BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 29 Apr, 2026 | ১৬ বৈশাখ, ১৪৩৩
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • বাইকের সঙ্গে সংঘর্ষে আগুন ধরল বাসে, অন্ধ্রপ্রদেশে ঝলসে মৃত ২০, খোলেনি দরজা, রাজস্থানের দুর্ঘটনার পুনরাবৃত্তি

    অমরাবতী: ভোর সাড়ে তিনটে। অন্ধ্রপ্রদেশের কুর্নুলের ৪৪ নম্বর জাতীয় সড়কে দাউ দাউ করে জ্বলছে বাস। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে আশপাশের এলাকা। জানালার কাচ ভেঙে বেরিয়ে আসার মরিয়া চেষ্টা করছেন যাত্রীরা। রাস্তায় রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছেন বেশ কয়েকজন। আগুনে ঝলসে গিয়েছে ...

    ২৫ অক্টোবর ২০২৫ বর্তমান
    ভারতের ‘অ্যাডম্যান’ পীযূষ পান্ডে প্রয়াত

    নয়াদিল্লি: পোলিও টিকাকরণে ভারতের সাফল্য বিশ্বের কাছে আজ অনুপ্রেরণা। অমিতাভ বচ্চনের ব্যারিটোন কণ্ঠের জাদুতে দেশের কোণায় কোণায় পৌঁছে গিয়েছিল পোলিও টিকাকরণের প্রচার। তবে এই প্রচারাভিযানের নেপথ্যে ছিলেন আরও এক কিংবদন্তি। তাঁর কলমের জাদুতেই রূপ পেয়েছিল ওই বহুল শ্রুত বাক্যটি— ...

    ২৫ অক্টোবর ২০২৫ বর্তমান
    বৈষ্ণোদেবী যাত্রায় ৩৪ জনের মৃত্যু, রিপোর্ট তলব

    জম্মু: গত আগস্টে বৈষ্ণোদেবী যাত্রার সময় প্রাকৃতিক বিপর্যয়ে ৩৪ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছিল। সেই ঘটনায় শ্রী মাতা বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ডের (এসএমভিডিএসবি) আধিকারিকদের বিরুদ্ধে গাফিলতি ও তার জেরে মৃত্যুর অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগ নিয়ে পুলিশ কী পদক্ষেপ করেছে, তা ...

    ২৫ অক্টোবর ২০২৫ বর্তমান
    ১ নভেম্বর থেকে প্রতিটি ব্যাংক অ্যাকাউন্টে ৪ নমিনি

    নয়াদিল্লি: ব্যাংককর্মীদের প্রায়শই এক বিড়ম্বনার মধ্যে পড়তে হয়। গ্রাহকের মৃত্যু হলেই ব্যাংক অ্যাকাউন্টের অর্থ বা লকারে গচ্ছিত সম্পত্তির অধিকার চেয়ে হাজির হয়ে যান একাধিক দাবিদার। কিন্তু সকলের দাবি মানা তো সম্ভব নয়! কারণ, ব্যাংকিং আইনেই এতদিন একজনের বেশি নমিনি ...

    ২৪ অক্টোবর ২০২৫ বর্তমান
    পার্ক স্ট্রিটে একটি হোটেলের ঘর থেকে যুবকের পচা গলা দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরে একটি হোটেল থেকে এক যুবকের পচা গলা দেহ উদ্ধার। মৃতের নাম রাহুল লাল। রফি আহমেদ কিদওয়াই রোডের একটি হোটেল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে পার্ক স্ট্রিট থানার পুলিশ। দেহটিতে পচন ধরেছে বলে সূত্রের ...

    ২৪ অক্টোবর ২০২৫ বর্তমান
    মানুষ-বন্যপ্রাণীর সংঘাতে রাশ টানতে জলদাপাড়ায় শুরু স্পেশাল মাইকিং

    সংবাদদাতা, আলিপুরদুয়ার: হাতির হামলায় গত বুধবার তিনজনের মৃত্যুর পর মানুষ-বন্যপ্রাণীর সংঘাতে রাশ টানতে জলদাপাড়ায় স্পেশাল মাইকিং শুরু করল বনদপ্তর। জাতীয় উদ্যানের নয়টি রেঞ্জ ও দুটি এ্যালিফ্যান্ট রেঞ্জেই এই প্রচার অভিযান শুরু হয়েছে। মাইকিংয়ে জ্বালানি কাঠ, গবাদি পশুদের চড়ানো ও ...

    ২৪ অক্টোবর ২০২৫ বর্তমান
    বন্যা দুর্গত এলাকায় ভাইফোঁটায় শামিল তৃণমূল ও সিপিএম নেতারা, দেখা মিলল না বিজেপির

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ভোট সামনে, তাই ভাইফোঁটাকে হাতিয়ার করে পায়ের তলায় মাটি খোঁজার চেষ্টা করছে রাজ্যের শাসক দল, কটাক্ষ গেরুয়া শিবিরের। তৃণমূলের অবশ্য তোপ, বন্যা দুর্গত এলাকার মানুষের পাশে দাঁড়ায়নি বিজেপি। উল্টে তারা যখন দুর্গত এলাকায় ত্রাণ শিবিরে গিয়ে ...

    ২৪ অক্টোবর ২০২৫ বর্তমান
    আত্মঘাতী হামলা রুখে দিল দিল্লি পুলিশের স্পেশাল সেল, গ্রেফতার দুই সন্দেহভাজন আইএস মদতপুষ্ট জঙ্গি

    নয়াদিল্লি, ২৪ অক্টোবর: রাজধানী দিল্লিতে বড়সড় আত্মঘাতী হামলা রুখে দিল পুলিশ। গ্রেফতার দুই আইএস মদতপুষ্ট জঙ্গি। দিল্লি পুলিশের স্পেশাল সেল ওই সন্দেহভাজন জঙ্গিদের গ্রেফতার করেছে। জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশ সূত্রে খবর, দিল্লিতে জনবহুল এলাকায় আত্মঘাতী হামলা চালানোর ছক ছিল ধৃতদের। ...

    ২৪ অক্টোবর ২০২৫ বর্তমান
    প্রয়াত ‘অ্যাডম্যান’ পীযূষ পাণ্ডে

    মুম্বই, ২৪ অক্টোবর: একটি নামী মোবাইল নেটওয়ার্কের কোম্পানির বিজ্ঞাপনে দেখা যেত পাগ কুকুরকে। তারপর থেকেই কুকুরের ওই প্রজাতিটির পরিচিতি বাড়তে থাকে। আবার ফেভিকলের ক্ষমতা বোঝাতে বিজ্ঞাপনে ব্যবহার করা হতো বিভিন্ন কৌশলি বিষয়। এইসবই যার মস্তিস্ক প্রসূত ছিল তিনি আজ, ...

    ২৪ অক্টোবর ২০২৫ বর্তমান
    গবাদি পশু খুঁজতে গিয়ে হাতির হামলায় মৃত্যু হল এক প্রৌঢ়ের

    সংবাদদাতা, নাগরাকাটা: হারিয়ে যাওয়া গবাদি পশু খুঁজতে গিয়ে জলপাইগুড়ির নাগরাকাটা ব্লকের সুলকাপাড়া গ্রাম পঞ্চায়েতের নিউখুনিয়া বস্তিতে হাতির হামলায় মৃত্যু হল এক ব্যক্তির। এই ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। এই নিয়ে গত এক মাসে হাতির হামলায় শুধুমাত্র সুলকাপাড়া গ্রাম পঞ্চায়েত ...

    ২৪ অক্টোবর ২০২৫ বর্তমান
    যোগীরাজ্যে দুষ্কৃতীদের হাতে খুন সাংবাদিক

    প্রয়াগরাজ, ২৪ অক্টোবর: যোগীরাজ্যে ফের খুন সাংবাদিক। দুষ্কৃতীদের হাতে খুন হয়েছেন সাংবাদিক লক্ষ্মী নারায়ণ সিং(৫৪)। গতকাল, বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তরপ্রদেশের প্রয়াগরাজের সিভিল লাইন্স থানার কাছে হর্ষ হোটেলের সামনে ওই সাংবাদিকের উপর হামলা চালায় দুই দুষ্কৃতী। লক্ষ্মী নারায়ণের উপর ধারালো অস্ত্র ...

    ২৪ অক্টোবর ২০২৫ বর্তমান
    বাইকের সঙ্গে ধাক্কার পর বাসে অগ্নিকাণ্ড, মৃত কমপক্ষে ২০ জন যাত্রী

    বিশাখাপত্তনম, ২৪ অক্টোবর: অন্ধ্রপ্রদেশের কুর্নলে বাইকের সঙ্গে ধাক্কার পরেই চলন্ত বেসরকারি বাসে অগ্নিকাণ্ড। আর সেই আগুন লেগে পুড়ে ছাই হয়ে গিয়েছে যাত্রীবাহী বাসটি। এই ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ২০ জনের। তারা সকলেই ওই বাসের যাত্রী বলে জানা গিয়েছে। আজ, ...

    ২৪ অক্টোবর ২০২৫ বর্তমান
    সল্টলেকে প্রাক্তন কাউন্সিলারকে খুনের চেষ্টার ঘটনায় গ্রেফতার ২, ধৃতদের পরিচয় উসকে দিল ২০২১-এর হামলার স্মৃতি

    নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সল্টলেকে প্রাক্তন তৃণমূল কংগ্রেস কাউন্সিলার নির্মল দত্তকে খুনের চেষ্টায় অবশেষে এক যুবক এবং তার সঙ্গীকে গ্রেফতার করল পুলিশ। সোনারপুরের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম গৌতম মণ্ডল। সে বিধাননগর পুরসভার ...

    ২৪ অক্টোবর ২০২৫ বর্তমান
    মহানগরে ১৮২টি জায়গায় ছট পুজোর প্রস্তুতি পুর প্রশাসনের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কালীপুজো শেষ হতেই ছট পুজোর প্রস্তুতি শুরু করে দিল কলকাতা পুরসভা। মূলত বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশের হিন্দিভাষীদের উৎসব হলেও কলকাতায় ছটের আয়োজনে কোনও কমতি থাকে না। পুরসভা সূত্রে খবর, গঙ্গার ঘাটগুলির পাশাপাশি শহরের বিভিন্ন পুকুর ও কৃত্রিমভাবে ...

    ২৪ অক্টোবর ২০২৫ বর্তমান
    রাস্তা দখল করে সিঁড়ি নির্মাণে বাধা দিতে গিয়ে আক্রান্ত পুলিশ, ধৃত ৩

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে অভিযোগ পেয়ে রাস্তা দখল করে সিঁড়ি নির্মাণে বাধা দিতে গিয়ে আক্রান্ত হল উত্তর কাশীপুর থানার পুলিশ। পুলিশের অভিযোগ, বেআইনি নির্মাণে বাধা দিতে গেলে,  বাবা ও ছেলে মিলে পুলিশকে মারধর করার পাশাপাশি বাড়ির ...

    ২৪ অক্টোবর ২০২৫ বর্তমান
    রাস্তায় এখনও রয়েছে বিজ্ঞাপনের হোর্ডিংয়ের কাঠামো, দুর্ঘটনার শঙ্কা

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্গাপুজো মিটে গিয়েছে অনেক আগে। শেষ কালীপুজোও। তবুও শহরের বিভিন্ন প্রান্তে রয়ে গিয়েছে বিজ্ঞাপনের হোর্ডিংয়ের বাঁশের কাঠামো। বাড়ছে দুর্ঘটনার সম্ভাবনা। কবে খোলা হবে এগুলি? প্রশ্ন উঠছে শহরজুড়ে। পরিবেশপ্রেমীরা দৃশ্যদূষণের অভিযোগও তুলছেন। বৃহস্পতিবার শহরের বহু জায়গায় দেখা ...

    ২৪ অক্টোবর ২০২৫ বর্তমান
    স্ত্রীকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ, ধৃত ১

    নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: স্ত্রীকে খুন করে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মৃতার নাম মুর্শিদা মোল্লা (৩১)। ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত মাতলা ২ পঞ্চায়েতের বাহিরবেনা গ্রামে। পুলিশ মৃতার স্বামী শোয়েব আলি মোল্লাকে গ্রেফতার ...

    ২৪ অক্টোবর ২০২৫ বর্তমান
    মানসিক ভারসাম্যহীন কিশোরীকে ধর্ষণের ঘটনার পুনর্নির্মাণ পুলিশের

    নিজস্ব প্রতিনিধি, বারাসত: দত্তপুকুরে মানসিক ভারসাম্যহীন কিশোরীকে ধর্ষণে বৃহস্পতিবার ধৃত সাইফুল আলমকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। এই পুনর্নির্মাণের সময় ধর্ষণের কথা স্বীকার করেছেন সাইফুল। ধৃতের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন প্রতিবেশীরা। জানা গিয়েছে, দত্তপুকুর থানার কোটরা পঞ্চায়েত এলাকায় ...

    ২৪ অক্টোবর ২০২৫ বর্তমান
    বন্ধ টিটাগড়ের লুমটেক্স জুট মিল ছটের আগে বিপাকে শ্রমিকরা

    নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ছটপুজোর আগে টিটাগড় লুমটেক্স জুট মিল বন্ধ হয়ে গেল। বৃহস্পতিবার সকালে শ্রমিকরা মিলে এসে কাজ বন্ধের নোটিশ দেখে ক্ষোভে ফেটে পড়েন। এদিন ছিল ভাতৃদ্বিতীয়া, আর দু’দিন পরেই ছট। তার আগে মিল বন্ধের নোটিশে চরম বিপাকে পড়েছেন ...

    ২৪ অক্টোবর ২০২৫ বর্তমান
    গঙ্গার ঘাট সংলগ্ন ১৪টি রাস্তা মেরামত ভাটপাড়া পুরসভার

    নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: সোমবার ছট পুজো। তার আগেই গঙ্গার ঘাট সংলগ্ন ১৪টি রাস্তা মেরামত করছে ভাটপাড়া পুরসভা। প্রস্তাবিত খরচ আড়াই কোটি টাকা। অত্যন্ত দ্রুতগতিতে কাজ চলছে। শনিবারের মধ্যে সব রাস্তার কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। মেঘনা ঘাট, পালঘাট, ...

    ২৪ অক্টোবর ২০২৫ বর্তমান
    গাইঘাটায় মারধর কাণ্ডের মূল অভিযুক্ত এখনও ধরা পড়েনি, আতঙ্কে নির্যাতিতা

    সংবাদদাতা, বনগাঁ: গাইঘাটায় এক তরুণী ও তাঁর বন্ধু সহ পরিবারের সদস্যদের মারধরের ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন। এদিকে চার অভিযুক্তের গ্রেফতারির পরেও আতঙ্কিত নির্যাতিতা। ঘটনার পর থেকে ...

    ২৪ অক্টোবর ২০২৫ বর্তমান
    বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্ত

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পরিচয়। এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বেড়াতে নিয়ে গিয়ে পূর্ব যাদবপুর এলাকার এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এমনকী তাঁর কাছ থেকে ধাপে ধাপে লক্ষাধিক টাকাও নেন অভিযুক্ত। এরপর ওই তরুণীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে ...

    ২৪ অক্টোবর ২০২৫ বর্তমান
    পুড়ে ছাই আমহার্স্ট স্ট্রিটের প্রিন্টিং প্রেস, চক্রান্তের অভিযোগ তুললেন স্থানীয়রা

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃহস্পতিবার সাতসকালে খাস কলকাতায় ঘটল ভয়াবহ অগ্নিকাণ্ড। এদিন সকাল ৮টা নাগাদ আমহার্স্ট স্ট্রিটে একটি প্রিন্টিং প্রেসে আগুন লাগে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দমকলের চারটি ইঞ্জিন। যদিও প্রচুর পরিমাণে কাগজ ও দাহ্য পদার্থ মজুত ...

    ২৪ অক্টোবর ২০২৫ বর্তমান
    রানিকুঠি মোড় থেকে অটো স্ট্যান্ড স্থানান্তরিত হল চোপড়া গলিতে

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একদিকে বাস স্টপ, রয়েছে অটো এবং রিকশ স্ট্যান্ডও। সেই সঙ্গে পথচারী থেকে শুরু করে রাস্তার পাশে থাকা নামী স্কুলের পড়ুয়ারা চলাচল করে। ফলে প্রতিদিন রানিকুঠির মোড়ে চূড়ান্ত বিশৃঙ্খলা দেখা দিত। টালিগঞ্জের রানিকুঠির মোড়ে হত নিত্য যানজট। ...

    ২৪ অক্টোবর ২০২৫ বর্তমান
    শহরে সবুজের সমীক্ষা, ডিজিটাল ম্যাপিংয়ের উদ্যোগ পুরসভার, কোন রাস্তায় কোথায় কত গাছ? তথ্য এক ক্লিকে

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরের কোন রাস্তায় কতগুলি গাছ রয়েছে তা জানা যাবে এক ক্লিকেই। শহরের গাছের সমীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। তারপর সেই তথ্য ডিজিটালি নথিভুক্ত করা হবে। ফলে ওয়েবসাইট বা অ্যাপ খুললে সহজেই জানা যাবে গাছের অবস্থান। ...

    ২৪ অক্টোবর ২০২৫ বর্তমান
    ঘনিষ্ঠ ছবি ভাইরাল করার হুমকি দিয়ে ব্যবসায়ীকে ব্ল্যাকমেল তরুণীর

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাওয়ায় ব্যবসায়ীকে ব্ল্যাকমেলিংয়ের অভিযোগ উঠেছে পানশালার এক গায়িকার বিরুদ্ধে। ৫০ লক্ষ টাকা না দিলে তাঁকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে বলে হুমকি দিচ্ছেন ওই তরুণী। এরপরই ওই ব্যবসায়ী বেহালা থানায় লিখিত অভিযোগ ...

    ২৪ অক্টোবর ২০২৫ বর্তমান
    বাজি পোড়ানোর প্রতিবাদ করায় প্রবীণ ভাই-বোনকে ব্যাপক মার, এলগিন রোডের ঘটনায় অভিযোগ নিতে ‘গড়িমসি’ পুলিশের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কালীপুজোর রাতে দেদার শব্দবাজির দাপটে নাজেহাল হতে হয়েছে বহু মানুষকে। আতশবাজি সংক্রান্ত সরকারি বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে রাতভর চলেছে দৌরাত্ম্য। এই অবস্থায় নিজের আবাসনে শব্দবাজির দাপটে অতিষ্ঠ হয়ে প্রতিবাদ করতে গিয়েছিলেন ভাই-বোন। তাঁরা দু’জনেই ষাটোর্ধ্ব। এই ...

    ২৪ অক্টোবর ২০২৫ বর্তমান
    নীলরঙা শার্ট, সিসি ক্যামেরা দেখেই জালে অমিত মল্লিক

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কালো প্যান্টে গোঁজা নীল রঙের ফুলহাতা শার্ট। নির্যাতিতা কিশোরীকে সঙ্গে নিয়েই ট্রমা কেয়ার সেন্টারে অবলীলাক্রমে ঢুকছে অভিযুক্ত অমিত মল্লিক। তদন্তকারীদের সঙ্গে সেই ফুটেজ দেখার সময়ই চিনতে পারে নাবালিকা। আগেই সে পুলিশকে বলেছিল, অভিযুক্ত নীল জামা পরে ...

    ২৪ অক্টোবর ২০২৫ বর্তমান
    চীনা ফেয়ারনেস ক্রিমে বাড়ছে চর্মরোগ অটোইমিউন রোগের আশঙ্কায় উদ্বিগ্ন চিকিৎসকরা

    সংবাদদাতা, রামপুরহাট: গায়ের রং ফর্সা হলেই তিনি সুন্দরী। গায়ের রং নিয়ে সমাজের এই প্রচলিত ধারণার দরুণ চীনে তৈরি ফেয়ারনেস ক্রিমে ছেয়ে গিয়েছে রামপুরহাট। কিন্তু ফর্সা ত্বক পেতে গিয়ে যে শরীরের বারোটা বাজছে তা ভেবে দেখছেন না আধুনিকারা। চীনা ফেয়ারনেস ...

    ২৪ অক্টোবর ২০২৫ বর্তমান
    স্বাস্থ্যকেন্দ্রে নার্সের উপর হামলা ও শ্লীলতাহানিতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন, মহম্মদবাজারে গ্রামীণ এলাকায় পরিষেবায় সমস্যা

    নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা, সিউড়ি: বীরভূমের স্বাস্থ্যকেন্দ্রে নার্সিং কর্মীকে মারধর ও শ্লীলতাহানির ঘটনা সামনে আসতেই আবারও প্রশ্নের মুখে পড়ল রাজ্যের স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা। এই ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছে জেলাজুড়ে। এই ঘটনার প্রতিবাদে ও নিজেদের নিরাপত্তার দাবিতে সরব হতে শুরু করেছেন ...

    ২৪ অক্টোবর ২০২৫ বর্তমান
    তারাপীঠে আগ্নেয়াস্ত্র হাতবদলের আগেই পর্দাফাঁস, গ্রেফতার দুই, উদ্ধার ২টি ‘মেড ইন ইউএসএ’ পিস্তল ও ম্যাগাজিন

    সংবাদদাতা, রামপুরহাট: বেঙ্গল এসটিএফ ও তারাপীঠ থানার পুলিশের যৌথ অভিযানে ধরা পড়ল এক আন্তঃরাজ্য অস্ত্র কারবারি সহ দুজন। বৃহস্পতিবার ভোরে তারাপীঠের বেসিক মোড়ের একটি হোটেলের কাছ থেকে তাদের ধরা হয়। ধৃতদের থেকে উদ্ধার হয় দু’টি ৭.৬৫ এমএম সেমি অটোমেটিক ...

    ২৪ অক্টোবর ২০২৫ বর্তমান
    অতিরিক্ত কীটনাশকে মৃত্যু পরোপকারী কীটপতঙ্গেরও

    সংবাদদাতা, তেহট্ট: চাষের আধুনিক পদ্ধতি যতটা উপকারী, তার থেকে কোনও অংশেই কম অপকারী নয়। কথাটা হাড়ে হাড়ে বুঝতে পারছেন তেহট্ট মহকুমার পটল চাষিরা। অতিরিক্ত কীটনাশকের অপকারীতা ফল ফলতে শুরু করেছে। পটলের ফলন হ্রাসের আশঙ্কায় ভুগছেন তাঁরা। কারণ, অতিরিক্ত কীটনাশক ...

    ২৪ অক্টোবর ২০২৫ বর্তমান
    হুলোর ঘাটে জেটি নেই, ঝুঁকি নিয়েই অস্থায়ী মাচা দিয়ে করতে হয় পারাপার

    সংবাদদাতা, নবদ্বীপ: নবদ্বীপের স্বরূপগঞ্জ রেল বাজার ফেরিঘাটে জেটি থাকলেও উল্টোদিকে মায়াপুর যাবার হুলোর ঘাটে কোনও জেটি নেই। ফলে, প্রতিদিন হুলোর ঘাটের অস্থায়ী বাঁশের মাচা দিয়ে বিপজ্জনকভাবে পারাপার করতে হচ্ছে স্থানীয় বাসিন্দা থেকে ব্যবসায়ীদের। একই সমস্যায় পড়ছেন মায়াপুরে বেড়াতে আসা ...

    ২৪ অক্টোবর ২০২৫ বর্তমান
    বিদেশে বসে এআই ব্যবহার, বাংলায় ভোটের আগে অশান্তি পাকানোর ছক

    অভিষেক পাল , বহরমপুর:বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে ফের বাংলায় অশান্তি পাকানোর ছক কষা হচ্ছে। বিদেশের মাটিতে বসেই তৈরি হচ্ছে প্ল্যান। হাতিয়ার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। কৃত্রিম মেধাকে ব্যবহার করেই সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে বিকৃত তথ্য, ফেক নিউজ, ...

    ২৪ অক্টোবর ২০২৫ বর্তমান
    আড়ংঘাটায় কালীপুজো কমিটিগুলির বিরুদ্ধে ভিআইপি পাস বিক্রির অভিযোগ

    নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: কালীপুজোকে কেন্দ্র করে ঝলমলে আড়ংঘাটা। থিম ভাবনার উজ্জ্বল নদীয়ার ছোট্ট এই জনপদ। কিন্তু, সেই উৎসবে ভিআইপি পাস বিক্রির অভিযোগ উঠল প্রায় সমস্ত ‘বিগ বাজেট’ পুজোগুলির বিরুদ্ধে। যা নিয়ে দর্শনার্থীরা ক্ষুব্ধ। প্রতিবছর কালীপুজোয় অসাধারণ উপস্থাপনায় মন জয় করে ...

    ২৪ অক্টোবর ২০২৫ বর্তমান
    কাটোয়া হাসপাতালে এইচডিইউ ওয়ার্ডে শয্যা সংখ্যা বাড়েনি, অসন্তোষ রোগীর পরিজনদের

    সংবাদদাতা, কাটোয়া: মুমূর্ষু রোগীদের উন্নত চিকিৎসা পরিষেবা দিতে চালু হয়েছিল হাই ডিপেনডেন্সি ওয়ার্ড। সব সময়ে চিকিৎসক থেকে নার্সের সহায়তা পাওয়া যায় এইচডিইউতে। কাটোয়া মহকুমা হাসপাতালে মাত্র ছ’টি বেডেই চলছে এইচডিউ এর পরিষেবা। বেড বাড়ানোর কথা থাকলেও তা এখনও বাড়েনি। ...

    ২৪ অক্টোবর ২০২৫ বর্তমান
    দুই বর্ধমানে ভাইফোঁটায় শামিল জনপ্রতিনিধি থেকে সেলিব্রিটি

    নিজস্ব প্রতিনিধি এবং সংবাদদাতা: চিরাচরিত প্রথা মেনে বৃহস্পতিবার দুই বর্ধমানে বোনেরা ভাইদের মঙ্গলকামনায় ফোঁটা দিলেন। মন্ত্রী থেকে সেলিব্রিটি, সকলেই বিশেষ এই অনুষ্ঠানে শামিল হলেন। গণভাইফোঁটারও আয়োজন করা হয় বিভিন্ন জায়গায়। আসানসোল, বর্ধমান, কাটোয়া, কালনা সহ সব জায়গাতেই অনুষ্ঠানের আয়োজন ...

    ২৪ অক্টোবর ২০২৫ বর্তমান
    মানকরে রাস্তা সংস্কারে নামলেন বাসিন্দারাই

    সংবাদদাতা, মানকর: দীর্ঘদিন ধরে বেহাল মানকর উত্তর ক্যানেলপাড় এলাকার রাস্তা। প্রশাসনকে বহুবার জানিয়েও কোনও কাজ হয়নি। তাই বাসিন্দারা নিজেরাই রাস্তা সংস্কারে উদ্যোগী হলেন। মঙ্গল ও বুধবার ঝুড়ি, কোদাল নিয়ে হাজির হন গৃহবধূরাও। তাঁদের অভিযোগ, বেহাল রাস্তায় হাঁটাচলা করা দায় ...

    ২৪ অক্টোবর ২০২৫ বর্তমান
    মেদিনীপুরে রানা স্পোর্টিং ক্লাবের গণভাইফোঁটা উৎসব

    নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: বৃহস্পতিবার মেদিনীপুর শহরের কামারপাড়া রানা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে গণ ভাইফোঁটা উৎসব আয়োজিত হল। এই গণ ভাইফোঁটার থিম ছিল ‘সম্প্রীতি’। বিভিন্ন ধর্মের মানুষ এই উৎসবে শামিল হন। সেখানে স্থানীয় বিধায়ক সুজয় হাজরা, ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মৌসুমি ...

    ২৪ অক্টোবর ২০২৫ বর্তমান
    জগদ্ধাত্রী আরাধনার প্রস্তুতি শুরু কৃষ্ণনগরে বিশ বছরেই দ্বিগুণ হয়েছে পুজোর সংখ্যা

    নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: দীপাবলির পর্ব মিটতেই জোরকদমে জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি শুরু কৃষ্ণনগর শহরে।মণ্ডপ ও প্রতিমা তৈরির কাজ চলছে সর্বত্র। রাজ্যে উৎসবের মরশুম যখন শেষবেলায় এসে দাঁড়িয়েছে, তখনই জগদ্ধাত্রী পুজোর জন্মভূমি কৃষ্ণনগর শহর ফিরতে চলেছে উৎসবের মেজাজে। বিগত কয়েক দশকে ...

    ২৪ অক্টোবর ২০২৫ বর্তমান
    কৃষ্ণনগর শহরে পুজোর শান্তিপূর্ণ ভাসান, বিচ্ছিন্ন ঘটনায় লাঠিচার্জ

    নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: অন্যান্য বছরের তুলনায় এবার আগেই কৃষ্ণনগর শহরে কালীপুজোর প্রতিমা ভাসানপর্ব শেষ হয়েছে। বড় কোনও অশান্তি ছাড়াই নির্বিঘ্নে তা সম্পন্ন হয়েছে।‌ তবে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনার জেরে একাধিকবার পুলিশ লাঠিচার্জ করে। মনে করা হচ্ছে, অতি সক্রিয়তার জেরে এযাত্রায় ...

    ২৪ অক্টোবর ২০২৫ বর্তমান
    মহিলা প্রধানকে ধর্ষণের হুমকি তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের, তদন্তে ধানতলা থানা, সরব বিজেপিও

    নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: তৃণমূলের মহিলা পঞ্চায়েত প্রধানকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠল দলেরই এক কর্মীর বিরুদ্ধে। আতঙ্কিত ওই প্রধান পুলিসের দ্বারস্থ হয়েছেন। নদীয়ার ধানতলা থানা এলাকার ওই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগের তথ্যপ্রমাণ খোঁজার চেষ্টা করছেন তদন্তকারীরা। ঘটনার ...

    ২৪ অক্টোবর ২০২৫ বর্তমান
    ভৈরব সেতুতে ওভারলোডেড গাড়ি রুখতে বসছে হাইট বার

    সংবাদদাতা, ডোমকল: বয়স হাফ সেঞ্চুরি পেরিয়েছে। কখনও হেলে পড়েছে রেলিং, কখনও গর্ত হয়ে সেতুর একাংশ ধসে পড়েছে। পরিস্থিতি দেখে এবছরের শুরুতেই লোড টেস্টিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন। তার রিপোর্টের ভিত্তিতে ডোমকল মহকুমার ইসলামপুরে ভৈরব সেতুতে হাইট বার বসাতে চলেছে পূর্তদপ্তর। ...

    ২৪ অক্টোবর ২০২৫ বর্তমান
    পুলিশ ও বিএসএফ জওয়ানদের ভাইফোঁটা

    নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: আপদে বিপদে পাশে থাকে পুলিশ। দেশের সীমান্তে কড়া পাহারা দেয় বিএসএফ। তাঁদের বেশিরভাগই ভ্রাতৃদ্বিতীয়ায় নিজের বাড়ি থেকে অনেকটা দূরে থাকেন। ফোঁটা না পাওয়ায় তাঁদেরও মন খারাপ থাকে। তাই জেলার বিভিন্ন থানায় পুলিশ ও সীমান্তে কর্তব্যরত জওয়ানদের ...

    ২৪ অক্টোবর ২০২৫ বর্তমান
    তৃণভূমিতে পলি, দুর্যোগে জঙ্গলে খাবারের অভাব, লোকালয়ে বারবার হানা হাতির দলের

    সংবাদদাতা, আলিপুরদুয়ার: গত ৫ অক্টোবরের দুর্যোগের জেরে জলদাপাড়া জাতীয় উদ্যানের তৃণভোজী প্রাণীদের খাদ্যের অভাব দেখা দিয়েছে। দুর্যোগে জলদাপাড়ার বন্যপ্রাণীদের বিচরণক্ষেত্র তোর্সা ও শিসামারা নদীর দুই পাড়ে বিস্তীর্ণ তৃণভূমি ডলোমাইট মিশ্রিত পলিতে ঢাকা পড়েছে। দুর্যোগের পর প্রায় তিন সপ্তাহ কেটে ...

    ২৪ অক্টোবর ২০২৫ বর্তমান
    চিকিৎসকের গাড়ির ধাক্কায় কিশোরী সহ জখম ৩, চাঞ্চল্য, কাওয়াখালির রাস্তায় ডিভাইডারের দাবি

    নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও সংবাদদাতা, বাগডোগরা: চিকিৎসকের বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর জখম হল এক কিশোরী সহ চারজন। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সংলগ্ন এশিয়ান হাইওয়ের কাওয়াখালি ট্রাফিক আউট পোস্টের কাছেই। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, চিকিৎসকের গাড়ির ...

    ২৪ অক্টোবর ২০২৫ বর্তমান
    অস্বাভাবিক দেরিতে চলল সরাইঘাট সহ ন’টি ট্রেন, অসমে আইইডি বিস্ফোরণ, নজরদারি বাড়ল রেল ট্র্যাকে

    সংবাদদাতা, শিলিগুড়ি: উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের কোকরাঝাড় ও সালেকাঠি স্টেশনের মাঝে আপ লাইনে বিস্ফোরণে ট্রেন পরিষেবায় বেশ ভালোই প্রভাব পড়ল। চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। বুধবার গভীর রাতের ওই ঘটনায় ট্রেন চলাচলে বিঘ্ন ও যাত্রী হয়রানি নিয়ে এনএফ রেলের ...

    ২৪ অক্টোবর ২০২৫ বর্তমান
    ভেসেছে খেত, গ্রামীণ বাজারে হু হু করে বাড়ছে সবজির দাম

    সংবাদদাতা, মাথাভাঙা: মাথাভাঙা মহকুমার গ্রামীণ বাজারগুলিতেও হু হু করে বাড়ছে সবজির দাম। সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগে নদীর চর এলাকার প্রচুর জমির সবজি খেত নষ্ট হয়ে গিয়েছে। এ কারণে একদিকে যেমন সবজি চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তেমনই বাজারে সবজির জোগানও কমেছে। কালীপুজো, ...

    ২৪ অক্টোবর ২০২৫ বর্তমান
    মাকনা হাতির আক্রমণে মৃত্যু মা, শিশুকন্যা সহ তিনজনের, মাদারিহাটে ‘ত্রাস’কে বাগে আনতে তল্লাশি বনদপ্তরের

    সংবাদদাতা, আলিপুরদুয়ার: জলদাপাড়ার দলছুট একটি মাকনা হাতির হামলায় মৃত্যু হল মা ও তাঁর দেড় বছরের শিশু কন্যার। বুধবার রাত ১২টা নাগাদ ঘটনাটি ঘটে মাদারিহাট ব্লকের মধ্য খয়েরবাড়ির খেরিয়াপাড়ায়। পুলিশ জানিয়েছে, মৃতরা হল সোনাই মুণ্ডা (৩৫) ও তাঁর দেড় বছরের ...

    ২৪ অক্টোবর ২০২৫ বর্তমান
    দুর্যোগে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত শুরু কেন্দ্রের বিরুদ্ধে সরব মানস ভুঁইয়া

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: উত্তরের তিন জেলায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতির কাজ শুরু। একইসঙ্গে বাঁধের ভাঙন মোকাবিলার কাজে হাত দিয়েছে সেচদপ্তর। জোরকদমে চলছে ওই কাজ। চলতি মাসের মধ্যে বেশিরভাগ কাজ প্রায় শেষ হয়ে যাবে বলে দাবি করে বাংলার বিরুদ্ধে বঞ্চনা ...

    ২৪ অক্টোবর ২০২৫ বর্তমান
    বর্জ্যের স্তূপে চলা দায়, বসে জুয়ার আসর ১৮ নম্বর ওয়ার্ডে বাড়ছে ক্ষোভ

    সংবাদদাতা, শিলিগুড়ি: যত্রতত্র জঞ্জালের স্তূপ। সেই সঙ্গে জুয়ার আসর। এমন অবস্থা শিলিগুড়ি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। শহরের প্রাণকেন্দ্রে ১৮ নম্বর ওয়ার্ড। এখানে রয়েছে টাউন স্টেশন, লোকাল বাসস্ট্যন্ড, শিলিগুড়ি কোর্ট, হকার্স কর্নার। বহু ভাষাভাষীর মানুষের ...

    ২৪ অক্টোবর ২০২৫ বর্তমান
    চ্যাংরাবান্ধা সীমান্তে ৫ বাংলাদেশি গ্রেফতার

    সংবাদদাতা, মেখলিগঞ্জ: বৃহস্পতিবার চ্যাংরাবান্ধা সীমান্ত এলাকা থেকে পাঁচ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল মেখলিগঞ্জ থানার পুলিশ। একইসঙ্গে ঘটনায় এক ভারতীয় মহিলাকে আটক করা হয়েছে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চোরাপথে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে ওই ...

    ২৪ অক্টোবর ২০২৫ বর্তমান
    শীতলকুচির গাদোপোঁতায় খুটামারা নদীতে কংক্রিটের সেতু নির্মাণের দাবি বাসিন্দাদের

    সংবাদদাতা, শীতলকুচি: শীতলকুচি ব্লকের গাদোপোঁতা গ্রামে কংক্রিটের সেতুর দাবি আজও পূরণ হয়নি। কয়েক দশকেও দাবি পূরণ না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। বর্তমানে নদীতে বাঁশের সাঁকোও না থাকায় ঘুরপথে গোঁসাইরহাট বাজারে যেতে হচ্ছে গ্রামবাসীদের। বাসিন্দাদের অভিযোগ, বাম আমল থেকে ...

    ২৪ অক্টোবর ২০২৫ বর্তমান
    ভূতনির নাজিরুদ্দিন টোলায় দু’বছর ভাঙা রাস্তা দু’শো মিটার পথ ঘুরে যেতে হচ্ছে পাঁচ কিমি

    সংবাদদাতা, মানিকচক: ভূতনির নাজিরুদ্দিন টোলায় দু’বছর ধরে ভাঙা রাস্তা। গত বছর বন্যায় রাস্তা ভাঙলেও এখনও কোনও কাজ করা হয়নি। তাই বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন স্থানীয়রা। রাস্তা বেহাল হওয়ায় বর্তমানে দু’শো মিটার পথ ঘুরে যেতে ...

    ২৪ অক্টোবর ২০২৫ বর্তমান
    বিপর্যয়ে প্রায় ২০০ মেট্রিক টন নষ্ট হলেও দার্জিলিংয়ে কমছে না কমলার উৎপাদন

    নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: সমতলবাসীর জন্য সুখবর। পাহাড়ে বিপর্যয়ের ধাক্কায় প্রচুর বাগান ধ্বংস হলেও ফলন কমবে না কমলার। প্রশাসন সূত্রে খবর, বিপর্যয়ে ২০০ মেট্রিক টন উৎপাদন নষ্ট হলেও এবার কমলার ‘ফলন বর্ষ’। কাজেই গত বছরের মতোই এবার উৎপাদন হবে। বিভিন্ন ...

    ২৪ অক্টোবর ২০২৫ বর্তমান
    কৃত্রিম অভাব সৃষ্টি করে আলুবীজের দাম বৃদ্ধি পাঞ্জাবের ফার্ম মালিকদের, অভিযোগ মুর্শিদাবাদের বীজ ব্যবসায়ীদের

    সংবাদদাতা, বহরমপুর: পাঞ্জাবে ফার্ম মালিকরা একজোট হয়ে কৃত্রিম অভাব সৃষ্টি করে বীজের দাম বাড়িয়েছেন। বেশি দামে পাঞ্জাবের বীজ কিনে চাষের ঝুঁকি নিতে চাইছেন না মুর্শিদাবাদ জেলার আলুচাষিরা। দামের কারণে পাঞ্জাবের আলুবীজ ব্যবহারে তাঁদের আগ্রহ কমছে। চাষের খরচ কমাতে বহু ...

    ২৪ অক্টোবর ২০২৫ বর্তমান
    জুয়ার আসর বন্ধ করতে তত্পর পুলিশ, দু’দিনে চাঁচল মহকুমায় গ্রেফতার ১৭৭

    সংবাদদাতা, চাঁচল: কালীপুজোর আগে থেকেই মালদহের চাঁচল মহকুমার বিভিন্ন প্রান্তে শুরু হয়ে যায় গোপনে ভাগ্য বদলানোর খেলা। অনেকে লাভবান হলেও সর্বস্বান্ত হওয়ার সংখ্যাই বেশি। জুয়ার আসর বন্ধ করতে তাই সক্রিয় ছিল পুলিশও। গত দু’দিনে চাঁচল মহকুমার থানাগুলিতে গ্রেফতার হয়েছে ...

    ২৪ অক্টোবর ২০২৫ বর্তমান
    বালুরঘাটের হোটেলে চলছিল মধুচক্রের আসর! আটক দুই, ভাঙচুর চালাল উত্তেজিত জনতা, শোরগোল

    সংবাদদাতা, বালুরঘাট: বালুরঘাট শহরে নামী হোটেলে রমরমিয়ে চলছে মধুচক্রের আসর। প্রতিদিনই হোটেলে ঢুকছে যুবক-যুবতীরা। সারারাত থেকে ভোরবেলা বেরিয়ে যাচ্ছে। এনিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী। বৃহস্পতিবার পুলিশ ওই হোটেলে অভিযান চালায়। ধরা পড়ে এক যুগল। তবে যুবককে আটক করা গেলেও সুযোগ বুঝে ...

    ২৪ অক্টোবর ২০২৫ বর্তমান
    মেডিকেলে ডায়ারিয়ায় আক্রান্তের মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, বিক্ষোভ

    নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: ফের রোগী মৃত্যু ঘিরে উত্তেজনা রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে। বৃহস্পতিবার ভোররাতে মেডিকেলে চিকিৎসাধীন অভিজিৎ বিশ্বাস (১৪) নামে এক ছাত্রের মৃত্যু হয়। সে ডায়ারিয়ায় আক্রান্ত ছিল। যা নিয়ে পরিবারের লোকজন এদিন সকালে ক্ষোভে ফেটে পড়েন মেডিকেল কলেজের ...

    ২৪ অক্টোবর ২০২৫ বর্তমান
    শঙ্খ, উলুধ্বনিতে ভাইয়ের মঙ্গলকামনা গৌড়বঙ্গজুড়ে পালিত ভাইফোঁটা

    নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: সকাল থেকেই বাড়িতে বাড়িতে উলু, শঙ্খধ্বনি। বৃহস্পতিবার সকাল থেকে ভ্রাতৃদ্বিতীয়া পালিত হল মালদহ এবং দুই দিনাজপুরে। মিষ্টির দোকানগুলিতে ছিল দীর্ঘ লাইন, বোনেদেরও ব্যস্ততার সীমা ছিল না। আসন পেতে ভাইয়ের কপালে রক্তচন্দন, শ্বেতচন্দন, শিশির, দই সহ ...

    ২৪ অক্টোবর ২০২৫ বর্তমান
    জট কাটল, তেজস্বীকে মুখ্যমন্ত্রী মুখ রেখেই বিহার ভোটে ‘ইন্ডিয়া’

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অবশেষে জোটের জট কাটল। ইগো, আসন সমঝোতায় মতান্তর এবং মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা নিয়ে চাপানউতোরের জেরে মহাজোট ইন্ডিয়ার অন্দরে দ্বন্দ্ব প্রকট এবং প্রকাশ্য হয়েছে। প্রার্থী তালিকা ঘোষণায় পর্যন্ত দেখা গিয়েছে সেই মতবিরোধের ছায়া। তা নিয়ে এনডিএর ...

    ২৪ অক্টোবর ২০২৫ বর্তমান
    এই প্রথম দেশি প্রজাতির ১৫০ কুকুর নিচ্ছে কমান্ডো প্রশিক্ষণ!

    নয়াদিল্লি: বেনজির। কমান্ডো অপারেশনে সহায়তার জন্য প্রশিক্ষণ চলছে দেশি প্রজাতির কুকুরের! এমন উদ্যোগ এই প্রথম। বিএসএফের তত্ত্বাবধানে ট্রেনিং নিচ্ছে এমনই ১৫০টিরও বেশি সারমেয়। এজন্য বেছে নেওয়া হয়েছে মূলত দু’টি প্রজাতিকে— রামপুর হাউন্ড ও মুধোল হাউন্ড। উত্তর ভারতের রামপুর ও ...

    ২৪ অক্টোবর ২০২৫ বর্তমান
    অন্ধ্রে কিশোরীকে ধর্ষণের চেষ্টা, পুলিশ হেপাজতে আত্মঘাতী অভিযুক্ত

    হায়দরাবাদ: অন্ধ্রপ্রদেশে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা মামলায় আত্মহত্যা অভিযুক্ত বৃদ্ধের। কাকিনাড়া জেলায় বুধবার গভীর রাতে এই ঘটনা ঘটে। জানা যাচ্ছে, অভিযুক্ত তাতিকা নারায়ণ রাওকে টুনি টাউনের স্থানীয় আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল। তখনই নারায়ণ প্রস্রাব করতে যাওয়ার কথা বলেন। কাছের কোমাতি ...

    ২৪ অক্টোবর ২০২৫ বর্তমান
    লন্ডন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকাকে ভারতে ঢুকতে বাধা, সরব কংগ্রেস

    নয়াদিল্লি: বৈধ ভিসা থাকা সত্ত্বেও ভারতে ঢুকতে দেওয়া হয়নি লন্ডন বিশ্ববিদ্যালয়ের ‘স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ’-এর (সোয়াস) অধ্যাপিকা ফ্রান্সেসকা ওরসিনিকে। অভিযোগ, গত সোমবার গভীর রাতে দিল্লি বিমানবন্দরে নামার পরেই তাঁকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। এই ঘটনায় মোদি সরকারকে ...

    ২৪ অক্টোবর ২০২৫ বর্তমান
    জম্মু-কাশ্মীরে আজ রাজ্যসভার ৪ আসনে ভোট

    শ্রীনগর: কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার পর জম্মু ও কাশ্মীরে প্রথম রাজ্যসভার সদস্য নির্বাচন। আজ, শুক্রবার রাজ্যসভার ৪টি আসনে নির্বাচন হবে ভূস্বর্গে। এর মধ্যে বিধায়ক সংখ্যার অনুপাতে শাসকদল ন্যাশনাল কনফারেন্সের তিনটি এবং বিরোধী বিজেপির একটি আসন পাওয়ার কথা। মোট তিনটি নোটিফিকেশন ...

    ২৪ অক্টোবর ২০২৫ বর্তমান
    কল্যাণীতে কোন্দল, নিজেদের সিএএ ক্যাম্প ভাঙল বিজেপি

    সংবাদদাতা, কল্যাণী: ফের একবার বিজেপির গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে চলে এল। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের হাতে উদ্বোধন হওয়া সিএএ ক্যাম্প ভাঙচুরের অভিযোগ উঠল কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের অনুগামীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে কল্যাণী শহরের সেন্ট্রাল পার্কে এলাকায় বিজেপির দলীয় ...

    ২৪ অক্টোবর ২০২৫ বর্তমান
    দিল্লিতে পুলিশি এনকাউন্টারে হত বিহারের ৪ কুখ্যাত দুষ্কৃতী

    নয়াদিল্লি: দীপাবলির উৎসবের মধ্যেই এনকাউন্টার রাজধানী দিল্লিতে। বৃহস্পতিবার বিহারের কুখ্যাত সিগমা গ্যাংয়ের চার সদস্যকে খতম করল পুলিশ। মনে করা হচ্ছে, বিহার ভোটের আগে বড়সড় কোনও ষড়যন্ত্র ছক কষছিল এই দুষ্কৃতীরা। রাত ২টো ২০ মিনিট নাগাদ দক্ষিণ-পশ্চিম দিল্লিতে হওয়া এই ...

    ২৪ অক্টোবর ২০২৫ বর্তমান
    বনভূমির নিরিখে বিশ্বে নবম স্থানে ভারত

    নয়াদিল্লি: গোটা বিশ্বে মোট বনভূমির নিরিখে নবম স্থানে উঠে এল ভারত। গ্লোবাল ফরেস্ট রিসোর্স অ্যাসেসমেন্টের সমীক্ষায় মিলেছে এমনই তথ্য। এর আগে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ভারতের স্থান ছিল ১০। পাশাপাশি বনভূমি বৃদ্ধির হারে তৃতীয় স্থান ধরে রেখেছে দেশ। রাষ্ট্রসংঘের খাদ্য ও ...

    ২৪ অক্টোবর ২০২৫ বর্তমান
    মহাজোটের উপমুখ্যমন্ত্রী পদপ্রার্থী মুকেশ সাহানি

    পাটনা: বলিউডের ময়দানে তাঁর কেরিয়ার গড়ার স্বপ্নপূরণ হয়নি। তবে এবার রাজনীতির ময়দানে বড় হাতছানি অপেক্ষা করছে মুকেশ সাহানির সামনে। বিহার বিধানসভা নির্বাচনে তাঁকে উপমুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করল মহাজোট। বিরোধী জোট জিতলে রাজনৈতিক প্রেক্ষাপটে বড় উত্থান হবে বিকাশশীল ইনসাল ...

    ২৪ অক্টোবর ২০২৫ বর্তমান
    বন্ধুত্ব ধর্ষণের ছাড়পত্র নয়: দিল্লি হাইকোর্ট

    নয়াদিল্লি: বন্ধুত্ব থাকলেই ধর্ষণের লাইসেন্স পাওয়া যায় না। বন্ধুত্বের খাতিরে কারও উপর বারংবার যৌন নির্যাতন চালানো, তাকে আটকে রাখা বা নির্মমভাবে মারধর করা যায় না। এক কিশোরীকে ধর্ষণে অভিযুক্ত ব্যক্তির আগাম জামিনের আবেদন খারিজ করে সম্প্রতি এমনই জানাল দিল্লি ...

    ২৪ অক্টোবর ২০২৫ বর্তমান
    অসমে রেললাইনে আইইডি বিস্ফোরণ, বিঘ্নিত পরিষেবা

    বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি ও সংবাদদাতা, আলিপুরদুয়ার: বিস্ফোরণে উড়ে গেল রেললাইন! বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম অসমের কোকরাঝাড় ও সালাকাটি স্টেশনের মাঝে। এর জেরে চার ঘণ্টারও বেশি সময় ধরে ট্রেন চলাচল ব্যাহত হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুই স্টেশনের মাঝে ...

    ২৪ অক্টোবর ২০২৫ বর্তমান
    আসিয়ান বৈঠকে ভার্চুয়ালি যোগ দেবেন মোদি

    নয়াদিল্লি: আসিয়ান শীর্ষ বৈঠকে কুয়ালালামপুরে সশরীরে যোগ দেবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দীপাবলির মরশুমে তিনি দেশেই থাকতে চান। তাই এই বৈঠকে তিনি ভার্চুয়ালি যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার ফোনে কুয়ালালামপুরের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে এই সিদ্ধান্তের কথা জানিয়েও দিয়েছেন মোদি। ...

    ২৪ অক্টোবর ২০২৫ বর্তমান
    গগনযান নির্মাণের ৯০ শতাংশ কাজই সম্পন্ন, জানালেন ইসরো চেয়ারম্যান

    বেঙ্গালুরু: গগনযান অভিযানের মাধ্যমে মহাকাশে মানুষ পাঠানোর লক্ষ্যমাত্রা নিয়েছে ইসরো। অভিযানের কাজ পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে। নির্মাণ কাজ প্রায় ৯০ শতাংশ সম্পন্ন হয়ে গিয়েছে। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন ইসরো চেয়ারম্যান ভি নারায়ণন। এদিন অভিযান সংক্রান্ত প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘গগনযানের কাজ ...

    ২৪ অক্টোবর ২০২৫ বর্তমান
    সাবালক সন্তান মা-বাবার সম্পত্তি বিক্রির চুক্তি বাতিল করতে পারেন: সুপ্রিম কোর্ট

    নয়াদিল্লি: মা-বাবা সম্পত্তি হস্তান্তর বা বিক্রি সংক্রান্ত কোনও চুক্তি করলেও সন্তান সাবালক হওয়ার পর তা বাতিল করে দিতে পারেন। ১৮ বছর বয়স হওয়ার পর সেই সম্পত্তির বিষয়ে তিনি নিজের ইচ্ছামতো সিদ্ধান্ত গ্রহণের অধিকারী। এজন্য আনুষ্ঠানিকভাবে কোনও মামলা করারও প্রয়োজন ...

    ২৪ অক্টোবর ২০২৫ বর্তমান
    মধ্যপ্রদেশ: কার্বাইড গানে বিপদ, দৃষ্টিহীন অন্তত ১৪ শিশু

    ভোপাল: ‘কার্বাইড গান’! চলতি বছরের দীপাবলির বাজারে রীতিমতো ট্রেন্ডিং ছিল বিকট শব্দ আর আগুনের ঝলকানির এই বিশেষ ‘বন্দুক’। কিন্তু সেটাই এখন পরিণত হয়েছে আতঙ্কে। হিসেব বলছে, শুধু মধ্যপ্রদেশেই গত তিনদিনে এই কার্বাইড গানের কারণে চোখে গুরুতর আঘাত পেয়েছে অন্তত ...

    ২৪ অক্টোবর ২০২৫ বর্তমান
    দেশের পরবর্তী প্রধান বিচারপতি নিয়োগের প্রক্রিয়া শুরু করল কেন্দ্র

    নয়াদিল্লি: চলতি বছরের ২৩ নভেম্বর মেয়াদ শেষ হচ্ছে সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের। বৃহস্পতিবার থেকেই তাঁর উত্তরসূরি নিয়োগের প্রক্রিয়া শুরু করল কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, বিচারপতি গাভাইয়ের পর বিচারপতি সূর্য কান্ত প্রধান বিচারপতির আসনে বসতে চলেছেন। ...

    ২৪ অক্টোবর ২০২৫ বর্তমান
    এসএসকেএমে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার প্রাক্তন গ্রুপ ডি কর্মী

    কলকাতা, ২৩ অক্টোবর: এক নাবালিকা রোগীকে যৌন হেনস্থার অভিযোগ। যা ঘিরে চাঞ্চল্য ছড়াল কলকাতার এসএসকেএম হাসপাতালে। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে। তবে বিষয়টি জানাজানি হয় বৃহস্পতিবার সকালে। অভিযোগ পেয়ে দ্রুত পদক্ষেপ করে পুলিশ। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ব্যক্তিকে। তার ...

    ২৩ অক্টোবর ২০২৫ বর্তমান
    আজ কেমন থাকবে কলকাতার আকাশ? জানুন আপডেট

    কলকাতা, ২৩ অক্টোবর: সকাল থেকে চাঁদি ফাটা রোদ। তীব্র গরমে কাহিল অবস্থা কলকাতাবাসীর। আপাতত স্বস্তির কোনও সুখবর দিতে পারল না হাওয়া অফিস। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ইতিমধ্যে সরে গিয়েছে উত্তর তামিলনাড়ু-দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে। যার ফলে আপাতত ভারী বৃষ্টির ...

    ২৩ অক্টোবর ২০২৫ বর্তমান
    অসমে রেললাইনে আইইডি বিস্ফোরণ, বিপর্যস্ত পরিষেবা

    গুয়াহাটি, ২৩ অক্টোবর : অসমের কোকরাঝাড়ে রেললাইনে আইইডি বিস্ফোরণ। যার ফলে বৃহস্পতিবার সকালে বিপর্যস্ত হয় রেল পরিষেবা। যার ব্যাপক প্রভাব পড়েছে নিম্ন অসম ও উত্তরবঙ্গে।জানা গিয়েছে, গতকাল মধ্যরাতে কোকরাঝাড় ও সালাকাঠি স্টেশনের মধ্যে বিস্ফোরণ ঘটানো হয়। যার ফলে উড়ে ...

    ২৩ অক্টোবর ২০২৫ বর্তমান
    বিহার ভোট: মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী, ঘোষণা ইন্ডিয়া শিবিরের

    পাটনা, ২৩ অক্টোবর: দীর্ঘ দড়ি টানাটানির অবসান। আরজেডি নেতা তেজস্বী যাদবের নেতৃত্বে বিহারে ভোট-যুদ্ধে নামছে ইন্ডিয়া শিবির। জোট ক্ষমতায় এলে তিনিই মুখ্যমন্ত্রী হবেন। বৃহস্পতিবার পাটনায় এক যৌথ সাংবাদিক বৈঠকে একথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। সেইসঙ্গে সমস্ত জল্পনায় ইতি পড়ল। ...

    ২৩ অক্টোবর ২০২৫ বর্তমান
    ভাইফোঁটার সকালে আমহার্স্ট স্ট্রিটে আগুন, চক্রান্তের গন্ধ পাচ্ছেন কাউন্সিলর

    কলকাতা, ২৩ অক্টোবর : বৃহস্পতিবার সাতসকালে খাস কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড। এদিন সকাল ৮টা নাগাদ আমহার্স্ট স্ট্রিটে একটি প্রিন্টিং প্রেসে আগুন লাগে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দমকলের পাঁচটি ইঞ্জিন। যদিও এখনও কয়েকটি পকেটে ধিক ধিক করে আগুন ...

    ২৩ অক্টোবর ২০২৫ বর্তমান
    ‘নিজস্বতা বজায় রেখে ছবি করতে হবে’ - মুক্তি পেল অন্নপূর্ণা বসুর ছবি ‘স্বার্থপর’। একান্ত সাক্ষাৎকারে অভিনেতা রঞ্জিত মল্লিক।

    তথ্য বলছে, আপনার ১৮৪টা ছবি হয়ে গেল? তাই নাকি? গুনিনি। তবে কাছাকাছিই হবে (হাসি)। ‘স্বার্থপর’-এ অভিনয় করতে রাজি হয়েছিলেন কেন? গল্পটা আমার খুব ভালো লেগেছিল। ভাই-বোনের গল্প। একে অপরকে দারুণ ভালোবাসে। কিন্তু পরিস্থিতি এমন হয়, যে দু’জনেই অসহায়। টাকার জন্য সম্পত্তি বিক্রি ...

    ২৩ অক্টোবর ২০২৫ বর্তমান
    গ্রিসে চাকরির মিথ্যে টোপ, ধৃত হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের প্রাক্তন ডিন

    নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: গ্রিসের নামী হোটেলে চাকরি। বেতনও ভালো। এমন আশ্বাস দিয়েছিলেন একটি হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের এক প্রাক্তন ডিন। তাতে বিশ্বাস করে হাওড়ার এক ছাত্র তাঁকে দেড় লক্ষ টাকা নগদ দিয়েছিলেন। এরপর বিদেশে যাওয়ার প্রস্তুতিও শুরু করেছিলেন ওই ছাত্র। ...

    ২৩ অক্টোবর ২০২৫ বর্তমান
    লাইফ সার্টিফিকেট আপডেটের ফাঁদ, ১২ লক্ষ টাকার প্রতারণা! বিধাননগরে দু’টি পৃথক অভিযোগ দায়ের

    নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: অনলাইনে পেনশন লাইফ সার্টিফিকেট আপডেট করে দেওয়ার টোপ। প্রতারকদের ফাঁদে পা দিয়ে ৭ লক্ষ টাকা খোয়ালেন লেকটাউনের বাসিন্দা ৭২ বছরের এক বৃদ্ধ। একই কৌশলে প্রতারণার শিকার হয়ে প্রায় ৫ লক্ষ টাকা খুইয়েছেন বাগুইআটির বাসিন্দা ৭২ বছরের ...

    ২৩ অক্টোবর ২০২৫ বর্তমান
    নির্বিঘ্নে ভাসান-পর্ব, বুধবার বিকেল পর্যন্ত প্রায় ৪ হাজার প্রতিমা নিরঞ্জন, দুর্গাপুজোর মতোই ব্যবস্থা ১৮টি ঘাটে

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১৮টি গঙ্গার ঘাট সহ শহরের বিভিন্ন পুকুর, ঝিল, জলাশয়ে নির্বিঘ্নেই চলছে কালী প্রতিমা নিরঞ্জন। দুর্গা প্রতিমা নিরঞ্জনের মতোই ঘাটে ঘাটে ব্যবস্থা রেখেছে কলকাতা পুরসভা। মঙ্গলবারই বিভিন্ন বাড়ির পুজো এবং বারোয়ারি পুজো কমিটি বিসর্জন সেরে ফেলেছে। তবে ...

    ২৩ অক্টোবর ২০২৫ বর্তমান
    আনন্দপুরে বাড়িতে চুরি, আকড়া থেকে ধৃত

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আনন্দপুর থানার মার্টিনপাড়ায় বাড়ির সদর দরজার তালা ভেঙে গয়না সহ প্রায় ১০ লক্ষ টাকার চুরির কিনারা করল লালবাজারের অ্যান্টি বার্গলারি স্কোয়াডের গোয়েন্দারা। ঘটনায় জড়িত থাকার অভিযোগে আকড়া সন্তোষপুর থেকে শেখ ইসরাফিলকে (৪৬) গ্রেফতার করেছে লালবাজার। কলকাতা ...

    ২৩ অক্টোবর ২০২৫ বর্তমান
    প্রতারিত বিচারপতি, ধৃত ইন্টেরিয়র ডিজাইনার

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইন্টেরিয়র ডিজাইনের কাজ করাতে গিয়ে প্রতারিত হলেন বিচারপতি। ঘটনাটি ঘটেছে সরশুনা থানা এলাকায়। অভিযোগের ভিত্তিতে পুলিশ বিজয় নস্কর নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বিচারপতি ইন্টেরিয়র ডিজাইন করাবেন বলে লোক খুঁজছিলেন। তখন ...

    ২৩ অক্টোবর ২০২৫ বর্তমান
    স্ত্রীর খোঁজ দিতে পারেননি, রাগে প্রতিবেশীর মাথা ফাটালেন যুবক

    নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বাড়িতে ছিলেন না স্ত্রী। তাঁর খোঁজ করতে প্রতিবেশী এক মহিলার বাড়িতে যান রং মিস্ত্রি স্বামী। কিন্তু মহিলা কিছু জানেন না বলে জানিয়ে দেন। অভিযোগ, এরপরই আচমকা একটি ইট দিয়ে আঘাত করে ওই মহিলার মাথা ...

    ২৩ অক্টোবর ২০২৫ বর্তমান
    কটূক্তির প্রতিবাদ করায় তরুণী ও তাঁর বন্ধুকে মারধর, ধৃত ৪

    সংবাদদাতা, বনগাঁ: কালীঠাকুর দেখে বাড়ি ফেরার সময় তরুণীকে কটূক্তি। তার প্রতিবাদ করায় ওই তরুণী ও তাঁর বন্ধুকে মারধর করেন চার যুবক। খবর পেয়ে তরুণীর পরিবারের সদস্যরা ছুটে আসেন। তখন তাঁদেরকেও মারধর করা হয় বলে অভিযোগ। ওই যুবকদের বিরুদ্ধে শ্লীলতাহানির ...

    ২৩ অক্টোবর ২০২৫ বর্তমান
    দক্ষিণেশ্বরে যুবতীর শ্লীলতাহানি, ধৃত যুবক

    নিজস্ব প্রতিনিধি, বরানগর: মঙ্গলবার রাতে দক্ষিণেশ্বর স্কাইওয়াকের নীচে এক যুবতীর শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ মিলেছে। পুলিশ অভিযুক্ত যুবক বাবলু মাদি ওরফে পদাকে গ্রেপ্তার করেছে। তাঁর বাড়ি রামচন্দ্রপুর। জানা গিয়েছে, আলমবাজার এলাকার বাসিন্দা এক যুবতী মঙ্গলবার রাতে কর্মক্ষেত্র থেকে ...

    ২৩ অক্টোবর ২০২৫ বর্তমান
    মানসিক ভারসাম্যহীন কিশোরীকে ধর্ষণ, ধৃত

    নিজস্ব প্রতিনিধি, বারাসত: কালীপুজোর আগের রাতে মানসিক ভারসাম্যহীন কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয় এক যুবককে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সাইফুল আলম (৩৫)। বুধবার ধৃতকে বারাসত আদালতে তোলা হলে পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দত্তপুকুর ...

    ২৩ অক্টোবর ২০২৫ বর্তমান
    দেগঙ্গায় ফাঁকা বাড়িতে চুরি, এলাকায় চাঞ্চল্য

    নিজস্ব প্রতিনিধি, বারাসত: ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক ছড়াল দেগঙ্গায়। আলমারি ভেঙে বিভিন্ন জিনিসপত্র হাতিয়েছে দুষ্কৃতীরা। তবে বাড়ির মালিক না থাকায় কী কী খোয়া গিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। মঙ্গলবার গভীর রাতে চুরির ঘটনাটি ঘটেছে বেড়াচাঁপা বিডিও অফিসপাড়া ...

    ২৩ অক্টোবর ২০২৫ বর্তমান
    হৃদরোগের চিকিৎসার প্রাথমিক পাঠ স্কুলেই, কীভাবে সিপিআর? এবার ঢুকছে উচ্চ মাধ্যমিকের সিলেবাসে

    অর্পণ সেনগুপ্ত, কলকাতা: জন্মদিনের পার্টিতে সবাই নাচেগানে মশগুল। আনন্দমুখর মুহূর্তে আচমকা বুকে হাত রেখে গড়িয়ে পড়লেন একজন। কিছু বুঝে ওঠার আগেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন মাঝেমধ্যেই এমন ঘটনার খবর পাওয়া যায়। কখনও আবার ...

    ২৩ অক্টোবর ২০২৫ বর্তমান
    এসআইআরের কাজে অনীহা! নির্বাচন কমিশনের শো-কজ রাজ্যের হাজার বিএলওকে

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের বিজ্ঞপ্তি জারির আগেই রাজ্যে হাজারেরও বেশি বুথ লেভেল অফিসারকে (বিএলও) শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। এসআইআরের কাজে তাদের অনীহা কেন? ৭২ ঘণ্টার মধ্যে ওই বিএলওদের কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে কমিশন। এসআইআরের কাজে ...

    ২৩ অক্টোবর ২০২৫ বর্তমান
    গ্যাজেট না মাসাজার? উপহারে নতুনত্বই ট্রেন্ডিং ভাইফোঁটায়

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ৮-১০ ঘণ্টা অফিসে বসে কাজ করে কিংবা বাইক-গাড়ি চালিয়ে বেশিরভাগ মানুষেরই ঘাড়ে-পিঠে ব্যথা। তাঁরা ভাইফোঁটায় উপহার পাচ্ছেন ইলেকট্রনিক ‘মাসাজার’। এবছর এই গিফট কেনারই ধুম। বুধবার বিকেলে ভবানীপুরে মিষ্টি কিনতে এসে এক মধ্যবয়স্ক মহিলা বললেন, ‘আমার দাদা ...

    ২৩ অক্টোবর ২০২৫ বর্তমান
    চুরির আগে মদ-মাংস-গাঁজা দিয়ে পার্টি মহেশতলায়, ডাক্তারের ফাঁকা বাড়ি থেকে লোপাট টিভি, গয়না, সিলিন্ডার, ৩ আত্মীয় সহ ধৃত ৬

    শুভ্র চট্টোপাধ্যায়, কলকাতা: মহেশতলার বাসিন্দা ডাঃ শুভশ্রী ঘোষ পুজোর ছুটি কাটাতে বিশাখাপত্তনমে গিয়েছিলেন পরিবার নিয়ে। তাঁরা রওনা হয়েছিলেন ২৮ সেপ্টেম্বর। ৬ অক্টোবর বাড়ি ফেরার পর তাঁদের চক্ষু চড়কগাছ। দেখেন জানালার কাচ ভাঙা। দরজার তালাটিও কেউ ভেঙে রেখে দিয়েছে। ভিতরের ...

    ২৩ অক্টোবর ২০২৫ বর্তমান
    মানসিক ভারসাম্যহীন মহিলার দেহ উদ্ধার

    নিজস্ব প্রতিনিধি, হাওড়া: দু’দিন নিখোঁজ থাকার পর জগৎবল্লভপুরে উদ্ধার হল মানসিক ভারসাম্যহীন মহিলার দেহ। বুধবার দুপুরে মাজুর মাঠঘুরালী গ্রামের একটি পুকুর থেকে বাসন্তী চক্রবর্তী (৩৫) নামের ওই মহিলার দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহিলার বাড়ি পাশেই চোঙঘুরালী ...

    ২৩ অক্টোবর ২০২৫ বর্তমান
    ভাইফোঁটায় ইলিশ-গলদার দামে ছেঁকা, সবজিও আগুন

    নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বেঙ্গালুরু থেকে ভাই আসছে ফোঁটা নিতে। বুধবার হাওড়ার কালীবাবুর বাজারে ২২০০ টাকা কেজি দরে ইলিশ কিনলেন স্বাতী সিনহা। সঙ্গে ১৪০০ টাকা কিলো দরে গলদা। ভাইফোঁটার আগে বাজার আগুন। বাগদা বিকোচ্ছে ৮০০ টাকা কেজি দরে। গলদার দামই ...

    ২৩ অক্টোবর ২০২৫ বর্তমান
    দুর্গাপুর গণধর্ষণ মামলা: চলতি মাসে চার্জশিট দিয়ে দ্রুত ট্রায়াল চাইছে রাজ্য, অভিযুক্তদের ডিলিট করা চ্যাট পুনরুদ্ধার করবে পুলিশ

    নিজস্ব প্রতিনিধি, আসানসোল ও সংবাদদাতা, দুর্গাপুর: চলতি মাসেই চার্জশিট দিয়ে দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণ মামলার ট্রায়াল শুরু করতে চায় রাজ্য। এই মামলা নিয়ে রাজ্য সরকারের আ‌‌ইন বিভাগ ও পুলিশ চূড়ান্ত তৎপরতা দেখাচ্ছে। ইতিমধ্যেই পুরো ঘটনাক্রম পুলিশের কাছে স্পষ্ট হয়েছে। ...

    ২৩ অক্টোবর ২০২৫ বর্তমান
    ভুটানের সঙ্গে রেলপথে জুড়বে ভারত, বরাদ্দ ৪ হাজার কোটি

    সংবাদদাতা, আলিপুরদুয়ার: ভুটানকে রেলপথে জুড়তে চলেছে ভারতীয় রেল। সেই কাজে আরও একধাপ এগিয়ে গেল উত্তর-পূর্ব সীমান্ত রেল। নিম্ন অসমের কোকড়াঝার থেকে ভুটানের ইন্ডাস্ট্রিয়াল হাব গ্যালিফু পর্যন্ত ৬৯ কিমি ও জলপাইগুড়ির বানারহাট থেকে ভুটানের সামচি পর্যন্ত ২০ কিমি রেলপথ তৈরি ...

    ২৩ অক্টোবর ২০২৫ বর্তমান
  • বর্তমান | 8601-8700

News/খবর All News আনন্দবাজার এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Telegraph Times of India Indian Express The Statesman

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy