BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 01 Apr, 2026 | ১৭ চৈত্র, ১৪৩২
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • কোচবিহারের তিন সীমান্ত লাগোয়া বিধানসভায় বিচারাধীন ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি

    চাঁঁদকুমার বড়াল, কোচবিহারদিনহাটা, সিতাই ও শীতলখুচি। কোচবিহারের (Cooch Behar) এই তিন সীমান্ত লাগোয়া (Near The Border Area) বিধানসভায় বিচারাধীন ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি। একই ভাবে বেশি বাদ পড়া ভোটারের সংখ্যাও। তৃণমূলের (TMC) মতে, এটা পরিকল্পিত। বিজেপি অভিযোগ খারিজ করেছে। ...

    ০৫ মার্চ ২০২৬ এই সময়
    জীবন্ত মানুষের ‘শবযাত্রা’! শতাব্দী প্রাচীন রীতি কেন পালিত হয় এই গ্রামে?

    গ্রামের একদল যুবক কাঁধে করে মৃতদেহ নিয়ে যাচ্ছে। বরং বলা ভালো, এক জ্যান্ত মানুষকে মৃতদেহ সাজিয়ে কাঁধে করে গ্রাম ঘোরানো হচ্ছে। দোলের পরের দিন এমনই এক অদ্ভুত দৃশ্য দেখা গেল বীরভূমের রায়পুরে। বহু পুরোনো এই প্রথার নাম ‘ধুলুরী’। বুধবার ...

    ০৫ মার্চ ২০২৬ এই সময়
    রংয়ের উৎসবে ঘুচল দূরত্ব, গৌতম-শঙ্কর আবির দিলেন একে অন্যকে

    এই সময়, শিলিগুড়ি: শিলিগুড়িতে (Siliguri) রংয়ের উৎসবে বেশ কয়েকটি জায়গায় অশান্তি হলো। এরই পাশাপাশি দেখা গেল রাজনৈতিক সৌজন্যও। দোল উৎসব (Holi Festival) উদযাপনে ছেলেকে নিয়ে স্থানীয় এক মাঠে পৌঁছন শিলিগুড়ি বিজেপি (Bjp) বিধায়ক শঙ্কর ঘোষ। আগে থেকে সেখানে উপস্থিত ...

    ০৫ মার্চ ২০২৬ এই সময়
    বিজেপির পরিবর্তন যাত্রার প্রস্ততিতে বাধা, দুবরাজপুরে পথ অবরোধ

    বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রার (BJP Paribartan Sankalpa Yatra) প্রচার গাড়িতে হামলার অভিযোগ। বীরভূমের দুবরাজপুরে (Protest at Dubrajpur Birbhum) জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে এলে পুলিশের সঙ্গেও বচসায় জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। বৃহস্পতিবার এই অভিযোগ ঘিরে অশান্ত ...

    ০৫ মার্চ ২০২৬ এই সময়
    পুকুরের তলায় কি বৌদ্ধ স্থাপত্যের ধ্বংসাবশেষ? চাঞ্চল্য বালুরঘাটে

    এই সময়, বালুরঘাট: প্রচণ্ড খরার মরশুমেও জল কখনও শুকোয়নি। তাই পুকুরের তলায় কী রয়েছে, তা এতদিন জানা যায়নি। কিন্তু সম্প্রতি পুকুরের পাড় বাঁধাতে পুরো জল তুলে নেওয়ার প্রয়োজন পড়ে। সেইমতো পাম্প চালিয়ে সব জল তুলে ফেলায় চক্ষু চড়কগাছ! পুকুরের ...

    ০৫ মার্চ ২০২৬ এই সময়
    খামেনেইয়ের প্রয়াণের ৬দিন পরে শোকপ্রকাশ ভারতের! ইরানি দূতাবাসে বিদেশসচিব, বদলাচ্ছে খেলা?

    গত শনিবার ইজ়রায়েল এবং আমেরিকার হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই। তার পরে ৬দিন কেটে গিয়েছে। অবশেষে বৃহস্পতিবার খামেয়েনেইয়ের প্রয়াণে শোকপ্রকাশ করল ভারত। এর মধ্যে ইরানে আমেরিকা-ইজ়রায়েলের হামলা এবং খামেনেইকে হত্যার বিষয়ে নয়াদিল্লির চুপ থাকা নিয়ে ...

    ০৫ মার্চ ২০২৬ এই সময়
    ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে চুরমার তৈলবাহী জাহাজ, নিহত ২ ভারতীয় নাবিক

    ওমান উপসাগরে ভয়াবহ পরিস্থিতির শিকার দুই ভারতীয়। জানা গিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্রের হামলায় নিহত হয়েছেন তৈলবাহী জাহাজ ‘স্কাইলাইট’-এর দুই ভারতীয় নাবিক। তাঁরা হলেন বিহারের বাসিন্দা ও ক্যাপ্টেন আশিস কুমার এবং জাহাজের ক্রু রাজস্থানের দলীপ সিং। আমেরিকা-ইজ়রায়েলের সঙ্গে ইরানের ক্রমবর্ধমান সংঘাতের ...

    ০৫ মার্চ ২০২৬ এই সময়
    রবিবার রাজ্যে আসতে পারে EC-র ফুলবেঞ্চ, ‘বিচারাধীন’ নথি যাচাই শেষ হবে কবে?

    এই সময়: প্রথমে ঠিক ছিল, ৯ মার্চ, সোমবার বাংলায় আসবে দেশের নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ। তার বদলে আগামী রবিবার, ৮ মার্চ রাতেই মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন ফুলবেঞ্চ রাজ্যে চলে আসবে বলে বুধবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দপ্তর ...

    ০৫ মার্চ ২০২৬ এই সময়
    চড়চড়িয়ে গরম বাড়ছে শহরে, উইকএন্ডে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে

    শীতের আমেজ উধাও। ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। আপাতত তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকলেও শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত। আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।শনিবার আকাশ আংশিক মেঘলা থাকবে এবং বৃষ্টির (Rain) ...

    ০৫ মার্চ ২০২৬ এই সময়
    মাংসের দাম আচমকাই বৃদ্ধি! ক্ষুব্ধ ক্রেতারা, হস্তক্ষেপ পুরপ্রধানের

    এই সময়, পুরুলিয়া: দোলের বাজারে (Holi Festival) হঠাৎ করে মাংসের দাম বেড়ে যাওয়া নিয়ে উত্তেজনা রঘুনাথপুরে। শেষ পর্যন্ত পুরপ্রধানের হস্তক্ষেপে পুরোনো দামেই মাংস বিক্রি করতে বাধ্য হন দোকানদার।বুধবার হোলির ছুটি থাকায় থলে নিয়ে বাজারে মাংসের (Mutton Price) দোকানে লাইন দিয়েছিলেন ...

    ০৫ মার্চ ২০২৬ এই সময়
    মহানন্দা নদী থেকে মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য পুরাতন মালদায়

    বৃহস্পতিবার সকালেই পুরাতন মালদা পুরসভার (Malda Municipality) ৮ নম্বর ওয়ার্ডের চড়ক মাঠ সংলগ্ন মহানন্দা নদীতে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। সকালে স্থানীয় বাসিন্দারা স্নান করতে গিয়ে নদীর পাড়ে ভাসতে দেখেন ওই ব্যক্তির দেহ। খবর দ্রুত ছড়িয়ে ...

    ০৫ মার্চ ২০২৬ এই সময়
    কড়া পাহারায় শান্তিতেই দোল: কলকাতা পুলিশ, মঙ্গল-বুধে ধৃত মোট ৬৭৭ জন

    এই সময়: দোল ও হোলির (Holi Festival) দিনে মত্ত অবস্থায় অভব্য আচরণের অভিযোগ প্রতি বারেই উঠে আসে। তাই উন্মত্তদের বেয়াদপিতে লাগাম টানতে এ বছরও পাড়ায় পাড়ায় পুলিশের কড়া নজরদারি ছিল কলকাতা পুলিশের (Kolkata Police)। মঙ্গল-বুধবার মিলিয়ে ৬৭৭ জনকে গ্রেপ্তার ...

    ০৫ মার্চ ২০২৬ এই সময়
    ‘সামরিক যুদ্ধ কোনও সমাধান নয়’, ইরানের যুদ্ধ পরিস্থিতিতে তাৎপর্যপূর্ণ মন্তব্য প্রধানমন্ত্রী মোদীর

    ইরান এবং ইজ়রায়েল-আমেরিকা সংঘাতের ষষ্ঠ দিনে অবশেষে যুদ্ধ নিয়ে প্রথমবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতি ও সাম্প্রতিক বিশ্বের অস্থিরতা প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘সামরিক সংঘাত কোনও সমস্যার সমাধান নয়।’ দ্রুত যুদ্ধ ...

