BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 28 Aug, 2026 | ১২ ভাদ্র, ১৪৩৩
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • ভ্যালেন্টাইন্স ডে ভুললেন কী করে? যোগ দিবস মামলায় সরস মন্তব্য বিচারপতি সিনহার

    যোগ দিবসে সরকারি কর্মচারীদের যাওয়া কেন বাধ্যতামূলক? রাজ্যকে লিখিত জানাতে নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। এবার ‘আন্তর্জাতিক যোগ দিবস’ পালন হচ্ছে কলকাতায়। আগামী ২১ জুন রেড রোডের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই অনুষ্ঠানে সরকারি কর্মীদের ...

    ১৮ জুন ২০২৬ প্রতিদিন
    আর জি কর কাণ্ডে সিবিআই দপ্তরে নির্মল ঘোষ, কেন তড়িঘড়ি সৎকার? প্রশ্ন তদন্তকারীদের

    পালাবদলের পর খুলেছে আর জি কর মামলার ফাইল। নতুন করে তদন্ত শুরু করেছে সিবিআই। তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুন মামলার তদন্তে নতুন গতি পেয়েছে। এবার এই মামলায় পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নিউটাউনের সিবিআই দপ্তরে হাজিরা দিলেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। ঘটনার ...

    ১৮ জুন ২০২৬ প্রতিদিন
    মেসি কাণ্ডে জেরার পর কলকাতার পথে ঘুরপাক, অরূপ বললেন, ‘সত্যের জয় হবে’

    মেসি কাণ্ডে সাড়ে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর যেন বাড়ির পথ ভুলেছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। গাড়ি চড়ে আলিপুর হয়ে কলকাতার পথেঘাটে তিনি ঘুরে বেড়াচ্ছেন। তার ফাঁকে গাড়ি থেকে দু’বার নামেন অরূপ। সাংবাদিকদের প্রশ্নে মেসি কাণ্ডে মুখ খোলেন। তাঁর দাবি, ...

    ১৮ জুন ২০২৬ প্রতিদিন
    মমতার দেওয়া সোনার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র, তারপর…

    দিন কয়েক আগেই কাকলিপুত্র বৈদ্যনাথ ঘোষ দস্তিদার জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া উপহার ফিরিয়ে দেবেন তিনি। সেই মতো বুধবার কালীঘাটে পৌঁছন তিনি। মমতার দেওয়া উপহারের পাশাপাশি একটি চিঠিও নিয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু তা কেউ গ্রহণ করেনি বলেই জানিয়েছেন বৈদ্যনাথ।কাকলি ঘোষ ...

    ১৮ জুন ২০২৬ প্রতিদিন
    রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ, প্রথম কলকাতার শাশ্বত, ‘টপ টেনে’ কারা?

    পরীক্ষার মাত্র ২৫ দিনের মাথায় রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ। মেধাতালিকায় একেবারে প্রথমেই রয়েছেন কলকাতার শাশ্বত বন্দ্যোপাধ্যায়। এছাড়া ভিনজেলার বেশ কয়েকজন রয়েছেন মেধাতালিকায়। চলতি মাসের শেষেই শুরু হতে পারে কাউন্সেলিং। একনজরে দেখে নিন প্রথম দশে রয়েছেন কারা:প্রথম – শাশ্বত বন্দ্যোপাধ্যায় (সল্টলেক) ...

    ১৮ জুন ২০২৬ প্রতিদিন
    ফের হাই কোর্টে অভিষেকের পিএ সুমিত রায়, শুক্রবার শুনানির সম্ভাবনা

    ফের আদালতের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়। জমি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হতে পারেন। সেই আশঙ্কায় আগাম জামিনের শুনানির জন্য বিচারপতি জয় সেনগুপ্তের দৃষ্টি আকর্ষণ। বিচারপতির মৌখিক আশ্বাস, আগামিকাল শুক্রবার মামলার শুনানি হতে পারে। এই নিয়ে দ্বিতীয়বার কলকাতা হাই ...

    ১৮ জুন ২০২৬ প্রতিদিন
    ফের মমতার পাড়ায় সিআইডি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ফ্ল্যাটে তদন্তকারীরা

    ফের কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় সিআইডির আধিকারিকরা। তবে এবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে নয়, অন্য একটি ফ্ল্যাটে পৌঁছেছেন তদন্তকারীরা। জানা গিয়েছে, এই ফ্ল্যাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) এক আত্মীয় থাকেন। তিনি সম্পর্কে মমতার বোন হন। কোন মামলায় সিআইডি হরিশ চ্যাটার্জি ...

    ১৮ জুন ২০২৬ প্রতিদিন
    মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে বৈঠকে মমতাপন্থী ৫ বিধায়ক, কী কথা হল?

    বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে দেখা করলেন মমতাপন্থী পাঁচ বিধায়ক। ছিলেন কুণাল ঘোষ, মদন মিত্র, অশোক দেব, আবদুর রহিম বক্সি ও শোভনদেব চট্টোপাধ্যায়। সূত্রের খবর, সেখানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহার নিয়ে দীর্ঘ আলোচনা হয়। বিধায়কদের ...

    ১৮ জুন ২০২৬ প্রতিদিন
    প্রথম দফায় সওয়া ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ‘মুক্তি’ অরূপের, এবার গন্তব্য কোথায়?

    সওয়া তিন ঘণ্টা পর বিধাননগর দক্ষিণ থানা থেকে বেরোলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)। মেসি কাণ্ডে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদের সম্পূর্ণ প্রক্রিয়া ভিডিওগ্রাফি করা হয়েছে। তাঁকে ফের ২২ জুন থানায় হাজিরা দিতে বলা হয়েছে। থানা থেকে ...

    ১৮ জুন ২০২৬ প্রতিদিন
    ভাষণে অসম্মতি ধনকড়ের, অনুপস্থিত বোস! সংঘাত ইতিহাস কাটিয়ে সরাসরি ‘রবিবচন’ দেখল বাংলা

    ডবল ইঞ্জিন সরকারে যেমন সদিচ্ছা থাকলে একসঙ্গে কেন্দ্র ও রাজ্য সরকার জনতার জন্য কাজ করতে পারে, তেমন প্রশাসনিক ক্ষেত্রে লালফিতের ফাঁসও অনেকটা কমে। মসৃণ হয় কেন্দ্র-রাজ্য সম্পর্ক। একই ভাবে মসৃণ হয় রাজ্য-রাজ্যপাল সমীকরণও। দীর্ঘদিন বাদে যার নজির দেখল বাংলা। ...

    ১৮ জুন ২০২৬ প্রতিদিন
    ‘মেট্রোর কাজ আটকে রেখেছিল’, তৃণমূলকে বিঁধে বিজেপির জমি পুনরুদ্ধারের প্রশংসা রাজ্যপাল রবির

    চিংড়িহাটা মেট্রো নিয়ে জটিলতা দীর্ঘদিনের। তৃণমূল সরকারে পতন হতেই জটিলতা কাটিয়ে শুরু হয়েছে কাজ। বৃহস্পতিবার বাজেট অধিবেশনের সূচনা ভাষণে মেট্রো ইস্যুতে তৃণমূলকে নিশানা করলেন রাজ্যপাল আর এন রবি। বেআইনিভাবে দখল করা রেলের জমি পুনরুদ্ধার নিয়েও রাজ্যের সিদ্ধান্তকেই সমর্থন জানালেন। ...

    ১৮ জুন ২০২৬ প্রতিদিন
    রেড রোডেই হবে যোগ দিবস, পুলিশকে বিকল্প পথ তৈরির নির্দেশ হাই কোর্টের

    রেড রোডেই হবে যোগ দিবস। রাজপথে এই দিন পালনে কোনও বাধা রইল না। কোনও অন্তর্বর্তী নির্দেশ দিল না কলকাতা হাই কোর্ট। তবে জনস্বার্থের জন্য পুলিশকে বিকল্প রাস্তা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। ২১ তারিখ অনুষ্ঠানের পরেই পুলিশকে রেড রোড খালি ...

    ১৮ জুন ২০২৬ প্রতিদিন
    বাংলায় ‘ল্যান্ড জিহাদ’! বাজেট ভাষণে রাজ্যপালের শঙ্কা, ‘অনুপ্রবেশে বদলাচ্ছে জনবিন্যাস’

    অসুরক্ষিত আন্তর্জাতিক সীমান্তের কারণে রাজ্যের জনবিন‍্যাস অনেকটাই বদলে গিয়েছে। এই আবহে জনগণনা খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এবার সেই সুরই শোনা গেল রাজ্যপাল আর এন রবির (R N Ravi) বক্তব্যে। আজ বৃহস্পতিবার থেকে বিধানসভায় ...

    ১৮ জুন ২০২৬ প্রতিদিন
    দুপুরে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে কমবে তাপমাত্রা! উত্তরে অতিভারী বর্ষণের সতর্কতা

    দুপুরের পর কলকাতায় বিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার থেকে রবিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে রবিবার থেকে তাপমাত্রা কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে, উত্তরবঙ্গে অতিভারী ...

    ১৮ জুন ২০২৬ প্রতিদিন
    মাঝ নদীতে বিরল দৃশ্য! জোড়া টর্নেডো আছড়ে পড়ল হুগলি নদীতে, সঙ্গে প্রবল ঝড়-বৃষ্টি

    বর্ষা প্রায় এসেই পড়েছে গোটা বঙ্গে। কোথাও প্রবল বৃষ্টি চলছে একটানা, কোথাও দফায় দফায়। তবে বৃহস্পতিবার সকালে দক্ষিণ ২৪ পরগণায় হুগলি নদীর উপর যে দৃশ্য দেখা গেল, তাতে চমকে গেলেন মৎস্যজীবী থেকে স্থানীয় মানুষজন। আকাশে মেঘের ঘনঘটা নতুন নয়, ...

    ১৮ জুন ২০২৬ প্রতিদিন
    পর্যটকদের জন্য সুখবর, ফেব্রুয়ারিতেই খুলছে রাক্ষুসে আগুনে ছাই হয়ে যাওয়া হলং বাংলো!

    ঠিক তিন বছর আগের দুঃস্বপ্নের রাত। রাক্ষুসে আগুনের গ্রাসে পুড়ে ছাই হয়ে গিয়েছিল জলদাপাড়া জাতীয় উদ্যানের মাঝে থাকা শতাব্দী প্রাচীন ঐতিহ্যের হলং বাংলো। এবার ভ্রমণপিপাসু পর্যটকদের জন্য সুখবর। সব ঠিক থাকলে আগামী বছর ফেব্রুয়ারি,মার্চের আগেই হলং বনবাংলো নির্মাণের কাজ ...

    ১৮ জুন ২০২৬ প্রতিদিন
    গভীর কুয়োয় আটকে সন্তান, রাতভর শুঁড় বাড়িয়ে উদ্ধারের চেষ্টা অসহায় মায়ের, মৃত্যু শাবকের

    অন্ধকার বন। বুঝতে না পারে গভীর পাতকুয়োয় পড়ে আটকে যায় শাবক। বারবার শুঁড় নামিয়ে শাবককে তোলার চেষ্টা করে মা। কখনও উৎকণ্ঠার ডাক। শেষে নিঃশব্দে অসহায় ভাবে কুয়োর পাশে দাঁড়িয়ে অপেক্ষা। চলে আটকে পড়া শাবকটিকে বাঁচানোর ‘লড়াই’। কিন্তু শেষ পর্যন্ত ...

    ১৮ জুন ২০২৬ প্রতিদিন
    মিড ডে মিলে একমুঠো ভাত বেশি চাওয়ার শাস্তি! নদিয়ার খুদে ছাত্রকে ‘মার’, কপাল কেটে রক্তারক্তি কাণ্ড!

    মিড-ডে মিলে একমুঠো ভাত বেশি চাওয়াই কাল হয়ে দাঁড়াল পঞ্চম শ্রেণির ছাত্রের। অভিযোগ, এই ‘অপরাধে’ তাকে চড় মারেন খাবারের দায়িত্বে থাকা গেটম্যান। থালায় লেগে কেটে যায় কপাল। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে নদিয়ার শান্তিপুর থানার কুতুবপুর জুনিয়র ...

    ১৮ জুন ২০২৬ প্রতিদিন
    আরও বিপাকে জাহাঙ্গিরের স্ত্রী, অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা

    আরও বিপাকে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গির খানের স্ত্রী। এবার তাঁর বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে নতুন মামলা দায়ের করেছে ফলতা থানার পুলিশ। এদিকে, ফলতা থানা থেকে জাহাঙ্গিরকে ‘অপহরণের চেষ্টা’র অভিযোগে এখনও পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার ফলতায় ‘পুষ্পা’কে ছাড়াতে ...

    ১৮ জুন ২০২৬ প্রতিদিন
    আলিপুরদুয়ারে নৃশংস হত্যাকাণ্ড! বিছানায় ফেলে স্ত্রীকে ধারালো কোপে ‘খুন’ স্বামীর

    বৃহস্পতিবার সকালে হাড়হিম হত্যাকাণ্ড আলিপুরদুয়ারে। দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন স্বামীর। মহিলা প্রতিরোধ করলে অস্ত্রের আঘাতে আহত হন অভিযুক্তও। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নৃশংস কাণ্ডে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ...

    ১৮ জুন ২০২৬ প্রতিদিন
    উদয়ন গুহ থানা থেকে বেরতেই ‘ডিমবৃষ্টি’, উড়ে এল জুতোও, প্রাক্তন মন্ত্রীকে বাঁচাতে হেলমেট ‘বর্ম’

    দিনহাটায় নজিরবিহীন ছবি। থানা থেকে বেরতেই উদয়ন গুহকে (Udayan Guha) লক্ষ্য করে ডিমবৃষ্টি উত্তেজিত জনতার! এমনকী ছোড়া হয় জুতোও। যদিও পচা ডিম, জুতো থেকে প্রাক্তন মন্ত্রীকে রক্ষা করতে আগেই তাঁর মাথায় পরানো হয় হেলমেট। এরপরেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ...

    ১৮ জুন ২০২৬ প্রতিদিন
    অতিভারী বর্ষণে ফের ধস পাহাড়ে, অবরুদ্ধ শিলিগুড়ি-সিকিম যোগাযোগের ‘লাইফ লাইন’ ১০ নম্বর জাতীয় সড়ক

    বুধবার রাত থেকে শুরু হয়েছে প্রবল বর্ষণ। তার জেরে ফের ভূমিধস শিলিগুড়ি-সিকিম সড়ক যোগাযোগের ‘লাইফ লাইন’ হিসেবে পরিচিত ১০ নম্বর জাতীয় সড়কে। বৃহস্পতিবার ভোরে সিংতাম ও রংপোর মাঝে বারডাং-এর কাছে পাহাড়ি রাস্তা ধসে তিস্তায় ভেসেছে। পুরো এলাকা পাথর, কাদায় ...

    ১৮ জুন ২০২৬ প্রতিদিন
    ‘মার্ডার করে দিয়েছি, নিয়ে যা’, বিজেপি কর্মীকে খুনের পর পরিবারকে ফোনে জানাল খুনি!

    পালাবদলের পর বিজেপি কর্মীদের উপর একের পর এক হামলার অভিযোগে উত্তপ্ত রাজ্য রাজনীতি। এই আবহে এবার হাওড়ায় (Howrah) বিজেপির এক কর্মীকে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বুধবার গভীর রাতে বাগনানের সন্তোষপুর এলাকায় ঘটনাটি ঘটে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ...

    ১৮ জুন ২০২৬ প্রতিদিন
    পাকিস্তান-বাংলাদেশে তৎপর হামাস, নজর রাখছে ইজরায়েল, চাঞ্চল্যকর দাবি নেতানিয়াহুর দূতের

    ভারতের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে প্যালেস্টাইনের সশস্ত্র জঙ্গি গোষ্ঠী হামাস। বোমা ফাটালেন ভারতে নিযুক্ত ইজরায়েলি রাষ্ট্রদূত রুভেন আজারে। তাঁর চাঞ্চল্যকর দাবি, পাকিস্তান ও বাংলাদেশে হামাসপন্থী কার্যকলাপ চলছে। বিষয়টিকে কড়া নজরে রেখেছে তেল আবিব। পাশাপাশি আঞ্চলিক কূটনীতিতে মধ্যস্থতাকারী হিসাবে পাকিস্তানের ...

    ১৮ জুন ২০২৬ প্রতিদিন
    ‘টেলিগ্রাম এখন নতুন ডার্ক ওয়েব, ছড়ানো হচ্ছে চাইল্ড পর্ন’, আদালতে দাবি কেন্দ্রের

    টেলিগ্রাম অ্যাপ সাময়িকভাবে নিষিদ্ধ দেশে। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছে সংস্থা। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার উচ্চ আদালতে টেলিগ্রামকে অভিযুক্ত করে বিস্ফোরক দাবি করল কেন্দ্র। জানাল, টেলিগ্রাম এখন নতুন ডার্ক ওয়েবে পরিণত হয়েছে। এবং সেখানে অপরাধীদের দৌরাত্ম্য ...

    ১৮ জুন ২০২৬ প্রতিদিন
    কবে থেকে এটিএম, ইউপিআই মাধ্যমে তোলা যাবে পিএফ-এর টাকা? জেনে নিন দিনক্ষণ

    সরাসরি ইউপিআই ও এটিএম মাধ্যমে ইপিএফ-এ সঞ্চিত টাকা তোলা যাবে। আগেই ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। এবার জানা গেল চলতি মাসেই টাকা তোলার এই সহজ পদ্ধতি চালু হতে চলেছে। এখন কেবল নির্দিষ্ট দিন ঘোষণা বাকি। পিএফ হোল্ডাররা জুন মাসের শেষ ...

    ১৮ জুন ২০২৬ প্রতিদিন
    তৃণমূলের পর ভাঙল উদ্ধবের শিব সেনা! চার্টার্ড ফ্লাইটে দিল্লি এসে স্পিকারকে চিঠি বিদ্রোহীদের

    যাবতীয় জল্পনার অবসান। তৃণমূলের ধাঁচেই এবার ভাঙল উদ্ধব ঠাকরের শিব সেনা। একযোগে একনাথ শিণ্ডের দলে মিশে যেতে চেয়ে স্পিকার ওম বিড়লাকে চিঠি দিলেন ৬ সাংসদ। মঙ্গলবার মধ্যরাত থেকে একে একে চাটার্ড ফ্লাইটে মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্ত থেকে একে একে ছ’জন ...

    ১৮ জুন ২০২৬ প্রতিদিন
    খনি বিবাদের জের! বিজেপি নেতা-সহ ৩ জনকে জীবন্ত পুড়িয়ে হত্যা ছত্তিশগড়ে

    বালি খনি সংক্রান্ত বিবাদের জের! বিজেপি নেতা-সহ তিন জনকে জীবন্ত পুড়িয়ে হত্যার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। বুধবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বিজেপি নেতার নাম ভরত সিং গহরওয়ার ওরফে লাল্লা সিং। বহুদিন ধরেই তিনি ...

    ১৮ জুন ২০২৬ প্রতিদিন
    হিমাচলে ভয়ংকর দুর্ঘটনা, গভীর খাদে পড়ল গাড়ি, মৃত ৭

    নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে গিয়ে পড়ল চারচাকা গাড়ি। মৃত্যু ৭ জনের। বুধবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হিমাচলের চাম্বা জেলায়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।পুলিশ সূত্রে খবর, মৃতরা একই গ্রামের বাসিন্দা। এদিন রাতে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে তাঁরা বাড়ি ...

    ১৮ জুন ২০২৬ প্রতিদিন
    বিরোধী দলনেতা ঋতব্রতই, হাই কোর্টের রায়ে বিরাট ধাক্কা ‘কালীঘাট তৃণমূলে’র

    বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ই। কলকাতা হাই কোর্টে বড় ধাক্কা ‘কালীঘাট তৃণমূলে’র। বৃহস্পতিবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের অন্তবর্তী নির্দেশ, ‘বিক্ষুব্ধ’ তৃণমূল গোষ্ঠী যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে কোনও হস্তক্ষেপ নয়। অর্থাৎ ,স্পিকার রথীন্দ্র বোসের সিদ্ধান্ত বহাল থাকছে। ঋতব্রত পাশাপাশি সন্দীপন সাহা, শিউলি ...

    ১৮ জুন ২০২৬ প্রতিদিন
    অবশেষে দেখা মিলল অরূপের, গরহাজিরার হ্যাটট্রিকের পর থানায় প্রাক্তন মন্ত্রী

    মেসি কাণ্ডে অবশেষে হাজিরা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের। ইতিমধ্যে তিনবার হাজিরা এড়িয়েছেন তিনি। তৈরি হচ্ছিল গ্রেপ্তারির আশঙ্কা! এই পরিস্থিতিতে অবশেষে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা অরূপ বিশ্বাসের। বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে তিনি বিধাননগর দক্ষিণ থানায় পৌঁছন। তবে এদিন ...

    ১৮ জুন ২০২৬ প্রতিদিন
    তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজের দাবিতে ব্যাঙ্কে চিঠি ‘কোষাধ্যক্ষ’ অরূপের, দিদির ‘বিশ্বাস’ ভাঙলেন তিনিও?

    মেসি কাণ্ডে তিনি রীতিমতো বিপাকে। যে কোনও সময় গ্রেপ্তার হওয়ার আশঙ্কায় আপাতত অন্তরালে। সেই অন্তরালে থেকেই বোমা ফাটালেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। তৃণমূলের কোষাধ্যক্ষ হিসাবে দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার দাবিতে HDFC ব্যাঙ্কের সেন্ট্রাল প্লাজা শাখায় চিঠি লিখলেন ...

    ১৮ জুন ২০২৬ প্রতিদিন
    বাজেট অধিবেশনে পাশাপাশি বসবে তৃণমূলের দুই গোষ্ঠী! ঋতব্রতর সঙ্গে প্রথম সারিতে শোভনদেবও

    বাজেট অধিবেশনে পাশাপাশি বসতে চলছে তৃণমূলের দুই গোষ্ঠী! অধিবেশনের আগের দিন সভা কক্ষে বিদ্রোহী তৃণমূল ও তৃণমূল বিধায়কদের বসার আসন বণ্টন নিয়ে জটিলতা কাটাতে সক্ষম হল বিধানসভার সচিবালয়। সূত্রের খবর, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও বিরোধী মুখ্য সচেতক আখরুজ্জামান ...

    ১৮ জুন ২০২৬ প্রতিদিন
    পরিবর্তনের বাংলায় কমল কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা, নবান্নের সুরক্ষা থেকেও সরলেন জওয়ানরা

    রাজ্য থেকে কমানো হল কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। ২৬-এর বঙ্গ বিধানসভা ভোটের সময় থেকে গোটা রাজ্যে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ছিল। ভোটের পরের আইনশৃঙ্খলা সামাল দিতে বিপুল এই বাহিনীকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু পরিবর্তনের বাংলায় পরিস্থিতি এখন শান্ত। ...

    ১৮ জুন ২০২৬ প্রতিদিন
    ‘পুরুষ লক্ষ্মী’র পর ‘পুরুষ বিধবা’! ৫ বছর ধরে অ্যাকাউন্টে ঢুকছে ভাতা

    রাজ্যে পালাবদলের পর ধরা পড়েছে একের পর এক ‘পুরুষ লক্ষ্মী’। এবার পাওয়া গেল পুরুষ বিধবার হদিশ। নদিয়া জেলার সরাটি গ্রাম পঞ্চায়েতের চরসরাটি এলাকার এক পুরুষ গত ৫ বছর ধরে প্রতি মাসে নিয়ম করে তুলছেন বিধবা ভাতা। ভাতা প্রাপকের নাম ...

    ১৮ জুন ২০২৬ প্রতিদিন
    সুন্দরবনের গভীর জঙ্গলে বধূর উপর হামলা বাঘের, বাঁচাতে প্রাণপণ লড়াই স্বামীর, তারপর…

    সুন্দরবনের নদীতে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণে প্রাণ হারালেন এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে সুন্দরবনের চুলকাটির জঙ্গল লাগোয়া এলাকায়। নিহত মহিলার নাম বন্দনা দাস। বাড়ি কুলতলি থানা এলাকায়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে ...

    ১৮ জুন ২০২৬ প্রতিদিন
    বর্ষার আগে হাওড়া শহরের সব নালা পরিষ্কার! বিদ্যুৎস্পৃষ্ট রুখতে পদক্ষেপের আশ্বাস মন্ত্রী অগ্নিমিত্রার

    বর্ষার আগে হাওড়া শহরের সব নালা, ক্যানাল পরিষ্কার করা হবে। বিদ্যুৎস্পষ্টের ঘটনা রুখতে উদ্যোগী হয়েছে সরকার। এই কাজে গাফিলতি হলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পল। আজ হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে স্বচ্ছতা অভিযান ও যোগা দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে ...

    ১৮ জুন ২০২৬ প্রতিদিন
    অন্নপূর্ণার তথ্য আপলোডে বাধা! আটক জিয়াগঞ্জের পুরপ্রধান, চলল ডিম থেরাপিও

    অন্নপূর্ণা যোজনার তথ্য অনলাইনে আপলোডে বাধা! তোলাবাজি, হুমকি, স্বজনপোষণ-সহ সরকারি প্রকল্পে দুর্নীতির একাধিক অভিযোগ। এবার আটক করা হল মুর্শিদাবাদের জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভার পুরপ্রধান প্রসেনজিৎ ঘোষকে। তাঁকে নিয়ে যাওয়ার সময় ডিম ছোড়েন জনতার একাংশ। একাধিক অভিযোগ তুলে বুধবার পুরসভার ভিতরেই চেয়ারম্যান ...

    ১৮ জুন ২০২৬ প্রতিদিন
    রায়গঞ্জ নয়, শিলিগুড়িতে এইমস? ফাঁসিদেওয়া, মাটিগাড়া-নকশালবাড়িতে জমি দেখা শুরু

    উত্তরবঙ্গে এইমস গড়ার পরিকল্পনা বাস্তবায়নে প্রথম ধাপ। শিলিগুড়িতেই গড়ে উঠতে চলেছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এর শাখা। সেখানে মাটিগাড়া-নকশালবাড়িতে একটি এবং পাশের ফাঁসিদেওয়ায় দু’টি জায়গা প্রাথমিকভাবে চিহ্নিত হয়েছে। কয়েকদিনের মধ্যেই সমীক্ষার চূড়ান্ত কাজ শুরু হবে বলে সরকারি সূত্রে ...

    ১৮ জুন ২০২৬ প্রতিদিন
    অনুপ্রেরণা বিজয়? ঝকঝকে স্টেজ, সুপারস্টারের মতো এন্ট্রি! জেন জি’র মন পেতে নয়া অবতারে রাহুল

    থলপতি বিজয়ের সঙ্গে ইদানিং বেশ সুসম্পর্ক চলছে রাহুল গান্ধীর। তামিলনাড়ুতে যেভাবে যুবসমাজের মধ্যে আলোড়ন ফেলে তিনি ক্ষমতা দখল করেছেন, তাতে ভালোরকম প্রভাবিত হয়েছেন লোকসভার বিরোধী দলনেতা। সম্ভবত সেকারণেই এবার তিনিও বিজয়কে অনুসরণ করার চেষ্টা করছেন। বুধবার রাতে রাজস্থানের কোটায় ...

    ১৮ জুন ২০২৬ প্রতিদিন
    বায়ুসেনা আধিকারিকের স্ত্রীকে ধর্ষণ, বলপূর্বক ধর্মবদল! অবশেষে গ্রেপ্তার অভিযুক্ত মৌলবী

    বায়ুসেনা আধিকারিকের স্ত্রীকে ধর্ষণ, বলপূর্বক ধর্মপরিবর্তনের অভিযোগে সম্প্রতি চাঞ্চল্য ছড়িয়েছে মহারাষ্ট্রের নাগপুরে। সেই ঘটনায় এবার পুলিশের জালে অভিযুক্ত মৌলবী। ধৃতের নাম হযরত মৌলনা। মধ্যপ্রদেশ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়েছে।২৪ ...

    ১৮ জুন ২০২৬ প্রতিদিন
    ডিম হামলা থেকে বাঁচতে সকালে বসল ‘ভিউ কাটার’! রাতে প্রত্যাহার নিরাপত্তারক্ষী, কালীঘাটে টানটান উত্তেজনা

    রাজ্যের তৃণমূল নেতা- প্রাক্তন মন্ত্রীরা ডিম হামলার শিকার। বাদ যাননি অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষরাও। এই পরিস্থিতিতে বুধবার সকালের দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির ভোলবদল। বাড়ির সামনে উঠোনে বসানো হয়েছে ‘ভিউ কাটার’। প্রশ্ন উঠছে, ডিম হামলা থেকে বাঁচতে কি এই ...

    ১৮ জুন ২০২৬ প্রতিদিন
    এমআরপির থেকে বেশি দামে আলু টিক্কি বিক্রি! ৩ লক্ষ টাকা জরিমানা বাংলার শপিং মলের

    এক প্যাকেট আলু টিক্কির দাম সর্বোচ্চ বিক্রয়মূল্যের থেকে ১০ টাকা বেশি নিয়েছিল বর্ধমানের পার্কাস রোড এলাকার শপিং মল। ক্রেতা সুরক্ষা আদালত শপিং মল কর্তৃপক্ষকে ৩ লক্ষ টাকা জরিমানা করেছে। মঙ্গলবার এই রায় দিয়ে জানানো হয়েছে দুই মাসের মধ্যে সংশ্লিষ্ট ...

    ১৮ জুন ২০২৬ প্রতিদিন
    ‘লজ্জা! এই মেসিকে মাসি-মেসোরা অপদস্থ করেছিল…’, অরূপ বিশ্বাসকে খোঁচা ঋদ্ধির

    আলজেরিয়ার সঙ্গে রুদ্ধশ্বাস ম্যাচে অবিশ্বাস্য লিওনেল মেসি! আর্জেন্টিনার হয়ে ২০০তম ম্যাচে হ্যাটট্রিক করে ফের একবার তিনি বুঝিয়ে দিলেন যে, বয়স চল্লিশের দোরগোড়ায় হলেও পায়ের ম্যাজিক এখনও ভুলে যাননি। আলজেরিয়াকে হেলায় ৩-০ গোলে হারিয়ে মেসির হাত ধরে বিশ্বকাপ অভিযান শুরু ...

    ১৭ জুন ২০২৬ প্রতিদিন
    রিঙ্গার্স ল্যাকটেট মামলায় স্বস্তি, অবসরের পর সাসপেনশন প্রত্যাহার আলাউদ্দিনের

    বিগত সরকারের আমলে সাসপেন্ড হয়েছিলেন। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে তাঁকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেছিলেন। রাজ্যে পালাবদলের পর সেই চিকিৎসকের সাসপেনশন প্রত্যাহার করা হল। মেদিনীপুর মেডিক্যাল কলেজের স্ত্রী রোগ বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান চিকিৎসক মহম্মদ আলাউদ্দিনের ...

    ১৮ জুন ২০২৬ প্রতিদিন
    ঋতব্রত না শোভনদেব! বাজেট অধিবেশনের দিনই বিরোধী দলনেতা ঘোষণা? নজর হাই কোর্টে

    বঙ্গ বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসাবে নিযুক্ত করা হয়েছে। স্পিকারের এহেন সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। শুনানি শেষে সেই মামলার রায়দান স্থগিত রাখলেন বিচারপতি কৃষ্ণা রাও। তবে বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার ...

    ১৮ জুন ২০২৬ প্রতিদিন
    পঙ্গু করে রেখেছিলেন মমতা, বিশ্বযুদ্ধ থেকে পাক লড়াইয়ে ‘সফল’ বাহিনীর গরিমা ফেরাবেন শুভেন্দু

    ২০১০ সাল। ১৫ ফেব্রুয়ারি। শিলদা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চত্বরে থাকা ইএফআর ক্যাম্পে আচমকা মাওবাদী হামলা। সেদিন ২৪ জন ইএফআর জওয়ানের মৃত্যু হয়েছিল। পালটা জওয়ানরা পাঁচ মাও জঙ্গিকে খতম করে। সেই হামলা এবং ২৪ জওয়ানের মৃত্যু রাজ্যের তৎকালীন শাসকদলকে রীতিমতো অস্বস্তিতে ...

    ১৮ জুন ২০২৬ প্রতিদিন
    কবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ? দিনক্ষণ ঘোষণা বোর্ডের

    রাত পোহালেই রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ। বুধবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এক্সামিনেশন বোর্ডের রেজিস্ট্রার দিব্যেন্দু কর। এই বিষয়ে বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ সল্টলেকের ‘রূপান্ন’ ভবনে বোর্ডের পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠক ডাকা হয়েছে। সেখানেই আনুষ্ঠানিকভাবে ...

    ১৮ জুন ২০২৬ প্রতিদিন
    হকার উচ্ছেদে স্থগিতাদেশ, রেলকে জানাতে হবে বিকল্প জায়গা, বড় নির্দেশ হাই কোর্টের

    কেন্দ্র বা রাজ্য কেউ এই অধিকার কেড়ে নিতে পারে না। জীবনের অধিকার, কর্মসংস্থানের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। সমাজের দুর্বল শ্রেণির মৌলিক অধিকার কোনও কারণ দেখিয়ে খর্ব করা যায় না। রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে তাদের সাহায্য করার কথা। আইনজীবী বিকাশরঞ্জন ...

    ১৮ জুন ২০২৬ প্রতিদিন
    ডার্ক ওয়েবে জেহাদের মাকড়শা! এআই যুগে প্রশ্নের মুখে জাতীয় সুরক্ষা, শুভেন্দুর উদ্যোগে ‘স্মার্ট’ বাংলার পুলিশ

    সময় বদলাচ্ছে। সময়ের সঙ্গে বদলাচ্ছে অপরাধের ধরনও। ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করে বিভিন্ন ধরনের অপরাধ সংগঠিত করা হচ্ছে। বিশেষ করে ডার্ক ওয়েব এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ তদন্তকারীদের সামনে। কারণ ডার্ক ওয়েবকে ব্যবহার করেই বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের জাল বুনছে সন্ত্রাসবাদীরা। মাদক পাচার, ...

    ১৮ জুন ২০২৬ প্রতিদিন
    প্রাক্তন মন্ত্রী-বিধায়কদের উপর ডিম হামলার জল গড়াল হাই কোর্টে, জুড়ল কুণালের নাম

    কেন একের পর এক তৃণমূল নেতা, প্রাক্তন মন্ত্রী থেকে বিধায়ক, সাংসদদের উপর ডিম হামলা চলছে? এই ঘটনায় কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের আইনজীবী অতীন্দ্র চৌধুরীর। হাই কোর্টের হস্তক্ষেপ দাবি করেছেন তিনি। মামলায় যুক্ত করা হয়েছে বেলেঘাটার বিধায়ক কুণাল ...

    ১৮ জুন ২০২৬ প্রতিদিন
    ফিরবে ‘অবহেলিত’ পুলিশের হৃতগৌরব! শুভেন্দু সরকারের উদ্যোগে রাষ্ট্রীয় রক্ষা ইউনিভার্সিটির সঙ্গে মউ

    তৃণমূল সরকারের আমলে পুলিশের বিরুদ্ধে বারবার শাসক শিবিরের দলদাসের মতো কাজ করার অভিযোগ উঠেছে। আধিকারিকদের মেধাকে সেভাবে কাজে লাগানো হয়নি বলেই অভিযোগ। তবে সরকারের পালাবদলের পর পুলিশকে আরও আধুনিক করে তোলাই লক্ষ্য শুভেন্দু সরকারের। আর সে কারণেই বুধবার তাঁর ...

    ১৮ জুন ২০২৬ প্রতিদিন
    যোগ দিবসে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক কেন? প্রশ্ন তুলে হাই কোর্টে কো-অর্ডিনেশন কমিটি

    যোগা দিবসে সরকারি কর্মচারীদের যোগদান বাধ্যতামূলক কেন? প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টে মামলা কো-অর্ডিনেশন কমিটি। সংগঠনের আবেদন, বাধ্যতামূলক নয়, সরকারি কর্মচারীদের যোগদান স্বেচ্ছায় করা হোক। ইতিমধ্যে এই সংক্রান্ত মামলা দায়ের হয়েছে কলকাতা হাই কোর্টে। আগামিকাল, বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহার ...

    ১৮ জুন ২০২৬ প্রতিদিন
    দিঘায় এবার ডাইনোসর! তৈরি হচ্ছে আস্ত জুরাসিক পার্ক, কী কী থাকবে সেখানে?

    গত কয়েকদিন আগেই দিঘায় প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পর্যটক টানতে নতুন রূপে সৈকত শহরকে সাজানোর বার্তা দেন। এরপরেই দিঘার অন্যতম আকর্ষণ জুরাসিক পার্ক নতুন রূপে ফিরতে চলেছে। যদিও দীর্ঘসময় ধরে সায়েন্স সিটিতে এই পার্ক বন্ধ অবস্থায় পড়ে ...

    ১৮ জুন ২০২৬ প্রতিদিন
    গাঁজার নেশা করে ঝামেলা, বন্ধুর বুকে ছুরি মেরে খুন! কোন্নগরে গ্রেপ্তার অভিযুক্ত

    ছুরি দিয়ে কুপিয়ে বন্ধুকে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। কোন্নগরের বাগখাল মিল মাঠ এলাকায় ঘটনাটি ঘটে। বুধবারই অভিযুক্তকে গ্রেপ্তার করে শ্রীরামপুর আদালতে পেশ করা হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম মহঃ একলাখ ...

    ১৮ জুন ২০২৬ প্রতিদিন
    পদ ছেড়েছিলেন পবিত্র ও স্ত্রী! নন্দীগ্রামের সেই পঞ্চায়েতের প্রধান হলেন বিজেপি সদস্য

    দীর্ঘ টালবাহানার পর পবিত্র কর ও তাঁর স্ত্রী শিউলি করের ছেড়ে যাওয়া পঞ্চায়েতের অচলাবস্থা কাটল। বয়াল ১ গ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচিত হল বুধবার। সর্বসম্মতিক্রমে বিজেপির সদস্য রাধাকান্ত দাস প্রধান নির্বাচিত হয়েছেন। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রতীকের জয়ী উপ-প্রধান মুরশিদা ...

    ১৮ জুন ২০২৬ প্রতিদিন
    তোলাবাজির আঁতুড় ঘর! ডোমজুড়ে তৃণমূল পার্টি অফিস ভাঙচুরের পর আগুন লাগাল ‘উন্মত্ত’ জনতা

    হাওড়ার ডোমজুড়ে তৃণমূলের পার্টি অফিসে আগুন লাগাল ‘উন্মত্ত’ জনতা। ভাঙচুরের পর আগুন লাগিয়ে দেয় উত্তেজিত এলাকাবাসী। তাঁদের অভিযোগ, এই পার্টি অফিস থেকে তোলাবাজি করা হত। টাকা না দিলে হুমকি তো ছিল। এছাড়াও বেআইনি কাজের ‘আঁতুড় ঘর’  পার্টি অফিস। সেই ...

    ১৮ জুন ২০২৬ প্রতিদিন
    কাকে বিশ্বাস করবেন মমতা! প্রদীপের পর এবার সাংগঠনিক পদে ইস্তফা রবীন্দ্রনাথের

    রাজ্যে পালাবদলের কয়েকদিনের মধ্যেই দলের সব কমিটি ভেঙে দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর রাজ্য-সহ সব জেলায় নতুন করে কমিটি সাজানোর কাজ শুরু হয়। কিন্তু মনে হচ্ছে, মমতার সঙ্গে আর থাকতে চাইছেন না কেউই। দায়িত্ব পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ...

    ১৮ জুন ২০২৬ প্রতিদিন
    রামপুরহাটে পুরসভার চেয়ারম্যানের দাদার নার্সিংহোমে উদ্ধার পচাগলা দেহ, ঘনাচ্ছে রহস্য

    রামপুরহাট পুরসভার চেয়ারম্যান তৃণমূল নেতার দাদার নার্সিংহোম থেকে উদ্ধার পচাগলা দেহ। গোডাউন ঘর থেকে মিলেছে দেহ। অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। দুর্গন্ধ পেয়ে গোডাউনে তল্লাশি চালাতেই উদ্ধার দেহ। কী করে ওই ব্যক্তির মৃত্যু?তিনি কী করে গোডাউনে ...

    ১৮ জুন ২০২৬ প্রতিদিন
    ২৭ বছর পর মায়ের মুখোমুখি মাও কমান্ডার শকুন্তলা! ভুলে যেতে চান পুষ্পা নাম

    প্রায় ২৭ বছর পর মা-মেয়ে মুখোমুখি! এই দীর্ঘ সময়ে বদলে গিয়েছে অনেক কিছুই। ১০ বছরের বালিকা এখন ৩৭ বছরের তরুণী। স্কোয়াডে কমরেড ম্যারেজ হয়েও গুলিতে মৃত স্বামী। আর অন্যদিকে প্রায় ৬০ বছর বয়স্ক মা বড় মেয়ের জন্য চিন্তায় শুকিয়ে ...

    ১৮ জুন ২০২৬ প্রতিদিন
    অর্জুনের ‘ম্যাজিক’, শ্রমমন্ত্রীর উদ্যোগে খুলল জগদ্দলের অ্যালায়েন্স জুটমিল

    পাঁচ মাসের অচলাবস্থার অবসান। অবশেষে খুলল জগদ্দলের অ্যালায়েন্স জুটমিল। শ্রমমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যেই উদ্যোগ নেন অর্জুন সিং (Arjun Singh)। মঙ্গলবার ত্রিপাক্ষিক বৈঠকে জট কাটার পর বুধবার থেকেই কাজে ফিরতে শুরু করেছেন শ্রমিকরা। স্বস্তি ফিরেছে প্রায় দু’হাজার ...

    ১৮ জুন ২০২৬ প্রতিদিন
    রাম মন্দিরে চুরিতে অস্বস্তি বাড়ছে বিজেপির, এবার বেফাঁস বিনয় কাটিহার-ব্রিজভূষণরা

    ‘সব চোর হ্যায়, ইনকি ছুট্টি করো।’ অযোধ্যার রাম মন্দির পরিচালনার দায়িত্বে থাকা ট্রাস্টের পদাধিকারীদের সরাসরি তোপ দাগলেন বর্ষীয়ান বিজেপি নেতা তথা রাম মন্দির আন্দোলনের অন্যতম মুখ বিনয় কাটিহার। তাঁর দাবি, যেভাবে রাম মন্দির চলছে, সেটা মোটেই গ্রহণযোগ্য নয়। একা ...

    ১৮ জুন ২০২৬ প্রতিদিন
    রক্ষাকবচ প্রত্যাহার মধ্যপ্রদেশ হাই কোর্টের, যেকোনও মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন অভিষেক!

    আরও বিপাকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার কৈলাস বিজয়বর্গীয়র ছেলে আকাশ বিজয়বর্গীয়র দায়ের করা মানহানি মামলায় বিপদে তৃণমূল সাংসদ। তৃণমূল নেতার বিরুদ্ধে রাজনৈতিক সভা থেকে কৈলাস বিজয়বর্গীয়কে ‘গুন্ডা’ বলে উল্লেখ করার অভিযোগ ওঠে। এই অভিযোগের ভিত্তিতে ভোপালের ...

    ১৮ জুন ২০২৬ প্রতিদিন
    এবার পালটা মার! ভাঙনের আশঙ্কা বিজেপিতে? বিধায়কদের হোটেলবন্দি করছে গেরুয়া শিবির

    জাতীয় রাজনীতিতে এই মুহূর্তে বিরোধী ভাঙানোর খেলা চলছে। তৃণমূল ভেঙেছে। শিব সেনার উদ্ধব শিবির ভাঙছে। এমনকী অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিতে ভাঙন নিয়েও জল্পনা শুরু হয়েছে। এরই মধ্যে কি পালটা মারের প্রস্তুতি ইন্ডিয়া জোটের? ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনের আগে নাকি বিজেপির ...

    ১৮ জুন ২০২৬ প্রতিদিন
    ‘নিট’ প্রশ্ন ফাঁস রুখতে টেলিগ্রামই কেন নিষিদ্ধ? চরম বিতর্কে অবস্থান স্পষ্ট করল কেন্দ্র

    ‘নিট’ প্রশ্ন ফাঁস রুখতে টেলিগ্রাম অ্যাপ সাময়িকভাবে নিষিদ্ধ করেছে নরেন্দ্র মোদি সরকার। তাদের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে বুধবার দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছে সংস্থা। কিন্তু ‘নিট’ আবহে কেন টেলিগ্রামই নিষিদ্ধ করা হল? বিতর্কের মধ্যেই নিজেদের অবস্থান স্পষ্ট করল কেন্দ্র।বুধবার সরকারের উচ্চপদস্থ আধিকারিকরা জানিয়েছেন, শিক্ষার্থীদের ঘিরে ...

    ১৮ জুন ২০২৬ প্রতিদিন
    ট্রাক্টর ও ই-রিকশার মুখোমুখি সংঘর্ষ! উত্তরপ্রদেশে ভয়ংকর দুর্ঘটনায় মৃত অন্তত ৬

    উত্তরপ্রদেশের বদাউনে ভয়ংকর দুর্ঘটনা। ট্রাক্টর এবং একটি ই-রিকশার সংঘর্ষে মৃত্যু হল অন্তত ৬ জনের। আহতের সংখ্যা প্রায় ৩। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ই-রিকশাটিতে মোট ন’জন যাত্রী ছিলেন। প্রত্যেকেই মহিলা। তাঁরা একটি বিয়েবাড়িতে যাচ্ছিলেন। বুধবার সকালে ই-রিকশাটি ...

    ১৮ জুন ২০২৬ প্রতিদিন
    বিদ্রোহ কাকার, এবার ভাঙবে অখিলেশের সমাজবাদী পার্টি! বিস্ফোরক দাবি উত্তরপ্রদেশের মন্ত্রীর

    তৃণমূলে ভাঙন প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন। উদ্ধব ঠাকরের শিব সেনায় ভাঙন ধরানোর কাজটা শুরু হয়ে গিয়েছে। এবার কি পালা অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির? উত্তরপ্রদেশের মন্ত্রী ওমপ্রকাশ রাজভরের বিস্ফোরক দাবিতে চাঞ্চল্য লখনউতে।শোনা যাচ্ছে, মহিলা সংরক্ষণ আইন, আসন পুনর্বিন্যাস আইন, এক দেশ ...

    ১৮ জুন ২০২৬ প্রতিদিন
    ভাগবতের উপর হামলার পর এবার রাঁচিতে আরএসএস দপ্তরে বোমা! তদন্তের দাবিতে সরব বিজেপি

    মোহন ভাগবতের উপর হামলার পর এবার রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের দপ্তরে পেট্রল বোমা। মঙ্গলবার মধ্যরাতে ঝাড়খণ্ডের রাঁচির আরএসএস দপ্তরে (Ranchi RSS Office) বোমা ছুড়ল দুষ্কৃতীরা। এই হামলায় হতাহতের কোনও ঘটনা না ঘটলেও ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। অপরাধীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের ...

    ১৮ জুন ২০২৬ প্রতিদিন
    হকার উচ্ছেদে ‘অক্সিজেন’ পাচ্ছে বামেরা! ‘কালীঘাট তৃণমূলের’ শক্তিপরীক্ষায় ধর্মতলায় পথে মমতা

    শিয়ালদহ থেকে হাওড়া স্টেশন। পরপর হকার উচ্ছেদের প্রতিবাদে ফের পথে নামলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুকে প্ল্যাকার্ড লাগিয়ে মানববন্ধন করে ধর্মতলায় মিছিলে হাঁটছেন ‘কালীঘাট তৃণমূল’ সুপ্রিমো। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, প্রতিবাদে নেমে আসলে শক্তি পরীক্ষা করতে চাইছেন তিনি। এর ...

    ১৭ জুন ২০২৬ প্রতিদিন
    এবার পুলিশের জালে উদয়ন গুহ, ফুলবাগানের বাড়ি থেকে গ্রেপ্তার প্রাক্তন মন্ত্রী

    পুলিশের জালে রাজ্যের আরও এক প্রাক্তন মন্ত্রী। গ্রেপ্তার প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha Arrested)। আজ, বুধবার কলকাতার ফুলবাগান থেকে তাঁকে গ্রেপ্তার করেছে কোচবিহার পুলিশ। গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গের দাপুটে নেতা তথা প্রাক্তন বিধায়কের খোঁজ চালাচ্ছিল পুলিশ। এরপরেই ...

    ১৭ জুন ২০২৬ প্রতিদিন
    যুবভারতী কাণ্ডে অরূপকেই দায়ী করল মেসির টিম, আর্জেন্টিনা থেকে চিঠি কলকাতা পুলিশকে 

    গত ডিসেম্বর থেকে মেসি কাণ্ডে উত্তাল বাংলা। ঘটনার তদন্তে এই মুহূর্তে অ্যাকশন মোডে পুলিশ। এই আবহে কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি মেসির নিজস্ব ম্যানেজমেন্ট টিমের। যুবভারতীতে নিরাপত্তার অভাব নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে মেসির টিম।চিঠিতে বলা হয়েছে, স্টেডিয়ামে মেসির উপস্থিতির ...

    ১৭ জুন ২০২৬ প্রতিদিন
    মাথার দাম ছিল ১০ লাখ, লালবাজারে আগ্নেয়াস্ত্র-সহ আত্মসমর্পণ ঝাড়গ্রামের মাও নেত্রী পুষ্পার

    যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানে ঝাড়খণ্ডের সারান্ডা থেকে পালিয়েছিলেন মাওবাদী নেত্রী শকুন্তলা মাহাতো ওরফে পুষ্পা। বঙ্গে তাঁর আত্মগোপন নিয়ে চর্চার মাঝেই বুধবার সকালে লালবাজারে গিয়ে আত্মসমর্পণ করলেন মাও বঙ্গ ব্রিগেডের সদস্য, সিপিআই (মাওবাদী)-র জোনাল কমিটির এই সদস্য। তাঁর মাথার দাম ...

    ১৭ জুন ২০২৬ প্রতিদিন
    রক্ষকই ভক্ষক! তরুণীকে ‘ধর্ষণ’ আর জি করে কর্মরত জওয়ানের, গ্রেপ্তার অভিযুক্ত

    আবারও আর জি কর। এবার রক্ষকই ভক্ষক! আর জি কর হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানের বিরুদ্ধে লাগাতার ধর্ষণের অভিযোগ। হোটেলে ডেকে পাঠিয়ে ধর্ষণ! আপত্তিকর ভিডিও তুলে রেখে ব্ল্যাকমেল। তারপর আরও কয়েকবার ধর্ষণের অভিযোগ। নারায়ণপুর থানায় অভিযোগ দায়ের। গ্রেপ্তার ...

    ১৭ জুন ২০২৬ প্রতিদিন
    ‘পল্টুদা হ্যাটট্রিক করেছে, এবার তো বেরিয়ে আসুন’, মেসি গোলের রেকর্ড ছুঁতেই অরূপকে খোঁচা শতদ্রুর

    পালাবদলের পর থেকেই মেসি কাণ্ডে আইনি জটে জর্জরিত প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)। যদিও তিনি আদালতের নির্দেশ সত্ত্বেও পুলিশি হাজিরা এড়িয়েছেন। এই মুহূর্তে তিনি ঠিক কোথায়, তা অজানা। এই পরিস্থিতিতে ফুটবল বিশ্বকাপে গোলের রেকর্ড ছুঁয়েছেন লিওনেল মেসি। তারপরই ...

    ১৭ জুন ২০২৬ প্রতিদিন
    নাবালিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ফাঁস হতেই পালটি যুবকের, তারপর…

    বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকার সঙ্গে দীর্ঘদিন সহবাস! সম্প্রতি সোশাল মিডিয়ায় ফাঁস কিশোরীর ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও। তারপরই বিয়েতে বেকে বসেন যুবক ও তাঁর পরিবার। থানায় অভিযোগ জানিয়েছে নাবালিকার পরিবার। দুর্গাপুরের অন্ডালে গ্রেপ্তার যুবক।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মধুসূদনপুর কোলিয়ারি এলাকায় বাসিন্দা ...

    ১৭ জুন ২০২৬ প্রতিদিন
    ‘নিজের বাবাকে চোর বলতেন, তিনিই গ্রেপ্তার’, উদয়ন গুহকে নিয়ে কী বললেন ‘চিরশত্রু’ নিশীথ?

    রাজ্যের প্রাক্তন উত্তরবঙ্গ মন্ত্রী তথা তৃণমূল নেতা উদয়ন গুহ গ্রেপ্তার। সেই ঘটনার পরই উদয়ন গুহকে তীব্র কটাক্ষ করলেন ‘চিরশত্রু’ নিশীথ প্রামাণিক। বিজেপি সরকারের আমলে রাজ্যের বর্তমান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথই। “নিজের বাবাকে চোর পরিচয় দিতেন, আজ তিনিই গ্রেপ্তার। সময় ...

    ১৭ জুন ২০২৬ প্রতিদিন
    বড় দায়িত্ব দিয়েছিলেন মমতা, ২৪ ঘণ্টার মধ্যেই তৃণমূল ছেড়ে জুনকে নেত্রী মানলেন সেই প্রদীপ

    চতুর্দিক থেকে তৃণমূলে ভাঙন। পশ্চিম মেদিনীপুর জেলার সাধারণ সম্পাদক হিসেবে মঙ্গলবারই প্রদীপ সরকারকে দায়িত্ব দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর বুধবারই নতুন পদ নিতে অস্বীকার করে তৃণমূল ছাড়ার কথা জানালেন প্রাক্তন বিধায়ক। পাশাপাশি এইদিন তিনি দলের জেলা সাধারণ সম্পাদকের ...

    ১৭ জুন ২০২৬ প্রতিদিন
    পাঁচ লাখ টাকা নিয়ে চাকরি দিয়েছিলেন মানস! দু’মাসের মধ্যেই বেকার, থানায় অভিযোগ যুবকের

    চাকরির টোপে ৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, কাঠগড়ায় প্রাক্তন মন্ত্রী মানস ভুঁইয়া (Manas Bhunia) এবং সবংয়ের দুই তৃণমূল নেতা। রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং তাঁর ঘনিষ্ঠ দুই তৃণমূল নেতার বিরুদ্ধে পাঁচ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ তুলে সবং থানায় লিখিত অভিযোগ ...

    ১৭ জুন ২০২৬ প্রতিদিন
    জনকল্যাণ শিবিরের প্রচারে গলদ! ‘মাথায় তৃণমূল ঢুকে আছে?’, আধিকারিককে ধমক মন্ত্রী জগন্নাথের

    জনকল্যাণ শিবিরের প্রচারে গাফিলতি হয়েছে। এই নিয়ে সিউড়ি পুরসভার ফিনান্স অফিসারকে ধমক দিলেন রাজ্যের মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। আজ সকালে সিউড়ি শহরের সিধোকানহু মঞ্চে আয়োজিত জনকল্যাণ শিবিরে এই ঘটনা ঘটে। মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী ছবি-সহ জনকল্যাণ শিবিরের ব্যানার সঠিকভাবে ...

    ১৭ জুন ২০২৬ প্রতিদিন
    জুনে অন্নপূর্ণার ফর্ম ফিলআপ করেছেন, কবে টাকা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

    সরকারের প্রতিশ্রুতি মতো চলতি মাস থেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে শুরু করেছেন অনেকে। তবে ফর্ম ফিলআপ করা সত্ত্বেও এখনও অনেক মহিলাই পাননি টাকা। তাহলে কি নতুন করে ফর্ম ফিলআপ করাই বৃথা হল? আর অ্যাকাউন্টে টাকা ঢুকবে না? এই প্রশ্ন ...

    ১৭ জুন ২০২৬ প্রতিদিন
    দাহ করার সময় কী ঘটে? আর জি কর কাণ্ডের তদন্তে ফের পানিহাটি শ্মশানে সিবিআই

    রাজ্যে পালাবদলের পর নতুন করে গতি পেয়েছে আর জি কর হাসপাতালের তরুণী চিকিৎসক খুনের তদন্ত (RG Kar Case)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই নতুন করে তথ্যতালাশ করছে। সেই হিসেবেই এবার উত্তর ২৪ পরগনার পানিহাটির শ্মশানে গেলেন সিবিআই আধিকারিকরা। গঙ্গাপাড়ের ওই ...

    ১৭ জুন ২০২৬ প্রতিদিন
    পাঁচটি খাতায় ৩ কোটিরও বেশি! ‘সিজ’ সব্যসাচীর ও স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট

    দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূল নেতা সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)। এবার তাঁর পাঁচটি অ্যাকাউন্ট সিজ করল পুলিশ। পাঁচটি অ্যাকাউন্টের মধ্যে স্ত্রী ইন্দ্রানী দত্তের সঙ্গে একটি যৌথ অ্যাকাউন্ট রয়েছে। পাঁচটি অ্যাকাউন্টে রয়েছে প্রায় ...

    ১৭ জুন ২০২৬ প্রতিদিন
    কেন এনসিপিআই গড়েছিলেন? সামনে আনলেন শিউলি, ‘ফাউন্ডার প্রেসিডেন্ট’কে নিরাপত্তা বাহিনীর

    হাওড়ায় তাঁর হাত দিয়ে গড়ে ওঠা ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অফ ইন্ডিয়া বা এনসিপিআইতে (NCPI) আগামিদিনে কোনও বড় পদে তিনি যাবেন কি না কিংবা এ ব্যাপারে দলে সদ্য যোগ দেওয়া পশ্চিমবঙ্গের তৃণমূল সাংসদদের সঙ্গে তিনি কথা বলবেন কি না অথবা ...

    ১৭ জুন ২০২৬ প্রতিদিন
    ফলতা হবে মডেল বিধানসভা, মহিলাদের জন্য হেল্পডেস্ক, আর কী ঘোষণা মুখ্যমন্ত্রীর?

    দক্ষিণ ২৪ পরগনার ফলতা (Falta) হবে মডেল বিধানসভা। আইনশৃঙ্খলা-সহ চিকিৎসা ক্ষেত্র, মহিলাদের নিরাপত্তা আরও জোরদার করা হবে। এমনই বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। প্রসঙ্গত, তৃণমূল আমলে দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের নজরকাড়া ...

    ১৭ জুন ২০২৬ প্রতিদিন
    এবার বাঁকুড়া পুরসভাও হাতছাড়া তৃণমূলের! পদ ছাড়লেন পুরপ্রধান অলকা সেন মজুমদার

    রাজ্যে পালাবদলের পর একের পর এক পুরসভা হাতছাড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের। বাঁকুড়া (Bankura) জেলার সোনামুখী পুরসভার পর এবার বাঁকুড়া পুরসভা। আচমকাই পৌরপ্রধানের পদ থেকে ইস্তফা দিলেন অলকা সেন মজুমদার। বুধবার বাঁকুড়া সদর মহকুমাশাসকের দপ্তরে গিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা ...

    ১৭ জুন ২০২৬ প্রতিদিন
    ‘মাফিয়া’ জাহাঙ্গিরের স্ত্রীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার নির্দেশ শুভেন্দুর, হামলাকারীদের সম্পত্তি নিলাম

    মঙ্গলবার ফলতায় ‘পুষ্পা’ বাহিনীর তাণ্ডব। ২৪ ঘণ্টা কাটার আগেই ফলতায় দাঁড়িয়ে হামলাকারীদের শাস্তির নিদান দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অদিকারীর (Suvendu Adhikari)। যাঁদের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সবাইকে খুঁজে বের করে পাকড়াও করার নির্দেশ দেন তিনি। বুধবার ফলতায় জনকল্যাণ শিবির থেকে ...

    ১৭ জুন ২০২৬ প্রতিদিন
    সন্তান বেসরকারি স্কুলে পড়লে মিলবে না অন্নপূর্ণার ৩ হাজার টাকা? বিশদে ব্যাখ্যা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মে পরিবারের যাবতীয় খুঁটিনাটি তথ্য দিতে হচ্ছে। এমনকী সন্তান কোন স্কুলে পড়ে তাও জানাতে হচ্ছে। ফলে কারা পাবেন এই প্রকল্পের সুবিধা, কারা পাবেন না, তা নিয়ে জল্পনা চলছেই। বুধবার ফলতার সরকারি অনুষ্ঠান থেকেই বিষয়টা খোলসা করলেন মুখ্যমন্ত্রী ...

    ১৭ জুন ২০২৬ প্রতিদিন
    সময়সীমা বাড়ল জনকল্যাণ শিবিরের, ফলতায় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    জন সাধারণের বিপুল সাড়া। লম্বা লাইন শিবিরগুলিতে। সেই কথা মাথায় রেখে বাড়ানো হল জন কল্যাণ শিবিরের সময়সীমা। আজ বুধবার নয়, আগামিকাল বৃহস্পতিবার পর্যন্ত চলবে এই শিবির (Janakalyan Shibir)। মুখ্যমন্ত্রী হিসাবে প্রথমবার ফলতায় জনকল্যাণ শিবিরে এসে সময় বাড়ানোর কথা জানালেন ...

    ১৭ জুন ২০২৬ প্রতিদিন
    দুর্নীতির দায়ে গ্রেপ্তার উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, লাড্ডু বিলি বিজেপির

    দীর্ঘদিন ধরে অভিযোগের পাহাড় জমছিল। অবশেষে পুলিশের জালে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ শাহানুর মণ্ডল। টাকি রোড সংলগ্ন সাকচুড়া বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতেই হাসনাবাদ ও বসিরহাট পুলিশ জেলার ...

    ১৭ জুন ২০২৬ প্রতিদিন
    পুরী থেকে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর সুশান্ত, রয়েছে তোলাবাজি-সহ একাধিক অভিযোগ

    পুরী থেকে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। রাজ্য ও ওড়িশা পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তোলাবাজি, দুর্নীতি-সহ একাধিক অভিযোগ রয়েছে সুশান্তের বিরুদ্ধে। তাঁকে নিয়ে আসা হচ্ছে কলকাতায়। এর আগে তাঁর গাড়ির চালককেও ওড়িশা বর্ডার থেকে গ্রেপ্তার ...

    ১৭ জুন ২০২৬ প্রতিদিন
    রাজ্য বাজেটে বড় চমক! দিল্লিতে নির্মলার সঙ্গে বৈঠকে অর্থমন্ত্রী স্বপন, শুভেন্দু বললেন, ‘এখনই কিছু বলব না’

    রাজ্যে পালাবদলের পর প্রথম বাজেট অধিবেশন। আগামী ২২ জুন বিধানসভায় পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। হাতে সময় কম, এই মুহুর্তে রাজ্যের অর্থ দপ্তরে খসড়া বাজেট তৈরির ব্যস্ততা তুঙ্গে। এই আবহেই দিল্লি উড়ে গেলেন বাংলার অর্থমন্ত্রী। সূত্রের ...

    ১৭ জুন ২০২৬ প্রতিদিন
    দল বাঁচানোর শেষ সুযোগ! কালীঘাটের পক্ষ শুনতে অভিষেককে ডাকলেন স্পিকার, চাপে পড়বেন বিদ্রোহীরা?

    দলে ভাঙন। একযোগে ২০ সাংসদ তৃণমূল ছেড়ে অন্য দলে। সুদীপ বন্দ্যোপাধ্যায়রা এখনও জোড়াফুল প্রতীক ও সম্পত্তির দাবিতে অনড়। এই পরিস্থিতিতে দল বাঁচানোর লড়াইয়ে একটা লাইফলাইন পেয়ে গেলেন কালীঘাট তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দলে বিদ্রোহ নিয়ে মতামত ...

    ১৭ জুন ২০২৬ প্রতিদিন
    তরমুজের পর ফুচকায় বিষ! তেলেঙ্গানায় অসুস্থ ২০ শিশু, বমি-পেটব্যথা নিয়ে হাসপাতালে

    ফুচকার ভিতরে বিষ! তেলেঙ্গানায় অসুস্থ ২০ জন শিশু। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকার জনপ্রিয় দোকানে ফুচকা খেতে জরো হয়েছিল শিশুরা। হইহই আনন্দে ফুচকা খেয়ে বাড়ি ফেরে তারা। পরদিন ভোর থেকে প্রচন্ড শারীরিক অসুস্থতা দেখা দেয়। বমি ও পেটের ...

    ১৭ জুন ২০২৬ প্রতিদিন
    আদিবাসী তরুণীকে গণধর্ষণ, মুখে অ্যাসিড! দুই বিএসএফ জওয়ানের ৪২ বছরের জেল

    ৯ বছরের পুরনো এক মামলায় ঐতিহাসিক রায় দিল মিজোরামের এক জেলা আদালত। ২০১৭ সালে এক আদিবাসী তরুণীকে গণধর্ষণ ও অ্যাসিড হামলার অভিযোগ উঠেছিল দুই বিএসএফ জওয়ানের বিরুদ্ধে। কয়েকদিন আগেই তাদের দোষী সাব্যস্ত করেছিল আদালত। এবার তাদের ৪২ বছরের কারাদণ্ড ...

    ১৭ জুন ২০২৬ প্রতিদিন
    ভাগবতের উপর হামলার পর এবার রাঁচিতে আরএসএস দপ্তরে বোমা! তদন্তের দাবিতে সরব বিজেপি

    মোহন ভাগবতের উপর হামলার পর এবার রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের দপ্তরে পেট্রল বোমা। মঙ্গলবার মধ্যরাতে ঝাড়খণ্ডের রাঁচির আরএসএস দপ্তরে বোমা ছুড়ল দুষ্কৃতীরা। এই হামলায় হতাহতের কোনও ঘটনা না ঘটলেও ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। অপরাধীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের দাবিতে সরব হয়েছে ...

    ১৭ জুন ২০২৬ প্রতিদিন
    আত্মনির্ভর ভারত! বিশ্ববাজারে তুঙ্গে দেশীয় অস্ত্রের চাহিদা, প্রতিরক্ষা উৎপাদনে সর্বকালীন রেকর্ড

    একটা সময় ছিল যখন ভারতের সামরিক ভাণ্ডার পূর্ণ ছিল বিদেশি অস্ত্রে। কিন্তু আজকের আত্মনির্ভর ভারত আর বিদেশি শক্তির উপর নির্ভর করে না। উলটে ভারতে তৈরি অত্যাধুনিক অস্ত্র কিনছে বিশ্বের বহু দেশে। সেই সূত্রে এবার নয়া মাইলফলক ছুঁল নয়াদিল্লি। ২০২৫-২৬ ...

    ১৭ জুন ২০২৬ প্রতিদিন
    মধুচন্দ্রিমায় মৃত তরুণীর নগ্ন দেহ উদ্ধার! ‘অস্বাভাবিক কিছু দেখিনি’, দাবি শোকগ্রস্ত বাবার

    দিল্লির ২৭ বছরের মহিলা তথ্যপ্রযুক্তি কর্মীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্বামীর সঙ্গে মধুচন্দ্রিমায় গিয়ে তাঁর এহেন মর্মান্তিক পরিণতির পরে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, মৃতা পি রাধা গায়ত্রীকে কি খুন করা হয়েছে। এই পরিস্থিতিতে মুখ খুললেন তাঁর বাবা। দাবি করলেন, ...

    ১৭ জুন ২০২৬ প্রতিদিন
    ‘ককরোচ’ দিপকেকে চড়! অভিযুক্তদের মালায় বরণ, ভিড়ের মধ্যে স্লোগান উঠল ‘ইনকিলাব জিন্দাবাদ’

    জয়পুরে হেনস্তার শিকার হয়েছিলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। তাঁকে চড় মেরে আটক হয়েছিলেন দুই অভিযুক্ত। এবার তাঁরা জেল থেকে ছাড়া পেতেই সমর্থকরা উল্লসিত হয়ে স্লোগান তুললেন, ”ইনকিলাব জিন্দাবাদ।” পাশাপাশি স্লোগান উঠল ”ভারতমাতা কি জয়।” অভিযুক্তদের গলায় পরানো ...

    ১৭ জুন ২০২৬ প্রতিদিন
    ‘বেইমান, অসততা ওদের রক্তে’, উদ্ধব শিবিরের ‘বিদ্রোহী’ সাংসদদের তোপ সঞ্জয়ের

    বঙ্গে তৃণমূল। এবার ভাঙনের ঢেউ উঠেছে মহারাষ্ট্রে উদ্ধব ঠাকুরের গড়ে। সূত্রের খবর, শিব সেনার (উদ্ধব গোষ্ঠী) ৭ সাংসদ শীঘ্রই শিবির বদল করতে পারেন। এই পরিস্থিতিতে ‘বিদ্রোহী’ সাংসদদের তোপ দাগলেন শিব সেনার (উদ্ধব গোষ্ঠী) রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত (Sanjay Raut)। ...

    ১৭ জুন ২০২৬ প্রতিদিন
    ‘মা-বাবা, তোমাদের ভালোবাসি’, দেরাদুনে আত্মঘাতী নিট পরীক্ষার্থী! প্রশ্নফাঁসের জের?

    “মা-বাবা আমি তোমাদের ভালোবাসি”, চিরকুটে লিখে আত্মহত্যা করলেন দ্বাদশ শ্রেণিতে ভালো ফল করা এক নিট (NEET) পরীক্ষার্থী। উত্তরাখণ্ডের দেরাদুনের নিজের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন ২৩ বছরের ওই মেধাবী তরুণী। প্রশ্ন উঠছে, নিট প্রশ্নপত্র ফাঁসের জেরেই কি প্রাণ ...

    ১৭ জুন ২০২৬ প্রতিদিন
  • প্রতিদিন | 5201-5300

News/খবর All News এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Times of India Indian Express The Statesman

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy