নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেপমারের কথার ফাঁদে শিয়ালদহ স্টেশন চত্বরে সোনার বালা ও চেন খোয়ালেন বৃদ্ধা। ‘সরকারি প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে, কিন্তু সোনার গয়না থাকলে টাকা মিলবে না।’ প্রতারকের বিরুদ্ধে এই টোপ দিয়ে জিনিস হাতানোর অভিযোগ উঠেছে। অভিযুক্ত রেজাউলকে শেখকে ...
০৯ ডিসেম্বর ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বারাসত: রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে শুক্রবার শুরু হয়ছিল ‘বাংলা মোদের গর্ব’ অনুষ্ঠান। শেষ হল রবিবার। তিনদিনই মেলায় ছিল উপচে পড়া ভিড়। রোজ প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বারাসত শহরের গভর্নমেন্ট হাইস্কুল মাঠে অনুষ্ঠানে ২০টির ...
০৯ ডিসেম্বর ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বরানগর: পুকুর ভরাটের অভিযোগ জানিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। সেই কাজ বন্ধও হয়ে যায়। কিন্তু সেই আক্রোশে এলাকাবাসীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠল জমি মালিক ও প্রোমোটারের দলবলের বিরুদ্ধে। এমনকী ওই বাসিন্দাদের বিভিন্ন সামগ্রী লুটপাটও করা হয়। শনিবার বিকেলে ...
০৯ ডিসেম্বর ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বারাসত: আবাস যোজনা প্রকল্পের বাড়ি নিয়ে দুর্নীতি রুখতে কড়া পদক্ষেপ নিল বসিরহাট পুরসভা। এই প্রকল্পের অর্থ নয়ছয় করার অভিযোগে চার উপভোক্তার বিরুদ্ধে পুর কর্তৃপক্ষ থানায় এফআইআর করল। সম্প্রতি নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনার বাড়ি তৈরি নিয়ে ...
০৯ ডিসেম্বর ২০২৪ বর্তমানসংবাদদাতা, বারুইপুর: সেতুর কাঠের পাটাতন ভেঙে ঝুলছে। বড় আকারের ফাটল দেখা দিয়েছে। কাঠের টুকরো ও বাঁশ দিয়ে বেঁধে কোনওরকমে ঠেকনা দিয়ে রাখা। এর মধ্যে ঝুঁকি নিয়েই প্রতিদিন চলছে যাতায়াত। স্কুলের ছাত্র-ছাত্রীরা সেতু দিয়ে পারাপার করতে হবে বলে ভয়ে পরীক্ষা ...
০৯ ডিসেম্বর ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বারাসত: শনিবার সন্দেশখালির ন্যাজাটে এক যুবতীর দেহ উদ্ধার হয় পুকুর থেকে। তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ করে পরিবার। এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের দফায় দফায় জেরা করছে পুলিস। কিন্তু কেউই সেই অর্থে মুখ খুলছেন না ...
০৯ ডিসেম্বর ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বিধাননগর: নিউটাউন শহরের ঝাঁ চকচকে শপিংমলে চলছিল স্পা সেন্টার। ওই স্পায়ের আড়ালে দেহ ব্যবসার চক্রের হদিশ পেল বিধাননগর কমিশনারেট। গোয়েন্দা শাখার অফিসাররা সেখানে আচমকা হানা দিয়ে মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে। তার মধ্যে তিনজন তরুণী রয়েছে। ধৃতদের ...
০৯ ডিসেম্বর ২০২৪ বর্তমানসংবাদদাতা, কাকদ্বীপ: এবার কাকদ্বীপ শহরে বৈদ্যুতিক চুল্লি তৈরির দাবি তুললেন এলাকাবাসীরা। এই মহকুমার কোথাও বৈদ্যুতিক চুল্লি নেই। ফলে এখানে শবদেহ দাহ করতে অনেক বেশি টাকা খরচ হয় বলে তাঁদের দাবি। জানা গিয়েছে, কাকদ্বীপ থেকে প্রায় ৪৩ কিলোমিটার দূরে বিষ্ণুপুরে ...
০৯ ডিসেম্বর ২০২৪ বর্তমানসংবাদদাতা, কাকদ্বীপ: দীর্ঘদিন ধরে বিপজ্জনক অবস্থায় রয়েছে কাকদ্বীপের রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের ১৪ নম্বর পালটের জেটিঘাট। মূল ভূখণ্ড থেকে জেটিঘাটটি এখন প্রায় বিচ্ছিন্ন। পাড়ের দিকে জেটিঘাটের প্রায় সাত ফুট অংশ সম্পূর্ণ ভেঙে গিয়েছে। বর্তমান ওই ভাঙা অংশে তক্তা পেতে নৌকা ...
০৯ ডিসেম্বর ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: রবিবার সকাল সাড়ে ১০টা। অন্যান্য দিনের তুলনায় ফাঁকা ফাঁকা লোকালের কামরা। ট্রেনে উঠেই গা থেকে হাফ জ্যাকেটটা খুলে ফেললেন নিউ বারাকপুরের শ্যামল লোহার। কপালের ঘাম মুছতে মুছতে তাঁর স্বগতোক্তি, ‘এ কী আজব ওয়েদার, কে জানে! সকালে ...
০৯ ডিসেম্বর ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাতের ফাঁকা গলিতে বসেছিল মদ্যপানের আসর। সঙ্গে তারস্বরে গান ও অশ্লীল ভাষায় গালিগালাজ। নেতাজিনগর থানা এলাকার শ্রী কলোনিতে এমনই অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় নিগৃহীত হলেন এক দম্পতি। অভিযোগ, কয়েকজন দুষ্কৃতী তাঁদের বেধড়ক মারধর করেন। রীতিমতো জখম ...
০৯ ডিসেম্বর ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: উঁচু-নিচু ঢেউ খেলানো পথ। যান-যন্ত্রণা নিয়ে দীর্ঘদিন চলতে হচ্ছিল নিত্যযাত্রীদের। অবশেষে সেই কলকাতা ও উত্তর শহরতলি, অর্থাৎ ভিআইপি রোড সংযোগকারী ওল্ড দুর্গাপুর ব্রিজ সংস্কারের কাজ শুরু হয়েছে। গত শুক্রবার মধ্যরাত থেকে ব্রিজের কলকাতামুখী লেন বন্ধ করে ...
০৯ ডিসেম্বর ২০২৪ বর্তমানবাপ্পাদিত্য রায়চৌধুরী, কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারত কি আদৌ ‘বিকশিত’? তৃতীয় ইনিংসে পৌঁছে এই প্রশ্নই এখন জ্বলন্ত আকার নিয়েছে। কারণ, হাতেগোনা কয়েকজন কর্পোরেট বন্ধু নয়, ভারত তৈরি হয় আম আদমিকে নিয়ে। আর সেই সাধারণ মানুষই আজ ধুঁকছে মূল্যবৃদ্ধি এবং বেকারত্বে। ...
০৯ ডিসেম্বর ২০২৪ বর্তমানসংবাদদাতা, হলদিয়া: সুতাহাটার হোড়াখালি গ্রাম পঞ্চায়েতের পার্বতীপুরে হাত পা বাঁধা এক অশীতিপর বৃদ্ধাকে দগ্ধ অবস্থায় উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস ওই বৃদ্ধাকে উদ্ধারের পর হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ওই বৃদ্ধাকে পুড়িয়ে খুনের অভিযোগ ...
০৯ ডিসেম্বর ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: গতবারের তুলনায় এবছর এখনও পর্যন্ত সরকারি উদ্যোগে চাষিদের কাছ থেকে বেশি ধান কিনেছে রাজ্য সরকার। তারপরেও ধান কেনার গতি বাড়াতে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ স্থায়ী ক্রয়কেন্দ্র, কৃষি সমবায় সমিতিগুলির মাধ্যমে ধান কেনায় আরও সক্রিয়তা ...
০৯ ডিসেম্বর ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা ও সংবাদদাতা, দার্জিলিং: মাত্র ১৪ বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে এক অভিযাত্রী দলের মালবাহক বা পোর্টার হিসেবে পর্বতারোহণের ‘হাতেখড়ি’ হয়েছিল তাঁর। সেই কিশোরই ভবিষ্যতে হয়ে ওঠেন পর্বতারোহণের জগতে এক উজ্জল ব্যক্তিত্ব। একাধিক বিরল কৃতিত্বের অধিকারী হন। ...
০৯ ডিসেম্বর ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ত্রিপুরা, বারাসত, মালদহের পর এবার শিলিগুড়ির হোটেলগুলিতেও বাংলাদেশিদের জন্য দরজা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হল। বিভিন্ন মহলের চাপে রবিবার বৈঠকে বসে এই সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় হোটেল মালিকরা। এদিকে, ফুলবাড়ি আন্তর্জাতিক সীমান্ত বন্দর দিয়ে বাংলাদেশিদের আনাগোনাও কমেছে। ...
০৯ ডিসেম্বর ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: আন্তঃ রাজ্য সীমান্তে পুলিস বিশেষ নজরদারি চালানোয় বাইরের রাজ্যে আলু পাঠানো বন্ধ হয়েছে। কিন্তু তা সত্ত্বেও কলকাতা ও শহরতলির বাজারে আলু এখনও অগ্নিমূল্য। অধিকাংশ বাজারেই জ্যোতি আলু কেজি প্রতি ৩৫-৩৬ টাকা বা তার বেশি দামে বিক্রি ...
০৯ ডিসেম্বর ২০২৪ বর্তমানসংবাদদাতা, বিষ্ণুপুর: পরকীয়ায় জড়িত সন্দেহে স্ত্রীকে জঙ্গলে নিয়ে গিয়ে খুন করল স্বামী। পুলিস জানিয়েছে, মৃতার নাম পিঙ্কি লোহার(২৪)। বিষ্ণুপুরের কামারপুকুর গ্রামের ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। আত্মহত্যার তত্ত্ব খাড়া করতে স্ত্রীর মৃতদেহ কাঁধে করে প্রায় আধ কিলোমিটার বয়ে বাড়ি ...
০৯ ডিসেম্বর ২০২৪ বর্তমানসংবাদদাতা, বনগাঁ: পারতপক্ষে কেউ মুখ খুলতে চাইছেন না। সাংবাদিক পরিচয় শুনে আরও গুটিয়ে নিচ্ছেন নিজেদের। কোথা থেকে এসেছেন, কীসের জন্য এসেছেন—এরকম নানা প্রশ্নে জোরাজুরি করলে শুধু জানাচ্ছেন, ‘ওই দেশ’! বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুদের উপর নির্যাতনের মাত্রা কি বাড়ছে? কতটা ...
০৯ ডিসেম্বর ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বহরমপুর: ডিসেম্বর মাস পড়তেই বনভোজনে মেতেছেন মুর্শিদাবাদবাসী। রবিবার শীতের আমেজ গায়ে মেখে পিকনিকে মজে দিন কাটালেন অনেকেই। লালবাগের বেশ কিছু বাগানে বনভোজনের আয়োজন হয়েছিল। জলঙ্গি, লালগোলা ও ভগবানগোলার চরেও জমিয়ে পিকনিক করা হয়। বছরের শেষ মাসের প্রথম ...
০৯ ডিসেম্বর ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, তমলুক: তমলুক কৃষি সমবায় ব্যাঙ্কের প্রতিনিধি নির্বাচনে নন্দীগ্রাম ছাড়া অন্যত্র খাতা খুলতে পারল না বিজেপি। ১২টির মধ্যে ১০টি কেন্দ্রে খড়কুটোর মতোইউড়ে গেল বিরোধীরা। তমলুক, পাঁশকুড়া, কোলাঘাট, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া ও চণ্ডীপুরে সব আসনে জিতে উচ্ছ্বাসে ভাসলেন ...
০৯ ডিসেম্বর ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বহরমপুরের একটি হোটেলে আটকে রেখে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। দিন কয়েক আগে তাকে ভুল বুঝিয়ে ওই হোটেলে নিয়ে যাওয়া হয়। তাকে জোর করে দেহ ব্যবসায় নামানো হচ্ছিল বলে অভিযোগ। তিন দিন ধরে তাকে আটকে রেখে দেওয়া ...
০৯ ডিসেম্বর ২০২৪ বর্তমানসংবাদদাতা, ইসলামপুর: গোয়ালপোখরে ষোলপাড়ায় একটি রাস্তার কাজের শিলান্যাস হল রবিবার। ষোলপাড়া বাজার এলাকায় রাস্তার কাজের শিলান্যাস করেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি গোলাম রসুল। ষোলপাড়া বাজার থেকে হাইস্কুল পর্যন্ত প্রায় দুই কিমি রাস্তার কাজ হবে। গোলাম রসুল বলেন, ...
০৯ ডিসেম্বর ২০২৪ বর্তমানসংবাদদাতা, কালিয়াগঞ্জ: হেমতাবাদ ব্লকের দধিকোটবাড়ি আশরাফিয়া হাইমাদ্রাসার অভিভাবক প্রতিনিধি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল তৃণমূল কংগ্রেস। ৬টি আসনে তৃণমূল কংগ্রেস মনোনয়নপত্র জমা দিয়েছিল। অন্যদলের প্রতিনিধিরা মনোনয়নপত্র জমা না দেওয়ায় প্রতিটি আসনে জয় পায় তৃণমূল। রবিবার দুপুরে মাদ্রাসার তরফে জয়ের ...
০৯ ডিসেম্বর ২০২৪ বর্তমানসংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: নিয়ন্ত্রণ হারিয়ে বাঁধ রোড থেকে নীচে পড়ে গুরুতর জখম বাইকচালক সহ তিন যুবক। শনিবার রাত ন’টায় ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরের মালিওর ১ গ্রাম পঞ্চায়েতের মালিওর বাঁধ রোডে। হরিশ্চন্দ্রপুরের টেটিয়ার হজরত আলি, হোসেন আলি ও কাফিউল ইসলাম একটি বাইকে ...
০৯ ডিসেম্বর ২০২৪ বর্তমানসংবাদদাতা, ইটাহার: বাইক চোর সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করল ইটাহার থানার পুলিস। ধৃতের নাম ইউনিস আলি। বাড়ি বীননগর এলাকায়। গত ২৭ নভেম্বর সন্ধ্যায় ইটাহার বিদ্যুৎ বণ্টন কোম্পানির ভিতর থেকে একটি বাইক চুরি যায়। বাইক মালিক তৈমূল শেখ পুলিসের দ্বারস্থ ...
০৯ ডিসেম্বর ২০২৪ বর্তমানসংবাদদাতা, রায়গঞ্জ: বিরোধী জোটকে হারিয়ে জয়ী হল তৃণমূল। উত্তর দিনাজপুর জেলা বার অ্যাসোসিয়েশন নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয় পেল তৃণমূল লিগাল সেল। তৃণমূল লিগাল সেলের ১৭ জন প্রার্থীর মধ্যে ১৫ জন জয় পেয়েছেন। অন্যদিকে বিরোধী জোটের প্রগতিশীল আইনজীবী ঐক্যমঞ্চের মাত্র ...
০৯ ডিসেম্বর ২০২৪ বর্তমানব্রতীন দাস, জলপাইগুড়ি: বাড়ির কাজে ব্যস্ত ছিলেন বেলাকোবা পঞ্চায়েতের ছেঁচাপাড়ার বাসিন্দা দ্বীপান্বিতা রায়। আচমকা তাঁর মোবাইল ফোন বেজে ওঠে। রিসিভ করতেই ফোনের অপর প্রান্ত থেকে ভেসে আসে, ‘আমি জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতির সভাপতি বলছি। আপনি ৩১ জুলাই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য ...
০৯ ডিসেম্বর ২০২৪ বর্তমানসংবাদদাতা, হলদিবাড়ি: অবৈধভাবে উন্মুক্ত সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগে পুলিস এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে হলদিবাড়ি ব্লকের দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের ভাওলাগঞ্জে। পুলিস জানিয়েছে, এদিন সকালে ভাওলাগঞ্জের মোড়ে এক ব্যক্তি উদ্দেশ্যহীন ভাবে ঘোরাঘুরি করছিল। ...
০৯ ডিসেম্বর ২০২৪ বর্তমানসংবাদদাতা, মাথাভাঙা: মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি ভালো হয়নি। তাই পরিবারকে না জানিয়ে উধাও হয়েছিল দশম শ্রেণির ছাত্র। শনিবার মাথাভাঙা থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ হওয়ার পর দিল্লিতে ছাত্রের খোঁজ পেল পুলিস। রবিবার মাথাভাঙার অতিরিক্ত পুলিস সুপার অনিমেষ রায় বলেন, দিল্লি পুলিস ...
০৯ ডিসেম্বর ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: এবার ১৫৭ বছরে পা রাখছে জলপাইগুড়ি। এই উপলক্ষ্যে বর্ষশেষের রাতে ১৫৭পাউন্ডের কেক কেটে জলপাইগুড়ির জন্মদিন পালনের উদ্যোগ নিয়েছে মিলন সঙ্ঘ। ৩১ডিসেম্বর রাত বারোটায় ক্লাবের মাঠে কেক কেটে, বেলুন উড়িয়ে জলপাইগুড়ির জন্মদিন পালন করবে তারা। ওইদিন জলপাইগুড়ির ইতিহাস ...
০৯ ডিসেম্বর ২০২৪ বর্তমানমঙ্গল ঘোষ, পুরাতন মালদহ: জানুয়ারি মাসের ৭ তারিখ থেকে পুরাতন মালদহ শহরের ৮ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে গভর্নমেন্ট কলোনি মাঠে হবে চারদিনের মিলন মেলা। আয়োজন নিয়ে রবিবার বিকেলে দীর্ঘ সময় ধরে গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেখানে ওয়ার্ডের কাউন্সিলার শ্যাম মণ্ডল সহ ...
০৯ ডিসেম্বর ২০২৪ বর্তমানসংবাদদাতা, মাথাভাঙা: বাজারে শুঁটকি মাছের দোকান। কিন্তু আদতে মাদক কারবারি। যদিও শনিবার পুলিস বাড়িতে অভিযান চালাতেই ঝুলি থেকে বেড়িয়ে এল বিড়াল। গাঁজা, আফিম সহ এক যুবককে গ্রেপ্তার করে মাথাভাঙা থানার পুলিস। ধৃতের নাম যাত্রা দাস। পুলিস জানিয়েছে, ওই যুবকের ...
০৯ ডিসেম্বর ২০২৪ বর্তমানসংবাদদাতা, মানিকচক: তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের পরিবারের ১২ জনের নাম ছিল বাংলার বাড়ির তালিকায়। প্রশাসনকে লিখিত অভিযোগ করায় অভিযোগকারী যুবকের উপর প্রাণঘাতী হামলা করা হল ভূতনির দক্ষিণ চণ্ডীপুরে। এলোপাথারি চাকুর আঘাতে গুরুতর আহত অভিযোগকারী দানেশ আলী (২৯) মালদহ মেডিক্যাল ...
০৯ ডিসেম্বর ২০২৪ বর্তমানসংবাদদাতা, গঙ্গারামপুর: বংশীহারি সুদর্শননগর প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল খাওয়ার পর্যাপ্ত থালার অভাব রয়েছে। শেডের অভাবে বারান্দায় বসে খাবার খাচ্ছে খুদে পড়ুয়ারা। বংশীহারি ব্লকের পাথরঘাটা এলাকায় রয়েছে এই স্কুল। অর্ধ শতাব্দী প্রাচীন স্কুলটিতে বর্তমানে ২৮০জন পড়ুয়া। কিন্তু স্কুলে মিড ডে মিল ...
০৯ ডিসেম্বর ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, মালদহ: মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আবর্জনার পাহাড়। অপরিষ্কার নিকাশি নালা। বেহাল বিভিন্ন ওয়ার্ড থেকে শুরু করে ডাক্তারি পড়ুয়াদের হস্টেলের শৌচাগার। রবিবার আচমকা পরিদর্শনে গিয়ে এমন অব্যবস্থা দেখে ক্ষুব্ধ ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান তথা রোগী কল্যাণ সমিতির সদ্য নিযুক্ত ...
০৯ ডিসেম্বর ২০২৪ বর্তমানসংবাদদাতা, পতিরাম: ট্রেডিং অ্যাপে প্রতারণার শিকার হয়ে লক্ষ লক্ষ টাকা খোয়াচ্ছেন বহু মানুষ। দক্ষিণ দিনাজপুর জেলায় এমনই এক প্রতারণা চক্রের হদিশ পেল সাইবার ক্রাইম থানা। কলকাতায় হানা দিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিস। তাদের অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করে ৯ লক্ষ ৩০ ...
০৯ ডিসেম্বর ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: মালদহের পর শিলিগুড়ির হোটেলগুলিতেও বাংলাদেশিদের জন্য দরজা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হল। বিভিন্ন মহলের চাপে রবিবার বৈঠকে বসেন এই সিদ্ধান্ত নিয়েছেন হোটেল মালিকরা। এদিকে, ফুলবাড়ি আন্তর্জাতিক সীমান্ত বন্দর দিয়ে বাংলাদেশিদের আনাগোনাও কমেছে। এদিন প্রতিবেশী রাষ্ট্র থেকে ...
০৯ ডিসেম্বর ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহারের পাতলাখাওয়া জঙ্গলে গন্ডারের আবাসস্থল গড়া হচ্ছে। জঙ্গলের একধার দিয়ে তারঘেরা ইলেক্ট্রিক ফেনসিং দেওয়া হচ্ছে। ১১কিমি জঙ্গল এলাকা ঘিরে দেওয়া হবে। লাগানো হচ্ছে গন্ডারের খাওয়ার উপযোগী বিভিন্ন ধরনের ঘাস। গন্ডারের বিচরণের জন্য কাদাযুক্ত জলাশয় তৈরি হচ্ছে। ...
০৯ ডিসেম্বর ২০২৪ বর্তমানসংবাদদাতা, বাগডোগরা: ৩০লক্ষ টাকায় তৈরি লোয়ার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের নতুন ভবন এখন উদ্বোধনের অপেক্ষায়। বাগডোগরা মসজিদপাড়া আয়প্পা মন্দিরের পিছনে এই নতুন ভবন নির্মাণ করা হয়েছে। ১১ডিসেম্বর বুধবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর হাতে এই ভবনের উদ্বোধন হওয়ার কথা। ইতিমধ্যেই ...
০৯ ডিসেম্বর ২০২৪ বর্তমানসংবাদদাতা, করণদিঘি: করণদিঘিতে ভুট্টা ঝাড়াই, বাছাই, মান নির্ণয়, প্যাকেট করার ব্যবস্থা সহ সব কাজ হবে এক ছাদের তলায়। কৃষি বিপণন দপ্তরের সহযোগিতায় উত্তর দিনাজপুরে প্রথম ভুট্টা হাব তৈরির কাজ শুরু হল করণদিঘিতে। অনুষ্ঠানে বিধায়ক গৌতম পাল বলেন, জেলার ন’টি ...
০৯ ডিসেম্বর ২০২৪ বর্তমানসংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: নদী ভাঙনে বিলীন হয়ে গিয়েছে বিঘা বিঘা জমি। অনেকের বাড়ি তলিয়ে গিয়েছে নদীগর্ভে। জল কমলেও ভাঙন অব্যাহত। তবে নদীর চর জেগে ওঠায় নতুন করে স্বপ্ন দেখছেন হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের ইসলামপুর ও দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের ফুলহার নদী তীরবর্তী এলাকার ...
০৯ ডিসেম্বর ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জট কাটেনি জলপাইগুড়ির আনন্দ চন্দ্র কমার্স কলেজে। ওই কলেজের প্রিন্সিপাল সিদ্ধার্থ সরকারের বিরুদ্ধে আগেই আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। যার জেরে তদন্ত কমিটি গড়েছে কলেজ পরিচালন সমিতি। বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। ওই প্রিন্সিপলের বিরুদ্ধে এবার জলপাইগুড়ি কোতোয়ালি থানায় ...
০৯ ডিসেম্বর ২০২৪ বর্তমানসংবাদদাতা, ঘাটাল: পথ অবরোধ করার দু’ঘণ্টার মধ্যে প্রশাসনের উদ্যোগে সমস্যার সমাধান হল। অবরোধের ফল হাতেনাতে মেলায় খুশি আন্দোলনকারীরা। দাসপুর থানার কলাইকুণ্ডতে গ্রামীণ রাস্তা অবরুদ্ধ করে পেট্রল পাম্পের একাংশ তৈরি হচ্ছিল। তার প্রতিবাদেই রবিবার সকালে সুলতাননগর-গোপীগঞ্জ রাস্তার দাসপুর থানার জটাধরপুরে ...
০৯ ডিসেম্বর ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বর্ধমান: প্রতি বিঘায় আলু চাষের খরচ পাঁচ-ছ’হাজার টাকা বেড়ে গিয়েছে। অথচ চাষিরা মাঠে দাম পাচ্ছেন না। ফায়দা লুটছে একশ্রেণির ব্যবসায়ী। সেকারণে আলু চাষের প্রতি উৎসাহ হারাচ্ছেন অনেকেই। এবছর আলু চাষের এলাকা অনেকটাই কমবে বলে দাবি করছেন কৃষকরা। ...
০৯ ডিসেম্বর ২০২৪ বর্তমানসংবাদদাতা, কাটোয়া: কাটোয়ার সিঙ্গি কর্মতীর্থের মধ্যেই চলছে অসামাজিক কাজ। মার্কেটের দোকান ঘর বিলি হলেও অনেকেই দোকান খোলেন না। আর সেই সুযোগেই সেখানে অসামাজিক কাজ চলছে। সরকারি কর্মতীর্থেই মহিলাকে নিয়ে অশ্লীল কাজের ভিডিও ভাইরাল হয়েছে। এনিয়ে শোরগোল পড়ে গিয়েছে। কাটোয়ার ...
০৯ ডিসেম্বর ২০২৪ বর্তমানশ্রীকান্ত পড়্যা, নন্দীগ্রাম: সমবায় ভোটে বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম। রবিবার সকাল ৮টায় ভোট শুরু হওয়ার পর থেকেই দাউদপুর পঞ্চায়েতের কাঞ্চননগর দিদারুদ্দিন বিদ্যাভবনের সামনে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে দফায় দফায় ঝামেলা বাধে। সেই ঝামেলা নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয় পুলিস। ...
০৯ ডিসেম্বর ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, আসানসোল ও সংবাদদাতা, দুর্গাপুর: দুর্গাপুর উৎসবে বাংলাদেশের পতাকা সম্বলিত ফ্লেক্স ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। দুর্গাপুরের রাজীব গান্ধী ময়দানে চলছে দুর্গাপুর উৎসব। সেখানেই একটি পোশাকের স্টল খোলা হয়। স্টলের নাম বাংলাদেশ। পাশে বাংলাদেশের জাতীয় পতাকার ছবি। বাংলাদেশে অস্থির ...
০৯ ডিসেম্বর ২০২৪ বর্তমানসংবাদদাতা, ঘাটাল: রবিবার দুপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ভসরা খালের উপর কাঠের সেতু। ওই সময়ে সেতুর উপরে কেউ না থাকায় হতাহতের খবর নেই। তবে সেতুটি ভাঙায় সমস্যায় পড়লেন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা। দাসপুর-১ পঞ্চায়েত সমিতির ...
০৯ ডিসেম্বর ২০২৪ বর্তমানসংবাদদাতা, তেহট্ট: তেহট্ট-২ ব্লকের হাঁসপুকুরিয়া গ্রাম পঞ্চায়েত এবার নির্বাচনে দখল করেছিল বিজেপি। রবিবার সেই গ্রাম পঞ্চায়েতের হাঁসপুকুরিয়া সমবায় সমিতি নির্বাচনে সব আসনে প্রার্থীই দিতে পারল না তারা। এই ঘটনায় গোষ্ঠী কোন্দলকে দায়ী করছেন বিজেপি কর্মী ও সমর্থকরা। যদিও এ ...
০৯ ডিসেম্বর ২০২৪ বর্তমানসংবাদদাতা, সিউড়ি: দুবরাজপুরে রামকৃষ্ণ আশ্রমে শুরু হল তিনদিনের সারদা কাত্যায়নী তথা দুর্গাপুজো। রবিবার ছিল সপ্তমীর পুজো। এই পুজোকে ঘিরে প্রতিবারের মতো এবারও মেতে উঠেছেন শহর ও আশেপাশের গ্রামাঞ্চলের মানুষ। আগামী তিনদিন অনুষ্ঠিত হবে এই পুজো। এই পুজোকে ঘিরে প্রতিবারের ...
০৯ ডিসেম্বর ২০২৪ বর্তমানসংবাদদাতা, বোলপুর: অনুন্নয়নের অন্ধকারে আমড়াডাঙা গ্রাম। গ্রামের ৯০ শতাংশ পরিবারই বঞ্চিত বাংলার বাড়ি প্রকল্প থেকে। এমনকী, নেই অ্যাম্বুলেন্স চলাচলের রাস্তাও। ফলে, গর্ভবতী মহিলা ও জরুরিকালীন রোগীদের নিয়ে যেতে হিমশিম খেতে হয় স্থানীয় বাসিন্দাদের। এটি বোলপুর- শ্রীনিকেতন ব্লকের রায়পুর-সুপুর পঞ্চায়েতের ...
০৯ ডিসেম্বর ২০২৪ বর্তমানসংবাদদাতা, নবদ্বীপ: সরকারি জমিতে নয়ানজুলি বুজিয়ে বেআইনি নির্মাণ চলছে মায়াপুরে। তৈরি হয়েছে হোটেল, দোকান। হেলদোল নেই প্রশাসনের। বেশ কয়েক বছর ধরেই মায়াপুরে রাস্তার দু’পাশের নয়ানজুলির গর্তের ভিতরে মাটি ফেলে চলছে বেআইনি নির্মাণ। কেউ কংক্রিটের স্তম্ভ তুলে নির্মাণ করেছেন হোটেল, ...
০৯ ডিসেম্বর ২০২৪ বর্তমানসংবাদদাতা, রামপুরহাট: যোগাযোগের উন্নতি ও গতি বজায় রাখতে নলহাটি-পাকুড় শাখার সঙ্গে আজিমগঞ্জ শাখার বাইপাস লাইন সংযোগের কাজ শুরু করল রেল। এক বছরের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে বলে আশা রেলের। এর ফলে বীরভূমের সঙ্গে নদীয়া ও মুর্শিদাবাদের সঙ্গে রেল ...
০৯ ডিসেম্বর ২০২৪ বর্তমানসংবাদদাতা, সিউড়ি: সদাইপুর থানার উদ্যোগে ‘প্রাপ্তি’ কর্মসূচির মাধ্যমে উদ্ধার হওয়া মোবাইল প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়া হল। পুলিস জানিয়েছে, কয়েকদিন ধরে এই থানা এলাকার বিভিন্ন জায়গায় অনেক মোবাইল হারিয়ে গিয়েছিল। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিস ১৮টি মোবাইল উদ্ধার করেছে। রবিবার ...
০৯ ডিসেম্বর ২০২৪ বর্তমানসংবাদদাতা, সিউড়ি: রাজনগরে ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিলেন অনুব্রত মণ্ডল। রবিবার বিকেলে বীরভূমের রাজনগরের খোদাইবাগ মাসুম স্পোর্টিং ক্লাবের উদ্যোগে পাঁচদিন ব্যাপী ফুটবল টুর্নামেন্টের শেষ দিন ছিল। সেখানেই উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল। টুর্নামেন্টে ...
০৯ ডিসেম্বর ২০২৪ বর্তমানসংবাদদাতা, বেলদা: প্রতীক্ষার অবসান। ধনেশ্বরপুর থেকে মোহনপুর পর্যন্ত ২৪ কিলোমিটার বেহাল রাস্তার মধ্যে দাঁতন ২ ব্লকের ১৫ কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ হল ১৪ কোটি টাকা। বাকি ৯ কিলোমিটার রাস্তা অধিগ্রহণ করতে চলেছে রাজ্য পূর্তদপ্তর। সমস্ত জটিলতা কাটিয়ে দ্রুত ...
০৯ ডিসেম্বর ২০২৪ বর্তমানঅনিমেষ মণ্ডল, কাটোয়া: বাংলাদেশে বর্তমানে অস্থির অবস্থা। মোবাইলে যোগাযোগ করতে পারছেন না অনেকেই। কেউ কেউ আবার কাঁটাতারের কাছে এসে ভারতে ঢোকার চেষ্টা চালাচ্ছেন। অনেকের ছেলে-মেয়ে, আত্মীয়-স্বজন ওপারে রয়েছেন। খোঁজখবর ঠিকঠাক পাচ্ছেন না। উদ্বেগ বাড়ছে। পূর্ব বর্ধমানের কেতুগ্রামের বাসিন্দা বৃদ্ধ দম্পতি ...
০৯ ডিসেম্বর ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ঝাড়গ্রাম শহরে খাস জমি দখল করে বিক্রি করা হচ্ছে। খাস জমিতে বাইরে থেকে আসা লোকদের বসিয়ে দেওয়া হচ্ছে। শহরের জলাশয়গুলিও দখলের হাত থেকে বাদ যাচ্ছে না। জমি মাফিয়াদের দাপটে একের পর এক সরকারি জমি দখল হয়ে ...
০৯ ডিসেম্বর ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বহরমপুর: মাত্র সাত হাজার টাকার বিনিময়ে নিরাপদে পারাপার। এভাবেই বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা ঢুকছে ভারতে। করিডর হিসেবে ব্যবহার করা হচ্ছে মুর্শিদাবাদের সূতির লক্ষ্মীপুর গ্রামকে। রাতের অন্ধকারে কিংবা ভোররাতে ঢুকছে তারা। বাংলাদেশ অশান্ত হতেই গত কয়েক মাসে ওপার থেকে ...
০৯ ডিসেম্বর ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বহরমপুরের বলরামপুর এলাকায় একটি হোটেলে আটকে রেখে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। দিন কয়েক আগে তাকে ভুল বুঝিয়ে ওই হোটেলে নিয়ে যাওয়া হয়। তাকে জোর করে দেহ ব্যবসায় নামানো হচ্ছিল বলে অভিযোগ। তিন দিন ধরে তাকে আটকে ...
০৯ ডিসেম্বর ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, আসানসোল: শীত পড়তেই পর্যটকদের ভিড় বাড়ছে মাইথনে। ডিসেম্বর মাসের দ্বিতীয় রবিবার দূরদূরান্ত থেকে আসা বহু মানুষ পিকনিকে মেতে ওঠেন। রোদ গায়ে মেখে বিশাল জলাধারের সামনে পিকনিকের পাশাপাশি চলল নৌকাবিহার, বোটিং। জেলার একমাত্র পর্যটন স্থল মাইথনকে ঢেলে সাজাতে ...
০৯ ডিসেম্বর ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, রানাঘাট: মিটতে চলেছে রানাঘাট শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা। সম্প্রতি রথতলা এবং চাবিগেট এলাকায় ফ্লাইওভার নির্মাণের ডিপিআর তৈরির কাজ শুরু করেছে রেল। কিন্তু শেষ পর্যন্ত কেন্দ্র-রাজ্যর সমন্বয়ে কি সমাধান হবে দীর্ঘমেয়াদী এই সমস্যার? সদ্য উদয় হওয়া সম্ভবনার মাঝেও ...
০৯ ডিসেম্বর ২০২৪ বর্তমানসংবাদদাতা, কাঁথি: আগামী কাল, ১০ডিসেম্বর মঙ্গলবার দীঘা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নির্মীয়মাণ জগন্নাথধামের কাজকর্মের অগ্রগতি দেখবেন। মুখ্যমন্ত্রীর সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি তুঙ্গে। পুরীর মন্দিরের সমান উচ্চতায় দীঘা জগন্নাথধামের চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে জোরকদমে। ইতিমধ্যেই আলোকমালায় সাজিয়ে ...
০৯ ডিসেম্বর ২০২৪ বর্তমানসংবাদদাতা, ময়নাগুড়ি: বিয়ে বাড়ি থেকে ফেরার পথে গাড়ি ভাঙচুর। গত শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় ময়নাগুড়ির রামসাই গ্রাম পঞ্চায়েত এলাকায়। আজ, রবিবার গাড়ির মালিক জলপাইগুড়ির ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা গিয়েছে, শুক্রবার রাতে ময়নাগুড়ির বড়দীঘি ...
০৯ ডিসেম্বর ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, হাওড়া: প্রেমের সম্পর্কে টানাপোড়েনের জেরে প্রেমিকের যৌনাঙ্গে ধারাল অস্ত্রের কোপ বসাল প্রেমিকা! গতকাল, শনিবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড়ের পার্বতীপুরে। গুরুতর আহত অবস্থায় যুবকটি কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডোমজুড়ের পার্বতীপুরের ...
০৮ ডিসেম্বর ২০২৪ বর্তমানসংবাদদাতা, মালদহ: বাংলার বাড়ি প্রকল্পের তালিকার একই পরিবারের ১২ জনের নাম। এরই প্রতিবাদ করায় আক্রান্ত হলেন এক যুবক। তাঁর নাম দানেশ আলি (২৯)। আজ, রবিবার সকালে ঘটনাটি ঘটেছে মালদহের মানিকচক ব্লকের দক্ষিণ চন্ডীপুরে। গুরুতর জখম অবস্থায় তাঁকে মালদহ মেডিক্যাল ...
০৮ ডিসেম্বর ২০২৪ বর্তমানসংবাদদাতা, তেহট্ট: শনিবার থেকে তেহট্টে শুরু হল একমাস ধরে ছিন্নমস্তার মেলা। রবিবার রাতে উঠোন ষষ্টির দিন ছিন্নমস্তাদেবীকে ভিটেয় তোলা হয়। তারপরে একমাস ধরে পূজো হয়। এই একমাস এলাকায় বিশাল মেলা বসে। এই দেবীর পুজো নিয়ে এলাকার মানুষের কাছে বিভিন্ন ...
০৮ ডিসেম্বর ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবার রাতে অবৈধ জুয়ার ঠেকে হানা দিয়ে তিনজনকে গ্রেপ্তার করল পার্ক স্ট্রিট থানার পুলিস। ধৃতরা হল সেখ সাজিদ, মহঃ ফেকু ও সেখ শাকিল। উদ্ধার হয়েছে নগদ ৭১৪০ টাকা, ক্যালকুলেটার, রেট চার্ট, প্যাড সহ অনান্য সামগ্রী। পুলিস ...
০৮ ডিসেম্বর ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বারাকপুর: শনিবার রাতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে উত্তেজনা ছড়াল বারাকপুর শহরে। ভাঙচুর করা হয় বিজেপির বারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। এই নিয়ে টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেছেন মনোজ। জানা গিয়েছে, এদিন রাতে বারাকপুর পুরসভার ১ নং ওয়ার্ডে ...
০৮ ডিসেম্বর ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বারাসত ও সংবাদদাতা, বসিরহাট: ‘আমি গোরুকে খাবার দিয়ে আসছি। তুমি বাড়ি যাও।’ মায়ের সঙ্গে তরুণীর শেষবার কথা হয়েছিল এটুকুই। তারপর অনেক খোঁজাখুঁজি হলেও তাঁর হদিশ মেলেনি। দু’দিন পর, শনিবার বাড়ি থেকে কিছুটা দূরে একটি জলাশয় থেকে উদ্ধার ...
০৮ ডিসেম্বর ২০২৪ বর্তমানসংবাদদাতা, বজবজ: মহেশতলার বাটা মোড়ে এসবিআই শাখায় শাটার, ভল্ট ও আলমারির দরজা যে নকল চাবি দিয়ে খোলা হয়েছিল, সেই চাবির গোছা অবশেষে পাওয়া গেল। মহেশতলা এলাকার একটি জলাশয়ে ওই চাবির গোছাটি ফেলে দিয়েছিল অভিযুক্তরা। পুলিস হেফাজতে থাকার সময়ে জেরায় তারা তা ...
০৮ ডিসেম্বর ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বারাকপুর: দমদমে এক কিশোরীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে শুক্রবার। ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে দমদমের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তের পরে এদিনই পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ...
০৮ ডিসেম্বর ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: নর্দান অ্যাভিনিউতে দাঁড়িয়ে থাকা এক ট্যাক্সিতে আগুন লাগল। শনিবার সকাল ১১টা নাগাদ চিৎপুর থানা এলাকার সেভেন ট্যাঙ্কসের কাছে ঘটনাটি ঘটে। অগ্নিকাণ্ডের জেরে হতাহতের কোনও খবর নেই। যদিও ট্যাক্সিটি ভস্মীভূত। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। ...
০৮ ডিসেম্বর ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: এক মামলায় ধৃত দুই চিটফান্ড কর্তাকে ১৪ দিন জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিল আদালত। শনিবার কলকাতা নগর দায়রা আদালত ওই নির্দেশ দেয়। ধৃতরা সম্পর্কে বাবা ও ছেলে। আদালত সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তরা চড়া সুদের টোপ দিয়ে ...
০৮ ডিসেম্বর ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: একাধিক ভুয়ো বিল দিয়ে সরকারি প্রকল্পের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছিল। এমন অভিযোগে ধৃত ইমারতি ব্যবসায়ী রিন্টুকুমার সাহার জামিনের আর্জি নাকচ করে দিল আদালত। শনিবার কলকাতা নগর দায়রার বিশেষ আদালত ধৃতকে ২১ ডিসেম্বর পর্যন্ত জেল ...
০৮ ডিসেম্বর ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা ও বরানগর: মাঝরাতে জন্মদিনের পার্টির পর কাশীপুর গঙ্গার সর্বমঙ্গলা ঘাটে তলিয়ে গেলেন বরানগরের এক ব্যবসায়ী। বছর উনত্রিশের নিখোঁজ ওই ব্যবসায়ীর নাম অর্ণব হালদার। শুক্রবার ভোররাতে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। নিখোঁজ ব্যবসায়ীর খোঁজে শনিবার দিনভর গঙ্গায় তল্লাশি ...
০৮ ডিসেম্বর ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বারাকপুর: উত্তর শহরতলির লাইফলাইন বি টি রোড। সেই রাস্তায় দিনে দিনে গাড়ির সংখ্যা বেড়েই চলেছে। তাই ডানলপ মোড় সহ বি টি রোডের যানযন্ত্রণা থেকে মানুষকে রেহাই দিতে উদ্যোগী হল বারাকপুর পুলিস কমিশনারেট। তাদের নয়া নির্দেশিকায় জানানো হয়েছে, ...
০৮ ডিসেম্বর ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাহিত্যের থেকে জীবন বড়—আমৃত্যু বিশ্বাস করতেন একথা। তাই তো শুধু কালজয়ী সাহিত্যিকের পরিচয়ে তাঁকে বেঁধে ফেলা যায় না। অঙ্কন মানে শুধু ড্রইং নয়, পোট্রেট, রাজনৈতিক পোস্টারেও মহাকালের রথের এই ঘোড়া ছিলেন অনন্য। যদিও তাঁর শিল্পকলার চর্চার ...
০৮ ডিসেম্বর ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: গতবারের তুলনায় এবার হুগলিতে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১০ হাজার। শনিবার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের এক উচ্চ পর্যায়ের বৈঠক সূত্রে এই পরিসংখ্যান মিলেছে। এবারও ছাত্রদের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেশি ছাত্রী পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছে। শনিবার ...
০৮ ডিসেম্বর ২০২৪ বর্তমানসংবাদদাতা, উলুবেড়িয়া: খুড়তুতো দাদা তৃণমূলের নেতা। দাদার চক্রান্তেই আবাস যোজনার তালিকা থেকে তার নাম বাদ গিয়েছে। স্রেফ এই সন্দেহের জেরে দাদাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল খুড়তুতো ভাই ও তার দলবলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায়, উলুবেড়িয়া ১ নম্বর ব্লকের ...
০৮ ডিসেম্বর ২০২৪ বর্তমানসংবাদদাতা, কাকদ্বীপ: মধুচক্রের আসর থেকে পাঁচজন যুবককে গ্রেপ্তার করল পুলিস। এছাড়া তিনজন মহিলাকেও উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে নামখানার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার বকখালি এলাকায়। জানা গিয়েছে, শুক্রবার রাতে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিস গোপন সূত্রে জানতে পারে যে, তিনজন মহিলাকে ...
০৮ ডিসেম্বর ২০২৪ বর্তমানঅলকাভ নিয়োগী, বিধাননগর: ঠান্ডা পড়লে শীতঘুমে যায় বিষধর সাপ। কিন্তু এবার এই ডিসেম্বরেও দাপিয়ে বেড়াচ্ছে চন্দ্রবোড়া। ঘুরে বেড়াচ্ছে কেউটে, গোখরোও। সাপ বেরিয়েছে বলে, শহরে বনদপ্তরের অফিসে প্রতিদিনই ফোন আসছে ২০ থেকে ২৫টি। এই শীতের মরশুমেও প্রতিদিন গড়ে বিষধর সাপ উদ্ধার ...
০৮ ডিসেম্বর ২০২৪ বর্তমানসংবাদদাতা, বনগাঁ: রেল লাইনে ফাটল দেখা দেওয়ায় ব্যাহত হল ট্রেন চলাচল। ফলে সমস্যায় পড়তে হয় বহু যাত্রীকে। শনিবার সকালে বনগাঁ-শিয়ালদহ শাখার বনগাঁ স্টেশন সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে। এদিন সকাল সাড়ে ন’টা নাগাদ বনগাঁ স্টেশনে ঢোকার মুখে রেল লাইনে ফাটল ...
০৮ ডিসেম্বর ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বারাসত ও সংবাদদাতা, বসিরহাট: ‘আমি গোরুকে খাবার দিয়ে আসছি। তুমি বাড়ি যাও।’ মায়ের সঙ্গে তরুণীর শেষবার কথা হয়েছিল এটুকুই। তারপর অনেক খোঁজাখুঁজি হলেও তাঁর হদিশ মেলেনি। দু’দিন পর, শনিবার বাড়ি থেকে কিছুটা দূরে একটি জলাশয় থেকে উদ্ধার ...
০৮ ডিসেম্বর ২০২৪ বর্তমানসংবাদদাতা, কাকদ্বীপ: নাবালিকা এক ছাত্রীকে ধর্ষণ। এই অভিযোগে একটি স্কুলের গ্রন্থাগারিককে গ্রেপ্তার করল পুলিস। ঘটনাটি ঘটেছে কাকদ্বীপ এলাকায়। ধৃতের নাম শুভদীপ মণ্ডল। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগস্ট মাসে স্কুলের গ্রন্থাগারেই ওই ছাত্রীকে ডেকে নিয়ে গিয়ে শুভদীপ ধর্ষণ ...
০৮ ডিসেম্বর ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: চেক আউটের সময় হয়ে গিয়েছে। কিন্তু মহিলা গেস্টের কোনও পাত্তা নেই। খোঁজ নিতে সেই রুমে যান হোটেলের এক কর্মী। দীর্ঘক্ষণ দরজা ধাক্কা দেন। তাতেও কোনও সাড়া না পাওয়ায় দরজা ভাঙতে বাধ্য হয় হোটেল কর্তৃপক্ষ। দেখা যায়, ...
০৮ ডিসেম্বর ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ফেসবুক লাইভে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলে গত ৫ ডিসেম্বর আত্মঘাতী হয়েছিলেন খালসা মডেল স্কুলের শিক্ষিকা জাসবির কাউর। অভিযুক্তদের গ্রেপ্তারির দাবিতে শনিবার দুপুরে ডানলপ মোড় অবরোধ করে বিক্ষোভ দেখালেন মৃত শিক্ষিকার পরিজন, প্রতিবেশী, সহকর্মীরা। প্রায় দু’ঘণ্টা ...
০৮ ডিসেম্বর ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: দু’টি বা কয়েকটি বাড়ি কিংবা কোনও জমিতে থাকা কমন প্যাসেজে কোনও নির্মাণ করা যাবে না। কেউ নির্মাণ করে থাকলে ভেঙে দিন। শুক্রবার ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে আসা একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে বিল্ডিং বিভাগকে এই নির্দেশ দিয়েছেন কলকাতার ...
০৮ ডিসেম্বর ২০২৪ বর্তমানসংবাদদাতা, শিলিগুড়ি: অভাবনীয় ঘটনা! মায়ের ভুল কামড়ে রয়্যাল বেঙ্গল টাইগারের তিন শাবকের মৃত্যু হল শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে। বিতর্ক এড়াতে এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল। বিষয়টি প্রকাশ্যে আসতেই পার্ক কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এর আগেও এখানে মায়ের ভুলে রয়্যাল বেঙ্গল ...
০৮ ডিসেম্বর ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বারাকপুর: অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে সারাদিন সময় কাটানোর জন্যই উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় কৃতকার্য হতে পারেনি হালিশহর হাই স্কুলের ৪৫ ছাত্র। এরপর তাদের অভিভাবকদের ডেকে পাঠান প্রধান শিক্ষক। তাঁদের সঙ্গে আলোচনা করে ছাত্রদের কাছ থেকে মোবাইল নিয়ে নেন। ...
০৮ ডিসেম্বর ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিগত বছরগুলির তুলনায় চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা অনেকটাই কম। আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে ডেঙ্গু পরিস্থিতির আরও উন্নতির লক্ষ্যে এখন থেকেই ঝাঁপাচ্ছে রাজ্য। ২০২৫ সালের জন্য রূপরেখা তৈরি করে কাজও শুরু করে দিয়েছে রাজ্য নগরোন্নয়ন ...
০৮ ডিসেম্বর ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যসভা নির্বাচনে দলের প্রার্থী হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে মনোনীত করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার তৃণমূলের তরফে আনুষ্ঠানিকভাবে ঋতব্রতর নাম ঘোষণা করা হয়। তৃণমূলের তরফে বলা হয়েছে, রাজ্যসভার নির্বাচনে ঋতব্রতকে বেছে নিয়েছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঋতব্রতকে আমরা আন্তরিক ...
০৮ ডিসেম্বর ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রতিটি প্রাণ মূল্যবান। তাই এককভাবে কোনও পিজিটি বা পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি রাজ্যের কোনও সরকারি হাসপাতালে অপারেশন করতে পারবেন না। শিক্ষক চিকিৎসকদের উপস্থিতিতেই করতে হবে রোগীর অস্ত্রোপচার। শনিবার রাজ্যের সুপার তথা উপাধ্যক্ষ এবং অধ্যক্ষদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই ...
০৮ ডিসেম্বর ২০২৪ বর্তমানসংবাদদাতা, উলুবেড়িয়া: নতুন ৫০০ টাকার নোটে তিন লাখ টাকা দিলে দশ লক্ষ টাকার পুরনো নোট পাওয়া যাবে। এই টোপ দিয়ে সাধারণ মানুষকে প্রতারণা করার অভিযোগ উঠেছে। উলুবেড়িয়া থানার পুলিস তদন্তে নেমে শুক্রবার রাতে ১৬ নম্বর জাতীয় সড়কে বীরশিবপুরের মালঞ্চবেড়িয়া ...
০৮ ডিসেম্বর ২০২৪ বর্তমানদিব্যেন্দু বিশ্বাস, নয়াদিল্লি: ২০১৪ সালের লোকসভা ভোটে বিজেপি নয়, জিতেছিলেন নরেন্দ্র মোদি। জাতীয় স্তরে একটি মুখ সামনে আনতে পেরেছিল সঙ্ঘ পরিবার। জোট রাজনীতিকে পিছনে ঠেলে সামনের সারিতে জায়গা করে নিয়েছিল একচ্ছত্র আধিপত্য। এরপর যেসব অ-বিজেপি রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছে, তার ...
০৮ ডিসেম্বর ২০২৪ বর্তমানসংবাদদাতা, পুরাতন মালদহ: মালদহের গাজোলে লটারির জাল টিকিটের রমরমা। রাস্তার মোড়ে মোড়ে চেয়ার টেবিল পেতে এই লটারির জাল টিকিট বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে এমনই অভিযোগ পেয়ে গাজোল থানার পুলিস ছয় লটারি বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ...
০৮ ডিসেম্বর ২০২৪ বর্তমানসংবাদদাতা, ইসলামপুর: ইসলামপুর পুলিস জেলার উদ্যোগে এবার কিশোর-কিশোরীদের লন টেনিস ও ফুটবল খেলার প্রশিক্ষণ ও মেয়েদের সুস্বাস্থ্য ও আত্মরক্ষায় পারদর্শী করার লক্ষ্যে ক্যারাটে প্রশিক্ষণ শুরু হচ্ছে। দু’মাসের এই প্রশিক্ষণ শিবির শুরু হবে ১৪ ডিসেম্বর। পুলিস প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ ...
০৮ ডিসেম্বর ২০২৪ বর্তমানসংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: ‘দিদিকে বলো’য় ফোন করার পর দু’বার জীর্ণ ঘর খতিয়ে দেখতে আসেন আধিকারিকরা। তারপরও আবাসের খসড়া তালিকায় নাম ওঠেনি হতদরিদ্র চা বিক্রেতার। এতে হতাশ হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের বরুই গ্রাম পঞ্চায়েতের পেমা গ্রামের বাসিন্দা শাহজাহান আলি। টিনের ছাউনি ও ...
০৮ ডিসেম্বর ২০২৪ বর্তমান