BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 28 Feb, 2026 | ১৬ ফাল্গুন, ১৪৩২
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • ‘কালীঘাটের কাকু’ হাসপাতালে, হল না চার্জ গঠন, নতুন বছরের আগাম শুভেচ্ছা জানালেন ‘জেলবন্দি’ পার্থ

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আদালতে এসে নতুন বছরে সকলকে আগাম শুভেচ্ছা জানালেন ‘জেলবন্দি’ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সোমবার কলকাতার নগর দায়রা আদালতে ছিল নিয়োগ দুর্নীতি মামলার শুনানি। নির্দিষ্ট সময়ে জেল থেকে পার্থ চট্টোপাধ্যায়  সহ বাকি অভিযুক্তদের হাজির করা হয়। জামিনে ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    জাল পাসপোর্ট কাণ্ডের কিংপিন কি বাংলাদেশি? উত্তর খুঁজছেন তদন্তকারীরা

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জাল পাসপোর্ট কাণ্ডের কিংপিন মনোজ গুপ্তাও কি কাঁটাতারের বেড়া পেরিয়ে রাজ্যে ঢুকে ভারতীয় বনে গিয়েছিল, এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তদন্তকারীদের মনে। সে কলকাতায় কবে এসেছিল, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। প্রাথমিকভাবে তাঁরা জেনেছেন মনোজ হরিদেবপুর এলাকার ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    বিধায়কদের ব্যর্থতার দায় এবার বিরোধী দলনেতার উপরই চাপাচ্ছে বঙ্গ বিজেপি

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলায় বিজেপির সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচি ঘিরে ল্যাজেগোবরে দেশের শাসক দল। দফায় দফায় এই অভিযানের শেষ সময়সীমা বৃদ্ধি করেও লাভের লাভ হচ্ছে না। নভেম্বর ও ডিসেম্বর দুই পর্বে এই কর্মসূচি শেষ করার নির্দেশ ছিল। কিন্তু কেন্দ্রীয় ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    তারাপীঠ মন্দিরের পুজো জায়ান্ট স্ক্রিনে সম্প্রচার করার দাবি

    বলরাম দত্তবণিক, রামপুরহাট: তারাপীঠ মন্দিরে দেবীর পুজো জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করার দাবি তুলছেন ভক্ত ও পর্যটকদের একাংশ। সেই সঙ্গে মন্দিরের পবিত্রতা বজায় রাখতে ভোগ খাওয়ানোর বিকল্প ব্যবস্থা করা হোক। কারণ, সেই এঁটো পর্যটকদের পায়ে পায়ে দেবীর গর্ভগৃহে পৌঁছে ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    রাস্তা তৈরিতে ব্যবহার থেকে আয়ের সংস্থান, প্লাস্টিক-বর্জ্যই এখন নয়া ‘সম্পদ’ একাধিক জেলায়

    নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বিভিন্ন জেলায় প্লাস্টিক বর্জ্য এখন ‘সম্পদ’ বলে গণ্য হচ্ছে। কোনও কোনও পঞ্চায়েতের ক্ষেত্রে কিছু আয়েরও দিশা দেখাচ্ছে বস্তুটি। পঞ্চায়েত দপ্তরের পর্যালোচনায় উঠে এসেছে এমনই তথ্য।  রাজ্যে এখনও প্লাস্টিক বর্জ্য নিষ্কাশন ইউনিট সর্বত্র চালু হয়নি। তাই ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    নতুন বছরে সাংগঠনিক রদবদল! চর্চা তৃণমূলে

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বছর শেষ হতে আর কয়েকদিন বাকি। ইংরেজি নতুন বছরকে স্বাগত জানানোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বছরের প্রথম দিনেই তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। সেদিন রাজ্যজুড়ে রাজনৈতিক ও সামাজিক কর্মসূচির জন্য প্রস্তুতির পাশাপাশি আরও একটি বিষয় নিয়ে এখন তৃণমূলের ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    ঘন জঙ্গলে জিনাতের সন্ধান পেতে কৃত্রিম মেধার ব্যবহার

    নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: ঘন জঙ্গলে জিনাতের সন্ধান পেতে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সকে(এআই) কাজে লাগানো হয়। যার সাহায্যে বন কর্তাদের নাকানিচোবানি খাওয়ানো বাঘানিকে ধরা অনেকটাই সহজ হয়। জিনাতকে বাগে আনতে বাঁকুড়া দক্ষিণ বনবিভাগের সময় লেগেছে সাকুল্যে ৪৮ ঘণ্টা। কিন্তু, এর পিছনে গত ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচন নিয়ে বিজেপির আর্জি খারিজ

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও কাঁথি: কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের ভোট বাতিল নিয়ে  বিজেপির আবেদনে এখনই হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। ভোট বাতিলের দাবিতে সোমবার শীত অবকাশকালীন বেঞ্চের দ্বারস্থ হয়ে দ্রুত শুনানির আর্জি জানিয়েছিল বিজেপি। তাদের সেই আর্জি খারিজ করে বিচারপতি ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    হামলার ছক! রাজ্যে স্লিপার সেলের দুই জঙ্গি গ্রেপ্তার

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার জালে পড়ল আনসারুল্লা বাংলা টিমের (এবিটি) জঙ্গি মহম্মদ শাদ রবির পিসতুতো ভাই সাজিবুল ইসলাম ও মুস্তাকিন মণ্ডল। নেপথ্যে রাজ্য পুলিসের এসটিএফ এবং অসম পুলিসের যৌথ অভিযান। রবিবার রাতে ওই দু’জনকে নওদা থানার দুর্লভপুর গ্রাম থেকে ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    ঘূর্ণাবর্তের কারণে শীত কমলেও আজ থেকে কিছুটা নিম্নগামী হবে তাপমাত্রা

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বর্ষ শেষের আগের দিন সোমবার কলকাতাসহ দক্ষিণবঙ্গজুড়ে শীতের আমেজ কমল। রবিবারের তুলনায় এদিন দক্ষিণবঙ্গের সর্বত্রই সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে আজ, মঙ্গলবার বছরের শেষদিনে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমবে বলেই আশা করছেন আবহাওয়াবিদরা। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আজ ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    সন্দেশখালি প্রমাণ, টাকা ছড়ালেই বাংলায় ভোট কেনা যায় না: মমতা

    নিজস্ব প্রতিনিধি, সন্দেশখালি: সভায় বক্তব্য শুরু করলেন মা-বোনেদের  প্রণাম জানিয়ে। আর শেষ করলেন ‘সন্দেশখালি জিন্দাবাদ’ ধ্বনি তুলে। ফিরে এসে জানালেন, ‘খুব সুন্দর মিটিং হয়েছে। সন্দেশের মতোই মিষ্টি। সন্দেশখালির মানুষকে ধন্যবাদ।’ লোকসভা ভোটের প্রাকপর্বে গেরুয়া শিবিরের সৌজন্যে একদা ‘উত্তপ্ত’ সুন্দরবনের ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    সন্দেশখালিতে দরাজহস্ত মুখ্যমন্ত্রী, উদ্বোধন করলেন একগুচ্ছ প্রকল্প

    শ্যামলেন্দু গোস্বামী, সন্দেশখালি: লোকসভা ভোটের আগে কথা দিয়েছিলেন সন্দেশখালি আসবেন। কথা রাখলেন মুখ্যমন্ত্রী। শুধু এলেন তাই নয়, দেখলেন এবং জয় করলেন দ্বীপাঞ্চলের মানুষের মন। সোমবার দুপুরে সন্দেশখালির ঋষি অরবিন্দ মিশনের মাঠ সাক্ষী থাকল জননেত্রীর উপস্থিতিতে জনতার বাঁধভাঙা উচ্ছ্বাসের। উন্নয়নের একগুচ্ছ ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    দলের নির্দেশ মেনে কর্মসূচি পালন করতে হবে, কড়া বার্তা মহুয়ার

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: দলের নির্দেশ মেনেই কর্মসূচি পালন করতে হবে। কড়া বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা সভানেত্রী মহুয়া গোপ। সোমবার দলের জেলা কমিটির পাশাপাশি অঞ্চল ও ব্লক কমিটির নেতৃত্বকে নিয়ে বৈঠক করেন তিনি। সেখানেই মহুয়া বলেন, পয়লা জানুয়ারি দলের ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক রাখায় আক্রোশে চাঁচলে মহিলাকে খুন, দাবি ধৃতের

    নিজস্ব প্রতিনিধি, মালদহ: বিবাহবহির্ভূত সম্পর্ক চলাকালীনই অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক। সেই আক্রোশ থেকেই মহিলাকে নৃশংস খুন আবু তালেবের। পুলিসি জেরায় স্বীকারোক্তি ধৃত সঙ্গীর। রবিবারই তদন্তের স্বার্থে ধৃত আবু তালেবকে দশ দিনের জন্য হেফাজতে নেয় পুলিস। ধৃতকে হেফাজতে নিয়েই জিজ্ঞাসাবাদ ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    প্রাণ ফিরে পেতে পারে আলিপুরদুয়ারের পরিত্যক্ত সাংস্কৃতিক বিকাশ কেন্দ্র

    সংবাদদাতা, আলিপুরদুয়ার: তখন বাম জমানা। প্রায় দুই দশক আগে শুরু হয়েছিল আলিপুরদুয়ার সাংস্কৃতিক বিকাশ কেন্দ্রের ভবন তৈরির কাজ। বাম জমানাতেই এই ভবন তৈরিতে দেড় কোটি টাকা খরচ হয়ে গিয়েছে। তারপরে আর কাজ এগয়নি। কলকাতার নন্দনের ধাঁচে এটি গড়ার কাজ ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    নতুন বছর থেকে শীতের আমেজ বাড়বে উত্তরবঙ্গে

    নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: নতুন বছরে ঠান্ডার কামড় বাড়বে উত্তরবঙ্গের পাহাড় ও সমতলে। সোমবার শীতের গতিবিধি নিয়ে এমন পূর্বাভাস ঘোষণা করেন সিকিম কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের অধিকর্তা গোপীনাথ রাহা। তিনি বলেন, পশ্চিমীঝঞ্ঝা সক্রিয় হয়েছে। যার ফলে ফের দুই-তিনদিন উত্তরবঙ্গের পাহাড় ও ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    বাংলাদেশিদের জন্য কোচবিহারে এবার বন্ধ হোটেলের দরজা

    নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: আলিপুরদুয়ারের পর এবার কোচবিহারেও বাংলাদেশিদের ঘর ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিল হোটেল মালিকদের সংগঠন। চিকিৎসা সংক্রান্ত বিষয় ছাড়া বাংলাদেশের কোনও নাগরিককে কোচবিহারের কোনও হোটেলে থাকতে দেওয়া হবে না। কোচবিহার হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সোমবার রাতে ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    ওদলাবাড়ি ফ্লাইওভার থেকে পড়ে গিয়ে মৃত্যু বাইক চালকের  

    সংবাদদাতা, নাগরাকাটা: সোমবার বিকেলে মালব্লকের ওদলাবাড়ি ফ্লাইওভারে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। তবে মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। পুলিস জানিয়েছে, ডামডিমের দিক থেকে ১৭ নম্বর জাতীয় সড়ক ধরে ওদলাবাড়ির দিকে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভার থেকে প্রায় ৩০ ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    টাকা ভর্তি ব্যাগ ফেরালেন ব্যবসায়ী

    সংবাদদাতা, শীতলকুচি: টাকা ভর্তি ব্যাগ পেয়েও ফিরিয়ে দিলেন ফুটপাতের এক কাপড় ব্যবসায়ী। শীতলকুচি থানার সামনে কাপড় বিক্রি করেন আমির হোসেন। সোমবার দুপুরে দোকানের সামনে টাকা ভর্তি ব্যাগটি তিনি পান। জানা গিয়েছে, মধ্য শীতলকুচি গ্রামের বাসিন্দা গঙ্গা বর্মন ৫০ হাজার ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    বর্ষবরণের রাতে হাঙ্গামা আটকাতে প্রস্তুত পুলিস 

    নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: বাংলাদেশি জঙ্গিদের টার্গেট শিলিগুড়ি। ইতিমধ্যে মুর্শিদাবাদ থেকে ধৃত আনসারুল্লা বাংলা টিমের (এবিটি) সদস্যদের জেরা করে এমন তথ্য পেয়েছে পুলিস। তাই ইংরেজি বর্ষবরণের রাতে ‘চিকেন নেক’-এ হাঙ্গামা রুখতে প্রস্তুত পুলিস। তারা ইতিমধ্যে পুলিস কমিশনারেট অফিসে চালু করেছে ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    ঘরে-বাইরে চাপ, অবশেষে ইস্তফা গৌরীশঙ্কর মাহেশ্বরীর 

    সংবাদদাতা, দিনহাটা: ঘরে-বাইরে চাপে পড়ে অবশেষে সোমবার পদত্যাগ করলেন দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী। এদিন পুরসভার বোর্ড মিটিংয়ে তাঁর ইস্তফাপত্র গৃহীত হয়। গোটা বিষয়টি জেলাশাসককে জানানোর সিদ্ধান্ত নেয় পুরবোর্ড। নতুন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে পর্যন্ত দায়িত্বে থাকবেন ভাইস চেয়ারম্যান ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    চাঁচলে কার্নিভাল ঘিরে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষ 

    নিজস্ব প্রতিনিধি, মালদহ ও সংবাদদাতা, চাঁচল: কার্নিভালকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তাল পরিস্থিতি মালদহের চাঁচলের তরলতলায়। পরিস্থিতি বাগে আনতে লাঠিচার্জ করতে হল পুলিসকে। এই ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তপ্ত এলাকা। সংঘর্ষে আহত দু’পক্ষের চারজন। আহতদের মধ্যে ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবোঝাই বাস 

    সংবাদদাতা, তপন: তপনের করণজোড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস। দুর্ঘটনায় প্রায় ২০ জন আহত হয়েছেন বলে পুলিস সূত্রে খবর। আহতদের মধ্যে শিশু এবং মহিলাও রয়েছে।  সোমবার গঙ্গারামপুর থেকে তপনের দিকে আসছিল যাত্রীবোঝাই বাসটি। চকবলিরাম এবং ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    হরিশ্চন্দ্রপুরে প্রাক্তন স্ত্রীর বাবার বাড়িতে বোমা

    সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: রবিবার গভীর রাতে বোমা বিস্ফোরণে কেঁপে উঠল হরিশ্চন্দ্রপুরের ঝিকোডাঙ্গা গ্রাম। প্রাক্তন স্ত্রীর বাবার বাড়িতে পরপর দু’টি বোমা ফেলার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মেয়ের পরিবার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১৩ বছর ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    যানজট মেটাতে বছরের প্রথম দিন থেকে টোটোর নয়া বিধি রায়গঞ্জে

    নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: যানজট সমস্যা মেটাতে বছরের প্রথম দিন থেকেই রায়গঞ্জ পুর এলাকায় টোটোর জন্য লাগু হচ্ছে নয়া নিয়ম। সোমবার সন্ধ্যায় পুলিস, প্রশাসন, জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক শেষে এ ব্যাপারে তাদের অনড় সিদ্ধান্তের কথা জানিয়ে দিল রায়গঞ্জ পুর কতৃপক্ষ। তাদের ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    ব্রাউন সুগার সহ ধৃত কোচবিহারের দুই কারবারি ও সুজাপুরের এক ক্যারিয়ার

    নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহারে ব্রাউন সুগারের রমরমা বহুদিন ধরেই। আর এই ব্রাউন সুগার শহরে ঢুকছে ভিন জেলা থেকে। ব্রাউন সুগার হাতবদলের সময় মালদহ জেলার সুজাপুর থেকে আসা এক মাদক ক্যারিয়ার সহ তিন ব্যক্তিকে হাতেনাতে ধরল পুলিস।  পুণ্ডিবাড়ি থানার পুলিস ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    রাতের আগুনে ভস্মীভূত দুই ভাইয়ের বাড়ি, পুড়ল বই, নিঃস্ব দুঃস্থ পরিবার

    সংবাদদাতা, ময়নাগুড়ি: গভীর রাতে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হল দুই ভাইয়ের  বাড়ি। ঘটনাটি ময়নাগুড়ির সাপ্টিবাড়ি-২ গ্রাম পঞ্চায়েত এলাকার। রবিবার রাতে বাড়ি পুড়ে যাওয়ায় দুই পরিবার এখন অসহায়। ময়নাগুড়ি দমকল কেন্দ্রের আধিকারিকরা সহ পুলিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সুস্থির হাট সংলগ্ন এলাকায় ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    বর্ষবরণে পিকনিকের জন্য সাজছে ডুয়ার্স-পাহাড়, স্পটে থাকছে পানীয় জল ও শৌচালয়ের ব্যবস্থা

    সংবাদদাতা, নাগরাকাটা: মঙ্গলবার বছরের শেষ দিন। বুধবার শুরু হচ্ছে নতুন বছর। এই দুই বিশেষ দিনের আগে পাহাড় সহ ডুয়ার্সের বিভিন্ন পিকনিক স্পট সেজে উঠছে। ২৫ ডিসেম্বর থেকে প্রায় প্রতিদিনই কমবেশি পিকনিক হচ্ছে।  তবে ১ জানুয়ারি থেকে পুরওদমে চালু হয়ে ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    মলাটবন্দি হোমের শিশুদের প্রতিভা, বর্ষশেষে নাচ-গান, নাটক, পিঠেপুলিতে মাতল কোরক

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: চারদিকে এখন পিকনিকের মরশুম। স্কুলছুটির আনন্দে বাবা-মায়ের হাত ধরে কচিকাঁচাদের বেড়াতে যাওয়ার ধুম। হোমের শিশুদের অবশ্য সেই সুযোগ নেই। চার দেওয়ালের মধ্যেই দিন-রাত কাটে তাদের। কিন্তু বর্ষশেষের আনন্দ থেকে বাদ পড়বে কেন ওইসব শিশু? সেকথা মাথায় ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    দিনের আলোতেই ধরলা থেকে বালি তুলে পাচার, হুঁশ নেই ভূমিদপ্তরের

    সংবাদদাতা, মাথাভাঙা: মাথাভাঙা-১ ব্লকের কুর্শামারি গ্রাম পঞ্চায়েতের ধরলা নদী থেকে দেদার বালি চুরি হলেও ভূমি ও ভূমি সংস্কার দপ্তর পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ। মহিষমুড়ি ও তেঁতুলের ছড়া গ্রামের মাঝখান দিয়ে বয়ে গিয়েছে ধরলা। নদীতে রয়েছে বিএসএফের গড়া একটি ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    টানা জেরা পুরকর্মীকে, তলব চেয়ারম্যানকেও

    মনসুর হাবিবুল্লাহ, দিনহাটা: সোমবার সকালে পদ থেকে ইস্তফা দেন দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী। তদন্তকারী অফিসাররা তলব করায় সন্ধ্যায় তিনি হাজির হন দিনহাটা থানায়। অন্যদিকে, সকাল থেকে টানা জিজ্ঞাসাবাদ করা হয় বিল্ডিং প্ল্যান পাশকাণ্ডে জড়িত সন্দেহে এক পুরকর্মীকে। রাতে ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    নিবেদিতা রোডে ১১৭ দোকান ভাঙল পুরসভা

    নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: সাতসকালে অভিযান। মাত্র ৪০ মিনিটে ভাঙা হল ১১৭টি দোকান! ইংরেজি বর্ষবরণের মুখে সোমবার সশস্ত্র পুলিস কর্মী ও বুলডোজার নিয়ে শিলিগুড়ি শহরের নিবেদিতা রোড বাজারে এমন অভিযান চালিয়েছে পুরসভা। এনিয়ে পুরকর্মীদের সঙ্গে ব্যবসায়ীদের ধাক্কাধাক্কি হয়। পুলিস ১২ ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    জলপাইগুড়ি জেলার ৬৩৫টি প্রাথমিক স্কুলে নয়া শিক্ষাবর্ষে চালু হতে চলেছে পঞ্চম শ্রেণি

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: পড়ুয়া ধরে রাখতে নয়া শিক্ষাবর্ষ থেকেই জলপাইগুড়ি জেলার ৬৩৫টি প্রাথমিক স্কুলে চালু হচ্ছে পঞ্চম শ্রেণি। বাড়তি ক্লাসের জন্য ইতিমধ্যেই বেশকিছু প্রাইমারিতে পরিকাঠামো তৈরির কাজ হয়েছে। যেসব স্কুলে এখনও ওই কাজ বাকি, তাদের দ্রুত তা শেষ করতে বলা ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    বাঘিনী জিনাত ধরা পড়তেই আতঙ্ক উধাও, নতুন বর্ষবরণে বান্দোয়ানমুখী পর্যটকরা

    নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: জিনাতের আতঙ্কে মাটি হয়ে গিয়েছিল বড়দিনের আনন্দ। ভরা মরশুমেও পর্যটক শূন্য ছিল পুরুলিয়ার বান্দোয়ান। ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন পর্যটন ব্যবসায়ীরা। তবে জিনাত ফিরতেই সেই আতঙ্ক দূর হয়েছে। ১ জানুয়ারি বান্দোয়ানে রেকর্ড পর্যটক সমাগমের আশা করছেন ব্যবসায়ীরা। ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    ব্যাঘ্রদেবতা বাঘুত ঠাকুরের কৃপায় জিনাতের প্রাণরক্ষা, বিশ্বাসে জঙ্গলমহলের গরামথানে পুজোর ঢল

    নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: সুন্দরবনে যেমন দক্ষিণ রায়, জঙ্গলমহলে তেমনি ‘বাঘুত’— ব্যাঘ্র দেবতা। জঙ্গলমহলের বাসিন্দাদের বিশ্বাস, অরণ্যের প্রাণীদের রক্ষাকর্তা তিনি। তাঁর কৃপাতেই বাঘিনী জিনাত নিরাপদ হাতে পড়েছে। খুশি জেলার মানুষ।   জঙ্গলমহলে বাঘের হানাদারি নতুন নয়। অরণ্যভূমির লোককথায়, লোকক্রীড়ায়, দেবদেবীর ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    জেলায় ২১টি রাস্তা সংস্কারের উদ্যোগ

    সংবাদদাতা, সিউড়ি: এ জেলায় পথ দেখিয়েছিল রাজনগর। তাকে সামনে রেখেই  আরও ২১টি রাস্তা নির্মাণে বর্জ্য প্লাস্টিক ব্যবহারের উদ্যোগ নিচ্ছে বীরভূম জেলা পরিষদ। এজন্য খরচ হবে প্রায় ১২৫ কোটি টাকা। বিভিন্ন ব্লকের গ্রামীণ রাস্তা ওই ভাবে সংস্কার হবে। ইতিমধ্যেই রাস্তাগুলির ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    কাঁথি সমবায়ের ভোট, বিজেপির আর্জি খারিজ

    নিজস্ব প্রতিনিধি, কাঁথি: কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের ভোট বাতিল নিয়ে  বিজেপির আবেদনে এখনই হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। ভোট বাতিলের দাবিতে সোমবার শীত অবকাশকালীন বেঞ্চের দ্বারস্থ হয়ে দ্রুত শুনানির আর্জি জানিয়েছিন বিজেপি। তাদের সেই আর্জি খারিজ করে বিচারপতি শম্পা দত্ত(পাল) ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    বিজেপি বধে‘গোকুলে’ বৃদ্ধি বিদ্রোহীদের, পালাবদলের ইঙ্গিত নন্দীগ্রামে

    নিজস্ব প্রতিনিধি, নন্দীগ্রাম: ‘তোমারে বধিবে যে, গোকুলে বাড়িছে সে’। নন্দীগ্রামের গোকুলনগর পঞ্চায়েতের বিজেপি নেতৃত্ব একযোগে দলছাড়ার কথা জানানোর পরই এই লাইন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অর্থাৎ গোকুলনগরের বিদ্রোহীদের হাত ধরে নন্দীগ্রামের মাটিতে বিজেপির সর্বনাশের সূচনা হচ্ছে। ঘোষণার পর ২৪ঘণ্টা কেটে ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    আবাসের টাকা ঢুকতেই ইমারতি পণ্যের দাম আকাশছোঁয়া, ক্ষোভ

    নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: ইমারতি দ্রব্যের দাম বেঁধে দিয়ে নজরদারি চালানোর সিদ্ধান্ত নিল শান্তিপুর ব্লক প্রশাসন। উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে আবাস যোজনার টাকা। আর তারপরেই রাতারাতি বেড়ে গিয়েছে ইমারতি দ্রব্যের দাম। বিশেষ করে কেউ আবাস যোজনার টাকায় বাড়ি করছে ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    সদস্য সংগ্রহে নগদ পুরস্কার পদ্ম বিধায়কের ঘোষণায় ক্ষোভ 

    নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: লোকসভা নির্বাচনে বাঁকুড়া কেন্দ্রে পর্যুদস্ত হওয়ার পর বিজেপির সংগঠনে ধস নেমেছে। জেতা আসনে দলের শোচনীয় পরাজয়ের হতাশায়  কর্মীদের অনেকেই বসে পড়েছেন। এই অবস্থায় সদস্য সংগ্রহে বিধায়কের নগদ পুরস্কারের ঘোষণা সক্রিয় বিজেপি কর্মীদের মনোবল আরও ভেঙে দেবে ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    সাদাসিধে, দিনমজুর সাজিবুলের জঙ্গি-যোগ! 

    অভিষেক পাল  বহরমপুর গো-বেচারা ছেলে। মাঠে কাজ করে। গ্রামের সবার সঙ্গেই ভালো সম্পর্ক। সাদামাটা জীবন-যাপন। সেই সাজিবুল ইসলাম না কি জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত! ভাবলেই শিউরে উঠছেন নওদার দুর্লভপুরের বাসিন্দারা। এখানেই শেষ নয়, সোমবারও দুর্লভপুরের  পড়শি গ্রাম মাঝপাড়ার ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    আবাসের টাকা তুলে বেরতেই ছিনতাই 

    নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: পাকা বাড়ির স্বপ্ন সত্যি হতে চলেছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন বাড়ি তৈরির টাকা। প্রথম কিস্তির টাকা ঢুকেছিল গোঘাটের দিনমজুর সহদেব রায়ের অ্যাকাউন্টে। সোমবার সেই টাকা অ্যাকাউন্ট থেকে তুলে মেয়েকে নিয়ে ফিরছিলেন সহদেববাবু। বাড়ি তৈরির জন্য ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    দুই নেতার তরজায় মানকর পঞ্চায়েতে বন্ধ জল প্রকল্প

    সংবাদদাতা, মানকর: গলসি-১ ব্লকের মানকর পঞ্চায়েতের মারো গ্রামে দীর্ঘদিন ধরে বন্ধ জল জীবন মিশন প্রকল্পের কাজ। সোমবার গ্রামের বেশকিছু মানুষ গলসি-১ বিডিও অফিসে এসে বিডিওকে সমস্যার কথা জানান। দ্রুত কাজ শুরু করার আশ্বাস দিয়েছেন বিডিও। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    যোগ প্রতিযোগিতায় ঝাড়গ্রামের সাফল্য  

    নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: রাজ্যস্তরের পর জাতীয়স্তরের যোগা প্রতিযোগিতায় জোড়া সাফল্য এল। ৪৩তম জাতীয় যোগা প্রতিযোগিতায় ঝাড়গ্রামের শর্মিষ্ঠা দত্ত প্রথম স্থান অর্জন করছেন। ৪০ থেকে ৫০ বছর মহিলা বিভাগে তিনি প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন। ৪৩ বছর বয়সে তিনি এই কৃতিত্ব অর্জন করেছেন। ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    বীরসিংহ গ্রামীণ হাসপাতালে প্রাচীর না থাকায় বসছে নেশার আসর

    সংবাদদাতা, ঘাটাল: বীরসিংহ গ্রামীণ হাসপাতালে প্রাচীর নেই। নেই কোনও নিরাপত্তা কর্মী।  ফলে সন্ধ্যা নামলেই হাসপাতাল চত্বরের মধ্যে বসে নেশার ঠেক। মাঝেমধ্যেই মদ্যপরা হাসপাতালের ডাক্তার ও নার্সদের উপর চড়াও হয় বলে অভিযোগ।  ফলে তাঁরা রোগী পরিষেবা দিতে গিয়ে নিরাপত্তার অভাব ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    স্বামী বিবেকানন্দের মূর্তিতে কালি নবদ্বীপে, উত্তেজনা

    সংবাদদাতা, মায়াপুর: স্বামী বিবেকানন্দ বিশ্ব-দরবারে ভারতের সংস্কৃতিকে তুলে ধরেছেন বারবার। আর আজ তাঁর প্রতিকৃতিই কালিমালিপ্ত! ঘটনাস্থল নবদ্বীপ পুরসভা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে অবস্থিত রাস্তার পাশের পার্ক। সেখানে স্বামী বিবেকানন্দের মূর্তি কালিমালিপ্ত অবস্থায় পরে রয়েছে আজ কয়েকদিন ধরেই। ‘কীর্তিমান’-এর খোঁজ ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    মালদহে স্লিপার সেল! গোয়েন্দা নজরে ভূতনির চর, বামনগোলা

    নিজস্ব প্রতিনিধি, মালদহ: শুধুমাত্র মুর্শিদাবাদ নয়, প্রতিবেশী মালদহেও সক্রিয় বাংলাদেশি জঙ্গি সংগঠনের স্লিপার সেল। একের পর এক ঘটনার তদন্ত করতে গিয়ে বেশকিছু সূত্র পেয়েছেন গোয়েন্দারা। সেগুলি বিশ্লেষণের পরই স্লিপার সেলের সক্রিয়তার কথা মানছেন তাঁরা। কালিয়াচক থেকে সম্প্রতি শক্তিশালী বোমা ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    দু’পা নেই, কোমরে ভর দিয়েই আলু চাষ তালডাংরার তপনের

    সংবাদদাতা, বিষ্ণুপুর: ১০ বছর আগে দুর্ঘটনায় দুই পা হারিয়েছেন। তবে মনোবল হারাননি। দুই সন্তানকে মানুষ করতে কোমরের উপর ভর করে কোদাল নিয়ে মাটি কোপাচ্ছেন তালডাংরার তপন লায়েক। ফকিরডাঙা গ্রামের বাসিন্দা ৩৫ বছরের তপনবাবুর জমিজমা বলতে কিছুই নেই। দিনমজুরি করে ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    স্বামীর বিবাহ বহির্ভুত সম্পর্ক জানায় মারধর, বেলডাঙায় আত্মঘাতী স্ত্রী

    সংবাদদাতা, বহরমপুর: স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক জানতে পেরে বাধা দিয়েছিলেন স্ত্রী। বচসা চলাকালীন স্ত্রীকে বেধড়ক মারধর করেন স্বামী। অভিমানে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বধূ। গত ২১ ডিসেম্বরের ঘটনায় রবিবার রাত ৩টে নাগাদ মুর্শিদাবাদ মেডিক্যাল ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    সোনাঝুরিতে বনভূমি সংরক্ষণের নির্দেশিকা মুছে দিল দুষ্কৃতীরা

    সংবাদদাতা, শান্তিনিকেতন: সোনাঝুরির শালবাগানে বনদপ্তরের বসানো কংক্রিটের বোর্ডে লেখা নির্দেশিকা লাল কালি দিয়ে মুছে দেওয়ার চেষ্টা করল দুষ্কৃতীরা। অভিযোগ জানিয়ে ইতিমধ্যেই শান্তিনিকেতন থানার দারস্থ হয়েছে বোলপুর বনদপ্তর। আগামীতে বনভূমি রক্ষা করতে লিখিত অভিযোগ দায়ের করা হবে বলেও জানা গিয়েছে। ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    বর্ষবরণে কালনাজুড়ে বেপরোয়া বাইক ও গাড়ি চেকিংয়ে পুলিস

    সংবাদদাতা, কালনা: বর্ষ বিদায় ও নতুন বছরকে স্বাগত জানানোর আনন্দের মধ্যে বেপরোয়া বাইক আরোহীদের লাগাম টানতে তৎপর হয়েছে কালনা মহকুমা পুলিস। হেলমেট না পরে বাইক চালানো ও মদ্যপ বেপরোয়া বাইক চালকদের শায়েস্তা করতে ব্রিদ অ্যানালাইজার নিয়ে নজরদারিতে নেমেছে কালনা ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    আবাসের টাকা তুলে বেরতেই ছিনতাই 

    নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: পাকা বাড়ির স্বপ্ন সত্যি হতে চলেছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন বাড়ি তৈরির টাকা। প্রথম কিস্তির টাকা ঢুকেছিল গোঘাটের দিনমজুর সহদেব রায়ের অ্যাকাউন্টে। সোমবার সেই টাকা অ্যাকাউন্ট থেকে তুলে মেয়েকে নিয়ে ফিরছিলেন সহদেববাবু। বাড়ি তৈরির জন্য ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    ‘ডিজিটাল অ্যারেস্ট’, একমাসে ধৃত ১৩, বিভিন্ন রাজ্যে অভিযানে সাফল্য পুলিসের

    নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: এক ঢিলে দুই নয়, একাধিক পাখিকে মারতে সক্ষম হল রানাঘাট জেলা পুলিস। এবং তা নিয়ে তোলপাড় চলছে গোটা দেশেই।  সাইবার প্রতারণায় সাম্প্রতিক সংযোজন ‘ডিজিটাল অ্যারেস্ট’। এই ধরণের একটি মামলার তদন্তে নেমে বিরাট প্রতারণের চক্রের হদিশ পেয়েছে ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    আহিরণ সেতুতে কাজ চলায় প্রবল যানজটে নাকাল চালকরা

    সংবাদদাতা, জঙ্গিপুর: সংস্কারের কাজ চলায় সোমবার সকালে সূতির আহিরণ ব্রিজে একটি লেন বন্ধ করে দেওয়া হয়। এক লেন দিয়েই যানবাহন চলাচল করায় জাতীয় সড়কে ব্যাপক যানজট হয়। ফলে দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে। জঙ্গিপুর ও ফরাক্কার দিকে যেতে গাড়ির ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    জঙ্গি যোগ, মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার যুবক

    নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: ফের জঙ্গিযোগে মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার করা হল এক যুবককে। গতকাল অর্থাৎ রবিবার গভীর রাতে বেঙ্গল এসটিএফ অভিযান চালিয়ে নওদা থেকে গ্রেপ্তার করে সাজিবুল ইসলামকে। জানা গিয়েছে, ধৃত যুবক নওদার দুর্লভপুরের বাসিন্দা। আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি শাদ ...

    ৩১ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    পাসপোর্ট কাণ্ডের মূল চক্রী ধৃত

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হরিদেবপুরে বাড়িটাই ছিল আস্ত এক ‘পাসপোর্ট আপিস’। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলত কাজ।  কেউ জাল আধার তৈরির দায়িত্বে, আবার কেউ পুলিসকে ম্যানেজ করতে ব্যস্ত। ট্রাভেল এজেন্সির ব্যবসার আড়ালে ভুয়ো নথি তৈরি করে তা দিয়ে পাসপোর্ট ...

    ৩০ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    পৃথিবীর সেরা ঐতিহ্যবাহী ২৫টি মিষ্টির তালিকায় স্থান রসগোল্লার

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী সেরা ২৫টি মিষ্টির তালিকায় উঠে এল রসগোল্লা। আর তার জন্য স্বীকৃত পেল কেসি দাশ। যদিও ওই প্রতিষ্ঠানের স্বীকৃতি এবারই প্রথম নয়। এর আগে চিজ বা ছানার তৈরি সেরা মিষ্টির তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ...

    ৩০ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    স্বল্প সঞ্চয়ে সুদের হারে কি পরিবর্তন হবে, আজ বা কালের মধ্যে ঘোষণা

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রতি তিনমাস অন্তর ডাকঘরের স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার ঘোষণা করে কেন্দ্র। সেই হিসেবে ২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত নতুন হার ঘোষণা হওয়ার কথা। আজ, সোমবার অথবা আগামী কাল, মঙ্গলবার এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ ...

    ৩০ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    আজ মমতা সন্দেশখালিতে

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বছর শেষের আগে আজ, সোমবার সন্দেশখালিতে মেগা কর্মসূচি হতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজনৈতিক ও প্রশাসনিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই সফরে সন্দেশখালির ঋষি অরবিন্দ মিশন মাটে সরকারি পরিষেবা প্রদান করবেন মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষের হাতে তুলে ...

    ৩০ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    বছরের শেষ দিনে কমবে তাপমাত্রা, কলকাতায় শীঘ্রই জাঁকিয়ে শীতের সম্ভাবনা!

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামীকাল, মঙ্গলবার শেষ হচ্ছে ২০২৪ সালের মেয়াদ। তার আগে আজ, সোমবার পর্যন্ত জমাটি ঠান্ডার দেখা নেই শহর কলকাতায়। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মোতাবেক, বছর শেষে কিছুটা হলেও কমবে পারা। ফলে নতুন বছর উদযাপনে স্বস্তি পেতে পারে ...

    ৩০ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    ‘জলই জীবন’, বার্তা দিচ্ছে টালার একটি দেওয়াল

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরে রাজপথের নানা জায়গায় দেওয়ালজুড়ে থাকে আপত্তিকর সব পোস্টার। অথবা রাজনৈতিক প্রচার। কোনও দেওয়াল পড়ে থাকে অনাদরে। শেষ কবে যে সেখানে রং হয়েছে তা মনেই পড়ে না। কিন্তু উত্তর কলকাতার টালা ব্রিজ ছাড়িয়ে কিছুটা এগলে চোখে ...

    ৩০ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    বাংলা কথা শুনে বাংলাদেশি তকমা!  মুম্বইয়ে আটক হরিশ্চন্দ্রপুরের ৯ বাসিন্দা

    সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: ওড়িশার পর এবার মহারাষ্ট্র। বিজেপিশাসিত রাজ্য ক্রমেই যেন বাঙালিদের জন্য মহাবিপদ হয়ে দাঁড়াচ্ছে। বাংলায় কথা বলায় এবার মুম্বইয়ে পুলিসের হেনস্তার মুখে পড়লেন হরিশ্চন্দ্রপুরের ন’জন পরিযায়ী শ্রমিক। অভিযোগ, প্রায় পাঁচ ঘণ্টা থানায় আটকে রেখে মারধর করা হয় তাঁদের। ...

    ৩০ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    স্বরূপনগরে পাটের গোডাউন পুড়ে ছাই

    সংবাদদাতা, বসিরহাট: ভরদুপুরে পাটের গোডাউনে আগুন। পুড়ে ছাই কয়েক লক্ষ টাকার পাট। ঘটনাটি ঘটেছে আজ, রবিবার স্বরূপনগর ব্লকের চারঘাট ব্রাহ্মণপাড়া এলাকায়। আচমকা পাটের গোডাউনে আগুন দেখতে পান বাড়ির লোকজন। তাঁদের চেঁচামেচিতে স্থানীয় বাসিন্দারা এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। ...

    ৩০ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    পুকুর থেকে দু’দফায় উদ্ধার বস্তাবন্দি দেহাংশ, বারাসতে দানা বাঁধছে রহস্য

    নিজস্ব প্রতিনিধি, বারাসত: শনিবার রাতের পর রবিবার সকাল। কয়েক ঘণ্টার মধ্যে বারাসতের হৃদয়পুর এলাকার একটি পুকুর থেকে দু’দফায় বস্তাবন্দি খণ্ডবিখণ্ড দেহাংশ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। কে বা কারা এভাবে দেহাংশ বস্তাবন্দি করে ফেলে গেল, তা নিয়ে রহস্য দানা ...

    ৩০ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    এবার পাঁচ টাকায় ডিম-ভাত মিলবে হাওড়া জেলা হাসপাতাল ও বেলুড় স্টেট জেনারেলে

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাত্র পাঁচ টাকায় ডিম-ভাত। এই সুবিধা এবার মিলতে চলেছে হাওড়া জেলার দুই হাসপাতালে। হাওড়া জেলা হাসপাতাল এবং বেলুড় স্টেট জেনারেল হাসপাতাল। এই দুই জায়গায় এবার রাজ্য পুর ও নগরোন্নয়ন দপ্তরের উদ্যোগে চালু হবে মা ক্যান্টিন।  প্রায় ...

    ৩০ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    আতঙ্ক কাটেনি গ্রামে, বাজির লাইসেন্স নিয়ে সমীক্ষা শুরু

    সংবাদদাতা, বারুইপুর: শনিবার চম্পাহাটির হাড়ালে বিস্ফোরণের ঘটনার পর কেটে গিয়েছে ২৪ ঘণ্টারও বেশি সময়। কিন্তু এখনও আতঙ্ক কাটেনি সর্দার পাড়ার বাসিন্দাদের। এই ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মারা যান এক ব্যক্তি। দু’জনের অবস্থা সঙ্কটজনক। রবিবার বারুইপুর থানা গ্রামে অভিযান চালায়। কোন ব্যবসায়ীর ...

    ৩০ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    বদল করা হল গৌড় এক্সপ্রেসের কোচ

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তর ও দক্ষিণবঙ্গ সংযোগকারী ট্রেনগুলির মধ্যে গৌড় এক্সপ্রেস অন্যতম। শিয়ালদহ থেকে মালদহ টাউনের মধ্যে চলাচল করে এই দূরপাল্লার ট্রেনটি। যাত্রীস্বার্থে এবার আপ-ডাউনে (১৩১৫৩, ১৩১৫৪) গৌড় এক্সপ্রেসের কোচ বদল হল। পুরনো রেক পাল্টে নিরাপদ এলএইচবি রেকে বদলে ...

    ৩০ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    আমলাদের বেতন বন্ধ হতেই খুলল জট,  হাইকোর্টের গুঁতোয় ৫ দিনে মিলল অবসরকালীন প্রাপ্য

    শুভঙ্কর বসু, কলকাতা: একেই বলে ‘ঠ্যালার নাম বাবাজি’! অবসরকালীন প্রাপ্য আদায়ের জন্য বছরের পর বছর দপ্তর ও আইনের এ দরজা থেকে ও দরজা পর্যন্ত ছুটে বেড়িয়েছেন ষাটোর্ধ্ব বৃদ্ধ। আমলাতন্ত্রের লাল ফিতের ফাঁসে জীবদ্দশায় কানাকড়ি মেলেনি। অবশেষে হাইকোর্টের গুঁতোয় কাটল ১৪ ...

    ৩০ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    পাহাড় নয়, সমতলেই কমলালেবুর বাগান! মিলছে থাইল্যান্ড অরেঞ্জও

    শ্যামলেন্দু গোস্বামী, বারাসত: কমলালেবু হবে দার্জিলিংয়ে, পাহাড়ে। এটিই প্রাথমিক ধারনা। এবার সে মিথ ভাঙছে। কমলালেবু যে সমতলেও চাষ করা যায় তার প্রমাণ দিচ্ছেন অশোকনগরের শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েতের কেওটসাহা গ্রামের নারায়ণ মণ্ডল। তিনি এই কাজ করতে করতে এখন প্রতিষ্ঠিত। ইউটিউব দেখে নিজের ...

    ৩০ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    ইয়াবা ট্যাবলেট, বাংলাদেশি সিম কার্ড সহ গ্রেপ্তার মহিলা

    সংবাদদাতা, বনগাঁ: ইয়াবা ট্যাবলেট সহ এক মহিলাকে গ্রেপ্তার করল বাগদা থানার পুলিস। ধৃত মহিলা রহিমাখাতুন মণ্ডল (৪৫) বনগাঁ থানার চাঁদা রাইপুরের বাসিন্দা। তাঁর কাছ থেকে ৩৮৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। পাশাপাশি ৯টি সিম কার্ডও উদ্ধার হয়েছে। এর মধ্যে তিনটি ...

    ৩০ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    খাদ্যে ভেজাল, সাড়ে ১৩ লক্ষ টাকার বেশি জরিমানা আদায়

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রান্না করা খাবারের নমুনা পরীক্ষা করে মিলেছে ভেজাল। চাইনিজ হোক কিংবা মোগলাই, রান্না করা খাবারে এমন জিনিসপত্র ব্যবহার হয়েছে যা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই ঘটনায় শহরের বিভিন্ন হোটেল, ফাস্ট ফুডের দোকান, রেস্তরাঁকে নোটিস পাঠিয়ে, মামলা চালিয়ে ...

    ৩০ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    ‘অল ইন ওয়ান’ ওয়াটার স্প্রিঙ্কলার, সাফাইয়ে নয়া পদক্ষেপ কলকাতা পুরসভার  

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একদিকে ধোয়ানো হবে গাছপালা, অন্যদিকে রাস্তা। ৩৬০ ডিগ্রিতে ঘুরবে জল দেওয়ার ‘স্প্রে গান’। কার্যত ‘অল ইন ওয়ান’ ব্যবস্থা। এমনই সুবিধাযুক্ত চারটি গাড়ি প্রস্তুত করেছে কলকাতা পুরসভার নিকাশি বিভাগ। সংশ্লিষ্ট বিভাগের মেয়র পারিষদ তারক সিং বিশেষ উদ্যোগ ...

    ৩০ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    অনুমতি নিয়ে তবেই বেসরকারি অনুষ্ঠানে যেতে পারবেন মন্ত্রীরা, নির্দেশ মমতার

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভাবমূর্তি থাকবে স্বচ্ছ, তবেই এড়ানো যাবে বিতর্ক—মূলত এই দুই প্রেক্ষাপটকে সামনে রেখেই এবার রাজ্যের মন্ত্রীদের কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনও বেসরকারি অনুষ্ঠানে যাওয়ার আগে মন্ত্রীদের জানাতে হবে মুখমন্ত্রীর সচিবালয়ে (সিএমও)। কারা উদ্যোক্তা, কী ধরনের ...

    ৩০ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    বছরের শেষ রবিবার লক্ষ লোকের ভিড়  চিড়িয়াখানায়

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সূর্য মধ্যগগনে ওঠার আগেই বন্ধ চিড়িয়াখানার বাইরের ওভারব্রিজের এসক্যালেটর। অনলাইন টিকিট কাউন্টারের সামনে তিলধারণের জায়গা নেই। নগদে কেনা টিকিটের লাইন আরও দীর্ঘ। তা ঠেলেঠুলে ভিতরে প্রবেশ করতেই দেখা গেল জনসমুদ্র। সবুজে ঘেরা চিড়িয়াখানা শুধু কালো মাথা ...

    ৩০ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    মনমোহন সিংয়ের প্রয়াণে নীরব  কেন ক্রীড়া ও ফিল্মি আইকনরা? সরব অভিষেক

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবারই শেষকৃত্য সম্পন্ন হয়েছে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের। রাজনৈতিক ব্যক্তিত্বরা শোকজ্ঞাপন করেছেন মনমোহনের প্রয়াণে। কিন্তু বৃহস্পতিবার রাত থেকে শনিবার পর্যন্ত আশ্চর্যজনকভাবে ‘নীরব’ থাকতে দেখা গিয়েছে ক্রীড়া ও চলচ্চিত্র জগতের খ্যাতনামাদের। তাঁদেরকেই নিশানা করলেন তৃণমূল কংগ্রেসের ...

    ৩০ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    বছরশেষের রাতে ৩ জোড়া স্পেশাল মেট্রো,  কবি সুভাষ-দক্ষিণেশ্বর

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বর্ষশেষের রাতে নতুন বছরকে স্বাগত জানাতে বিশেষভাবে সেজে ওঠে মহানগরী। বছরের এই বিশেষ সন্ধিক্ষণে তিলোত্তমার মায়াবী রূপ উপভোগ করতে অসংখ্য মানুষ পথে নামেন। পরিবার-পরিজন নিয়ে শহরের বিভিন্ন জায়গায় জমায়েত করে উৎসবপ্রেমী জনতা। তাঁদের যাতায়াত মসৃণ করতে ...

    ৩০ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    রাস্তায় মিলছে না পর্যাপ্ত বাস, তাল কাটছে বর্ষশেষের আনন্দ উদযাপনে

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বড়দিন থেকে ইংরেজি নববর্ষ—চলছে উৎসবের ভরা মরশুম। কাতারে কাতারে মানুষ ভিড় জমাচ্ছেন চিড়িয়াখানা, জাদুঘর থেকে শুরু করে পার্ক স্ট্রিট, ময়দান চত্বরে। সায়েন্স সিটি, ইকো পার্কের মতো দ্রষ্টব্য স্থানগুলিও রয়েছে সেই তালিকায়। অভিযোগ, এমন সময় কলকাতার রাস্তায় ...

    ৩০ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    গ্রাম-শহরতলিতে আজও অমলিন গ্রিটিংস কার্ডের চাহিদা

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘কে বলে গো এই নববর্ষে নেই তুমি! প্রেমের খেলায় করছ খেলা ঠিক জানি।’ ‘মোবাইলের টেক্সট মেসেজ ডিলিট হয়ে যাবে। হোয়াটঅ্যাপের বার্তা যাবে ডিসঅ্যাপিয়ার হয়ে। মেসেঞ্জারে পাঠানো কথা যাবে হারিয়ে। কিন্তু কাগজে লেখা প্রেমের বার্তা অক্ষয়। থেকে যাবে ...

    ৩০ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    দুধ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গোরু কিনতে মহিলাদের সাহায্য সুন্দরীনি সমবায়ের

    নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: কিছুদিন আগে প্যারিসে সম্মানিত হয়েছে সুন্দরীনি দুগ্ধ সমবায়। সম্মান জানিয়েছে আন্তর্জাতিক ডেয়ারি ফাউন্ডেশন। ‘ডেয়ারি ইনোভেশন’ সম্মান পেয়েছে এই সমবায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা প্রসূত এই প্রকল্প এবার আর একটি পদক্ষেপ নিতে চলেছে। দুধের দৈনিক ...

    ৩০ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    অনুকূল আবহাওয়ার কারণে শীতের সব্জির বাম্পার ফলন

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জাঁকিয়ে শীত পড়া আপাতত থমকে গেলেও শীতকালীন চাষ-আবাদের অনুকূল পরিবেশই রয়েছে দক্ষিণবঙ্গজুড়ে। কারণ অসময়ে বেশি পরিমাণে বৃষ্টি এবার এখনও হয়নি। এর ফলে শীতের সব্জির বাম্পার ফলন হচ্ছে। চাষিরা কম দামে সব্জি বেচতে বাধ্য হচ্ছেন। আবহাওয়া অনুকূল ...

    ৩০ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    রাজ্য: ফিরে দেখা ২০২৪

     ১ জানুয়ারি  চালু বালুরঘাট-শিয়ালদহ এক্সপ্রেস।  ৫ জানুয়ারি  সন্দেশখালিতে রেশন বণ্টন দুর্নীতি মামলার তদন্তে শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে আক্রান্ত ইডির আধিকারিকরা।  ১১ জানুয়ারি  পুরুলিয়ার বাঘমুণ্ডির ঝাড়খন্ড সীমানা লাগোয়া জঙ্গল থেকে ধৃত মাওবাদী নেতা সব্যসাচী ওরফে কিশোরদা।  ২৪ জানুয়ারি স্বর্ণ-বিপণিতে দুঃসাহসিক ...

    ৩০ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    শেক্সপিয়র সরণি থানায় আজই  হাজিরা দিচ্ছেন বিজেপি বিধায়ক

    নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কলকাতায় এমএলএ হস্টেল কাণ্ডে এবার শেক্সপিয়র সরণি থানার পুলিসের তলব পেলেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে। শনিবার রাতে কোচবিহার কোতোয়ালি থানার পুলিস তাঁর বাড়িতে ও হাতে ওই তলবি চিঠি পৌঁছে দিয়েছে। একাধিক শর্তযুক্ত ওই চিঠিতে ...

    ৩০ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    তথ্য যাচাইয়ের ফাঁকফোকর ঢাকতে  বিদেশ মন্ত্রককে চিঠি রাজ্য পুলিসের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পাসপোর্ট যাচাইয়ের ক্ষেত্রে বিদেশমন্ত্রকের গাইডলাইন বিভ্রান্তিকর। শনিবারই লালবাজারে এপ্রসঙ্গে সুর চড়িয়েছিলেন কলকাতার পুলিস কমিশনার মনোজ কুমার ভার্মা। রবিবার ফের সেই গাইডলাইনের ফাঁকফোকর চর্চায় নিয়ে এলেন রাজ্য পুলিসের ডিজি রাজীব কুমার। বিভ্রান্তি দূর করতে বিদেশমন্ত্রককে চিঠি দিল ...

    ৩০ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    সিকিমে দুর্ঘটনায় মৃত্যু কলকাতার মা-মেয়ের, জখম আরও ৪

    নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও সংবাদদাতা, দার্জিলিং: সিকিমে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই পর্যটকের। তাঁরা সম্পর্কে মা ও মেয়ে। এই ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। মৃত ও আহতারা কলকাতার শিয়ালদহের বাসিন্দা। শনিবার রাতে প্রতিবেশী রাজ্যের পকিয়াং জেলায় পথ দুর্ঘটনাটি ...

    ৩০ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    তারাপীঠ মন্দিরের পুজো জায়ান্ট স্ক্রিনে সরাসরি সম্প্রচারের দাবি

    বলরাম দত্তবণিক, রামপুরহাট: তারাপীঠ মন্দিরে দেবীর পুজো জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করার দাবি তুলছেন ভক্ত ও পর্যটকদের একাংশ। সেই সঙ্গে মন্দিরের পবিত্রতা বজায় রাখতে ভোগ খাওয়ানোর বিকল্প ব্যবস্থা করা হোক। কারণ, খাবারের টুকরো পর্যটকদের পায়ে পায়ে দেবীর গর্ভগৃহে পৌঁছে ...

    ৩০ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    উত্তর ভারতে শৈত্যপ্রবাহের জের, রাজ্যে কিছুটা কমবে তাপমাত্রা

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তর ভারতজুড়ে তাপমাত্রা কমতে শুরু করেছে। হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থানে শৈত্যপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। উত্তর ভারতের জাঁকিয়ে পড়া শীত এ রাজ্যে দিন দু’য়েকের মধ্যে কিছুটা প্রভাব ফেলবে বলে আশা করছেন আবহাওয়াবিদরা। উত্তুরে হাওয়া খানিকটা ...

    ৩০ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    কমিশনের বাড়তি বোঝা রাজ্যেরই কাঁধে, রেশনে শুধু কৃতিত্ব! টাকা দেবে না কেন্দ্র

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঢক্কানিনাদ! এই একটি শব্দ গত দশ বছরের কেন্দ্রীয় শাসনের সঙ্গে ভীষণভাবে খাটে। জনধন থেকে বালাকোট—মানুষ এই জমানাতেই এসে সবকিছু পেয়েছে। আর তাই কাজ হোক না হোক, প্রচার হবে চুটিয়ে। ঠিক যেভাবে রেশন ব্যবস্থায় হয়ে চলেছে। ব্যাগে ...

    ৩০ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    মেট্রো-বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত বাড়ি তৈরিতে টালবাহানা,  কবে কাটবে ‘যাযাবর’ দশা, প্রশ্ন বউবাজারের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘ওদের লাইন পাতা হয়ে গিয়েছে। ট্রলি রান করেছে। সেটা মেট্রো খুব ফলাও করে প্রচার করছে। কিন্তু, যাঁদের বুকের উপর দিয়ে এই কাজ হল, তাঁদের কথা মেট্রো ভুলে গেছে। বাড়ি কবে পাব, এখনও জানি না।’ ফোনের ওপারে ...

    ৩০ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    ঘুমপাড়ানি গুলিতে কাবু, অবশেষে খাঁচাবন্দি জিনাত

    নিজস্ব প্রতিনিধি, গোঁসাইডি: শেষ হল লুকোচুরি খেলা। দীর্ঘদিন ধরে নাকানি চোবানি খাওয়ানোর পর অবশেষে জিনাতকে খাঁচাবন্দি করতে সক্ষম হলেন বনকর্মীরা। রবিবার বিকেল ৪টে নাগাদ বাঁকুড়ার রানিবাঁধের গোঁসাইডির জঙ্গলে ঘুমপাড়ানি গুলি করে তাকে কাবু করা হয়। তারমধ্যেই খাঁচায় ভরার আগে ...

    ৩০ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    বৈষ্ণবনগরের জালনোট পাচারকারী ধৃত দিল্লিতে

    সংবাদদাতা, কালিয়াচক: ভাঙাচোরা জিনিসপত্র বেচাকেনার আড়ালেই চলত জালনোটের কারবার। এমন‌ই এক ব্যক্তিকে শনিবার গ্রেপ্তার করেছে দিল্লি পুলিসের স্পেশাল সেল। ধৃত ক‌ওসর আলির বাড়ি বৈষ্ণবনগর থানা এলাকার বাংলাদেশ সীমান্তবর্তী কুম্ভীরা গ্রাম পঞ্চায়েতের মোহনপুর গ্রামে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ৯৫ ...

    ৩০ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    বৈষ্ণবনগরে ভিখারির বেশে এসে চুরি   

    সংবাদদাতা, কালিয়াচক: ভিখারির বেশে এলাকায় ঘোরাঘুরি। তারপর টার্গেট খোঁজা। সুযোগ বুঝে বাড়িতে ঢুকে চুরি। শনিবার সন্ধ্যায় বৈষ্ণবনগর থানা এলাকার লালাপাড়ায় এমনই এক চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, কিছুদিন ধরে দুই মহিলা মা ও মেয়ে সেজে এলাকায় ...

    ৩০ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    হাটের রাস্তায় বেআইনি নির্মাণ সরাতে এক সপ্তাহের সময়সীমা

    সংবাদদাতা, আলিপুরদুয়ার: হাটের ভিতরের রাস্তা দখল। আর সেই রাস্তায়  দেদার তৈরি হয়েছে বেআইনি নির্মাণ। সেখানে জমিয়ে ব্যবসা করছেন ব্যবসায়ীদের একাংশ। তাতে ক্রেতা ও অন্য হাটুরেদের সমস্যা হলেও ডোন্ট কেয়ার। এই দখলদারদের বিরুদ্ধে কড়া হাতে ময়দানে নামল আলিপুরদুয়ার জেলা পরিষদ। ...

    ৩০ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    নায়েব আলি টেপুর জন্মজয়ন্তী উপলক্ষ্যে দু’দিনের উৎসব

    সংবাদদাতা, দেওয়ানহাট: আজ, সোমবার থেকে বলরামপুরে শুরু হচ্ছে প্রবাদপ্রতিম ভাওয়াইয়া শিল্পী নায়েব আলি টেপুর ১১৫তম জন্মজয়ন্তী উৎসব। শিল্পীর জন্মজয়ন্তী উপলক্ষ্যে দু’দিন ব্যাপী বলরামপুর বাজারে থাকা নায়েব আলি টেপু মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে ভাওয়াইয়া উৎসব। এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন উত্তরবঙ্গ ...

    ৩০ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    অপহৃত উদ্ধার, গ্রেপ্তার পাঁচ

    সংবাদদাতা, মাথাভাঙা: রবিবার নিশিগঞ্জ থেকে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার করল পুলিস। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে পাঁচজনকে। অপহৃত ব্যক্তির বাড়ি কোচবিহার-১ ব্লকের চান্দামারি গ্রাম পঞ্চায়েত এলাকায়।  পুলিস সূত্রে খবর, শনিবার রাতে ওই ব্যক্তিকে অপহরণ করা হয়। এরপর মুক্তিপণ চেয়ে পরিবারকে ...

    ৩০ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    তুফানগঞ্জ ও শিলিগুড়িতে পুলিসের অভিযানে উদ্ধার ৮৯টি মোষ, ২২টি গোরু

    সংবাদদাতা, নকশালবাড়ি ও তুফানগঞ্জ: পাচারের আগে মোষ ও গোরু সহ গ্রেপ্তার হল পাঁচজন। উদ্ধার হয়েছে মোট ১১১টি গবাদিপশু। তিনটি পৃথক ঘটনায় পুলিসের অভিযানে এই সাফল্য আসে।  শনিবার রাতে শিলিগুড়ি মহকুমায় পৃথক দু’টি ঘটনায় মোষ ও গোরু সহ তিনজন গ্রেপ্তার ...

    ৩০ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    হাসিমারায় ছোট গাড়ির সঙ্গে বাইকের সংঘর্ষ, জখম দুই

    সংবাদদাতা, আলিপুরদুয়ার: হাসিমারায় ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ের ওভারব্রিজে শনিবার রাতে একটি ছোট গাড়ির সঙ্গে একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে গুরুতর জখম হন বাইক আরোহী দুই যুবক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দুই যুবকের মাথায় হেলমেট ছিল না। খবর ...

    ৩০ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    হাতির হানায় ক্ষতিগ্রস্ত বাড়ি

    সংবাদদাতা, নাগরাকাটা: রবিবার রাত ৩টে নাগাদ মেটেলি ব্লকের বাতাবাড়ির খড়পাড়ায় হাতির হামলায় ক্ষতিগ্রস্ত হয় একটি বাড়ি। রাতে হাতি গ্রামে ঢোকায় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় ও বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, পার্শ্ববর্তী খড়িয়ারবন্দর জঙ্গল থেকে একটি হাতি চলে ...

    ৩০ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    জয়গাঁয় হানা বিহারের কেপমারি গ্যাংয়ের, চোখে স্প্রে করে আংটি-চেন ছিনতাই

    সংবাদদাতা, আলিপুরদুয়ার: বিহারের কেপমারি গ্যাংয়ের নজর এবার ভুটান সীমান্তের জয়গাঁ শহরে। সীমান্ত শহরে প্রতারণার জাল বিছিয়েছে ভিনরাজ্যের প্রতারকরা। নানা ধরনের লোভ দেখিয়ে কাজ হাসিল করছে তারা। কখনও আবার মহিলাদের চোখে রাসায়নিক স্প্রে করে আংটি, গলার চেন ও টাকা ছিনিয়ে ...

    ৩০ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    অনুমতি ছাড়াই ছাত্রদের খাওয়ার ঘরে স্টল, প্রধান শিক্ষকের ভূমিকায় প্রশ্ন

    সংবাদদাতা, বাগডোগরা: মাটিগাড়া কাওয়াখালিতে স্কুলছাত্রদের মিড ডে মিল খাওয়ার জায়গায় বসেছে স্টল। গত শনিবার থেকে দু’দিনব্যাপী মাটিগাড়া ব্লকের ঠিকনিকাটা জুনিয়ার হাইস্কুলের মাঠে একটি সংগঠনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফুড ফেস্টিভ্যাল চলছে। মাঠে প্যান্ডেল বানিয়ে বেশিরভাগ স্টল বসলেও একটি বসেছে স্কুলছাত্রদের ...

    ৩০ ডিসেম্বর ২০২৪ বর্তমান
    বালাভূতে হাইমাদ্রাসায় অনুষ্ঠান

    সংবাদদাতা, তুফানগঞ্জ: তুফানগঞ্জ-১ ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বালাভূত গ্রাম পঞ্চায়েতের ঝাউকুঠি এএম হাইমাদ্রাসায় সুবর্ণ জয়ন্তী বর্ষের সমাপ্তি অনুষ্ঠানে সূচনা হল। রবিবার স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠানের সূচনা করেন পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি ড: শেখ আবুতাহের কামরুদ্দিন। উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন ...

    ৩০ ডিসেম্বর ২০২৪ বর্তমান
  • বর্তমান | 21441-21540

News/খবর All News আনন্দবাজার এই সময় বর্তমান প্রতিদিন আজকাল ২৪ ঘন্টা দৈনিক স্টেটসম্যান আজ তক Telegraph Times of India Indian Express The Statesman

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy