সংবাদদাতা, বজবজ: পুজালির অছিপুর থেকে মহেশতলার বাটামোড় পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার রাস্তা তৈরির সূচনা হল। অছিপুরে এর সূচনা করলেন পুজালি পুরসভার প্রশাসক তথা প্রাক্তন চেয়ারম্যান তাপস বিশ্বাস। সব মিলিয়ে এজন্য খরচ হবে প্রায় ২৪ কোটি ৬০ লক্ষ টাকা। তাপসবাবু ...
২১ অক্টোবর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: চা দিতে এত দেরি হচ্ছে কেন? জানতে চেয়েছিলেন এক খরিদ্দার। কিন্তু প্রশ্ন শুনেই খেপে যান দোকানদার। ওই খরিদ্দারকে তিনি বেধড়ক মারধর করেন। রবিবার রাতে এমন ঘটনার অভিযোগ পাওয়া গিয়েছে আনন্দপুর থানা এলাকার কালিকাপুর থেকে। সেই অভিযোগের ...
২১ অক্টোবর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ থেকে ৯০ বছর আগে ১৯৩৫ সালে যাদবপুর কালীবাড়ি এলাকায় স্থানীয়দের উদ্যোগে শুরু হয় যাদবপুর আদি সার্বজনীন শ্রী শ্রী কালীপুজো। তারপর একটা সময় বাংলাদেশ থেকে উদ্বস্তুরা আসতে শুরু করলে ওই পুজো স্থানান্তরিত হয় ইব্রাহিমপুর রোডে। তারপর ...
২১ অক্টোবর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: গয়না কেনার অছিলায় সম্প্রতি মুচিপাড়া থানা এলাকায় একটি সোনার দোকান থেকে প্রায় ৪০ লক্ষ টাকার অলঙ্কার হাতানোর অভিযোগ ওঠে দুই মহিলার বিরুদ্ধে। দোকানের তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ তদন্তে নেমে দোকানের সিসি ক্যামেরার ফুটেজ ...
২১ অক্টোবর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বিধাননগর: গত বছর কলকাতা পুরসভার তৃণমূল কংগ্রেস কাউন্সিলার সুশান্ত ঘোষকে গুলি করে খুনের চেষ্টা হয়েছিল। কিন্তু, তিনি কোনওরকমে রক্ষা পেয়েছিলেন। সেই একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটল সল্টলেকে। কালীপুজোর দিন সাতসকালে প্রাক্তন কাউন্সিলার নির্মল দত্তকে খুনের চেষ্টার অভিযোগ ...
২১ অক্টোবর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বারাকপুর: কাঁচরাপাড়া মথুরা বিলে নৌকা নিয়ে ঘুরতে গিয়ে নিখোঁজ হলেন দুই যুবক। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত সাড়ে ন’টা, দশটায় তিন বন্ধু মথুরা বিলে নৌকা নিয়ে ঘুরছিল। সেই সময় তাঁদের নৌকাটি উল্টে গেলে একজন ...
২১ অক্টোবর ২০২৫ বর্তমানসংবাদদাতা, বারুইপুর: হেলমেট ছাড়াই বাইক চালিয়ে দাপিয়ে বেড়াত এলাকা। ফেসবুক প্রোফাইলে নিজেকে বারুইপুর পুরসভায় কর্মী হিসেবে পরিচয় দিত যুবক। নাম টুকান অধিকারী। বাড়ি বারুইপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ড নতুনপাড়ায়। বন্দুক হাতে তোলাবাজি, মস্তানির অভিযোগে বারুইপুর থানার পুলিশ রবিবার রাতে ...
২১ অক্টোবর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ‘তমসো মা জ্যোতির্গময়।’ কালীপুজোর সঙ্গেই আসে দীপাবলি। অন্ধকার থেকে আলোর দিকে যাওয়ার প্রার্থনা। তাই থিমের মণ্ডপের সঙ্গে অভিনব আলোকসজ্জা। মণ্ডপের বাইরেও বড় বড় আলোর তোরণ। এলইডি’র ঝলকানি। সোমবার কালীপুজোর রাতে কার্যত আলোর রোশনাইয়ে ভাসল নারায়ণপুর, রাজারহাট ...
২১ অক্টোবর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, হাওড়া: নিষিদ্ধ বাজির বিক্রি রুখতে অভিযান, ধড়পাকড়ের পরও সন্ধ্যা হতেই শব্দবাজির তাণ্ডব চলছে। হাওড়া শহরের আনাচে-কানাচে রবিবার রাত থেকেই দেদার শব্দবাজি ফাটতে দেখা গিয়েছে। শব্দবাজির ব্যবহার রুখতে কালীপুজো থেকে ছট পর্যন্ত লাগাতার নজরদারির সিদ্ধান্ত নিয়েছে হাওড়া সিটি ...
২১ অক্টোবর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বিকেল গড়ানোর আগেই জ্বলে উঠল আলো। হুগলির পরিচিত, আধাপরিচিত সমস্ত জনপদে আলোকসজ্জা তখনও রোশনাই ছড়াতে পারেনি। তার আগেই পথে নামল ভিড়। সুবেশ, সুসজ্জিত সেই ভিড় যখন পথঘাট দখল করে ফেলেছে, তখন দীপাবলির আলোও তীব্র হতে শুরু ...
২১ অক্টোবর ২০২৫ বর্তমানসংবাদদাতা, বারুইপুর: ১২ ভুঁইয়ায় এক ভুঁইয়া ছিলেন রাজা প্রতাপাদিত্য। তাঁর সঙ্গে সম্রাট জাহাঙ্গিরের বিরোধ হয়েছিল। প্রতাপাদিত্যকে বন্দি করেছিলেন দিল্লির সম্রাট। বন্দি অবস্থাতেই রাজার মৃত্যু হয়। প্রতাপাদিত্যর বন্ধু ছিলেন শংকর চক্রবর্তী। রাজার মৃত্যুর পর শংকর বংশধরদের রক্ষা করতে দক্ষিণ যশোহরে ...
২১ অক্টোবর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: অসামাজিক কাজে যুক্ত হতে রাজি না হওয়ায় ভাঙড়ের এক নাবালিকাকে কীটনাশক খাইয়ে খুন করার অভিযোগ উঠল। জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় এক মহিলার সঙ্গে আলাপ হয়েছিল ওই ছাত্রীর। সেখান থেকে শুরু হয় বন্ধুত্ব। কিছুদিন আগে ...
২১ অক্টোবর ২০২৫ বর্তমানসংবাদদাতা, বারুইপুর: একাদশীর দিন বারুইপুরের বেগমপুর থেকে উদ্ধার হয়েছিল শান্ত মণ্ডল নামে এক যুবকের গলার নলি কাটা দেহ। খুনের ন’দিন পরে নিহতের জামাইবাবু সহ চারজনকে গ্রেফতার করেছিল বারুইপুর থানার পুলিশ। সোমবার অভিযুক্ত জামাইবাবু দেবব্রত পাত্র সহ চারজনকে ঘটনাস্থলে নিয়ে ...
২১ অক্টোবর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: দু’টি পৃথক বাইক দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। আহত হয়েছেন আরও তিনজন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে বাসন্তীর আমঝাড়া এলাকায় দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় দু’জনের। মৃতদের নাম আব্দুল হালিম মোল্লা (২৫) ও ...
২১ অক্টোবর ২০২৫ বর্তমানসংবাদদাতা, কাঁথি: দীপাবলি উপলক্ষ্যে ১০০৮টি মাটির প্রদীপের আলোয় আলোকিত হয়ে উঠেছে দীঘার জগন্নাথ মন্দির। সোমবার মন্দিরে পর্যটক ও পুণ্যার্থীদের ভিড় উপচে পড়ে। প্রদীপের আলোকমালায় অপরূপ এবং নয়নাভিরাম শোভা দেখে মুগ্ধ হন ভক্তরা। উল্লেখ্য, এবার দুর্গাপুজোর সময় পাঁচদিন মন্দিরে প্রায় ...
২১ অক্টোবর ২০২৫ বর্তমানসংবাদদাতা, রামপুরহাট: সোমবার শ্যামাকালী রূপে পূজিত হলেন দেবী তারা ও মা নলাটেশ্বরী। এদিন সকাল থেকেই প্রাচীন এই দু’টি মন্দিরে ভক্তের ঢল নামে। সন্ধ্যা হতেই সেই ভিড় কয়েকগুণ বেড়ে যায়। এদিন দেবী তারাকে দু’ বার অন্নভোগ নিবেদন করা হয়। অন্যদিকে ...
২১ অক্টোবর ২০২৫ বর্তমানব্রতীন দাস, জলপাইগুড়ি: পাহাড়-ডুয়ার্সে পর্যটক টানতে অভিমুখ বদল পর্যটন ব্যবসায়ীদের! শিলিগুড়ি ও কলকাতা ছেড়ে এবার শীতে পাটনায় অনুষ্ঠিত হতে চলেছে কমলা উৎসব। লক্ষ্য, বিহার ও ঝাড়খণ্ডের পর্যটকদের আরও বেশি করে উত্তরবঙ্গে বিশেষ করে পাহাড় ও ডুয়ার্সে নিয়ে আসা। উত্তরের ...
২১ অক্টোবর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ক্ষমতায় এলেই দূষণ কমিয়ে দেব। দিল্লিতে বিধানসভা নির্বাচনের আগে এহেন ঢালাও প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। যদিও বর্ষা মোকাবিলার মতোই বিজেপির এই ‘জুমলা’ও মুখ থুবড়ে পড়ল। রবিবার রাত থেকেই নাগাড়ে পোড়ানো হল আতশবাজি। কার্যত সরকারি ‘মদতে’ই চলল সীমাহীন ...
২১ অক্টোবর ২০২৫ বর্তমানরাঁচি: একা লড়ার ঘোষণা করেও পিছিয়ে এল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। সোমবার আনুষ্ঠানিকভাবে হেমন্ত সোরেনের দল ঘোষণা করল বিহার নির্বাচনের লড়াইয়ে তারা অংশগ্রহণ করছে না। ঝাড়খণ্ডের শাসকদলের অভিযোগ, মহাজোটের দুই শরিক আরজেডি ও কংগ্রেসের ‘রাজনৈতিক ষড়যন্ত্রের’ কারণে তারা প্রতিদ্বন্দ্বিতা করবার ...
২১ অক্টোবর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘এম-ওয়াই’ বনাম ‘এম-ওয়াই’! এবার বিহারে দুই ‘এম-ওয়াই কম্বিনেশন’। দু’পক্ষই শঙ্কিত। আশঙ্কার কারণ পিকে-প্রশান্ত কিশোর। গত শতাব্দীর নয়ের দশক থেকে মুসলিম এবং যাদব সম্প্রদায়কে প্রধানত নিজস্ব ভোটব্যাঙ্ক বানিয়ে রাজনীতি করছেন লালুপ্রসাদ যাদব। রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) সর্ববৃহৎ ভোটব্যাঙ্ক ...
২১ অক্টোবর ২০২৫ বর্তমানপাটনা: ভোটমুখী বিহারে বিজেপি দলে ফিরিয়েছে ভোজপুরি অভিনেতা পবন সিংকে। দ্বিতীয় স্ত্রী জ্যোতি সিংয়ের সঙ্গে বিবাদ ঘিরে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন পবন। এবার অবশ্য ভোটের লড়াইয়ে নেই। পবন নিজেই জানিয়েছেন, বিধানসভা ভোটে প্রার্থী হবেন না। তবে বিজেপির সৈনিক হিসেবে ...
২১ অক্টোবর ২০২৫ বর্তমানপাটনা: শিক্ষা এবং স্বাস্থ্যের উন্নতি হলেই এগোবে রাজ্য। স্রেফ কথার কথা নয়, বাস্তবে এই কাজ করে দেখাতে চান শিবানী, লতা, প্রিয়ারা। তিনজনই উচ্চশিক্ষিত। আর তাই শিক্ষার প্রসারকেই আগামীর লক্ষ করতে চেয়েছেন। তিনজনেরই দাবি, বিহারের মানুষকে স্পষ্ট ভাষায় বোঝাতে হবে ...
২১ অক্টোবর ২০২৫ বর্তমানপাটনা: প্রথম দফায় বিহারে বিধানসভা নির্বাচন শুরু হাতে আর মাত্র ১৬ দিন বাকি। এরমধ্যেই বিরোধী ইন্ডিয়া শিবিরের অন্তর্কলহ সামনে চলে এল। সোমবার সাত সকালে ১৪৩টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে আরজেডি। অন্যদিকে, তাদের জোটসঙ্গী কংগ্রেস ৬১ আসনে প্রার্থী দিয়েছে। ...
২১ অক্টোবর ২০২৫ বর্তমানপাটনা: বিহারে বিধানসভা নির্বাচন আসন্ন। তার আগে প্রায় ৬৪ কোটি টাকার ড্রাগ, মদ, নগদ এবং অন্যান্য সামগ্রী জব্দ হল এই ড্রাই রাজ্যে। এর মধ্যে মদ রয়েছে ২৩.৪১ কোটি টাকার, ড্রাগ রয়েছে ১৬.৮৮ কোটির, অন্যান্য সামগ্রী ১৪ কোটি টাকার এবং ...
২১ অক্টোবর ২০২৫ বর্তমাননয়াদিল্লি: জলজীবন মিশনে দুর্নীতির বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নিল কেন্দ্র। এবার কেন্দ্রের পক্ষ থেকে দুর্নীতিতে অভিযুক্ত ঠিকাদার এবং থার্ড পার্টি নজরদারি সংস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়ে রাজ্যগুলিকে চিঠি পাঠানো হয়েছে। কেন্দ্রীয় সরকারের জলশক্তি মন্ত্রকের অধীনস্থ সংস্থা ডিপার্টমেন্ট অব ড্রিঙ্কিং ওয়াটার ...
২১ অক্টোবর ২০২৫ বর্তমানপানাজি: অপারেশন সিন্দুরের সময় অতন্দ্র প্রহরীর মতো ভারতের উপকূলে টহল দিয়েছিল আইএনএস বিক্রান্ত। ভারতের নিজস্ব প্রযুক্তি তৈরি এই যুদ্ধজাহাজের জন্যই করাচি বন্দর থেকে পাকিস্তানের নৌসেনা আরব সাগর হয়ে ভারতের দিকে আসার সাহস দেখায়নি। সেই আইএনএস বিক্রান্তেই সোমবার দীপাবলি পালন ...
২১ অক্টোবর ২০২৫ বর্তমাননয়াদিল্লি: বিয়ের পর কোনও মহিলা স্বামী বা শ্বশুরের বাড়িতে থাকতে শুরু করেন। আর এটাই তাঁর ‘যৌথ পরিবার’। পরবর্তী সময়ে শ্বশুর-শাশুড়ি তাঁদের ছেলেকে ত্যাজ্য করলেও শ্বশুরবাড়িতে থাকার অধিকার রয়েছে পুত্রবধূর। একটি মামলায় এমনই পর্যবেক্ষণ দিল্লি হাইকোর্টের। এই মামলায় মহিলার শাশুড়ি ...
২১ অক্টোবর ২০২৫ বর্তমানপ্রয়াগরাজ: বোনকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েও রাখেনি দেওর। প্রতিশোধ নিতে দেওরের গোপনাঙ্গ কেটে নিলেন বউদি। উত্তরপ্রদেশের প্রয়াগরাজের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, বউদির বোনের সঙ্গে বছর কুড়ির উমেশের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি উমেশ প্রেমিকাকে বিয়ে করবেন না ...
২১ অক্টোবর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দীপাবলি উপলক্ষ্যে দেশজুড়ে আলোর রোশনাই। আর সেই সময়েই অন্ধকারে ডুবে রয়েছে দেশের প্রায় সবক’টি রাজ্যের অসংখ্য সরকারি এবং সরকার পোষিত স্কুল। রিপোর্ট বলছে, গুটিকয়েক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল ছাড়া দেশের আর কোথাও ১০০ শতাংশ সরকারি স্কুলে ...
২১ অক্টোবর ২০২৫ বর্তমানমুম্বই: বিধানসভা নির্বাচনের পর ফের ভুয়ো ভোটার বিতর্ক মহারাষ্ট্র। এবার পুরসভা নির্বাচনের আগে মহারাষ্ট্রের ভোটার তালিকায় ব্যাপক কারচুপির অভিযোগ তুললেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) প্রধান রাজ থ্যাকারে। তাঁর দাবি, অন্তত ৯৬ লক্ষ ভুয়ো ভোটারের নাম তালিকায় জুড়ে দেওয়া হয়েছে। ...
২১ অক্টোবর ২০২৫ বর্তমানগুয়াহাটি: গায়ক জুবিন গর্গের মৃত্যুর তদন্তে সোমবার সিঙ্গাপুরে পৌঁছালেন অসম পুলিশের দুই পদস্থ আধিকারিক। গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে সমুদ্রে সাঁতার কাটতে গিয়ে রহস্যমৃত্যু হয় জুবিনের। সেই ঘটনার তদন্ত করছে অসম পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট)। নয় সদস্য বিশিষ্ট সিটের ...
২১ অক্টোবর ২০২৫ বর্তমাননয়াদিল্লি: উৎসবের মরশুমে ভিড়ের চাপে ট্রেন থেকে পড়ে মৃত্যু। মুম্বই থেকে বিহারের রক্সৌলগামী কর্মভূমি এক্সপ্রেসে এমন ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়। যদিও রেল এই দুর্ঘটনার খবর খারিজ করে দিয়েছে। মধ্য রেলের দাবি, নাসিকের দুর্ঘটনায় হতাহতরা আদতে ট্রেনের যাত্রী নয়। রেল ...
২১ অক্টোবর ২০২৫ বর্তমানসংবাদদাতা, ময়নাগুড়ি: ময়নাগুড়িতে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ। ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এক যুবককে। ফলে ব্যাপক চাঞ্চল্য ময়নাগুড়ির খাগড়াবাড়ি ২ গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে শুক্রবার। শনিবার রাতে আক্রান্ত বধূ ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনজনের বিরুদ্ধে অভিযোগ ...
২০ অক্টোবর ২০২৫ বর্তমানসংবাদদাতা, আলিপুরদুয়ার: ডুয়ার্সে চা গাছের গোড়াপত্তন হয়েছিল ইংরেজ বণিকদের হাত ধরে। তখন ইংরেজ সাহেবরা অনেকে চা বাগানের ম্যানেজারও ছিলেন। তেমনই মেচপাড়া চা বাগানের ম্যানেজার ছিলেন ইংরেজ সাহেব হ্যামিল্টন।তখন ইংরেজ চা বণিকরা অ্যান্টনি ফিরিঙ্গির মতো অনেকেই কালীর ভক্ত ছিলেন। তার ...
২০ অক্টোবর ২০২৫ বর্তমানসংবাদদাতা, ময়নাগুড়ি: চাঁদা না দেওয়ায় গাড়ি চালককে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল ময়নাগুড়ির কলতাপাড়ার একটি ক্লাবের বিরুদ্ধে। অভিযোগ, কালীপুজো উপলক্ষে ওই এলাকার একটি ক্লাব রাস্তায় গাড়ি চালকদের থেকে টাকা আদায় করছিল। গাড়ি চালক দীপক কুমার রায় সেই সময় তার যাত্রীবাহী ...
২০ অক্টোবর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: দীপাবলির দিনেও অশান্তিতে জলপাইগুড়ির পাতকাটা কলোনি এলাকার বাসিন্দারা। বাঁদরের উপদ্রবে এখানে কার্যত ঘুম ছুটেছে স্থানীয়দের। দীপাবলির রাতে ফাটানোর জন্য যে বাজি কিনে রেখেছিলেন, তা সব ফাটিয়ে ফেলতে হচ্ছে দিনের বেলাতেই। তাতে যদি বাঁদরের উপদ্রব থেকে রেহাই ...
২০ অক্টোবর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিবেদন, জলপাইগুড়ি: সোমবার সকাল থেকে জলপাইগুড়ির গোশালা মোড়ের কাছে দেবী চৌধুরাণীর মন্দিরে শুরু হয়েছে মা কালীর পুজোর প্রস্তুতি। দেবীকে অলঙ্কার পরাতে ব্যস্ত মন্দিরের পুরোহিত। ইতিমধ্যেই কয়েকশো বছরের প্রাচীন এই মন্দিরে শুরু হয়ে গিয়েছে ভক্তদের আনাগোনা। যত বেলা গড়াবে ...
২০ অক্টোবর ২০২৫ বর্তমানশ্রীকান্ত পড়্যা, তমলুক: পূর্ব মেদিনীপুর জেলায় দাবিদারহীন ৫ লক্ষ ৯১৮০ ব্যাঙ্ক ও বিমার অ্যাকাউন্টে ১০৩ কোটি ৬৫ লক্ষ টাকা পড়ে রয়েছে! ১০বছর কিংবা তার বেশি ওইসব অ্যাকাউন্টে লেনদেন হয়নি। অথচ, বহু অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা পড়ে রয়েছে। এরমধ্যে সরকারি ...
২০ অক্টোবর ২০২৫ বর্তমানদীপেন্দু বিশ্বাস: ১২৫তম আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন মোহন বাগানকে অভিনন্দন। প্রশংসা প্রাপ্য কোচ হোসে মোলিনার। সন্দেহ নেই, মাঠ ও মাঠের বাইরে প্রবল চাপে ছিল স্প্যানিশ কোচের দল। বিশাল কাইথের গ্লাভসে ভর করে প্রতিবন্ধকতার কাঁটা উপড়ে ফেললেন কামিংসদের হেডস্যার। উৎসবের মরশুমে ...
২০ অক্টোবর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী মাসে ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট খেলবে ভারত। সেই ম্যাচের টিকিট বিক্রি শুরু সোমবার। সিএবি’র তরফে এমনটাই জানানো হয়েছে। দুপুর ১২টা থেকে অনলাইনে ডিস্ট্রিক্ট অ্যাপে মিলবে টিকিট। পরবর্তীকালে অফলাইনেও টিকিট বিক্রির সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, দৈনিক ...
২০ অক্টোবর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্গাপুজোতে ভেসেছে শহর কলকাতা। পুজোর শপিং থেকে শুরু করে, প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে নাকাল হতে হয়েছে দর্শনার্থীদের। এবার কালীপুজোয় আবার বারাসত-মধ্যমগ্রামমুখী জনতা। কিন্তু অনেকেই আশঙ্কিত। ফের বৃষ্টি বাধ সাধবে না তো? আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু সাফ জানাচ্ছে, আপাতত ...
২০ অক্টোবর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, আরামবাগ: হাইট বারের উচ্চতা বাড়াতেই বাস চলাচল শুরু রামকৃষ্ণ সেতুতে। রবিবার সকাল থেকেই সেতুর উপর দিয়ে বিভিন্ন রুটের বাস যাতায়াত করেছে। স্বস্তি মিলেছে আরামবাগ সহ ভিন জেলার যাত্রীদের। শনিবার রাতে হাইট বারের উচ্চতা বাড়ায় পূর্তদপ্তর। সেখানে বাস ...
২০ অক্টোবর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বারাসত: দীর্ঘদিন ধরে জল্পনা চলছিল। অবশেষে বারাসত ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হলেন দাদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিরুল ইসলাম। তাঁর নাম ঘোষণা হতেই ক্ষোভে ফেটে পড়লেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। শাসনের আমিনপুরে রাস্তায় আগুন জ্বালিয়ে চলে দফায় দফায় ...
২০ অক্টোবর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ২০০২ সালের সঙ্গে ২০২৫ সালের ভোটার তালিকা মিলিয়ে দেখা বা ম্যাপিংয়ের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সেই কাজ করতে বেশ ভালোই সময় লাগছে বলে দাবি আধিকারিকদের। দক্ষিণ ২৪ পরগনায় ১৫ অক্টোবর পর্যন্ত মাত্র অর্ধেক ভোটারের ...
২০ অক্টোবর ২০২৫ বর্তমানসংবাদদাতা, কাকদ্বীপ: পাচারের আগেই এক কিশোরকে উদ্ধার করল সাগর থানার পুলিশ। শনিবার ওই কিশোরকে কাকদ্বীপ স্টেশনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, কয়েক মাস আগে মোবাইলের মাধ্যমে সাগরের হেঁডলকেটকির বাসিন্দা বাবুল দাসের সঙ্গে নদীয়ার এক যুবকের পরিচয় হয়। ...
২০ অক্টোবর ২০২৫ বর্তমানস্বপন দাস, কাকদ্বীপ:কালীপুজোয় থিমের লড়াইয়ে কাকদ্বীপের প্রতিটি পুজো মণ্ডপ এবার একে অপরকে টেক্কা দিচ্ছে। প্রায় প্রতিটি মণ্ডপেই প্রতিফলিত হয়েছে অভিনব ভাবনা। কাকদ্বীপ সমাজকল্যাণ সংঘের এবছরের পুজোর থিম ‘ইচ্ছে ডানা’। মূলত বিলুপ্তপ্রায় পাখিগুলির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে এই মণ্ডপে। ...
২০ অক্টোবর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বারাসত: শনিবার থেকেই জনস্রোতে ভাসছে বারাসত ও মধ্যমগ্রাম। কালীপুজোর ভিড় সামাল দিতে গিয়ে পুলিশ অতিসক্রিয় হয়ে ওঠায় নাজেহাল অবস্থা বাসিন্দাদের। শুধু তাই নয়, এবার সংবাদমাধ্যমের কাজের উপরও কার্যত ‘হস্তক্ষেপ’ করার অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে। যা নিয়ে রীতিমতো ...
২০ অক্টোবর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বিধাননগর: খোদ সল্টলেক শহরে পিটিয়ে খুন! সেক্টর-৩ এর এফ সি ব্লকের এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। যিনি খুন হয়েছেন, সেই প্রৌঢ় একজন ‘স্ট্রিট ডগ ফিডার’। পথকুকুরদের নিয়মিত খাবার দেন। তাদের জন্যই খাবার আনতে এসেছিলেন সল্টলেকে। যাঁর ...
২০ অক্টোবর ২০২৫ বর্তমানশ্যামলেন্দু গোস্বামী, বারাসত:সোমবার কালীপুজো। রবিবার সন্ধ্যা থেকেই ঠাকুর দেখার ঢল নামল বারাসত ও মধ্যমগ্রামে। বারাসতের কালীপুজো এমনিতেই বিখ্যাত এবং ভিড় টানার নিরিখে চমক দিয়ে আসছে বছর বছর। এ বছরও যে তার কোনও ব্যতিক্রম ঘটবে না, স্পষ্ট হয়ে গিয়েছে রবিবারই। ...
২০ অক্টোবর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: কালীপুজো মানে উত্তর কলকাতা। বহুবছর ধরে এভাবেই সমার্থক হয়ে উঠেছে বিষয়টি। তাই দুর্গাপুজোর সময় আগে উত্তর না আগে দক্ষিণ, এমন আলোচনা থাকলেও কালীপুজোয় সেসবের অবকাশ কম। কারণ আমহার্স্ট স্ট্রিট চত্বরে ঢুকে পড়তে পারলেই ‘জয় কালী কলকাত্তাওয়ালি’ ...
২০ অক্টোবর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্গাপুজো উপলক্ষ্যে ভাড়া বৃদ্ধি হয়েছিল। পুজো মিটলেও ভাড়া আর কমছে না! শহরের বহু অটো রুটে পুজোর পক্ষকাল পরও ভাড়া পরিবর্তন করা হয়নি। ‘পুজোর রেটে’ই যাত্রী তুলছেন চালকরা। ফলে বাড়তি টাকা খসিয়ে পরিষেবা নিতে বাধ্য হচ্ছেন সাধারণ ...
২০ অক্টোবর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: গণেশ চতুর্থী উদযাপনের মধ্য দিয়ে উৎসবের আঙিনায় প্রবেশ করেছিল ভারত। দুর্গাপুজো, নবরাত্রি পেরিয়ে ধনতেরস, কালীপুজো, দীপাবলির হাত ধরে শিখর ছুঁয়েছে পার্বণ। প্রদেশিক ও জাতীয় স্তরের উৎসবগুলিকে ঘিরে দেশে ব্যবসা প্রত্যাশা ছাপিয়ে ছুটছে ৫ লক্ষ কোটি টাকার ...
২০ অক্টোবর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: কালীপুজোর আগে তল্লাশি চালিয়ে বিপুল বাজি উদ্ধার করল পুলিশ। গত সাতদিনে প্রায় পাঁচ হাজার কেজি উদ্ধার হয়েছে।এই পরিসংখ্যান তুলে ধরে কালীপুজো ও দীপাবলির আগে উচ্চপর্যায়ের বৈঠকে বসে পুলিশকর্তারা। সাতদিন ধরে শহরের কোন এলাকায় চকোলেট বোমা, কালীপটকা, ...
২০ অক্টোবর ২০২৫ বর্তমানশুভদীপ রায়, কলকাতা:নির্মলা সেন ও অভয় সেন বৃদ্ধ দম্পতি। থাকেন দমদমে। একমাত্র ছেলে পরিবার নিয়ে ভিনরাজ্যে থাকেন। পারিশ্রমিকের পরিবর্তে বৃদ্ধ-বৃদ্ধার সংসারের বাজার-দোকান-ওষুধপত্র এনে দেন একজন। নির্মলাদেবীর বাড়ি লক্ষ্মীপুজো হয়। এবছর দু’জনেরই শরীর খারাপ বলে পুজো হবে না বলে দুশ্চিন্তায় ...
২০ অক্টোবর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, হাওড়া: রবিবার দুপুরে হাওড়া স্টেশন লাগোয়া বাসস্ট্যান্ডে একটি কংক্রিটের শেডের উপরের অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। শেডের নীচে বাস দাঁড়িয়ে থাকলেও ছুটির দিন হওয়ায় এদিন সেখানে খুব একটা ভিড় ছিল না। ফলে অল্পের জন্যই রক্ষা পেয়েছেন যাত্রীরা। খবর ...
২০ অক্টোবর ২০২৫ বর্তমানসোহম কর, কলকাতা: কালীপুজোয় একটা ‘একে ৪৭’ হাতে থাকলে আর পায় কে? কখনও পুষ্পা। কখনও শাহরুখ খান। বন্দুক কাঁধে প্যান্ডেলে গিয়ে একটু কেত দিয়ে দাঁড়ালেই ‘জিও গুরু।’ তাই কালিকাপুর বাজি বাজারে দেখার সঙ্গে সঙ্গে, ‘ওই যে একে, ওই তো ...
২০ অক্টোবর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, হাওড়া ও কলকাতা: বাংলাদেশ থেকে জাল নোট এনে রাজ্যে ছড়ানোর ছক। বাবা-ছেলে মিলে ফেঁদে বসেছিল এই কারবার। সীমান্তের ওপারে জাল নোটের কারবারিরা মূলত পাঁচশো টাকার নকল নোট ছড়ানোর দায়িত্ব দিয়েছিল তাদের। রাজমিস্ত্রির কাজের আড়ালে দুজন মিলে বিভিন্ন ...
২০ অক্টোবর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বর্ধমান শহরে কষ্টার্জিত টাকায় ফ্ল্যাট কিনছেন বহু মধ্যবিত্ত। কেউ কেউ আবার সারা জীবনের সঞ্চয় দিয়ে ফ্ল্যাট কিনে সুখী গৃহকোণের পরিকল্পনা করছেন। কেনার আগে প্রমোটাররা ঝাঁ চকচকে আবাসন দেওয়ার স্বপ্ন দেখাচ্ছেন। কিন্তু, হাত বদলের পর বহু ক্রেতার ...
২০ অক্টোবর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বর্ধমান: স্ত্রীর পাশে শুয়ে প্রেমিকাকে ভিডিও কল করত মেমারির হাটবাকসা গ্রামের মুকুল শেখ। স্ত্রী আসমাতারা খাতুনকে জলে ডুবিয়ে মারার অভিযোগে শনিবার মেমারি থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে। মৃতার বাপেরবাড়ির লোকজনদের অভিযোগ, মুকুলের সঙ্গে এক বছর আগে এক ...
২০ অক্টোবর ২০২৫ বর্তমানপিনাকী ধোলে, সিউড়ি:আজ কালীপুজো। শক্তির আরাধনায় গোটা রাজ্যের পাশাপাশি মাতবে ‘কালীক্ষেত্র’ বীরভূম জেলাও। তার আগে থেকেই আলোর রোশনাইয়ে ভাসতে শুরু করল বীরভূম। বিভিন্ন পাড়া, ক্লাব থেকে শুরু করে শতাব্দী প্রাচীন পুজোগুলির প্রস্তুতি ছিল চরমে। দুর্গাপুজোর মতো কালীপুজোতেও থিমের আয়োজন ...
২০ অক্টোবর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, সিউড়ি ও সংবাদদাতা, রামপুরহাট: কালীপুজোর আগে বীরভূম জেলা তৃণমূলে সাংগঠনিক রদবদল হল। মাসখানেক আগে রদবদল সংক্রান্ত সাংগঠনিক আলোচনা হয়েছে। তারপর থেকে কবে রদবদলের তালিকা প্রকাশিত হবে সেদিকেই তাকিয়েছিলেন জেলার নেতারা। অবশেষে রবিবার সেই তালিকা প্রকাশিত হল। বোলপুর, ...
২০ অক্টোবর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, সিউড়ি: সিউড়ি-২ ব্লকের পুরন্দরপুরের বান্ধব সমিতির ৫৫ফুটের কালীপ্রতিমার উদ্বোধন করলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির কনভেনর অনুব্রত মণ্ডল। রবিবার সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে কালীপুজোর উদ্বোধনের পাশাপাশি সকলের মঙ্গলকামনা করেন অনুব্রত। ছিলেন বিধায়ক নীলাবতী সাহাও। রবিবার কালীপুজোর উদ্বোধন ...
২০ অক্টোবর ২০২৫ বর্তমানঅভিষেক পাল, বহরমপুর:অষ্টম শ্রেণির পড়ুয়ারা গুণ, ভাগ করতে পারছে না। বড় সংখ্যার যোগ দিলেই ঘাবড়ে যাচ্ছে। জেলার প্রাথমিক, উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে এবার নিউমেরিক্যাল ক্লাসে জোর দেওয়া হচ্ছে। দুর্বল পড়ুয়াদের খুঁজে পৃথক ক্লাস করাবেন অঙ্ক ও বিজ্ঞান বিভাগের ...
২০ অক্টোবর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: কালীপুজো উপলক্ষ্যে বাঁকুড়া শহরের বিভিন্ন জায়গায় পুলিশ যানবাহন নিয়ন্ত্রণ করবে। সতীঘাট-লক্ষ্যাতোড়া বাইপাস ও লোকপুর-রাজগ্রাম রাস্তায় ভারী যান চলাচলের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আজ, সোমবার থেকে ওই দুই রাস্তায় পুলিশ নাকাচেকিংও শুরু করে দেবে। পাশাপাশি শহরের ...
২০ অক্টোবর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: চলতি শিক্ষাবর্ষে পুরুলিয়ার দেবেন মাহাত গভর্নমেন্ট মেডিকেল কলেজে এমবিবিএসএ আসন সংখ্যা বাড়ল। কলেজ সূত্রে খবর, মোট ৫০টি আসন বেড়েছে। ফলত মেডিকেল কলেজে এবার আসন সংখ্যা ১০০ থেকে বেড়ে ১৫০ হল। কলেজ কর্তৃপক্ষের দাবি, দ্রুত প্রতিটি আসনেই ...
২০ অক্টোবর ২০২৫ বর্তমানসংবাদদাতা, মালদহ ও হবিবপুর: মালদহের পূর্বদিকে হবিবপুর ব্লকের জাজইল গ্রাম পঞ্চায়েতের মানিকরা গ্রামটি ভৌগলিকভাবে অনেকের অচেনা হতে পারে। কিন্তু সেখানকার বিখ্যাত কালীপুজো নিয়ে রয়েছে একাধিক অলৌকিক কাহিনি। তাই এই পুজো দেখতে এবং পশুবলি দিতে পড়ে লম্বা লাইন। প্রাণপ্রতিষ্ঠার সঙ্গে ...
২০ অক্টোবর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, তমলুক: শক্তিদেবীর আরাধনা ঘিরে উৎসবে মাতোয়ারা তমলুক ও নন্দকুমার। রবিবার একঝাঁক কালীপুজোর উদ্বোধন হয়। সেইসঙ্গে সন্ধ্যার পর থেকেই দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে। এদিন তমলুক শহরে ব্রাইট স্টার, আগমনি, বয়েজ স্পোর্টিং, কিশোর সংঘ ও নিউ স্পোটিং সহ একগুচ্ছ ...
২০ অক্টোবর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: চিল্কিগড় রাজবাড়ির কালীপুজোর বয়স চারশো বছর। এখানে পটে আঁকা কালীর পুজো হয়। রাজবাড়ির প্রথা মেনেই তারপরই কনকদুর্গাও কালী রূপে পূজিত হন। পটে আঁকা কালীর পুজো ও দুর্গাকে মাকালী জ্ঞানে পুজো বাংলায় খুব বেশি দেখা যায় না। ...
২০ অক্টোবর ২০২৫ বর্তমানসুমন তিওয়ারি আসানসোল:কালীপুজোর আগের দিনই দূষণে মুখ ঢাকল আসানসোল, রানিগঞ্জ। যা পরিস্থিতি, তাতে আজ, সোমবার কালীপুজোর দিন শিল্পাঞ্চলের বায়ুদূষণ নিয়ন্ত্রণে রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পুলিশ প্রশাসনের কাছে। রবিবার বিকেল চারটের সময়ে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের পোর্টালে যে বুলেটিন ...
২০ অক্টোবর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: মেদিনীপুর শহরে শ্রীশ্রী কাঁথ কালী মাতার পুজো ঘিরে ভক্তদের উন্মাদনা তুঙ্গে উঠেছে। এই পুজো প্রায় ৪০০বছরের প্রাচীন। শনিবার পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী শ্রীকান্ত মাহাত, বিধায়ক সুজয় হাজরা, মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ...
২০ অক্টোবর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, তমলুক: শেয়ার মার্কেটে লোভনীয় অফারের টোপ দিয়েছিল সাইবার অপরাধীরা। সেবি রেজিস্টার্ড সংস্থা বলে পরিচয় দিয়ে ৩০ শতাংশ মুনাফার লোভ দেখানো হয়েছিল। তাতেই উৎসাহিত হয়ে পড়েছিলেন হলদিয়ার ভবানীপুরের নিবেদিতা নগরের বাসিন্দা পুষ্পেন্দু গিরি। শুরুতে বিনিয়োগ করে ৬৬ হাজার ...
২০ অক্টোবর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বহরমপুর: এক পায়ের হাঁটুতে জয়েন্ট সেল টিউমার হয়েছিল কান্দির গোকর্ণের যুবতী অঞ্জিলা বিবির। বিশাল আকারের টিউমারের জন্য তাঁর পা কেটে বাদ দেওয়ার মতো পরিস্থিতি দেখা দিয়েছিল। কিন্তু মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ছয় ঘণ্টার সফল অস্ত্রোপচারে টিউমার বাদ ...
২০ অক্টোবর ২০২৫ বর্তমানডাঃ অভীক জানা (ইএনটি বিশেষজ্ঞ):আজকাল শহর হোক কিংবা গ্রাম—সব জায়গায় দৈত্যাকার বক্স লাগিয়ে হৃদয়বিদারক আওয়াজে অনুষ্ঠান সম্পন্ন করা একটা রেওয়াজ হয়ে গিয়েছে। একটা দু’টো নয়, ন্যূনতম ১০-১৫ খানা বক্স চালিয়ে উন্মত্ততা নজরে পড়ে। এইসব বক্স থেকে বীভৎস পরিমাণে যে ...
২০ অক্টোবর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, মালদহ: ভূত চতুর্দশী তিথিতে পঞ্চমুণ্ডির আসনে তন্ত্রমতে পূজিত হলেন মহাকালী। রবিবার বিকেল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত চলে পুজো। দেওয়া হয় পাঁঠা বলি। এই রীতি মেনেই ইংলিশবাজার ব্যায়াম সমিতিতে ৯৬ বছর ধরে হয়ে আসছে দশ মাথা, দশ ...
২০ অক্টোবর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ভয়বাহ প্রাকৃতিক দুর্যোগে উত্তরবঙ্গে ক্ষতিগ্রস্ত বহু স্কুল। প্রশাসন সূত্রের খবর, ক্ষতিগ্রস্ত স্কুলের সংখ্যা ১৭৩টি। সেগুলির কোনওটির দেওয়াল, কোনওটির শ্রেণিকক্ষ, আবার কোনওটির ছাদ, সীমানা প্রচীর, সিঁড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুজোর বন্ধের মধ্যে স্কুল সংস্কার ...
২০ অক্টোবর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি ও সংবাদদাতা, ধূপগুড়ি: কালীপুজোয় থিমের ছড়াছড়ি জলপাইগুড়ি জেলায়। ধূপগুড়ি, ময়নাগুড়ির সঙ্গে টেক্কা দিচ্ছে জলপাইগুড়ি শহরও। থিমের পাশাপাশি তারকাখচিত উদ্বোধনেও একে অপরকে টেক্কা দিতে ছাড়ছে না পুজো কমিটিগুলি। শনিবার বেশকিছু মণ্ডপের উদ্বোধন হয়। এরপর থেকেই প্যান্ডেলে ঢল ...
২০ অক্টোবর ২০২৫ বর্তমানপ্রকৃতিরঞ্জন সরকার, শিলিগুড়ি:শিলিগুড়ির দেশবন্ধুপাড়ার ভারতী সংঘের ৫৬তম বর্ষের কালীপুজোয় এবার থিম আদিবাসী সমাজের লুপ্তপ্রায় শিল্প ও সংস্কতি। অন্যদিকে, ঐক্যতান তাদের অষ্টম বর্ষের পুজোয় সুদৃশ্য কাল্পনিক মন্দির তৈরি করেছে। উভয় ক্লাবই পুজোর পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড হাতে নিয়েছে। পাশাপাশি স্থানীয় ...
২০ অক্টোবর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: কথিত আছে, শেয়ালের ডাক না শোনা পর্যন্ত কালীমায়ের পুজো শুরু করেন না পূজারী। সেই চিরাচরিত প্রথা মেনে এখনও কালী মায়ের পুজো হয়ে আসছে রায়গঞ্জ শহরের বন্দর আদি করুণাময়ী কালীবাড়িতে। পঞ্চমুণ্ডের আসনে কষ্টি পাথরের তৈরি কালী মা ...
২০ অক্টোবর ২০২৫ বর্তমানটোটোন বর্মন , শীতলকুচি:কোচবিহার জেলার সীমান্তবর্তী শীতলকুচি ব্লকজুড়ে এ বছর দু’শোটিরও বেশি কালীপুজো হচ্ছে। রবিবারই বেশকিছু পুজোর উদ্বোধন হয়েছে। আজ, সোমবার বাকি পুজোর উদ্বোধন। উদ্যোক্তাদের মধ্যে থিম ও পুজো মণ্ডপ তৈরিতে তাই রবিবার রাত পর্যন্ত ছিল চূড়ান্ত ব্যস্ততা। শীতলকুচি দেশবন্ধু ...
২০ অক্টোবর ২০২৫ বর্তমানসন্দীপন দত্ত মালদহবেওয়ারিশ লাশ জমতে জমতে পাহাড় হওয়ার জোগাড়। মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে সংক্রমণের আশঙ্কায় তটস্থ বাসিন্দারাও। সমস্যা কয়েকগুণ বেড়েছে একাধিক ফ্রিজার অকেজো হয়ে যাওয়ায়। এই সঙ্কট থেকে পরিত্রাণ পেতে হাসপাতাল কর্তৃপক্ষ উচ্চপর্যায়ের বৈঠক করেছে প্রশাসনের সঙ্গে।মালদহ মেডিকেলের ...
২০ অক্টোবর ২০২৫ বর্তমানসাগর রজক মানিকচকরতুয়ার লস্করপুরে ২৫২ বছরের পুরনো কালীপুজোকে ঘিরে আনন্দে মেতেছেন স্থানীয় বাসিন্দারা। মুসলিম অধ্যুষিত এলাকা হলেও উভয় সম্প্রদায়ের মেলবন্ধন দেখা যায় এই পুজোয়। রতুয়া দুই ব্লকের শ্রীপুর-২ পঞ্চায়েতের লস্করপুর গ্রামে হয়ে আসছে লস্করপুর সর্বজনীন কালীমন্দির কমিটির এই পুজো। ...
২০ অক্টোবর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: পুয়াবাগান পঞ্চবটী মহাশ্মশান কালীরপুজোর এবার ১৯ তম বর্ষ। এবার ওই পুজোর থিমের নাম ‘আলোকের ঝর্ণা ধারায় মায়ের আগমন’। এবারের পুজোর বাজেট ছ’লক্ষ টাকা। পুজোর প্রতিষ্ঠাতা মধুসূদন ডাঙ্গর বলেন, আমাদের পুজোকে কেন্দ্র করে এলাকার ধর্ম, বর্ণ নির্বিশেষে ...
২০ অক্টোবর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: কালীপুজোর উদ্বোধনে এসে সটান মায়ের স্কুলে চলে গেলেন অভিনেত্রী সোহিনী সরকার। মোবাইলে তুললেন ছবি। রেকর্ড করলেন ভিডিও। সঙ্গে সঙ্গে সেই ছবি ও ভিডিও পাঠিয়ে দিলেন মাকে। জলপাইগুড়ি শহরের সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে দৃশ্যতই ...
২০ অক্টোবর ২০২৫ বর্তমানসুকান্ত গঙ্গোপাধ্যায় , কোচবিহার:তখন কোচবিহারের মহারাজা নৃপেন্দ্রনারায়ণ। কথিত আছে তিনি মায়ের স্বপ্নাদেশ পান। তাঁর সেই স্বপ্নাদেশ অনুসারেই কোচবিহারের জিরানপুর গ্রাম পঞ্চায়েতের গোঁসাইগঞ্জে রাজ আমল চলছে বামাকালীর পুজো। এখানে মায়ের অষ্টধাতুর বিগ্রহে হয় নিত্যপুজো। কালীপুজোর সময় হয় বিশেষ পুজো। একসময় ...
২০ অক্টোবর ২০২৫ বর্তমানবাবুল সরকার, কুমারগ্রাম:আলিপুরদুয়ার জেলার ঐতিহ্যবাহী কালীপুজোগুলির মধ্যে অন্যতম কুমারগ্রাম ব্লকের বারোবিশার বিবেকানন্দ ক্লাবের পুজো। এই পুজোর এবার ৫৬তম বর্ষ। পুজো উপলক্ষ্যে বারোবিশা হাইস্কুল মাঠে মেলাও বসে। কালীপুজো ও ঐতিহ্যবাহী মেলার প্রস্তুতি চলছে জোরকদমে। বারোবিশা চৌপথী সংলগ্ন স্থানে স্থায়ী কাঠামোতে ...
২০ অক্টোবর ২০২৫ বর্তমানসন্দীপ বর্মন , মাথাভাঙা:মাথাভাঙা মহকুমায় এ বছর বেশ কয়েকটি বিগ বাজেটের কালীপুজো হচ্ছে। পুজোর দিন সহ বেশ কয়েকদিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে। বেশকিছু পুজো উদ্যোক্তারা দুঃস্থদের বস্ত্রদান সহ সামাজিক কাজের পরিকল্পনাও নিয়েছে। আলোর উৎসবে ইতিমধ্যেই সেজেছে বিভিন্ন ...
২০ অক্টোবর ২০২৫ বর্তমানসোমনাথ চক্রবর্তী , ময়নাগুড়ি:ময়নাগুড়ির ইস্টার্ন ইয়ং অ্যাসোসিয়েশনে এলে দেখা যাবে হাতের কাজের মণ্ডপ। সূক্ষ্ম কারুকাজ দর্শনার্থীদের মনজয় করবে বলে দাবি কালীপুজো আয়োজকদের। মণ্ডপের প্রতিটি কোণেই থাকছে নিখুঁত কাজ। ময়নাগুড়ি বল খেলার মাঠে মণ্ডপ তৈরি করেছে ইস্টার্ন ইয়ং অ্যাসোসিয়েশন। এবার ...
২০ অক্টোবর ২০২৫ বর্তমানসংবাদদাতা, আলিপুরদুয়ার: দুর্যোগের পর ১০০ শতাংশ ছন্দে ফিরেছিল দেশের একশৃঙ্গ গন্ডারের আবাসস্থল জলদাপাড়া জাতীয় উদ্যান। বাকি ছিল শুধু হাতি সাফারি চালু করা। পর্যটকদের কাছে সুখবর আজ, সোমবার থেকে জাতীয় উদ্যানে শুরু হয়ে যাচ্ছে সেই হাতি সাফারিও। বনদপ্তর রবিবার রাতের ...
২০ অক্টোবর ২০২৫ বর্তমানপাটনা: নির্বাচনের আগেই গ্রেফতার আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের জ্যেষ্ঠপুত্র তেজপ্রতাপ। অভিযোগ, মনোনয়ন জমা দেওয়ার সময় তিনি নির্বাচনের আদর্শ আচরণবিধি ভঙ্গ করেছেন। বৈশালী জেলার মহুয়া বিধানসভা আসনে লড়ছেন তিনি। গত ১৬ অক্টোবর শোভাযাত্রা সহ মনোনয়ন জমা দিতে যান। অভিযোগ, সেখানেই ...
২০ অক্টোবর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিহার বিধানসভা নির্বাচনের প্রচারে রাজ্যে অন্তত ১০টি জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২৪ অক্টোবর থেকে তাঁর সেই কর্মসূচি শুরু হচ্ছে। এমনই দাবি করা হয়েছে বিজেপির তরফে। বিজেপি জানিয়েছে, ২৪ অক্টোবর বিহারে মোট দু’টি জনসভা করবেন ...
২০ অক্টোবর ২০২৫ বর্তমাননয়াদিল্লি: দীপাবলির ঠিক আগে জোড়া খুনের সাক্ষী থাকল রাজধানী দিল্লির রামনগর। শনিবার রাত সাড়ে দশটা নাগাদ প্রকাশ্য রাস্তায় অন্তঃসত্ত্বা মহিলার উপর ছুরি হাতে চড়াও হয় এক যুবক। পালটা ওই যুবকের উপর ঝাঁপিয়ে পড়েন মহিলার স্বামী। দু’জনের তীব্র ধস্তাধস্তি বেধে ...
২০ অক্টোবর ২০২৫ বর্তমানভুবনেশ্বর: ১৭ বছর বয়সি এক কিশোরীকে ধর্ষণ ও পাচারের অভিযোগে ভুবনেশ্বরে চারজনকে গ্রেফতার করল পুলিশ। ওই চারজন নারী পাচার চক্রের সঙ্গে জড়িত। নির্যাতিতা কিশোরীকেও পাচারের জন্য নিয়ে আসা হয়েছিল বলে মনে করছে পুলিশ। চারজনকে গ্রেফতারির পাশাপাশি পাচারের জন্য নিয়ে ...
২০ অক্টোবর ২০২৫ বর্তমানবিশেষ সংবাদদাতা, আগরতলা: দলের বিধায়কের মন্তব্যে প্রবল অস্বস্তিতে ত্রিপুরা বিজেপি। সিপাহীজলা জেলার বক্সনগরের বিধায়ক তফাজ্জল হোসেনকে শোকজ নোটিশ ধরিয়েছে গেরুয়া শিবির। সম্প্রতি ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভা সাংসদ বিপ্লব দেব ও প্রাক্তন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী প্রতিমা ভৌমিকের তীব্র সমালোচনা করেন ...
২০ অক্টোবর ২০২৫ বর্তমানবেঙ্গালুরু: রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (আরএসএস)-এর কার্যকলাপে লাগাম টানতে একগুচ্ছ পদক্ষেপ গ্রহণের পথে হাঁটছে কর্ণাটকের কংগ্রেস সরকার। সরকারি জায়গায় গেরুয়া সংগঠনের সভা-সমাবেশ বন্ধের দাবি জানিয়ে বিজেপির নিশানায় রাজ্যের মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়্গে। এরইমধ্যে মল্লিকার্জুন-পুত্রের বিধানসভা এলাকায় রুট মার্চের কর্মসূচি নিয়েছে ...
২০ অক্টোবর ২০২৫ বর্তমানশ্রীনগর: শুধুমাত্র ‘রাজনৈতিক সুবিধা’ পাওয়ার জন্য ঘরছাড়া কাশ্মীরি পণ্ডিতদের ব্যবহার করেছে বিজেপি! এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন জম্মু ও কাশ্মীরের বিজেপি নেতা জাহানজাইব সিরওয়াল। কাশ্মীরি পণ্ডিতরা দীর্ঘদিন ধরে যে অবিচারের শিকার হচ্ছেন, তা রুখতে দলের নেতৃত্বের কাছে প্রয়োজনীয় পদক্ষেপের দাবি ...
২০ অক্টোবর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মহাত্মা গান্ধী নারেগা’র নিয়মে বদল আনা হচ্ছে। এবার থেকে শুষ্ক, রুক্ষ গ্রামীণ এলাকায় জলের ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি যতটুকু জল রয়েছে, তা সংরক্ষণেও জোর দেওয়া হবে। তার জন্য মনরেগার নির্দিষ্ট অর্থ জল সুরক্ষার কাজে লাগানো হবে। ...
২০ অক্টোবর ২০২৫ বর্তমানভোপাল: বিতর্কিত মন্তব্য করে ফের শিরোনামে ভোপালের প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর। সম্প্রতি প্রজ্ঞার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওটি আসলে ভোপালের একটি ধর্মীয় সমাবেশের। সেখানে প্রজ্ঞা মহিলাদের উদ্দেশে বলেন, ‘আপনাদের মন শক্ত করুন। আপনাদের মেয়েদের অহিন্দুদের বাড়িতে ...
২০ অক্টোবর ২০২৫ বর্তমানদিব্যেন্দু বিশ্বাস, নয়াদিল্লি: ২০১৭-১৮ থেকে ২০২০-২১। এই চারটি আর্থিক বছরে সারা দেশে ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ৫৭টি। অর্থাৎ, প্রত্যেক আর্থিক বছরে গড়ে প্রায় ১৫ বার ট্রেনে আগুন লেগেছে। রেল যাত্রীদের প্রাণ হাতে নিয়ে যাতায়াত করতে হয়েছে। এই সহ অগ্নিকাণ্ডের ...
২০ অক্টোবর ২০২৫ বর্তমানপাটনা: পরনে কালো পোশাক, মুখে কালো মাস্ক। মার্জিত কথাবার্তায় উচ্চশিক্ষার ছাপ স্পষ্ট। বিহারের ‘মেঠো’ রাজনীতিতে এখন চর্চা এই যুবতীকে নিয়েই। নাম পুষ্পম প্রিয়া চৌধুরী। ২০১৯ সালে লন্ডন স্কুল অব ইকোনমিক্সে স্নাতকোত্তর পাশ করেছিলেন দ্বারভাঙার তরুণী। তারপরই চমক। বিদেশে লোভনীয় ...
২০ অক্টোবর ২০২৫ বর্তমানপাটনা: ভোটমুখী বিহারে ফের চেনা মেজাজে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। সংখ্যালঘুদের সম্পর্কে কুকথা বলে ফের বিতর্কে জড়ালেন তিনি। আর এভাবেই ভোটের প্রচারে মেরুকরণের অস্ত্রে শান দিলেন বিজেপি সাংসদ।শনিবার বিহারের আরওয়াল জেলায় একটি জনসভায় গিরিরাজ সংখ্যালঘুদের ‘নমক হারাম’ বলে তোপ ...
২০ অক্টোবর ২০২৫ বর্তমান