অযোধ্যা: ১৯৯২ সালের ৬ ডিসেম্বর। তাঁর নির্দেশেই গুঁড়িয়ে দেওয়া হয়েছিল বাবরি সৌধ। আর সেই সত্য সবসময় স্বীকার করে এসেছেন রাম জন্মভূমি আন্দোলনের অন্যতম চরিত্র রামবিলাস দাস বেদান্তি। অযোধ্যায় রামমন্দির নির্মাণের সেই অন্যতম পুরোধা ব্যক্তিই সোমবার ৬৭ বছর বয়সে শেষ ...
১৬ ডিসেম্বর ২০২৫ বর্তমাননয়াদিল্লি: বৃন্দাবনের বিখ্যাত বাঁকে বিহারী মন্দির। বিগ্রহ দর্শনের সময়সূচি ও অন্যান্য আচার পরিবর্তন নিয়ে উত্তরপ্রদেশের যোগী সরকার, জেলা প্রশাসন ও মন্দির পরিচালন কমিটিকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট। পাশাপাশি মন্দিরে ‘ভিআইপি কালচার’ নিয়ে প্রশাসনের উপর রীতিমতো ক্ষুব্ধ শীর্ষ আদালত। ‘মোটা ...
১৬ ডিসেম্বর ২০২৫ বর্তমানসন্দীপ স্বর্ণকার, নয়াদিল্লি: মহাত্মা গান্ধী নয়, পূজ্য বাপুও নয়, ১০০ দিনের কাজের নাম এবার ‘জি-রাম-জি’! সঙ্গে আবার ‘বিকশিত ভারত’ পরিচয়। দেশ-বিদেশে মহাত্মার মূর্তি পুজো করলেও সরকারি কর্মনিশ্চয়তা প্রকল্প, আইন থেকে গান্ধীর নামই মুছে দিচ্ছে মোদি সরকার। বাতিল করা হচ্ছে ...
১৫ ডিসেম্বর ২০২৫ বর্তমানপ্রীতেশ বসু, কলকাতা: আদালতের নির্দেশ সত্ত্বেও বাংলায় ‘১০০ দিনের কাজ’ চালু করা নিয়ে টালবাহানার শেষ নেই কেন্দ্রের। চাপিয়ে দেওয়া হয়েছে একাধিক নতুন শর্ত, যা রাজ্যের জন্য ‘অসম্মানজনক’ বলে সুর সপ্তমে তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহে কেন্দ্র সংশ্লিষ্ট প্রকল্পের ...
১৫ ডিসেম্বর ২০২৫ বর্তমানসমৃদ্ধ দত্ত, নয়াদিল্লি: ২০১৪ সালে নরেন্দ্র মোদি ক্ষমতাসীন হওয়ার পর প্রথম কোপ পড়েছিল পরিকল্পনা কমিশনের উপর। স্বাধীনতার পর তৈরি হলেও সেটি ছিল আদতে ১৯৩৮ সালের কংগ্রেস সভাপতি সুভাষচন্দ্র বসুর মস্তিষ্কপ্রসূত এক আর্থিক নীতিরই বাস্তব রূপ। মোদি সরকার ক্ষমতাসীন হওয়ার ...
১৫ ডিসেম্বর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা;যুবভারতী ক্রীড়াঙ্গনে ভাঙচুরের ঘটনায় ধরপাকড় জারি। আজ সোমবার আরও তিনজনকে গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। ধৃতরা হলেন,বাসুদেব দাস, সঞ্জয় দাস ও অভিজিৎ দাস। এর আগে শুভ্রপ্রতিম দে ও গৌরব বসু নাম দুজনকে পাকড়াও করে পুলিশ। এখনো ...
১৫ ডিসেম্বর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: চাষের জমি খুঁড়তেই বেরিয়ে এল একের পর এক প্যাকেট ভর্তি কার্তুজ। সোমবার সকালে শালবনীর ৯ নম্বর কাশীজোড়া গ্রাম পঞ্চায়েতের আশনাশুলি এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন জমির আল খোঁড়ার সময় আচমকাই মাটির তলায় একাধিক ...
১৫ ডিসেম্বর ২০২৫ বর্তমান১৫ ডিসেম্বর, বেঙ্গালুরু: মিডনাইট পার্টিতে হানা। পুলিশের ভয়ে হোটেলের ড্রেন পাইপ বেয়ে পালাতে গিয়ে আহত হলেন তরুণী। ঘটনাটি ঘটেছে , বেঙ্গালুরুর ব্রুকফিল্ড এলাকার একটি লজে। জানা গিয়েছে, রবিবার ওই ২১ বছর বয়সী তরুণী তাঁর সাত বন্ধুর সঙ্গে নাইট পার্টি ...
১৫ ডিসেম্বর ২০২৫ বর্তমাননয়াদিল্লি, ১৫ ডিসেম্বর: নাইটক্লাবে আগুন লাগার খবর পাওয়ামাত্র থাইল্যান্ড পালানোর প্রস্তুতি শুরু করে দিয়েছিল লুথরা ভাতৃদ্বয়। ফুকেটে গিয়ে গা ঢাকা দেন তাঁরা। তবে শেষরক্ষা হয়নি। থাই পুলিশের হাতে ধৃত গৌরব ও সৌরভ লুথরাকে দেশ ফেরানোর প্রস্তুতি চলছে। সব ঠিকঠাক ...
১৫ ডিসেম্বর ২০২৫ বর্তমাননয়াদিল্লি, ১৫ ডিসেম্বর: ওড়িশায় কংগ্রেসের অভ্যন্তরীণ কোন্দল আরও প্রকট হয়ে উঠল। দিনকয়েক আগে রাজ্য নেতৃত্বকে চ্যালেঞ্জ জানিয়ে সোনিয়া গান্ধীকে চিঠি লিখেছিলেন প্রাক্তন বিধায়ক মহম্মদ মোকিম। সোমবার তাঁকে বহিষ্কারের চিঠি পাঠাল কংগ্রেস।বারাবতী-কটক কেন্দ্রের প্রাক্তন বিধায়ক মোকিম। ‘বিদ্রোহী’ এই নেতাকে বহিষ্কারের ...
১৫ ডিসেম্বর ২০২৫ বর্তমাননয়াদিল্লি, ১৫ ডিসেম্বর: বিষ বায়ু ও ঘন কুয়াশার দাপটে দুর্ভোগ অব্যাহত দিল্লিবাসীর। যার জেরে চূড়ান্ত বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন। সোমবার ভোরের দিকে রাজধানীর বহু এলাকায় দৃশ্যমানতা শূন্যের কাছাকাছি নেমে গিয়েছিল। ব্যাপক প্রভাব পড়ে যান শহরে চলাচলের ওপরে। একাইসঙ্গে ঘন কুয়াশার ...
১৫ ডিসেম্বর ২০২৫ বর্তমানবাপ্পাদিত্য রায়চৌধুরী, কলকাতা: বেসরকারি সংস্থার কর্মীদের বেতন থেকে একটি নির্দিষ্ট অংশ কেটে সেই টাকা জমা হয় পিএফ অ্যাকাউন্টে। সেই পরিমাণ অর্থ অ্যাকাউন্টে দেয় সংস্থাও। অর্থাৎ, পুরো টাকাটাই কর্মীদের। সাধারণ মানুষের। সরকারের কাছে তাঁরা শুধুমাত্র সেই টাকা গচ্ছিত রাখেন, খানিক ...
১৫ ডিসেম্বর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা:সপ্তাহের শুরুতে শহরের তাপমাত্রা খানিকটা বাড়ল। আজ সোমবার কলকাতার তাপমাত্রা বেড়ে ১৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.১ ডিগ্রি বেশি। যদিও গতকাল তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রির মধ্যে। এদিন কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ...
১৫ ডিসেম্বর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বারাসত: নামে ‘স্পা’। কিন্তু দীর্ঘদিন ধরে তার আড়ালে চলছিল দেহব্যবসা। গোপন সূত্রে সেই খবর পাওয়ার পর বারাসতের একটি আবাসনে হানা দিল অশোকনগর থানার পুলিশ। পুরুষ ও মহিলা মিলিয়ে মোট ১৫ জনকে আটক করেছে পুলিশ। এই চক্র চালানোর ...
১৫ ডিসেম্বর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘আমার মক্কেল শুধুমাত্র উদ্যোক্তা। ইভেন্ট ম্যানেজার নন। তাহলে কীভাবে উদ্যোক্তার উপর দায় বর্তাচ্ছে? মানুষ যদি মেসিকে দেখতে না পান, তাহলে কি চেয়ার ছুঁড়বেন? ভাঙচুর করবেন? এই ঘটনা মানুষের দায়। ব্যর্থতা।’ আন্তর্জাতিক মেগাস্টারের আগমনে নজিরবিহীন ‘ডিজাস্টার’ সামাল ...
১৫ ডিসেম্বর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বিধাননগর: চারপাশে গড়াগড়ি খাচ্ছে ভাঙা চেয়ার, ছেঁড়া ব্যানার-হোর্ডিং। সবুজ ঘাসে ছড়ানো ছিটানো চিলি চিকেন, পপকর্ন, প্যাকেট প্যাকেট অবিক্রিত জলের বোতল, ঠান্ডা পানীয়! সল্টলেকে যুবভারতী স্টেডিয়ামের সর্বত্র এই ধংসস্তূপের ছবি। হাজার হাজার টাকার টিকিট কেটেছিলেন ফুটবলপ্রেমীরা। কিন্তু প্রিয় ...
১৫ ডিসেম্বর ২০২৫ বর্তমানস্বার্ণিক দাস, কলকাতা: ই-পস মেশিনে স্মার্ট ওয়াচ টাচ করলেই নিমেষে পেমেন্ট। এয়ারপোর্টের লাউঞ্জ কিংবা শপিং মলের কেনাকেটায় ঝঞ্ঝাটহীন লেনদেনে এটাই এখন ট্রেন্ড। সেখানেই লুকিয়ে ভার্চুয়াল ‘ছিনতাইবাজ’! কারণ, স্মার্ট ওয়াচ আপডেট করলেই ঢুকছে ডার্ক ওয়েবের ভাইরাস। সেই ম্যালওয়্যার দখল নিচ্ছে ...
১৫ ডিসেম্বর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাড় কাঁপানো ঠান্ডা বলতে যা বোঝায়, কলকাতায় তা এখনও অধরা। তবে ঠান্ডা যে একেবারে নেই, তা নয়। রবিবার কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেন্টিগ্রেড। সেই সঙ্গে সকাল থেকে ছিল চড়া রোদ। আর শীতের সেই ...
১৫ ডিসেম্বর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: পর্যাপ্ত কাঁচামাল নেই। যে কারণে রাস্তা তৈরির জন্য প্রয়োজনীয় হটমিক্স তৈরি করা যাচ্ছে না। শহরে রাস্তার কাজের গতি শ্লথ হয়ে পড়েছে। পুরসভার পরিকল্পনা ছিল, পাথরঘাটার নির্মাণ-বর্জ্য পুনর্নবীকরণ কেন্দ্র থেকে নিয়মিত স্টোন ডাস্ট কেনা হবে। কিন্তু সেখান ...
১৫ ডিসেম্বর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বারাসত ও সংবাদদাতা, বনগাঁ: আশঙ্কাই সত্যি হতে চলেছে! ‘মতুয়াগড়’ বনগাঁয় ভোটার তালিকা থেকে বাদ পড়তে চলেছে কয়েক লক্ষ নাম! নিজেদের যোগ্য ভোটার প্রমাণ করতে শুনানির মুখোমুখি হতে হবে বনগাঁ মহকুমার প্রায় ৪ লক্ষ মানুষকে। তার মধ্যে লক্ষাধিক ...
১৫ ডিসেম্বর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: দিব্যি বেঁচেবর্তে আছেন। কিন্তু নির্বাচন কমিশনের নথিতে তাঁরা ‘মৃত’! তাই যে ভোটার তালিকার ভিত্তিতে ইনিউমারেশন ফর্ম বণ্টন হয়েছে, সেই তালিকায় তাঁদের নাম নেই। স্বভাবতই ‘মৃত’ ভোটাররা ফর্ম পাননি। নির্বাচন কমিশনের এহেন কার্যকলাপের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন ...
১৫ ডিসেম্বর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিউ মার্কেটের পিছনে মির্জা গালিব স্ট্রিট। এক সময় এই চত্বরে বাংলাদেশি লোকজনের আনাগোনা লেগে থাকত। সারি দিয়ে হোটেল, সেখানেই থাকতেন তাঁরা। শহর ঘুরতেন, চিকিত্সার জন্য আসতেন। সেসব দিন এখন পালটেছে। তবে বদলায়নি গালিব স্ট্রিটের ফুটপাত। ডিসেম্বর ...
১৫ ডিসেম্বর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর ফাইভ রুটের মেট্রো যাত্রীদের জন্য সুখবর। আজ, সোমবার থেকে এই মেট্রো রুটে রাতের শেষ মেট্রো মিলবে আরও ১০ মিনিট পর। অর্থাৎ শেষ মেট্রোর সময় বাড়ছে আরও ১০ মিনিট। এতদিন এই দুই প্রান্তিক স্টেশন ...
১৫ ডিসেম্বর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১৮ ডিসেম্বর পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন থেকে ৪ জানুয়ারি পর্যন্ত অ্যালেন পার্কে চলবে বড়দিনের উৎসব।গান, নাচ সহ একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আরও রঙিন হবে এবারের ফেস্টিভ্যাল। ...
১৫ ডিসেম্বর ২০২৫ বর্তমানসুকান্ত বসু, কলকাতা: অনেকেই তাঁকে ব্যঙ্গ করে বলেন, ‘ঘরের খেয়ে বোনের মোষ তাড়াচ্ছেন’। এসব কথায় কান না দিয়ে নিজের কাজ নিজেই করে চলেন শ্যামল দাস। বছর তেষট্টির এই বৃদ্ধ আজও পাঠাগারে ঢুকে বই ও বইয়ের র্যাকের ধুলো পরিষ্কার করেন। ...
১৫ ডিসেম্বর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বারাসত, কলকাতা ও সংবাদদাতা, বসিরহাট: সন্দেশখালিতে ট্রাকের ধাক্কা কাণ্ডে গ্রেফতার আরও এক। ধৃতের নাম গোলাম হোসেন। সব মিলিয়ে ওই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন। পুলিশ সূত্রে খবর, গোলাম হলো ঘাতক গাড়ির খালাসি। তবে থানায় যাদের নামে ...
১৫ ডিসেম্বর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: মায়ের সঙ্গে পড়াশোনা নিয়ে ঝগড়া। অভিমানে বাড়ি ছেড়ে দেওঘরে গিয়ে হাজির ঠাকুরপুকুরের ১৫ বছরের কিশোর। ঝাড়খণ্ডের তীর্থস্থানে তার সন্ধান পেল পুলিশ। নিখোঁজ ওই স্কুল ছাত্রকে দ্রুত কলকাতায় ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে ঠাকুরপুকুর থানার পুলিশ।পুলিশ জানিয়েছে, ওই ...
১৫ ডিসেম্বর ২০২৫ বর্তমানশ্যামলেন্দু গোস্বামী, বারাসত: কলকাতা শহর লাগোয়া বারাসতের একাকী বৃদ্ধা-বৃদ্ধাদের নিরাপত্তায় বাড়তি নজরদারির উদ্যোগ নিয়েছে পুলিশ। এর জন্য নেওয়া হয়েছে একগুচ্ছ পরিকল্পনা। নয়া উদ্যোগ মধ্যমগ্রাম থানা থেকে শুরু হবে চলতি মাসেই। প্রবীণ মানুষদের ‘দুয়ারে’ যাবেন সংশ্লিষ্ট থানার অফিসাররা। খোঁজখবর নেওয়ার ...
১৫ ডিসেম্বর ২০২৫ বর্তমানবিমল বন্দ্যোপাধ্যায়, বজবজ: উত্তরের বাতাস আসতেই বনভোজনের কথা মনে আসছে অনেকের। কিন্তু কোথায় যাওয়া যায়, এখন সেটাই ভাবছেন তাঁরা। পিকনিক প্রিয় এইসব মানুষের কথা ভেবে মহেশতলা পুরসভার উদ্যোগে গঙ্গার ধারে বিশাল জায়গা নিয়ে তৈরি হয়েছে পিকনিক স্পট। তার সঙ্গে ...
১৫ ডিসেম্বর ২০২৫ বর্তমানঅমৃতসর: ফের দিনেদুপুরে শ্যুটআউট পাঞ্জাবের অমৃতসরে। গত ২৪ ঘণ্টার মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার। রবিবার গুরুনানক পুরা এলাকার এই ঘটনায় জখম দু’জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রকাশ্যে দুষ্কৃতী তাণ্ডবে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এক শ্রমিক রাস্তা দিয়ে হাঁটছিলেন। ...
১৫ ডিসেম্বর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: একবছরের টালবাহানা শেষ। অবশেষে বিজেপির পরবর্তী সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি পদে নিযুক্ত হলেন বিহারের মন্ত্রী নীতিন নবীন। সূত্রের দাবি, মকর সংক্রান্তির দিন ৪৫ বছর বয়সি আরএসএস-ঘনিষ্ঠ এই নেতাকে দলের জাতীয় সভাপতি হিসেবে ঘোষণা করা হবে। ঠিক যেমন ...
১৫ ডিসেম্বর ২০২৫ বর্তমানসন্দীপ স্বর্ণকার, নয়াদিল্লি: পূজ্য বাপু বিল নিয়ে দুশ্চিন্তায় বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে পাশ হয়েছে চারটি বিল। কিন্তু তা নিয়ে প্রকাশ্যে ‘টুঁ’ শব্দটি করছে না মোদি সরকার। আসলে নাম বদলের নেশায় নিমগ্ন নরেন্দ্র মোদি ১০০ দিনের কাজ সংক্রান্ত নারেগা বিলে ...
১৫ ডিসেম্বর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন মোদি। হাত কাঁপছে অমিত শাহর। কারণ, ওঁরা বুঝে গিয়েছেন ভোট চুরি করে জেতার ষড়যন্ত্র ধরা পড়ে গেছে। বিজেপির ডিএনএ’তে রয়েছে ভোট চুরি। রবিবার রামলীলা ময়দানে দলের সভা থেকে এভাবেই প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করলেন ...
১৫ ডিসেম্বর ২০২৫ বর্তমাননয়াদিল্লি: লাদাখে কেন্দ্র বিরোধী হিংসায় মদতের অভিযোগে পরিবেশকর্মী সোনাম ওয়াংচুককে গত সেপ্টেম্বরে গ্রেফতার করেছিল পুলিশ। তাঁর বিরুদ্ধে জাতীয় সুরক্ষা আইনে মামলা দায়ের হয়েছে। বর্তমানে জেলবন্দি তিনি। এরইমধ্যে সোনামের শিক্ষা প্রতিষ্ঠান হিমালয়ান ইনস্টিটিউট অব অল্টারনেটিভস (এইচআইএএল)-র ভূয়সী প্রশংসা করল শিক্ষা, ...
১৫ ডিসেম্বর ২০২৫ বর্তমানবেঙ্গালুরু: গোয়া থেকে দিল্লি পাড়ি দিয়েছিল বিমান। মাঝ আকাশে আচমকা অসুস্থ হয়ে পড়েন এক মার্কিন মহিলা যাত্রী। ঠিক সেইসময় পরিত্রাতার ভূমিকা নিলেন কর্ণাটকের প্রাক্তন কংগ্রেস বিধায়ক তথা চিকিৎসক অঞ্জলি নিম্বলকর। অচৈতন্য ওই বিদেশি নাগরিকের চিকিৎসায় এগিয়ে আসেন অঞ্জলি। তড়িঘড়ি ...
১৫ ডিসেম্বর ২০২৫ বর্তমাননয়াদিল্লি: নাইটক্লাবে আগুন লেগেছে। হতে পারে বড়সড় ক্ষতি। খবর পাওয়ামাত্র থাইল্যান্ড পালানোর ছক কষে ফেলেন লুথরা ভাতৃদ্বয়। এদিকে যখন একের পর এক মৃত্যুর খবর সামনে আসছে, তখন থাইল্যান্ড পৌঁছে গা ঢাকা দিয়েছেন তাঁরা। কীভাবে এইসব পরিকল্পনা হয়েছিল, সাহায্যই বা ...
১৫ ডিসেম্বর ২০২৫ বর্তমাননয়াদিল্লি: দূষণের হাত থেকে রক্ষা নেই রাজধানীর। বিষ বায়ু ও ঘন কুয়াশার দাপটে নাজেহাল দিল্লিবাসী। শনিবারের তুলনায় রবিবারের পরিস্থিতি ছিল আরও খারাপ। এদিন সকাল ৬টা নাগাদ রাজধানীর বাতাসের গুণমান (এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই) ছিল ৪৬২। শনিবার যা ছিল ...
১৫ ডিসেম্বর ২০২৫ বর্তমানরাতলাম (মধ্যপ্রদেশ): ফের বিতর্কে মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ। শনিবার রাতলাম জেলায় এক সরকারি বৈঠকে তিনি হুমকি দেন, মুখ্যমন্ত্রী মোহন যাদবকে অভ্যর্থনা জানানোর অনুষ্ঠানে যে মহিলারা অংশ নেবেন, একমাত্র তাদেরই লাডলি বহেনা প্রকল্পে বর্ধিত ভাতা মিলবে। যাঁরা আসবেন না, তাঁদের ...
১৫ ডিসেম্বর ২০২৫ বর্তমানপাটনা: সদ্য সমাপ্ত বিহার বিধানসভা নির্বাচনের প্রচারে বারবার ‘জঙ্গলরাজ’ নিয়ে কটাক্ষ করেছেন গেরুয়া শিবিরের নেতা-মন্ত্রীরা। কিন্তু এনডিএ-র ভোটে জয়ের এক মাসের মধ্যেই এক ভয়ংকর ঘটনার সাক্ষী থাকল মোদি-নীতীশের বিহার। এবার গণপিটুনির জেরে মৃত্যু হল এক প্রৌঢ়ের। মহম্মদ আতার হুসেন ...
১৫ ডিসেম্বর ২০২৫ বর্তমাননয়াদিল্লি: ভারতে ইহুদি উপাসনালয়গুলিতে হামলা হতে পারে। তাই দেশেও এই নিয়ে উচ্চ পর্যায়ের সতর্কতা জারি হয়েছে। অস্ট্রেলিয়ার সিডনিতে ইহুদিদের হানুকা উৎসবের প্রথম দিনে জঙ্গি হামলার পরেই এই সতর্কতা সামনে এসেছে।সূত্রের খবর, দিল্লি, বেঙ্গালুরু এবং মুম্বইতে ইহুদিদের উৎসবের সময় তাদের ...
১৫ ডিসেম্বর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: বছরের শেষেও ছবিটা একই থাকছে। চলতি মাসেই ফের খড়্গপুর ও আদ্রা ডিভিশনে একধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিল দক্ষিণ-পূর্ব রেল। আর এতেই ক্ষুব্ধ যাত্রীদের একাংশ। কারণ, দুর্গাপুজোর সময় থেকে লাগাতার ট্রেন বাতিলের প্রক্রিয়া চলছে নির্দিষ্ট ডিভিশনে। ট্রেন ...
১৫ ডিসেম্বর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: দীর্ঘ কয়েকমাসের প্রচার। তুঙ্গে উন্মাদনা, কিন্তু এক মুহূর্তে সবটাই ভণ্ডুল হয়ে গেল। গতকাল, শনিবার যুবভারতীতে এসেছিলেন ফুটবলের জাদুকর, বিশ্বকাপজয়ী লায়োনেল মেসি। তাঁকে দেখার জন্য টিকিট কেটে হাজির হয়েছিলেন বহু ফুটবলপ্রেমী তথা মেসি ভক্তরা। কিন্তু ১৮ মিনিটেই ...
১৪ ডিসেম্বর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বোলপুর: রাতভর নিখোঁজ থাকার পর আজ, রবিবার মৃতদেহ উদ্ধার হল তৃণমূল নেতার। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের শান্তিনিকেতন থানার কঙ্কালীতলায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মদন লোহার। বয়স ৫০ বছর। শান্তিনিকেতন থানার অন্তর্গত কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের ধোল্টিকুড়ির ...
১৪ ডিসেম্বর ২০২৫ বর্তমাননয়াদিল্লি, ১৪ ডিসেম্বর: দূষণের জেরবার দেশের রাজধানী। দিল্লি, এনসিআরের দূষণ পরিস্থিতি নিয়ে মোদি সরকারকে তুলোধোনা করেছে বিজেপি নেতৃত্বাধীন পরিবেশ সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল, শনিবার থেকেই দিল্লিতে জারি করা হয়েছে গ্র্যাপ ৪। প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ক্লাস হাইব্রিড ...
১৪ ডিসেম্বর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: জেল নয় সংশোধনাগার। সেই সংশোধনাগারের আবাসিকরা নিজেদের কথা, নিজেদের গল্প তুলে ধরলেন হাইকোর্টের বিচারপতি সহ সমাজের বহু বিশিষ্ট মানুষদের সামনে। দমদম ও প্রেসিডেন্সি সংশোধনাগারের আবাসিকরা পারফর্ম করলেন রাইবেশে নাচ ও নৃত্যনাট্য। সেই নৃত্যনাট্যের মধ্যেই উঠে এল ...
১৪ ডিসেম্বর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: আলিপুর পুলিশ কোর্টে বিচারকের সংখ্যা কম থাকার পাশাপাশি ওই ফৌজদারি আদালতে নানা পরিষেবাও তলানিতে গিয়ে ঠেকেছে। তা নিয়ে সেখানকার আইনজীবী থেকে বিচারপ্রার্থীদের মধ্যে ক্রমশ বাড়ছে ক্ষোভ। তাঁদের বক্তব্য, এই আদালতে নেই সুষ্ঠু পানীয় জল, পর্যাপ্ত বসার ...
১৪ ডিসেম্বর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডিউটি সেরে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় এএসআই শাহাবুদ্দিন বিশ্বাসের মৃত্যুতে ক্ষোভ বাড়ছে ভাঙড়ে কর্মরত কলকাতা পুলিশ কর্মী মহলে। লালবাজার থেকে ভাঙড়ের দূরত্ব ৩৮ কিমি। প্রতিদিন কার্যত জীবন হাতে নিয়ে বাইকে চেপে এই দীর্ঘ রাস্তায় যাতায়াত ...
১৪ ডিসেম্বর ২০২৫ বর্তমানশিবাজী চক্রবর্তী ও স্বার্ণিক দাস, কলকাতা: গ্যাঁটের কড়ি খরচ করে লায়োনেল মেসিকে দেখতে শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে উপচে পড়েছিলেন অনুরাগীরা। নীল-সাদা জার্সির উপর জ্বলজ্বল করছিল মহাতারকার ছবি। প্রবল উৎসাহ এবং আবেগে ভর করেই সাতসকালেই তিলোত্তমা ‘মেসিময়’। কিন্তু তার রেশ দীর্ঘস্থায়ী ...
১৪ ডিসেম্বর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাত তিনটে বিমানবন্দর হোক কিংবা শনিবার সকালের যুবভারতী। প্রিয় ফুটবলার লায়োনেল মেসিকে এক ঝকল দেখতে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার অনুরাগীরা। ‘মেসি-দ্য গোট টুর’এর টিকিট জোগাড় করতে কেউ খরচ করেছেন মাস মাহিনার অর্ধেক। কেউ আবার জমানো পুঁজি ...
১৪ ডিসেম্বর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইনিউমারেশন পর্ব শেষ হওয়ার পর খসড়া ভোটার তালিকা প্রকাশের প্রস্তুতি চলছে জোরকদমে। খসড়া তালিকা প্রকাশের পরই শুরু হবে ভোটার তালিকায় নতুন নাম তোলার পর্ব। কমিশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইতিমধ্যে ভোটার তালিকায় নাম তোলার জন্য ৩ ...
১৪ ডিসেম্বর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: অনলাইনে বেআইনি লটারি ও সাট্টা চালানোর জন্য অ্যাপ ও ওয়েবসাইট তৈরি হচ্ছে হাওড়ার বেলুড়ে। ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো বিজ্ঞাপন দিয়ে এই কাজ করছিলেন এক সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার। শুক্রবার রাতে তাঁর বাড়িতেই তল্লাশি চালান ডিরেক্টরেট অব ইকোনমিক ...
১৪ ডিসেম্বর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: লালবাজারের সাইবার থানার গোয়েন্দারা শুক্রবার রাতভর কলকাতায় বেআইনি কল সেন্টারের বিরুদ্ধে জোড়া অভিযান চালান। এতে মোট আটজনকে গ্রেফতার করেছেন তাঁরা। কলকাতা পুলিশের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান রূপেশ কুমার জানিয়েছেন, ধৃতরা অ্যান্টি ভাইরাস বিক্রির টোপ দিয়ে মার্কিন নাগরিকদের ...
১৪ ডিসেম্বর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বারাসত: সন্দেশখালির বয়ারমারিতে ট্রাকের ‘ইচ্ছাকৃত’ ধাক্কা কাণ্ডে দুই অভিযুক্তকে গ্রেফতার করল ন্যাজাট থানার পুলিশ। জানা গিয়েছে, ধৃতরা হল উত্তম সর্দার ও রুহুল কুদ্দুস তরফদার। ন্যাজাট থানার পুলিশ ভাঙড়ের পোলেরহাট এলাকা থেকে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য ...
১৪ ডিসেম্বর ২০২৫ বর্তমানবিশ্বজিৎ দাস, কলকাতা: ডায়ারিয়া হোক বা পেটের ছোটো-মাঝারি সমস্যা, ‘গাট হেলথ’ বা পেটের স্বাস্থ্যোদ্ধারে ইদানীং প্রোবায়োটিক (উপকারী ব্যাকটেরিয়া) অথবা প্রিবায়োটিক খাদ্য, সাপ্লিমেন্ট বা ড্রিঙ্কস (উপকারী ব্যাকটেরিয়ার খাদ্য) গ্রহণের ধুম পড়েছে। পেটের সমস্যায় চিকিৎসকদের গড়পড়তা প্রেসক্রিপশনেও এখন জায়গা করে নিয়েছে ...
১৪ ডিসেম্বর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: দমদম বিমানবন্দর সংযোগকারী শহরের প্রথম মেট্রো রুট আরও বেশি যাত্রীবান্ধব হতে চলেছে। এবার সরাসরি বিমানবন্দর থেকে ভায়া নোয়াপাড়া শহিদ ক্ষুদিরাম পৌঁছনো যাবে। যাত্রীদের পোহাতে হবে না লাইন বদলের বাড়তি ঝক্কি। আগামী কাল, সোমবার থেকে পরীক্ষামূলকভাবে দিনে ...
১৪ ডিসেম্বর ২০২৫ বর্তমানসৌম্যজিৎ সাহা, দক্ষিণ ২৪ পরগনা: চিরাচরিত বা ঐতিহ্যবাহী (ভার্নাকুলার) মাটির ঘর নাকি কংক্রিটের আধুনিক বাড়ি—এমন প্রশ্ন করলে সিংহভাগ মানুষ চোখ বন্ধ করে দ্বিতীয়টি বেছে নেবে। কিন্তু পরিবেশের উপর কোনটির নেতিবাচক প্রভাব তুলনামূলক কম, তা বিচার করতে গেলে মাটির বাড়িকেই ...
১৪ ডিসেম্বর ২০২৫ বর্তমানশুভ্র চট্টোপাধ্যায়, কলকাতা: যাত্রীদের নিরাপত্তার দায়িত্বে থাকা রেল পুলিশের (জিআরপি) সিংহভাগ থানার অবস্থা অত্যন্ত খারাপ। কোনও থানায় সামান্য বৃষ্টিতে ছাদ চুঁইয়ে জল পড়ছে। কোথাও আবার বৃষ্টি হলে জল ঢুকে পড়ে থানার মধ্যে। তাতে নষ্ট হচ্ছে মামলার সঙ্গে সম্পর্কিত নানা ...
১৪ ডিসেম্বর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: রাজ্যে একটা বড় সংখ্যক অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নিজস্ব বাড়ি থাকলেও পরিকাঠামোগত একাধিক সমস্যা রয়েছে। কয়েকটি ক্ষেত্রে দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ না হওয়ায় কেন্দ্রগুলির হাল বেশ খারাপ। তাই সেই সব অঙ্গনওয়াড়ি কেন্দ্রের হাল ফেরাতে পঞ্চায়েত দপ্তরের শরণাপন্ন হল ...
১৪ ডিসেম্বর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা হাইকোর্ট ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল রেখেছে। পাশাপাশি, ১৩ হাজার ৪২১টি পদে নতুন নিয়োগ প্রক্রিয়াও শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই আবহে আরও ২,৩৩৮টি প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণি চালুর উদ্যোগ নিয়েছে শিক্ষাদপ্তর। এই স্কুলগুলির ...
১৪ ডিসেম্বর ২০২৫ বর্তমানসংবাদদাতা, কান্দি: শুক্রবার সন্ধ্যায় এক বধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ায় বড়ঞা থানার পাঁচথুপী গ্রামের মোকামপাড়ায়। পুলিশ জানিয়েছে, মৃতার নাম মিরা বেগম (২৩)। এদিন পুলিশ মোকামপাড়ার ওই বধূর শ্বশুরবাড়ি থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনায় মৃতার ...
১৪ ডিসেম্বর ২০২৫ বর্তমানসংবাদদাতা, জঙ্গিপুর: গ্রামীণ মেলায় এসে নাগরদোলায় উঠেছিল পঞ্চম শ্রেণির ছাত্রী। সেই নাগরদোলার স্ট্যান্ডে চুল জড়িয়ে তার মর্মান্তিক মৃত্যু হল। শুক্রবার সন্ধ্যায় সামশেরগঞ্জের লালপুরে এঘটনায় চাঞ্চল্য ছড়ায়। মৃতার নাম আসনির খাতুন(১২)। বাড়ি ধুলিয়ানের ১৮ নম্বর ওয়ার্ডের লালপুরে। পুলিশ দেহ ময়নাতদন্তের ...
১৪ ডিসেম্বর ২০২৫ বর্তমানসংবাদদাতা, রঘুনাথপুর: এ যেন কোনও হাড়হিম করা ভূতের সিনেমার দৃশ্য। বাড়ির ভিতরে হঠাৎ হঠাৎ দাউ দাউ করে জ্বলে উঠছে আগুন। কখনও নীচ তলার দেওয়ালে, কখনও উপর তলায় সাজিয়ে রাখা পুতুলে, আবার কখনও ধানের পালুই থেকে অ্যাসবেসটসের ছাউনিতে আগুন ধরে ...
১৪ ডিসেম্বর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, জামুড়িয়া: বালিবোঝাই লরির চাকায় পিষ্ট হয়ে এক গ্রামবাসীর মৃত্যুর ঘটনায় অগ্নিগর্ভ হয়ে উঠল জামুড়িয়া থানার চিচুড়িয়া ডাঙালপাড়া। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শশাঙ্ক গোপ ওরফে পাগল(৪৫)। অভিযোগ, শুক্রবার রাতে গ্রামের রাস্তা পার হওয়ার সময় একটি বালির গাড়ি তাঁকে ...
১৪ ডিসেম্বর ২০২৫ বর্তমানসংবাদদাতা, আলিপুরদুয়ার: বৃহস্পতিবার থেকে আলিপুরদুয়ার শহরের প্যারেড গ্রাউন্ডে জেলা বইমেলা শুরু হয়েছে। ওই মাঠে বইমেলার পাশেই শনিবার থেকে রাজ্যস্তরের দু’দিনের আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠানও শুরু হয়েছে। এই আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য শনি ও রবিবার দু’দিন জেলা বইমেলায় মাইক বাজানোর উপর ...
১৪ ডিসেম্বর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: নদীয়া জেলায় ইনিউমারেশন ফর্মে ‘অসঙ্গতি’ রয়েছে প্রায় আট লক্ষ ভোটারের। সেগুলিকে আবার যাচাই করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। যদিও তাঁদের নাম খসড়া তালিকায় রয়েছে বলে জানা গিয়েছে। সেই সঙ্গে, বিএলওদের সুরক্ষা সুনিশ্চিত করতে এফআইআর করার নির্দেশও ...
১৪ ডিসেম্বর ২০২৫ বর্তমানসংবাদদাতা, বিষ্ণুপুর: গভীর রাতে হাতির হানা থেকে ফসল বাঁচাতে গিয়েছিলেন চাষিরা। হাতির পাল এলাকা ছেড়ে গেলে তাঁরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। কিন্তু, পিছনের জঙ্গলে যে তখনও তিনটি হাতি রয়েছে-তা তাঁরা বুঝতে পারেননি। অন্ধকারের মধ্যে হঠাৎই হাতি এক চাষিকে শুঁড়ে পেঁচিয়ে ...
১৪ ডিসেম্বর ২০২৫ বর্তমানসংবাদদাতা, কাটোয়া : পূর্বস্থলীর পাটুলিতে ভাগীরথী লাগোয়া চরের জমি কেটে উজার করে দিচ্ছে মাফিয়ারা। চরের জমি কেটে লুট হচ্ছে সাদা বালি। আর তা ট্রাক্টরে চাপিয়ে পাচার হয়ে যাচ্ছে। দিনের পর দিন পাটুলির রাস্তায় বালি ভর্তি ট্রাক্টর চলছে। এতে রাস্তারও ...
১৪ ডিসেম্বর ২০২৫ বর্তমানসুখেন্দু পাল, বর্ধমান: শুধু চার প্রেমিকার কাছ থেকেই প্রায় দেড় কোটি টাকা হাতিয়েছে ম্যাট্রিমনি অ্যাপের ‘লাভগুরু’ সাহিদ, জামির। বিপুল পরিমাণ সোনার গয়না নিয়েও তারা চম্পট দিয়েছিল। বর্ধমানের এক ‘প্রেমিকা’ বাড়ি বিক্রি করে প্রেমিক সাহিদ আফ্রিদির হাতে প্রায় ৫০ লক্ষ ...
১৪ ডিসেম্বর ২০২৫ বর্তমানসংবাদদাতা, কাঁথি: তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের আপ্তসহায়ক থাকাকালীন তাঁরই মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল গ্রামের এক যুবকের। বিষয়টি জানার পর পঞ্চায়েত সদস্য তাঁকে হুমকি, মারধর ও পরিবারের লোকজনকে মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখান বলে অভিযোগ। তারপরই ওই যুবক ...
১৪ ডিসেম্বর ২০২৫ বর্তমানউজির আলি, চাঁচল: সাম্প্রদায়িক সম্প্রীতিই শেষ কথা। তাই কখনও পুরোহিত, আদিবাসী সম্প্রদায়ের মাঝি ও মোড়লদের সংবর্ধনা দেন মালতিপুরের তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সি। এবার ইমাম ও মোয়াজ্জেমদের সংবর্ধনা দেওয়া হল তাঁর উদ্যোগে।শনিবার মালতীপুর বিধানসভার জালালপুরে গুণীজন সংবর্ধনার আয়োজন করা ...
১৪ ডিসেম্বর ২০২৫ বর্তমানসংবাদদাতা, ময়নাগুড়ি: একটি মাইক্রোফিনান্স কোম্পানিতে লোনের টাকা জমা করার পরেও তা নয়ছয় করার অভিযোগ উঠল। শুক্রবার ময়নাগুড়িতে ওই কোম্পানির অফিসের শাটার নামিয়ে তালা বন্ধ করে দেন গ্রাহকরা। অফিসের সামনেই ধর্নায় বসেন দুই উপভোক্তা ও তাঁদের আত্মীয়রা। ঘটনাকে কেন্দ্র করে ...
১৪ ডিসেম্বর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, মালদহ: অধ্যাপকের বিরুদ্ধে মানসিক নির্যাতনের করার অভিযোগ করলেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী। উপাচার্য থেকে শুরু করে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে অভিযোগ জানিয়েছেন তিনি। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন উপাচার্য। যদিও অভিযোগ অস্বীকার করেছেন ওই অধ্যাপক।শুক্রবার ইংলিশবাজার শহরের বাসিন্দা ...
১৪ ডিসেম্বর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: সিসি ক্যামেরার পাশাপাশি মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রগুলিতে মেটাল ডিটেক্টর বসাতে বললেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। শনিবার জলপাইগুড়িতে মাধ্যমিক পরীক্ষার সঙ্গে যুক্ত বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি সেন্টার ইনচার্জ, ভেন্যু ইনচার্জ ও জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। ওই ...
১৪ ডিসেম্বর ২০২৫ বর্তমানসমৃদ্ধ দত্ত, নয়াদিল্লি: দেশজুড়ে এনআরসি কার্যকরের পথ প্রশস্ত হল। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আসন্ন সেন্সাসের জন্য যে অর্থবরাদ্দ হয়েছে, সেখানে পৃথকভাবে ন্যাশনাল পপুলেশন রেজিস্টারের (এনপিআর) কোনও উল্লেখ করেনি সরকার। এর অর্থ একটাই—দেশজুড়ে এনআরসি হতে চলেছে সেন্সাসের পরই। আর সেই ...
১৪ ডিসেম্বর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী বছরের শুরু থেকে জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা রাজ্যের রেশন গ্রাহকদের বরাদ্দে কিছু পরিবর্তন করা হচ্ছে। রাজ্যের খাদ্যদপ্তরের তরফে আগের মতোই বরাদ্দ অব্যাহত রাখার অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু তা করা যাবে না ...
১৪ ডিসেম্বর ২০২৫ বর্তমাননয়াদিল্লি: বন্ধ ঘর থেকে মা ও তাঁর দুই সন্তানের ঝুলন্ত দেহ উদ্ধার। শুক্রবার একই পরিবারের তিনজনের মৃত্যুতে দক্ষিণ-পূর্ব দিল্লির কালকাজিতে চাঞ্চল্য ছড়াল। মৃতদের নাম অনুরাধা কাপুর (৫২), আশিস কাপুর (৩২) ও চৈতন্য কাপুর (২৭)। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও ...
১৪ ডিসেম্বর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পশ্চিমবঙ্গ গিয়েছে। ত্রিপুরাও অতীত। ভারতের ৩৪ রাজ্যের মধ্যে একমাত্র যেখানে রাজ্য সরকার হিসেবে শেষ উপস্থিতি ছিল, সেই কেরল থেকেও কি বিদায় ঘণ্টা বাজছে সিপিএমের? বিধানসভার ভোট আগামী বছর। পশ্চিমবঙ্গের মতোই। তার আগেই কেরলে পরিবর্তনের আভাস। শনিবার ...
১৪ ডিসেম্বর ২০২৫ বর্তমানদিব্যেন্দু বিশ্বাস, নয়াদিল্লি: দিল্লি, এনসিআরের দূষণ পরিস্থিতি নিয়ে মোদি সরকারকে তুলোধোনা করল বিজেপি নেতৃত্বাধীন পরিবেশ সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি। সংসদে দিল্লি, এনসিআরের দূষণ ইস্যুতে রিপোর্ট পেশ করেছে বিজেপি এমপি ভুবনেশ্বর কলিতার নেতৃত্বাধীন সংশ্লিষ্ট সংসদীয় কমিটি। সেই রিপোর্টে স্পষ্টই বলা ...
১৪ ডিসেম্বর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: একটা, দু’টো নয়। সারা দেশে প্রতিদিন প্রায় পাঁচ হাজার নতুন ইউজার আইডি তৈরি হচ্ছে। আর সেইসব আইডি ব্যবহার করে আইআরসিটিসির (ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন) ওয়েবসাইট থেকে ট্রেনের ই-টিকিটও কাটছেন রেল যাত্রীরা। শনিবার নয়াদিল্লির রেলভবনে ...
১৪ ডিসেম্বর ২০২৫ বর্তমানগোরক্ষপুর: নীলবাতি গাড়ি। ১০ জন সশস্ত্র দেহরক্ষী। গাড়ির সামনে সোনালি রঙের পাতে আইএএস লেখা নেমপ্লেট। ৬০ হাজার টাকা বেতনের স্টেনোগ্রাফার। কেতাদুরস্ত পোশাক। হাবে-ভাবেও গুরুগম্ভীর আমলা। আসলে সবটাই ভুয়ো! ভুয়ো আইএএস অফিসার পরিচয় দিয়ে বড়সড় প্রতারণা ফাঁদ পেতে বসেছিল বিহারের ...
১৪ ডিসেম্বর ২০২৫ বর্তমাননয়াদিল্লি: দেশজুড়ে মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে ৯২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে কেন্দ্র। শনিবারএক বিবৃতিতে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, বিভিন্ন বাহিনীর সম্মিলিত অভিযানে এই সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। এর ফলে নিষিদ্ধ সংগঠনের অর্থের জোগান ব্যাপকভাবে ধাক্কা খেয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ধারাবাহিক ...
১৪ ডিসেম্বর ২০২৫ বর্তমানসৌগত গঙ্গোপাধ্যায়, কলকাতা: ডিসেম্বরের শীতে মেসি উত্তাপে গা সেঁকতে তৈরি ছিল কল্লোলিনী তিলোত্তমা। বাঁ-পায়ের জাদুকরকে একবার চাক্ষুস করতে সে কী উন্মাদনা! শহরবাসী থুড়ি, নেপাল, অসম, ভাইজাগ—দূরদূরান্ত থেকে বহু অনুরাগী হাজির যুবভারতী ক্রীড়াঙ্গনে। কিন্তু শেষ পর্যন্ত বিপুল সেই ভালোবাসা-আকাঙ্ক্ষার পরিণতি ...
১৪ ডিসেম্বর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: যুবভারতীতে বিশৃঙ্খলার ঘটনায় মেসির কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দর্শকদের কাছেও ক্ষমাপ্রার্থী তিনি। একইসঙ্গে গোটা ঘটনার তদন্তের জন্য প্রাক্তন বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন । ওই কমিটিতে রয়েছেন মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব। আজ, ...
১৩ ডিসেম্বর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা :লায়োনেল মেসিকে দেখতে সকাল থেকেই সাজছিল যুবভারতী। আর্জেন্টাইন মহাতারকাকে বরণ করে নিতে তৈরি ছিল গোটা কলকাতা। তবে নিমেষের মধ্যেই কাটলো তাল। বিরক্ত মেসি মিনিট ১৮ এর মধ্যেই মাঠ ছাড়তেই অগ্নিগর্ভ রূপ নিল যুবভারতী। প্রথমে বোতল ছোড়া, ...
১৩ ডিসেম্বর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বারাসত ও কলকাতা: সন্দেশখালিতে ভোলানাথ ঘোষকে খুনের ছকে গ্রেফতার করা হল মোসলেম শেখের ছেলে গফফর শেখ ও শাহজাহানের ডান হাত রুহুল কুদ্দুস মোল্লাকে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোলানাথ ঘোষকে খুনের ছকে সামিল ছিল গফফর ও রুহুলও ...
১৩ ডিসেম্বর ২০২৫ বর্তমানব্রতীন দাস, জলপাইগুড়ি: খেয়ালি আবহাওয়ায় একদিকে চায়ের উৎপাদন কমছে। অন্যদিকে, চায়ে মিলছে নিষিদ্ধ কীটনাশকের অবশিষ্টাংশ। এই জোড়া ফলায় চরম সংকটে উত্তরের চা শিল্প। মুখ ফিরিয়ে নিচ্ছেন চায়ের বড় ক্রেতারা। তাঁরা অনেকেই উত্তরবঙ্গের সিটিসির বদলে কিনছেন অসমের চা। এদিকে, সিটিসিতে ...
১৩ ডিসেম্বর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুক্রবার গভীর রাতে কলকাতায় পৌঁছোলেন লায়োনেল মেসি। রাত আড়াইটে নাগাদ শহরের মাটিতে পা রাখলেন তিনি। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপচে পড়ে ভিড়। মেসির পাশাপাশি রাতেই শহরে চলে এসেছেন শাহরুখ খানও। ইতিমধ্যে যুবভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত হয়েছেন এলএমটেন। ...
১৩ ডিসেম্বর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরের তাপমাত্রা সামান্য বাড়লেও শীতের আমেজে কোনও খামতি নেই। আজ শনিবার কলকাতার তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি কম। যদিও গতকাল তাপমাত্রা ১৪ ডিগ্রিতে নেমে গিয়েছিল। তবে আপাতত তাপমাত্রার হেরফের খুব একটা হবে ...
১৩ ডিসেম্বর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তিরঞ্জন কুন্ডুকে ফোন করে হুমকির অভিযোগ। শুক্রবার সকালে দু-তিনবার অচেনা একটি নম্বর থেকে তাঁর কাছে ফোন আসে।শান্তিবাবুর দাবি, ফোনের উল্টোদিকে থাকা ব্যক্তির কথাবার্তায় স্পষ্ট হয়ে যায়, সে শান্তিবাবু সম্পর্কে অনেক ...
১৩ ডিসেম্বর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে আচমকা আগুন লেগে চাঞ্চল্য ছড়াল। শুক্রবার সকালে হাসপাতালের রান্নাঘর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতালে। জানা গিয়েছে, রান্নাঘর থেকে গ্যাস লিক করে আগুন ধরে গিয়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে ...
১৩ ডিসেম্বর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাস্তার ধারে কিংবা গালিপিটের মুখে প্রস্রাব করার ছবি শহরের অনেক জায়গাতেই নজরে আসে। কিন্তু, কোথাও কোথাও আবার রাস্তার ধারে পথকুকুরও শুয়ে থাকে। কিন্তু সেখানে প্রস্রাব করলে অবলা প্রাণীদের এই ঠান্ডার মধ্যে শুতে অসুবিধা হয়। সেই কথা ...
১৩ ডিসেম্বর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: এক দশকেরও বেশি সময় পর পার্ক সার্কাস ময়দানে সার্কাস আয়োজনের অনুমতি দিয়েছে কলকাতা পুরসভা। বিষয়টি নিয়ে এবার জনস্বার্থ মামলা দায়ের হল হাইকোর্টে। মামলাকারীর দাবি, সার্কাসের আয়োজন হলে দূষণ ছড়াবে। শুক্রবার সেই মামলার শুনানি হয়েছে ভারপ্রাপ্ত প্রধান ...
১৩ ডিসেম্বর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: গোটা রাজ্যে বিএলওদের উপর এযাবৎ যে হিংসার অভিযোগ উঠেছে, তার প্রেক্ষিতে অবিলম্বে সমস্ত জেলাশাসকদের এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। শুধু বিএলওরাই নন, এসআইআরের কাজ করতে গিয়ে যে সমস্ত আধিকারিকরা হিংসার শিকার হয়েছেন, সেক্ষেত্রেও এফআইআর ...
১৩ ডিসেম্বর ২০২৫ বর্তমানসংবাদদাতা, দেওয়ানহাট: অন্যের বাবাকে বাবা বানিয়ে এসআইআর ফর্ম পূরণের অভিযোগ উঠল খোদ তৃণমূলের বুথ সভাপতির বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কোচবিহার-১ ব্লকের পানিশালা গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযুক্ত ওই তৃণমূল কংগ্রেস নেতার নাম পরেশ রাজভর। তিনি পানিশালা অঞ্চলের ১৭৯ নম্বর বুথের ...
১৩ ডিসেম্বর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইনিউমারেশন পর্ব শেষ হয়েছে। এখন অপেক্ষা ১৬ ডিসেম্বরের। ওইদিন প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। তারপরই শুরু হবে শুনানি পর্ব। আর রাজ্যজুড়ে প্রায় ১ কোটি ৮৬ লক্ষ ভোটার শুনানির ডাক পেতে চলেছেন। শুক্রবার কমিশনের তরফে এমনই তথ্য ...
১৩ ডিসেম্বর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঠেলার নাম বাবাজি! হাড়ে হাড়ে টের পাচ্ছে বিজেপি। এসআইআর এবং সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের জোড়া চাপে যখন নাভিশ্বাস অবস্থা, তখন বাংলায় মতুয়া ভোট পেতে আসরে নামতে হচ্ছে স্বয়ং নরেন্দ্র মোদিকে। তাও আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মতুয়া-গড়ে সভা করার ...
১৩ ডিসেম্বর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসআইআর প্রক্রিয়ায় আগামী ১৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে শুনানি পর্ব। আগামী একমাস ধরে চলবে এই প্রক্রিয়া। এই পর্বে এলাকায় ক্যাম্প বা শিবির করে পাশে থাকবেন তৃণমূল কর্মীরা। যাঁদের শুনানি পর্বে ডাকা হবে, তাঁদের যাতে কোনও অসুবিধা ...
১৩ ডিসেম্বর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সল্টলেক, রাজারহাট থেকে নিউটাউন। এসআইআরে রাজারহাট-নিউটাউন, বিধাননগর ও রাজারহাট-গোপালপুর এই তিনটি বিধানসভা কেন্দ্রে বাদ গেল প্রায় ১ লক্ষ ৩২ হাজার নাম! নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, তার মধ্যে ৪৮ হাজারের বেশি মৃত। এই তিন বিধানসভার মধ্যে ...
১৩ ডিসেম্বর ২০২৫ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসআইআরে কলকাতার ১১টি বিধানসভা কেন্দ্র থেকে অন্তত ৬ লক্ষ নাম বাদ যাচ্ছেই। এর মধ্যে সব থেকে বেশি নাম বাদ পড়ছে চৌরঙ্গি বিধানসভায়। নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, সংখ্যাটা সাড়ে ৭৪ হাজারের বেশি। তালিকায় তারপরেই রয়েছে জোড়াসাঁকো বিধানসভা। ...
১৩ ডিসেম্বর ২০২৫ বর্তমানস্বার্ণিক দাস, কলকাতা: ‘অপারেশন সিন্দুর’এ কুপোকাত পাকিস্তান ফের ষড়যন্ত্রের ঘুঁটি সাজিয়েছে। তবে এবার আর সম্মুখ সমর নয়। বরং সাইবার হানায় ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার গুপ্ত তথ্য হাতানোর চেষ্টার মধ্যে দিয়ে ‘প্রক্সি ওয়ার’ চালাচ্ছে পাকিস্তান। দেশের গোয়েন্দা এজেন্সি, প্রতিরক্ষা মন্ত্রকের গোপন ...
১৩ ডিসেম্বর ২০২৫ বর্তমান