    ০৫ মার্চ ২০২৬ এই সময়
    রাজ্যসভা নির্বাচন ২০২৬: সিঙ্ঘভি-সহ ৬ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের

    আগামী ১৬ মার্চ রাজ্যসভা নির্বাচনে (Rajya Sabha Elections) ছয় জন প্রার্থীর নাম চূড়ান্ত করল কংগ্রেস (congress)। বৃহস্পতিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে চূড়ান্ত প্রার্থী তালিকায় অনুমোদন দিয়েছেন। তেলঙ্গানা থেকে দু’জন এবং ছত্তিসগড়, হরিয়ানা, হিমাচল প্রদেশ ও তামিলনাড়ু থেকে একজন করে ...

    ০৫ মার্চ ২০২৬ এই সময়
    ‘বিচারাধীন’দের ‘ন্যায়বিচার’ দিতে নতুন মঞ্চ, জেলাভিত্তিক ভলান্টিয়ার-টিম

    অনিমেষ দত্তনির্বাচন কমিশনের (Election Commission) চূড়ান্ত ভোটার তালিকায় রাজ্যে ৬০ লক্ষের মতো ভোটারের নাম 'আন্ডার অ্যাজুডিকেশন' বা 'বিচারাধীন' তালিকায় রয়েছে। সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ, মালদা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা এবং উত্তর দিনাজপুর— এই পাঁচ জেলায় সবচেয়ে বেশি ভোটারের নাম ...

    ০৫ মার্চ ২০২৬ এই সময়
    নতুন ভোটার হতে আবেদন ৩৫ হাজারের, নাম উঠল মাত্র একভাগের

    এই সময়, কোচবিহার: নতুন ভোটার হতে আবেদন পড়েছিল ৩৫ হাজার। তার মধ্যে নাম উঠেছে ৬ হাজার ২০০ জনের। অর্থাৎ আবেদনকারীর সাত ভাগের এক ভাগের নাম উঠেছে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা ‘সার’ (SIR) শুরু হওয়ার পরে বাতিল, ‘বিচারাধীন’ নিয়ে ...

    ০৫ মার্চ ২০২৬ এই সময়
    দলের নেত্রীকে মারধরে গ্রেপ্তার বিজেপি নেতা, বারাসতে গেরুয়া শিবিরের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে

    এই সময়, বারাসত: বিধানসভা নির্বাচনের আগে এলাকা দখলকে কেন্দ্র করে বিজেপির (Bjp) গোষ্ঠীদ্বন্দ্বের বেআব্রু চেহারা উঠে এল জেলা সদর বারাসতে। গেরুয়া শিবিরের এক মহিলা নেত্রীকে বুধবার প্রকাশ্যে বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল দলেরই ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে। ...

    ০৫ মার্চ ২০২৬ এই সময়
    দীর্ঘদিনের দাবি মেনে হাওড়ার আমতায় তৈরি হচ্ছে ফায়ার ব্রিগেড স্টেশন

    এই সময়: বহু দিন পরে অবশেষে প্রত্যাশা পূরণ! গ্রামীণ হাওড়ার আমতায় বসতে চলেছে একটি ফায়ার ব্রিগেড স্টেশন (Fire Brigade Station)। সব ঠিকঠক থাকলে, আগামী সোমবারের মধ্যে যে কোনও দিন শিলান্যাস হতে চলেছে এই দমকল অফিসের। ইতিমধ্যেই প্রস্তাবিত ওই দপ্তরের ...

    ০৫ মার্চ ২০২৬ এই সময়
    হোলি মিটতেই শহর জুড়ে মিছিল, স্তব্ধ হতে পারে কলকাতার এই সব রাস্তা

    রঙের উৎসব মিটতেই রাজনৈতিক উত্তাপ ছড়াতে চলেছে মহানগরীর রাজপথে। এর জেরে যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে মধ্য কলকাতার একাধিক রাস্তায়।  বৃহস্পতিবার বেলা বাড়তেই কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে শুরু হবে একাধিক রাজনৈতিক মিছিল। এর জেরে বেশ কয়েকটি রাস্তায় যানজট তৈরি ...

    ০৫ মার্চ ২০২৬ এই সময়
    নৌকো ভ্রমণে বেরিয়ে গঙ্গায় তলিয়ে গেল দুই তরুণ

    এই সময়, বলাগড়: দোলের (Holi Festival) দিন নৌকো ভ্রমণে বেরিয়ে গঙ্গায় তলিয়ে গেল দুই তরুণ। ঘটনাটি ঘটেছে, গত মঙ্গলবার বলাগড় থানার ডুমুরদহে। বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানরা (Disaster Management) গঙ্গায় তল্লাশি চালালেও বুধবার সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ দুই তরুণের সন্ধান মেলেনি। ...

    ০৫ মার্চ ২০২৬ এই সময়
    ইটের জবাব পাটকেলে, পোষ্যকে লেলিয়ে বদলা

    অর্পিতা হাজরাগুলির বদলে গুলি বা মারের পাল্টা মার— মাঝেমধ্যেই শোনা যায়। তা বলে পোষ্যকে কামড়ের প্রতিশোধ নিতে নিজের পোষ্যকে কামড়ানোর জন্য লেলিয়ে দেওয়া! এমন অভিযোগও এ বার উঠল। কলকাতা পুলিশের (Kolkata Police) পঞ্চসায়র থানায় দু'পক্ষ একে অন্যের বিরুদ্ধে অভিযোগ ...

    ০৫ মার্চ ২০২৬ এই সময়
    নাকের ডগায় ইরানি রণতরী ডোবাল আমেরিকার টর্পেডো, ভারতের বন্দর ব্যবহার করছেন ট্রাম্প? জবাব MEA-র

    ভারত থেকে বুধবার মহড়া সেরে ফেরার সময়ে ভারত মহাসাগরেই ইরানের নৌবাহিনীর রণতরী ‘আইআরআইএস ডেনা’ (IRIS Dena)-র উপর হামলা চালায় আমেরিকার সাবমেরিন। টর্পেডো ছুড়ে ধ্বংস করা হয় রণতরীটিকে। ঘটনায় কমপক্ষে ৮৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর। প্রশ্ন উঠেছে, তা হলে ...

    ০৫ মার্চ ২০২৬ এই সময়
    নাতি গায়ে রং দিয়েছিল, রেগে গরম জল ছুড়ল ঠাকুমা!

    গায়ে রং দিয়েছিল, এই হলো নাতির অপরাধ! তাতেই রেগে গিয়ে নাতির গায়ে ফুটন্ত গরম জল (Boiling Hot Water) ঢেলে দিলেন ঠাকুমা! হোলির (Holi Festival) দিন শিউরে ওঠা ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরের (Nagpur) কোরাডি এলাকায়। ফুটন্ত গরম জল ঢালায় শিশু ...

    ০৫ মার্চ ২০২৬ এই সময়
    প্রধানমন্ত্রীর সফরের সময়েই ইরানে হামলার ছক? আসল ঘটনা জানালেন ইজ়রায়েলি রাষ্ট্রদূত

    ইরানে হামলা চালিয়েছে ইজ়রায়েল এবং আমেরিকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইজ়রায়েল সফরের পরেই ওই হামলা চালানো হয়েছে। তাহলে কি প্রধানমন্ত্রীর (Prime Minister Narendra Modi ) সফরের সময়েই হামলার ছক কষা হয়েছিল? এই নিয়ে প্রশ্ন ওঠার পরে জবাব দিয়েছেন ভারতে ...

    ০৫ মার্চ ২০২৬ এই সময়
    Breaking News Live: তৃণমূলে যোগ দিলেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী

    বুধবার হোলির রাতে সামান্য বচসাকে কেন্দ্র গুলি চলল মালদার মানিকচকের মথুরাপুর কাহার পাড়ায়। সেই গুলিতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল ১৪ বছরের এক কিশোরের। এ ছাড়াও মৃত কিশোরের বাবা-মা সহ আরও দু’জন গ্রামবাসী গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।তৃণমূলে যোগ দিলেন ...

    ০৫ মার্চ ২০২৬ এই সময়
    চূড়ান্ত লিস্ট নিয়ে আতঙ্কে ফের ৩ মৃত্যু! শুক্রবারে ধর্নায় তৃণমূলনেত্রী

    এই সময়: রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকায় বিচারাধীন বা ‘অান্ডার অ্যাজুডিকেশন’ হিসেবে ৬০ লক্ষের বেশি ভোটারকে চিহ্নিত করা হয়েছে। ‘ডিলিট’ করা হয়েছে প্রায় ৫ লক্ষ ৪৬ হাজার ভোটারের নাম। তৃণমূলের দাবি, চূড়ান্ত লিস্ট প্রকাশিত হওয়ার পর থেকে আতঙ্কের জেরে বুধবার পর্যন্ত ...

    ০৫ মার্চ ২০২৬ এই সময়
    Breaking News Live: সাতসকালে ভূমিকম্প পাকিস্তানে

    ৫ মার্চ, বৃহস্পতিবার নেপালে ভোট (Nepal Election)। সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৫টা পর্যন্ত। মোট ভোটারের সংখ্যা ১ কোটি ৯০ লক্ষেরও বেশি। প্রার্থীর সংখ্যা ৬৫৪১। তাঁদের মধ্যে ৪০ বছরের কমবয়সি প্রার্থী হাজারেরও বেশি! বুথের সংখ্যা ২৩ ...

    ০৫ মার্চ ২০২৬ এই সময়
    প্রাক্তন প্রেমিকার প্রেমিককে অপহরণ, মারধর! দুর্ঘটনার কবলে পড়ে মৃত ৩

    এই সময়, ইসলামপুর: প্রাক্তন প্রেমিকার বর্তমান প্রেমিককে অপহরণ (Kidnapping) করে গাড়িতে তুলে মারধরের মাঝেই ঘটল বিপত্তি। দ্রুতগতিতে ছুটে চলা গাড়িটি গিয়ে পড়ল একটি জলাশয়ে। ঘটনায় ওই প্রেমিকার বর্তমান প্রেমিক বেঁচে গেলেও প্রাক্তন প্রেমিক এবং তাঁর দুই সঙ্গীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতের ...

    ০৫ মার্চ ২০২৬ এই সময়
    দোলের রঙে ভাসছে দেশ, এক দিনেই শেষ কলকাতার ২২ দিনের জল!

    কুবলয় বন্দ্যোপাধ্যায়স্নানের জন্যে বছরের অন্য দিনগুলিতে গড়ে ৫৫ লিটার করে জল খরচ করেন ভারতীয়রা। কিন্তু দোল–হোলিতে স্নানের জন্যে মাথাপিছু জলখরচ এক লাফে বেড়ে যায় ৮৫ লিটারে। এক-এক জনের অতিরিক্ত ৩০ লিটার জল খরচের অর্থ, ১০০ কোটি মানুষ সব মিলিয়ে ...

    ০৫ মার্চ ২০২৬ এই সময়
    রোজ ভোরের ফোন আর এল না, বেঙ্গালুরুতে মৃত পুরুলিয়ার যুবক

    এই সময়, পুরুলিয়া: ফের ভিন রাজ্যে মৃত্যু হলো এক পরিযায়ী শ্রমিকের। মৃত অনাদি মাহাতো (৩৫) নামে ওই যুবকের বাড়ি পুরুলিয়ার কোটশিলা থানার খৈরী গ্রামে। তিনি কর্নাটকের বেঙ্গালুরুর ভাতুরা থানা এলাকায় একটি সংস্থায় রাঁধুনির কাজ করতেন।গত ছয়-সাত বছর ধরে অনাদি বেঙ্গালুরুতে ...

    ০৫ মার্চ ২০২৬ এই সময়
    রেশনে তিন মাসের চাল-গম মজুতের নির্দেশ রাজ্যগুলিকে, পশ্চিম এশিয়ার অস্থিরতায় কেন্দ্রের ‘কনটিনজেন্সি প্ল্যান’

    এই সময়, নয়াদিল্লি: পশ্চিম এশিয়ায় আমেরিকা–ইজ়রায়েল বনাম ইরানের সামরিক সংঘর্ষের জেরে ভারতবাসীর জীবন ধারণের রসদে যাতে সঙ্কট তৈরি না–হয়, তার জন্য একরকম কোমর বেঁধে মাঠে নেমে পড়ল দিল্লি। কেন্দ্রীয় সরকারি সূত্রের খবর, ইতিমধ্যেই ক্যাবিনেট সচিবালয়ের মাধ্যমে প্রতিটি মন্ত্রককে ‘কনটিনজেন্সি প্ল্যান’ ...

    ০৫ মার্চ ২০২৬ এই সময়
    রাস্তার ধারে বালির স্তূপের কারণে দুর্ঘটনায় মৃত্যু যুবকের, পথ অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর

    রাস্তার ধারে রাখা আছে বালির স্তূপ। ওই বালির কারণেই দুর্ঘটনায় (road accident)মৃত্যু হলো যুবকের। বুধবার রাতে, ওই মৃত্যুর প্রতিবাদ জানিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন তাঁরা।বুধবার রাতে ওই দুর্ঘটনা ঘটে বীরভূম ...

    ০৫ মার্চ ২০২৬ এই সময়
    ‘তেল যদি না পাওয়া যায়...’, আশঙ্কা নিয়ে দিনভর পেট্রল পাম্পে লাইন

    পশ্চিম এশিয়ায় যুদ্ধের দাপট যত বাড়ছে। ভারতে জ্বালানি জোগানে সঙ্কট হওয়ার আশঙ্কা তত বাড়ছে। হরমুজ় প্রণালী দিয়ে কার্যত বন্ধ তেল ও গ্যাসবাহী ট্যাঙ্কারের যাতায়াত। তার ফলে গোটা বিশ্বের তথা এশিয়ার জ্বালানির সরবরাহে ধাক্কা লেগেছে। ভারতের জ্বালানির বড় অংশ আসে ...

    ০৫ মার্চ ২০২৬ এই সময়
    ‘আমি ভালো আছি…’, মাকে বলেছিলেন পুলক, কল্যাণীর JNM হাসপাতালে পড়ুয়ার মৃত্যুতে উত্তর নেই একাধিক প্রশ্নের

    বৃহস্পতিবার ছিল চূড়ান্ত বর্ষের পরীক্ষা। একটা ধাপ পার হলেই জুনিয়র ডাক্তার হওয়ার হাতছানি ছিল পুলক হালদারের সামনে। তবে সেটা স্বপ্নই থেকে গেল। গত ২৬ ফেব্রুয়ারি কল্যাণী কলেজ অফ মেডিসিন ও জেএনএম হাসপাতালে হস্টেলের ঘর থেকে উদ্ধার হয় তাঁর পচাগলা ...

    ০৫ মার্চ ২০২৬ এই সময়
    যোগীর রাজ্য থেকে আনা BJP-র রথে হামলা, চলল দেদার ভাঙচুর, কাঠগড়ায় তৃণমূল

    পশ্চিমবঙ্গে (West Bengal) পরিবর্তনের স্লোগান তুলে রথযাত্রা শুরু করেছে BJP। যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশের লখনৌ (Lucknow) থেকে এসেছে বিশেষ রথ (Chariot)। বুধবার কোচবিহারের মহিষবাথানে সেই রথেই ভাঙচুর চালানোর অভিযোগ উঠল তৃণমূল (TMC) আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার পরেই পুন্ডিবাড়িতে পথ ...

    ০৫ মার্চ ২০২৬ এই সময়
    বৃহস্পতিবার থেকে জেড্ডা এবং দিল্লি ও মুম্বইয়ের মধ্যে ফের নিয়মিত পরিষেবা চালু করবে এয়ার ইন্ডিয়া

    আমেরিকা-ইজ়রায়েল ও ইরানের সংঘাতের (US Israel-Iran Conflict) জেরে পশ্চিম এশিয়ার বেশ কয়েকটি দেশের আকাশসীমা এই মুহূর্তে বন্ধ বা নিয়ন্ত্রিত। তার প্রভাব পড়ছে উড়ান পরিষেবায়।  এখনও পশ্চিম এশিয়ার দেশগুলিতে ফ্লাইট চলাচল (flight operatons) বন্ধ। বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত ওই ফ্লাইটগুলির পরিষেবা ...

    ০৫ মার্চ ২০২৬ এই সময়
    বিরিয়ানির প্রেমে হাবুডুবু, ৫ হাজার টাকার খাবারে দিলেন ৪,২০০ টাকার লাগেজ ফি, অবাক নেটিজ়েনরা

    ধোঁয়া ওঠা ঝরঝরে হলুদ ভাত। তার মধ্যে ডুবুরির মতো মাথা উঁচিয়ে এক পিস আলু। পাশে নিরীহ কিন্তু দৃপ্ত ভঙ্গিতে শুয়ে রয়েছে চিকেনের লেগপিস। ১০০ রকমের মশলার সুগন্ধে গোটা ঘর ম ম করছে। এমন বিরিয়ানির (Biriyani) জন্য ...

    ০৫ মার্চ ২০২৬ এই সময়
    চলন্ত ট্রেনেই প্রসব, মা-শিশুকে হাসপাতালে নিতে বেলদায় দাঁড়াল যশবন্তপুর এক্সপ্রেস

    চলন্ত ট্রেনের কামরায় প্রসব করলেন এক পরিযায়ী শ্রমিক পরিবারের গৃহবধূ। বুধবার বিকালে ডাউন এসএমভিটি বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট যশবন্তপুর এক্সপ্রেসে (১২৮৬৪) এই ঘটনা ঘটে। রেল পুলিশের তৎপরতায় প্রসূতি ও সদ্যোজাত কন্যা সন্তানকে উদ্ধার করে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ...

    ০৫ মার্চ ২০২৬ এই সময়
    চলছিল হাসি-ঠাট্টা, নাচ-গান! আচমকাই দাউদাউ করে জ্বলে উঠল বরযাত্রী বোঝাই বাস, চাঞ্চল্য

    ভলভো বাসে করে বরযাত্রী যাচ্ছিলেন প্রায় ৪৮ জন। ভিতরে চলছিল নাচ-গান। আনন্দে মেতে ছিলেন সবাই। আচমকাই দাউদাউ করে জ্বলে উঠল গোটা বাস (Fire Breaks Out in Bus)। বুধবার বর্ধমানের (Bardhaman) শক্তিগড়ের জোৎরামের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ...

    ০৫ মার্চ ২০২৬ এই সময়
    খতম ট্রাম্পকে গুপ্তহত্যার ছকের ইরানি মাস্টারমাইন্ড! মারল কে? আমেরিকা-ইজ়রায়েলের দড়ি টানাটানি

    টার্গেট স্বয়ং ডোনাল্ড ট্রাম্প! খোদ আমেরিকার বুকেই তাঁকে দুনিয়া থেকে চিরতরে সরিয়ে দেওয়ার এক ভয়ঙ্কর ব্লু-প্রিন্ট তৈরি করেছিল তেহরান। ২০২৪ সালে, আমেরিকার নির্বাচনের ঠিক আগে। আমেরিকান গোয়েন্দাদের দাবি, IRGC-র নির্দেশে ফরহাদ শাকেরি নামে এক ‘ইরানি অ্যাসেট’ ট্রাম্পকে ‘স্টক করে’ ...

    ০৫ মার্চ ২০২৬ এই সময়
    বেলদায় জাতীয় সড়কের পাশে বিটুমিন বোঝাই ট্যাঙ্কারে বিধ্বংসী আগুন

    জাতীয় সড়কের পাশে দাউদাউ আগুন। আগুনের গ্রাসে চলে গিয়েছে গোটা একটি ট্যাঙ্কার। বুধবার এমন দৃশ্য থেকে আতঙ্ক ছড়িয়ে পড়ে বেলদায়। ওই এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কের পাশে এই ঘটনা ঘটেছে।পুলিশ জানিয়েছে, ওই ট্যাঙ্কারটি বিটুমিন বোঝাই ছিল। বুধবার বিকাল নাগাদ ...

    ০৫ মার্চ ২০২৬ এই সময়
    ‘দেশলাই হবে?’ এক প্রশ্নেই রক্তারক্তি কাণ্ড, অভিযুক্তদের খুঁজছে পুলিশ

    ‘দেশলাই হবে?’ সিগারেট খাওয়ার জন্য দেশলাই চেয়েছিলেন কোচবিহারের কদমতলা এলাকার বাসিন্দা চিরঞ্জিত অধিকারী (৩৮)। দেশলাইটি চেয়েছিলেন পাড়ারই বাসিন্দা গৌরাঙ্গ দে সরকারের কাছে (৫৮)। সামান্য একটি দেশলাই চাওয়া নিয়ে শুরু হয় বিবাদ। বিবাদ শেষ পর্যন্ত হাতাহাতিতে পৌঁছয়। এমনকী রাস্তার উপরেই ...

    ০৪ মার্চ ২০২৬ এই সময়
    নিজের ও ছেলের নাম ‘ডিলিটেড’, অসুস্থ হয়ে মৃত্যু বৃদ্ধের, পরিবারের দাবি, ‘সমস্ত নথিপত্র জমা দিয়েও..’

    সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় পশ্চিম মেদিনীপুরের ডেবরার বাসিন্দা কৃষ্ণ পাল (৬৭)-এর। ভোটার তালিকায় তাঁর এবং ছেলে দীপাঞ্জন পালের নাম 'ডিলিটেড' শোনার পরই তিনি অসুস্থ হয়ে পড়েন বলে দাবি স্ত্রী শান্তি পালের। ঘটনার পরেই শোকের ছায়া এলাকায়। বুধবার ...

    ০৪ মার্চ ২০২৬ এই সময়
    হোলির দিন অশান্তি শালিমারে, তুলকালাম এলাকায়, ভাঙচুর একাধিক গাড়ি

    হোলির দিন অশান্তি ছড়াল হাওড়ায় শালিমার স্টেশন লাগোয়া ৫ নম্বর গেটের কাছে। বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে। ঝামেলার খবর পেয়ে এলাকায় আসেন এজেসি বোস বটানিক গার্ডেন থানার পুলিশ এবং হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ কর্তারা।হোলির দিন ওই এলাকায় একটি ...

    ০৪ মার্চ ২০২৬ এই সময়
    ১০৪ বছর বয়সেও ভোটার তালিকায় ‘আন্ডার অ্যাজুডিকেশন’, নির্বাচন কমিশনের ভূমিকায় প্রশ্ন

    পরাধীন ভারতে জন্ম তাঁর। স্বাধীন ভারতের প্রথম নির্বাচন থেকে শুরু করে গত লোকসভা ভোট— প্রতিবারই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে ভোট দিয়েছেন তিনি। কিন্তু ১০৪ বছর বয়সে এসে নিজের দেশেই ব্রাত্য হওয়ার উপক্রম পূর্ব বর্ধমানের জামালপুরের শেখ ইব্রাহিমের। SIR-এর চূড়ান্ত ...

    ০৪ মার্চ ২০২৬ এই সময়
    রং খেলে পুকুরে স্নান করতে নেমে মৃত্যু ২ যুবকের, শোকের ছায়া গ্রামে

    হোলিতে রং মাখার পরে পুকুরে স্নান করতে নেমে বিপত্তি। বুধবার দুপুরে দুর্গাপুরের আমরাই গ্রামে পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু দুই যুবকের। মৃতদের নাম দেবদূত গোঁসাই (১৯) এবং বিশাল সিং (১৮)। তাঁরা দু'জনেই দুর্গাপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের ...

    ০৪ মার্চ ২০২৬ এই সময়
    শ্মশানে গিয়েছিলেন প্রতিবেশীর দেহ সৎকারে, সাংঘাতিক ঘটনা ফেরার পথে

    প্রতিবেশীর দেহ সৎকারে গিয়ে রহস্যজনক মৃত্যু (Unnatural Death) এক ব্যক্তির। নদিয়ার কৃষ্ণনগরের ঘটনা। মৃতের নাম সুফল দাস (৫২)। বাড়ি কৃষ্ণনগর (Nadia Krishnanagar) কোতোয়ালি থানার দোগাছিয়া গ্রামপঞ্চায়েতের খাল বোয়ালিয়া দাসপাড়ায়। স্থানীয় সূত্রে খবর, পাড়ার লোকজনের সঙ্গে বুধবার নবদ্বীপ শ্মশানে এক ...

    ০৪ মার্চ ২০২৬ এই সময়
    মধ্যমগ্রামের আগুনে মৃত এক, ধ্বংসস্তূপে আর কেউ আটকে কি না, চলছে খোঁজ

    মধ্যমগ্রামের আগুনে (Fire break out near madhyamgram station) একজনের মৃত্যুর খবর সামনে আসছে। ২-৩ জন আহত। ধ্বংসস্তূপে আর কেউ আটকে আছেন কি না, চলছে খোঁজ। বুধবার বেলা ১২টা নাগাদ মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন ফ্লাইওভারের নীচে ভয়াবহ আগুন লাগে। স্থানীয়রা জানান, ...

    ০৪ মার্চ ২০২৬ এই সময়
    ঢাকা শাহজালাল বিমানবন্দরে পাঁচ দিনে বাতিল ১৭৩টি বিমান, রমজ়ান মাসে বিপাকে যাত্রীরা

    আমেরিকা-ইজ়রায়েল ও ইরানের (US Israel-Iran Conflict) মধ্যে গত পাঁচ দিন ধরে যে সংঘাত চলছে, সেই আবহে পশ্চিম এশিয়ার বেশ কয়েকটি দেশের আকাশসীমা এই মুহূর্তে বন্ধ বা নিয়ন্ত্রিত। তার প্রভাব পড়ছে উড়ান পরিষেবায়। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত ...

    ০৪ মার্চ ২০২৬ এই সময়
    মধ্যমগ্রাম স্টেশনের সামনে পর পর সিলিন্ডার ব্লাস্ট, চার দিক ঢাকল ধোঁয়ায়

    সৌমেন রায় চৌধুরীহোলির দুপুরে, বুধবার মধ্যমগ্রাম স্টেশন (Fire break out near madhyamgram station) সংলগ্ন এলাকায় পর পর দোকানে আগুন। রান্নার গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের শব্দ। মিষ্টির দোকান-সহ একাধিক দোকানে আগুন লেগে যায়। আতঙ্কে ছোটাছুটি শুরু করেন এলাকার লোকজন। ঘটনাস্থলে এখনও ...

    ০৪ মার্চ ২০২৬ এই সময়
    ভরা গ্রহণে ভাটপাড়ায় বিপদ, দোলের দিন ঘটল অঘটন

    তিন জন গঙ্গায় ডুবছে দেখে, বাঁচাতে ঝাঁপ মারে এক কিশোর। দোলের বিকেলের ঘটনায় বুধবার বেলা অবধি খোঁজ নেই চার জনের। উত্তর ২৪ পরগনার ভাটপাড়ার (Bhatpara) বলরাম সরকার ঘাটে রাতভর ঠায় বসে বাড়ির লোকেরা। চলছে ডুবুরি নামিয়ে তল্লাশি। কাজ করছে ...

    ০৪ মার্চ ২০২৬ এই সময়
    জয়পুর রেঞ্জে দলছুট হাতির তাণ্ডব, মৃত ১, জখম বহু

    বাঁকুড়ার জয়পুর রেঞ্জে দলছুট এক দাঁতাল তাণ্ডবে (Elephant Attack) এক গ্রামবাসীর মৃত্যু। বুধবার ভোরের ঘটনায় গুরুতর জখম আরও ৬। মৃত ব্যক্তির নাম বিজয় কোলে। তিনি জয়পুরের রাউৎখণ্ড এলাকার পাথরপাড়ার বাসিন্দা। এ দিন দলছুট ওই হাতি গ্রামে ঢুকে একের পর ...

    ০৪ মার্চ ২০২৬ এই সময়
    দোলে গরম খিচুড়ির কড়াই উল্টে বিপত্তি নদিয়ায়, আহত শিশু-সহ একাধিক

    দোলের দিনে বড় দুর্ঘটনা নদিয়ায় (Nadia)। খিচুড়ি রান্না করার সময় হঠাৎ উল্টে যায় বিশাল কড়াই। মঙ্গলবার, গরম খিচুড়িতে দগ্ধ হয়ে আহত হলেন শিশু-সহ অনেকে। নদিয়ার শান্তিপুর থানার বাহাদুরপুর ফরেস্টের (Bahadur Forest) বনবিবি তলার ঘটনা। ঘটনার পরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ...

    ০৪ মার্চ ২০২৬ এই সময়
    চূড়ান্ত ভোটার তালিকায় নাম বিচারাধীন, মগরাহাটে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

    চূড়ান্ত ভোটার তালিকায় (Final Electoral Roll) নাম বিচারাধীন (Under Adjudication)। অভিযোগ, সেই আতঙ্কে আত্মঘাতী হন মগরাহাট পশ্চিম বিধানসভার ঘোলা নয়াপাড়ার বাসিন্দা রফিক আলি গাজি (৪৪)। মঙ্গলবার রাতে বাড়ি থেকে উদ্ধার হয় রফিকের ঝুলন্ত দেহ। রাত ৮টা নাগাদ সেখানে পৌঁছয় ...

    ০৪ মার্চ ২০২৬ এই সময়
    সপ্তাহান্তে বৃষ্টির ভ্রুকুটি রাজ্যে, চলবে কত দিন? জানাচ্ছে আবহাওয়া দপ্তর

    বসন্তের আকাশে ফের দুর্যোগের আশঙ্কা। চলতি সপ্তাহের শেষে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার ও সোমবার উত্তর এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রবল। একদিকে বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্প, অন্যদিকে সক্রিয় পশ্চিমী ...

    ০৪ মার্চ ২০২৬ এই সময়
    দুবাই ও জেড্ডায় আটকে পড়া যাত্রীদের ফেরাতে বিশেষ বিমান এয়ার ইন্ডিয়ার

    ইরানের উপর আমেরিকা ও ইজ়রায়েলের যৌথ হামলার ফলে অস্থির পরিস্থিতি পশ্চিম এশিয়া জুড়ে। বিপর্যস্ত বিমান পরিষেবা। বাতিল করা হয়েছে অনেক ফ্লাইট। সোমবার থেকে দুবাই (Dubai), আবু ধাবির সহ কয়েকটি বিমানবন্দর চালু হলেও এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। মঙ্গলবারও একাধিক ফ্লাইট ...

    ০৪ মার্চ ২০২৬ এই সময়
    Breaking News Live: চূড়ান্ত ভোটার তালিকায় নাম বিচারাধীন, আতঙ্কে আত্মঘাতী ১ ব্যক্তি

    বড় কড়াইয়ে খিচুড়ি রান্না করার সময়ে বিপত্তি। গরম খিচুড়ি উল্টে শিশু-সহ আহত একাধিক। তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে আসা হয় হাসপাতালে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার বাহাদুরপুর ফরেস্টের বনবিবি তলায়।চূড়ান্ত ভোটার তালিকায় নাম বিচারাধীন। আতঙ্কে এক বাসিন্দার আত্মঘাতী হওয়ার অভিযোগ ...

    ০৪ মার্চ ২০২৬ এই সময়
    হোলির দিনে কি আরও বাড়বে তাপমাত্রা?

    বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৫ ডিগ্রি। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি। দোলের মতোই হোলির দিনেও বেলা বাড়তেই অনুভূত হবে গরম। রাতের দিকেও মঙ্গলবারের থেকে সর্বনিম্ন তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।দোলের সন্ধ্যায় ট্রাকের ধাক্কায় ...

    ০৪ মার্চ ২০২৬ এই সময়
    দোলের রাতে ট্রাকের ধাক্কায় মৃত্যু ব্যক্তির, আহত স্ত্রী ও কন্যা

    দোলের রাতে দুর্ঘটনা। ওই ঘটনায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। আহত হয়েছেন তাঁর স্ত্রী এবং মেয়ে।পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় এই দুর্ঘটনায় ঘটেছে পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানা এলাকায়। মোটরসাইকেলে স্ত্রী এবং মেয়েকে নিয়ে যাচ্ছিলেন তিনি। তখনই একটি ধাক্কা মারে ওই ...

    ০৪ মার্চ ২০২৬ এই সময়
    ‘বাংলাদেশি’ বলেছিল BJP, ভোটার তালিকায় সেই তৃণমূল নেত্রীর নামের পাশে লেখা ‘ডিলিটেড’, শোরগোল

    তৃণমূল নেত্রী তথা দু’বারের পঞ্চায়েত সদস্যা রূপালি বিশ্বাসকে (TMC Leader Rupali Biswas) ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ বলে তোপ দেগেছিল BJP। সেই নিয়ে হইচইও হয়েছিল বিস্তর। অভিযোগ, শনিবার নির্বাচন কমিশনের (Election Commission of India) প্রকাশিত ভোটার তালিকায় (SIR Final ...

    ০৪ মার্চ ২০২৬ এই সময়
    দোলের সন্ধ্যায় অঘটন, গঙ্গায় স্নানে নেমে তলিয়ে গেলেন চার তরুণ-তরুণী, চাঞ্চল্য ভাটপাড়ায়

    রং খেলার (Holi) পরে স্নান করতে গঙ্গায় (Ganga) নেমেছিলেন। আচমকাই তলিয়ে গেলেন চার তরুণ-তরুণী (Four Youth Drowned Ganga)। মঙ্গলবার সন্ধ্যায় ভাটপাড়ার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই তাঁদের খোঁজে গঙ্গায় তল্লাশি চালাচ্ছে ডুবুরি। কিন্তু এখনও কোনও হদিশ ...

    ০৪ মার্চ ২০২৬ এই সময়
    মেস থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, বেঙ্গালুরুতে কর্মরত বীরভূমের যুবকের রহস্যমৃত্যুতে শোরগোল

    দোলের দিনই রহস্যমৃত্যু। কাজের সূত্রে বেঙ্গালুরু (Bengaluru) গিয়েছিলেন। রাতে খেয়েদেয়ে ঘুমোতে যান। কিন্তু মঙ্গলবার সকালে আর ঘুম ভাঙেনি। অভিযোগ, রহস্যজনক ভাবে মৃত্যু (Migrant Labours Mysteriously Death) হয়েছে গৌরসুন্দর হাজরার (৩৮)। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের (Birbhum) দুবরাজপুরে। ...

    ০৪ মার্চ ২০২৬ এই সময়
    শাল-মহুয়ার রেণু মেখে অন্য দোল উদযাপন আসানসোলের এই গ্রামে

    বিশ্বদেব ভট্টাচার্য, আসানসোলরংহীন দোল উৎসব আসানসোলে। গোটা বাংলা যখন রঙে মাখামাখি তখন ভিন্ন ছবি বর্ধমানে (Burdwan)। সকাল থেকে রঙিন গোটা বাংলা। নানা জায়গায় পালিত হচ্ছে বসন্ত উৎসব (Basanta Utsav)। এর মধ্যে একমাত্র ব্যতিক্রম বর্ধমান (Burdwan Dol Yatra) জেলা। মঙ্গলবার ...

    ০৩ মার্চ ২০২৬ এই সময়
    দোল পূর্ণিমার দিন তারকেশ্বর মন্দিরের দুধপুকুরে স্নান করতে নেমে তলিয়ে গেল পড়ুয়া

    দোল পূর্ণিমার (Dol Purnima) দিন মর্মান্তিক ঘটনা হুগলির তারকেশ্বরে (Tarakeshwar)। মঙ্গলবার তারকেশ্বর মন্দিরের দুধপুকুরে স্নান করতে নেমে তলিয়ে গেল দশম শ্রেণির এক ছাত্র। তার নাম চঞ্চল ঘোষ। চার ঘণ্টা ধরে তল্লাশি চালিয়েও এ দিন সন্ধ্যা পর্যন্ত খোঁজ মেলেনি ওই ...

    ০৩ মার্চ ২০২৬ এই সময়
    দোলের সকালে পিকআপ ভ্যান দুর্ঘটনায় মৃত ২, জখম ১২, চাঞ্চল্য গোঘাটে

    দোলের সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা হুগলির গোঘাটে। মৃত্যু হলো দুই যুবকের। এ ছাড়াও গুরুতর জখম আরও ১২ যাত্রী। মৃতদের নাম শ্রীমন্ত রায় (২৬) এবং কৃষ্ণকান্ত ভুঁই (২৭)। এ দিন গোঘাটের হাজিপুর এলাকায় একটি পিকআপ ভ্যান আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ...

    ০৩ মার্চ ২০২৬ এই সময়
    রাজ্যপাট নেই, তারপরেও রাজার নির্দেশ এখনও মানেন শহরবাসী

    এই সময়, বর্ধমান: রাজা নেই, নেই তাঁর‍ রাজ্যপাট। তবে তাঁর নির্দেশ আজও বহন করে চলেছেম শহর বর্ধমানের বাসিন্দারা। গোটা দেশের সঙ্গে দোল উৎসবে মাতেন না বর্ধমানের বাসিন্দারা। শহরবাসী রং খেলা বা হোলিতে (Holi Festival) মাতেন তার ঠিক একদিন পরে। বর্ধমান ...

    ০৩ মার্চ ২০২৬ এই সময়
    ভোটের আগে দোল, ভবানীপুরে শুভেন্দুর গলায় কীর্তন, আবিরে রঙিন সুজন-সুজিত-শোভনদেব

    ভোটের (West Bengal Assembly Election 2026) আগে দোল। রঙের উৎসব এ বার আরও বেশি রঙিন। ২০২৬ বিধানসভা ভোটের আগে রঙের উৎসবে মাতলেন বাংলার নেতারা। ভবানীপুরে শুভেন্দুর কীর্তন, হিন্দুত্বের বার্তা থেকে সুজিত-শোভনদেবের রং খেলা—রাজনীতিকদের রঙে রঙিন দোলযাত্রা ২০২৬। দোল মানেই ...

    ০৩ মার্চ ২০২৬ এই সময়
    কমিশনের খাতায় নাম বিচারাধীন, আত্মঘাতী মালদার মহিলা

    চূড়ান্ত ভোটার তালিকায় (Final Electoral Roll) নামের পাশে লেখা ‘আন্ডার অ্যাজুডিকেশন’। পরিবারের দাবি, আতঙ্কে আত্মহত্যা করেন ৪৩ বছর বয়সি হাজেরা বিবি। বাড়ি মালদা (Malda) জেলার হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের দৌলতপুরে। পরিবারের দাবি, গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা দেখার পরেই আতঙ্কিত ...

    ০৩ মার্চ ২০২৬ এই সময়
    বাগনানে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই অন্তত ১০টি দোকান

    হাওড়ার বাগনান লাইব্রেরি মোড়ে এলাকায় অগ্নিকাণ্ড। ভস্মীভূত অন্তত ১০টি অস্থায়ী দোকান। সোমবার গভীর রাতে আচমকা আগুন লেগে যায় বাগনান-শ্যামপুর রাস্তার ধারের দোকানগুলিতে। দাউদাউ করে আগুন জ্বলতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বাগনান ...

    ০৩ মার্চ ২০২৬ এই সময়
    রাজ্যসভায় বিজেপির প্রার্থী রাহুল সিনহা, বিহার থেকে নীতিন নবীন

    প্রীতিশ বন্দ্যোপাধ্যায়রাজ্যসভায় (RajyaSabha Election) বাংলা থেকে বিজেপির প্রার্থী রাহুল সিনহা (Rahul Sinha)। বিহার থেকে প্রার্থী হচ্ছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন (Nitin Nabin)। বাংলা থেকে পাঁচটি আসনের মেয়াদ ফুরোচ্ছে। এর মধ্যে চারটি তৃণমূলের, একটি সিপিএমের। যে হেতু বিধানসভায় সিপিএমের ...

    ০৩ মার্চ ২০২৬ এই সময়
    মহিলাদের উত্ত্যক্ত করায় প্রতিবাদ করেছিলেন, মদ্যপের হাতে খুন হলেন যুবক

    এই সময়, দুর্গাপুর: মদ্যপ অবস্থায় পাড়ার মহিলাদের উত্ত্যক্ত করছিল এক যুবক। প্রতিবাদ করেন ওই পাড়ারই আর এক যুবক। পরিণতিতে তাঁকে খুন (Murder) হতে হলো। অভিযোগ, প্রতিবাদী ওই যুবককে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করে মদ্যপ সেই যুবক। রবিবার রাতে এই ...

    ০৩ মার্চ ২০২৬ এই সময়
    বিচারাধীন তালিকায় নাম, আতঙ্কে যুবকের মৃত্যুর অভিযোগ

    এই সময়, সিউড়ি: তাঁর নাম কমিশন প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় (Final Voter List) বিচারাধীন হিসেবে রয়েছে। স্ত্রীর ক্ষেত্রেও তাই। সেই আতঙ্কে মৃত্যু হলো বীরভূমের সিউড়ি-২ নম্বর ব্লকের আলুন্দা পঞ্চায়েতের ধল্লা গ্রামের যুবক শেখ কামরুল (২৮)-এর। পরিবারের দাবি, বিচারাধীন তালিকায় ...

    ০৩ মার্চ ২০২৬ এই সময়
    লক্ষ্মীর ভাণ্ডার ও অন্নপূর্ণা ভাণ্ডার হাতে প্রচারে বিজেপি বিধায়ক

    এই সময়, ঘাটাল: একহাতে তাঁর লক্ষ্মীর ভাণ্ডার। আর অন্য হাতে অন্নপূর্ণা ভাণ্ডার। এ ভাবেই সোমবার ঘাটাল ব্লকের সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের সোয়াই গ্রামে বাড়ি বাড়ি প্রচার সারলেন ঘাটাল বিধানসভার বিজেপি (BJP) বিধায়ক শীতল কপাট। সঙ্গে ছিলেন দলের মহিলা মোর্চার কর্মীরাও। ...

    ০৩ মার্চ ২০২৬ এই সময়
    খামেনেই হত্যাকাণ্ডে কেন নীরব প্রধানমন্ত্রী মোদী? কাশ্মীর চ্যাপ্টার স্মরণ করিয়ে বিঁধলেন সনিয়া

    ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেইয়ের (Ayatollah Ali Khamenei) হত্যার ঘটনায় কোনও প্রতিক্রিয়া দেয়নি নরেন্দ্র মোদী সরকার। প্রধানমন্ত্রীর এই মৌনতাকেই কটাক্ষ করলেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী (Sonia Gandhi)। বাজপেয়ী আমলে ইরানের সঙ্গে সুসম্পর্ক ও কাশ্মীর (Kasmir) ইস্যুতে ভারতের প্রতি ...

    ০৩ মার্চ ২০২৬ এই সময়
    দোলের সকালে ভয়াবহ কাণ্ড, পার্কস্ট্রিটে ভেঙে পড়ল পুরোনো বাড়ি, ভূমিকম্পের জের?

    দোল উৎসবের (Dol Utsav) সকালেই বিপত্তি। পার্ক স্ট্রিটে (Park Street) হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরোনো বাড়ির একাংশ (Kolkata Building Collapse)। জানা গিয়েছে, বাড়িটি প্রায় ১৫০ বছরেরও বেশি পুরোনো। তবে দুর্ঘটনার সময়ে বাড়িতে কেউ না থাকায় কোনও বড়ধরনের বিপদ ঘটেনি। এলাকায় ...

    ০৩ মার্চ ২০২৬ এই সময়
    উগান্ডার পথে দুবাইয়ে গিয়ে আটকে ডেবরার অপূর্ব, উদ্বিগ্ন পরিবার

    সুমন ঘোষ, খড়্গপুরঅস্থির পশ্চিমের আকাশ। মাথার উপর দিয়ে ঘনঘন উড়ে যাচ্ছে মিসাইল (Missile)। তারই জেরে আপাতত বন্ধ আকাশপথ। সমস্ত উড়ান বাতিল (Flight Cancel)।উগান্ডা যাওয়ার পথে দুবাইয়ে আটকে পড়েছেন পশ্চিম মেদিনীপুরের (Paschim Midnapore) ডেবরার যুবক অপূর্ব খাড়া। সোমবার পর্যন্ত হোটেলেই ...

    ০৩ মার্চ ২০২৬ এই সময়
    আকাশ জুড়ে মিসাইলের মেলা, ছোট্ট ছেলেকে নিয়ে আতঙ্কে অঙ্কিতা

    সুশান্ত বণিক, আসানসোলদিন–রাত বলে আলাদা কিছু নেই। থেকে থেকেই বোমা বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে বুক। ঘন ঘন মোবাইল ফোনে ভেসে উঠছে সতর্কীকরণের বিজ্ঞপ্তি। চরম অনিশ্চয়তা নিয়ে একরত্তিকে বুকে আঁকড়ে আতঙ্কের প্রহর গুনছে মুখোপাধ্যায় দম্পতি। সেখান থেকে প্রায় ৩২০০ কিলোমিটার ...

    ০৩ মার্চ ২০২৬ এই সময়
    ফেসবুকে পরিচয়, দুই নাবালিকাকে নিয়ে পালাতে গিয়ে ধরা পড়লেন দু'জন তরুণ

    এই সময়, খড়্গপুর: দুই নাবালিকার (Minor Girl) সঙ্গে দিন কয়েক আগে ফেসবুকে (Facebook) পরিচয় হয়েছিল দুই তরুণের। তারপরে চলে মোবাইল নম্বর দেওয়া–নেওয়া। গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। দুই নাবালিকার বাড়ি একই পাড়ায়। প্রেমের টানে দুই নাবালিকা বাড়ি ছেড়ে সোমবার ওই ...

    ০৩ মার্চ ২০২৬ এই সময়
    পুলিশের গাড়ির সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ, মৃত ২, জখম ৩

    পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডের ৬০ নম্বর জাতীয় সড়কে পথ-দুর্ঘটনা (Road Accident)। মৃত দুই এবং গুরুতর জখম তিন। মৃতদের নাম সমীর দোলই, তিনি পুলিশের NVF কর্মী। মৃত আমিন পুলিশের গাড়ির চালক। সোমবার রাতে দুর্ঘটনা কুবাই সেতুর নীচে। পুলিশের গাড়ির সঙ্গে ...

    ০৩ মার্চ ২০২৬ এই সময়
    তারাপীঠে ‘পরিবর্তন সংকল্প যাত্রা’য় দেবেন্দ্র ফড়নবীশ ও মিঠুন

    এই সময়, তারাপীঠ: বীরভূমের তারাপীঠে ‘পরিবর্তন সংকল্প যাত্রা’ করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ (Devendra Fadnavis) ও অভিনেতা-বিজেপি (Bjp) নেতা মিঠুন চক্রবর্তী৷ বিভিন্ন ইস্যুতে মহারাষ্ট্রের সঙ্গে পশ্চিমবঙ্গের তুলনা টেনে কটাক্ষ করলেন দেবেন্দ্র৷ ‘বাংলাদেশিরা এখানে এসে রোজগার করুক এটা চায় মমতা ...

    ০৩ মার্চ ২০২৬ এই সময়
    রিচার পর ‘বিচারাধীন’ তালিকায় রায়গঞ্জের সোনার মেয়ে সোনিয়া

    এই সময়, রায়গঞ্জ: রিচা ঘোষের (Richa Ghosh) পর এবারে দেশের হয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিনিধিত্ব করা মহিলা অ্যাথেলিট সোনিয়া বৈশ্যর নাম ‘সার’–এর (SIR) 'বিচারাধীন' তালিকায়। রায়গঞ্জ পুরসভার ১০নং ওয়ার্ডের নেতাজী পল্লির বাসিন্দা সোনিয়া এশিয়ান গেমস (Asia Games), কমনওয়েলথ গেমস (Commonwealth Games)–সহ ...

    ০৩ মার্চ ২০২৬ এই সময়
    যমুনা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, বাস-ইকো ভ্যানের সংঘর্ষে মৃত ৬, জখম বহু

    মঙ্গলবার সাতসকালে উত্তরপ্রদেশের হাতরাসে যমুনা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনা। মৃত কমপক্ষে ছয় এবং গুরুতর জখম আরও নয়। ঘটনাটি ঘটেছে সাদাবাদ থানা এলাকার ১৪১ নম্বর মাইলস্টোনের কাছে। একটি দ্রুতগামী ইকো ভ্যান আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ডবল ডেকার বাসে ...

    ০৩ মার্চ ২০২৬ এই সময়
    রাঁচি-দেওঘর নয়, ৩ দিন সময় থাকলে ঘুরে আসুন এই অফবিট স্থানে, রইল অন্য ঝাড়খণ্ডের খোঁজ

    ঝাড়খণ্ড মানেই শুধু রাঁচি বা দেওঘর নয়—এই রাজ্যে লুকিয়ে আছে বহু অফবিট রত্ন। তিন দিনের ছোট্ট ট্রিপে আপনি প্রকৃতি, ইতিহাস আর নির্জনতার অসাধারণ মেলবন্ধন উপভোগ করতে পারেন। ঝাড়খণ্ডের অফবিট সৌন্দর্যের স্বাদ নিতে নেতারহাট এবং বেতলা হতে পারে আপনার জন্য ...

    ০৩ মার্চ ২০২৬ এই সময়
    ক্ষমতায় এলে যুবকদের চাকরি, সরকারি কর্মীদের DA বৃদ্ধির আশ্বাস শাহের, পাল্টা জবাব অভিষেকের

    এই সময়: রাজ্যের অন্তর্বর্তী বাজেটে ‘যুবসাথী প্রকল্প’ ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। যেখানে মাধ্যমিক পাশ করা তরুণ–যুবকদের মাসে দেড় হাজার টাকা দেওয়া হবে। বিধানসভা ভোটের মুখে তৃণমূল সরকারের এই ঘোষণায় কিছুটা চাপে বিজেপি। বাং‍লার যুবসমাজের ভোট নিজেদের দিকে টানতে তাই ...

    ০৩ মার্চ ২০২৬ এই সময়
    জেল থেকেই বার কাউন্সিলের ভোটে লড়বেন গ্রেপ্তার হওয়া কাউন্সিলার!

    এই সময়, ব্যারাকপুর: ব্যারাকপুরে বৃদ্ধকে খুনে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলার ও ব্যারাকপুর বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে ফের জেল হেফাজতের নির্দেশ দিল ব্যারাকপুর মহাকুমা আদালত। গত ৮ ফেব্রুয়ারি মণিরামপুরে একটি বেআইনি নির্মাণকে কেন্দ্র করে ৮১ বছরের বৃদ্ধ তুলসীচরণ অধিকারীর ...

    ০৩ মার্চ ২০২৬ এই সময়
    বঙ্গে ক্ষমতায় এসে অনুপ্রবেশকারীদের তাড়াব! হুঙ্কার অমিত শাহের

    এই সময়: বাংলার ভোটার তা‍লিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশনের (এসআইআর অথবা সার) চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে শনিবার। সেই লিস্ট থেকে ‘ডিলিট’ হয়েছে বঙ্গের প্রায় সাড়ে পাঁচ লক্ষ ভোটারের নাম। এখন ‘বিচারাধীন’ প্রায় ৬০ লক্ষ ভোটারের ভবিষ্যৎ। যা নিয়ে সরগরম বঙ্গ–রাজনীতি। সোমবার ...

    ০৩ মার্চ ২০২৬ এই সময়
    স্ট্র্যাটেজি পালটে এখন ‘লিফটার’, কার্ড–অনলাইনের বাজারেও টিকে রয়েছেন পকেটমাররা

    এই সময়: ‘মনচুরি’ সিনেমায় পকেটমারির স্কুল খুলেছিলেন খরাজ মুখোপাধ্যায়। সেখানে ছাত্র হিসেবে প্রশিক্ষণ নিয়েছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়। আদতে অভিনয় হলেও সিনেমায় দেখানো হয়েছিল, একজন দক্ষ পকেটমার হিসেবে নিজেকে গড়ে তুলতে কতটা পরিশ্রম করতে হয়। কিন্তু সেই যুগ কবেই গিয়েছে! আধুনিকতার ...

    ০৩ মার্চ ২০২৬ এই সময়
    Breaking News Live: ‘হোটেলের আশপাশেই বিস্ফোরণ, সাংঘাতিক ভয় পেয়েছিলাম’, যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে ফিরে জানালেন তরুণ

    ইজ়রায়েল-ইরান সংঘাতের জেরে গত কয়েকদিন ধরে বিমান চলাচলে ব্যাপক প্রভাব পড়ে। বিমান চলাচল ফের চালু হওয়ার পর সোমবার রাতে আবু ধাবি থেকে প্রথম বিমানটি বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে । একজন যাত্রী বলেন, ‘খুবই ভয় লাগছিল এই ক’দিন। ...

    ০৩ মার্চ ২০২৬ এই সময়
    ক্ষতিপূরণ পেতে সিকি শতক পরে কোর্টে প্রাক্তন যৌনকর্মী

    এই সময়: কালীঘাট এলাকার এক যৌনকর্মীকে হেনস্থা করতে তাঁর নিরাপত্তায় থাকা এক যুবককে থানায় তুলে নিয়ে গিয়ে পিটিয়ে খুনের অভিযোগে আড়াই দশক আগে উত্তেজনা ছড়িয়েছিল শহরে। সেই ঘটনায় হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল, নিহতের পরিবার ও ওই ...

    ০৩ মার্চ ২০২৬ এই সময়
    রঙের উৎসবে অলিগলিতে টহলদারি, দুর্ঘটনা রুখতে কড়া নজর পুলিশের

    এই সময়: দোল–হোলিতে শহরের অলিগলিতে এ বার নজরদারি বাড়াচ্ছে কলকাতা পুলিশ। এই দু’দিন প্রধান সড়কগুলোর বদলে অলিগলিতে অভব্যতা এবং বেআইনি কার্যকলাপের অভিযোগ ওঠে। সে কথা মাথায় রেখে শহরের বেশ কয়েকটি থানা এলাকায় অপরিসর গলিগুলোকে কড়া নজরদারির আওতায় আনা হচ্ছে। একই ...

    ০৩ মার্চ ২০২৬ এই সময়
    রুফটপ রেস্তোরাঁয় অগ্নি–বিধি কার্যকরে সময় দিচ্ছে পুরসভা

    এই সময়: অগ্নিসুরক্ষা বিধি কার্যকরে কলকাতার রুফটপ রেস্তোরাঁগুলিকে অতিরিক্ত সময় দিচ্ছে পুরসভা। রুফটপ রেস্তোরাঁর অগ্নিসুরক্ষা বিধি কার্যকর করা নিয়ে পুরসভার তরফে যে তৎপরতা শুরু হয়েছিল গোড়ায়, এখন তুলনায় ধীরে চলো নীতিতে চলার সিদ্ধান্ত হয়েছে। গত ডিসেম্বরে শহরের বন্ধ রুফটপ রেস্তোরাঁগুলি ...

    ০৩ মার্চ ২০২৬ এই সময়
    ইরানে আটকে বসিরহাটের আমির, কাশ্মীরের পড়ুয়া, আতঙ্কে দিন কাটছে পরিবারের

    এই সময়, বসিরহাট ও কলকাতা: আতঙ্ক আর উদ্বেগ যেন মিলিয়ে দিচ্ছে পশ্চিমবঙ্গের বসিরহাটের আমির হোসেন আর জম্মু–কাশ্মীরের শ্রীনগরের সোবিয়া খানের পরিবারকে। ইজ়রায়েল–ইউএসএ ইরানের উপরে হামলা চালানোর পর থেকেই গোটা পশ্চিম এশিয়ায় এখন কার্যত যুদ্ধ পরিস্থিতি। পাল্টা মিসাইল অ্যাটাক শুরু করেছে ...

    ০৩ মার্চ ২০২৬ এই সময়
    বঙ্গে কার শাসন চান! তৃণমূলে বিভেদ কি লক্ষ্য শাহের?

    এই সময়: বিজেপির ‘পরিবর্তন সংকল্প যাত্রা’য় অংশ নিয়ে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি–অস্ত্রে শান দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিয়োগ দুর্নীতি থেকে রেশন কেলেঙ্কারি এবং বিভিন্ন দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূল নেতা–মন্ত্রীদের নাম, সবই ঠাঁই পেল তাঁর ভাষণে। তবে বিধানসভা ভোটের মুখে আক্রমণের অভিমুখ ...

    ০৩ মার্চ ২০২৬ এই সময়
    দু’দিনে বৃদ্ধি ৫ ডিগ্রি, মার্চের শুরুতেই অস্বস্তিকর রাতের তাপমাত্রা

    এই সময়: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে প্রায় পাঁচ ডিগ্রি বেড়ে গেল শহরের রাতের তাপমাত্রা। ২৮ ফেব্রুয়ারি শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.২ ডিগ্রি সেলসিয়াস। সেই তাপমাত্রা ছিল একেবারে স্বাভাবিক পর্যায়ে। কিন্তু তার পর দিন অর্থাৎ ১ মার্চ শহরের রাতের তাপমাত্রা ২৩ ...

    ০৩ মার্চ ২০২৬ এই সময়
    নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল ITI ছাত্র, উঠছে খুনের অভিযোগ

    ভরতপুর: নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে এক কিশোরের। মৃতের নাম ইন্দ্র চক্রবর্তী (১৭)। সোমবার দুপুরে ঘটনাটি ঘটে ভরতপুর থানা এলাকার আলুগ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুর নাগাদ আলুগ্রামের ধোঁয়াঘাট সংলগ্ন কূয়ে নদীতে স্নান ...

    ০৩ মার্চ ২০২৬ এই সময়
    অভাবের সঙ্গে পাল্লা দিয়ে দৌড়, Rajasthan Royals-এ সুযোগ পাওয়ার সিক্রেট জানালেন বর্ধমানের সৌমেন

    গোপাল সোনকারপলাশন অঞ্চলের বাঁশা গ্রাম। মেঠো রাস্তায় চলত দৌড় প্র্যাকটিস। দু’বেলা অন্ন জোটেনি কোনওদিন। তবে অনুশীলন থামেনি। মিডল স্ট্যাম্প ছিটকে দেওয়ার অদম্য জেদ। রাইট আর্ম ফাস্ট মিডিয়াম বোলার সৌমেন চট্টোপাধ্যায় আজ স্বপপূরণের প্রথম ধাপে। বর্ধমান প্রত্যন্ত গ্রামের ছেলে সুযোগ ...

    ০৩ মার্চ ২০২৬ এই সময়
    টাকার ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা, বাধা দিতেই চলল গুলি, চাঞ্চল্যকর ঘটনা মুর্শিদাবাদে

    সোনার চেন ও টাকার ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা। বাধা দিতেই চলল গুলি। সোমবার রাতে চাঞ্চল্যকর ঘটনা মুর্শিদাবাদে। গুলিতে জখম স্থানীয় স্বর্ণ ব্যবসায়ী সুদর্শন বারিক। তাঁকে প্রথমে আমতলা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাঁকে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ...

    ০৩ মার্চ ২০২৬ এই সময়
    ‘বিস্ফোরণে হোটেল কাঁপছিল’, আবু ধাবি থেকে দিল্লি ফিরলেন ৩৫০ জন ভারতীয়, দুবাইয়ে আংশিক বিমান পরিষেবা চালু

    অবশেষে স্বস্তি। যুদ্ধের (War) জেরে আটকে পড়েছিলেন আবু ধাবিতে। প্রাণ ভয়ে কুঁকড়ে গিয়েছিলেন প্রায়। শেষ পর্যন্ত সোমবার রাতে সংযুক্ত আরব আমিরশাহি থেকে দিল্লি বিমানবন্দরে (Abu Dhabi to Delhi Airport) পা রাখলেন ৩১০ জন ভারতীয়। তাঁদের জন্য ...

    ০৩ মার্চ ২০২৬ এই সময়
    দোলে উড়বে ভেষজ আবির, স্কুলের গাছ থেকে ফুল-আনাজ নিয়ে চলল প্রশিক্ষণ

    স্কুলের বাগানের ফুল, আনাজ দিয়েই তৈরি হচ্ছে ভেষজ আবির (Herbal Abir)। কিন্তু সে আবির তৈরি করতে হবে যথাযথ প্রক্রিয়া মেনে। তার জন্য প্রশিক্ষণও প্রয়োজন। বীরভূমের বোলপুর (Bolpur) শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয় তেমনই এক কর্মশালার আয়োজন করল দোলের আগে। তাতে অংশ ...

    ০৩ মার্চ ২০২৬ এই সময়
    ৬৩ লক্ষ নাম ‘Under Adjudicated’ কেন? ব্যাখ্যা কমিশনের, ফুঁসে উঠল WBCS অফিসারদের সংগঠন

    SIR-এর চূড়ান্ত ভোটার তালিকা (প্রথম পর্যায়) প্রকাশিত হওয়ার পরে ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের নাম ‘বিবেচনাধীন’ রয়েছে। একাধিক কাউন্সিলার, বিধায়ক থেকে শুরু করে বিশ্বকাপজয়ী খেলোয়াড়ের নাম রয়েছে সেই তালিকায়। কিন্তু এত লক্ষ নাম ‘বিবেচনাধীন’ কেন? দায় কার? ...

    ০৩ মার্চ ২০২৬ এই সময়
  • এই সময় | 1241-1340

News/খবর All News আনন্দবাজার এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Telegraph Times of India Indian Express The Statesman

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy