BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 18 Apr, 2026 | ৪ বৈশাখ, ১৪৩৩
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • 'নিখোঁজ নন, গ্রেপ্তার ৪', শুভেন্দুর দাবি উড়িয়ে স্পষ্ট করল পুলিশ

    'নবান্ন অভিযান'-এর দিন ৪ জন 'নিখোঁজ', মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় এই দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও পশ্চিমবঙ্গ পুলিশের তরফে স্পষ্ট জানানো হয়েছে, 'শান্তিরক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তার জন্য গ্রেপ্তার করা হয়েছে ওই ৪ জনকে।' এই ঘটনাকে কেন্দ্র ...

    ২৭ আগস্ট ২০২৪ এই সময়
    নবান্ন অভিযান, হাওড়ায় কার্যত পরিবহণ ‘ধর্মঘট’

    আরজি কর কাণ্ডের প্রতিবাদে ছাত্র সমাজের নবান্ন অভিযানে গোলমাল, অশান্তি ঠেকাতে পুলিশের নিরাপত্তার বজ্রআঁটুনির জেরে কার্যত পরিবহণ বনধের চেহারা হাওড়া শহরে। যদিও পুলিশ ও প্রশাসনের দাবি, বেসরকারি বাস, মিনিবাস, ট্যাক্সি চলাচলের ওপর কোনও নিষেধাজ্ঞা নেই। বেসরকারি বাস, মিনিবাস মালিক ...

    ২৭ আগস্ট ২০২৪ এই সময়
    মিছিল রুখতে নজিরবিহীন প্রস্তুতি পুলিশের, কোথায়-কোথায় যান নিয়ন্ত্রণ?

    নজরে নবান্ন অভিযানকৌশল বদলে মিছিলের সামনে রয়েছেন মহিলা আন্দোলকারীরা। মহাত্মা গান্ধী রোডে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি।'নবান্ন অভিযান' নিয়ে এক্স হ্যান্ডলে বিশেষ পোস্ট করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি আন্দোলনকারীদের। মাথা ফাটল চণ্ডতলী থানার আইসির।'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ'-এর ডাকা ...

    ২৭ আগস্ট ২০২৪ এই সময়
    নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় মধ্য কলকাতা জুড়ে, কী পরিস্থিতি মহানগরের?

    নবান্ন অভিযানকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা কলকাতা শহর জুড়ে। পাশাপাশি, পরিবহণ ব্যবস্থা সচল রাখার জন্য মরিয়া প্রশাসন। ২৬ জন ডিসি (ডেপুটি কমিশনার) পদমর্যাদার আধিকারিকের সঙ্গে প্রায় ৬ হাজার পুলিশ কর্মী মোতায়েন রয়েছে। বেশ কিছু পরীক্ষা থাকার কারণে পরীক্ষার্থীদের যাতে ...

    ২৭ আগস্ট ২০২৪ এই সময়
    ধর্ষণ মামলায় ৫০ দিনের মধ্যে বিচার ও শাস্তি চান অভিষেক

    মহিলাদের ধর্ষণ রুখতে কঠোর আইন চালু করার দাবি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব তৃণমূল কংগ্রেসের সাংসদ ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সেনাপতি চাইছেন এমন আইন যাতে ধর্ষণে অভিযুক্তের বিচার প্রক্রিয়া শেষ হয় ও তার কঠোরতম শাস্তি হয় ...

    ২৭ আগস্ট ২০২৪ এই সময়
    দুর্নীতির তদন্তে প্রশ্ন ১৫ জনকে

    এই সময়: আরজি কর হাসপাতালের দুর্নীতি মামলায় ক্রমশ গতি বাড়াচ্ছে সিবিআই। রবিবার এই মামলার তদন্ত এগিয়ে নিয়ে যেতে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ ১৫ জনের বাড়িতে তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। যাঁদের প্রত্যেকেই ওই অধ্যক্ষের ঘনিষ্ঠ। সোমবার তাঁদের বেশ কয়েকজনকে ফের ...

    ২৭ আগস্ট ২০২৪ এই সময়
    নবান্ন অভিযানে গণ পরিবহণ স্বাভাবিক, আশ্বাস বিভিন্ন সংগঠনের

    এই সময়: অবস্থা বুঝে ব্যবস্থা। আজ বিভিন্ন সংগঠনের নবান্ন অভিযানের আবহে এমনটাই মূল মন্ত্র শহর ও শহরতলির বেসরকারি গণ পরিবহণের। বাস, মিনিবাস এবং অ্যাপ ক্যাব পরিষেবা অন্য দিনের মতোই স্বাভাবিক রাখার পরিকল্পনা রয়েছে বেসরকারি সংগঠনগুলির। তবে সবটাই নির্ভর করছে ...

    ২৭ আগস্ট ২০২৪ এই সময়
    অচলাবস্থার মূলে কি ডাক্তারদের শূন্যপদ?

    এই সময়: জুনিয়র আবাসিক ডাক্তার বা পিজিটি-রা আদতে প্রশিক্ষণরত চিকিৎসক। তাঁরা কর্মবিরতিতে থাকলে, মেডিক্যাল কলেজের পরিষেবা কিছুটা বিঘ্নিত হতে পারে ঠিকই। কিন্তু বিপর্যস্ত হওয়ার কথা নয়। কিন্তু তার পরেও হচ্ছে। তার কারণ হলো, পর্যাপ্ত নিয়োগ হয়নি দীর্ঘ দিন ধরে। ...

    ২৭ আগস্ট ২০২৪ এই সময়
    ফিরছে ডিএসটিসির পুরোনো রুট, চলবে ইলেকট্রিক ও সিএনজি বাস

    এই সময়, দুর্গাপুর: কালো কাচের জানলা সমেত নরম গদিওয়ালা ডিলাক্স বাস। সত্তরের দশকের দুর্গাপুর স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের (ডিএসটিসি) সেই বাসের কথা মনে আছে? প্রায় পাঁচ দশকের বেশি পুরোনো সেই স্মৃতি ফের একবার উস্কে দিতে এক নতুন উদ্যোগ নিয়েছেন দক্ষিণবঙ্গ ...

    ২৭ আগস্ট ২০২৪ এই সময়
    মহিলা কর্মী, গবেষকদের জন্য সময়ের বেড়ি জ়েডএসআই-তে

    এই সময়: কলকাতার সদর দপ্তরে সব সরকারি মহিলা কর্মী, পোস্ট ডক্টরাল ফেলো, সিনিয়র/জুনিয়র রিসার্চ ফেলো, রিসার্চ অ্যাসোসিয়েট এবং চুক্তিভিত্তিক কর্মীদের কাজের সময় বেঁধে দিল কেন্দ্রীয় সংস্থা জ়ুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (জে়ডএসআই)। সেন্ট্রাল সিভিল সার্ভিসেস (কনডাক্ট) ১৯৬৪ সালের বিধি অনুযায়ী, ...

    ২৭ আগস্ট ২০২৪ এই সময়
    পুলিশের সতর্কতা বৈঠকে ক্ষুব্ধ পুজোর উদ্যোক্তারা, ফেরাচ্ছে অনুদান

    এই সময়: আরজি করের ঘটনায় জাস্টিসের দাবি যাতে দুর্গাপুজোর আঙিনায় না উঠে আসে, তা নিশ্চিত করতে মাঠে নেমে পড়েছে পুলিশ। কোথাও ঠারেঠোরে, কোথাও আবার প্রকাশ্যে সতর্ক করা হচ্ছে পুজো উদ্যোক্তাদের।জলপাইগুড়ি জেলা পুলিশ লিখিত ভাবে জানিয়েছে, পুজোর থিম ও ভাবনা ...

    ২৭ আগস্ট ২০২৪ এই সময়
    অভিষেক অনুগামীদের বার্তায় ফের শুরু জল্পনা

    এই সময়, ডায়মন্ড হারবার: আরজি কর কাণ্ডের প্রতিবাদে ১৪ অগস্ট রাতে পথে নেমেছিল সাধারণ মানুষ। সেই রাতে আরজি কর হাসপাতালে দুষ্কৃতী হামলার ঘটনায় কড়া প্রতিক্রিয়া ফুটে ওঠে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক্স হ্যান্ডলে।তার দু’দিন পরে ১৬ অগস্ট ...

    ২৭ আগস্ট ২০২৪ এই সময়
    চোপ! নারী নির্যাতনের কেস নিয়ে প্রশ্ন করতেই ক্ষিপ্ত ‘ছাত্র’-নেতা

    এই সময়: নবান্ন অভিযানের ডাক দেওয়া ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’-এর প্রতিনিধিদের মধ্যে একজনের বিরুদ্ধে অভিযোগ, তিনি নিজেই নারী নির্যাতনে অভিযুক্ত এবং তাঁর নামে নবদ্বীপ থানায় কেস রয়েছে। তৃণমূলের একাধিক নেতা এই অভিযোগ করেছেন। অভিযোগ কি সত্য? সোমবার সাংবাদিকদের এই প্রশ্ন ...

    ২৭ আগস্ট ২০২৪ এই সময়
    পরশু ফের, একের পর এক নিম্নচাপ ভেজাচ্ছে দক্ষিণবঙ্গকে

    এই সময়: কলকাতায় ও গোটা দক্ষিণবঙ্গে এখন বৃষ্টিভেজা আবহাওয়া। বৃষ্টি কিছুতেই পিছু ছাড়ছে না। যে টুকু সময়ে বৃষ্টি হচ্ছে না, তখনও আকাশ মেঘলা এবং বৃষ্টি বৃষ্টি ভাব। আগামী কয়েক দিনেও দক্ষিণবঙ্গের এমন আবহাওয়ার বিশেষ কোনও বদল হওয়ার সম্ভাবনা এখনও ...

    ২৭ আগস্ট ২০২৪ এই সময়
    সোনাগাছি থেকে চেতলা, প্রত্যাখাত হতেই বেপরোয়া সঞ্জয়

    নথি এবং সাক্ষ্য প্রমাণ খতিয়ে দেখে আরজি করে ধর্ষণ এবং খুনের ঘটনায় মূল অভিযুক্ত যে সঞ্জয় রায়-ই, সে বিষয়ে অনেকটা নিশ্চিত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। কিন্তু নৃশংস ওই ঘটনার পরে তা ধামাচাপা দেওয়ার কী কী চেষ্টা করা হয়েছিল হাসপাতাল ...

    ২৭ আগস্ট ২০২৪ এই সময়
    ‘বেআইনি’ অভিযানে অশান্তি এড়াতে কড়া নিরাপত্তার বেষ্টনী

    এই সময়: অরাজনৈতিক মঞ্চ থেকে আজ, মঙ্গলবারের নবান্ন অভিযানের ডাক দেওয়া হলেও তার পিছনে রাজনৈতিক শিবিরের একাংশের মদত রয়েছে এবং সেখান থেকে গোলমাল পাকানো হতে পারে বলে আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন তৃণমূল নেতৃত্ব। সোমবার রাজ্য পুলিশের তরফ থেকেও সাংবাদিক ...

    ২৭ আগস্ট ২০২৪ এই সময়
    নেপথ্যে লাশের রাজনীতি, ভিডিয়ো দেখিয়ে দাবি জোড়াফুল-পুলিশের

    এই সময়: নামে অরাজনৈতিক হলেও আসলে কিছু রাজনৈতিক ব্যক্তি সুপরিকল্পিত ভাবে মঙ্গলবারের নবান্ন অভিযান ঘিরে অশান্তি পাকাতে চাইছে বলে গত ক’দিন ধরেই অভিযোগ করছিলেন তৃণমূল নেতৃত্ব। এই অভিযানের নেপথ্যে ‘লাশের রাজনীতি’ রয়েছে কি না, কয়েকটি ভিডিয়ো দেখিয়ে সোমবার তৃণমূল ...

    ২৭ আগস্ট ২০২৪ এই সময়
    আরজি করে শিশু পাচার মামলা প্রসঙ্গ সুপ্রিম কোর্টে উঠতে পারে

    চার বছর আগে আরজি কর হাসপাতাল থেকে বাচ্চা উধাও-এর মামলা নতুন করে সামনে এসেছে। কলকাতা হাইকোর্ট সূত্রের খবর, সেই মামলার নিষ্পত্তি আজও হয়নি। সেই ঘটনাকে ঘিরে ওই হাসপাতালে বাচ্চা পাচার চক্র সক্রিয় থাকার অভিযোগ উঠেছিল তখনই। যদিও সেই সময়ে ...

    ২৭ আগস্ট ২০২৪ এই সময়
    মঙ্গলবার নবান্ন অভিযান, আঁটোসাঁটো পুলিশি নিরাপত্তা

    কাল মঙ্গলবার, ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানকে ঘিরে হাওড়ায় পুলিশের নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি তুঙ্গে। নবান্ন, তার লাগোয়া এলাকা ছাড়াও শহর জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।পুলিশ সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই রাজ্য পুলিশের কর্তারা হাওড়া শহরে নিরাপত্তা সরেজমিনে পরিদর্শন করেন। ...

    ২৭ আগস্ট ২০২৪ এই সময়
    ‘বেআইনি’ কর্মসূচি? পুলিশের দাবি উড়িয়ে পাল্টা হুঁশিয়ারি 'ছাত্র সমাজ'-এর

    মঙ্গলবার, ২৭ অগস্ট ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ নামে একটি সংগঠনের তরফে ‘নবান্ন অভিযান’-এর ডাক দেওয়া হয়েছে। তবে, সেই অভিযান বা মিছিল কর্মসূচির কোনও অনুমতি নেই, এই অভিযান ‘বেআইনি’ বলে পুলিশের তরফে দাবি করা হয়েছে। এদিকে, এই সংগঠনের তরফে বলা হল, ...

    ২৭ আগস্ট ২০২৪ এই সময়
    অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের মেয়ের নামে হুমকি, পদক্ষেপ রাজ্য শিশু সুরক্ষা কমিশনের

    আরজি কর হাসপাতাল কাণ্ডের প্রতিবাদ মিছিল থেকে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়ের নাম করে হুমকি আন্দোলনকারী এক যুবকের। তার জেরে স্বতঃপ্রণোদিত হয়ে পদক্ষেপ করেছে রাজ্য শিশু সুরক্ষা কমিশন।সূত্রের খবর, এ নিয়ে আন্দোলনকারীর বিরুদ্ধে পকসো ...

    ২৭ আগস্ট ২০২৪ এই সময়
    ফের সিঙ্গুরে আন্দোলনে? নতুন দাবি নিয়ে গঠিত ‘জমি পুর্নব্যবহার কমিটি’

    ফের সিঙ্গুরে আন্দোলনের প্রস্তুতি? আন্দোলনের আঁতুর ঘরে তৈরি হল ‘সিঙ্গুর বন্ধ্যা জমি পুর্নব্যবহার কমিটি’। কমিটির সদস্যদের দাবি, সিঙ্গুরের অধিকাংশ জমি চাষযোগ্য করে দেওয়া হয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তাদের জমি চাষযোগ্য করে দিক সরকার, তা না হলে সেখানে শিল্প ...

    ২৭ আগস্ট ২০২৪ এই সময়
    নবান্ন অভিযানে অশান্তি রুখতে বজ্র আঁটুনি, কী কী পদক্ষেপ পুলিশের?

    ‘নবান্ন অভিযান’কে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করছে প্রশাসন। কলকাতা ও হাওড়া পুলিশ কমিশনারেটের ডিসি মর্যাদার একাধিক পুলিশ আধিকারিক, কমব্যাট ফোর্স, র‍্যাফ, জল কামান-সহ বিশাল পুলিশ বাহিনী প্রস্তুত থাকছে। কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে কোমর বেঁধে নামছে পুলিশ প্রশাসন।মঙ্গলবার ...

    ২৭ আগস্ট ২০২৪ এই সময়
    ‘উই ওয়ান্ট জাস্টিস’, এবার তুঙ্গে চাহিদা প্রতিবাদের টি-শার্টের

    আরজি কর হাসপাতালে কর্তব্যরত এক তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের প্রতিবাদে উত্তাল গোটা রাজ্য। প্রতিবাদের ঢেউ ছড়িয়েছে রাজ্য, দেশের বাইরেও। সর্বত্রই আন্দোলনকারীদের মুখে মুখে ফিরছে একটাই স্লোগান—‘উই ওয়ান্ট জাস্টিস’। সেই জনপ্রিয় স্লোগানকে হাতিয়ার করে পুজোর আগে বাজার ধরতে নেমে পড়েছে বিভিন্ন ...

    ২৭ আগস্ট ২০২৪ এই সময়
    নবান্ন অভিযানের আগেই গ্রেপ্তার অস্ত্র-সহ ৫ দুষ্কৃতী

    আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে ও সুবিচার চেয়ে কাল, মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে ছাত্র সমাজ। তার কয়েক ঘণ্টা আগে গত রাতে হুগলির বৈদ্যবাটি দীর্ঘাঙ্গী মোড়ে পুলিশের নাকা তল্লাশির সময় অস্ত্র-সহ গ্রেপ্তার হল ৫ ...

    ২৬ আগস্ট ২০২৪ এই সময়
    ‘বডি পড়বে’ বলে হুমকি, ভিডিয়ো প্রকাশের পরেই আটক ২ বিজেপি নেতা

    ‘নবান্ন অভিযান’-এর পেছনে বড় ‘ষড়যন্ত’ রয়েছে, সাংবাদিক বৈঠক করে সকালেই দাবি করেছিল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের তরফে একটি ভিডিয়ো (যাচাই করেনি এই সময় ডিজিটাল) প্রকাশ করে বিজেপি নেতাদের বিস্ফোরক কথোপকথন সামনে আনা হয়। এর কয়েক ঘণ্টার মধ্যেই ঘাটালের দুই ...

    ২৬ আগস্ট ২০২৪ এই সময়
    মঙ্গলে নবান্ন অভিযান! কলকাতা-হাওড়ায় যান নিয়ন্ত্রণ, কোন রাস্তা এড়াবেন?

    মঙ্গলবার নবান্ন অভিযান-এর ডাক দিয়েছে ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ নামে একটি সংগঠন। হাওড়া-কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল আসার সম্ভাবনা রয়েছে। সেই কারণে কলকাতা ও হাওড়ার বেশ কিছু রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে।কলকাতা ট্রাফিক পুলিশের তরফে একটি নির্দেশিকায় বেশ কিছু রাস্তায় ...

    ২৬ আগস্ট ২০২৪ এই সময়
    সেমিনার হলে বহিরাগত? আরজি করের ভাইরাল ভিডিয়ো নিয়ে মুখ খুলল পুলিশ

    আরজি কর হাসপাতালে যে সেমিনার হল নিয়ে চর্চা, সেখানে ঘটনার পরেই প্রচুর লোকের ভিড়। ৪৩ সেকেন্ডের একটি ভিডিয়ো ছড়িয়ে পরে বিভিন্ন সমাজমাধ্যমে। দাবি করা হয়, যে স্থানে খুন-ধর্ষণের ঘটনা ঘটেছে, সেখানে এত লোক এল কী করে? এখানে কী কোনও ...

    ২৬ আগস্ট ২০২৪ এই সময়
    'ছাত্র সমাজ'-এর নেতার বিরুদ্ধে মামলা! বিতর্ক

    এই সময়: 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ'-এর ডাকা আগামী মঙ্গলবারের নবান্ন অভিযান ঘিরে পরিকল্পিত ভাবে অশান্তি তৈরির ছক হচ্ছে বলে অভিযোগ তুলল তৃণমূল। রবিবার সাংবাদিক বৈঠক করে জোড়াফুলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ অভিযোগ করেন, ওই দিন পুলিশের পোশাক পরে বিশৃঙ্খলা ...

    ২৬ আগস্ট ২০২৪ এই সময়
    নৃশংস অপরাধের তদন্ত সময়ে বাঁধতে এসওপি চায় আদালত

    আরজি করের ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের কাছে দাবি করেছেন, ১৫ দিনের মধ্যে ধর্ষণের মামলায় দোষীদের দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত করতে আইন সংস্কার করতে হবে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই ধরনের নৃশংস ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার ...

    ২৬ আগস্ট ২০২৪ এই সময়
    ‘ওরা বলছে বডি চাই', নবান্ন অভিযানের পেছনে ‘গভীর ষড়যন্ত্র’-এর দাবি তৃণমূলের

    ‘নবান্ন চলো’ অভিযানের ডাক দিয়ে বাংলাকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে। যাঁরা এই অভিযানের ডাক দিয়েছেন, তাঁদের মধ্যে অনেকেই ‘লাশ চাই’ বলে আলোচনা করছেন। এরকমই দুটি গোপন ভিডিয়ো দেখিয়ে ( যাচাই করেনি এই সময় ডিজিটাল) বিস্ফোরক তৃণমূল নেতা কুণাল ...

    ২৬ আগস্ট ২০২৪ এই সময়
    নেওড়ার জঙ্গলে মিলল ধবধবে সাদা অর্কিড

    এই সময়, শিলিগুড়ি: এটাকে আবিষ্কার না-বললেও কম কিছু নয়। সেই কবে মেঘালয়ের বাসিন্দা ও গবেষক ফুকেন উল্লেখ করে গিয়েছিলেন হিমালয়ান রেঞ্জের অর্কিড ‘পিওনি প্রিকক্স’ সাদা রঙেরও হয়। ভুটানের ফ্লোরা নিয়ে গবেষণার জন্য গোটা বিশ্বে যিনি বিখ্যাত, সেই ফিলিপ জে ...

    ২৬ আগস্ট ২০২৪ এই সময়
    ক্রেডিট কার্ড করাতে গিয়ে প্রতারিত জাজ! জরিমানা ক্রেতা সুরক্ষা আদালতের

    কোনও সাধারণ মানুষ নন, ক্রেডিট কার্ড নিতে গিয়ে জামতাড়া গ্যাংয়ের হাতে প্রতারাণার শিকার হন এক বিচারকও। টেলি ভেরিফিকেশন করাতে গিয়ে তাঁকে খোয়াতে হয়েছিল ১ লক্ষ ২৫ হাজার টাকা। আর তাতে ব্যাঙ্ক কর্মীদের একাংশেরও জড়িত থাকার অভিযোগ ছিল। পুলিশে অভিযোগের ...

    ২৬ আগস্ট ২০২৪ এই সময়
    নবান্ন অভিযান ‘সম্পূর্ণ বেআইনি’, তথ্য দিয়ে কারণ ব্যাখ্যা পুলিশের

    ‘নবান্ন অভিযান সম্পূর্নই বেআইনি।’ এই অভিযানের জন্য আইনত কোনও অনুমতি নেওয়া হয়নি বলে জানাল কলকাতা পুলিশ। সোমবার সাংবাদিক বৈঠক করে রাজ্যের এডিজি (আইনশৃঙ্খলা) মনোজ ভার্মা জানান, নবান্ন একটি সংরক্ষিত এলাকা। এখানে কোনও কর্মসূচি করতে গেলে অনুমতি নিতে হয়। তবে, ...

    ২৬ আগস্ট ২০২৪ এই সময়
    দুর্নীতির মামলায় সন্দীপ ১২ ঘণ্টা সিবিআই-প্রশ্নে

    এই সময়: আরজি করে ধর্ষণ-খুনের মামলায় ন’দিনে প্রায় ১০২ ঘণ্টা সিবিআইয়ের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে সন্দীপ ঘোষকে। ওই হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলায় রবিবার সিবিআইয়ের আর্থিক দুর্নীতিদমন শাখার অফিসারদের প্রায় ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হলো আরজি ...

    ২৬ আগস্ট ২০২৪ এই সময়
    ছুটছে চালকহীন বাস! আতঙ্কিত আসানসোল

    এই সময়, আসানসোল: ডিপোয় দাঁড়িয়ে থাকা বাস হঠাৎই চলতে শুরু করল। আশপাশে হাজির জনতা অবাক চোখে দেখলেন, সেই বাসে নেই কোনও চালক! এর পর ডিপোর গেট ভেঙে রাস্তায় এসে বাসটি ধাক্কা মারে পর পর তিনটি মোটরবাইকে। রাস্তার ডিভাইডার টপকে ...

    ২৬ আগস্ট ২০২৪ এই সময়
    নবান্ন অভিযানে থাকবেন? ধন্দ চাকরিপ্রার্থীদের মধ্যেই

    এই সময়: আরজি কর ইস্যুতে আগামিকাল, মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ নামে একটি সংগঠন। ওই দিনই ডিএ আন্দোলনকারীদের মঞ্চের তরফে আলাদা ভাবে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। তাতে যোগ দেওয়ার কথা এসএসসি, প্রাইমারি এবং নানা ক্ষেত্রের ...

    ২৬ আগস্ট ২০২৪ এই সময়
    'প্রেসক্রিপশনে ধর্ষণ লিখুন', হুমকি লেডি ডাক্তারকে, ধৃত যুবক

    এই সময়, কালনা: আরজি করে তরুণী চিকিৎসক খুনের ঠিক পরেই পূর্ব বর্ধমানের ভাতার স্টেট জেনারেল হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল এক যুবককে। মিছিলে মিছিলে জেরবার রাজ্য আর জুনিয়র ডাক্তারদের টানা কর্মবিরতির মাঝেও ফের কর্তব্যরত ...

    ২৬ আগস্ট ২০২৪ এই সময়
    মেট্রোপলিটনে শেষ কলকাতা মেট্রোর জোড়া পিলার তৈরির কাজ

    এই সময়: মেট্রোপলিটান মোড়ের কাছে একজোড়া ‘পোর্টাল’ তৈরির কাজ শেষ করে ফেলল রেল বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল)। কলকাতা মেট্রোর নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত শাখায় অর্থাৎ অরেঞ্জ লাইন নির্মাণের দায়িত্বে রয়েছে এই সংস্থা। ২৯ কিলোমিটার দীর্ঘ এই লাইনে নির্মাণের ...

    ২৬ আগস্ট ২০২৪ এই সময়
    দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, হাওয়া বদল কবে?

    নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার জন্য দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত চলবে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত। কলকাতাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা। উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস।আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, নিম্নচাপ ক্রমশ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত। ঝাড়খন্ড থেকে সরে উত্তরপ্রদেশ ...

    ২৬ আগস্ট ২০২৪ এই সময়
    রোগীকল্যাণ সমিতির 'হাত' দুর্নীতিতে! দেখছে সিবিআই

    আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতির তদন্তভার কলকাতা হাইকোর্টের নির্দেশে শনিবারই হাতে নিয়েছে সিবিআই। রবিবার সেই মামলার তদন্তে কলকাতা ও আশপাশের ১৫টি জায়গায় অভিযান চালিয়েছেন তদন্তকারীরা। এই আর্থিক দুর্নীতি মামলায় প্রথম থেকেই অভিযোগের আঙুল উঠছিল আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ...

    ২৬ আগস্ট ২০২৪ এই সময়
    গাড়ির ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল বাইক, ভয়াবহ দুর্ঘটনা বেলদায়, মৃত ৩

    পশ্চিম মেদিনীপুর জেলায় বেলদা থানা এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। গাড়ির ধাক্কায় তিন বাইক আরোহীর মর্মান্তিক মৃত্যু। এক বাইক আরোহী সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। ঘাতক চার চাকা গাড়ির খোঁজ চালাচ্ছে পুলিশ। ঘটনায় শোকের ছায়া এলাকায়।জানা গিয়েছে, দুর্ঘটনাটি ...

    ২৬ আগস্ট ২০২৪ এই সময়
    ‘অপপ্রচারের’ মোকাবিলায় সক্রিয় হচ্ছেন না কেন, প্রশ্ন তৃণমূলেই

    এই সময়: তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় তিনিও দোষীদের দ্রুত শাস্তি ও নির্যাতিতার ন্যায় বিচার চান বলে বারবার উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ধরনের ঘটনা রুখতে কঠোর আইন প্রণয়নের দাবি তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।তারপরেও আরজি করের ...

    ২৬ আগস্ট ২০২৪ এই সময়
    কিছু জুনিয়র ডাক্তার চান কাজে ফিরতে, তবু অব্যাহত কর্মবিরতি

    এই সময়: জুনিয়র ডাক্তারদের একাংশ আন্দোলন ছেড়ে কাজে যোগ দেওয়ার ব্যাপারে নিমরাজি হলেও বড় অংশের চাপে তাঁরা কর্মবিরতি ছেড়ে বেরোতে পারছেন না— আরজি করের নৃশংস ঘটনার দু’সপ্তাহ পরে এমনটাই জানা যাচ্ছে আন্দোলনকারীদের মধ্যে থেকে। সূত্রের খবর, শনিবার সন্ধেয় আরজি ...

    ২৬ আগস্ট ২০২৪ এই সময়
    ‘পুলিশ… তোমার মেয়েও হচ্ছে বড়’ স্লোগান নিয়ে বার্তা-বিতর্ক

    কখনও স্লোগান। কখনও জমায়েত। কখনও মিছিল। দাবি একটাই — ‘সারা বাংলার একই স্বর, জাস্টিস ফর আরজি কর।’ যদিও অনেকেই মনে করছেন, নিরাপদ সমাজ, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও ডাক্তারের ধর্ষণ-খুনে ন্যায় বিচারের দাবিতে ১৪ অগস্ট প্রথম যে ‘রাত দখলের’ ডাক দিয়েছিলেন ...

    ২৬ আগস্ট ২০২৪ এই সময়
    বাড়ছে জন্ডিস আক্রান্তের সংখ্যা, বাঁকুড়ায় ক্যাম্প চালু স্বাস্থ্য দফতরের

    বর্ষার সময় জলবাহিত অসুখের প্রাদুর্ভাব অনেক জায়গায় বাড়ছে। জন্ডিসও জলবাহিত রোগ। এবার এই অসুখে আক্রান্ত বাঁকুড়ার সারেঙ্গা ব্লকের জামিরাপাড়া গ্রাম।গ্রামবাসীদের দাবি, ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা ৩০ ছাড়িয়েছে। আক্রান্তদের একটা বড় অংশই শিশু ও স্কুল পড়ুয়া। আর তাতেই জন্ডিসের আতঙ্কে কাঁপছে ...

    ২৬ আগস্ট ২০২৪ এই সময়
    বান্ধবীকে খুনের পর পোশাক বদল অজয়ের, উদ্ধার হত্যায় ব্যবহৃত অস্ত্র

    বর্ধমানের নান্দুর ঝাপানতলার আদিবাসী তরুণী খুনের ঘটনায় অজয় টুডু নামক এক যুবককে শনিবার গ্রেপ্তার করে পুলিশ। বর্ধমান আদালত ধৃতের ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। অজয়কে গ্রেপ্তার করা হলেও কোন অস্ত্র দিয়ে সে প্রিয়াঙ্কা হাঁসদা নামক যুবতীকে হত্যা করেছিল, ...

    ২৬ আগস্ট ২০২৪ এই সময়
    গবাদি পশু আটকাতে কাঁটাতার বিএসএফের, ‘বাধা’ বিজিবি-র

    এই সময়, কোচবিহার: গবাদি পশুরা যাতে এ দেশ থেকে পড়শি দেশে ঢুকে পড়তে না পারে, সেই উদ্দেশ্যে কোচবিহারে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিচ্ছিল বিএসএফ (বর্ডার সিকিউরিটি ফোর্স)। সেই কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিরুদ্ধে। বাংলাদেশি ...

    ২৫ আগস্ট ২০২৪ এই সময়
    লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু সাইকেল আরোহী এক ছাত্রীর

    লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল সাইকেল আরোহী এক ছাত্রীর। রবিবার সকালে উত্তর চব্বিশ পরগনার হাবরা থানা এলাকার যশুরে ওই দুর্ঘটনা ঘটে। মৃত ছাত্রীর নাম ঈশিতা কুন্ডু। বছর আঠারো বয়সী ঈশিতা বারাসত গভর্নমেন্ট কলেজে প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। তাঁর ...

    ২৫ আগস্ট ২০২৪ এই সময়
    নানুরে ফের তৃণমূলের গোষ্ঠী কোন্দল, মারধর, ভাঙচুর

    বীরভূমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে কেন্দ্র করে মারধর ও ভাঙচুর। ফের চাঞ্চল্য নানুরে। মারধরের ভিডিও প্রকাশ্যে। তবে ভিডিওর সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল।তিহাড় জেলে বন্দি অনুব্রত মণ্ডলের মুক্তির প্রার্থনায় ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ায় মারধরের অভিযোগ কাজল শেখের অনুগামীদের বিরুদ্ধে। এসডিপিও ...

    ২৫ আগস্ট ২০২৪ এই সময়
    ভোট মিটলেও হিংসা মেটেনি নন্দীগ্রামে আক্রান্ত তৃণমূল কর্মী

    নন্দীগ্রামে আবারও আক্রান্ত তৃণমূলের এক কর্মী। হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ফের সংবাদের শিরোনামে নন্দীগ্রাম।শাসক দলের নন্দীগ্রাম এলাকার নেতা-কর্মীদের অভিযোগ, গত ১৮ আগস্ট তৃণমূল করায় বিজেপি নেতা- কর্মীদের হাতে আক্রন্ত হন এক মহিলা ও তাঁর নাবালক ছেলেমেয়ে। সেই ঘটনার রেশ ...

    ২৫ আগস্ট ২০২৪ এই সময়
    পুজোর আগে খুলেছে ১০ নম্বর জাতীয় সড়ক, খুশি ব্যবসায়ী-পর্যটকরা

    দীর্ঘদিন পরে খুলেছে শিলিগুড়ি-সিকিমের লাইফলাইন। সিকিম ও ভূটান পাহাড়ে অবিরাম বৃষ্টির জেরে বিধ্বস্ত হয়েছিল 10 নম্বর জাতীয় সড়ক। শিলিগুড়ি-সিকিমের লাইফলাইনের বহু জায়গায় ধস নেমে বিপর্যস্ত হয়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা। মুখ থুবড়ে পড়ে পর্যটন।পুজোর আগে জাতীয় সড়কে যাতে আর ধস ...

    ২৫ আগস্ট ২০২৪ এই সময়
    আজই সংশোধনাগারে পলিগ্রাফ টেস্ট আরজি কর কাণ্ডে ধৃত সঞ্জয়ের

    আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ পরীক্ষার অনুমতি দিয়েছিল শিয়ালদহর অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট (এসিজেএম) আদালত। এরপরেই তৎপর হয় সিবিআই। সূত্রের খবর, রবিবার সঞ্জয়ের পলিগ্রাফ পরীক্ষা করা হচ্ছে। এ দিন সকালে ...

    ২৫ আগস্ট ২০২৪ এই সময়
    বিষ্ণুপুর জঙ্গল থেকে উদ্ধার নিখোঁজ বধূর দেহ, ধর্ষণ-খুনের অভিযোগ পরিবারের

    আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় চলছে রাজ্যজুড়ে। দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজ্যজুড়ে চলছে আন্দোলন, মিছিল। এরই মধ্যে বিষ্ণুপুরের জঙ্গলে এক মহিলার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। পরিবারের অভিযোগ, ধর্ষণ করে ...

    ২৫ আগস্ট ২০২৪ এই সময়
    CBI-এর 'ভ্রান্তিবিলাস', আর জি করে দুর্নীতির তদন্তে নেমে ভুল ঠিকানায় হানা

    রবিবারের সকালে বার দুয়েক ডোর বেল বাজে। ছুটির দিন এই অযাচিত হাঁকডাকের প্রত্যাশা করেননি হুগলির হাটগাছার বাসিন্দা মদন ঘোড়ুই বা তাঁর পরিবার। খানিক ব্যাজার মুখেই খোলেন দরজা। কিন্তু, তারপরেই চোখ কপালে। দোরগোড়ায় সিবিআই অফিসাররা দাঁড়িয়ে। সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। ...

    ২৫ আগস্ট ২০২৪ এই সময়
    ডেঙ্গি দমনে AI ব্যবহারের ভাবনা পুরসভার

    এই সময়: এ বার ডেঙ্গি দমনে এআইয়ের সাহায্য নেওয়ার পরিকল্পনা করছে কলকাতা পুরসভা। এই নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনাও শুরু করেছেন কলকাতা পুরসভার স্বাস্থ্য ও তথ্য-প্রযুক্তি বিভাগের আধিকারিকরা। তবে ডেঙ্গি দমনে এআই কী ভাবে ব্যবহার হবে, তা নিয়ে ...

    ২৫ আগস্ট ২০২৪ এই সময়
    বৈধ বাজির প্রশিক্ষণ-লাইসেন্সে ফের খুলবে না তো অবৈধ পথ?

    এই সময়: সবুজ বাজি বিষয়টি নতুন। যে সব বাজি পুড়লেও বাতাসে অনেকটা কম দূষণ ছড়ায় বহু যুগ ধরে চলে আসা সাধারণ বাজির তুলনায়, সেগুলোই সবুজ বাজি। মূলত তামিলনাড়ু এবং সেই সঙ্গে অন্য কিছু রাজ্যে সবুজ বাজি তৈরি হচ্ছে গত ...

    ২৫ আগস্ট ২০২৪ এই সময়
    রবিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস, কবে হাওয়া বদল? জানাল হাওয়া অফিস

    মঙ্গল থেকে চলছে টানা দুর্যোগ। নিম্নচাপের প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হচ্ছে বৃষ্টিপাত। হাওয়া বদলের সম্ভাবনা কি আপাতত রয়েছে? কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর? হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত ...

    ২৫ আগস্ট ২০২৪ এই সময়
    'নবান্ন অভিযান'-এর দিনই নেট, পরীক্ষার্থীদের সাহায্যের আশ্বাস পুলিশের

    আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্যজুড়ে চলছে প্রতিবাদ। আগামী ২৭ অগস্ট ছাত্ররা 'নবান্ন অভিযান'-এর ডাক দিয়েছেন। এদিকে ওই দিনই রয়েছে ইউজিসি নেট পরীক্ষা। নেট পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর ক্ষেত্রে যাতে কোনও অসুবিধার ...

    ২৫ আগস্ট ২০২৪ এই সময়
    চাকলায় লক্ষাধিক ভক্তের ভিড়, টাকি রোড যানজট মুক্ত রাখতে বিশেষ উদ্যোগ

    জন্মাষ্টমীর জন্য প্রতি বছর উত্তর ২৪ পরগনার চাকলায় লোকনাথ ধামে লক্ষাধিক ভক্তের সমাগম হয়। ইতিমধ্যেই দূর দূরান্ত থেকে ভক্তরা আসতে শুরু করেছেন চাকলা মন্দিরে। কলকাতার বাগবাজারের গঙ্গার ঘাট, ব্যারাকপুরের মণিরামপুর, দাসপুর ঘাট, ত্রিবেণীর সপ্তর্ষি ঘাট, নৈহাটি এবং বসিরহাটের ঘাট ...

    ২৫ আগস্ট ২০২৪ এই সময়
    হাসপাতাল কর্মীদের ব্যকগ্রাউন্ড চেক মাস্ট

    সুনন্দ ঘোষহাসপাতালের প্রতিটি ইঞ্চি নিরাপত্তা দিয়ে মুড়ে ফেললেও ৯ অগস্টের অভিশপ্ত রাত যে আরজি কর হাসপাতালে আর ফিরে আসবে না, এমনটা নিশ্চিত করে বলতে পারছেন না কেন্দ্রীয় বাহিনীর শীর্ষকর্তারা।কেন?তাঁদের দাবি, হাসপাতালের সাধারণ কর্মী, বেসরকারি নিরাপত্তায় নিযুক্তরা, সিভিক ভলান্টিয়ার এমনকী ...

    ২৫ আগস্ট ২০২৪ এই সময়
    সিটুর ক্যাব-মিছিল ঘিরে তরজায় বিজেপি-তৃণমূল!

    এই সময়: আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনায় ‘জাস্টিস’ চেয়ে শনিবার দক্ষিণ কলকাতায় অভিনব গাড়ি-মিছিলের আয়োজন করে অ্যাপ ক্যাব চালকদের সিটু অনুমোদিত সংগঠন।উল্লেখ্য, এই মিছিলের সঙ্গে তৃণমূল বা বিজেপির কোনও সম্পর্ক না থাকলেও মিছিল ঘিরে তরজায় জড়িয়ে পড়লেন বিজেপি-র আইটি ...

    ২৫ আগস্ট ২০২৪ এই সময়
    নবান্ন অভিযান নিয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা পুলিশের

    এই সময়: আগামী মঙ্গলবার, ২৭ তারিখ নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ নামে একটি অরাজনৈতিক সংগঠন। কিন্তু এর পিছনে আসলে গেরুয়া শিবির রয়েছে বলে পুলিশের ধারণা। এই কর্মসূচি নিয়ে সর্তক রাজ্য পুলিশের কর্তারা অভিযানের দিন নবান্ন চত্বর নিরাপত্তার ...

    ২৫ আগস্ট ২০২৪ এই সময়
    আরজি করের প্রাক্তন সুপার সহ একাধিক কর্তার বাড়িতে সিবিআই

    আরজি কর হাসপাতাল সংক্রান্ত সমস্ত দুর্নীতির অভিযোগের তদন্তভার গিয়েছে সিবিআই-এর হাতে। এরপরেই তৎপর সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থা। রবিবার সকালে আরজি কর হাসপাতালের একাধিক প্রাক্তন কর্তার বাড়িতে যায় সিবিআই।এ দিন আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে যান তদন্তকারীরা। ...

    ২৫ আগস্ট ২০২৪ এই সময়
    'রাজনৈতিক স্বার্থ', সায় নেই পথের প্রতিবাদীদের

    এই সময়: ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ নামে একটি অরাজনৈতিক সংগঠনের ডাকা নবান্ন অভিযান কর্মসূচিকে ঘিরে রাজনীতির পারদ চড়তে শুরু করেছে। বাম এবং তৃণমূলের ছাত্র সংগঠনগুলির অভিযোগ, ছাত্র সমাজ নয়, এই নবান্ন অভিযান ডেকেছে পদ্ম সমাজ। তাই তৃণমূল তো বটেই এমনকী ...

    ২৫ আগস্ট ২০২৪ এই সময়
    কল্যাণী এইমসে কর্মবিরতি তুললেন চিকিৎসকরা, চালু বহির্বিভাগ

    আরজি কর কাণ্ডের প্রতিবাদে প্রায় ১১ দিন কর্মবিরতিতে ছিলেন কল্যাণী এইমসের চিকিৎসকরা। অবশেষে কর্মবিরতি তুলে নেওয়া হল কল্যাণী এইমস থেকে। জরুরি বিভাগ চালু থাকলেও বহির্বিভাগ বন্ধ ছিল এইমসে। চিকিৎসা পরিষেবার কথা মাথায় রেখে অবশেষে কর্মবিরতি তুলে নিলেন এইমসের জুনিয়র ...

    ২৫ আগস্ট ২০২৪ এই সময়
    বৃষ্টি থামার লক্ষণ নেই, দক্ষিণের একাধিক জেলায় কমলা সতর্কতা জারি

    ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সোমবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে হাওয়া অফিস জানিয়েছে। একাধিক জেলায় কমলা সতকর্তা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের একাধিক জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর বঙ্গোপসাগরের উপর ...

    ২৫ আগস্ট ২০২৪ এই সময়
    পড়ুয়ারা প্রতিবাদে পথে, স্কুলে গেল শো-কজ় নোটিস

    এই সময়: স্কুল চলাকালীন পড়ুয়ারা শিক্ষা দপ্তরের অনুষ্ঠান ছাড়া কোনও কিছুতে অংশ নিতে পারবে না। বিশেষত, রাজনৈতিক অনুষ্ঠানে। রাজ্য প্রশাসনের সাম্প্রতিক এই নিদানে নতুন করে ক্ষোভ তৈরি হয়েছে। আরজি কর হাসপাতালের তরুণী ডাক্তারকে খুন ও ধর্ষণের ঘটনায় রাজ্যজুড়ে রোজই ...

    ২৫ আগস্ট ২০২৪ এই সময়
    অমানবিক আচরণ, ওঝার নিদানে ‘ভূত ছাড়াতে’ জুতো মুখে হাঁটানো হলো তরুণীকে

    এই সময়, বহরমপুর: সমাজের নানা স্তর থেকে সচেতনতা চালানো হচ্ছে মানসিক স্বাস্থ্য নিয়ে। ওঝা, ঝাড়ফুঁক, এ সবের কুপ্রভাব নিয়েও আলোচনা কম হয় না। কিন্তু তাতে কাজের কাজ কতদূর হচ্ছে? ফের প্রশ্ন তুলে দিল বহরমপুর শহরের একটি ঘটনা। যেখানে বছর ...

    ২৫ আগস্ট ২০২৪ এই সময়
    গঙ্গায় ভয়াবহ ভাঙন, ঘুম উড়েছে সামশেরগঞ্জের বাসিন্দাদের

    সারা বছরই আতঙ্কে কাটে। বর্ষায় আতঙ্ক আরও বেড়ে যায়। গঙ্গার বে-লাগাম ভাঙনে ফের ঘুম উড়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের বাসিন্দাদের।শনিবার নদী ভাঙনের জেরে তলিয়ে গেল একাধিক বাড়ি। নদী গর্ভে তালিয়েছে বহু কৃষি খেত। অভিযোগ, অসহায় গৃহহীন বাসিন্দাদের পাশে এখনও নেই প্রশাসনের ...

    ২৫ আগস্ট ২০২৪ এই সময়
    ‘ভুল ওষুধ’ খাইয়ে স্বামীকে হত্যার অভিযোগ, স্ত্রী সহ ‘প্রেমিক’ গ্রেপ্তার হাওড়ায়

    নিজের স্বামীকে ‘ভুল ওষুধ’ খাইয়ে হত্যার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। ঘটনা হাওড়া জেলার মুন্সীডাঙ্গা এলাকায়। ওই মহিলার সঙ্গে স্থানীয় এক যুবকের সম্পর্ক ছিল বলেও অভিযোগ করেন স্থানীয়রা। ঘটনার প্রতিবাদে সেই যুবকের ওষুধের দোকান ও বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ। ...

    ২৫ আগস্ট ২০২৪ এই সময়
    ওটিপি না হাতিয়েই ব্যাঙ্ক প্রতারণার নয়া ছক, অ্যাকাউন্ট থেকে গায়েব টাকা

    ‘অপরিচিতদের সঙ্গে OTP শেয়ার নয়', সাইবার প্রতারণা এড়াতে বহুবার এই সতর্কবার্তা দেওয়া হয়েছে বিশেষজ্ঞদের তরফে। কিন্তু কৌশল কি বদলাচ্ছে প্রতারকরা? সম্প্রতি বীরভূমের সাঁইথিয়াতে কোনও OTP ছাড়াই এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে গায়েব হয়েছে ২ লাখ ২৫ হাজার টাকা। বেসরকারি ব্যাঙ্কের ...

    ২৫ আগস্ট ২০২৪ এই সময়
    স্বাস্থ্যকর্তাদের সঙ্গে বৈঠকেও মেলেনি সুরাহা, কর্মবিরতি চালানোর সিদ্ধান্ত

    সুপ্রিম কোর্টের আর্জির পরেও কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন আরজি করের জুনিয়র ডাক্তাররা। সিবিআইয়ের তদন্তের গতিপ্রকৃতি জানতে শুক্রবার সিজিও কমপ্লেক্সেও যান আরজি করে চিকিৎসকদের প্রতিনিধিরা। এরপরেও কর্মবিরতি তোলা হয়নি। শনিবার স্বাস্থ্যভবনের শীর্ষ কর্তারা আরজি করে গিয়ে চিকিৎকদের সঙ্গে বৈঠক ...

    ২৫ আগস্ট ২০২৪ এই সময়
    শহরে নয়া মার্কিন কনসাল জেনারেল ক্যাথি

    এই সময়: কলকাতার মার্কিন কনস্যুলেটের নতুন কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব নিলেন ক্যাথি জাইলস-ডিয়াজ়। তিনি বুধবার, ২১ অগস্ট থেকে এই পদে বহাল হয়েছেন। তাঁর পূর্বসূরি মেলিন্ডা পাভেকের মেয়াদ শেষ হয়েছে ১৮ তারিখ।ক্যাথি বলেন, ‘আমি স্থানীয় মানুষের সঙ্গে দেখা করার জন্য ...

    ২৪ আগস্ট ২০২৪ এই সময়
    প্রেমে টানাপোড়েনের কারণেই চরম পরিণতি, আদিবাসী তরুণী খুনে নয়া তথ্য

    সম্পর্কে টানাপোড়েনের কারণেই খুন বর্ধমানের নান্দুর ঝাপানতলার আদিবাসী তরুণী প্রিয়াঙ্কা হাঁসদা, পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এল এমনটাই। শনিবার পূর্ব বর্ধমানের পুলিশ সুপার আমনদীপ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ইতিমধ্যেই মূল অভিযুক্ত অজয় টুডু (২৭)-কে গ্রেপ্তার করা হয়েছে পাঁশকুড়া থেকে। প্রিয়াঙ্কা ...

    ২৪ আগস্ট ২০২৪ এই সময়
    কেজিপ্রতি ৬০ টাকা, দামের হিসাবে পেঁয়াজও হঠাৎ সিনিয়র সিটিজ়েন

    এই সময়: আচমকাই ৫০ পার করে আরও উপরের দিকে ছুটছে পেঁয়াজের দর। বেশিরভাগ বাজারে পেঁয়াজ এখন ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। রাজ্যে পেঁয়াজের চাহিদা মেটাতে অনেকটাই বাইরের উপরে নির্ভর করতে হয়। তাই স্থানীয় স্তরে উৎপাদন বাড়াতে এবার উদ্যোগী ...

    ২৪ আগস্ট ২০২৪ এই সময়
    'আমি নির্দোষ...', পলিগ্রাফ টেস্টে কেন সম্মতি ধৃত সঞ্জয়ের?

    আরজি করের ঘটনায় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের পলিগ্রাফ পরীক্ষার অনুমতি দিয়েছে শিয়ালদার অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট (এসিজেএম) আদালত। দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী(যার সত্যতা এই সময় যাচাই করেনি), এই পরীক্ষার জন্য আদালতে সম্মতি দেয় সঞ্জয়। শুক্রবার ...

    ২৪ আগস্ট ২০২৪ এই সময়
    সাতাশের নবান্ন অভিযান ঠেকাতে হাওড়ায় প্রস্তুতি তুঙ্গে

    আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক তরুণীকে ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্য জুড়ে প্রতিবাদ অব্যাহত। প্রায় রোজই প্রতিবাদ মিছিল শহর বা রাজ্যের নানা জায়গায়। এবার ২৭ আগস্টে ছাত্রদের নবান্ন অভিযানের ডাক পড়ুয়াদের। তাকে ঘিরে হাওড়া সিটি পুলিশের পাশাপাশি ...

    ২৪ আগস্ট ২০২৪ এই সময়
    দুর্নীতি মামলার নথি হস্তান্তর সিটের, সন্দীপের বিরুদ্ধে FIR করল CBI

    একদিকে,আরজি করের ঘটনায় সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ। অন্যদিকে, আর্থিক দুর্নীতির অভিযোগেও তাঁর বিরুদ্ধে হাইকোর্টের নির্দেশে তদন্ত করছে সিবিআই। জোড়া বিপাকে আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এর মাঝেই সন্দীপের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি মামলা-সংক্রান্ত যাবতীয় নথি সিবিআইকে হস্তান্তর করল সিট। ...

    ২৪ আগস্ট ২০২৪ এই সময়
    নেই গাড়ি, স্মার্ট ফোন, সাইকেল চালিয়ে পঞ্চায়েতে যান তৃণমূল প্রধান দীনবন্ধু

    রাজ্যের শাসক দলের জনপ্রতিনিধি বা নেতা-নেত্রীদের একাংশের বিরুদ্ধে নানান অনিয়মের অভিযোগ নিয়ে অস্বস্তি তৃণমূলের অন্দরেই। এই আবহেই ব্যতিক্রম শাসক দলেরই এক জনপ্রতিনিধি। নাম দীনবন্ধু মাটি। হুগলির তারকেশ্বর ব্লকের বালিগড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি।কেন তিনি ব্যতিক্রমী?জেলা পরিষদ, পঞ্চায়েত ...

    ২৪ আগস্ট ২০২৪ এই সময়
    'ফিট' বাসের 'আয়ু' বাড়ানোর অনুমতি চেয়ে আদালতে যাচ্ছে রাজ্য

    ‘ফিট’ থাকলে বাণিজ্যিক বাস চলাচলের মেয়াদ ১৫ বছরের থেকে বাড়ানো হোক, এই আর্জি নিয়ে আদালতের দরজায় কড়া নাড়তে চলেছে রাজ্যের পরিবহণ দপ্তর। সম্প্রতি সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। গ্রিন ট্রাইবুনালের নির্দেশ মোতাবেক, ১৫ বছরের পুরনো বাস বা ...

    ২৪ আগস্ট ২০২৪ এই সময়
    'অপরাধীদের বাঁচাতেই…’, লালবাজার অভিযানে হুঙ্কার মীনাক্ষী-দীপ্সিতাদের

    মুষল ধারে বৃষ্টি উপেক্ষা করে SFI, DYFI এবং মহিলা সমিতির নেতৃত্বে লালবাজার অভিযান। আরজি করে ভাঙচুরের ঘটনায় DYFI নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় সহ সাতজনকে তলব করা হয়েছিল। তলবের প্রতিবাদেই এদিন গণহাজিরা দিয়ে প্রতীকী প্রতিবাদ করে বামেরা। বাম নেতৃত্বের সঙ্গে আইনজীবীরা ...

    ২৪ আগস্ট ২০২৪ এই সময়
    আরজি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় ধৃত আরও দুই

    এই সময়: আরজি কর হাসপাতালে গত ১৪ অগস্ট রাতে ভাঙচুরের ঘটনার আরও দুজনকে গ্রেপ্তার করল পুলিশ। টাওয়ার ডাম্পিং প্রযুক্তি এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজের সূত্রে এদের চিহ্নিত করা হয় বলে পুলিশের দাবি। এ নিয়ে এই ঘটনায় গ্রেপ্তারির সংখ্যা বেড়ে হলো ...

    ২৪ আগস্ট ২০২৪ এই সময়
    আন্দোলন-মঞ্চে পালিত আরজি করের জন্মদিন

    এই সময়: শুক্রবার ছিল আরজি কর হাসপাতালের প্রতিষ্ঠাতা রাধাগোবিন্দ করের জন্মদিন। সাধারণত এই দিনটি হাসপাতাল কর্তৃপক্ষ সাড়ম্বরে পালন করেন। কিন্তু এ বার পরিস্থিতি আলাদা। এক মর্মান্তিক নারকীয় ঘটনার প্রেক্ষিতে আরজি করের জন্মদিন পালিত হলো শোকের আবহে। মূল প্রশাসনিক ভবনে ...

    ২৪ আগস্ট ২০২৪ এই সময়
    হাসপাতালে নজরদারিতে AI, স্বাস্থ্য ভবনকে চিঠি জলপাইগুড়ি মেডিক্যালের

    আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীর যোগ্য শাস্তির দাবি উঠেছে সমস্ত মহল থেকেই। হাসপাতালে চিকিৎসক এবং চিকিৎসাকর্মীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আন্দোলনের পথে হেঁটেছেন ডাক্তারদের একাংশ। এই পরিস্থিতিতে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্তিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়ে নিরাপত্তা ...

    ২৪ আগস্ট ২০২৪ এই সময়
    সেমিনার রুমের লকের সমস্যা মেটেনি কেন? আরজি কর তদন্তে সিবিআইয়ের প্রশ্ন

    এই সময়: আরজি করের ঘটনায় এ বার সামনে এলো একটি সিসিটিভি ফুটেজ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভোর ৪টে ৩মিনিটের ওই সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে, হাসপাতালের চারতলার সেমিনার রুমের বাইরের করিডরে ঘোরাফেরা করছে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনায় ...

    ২৪ আগস্ট ২০২৪ এই সময়
    জোশ ফিরছে, তবু সাবধানী পদ্মশিবির

    মণিপুস্পক সেনগুপ্তএত দিনে জোশ ফিরেছে দলীয় কর্মীদের। বৃহস্পতিবার স্বাস্থ্য ভবন ঘেরাও কর্মসূচি শেষে এমনটাই উপলব্ধি রাজ্য বিজেপি নেতৃত্বের। সূত্রের খবর, এই ‘সুখবর’ তাঁরা জানিয়েছেন দিল্লিকেও। আপাতত বিজেপির লক্ষ্য, প্রতিবাদের ঝাঁজ বাড়িয়ে আরজি কর নিয়ে আন্দোলনের রাশ কৌশলে নিজেদের হাতে ...

    ২৪ আগস্ট ২০২৪ এই সময়
    ফের জল ছাড়ার মাত্রা বাড়াল ডিভিসি, জারি কমলা সতর্কতা

    এই সময়, আসানসোল: ফের একনাগাড়ে বৃষ্টির জেরে জল ছাড়ার পরিমাণ বাড়াল ডিভিসি। বৃহস্পতিবার সকাল ৯টায় দামোদর ভ্যালি রিভার রেগুলেটরি কমিটির (ডিভিআরআরসি) নির্দেশে মাইথন ও পাঞ্চেত থেকে ৩৬ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। এদিনই দুপুর ১২টায় কমলা সতর্কতা জারি করেছে ...

    ২৪ আগস্ট ২০২৪ এই সময়
    স্কুল টাইমে প্রতিবাদ মিছিলে সামিল পড়ুয়ারা, ৩ স্কুলকে শোকজ় নোটিস

    আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদ মিছিলের আয়োজন করার জন্য শিক্ষা দপ্তরের তরফে শোকজ় নোটিস ধরানো হল হাওড়া জেলার তিন স্কুলকে। জেলা স্কুল পরিদর্শক (ডিআই)-এর তরফে দেওয়া সেই নোটিসে স্কুলগুলিকে বলা হয়েছে, ...

    ২৪ আগস্ট ২০২৪ এই সময়
    যানজট এড়াতে জোড়-বিজোড় সংখ্যায় অটো-টোটো চলবে উলুবেড়িয়ায়

    পুজোর আগেই উলুবেড়িয়া শহরে জোড় বিজোড় পদ্ধতি মেনে অটো ও টোটো চালানোর সিদ্ধান্ত নিল উলুবেড়িয়া পুরসভা। এছাড়াও, শহরের যানজট দূর করতে একাধিক সিদ্ধান্ত নিতে চলেছেন উলুবেড়িয়া পুরসভা কর্তৃপক্ষ। সূত্রের খবর, পুরসভার সিদ্ধান্তের বাইরে কোনও অটো ও টোটো উলুবেড়িয়া শহরের ...

    ২৪ আগস্ট ২০২৪ এই সময়
    নবান্ন অভিযানে 'ছাত্র' কারা! চিন্তায় প্রশাসন, দুশ্চিন্তা NET নিয়েও

    এই সময়: আরজি করের ঘটনার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে মিছিল-আন্দোলন অব্যাহত। ডাক্তার, আইনজীবী, বিভিন্ন স্কুল-কলেজের পড়ুয়াদের পাশাপাশি রাজনৈতিক দলগুলিও প্রতিবাদ কর্মসূচি নিচ্ছে প্রায় প্রতিদিনই। তবে আগামী মঙ্গলবার, ২৭ অগস্ট এই ইস্যুতে প্রথম নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে।‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ ...

    ২৪ আগস্ট ২০২৪ এই সময়
    বঙ্গোপসাগরে তৈরি নয়া ঘূর্ণাবর্ত, শনি-রবি দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

    মঙ্গলবার থেকে টানা বৃষ্টিপাত হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। সপ্তাহান্তে কি হাওয়া বদল? প্রশ্ন সাধারণ মানুষের মনে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এই মুহূর্তে নিম্নচাপ বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের দিকে সরে এসেছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে নতুন একটি ঘূর্ণাবর্ত। আর ...

    ২৪ আগস্ট ২০২৪ এই সময়
    পরিকাঠামোয় ঘাটতি মিটলে তবেই আসবে নিরাপত্তা, মত চিকিৎসকদের

    এই সময়: খাবি খেতে থাকা রোগীকে অ্যাম্বুল্যান্স থেকে ইমার্জেন্সির ভিতরে নিয়ে যাওয়ার সময়ে দেওয়া যায়নি অক্সিজেন। হাতের কাছে সিলিন্ডার মেলেনি। একটু পরে রোগী মারা যান। পরিজন ভাঙচুর চালান ইমার্জেন্সিতে। নিগৃহীত হন জুনিয়র ডাক্তার ও নার্স। ঘটনাস্থল কলকাতা মেডিক্যাল কলেজ।মাঝরাতে ...

    ২৪ আগস্ট ২০২৪ এই সময়
    'ধৈর্য হারিয়ে ফেলছি আমরা', তৎপর হোক সিবিআই, চান বাবা-মা

    এই সময়, সোদপুর: মেয়ে খুন হয়েছে, সেটাও দু’সপ্তাহ হয়ে গেল। সেই মামলায় সিবিআই তদন্ত চালাচ্ছে দিন দশেক। কিন্তু আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় সঞ্জয় রায় নামে যে সিভিক ভলান্টিয়ারকে কলকাতা পুলিশ প্রথমে গ্রেপ্তার করেছিল, সে ছাড়া এই মামলায় ...

    ২৪ আগস্ট ২০২৪ এই সময়
    আরজি করের ঘটনার জের, রেলের হাসপাতালেও নিরাপত্তায় নজর

    আরজি করের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। সরকারি হাসপাতালে এক মহিলা চিকিৎসকদের মৃত্যুর ঘটনায় নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। মহিলাদের নিরাপত্তা প্রদানের বিষয়টি মাথায় রেখে এবার রেল হাসপাতালেও নেওয়া হচ্ছে একগুচ্ছ পদক্ষেপ।ডাক্তার, নার্স, প্যারামেডিক্যাল স্টাফ এবং রোগীর নিরাপত্তার ...

    ২৪ আগস্ট ২০২৪ এই সময়
    বর্ধমানে আদিবাসী ছাত্রী খুনের ঘটনার কিনারা, গ্রেপ্তার ভিন জেলার যুবক

    বর্ধমানের নান্দুরে আদিবাসী ছাত্রী খুনের কিনারা করল পূর্ব বর্ধমান জেলা পুলিশ। ধৃতের নাম অজয় টুডু (২৪)। তাকে পাঁশকুড়া থেকে গ্রেপ্তার করে জেলা পুলিশ। অভিযুক্ত মৃত ছাত্রীর পূর্বপরিচিত ছিল বলেই দাবি পুলিশের।বর্ধমানের নান্দুর ঝাপানতলার প্রিয়াঙ্কা হাঁসদা নামে এক তরুণী গত ...

    ২৪ আগস্ট ২০২৪ এই সময়
    জাস্টিস চেয়ে রাস্তায় কি যৌন হেনস্থায় অভিযুক্তরাও? এ বার উঠছে প্রশ্ন

    এই সময়: ‘উই ওয়ান্ট জাস্টিস’ এখন মানুষের মুখে মুখে। আরজি করের ঘটনার পর থেকে রোজই একাধিক প্রতিবাদী মিছিলের সাক্ষী থাকছেন রাজ্যবাসী। কিন্তু প্রতিবাদীদের মধ্যেও কি লুকিয়ে থাকছেন অতীতে যৌন হেনস্থায় অভিযুক্ত একাধিক ব্যক্তি? প্রতিবাদীদের মধ্যে থেকেই কিন্তু সেই অভিযোগ ...

    ২৪ আগস্ট ২০২৪ এই সময়
    কাজে ফেরার বার্তা আইএমএ-র, তবু আন্দোলনে অনড় জুনিয়র ডাক্তাররা

    এই সময়: প্রথমে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম। তার পর স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারও পরে রাজ্য মেডিক্যাল কাউন্সিল এবং হাইকোর্ট। আর মঙ্গল ও বৃহস্পতিবারে দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বিচারপতির বেঞ্চের পর শুক্রবার ফের রাজ্যের স্বাস্থ্যসচিব।এই লম্বা তালিকাটা ...

    ২৪ আগস্ট ২০২৪ এই সময়
    ‘রাত দখল আন্দোলন আর অরাজনৈতিক নেই’, রাম-বামকে ঠুকে দাবি রাজন্যার

    ছবি ব্যবহার করে অশালীন পোস্ট ও ধর্ষণের হুমকি পেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল নেত্রী রাজন্যা হালদার। ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন নিয়েও এবার মন্তব্য করলেন তিনি। অরাজনৈতিক মহিলাদের আন্দোলনে রাজনীতির চোরাস্রোত ঢুকে পড়ছে বলে মত তাঁর।ন্যায্য বিচার চেয়ে মহিলাদের ‘রাত দখল’-এর ...

    ২৪ আগস্ট ২০২৪ এই সময়
    মৃত ভারতীয় ভাইকে বর্ডারে এসে বিদায় বাংলাদেশি দিদির

    এই সময়, কৃষ্ণনগর: বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির মাঝেও দু’দেশের সীমান্তে উজ্জ্বল হয়ে রইল মানবিকতা। নদিয়ার মাটিয়ারি সীমান্তে মৃত ভারতীয় ভাইয়ের মুখ শেষ বারের মতো দেখার সুযোগ পেলেন বাংলাদেশি দিদি। গ্রামবাসীদের কাছ থেকে সব শুনে সমস্ত ব্যবস্থা করে দেয় ভারতীয় সীমান্ত ...

    ২৪ আগস্ট ২০২৪ এই সময়
  • এই সময় | 21081-21180

News/খবর All News আনন্দবাজার এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Telegraph Times of India Indian Express The Statesman

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy