে। এই ঘটনায় কোনও যাত্রী আহত হননি বলে খবর। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রের খবর, কৃষ্ণনগরের দিক থেকে করিমপুরের দিকে ...

    ১১ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    বাংলাদেশিদের আনাগোনা ছিল, বৃহন্নলাদের বাড়িতে মিলল আগ্নেয়াস্ত্র-কার্তুজ, গ্রেপ্তার এক

    জলপাইগুড়ি শহরের উত্তর রায়কত পাড়ায় বৃহন্নলা কুঠিতে বৃহস্পতিবার অভিযান চালায় বিএসএফ, ডিরেক্টর অফ রেভেনিউ ইন্টালিজেন্স এবং পুলিশ। ওই বাড়ি থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, কার্তুজ, কিছু বাংলাদেশের সিমকার্ড, এবং ওই দেশের একাধিক জন্ম প্রমাণপত্র। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ...

    ১১ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    BRICS সম্মেলনের জন্য দিল্লির আকাশসীমায় বিধিনিষেধ, কী জানাল DGCA?

    দিল্লিতে সাজো সাজো রব। শনিবার সকাল থেকেই শুরু হচ্ছে ব্রিকস (BRICS)। বিশ্বের উন্নয়নশীল দেশগুলিকে নিয়ে এই সম্মেলন এ বার হোস্ট করছে ভারত। আসছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। এ ছাড়াও ইরান, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা–সহ আরও দেশের রাষ্ট্রপ্রধানরা ...

    ১১ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    মাঝ আকাশে ‘বোমা’ আতঙ্ক, লখনউ-দাম্মাম IndiGo বিমানের জরুরি অবতরণ আমেদাবাদে

    উড়ো বোমাতঙ্কের জেরে জরুরি অবতরণ করতে হলো ইন্ডিগোর একটি আন্তর্জাতিক ফ্লাইটকে। সংবাদ সংস্থা সূত্রের খবর, বৃহস্পতিবার লখনৌ থেকে সৌদি আরবের দাম্মামগামী IndiGo-র 6E 97 ফ্লাইট আমেদাবাদে জরুরি অবতরণ করে। পরে অবশ্য তল্লাশিতে কোনও বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু মেলেনি।সংবাদ সংস্থা ...

    ১১ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    নির্মীয়মাণ চার্চ ধসে মৃত অন্তত ২, ধ্বংসস্তূপ সরিয়ে চলছে উদ্ধার কাজ

    ভেঙে পড়ল নির্মীয়মাণ চার্চ। তামিলনাড়ুর ভেলোর জেলার কাটপাদি এলাকায় ওই নির্মীয়মাণ গির্জার ছাদ ধসে মৃত্যু হয়েছে অন্তত ২ জনের। বৃহস্পতিবার সন্ধ্যার এই ঘটনায় আটকে পড়েছিলেন কর্মীরা। ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার করা হয়েছে ১২ জনকে। ওই ধ্বংসস্তূপের নীচে আর কেউ আটকে ...

    ১১ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    ‘খুব প্রভাবশালী ব্যক্তি’, প্রশান্ত বর্মনকে নিয়ে হাইকোর্টের প্রশ্নের মুখে রাজ্য

    সুপ্রিম কোর্ট আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল, কিন্তু তিনি আত্মসমর্পণ করেননি। মাথার উপর ঝুলছে গ্রেপ্তারি পরোয়ানা, কিন্তু তাঁকে খুঁজে পাচ্ছে না পুলিশ। মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে পুলিশের হাতে ধরা পড়লেও তাঁকে গ্রেপ্তার করেনি পুলিশ। ব্যবসায়ী খুনের মামলায় কাঠগড়ায় ওঠার পরে রাজগঞ্জের ...

    ১১ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    খোলা আকাশের নীচে দিন কাটছিল বৃদ্ধা মা-মেয়ের, ঠাঁই জোটালেন পুলিশ কনস্টেবল

    কয়েকদিন ঠিক করে খাবার জোটেনি। উপার্জনের রাস্তায় বন্ধ। তুলে দেওয়া হয়েছে ভাড়া বাড়ি থেকে। রাস্তার ধারে প্লাস্টিক বিছিয়ে খোলা আকাশের নীচে দিন কাটাতে হচ্ছিল মা-মেয়েকে। সাহায্যের হাত বাড়িয়ে দিলেন এক পুলিশকর্মী। তাঁর উদ্যোগে আস্তানা জুটল দু’জনের। মানবিক ঘটনার সাক্ষী ...

    ১১ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    অন্নপূর্ণার ৩০০০ পেতে সারেন্ডার করতে হবে বিধবা ভাতা, এ ক্ষেত্রে নিয়মটা জানা আছে তো?

    চলতি সপ্তাহেই সুখবর দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২৫ থেকে ৬০-এর মধ্যে বয়স হলে, তিনি যদি বিধবা ভাতার ১৫০০ টাকা পান, তা সারেন্ডার করে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পেতে পারেন। একটিমাত্র পদক্ষেপে বেড়ে যেতে পারে তাঁর মাসিক ভাতার অঙ্ক, ...

    ১১ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরে প্রথম গ্রেপ্তার, নাবালিকার সন্তাব প্রসবের ঘটনা সামনে আসতেই দ্রুত পদক্ষেপ পুলিশের

    গত ৭ সেপ্টেম্বর নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, বাল্যবিবাহ এবং নাবালিকা মাতৃত্ব রুখতে কড়া পদক্ষেপ করবে রাজ্য। এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে মামলা রুজু হবে। বৃহস্পতিবার কথা মতো কাজও হয়ে গেল। নাবালিকাকে বিয়ে করার জন্য ...

    ১১ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    বিশ্বকর্মা পুজো নিয়ে বর্ধমানের কলেজে ABVP-র সংঘর্ষ, বাথরুমে লুকোলেন অধ্যক্ষ, পরে এল কেন্দ্রীয় বাহিনী

    বিশ্বকর্মা পুজো করা নিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) ছাত্র সংগঠন এবিভিপি-র দুই গোষ্ঠীর বিবাদকে কেন্দ্র উত্তেজনা ছড়াল বর্ধমান বিশ্ববিদ্যালয় পরিচালিত ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি বা ইউআইটি-তে। তাতে কয়েক জন ছাত্র জখম হন। অভিযোগ, অধ্যক্ষের ঘরও ভাঙচুর করা হয়। এই ...

    ১০ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
    খেলতে গিয়ে স্কুলের ছাদ থেকে পড়ে আহত পঞ্চম শ্রেণির ছাত্র, চিকিৎসাধীন হাসপাতালে

    খেলতে গিয়ে স্কুলের ছাদ থেকে পড়ে গুরুতর আহত পঞ্চম শ্রেণির এক ছাত্র। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মহিষাদল ব্লকের তাজপুর হাইস্কুলে। আহত পড়ুয়ার নাম প্রিয়াংশু মল্লিক। ওই পড়ুয়াকে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।জানা গিয়েছে, এ দিন ...

    ১০ সেপ্টেম্বর ২০২৬ এই সময়
  • এই সময় | 41-140


Durga Puja 2026
News/খবর All News এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Times of India Indian Express The Statesman

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy