BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 16 Aug, 2026 | ১ ভাদ্র, ১৪৩৩
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • ব্যবহার করা হত ‘হানি ট্র্যাপ’ হিসেবে, জালে জঙ্গি হামিমের সেই সুন্দরী বান্ধবী

    কলকাতা, ১ আগস্ট: জঙ্গি সন্দেহে গতকাল বর্ধমান থেকে হামিম মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে বেঙ্গল এসটিএফ। এবার তদন্তকারীদের জালে তার সুন্দরী বান্ধবী। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে অর্পিতা সরকার নামে ওই মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে তাঁকে বর্ধমান হয়ে আনা ...

    ০১ আগস্ট ২০২৬ বর্তমান
    ২ মাসে ৫৫টি নির্মাণে কাজ শুরুর অনুমতি, ‘সেফটি অডিট’ শেষ কবে? উঠছে প্রশ্ন

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দু’মাসে মাত্র ৫৫টি নির্মীয়মাণ ভবনের ক্ষেত্রে পুনরায় কাজ চালুর অনুমোদন দিয়েছে সংশ্লিষ্ট অডিট কমিটি। ফের কাজ শুরুর অনুমোদন পায়নি বিপুল সংখ্যক নির্মাণ। এই অবস্থায় অডিট প্রক্রিয়ার সময়সীমা বাড়ানো হচ্ছে। শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই জানিয়েছেন কলকাতা ...

    ০১ আগস্ট ২০২৬ বর্তমান
    পড়ে থাকা কাজ তদারকিতে কমিটি গঠন বিমানবন্দরে

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৈদ্যুতিক তার অনেকদিন ধরেই ঝুলছে। কেউ সেইভাবে নজর দিচ্ছিলেন না। আবার কেউ হয়তো দেখেও এড়িয়ে যাচ্ছিলেন। এবার সেই বিষয়গুলিতে নজরদারির জন্য বিশেষ কমিটি গঠন করল কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। একইসঙ্গে বিমানবন্দরের পরিষ্কার-পরিচ্ছন্ন ঠিকভাবে হচ্ছে না, তা দেখার ...

    ০১ আগস্ট ২০২৬ বর্তমান
    ওয়ার্ড পুনর্বিন্যাস: খসড়া প্রকাশের সময় বৃদ্ধি

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা পুরসভার ওয়ার্ড ডিলিমিটেশন বা পুনর্বিন্যাসের খসড়া প্রকাশের সময়সীমা বাড়ানো হচ্ছে। শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তেমনটাই জানিয়েছেন কলকাতা পুরসভার প্রশাসক তথা কমিশনার স্মিতা পান্ডে। সূত্রের খবর, আগামী ৪ আগস্ট প্রস্তাবিত ২০০টি ওয়ার্ডের খসড়া তালিকা প্রকাশ হতে ...

    ০১ আগস্ট ২০২৬ বর্তমান
    অপরাধীদের সাজার হার বাড়াতে সরকারি আইনজীবীদের সঙ্গে বৈঠক পুলিশের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তৃণমূল আমলে অপরাধীদের সাজার হার কমে গিয়েছিল বলে নবান্ন সূত্রে খবর। অধিকাংশ ক্ষেত্রে পুলিশ যথেষ্ট তথ্যপ্রমাণ আদালতে দাখিল করতে পারত না। ফলে অপরাধী খালাস পেয়ে যাচ্ছিল বা শাস্তির বহর কমে যাচ্ছিল বলে অভিযোগ। তাই সাজার হার ...

    ০১ আগস্ট ২০২৬ বর্তমান
    বহুতল নির্মাণ: তদন্ত কমিটিতে রদবদল নবান্নের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তারাতলার গোডাউন বিপর্যয়ের পর রাজ্যের নির্মীয়মাণ ছয় তলা বা তার বেশি বহুতলের নির্মাণের খুঁটিনাটি খতিয়ে দেখতে গঠিত ১১ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটির রদবদল করল নবান্ন। শুক্রবার মুখ্য সচিবের জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, কমিটির চেয়ারপার্সন করা ...

    ০১ আগস্ট ২০২৬ বর্তমান
    আজ থেকে কলকাতা পুলিশের সব থানায় চালু ই-জিডি

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ শনিবার থেকে কলকাতা পুলিশের সমস্ত থানায় চালু হচ্ছে ই-জিডি ব্যবস্থা। এবার থেকে কেউ থানায় অভিযোগ জানাতে এলে নির্দিষ্ট ডিজিটাল ফর্মে তথ্য নথিভুক্ত করবে সংশ্লিষ্ট থানার পুলিশ। ফর্মটি অনলাইনে নথিভুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই অভিযোগকারীর মোবাইলে জিডি ...

    ০১ আগস্ট ২০২৬ বর্তমান
    যান নিয়ন্ত্রণে ৮০০ অস্থায়ী হোমগার্ড নিচ্ছে লালবাজার, ছাড়পত্র দিল নবান্ন

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অস্থায়ী ভিত্তিতে ফের কলকাতা পুলিশ ৮০০ হোমগার্ড নিতে চলেছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র দপ্তর এ সংক্রান্ত ছাড়পত্র দিয়েছে কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দাকে। এর জন্য নবান্ন ১০ কোটি ৮৮ লক্ষ টাকা মঞ্জুর করেছে। লালবাজারের এক বিশেষ সূত্রে এই ...

    ০১ আগস্ট ২০২৬ বর্তমান
    শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ খুনে সিবিআইয়ের জালে আরও ২

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় আরও দু’জনকে গ্রেপ্তার করেছে সিবিআই। ধৃতদের নাম সাগর সোনকর ও সাহেব সোনকর। সম্পর্কে এরা দুই ভাই। উত্তর কলকাতা থেকে তাদের গ্রেপ্তার করে শুক্রবার আদালতে তোলা হলে বিচারক দু’জনকেই ...

    ০১ আগস্ট ২০২৬ বর্তমান
    পাখি পাচারের ঘটনায় বারুইপুর পুরসভায় অভিযান চালাল পুলিশ

    সংবাদদাতা, বারুইপুর: বারুইপুর পুরসভা পরিচালিত আরণ্যক বনভোজন উদ্যান থেকে পাখি পাচারের ঘটনায় শোরগোল পড়েছে। সেই ঘটনার তদন্তে শুক্রবার বারুইপুর পুরসভায় অভিযান চালাল পুলিশ। বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত সুপার অতীশ বিশ্বাসের নেতৃত্বে পুলিশের টিম যায় সেখানে। উদ্যানের জমির কাগজ, কোথা ...

    ০১ আগস্ট ২০২৬ বর্তমান
    সব্যসাচীর কাছে সোনা উদ্ধারের মামলায় ১২ স্থানে তল্লাশি ইডির

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য পুলিশের পর এবার ইডি। প্রাক্তন বিধায়ক ও তৃণমূল নেতা সব্যসাচী দত্তের কাছ থেকে সোনা উদ্ধারের পর শুক্রবার কলকাতা, নিউটউন, নদীয়াসহ মোট ১২টি জায়গায় একযোগে তল্লাশি চালাল কেন্দ্রীয় এজেন্সি। এর মধ্যে রয়েছেন একাধিক ব্যবসায়ী। অভিযোগ, তাঁরা ...

    ০১ আগস্ট ২০২৬ বর্তমান
    নিম ঝিলকে কেন্দ্র করে নেচার স্টাডি পার্কের উদ্বোধন আইআইইএসটিতে

    নিজস্ব প্রতিনিধি, হাওড়া: শুধু প্রযুক্তি শিক্ষাই নয়, পরিবেশ সচেতনতার পাঠও এবার মিলবে প্রকৃতির সান্নিধ্যে। সেই লক্ষ্যেই শিবপুরের আইআইইএসটি ক্যাম্পাসে নিম ঝিলকে ঘিরে গড়ে উঠল অত্যাধুনিক নেচার স্টাডি পার্ক। শুক্রবার রাজ্যের পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রী উমেশ রাই আনুষ্ঠানিকভাবে এই পার্কের ...

    ০১ আগস্ট ২০২৬ বর্তমান
    জলদাপাড়ায় হাতি, জলহস্তী দেখতে চম্পট বারুইপুরের তিন নাবালকের, পুলিশের তৎপরতায় কিষানগঞ্জ থেকে উদ্ধার

    সংবাদদাতা, বারুইপুর: মোবাইলে জঙ্গলের ভিডিয়ো দেখে গণ্ডার, হাতি, জলহস্তী দেখার ইচ্ছা হয়েছিল তিন ভাইয়ের। তিনজনই নাবালক। তাদের বয়স যথাক্রমে ১৫, ১৩ এবং ১১ বছর। পড়ে নবম, সপ্তম ও পঞ্চম শ্রেণিতে। বাড়ি বারুইপুরের মল্লিকপুরে। মাস দুয়েক ধরেই তারা পরিকল্পনা করে, ...

    ০১ আগস্ট ২০২৬ বর্তমান
    বেআইনি পার্কিং: জরিমানা বাড়ছে, ডালহৌসি ও রুবি মোড়ে হবে ওভারব্রিজ

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যত্রতত্র গাড়ি পার্কিংয়ের সমস্যায় ইতি টানতে কড়া পদক্ষেপ করতে চলেছে নবান্ন। শুক্রবার কলকাতা, হাওড়া এবং বিধাননগরের পুলিশ ও প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বৈঠক শেষে কলকাতাসহ বিভিন্ন পুর এলাকায় পার্কিং ...

    ০১ আগস্ট ২০২৬ বর্তমান
    হাওড়া শাখায় জোড়া বিপত্তি, দিনভর বর্ধমান পর্যন্ত বিপর্যস্ত ট্রেন চলাচল

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা, হাওড়া ও চুঁচুড়া: সকালে হুগলির ভদ্রেশ্বর স্টেশনের কাছে একটি মালগাড়ির ইঞ্জিন লাইনচ্যুত। দুপুরে হাওড়া স্টেশনে ঢোকার মুখে ওভারহেড তারে বিদ্যুৎ সরবরাহে বড়োসড়ো গোলযোগ। কাজের দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে হাওড়া শাখায় জোড়া বিপত্তির ফলে বর্ধমান পর্যন্ত লোকাল ...

    ০১ আগস্ট ২০২৬ বর্তমান
    ছাত্র আন্দোলনকে সমর্থন করলেন প্রাক্তন বিজেপি বিধায়কের কন্যা

    নয়াদিল্লি: শুধু রাজনীতির ময়দানে নয়, শাসক শিবিরের নেতানেত্রীদের চাপ বাড়ছে পরিবারের অন্দরেও। এবার ছাত্রছাত্রীদের আন্দোলনকে সমর্থন জানালেন আরও এক বিজেপি নেতার কন্যা। কন্টেন্ট ক্রিয়েটর যশোস্বিনী রাজে সিং হলেন উত্তরপ্রদেশের ফতেপুর সদরের প্রাক্তন বিধায়ক বিক্রম সিংয়ের মেয়ে। যন্তরমন্তরে সিজেপির প্রতিবাদে ...

    ০১ আগস্ট ২০২৬ বর্তমান
    বিশ্ববিদ্যালয়ের সদস্য উচ্চশিক্ষা দপ্তর মনোনীত আধিকারিকরা! স্বাধিকারের প্রশ্ন তুলে বিতর্ক

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকার সময় মন্তব্য করেছিলেন, সরকার টাকা দেয়, তাই বিশ্ববিদ্যালয়ের উপর সরকারি নজরদারি থাকবে। তার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের স্বাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। শুক্রবার বিজেপি-শাসিত সরকারের শিক্ষাদপ্তরের এক বিজ্ঞপ্তিতে ফের সেই বিতর্কই দানা বাঁধছে। সরাসরি উচ্চশিক্ষা ...

    ০১ আগস্ট ২০২৬ বর্তমান
    সারোগেসির ক্ষেত্রে দম্পতির বয়স যাচাই ম্যাজিস্ট্রেটের কাজ নয়, জানাল হাইকোর্ট

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সারোগেসির ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের এক্তিয়ার বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। সারোগেসিতে ইচ্ছুক দম্পতির বয়স বা স্বাস্থ্য সংক্রান্ত তথ্য যাচাই করা ম্যাজিস্ট্রেটের কাজ নয়। তার জন্য পৃথক কর্তৃপক্ষ রয়েছে। ম্যাজিস্ট্রেট সারোগেসির পরবর্তী পর্যায়ে আইনি বিষয়গুলি বিবেচনা করতে পারে বলে ...

    ০১ আগস্ট ২০২৬ বর্তমান
    নিট রেজাল্টের ভুয়ো নথি দিয়ে মামলা, হাইকোর্টের রোষের মুখে পরীক্ষার্থীরা

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিট পরীক্ষার ফলাফলে কারচুপির অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন একাধিক পরীক্ষার্থী। কিন্তু শেষমেশ দেখা গেল মিথ্যা নথি দিয়ে সেই মামলা দায়ের হয়েছে। বিষয়টি জানার পরই ওই পরীক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করতে বলল হাইকোর্ট। শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার ...

    ০১ আগস্ট ২০২৬ বর্তমান
    ২১ জুলাই: কালীঘাট তৃণমূলের  সভা নিয়ে হাইকোর্টের অসন্তোষ

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২১ জুলাই বিড়লা তারামণ্ডলের সামনে কালীঘাট তৃণমূলের সভা নিয়ে অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট। অভিযোগ, আদালত যে সংখ্যক মানুষ নিয়ে জমায়েতের অনুমতি দিয়েছিল, তার চেয়ে বেশি মানুষের ভিড় হয়েছিল সেখানে। শুক্রবার এবিষয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে রিপোর্ট জমা ...

    ০১ আগস্ট ২০২৬ বর্তমান
    ঘর গুছিয়ে এবার নন্দীগ্রাম-রেজিনগর উপনির্বাচন নিয়ে ঝাঁপাচ্ছে বঙ্গ বিজেপি

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সবকিছু ঠিকঠাক থাকলে দুর্গাপুজোর আগেই রাজ্যের দুই বিধানসভা কেন্দ্রের বকেয়া উপনির্বাচন হয়ে যাবে। সংশ্লিষ্ট আসন দুটি হল—মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছেড়ে যাওয়া নন্দীগ্রাম এবং হুমায়ুন কবিরের রেজিনগর। বাংলায় প্রথম বিজেপি সরকার গঠনের পর ফলতায় অনুষ্ঠিত উপনির্বাচনে রেকর্ড ...

    ০১ আগস্ট ২০২৬ বর্তমান
    ২৪২টি গাড়ি! কালো টাকার হিসাব টুলুর ফুলস্কেপ খাতায়, উদ্ধার নগদ বেড়ে ৫৩ কোটি, ফ্রিজ ব্যাংকের ৯৩ কোটি

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বীরভূমের ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডল ওরফে নিজামউদ্দিনের বাড়িতে বিএমডব্লু, মার্সিডিজ, অডি গাড়ির ছড়াছড়ি! সব মিলিয়ে ২৪২টি। বেশিরভাগই বিলাসবহুল। আর একাধিক ডাম্পার। বেআইনি খাদান থেকে পাথর আনার জন্য। তারও এক একটির দাম ৬০-৭০ লক্ষ টাকা। সেগুলির ডালা ...

    ০১ আগস্ট ২০২৬ বর্তমান
    ১৫ হাজার কোটির রাজস্ব ফাঁকি শুধু বীরভূম জেলায়! পূর্বতন সরকারকে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বীরভূমের পাথর ও বালি মাফিয়া টুলু মণ্ডলের টাকা উদ্ধারের ঘটনা প্রকাশ্যে নিয়ে এসেছে রাজ্যের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকির তথ্য। এ নিয়ে এদিন নবান্নের সাংবাদিক সম্মেলন থেকে পূর্বতন সরকার এবং তার শীর্ষ মহলকে কার্যত তুলোধোনা করলেন ...

    ০১ আগস্ট ২০২৬ বর্তমান
    ফোনে মন্ত্রী উমেশের ছেলেকে অপহরণের হুমকিও দেয় জঙ্গিরা!

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা, বর্ধমান ও হাওড়া: শুধু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দৈনন্দিন গতিবিধির উপর ‘নজরদারি’ চালানোই নয়, মন্ত্রিসভার  সদস্য উমেশ রাই’কে ‘টার্গেট’ করেছিল বর্ধমানে ধৃত জয়েশ-ই-মহম্মদ জঙ্গি হামিম মণ্ডল। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে রাজ্যের পুর প্রতিমন্ত্রী তথা হাওড়া ...

    ০১ আগস্ট ২০২৬ বর্তমান
    রাজ্যে আজ জনগণনা শুরু, ১৫ দিন চলবে সেলফ ইনিউমারেশন

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, শনিবার রাজ্যে জনগণনার (সেনসাস) প্রথম পর্যায় শুরু হচ্ছে। এই পর্যায়ে ১৫ আগস্ট পর্যন্ত অনলাইনে ‘স্ব- গণনা’  (সেলফ ইনিউমারেশন)  প্রক্রিয়া চলবে। সাধারণ মানুষ ‘se.census.gov.in’ পোর্টালে গিয়ে গোটা পরিবারের তথ্য নথিভুক্ত করতে পারবেন। ১৬ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর ...

    ০১ আগস্ট ২০২৬ বর্তমান
    ১৯ বছর বাদে কলকাতায় ফেরা, আজ রবীন্দ্রসদনে তসলিমার অনুষ্ঠান

    নিজস্ব প্রতিনিধি: নয়াদিল্লি ও কলকাতা: অনুরাগীরা হিসেব কষছেন, ঠিক কত বছর বাদে কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন? হিসেব জানাল, সময় ব্যবধান ১৮ বছর পেরিয়ে ১৯ ছুঁয়েছে। শুক্রবার সকালে কলকাতা বিমানবন্দরে নামলেন চোখে রোদ চশমা, পরনে লাল পাড়-সাদা শাড়ি-কপালে লাল টিপ। ...

    ০১ আগস্ট ২০২৬ বর্তমান
    ‘ভূতের উপদ্রব’! সন্দেশখালির স্কুলে একে একে অসুস্থ ৩২ ছাত্রী, আতঙ্ক, প্যানিক অ্যাটাকে হাসপাতালে ভরতি দুই

    সংবাদদাতা, বসিরহাট: ক্লাস চলাকালীন একের পর এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ল সন্দেশখালির ফুলমণি আদর্শ বিদ্যামন্দিরে। নবম শ্রেণির ছাত্রীরা অনেকেই অসুস্থ হয়ে পড়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, শুক্রবার ক্লাস চলাকালীন হঠাৎ করেই ৩০ থেকে ৩৫ জন ছাত্রী শ্বাসকষ্ট, ...

    ০১ আগস্ট ২০২৬ বর্তমান
    মন্ত্রীর সই নকল করে শংসাপত্র, ধৃত দুই

    নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: পরিবহণ ও শ্রমমন্ত্রী অর্জুন সিংয়ের সই নকল করে শংসাপত্র জমা দেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করল নোয়াপাড়া থানার পুলিশ। ধৃত দুজন হল সোমনাথ দাস ও রোহন দাস। তাদের বিরুদ্ধে অভিযোগ, নোয়াপাড়ার বিধায়ক তথা মন্ত্রী অর্জুন সিংয়ের সই ...

    ০১ আগস্ট ২০২৬ বর্তমান
    কেরলে কাজ করতে গিয়ে মৃত কাকদ্বীপের মৎস্যজীবী

    সংবাদদাতা, কাকদ্বীপ: কেরালায় কাজ করতে গিয়ে মৃত্যু হল কাকদ্বীপের এক মৎস্যজীবীর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সুজিত দাস (৩৫)। বাড়ি কাকদ্বীপের হারউড পয়েন্ট কোস্টাল থানার শ্রী শ্রী রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের কাক-কালীনগর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুজিতবাবু ২৫ ...

    ০১ আগস্ট ২০২৬ বর্তমান
    মগরায় বাড়ি ধসে বাবা-মেয়ের মৃত্যু

    নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: মাটির বাড়ি ধসে মৃত্যু হল বাবা ও মেয়ের। এই মর্মান্তিক ঘটনা ঘটেছে হুগলির মগরা ২ গ্রাম পঞ্চায়েতের গজঘণ্টায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম গৌর মালিক (৫৭) ও তাঁর মেয়ে মাম মালিক (২৩)। মাটির ...

    ০১ আগস্ট ২০২৬ বর্তমান
    গাইঘাটায় ও কাকদ্বীপে মিড ডে মিল কর্মীদের ক্ষোভ, ডেপুটেশন

    সংবাদদাতা, বনগাঁ ও কাকদ্বীপ: রান্নার দায়িত্ব ইসকনের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে সরব হলেন মিড ডে মিল কর্মীরা। বেতন বৃদ্ধি, পুজোর বোনাস, সরকারি কর্মীর স্বীকৃতিসহ ১৩ দফা দাবিতে শুক্রবার গাইঘাটা বিডিও অফিসে ডেপুটেশন জমা দিল সারা বাংলা মিড ডে ...

    ০১ আগস্ট ২০২৬ বর্তমান
    অবশেষে বনগাঁয় যশোর রোডে কাটা হবে পাঁচশো ‘বিপজ্জনক’ গাছ, ঘোষণা মন্ত্রীর, একাধিক প্রাণহানির পর নড়েচড়ে বসল প্রশাসন

    নিজস্ব প্রতিনিধি, বারাসত: সতর্কবার্তা ছিল আগে থেকেই। প্রশাসনিক জটিলতা ও আইনি টানাপোড়েনে আটকে ছিল সিদ্ধান্ত। রাজ্যে পালাবদলের পর অবশেষে নড়েচড়ে বসল নতুন সরকার ও প্রশাসন। বনগাঁর যশোর রোডের ধারে থাকা প্রায় ৫০০টি মৃত ও ‘বিপজ্জনক’ গাছ কাটার প্রক্রিয়া শুরু ...

    ০১ আগস্ট ২০২৬ বর্তমান
    দত্তপুকুরে গেঞ্জির সুতো রং করার কারখানায় বয়লার বিস্ফোরণ, মৃত্যু, গুরুতর জখম আরো এক শ্রমিক

    নিজস্ব প্রতিনিধি, বারাসত: আচমকা বিকট শব্দ। কেঁপে উঠল গোটা এলাকা। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে গেল কারখানা চত্বর। আতঙ্কে প্রাণ বাঁচাতে বাইরে ছুটলেন শ্রমিকেরা। শুক্রবার দুপুরে দত্তপুকুরের একটি গেঞ্জি সুতোর রং করার কারখানার বয়লার ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হল এক ...

    ০১ আগস্ট ২০২৬ বর্তমান
    হালিশহরের তৃণমূল নেতার বাড়ি বাজেয়াপ্ত করল ব্যাংক, ঋণ শোধ না করায় পদক্ষেপ

    নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ব্যাংক ঋণের ২৪ লক্ষ টাকা শোধ করতে না পারায় হালিশহর টাউন তৃণমূলের সভাপতি তথা প্রাক্তন কাউন্সিলার প্রবীর সরকারের বাড়ি বাজেয়াপ্ত করল ব্যাংক। শুক্রবার বিশাল পুলিশ বাহিনী নিয়ে বাড়িতে থাকা খাট, আলমারিসহ সমস্ত জিনিসপত্র বার করে দিয়ে ...

    ০১ আগস্ট ২০২৬ বর্তমান
    পড়ুয়াকে কুকুরে কামড়ের জেরে স্কুলে বিক্ষোভ

    নিজস্ব প্রতিনিধি, বরানগর: বৃহস্পতিবার কুকুরের কামড়ে জখম হয়েছিল এক পড়ুয়া। তার জেরে শুক্রবার স্কুলে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল রহড়া ভবনাথ ইনস্টিটিউশন ফর গার্লসের প্রাথমিক বিভাগ। অভিভাবকদের অভিযোগ, স্কুলের পরিকাঠামো বেহাল এবং নিরাপত্তাহীন। তার জেরে এমন ঘটনা ...

    ০১ আগস্ট ২০২৬ বর্তমান
    নজরে শুভেন্দুর গতিবিধিও! বর্ধমানে গ্রেপ্তার জয়েশ জঙ্গি

    নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: ২০১৪ সালের খাগড়াগড় কাণ্ডের স্মৃতি বঙ্গবাসীর মন থেকে এখনও মুছে যায়নি। সেই ঘটনার ১২ বছর পর ফের জঙ্গিযোগে নাম জড়াল বর্ধমানের। বৃহস্পতিবার বর্ধমানের রেনেসাঁ উপনগরীতে অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে হামিম মণ্ডল নামে একজনকে গ্রেপ্তার করেছে বেঙ্গল ...

    ০১ আগস্ট ২০২৬ বর্তমান
    কংগ্রেস থেকে বহিষ্কৃত ভিক্টরের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চর্চা

    সংবাদদাতা, ইসলামপুর: চাকুলিয়ার কংগ্রেস নেতা আলি ইমরান রমজ ওরফে ভিক্টর দল থেকে বহিষ্কার হতেই তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চর্চা শুরু হয়েছে উত্তর দিনাজপুর জেলা জুড়ে। দল বিরোধী কাজের অভিযোগে গত সোমবার ভিক্টরকে বহিষ্কার করেছে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের ...

    ০১ আগস্ট ২০২৬ বর্তমান
    বিশ্বভারতীর রাস্তা ফেরত চাওয়া ঘিরে বিতর্ক, মুখ্যমন্ত্রীকে পালটা আবেদন

    সংবাদদাতা, বোলপুর : শান্তিনিকেতনের পোস্ট অফিস মোড় থেকে উপাসনা গৃহের সামনে দিয়ে কালীসায়ের পর্যন্ত বিস্তৃত রাস্তা ফের নিজেদের নিয়ন্ত্রণে চেয়ে রাজ্যের কাছে আবেদন করেছে বিশ্বভারতী। বিশ্বভারতীর দাবি, এই রাস্তা দিয়ে দিনরাত ভারি যানবাহন চলাচল, লাগাতার হর্ন ও দীর্ঘক্ষণ যানজটের ...

    ০১ আগস্ট ২০২৬ বর্তমান
    আজ শুরু সেনসাসের সেলফ ইনিউমারেশন, পূর্ব মেদিনীপুরে বিশিষ্ট ব্যক্তিদের বাড়ি যাবেন প্রশাসনের শীর্ষ আধিকারিকরা

    নিজস্ব প্রতিনিধি, তমলুক: আজ, শনিবার ১ আগস্ট থেকে জনগণনা অর্থাৎ সেনসাসের সেল্ফ ইনিউমারেশন শুরু হচ্ছে। এই কর্মসূচিকে ব্যাপকভাবে প্রচারের লক্ষ্যে পূর্ব মেদিনীপুর জেলায় বিশিষ্ট নাগরিকদের বাড়ি বাড়ি হাজির হবেন জেলা প্রশাসনের শীর্ষ অফিসাররা। এজন্য মোট চারটি দল গঠন করা ...

    ০১ আগস্ট ২০২৬ বর্তমান
    বন্ধ রেলপথই জামুড়িয়ায় বালি পাচারের করিডর!

    নিজস্ব প্রতিনিধি, আসানসোল: সাধক বামাখ্যামার সাধনভূমি জামুড়িয়ার ইকড়া। আবার জামুড়িয়া থানা এলাকারই চুরুলিয়ায় বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্ম। দুই ঐতিহাসিক স্থানকে জুড়ত অণ্ডাল হয়ে ইকড়া পলাশথলি রেললাইন। দীর্ঘদিন ধরে সেই রেলপথে ট্রেন চলাচল বন্ধ। সেই সুযোগে রেলের লাইনও লুট ...

    ০১ আগস্ট ২০২৬ বর্তমান
    প্রতিবেশীর বাড়িতে লুকিয়েও রেহাই নেই, তৃণমূল নেতার উপর ডিম বৃষ্টি

    সংবাদদাতা, কাটোয়া: প্রতিবেশীর বাড়িতে আত্মগোপন করেও রেহাই মিলল না। উন্মত্ত জনতা সেখান থেকেই তৃণমূলের নেতা, কাটোয়া ২ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ গৌতম ঘোষালকে টেনে বের করে আনল। তারপর চলল তার উপর ডিম বৃষ্টি। তবে পুলিশ গিয়ে গৌতমকে উদ্ধার করে। ...

    ০১ আগস্ট ২০২৬ বর্তমান
    পা দিয়ে ব্ল্যাক বোর্ডে লিখে ক্লাস নেন প্রাথমিক শিক্ষক জগন্নাথ

    সংবাদদাতা, ঝালদা: শারীরিক সীমাবদ্ধতা কখনও মানুষের স্বপ্নকে থামিয়ে দিতে পারে না, এই সত্যই প্রতিদিন প্রমাণ করে চলেছেন পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের ডাভা তোড়াং নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের শিক্ষক জগন্নাথ মাহাতো। জন্ম থেকেই দু’ হাত নেই। কিন্তু সেই প্রতিবন্ধকতাকে কখনও নিজের জীবনের ...

    ০১ আগস্ট ২০২৬ বর্তমান
    মুকুটমণিপুর জলাধারের উপর হবে রোপওয়ে

    নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: এবার জঙ্গলমহল ঘুরতে এসে রোপওয়েতে চড়ার সুযোগ পাবেন পর্যটকরা। মুকুটমণিপুর জলাধারের উপর রোপওয়ে নির্মাণের ব্যাপারে রাজ্য পর্যটন দপ্তরের সঙ্গে বাঁকুড়া জেলা প্রশাসনের প্রাথমিক কথাবার্তা হয়ে গিয়েছে। দ্রুত পর্যটন দপ্তরের লোকজন ওই প্রকল্পে সমীক্ষা চালানোর জন্য জেলায় ...

    ০১ আগস্ট ২০২৬ বর্তমান
    নদীয়া জেলা পরিষদের সভাধিপতি পদপ্রার্থীর নাম ঘোষণা পদ্মর, দরকার তৃণমূলের সমর্থন

    নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা কৃষ্ণনগর: নদীয়া জেলা পরিষদের সভাধিপতি নির্বাচনে শেষ পর্যন্ত প্রার্থী দেওয়ার সিদ্ধান্তেই অনড় থাকল বিজেপি। শুক্রবার কৃষ্ণনগরের জেলা পার্টি অফিসে সাংবাদিক বৈঠক করে দলের তরফে জানানো হয়, সভাধিপতি পদের জন্য বিজেপির প্রার্থী হচ্ছেন প্রণতি বিশ্বাস। আগামী ...

    ০১ আগস্ট ২০২৬ বর্তমান
    টালমাটাল পরিস্থিতি পুরসভায়, জমা জলে বেহাল জলপাইগুড়ি

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা এসেছে। তিনি ঠিকমতো পুরসভায় আসছেন না। যার জেরে বেহাল পরিস্থিতি জলপাইগুড়ি শহরের। যার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন তাঁরা।বৃষ্টিতে জলমগ্ন শহরের বিভিন্ন এলাকা। পুরাতন পুলিশ লাইন, কদমতলা, ...

    ০১ আগস্ট ২০২৬ বর্তমান
    উত্তরের চায়ে মাত্রাতিরিক্ত কীটনাশক! বিক্রি করতে না পেরে ফেলে দিতে হচ্ছে কাঁচা পাতা

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: উত্তরের চায়ে ‘বিষ’! মাত্রাতিরিক্ত হারে কীটনাশক প্রয়োগের ফলেই এই পরিস্থিতি। অভিযোগ, কোনো কোনো চা বাগানে আবার চোরাগোপ্তাভাবে ব্যবহার করা হচ্ছে নিষিদ্ধ কীটনাশক। ফলে ঘনাচ্ছে আরও বড়ো বিপদ। এই পরিস্থিতিতে চা কেনার ক্ষেত্রে শর্ত চাপিয়েছে একাধিক নামী সংস্থা। ...

    ০১ আগস্ট ২০২৬ বর্তমান
    তিন সপ্তাহে দার্জিলিংয়ে ধসে ক্ষতিগ্রস্ত ৫০টি বাড়ি, মন্ত্রীকে তথ্য দিল প্রশাসন

    নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও সংবাদদাতা, দার্জিলিং: মাত্র তিন সপ্তাহে পাহাড়ে ধসে ক্ষতিগ্রস্ত ৫০টি বাড়ি। শুক্রবার স্বারাষ্ট্র ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী বিশাল লামার কাছে এই তথ্য তুলে ধরেছে দার্জিলিং জেলা প্রশাসন। একই সঙ্গে তারা পাহাড়ে এসডিআরএফের দু’টি টিম মোতায়েন করেছে। ...

    ০১ আগস্ট ২০২৬ বর্তমান
    আদালতের নির্দেশে স্বস্তি, আলিপুরদুয়ার পুরসভায় নির্বাচিত বোর্ড ফিরতে পারে

    সংবাদদাতা, আলিপুরদুয়ার: আদালতের রায়ে আলিপুরদুয়ার পুরসভার তৃণমূল পরিচালিত বোর্ডের পুনর্বহালের রাস্তা অনেকটাই পরিষ্কার হয়ে গেল। তাই কয়েকজন তৃণমূল কাউন্সলার বোর্ড অব কাউন্সিলের মিটিং ডাকতে আজ, শনিবার এগজিকিউটিভ অফিসারকে চিঠি দেবেন। তাঁদের সঙ্গে থাকবেন পুরসভার একমাত্র কংগ্রেস কাউন্সিলার শান্তনু দেবনাথ। ...

    ০১ আগস্ট ২০২৬ বর্তমান
    পড়ুয়া নেই, সাতটি জুনিয়র হাইস্কুল থেকে ১৬ জন শিক্ষককে অন্যত্র পোস্টিং

    নির্মাল্য সেনগুপ্ত, রায়গঞ্জ: কোথাও পরিকাঠামোয় ঘাটতি। কোথাও পড়াশোনার মান। আবার কোথাও অভিভাবকদের ইচ্ছায় বেসরকারি স্কুলে পড়ুয়াদের চলে যাওয়া। এরকম একগুচ্ছ কারণে পড়ুয়ার অভাবে উত্তর দিনাজপুর জেলায় একের পর এক জুনিয়র হাইস্কুল বন্ধের মুখে। এই অবস্থায় জেলার সাতটি জুনিয়র হাইস্কুল ...

    ০১ আগস্ট ২০২৬ বর্তমান
    জলপাইগুড়ি: ডিম থেরাপির পরদিন পুরসভায় এলেন না চেয়ারম্যান, ক্রমেই কোণঠাসা সৈকত

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ডিম থেরাপির পরদিন পুরসভায় এলেন না চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। এদিকে, তাঁর বিরুদ্ধে অনাস্থা আনা মমতাপন্থী তৃণমূল কাউন্সিলারদের দাবি, ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছেন চেয়ারম্যান। মরিয়া চেষ্টা চালিয়েও নিজের শিবিরে রাখতে পারছেন না দলের কাউন্সিলারদের। যদিওবা কয়েকজন কাউন্সিলার ...

    ০১ আগস্ট ২০২৬ বর্তমান
    গ্র্যান্ট পায়নি দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়,আর্থিক সমস্যায় আটকে বেতন

    সংবাদদাতা, বালুরঘাট: চলতি শিক্ষাবর্ষে নন-স্যালারি গ্র্যান্ট পায়নি দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়। চলতি আর্থিক বর্ষে এপ্রিল থেকে ওই ফান্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টে ঢোকেনি। যার ফলে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা থেকে শুরু করে অতিথি অধ্যাপকদের বেতন দিতে সমস্যায় পড়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, ...

    ০১ আগস্ট ২০২৬ বর্তমান
    সার বিক্রির ক্ষেত্রে বড় সিদ্ধান্ত ব্যবসায়ীদের

    সংবাদদাতা, ময়নাগুড়ি: এবার জলপাইগুড়ি জেলা জুড়ে সার বিক্রির ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিল সার ব্যবসায়ী সমিতি। ন্যায্য মূল্যে কৃষকদের যে সব সার দিতে পারা যাচ্ছে না তাঁরা সেই সার বিক্রি করবেন না। পাশাপাশি পাইকারি ব্যবসায়ীদের ঘরেও সেই সার তুলতে তাঁরা ...

    ০১ আগস্ট ২০২৬ বর্তমান
    চলতি মাসেই দু'বার প্রতারণার শিকার মহিলা! ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও জমানো টাকা

    সংবাদদাতা, ময়নাগুড়ি: একবার নয় চলতি মাসেই দু'বার সাইবার ক্রাইমের জালে পড়ে টাকা খাওয়াতে হল ময়নাগুড়ির আইসিডিএস সেন্টারের কর্মী কল্পনা সেনকে। শুক্রবার তিনি ময়নাগুড়ি থানার সাইবার সহায়তা কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। কল্পনা সেন অভিযোগ করে বলেন, গত ১৬ তারিখ ...

    ০১ আগস্ট ২০২৬ বর্তমান
    ‘লজ্জায় নিজের দিকে তাকাতে পারছি না’, মোদিকে কুকথায় ক্ষমা চাইলেন সেই মহিলা আন্দোলনকারী

    নয়াদিল্লি, ১ আগস্ট: গতকাল রাতে ক্ষমা করার বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার  ভিডিও পোস্ট করে ক্ষমা চাইলেন রুচিকা সিং। যন্তরমন্তরে ককরোচ সিজেপি আন্দোলন চলাকালীন প্রধানমন্ত্রী সম্পর্কে ‘কুকথা’ বলার অভিযোগ উঠেছে যাঁর বিরুদ্ধে। দায়ের হয়েছে এফআইআর।নয়ডার বাসিন্দা রুচিকা হাত ...

    ০১ আগস্ট ২০২৬ বর্তমান
    কুকথা: ‘ক্ষমা করে দিলাম’, জেন জি’কে বার্তা প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: যন্তরমন্তরে জেন জি’র বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে কুকথার অভিযোগ উঠেছে। এনিয়ে বারবার সরব হয়েছে বিজেপি শিবির। এবার মুখ খুললেন স্বয়ং প্রধানমন্ত্রী। শুক্রবার রাতে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন তিনি। সেখানে মোদি বলেন, বিক্ষোভকারীদের মধ্যে দুষ্টু ...

    ০১ আগস্ট ২০২৬ বর্তমান
    ‘ভয় দেখিয়ে জেন জিকে থামাতে পারবেন না’, মোদি-শাহকে হুঁশিয়ারি রাহুলের

    নয়াদিল্লি: ‘আপনারা এখন অতীত। এবার ভবিষ্যত্ প্রজন্ম সম্পর্কে সতর্ক হোন।’ শুক্রবার এই ভাষাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করলেন রাহুল গান্ধী। যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন চলাকালীন প্রধানমন্ত্রীকে ‘অপমান’ করেছেন—এই অভিযোগে ২৫ বছরের তরুণীর বিরুদ্ধে ...

    ০১ আগস্ট ২০২৬ বর্তমান
    ফের ডাক্তারির প্রশ্ন ফাঁস, এবার ওড়িশা

    ভুবনেশ্বর ও নয়াদিল্লি: বজ্র আঁটুনি, ফস্কা গেরো! নিট-কাণ্ডের প্রতিবাদে ছাত্রছাত্রীদের তুমুল বিক্ষোভে প্রবল চাপে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। পড়ুয়াদের দাবির কাছে নতিস্বীকার করে শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে হয়েছে ধর্মেন্দ্র প্রধানকে। অবিজেপি রাজ্যগুলিতে প্রশ্ন ফাঁস খুঁজে বের করতে তেড়েফুঁড়ে ...

    ০১ আগস্ট ২০২৬ বর্তমান
    প্রধানমন্ত্রীর কাছে দরবার করলেন শতাব্দী, অমিত শাহের কাছে সাংসদ জুন

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নিজেদের নতুন দলের ভবিষ্যৎ তো বটেই, পশ্চিমবঙ্গের সাংসদ হিসেবে কীভাবে কাজ করবেন, তা জেনে নিতে শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। এখন তিনি নতুন দল এনসিপিআই’য়ের লোকসভার উপদলনেত্রী। যদিও এনসিপিআই’কে এখনো সংসদে স্বীকৃতি ...

    ০১ আগস্ট ২০২৬ বর্তমান
    যন্তর মন্তরে আক্রান্ত পুলিশকর্মীরা, সরব পরিবার

    নয়াদিল্লি: ‘যন্তর মন্তরের মূল মঞ্চের সামনে বাবাকে প্রায় পিটিয়ে মেরে ফেলছিল ওরা। হাসপাতালে চার ঘণ্টা অজ্ঞান অবস্থায় ছিলেন। রাত দশটা নাগাদ বাবার সহকর্মীরা তাঁকে বাড়িতে নিয়ে আসেন। উর্দিটা রক্তে লাল হয়ে গিয়েছিল।’ বাবা সাব ইনস্পেক্টর। যন্তর মন্তরে বিক্ষোভ চলাকালীন ...

    ০১ আগস্ট ২০২৬ বর্তমান
    গুলি চলেনি বলা কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস, রামমন্দির কাণ্ডে পথনাটিকা, শাহের জবাব চেয়ে অনড় বিরোধীরা

    সন্দীপ স্বর্ণকার,  নয়াদিল্লি: রাম মন্দিরের প্রণামি চুরি আর প্রশ্ন ফাঁসের বিরোধিতায় আন্দোলনকারীদের উপর পুলিশের হামলা—এই দুই ইস্যুতে শুক্রবারও সংসদে সম্মিলিতভাবে সোচ্চার হল বিরোধীরা। গত ২০ জুলাই ছাত্র-যুব বিক্ষোভে নির্মম লাঠিচার্জ, পেলেট গান ছোড়ার মতো ঘটনার পর থেকে অমিত শাহ ...

    ০১ আগস্ট ২০২৬ বর্তমান
    ‘ওঁর আত্মত্যাগ ভোলার নয়’ , সোনামের সঙ্গে দূরত্বের জল্পনা ওড়ালেন দিপকে

    নয়াদিল্লি: যন্তর মন্তরে সোনাম ওয়াংচুকের অনশন ককরোচ জনতা পার্টির আন্দোলনকে এক আলাদা মাত্রা দিয়েছিল। নিটের প্রশ্নফাঁসের বিরুদ্ধে দেশের নানা প্রান্তের ছাত্র-যুবরা এক ছাতার তলায় এসেছিল। তবে শিক্ষামন্ত্রীর ইস্তফা ও দাবিদাওয়া পূরণের আগেই স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার হাত থেকে স্যুপ খেয়ে ...

    ০১ আগস্ট ২০২৬ বর্তমান
    বিজেপির মুখপাত্র পদে ইস্তফা শেহজাদ পুনাওয়ালার

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জেন জি আন্দোলন কি নিছক এক মন্ত্রীর পদত্যাগের ম঩ধ্যে দিয়েই সমাপ্ত হয়নি? তার অভিঘাত আরও গভীরে প্রবেশ করেছে? কিছুদিন আগে পর্যন্ত অন্য দলের নেতা-নেত্রীদের বিজেপিতে যোগ দেওয়ার জোয়ার পর্ব চলেছে। জাতীয় রাজনীতিতে বিজেপির উত্থানপর্ব যেন অন্তহীন। ...

    ০১ আগস্ট ২০২৬ বর্তমান
    অন্নপূর্ণার টাকা কবে পাব? কাটমানির টোল ফ্রি নম্বরেও উপচে পড়ছে ফোন

    প্রীতেশ বসু, কলকাতা: ক্ষমতায় এসে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে বিজেপি সরকার। সেই লক্ষ্যে মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চারটি টোল ফ্রি হেল্পলাইন নম্বর চালু করেছেন। সিন্ডিকেটরাজ, কাটমানি কালচার, অবৈধভাবে রোড ট্যাক্স আদায় এবং চোলাইয়ের ঠেক নিয়ে কোনো ...

    ৩০ জুলাই ২০২৬ বর্তমান
    টোল ফ্রি নম্বরে প্রথম বেআইনি মদের অভিযোগ বজবজে, উদ্ধার বিপুল চোলাই, ধৃত এক

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্নীতি রোধে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মঙ্গলবার টোল ফ্রি নম্বর চালু করেছিলেন। প্রথম দিনই সে নম্বরের বউনি হয়ে গেল। চোলাই বিক্রি ও মদের অবৈধ কারবারের অভিযোগ এল বজবজ থানায়। স্থানীয়দের বক্তব্য, এই অভিযোগ আগেও করা হয়েছিল। কিন্তু ...

    ৩০ জুলাই ২০২৬ বর্তমান
    বিজেপির বিরুদ্ধে এবার ঝান্ডা ছাড়াই বাম ‘পথ দখল’

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিজেপির বিরুদ্ধে আবার পথে বামেরা। মঙ্গলবার বাম ছাত্র সংগঠনগুলি বিজেপির নীতির বিরুদ্ধে কলেজ স্ট্রিটে মিছিল করেছিল। বুধবার ঝান্ডা ছাড়া হল নাগরিক মিছিল। অংশ নিলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য, সুজন চক্রবর্তী সহ একাধিক সিপিএম নেতা-কর্মী। বিকেলে ভারতীয় জাদুঘর থেকে ...

    ৩০ জুলাই ২০২৬ বর্তমান
    বিতর্কের মধ্যেই ভাঙল পানিহাটির পুরবোর্ড, প্রশাসক পদে বসানো হল এগজিকিউটিভ অফিসারকে

    নিজস্ব প্রতিনিধি, বরানগর: পানিহাটি পুরসভা নিয়ে বিতর্কের শেষ নেই। পুর পরিষেবাই হোক বা প্রশাসনিক সিদ্ধান্ত—সবেতেই বিতর্ক। এবার সেই বিতর্ককে জিইয়ে রেখে ভেঙে দেওয়া হল পানিহাটি পুরসভার বোর্ড। পুরসভার এগজিকিউটিভ অফিসার সন্দীপ সিংহকে প্রশাসক পদে বসানো হয়েছে।পুরসভার ভাইস চেয়ারম্যান সুভাষ ...

    ৩০ জুলাই ২০২৬ বর্তমান
    বরানগরে আক্রান্তের বিরুদ্ধেই শ্লীলতাহানির মামলা, ব্যবসায়ীকে মার, বিক্ষোভে আটক বিজেপি কর্মীর মুক্তি

    নিজস্ব প্রতিনিধি, বরানগর: পুজো কমিটির দখল নেওয়াকে কেন্দ্র করে বরানগরে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছিল বিজেপির মণ্ডল সভাপতি ও তাঁর দলবলের বিরুদ্ধে। পুলিশ সেই ঘটনার এক অভিযুক্তকে মঙ্গলবার রাতে আটক করে থানায় আনতেই তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। মধ্যরাত পর্যন্ত ...

    ৩০ জুলাই ২০২৬ বর্তমান
    সহকর্মীকে ‘ধর্ষণ’! হাবড়ায় ধৃত সিভিক

    নিজস্ব প্রতিনিধি, বারাসত: গোপনে তোলা হয়েছিল পোশাক বদলের একাধিক ছবি। আর তা দেখিয়েই দিনের পর দিন চলত ব্ল্যাকমেইল। ওইসব ছবিকে সামনে রেখেই এক মহিলা সিভিক ভলান্টিয়ারকে ধর্ষণের অভিযোগ উঠেছে তাঁরই এক সহকর্মীর বিরুদ্ধে। বারাসত পুলিশ জেলার হাবড়া থানার মহিলা ...

    ৩০ জুলাই ২০২৬ বর্তমান
    বেগুন ১২০! অগ্নিমূল্য বাজার, সবজি কিনতেই পকেট ফাঁকা মধ্যবিত্তের, সরকারি হস্তক্ষেপ দাবি

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভরা বর্ষার মরশুম। সকাল থেকে ঝমঝমিয়ে বৃষ্টি। ছাতা মাথায় বাজারে গিয়ে পাইকপাড়ার রঞ্জন রায় ভাবছিলেন, খিচুড়ি আর বেগুন ভাজার এই তো সময়! সঙ্গে সঙ্গে ঢুঁ মারলেন পরিচিত সবজি দোকানে। বেগুন কত করে, জানতে চাইলেন। দাম শুনে ...

    ৩০ জুলাই ২০২৬ বর্তমান
    মমতার চিঠি

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: তৃণমূলের মালিকানা এবং নির্বাচনী প্রতীকের অধিকার সংক্রান্ত বিষয়ে দ্রুত তদন্ত শেষ করে সিদ্ধান্ত জানান। দিল্লিতে ভারতের নির্বাচন কমিশনকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকালে ৪-৪৫ মিনিটে নির্বাচন কমিশনের সচিব অশ্বিনী কুমার মহলকে ওই চিঠি দিয়েছেন তৃণমূলনেত্রী। ...

    ৩০ জুলাই ২০২৬ বর্তমান
    পাহাড় সমস্যার স্থায়ী সমাধানে জিটিএর বিকল্প খুঁজছেন গুরুং

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পাহাড়ে উন্নয়নের জন্য জিটিএ নয়, অন্যকোনো স্থায়ী সমাধান চাইছে গোর্খা জনমুক্তি মোর্চা। বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দীর্ঘ বৈঠকের পর একথা জানান দলের শীর্ষনেতা বিমল গুরুং। অক্টোবর মাসে মোর্চার প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান। সেইসময় পাহাড়ে যাওয়ার জন্য ...

    ৩০ জুলাই ২০২৬ বর্তমান
    জনগণনায় ১০০ শতাংশ জিও ট্যাগিং

    নিজস্ব প্রতিনিধি,  চুঁচুড়া: ১ আগস্ট থেকে হুগলি জেলায় জনগণনার কাজ শুরু হবে। ইতিমধ্যে সেই কাজের জন্য কর্মীবহর তৈরি করা হয়েছে। বুধবার সাংবাদিক বৈঠক করে ওই তথ্য দিয়েছেন হুগলির জেলাশাসক খুরশিদ আলি কাদরী। তিনি জানিয়েছেন, ১৭১৩ জন সুপার ভাইজার ওই ...

    ৩০ জুলাই ২০২৬ বর্তমান
    ব্যান্ডেল স্টেশনে তৃণমূল নেতাকে খুন, সাতজনের যাবজ্জীবন সাজা

    নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ব্যান্ডেলের তৃণমূল নেতা দিলীপ রামের খুনের মামলায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল চুঁচুড়া আদালত। মঙ্গলবার ওই মামলায় সাতজনকেই দোষী সাব্যস্ত করা হয়েছিল। বুধবার চুঁচুড়া আদালতের অতিরিক্ত জেলা বিচারক (তৃতীয় কোর্ট) কৌস্তভ মুখোপাধ্যায় দোষীদের যাবজ্জীবন কারদণ্ডের আদেশ দেন। ...

    ৩০ জুলাই ২০২৬ বর্তমান
    ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন হুগলিতে, অর্ধসমাপ্ত কাজের জেরে জেরবার নাগরিকরা

    নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের ভবিষ্যৎ কি? এ নিয়ে কোনো উত্তর নেই হুগলির পঞ্চায়েতগুলির কাছে। ফলে গ্রামীণ এলাকায় সংকট তৈরি হয়েছে। তৃণমূল আমলের ওই প্রকল্পে রাস্তা, নিকাশিনালা, আলো, জলের সংযোগ থেকে মন্দির সংস্কারের মতো কাজ হাতে ...

    ৩০ জুলাই ২০২৬ বর্তমান
    আবাসের টাকা হাতানোর অভিযোগ, পঞ্চায়েত প্রধানের স্বামী গ্রেপ্তার

    নিজস্ব প্রতিনিধি, হাওড়া: আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি আদায়। আমফানের ত্রাণ সহ বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা হাতিয়ে নেওয়া। তোলাবাজি, হুমকি এবং নয়ানজুলির উপর বেআইনি নির্মাণে মদত। এরকম একাধিক অভিযোগ উঠেছে জগৎবল্লভপুরের বড়গাছিয়া-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শবনম ...

    ৩০ জুলাই ২০২৬ বর্তমান
    আগস্ট মাস থেকে ‘স্মার্ট’ রেশন রাজ্যে

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগস্ট মাস থেকে রাজ্যে ‘স্মার্ট’ রেশন ব্যবস্থা চালু হচ্ছে। এর বিশেষত্ব হল পুরো রেশন পরিচালন ব্যবস্থা ‘পেপারলেস’ পদ্ধতিতে চলবে। ডিস্ট্রিবিউটরের ঘর থেকে খাদ্যসামগ্রী সরবরাহ, রেশন দোকানে গ্রাহকদের তা দেওয়া, রেশন কার্ড পরিচালনা সবকিছু‌‌ই অনলাইনে হবে। গ্রাহকদের ...

    ৩০ জুলাই ২০২৬ বর্তমান
    জাতীয় মঞ্চে সেরার স্বীকৃতি আইআইইএসটি শিবপুরের

    নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ‘গভর্নমেন্ট অ্যাচিভমেন্টস অ্যান্ড স্কিমস এক্সপো ২০২৬’-এ প্রথম স্থান অধিকার করল হাওড়ার ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি), শিবপুর। ২৫ জুলাই থেকে ২৭ জুলাই নয়াদিল্লির প্রগতি ময়দানে আয়োজিত তিনদিনের এই জাতীয় প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষা ও ...

    ৩০ জুলাই ২০২৬ বর্তমান
    মেট্রোপলিটনের ভবনেই পাকাপাকিভাবে বসার প্রস্তুতি ঋতব্রত শিবিরের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাইপাসের ধারে মেট্রোপলিটনের তৃণমূল ভবনে এবার পাকাপাকিভাবে বসার প্রস্তুতি শুরু করছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির। চলতি সপ্তাহ থেকেই ঋতব্রত-তৃণমূলের নেতারা ওই পার্টি অফিসে বসে দলীয় কার্যক্রম পরিচালনা করবেন বলে জানা গিয়েছে। তার আগে ভবনের পরিকাঠামো ব্যবস্থা খতিয়ে ...

    ৩০ জুলাই ২০২৬ বর্তমান
    কাজ শুরুর আগেই আচমকা বদল সপ্তম বেতন কমিশনের চেয়ারম্যান, বিজ্ঞপ্তির জারির পর বেনজির কাণ্ড

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কাজ শুরু করার আগেই সপ্তম বেতন কমিশনের চেয়ারম্যান পরিবর্তন করা হল। রাজ্য অর্থদপ্তর বুধবার এক বিজ্ঞপ্তি মারফত জানিয়েছে, কমিশনের চেয়ারম্যান হবেন পশ্চিমবঙ্গ ক্যাডারের অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক নবীন প্রকাশ। কয়েকবছর আগে সেচদপ্তরের ভারপ্রাপ্ত অতিরিক্ত মুখ্যসচিব হিসাবে তিনি ...

    ৩০ জুলাই ২০২৬ বর্তমান
    সুন্দরবনে বন্যপ্রাণ শিকার-পাচার ঠেকানোর স্বীকৃতি, কেন্দ্রের পুরস্কার সজনেখালির ফরেস্ট গার্ডকে

    নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: পোচিং বা বন্যজন্তু শিকার ও পাচার ভারতের একটি বড়ো সমস্যা। এই গুরুতর অপরাধ দমনে ধারাবাহিক কাজ করে যান বনদপ্তরের কর্মী-আধিকারিকরা। সুন্দরবনে শিকার ও পাচারের একাধিক চেষ্টা ব্যর্থ করে সম্মানিত হলেন এক ফরেস্ট গার্ড। বুধবার ...

    ৩০ জুলাই ২০২৬ বর্তমান
    বেসরকারি বি এড ও ডি ফার্ম কলেজে সরকারি পরিদর্শন

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যে নজরদারি চলবে, তা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। সেই অনুযায়ী বেসরকারি বিএড কলেজগুলিতে পুরোদমে পরিদর্শন চালু করে দিল উচ্চশিক্ষা দপ্তর। জানা গিয়েছে, একেবারে ভূমি রাজস্ব বিভাগ ...

    ৩০ জুলাই ২০২৬ বর্তমান
    মুখ্যমন্ত্রী আজ লাটবাগানের পুলিশ অ্যাকাডেমিতে

    নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: আজ, বৃহস্পতিবার বারাকপুরের লাটবাগানে স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ অ্যাকাডেমিতে আসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সদ্য চাকরি পাওয়া আড়াই হাজার কনস্টেবলের সামনে বক্তব্য রাখবেন তিনি। আইনশৃঙ্খলা রক্ষায় কিংবা অপরাধ দমনে পুলিশ ও কনস্টেবলদের ভূমিকা কী, তা তিনি ব্যাখ্যা ...

    ৩০ জুলাই ২০২৬ বর্তমান
    প্রায় তিন মাস পরে পঞ্চায়েত অফিসে প্রধান, শুরু হয় বিক্ষোভ-মারধর, পরে গ্রেপ্তার

    সংবাদদাতা, রঘুনাথপুর: তোলাবাজি, ভয়-ভীতি প্রদর্শন ও প্রতারণা সহ একাধিক অভিযোগে রঘুনাথপুর-১ নম্বর ব্লকের তৃণমূল শ্রমিক সংগঠনের প্রাক্তন ব্লক সভাপতি তথা আড়রা গ্রাম পঞ্চায়েতের প্রধান তুফান রায় গ্রেপ্তার। বুধবার রাতে আদ্রা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।উল্লেখ্য, রাজ্যে পরিবর্তনের পর থেকে ...

    ৩০ জুলাই ২০২৬ বর্তমান
    খড়্গপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা, জখম ২৪ শ্রমিক, আশঙ্কাজনক ২ জন

    সংবাদদাতা, খড়্গপুর: বৃষ্টির মধ্যেই ভয়াবহ পথ দুর্ঘটনা খড়্গপুর গ্রামীণের চৌরঙ্গী এলাকায়। সিগন্যালে দাঁড়িয়ে থাকা পিকাপ ভ্যানে সজোরে ধাক্কা মারে একটি ডাম্পার। যার জেরে উল্টে যায় ওই পিকাপ ভ্যানটি। জখম হয়েছেন পিকাপ ভ্যানে থাকা ২৪ জন শ্রমিক। তাঁদের মধ্যে ২ ...

    ৩০ জুলাই ২০২৬ বর্তমান
    মহম্মদবাজারে মোট কত কোটি টাকার নগদ-সোনা বাজেয়াপ্ত হল? রাতে সর্বশেষ তথ্য জানাল পুলিশ

    নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: বীরভূমের মহম্মদ বাজারে পুলিশি অভিযানে উদ্ধার হলো  প্রায় ২৮ কোটি ৫০ লক্ষ টাকা নগদ এবং ১৫ কেজি সোনা। এমনটাই জানালেন জেলার পুলিশ সুপার বিদিত রাজ বুন্দেশ। বুধবার রাত পৌনে এগারোটা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই তথ্য ...

    ৩০ জুলাই ২০২৬ বর্তমান
    কেষ্ট ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে টাকার খাদান, ৫০ কোটির বেশি নগদ-সোনা উদ্ধার

    নিজস্ব প্রতিনিধি, মহম্মদবাজার: ফিরল ‘অপা’-র স্মৃতি! তৃণমূল জমানায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল কোটি কোটি টাকা ও সোনা। সেই ‘গুপ্তধনে’র বহর টেলিভিশনের পর্দায় দেখে চমকে গিয়েছিল রাজ্যবাসী। এবার সেই ঘটনার পুনরাবৃত্তি বীরভূমে। তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ...

    ৩০ জুলাই ২০২৬ বর্তমান
    সিউড়িতে ছাত্র মৃত্যুর প্রতিবাদে আন্দোলনের জের, চাপে পড়ে দাবিকে মান্যতা বন্ধ করা হল নার্সিংহোম

    নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: রাজপথের ঐক্যবদ্ধ আন্দোলন যে নিজেদের ন্যায্য দাবি আদায়ের মূল হাতিয়ার হতে পারে, তা সাম্প্রতিক ককরোচদের প্রতিবাদেই প্রমাণিত হয়েছে। আর সেই প্রতিবাদের আঁচ এবার পড়ল সিউড়িতেও। শহরের বুকে গজিয়ে ওঠা বেসরকারি নার্সিংহোমগুলির বেনিয়ম এবং চিকিৎসায় চরম গাফিলতির ...

    ৩০ জুলাই ২০২৬ বর্তমান
    পদ্মার ভাঙন শুরু, চরম আতঙ্কে তারানগরের বাসিন্দারা

    সংবাদদাতা, লালবাগ: চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের পর থেকে পদ্মায় ধারাবাহিকভাবে জলস্তর বৃদ্ধি লালগোলার তারানগরবাসীর বুকে কাঁপুনি ধরাতে শুরু করেছিল। গত মঙ্গলবার থেকে পদ্মাপাড়ে মৃদু ভাঙন শুরু হওয়ায় ঘুম উবেছে তারানগরের কয়েকশো পরিবারের। পদ্মার গতি প্রকৃতির উপর নজর রাখতে এখন ...

    ৩০ জুলাই ২০২৬ বর্তমান
    অবৈধ বালি উদ্ধার, তৃণমূল কাউন্সিলারের স্বামী গ্রেপ্তার

    সংবাদদাতা, ঝালদা: অবৈধভাবে বিপুল পরিমাণ বালি মজুতের অভিযোগে ঝালদা শহরের ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার রিজওয়ানা খাতুনের স্বামী পেশায় বিড়ি ব্যবসায়ী টুনু খানকে গ্রেপ্তার করে পুলিশ।  মঙ্গলবার টুনুর বাড়িতে কয়েক ঘণ্টা অভিযান চালায় পুলিশ ও ভূমি দপ্তর। ঝালদা শহরের ...

    ৩০ জুলাই ২০২৬ বর্তমান
    অন্নপূর্ণার টাকা না পেয়ে কালনার বিডিও অফিসে বিক্ষোভ মহিলাদের

    সংবাদদাতা, কালনা: অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে বুধবার কালনা-১ বিডিও অফিসে বিক্ষোভ দেখান শতাধিক মহিলা। তাঁদের দাবি, অনলাইন ও অফলাইনে আবেদন করেও টাকা পাচ্ছেন না। পঞ্চায়েতে গেলে বলা হচ্ছে, বিডিও অফিসে খোঁজ নিন। বিডিও অফিসে এলে বলা হচ্ছে প্রসেসিং ...

    ৩০ জুলাই ২০২৬ বর্তমান
    আত্মীয়ের রংচটা বাড়িই টুলুর ‘সেফ হাউস’, দেখতে ভিড়

    নিজস্ব প্রতিনিধি, মহম্মদবাজার: সিউড়ি থেকে রামপুরহাট যাওয়ার পথেই পড়ে দেউচা বাসস্ট্যান্ড। তার ঠিক আগেই রাস্তার ডানদিকে একটি ভাংরির গোডাউন। যেখানে টিন আর ভাঙা লোহালক্কড় কেনাবেচা হয়। তার পাশেই দাঁড়িয়ে হলুদ রংচটা সাদামাটা দোতলা বাড়ি। অথচ বুধবার ভোররাত থেকে এই ...

    ৩০ জুলাই ২০২৬ বর্তমান
    হাসপাতালে সারপ্রাইজ ভিজিট বিধায়কের, পাকড়াও ২ দালাল

    সংবাদদাতা, আলিপুরদুয়ার: জেলা হাসপাতালে দালাল চক্র গজিয়ে উঠেছে। আজ, বৃহস্পতিবার হাতেনাতে তার প্রমাণ পেলেন স্থানীয় বিজেপি বিধায়ক পরিতোষ দাস। এদিন আলিপুরদুয়ার জেলা হাসপাতালে সারপ্রাইজ ভিজিটে গিয়ে হাতেনাতে দুই দালালকে পাকড়াও করেন পরিতোষবাবু। পরে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের সঙ্গে  কথা ...

    ৩০ জুলাই ২০২৬ বর্তমান
    লোগো-প্যাকেট জাল! মুনাফা কমতেই তদন্তে সংস্থা, গ্রেপ্তার অভিযুক্ত

    সংবাদদাতা, ময়নাগুড়ি: জাল ধূপকাঠি কাণ্ডে এবার ময়নাগুড়ি থানার পুলিশের হাতে গ্রেপ্তার হল এক যুবক। অভিযুক্ত যুবককে আজ, বৃহস্পতিবার আদালতে নিয়ে যাওয়া হলে বিচারক তাকে ৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রের খবর, ধৃতের নাম কার্তিক দেবনাথ। বাড়ি ময়নাগুড়ি ...

    ৩০ জুলাই ২০২৬ বর্তমান
    ‘ডিম থেরাপি’র শিকার জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: এবার পুরসভার চেম্বারে ঢুকে চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম ছুড়লেন বাসিন্দারা। এ ঘটনায় আলোড়ন ছড়াল স্থানীয় রাজনীতিতে। বাতিল হয়ে গেল বোর্ড মিটিং। গতকালই চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা এনেছেন দলের কাউন্সিলারদের একাংশ। মহকুমা শাসকের কাছে ৯ জন কাউন্সিলারের ...

    ৩০ জুলাই ২০২৬ বর্তমান
    কৃষি দপ্তরের অভিযান, শোকজ ৬ সার ব্যবসায়ীকে

    সংবাদদাতা, ময়নাগুড়ি: সার নিয়ে বিধানসভায় ময়নাগুড়ির বিধায়ক ডালিম রায় প্রশ্ন তোলার পরই নড়েচড়ে বসল কৃষি দপ্তর। এরপর কৃষি দপ্তরের পক্ষ থেকে শুরু হয়েছে অভিযান। ইতিমধ্যেই শোকজ করা হয়েছে ৬ জন সার ব্যবসায়ীকে। তাঁদের মধ্যে এক সার ব্যবসায়ীকে নির্দিষ্ট একটি ...

    ৩০ জুলাই ২০২৬ বর্তমান
    শিলিগুড়ি: বিজেপি নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ

    সংবাদদাতা, শিলিগুড়ি: বিজেপি নেতার বিরুদ্ধে নদীর বাঁধ কেটে বসতি গড়ার প্রতিবাদ জানিয়ে নিগৃহীত হওয়ার পর এখন প্রাণনাশের হুমকির মুখে শিলিগুড়ির এক আইনজীবী। মাটিগাড়া-১ গ্রাম পঞ্চায়েতের কাওয়াখালিতে অনেকদিন ধরেই সরকারি জমি দখল চলছে। তৃণমূলের আমলে ভয়ে কোনো প্রতিবাদ করেননি আইনজীবী ...

    ৩০ জুলাই ২০২৬ বর্তমান
    উত্তরবঙ্গের ৭৩ কলেজের দায়িত্ব এসডিওদের কাঁধে, মিশ্র প্রতিক্রিয়া

    নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: রাজ্যে পালাবদলের পর ভেঙে দেওয়া হয় কলেজ পরিচালন সমিতি। এবার সরকার পোষিত কলেজের প্রশাসনিক দায়িত্ব দেওয়া হল এসডিওদের। প্রশাসন সূত্রের খবর, উত্তরবঙ্গে ৭৩ কলেজের প্রশাসক হিসাবে দায়িত্ব সামলাবেন ১৭ জন মহকুমা শাসক (এসডিও)। বুধবার এই নির্দেশ ...

    ৩০ জুলাই ২০২৬ বর্তমান
    কোচবিহারজুড়ে বাম দলীয় কার্যালয়ে হামলা-ভাঙচুর, প্রতিবাদ মিছিল শহরে, ভাঙা হল নেতাজি, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্রের ছবিও

    নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: রাতের অন্ধকারে কোচবিহার জেলাজুড়ে বামপন্থী দলগুলির কার্যালয়ে হামলা চালালো দুষ্কৃতীরা। কোচবিহার শহরে সিপিএমের জেলা কার্যালয় ও গোসানিমারি পার্টি অফিসে ভাঙচুর করা হয়। হামলা চালানো হয় এসউসিসির জেলা অফিসেও। শুধু তাই নয়, খাগড়াবাড়িতে ফরওয়ার্ড ব্লকের পার্টি অফিসেও ...

    ৩০ জুলাই ২০২৬ বর্তমান
    একমাসে সাড়ে ৪ কেজি মাদক উদ্ধার, ফাঁসিদেওয়ায় ব্রাউন সুগার সহ ফের গ্রেপ্তার মালদহের যুবক

    সংবাদদাতা, নকশালবাড়ি: বুধবার ফাঁসিদেওয়ার ঘোষপুকুরে এসটিএফের অভিযানে মাদক সহ গ্ৰেপ্তার হয়েছে এক যুবক। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মহম্মদ নুর। সে মালদহের জামালপুরের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সূত্র মারফত খবর পেয়ে ওই এলাকায় ওত পেতে বসে থাকে এসটিএফের শিলিগুড়ি শাখার ...

    ৩০ জুলাই ২০২৬ বর্তমান
    উত্তরবঙ্গ মেডিকেল: প্রশাসনিক পদে বদল হলেও মর্গে এখনও টাকা চেয়ে জুলুমবাজি

    সংবাদদাতা, শিলিগুড়ি: রাজ্যে সরকার পরিবর্তনের পরপর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালেও প্রশাসনিক পদে রদবদল হয়েছে। কিন্তু তাতে পুরনো ব্যাধিমুক্ত হতে পারেনি হাসপাতাল। তোলাবাজি, কাটমানির বিরুদ্ধে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া বার্তা দিয়েছেন। বারবার সতর্ক করছেন। তারপরেও উত্তরবঙ্গ মেডিকেল কলেজের মর্গে ...

    ৩০ জুলাই ২০২৬ বর্তমান
  • বর্তমান | 541-640

News/খবর All News এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Times of India Indian Express The Statesman News18 বাংলা

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy