সংবাদদাতা, ইসলামপুর: ডাকাতি করেও শেষরক্ষা হল না। টহলদারিতে বেরনো পুলিসের হাতে ধরা পড়ল দুই ডাকাত। এবার ডাকাত দলের সঙ্গে বিহারের যোগ খুঁজে পেয়েছে পুলিস। বুধবার গভীর রাতে ডালখোলার হাসন এলাকায় স্বর্ণ ব্যবসায়ী লিটু সরকারের বাড়িতে আগ্নেয়াস্ত্র সহ একদল দুষ্কৃতী ...
০২ আগস্ট ২০২৪ বর্তমানসংবাদদাতা, মালদহ: সামান্য হলেও হাল্কা বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরল মালদহে। বৃহস্পতিবার দুপুর থেকে আকাশে ঘন মেঘ দেখা গেলেও সার্বিকভাবে হাল্কা বৃষ্টি হয়েছে জেলায়। কোনও কোনও ব্লকে বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি হলেও বেশিরভাগ জায়গাতেই ছিটেফোঁটা বৃষ্টি হয় এদিন। কিন্তু তাতে ...
০২ আগস্ট ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: নতুন এজেন্সি দায়িত্ব পেতেই কাজ গিয়েছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের একাংশ অস্থায়ী নিরাপত্তারক্ষীর। অভিযোগ, তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবে চিহ্নিত বলেই নতুন এজেন্সি বেছে বেছে ন’জন রক্ষীকে ছাঁটাই করেছে। এর পিছনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষেরও রাজনৈতিক অভিসন্ধি রয়েছে। এরকমই নানা অভিযোগে ...
০২ আগস্ট ২০২৪ বর্তমানসংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: ঘুমন্ত স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরের দক্ষিণ রামপুর গ্রামে। অভিযুক্ত স্বামীকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিস। ঘটনার পর থেকে পলাতক অন্য অভিযুক্তরা। পুলিস ও স্থানীয় ...
০২ আগস্ট ২০২৪ বর্তমানসংবাদদাতা, শিলিগুড়ি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা এলাকায় জমি মাফিয়াদের বিরুদ্ধে পদক্ষেপ করেছে পুলিস প্রশাসন। গ্রেপ্তার হয়েছে তৃণমূল কংগ্রেসের স্থানীয় তিন হেভিওয়েট নেতা। এরই মধ্যে তৃণমূল কংগ্রেস শাসিত ডাবগ্রাম-১ পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে মহানন্দা নদীর চরে পাট্টা দেওয়ার নামে ...
০২ আগস্ট ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: অনেকেই আছেন, যাঁরা গাড়িতে নীলবাতি পান না। অথচ দেখা যাচ্ছে, দিব্যি নীলবাতি লাগানো গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আবার এমনও আছে, নীলবাতি লাগানো গাড়িতে যে বোর্ড রয়েছে, যিনি গাড়ি চড়ছেন, তিনি সেই ব্যক্তিই নন। অন্য কেউ চড়ছেন। ...
০২ আগস্ট ২০২৪ বর্তমানসংবাদদাতা, ময়নাগুড়ি: অনুমোদন নেই। প্রয়োজনীয় নথিও নেই। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ময়নাগুড়িতে টোটো শোরুম সিল করে দিল আরটিও দপ্তর। বৃহস্পতিবার দপ্তরের তরফে একাধিক শোরুমে অভিযান চালানো হয়। কিন্তু সিনেমা হল সংলগ্ন একটি টোটো শোরুমের মালিক বৈধ কাগজ দেখাতে ...
০২ আগস্ট ২০২৪ বর্তমানসংবাদদাতা, মালদহ: রাজ্য সরকারের পরিষেবা রোগীরা যথাযথ পাচ্ছেন কি না, জানতে মালদহ মেডিক্যালে গিয়ে তাঁদের সঙ্গে কথা বললেন জেলা যুব তৃণমূল কংগ্রেসের নেতা, কর্মীরা। বৃহস্পতিবার জেলা যুব তৃণমূল সভাপতি বিশ্বজিৎ মণ্ডলের নেতৃত্বে এক প্রতিনিধি দল মেডিক্যালের বিভিন্ন বিভাগে গিয়ে ...
০২ আগস্ট ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: দাবদাহের পর বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরল উত্তর দিনাজপুরের কয়েকটি ব্লকে। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও দেখা গেল ঝড়। সিকিম আবহাওয়া দপ্তরের কেন্দ্রীয় অধিকর্তা গোপীনাথ রাহা বলেন, আগামী শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর জেলার বিস্তীর্ণ ...
০২ আগস্ট ২০২৪ বর্তমানসুমন রায়, রায়গঞ্জ: চোখের আঁধার কাটার সম্ভাবনায় আপাতত ইতি। কারণ, এসি খারাপ হওয়ায় চোখের ছানি অপারেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। গত ৩০ জুলাই থেকে চোখের ছানি অপারেশন করা হচ্ছে না বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে। যাঁদের ...
০২ আগস্ট ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ফের ধস। চালুর একদিনের মধ্যেই বিপর্যস্ত কালিম্পং ও সিকিমের লাইফ লাইন। বৃহস্পতিবার বিকেলে কালিম্পংয়ে ১০ নম্বর জাতীয় সড়কের ২৭ ও ২৯ মাইলে ধস নামে। যার জেরে যান চলাচল বন্ধ হয়ে যায়। বৃষ্টির জেরে ধস সরানোর কাজও ...
০২ আগস্ট ২০২৪ বর্তমানসংবাদদাতা, জলপাইগুড়ি: কোনও ব্যক্তি ডেঙ্গু, ম্যালেরিয়া সহ অন্য পতঙ্গ বাহিত রোগে আক্রান্ত হলেও নার্সিংহোম বা প্যাথলজি ল্যাবগুলি সময়মতো স্বাস্থ্য দপ্তরে রিপোর্ট করছে না। একইসঙ্গে নার্সিংহোম এবং ডায়াগনস্টিক সেন্টারের পরিবেশ নিয়ে উঠেছে প্রশ্ন। সমস্যা মেটাতে জেলার সমস্ত ল্যাব এবং নাসিংহোমের ...
০২ আগস্ট ২০২৪ বর্তমানসংবাদদাতা, পুরাতন মালদহ: এমন কাণ্ড হবে কে জানত! নাবালিকা প্রেমিকাদের সঙ্গে নিশুতি রাতে অভিসার করতে গোপনে এসেছিল দুই প্রেমিক। গ্রামবাসীরা বাড়ি ঘিরে ফেলায় পালানোর পথ না পেয়ে শেষপর্যন্ত এলোপাথাড়ি গুলি চালিয়ে চম্পট দিতে হয় তাদের। গাজোল থানার একটি গ্রামে ...
০২ আগস্ট ২০২৪ বর্তমানসংবাদদাতা, গঙ্গারামপুর: বৃহস্পতিবার গঙ্গারামপুর থানার হামজাপুর থেকে বাংলাদেশি এক অনুপ্রবেশকারীকে আটক করল বিএসএফ। ধৃতের নাম সাইদ ইসলাম। বছর ঊনিশের সাইদের বাড়ি বাংলাদেশের দিনাজপুর জেলায়। হামজাপুর ৯১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা খবর পান, স্থানীয় বাসিন্দা সুলতান আহমেদের বাড়িতে এক বাংলাদেশি অবৈধভাবে ...
০২ আগস্ট ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ক্যাম্পাসজুড়ে বড় বড় নোটিস বোর্ড লাগিয়ে পড়ুয়াদের সচেতনতার পাঠ পড়িয়েও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়কে র্যাগিং মুক্ত করা যাচ্ছে না। যার জেরে ক্যাম্পাস চত্বরের মহিলা হস্টেলেই র্যাগিংয়ের শিকার এক আবাসিক ছাত্রী। তিনি দার্জিলিংয়ের বাসিন্দা। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সূত্রে তিনি রানি ...
০২ আগস্ট ২০২৪ বর্তমানসুব্রত ধর, শিলিগুড়ি: তিস্তা চুক্তি হলে শুকিয়ে যাবে উত্তরবঙ্গ। মাছ থেকে সব্জি ও ধান চাষ, এমনকী জল প্রকল্পও মুখ থুবড়ে পড়বে। ভারত ও বাংলাদেশের মধ্যে জলবণ্টন সংক্রান্ত আলোচনা এগতেই এমন আশঙ্কা করছেন পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত কর্মী থেকে ভূগোলবিদরা। সকলেই ...
০২ আগস্ট ২০২৪ বর্তমানসংবাদদাতা, কাঁথি: পরিবেশ রক্ষা করতে সর্বত্র সবুজায়নে জোর দেওয়া হচ্ছে, সবুজ বাঁচাতে আন্দোলন চলছে। আর সেখানে পটাশপুরের চারশো বছরের প্রাচীন বটগাছ কেটে দিতে উঠে পড়ে লেগেছে একটি পরিবার। ঘটনাটি পটাশপুর-১ ব্লকের টেপরপাড়া এলাকায়। বিষয়টি নজরে আসতে সরব হয়েছেন এলাকার ...
০২ আগস্ট ২০২৪ বর্তমানসংবাদদাতা, জঙ্গিপুর: বুধবার রাতে সাগরদিঘিতে পিডিসিএল তাপবিদ্যুৎ কেন্দ্রের এক ঠিকা শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম সুরেন্দ্র রায়(৪০)। তাঁর বাড়ি বিহারের সারান জেলায়। রাত প্রায় ১০টা নাগাদ তিনি পাওয়ার প্ল্যান্টে কাজ সেরে ভাড়া বাড়িতে ফিরছিলেন। তাপবিদ্যুৎ কেন্দ্রের ২ ...
০২ আগস্ট ২০২৪ বর্তমানসংবাদদাতা, রঘুনাথপুর: রঘনাথপুর-১ নম্বর ব্লকের নতুনডি রেলগেট থেকে শাকড়া হাইস্কুল পর্যন্ত রাস্তাটির বেহাল অবস্থা। প্রায় এক কিমি রাস্তাজুড়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। তার ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্রছাত্রী ও শিক্ষকদের যাতায়াতে ব্যাপক অসুবিধা হচ্ছে। শুধু তাই ...
০২ আগস্ট ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: কালীগঞ্জে চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণার ঘটনায় অভিযুক্ত স্কুল শিক্ষককে গ্রেপ্তার করল পুলিস। ধৃতের নাম অমিতাভ দেবনাথ। উত্তর ২৪ পরগনার গাইঘাটা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার ধৃতকে কৃষ্ণনগর আদালতে তোলা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ছ’দিনের ...
০২ আগস্ট ২০২৪ বর্তমানসংবাদদাতা, রঘুনাথপুর: প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা না মিললেও অবিলম্বে বাড়ি তৈরি করা নতুবা কিস্তির টাকা ফেরত দেওয়ার জন্য পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের দু’টি নোটিস মিলেছে। নোটিস পেয়ে কাশীপুর ব্লকের মনিহারা গ্রাম পঞ্চায়েতের রাধামাধবপুর গ্রামের মহিলা ধারণা সিং সর্দার হতবাক ...
০২ আগস্ট ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, রানাঘাট: কলকাতা পুলিস ও রাজ্য পুলিসে নিয়োগের জন্য ৬০০টি আবেদনপত্র! সঙ্গে আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতার নানা আসল নথি। গত বুধবার গভীর রাতে তিনটি ব্যাগে ভরে এই আবেদনপত্রগুলি নিয়ে রানাঘাট স্টেশন সংলগ্ন রেল ইয়ার্ডে ঘোরাফেরা করছিল দুই যুবক। তাদের ...
০২ আগস্ট ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বহরমপুর: চলতি বছর মুর্শিদাবাদ জেলায় প্রায় ২৫০জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। জুলাই মাস পর্যন্ত ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা ৪৫০। ভারী বৃষ্টি শুরু না হলেও কয়েক পশলা বৃষ্টিতে জমা জলে মশার উপদ্রব বাড়ছে। মশাবাহিত রোগের তালিকায় একদম প্রথম সারিতে রয়েছে ...
০২ আগস্ট ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: বাঁকুড়া জেলায় সেচের সমস্যা মেটাতে বেশ কয়েকটি চেক ড্যাম তৈরি করছে জেলা পরিষদ। জেলার পশ্চিম প্রান্তের ব্লকগুলিতে প্রচুর জোড়বাঁধ রয়েছে। ওইসব এলাকা খরা প্রবণ হিসেবেও চিহ্নিত। ফলে সংশ্লিষ্ট ব্লকে চাষের জমিতে সেচের জল পৌঁছে দিতে চেক ...
০২ আগস্ট ২০২৪ বর্তমানসংবাদদাতা, শান্তিনিকেতন: বোলপুর শহরে ডেঙ্গুর প্রকোপ রুখতে পুরসভার তরফে নর্দমা ও বদ্ধ জলাশয়ে গাপ্পি মাছের চারা ছাড়া হল। এছাড়া, আগাছা ও জঙ্গল সাফাইয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি ওয়ার্ডে কোনও বাড়িতে জ্বরের রোগী রয়েছে কিনা-তা দেখার জন্য টিম গঠন করা ...
০২ আগস্ট ২০২৪ বর্তমানসংবাদদাতা, রঘুনাথপুর: রঘুনাথপুর-২ ব্লকে ভিসিটি(ভেক্টর কন্ট্রোল টিম) নিয়োগের তালিকা ভাইরাল হয়েছে। সেই তালিকায় তৃণমূলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের ভাইপো, অঞ্চল সভাপতির স্ত্রী সহ দলের ব্লক সহ সভাপতি ও জেলা নেতৃত্বের পরিবারের সদস্যদের নাম রয়েছে। যা নিয়ে ব্যাপক শোরগোল পড়েছে। নিয়োগ ...
০২ আগস্ট ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, সিউড়ি: বাল্য বিবাহ রুখতে এবার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাজে লাগাতে চাইছে বীরভূম জেলা প্রশাসন। জেলাজুড়েই নাবালিকাদের বিয়ের ঘটনা ক্রমেই বাড়ছে। প্রাপ্ত বয়স্ক হওয়ার আগেই তারা গর্ভবতীও হয়ে পড়ছে। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। তাই, সচেতনতামূলক প্রচারে জোর দিতে স্বনির্ভর ...
০২ আগস্ট ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: জ্যোতির্বিজ্ঞানীদের একটি দল খোঁজ দিলেন ৩৪টি নতুন দৈত্যাকার রেডিও গ্যালাক্সির। এই জ্যোতির্বিজ্ঞানী দলের নেতৃত্ব দিয়েছেন মেদিনীপুর সিটি কলেজের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক সব্যসাচী পাল। তাঁর এই সাফল্যে খুশি শহরের বিজ্ঞানপ্রেমী মানুষ। সব্যসাচীবাবু বলেন, মহাবিশ্বের এই দানবাকার রেডিও ...
০২ আগস্ট ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বর্ধমান: কয়েক দশক পর বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বর যানজট মুক্ত হতে চলেছে। বৃহস্পতিবার পুরসভা ও জেলা প্রশাসন যৌথভাবে অভিযান চালিয়ে ওই এলাকা থেকে জবরদখলকারীদের সরিয়ে দেয়। নার্স কোয়ার্টার থেকে হাসপাতাল চত্বর পর্যন্ত রাস্তার দু’পাশ পরিষ্কার করে ...
০২ আগস্ট ২০২৪ বর্তমানসংবাদদাতা, কাটোয়া: ‘অ’-এ অজগর, ‘আ’-এ আউশগ্রাম। আউশগ্রামের জঙ্গলমহলের বাচ্চারা এখন এভাবেই ‘অআকখ’ শিখছে। কারণ আউশগ্রামে আতঙ্কের অপর নাম অজগর। সেখানকার জঙ্গলে বাড়ছে পাইথনের সংখ্যা। চুপিসাড়ে গৃহস্থের বাড়িতে হানা দিয়ে হাঁস, মুরগি গিলে খাচ্ছে বিশালাকার অজগর বা ময়াল সাপ। বর্ষায় ...
০২ আগস্ট ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: নদীয়া জেলায় ফের কালাজ্বর আক্রান্তের হদিশ মিলল। চলতি বছরে এখনও পর্যন্ত দু’জন এই রোগে আক্রান্ত হয়েছেন। তাঁরা করিমপুর-২ ব্লকের বাসিন্দা। বিষয়টি সামনে আসতেই জেলা স্বাস্থ্য মহলে শোরগোল পড়ে গিয়েছে। কারণ নদীয়া জেলা ২০১৮ সাল থেকে কালাজ্বর ...
০২ আগস্ট ২০২৪ বর্তমানসংবাদদাতা, রঘুনাথপুর: রঘুনাথপুর শহরের ৭ নম্বর ওয়ার্ডের বালিচূড়ার বেদিয়াপাড়া এলাকায় নেই ড্রেনের ব্যবস্থা। নেই কোনও পাকা রাস্তা। যার ফলে রাস্তা দিয়েই বয়ে চলেছে জল। কাচা রাস্তার উপর জল যাওয়ার ফলে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। রাস্তাজুড়ে কাদা, তার মধ্য ...
০২ আগস্ট ২০২৪ বর্তমানসংবাদদাতা, হলদিয়া: থানার গারদের পাশে টিনের শেডে গোরুটি রেখেছিল পুলিস। চুরির মাল, তাই প্রকৃত মালিকের পরিচয় জানা সত্ত্বেও আইনি বাধায় ফেরত দিতে পারেনি পুলিস। খাবার দাবার জোগাড় করে বেশ তোয়াজেই রাখার চেষ্টা করেছিল পুলিস। কিন্তু গোরু তা মানবে কেন! ...
০২ আগস্ট ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: বৃহস্পতিবার দিনভর বৃষ্টিতে বাঁকুড়া, পুরুলিয়া ও আরামবাগে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়। বেশকিছু জায়গায় জল জমার ফলে বাসিন্দারা বিপাকে পড়েন। তবে এই বৃষ্টি আমন চাষের পক্ষে সহায়ক হবে বলে কৃষিবিদরা জানিয়েছেন। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এদিন সকাল ...
০২ আগস্ট ২০২৪ বর্তমানসংবাদদাতা, তেহট্ট: তেহট্ট-১ ব্লকের নাটনা গ্রাম পঞ্চায়েতের হাউলিয়া পার্ক মোড়ে বসে সব্জি, মাছ, মাংস ও পাইকারি বাজার। সেই বাজারের আবর্জনা ফেলার জায়গা ছিল বাজারের কাছে খালের কাছে। সেই জায়গায় বাজারের কোনও আবর্জনা আর ফেলা হয় না। সব রাস্তার পাশে ...
০২ আগস্ট ২০২৪ বর্তমানসংবাদদাতা, বোলপুর: বিশ্বভারতীর কলাভবনের গুণী শিল্পীদের মধ্যে অন্যতম কে জি সুব্রহ্মণ্যন। পুরো নাম কলপতি গণপতি সুব্রহ্মণ্যন। শান্তিনিকেতনে তিনি সমধিক পরিচিত ছিলেন ‘মানিদা’ বলে। শিল্পসত্ত্বার গুণে নিজের জীবদ্দশাতেই হয়ে উঠেছিলেন কিংবদন্তি। দেশ-বিদেশ থেকে পেয়েছেন বড় বড় সম্মান। একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে ...
০২ আগস্ট ২০২৪ বর্তমানসংবাদদাতা, রামপুরহাট: তারাপীঠের মেগা উৎসব কৌশিকী অমাবস্যার সময় ‘জিরো লোডশেডিং’-এর লক্ষ্যমাত্রা নিয়েছে বিদ্যুৎ দপ্তর। যাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা দেওয়া যায়, তারজন্য এখন থেকেই প্রস্তুতিতে নেমেছে রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগম। বিদ্যুৎবাহী তারের সঙ্গে লেগে থাকা গাছের ডালপালা কাটা থেকে বেশ ...
০২ আগস্ট ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডেঙ্গু, ইনফ্লুয়েঞ্জা নিয়ে প্রচারের দাপটে ঢাকা পড়ে গেলেও নিঃশব্দে উদ্বেগ ছড়াচ্ছে স্ক্রাব টাইফাস। এক ধরনের বিষাক্ত পোকার কামড়ে হওয়া এই রোগে এক বছরে রাজ্যের সর্ববৃহৎ সরকারি শিশু হাসপাতাল ফুলবাগানের বি সি রায়-এ ভর্তি হয়েছে আড়াইশোর বেশি ...
০১ আগস্ট ২০২৪ বর্তমানসংবাদদাতা, উলুবেড়িয়া: দিন ১৫ আগে দুবাই থেকে আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় তিনটি সোনার পদক জিতে বাড়ি ফিরেছিলেন সুস্মিতা দেবনাথ। উদয়নারায়নপুরের মাধবীলতা মহাবিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশনের চতুর্থ সেমেস্টারের ছাত্রী সুস্মিতার আগামী মাসে শ্রীলঙ্কায় আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় যোগ দেওয়ার কথা। যদিও আর্থিক দুরবস্থার ...
০১ আগস্ট ২০২৪ বর্তমানসংবাদদাতা, বারুইপুর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি জায়গা দখল করা নিয়ে সরব হয়েছিলেন। তারপরেও বারুইপুরের উত্তরভাগ থেকে পিয়ালি পর্যন্ত সেচদপ্তরের খালের দুই পাড় দখল করে একের পর এক দোকান, রেস্তরাঁ, বাড়ি দিব্যি দাঁড়িয়ে রয়েছে। এমনকী পিয়ালি রেল সেতুর তলায় খালের ...
০১ আগস্ট ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বারাকপুর: আইনজীবীর সঙ্গে অভব্য আচরণের অভিযোগে জেটিয়া থানার ওসিকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছিলেন আইনজীবীরা। যাকে কেন্দ্র করে মঙ্গলবার বেশি রাত পর্যন্ত বারাকপুর মহকুমা আদালতে বিক্ষোভ দেখান তাঁরা। কিন্তু তিনি ক্ষমা না চাওয়ায় এবং এসিজেএমের ভূমিকায় সন্তুষ্ট ...
০১ আগস্ট ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: এবার পুজোয় দার্জিলিং পাহাড়ে আসা পর্যটকদের জন্য দু’জোড়া উপহার দিচ্ছে পর্যটন দপ্তর। অনলাইনেই মিলবে পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্কের টিকিট। অন্যদিকে, সান্দাকফুতে পর্যটকদের জন্য চালু হচ্ছে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স পরিষেবা। এছাড়াও কার্শিয়াংয়ের হনুমান টপের কাছে চালু হচ্ছে ...
০১ আগস্ট ২০২৪ বর্তমানসংবাদদাতা, কালিয়াচক: মাদক পাচার চক্রে যুক্ত থাকায় একজনকে গ্রেপ্তার করল বৈষ্ণবনগর থানার পুলিস। ধৃতের নাম মনিরুল শেখ। সে বৈষ্ণবনগর থানার জয়েনপুর এলাকার বাসিন্দা। মাস দুয়েক আগে মাদক সহ একজনকে গ্রেপ্তার করে পুলিস। তাকে জিজ্ঞাসাবাদ করে মনিরুলের নাম জানা যায়। ...
০১ আগস্ট ২০২৪ বর্তমানসংবাদদাতা, ইসলামপুর: গোয়ালপোখর ব্লকের ১৪টি অঞ্চল কমিটি ভেঙে দিল তৃণমূল নেতৃত্ব। বুধবার দলের ব্লক সভাপতি আহমেদ রেজা এবং মন্ত্রী গোলাম রব্বানির ভাই তথা জেলা পরিষদের সহকারি সভাধিপতি গোলাম রসুল (মণি) দলীয় কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন। লোকসভা ...
০১ আগস্ট ২০২৪ বর্তমানসংবাদদাতা, ইটাহার: দিনপাঁচেক আগে ইটাহার-চাঁচল রাজ্য সড়কের দু’ধারে ফুটপাত দখল করে থাকা ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছিল। প্রশাসন সেদিনই জানিয়ে দিয়েছিল, ৪৮ ঘণ্টার মধ্যে ফুটপাত খালি করতে হবে। তারপর আরও সময় দেওয়া হয়। কিছু ব্যবসায়ী ফুটপাত থেকে দোকান সরিয়ে নিলেও ...
০১ আগস্ট ২০২৪ বর্তমানসংবাদদাতা, ইসলামপুর: বাড়ির সানশেডে তাজা বোমা শুকোতে দিয়ে ধরা পড়ে গেল এক ব্যক্তি। পুলিস এসে বাড়ির মালিককে গ্রেপ্তার করে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে ইসলামপুরের আগডিমঠি খুন্তি অঞ্চলের কালুবস্তি নয়াহাটে। মঙ্গলবার বিকেলে বাড়ির সানশেড থেকে চারটি তাজা বোমা উদ্ধার করেছে ...
০১ আগস্ট ২০২৪ বর্তমানসংবাদদাতা, ইসলামপুর: ‘বর্তমান’-এর খবরের জেরে পুকুরের উপর নির্মাণ বন্ধ করে দিল ইসলামপুর পুর কর্তৃপক্ষ। এর আগেও কর্তৃপক্ষ কাজ বন্ধের নোটিস দিয়েছিল। কিন্তু তার তোয়াক্কা না করে বাড়ি তৈরির কাজ চলছিল জোরকদমে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, পুরসভার ৮ নং ওয়ার্ডের ...
০১ আগস্ট ২০২৪ বর্তমানসংবাদদাতা, চোপড়া: বুধবার চোপড়ার ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে লাগানো বিজ্ঞাপনের হোর্ডিং খুলে দিল কর্তৃপক্ষ। অভিযানে ছিলেন প্রশাসনের কর্তারাও। জাতীয় সড়কের ধারে বিভিন্ন বেসরকারি বিজ্ঞাপনের হোর্ডিং লাগানো হয়েছিল। সেগুলি এদিন খুলে দেওয়া হয়। অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় সড়কের বিভিন্ন ...
০১ আগস্ট ২০২৪ বর্তমানসংবাদদাতা, চোপড়া: চোপড়ায় পুলিসের উপর হামলার ঘটনায় আরও দু’জনকে গ্রেপ্তার করল পুলিস । বুধবার ধৃতদের ইসলামপুর আদালতে তোলা হলে সাতদিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। এই ঘটনায় মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, এদিন চোপড়ার সালিশি কাণ্ডের মূল ...
০১ আগস্ট ২০২৪ বর্তমানসংবাদদাতা, কালিয়াগঞ্জ: কালিয়াগঞ্জ শহর দিয়ে বয়ে যাওয়া শ্রীমতি নদীর দূষণ রুখতে সাফাই অভিযান শুরু করল কালিয়াগঞ্জ পুরসভা। শ্রীমতি শ্মশান সংলগ্ন নদীর জলে কচুরিপানা ও আবর্জনা জমে ছিল। বুধবার সেগুলি সাফাই করা হয়। কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান রামনিবাস সাহা বলেন, শ্রীমতি ...
০১ আগস্ট ২০২৪ বর্তমানসংবাদদাতা, তপন: রামপুর বাজার রেলস্টেশনের সাইডিং রোড সংস্কারের জন্য রেলমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি সোমান্নাকে চিঠি পাঠালেন সাংসদ সুকান্ত মজুমদার। বুধবার তিনি এই চিঠি পাঠিয়েছেন। রামপুর স্টেশনে পণ্য পরিবহনের জন্য রাস্তাটির জন্য সমস্যায় পড়তে হচ্ছিল ট্রাকওনার্স এবং ব্যবসায়ীদের। সেইমতো সুকান্ত মজুমদারের কাছে ...
০১ আগস্ট ২০২৪ বর্তমানসংবাদদাতা, পতিরাম: বালুরঘাট ব্লকের বোয়ালদারের দুর্লভপুর প্রাথমিক বিদ্যালয়কে কম্পিউটার কেনার অর্থ দিল স্থানীয় মা দুর্গা ক্লাব। ওই স্কুলকে বুধবার কুড়ি হাজার টাকা দেওয়া হয়েছে। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজীব দাস বলেন, আমাদের স্কুলে অনেক পড়ুয়া। স্কুলের উন্নয়নের জন্য এই ...
০১ আগস্ট ২০২৪ বর্তমানসংবাদদাতা, ইসলামপুর: ইসলামপুর শহরের নিউটাউন ও ভিআইপি রোডের পাশে অস্থায়ী দোকান তুলে নেওয়ার জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দিল প্রশাসন। বুধবার ইসলামপুর শহরে ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে নামে প্রশাসন। ইসমাইল চক থেকে তিনপুল হয়ে আশ্রমপাড়া মোড় পর্যন্ত অভিযান চালায় ...
০১ আগস্ট ২০২৪ বর্তমানসংবাদদাতা, চাঁচল: অটো ও বাসচালকের বিবাদের জেরে বুধবার দিনভর ভোগান্তির শিকার যাত্রীরা। বুধবার সকালে মালদহের সামসিগামী চাঁচল সদরের নেতাজি মোড়ে যাত্রী তোলাকে কেন্দ্র করে অটোচালকদের সঙ্গে বাসচালক ও খালাসির বিবাদ হয়। এই ঘটনায় সকাল সকাল মহকুমা সদর চাঁচল এলাকা ...
০১ আগস্ট ২০২৪ বর্তমানমনসুর হাবিবুল্লাহ, দিনহাটা: ব্রিটিশ শাসনকালে ১৯৩৯ সালে জন্ম মনসুর আলির। ছোটবেলায় ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাক্ষী ছিলেন। ১৯৪৭ সালে ভারত স্বাধীন হয়। তবে মনসুর আলি সহ ১৬২টি ছিটমহলের জন্ম হয় ভারত ও পাকিস্তানের মধ্যে। পোয়াতুরকুঠি চারদিকে ভারত ঘেরা বাংলাদেশি ছিটমহল। ...
০১ আগস্ট ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: নিজেদের কোথায়, কত জমি রয়েছে এতদিন তা জানতই না জলপাইগুড়ি জেলা পরিষদ। অবশেষে নিজস্ব জমির পরিমাণ খতিয়ে দেখতে গিয়ে কার্যত চক্ষু চড়কগাছ তাদের। কারণ দুই-এক বিঘা নয়, এখনও পর্যন্ত যতটুকু হিসেব পাওয়া গিয়েছে, তাতে প্রায় দু’হাজার ...
০১ আগস্ট ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: করলার পাড়ে বাস। দুঃখ চারমাস। এটাই যেন নিষ্ঠুর বাস্তব জলপাইগুড়ি শহরের অন্তত পাঁচটি ওয়ার্ডের বাসিন্দাদের কাছে। দুর্ভোগের শিকার ১, ২, ৯, ২২, ২৫ নম্বর ওয়ার্ডের বড় অংশের বাসিন্দারা। বর্ষার মরশুমে চার থেকে পাঁচবার তাঁদের বানভাসি হতে ...
০১ আগস্ট ২০২৪ বর্তমানসংবাদদাতা, মাথাভাঙা: বুধবার মাথাভাঙা শহরে ট্রাফিক পুলিস ও অটো চালকদের বচসাকে ঘিরে উত্তেজনা ছড়াল কলেজ মোড় এলাকায়। অটো চালকদের দাবি, এদিন তাঁদের সংগঠনকে গালাগাল দিয়েছেন ট্রাফিক ওসি। এনিয়ে তাঁরা বিক্ষোভ দেখান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙা থানার পুলিস। মাথাভাঙা ...
০১ আগস্ট ২০২৪ বর্তমানসংবাদদাতা, ময়নাগুড়ি: ময়নাগুড়ির ১৫ নম্বর ওয়ার্ডের বেহাল রাস্তা অবশেষে সংস্কার হতে চলেছে। ৯৫০ মিটার রাস্তার জন্য বরাদ্দ হয়েছে ৭ লক্ষ টাকা। যদিও, রাস্তার কাজের প্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট নন ওয়ার্ডের কাউন্সিলার অমিতাভ চক্রবর্তী। তাঁর দাবি, রাস্তার যে পরিস্থিতি তাতে, মেটাল ...
০১ আগস্ট ২০২৪ বর্তমানসংবাদদাতা, আলিপুরদুয়ার: পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে রাতের অন্ধকারে কালজানি নদীবাঁধের ধারে বর্জ্য ফেলা হচ্ছে। সেই বর্জ্যে দূষিত হয়ে উঠছে কালজানির জল। ঘটনায় শহরের বাসিন্দারা পুরসভাকেই কাঠগড়ায় তুলেছেন। বাসিন্দাদের অভিযোগ, পুরসভার নজরদারি না থাকাতেই রাতের অন্ধকারে এভাবে নদীবাঁধের ধারে বর্জ্য ...
০১ আগস্ট ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহার শহরের বিভিন্ন এলাকায় মাদকের রমরমা বেড়েছে। একদিকে মাদক পাচারের করিডর হিসেবে কোচবিহারকে ব্যবহার করা হচ্ছে, অন্যদিকে শহরেই চলছে মাদকসেবন। বিশেষ করে শহরের তোর্সা বাঁধ সংলগ্ন এলাকা, টাকাগাছ-রাজারহাট গ্রাম পঞ্চায়েত, শুনশুনি বাজার এলাকাজুড়ে মাদকের প্রকোপ বেড়েছে। ...
০১ আগস্ট ২০২৪ বর্তমানসংবাদদাতা, মাথাভাঙা: মাথাভাঙা-২ ব্লকের কোচবিহার-ফালাকাটা সড়কের সতীশের হাটে বুধবার রাস্তা অবরোধ করেন আলু চাষিরা। তাঁদের অভিযোগ, বেশকিছু দিন ধরে পাইকাররা আলু কেনা বন্ধ রাখায় সমস্যায় পড়েছেন তাঁরা। একইসঙ্গে বাজারে আলু নিয়ে গেলেও দাম পাওয়া যাচ্ছে না। ফলে আলু বিক্রি ...
০১ আগস্ট ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: উচ্চশিক্ষা এবং গবেষণা খাতে কার্যকরী বরাদ্দ কেন্দ্রীয় বাজেটে কমেছে। বিভিন্ন অনুদানকারী সংস্থার বরাদ্দ বছর বছর কমানো হচ্ছে বা একই রেখে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। ফলে সেগুলির গুরুত্বও কমছে। এবার ল্যাবরেটরির রাসায়নিকের কাস্টমস ডিউটি ১৫ গুণ বাড়িয়ে ...
০১ আগস্ট ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, সিউড়ি: বেশ কয়েকদিন ধরেই আগ্নেয়াস্ত্র উদ্ধারে ব্যাপক ধরপাকড় শুরু করেছে পুলিস। রবিবার খয়রাশোলে আগ্নেয়াস্ত্রের দুই কারবারিকে গ্রেপ্তার করে অত্যাধুনিক বন্দুক উদ্ধার হয়। তারপর থেকে বিভিন্ন জায়গায় পুলিস খোঁজখবর চালাচ্ছে। এই সুযোগে বাড়ির গোপন আস্তানায় থাকা আগ্নেয়াস্ত্র অন্য ...
০১ আগস্ট ২০২৪ বর্তমানসংবাদদাতা, মেদিনীপুর: বুধবার সকাল থেকে দফায় দফায় বৃষ্টি হয় খড়্গপুর শহরে। বৃষ্টি হয়েছে মঙ্গলবারও। আর তাতেই নাভিশ্বাস বাসিন্দাদের। নিকাশি ঠিক না থাকায় বিভিন্ন এলাকায় জল জমে যায়। রাস্তার উপর দিয়েই বয়ে যায় নর্দমার জল। কিছু এলাকায় দীর্ঘক্ষণ জল জমে ...
০১ আগস্ট ২০২৪ বর্তমানসংবাদদাতা, কাটোয়া: কৃষি বিশেষজ্ঞরা জমিতে রাসায়নিক সারের বদলে জৈব সার ব্যবহারের পরামর্শ দেন। গ্রামে গ্রামে চাষিদের জৈব সারের উপকারিতা সম্পর্কে বোঝানো হয়। বর্জ্য পদার্থ দিয়ে জৈব সার তৈরির ইউনিট চালু করা হয়েছে জেলার প্রতিটি পঞ্চায়েতেই। কিন্তু পূর্বস্থলীর দু’টি পঞ্চায়েতে ...
০১ আগস্ট ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, আরামবাগ: প্রবীণ নাগরিকদের পাশে থাকতে আরামবাগ থানায় ‘স্নেহের স্পর্শ’ কর্মসূচি চালু করা হল। এই কর্মসূচিতে বুধবার এক প্রবীণ নাগরিকের জন্মদিন পালন করে পুলিস। এদিন আরামবাগ থানায় সেই অনুষ্ঠানে ছিলেন হুগলি গ্রামীণের পুলিস সুপার কামনাশিস সেন, অতিরিক্ত পুলিস ...
০১ আগস্ট ২০২৪ বর্তমানসংবাদদাতা, পুরুলিয়া: ঝালদার তুলিনে খেলার মাঠ দখলে বহিরাগতকে সাহায্য করার অভিযোগে চারজনকে সামাজিক বয়কটের ডাক দিল ‘মাঠ বাঁচাও কমিটি’। ওই চারজনের মধ্যে দু’জন তৃণমূল কংগ্রেসের এবং একজন কংগ্রেস নেতা। মাইকিং ও সভা করে তাঁদের বয়কটের কথা ঘোষণা করেন কমিটির ...
০১ আগস্ট ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: গত ছ’মাসে বাঁকুড়া শহরে ডেঙ্গু ও ম্যালেরিয়া রোগে আক্রান্তের সংখ্যা শূন্য। তারপরেও জমা জল নিয়ে পুর কর্তৃপক্ষ উদ্বিগ্ন। শহরের বেশকিছু বাড়িতে পুর কর্মীদের সমীক্ষা চালাতে দেওয়া হয়নি বলে কর্তৃপক্ষ জানিয়েছে। ফলে যে কোনও সময় মশাবাহিত রোগ ...
০১ আগস্ট ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বারাসত: ২০১৬ সালে উদ্বোধন হয়েছিল দেগঙ্গা থানার পাশে কর্মতীর্থের। কিছুদিন চালু থাকার পরই সেটি বন্ধ হয়ে যায়। প্রায় আট বছর কেটে গেলেও এখনও তালা ঝুলছে কর্মতীর্থে। একপ্রকার পরিত্যক্ত অবস্থায় সেটি। চারিপাশে জমেছে আগাছা। নষ্ট হচ্ছে দেওয়ালের রং, ...
০১ আগস্ট ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রতি ১০ লক্ষে হয় একজনের! বিচিত্র অসুখটি এতটাই বিরল প্রকৃতির। হার্টে ফুটো রয়েছে, এমন রোগী প্রায়শই পাওয়া যায়। আবার হার্টের মাইট্রাল ভালভ খারাপ—এমন ঘটনাও বিরল নয়। কিন্তু একই শরীরে যদি দু’টি সমস্যাই থাকে, তখন তা হয়ে ...
০১ আগস্ট ২০২৪ বর্তমানসংবাদদাতা, উলুবেড়িয়া: নদীর জল শোধন করে পরিস্রুত পানীয় জল পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। তার জন্য উলুবেড়িয়া ১ নং ব্লকের কালীনগরে গড়ে তোলা হচ্ছে শ্যামপুর জলপ্রকল্প। এই প্রকল্প থেকে উলুবেড়িয়া ১, শ্যামপুর ১ ...
০১ আগস্ট ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: দেশে লাগাতার ট্রেন দুর্ঘটনার মধ্যেই হুগলির শিবাইচণ্ডী স্টেশনে বন্দে ভারত ও লোকাল ট্রেনের কাছাকাছি চলে আসার ভিডিও ঘিরে চাঞ্চল্য ছড়াল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিও’র সত্যাসত্য যাচাই করা যায়নি। তবে ওইরকম ঘটনাকে ‘স্বাভাবিক’ বলে দাবি ...
০১ আগস্ট ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: টিকিয়াপাড়ার পর এবার ডায়মন্ডহারবার! দিনের পর দিন ট্রেন দেরিতে ছাড়া নিয়ে এবার ক্ষোভে ফেটে পড়লেন শিয়ালদহ দক্ষিণ শাখার যাত্রীরা। নির্ধারিত সময় মেনে ট্রেন চালানোর দাবিতে গত সোমবার সন্ধ্যায় হাওড়ার টিকিয়াপাড়ায় কয়েক ঘণ্টা রেল অবরোধ ...
০১ আগস্ট ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফি বছর উত্তর কলকাতার ডোমপাড়ার শিল্পীদের হাতে তৈরি বাঁকে করে জল নিয়ে তারকেশ্বরে যান শ্রীরামপুরের সমিত, শুভজিৎ, বিশ্বজিৎরা। শ্রাবণ মাসে প্রতি সপ্তাহেই তাঁরা এক সঙ্গে ওই শিবধামে যান পুণ্যলাভের আশায়। কখনও ভূতনাথ, কখনও বাগবাজার, কখনও কালীঘাট, ...
০১ আগস্ট ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: ছেলের কাছ থেকে খোরপোশের টাকা পান না। ৭৭ বছরের অসহায় অঞ্জু বৈরাগী শিয়ালদহ কোর্টে এ নিয়ে আগেই অভিযোগ জানিয়েছিলেন। মঙ্গলবার শুনানি ছিল। তাই কাশীপুর রোডের বাসিন্দা অঞ্জুদেবী এসেছিলেন আদালতে। তাঁর ছেলে স্বপনবাবুও এসেছিলেন স্ত্রী ও সাত ...
০১ আগস্ট ২০২৪ বর্তমানসংবাদদাতা, বারুইপুর: জয়নগর-মজিলপুর পুরসভা এলাকার মতিলাল গঙ্গায় রোজ ফেলা হচ্ছে আবর্জনা। প্লাস্টিক জমে ছড়াচ্ছে দূষণ। এতে অতিষ্ঠ এলাকার বাসিন্দারা। সংলগ্ন স্কুলের ছাত্রী থেকে শুরু করে শিক্ষিকারাও এই সমস্যায় তিতিবিরক্ত। জয়নগর-মজিলপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের এই চিত্র। এটা আবার চেয়ারম্যানের ...
০১ আগস্ট ২০২৪ বর্তমানসংবাদদাতা, বনগাঁ: বুধবার বেআইনি নির্মাণের বিরুদ্ধে পদক্ষেপ করল বনগাঁ পুরসভা। পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে বসাকপাড়ায় এক খাস জলাশয়ের মধ্যেই তৈরি হচ্ছিল একটি কংক্রিটের বাড়ি। এক বছর আগে বাড়ির মালিককে নোটিস দিয়ে নির্মাণ বন্ধ করার নির্দেশ দেয় বনগাঁ পুরসভা। জলাশয় ...
০১ আগস্ট ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: মেট্রো কর্তৃপক্ষের সৌজন্যে যাত্রীদের বিভ্রান্তি বেড়েই চলেছে। মঙ্গলবার মেট্রোর তরফে যে সরকারি বিবৃতি জারি করা হয়ছিল, ২৪ ঘণ্টার মধ্যে নিজেরাই তা বদলে ফেলল! ওই বিবৃতিতে জানানো হয়েছিল, আগামী সোমবার থেকে কবি সুভাষ-হেমন্ত মুখোপাধ্যায় (রুবি) রুটে মেট্রোর ...
০১ আগস্ট ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে বারিক বিশ্বাসের বাড়ি থেকে নামে-বেনামে থাকা বিপুল পরিমাণ সম্পত্তির নথি উদ্ধার হওয়ার পর তাঁকে ডেকে পাঠাল ইডি। আগামী শুক্রবার বারিককে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। একইসঙ্গে বাকিবুরের দুই মামাতো ভাইকে জিজ্ঞাসাবাদের ...
০১ আগস্ট ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্কুলে শিক্ষকদের জন্য চেয়ার থাকবে না। শিক্ষকদের চেয়ারে বসে ‘ঘুম’ রুখতেই এমন অর্ডার দিয়েছিলেন। তবে, তা নিয়ে জোর বিতর্ক তৈরি হওয়ায় সরতে হয়েছিল দক্ষিণ ২৪ পরগনা জেলার ডিআই নজরুল হক সিপাইকে। সেটা ছিল ২০১৮ সাল। অবসরের ...
০১ আগস্ট ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: রোনাল্ড রস সরণিতে গাড়ি চালাতে কোনও অসুবিধা হয় না। মসৃণ ও পরিচ্ছন্ন রাজপথ। কিন্তু পথচারীরা ওই সরণির ফুটপাত দিয়ে হাঁটতে দিনে- দুপুরেও রীতিমতো ভয় পান। কারণ, ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশের এই রাস্তার ফুটপাত সংলগ্ন অংশ আগাছার জঙ্গলে ...
০১ আগস্ট ২০২৪ বর্তমানসুকান্ত বসু, কলকাতা: ‘তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ’... এই ডায়লগ কানে এলেই ভেসে ওঠে দামিনী সিনেমা। সানি দেওলের শক্ত চোয়াল, মুষ্টিবদ্ধ হাত। মামলার দীর্ঘসূত্রিতা নিয়ে বিচারককে চোখা চোখা অথচ যুক্তিযুক্ত শব্দে বুঝিয়ে দেওয়া আইন ব্যবস্থার ফাঁক। সেই ঘটনার ...
০১ আগস্ট ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভারতীয় ন্যায় সংহিতা আইন সংক্রান্ত বিষয়ে আলোচনায় তৃণমূল ও বিজেপির মধ্যে বিধানসভায় বাগ্যুদ্ধ বেধে গেল। শাসক দলের অভিযোগ, আইনশৃঙ্খলা রাজ্যের এক্তিয়ারভুক্ত। সেখানে হস্তক্ষেপ করতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার। পাল্টা বিজেপির বক্তব্য, দেশের স্বার্থে কেন্দ্রের পদক্ষেপ বাস্তবসম্মত।
০১ আগস্ট ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: দক্ষিণবঙ্গে খাতায়কলমে বর্ষা ঢুকেছে মাস দেড়েক আগে। কিন্তু এখনও পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের মানুষের কাছে বর্ষার সেই ঘনঘোর রূপ অধরাই ছিল। অবশেষে এই অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর ...
০১ আগস্ট ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি ও কলকাতা: গত লোকসভা নির্বাচনের সময় ছবিটা ছিল আলাদা। সেই পরিস্থিতি আর নেই। সদ্যসমাপ্ত নির্বাচনী ফলাফলে একটা বিষয় স্পষ্ট—শক্তি হারিয়েছে বিজেপি। দুর্বল হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এই সুযোগে কেন্দ্রীয় সরকারকে চেপে ধরতে সংসদে আরও সক্রিয় হওয়ার ...
০১ আগস্ট ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: দীর্ঘ প্রতীক্ষার অবসান। একমাস পর বুধবার কালিম্পং ও সিকিমের লাইফ লাইন ১০ নম্বর জাতীয় সড়কে গড়াল গাড়ির চাকা। এই খবর ছড়িয়ে পড়তেই ট্যুর অপারেটরদের কাছে আসতে শুরু করেছে ফোন। কেউ ১৫ আগস্ট থেকে পর পর চারদিনের ...
০১ আগস্ট ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের পাট চাষিদের সার্বিক দুরবস্থা নিরসনে ফরওয়ার্ড ব্লকের কৃষক সংগঠন সারা ভারত অগ্রগামী কিষাণ সভা সম্প্রতি ডেপুটেশন দিল জুট কর্পোরেশন অব ইন্ডিয়াকে (জেসিআই)। নিউটাউনে এই কেন্দ্রীয় সরকারি সংস্থার অফিসে চেয়ারম্যান ও জেনারেল ম্যানেজারের সঙ্গে দেখা করে ...
০১ আগস্ট ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার দুর্গাপুজোর অনুদান ৭০ হাজার টাকা থেকে বেড়ে ৮৫ হাজার করা হয়েছে। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে একটি মামলা দায়ের হল হাইকোর্টে। সৌরভ দত্ত নামে এক ব্যক্তি আগেও পুজোর অনুদান নিয়ে মামলা করেছিলেন। সেই মামলাতেই ফের নতুন আবেদন ...
০১ আগস্ট ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য থেকে আইএএস-আইপিএস হওয়ার নিরিখে হারানো গৌরব ফিরে পেল বাংলা। কয়েক দশক আগে দেশে একগুচ্ছ আইএএস-আইপিএস হতো এ রাজ্যে থেকেই। তবে আটের দশক থেকে রাজ্যের এই সাফল্যে ভাটা পড়তে শুরু করে। সাফল্য বৃদ্ধির লক্ষ্যে বিধাননগরে সত্যেন্দ্রনাথ ...
০১ আগস্ট ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি মাসে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৮ টাকা ৫০ পয়সা বাড়ালো কেন্দ্রীয় সরকার। এর ফলে আজ ১ আগস্ট থেকে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কলকাতায় হবে ১ হাজার ৭৬৪ টাকা ৫০ পয়সা। তবে অপরিবর্তিত রাখা হয়েছে গৃহস্থের ...
০১ আগস্ট ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেখতে দেখতে জুলাই মাস শেষ। এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে ধান চাষের জন্য পর্যাপ্ত বৃষ্টি হয়নি। ফলে এই সময়ের মধ্যে যত পরিমাণ জমিতে ধানের চারা রোপণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল, তার মাত্র ৩০ থেকে ৪০ শতাংশ পূরণ হয়েছে। দক্ষিণবঙ্গের ...
০১ আগস্ট ২০২৪ বর্তমানসংবাদদাতা, কাকদ্বীপ: ইলিশপ্রেমীদের জন্য সুখবর। চলতি মরশুমে এই প্রথম ২৪ ঘণ্টায় রেকর্ড পরিমাণ ইলিশ নিয়ে উপকূলে ফিরল সমুদ্রে মাছ ধরতে যাওয়া ট্রলারগুলি। কাকদ্বীপের মৎস্যজীবী ও ব্যবসায়ীরা জানিয়েছেন, বুধবার থেকে বৃহস্পতিবার, ২৪ ঘণ্টায় ট্রলারগুলি মোট ২৫ টন ইলিশ এনেছে। এখানেই ...
০১ আগস্ট ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: জুলাই মাসের শেষ দিন বৃষ্টিতে ভিজল কলকাতা শহর ও শহরতলি। জলমগ্ন রাস্তায় যাতায়াত করতে গিয়ে নাজেহাল হতে হল মানুষকে। তবে বৃষ্টির কারণে ফসলের ফলন ভালো হওয়ার সম্ভাবনায় উত্তর ২৪ পরগনা, হুগলি ও হাওড়া গ্রামীণ এলাকার কৃষকরা ...
০১ আগস্ট ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: পানীয় জলের অপচয় রুখতে কড়া আইনি পথে হাঁটার চিন্তাভাবনা করেছে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তর (পিএইচই)। এই বিষয়ে বিধানসভায় একটি বিলও আনবে সরকার। প্রশাসনের নজর এসেছে, রাজ্যজুড়ে পানীয় জলের অপচয় করা হচ্ছে নানাভাবে। কিছু জায়গায় গবাদি পশুপালনেও ...
০১ আগস্ট ২০২৪ বর্তমানপ্রীতেশ বসু, কলকাতা: বিমান জ্বালানির বিক্রয় কর নীতিতে বড়সড় বদল আনছে পশ্চিমবঙ্গ সরকার। যা লাগু হলে বিমান জ্বালানি বা এভিয়েশন টারবাইন ফুয়েলের (এটিএফ) উপর বিক্রয় কর বসবে বাগডোগরা বিমানবন্দরে। এতদিন সেখানে বিক্রয় কর লাঘব করা ছিল। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরেও রিফুয়েলিংয়ের ...
০১ আগস্ট ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নরেন্দ্র মোদির শাসনকালে গত ১০ বছরে ১৫.৫৭ লক্ষ কোটি টাকার অনাদায়ী ঋণ আপাতত মকুব (রাইট অফ) করে দিয়েছে। সরকারের কাছে এই জবাব পেয়েই পাল্টা প্রশ্ন তুলল তৃণমূল। দলের রাজ্যসভার এমপি জহর সরকার এনপিএ (অনাদায়ী ঋণ) নিয়ে ...
০১ আগস্ট ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও নয়াদিল্লি: ফের শিরোনামে রাঙাপানি। ফের বেলাইন রেল। আর সেটাও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার দেড়মাসের মধ্যেই। মুম্বই মেলে দুর্ঘটনার আতঙ্কের রেশ কাটার আগেই বুধবার উত্তরবঙ্গে লাইনচ্যুত হল মালগাড়ির দু’টি ট্যাঙ্কার। একই এলাকায় পরপর দু’বার ট্রেন দুর্ঘটনায় রেলের ...
০১ আগস্ট ২০২৪ বর্তমানসুব্রত ধর, শিলিগুড়ি: দীর্ঘ প্রতীক্ষার অবসান। একমাস পর বুধবার কালিম্পং ও সিকিমের লাইফ লাইন ১০ নম্বর মহাসড়কে গড়াল গাড়ির চাকা। এই খবর ছড়িয়ে পড়তেই ট্যুর অপারেটরদের কাছে আসতে শুরু করেছে ঘন ঘন ফোন। কেউ ১৫ আগস্ট থেকে পর পর ...
০১ আগস্ট ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, আরামবাগ: চাঁদ মামাকে জয় করা গিয়েছে। তারপর থেকে ইসরো নিয়ে আরও আগ্রহ বেড়েছে। নতুন নতুন টার্গেটে পৌঁছতে চাইছে এই মহাকাশ গবেষণা সংস্থা। নতুন প্রজন্মও যাতে মহাকাশ গবেষণার প্রতি আগ্রহী হয়, তারই ব্যবস্থা করল আরামবাগ মহকুমা প্রশাসন। বুধবার ...
০১ আগস্ট ২০২৪ বর্তমান