BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 14 May, 2026 | ৩১ বৈশাখ, ১৪৩৩
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • বাংলাদেশকে দেওয়ার মতো জলই নেই তিস্তায়, কেন্দ্রকে তোপ মমতার

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তিস্তার জলের ভাগ বাংলাদেশকে দেওয়ার ব্যাপারে তীব্র আপত্তির কথা সরাসরি জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়। উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি মোকাবিলা নিয়ে সোমবার নবান্নে বিশেষ পর্যালোচনা বৈঠকের মধ্যেই তিস্তা ছাড়াও গঙ্গার জল বণ্টনে বাংলাদেশের সঙ্গে চুক্তি প্রসঙ্গেও কেন্দ্রীয় ...

    ০৯ জুলাই ২০২৪ বর্তমান
    দুঃস্থদের অ্যাকাউন্ট সাইবার প্রতারকের কাছে মোটা টাকায় ভাড়া খাটাত ধৃতরা

    নিজস্ব প্রতিনিধি, বরানগর: অ্যাকাউন্ট ব্যবহার করতে দিলেই মিলবে মোটা মাসোহারা। এই টোপেই গরিব মানুষের অ্যাকাউন্ট নম্বর নিয়ে সাইবার প্রতারকদের বিপুল টাকায় ভাড়া দিত নিউ বারাকপুরে ধৃত দুই সশস্ত্র দুষ্কৃতী। এমনকী, নিজেদের কাছে বন্দুক রেখেছিল সাধারণ মানুষকে ভয় দেখাতে। বহু ...

    ০৯ জুলাই ২০২৪ বর্তমান
    কলেজের শূন্য আসন পূরণ করতে উঠেপড়ে লেগেছে উচ্চশিক্ষা দপ্তর

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শেষ মুহূর্তে বহু ছাত্র-ছাত্রী অ্যাডমিশন নিয়েও ড্রপ আউট হওয়ায় গত বছর ৫৩ শতাংশ আসন খালি ছিল কলেজগুলিতে। এমনই জানিয়েছেন উচ্চশিক্ষা দপ্তরের এক আধিকারিক। কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ভর্তি শুরু হওয়ায় এই দৈন্য যাতে কাটে, তার জন্য এবার ...

    ০৯ জুলাই ২০২৪ বর্তমান
    রাজ্যপালকে ছাড়াও বিধানসভা চলতে পারে, মোক্ষম জবাব স্পিকার বিমানের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজভবনের সঙ্গে বিধানসভার ‘ঠান্ডা যুদ্ধ’ অব্যাহত। অন্তত বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে তা আরও একবার স্পষ্ট। ফলে আগামী দিনে রাজভবনের সঙ্গে বিধানসভার সুসম্পর্ক কবে তৈরি হবে, তা নিয়ে প্রশ্ন রয়েই গিয়েছে। শুক্রবার স্পিকার স্পষ্ট ভাষায় জানান, ...

    ০৯ জুলাই ২০২৪ বর্তমান
    শিল্পায়ন: বাংলাকে কটাক্ষের জবাব জনগণই দিয়েছে লোকসভা ভোটে, দাবি শিল্পমন্ত্রীর

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিল্পায়ন নিয়ে প্রায়ই বাংলাকে কটাক্ষ করা হয়। ব্যাপারটা এরাজ্যের শাসক দলের পক্ষে মোটেই সুখকর নয়। বাংলার শিল্পায়নের ভাবমূর্তি নিয়ে যে এখনও সমস্যা রয়ে গিয়েছে, তা মানলেন শিল্পমন্ত্রী শশী পাঁজা। তাঁর বক্তব্য, শিল্পের ভাবমূর্তি নিয়ে আগেও তাঁদের ...

    ০৯ জুলাই ২০২৪ বর্তমান
    প্রাথমিক শিক্ষক বদলির জট কাটল, ‘উৎসশ্রী বন্ধ থাকলেও অফলাইনে বাধা নেই’

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রাথমিক শিক্ষকদের বদলির জট কাটল অবশেষে। উৎসশ্রী পোর্টাল বন্ধ থাকলে শিক্ষক বদলিও আটকে থাকবে—এই যুক্তি গ্রহণযোগ্য বলে মনে করেনি কলকাতা হাইকোর্ট। তাই আদালতের নির্দেশ, এখন থেকে বদলির আবেদন অফলাইনেই বিবেচনা করতে হবে প্রাথমিক শিক্ষাদপ্তরকে। তমন্না বেগম ...

    ০৯ জুলাই ২০২৪ বর্তমান
    চাঁচল সিদ্ধেশ্বরীতে সেফ ড্রাইভ নিয়ে শিবির

    সংবাদদাতা, চাঁচল: সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সোমবার সচেতনতা শিবির হল মালদহের চাঁচল সিদ্ধেশ্বরী ইন্সস্টিটিউশনে। এদিন স্কুলের এনএসএস, এনসিসি ও জয়হিন্দ বাহিনীর উদ্যোগে ১২০ জন ছাত্রছাত্রীকে নিয়ে এই সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন মালদহের ডিএসপি (ট্রাফিক) ...

    ০৯ জুলাই ২০২৪ বর্তমান
    চোপড়া কাণ্ডে সেলিম ও মালব্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন নির্যাতিতা

    সংবাদদাতা, চোপড়া: চোপড়ার সালিশি কাণ্ডে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং বিজেপি নেতা অমিত মালব্যের বিরুদ্ধে চোপড়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিস জানিয়েছে, নির্যাতিতা মহিলা ৩০ জুন চোপড়া থানায় তাঁর ভিডিও ভাইরাল করার অভিযোগ দায়ের করেছেন। ওই অভিযোগের ভিত্তিতে ...

    ০৯ জুলাই ২০২৪ বর্তমান
    শরৎচন্দ্র মার্কেটে পার্কিং নিয়ে অভিযানই সার, ২৪ ঘণ্টা না যেতেই ফিরল পূর্বাবস্থা

    সংবাদদাতা, পুরাতন মালদহ: পুরাতন মালদহ শহরের ১২ নম্বর ওয়ার্ডে শরৎচন্দ্র মার্কেটের সামনে অবৈধ পার্কিং সরাতে রবিবার বিশেষ অভিযান চালায় পুরসভা। সেখানে চেয়ারম্যান এবং কাউন্সিলার সহ আধিকারিকরা উপস্থিত ছিলেন। কিন্তু পুরকর্তাদের অভিযানই সার। ২৪ ঘণ্টা পার হতে না হতেই আবার ...

    ০৯ জুলাই ২০২৪ বর্তমান
    কাল থেকে উত্তরের জেলাগুলিতে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস, লাল সতর্কবার্তা

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বর্ষার মরশুম শুরুর পর থেকে দুর্যোগ দুর্ভোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ। এমন আবহে কাল, বুধবার থেকে ফের উত্তরবঙ্গজুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির বিশেষ সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর। ওই দিন থেকে বৃষ্টিপাতের ক্ষেত্রে লাল সতর্কতা জারি হয়েছে আলিপুরদুয়ার ...

    ০৯ জুলাই ২০২৪ বর্তমান
    কালনায় পুকুর থেকে মৃত ছাত্রীর মোবাইল ও চশমা উদ্ধার

    সংবাদদাতা, কালনা: নবম শ্রেণির ছাত্রীর মোবাইল ও চশমা কালনার ধর্মডাঙা গ্রামের ওই একই পুকুর থেকে উদ্ধার করল পুলিস। ছাত্রীর রহস্যজনক মৃত্যুর জট খুলতে মোবাইলটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে পুলিস মনে করছে। মোবাইল তথ্য উদ্ধারে ফরেন্সিক টিম ও মোবাইল এক্সপার্টদের ...

    ০৯ জুলাই ২০২৪ বর্তমান
    রানিগঞ্জে দুর্ঘটনা ঘিরে পথ অবরোধ

    নিজস্ব প্রতিনিধি, আসানসোল: সোমবার রানিগঞ্জের গির্জাপাড়ায় ৬০ নম্বর জাতীয় সড়কে একটি পণ্যবোঝাই টোটো উল্টে যায়। এতে এক বাইকচালক সহ তিনজন জখম হন। এরপরই স্থানীয়রা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। এলাকার বাসিন্দাদের অভিযোগ, রাস্তায় বড় বড় গর্ত হয়েছে। তাই দুর্ঘটনা ...

    ০৯ জুলাই ২০২৪ বর্তমান
    নবদ্বীপে রাস্তায় চরে বেড়ায় গোরুর পাল, বাড়ছে দুর্ঘটনা

    সংবাদদাতা, নবদ্বীপ: বৈষ্ণবতীর্থ নবদ্বীপের রাস্তাঘাট কিংবা খেলার মাঠে গোরুর অবাধ বিচরণ। গোরুর গোবরে নোংরা হচ্ছে পথঘাট। রাস্তার উপর গোরুর পাল ঘুরে বেড়ানোয় সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দা থেকে নবদ্বীপে আসা পুণ্যার্থী ও পর্যটকদের। কিন্তু নির্বিকার গোরুর মালিকরা। শহরজুড়ে গোরুর ...

    ০৯ জুলাই ২০২৪ বর্তমান
    সিঙ্গেল মাদারের হাত ধরে স্পেনে অনাথ শিশু

    নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: সিঙ্গেল মাদারের হাত ধরে স্পেনের বার্সেলোনায় পাড়ি দিল পশ্চিম মেদিনীপুরের হোমের এক শিশু। বছর খানেক আগে শিশুটিকে খড়্গপুর স্টেশন থেকে উদ্ধার করে পুলিস। তারপরেই শিশুটির ঠাঁই হয় মেদিনীপুর বিদ্যাসাগর বালিকা ভবন হোমে। সোমবার সেই হোম থেকেই ...

    ০৯ জুলাই ২০২৪ বর্তমান
    একসঙ্গে পুরী গিয়ে বিপত্তি, হাঁসখালির গ্রামে তিন বাড়িতে ভয়াবহ চুরি, চাঞ্চল্য

    নিজস্ব প্রতিনিধি, হাঁসখালি: রথযাত্রা উপলক্ষ্যে গ্রামের তিনটি বাড়ির সদস্যরা মিলে ঘুরতে গিয়েছেন পুরী। সেই সুযোগে তিন বাড়িতেই দেদার লুটপাট চালাল চোরেরা। ঘটনাটি ঘটেছে হাঁসখালির দক্ষিণপাড়া-১ পঞ্চায়েতের ভগবতীতলা গ্রামে। তিনটি বাড়ি থেকে সোনার গয়না ও নগদ টাকা মিলিয়ে প্রায় ১৬ ...

    ০৯ জুলাই ২০২৪ বর্তমান
    বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, গ্রেপ্তার যুবক

    সংবাদদাতা, রামপুরহাট: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীর সঙ্গে সহবাসের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল তারাপীঠ থানার পুলিস। রবিবার তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। সোমবার ধৃতের বিরুদ্ধে ৩৭৬ ও ৪৯৩ ধারা যুক্ত করে রামপুরহাট আদালতে তোলা হয়। সরকারী আইনজীবী সৌকত ...

    ০৯ জুলাই ২০২৪ বর্তমান
    এডিডিএর শিলান্যাস ফলক ঢেকেই চপ-ঘুগনির দোকান

    সংবাদদাতা, দুর্গাপুর: আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের (এডিডিএ) একটি রাস্তার শিলান্যাসের ফলক ঢেকে সরকারি জমি দখল করে ‘চপ-ঘুগনি’র দোকান করার অভিযোগ উঠল। মার্বেল পাথরে মন্ত্রীর নাম সহ এডিডিএর শিল্যানাস করা বেশ কিছুটা জায়গা নিয়ে এক ব্যবসায়ী অস্থায়ী দোকানটি গড়ে তুলেছেন। স্থানীয়দের ...

    ০৯ জুলাই ২০২৪ বর্তমান
    ২১ জুলাই সমাবেশের জন্য অতিরিক্ত ট্রেন দেওয়ার দায়িত্ব রেলেরই, জানালেন মমতা

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের কর্মসূচিতে রাজ্যের প্রতিটি জেলা থেকে কয়েক লক্ষ মানুষ জড়ো হবেন ধর্মতলার বুকে। তাঁরা যাতে ঠিকমতো কলকাতায় আসতে পারেন এবং সভার শেষে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন, তার জন্য রেলকে অতিরিক্ত ট্রেন ...

    ০৯ জুলাই ২০২৪ বর্তমান
    যানজট ও পথদুর্ঘটনা নিয়ে ক্ষুব্ধ মমতা, বৈঠকে তোপ

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পরিবহণ দপ্তরের কাজকর্ম নিয়ে সোমবার  নবান্নের প্রশাসনিক বৈঠকে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, রাস্তা আটকে থাকার জন্য যানজট হচ্ছে। এই প্রসঙ্গ তুলে পরিবহণ দপ্তরের সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, পরিবহণ দপ্তরের কাজকর্ম ...

    ০৯ জুলাই ২০২৪ বর্তমান
    রানাঘাট: লোকসভা ভোটে ৩৭ হাজারের মার্জিন ঘোচাতে কৌশল বদলেছে তৃণমূল

    নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: লোকসভা নির্বাচনে প্রায় ৩৭ হাজার ভোটে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে পিছিয়ে ছিল রাজ্যের শাসক দল। সেই কেন্দ্রের উপ নির্বাচন। ফলে বিরাট ব্যবধান ঘোচানোই ঘাসফুল শিবিরের চ্যালেঞ্জ বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দাবি, ...

    ০৯ জুলাই ২০২৪ বর্তমান
    দেবের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন, মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘাটালের তৃণমূল বিধায়ক তথা অভিনেতা দেবের বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগ ভিত্তিহীন। সোমবার হাইকোর্টে এমনটাই জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তার প্রেক্ষিতে সাংসদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা খারিজ করে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।  ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের ...

    ০৯ জুলাই ২০২৪ বর্তমান
    মেদিনীপুর জেলে বিচারাধীন বন্দির মৃত্যুর ঘটনায় পূর্ণাঙ্গ রিপোর্ট তলব হাইকোর্টের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে ২৪ বছরের বিচারাধীন এক বন্দির মৃত্যুর ঘটনায় পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে সংশোধনাগার এবং তমলুক থানার সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।  পূর্ব মেদিনীপুরের বাসিন্দা শেখ হোসেন আলি ...

    ০৯ জুলাই ২০২৪ বর্তমান
    শান্তনুর ‘পারমিট’ নিয়ে বিএসএফের রিপোর্ট চাইল কেন্দ্র, তোপ মহুয়ারও

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের সই করা একটি ‘পারমিট’। আর সেটাই এখন জাতীয় স্তরে বিতর্কের কেন্দ্রে। ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় অবৈধ কারবারে কীভাবে ব্যবহার হতে পারে এই ‘পারমিট’? এই প্রশ্ন এখন সর্বত্র। রবিবার এ সংক্রান্ত খবর ‘বর্তমান’-এ প্রকাশ ...

    ০৯ জুলাই ২০২৪ বর্তমান
    রেল লাইনে দেহ

    সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর‌: রবিবার রাতে হরিশ্চন্দ্রপুরে রেল লাইন থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে। রেল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত দশটা নাগাদ রেল স্টেশনের জিআরপি ওভারব্রিজের নীচে রেল লাইনের পাশে এক যুবককে দেহ পড়ে থাকতে দেখেন। তাঁর একটি ...

    ০৯ জুলাই ২০২৪ বর্তমান
    চোপড়ায় জ্যোতি বসুর জন্মদিবস পালিত

    সংবাদদাতা, চোপড়া: প্রবাদ প্রতিম কমিউনিস্ট নেতা তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ১১১তম জন্মদিবস সাড়ম্বরে পালন করল সিটু। সোমবার চোপড়ার দাসপাড়া মহিলা সমিতি প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়। এদিন প্রথমে পতাকা উত্তোলন করে প্রিয় নেতা জ্যোতি বসুর প্রতিকৃতিতে ...

    ০৯ জুলাই ২০২৪ বর্তমান
    পিকআপ ভ্যান উল্টে মৃত এক, জখম সাত

    সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: পিকআপ ভ্যান উল্টে মৃত্যু হল এক শ্রমিকের।  জখম হয়েছেন আরও সাতজন। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে  হরিশ্চন্দ্রপুরের দেগুন এলাকায়। মৃত যুবকের নাম রফিকুল ইসলাম (২৫)। তাঁর বাড়ি রতুয়া থানা এলাকায়। আহতরা হলেন রিন্টু আলি, তফিকুল ইসলাম, তাজিকুল ইসলাম, ...

    ০৯ জুলাই ২০২৪ বর্তমান
    বিজেপি কর্মী অরেন সিংহের স্মরণসভা

    সংবাদদাতা, চোপড়া: দুষ্কৃতীদের গুলিতে নিহত বিজেপি কর্মী অরেন সিংহের সপ্তম বর্ষ স্মরণ সভা হল সোমবার। এদিন চোপড়ার মাঝিয়ালি অঞ্চলের কাঁচাকালী এলাকায় বিজেপির দলীয় কার্যালয়ে এই স্মরণসভা হয়। বিজেপি নেতৃত্ব জানিয়েছে, ২০১৭ সালের ৮ জুলাই বিজেপি কর্মী অরেন সিংহকে প্রকাশ্য ...

    ০৯ জুলাই ২০২৪ বর্তমান
    গঙ্গার ভাঙন মোকাবিলায় বিহারের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক সাংসদ খগেনের

    সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: মালদহে নদী ভাঙন মোকাবিলায় সাংসদ খগেন মুর্মু সোমবার বিকেলে পাটনায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বাসভবনে বৈঠক করেন। জানা গিয়েছে, বৈঠকে বিহারের মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং এবং ওই রাজ্যের জল সম্পদ উন্নয়ন মন্ত্রী ...

    ০৯ জুলাই ২০২৪ বর্তমান
    পিকআপের ধাক্কায় শিশুর মৃত্যু

    সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: আত্মীয়ের বাড়িতে ঘুরতে এসে পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল এক শিশুর। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরের চাঁদপুর বাঁধ রোড এলাকায়। মৃত শিশুর নাম বুসরাত‌ খাতুন(৬)। তার বাড়ি বিহারের আমদাবাদ থানার জিয়ামারি গ্রামে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো ...

    ০৯ জুলাই ২০২৪ বর্তমান
    মায়ের বকুনির পর কিশোরীর দেহ উদ্ধার

    সংবাদদাতা, গঙ্গারামপুর: সোমবার গঙ্গারামপুরের বেলবাড়িতে এক কিশোরীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরী রবিবার দুপুরে মোবাইল ফোন নিয়ে ভিডিও দেখছিল। সেই সময় তার মা কিশোরীকে শাসন করেন। মায়ের বকুনির অনেকক্ষণ পর গলায় ফাঁস লাগানো অবস্থায় তার ...

    ০৯ জুলাই ২০২৪ বর্তমান
    দেশকে জিতিয়ে নীরবে শিলিগুড়ি ফিরলেন মুন্না

    সংবাদদাতা, শিলিগুড়ি: ভারতকে চ্যাম্পিয়ন করে নীরবেই ঘরে ফিরলেন শিলিগুড়ির কৃতী ক্রিকেটার মুন্না সরকার। শনিবার রাতে একা নীরবে বাড়িতে ফেরেন তিনি। ঋদ্ধিমান সাহা ও রিচা ঘোষের শহর শিলিগুড়ির আরএক কৃতী ক্রিকেটার মুন্না সরকার। তবে তাঁদের সঙ্গে মুন্নার পার্থক্য একটাই, মুন্না শ্রবণ ...

    ০৯ জুলাই ২০২৪ বর্তমান
    স্কুলেই বাসা গোখরো সাপের, আতঙ্কিত পড়ুয়া, অভিভাবকরা

    সংবাদদাতা, মালদহ: জেলার স্কুলগুলিতে সাপ নিয়ে আতঙ্ক অব্যাহত মালদহে। সোমবার মালদহ শহরের একটি উচ্চ বালিকা বিদ্যালয়ে খোঁজ মেলে কয়েকটি বিষধর গোখরো ছানার। স্বাভাবিক ভাবেই আতঙ্ক তৈরি হয় পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে। পরে ওই সাপের বাচ্চাগুলিকে উদ্ধার করে অন্যত্র নিয়ে ...

    ০৯ জুলাই ২০২৪ বর্তমান
    মাত্র তিন ডাক্তারকে নিয়ে চলছে গ্রামীণ হাসপাতাল

    সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: মালদহের রতুয়া-১ ব্লকের সামসি গ্রামীণ হাসপাতালে দিন দিন বৃদ্ধি পাচ্ছে রোগীর সংখ্যা। কিন্তু পরিষেবার মানোন্নয়ন হয়নি বলে অভিযোগ। পর্যাপ্ত চিকিৎসকের অভাবে উন্নত পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। স্থানীয় বাসিন্দারা হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক নিয়োগের দাবি জানান।  রতুয়া-১ বিএমওএইচ ...

    ০৯ জুলাই ২০২৪ বর্তমান
    রাস্তায় জমা জল থেকে বাচ্চাদের চর্মরোগ

    সংবাদদাতা, মানিকচক: একমাস ধরে মানিকচকের এনায়েতপুরের রাস্তা জলমগ্ন। জল থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। সেই ‘পচা’ জলের উপর দিয়ে নিত্যদিন চলতে গিয়ে চর্মরোগে আক্রান্ত এলাকার শিশুরা। নিকাশিনালা না থাকাতেই এই পরিস্থিতি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।  এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের তানিবাড়ি এলাকায় প্রায় ...

    ০৯ জুলাই ২০২৪ বর্তমান
    ধূপগুড়িতে নয়ানজুলি ভরাট করে নির্মাণ, জলবন্দি পরিবারের দুর্ভোগ

    সংবাদদাতা, ধূপগুড়ি: এশিয়ান হাইওয়ের দু’পাশের অধিকাংশ নয়ানজুলি ভরাট হয়ে গিয়েছে। ওইসব অংশে তৈরি হয়েছে একের পর এক নির্মাণ। ফলে বর্ষায় জলমগ্ন হয়ে পড়েছে ধূপগুড়ি থেকে গয়েরকাটাগামী এশিয়ান হাইওয়ে-৪৮ এর পাশে অবস্থিত পূর্ব মাগুরমারির হরিমন্দির পাড়া। গত কয়েকদিনের বৃষ্টিতে গ্রামের ...

    ০৯ জুলাই ২০২৪ বর্তমান
    আলিপুরদুয়ারে বিজেপি ছেড়ে নেতা-কর্মীদের তৃণমূলে যোগ

    সংবাদদাতা, আলিপুরদুয়ার: লোকসভা ভোটে জেতার পরও আলিপুরদুয়ারে গেরুয়া শিবিরে ভাঙন। সোমবার তৃণমূলে যোগ দিলেন বিজেপির সংখ্যালঘু সেলের প্রাক্তন জেলা সভাপতি শাজাহান আলি মিয়াঁ ও জেলা সহ সভাপতি আব্দুল মজিদ মিয়াঁ। লোকসভা ভোটে শাজাহান আলি মিয়াঁ বিজেপির সংখ্যালঘু সেলের জেলা ...

    ০৯ জুলাই ২০২৪ বর্তমান
    দিনভর বিদ্যুৎ নেই, জেনারেটর বিকল, চরম ভোগান্তি ডাকঘরের গ্রাহকদের

    সংবাদদাতা, ময়নাগুড়ি: সোমবার সকাল গড়িয়ে বিকেল পর্যন্ত বিদ্যুৎ ছিল না ময়নাগুড়ি ডাকঘরে। জেনারেটর থাকলেও সেটি অনেকদিন ধরে বিকল। ফলে দিনভরই বন্ধ থাকল কাজকর্ম। গ্রাহকরা এসে পরিষেবা না পেয়ে অসন্তোষ প্রকাশ করেন। ব্লকের অন্যতম এই ডাকঘরে কীভাবে দীর্ঘদিন ধরে জেনারেটর ...

    ০৯ জুলাই ২০২৪ বর্তমান
    শীতল সেতুর দু’পাশে রাস্তায় ধস, বিপাকে মেখলিগঞ্জের কুচলিবাড়িবাসী

    সংবাদদাতা, মেখলিগঞ্জ: লাগাতার বৃষ্টির জেরে সতী নদীর উপর তৈরি শীতল সেতুর দু’দিকের রাস্তায় ব্যাপক ধস নেমেছে। সেতুর স্তম্ভের গা ঘেঁষেও ভাঙন দেখা দিয়েছে। ফলে সমস্যায় পড়েছেন কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ি পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। তাঁদের আশঙ্কা, যেকোনও দিন বড়সড় ...

    ০৯ জুলাই ২০২৪ বর্তমান
    বিপদসীমার কাছে ফুঁসছে আত্রেয়ী, স্লুইস গেট দিয়ে শহরে ঢুকছে জল

    সংবাদদাতা, পতিরাম: বালুরঘাটে বৃষ্টি নেই। বাংলাদেশের জলেই ফুঁসছে আত্রেয়ী। বিপদসীমার একেবারে কাছে চলে এসেছে জল। ফলে বালুরঘাট পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের আত্রেয়ী কলোনিতে রাতেই জল ঢুকে পড়ল। বেশ কয়েকটি পরিবার ফ্লাড সেন্টারে আশ্রয়ও নিয়েছে। এদিকে ৩ নম্বর ওয়ার্ডেরও অত্রি ...

    ০৯ জুলাই ২০২৪ বর্তমান
    শেষবেলার প্রচারে জমজমাট রায়গঞ্জ

    নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: ৩০ মিনিটের তফাৎ। পরপর দু’টি মেগা র‍্যালি দেখলেন রায়গঞ্জবাসী। রাজ্য নেতৃত্বকে নিয়ে ঢাক বাজিয়ে মিছিল করল পদ্ম শিবির। রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনের শেষ বেলার প্রচারে ঝড় তুলল তৃণমূল কংগ্রেস। এদিকে, শিলিগুড়ি মোড়ের কাছে বিজেপির মিছিলে ডিম ছোড়ার ...

    ০৯ জুলাই ২০২৪ বর্তমান
    কলকাতার ধরনেই হকার তালিকা তৈরি করে কৃষ্ণনগরে পুনর্বাসনের ভাবনাচিন্তা

    সংবাদদাতা, কৃষ্ণনগর: মুখ্যমন্ত্রীর নির্দেশমতো কলকাতার ধরনেই কৃষ্ণনগরে  হকারদের তালিকা তৈরির করে পুনর্বাসনের ভাবনা চিন্তা করছে জেলা প্রশাসন। সেভাবে কৃষ্ণনগর পুরসভাকে নির্দেশও দেওয়া হয়েছে। সেক্ষেত্রে হকারদের উপর করা পুরসভার সার্ভে খুব গুরুত্বপূর্ণ। দেখা হচ্ছে, যাতে অর্থনৈতিকভাবে খারাপ থাকা কোনও হকার ...

    ০৯ জুলাই ২০২৪ বর্তমান
    দেবীপুর স্টেশনে বেশ কয়েকটি দোকান ভাঙল রেল পুলিস

    নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: সোমবার মেমারির দেবীপুর স্টেশন চত্বরে থাকা বেশ কয়েকটি দোকান ভেঙে দেয় রেল পুলিস। দীর্ঘদিন ধরেই স্টেশন চত্বরে দোকান করে এলাকার বাসিন্দারা ব্যবসা করছিলেন। রেলের এই পদক্ষেপে তাঁরা সমস্যায় পড়ে গিয়েছেন। তাঁরা বলেন, রেল পুনর্বাসনের ব্যবস্থা না ...

    ০৯ জুলাই ২০২৪ বর্তমান
    সালিশি সভায় না যাওয়ায় মারধর, আরও এক অভিযুক্তের আত্মসমর্পণ

    সংবাদদাতা, বর্ধমান: জামালপুরে সালিশি সভায় হাজির না হওয়ায় এক মহিলা ও তাঁর পরিবারের লোকজনকে মারধর ও শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত আরও একজন জামিন পেলেন। সোমবার আদালতে আত্মসমর্পণ করেন শেখ আজাদ রহমান। জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। জামিনের সওয়ালে অভিযুক্তের আইনজীবী ...

    ০৯ জুলাই ২০২৪ বর্তমান
    বিষ্ণুপুরে রথে রাজভোগ ও দেবভোগের চাহিদা বাড়ছে

    সংবাদদাতা, বিষ্ণুপুর: রথের রাজভোগ ও দেবভোগ পেতে বিষ্ণুপুরের কৃষ্ণগঞ্জ ও মাধবগঞ্জে রোজ লম্বা লাইন পড়ছে। মল্লরাজাদের স্মৃতিবিজড়িত রথে রবিবার থেকে পঞ্চব্যঞ্জন সহ পোলাও ভোগ বিতরণ শুরু হয়েছে। উল্টোরথের দিন পর্যন্ত তা চলবে। উদ্যোক্তারা জানান, কৃষ্ণগঞ্জে রাজভোগ এবং মাধবগঞ্জে দেবভোগ ...

    ০৯ জুলাই ২০২৪ বর্তমান
    নিটে সফল হয়েও বিপর্যস্ত বর্ধমানের দেবস্মিতা দাস

    নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: নিটের প্রস্তুতি নেওয়ার জন্য প্রায় দু’বছর পারিবারিক কোনও অনুষ্ঠানে যোগ দেননি। দিনে ১৪ থেকে ১৫ ঘণ্টা পড়াশোনা করেছেন। নিটে সফলও হয়েছেন বর্ধমান স্টেশন সংলগ্ন রাজাবাগানের বাসিন্দা দেবস্মিতা দাস। সর্বভারতীয় এই পরীক্ষায় ৭০০ নম্বর পেয়েও তিনি নিশ্চিন্তে ...

    ০৯ জুলাই ২০২৪ বর্তমান
    জেলায় বকেয়া বিল ১৬৫ কোটি টাকা, অভিযানে নামবে বিদ্যুৎদপ্তর

    নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: মুর্শিদাবাদ জেলায় ১৬৫ কোটি টাকার বিল বকেয়া বিদ্যুৎদপ্তরের। সরকারি অফিস থেকে রাজনৈতিক দলের অফিস, ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে একাধিক ক্লাব। সর্বত্রই বিদ্যুতের বিল বাকি পড়ে রয়েছে। বকেয়া বাড়ায় উদ্বিগ্ন বিদ্যুৎদপ্তরের আধিকারিকরা। জেলায় ১৮লক্ষ বিদ্যুতের উপভোক্তা রয়েছেন। অধিকাংশ ...

    ০৯ জুলাই ২০২৪ বর্তমান
    রাজনীতির ঊর্ধ্বে উঠে কালনার বিশিষ্ট প্রবীণদের শুভেচ্ছা জানাচ্ছেন মন্ত্রী

    সংবাদদাতা, কালনা: রাজনীতির ঊর্ধ্বে উঠে কালনা মহকুমার বিশিষ্ট প্রবীণ বৃদ্ধ-বৃদ্ধাদের বাড়ি বাড়ি গিয়ে শুভেচ্ছা জানানোর কর্মসূচি নিয়েছেন পূর্বস্থলী দক্ষিণের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। সোমবার তিনি কালনা শহরের দুই প্রবীণ সাহিত্যিক ও ইতিহাস গবেষকের বাড়ি গিয়ে পুষ্পস্তবক ও ...

    ০৯ জুলাই ২০২৪ বর্তমান
    বেলদায় দীর্ঘদিন ধরে ফুটপাতে দোকানের পণ্য, অবৈধ পার্কিং

    সংবাদদাতা, বেলদা: পশ্চিম মেদিনীপুরের বেলদায় দীর্ঘদিন ধরে ফুটপাত দখল হয়ে রয়েছে। ফুটপাতে অবৈধ পার্কিং ও ব্যবসায়ীরা দোকানের বাইরে জিনিস রাখায় পথচারীদের মূল রাস্তা দিয়েই হাঁটতে হচ্ছে। একাধিকবার দখল সরানোর চেষ্টা হলেও প্রতিবারই আগের ছবিই ফিরে আসছে। শহরের বাসিন্দারা প্রশাসনের ...

    ০৯ জুলাই ২০২৪ বর্তমান
    প্রয়াত দাসপুরের প্রাক্তন বিধায়ক চিত্তরঞ্জন মুখোপাধ্যায়

    সংবাদদাতা, ঘাটাল: প্রয়াত হলেন দাসপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা প্রবীন সিপিএম নেতা চিত্তরঞ্জন মুখোপাধ্যায়। দীর্ঘদিন বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন। রবিবার রাত ১২টা ০৫ মিনিটে তিনি বাড়িতেই মারা গিয়েছেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। বয়স হয়েছিল ৯১ বছর। তিনি ১৯৯৬ সাল ...

    ০৯ জুলাই ২০২৪ বর্তমান
    নবদ্বীপে অবাধে চলছে জলাশয় ভরাট, ক্ষোভ

    সংবাদদাতা, নবদ্বীপ: অবাধে চলছে জলাশয় ভরাট। নবদ্বীপ পুরসভা লাগোয়া বাবলারির পঞ্চায়েতের পশ্চিম পাড়ায় বেশ কয়েক মাস ধরে একটি পুকুর ভরাটের কাজ চলছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। ইতিমধ্যেই পুকুরটির পাড়ের দিকে কিছু অংশ ভরাট করে ফেলা হয়েছে। অন্যদিকে এই পঞ্চায়েতের ...

    ০৯ জুলাই ২০২৪ বর্তমান
    ভারী বৃষ্টির দেখা নেই, জমিতেই খাল কেটে পাট জাঁক দিচ্ছেন কাটোয়া পূর্বস্থলীর চাষিরা

    সংবাদদাতা, কাটোয়া: ভারী বৃষ্টির দেখা নেই। খালবিল, পুকুর, নালায় সেভাবে জল নেই। পাটের জাঁক দেওয়া হবে কোথায়? কাটোয়া, পূর্বস্থলীজুড়ে নিজের জমিতেই খাল কেটে জল ভরে পাট জাঁক দিচ্ছেন চাষিরা। বেশি টাকা ভাড়া দিয়েও মিলছে না পুকুর। বৃষ্টির অভাবে পাট ...

    ০৯ জুলাই ২০২৪ বর্তমান
    কাঁকসার বামুনাড়ায় ১৬ বছরেও চালু হয়নি ৩ কোটির মার্কেট কমপ্লেক্স

    সংবাদদাতা, মানকর: কাঁকসা ব্লকের বামুনাড়ায় একটি মার্কেট কমপ্লেক্স দীর্ঘদিন ধরে পড়ে পড়ে নষ্ট হতে বসেছে। তিন কোটি টাকা খরচ করে ভবনটি তৈরি হয়েছিল। কিন্তু এখনও এটি অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। তবে সীমানাপ্রাচীর দিয়ে তার জায়গা ঘেরা হয়েছে। ব্লক প্রশাসন ...

    ০৯ জুলাই ২০২৪ বর্তমান
    সাত নলকূপ না বসিয়েই টাকা গায়েব, তোলপাড়

    নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: নলকূপ না বসিয়েই সরকারি টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে ‘ঠিকাদার’ তথা তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে। বিষয়টি জেনে ইন্দপুরের ব্লক তৃণমূল সভাপতি রেজাউল খানকে শোকজ করল জেলা নেতৃত্ব। সোমবার বাঁকুড়ার সংসদ সদস্য তথা সাংগঠনিক জেলা সভাপতি অরূপ ...

    ০৯ জুলাই ২০২৪ বর্তমান
    নদীয়ায় ‘সরাসরি মুখ্যমন্ত্রী’তে রাস্তা নিয়ে সাড়ে চারশোর বেশি অভিযোগ

    নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ কর্মসূচির মাধ্যমে নদীয়া জেলা থেকে রাস্তার সমস্যা নিয়ে সাড়ে চারশোর বেশি অভিযোগ জমা পড়েছে। সেই সমস্ত রাস্তার ভেরিফিকেশন শুরু করল জেলা প্রশাসন। এর মাধ্যমে কোন কোন রাস্তার কাজ হবে-তার চূড়ান্ত তালিকা তৈরি করা হবে। ...

    ০৯ জুলাই ২০২৪ বর্তমান
    প্রেমের ফাঁদ পেতে যুবককে আটকে রেখে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৪

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডেটিং অ্যাপের মাধ্যমে প্রেমের ফাঁদ পেতে যুবককে আটকে রেখে মুক্তিপণ দাবি। শহরে এমনই এক চক্রের হদিশ পেল পুলিস। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক দম্পতি সহ মোট চারজনকে। পুলিস সূত্রে খবর, ডেটিং অ্যাপে এক যুবতীর সঙ্গে আলাপ ...

    ০৮ জুলাই ২০২৪ বর্তমান
    দুর্গম পানপাথিয়া কল জয়  করলেন বাগনানের বিধায়ক

    সংবাদদাতা, উলুবেড়িয়া: ছোট থেকেই পাহাড়ে যাওয়ার নেশা বাগনানের বিধায়ক অরুণাভ সেনের (রাজা)। পর্বতারোহণের প্রথাগত প্রশিক্ষণ নেওয়ারও ইচ্ছে ছিল তাঁর। কিন্তু ফুটবল খেলতে গিয়ে পায়ে গুরুতর চোট পাওয়ায় সেই ইচ্ছে আর বাস্তবায়িত হয়নি। কিন্তু একেবারে হাল ছেড়ে দেননি তিনি। সম্প্রতি ...

    ০৮ জুলাই ২০২৪ বর্তমান
    দেশজুড়ে সাড়ে ৫ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে রেস্তরাঁর খাবারের বাজার

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাড়ির হেঁশেলের ডাল-ভাতের সীমানা ছাড়িয়ে রেস্তরাঁয় খাই-খাই স্বভাব বাড়ছে দেশবাসীর। যাঁরা আবার কষ্ট করে রেস্তরাঁ পর্যন্ত যেতে রাজি নন, তাঁরা হরেক রেস্টুরেন্টের তালিকা থেকে মোবাইলের স্ক্রিনেই পছন্দ করে নিচ্ছেন মেনু। অনলাইন অর্ডার দিচ্ছেন। অল্প সময়েই দুয়ারে ...

    ০৮ জুলাই ২০২৪ বর্তমান
    অটল পেনশন যোজনা, গ্রাহক বৃদ্ধিতে ভরসা বাংলাই, বলছে কেন্দ্র

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অটল পেনশন যোজনায় রেকর্ড সংখ্যক গ্রাহক বেড়েছে গত আর্থিক বছর, অর্থাৎ ২০২৩-২৪ সালে। সেই সাফল্যের অন্যতম ভাগীদার বাংলা। এমনটাই দাবি করল কেন্দ্র। এই কেন্দ্রীয় স্কিমের নিয়ন্ত্রক সংস্থা পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি বা পিএফআরডিএ। তারা ...

    ০৮ জুলাই ২০২৪ বর্তমান
    মণীশ শুক্লা খুনে সুপারির ৫৫ লক্ষ টাকা পৌঁছেছিল বিহারের বাড়িতে

    শুভ্র চট্টোপাধ্যায়, কলকাতা: টিটাগড়ের বিজেপি কাউন্সিলার মণীশ শুক্লাকে খুনের সুপারি বাবদ ৫৫ লক্ষ টাকা নিয়েছিল গ্যাংস্টার সুবোধ সিং। পাঁচহাত ঘুরে তা পৌঁছেছিল সুবোধের বিহারের বাড়িতে। সেই টাকা নিয়েছিল তার মেয়ে। দীর্ঘ জেরায় টাকা নেওয়ার কথা সে স্বীকার করেছে বলে দাবি ...

    ০৮ জুলাই ২০২৪ বর্তমান
    লাভ ম্যারেজের ৪০ শতাংশের পরিণতি ডিভোর্স! সম্বন্ধ করে বিয়েতে হার ২৮

    বিশ্বজিৎ দাস, কলকাতা: কৈশোর, তারুণ্য কেটে যেত ভালোবাসার বর্ণময় গল্প শুনে-পড়ে। চোখের সামনে ভালোবাসার ঘটনা দেখাও যেত। সেসব প্রায় অতীত। এখন ভালোবাসার পরিণতি নাকি ক্ষণস্থায়ী। একটি সমীক্ষার রিপোর্ট বলছে, আজকালকার ছেলেমেয়েদের মধ্যে ভালোবাসা দীর্ঘস্থায়ী হচ্ছে না। লাভ ম্যারেজের ৪০ শতাংশ ...

    ০৮ জুলাই ২০২৪ বর্তমান
    আমিষ ও নিরামিষ খাবারের দাম বেড়েছে দেশে, দাবি ক্রিসিলেরও

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাজারে গেলে এখন রীতিমতো নাকাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। আনাজের দাম এতটাই বেড়েছে যে, হাত দিলেই ছ্যাঁকা। এই চড়া মূল্যবৃদ্ধি প্রায় কল্পনার বাইরে ছিল সকলের। আলু, বেগুন, ঝিঙে, পটল, উচ্ছে ইত্যাদি নিত্য প্রয়োজনীয় জিনিসগুলির দাম প্রায় ...

    ০৮ জুলাই ২০২৪ বর্তমান
    লগ্নির টোপ দিয়ে প্রতারণা, রবীন্দ্রভারতীর ছাত্রী সহ ধৃত ৩

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শেয়ার বাজারে লগ্নির টোপ দিয়ে প্রতারণার অভিযোগে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্র্যাজুয়েশনের এক ছাত্রীকে গ্রেপ্তার করল পুলিস। তারা জানিয়েছে, ধৃতের নাম সৃষ্টি মণ্ডল। শনিবার তাঁকে জওহরলাল নেহরু রোডের একটি অফিস থেকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে গঙ্গারাম ...

    ০৮ জুলাই ২০২৪ বর্তমান
    বিদ্যুতের তারের মরণফাঁদে দুর্ঘটনার ভ্রুকুটি

    নিজস্ব প্রতিনিধি, বারাসত: বর্ষার মরশুম এলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটে। কোথাও তার ছিঁড়ে ঘটে দুর্ঘটনা, কোথাও ভিজে তারের সংস্পর্শে আসায় তড়িতাহত হন কেউ কেউ। এই আবহে চিন্তা বাড়াচ্ছে বিদ্যুতের খুঁটি। বর্ষার সময় গ্রাম ও শহরাঞ্চলে বিদ্যুতের তার, খুঁটি ...

    ০৮ জুলাই ২০২৪ বর্তমান
    সুন্দরবনের একাধিক এলাকা পরিদর্শনে বিএসএফের আইজি

    নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সুন্দরবন অঞ্চলে রয়েছে ভারত ও বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমান্ত। সেখানকার ‘অপারেশনাল’ প্রস্তুতি খতিয়ে দেখতে একাধিক এলাকা পরিদর্শন করলেন বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের নতুন আইজি মণিন্দর প্রতাপ সিং পাওয়ার। বিএসএফ জানিয়েছে, জলসীমান্তে ঝুঁকিপূর্ণ এলাকা রয়েছে। শনিবার ধামাখালি থেকে আইজি ...

    ০৮ জুলাই ২০২৪ বর্তমান
    একমাস ধরে মছলন্দপুর স্টেশনের একমাত্র ফুট ওভারব্রিজ বন্ধ, দুর্ভোগ নিত্যযাত্রীদের

    নিজস্ব প্রতিনিধি, বারাসত: শিয়ালদহ-বনগাঁ শাখার মছলন্দপুর স্টেশনে দীর্ঘদিন বন্ধ হয়ে পড়ে রয়েছে রেলওয়ে ফুট ওভারব্রিজ। স্টেশনের একমাত্র ফুটব্রিজ বন্ধ থাকায় ঝুঁকি নিয়ে রেললাইনের উপর দিয়ে প্ল্যাটফর্ম বদল করতে হচ্ছে যাত্রীদের। বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। দিনের পর দিন এই পরিস্থিতিতে সার্বিক ...

    ০৮ জুলাই ২০২৪ বর্তমান
    ৩০০ বছরের রথযাত্রায় মিষ্টির মেলা

    সংবাদদাতা, বারুইপুর: বারুইপুরের রাসমাঠে রায়চৌধুরী পরিবারের রথ উৎসব ৩০০ বছরেরও বেশি সময় ধরে হয়ে আসছে। রথে জগন্নাথ, বলরাম, সুভদ্রার পছন্দের মিষ্টি থাকে। ডালায় থাকে পাঁচ ধরনের মিষ্টি। পুজো দেওয়া হয় এই মিষ্টান্নের। দূর দুরান্ত থেকে মানুষ আসেন বিক্রি করার ...

    ০৮ জুলাই ২০২৪ বর্তমান
    বেআইনি ভাবে লক্ষাধিক টাকার গাছ কাটার অনুমতি পঞ্চায়েতের

    নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: গোঘাট-২ ব্লকের বেঙ্গাই পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে বেআইনিভাবে লক্ষাধিক টাকার গাছ কাটার অভিযোগ ঘিরে শোরগোল। বাম আমলে পঞ্চায়েতের তরফে শালজার এলাকার মোড়লপুকুর পাড়ে গাছ লাগানো হয়েছিল। জমির মালিকরা তৃণমূল পরিচালিত গত বোর্ডের কাছে গাছ কাটার ...

    ০৮ জুলাই ২০২৪ বর্তমান
    স্নান করতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেল যাদবপুর বিদ্যাপীঠের দ্বাদশের ছাত্র

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গঙ্গার ঘাটে ঘুরতে গিয়ে মর্মান্তিক পরিণতি। বন্ধুর সঙ্গে স্নান করতে নেমে তলিয়ে গেল এক ছাত্র। তার নাম সুরজ বর্মন। টালিগঞ্জের রিজেন্ট পার্কের বাসিন্দা সে। শনিবার স্কুলের পর এক বন্ধুর সঙ্গে উত্তর কলকাতার চাঁপাতলা ঘাটে গিয়েছিল ১৭ ...

    ০৮ জুলাই ২০২৪ বর্তমান
    কাকদ্বীপে ভোর থেকেই জিলিপি কেনার লাইন, বিক্রি ২৫ কুইন্টাল

    সংবাদদাতা, কাকদ্বীপ: মুচমুচে-রসালো-সুস্বাদু জিলিপি না হলে রথের উৎসব ঠিক জমে না। রথযাত্রার দিন গোটা রাজ্য জিলিপি-পাঁপড় ভাজায় মজে থাকে। দক্ষিণ সুন্দরবনের বাসিন্দাদের মধ্যে এ শখ একটু বেশিই। এদিন কাকদ্বীপ বাজারে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে প্রায় ৩০টির মতো জিলিপির দোকান ...

    ০৮ জুলাই ২০২৪ বর্তমান
    সিএফের নামে তোলাবাজি, সাঁতরাগাছিতে ধৃত ১, পলাতক বাকিরা

    নিজস্ব প্রতিনিধি, হাওড়া: দু’চাকা হোক বা চারচাকা, সিএফ (সার্টিফিকেট অব ফিটনেস) করাতে গিয়ে ‘ফিজিক্যাল টেস্ট’-এর নামে তোলাবাজির শিকার হতে হচ্ছিল গাড়ি মালিকদের। সাঁতরাগাছি বাস টার্মিনাসের সিএফ গ্রাউন্ডে দিনের পর দিন চলছিল এই অবৈধ কারবার। তথ্যপ্রমাণ সহ সেই খবর ‘বর্তমান’-এ ...

    ০৮ জুলাই ২০২৪ বর্তমান
    বিভিন্ন রুটে সরকারি বাসের সংখ্যা কম, অসন্তুষ্ট যাত্রীরা

    নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: সকাল ১০টা ৫ মিনিট। বেহালা থেকে ডায়মন্ডহারবার যাওয়ার জন্য সরকারি বাসের অপেক্ষায় ছিলেন মইদুল ইসলাম নামে এক যুবক। তিনি কপাটহাটের কাছে একটি অফিসে কাজ করেন। আধ ঘণ্টার বেশি অপেক্ষা করার পরও কোনও বাস পেলেন না। ...

    ০৮ জুলাই ২০২৪ বর্তমান
    চুঁচুড়ার কাপাসডাঙায় গুহঠাকুরতা বাড়ির ছাদে রোজই ভোজসভা, হাজির টিয়া-ময়না-বুলবুলি

    নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: অলোকরঞ্জন দাশগুপ্ত লিখেছিলেন, ‘বুধুয়ার ডাকে…/ঝাঁকে ঝাঁকে পাখি আসে/ কেউ তার দিদি, কেউ মাসি।’ চুঁচুড়ার কাপাসডাঙার গুহঠাকুরতা দম্পতির কাছে পাখিরা কেউ দিদি বা মাসি নয়। কিন্তু আত্মীয়তা আছে। আছে প্রাণের যোগ আর খাবারের টান। তাই বিকেল হলেই ...

    ০৮ জুলাই ২০২৪ বর্তমান
    পশ্চিম চৌবাগায় প্লাস্টিকের গুদামে আগুন, পাশের বাড়ি থেকে ঝাঁপ দিয়ে আহত শ্রমিক

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের শহরে ঘিঞ্জি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা। রবিবার বিকেলে আনন্দপুর থানা এলাকার পশ্চিম চৌবাগায় একটি প্লাস্টিকের কারখানা ও গুদামে আগুন লাগে। দাউদাউ করে জ্বলতে থাকে গোটা বাড়ি। এরই মধ্যে প্রাণ বাঁচাতে ওই গুদামের পাশে থাকা একটি বাড়ির ...

    ০৮ জুলাই ২০২৪ বর্তমান
    মোবাইল পরিষেবায় তিতিবিরক্ত গ্রাহক, ট্রাইয়ের যদিও দাবি, কোনও সমস্যা নেই! 

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বহু গ্রাহকের দৈনন্দিন অভিজ্ঞতা বলছে, মোবাইলে কথা বলতে বলতে বারবার ফোনের সংযোগ কেটে যায়। ফের নতুন করে ফোন করতে হয়। কাউকে ফোন করার পরও সহজে সংযোগ করা যায় না, এমন অভিজ্ঞতাও কম নয়। বাড়িতে হোক বা ...

    ০৮ জুলাই ২০২৪ বর্তমান
    রথে রশির টানেই থিমের উদ্বোধন শহরে

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহর-শহরতলিতে সাড়ম্বরে পালিত জগন্নাথদেবের রথযাত্রা। আর এদিনই পড়ে গেল দুর্গাপুজোর ঢাকে কাঠি। রবিবার প্রথা মেনে শহরের বহু জায়গায় দুর্গাপুজোর খুঁটি পুজো হয়। অনেকগুলো পুজো কমিটি এবারের পুজোয় তাদের থিমভাবনাও প্রকাশ করেছে। সবমিলিয়ে রবিবার ছুটির দিন রথযাত্রা ...

    ০৮ জুলাই ২০২৪ বর্তমান
    মাহেশ থেকে গুপ্তিপাড়া, ঐতিহ্যের রথযাত্রায় ভিড়

    নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: শ্রীরামপুরের মাহেশ থেকে বলাগড়ের গুপ্তিপাড়া। রবিবার সর্বত্র মহা সমারোহে পালিত হল রথযাত্রা। মাহেশে ৬২৮ বছরে পা দিল। এবছর পড়েছিল মোক্ষযোগ। তাই থইথই করা ভিড় জমেছিল। গুপ্তিপাড়াতেও দু’শো বছরের প্রাচীন রথকে কেন্দ্র বহু মানুষের সমাগম হয়। এদিন ...

    ০৮ জুলাই ২০২৪ বর্তমান
    মাওবাদী পরিচয় না জানিয়েই পিএইচডির আবেদন অর্ণবের

    সুখেন্দু পাল, বর্ধমান: তাঁর অতীত পরিচয় না জানিয়েই ইতিহাসে পিএইচডির জন্য আবেদন করেছিলেন মাওবাদী নেতা অর্ণব দাম। বর্ধমান বিশ্ববিদ্যালয় বিষয়টি জানার পরই তাঁর পিএইচডি করা অনিশ্চিত হয়ে পড়েছে। কয়েকদিন আগেই তিনি ইতিহাসে গবেষণা করার জন্য ইন্টারভিউ দিয়েছিলেন। তিনি পিএইচডির জন্য ...

    ০৮ জুলাই ২০২৪ বর্তমান
    দুর্যোগের গতিপ্রকৃতি বুঝতে উচ্চ ক্ষমতাসম্পন্ন ১০টি ক্যামেরা বসছে সুন্দরবনের উপকূল এলাকায় 

    নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: আচমকা আবহাওয়া পরিবর্তন বা দুর্যোগ চলাকালীন সুন্দরবনের প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলগুলিতে ঠিক কী পরিস্থিতি হয়, সেই ছবি এবার ঘরে বসেই দেখতে পাবেন প্রশাসনের কর্তারা। এমনকী, নবান্ন পর্যন্ত সরাসরি পাঠানো যাবে সেই ছবি। এর জন্য ...

    ০৮ জুলাই ২০২৪ বর্তমান
    মেঘের গতিবিধি বিশ্লেষণ করে আবহাওয়া নিয়ে পূর্বাভাস দেন পশ্চিম বর্ধমানের যুবক

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ছোটবেলা থেকেই আবহাওয়া বিজ্ঞান নিয়ে তাঁর কৌতূহলের শেষ নেই। ভূগোল নিয়ে স্নাতক হয়েছেন। ২০১৫ সাল থেকে আবহাওয়া বিজ্ঞান নিয়ে তিনি নিজের মতো করে পড়াশোনা শুরু করেন। তারপর তিনি আবহাওয়া দপ্তরে যান চাকরির জন্য। তবে আর্থিক অভাবের ...

    ০৮ জুলাই ২০২৪ বর্তমান
    ধান ক্রয়ে কিছু অনিয়ম ধরা পড়তেই কড়া ব্যবস্থা নিতে উদ্যোগী খাদ্যদপ্তর

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সরকারি উদ্যোগে ধান কেনার প্রক্রিয়ায় কিছু অনিয়ম ধরা পড়তেই কড়া ব্যবস্থা নিতে তৎপর হয়েছে খাদ্যদপ্তর। ধান কেনায় যাতে একশো শতাংশ স্বচ্ছতা বজায় থাকে তার জন্য এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে। ধান কেনা সহ দপ্তরের বিভিন্ন ...

    ০৮ জুলাই ২০২৪ বর্তমান
    রথে সামান্যই বৃষ্টি, দক্ষিণবঙ্গের জন্য স্বস্তির খবর আপাতত নেই

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রথযাত্রার দিন বৃষ্টি হবেই, এমন একটা বিশ্বাস অনেকেরই আছে। রবিবার রথের দিন কলকাতা এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কোনও কোনও জায়গায় কিছুটা বৃষ্টি হয়েওছে। কিন্তু এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গের বৃষ্টির যে মতিগতি তাতে মোটেই খুশি নন আবহাওয়াবিদরা। বৃষ্টির ...

    ০৮ জুলাই ২০২৪ বর্তমান
    হাল ফেরাতে ব্যর্থ ভর্তি-পোর্টালও, কলেজ থেকে মুখ ফিরিয়ে পড়ুয়ারা, এবারও ৪০ শতাংশ আসন খালি থাকার শঙ্কা

    সৌম্যজিৎ সাহা, দক্ষিণ ২৪ পরগনা: গত তিন-চার বছর ধরে আশঙ্কাটা দানা বাঁধছিল। বছর বছর কমছিল কলেজ-বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে পড়ুয়া ভর্তির সংখ্যা। পূরণ হচ্ছিল না সব আসন। উচ্চশিক্ষায় রাজ্যের ছাত্রছাত্রীদের অনীহা নাকি অন্য কোনও কারণে এই অবস্থা, তা নিয়ে বিস্তর ...

    ০৮ জুলাই ২০২৪ বর্তমান
    চলতি বছরে প্রথম দু’মাসে বাংলায় সাড়ে ১৮ হাজার কোটি টাকার লগ্নি

    বাপ্পাদিত্য রায়চৌধুরী, কলকাতা: বাংলায় শিল্প গড়তে আগ্রহ দেখায় না বড় সংস্থা। মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় লগ্নিতে অরুচি শিল্পমহলের। এমন সমালোচনার জবাব কি এল খোদ নরেন্দ্র মোদির সরকারের কাছ থেকেই? কারণ, কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের তথ্য বলছে, চলতি বছরের প্রথম দু’মাসে বাংলায় যত ...

    ০৮ জুলাই ২০২৪ বর্তমান
    পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু

    সংবাদদাতা, শীতলকুচি: ফের পথ দুর্ঘটনা হল মাথাভাঙা শীতলকুচি সড়কে। পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর। রবিবার রাতে শীতলকুচি ব্লকের শিবপুর চৌপথি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুরগিবোঝাই একটি পিকআপভ্যান মুখোমুখি ধাক্কা দিলে বাইক আরোহী ছিটকে পরে যান। ...

    ০৮ জুলাই ২০২৪ বর্তমান
    ধূপগুড়িতে ডুডুয়ার ভাঙনের মুখে ২০টি বাড়ি

    সংবাদদাতা, ধূপগুড়ি ও মালবাজার: ধূপগুড়ি মহকুমার সাঁকোয়াঝোরা-২  পঞ্চায়েতের সোনাখালির বাসিন্দারা তাঁদের ঘরবাড়ি ভেসে যাওয়ার আশঙ্কায়। ডুডুয়ার ভাঙন মারাত্মক আকার নিয়েছে। নদী ভাঙনে আগেই তলিয়ে গিয়েছে চাষের জমি। বাধ্য হয়ে বাড়িঘর সরিয়ে নিয়েছে পরিবারগুলি। যেভাবে নদীর ভাঙন চলছে, তাতে ২০টি ...

    ০৮ জুলাই ২০২৪ বর্তমান
    পারো গ্রামে রাস্তায় জল জমে ডোবা, বাসিন্দাদের ভোগান্তি

    সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: হরিশ্চন্দ্রপুর ব্লকের পারো গ্রামে নিকাশি ব্যবস্থা না থাকায় রাস্তায় জল জমে ডোবায় পরিণত হয়েছে। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পথচলতি মানুষ এবং গাড়ি চালকরা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অতিবৃষ্টির কারণে হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের তুলসীহাটা ...

    ০৮ জুলাই ২০২৪ বর্তমান
    মঙ্গলবাড়ির শরৎচন্দ্র মার্কেটের অবৈধ পার্কিং সরাতে অভিযান

    সংবাদদাতা, পুরাতন মালদহ: রবিবার সকালে পুরাতন মালদহ শহরের মঙ্গলবাড়ির অস্থায়ী শরৎচন্দ্র মার্কেটের সম্মুখে অবৈধ পার্কিং সরাতে অভিযান চালাল পুরসভা। অভিযানের সময় উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, কাউন্সিলার শ্যাম মণ্ডল, শরৎচন্দ্র মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি তথা কাউন্সিলার অসীম ঘোষ ...

    ০৮ জুলাই ২০২৪ বর্তমান
    বিপদসীমা ছুঁই ছুঁই কুলিকের জল চিন্তা বাড়াচ্ছে নাগর, গামারি নদীও

    নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: হু হু করে বাড়ছে জলস্তর। বিপদসীমা ছুঁই ছুঁই কুলিক নদীর জল। জেলা প্রশাসন সূত্রে খবর, কুলিকের বিপদসীমা ৩১.২০ মিটার। সেই জায়গায় রবিবার সকাল আটটা পর্যন্ত জলস্তর ছিল ২৯.০৫ মিটার। এই নদীর চরম বিপদসীমা হচ্ছে ৩২.৭৫ মিটার।

    ০৮ জুলাই ২০২৪ বর্তমান
    ভোটের আগে শেষ রবিবার জমজমাট প্রচার রায়গঞ্জে

    নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: শেষ রবিবারের প্রচারে একাধিক প্রতিশ্রুতি দিলেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। জানালেন, রায়গঞ্জ উপ নির্বাচনে জিতে রায়গঞ্জ-বারসোই সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলাই হবে তাঁর অন্যতম প্রধান কাজ।  রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের প্রচার শুরু হওয়া থেকেই এই ...

    ০৮ জুলাই ২০২৪ বর্তমান
    ময়নাগুড়িতে ফ্লাইওভারের সামনে মরণফাঁদ, গর্তে ভরা জাতীয় সড়ক দ্রুত সংস্কারের দাবি

    সংবাদদাতা, ময়নাগুড়ি: টানা বৃষ্টিতে ময়নাগুড়ি ফ্লাইওভার সংলগ্ন ৩১ নম্বর জাতীয় সড়ক খানাখন্দে ভরেছে। পিচের আস্তরণ উঠে অসংখ্য গর্ত তৈরি হয়েছে। সেখানে যে কোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। রাস্তার এই দশা নিয়ে ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। স্থানীয়রা দ্রুত রাস্তা মেরামতের দাবি ...

    ০৮ জুলাই ২০২৪ বর্তমান
    অপারেশন হয়নি মালদহ মেডিক্যালে, দেহে গুলি নিয়েই বাড়ি ফিরলেন যুবক

    সংবাদদাতা, পুরাতন মালদহ: গুলি বের করতে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে ডাক্তাররা অপারেশন না করে গুলিবিদ্ধ যুবককে ফের বেডে পাঠিয়ে দেন। শুক্রবার বেডে থাকলেও চিকিৎসক এবং নার্সরা দেখেননি। তাই শনিবার বাড়ি চলে গিয়েছেন জখম ওই যুবক। মালদহ মেডিক্যাল ...

    ০৮ জুলাই ২০২৪ বর্তমান
    ভাঙল শিসামারা নদীর জিও সিন্থেটিক বাঁধ জল আটকাতে তড়িঘড়ি কাজ শুরু সেচদপ্তরের

    সংবাদদাতা, আলিপুরদুয়ার: ভুটান পাহাড়ে লাগাতার বৃষ্টিতে জল বেড়েছে আলিপুরদুয়ার-১ ব্লকের শালকুমারের শিসামারা নদীতে। শিসামারার প্রবল জলোচ্ছ্বাসে ভাঙল সেচদপ্তরের জিও সিন্থেটিক বাঁধ। শালকুমারের নতুনপাড়ায় শিসামারার উজানে ২৫০ মিটার ও ভাটিতে ১৫০ মিটার বাঁধ ভেঙেছে। তবে রবিবার জল কিছুটা নেমে যাওয়ায় ...

    ০৮ জুলাই ২০২৪ বর্তমান
    শহরে কত টোটো চলে, হিসেবই নেই মাথাভাঙা পুরসভার কাছে, ক্ষোভ

    সংবাদদাতা, মাথাভাঙা: প্রতিদিন নতুন নতুন টোটো নামছে মাথাভাঙা শহরের রাস্তায়। ফলে পুরনো এবং নতুন মিলিয়ে শহরে কত টোটো চলছে, তার কোনও হিসেবই নেই পুরসভার কাছে। তৃণমূলের শ্রমিক সংগঠনও জানে না, কত টোটোর চাকা গড়াচ্ছে এই শহরে। ফলে রোজ যানজট ...

    ০৮ জুলাই ২০২৪ বর্তমান
    কুলাগাঁওয়ে জলমগ্ন শিশুশিক্ষা কেন্দ্র

    সংবাদদাতা, চোপড়া: বৃষ্টি বাড়তেই জলমগ্ন শিশুশিক্ষা কেন্দ্র। পোকামাকড়ের আতঙ্কে ছাত্রছাত্রীদের সেখানে পাঠাতে নারাজ অভিভাবকরা। ঘটনাটি চোপড়া ব্লকের দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের কুলাগাঁও শিশুশিক্ষা কেন্দ্রের। জলে ডুবে আছে চাপাকল। সেখান থেকে জল তুলেই হচ্ছে মিড ডে মিলের রান্না। কেন্দ্রের প্রধান সহায়িকা ...

    ০৮ জুলাই ২০২৪ বর্তমান
    পানীয় জল নেই একবছর, রাজ্য সড়ক অবরোধ নকশালবাড়িতে

    সংবাদদাতা, নকশালবাড়ি: পানীয় জলের দাবিতে রবিবার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বাসিন্দারা। ঘটনাটি নকশালবাড়ির দক্ষিণ স্টেশনপাড়ার তালতলায়। স্থানীয়দের অভিযোগ, গ্রামে পিএইচই’র প্রকল্পে জলের সংযোগ রয়েছে। অথচ বছর খানেক ধরে জল নেই। কুয়ো, মার্ক টিউবওয়েলের আয়রন যুক্ত জল খেতে ...

    ০৮ জুলাই ২০২৪ বর্তমান
    রথযাত্রার দিনে বালুরঘাটের বিভিন্ন ক্লাবে খুঁটিপুজো

    সংবাদদাতা, পতিরাম: জগন্নাথ দেবের রথযাত্রাতেই বালুরঘাটে দুর্গাপুজোর বার্তা দিলেন পুজো উদ্যোক্তারা। রবিবার রথযাত্রার দিন বালুরঘাট শহরের বহু ক্লাবে খুঁটিপুজো হল। খুঁটিপুজোর মাধ্যমেই দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ল। বালুরঘাট শহরের অন্যতম বড় ক্লাব অভিযাত্রী, কচিকলা, আর্য সমিতি, সংকেত, শিবতলি সহ একাধিক ...

    ০৮ জুলাই ২০২৪ বর্তমান
    ডালখোলা পুরসভার তিনটি অ্যাম্বুলেন্সের মধ্যে দু’টি খারাপ ১ বছর ধরে, ভোগান্তি

    সংবাদদাতা, করণদিঘি: ডালখোলা পুরসভার দু’টি অ্যাম্বুলেন্স পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন পুরসভার বাসিন্দারা। প্রায় ২০ লক্ষ টাকার অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম থাকা অ্যাম্বুলেন্স অচল হয়ে পড়ে রয়েছে প্রায় এক বছর। অভিযোগ, রক্ষণাবেক্ষণ ও নজরদারির অভাবে নষ্ট হচ্ছে দামি যন্ত্রপাতি। সঠিক পদক্ষেপের ...

    ০৮ জুলাই ২০২৪ বর্তমান
    হার্ডওয়্যার ব্যবসায়ীর বাড়ি থেকে টাকা সহ গয়না চুরি

    সংবাদদাতা, ময়নাগুড়ি: বড়সড় চুরির ঘটনা ঘটল ময়নাগুড়ির বার্নিশ  পঞ্চায়েত এলাকায়। কয়েক লক্ষ টাকার সোনার গয়না সহ আট লক্ষ টাকা চুরির অভিযোগ জমা হয়েছে ময়নাগুড়ি থানায়। ঘটনাটি ঘটে শনিবার রাতে উল্লাডাবরিতে। পরিবারের সদস্যদের দাবি, রাতে ঘুমিয়ে পড়ার পর সম্ভবত জানালা ...

    ০৮ জুলাই ২০২৪ বর্তমান
    ২৪ ঘণ্টায় ১৬৬ মিমি বৃষ্টি, জলমগ্ন জলপাইগুড়ি শহরের বিস্তীর্ণ এলাকা

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: টানা বৃষ্টির ঘনঘটা কাটিয়ে উঠলেও সার্বিকভাবে ভারী বৃষ্টির জেরে রবিবারও জলমগ্ন থাকল জলপাইগুড়ি শহরের বিস্তীর্ণ অংশ। জল জমে রয়েছে ১ ও ২৫ নম্বর ওয়ার্ডের নীচমাঠ, পরেশ মিত্র কলোনি, ৯ নম্বর ওয়ার্ডের সুভাষ উন্নয়ন পল্লি, দিনবাজার সহ ...

    ০৮ জুলাই ২০২৪ বর্তমান
    শুখা মরশুমে তুলে রাখা বালি বর্ষায় পাচার করছে মাফিয়ারা

    সংবাদদাতা, ইসলামপুর: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও চোপড়া থানার বিভিন্ন এলাকা থেকে বালি পাচার বন্ধ হচ্ছে না। বর্ষায় নদীতে জল বেড়ে যাওয়ায় শুখা মরশুমে তুলে রাখা বালি দেদার পাচার হচ্ছে বলে অভিযোগ। মহানন্দা ও ডক নদী থেকে বালি তুলে বিভিন্ন জায়গায় ...

    ০৮ জুলাই ২০২৪ বর্তমান
  • বর্তমান | 38841-38940

News/খবর All News আনন্দবাজার এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Telegraph Times of India Indian Express The Statesman

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy