BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 11 Mar, 2026 | ২৭ ফাল্গুন, ১৪৩২
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম রুটে আজ থেকে বাড়তি ১০টি সার্ভিস, ভোগান্তি মিটবে কি?

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নর্থ-সাউথ মেট্রো করিডরে আজ বৃহস্পতিবার থেকে সারাদিনে পরিষেবার সংখ্যা একলাফে ১০টি বাড়তে চলেছে। সোম থেকে শুক্রবার পর্যন্ত এই বাড়তি মেট্রো চলবে। বুধবার পর্যন্ত শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর রুটে সারাদিনে ২৭২টি পরিষেবা ছিল। আজ থেকে তা বেড়ে ...

    ০৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    অভিষেকের সভায় বিধানসভা ভিত্তিক ১০ হাজার কর্মী নিয়ে যাওয়ার টার্গেট

    শ্যামলেন্দু গোস্বামী, বারাসত: ১৯ জানুয়ারি বারাসতের কাছারি মাঠে সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই কর্মসূচিকে সফল করতে ময়দানে নেমে পড়েছে তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলা। প্রতি বিধানসভা কেন্দ্র থেকে ১০ হাজার কর্মী-সমর্থককে নিয়ে যাওয়ার টার্গেট নিয়েছে তারা। ...

    ০৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    ভিন রাজ্যে পাচারের আগে উদ্ধার দুই বাংলাদেশি তরুণী, গ্রেপ্তার দুই

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও হাওড়া: বাংলাদেশ থেকে তরুণীদের নিয়ে এসকর্ট গার্ল হিসেবে কাজে লাগানোর অভিযোগ। বিমানবন্দর ও হাওড়া স্টেশন এলাকা থেকে দুই তরুণীকে মঙ্গলবার রাতে উদ্ধার করেছে সিআইডি। গ্রেপ্তার করা হয়েছে চিন্ময় দাস ও জাকির হোসেন নামে দুজনকে। দুই ...

    ০৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    টিসি দিতে পড়ুয়াদের থেকে ৩০০ টাকা নেওয়ার অভিযোগ হাবড়ায়

    নিজস্ব প্রতিনিধি, বারাসত: প্রাথমিক থেকে মাধ্যমিক স্কুলে ভর্তির জন্য পড়ুয়াদের দেওয়া হয় ট্রান্সফার সার্টিফিকেট (টিসি)। নিয়ম অনুযায়ী, কোনও সরকারি স্কুলে টিসি’র জন্য টাকা নেওয়া হয় না। কিন্তু তার জায়গায় সম্পূর্ণ উলটপুরাণ হাবড়া নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ে। পড়ুয়া প্রতি নেওয়া ...

    ০৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    ডিএনএ রিপোর্টের ভিত্তিতে শিশুর মরদেহ পেল পরিবার

    নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: ডিএনএ রিপোর্টের ভিত্তিতে শিশুর দেহ প্রকৃত পরিবারের হাতে তুলে দিল পুলিশ। বুধবার আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গ থেকে পুলিশ দেহ হস্তান্তর করে তারকেশ্বরের পরিবারের হাতে। মাস খানেক আগে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত শিশুর দেহ বদল ...

    ০৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    পাইপ পাতার জন্য রাস্তার বেহাল দশা, মেরামতের দাবি বাসিন্দাদের

    সংবাদদাতা, উলুবেড়িয়া: বাড়ি বাড়ি জল পৌঁছে দিতে মাটির নীচে পাতা হয়েছিল পাইপলাইন। ফলে শ্যামপুর ২ ব্লকের আমড়াদহ গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রামের রাস্তার হাল খারাপ। যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়ছেন ওই এলাকার বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ, স্থানীয় গ্রাম পঞ্চায়েতকে বিষয়টি জানানো হলেও ...

    ০৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    অ্যাম্বুলেন্স পেতে দেরি, রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা নার্সিংহোমে

    নিজস্ব প্রতিনিধি, হাওড়া: সময়ে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা না হওয়ায় এক প্রবীণ রোগীর মৃত্যুকে ঘিরে বুধবার বিকেলে উত্তপ্ত হয়ে উঠল হাওড়ার আন্দুল এলাকা। এই অভিযোগকে কেন্দ্র করে এক নার্সিংহোমের সামনে উত্তেজনা ছড়ায়। মৃতের আত্মীয়রা নার্সিংহোমের সামনে দাঁড়িয়ে থাকা একাধিক অ্যাম্বুলেন্সে ভাঙচুর ...

    ০৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    ঠান্ডায় পশুপাখিদের জন্য বিশেষ পদক্ষেপ গড়চুমুক চিড়িয়াখানায়

    সংবাদদাতা, উলুবেড়িয়া: শীতে কাঁপছে গোটা বাংলা। কনকনে ঠান্ডায় জবুথবু সাধারণ মানুষ। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, জেলাগুলিতে পারদ আরও নিম্নমুখী হবে। এই ঠান্ডায় মানুষের পাশাপাশি সমস্যায় পড়েছে গড়চুমুক মিনি জু’য়ের পশুপাখিরা। শীতের দাপটে বেকায়দায় তারা। ঠান্ডার হাত থেকে চিড়িয়াখানার পশুপাখিদের ...

    ০৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    ব্যান্ডেলে ভিড় রাস্তায় সাইড দিতে না পারায় বেদম মার পশু চিকিৎসককে

    নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ভিড় রাস্তায় সাইড দিতে পারেননি। এই অভিযোগে এক পশু চিকিৎসককে বেদম মারধর করল এক যুবক। দিনের আলোয় প্রকাশ্যে ওই যুবকের রীতিমতো খুনে চেহারা দেখে হতভম্ব হয়ে যান স্থানীয় লোকজন। বুধবার দুপুরে ব্যান্ডেল চার্চ এলাকায় ঘটনা ঘটেছে। ...

    ০৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    তাড়ান, নয়তো খাবার দিয়ে হাতি জঙ্গলে আটকে রাখুন, বন দপ্তরকে স্মারকলিপি

    সংবাদদাতা, বিষ্ণুপুর: হয় তাড়ান। নতুবা জঙ্গলে খাবার দিয়ে আটকে রাখুন। এই দাবিতে বুধবার সংগ্রামী গণমঞ্চের তরফে বন দপ্তরের সোনামুখী রেঞ্জ অফিসারের কাছে ডেপুটেশন দেওয়া হয়। তাঁরা জানান, গত প্রায় ১ মাসেরও বেশি সময় ধরে সোনামুখীর বিভিন্ন জঙ্গল লাগোয়া এলাকায় ...

    ০৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে জটিল অস্ত্রোপচারে সুস্থ হলেন রোগী

    নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: বড় মেডিকেল কলেজের উন্নত পরিকাঠামো নয়, স্বল্প পরিকাঠামোতেই বাজিমাত। বুকের খাঁচা পর্যন্ত পৌঁছে যাওয়া বিরাট টিউমারের অস্ত্রোপচার করে নজির গড়ল শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল। মঙ্গলবার হাসপতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ তথা শল্য চিকিৎসা বিভাগের চিকিৎসক পবিত্র ব্যাপারীর নেতৃত্বে ...

    ০৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    ‘দাদন’ নেওয়ায় উৎপাদন ভালো হলেও মধুর দাম পাচ্ছেন না মৌমাছি পালকরা

    সংবাদদাতা, লালবাগ: চলতি বছরে মধুর উৎপাদন ভালো হলেও সেভাবে দাম পাচ্ছেন না মৌমাছি প্রতিপালকরা। অভিযোগ, তাঁদের আর্থিক দুরবস্থার সুযোগ নিয়ে দাদন দিয়ে জলের দরে মধু কিনে নিচ্ছেন একশ্রেণির মহাজন। তারপর সেই মধু কয়েকগুণ বেশি দামে দেশি-বিদেশি কোম্পানির কাছে বিক্রি ...

    ০৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    মিড-ডে মিলে পড়ুয়াদের পাতে কুকুরে খাওয়া মাংস!

    সংবাদদাতা, ঘাটাল: মিড ডে মিলের মেনুতে ছিল মুরগির ঝোল। সেজন্য পলিথিন দিয়ে ঢাকা কাঁচা মাংস রাখা ছিল। কিন্তু সেই মাংসেরই একাংশ কুকুরে খেয়ে নেয়। এরপর মঙ্গলবার সেই মাংস রান্না করেই পড়ুয়াদের খাইয়ে দেওয়ার অভিযোগ উঠল কেশপুর ব্লকের হিজলি প্রাথমিক ...

    ০৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    তিনটি দূরপাল্লার ট্রেনের স্টপ মালদহ, দক্ষিণ দিনাজপুরে

    সংবাদদাতা, গঙ্গারামপুর: দক্ষিণ দিনাজপুর জেলার রামপুর বাজার ও দৌলতপুর এবং মালদহের দেউতলা হল্টে থামবে তিনটি দুরপাল্লার ট্রেন। বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার এবিষয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের চিঠি সামনে এনেছেন বুধবার। সম্প্রতি রেলমন্ত্রীর কাছে দক্ষিণ দিনাজপুরের রেল উন্নয়ন নিয়ে দরবার করেছিলেন ...

    ০৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    অজয়ের উপর অস্থায়ী সেতু নিয়ে ফের বিক্ষোভ কাঁকসায়, পাঁচ ঘণ্টা অবরোধ

    সংবাদদাতা, মানকর: মঙ্গলবার রাতের পর বুধবারও সকাল থেকে উত্তপ্ত হল কাঁকসার বিদবিহার। অজয় নদের উপর অস্থায়ী সেতু নির্মাণের দাবিতে সকাল থেকে টানা পাঁচ ঘণ্টা জয়দেব সেতুর রাস্তা অবরোধ করে রাখলেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, আন্দোলনের ফলে অজয় নদের উপর ...

    ০৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    দু’টি বাসের সংঘর্ষে মা-ছেলে সহ তিনজনের মৃত্যু, জখম ৬

    নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: বুধবার বিকেলে ধুবুলিয়া থানার বাহাদুরপুর সংলগ্ন এলাকায় মর্মান্তিক বাস দুর্ঘটনায় মা-ছেলে সহ তিন যাত্রীর মৃত্যু হয়েছে। ঘটনায় ছ’জন জখম হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কজনক।। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম রোজিনা খাতুন(২৪) ও তাঁর ছেলে রফিক শেখ(৬)। ...

    ০৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    বাংলার বাড়ি: প্রথম কিস্তির ৫৩৫ কোটি টাকা পাবেন আরও ৮৯ হাজার ১৯৪ জন

    নিজস্ব প্রতিনিধি, তমলুক: পূর্ব মেদিনীপুরে আরও ৮৯ হাজার ১৯৪জন বাংলার বাড়ি(গ্রামীণ) তৈরির জন্য প্রথম কিস্তির টাকা পাচ্ছেন। ওই সংখ্যক উপভোক্তার নাম জেলা প্রশাসন অনুমোদন করে দিয়েছে। সেই তালিকা রাজ্যে পৌঁছে গিয়েছে। দ্রুত প্রথম কিস্তি বাবদ মাথাপিছু ৬০ হাজার টাকা ...

    ০৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    বর্ধমানে বালিবোঝাই ডাম্পার ও ট্রাক্টর বাজেয়াপ্ত, ধৃত এক

    সংবাদদাতা, বর্ধমান: বালিবোঝাই একটি ডাম্পার ও ট্রাক্টর বাজেয়াপ্ত করেছে বর্ধমান থানার পুলিশ। ট্রাক্টরের চালককে গ্রেপ্তার করা হয়েছে। ডাম্পারের চালক পলাতক। ধৃতের নাম আকাশ চৌধুরী ওরফে মুনু। তার বাড়ি বর্ধমান থানার সদরঘাট চাষিমানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোরে ...

    ০৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    কাল অভিষেকের সভা ঘিরে প্রশাসনের প্রস্তুতি রানাঘাটে

    নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: আগামিকাল, অর্থাৎ ৯ জানুয়ারি নদীয়া দক্ষিণে রাজনৈতিক জনসভা করতে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রানাঘাটের তাহেরপুরের নেতাজি পার্ক ময়দান থেকে তিনি দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে বার্তা দেবেন। বিধানসভা নির্বাচনের আগে মতুয়াগড়ে এই জনসভা যথেষ্ট তাৎপর্যপূর্ণ ...

    ০৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    বেড নেই, তীব্র শীতে মেঝেতেই চিকিৎসা

    নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: প্রয়োজনের তুলনায় বেডের সংখ্যা অনেকটাই কম। তার জেরে দেবেন মাহাত মেডিক্যাল কলেজ হাসপাতালের সদর ক্যাম্পাসে গিয়ে চিকিৎসা পরিষেবা পেতে রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের অনেককেই বিপাকে পড়তে হচ্ছে। অভিযোগ, পর্যাপ্ত বেড না মেলায় রোগীদের একাংশের মেঝেতেই ...

    ০৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    নিচুতলার ক্ষোভেই ‘পদহীন’ জগন্নাথ?

    নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: দলের রাজ্য কমিটিতে কোনও পদই জুটল না রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের। বুধবার বিজেপির রাজ্য কমিটি ঘোষণা হতেই দক্ষিণ নদীয়ায় মুখ্য আলোচ্য বিষয় হয়ে ওঠে জগন্নাথের ‘অপসারণ’। রা঩জ্যে বিধানসভার ভোট ঘোষণা স্রেফ সময়ের অপেক্ষা। সেই নির্বাচনে ...

    ০৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    ডোমকলে বহু স্কুলে বাড়তি ভর্তি ফি

    সংবাদদাতা, ডোমকল: স্কুল ফি নিয়ে ক্রমেই অভিযোগের পাহাড় জমছে ডোমকলে। কোথাও ৩০০ টাকা, কোথাও ৩৫০ টাকা, আবার কোথাও  ৪০০ টাকা নেওয়া হচ্ছে। এমনকি, কোনও কোনও স্কুলে ভর্তি ফি বাবদ আদায় করা হচ্ছে ৫০০ টাকা পর্যন্ত! সরকারি নিয়মকে বুড়ো আঙুল ...

    ০৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    নন্দীগ্রামকে পাপমুক্ত করার ডাক তৃণমূলের

    নিজস্ব প্রতিনিধি, নন্দীগ্রাম: শহিদস্মরণ সভা থেকেই বিধানসভা ভোটের মুখে তৃণমূল-বিজেপি দ্বৈরথে তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম। এই মঞ্চ থেকেই নন্দীগ্রামকে ‘পাপমুক্ত’ করার ডাক দিল তৃণমূল। আবার শহিদস্মরণ সভা থেকেই রাজ্যে ‘প্রকৃত পরিবর্তনের’ আওয়াজ তুলে আসন্ন নির্বাচনে লড়াইয়ের আহ্বান জানায় বিজেপিও। ...

    ০৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    টার্গেট ১১-০, অভিষেকের নির্দেশ পেয়ে ময়দানে জেলার নেতা-কর্মীরা

    সংবাদদাতা, রামপুরহাট: আগামী বিধানসভা নির্বাচনে বীরভূমে ফলাফল তৃণমূলের পক্ষে ১১-০ করতে ময়দানে নেমে পড়লেন শাসকদলের নেতাকর্মীরা। বুথ ভিত্তিক বাড়ি ভাগ করে ‘ম্যান টু ম্যান’ যোগাযোগ শুরু করে দিলেন তাঁরা। দলের জেলা চেয়ারপার্সন আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, উন্নয়নের পাঁচালি কর্মসূচিতে এলাকার ...

    ০৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    নামের বানান ও পদবি ভুল, শুনানিতে ডাক সাড়ে ৩ লক্ষকে

    নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: শুনানিতে ডাক পাচ্ছেন আরও সাড়ে তিন লক্ষ ভোটার। নামের বানান ভুল থাকলে যেতে হবে শুনানি কেন্দ্রে। এছাড়া, পদবির বানান ঠিক না থাকলেও নথি হাতে শুনানি কেন্দ্রে যেতে হবে। যাঁরা একসময় চ্যাটার্জ্জী লিখতেন, কিন্তু এখন চট্টোপাধ্যায় লিখছেন, ...

    ০৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    ভোটের ওয়ার্মআপ, নীল-নকশা প্রস্তুত তৃণমূল কংগ্রেসের

    নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: পদযাত্রা থেকে পথসভা। চায়ের দোকানের আড্ডা থেকে পাড়া বৈঠক। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও জনসভা। মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে ‘পদ্ম ফুল’ উচ্ছেদ করতে ওয়ার্মআপের এমন নীল-নকশা প্রস্তুত করেছে জোড়াফুল শিবির। তারা এজন্য তিনটি কমিটি প্রস্তুত করেছে। ইতিমধ্যে ...

    ০৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    বক্সায় শীঘ্রই ফিরবে বাঘ! প্রক্রিয়া চলছে: মুখ্য বনপাল

    রবীন রায়, আলিপুরদুয়ার: বক্সা ব্যাঘ্র প্রকল্পে ফিরবে বাঘ! বক্সার জঙ্গলে বনদপ্তরের বাঘ আনার পাইলট প্রজেক্টে কোনও ভাটা পড়েনি। বক্সা বার্ড ফেস্টিভালে যোগ দিয়ে একথা জানালেন রাজ্যের বন্যপ্রাণ শাখার প্রধান মুখ্য বনপাল সন্দীপ সুন্দরিয়াল। তিনি বলেন, বক্সায় বাঘ আনার পরিকল্পনায় কোনও ...

    ০৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    ‘বিধানসভার খুঁটিপুজো ইটাহারেই করলাম’, জনজোয়ার দেখে মন্তব্য অভিষেকের

    নির্মাল্য সেনগুপ্ত, রায়গঞ্জ: জনজোয়ারে ভাসলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেলে ইটাহারে রোড শোয়ে তাঁকে একবার সামনে থেকে দেখতে, কথা শুনতে হাজার হাজার মানুষের ভিড় জমে যায়।ইটাহার সরাইদিঘি থেকে জাতীয় সড়ক ধরে চারশো মিটার দূরত্বে চৌরঙ্গী মোড় পর্যন্ত মানুষের ভিড়ে পা ...

    ০৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    ফালাকাটায় বুথের ৯৩ শতাংশ ভোটারের ডাক শুনানিতে

    সংবাদদাতা, আলিপুরদুয়ার ও ফালাকাটা: ভোটার ৫০৯ জন। তারমধ্যে এসআইআরের শুনানিতেই ডাক পেয়েছেন ৪৭৬ জন। অথচ প্রত্যেকেরই ২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল। এই ‘ভূতুড়ে কাণ্ড’ ঘটেছে ফালাকাটা পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের ২০০ নম্বর বুথে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে ...

    ০৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    বঙ্গ বিজেপির রাজ্য কমিটিতে ঠাঁই উত্তরবঙ্গের ৯ পদ্মনেতার

    নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি, জলপাইগুড়ি ও সংবাদদাতা, আলিপুরদুয়ার: আদি নয়, বঙ্গ বিজেপিতে পাল্লা ভারী উত্তরবঙ্গের ‘দলবদলু’ ও ‘লালপদ্মের’। শুধু তাই নয়, রাজনীতির চোরা-বালিতে কার্যত হারিয়ে যাওয়া দুই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকেও কমিটিতে ঠাঁই দেওয়া হয়েছে। দলীয় সূত্রের খবর, বিজেপির রাজ্য কমিটিতে ...

    ০৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    সুকান্ত ‘স্টপেজ মন্ত্রী’, কটাক্ষ অভিষেকের, ছয়ে ছয় করার লক্ষ্য বেঁধে দিলেন জেলা তৃণমূল নেতৃত্বকে

    গোপাল সূত্রধর, বালুরঘাট: একজন বিজেপির দখলে থাকা বিধানসভা এলাকার বাসিন্দা, অন্যজন বিজেপির প্রাক্তন বুথ সভাপতি। প্রাক্তন বুথ সভাপতি বাংলায় কথা বলার ‘অপরাধে’ ভিনরাজ্যের জেলে থাকলেও অভিযোগ, তাঁদের সাহায্য করেননি বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। তাই তাঁকে এবার প্রাক্তন করার ডাক ...

    ০৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    সুকান্তর সংসদীয় এলাকায় দাঁড়িয়ে বিজেপিকে ‘ইতিহাস’ করে দেওয়ার চ্যালেঞ্জ অভিষেকের

    রাহুল চক্রবর্তী, ইটাহার: বিজেপি সাংসদের সংসদীয় এলাকায় দাঁড়িয়েই ২৬-এর বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরকে ‘ইতিহাস’ করে দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। দৃপ্ত কণ্ঠে আওয়াজ তুললেন, ‘যত ক্ষমতা আছে, বিজেপি প্রয়োগ করুক। বাংলার মানুষ আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই।’ ‘আবার ...

    ০৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    নজরে মহিলা ভোট, দিল্লিতে বৈঠক বিজেপির

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নজরে মহিলা ভোট। এক্ষেত্রে অন্যতম ফোকাস সেই বাংলা। দেশের পাঁচ ভোটমুখী রাজ্যে নিযুক্ত দলের মহিলা মোর্চার পর্যবেক্ষকদের নিয়ে দিল্লিতে জরুরি বৈঠক করল বিজেপির শীর্ষ নেতৃত্ব। দলীয় সূত্রের দাবি, মঙ্গলবার রাতে নয়াদিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির কেন্দ্রীয় ...

    ০৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    বিহার জয়ের পরই মহিলাদের ১০ হাজার টাকার প্রকল্প বন্ধ!

    পাটনা: প্রত্যেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ১০ হাজার টাকা! বিহারে বিধানসভা নির্বাচন ঘোষণার ঠিক ১০ দিন আগে এই চমক নিয়ে হাজির হয়েছিল শাসক বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। এমনকি ভোট ঘোষণার পরও টাকা দেওয়া বন্ধ হয়নি। বিরোধীরা বিষয়টি নিয়ে সরব হলেও আমল ...

    ০৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    ভোগ্যপণ্য বা গাড়ি বিক্রি, ক্রয় ক্ষমতায় শহরকে পিছনে ফেলেছে গ্রামীণ ভারত

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভোগ্যপণ্য কেনার প্রবণতা বেড়ে গিয়েছে গ্রামীণ এলাকা এবং ক্ষুদ্র  মফস্‌সল ও আধা মফস্‌সলের। ২০২৫ সালের আগস্ট থেকে ডিসেম্বর মাস পর্যন্ত যা হিসাব পাওয়া যাচ্ছে, তাতে ভোগ্যপণ্য, গাড়ি, টু-হুইলার কেনাবেচার নিরিখে গোটা দেশের শহরাঞ্চলকে পিছনে ফেলে দিয়েছে ...

    ০৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    তীব্র কুয়াশার জন্য ট্রেন লেট, বুক করা খাবার পেতে সমস্যায় যাত্রীরা

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: তীব্র কুয়াশার দাপটে প্রধানত উত্তর ভারতগামী মেল, এক্সপ্রেস ট্রেনগুলির মাত্রাছাড়া দেরিতে চলার ঘটনা লেগেই রয়েছে। তা নিয়ে প্রায় নিত্যদিন চরম ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ রেল যাত্রীরা। এবার এর সঙ্গেই যুক্ত হয়েছে নতুন এক ‘উপসর্গ’। দূরপাল্লার মেল, ...

    ০৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    ১ ফেব্রুয়ারি বাজেট পেশ অর্থমন্ত্রীর

    নয়াদিল্লি: আগামী ২৮ জানুয়ারি শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। বুধবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বাধীন সংসদ বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠকে স্থির হয়েছে দিনক্ষণ। ২৮ জানুয়ারি সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ২৯ জানুয়ারি পেশ হবে আর্থিক সমীক্ষা রিপোর্ট। ...

    ০৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    বৈধ ভোটারদের নাম বাদ যাবে না, ফের আশ্বাস নির্বাচন কমিশনের

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কোনও বৈধ ভোটারের নাম বাদ যাবে না। স্পেশাল ইন্টেনসিভ রিভিশনে (এসআইআর) ব্যাপক হারে নাম বাদ যাওয়ার অভিযোগে তৃণমূল সরব হতেই এমনই আশ্বাস দিল নির্বাচন কমিশন। এসআইআর পর্বে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত নাম তোলা, বাদ দেওয়ার সময় ...

    ০৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    অস্বস্তির মুখে পড়ে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টায় বিজেপি, মহারাষ্ট্রে পুরবোর্ড গঠন

    মুম্বই: বিধানসভা ভোটের পর মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে একনাথ সিন্ধে ও দেবেন্দ্র ফড়নবিশের মধ্যে দড়ি টানাটানির সাক্ষী ছিল মহারাষ্ট্র। পরবর্তী সময়ে বারবার জোটের অন্দরে ফাটলের ছবি সামনে এসেছে। পুরসভার ভোটকে কেন্দ্র করে তা ফের মাথাচাড়া দিয়েছে। এবার থানের আম্বেরনাথ পুরসভায় ...

    ০৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    সংখ্যালঘু পড়ুয়া বেশি কেন? প্রতিবাদ গেরুয়া শিবিরের, কাশ্মীরে মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সের অনুমতি তুলে নিল এনএমসি

    নয়াদিল্লি: ৫০ জনের মধ্যে ৪২ জন ছাত্রই মুসলিম। জম্মু ও কাশ্মীরের একটি মেডিকেল কলেজে এমন ঘটনার প্রতিবাদে পথে নামে  গেরুয়া শিবির। এরইমধ্যে ওই কলেজের ‘লেটার অব পারমিশন’ প্রত্যাহার করল ন্যাশনাল মেডিকেল কমিশন (এনএমসি)। কারণ হিসেবে, কলেজটির পরিকাঠামোগত ত্রুটির কথা ...

    ০৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    মোদির বারাণসীতে বাদ প্রায় ৬ লক্ষ ভোটার

    লখনউ: উত্তরপ্রদেশে কমিশন প্রকাশিত খসড়া তালিকায় বাদ পড়েছে মোট ২ কোটি ৯৮ লক্ষ ভোটারের নাম। জেলাভিত্তিক বিচারে দেখা যাচ্ছে তালিকায় সবার উপরে নাম লখনউ। পাশাপাশি গাজিয়াবাদ, কানপুর, মিরাট, প্রয়াগরাজ, আগ্রা, বারাণসী ও বেরিলির মতো বড় শহরেও লক্ষাধিক ভোটারের নাম ...

    ০৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    নিয়ম ভাঙলেই ভারতীয় পড়ুয়াদের ভিসা বাতিল

    নয়াদিল্লি: আমেরিকায় পড়াশোনা করতে চান? তার জন্য মেনে চলতে মার্কিন আইন। না হলে বাতিল হবে ভিসা। নিয়ম লঙ্ঘনকারী ছাত্রছাত্রীদের ভারতে ফেরত পাঠানোর পাশাপাশি দীর্ঘ সময়ের জন্য তাঁদের আর ভিসা দেওয়া হবে না। বুধবার মার্কিন দূতাবাসের তরফে ভারতীয় পড়ুয়াদের জন্য ...

    ০৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    বিজেপির মহিলা কর্মীকে বিবস্ত্র করে হেনস্তা, অভিযোগ অস্বীকার পুলিশের

    বেঙ্গালুরু: পুলিশের বিরুদ্ধে মহিলা কর্মীকে হেনস্তার অভিযোগে সরব কর্ণাটকের গেরুয়া শিবির। দাবি, দলীয় কর্মীকে গ্রেপ্তারির পর বিবস্ত্র করে মারধর করা হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন কর্ণাটকের পুলিশ কমিশনার শশী কুমার।ঘটনা কেশওয়ারপুরের। গত ২ জানুয়ারি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ...

    ০৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    বিজেপির নির্দেশে অসমে বিরোধী ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে, অভিযোগ অখিল গগৈয়ের

    গুয়াহাটি: বেছে বেছে বিজেপি বিরোধী ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। ভোটার তালিকায় স্পেশ্যাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) আবহে এই অভিযোগ উঠেছে বাংলা, বিহার সহ একাধিক রাজ্যে। বিজেপি শাসিত অসমে অবশ্য এসআইআর হচ্ছে না। সেখানে চলছে স্পেশাল রিভিশন (এসআর)। ...

    ০৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    ১০ বছরে মোদির সম্পত্তি ৮২ শতাংশ বেড়ে ৩ কোটি

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: একদিকে মূল্যবৃদ্ধি অন্যদিকে টাকার মূল্য ক্রমশ নিম্নগামী হওয়ায় সাধারণ মানুষের সংসার চালাতেই নাভিশ্বাস। সেখানে গত ১০ বছরে রাজনৈতিক নেতা-নেত্রীদের সম্পত্তির পরিমাণ বেড়েছে ব্যাপক। বিশেষত সাংসদদের। ‘জরুরত পড়ে তো ঝোলা লে কে চল পড়েঙ্গে’ সংলাপ আওড়ানো স্বয়ং ...

    ০৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    ফের পাকিস্তানে লস্করের সঙ্গে বৈঠক হামাসের, উদ্বিগ্ন নয়াদিল্লি

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে পাক অধিকৃত কাশ্মীরে এসেছিল প্যালেস্তাইনের জঙ্গি সংগঠনের নেতা মাজি জাহির। লস্কর-ই-তোইবার কমান্ডারদের সঙ্গে বৈঠক করেছিল হামাসের এক উচ্চ পর্যায়ের দল। তারপরই ঘটেছিল কাশ্মীরের পহেলগাঁও হামলা। লস্করের সঙ্গে দেখা করতে কিছুদিন আগে আবার ...

    ০৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    জবরদখলমুক্ত অভিযান ঘিরে ধুন্ধুমার দিল্লিতে, গ্রেপ্তার পাঁচ

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ১৯৭৬ থেকে ২০২৬। মাঝখানে ৫০ বছরের ব্যবধান। শুধু তাই নয়। দিল্লির তখতে পাল্টে গিয়েছে কেন্দ্রের শাসক দলও। প্রায় পাঁচ দশকের সময়সীমাকে যেন জুড়ে দিল দিল্লির তুর্কমান গেট। ১৯৭৬ সালের কোনও এক এপ্রিলে সঞ্জয় গান্ধী তাঁর সঙ্গী ...

    ০৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    কামড়ানোই নয়, কুকুরের জন্য দুর্ঘটনাও ঘটতে পারে, মন্তব্য সর্বোচ্চ আদালতের

    নয়াদিল্লি: কেউ কুকুরের মন বুঝতে পারে না। তারা কখন যে কী করবে, কারও ধারণা নেই। শুধু কামড়ানোই নয়, দুর্ঘটনারও কারণ হতে পারে পথ কুকুর। তাই রাস্তাগুলিকে কুকুর মুক্ত করতেই হবে। বুধবার দ্ব্যর্থহীন ভাষায় এই মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। গত ...

    ০৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    গাছ কাটার প্রতিবাদ, জগদ্দলে কয়রাপুর খাল সংস্কার বন্ধ করে দিলেন বাসিন্দারা

    নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: খাল সংস্কারের নামে পাড়ের মাটি কেটে বিক্রি করে দেওয়া হচ্ছে। এমনকী তার সঙ্গে গাছও কেটে বিক্রি করে দেওয়া হচ্ছে। এর প্রতিবাদ জানিয়ে জগদ্দলের কয়রাপুর খাল সংস্কার বন্ধ করে দিলেন এলাকার বাসিন্দারা।জগদ্দল বিধানসভা কেন্দ্রের কাউগাছি-২ গ্রাম পঞ্চায়েতের ...

    ০৭ জানুয়ারি ২০২৬ বর্তমান
    উচ্ছেদে মধ্যরাতে ১৭ বুলডোজার! রণক্ষেত্র পুরাতন দিল্লি, পুলিশকে লক্ষ্য করে পাথর, আটক ১০

    নয়াদিল্লি, ৭ জানুয়ারি: কোনও বাড়ি একশো বছর পুরনো। কোনওটা আবার তার থেকেও বেশি। প্রবল শীতে যখন দিল্লি কাঁপছে, তার মধ্যে মঙ্গলবার মধ্যরাতে সেইসমস্ত বাড়ি ভঙতে বুলডোজার নিয়ে হাজির হলেন দিল্লি পুরসভার আধিকারিকরা। সঙ্গে বিশাল পুলিশ। স্থানীয়দের প্রবল বাধাদানের মুখে ...

    ০৭ জানুয়ারি ২০২৬ বর্তমান
    পূর্ব মেদিনীপুরের গয়না বড়ির ব্র্যান্ডিং, প্যাকেজিং, ফ্যাসাই লাইসেন্স পেতে উদ্যোগী জেলা পরিষদ

    নিজস্ব প্রতিনিধি, তমলুক: বিউলির ডাল, পোস্ত আর বিভিন্ন মশলার মিশ্রণে গয়নার মতো সূক্ষ্ম নকশাবিশিষ্ট বড়ি হল ‘গয়না বড়ি’। দেখতে ভীষণ সুন্দর। খেতেও ভারী সুস্বাদু। পূর্ব মেদিনীপুরের দৃষ্টিনন্দন এই গয়না বড়ির ব্র্যান্ডিং, প্যাকেজিং, মার্কেটিং এবং ফ্যাসাই লাইসেন্সের জন্য ‌এবার উদ্যোগী ...

    ০৭ জানুয়ারি ২০২৬ বর্তমান
    রুপোর দাম ২ লক্ষ পেরিয়েছে, মগরাহাটে কাজ বন্ধ কারখানায়

    নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: রুপোর দাম দু’লক্ষ ছাড়িয়ে গিয়েছে। এই অবস্থায় কাজ একেবারেই বন্ধ মগরাহাট ২ নম্বর ব্লকের একাধিক গ্রামের রুপোর কারখানায়। ছোট ও মাঝারি ব্যবসায়ী ও কারিগররা পেটের তাগিদে বিকল্প কাজ করার চিন্তাভাবনা শুরু করেছেন। আদৌ এই ...

    ০৭ জানুয়ারি ২০২৬ বর্তমান
    কাঁচামালের অভাব, কামারহাটির প্রবর্তক, বজবজের জুট মিল বন্ধ

    নিজস্ব প্রতিনিধি, বরানগর ও সংবাদদাতা, বজবজ: কাঁচামালের অভাবে বন্ধ হয়ে গেল স্বাধীনতার আগে তৈরি কামারহাটির প্রবর্তক জুটমিল। অন্যদিকে, এদিনই বজবজ জুট মিলে উৎপাদন বন্ধের কথা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে মিলে কাজে এসে সাময়িক সাসপেনশন অব ওয়ার্কের নোটিশ দেখতে পান ...

    ০৭ জানুয়ারি ২০২৬ বর্তমান
    করোনা পর্বের মতো এবারও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা পাঁচশোর নীচে

    নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ২০২২ এবং ২০২৩, পরপর দু’বছর ডেঙ্গু আক্রান্তের গ্রাফ লাফিয়ে লাফিয়ে উপরের দিকে উঠেছিল। আক্রান্তের সংখ্যা চার হাজার ছুঁয়েছিল। কোনও কোনও মাসে আক্রান্তের সংখ্যা ছিল দেড় হাজারেরও বেশি। তবে করোনার সময়ের মতো এবারও বিধাননগর পুরসভায় ডেঙ্গু আক্রান্তের ...

    ০৭ জানুয়ারি ২০২৬ বর্তমান
    ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’: মিলেছে ২৭২ কোটি টাকা, কাজের গতি বাড়াতে রিভিউ বৈঠক পুরসভায়

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি থেকে যেসব কাজ করা হবে বলে ঠিক হয়েছে, সেই কাজের গতি বাড়াতে উদ্যোগী হল পুরসভা। যে যে কাজগুলি অনুমোদিত হয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে তার ওয়ার্ক অর্ডার দিয়ে দিতে হবে। মঙ্গলবার ...

    ০৭ জানুয়ারি ২০২৬ বর্তমান
    ‘রূপশ্রী’ প্রকল্পে বিধাননগরে উপকৃত ৩১৩২ তরুণী, মোট অনুদান ৭ কোটি ৮৩ লক্ষ টাকা

    নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের তরুণীদের বিয়েতে আর্থিক সহায়তার জন্য ‘রূপশ্রী’ প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এককালীন ২৫ হাজার টাকা অনুদান মেলে এই প্রকল্পে। শুরুর সময় থেকে অর্থাৎ ২০১৮ সাল থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত এই ...

    ০৭ জানুয়ারি ২০২৬ বর্তমান
    ‘মেঘ দূর করে রোদ দাও’, বিদ্যার দেবীর কাছে প্রার্থনা কুমোরটুলির

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কুয়াশার বলয়। এবং মেঘ। এই দুইয়ের দাপটে আকাশ ঘোলাটে। রোদ নেই। সবমিলিয়ে জবুথবু রাজ্য। অনেকের রুটিরুজি উঠেছে শিকেয়। তারই একজন হল কুমোরটুলি। সামনে সরস্বতী পুজো। প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এখন মূর্তির গায়ের ...

    ০৭ জানুয়ারি ২০২৬ বর্তমান
    দু’মাসের ‘কথা’ দিয়ে ১৪ মাস দখল ট্যাংরার চাইনিজ স্কুল! হাইকোর্টে কর্তৃপক্ষ

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কথা ছিল মাস দু’য়েকের, সেটাই এখন হয়ে দাঁড়িয়েছে প্রায় ১৪ মাস। ট্যাংরায় রাজ্যের একমাত্র চাইনিজ স্কুল (পেই মে চাইনিজ) এতদিন ধরে দখল করে আছে কেন্দ্রীয় বাহিনী। এই অভিযোগ তুলে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে বেসরকারি স্কুল কর্তৃপক্ষ আদালতের ...

    ০৭ জানুয়ারি ২০২৬ বর্তমান
    কথা রাখলেন মুখ্যমন্ত্রী, ৪ কোটি টাকায় সন্দেশখালিতে শুরু সেতু তৈরির কাজ

    নিজস্ব প্রতিনিধি, বারাসত: সন্দেশখালির বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মাথায় রেখে যোগাযোগের জন্য সেতু নির্মাণের উদ্যোগ নিল রাজ্য সরকার। ২০ মিটারের সেই সেতু তৈরি করতে প্রায় চার কোটি টাকা ব্যয় করবে পূর্তদপ্তর। মঙ্গলবার এই কাজের শিলান্যাস হল। উপস্থিত ছিলেন বসিরহাট পুলিশ ...

    ০৭ জানুয়ারি ২০২৬ বর্তমান
    নাবালিকাকে বিয়ে করতে এসে বর সহ ৮ জন শ্রীঘরে

    সংবাদদাতা, বারুইপুর: দুপুরে বসেছিল নাবালিকার বিয়ের আসর। বাড়ি ভরতি লোকজন। আত্মীয়-স্বজনরা সকলেই প্রায় চলে এসেছেন। পাত্রীকেও সাজিয়ে তৈরি করা হয়েছে। বেলা বাড়তেই কুলতলির ওই বাড়িতে বরযাত্রী সহ হাজির জয়নগরের বহড়ুর বাসিন্দা আরিফুল মোল্লা। আরিফুলের বয়স ২২ বছর। কোনওভাবে এই ...

    ০৭ জানুয়ারি ২০২৬ বর্তমান
    ১০৫টি কচ্ছপ উদ্ধার বনগাঁয়, গ্রেপ্তার এক

    সংবাদদাতা, বনগাঁ: গোপন সূত্রে খবর পেয়ে ১০৫টি কচ্ছপ উদ্ধার করল বনদপ্তর। সোমবার রাতে বনগাঁর শিমুলতলা এলাকায় এক চোরা কারবারির বাড়িতে হানা দিয়ে দপ্তরের কর্মী ও আধিকারিকরা ওই কচ্ছপগুলিকে উদ্ধার করেন। কচ্ছপগুলি বস্তার মধ্যে ভরা ছিল। রেঞ্জার দয়াল চক্রবর্তী এই ...

    ০৭ জানুয়ারি ২০২৬ বর্তমান
    অনুপ্রবেশ তত্ত্ব খারিজ কমিশনের তথ্যে, কোথায় এক কোটি বাংলাদেশি-রোহিঙ্গা? রাজ্যে লাগাতার কমেছে নতুন ভোটার

    শুভঙ্কর বসু, কলকাতা: অনুপ্রবেশকারীতে নাকি ছেয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ! এক কোটি বাংলাদেশি-রোহিঙ্গা ঢুকে পড়েছে ভোটার তালিকায়! এসআইআর শুনানির শেষ পর্বে পৌঁছে প্রশ্ন একটাই—কোথায় এক কোটি অনুপ্রবেশকারী? আর ভোটার তালিকার সংশোধনীতে যদি বিশ্বাস নাও হয়, নির্বাচন কমিশনেরই তথ্য কিন্তু চোখে আঙুল ...

    ০৭ জানুয়ারি ২০২৬ বর্তমান
    কমিশন অগণতান্ত্রিক, তোপ মমতার, ‘বিজেপির আইটি সেলের তৈরি অ্যাপেই এসআইআর’

    প্রীতেশ বসু, গঙ্গাসাগর: ‘বিজেপির আইটি সেলের তৈরি অ্যাপ ব্যবহার করেই বাংলার বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে।’ এসআইআর নিয়ে এবার এই বিস্ফোরক অভিযোগ স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার সকালে গঙ্গাসাগর থেকে হেলিকপ্টারে কলকাতার উদ্দেশে রওনা দেওয়ার আগে সাংবাদিকদের একথা ...

    ০৭ জানুয়ারি ২০২৬ বর্তমান
    সরকারি স্কুলের বিল্ডিংয়েই বেসরকারি ইংরেজি মাধ্যম! টানাপোড়েনে বকেয়া বিল, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

    বিশ্বজিৎ মাইতি, বরানগর: একটিই স্কুলবাড়ি। সেখানেই চলছে তিন-তিনটি স্কুল! তার মধ্যে একটি আবার বেসরকারি ইংরেজি মাধ্যম প্রাথমিক স্কুল। সরকারি ও বেসরকারি স্কুলের মতবিরোধে দীর্ঘদিন ধরে বাকি পড়ে রয়েছে বিদ্যুৎ বিল। তাই স্কুলের বিদ্যুৎ সংযোগ কেটে দিয়েছে সিইএসসি। অগত্যা এই ...

    ০৭ জানুয়ারি ২০২৬ বর্তমান
    রাজ্যে শৈত্যপ্রবাহের সতর্কতা, শীতের কামড় আরও তিনদিন

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ক’দিন ধরেই পরিস্থিতি জানান দিচ্ছিল, এভাবে ঠান্ডা বাড়তে থাকলে শৈত্যপ্রবাহের সতর্কবার্তা জারি হবে। বাস্তবে হলও তাই। আগামী বৃহস্পতি-শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শৈত্যপ্রবাহ ও শীতল দিনের সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ, আরও অন্তত তিন দিন ...

    ০৭ জানুয়ারি ২০২৬ বর্তমান
    পাইপলাইনের কাজে রাস্তার এক-তৃতীয়াংশই খোঁড়া, দিনভর যানজটে নাকাল বেলেঘাটা মেন রোড

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেলেঘাটা বিল্ডিং মোড় থেকে ক্যালকাটা বয়েজ স্কুল (বেলেঘাটা ক্যাম্পাস), বেলেঘাটা মেইন রোডের এই দু’কিলোমিটারের মতো অংশ খোঁড়া। রাস্তা হয়ে গিয়েছে সরু। একটি অংশ দিয়েই দু’দিকের গাড়ি চলাচল করছে। সর্বদাই তৈরি হচ্ছে যানজট। বেশিরভাগ অংশে পাইপলাইন বসানোর ...

    ০৭ জানুয়ারি ২০২৬ বর্তমান
    বি-টেক পড়ুয়াকে ধর্ষণে গ্রেপ্তার সহপাঠী, প্রেমের ফাঁদে ফেলে ৫ লক্ষ টাকা হাতানোরও অভিযোগ

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তিন বছরের ‘সম্পর্ক’। পাঁচ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া। এবং ধর্ষণ। আর তাও নিজেরই ইঞ্জিনিয়ারিং কলেজের সহপাঠীকে! ঘটনাস্থল খাস কলকাতা। চেষ্টা করেছিলেন তরুণী ভুলে যাওয়ার। কিছুটা ব্ল্যাকমেলে, বাকিটা সমাজের ভয়ে। কিন্তু আড়াই বছর আগের সেই মর্মান্তিক অভিজ্ঞতার ...

    ০৭ জানুয়ারি ২০২৬ বর্তমান
    ধর্ষণের অভিযোগ, অভিজাত আবাসন থেকে ধৃত ব্যবসায়ী

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাদবপুরের অভিজাত আবাসন থেকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার কোটিপতি ব্যবসায়ী। হরশাল কালরা নামে ওই অভিযুক্ত সোমবার রাতে  ধরা পড়ে যাদবপুর থানার হাতে। এই আবাসনে সে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছিল। বেশ কিছুদিন ধরেই পলাতক ছিল অভিযুক্ত। পুলিশ সূত্রে জানা ...

    ০৭ জানুয়ারি ২০২৬ বর্তমান
    ভোটার লিস্টে ২ স্থানে নাম নেই! সরকারি কর্মীদের হলফনামা দাবি

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোটার লিস্টে দুই জায়গায় নাম নেই তো? এবার হলফনামা দিয়ে জানাতে হবে সরকারি কর্মীদের। ইতিমধ্যেই এই মর্মে রাজ্য সরকারি কর্মীদের চিঠি পাঠাতে শুরু করেছে কমিশন। চিঠিতে জানানো হয়েছে, দুই জায়গার ভোটার লিস্টে নাম থেকে থাকলে এক ...

    ০৭ জানুয়ারি ২০২৬ বর্তমান
    ভোটে আড়াইশো আসনে জয়ের ‘টার্গেট’ বেঁধে দিলেন অভিষেক

    বলরাম দত্তবণিক, রামপুরহাট: রামপুরহাটের ‘রণসংকল্প’ সভা থেকে দলের নেতা-কর্মীদের আড়াইশো আসনে জেতার টার্গেট বেঁধে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই লক্ষ্য পূরণে  প্রবল আত্মবিশ্বাসী তিনি। মঙ্গলবার রামপুরহাটের বিনোদপুর মাঠের ওই সভা থেকে তিনি বলেন, ‘নির্বাচন যখনই ঘোষণা হোক, ...

    ০৭ জানুয়ারি ২০২৬ বর্তমান
    জেএনইউতে বিতর্কিত স্লোগান পড়ুয়াদের নামে এফআইআর

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জেএনইউয়ে ‘বিতর্কিত’ স্লোগান। তারই প্রেক্ষিতে আন্দোলনরত পড়ুয়াদের বিরুদ্ধে মঙ্গলবার বসন্তকুঞ্জ থানায় এফআইআর দায়ের করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি আন্দোলনের তীব্র নিন্দা করে বিবৃতিও দেওয়া হয়েছে। আন্দোলনকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের কথাও জানিয়েছে তারা। এক্ষেত্রে আন্দোলনরত পড়ুয়াদের স্থায়ীভাবে বহিষ্কারও ...

    ০৭ জানুয়ারি ২০২৬ বর্তমান
    উত্তরপ্রদেশে এসআইআরের খসড়া লিস্টে বাদ ২ কোটি ৮৯ লক্ষ ভোটার

    লখনউ: প্রকাশিত হল উত্তরপ্রদেশের খসড়া ভোটার তালিকা। অন্যান্য রাজ্যের মতো উত্তরপ্রদেশেও ভোটার তালিকায় স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) চলছে। এই প্রক্রিয়ার মঙ্গলবার প্রকাশিত খসড়া তালিকায় ২ কোটি ৮৯ লক্ষেরও বেশি ভোটারের নাম বাদ পড়েছে। মোট ভোটারের তুলনায় তা ১৮.৭০ শতাংশ। ...

    ০৭ জানুয়ারি ২০২৬ বর্তমান
    নাম তোলার সময়সীমা বাড়ানোর আবেদন

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মূল মামলার শুনানি আগামী ২০ জানুয়ারি। তবে তার আগেই আগামী ১৫ জানুয়ারি শেষ হয়ে যাবে স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের (এসআইআর) খসড়া তালিকায় নাম না থাকাদের আবেদনের সময়সীমা। নাম তোলার আবেদন। অথচ এখনও পশ্চিমবঙ্গে বহু বৈধ নাগরিকের নামই ...

    ০৭ জানুয়ারি ২০২৬ বর্তমান
    হরিদ্বারের ১০৫ ঘাটে অহিন্দু প্রবেশে নিষেধাজ্ঞার ভাবনা

    হরিদ্বার: দেবভূমি হরিদ্বার। দেশ-বিদেশের পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ।এবার সেখানে পর্যটক প্রবেশ সীমিত হতে পারে। সূত্রের খবর, হরিদ্বারের প্রায় ১২০ বর্গকিমি এলাকাজুড়ে ছড়িয়ে থাকা ১০৫টি ঘাটে অহিন্দুদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করার কথা ভাবছে উত্তরাখণ্ড সরকার। এনিয়ে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে ...

    ০৭ জানুয়ারি ২০২৬ বর্তমান
    বায়ুদূষণ: রাজধানীর গুণমান নিয়ন্ত্রণ সংস্থাকে তুলোধোনা সুপ্রিম কোর্টের

    নয়াদিল্লি: বাতাসে বিষ! দিল্লি-এনসিআর অঞ্চলের বায়ুদূষণ নিয়ে মঙ্গলবার এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট কমিশনকে (সিএকিউএম) তুলোধোনা করল সুপ্রিম কোর্ট। দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ তোপ দেগে বলেছে, সিএকিউএম দায়িত্ব পালনে ব্যর্থ। দূষণের যাবতীয় দোষ হামেশাই কৃষকদের ...

    ০৭ জানুয়ারি ২০২৬ বর্তমান
    বাংলাদেশের সঙ্গে গঙ্গার জলবণ্টন চুক্তি নিয়ে সংশয়, ভারত বিরোধিতার জের

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভারত-বাংলাদেশ গঙ্গা জলবণ্টন চুক্তির ভবিষ্যৎ কী? নতুন বছরের শুরুতেই এই আলোচনা ও জল্পনা তৈরি হয়েছে সরকারের অন্দরে। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের মধ্যে এখন থেকেই এই চুক্তির অন্তর্গত শর্তাবলি এবং ৩০ বছরের সুবিধা-অসুবিধা নিয়ে নোট ও রিপোর্ট লেখা ...

    ০৭ জানুয়ারি ২০২৬ বর্তমান
    আবাসনে আগুন, স্ত্রী ও সন্তান সহ মৃত্যু দিল্লি মেট্রো রেল অফিসারের

    নয়াদিল্লি: আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে মৃত্যু হল দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের (ডিএমআরসি) এক আধিকারিকের। তাঁর স্ত্রী ও ১০ বছরের শিশুকন্যারও মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে দিল্লির আদর্শনগরের এই দুর্ঘটনায় মৃতদের নাম অজয় বিমল, তাঁর স্ত্রী নীলম ও মেয়ে জাহ্নবী। অজয় ...

    ০৭ জানুয়ারি ২০২৬ বর্তমান
    ‘ছেলেকে খুন করেছি, বডি নিয়ে আয়’, বাড়িতে হাজির দুষ্কৃতীরা

    চণ্ডীগড়: বাড়িতে সবাই তখন নিজেদের কাজে ব্যস্ত। হঠাৎ হাজির একদল যুবক। তারা সটান বলে, ‘তোদের ছেলেকে খুন করেছি। যা, গিয়ে বডিটা তুলে নিয়ে আয়।’ মুহূর্তেই হাহাকার পড়ে যায় বাড়িতে। ছেলের সন্ধানে দিশাহারার মতো ছুটতে শুরু করেছেন সবাই। সোমবার প্রাক্তন ...

    ০৭ জানুয়ারি ২০২৬ বর্তমান
    ট্রেনের নন-এসি স্লিপার কোচে অবাঞ্ছিত ভিড়, শিকেয় রেল কর্তৃপক্ষের নজরদারি

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজ্যে রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে রেলকে মধ্যবিত্তের পরিবহণ প্রমাণে রীতিমতো মরিয়া কেন্দ্রের মোদি সরকার। কিন্তু মুখে মধ্যবিত্তের কথা বললেও বাস্তবে কি আদৌ প্রান্তিক স্তরের সাধারণ যাত্রীদের নিয়ে কোনও মাথাব্যথা আছে রেলের? অভিযোগ, এই মুহূর্তে রেলের যাবতীয় ...

    ০৭ জানুয়ারি ২০২৬ বর্তমান
    সোনালি ও সুইটি বিবির মামলার শুনানি ১৯শে

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বাংলাদেশি সন্দেহে আটকে রাখা সোনালি বিবির স্বামী এবং দুই সন্তান সহ সুইটি বিবিকে ফেরানোর মামলা ১৯ জানুয়ারি শুনানি হবে। মঙ্গলবার দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং জয়মাল্য বাগচীর বেঞ্চে তা শুনানির জন্য তালিকাভূক্ত হলেও এসআইআর মামলার ...

    ০৭ জানুয়ারি ২০২৬ বর্তমান
    ১৩ বছর পর খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডের আসামীকে মুক্তির নির্দেশ

    নৈনিতাল: খুনের দায়ে যাবজ্জীবনের সাজা দেওয়া হয়েছিল তাঁকে। ইতিমধ্যে ১৩ বছর ধরে জেলও খেটে ফেলেছেন। অবিলম্বে তাঁকে মুক্তির নির্দেশ দিল উত্তরাখণ্ড হাইকোর্ট। কী কারণে মুক্তির নির্দেশ? হাইকোর্টের বিচারপতি রবীন্দ্র মাইথানি ও বিচারপতি আশিস নাইথানির বেঞ্চ জানিয়েছে, যখন অপরাধটি হয়েছিল ...

    ০৭ জানুয়ারি ২০২৬ বর্তমান
    কারুর পদপিষ্ট কাণ্ডে অভিনেতা বিজয়কে তলব করল সিবিআই

    চেন্নাই: নিজের ‘শেষ’ সিনেমা মুক্তির আগে বিপাকে সুপারস্টার থালাপতি বিজয়। তামিলনাড়ুর কারুরে পদপিষ্ট কাণ্ডে তাঁকে সমন পাঠাল সিবিআই। আগামী ১২ জানুয়ারি হাজিরা দিতে বলা হয়েছে অভিনেতাকে। গত বছর কারুরে টিভিকে দলের সুপ্রিমো বিজয়ের জনসভায় পদপিষ্টের ঘটনা ঘটে। মৃত্যু হয়েছিল ...

    ০৭ জানুয়ারি ২০২৬ বর্তমান
    বিজেপি সভাপতিকে পালটা তোপ বিলাসরাও-পুত্র রীতেশ দেশমুখের

    মুম্বই: খাসতালুক লাতুর থেকেই মুছে দেওয়া হবে বিলাসরাও দেশমুখের স্মৃতি। প্রয়াত কংগ্রেস নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সম্পর্কে এই মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন মহারাষ্ট্র বিজেপির সভাপতি রবীন্দ্র চৌহান। কংগ্রেসের তোপ, এধরনের মন্তব্য গেরুয়া শিবিরের ক্ষমতার ঔদ্ধত্য ছাড়া আর কিছুই ...

    ০৭ জানুয়ারি ২০২৬ বর্তমান
    মুস্তাফিজুর: সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি শরিকেরই

    নয়াদিল্লি: বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের ঘটনায় লাগাম নেই। তবে, খেলার মাঠকে রাজনীতির প্রভাব থেকে মুক্ত রাখার পক্ষে সওয়াল করলেন খোদ এনডিএ শিবিরের এক শীর্ষনেতা। কেকেআরের বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে রিলিজ করার যে নির্দেশ ভারতীয় বোর্ড (বিসিসিআই) দিয়েছে, তার যৌক্তিকতা ...

    ০৭ জানুয়ারি ২০২৬ বর্তমান
    প্রাত্যহিক জীবনে কীভাবে কাজে লাগে অংক, ছোটোদের শেখাতে চাইছে কেন্দ্র

    দিব্যেন্দু বিশ্বাস, নয়াদিল্লি: অংক বই দেখলেই গায়ে জ্বর? পড়ায় অনীহা? কিংবা যেদিন অংকের ক্লাস, সেদিন স্কুলেই যেতে না চাওয়া? বিশেষত খুদে পড়ুয়াদের মধ্যে এমন অংক ভীতির কথা হামেশাই শোনা যায়। কখনও তাদের গার্জেন কল হয়। কখনও মাস্টারমশাই নিজেই সমস্যার ...

    ০৭ জানুয়ারি ২০২৬ বর্তমান
    পাকিস্তানের হয়ে ‘চরবৃত্তি’, পাঠানকোটে আটক কিশোর

    নয়াদিল্লি: সন্ত্রাসের জাল ভারতজুড়ে বিছোচ্ছে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই। নাবালকদের পর্যন্ত চরবৃত্তির কাজে নামাতেও তারা পিছপা হচ্ছে না। এমনই অভিযোগে মঙ্গলবার পাকড়াও করা হল এক কিশোরকে।  ১৫ বছর বয়সি ওই কিশোরের নাম সঞ্জীব কুমার। মঙ্গলবার পাঞ্জাবের পাঠানকোট থেকে তাকে ...

    ০৭ জানুয়ারি ২০২৬ বর্তমান
    বিজেপিকে ভোকাট্টা করার ডাক অভিষেকের, কপ্টার কাণ্ডেও বিঁধলেন গেরুয়া শিবিরকে

    সংবাদদাতা, রামপুরহাট: পূর্ব নির্ধারিত সভা। কিন্তু অভিযোগ, কেন্দ্রের অঙ্গুলিহেলনে সঠিক সময়ে বীরভূমের রামপুরহাটে পৌঁছোতে পারলেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে দেরিতে হলেও সভাস্থলে পৌঁছে নিজের কর্মসূচিতে যোগ দিয়েছেন অভিষেক। আর সেই সভাস্থল থেকেই কেন্দ্র তথা বিজেপি ...

    ০৬ জানুয়ারি ২০২৬ বর্তমান
    এসআইআর: শুনানি থেকে ফিরে আত্মহত্যা এক ব্যক্তির! চাঞ্চল্য শিলিগুড়িতে

    সংবাদদাতা, শিলিগুড়ি: এসআইআর আতঙ্কে এবার শিলিগুড়ি শহর সংলগ্ন ফুলবাড়ি এলাকায় এক ব্যক্তির আত্মহত্যার অভিযোগ। মৃতের নাম মহম্মদ খাদেম (৫৭)। তিনি শিলিগুড়ির ফুলবাড়ির চুনাভাটি এলাকার বাসিন্দা। সূত্রের খবর, মহম্মদ খাদেমের নাম ২০০২ সালের ভোটার তালিকায় ছিল না। সেই কারণে এসআইআরের ...

    ০৬ জানুয়ারি ২০২৬ বর্তমান
    কারুরে পদপিষ্ট কাণ্ড: জিজ্ঞাসাবাদের জন্য টিভিকে প্রধান তথা অভিনেতা বিজয়কে তলব সিবিআইয়ের

    চেন্নাই, ৬ জানুয়ারি: তামিলনাড়ুর কারুরে পদপিষ্ট কাণ্ডে এবার টিভিকে প্রধান তথা অভিনেতা বিজয়কে সমন সিবিআইয়ের। আগামী ১২ জানুয়ারি হাজিরা দিতে বলা হয়েছে বিজয়কে। সূত্রের খবর, কারুরে তাঁর জনসভায় যে পদপিষ্টের মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, যার ফলে ৪১ জনের মৃত্যু ...

    ০৬ জানুয়ারি ২০২৬ বর্তমান
    হাওড়ায় পথ দুর্ঘটনায় মৃত ২, জখম ১

    সংবাদদাতা, উলুবেড়িয়া: প্রবল ঠান্ডা তার সঙ্গে ঘন কুয়াশা। কমে গিয়েছে দৃশ্যমানতা। যার ফলে ঘটল দুর্ঘটনা। মৃত্যু হল দু’জনের। আজ, মঙ্গলবার সাত সকালেই দুর্ঘটনা ঘটেছে ১৬ নং জাতীয় সড়কের উপর হাওড়ার বাগনান থানার বরুণদা এলাকায়। একটি দাঁড়িয়ে থাকা লরির পিছনে ...

    ০৬ জানুয়ারি ২০২৬ বর্তমান
    ঠান্ডায় জবুথবু শহরবাসী! ভাঙল গত এক দশকের রেকর্ড

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঠান্ডা পড়ার নিরিখে রেকর্ড শহরে। এদিন সকালে আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩.৭ ডিগ্রি সেলসিয়াস কম। গত এক দশকের রেকর্ড ভেঙে দিয়েছে শীত। আজ, মঙ্গলবার জানুয়ারি মাসের সর্বনিম্ন তাপমাত্রা শহরে। ...

    ০৬ জানুয়ারি ২০২৬ বর্তমান
    জলপাইগুড়িতে জাঁকিয়ে শীত, ঠান্ডায় কাঁপছে আট থেকে আশি

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জলপাইগুড়ির পারদ নামল ৯ ডিগ্রিতে। কনকনে ঠান্ডা উত্তরবঙ্গের তিস্তা পাড়ের এই জেলায়। কুয়াশায় ঘেরা চারদিক। ঠান্ডার কারণে শহরের ঘুম ভাঙছে অনেক দেরিতে। রাস্তায় লোকজনের আনাগোনা কম। দোকানপাট দেরিতে খুলছে। সকালের প্রাইমারি স্কুলগুলিতে পড়ুয়াদের উপস্থিতি অনেকটাই কমে ...

    ০৬ জানুয়ারি ২০২৬ বর্তমান
    চিৎপুরের কিশোরীকে কাজের টোপ, বিহারে দেহ ব্যবসায় নামানোর অভিযোগে ধৃত যুবতী

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কাজের টোপ দিয়ে বিহারের সীতামারিতে নিয়ে গিয়ে এক কিশোরীকে দেহ ব্যবসায় নামানোর অভিযোগ উঠেছে এক যুবতীর বিরুদ্ধে। চক্রের লোকজন বিভিন্ন হোটেলে কিশোরী-তরুণীদের নিয়ে গিয়ে বাধ্য করত অন্যের সঙ্গে যৌন সম্পর্ক করতে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে রবিবার ...

    ০৬ জানুয়ারি ২০২৬ বর্তমান
    শিয়ালদহের দু’টি নামী বেকারির কেকে ভেজাল

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিয়ালদহ অঞ্চলের দু’টি নামী বেকারির কেকে মিলেছে ভেজাল। বড়দিনের আবহে শহরের বেশ কয়েকটি কেকের দোকান ও বেকারি ইউনিটে হানা দিয়েছিল কলকাতা পুরসভার ফুড সেফটি টিম। সব মিলিয়ে মোট ২৬ ধরনের নমুনা সংগ্রহ করা হয়েছিল। পুরসভার স্বাস্থ্য ...

    ০৬ জানুয়ারি ২০২৬ বর্তমান
    অশোকনগরে জল-যন্ত্রণার অবসানে নিকাশি প্রকল্পের ভার্চুয়াল শিলান্যাস মমতার

    নিজস্ব প্রতিনিধি, বারাসত: দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে অশোকনগরের মানুষের বহু বছরের জল যন্ত্রণার অবসান ঘটতে চলেছে। প্রায় ছ’কোটি টাকা ব্যয়ে সোমবার অশোকনগরে নিকাশি প্রকল্পের ভার্চুয়াল শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অশোকনগরে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনার জেলাশাসক শশাঙ্ক শেট্টি, ...

    ০৬ জানুয়ারি ২০২৬ বর্তমান
    পদ নিয়ে ঘরে বসে থাকবেন না, কড়া বার্তা তৃণমূলের বনগাঁ জেলা সভাপতির

    সংবাদদাতা, বনগাঁ: পদ নিয়ে ঘরে বসে থাকবেন না। সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরের প্রস্তুতি সভায় কর্মীদের উদ্দেশ্যে একথা বলেন তৃণমূলের বনগাঁ জেলা সভাপতি বিশ্বজিৎ দাস। দলের সাধারণ সম্পাদকের সফরে নেতাদের দায়িত্ব বেঁধে দেন জেলা সভাপতি। এদিন কড়া ভাষায় দলের কর্মীদের ...

    ০৬ জানুয়ারি ২০২৬ বর্তমান
    হালিশহরেও শুরু সেবাশ্রয় কেন্দ্র, প্রথম দিনই সাতশোর বেশি মানুষের চিকিৎসা, ডায়মন্ডহারবার মডেল বারাকপুর লোকসভা কেন্দ্রেও

    নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ডহারবার মডেলে ‘সেবাশ্রয়’ চালু হল বারাকপুর লোকসভা কেন্দ্রেও। হালিশহরের রামপ্রসাদ খেলার মাঠে এর সূচনা হল সোমবার। স্বাস্থ্য পরীক্ষা করাতে সেবাশ্রয় কেন্দ্রের সামনে লম্বা লাইন পড়ে যায়। ১৮টি কাউন্টারে সব ধরনের চিকিৎসার সুযোগ পেলেন এলাকাবাসীরা। ...

    ০৬ জানুয়ারি ২০২৬ বর্তমান
    ঠেলাগাড়িতে কারেন্ট নুন, হজমি, মৌরি লজেন্স নিয়ে পাকা চুলের দাদুরা, শহরের পথেঘাটে আজও উঁকি দেয় ছেলেবেলা

    সোহম কর, কলকাতা: ‘কারেন্ট নুন খেলে, জিভ পুড়ে যায়। হজমি খেলে পেট খারাপ হয়। ছোট কুল খেলে দাঁত নষ্ট হয়।’ এসব কে বলে? সে কি ঠিক বলে? কারণ কলকাতার পুরনো রাস্তাগুলিতে ওঁত পেতে থাকে টাইমমেশিন। কখন যে নিজের পেটের মধ্যে ...

    ০৬ জানুয়ারি ২০২৬ বর্তমান
    ব্ল্যাকমেল করে একের পর এক যুবতীকে ধর্ষণ, ৫ বছরের ‘সম্পর্কে’ই পর্দা ফাঁস, আইটি কর্মীর নালিশে ধৃত গুণধর

    শুভ্র চট্টোপাধ্যায়, কলকাতা: সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তরুণীদের সঙ্গে বন্ধুত্ব করা। মোবাইল নম্বর আদানপ্রদান। আলাপ জমে উঠলেই, ডেটে যাওয়ার প্রস্তাব। সংশ্লিষ্ট তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে তাঁর সঙ্গে ‘ঘনিষ্ঠ’ হওয়া। ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে টাকা আদায় এবং ...

    ০৬ জানুয়ারি ২০২৬ বর্তমান
    সাড়ে ৪ লক্ষ নোটিস প্রত্যাহার কমিশনের, নথি থাকা সত্ত্বেও হয়নি আপলোড, ঘুরপথে ভুল স্বীকার

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল। কিন্তু স্রেফ গাফিলতির জেরে সেই নথি বিএলও অ্যাপে আপলোড করা হয়নি। তার জেরে কয়েক লক্ষ মানুষ নো-ম্যাপ ভোটারের (২০০২ সালে নিজের বা আত্মীয়ের নাম না থাকার দলে) তালিকায় চলে গিয়েছিলেন। ...

    ০৬ জানুয়ারি ২০২৬ বর্তমান
  • বর্তমান | 2301-2400

News/খবর All News আনন্দবাজার এই সময় বর্তমান প্রতিদিন আজকাল ২৪ ঘন্টা দৈনিক স্টেটসম্যান আজ তক Telegraph Times of India Indian Express The Statesman

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy