BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 02 May, 2026 | ১৯ বৈশাখ, ১৪৩৩
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • রোগীকে ভুল গ্রুপের রক্ত দেওয়ার অভিযোগ, চাঁচল সুপার স্পেশালিটিতে হইচই

    সংবাদদাতা, চাঁচল: ভুল রক্ত দেওয়ায় প্রাণ সংশয় রোগীর। প্রয়োজন ছিল ‘এ’ পজিটিভ গ্রুপের রক্ত। কিন্তু দেওয়া হয়েছে ‘বি’ পজিটিভ গ্রুপের। ফলে তাঁর অবস্থার অবনতি হতে শুরু করে বলে অভিযোগ। চিকিৎসায় এমন গাফিলতির অভিযোগ উঠেছে মালদহের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। ...

    ৩১ জুলাই ২০২৫ বর্তমান
    রোগীকে ভুল গ্রুপের রক্ত দেওয়ার অভিযোগ, চাঁচল সুপার স্পেশালিটিতে হইচই

    সংবাদদাতা, চাঁচল: ভুল রক্ত দেওয়ায় প্রাণ সংশয় রোগীর। প্রয়োজন ছিল ‘এ’ পজিটিভ গ্রুপের রক্ত। কিন্তু দেওয়া হয়েছে ‘বি’ পজিটিভ গ্রুপের। ফলে তাঁর অবস্থার অবনতি হতে শুরু করে বলে অভিযোগ। চিকিৎসায় এমন গাফিলতির অভিযোগ উঠেছে মালদহের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। ...

    ৩১ জুলাই ২০২৫ বর্তমান
    বাংলায় বেছে বেছে ভোটার তালিকায় নাম বাদ দেওয়া হলে খেলা হবে: উদয়ন গুহ

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বিহার নয়। এটা বাংলা। বেছে বেছে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হলে মানুষ পথে নেমে বুঝিয়ে দেবে, কত ধানে কত চাল। স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) ইস্যুতে বুধবার জলপাইগুড়িতে এভাবেই কড়া হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন ...

    ৩১ জুলাই ২০২৫ বর্তমান
    উত্তপ্ত বোর্ড মিটিং, বের করে দেওয়া হল বিদ্রোহী মেয়র পারিষদ দিলীপকে

    নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: পুর চেয়ারম্যানের আপত্তি। তা সত্ত্বেও বুধবার শিলিগুড়ি পুরসভার বোর্ড মিটিংয়ে প্রশ্ন উত্থাপন করে বিতর্কে ‘বিদ্রোহী’ মেয়র পারিষদ দিলীপ বর্মন। তাঁকে বোর্ড মিটিং থেকে বের করে দেওয়া হয়। এতে আরও বিস্ফোরক হন এমআইসি। তাঁর মন্তব্য, আমাকে কোণঠাসা ...

    ৩১ জুলাই ২০২৫ বর্তমান
    মালদহে আতঙ্কিত শ্রমিকরা শংসাপত্র নিতে স্কুল, মাদ্রাসায়

    সংবাদদাতা, মালদহ: ভিনরাজ্যে কাজে গিয়ে বাংলায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে স্থানীয় পুলিসের হাতে আটক হচ্ছেন মালদহের অনেক পরিযায়ী শ্রমিক। পরপর এমন ঘটনায় তীব্র আতঙ্ক তৈরি হয়েছে পরিযায়ী মহলে। ভয়ে নিজের গ্রামে ফিরে অনেকে স্কুল বা মাদ্রাসায় ছুটছেন শংসাপত্র নিতে। ...

    ৩১ জুলাই ২০২৫ বর্তমান
    শিলিগুড়িতে বেলাগাম দিলীপের খুঁটি কে? জোর চর্চা তৃণমূলে

    সুব্রত ধর  শিলিগুড়িশিলিগুড়িতে দলীয় ও সংসদীয় রাজনীতিতে বেলাগাম তৃণমূল কংগ্রেস নেতা দিলীপ বর্মন। তিনি ‘ডোন্ট কেয়ার’ মনোভাব নিয়ে চলছেন। কখনও দলের জেলা সভানেত্রী, আবার শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বিবাদে জড়িয়েছেন। এবার পুরসভার অন্দরে মেয়র ও ডেপুটি মেয়রকে আক্রমণ ...

    ৩১ জুলাই ২০২৫ বর্তমান
    জলপাইগুড়িতে এডিএমের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ স্ত্রীর, তদন্তে হাসপাতালের কাছে ইনজুরি রিপোর্ট চাইল পুলিস

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: এক অতিরিক্ত জেলাশাসকের বিরুদ্ধে তাঁর স্ত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে জলপাইগুড়ি মেডিক্যালের কাছে ইনজুরি রিপোর্ট চাইল পুলিস। কোতোয়ালি থানা সূত্রে খবর, অভিযোগকারী (যিনি নিজেও ডব্লুবিসিএস অফিসার) পুলিসের কাছে যে অভিযোগ করেছেন, তাতে বলা হয়েছে তাঁর স্বামী অর্থাৎ ওই ...

    ৩১ জুলাই ২০২৫ বর্তমান
    দার্জিলিংয়ের বনদপ্তরের আবাসনে অগ্নিকাণ্ড

    সংবাদদাতা, দার্জিলিং: দার্জিলিংয়ের কাগঝোড়ায় দার্জিলিং ডিভিশনাল ফরেস্ট অফিসের কর্মী আবাসনে বুধবার রাতে আচমকাই আগুন লেগে যায়। এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই বলেই জানা গিয়েছে।  অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে দমকলের দু’টো ইঞ্জিন পৌঁছয়। দমকলের সঙ্গে দার্জিলিং পুরসভার আধিকারিকরাও আগুন ...

    ৩১ জুলাই ২০২৫ বর্তমান
    দিল্লিতে শিলিগুড়ি পুলিসের টিম, ধৃত দুই জনকে আনার প্রক্রিয়া শুরু

    নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ইস্টার্ন বাইপাসে এটিএম লুট কাণ্ডে জড়িত দিল্লিতে গ্রেপ্তার দুই দুষ্কৃতীকে শিলিগুড়ি নিয়ে আসতে তোড়জোড় শুরু করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিস। ইতিমধ্যেই দিল্লির একটি ঘটনায় তাদের গ্রেপ্তার করেছে সেখানকার পুলিস। এদিকে, দুই অভিযুক্তকে দ্রুত শিলিগুড়ি আনার প্রক্রিয়া শুরু ...

    ৩১ জুলাই ২০২৫ বর্তমান
    ময়নাগুড়িতে পুকুর থেকে উদ্ধার ৬ বছরের শিশুর দেহ

    সংবাদদাতা, ময়নাগুড়ি: আজ, বুধবার সকালে পুকুর থেকে উদ্ধার হল ৬ বছরের শিশুর দেহ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ময়নাগুড়ির রামশাই গ্রাম পঞ্চায়েতের কাউয়াগাব এলাকায়। তদন্তকারী পুলিস অফিসার জানিয়েছেন, শিশুটির নাম বিক্রম ওঁরাও। এদিন সকালে শিশুটির বাবা ও মা মাঠে ...

    ৩১ জুলাই ২০২৫ বর্তমান
    সড়ক সম্প্রসারণ, দোকান ভাঙার আশঙ্কায় কপালে ভাঁজ স্থানীয় ব্যবসায়ীদের

    সংবাদদাতা, ময়নাগুড়ি: জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য করা মাপজোকে ময়নাগুড়ি জেলা পরিষদের বাস টার্মিনাসের বেশ কিছুটা স্থানও চিহ্নিত হয়ে গিয়েছে। সেখানে মার্ক করা হয়েছে বলে জানা গিয়েছে। আর তাতেই কপালে চিন্তার ভাঁজ স্থানীয় ব্যবসায়ীদের। ওই এলাকার ব্যবসায়ীরা জানিয়েছেন, আমরা জেলা ...

    ৩১ জুলাই ২০২৫ বর্তমান
    বন্দুক হাতে মাঝরাতে মেয়ের প্রেমিকের বাড়িতে চড়াও বাবা

    কলকাতা: এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে মেয়ের। তা মেনে নিতে পারেননি বাবা। তাই ছেলের বাড়িতে চড়াও হলেন তিনি। মধ্যরাতে বন্দুক হাতে ছেলের মাকে রীতিমতো রীতিমতো শাসিয়ে গেলেন। সাফ কথা, এই সম্পর্ক রাখা যাবে না। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ...

    ৩০ জুলাই ২০২৫ বর্তমান
    ইএম বাইপাসের কাছে আগুন, ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন

    কলকাতায়: ফের কলকাতায় আগুন। বুধবার দুপুরে ইএম বাইপাসের কাছে একটি প্লাস্টিকের গোডাউনে আগুন লেগেছে। পুড়ে দিয়েছে বেশ কয়েকটি ঝুপড়ি। বাইপাস থেকেও দেখা যাচ্ছে আগুনের লেলিহান শিখা। ধোঁয়ায় ভরে গিয়েছে গোটা এলাকা। প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগান। ...

    ৩০ জুলাই ২০২৫ বর্তমান
    মূল্যবৃদ্ধি! রান্নার তেলের দাম লাগামছাড়া, হেলদোল নেই কেন্দ্রের

    বাপ্পাদিত্য রায়চৌধুরী, কলকাতা: আনাজপাতি থেকে মাছ, মাংস— দামের ঝাঁঝে এমনিতেই নাজেহাল সাধারণ মানুষ। যদিও কেন্দ্রীয় সরকারের দাবি, খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধিতে অনেকটাই লাগাম পরানো গিয়েছে। রোজকার অভিজ্ঞতা অবশ্য একেবারে উল্টো। অগ্নিমূল্যের বাজারে গোদের উপর বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে প্রায় সবরকমের ভোজ্য তেলের ...

    ৩০ জুলাই ২০২৫ বর্তমান
    চারটি বুথ নিয়েও শিবিরের আয়োজন, দক্ষিণ ২৪ পরগনায় আমাদের পাড়া, আমাদের সমাধান

    নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: কোথাও একটি বুথ নিয়ে, আবার কোথাও দু’টি। কোথাও আবার চারটি বুথ মিলিয়ে করা হবে ক্যাম্প। দক্ষিণ ২৪ পরগনা জেলায় একেকটি বুথের অবস্থান বুঝে আমাদের পাড়া, আমাদের সমাধানের শিবির করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক হিসেব ...

    ৩০ জুলাই ২০২৫ বর্তমান
    ৩ দশক সংস্কার হয়নি পাখিমারা ও পদ্মা খাল, জল যন্ত্রণা ভাটপাড়া, কাউগাছিতে

    নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: নিকাশি খাল সংস্কার না হওয়ায় জগদ্দলের কাউগাছি, পানপুর, কেউটিয়ার মতো বিস্তীর্ণ এলাকা এখন জলের তলায়। তীব্র দুর্ভোগে পড়েছে ওইসব এলাকার মানুষ। তবে শুধু ওই এলাকাগুলি নয়, ভাটপাড়া পুরসভার ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩, ...

    ৩০ জুলাই ২০২৫ বর্তমান
    বনগাঁর স্কুলে ঘুরে বেড়াচ্ছে সাপ, তীব্র আতঙ্কে পড়ুয়া থেকে শিক্ষিকারা

    সংবাদদাতা, বনগাঁ: মিড ডে মিল রান্নার ঘরে দেওয়ালের ফাটল থেকে উঁকি দিচ্ছে গোখরো সাপ। কখনও ছাত্রীদের যাতায়াতের রাস্তায়। কখনও সিঁড়ির নীচে। স্টাফ রুমের দরজা খুললেই দেখা মিলছে সাপের। একটা দুটো নয়, একাধিক বিষধর সাপের বাচ্চা ঘুরে ঩বেড়াচ্ছে। ভয়ে স্কুলে ...

    ৩০ জুলাই ২০২৫ বর্তমান
    আজ থেকে রাস্তায় সব বেসরকারি বাস

    সংবাদদাতা, কাকদ্বীপ: আজ, বুধবার সকাল থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলার সব রাস্তায় চলাচল করবে বেসরকারি বাস ও মিনিবাস। দক্ষিণ ২৪ পরগনা জয়েন্ট কমিটি অব বাস অপারেটর্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বেসরকারি বাস ও মিনিবাস প্রত্যাহারের কর্মসূচি বাতিল করা হয়েছে। তবে ...

    ৩০ জুলাই ২০২৫ বর্তমান
    ট্রেনের ধাক্কায় মৃত্যু

    নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক ভবঘুরের। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে বারাকপুর স্টেশনের কাছে। দু’নম্বর লাইন দিয়ে আসছিল একটি ডাউন ট্রেন। হঠাৎই ওই ভবঘুরে লাইনের উপর চলে আসেন। ট্রেনের ধাক্কায় গুরুতর জখম হন তিনি। খবর পেয়ে রেল ...

    ৩০ জুলাই ২০২৫ বর্তমান
    সাপের কামড়ে মৃত্যু

    নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: শ্যামনগরে সাপের কামড়ে মৃত্যু মাঝবয়সি এক মহিলার। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার নাম জয়ন্তী হালদার। তিনি শ্যামনগরের ক্ষুদিরাম নগরের বাসিন্দা। মঙ্গলবার বিষধর সাপ কামড় দেওয়ার সঙ্গে সঙ্গেই বাড়ির লোকেরা তাঁকে বারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে ...

    ৩০ জুলাই ২০২৫ বর্তমান
    ভাঙার কাজ চলাকালীন হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, ক্রিক রো’য় জখম তিন

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রোমোটিংয়ের জন্য পুরনো বাড়ি ভাঙার কাজ চলছিল। রাতভর তুমুল বৃষ্টি, সকালে খানিক বিরতির পর দুপুর থেকে আবারও দফায় দফায় বৃষ্টি। ফলে বাড়ি ভাঙার কাজ চলাকালীন প্রায় পুরো বাড়িটাই ভেঙে পড়ল হুড়মুড়িয়ে। মঙ্গলবার দুপুরের দিকে এই ঘটনা ...

    ৩০ জুলাই ২০২৫ বর্তমান
    সমকামী সম্পর্কের টোপ, বালিগঞ্জে ডেকে তোলাবাজির ঘটনায় ধৃত তিন

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সমকামীদের মধ্যে জনপ্রিয় অ্যাপে আলাপ হয়েছিল। তারপর সম্পর্কের টোপ দিয়ে ডেকে পাঠিয়ে অভিনব তোলাবাজি শহরের অভিজাত বালিগঞ্জে! প্রতারিত এক যুবকের লিখিত অভিযোগের ভিত্তিতে সোমবার গভীর রাতে তিনজনকে গ্রেপ্তার করেছে বালিগঞ্জ থানার পুলিস। ধৃতরা হল, বিজয় স্টিফেন ...

    ৩০ জুলাই ২০২৫ বর্তমান
    পিওএস জালিয়াতিতে যুক্ত থাকার অভিযোগে ধৃত ২

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লালবাজার সাইবার থানার গোয়েন্দারা সোমবার রাতে শহরের তিলজলা এবং বউবাজার থানা এলাকা থেকে দু’জনকে গ্রেপ্তার করেছেন। ধৃতরা হলেন শুভেন্দু গায়েন এবং  নীরজকুমার সাহানি। পিওএস জালিয়াতি এবং ভুয়ো সিমকার্ড চক্রের সঙ্গে যোগসূত্র থাকার অভিযোগে এঁদের গ্রেপ্তার করা ...

    ৩০ জুলাই ২০২৫ বর্তমান
    শহরে সাইকেল চুরি করে গ্রামে বিক্রি, গ্রেপ্তার চক্রের তিন সদস্য

    নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: শহরে চুরি করে গ্রামে বিক্রি। তাও আবার অর্ধেক দামে। তদন্তে নেমে এমনই একটি সাইকেল চুরি চক্রের কিনারা করল রাজারহাট থানার পুলিস। চক্রের সঙ্গে যুক্ত তিন সদস্যকে গ্রেপ্তার করে চুরির ২১টি সাইকেল উদ্ধার করেছে পুলিস। ধৃতদের নাম ...

    ৩০ জুলাই ২০২৫ বর্তমান
    ভুয়ো চেক দিয়ে ১৪ লক্ষ টাকার গয়না নিয়ে ফেরার, গ্রেপ্তার এক, পার্ক সার্কাসের হোটেল থেকে উদ্ধার অলংকার

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘বোনের বিয়ের জন্য সোনার হার দেখান’। এই বলে বউবাজারে নামকরা এক স্বর্ণ বিপণির কর্তাদের ফাঁদে ফেলে এক যুবক। প্রায় ১৪ লক্ষ টাকার সোনার গয়না কিনে চেক ধরিয়ে দেয় ঝাড়খণ্ডের ওই বাসিন্দা। সেই চেক ব্যাঙ্কে দিতেই চক্ষু ...

    ৩০ জুলাই ২০২৫ বর্তমান
    নদীবাঁধে ধস, তলিয়ে গেল ইটের রাস্তাও, প্রবল আতঙ্ক কাকদ্বীপে

    সংবাদদাতা, কাকদ্বীপ: নতুন করে আবার ধস দেখা দিল কাকদ্বীপের রামগোপালপুর গ্রাম পঞ্চায়েতের মন্দিরের ঘাট এলাকায়। সেখানে ইটের রাস্তা সহ প্রায় ৫০ মিটার বাঁধ নদীগর্ভে তলিয়ে গিয়েছে। প্রবল আতঙ্কে বাসিন্দারা।নদীর প্রবল স্রোত, টানা বৃষ্টি ও অমাবস্যার কোটালের জেরে এরকম পরিস্থিতি ...

    ৩০ জুলাই ২০২৫ বর্তমান
    ডায়মন্ডহারবারে লাল পোল সেতুর ভার্চুয়াল উদ্বোধন মমতার

    নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: মঙ্গলবার বীরভূম থেকে ভার্চুয়ালি ডায়মন্ডহারবার শহরে অবস্থিত লাল পোল সেতুর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্রিটিশ আমলে তৈরি এই সেতু জরাজীর্ণ অবস্থায় ছিল দীর্ঘদিন। সেটি ভেঙে নতুন করে তৈরি করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ...

    ৩০ জুলাই ২০২৫ বর্তমান
    প্রশাসনের নির্দেশ মানছেন না বহু মৎস্যজীবী, সতর্ক করতে বৈঠক

    সংবাদদাতা, কাকদ্বীপ: গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার সময় সচিত্র পরিচয়পত্র সঙ্গে নিয়ে যেতে হবে। মরশুম শুরুর আগে প্রশাসনের পক্ষ থেকে সব মৎস্যজীবীকে এই নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু বহু মৎস্যজীবী নির্দেশ মেনে চলছেন না। এই কারণে সমস্যায় পড়েছে উপকূলরক্ষী বাহিনী। ...

    ৩০ জুলাই ২০২৫ বর্তমান
    মুখ্যমন্ত্রীর নির্দেশ, আজ বনগাঁর জলমগ্ন এলাকায় জেলা প্রশাসন

    নিজস্ব প্রতিনিধি, বারাসত: টানা বৃষ্টির জেরে বিভিন্ন এলাকায় জল জমে গিয়েছে। উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ মহকুমার বিভিন্ন এলাকাও জলমগ্ন। বিষয়টি জানার পরেই মঙ্গলবার দুপুরে জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামীকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বনগাঁর সামগ্রিক পরিস্থিতি নিয়ে ...

    ৩০ জুলাই ২০২৫ বর্তমান
    স্কুলের হাল খতিয়ে দেখল বিধানসভার স্ট্যান্ডিং কমিটি

    নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: জেলায় শিক্ষাব্যবস্থা ও তার পরিকাঠামো কেমন, সেটা খতিয়ে দেখতে তিনদিনের সফরে দক্ষিণ ২৪ পরগনায় এলেন বিধানসভার স্ট্যান্ডিং কমিটির পাঁচ সদস্য। এর মধ্যে দু’জন বিরোধী দলের এবং দু’জন শাসকদলের বিধায়ক। মঙ্গলবার তাঁরা কাকদ্বীপের একটি প্রাথমিক ...

    ৩০ জুলাই ২০২৫ বর্তমান
    কড়ি ফেললেই মাধ্যমিক থেকে বিএড, ফার্মাসিস্টের সার্টিফিকেট, তমলুকে আলোড়ন

    শ্রীকান্ত পড়্যা  তমলুকটাকা ফেললেই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক থেকে বিএড এবং ফার্মাসির সার্টিফিকেটও পাওয়া যাচ্ছে। তমলুক ব্লকের একটি কম্পিউটার সেন্টার যেন সার্টিফিকেট বিক্রির দোকান। তমলুক, পাঁশকুড়া, ময়না ও কোলাঘাটে অন্তত ১০জন এজেন্ট নিয়োগ করে খদ্দের জোগাড় করা চলছে। লক্ষ ...

    ৩০ জুলাই ২০২৫ বর্তমান
    রক্তদান কর্মসূচি বড় সমাজসেবা, নেতাদের দুয়ারে স্বাস্থ্য প্রতিনিধিরা

    নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: ‘স্যার, আপনারা সমাজসেবী, মানুষের কথা ভাবেন, এখন ব্ল্যাডব্যাঙ্ক শূন্য, একটা রক্তদান শিবির করুন প্লিজ’। চিঠি হাতে এমনই বার্তা নিয়ে জনপ্রতিনিধিদের দুয়ারে পৌঁছে যাচ্ছেন বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্লাডব্যাঙ্কের কর্মীরা। মঙ্গলবার কয়েকজন কর্মীকে নিয়ে জেলা পরিষদের আসেন ...

    ৩০ জুলাই ২০২৫ বর্তমান
    সাফাইয়ের পর আবর্জনা ফেললেই মোটা অঙ্কের জরিমানা, নোটিস পাঠানো শুরু

    নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: বাঁকুড়া শহর পরিষ্কার রাখতে কড়া পদক্ষেপ করছে পুরসভা। সাফাইয়ের পর শহরের যত্রতত্র জঞ্জাল ফেললে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। ইতিমধ্যেই কয়েকজনকে চিহ্নিত করে পুরসভা নোটিস পাঠিয়েছে। অভিযুক্তদের হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কেন তাঁরা বাড়ির আবর্জনা ...

    ৩০ জুলাই ২০২৫ বর্তমান
    সম্পর্কের কথা জানাজানি দেওরকে নিয়ে স্বামীকে খুন বধূর, পুলিসের জালে দু’জনেই

    নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া ও সংবাদদাতা, মানবাজার: দেওরের সঙ্গে মিলে স্বামীকে খুনের অভিযোগ পুরুলিয়ার মানবাজারে। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মানবাজারের ঘাসতোড়িয়ার বাসিন্দা উত্তম সিং সর্দার এবং তার বউদি জ্যোৎস্না সিং সর্দারকে গ্রেপ্তার করেছে মানবাজার থানার ...

    ৩০ জুলাই ২০২৫ বর্তমান
    আবাসের টাকা পেয়েই অনেকে মারা গিয়েছেন, রয়েছেন পরিযায়ী শ্রমিকও

    নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: টাকা পাওয়ার পরেই মারা গিয়েছেন বাংলার বাড়ি প্রকল্পের বহু উপভোক্তা। কেউ আবার পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরের রাজ্য কাজ করছেন। যার ফলে অ্যাকাউন্টে টাকা ঢুকলেও বাড়ি তৈরির কাজে হাত দিতে পারেননি। এছাড়া জমি জটিলতার কারণেও বাংলার বাড়ি ...

    ৩০ জুলাই ২০২৫ বর্তমান
    কৃষ্ণনগরে বেহাল পরিষেবা, পুরসভাকে শোকজ রাজ্যের

    নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: কৃষ্ণনগর পুরসভার চেয়ারপার্সন রীতা দাসকে অপসারণের মাত্র চব্বিশ ঘণ্টা পার হয়েছে। এরই মধ্যে শহরের নাগরিক পরিষেবার অচলাবস্থা নিয়ে পুরসভাকে কড়া চিঠি পাঠাল পুর ও নগরোন্নয়ন দপ্তর। পাশাপাশি, সকল কাউন্সিলারকে শোকজ করে জানতে চাওয়া হয়েছে, কেন পুরবোর্ড ...

    ৩০ জুলাই ২০২৫ বর্তমান
    ব্যাক বেঞ্চ অতীত, ক্লাসে শিক্ষককে ঘিরে বসে করিমপুরের স্কুলে চলছে পড়াশোনা

    সংবাদদাতা, করিমপুর: শ্রেণিকক্ষের মধ্যে সামনের বেঞ্চ বা পিছনের বেঞ্চে বসে ক্লাস করার দিন শেষ। বদলে মাঝে টেবিল চেয়ারে থাকা শিক্ষককে তিন দিকে ঘিরে বেঞ্চে বসে ক্লাস চলছে গোপালপাড়া নিউ সেট আপ প্রাথমিক বিদ্যালয়ে। তাতে পিছনের বেঞ্চে বসা অমনোযোগী ছাত্রদেরও ...

    ৩০ জুলাই ২০২৫ বর্তমান
    রানিনগরে দিদার বাড়িতেই ‘সিঁদ’ কাটল নাতি ও নাতবউ, উদ্ধার ১৪ ভরি সোনা

    সংবাদদাতা, ডোমকল: মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন দিদা। সেই সুযোগে বাড়িতে ঢুকে বাক্স ভেঙে সোনার গয়না নিয়ে চম্পট দেয় নাতি ও নাতবউ। দিদার লিখিত অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেপ্তার করে পুলিস। হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাতেই উদ্ধারও হয় চুরি যাওয়া প্রায় ১৪ ...

    ৩০ জুলাই ২০২৫ বর্তমান
    মুর্শিদাবাদ স্টেশন লাগোয়া হোটেলে মধুচক্র, মালিক ও তিন খদ্দের ধৃত

    সংবাদদাতা, লালবাগ: সোমবার রাতে মুর্শিদাবাদ জংশন সংলগ্ন একটি হোটেলে অভিযান চালিয়ে এক মহিলাকে উদ্ধার করল পুলিস। গ্রেপ্তার করা হয়েছে হোটেল মালিক ও তিনজন খদ্দেরকে। মঙ্গলবার ধৃতদের লালবাগ মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। মুর্শিদাবাদ ...

    ৩০ জুলাই ২০২৫ বর্তমান
    ১০০ কোটি হাতিয়ে নিয়েছে ধৃত তিন সাইবার প্রতারক, চক্রের অন্যদের খোঁজে ভিনরাজ্যে তল্লাশি পুলিসের

    নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: ঝাড়খণ্ড থেকে মুর্শিদাবাদের ডোমকলে আস্তানা গেড়েছিল সাইবার প্রতারকরা। সাধারণ মানুষের বিভিন্ন অ্যাকাউন্ট হাতিয়ে অন্তত ১০০ কোটি টাকার প্রতারণা করেছে জামতাড়া গ্যাংয়ের সদস্যরা। প্রাথমিক তদন্তে পুলিস এমনই তথ্য পেয়েছে। তদন্ত যতই এগচ্ছে, প্রতারণা করা টাকা লেনদেনের ভূরিভূরি ...

    ৩০ জুলাই ২০২৫ বর্তমান
    ঝাড়গ্রামে নিষ্ক্রিয় তৃণমূলের যুব সংগঠন, সভাপতিকে হেনস্তার অভিযোগ, চাঞ্চল্য

    নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ঝাড়গ্ৰাম জেলা তৃণমূলের শক্ত ঘাঁটি। ছাব্বিশের ভোটকে সামনে রেখে জেলা নেতৃত্ব মাঠে নেমে পড়েছে। একুশের জুলাইয়ের সমাবেশে দলনেত্রী লড়াইয়ের অভিমুখও ঠিক করে দিয়েছেন। কিন্তু, ঠিক এই সময়েই শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বিক্রমাদিত্য মল্লদেব সংগঠনের একাংশের ...

    ৩০ জুলাই ২০২৫ বর্তমান
    বকেয়া কর ১৬ কোটি, আদায়ে কড়া মেদিনীপুর পুরসভা

    নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: সামনেই পুজো। পুরকর্মীদের বোনাস দিতে হবে। অপরদিকে, এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তার খরচও নেহাত কম নয়। অথচ বকেয়া কর আদায় হচ্ছে না মোটেই। ফলে মাথায় হাত উঠেছে পুরসভার আধিকারিকদের। জানা গিয়েছে, মেদিনীপুর পুর এলাকায় বকেয়া ...

    ৩০ জুলাই ২০২৫ বর্তমান
    ‘আমরাই রুখব বাল্যবিবাহ’, শপথবাক্য পাঠ করালেন ডিএম

    নিজস্ব প্রতিনিধি, তমলুক: বাল্যবিবাহ মোকাবিলায় এগিয়ে ছাত্রছাত্রীদের স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবসের মতো অনুষ্ঠান মঞ্চে সংবর্ধনা দেবে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। মঙ্গলবার জেলা প্রশাসনের উদ্যোগে একযোগে প্রায় ৭০০ স্কুলের সঙ্গে ভার্চুয়াল মিটিং হয়েছিল। ওই মিটিংয়ে জেলাশাসক পূর্ণেন্দু মাজী, পুলিস ...

    ৩০ জুলাই ২০২৫ বর্তমান
    জেলার উন্নয়নে ‘কল্পতরু’ মমতা, ৬৫৮ কোটি টাকা প্রকল্পের উদ্বোধন

    নিতা‌ই সাহা  সিউড়িদীর্ঘ প্রতীক্ষার অবসান। মঙ্গলবার ইলামবাজার ব্লকের নীলডাঙা ময়দান থেকে অজয় নদের উপর জয়দেব সেতুর উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবনির্মিত ব্রিজের নামকরণও করলেন মুখ্যমন্ত্রী। কবি জয়দেবের নাম অনুসারে এই ব্রিজের নামকরণ করলেন। বীরভূম ও পশ্চিম ...

    ৩০ জুলাই ২০২৫ বর্তমান
    মিশন ছাব্বিশ, বিরোধিতা ছেড়ে কেষ্ট-কাজল ঐক্য চান দলনেত্রী

    সংবাদদাতা, বোলপুর: সকলকে নিয়ে একসঙ্গে চলার জন্য অনুব্রত মণ্ডলকে বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ইলামবাজারে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান শেষে অনুব্রতর উদ্দেশে এই বার্তা দেন দলনেত্রী। ২০২৬সালের বিধানসভা নির্বাচনের লক্ষ্যে দলে গোষ্ঠীকোন্দল থামাতে কেষ্ট-কাজলকে একসঙ্গে মাঠে নামার ...

    ৩০ জুলাই ২০২৫ বর্তমান
    কয়লা চুরির বিষয়টি জানা নেই, সাক্ষী দিতে এসে দাবি ইসিএল কর্তার

    নিজস্ব প্রতিনিধি, আসানসোল: কয়লা পাচার মামলায় মঙ্গলবার সাক্ষী দিলেন কোল ইন্ডিয়ার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পিএম প্রসাদ। সাক্ষী গ্রহণে বেশ কিছু বিস্ফোরক তথ্য সামনে এসেছে। অভিযুক্তের আইনজীবীদের জেরায় তিনি আদালতকে জানিয়েছেন, কোন সময় থেকে ইসিএলের কয়লা নিয়ে অবৈধ কারবার ...

    ৩০ জুলাই ২০২৫ বর্তমান
    গাজোল-বামনগোলা সড়কে ১৯ কোটি টাকায় পাঁচটি সেতু উদ্বোধন মুখ্যমন্ত্রীর

    সংবাদদাতা, পুরাতন মালদহ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে উদ্বোধন হল গাজোল এবং বামনগোলা রাজ্য সড়কের পাঁচটি নতুন সেতু। মঙ্গলবার বীরভূমের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে ভার্চুয়ালি মালদহ জেলার সেতুগুলির উদ্বোধন করেন তিনি। জেলা এবং গাজোল ব্লক প্রশাসনের তরফে স্থানীয় রানিগঞ্জ-২ ...

    ৩০ জুলাই ২০২৫ বর্তমান
    তিস্তায় লাল সঙ্কেত, ১৪টি গ্রাম প্লাবিত জলপাইগুড়িতে

    নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও সংবাদদাতা, নাগরাকাটা: আরও ভয়ঙ্কর হচ্ছে তিস্তা! সিকিম পাহাড়ে ভারী বৃষ্টির জেরে মঙ্গলবার তিস্তা নদী ফুলেফেঁপে ওঠে। তিস্তার অরক্ষিত এলাকায় চরম বিপদসীমার উপর দিয়ে বইছে জল। এর ফলে জলপাইগুড়ি জেলার আটটি পঞ্চায়েতের ১৪টি গ্রাম প্লাবিত। জলবন্দি ...

    ৩০ জুলাই ২০২৫ বর্তমান
    আগামীকাল কিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না

    নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: আগামীকাল বৃহস্পতিবার, ৩১ জুলাই প্রাক্‌পুজো রক্ষণাবেক্ষণের জন্য সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে দপ্তরের শিলিগুড়ি জোনাল অফিসের অধীন বেশকিছু এলাকায়। সেগুলি হল, উত্তর-মধ্য-দক্ষিণ পলাশ, দেবীডাঙা বাজার, মিলন মোড়, ডিজে মোড়, গুলমা, সমরনগর, ...

    ৩০ জুলাই ২০২৫ বর্তমান
    এক্সরে মেশিন খারাপ, তবুও সুপার স্পেশালিটি থেকে ‘রেফার’ সদরে

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ডিজিটাল এক্সরে মেশিন খারাপ জেনেও সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে রোগীদের পাঠানো হচ্ছে জলপাইগুড়ি সদর হাসপাতালে। কিন্তু সেখানে গিয়ে রোগীরা দেখছেন, এক্সরে রুমের তালাবন্ধ। দরজায় নোটিসে লেখা, মেশিন খারাপ। এতে হয়রান হচ্ছে রোগী ও তাঁদের পরিজনরা। জলপাইগুড়ি মেডিক্যালের ...

    ৩০ জুলাই ২০২৫ বর্তমান
    শহরে দম্পতির রহস্যমৃত্যুর তদন্তে ফরেন্সিকের সাহায্য চাইল পুলিস

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: শহরের পান্ডাপাড়ায় দম্পতির রহস্যমৃত্যুর তদন্তে ফরেন্সিকের সাহায্য চাইল পুলিস। গত ২৮ জুন সকালে জলপাইগুড়ির ১৪ নম্বর ওয়ার্ডে এক রেলকর্মী ও তাঁর স্ত্রীর দেহ উদ্ধারের ঘটনায় আলোড়ন ছড়ায়। সানি রাউত (৩৭) নামে ওই রেলকর্মীকে গলায় ফাঁস দেওয়া ...

    ৩০ জুলাই ২০২৫ বর্তমান
    তিন বছর ধরে প্রেমের সম্পর্ক ও সহবাস, প্রেমিক বিবাহিত জেনে ধর্ষণের অভিযোগ

    সংবাদদাতা, বালুরঘাট: তিন বছর ধরে প্রেমের সম্পর্ক। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার যুবতীর সঙ্গে যুবকের সহবাস। এরপরও বিয়ে করতে নারাজ প্রেমিক। হঠাৎ প্রেমিকের বাড়িতে গিয়ে যুবতী জানতে পারেন, তার আগেই বিয়ে হয়ে গিয়েছে। বাড়িতে রয়েছেন বিবাহিত স্ত্রী। এমন ঘটনা শুনে ...

    ৩০ জুলাই ২০২৫ বর্তমান
    বিদেশি মদের দাম অনেকটাই, সস্তার ‘সুধা’য় মজে চা বাগানের যুব সমাজ

    সংবাদদাতা, আলিপুরদুয়ার ও ফালাকাটা: দিন যত যাচ্ছে, মদের দামও বাড়ছে। ফলে, তা চা বলয়ের গরিব যুবকদের হাতের নাগালের বাইরে। তার থেকে সস্তার ‘সুধা’ই ভালো। ভাবছেন সুধা আবার কী? এটি আসলে একটি  ক্যাপসুলের সাঙ্কেতিক নাম। পুলিস, বাড়ির লোক বা পরিচিতদের ...

    ৩০ জুলাই ২০২৫ বর্তমান
    উত্তরবঙ্গ এক্সপ্রেসের পার্সেল ভ্যানে ওষুধের আড়ালে কাফ সিরাপ পাচার

    সংবাদদাতা, দিনহাটা: কলকাতার শিয়ালদহ স্টেশন থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেসে পাঠানো হয়েছিল পনেরোটি বস্তা। লেখা ছিল ‘ওষুধ’। মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ সেই বস্তাগুলি দিনহাটা স্টেশনে এসে পৌঁছয় এবং স্টেশনের পার্সেল ঘরে রাখা হয়। কিন্তু এর মধ্যেই গোপনে খবর যায় জিআরপি’র ...

    ৩০ জুলাই ২০২৫ বর্তমান
    আন্তঃরাজ্য সাইবার প্রতারক দম্পতি গ্রেপ্তার কোচবিহারে

    নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: সীমান্ত এলাকার কাস্টমার সার্ভিস পয়েন্ট বা সিএসপি মালিকদের টার্গেট করে গড়ে ওঠা আন্তঃরাজ্য সাইবার প্রতারণা চক্রের পর্দা ফাঁস করল কোচবিহার জেলা পুলিস। তুফানগঞ্জ ও সাহেবগঞ্জ থানার দু’টি মামলার তদন্তে নেমে পুলিস এক দম্পতিকে গ্রেপ্তার করেছে। ধৃতরা ...

    ৩০ জুলাই ২০২৫ বর্তমান
    সামনেই নিয়োগ পরীক্ষা, বিএলও পদে যোগ দিতে নারাজ শিলিগুড়ির শিক্ষিকা

    নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: সামনেই নিয়োগ পরীক্ষা। তাই বিএলও’র দায়িত্ব পালন করতে পারব না। মঙ্গলবার শিলিগুড়িতে নির্বাচন দপ্তরে হাজির হয়ে এমন আবদেন করেন এক শিক্ষিকা। এদিকে, বিএলও নিয়োগের বিষয়ে নির্বাচন কমিশনের নির্দেশিকা নিয়ে ক্ষুব্ধ বিভিন্ন শিক্ষক সংগঠন। তৃণমূলের শিক্ষক সংগঠন ...

    ৩০ জুলাই ২০২৫ বর্তমান
    এডিএমের বিরুদ্ধে স্ত্রীকে ‘খুনের চেষ্টা’র অভিযোগ, জলপাইগুড়িতে মামলা রুজু , তদন্ত শুরু

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: এক অতিরিক্ত জেলাশাসকের (এডিএম) বিরুদ্ধে স্ত্রীকে ‘খুনের চেষ্টা’র অভিযোগ উঠল। এ ঘটনায় ওই পদস্থ আধিকারিকের স্ত্রী (যিনি নিজেও একজন প্রশাসনিক আধিকারিক) জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। যার ভিত্তিতে শারীরিক ও মানসিক নির্যাতনের পাশাপাশি জলপাইগুড়ির ...

    ৩০ জুলাই ২০২৫ বর্তমান
    বোনেদের দুয়ারে অভিনব রাখি পৌঁছে দেওয়াতেই আনন্দ রায়গঞ্জের শ্রেয়সীর

    নির্মাল্য সেনগুপ্ত  রায়গঞ্জসুতির কাপড়, সুতো দিয়ে মেয়েদের জন্য রকমারি গয়না বানিয়ে, হয়েছিল হাতেখড়ি। সেই শখ থেকেই এবার নিত্যনতুন ডিজাইনের রাখি বানিয়ে নজর কাড়ছেন রায়গঞ্জের বয়স চব্বিশের শ্রেয়সী চক্রবর্তী। শুধু তাই নয়, নিজের হাতে তৈরি সেই রাখি সরাসরি পৌঁছে ...

    ৩০ জুলাই ২০২৫ বর্তমান
    না জানিয়েই ২৬ লক্ষে ফ্ল্যাট বিক্রি প্রমোটারের, থানায় মালিক-ক্রেতা

    সংবাদদাতা, বালুরঘাট: শর্ত থাকা সত্ত্বেও জমির মালিককে না জানিয়েই বালুরঘাট শহরে বহুতলের একটি ফ্ল্যাট বিক্রির অভিযোগ উঠেছে প্রমোটারের বিরুদ্ধে। অভিযোগ, জমির মালিককে না জানিয়েই প্রমোটার ২৬ লক্ষ টাকায় একজনকে ফ্ল্যাট বিক্রি করেছেন। একেবারে ওই ফ্ল্যাটের দলিল পর্যন্ত দেওয়া হয়েছে। ...

    ৩০ জুলাই ২০২৫ বর্তমান
    পানিট্যাঙ্কিতে ধৃত চীনা নাগরিকের হেফাজত থেকে উদ্ধার একাধিক পাসপোর্ট, পরিচয়পত্র

    নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও সংবাদদাতা, নকশালবাড়ি: সুইজারল্যান্ডের দু’টি পাসপোর্ট। তাতে ভিন্ন ভিন্ন নাম। এর বাইরেও একাধিক পরিচয়পত্র। শিলিগুড়ির নেপাল সীমান্ত পানিট্যাঙ্কিতে ধৃত এহেন চীনা নাগরিকের ভূমিকা সন্দেহজনক। গোয়েন্দাদের সন্দেহ, চীন ও পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির উদ্দেশ্যেই শিলিগুড়িতে প্রবেশ করে ধৃত। ...

    ৩০ জুলাই ২০২৫ বর্তমান
    পকসো মামলায় অভিযুক্ত বিচারাধীন বন্দি ‌‌জলপাইগুড়ির জেলে আত্মঘাতী

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: পকসো মামলায় অভিযুক্ত এক বিচারাধীন বন্দি জেলে আত্মঘাতী হওয়ার ঘটনায় আলোড়ন ছড়িয়েছে। জলপাইগুড়ি সেন্ট্রাল জেলে বন্দি ছিলেন ৭০ বছরের ওই বৃদ্ধ। জেলের হাসপাতালের বাথরুমে গলায় গামছার ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। হাসপাতালে নিয়ে ...

    ৩০ জুলাই ২০২৫ বর্তমান
    তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন হেনস্তা, ধৃত স্কুলের সাফাইকর্মী

    নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: স্কুলে যৌন হেনস্তার শিকার তৃতীয় শ্রেণির ছাত্রী। ঘটনাটি শিলিগুড়ির প্রধাননগরের একটি নামী স্কুলের প্রাথমিক বিভাগের। এমন ন্যক্কারজনক ঘটনায় অভিযুক্ত স্কুলেরই সাফাইকর্মী। সোমবার ঘটনাটি ঘটলেও প্রকাশ্যে আসে মঙ্গলবার। জানাজানি হতেই অভিভাবকরা স্কুলে গিয়ে তুমুল বিক্ষোভ করেন। তাদের ...

    ৩০ জুলাই ২০২৫ বর্তমান
    স্ত্রীর ফোন সারাক্ষণ ব্যস্ত, কারণ জিজ্ঞেস করতেই সন্তানকে নিয়ে ‘বেপাত্তা’ বধূ

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: স্ত্রীর মোবাইল সারাক্ষণ ব্যস্ত। কারণ জিজ্ঞেস করতেই শিশুসন্তান নিয়ে বেপাত্তা হলেন স্ত্রী! এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদরের মণ্ডলঘাট এলাকায়। বিষয়টি নিয়ে আজ, মঙ্গলবার জলপাইগুড়ি কোতোয়ালি থানার দ্বারস্থ হন এক যুবক। থানায় নিখোঁজ ডায়েরিও করেন তিনি। পুলিস ...

    ৩০ জুলাই ২০২৫ বর্তমান
    ফের শহরে ভেঙে পড়ল জরাজীর্ণ দুটি বাড়ির একাংশ

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দিনকয়েক আগেই শহর কলকাতায় ভেঙে পড়েছিল পুরনো বাড়ির সামনের অংশ। মঙ্গলবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি। ফের ফের শহরে ভেঙে পড়ল বিপজ্জনক পুরনো বাড়ির অংশ। তাও আবার একটি নয়। জানাবাজার ও নারকেলডাঙায় দুটি বাড়ির একাংশ ভেঙে পড়ার ...

    ২৯ জুলাই ২০২৫ বর্তমান
    জলপাইগুড়ি সদর হাসপাতালে খারাপ ডায়ালিসিস ও এক্স-রে মেশিন, দুর্ভোগে রোগীরা

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জলপাইগুড়ি সদর হাসপাতালে খারাপ মেশিনের জেরে দুর্ভোগে রোগীরা। মেশিন খারাপ থাকার জেরে মুখ থুবড়ে পড়েছে জলপাইগুড়ি সদর হাসপাতালে ডায়ালিসিস পরিষেবা। ডায়ালিসিসের পাঁচটি মেশিনের মধ্যে সচল দু’টি। ফলে কিডনির রোগীদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে। একজনের ডায়ালিসিস হতে গড়ে সময় ...

    ২৯ জুলাই ২০২৫ বর্তমান
    ফের ভয়ঙ্কর রূপ নিল তিস্তা, বন্ধ রইল দার্জিলিং-কালিম্পংয়ের সড়ক যোগাযোগ

    নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: আরও ভয়ঙ্কর রূপ নিল তিস্তা। গত কয়েকদিন ধরেই তিস্তা নদী ফুঁসছিল। সোমবার রাতে সিকিম পাহাড়ে জোর বৃষ্টি হওয়ায় দরুণ তিস্তা আরও ফুলেফেঁপে ওঠে। রাতেই দেখা যায় রবিঝোরার কাছে পূর্ত দপ্তরের রাস্তার উপর দিয়ে বইছে তিস্তা। যার জেরে ...

    ২৯ জুলাই ২০২৫ বর্তমান
    মঙ্গলেও মেঘাচ্ছন্ন আকাশ, ফের শহরে বৃষ্টির পূর্বাভাস

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতায় ফের সক্রিয় বর্ষার প্রভাব। সোমবার থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত শহরে ০৬৯.৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টাতেও শহরের আকাশ থাকবে সাধারণত মেঘলা। পাশাপাশি, বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রবিদ্যুৎ ...

    ২৯ জুলাই ২০২৫ বর্তমান
    ফুল-বাজারে আগুন, শ্রাবণের সোমবারে শিবপুজো করতে গিয়ে নাভিশ্বাস গৃহস্থের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শ্রাবণ মাস চলছে। শিবপুজো নিয়ে মহা ধুমধাম চারিদিকে। ঠাকুরের মাথায় চড়াবেন বলে আকন্দের মালা কিনতে কর্তাকে বলেছিলেন গিন্নি। মানিকতলা বাজারে গিয়ে মাথায় হাত দিয়ে কাদামাখা রাস্তাতেই বসে পড়লেন নিকুঞ্জ চক্রবর্তী। দোকানদার একটি আকন্দ মালার দাম চাইল ...

    ২৯ জুলাই ২০২৫ বর্তমান
    সুগন্ধা মোড়ে তোরণ ভেঙে বিপত্তি

    নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: পোলবার সুগন্ধায় দিল্লি রোডের উপর ভেঙে পড়ল বিজেপির রাজনৈতিক কর্মসূচির তোরণ। সোমবার রাতে এই ঘটনায় দিল্লি রোডে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। সোমবার বিজেপির একটি রাজনৈতিক কর্মসূচি ছিল। সেকারণে একাধিক জায়গায় তোরণ করা ...

    ২৯ জুলাই ২০২৫ বর্তমান
    ব্যাংককে চারটি স্বর্ণপদক উদয়নারায়ণপুরের বর্ষার

    সংবাদদাতা, উলুবেড়িয়া: থাইল্যান্ডে রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত দ্বিতীয় থাই কাপ ২০২৫ যোগাসন প্রতিযোগিতায় চারটি সোনার পদক পেল উদয়নারায়ণপুরের বীরেশ্বর বালিকা বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্রী বর্ষা বেরা। উদয়নারায়ণপুরের বাসিন্দা সুস্মিতা দেবনাথের পর বর্ষা এই সাফল্য পাওয়ায় খুশি স্থানীয় মানুষ। জানা গিয়েছে, ...

    ২৯ জুলাই ২০২৫ বর্তমান
    জনভিত্তিই হাতিয়ার, বিধানসভায় বাড়তি সাফল্য দেখছে শাসক দল

    নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: পাণ্ডুয়া থেকে কোন্নগর, বলাগড় থেকে মহানাদ, একের পর এক সমবায়ে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। গত একমাসে যেখানেই সমবায় নির্বাচন হয়েছে, সেখানেই ফুটেছে ঘাসফুল। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে যা রাজ্যের শাসকদলের হুগলি-শ্রীরামপুর জেলা নেতৃত্বের মনোবলকে বাড়তি অক্সিজেন ...

    ২৯ জুলাই ২০২৫ বর্তমান
    হাওড়া স্টেশনের বাইরে অ্যাপ ক্যাবের কাউন্টার ফাঁকা, ভোগান্তি

    নিজস্ব প্রতিনিধি, হাওড়া: নবান্ন অভিযানের উদ্দেশ্যে সোমবার সকাল থেকেই হাওড়া স্টেশনের সামনে জমায়েত শুরু হয়। সেকারণে স্টেশনের বাইরে থাকা যাত্রীসাথী কাউন্টারে প্রায় দুপুর পর্যন্ত দেখা মেলেনি ক্যাবের। পাশাপাশি দেখা যায়নি অন্যান্য বেসরকারি অ্যাপ ক্যাব সংস্থার গাড়িকেও। ফলে এদিন চূড়ান্ত ...

    ২৯ জুলাই ২০২৫ বর্তমান
    অ্যালেন-এর ২ মেডেলজয়ী ছাত্রকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, ইন্টারন্যাশনাল কেমিস্ট্রি অলিম্পিয়াড

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সম্প্রতি আয়োজিত ইন্টারন্যাশনাল কেমিস্ট্রি অলিম্পিয়াডে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন ‘অ্যালেন কোটা’র ক্লাসরুম স্টুডেন্ট দেবেশ পঙ্কজ ভাইয়া ও দেবদত্ত প্রিয়দর্শী।  দ্বাদশ শ্রেণির পড়ুয়া দেবেশ পেয়েছেন গোল্ড মেডেল। সিলভার মেডেল পেয়েছেন দশম শ্রেণির ছাত্র দেবদত্ত। তাঁদের এই সাফল্য গোটা ...

    ২৯ জুলাই ২০২৫ বর্তমান
    নবান্ন অভিযান ফ্লপ! জনসমর্থনের অভাবে পাততাড়ি গোটাল বিরোধীদের ঐক্য মঞ্চ

    নিজস্ব প্রতিনিধি, হাওড়া: প্রায় তিন হাজার লোক নিয়ে সোমবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিল শিক্ষকদের দুই সংগঠন। পুলিসের তরফে বেআইনি ঘোষণা করা এই জমায়েতে শেষ পর্যন্ত মেরেকেটে লোক হয়েছিল কয়েকশো। তার উপর বৃষ্টি। সময় গড়াতেই সেই ভিড় হাল্কা হতে শুরু ...

    ২৯ জুলাই ২০২৫ বর্তমান
    বৃদ্ধাকে ধর্ষণের ঘটনায় ১৬ দিন পর গ্রেপ্তার অভিযুক্ত

    সংবাদদাতা, বারুইপুর: বারুইপুরে চুরি করতে গিয়ে ৬৫ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণ করা হয়েছিল। সেই ঘটনার ১৬ দিন পরে সোমবার সকালে পিয়ালি এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করল বারুইপুর থানার পুলিস। সিসি ক্যামেরার ফুটেজের মাধ্যমে পুলিস আগেই তাঁকে শনাক্ত করেছিল। পুলিস ...

    ২৯ জুলাই ২০২৫ বর্তমান
    গঙ্গার চরে আটকে দুই নাবালক, জোয়ারের মধ্যেই উদ্ধার পুলিসের

    নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: গঙ্গার চরে আটকে দুই নাবালক। উদ্বেগের প্রহর গুনছে পরিবার। শ্রীরামপুরে আতঙ্ক আর উদ্বেগ ছড়িয়ে পড়ছে। ঘটনাস্থলে পৌঁছল পুলিস।জানা গিয়েছে, শ্রীরামপুরের ছিন্নমস্তা ঘাটে দুপুরে কয়েকটি নাবালক খেলা করতে যায়। তখন ভাটা চলছিল। জেগে উঠেছিল চর। খেলা দিব্যি ...

    ২৯ জুলাই ২০২৫ বর্তমান
    দুর্ঘটনায় মামিমা ও ভাগ্নির মৃত্যু

    নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: সোমবার বিকেলে আরামবাগের মায়াপুর সংলগ্ন এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক শিশুকন্যা সহ দু’জনের মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতদের নাম আফরিন খাতুন ও মানসী খাতুন(৩৪)। তাদের বাড়ি তারকেশ্বর থানার চাঁপাডাঙায়। সম্পর্কে তারা মামি ও ভাগ্নি ছিলেন। পুলিস ...

    ২৯ জুলাই ২০২৫ বর্তমান
    হাবড়ায় স্কুলের রান্নাঘরে আগুন, অসুস্থ ২ পড়ুয়া

    নিজস্ব প্রতিনিধি, বারাসত: স্কুলে চলছিল মিড ডে মিলের রান্না। তখনই রান্নাঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল হাবড়ার মহিষা কেএমআর ইন্সস্টিটিউশনে। তাতে আতঙ্কে অসুস্থ হয়ে পড়ে দুই পড়ুয়া। তাদের নিয়ে যাওয়া হয় হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে। খবর পেয়ে দমকল কর্মীরা এসে দ্রুত ...

    ২৯ জুলাই ২০২৫ বর্তমান
    আউটডোর টিকিটের লাইনে ঝামেলা, আহত পুলিস কর্মী

    সংবাদদাতা, বারুইপুর: জয়নগরের পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে সোমবার আউটডোরে রোগীদের টিকিটের লাইন নিয়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। সেই লাইন নিয়ন্ত্রণ করতে গেলে পুলিসের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে। এতে জয়নগর থানার দুই সিভিক ভলান্টিয়ার ও এক পুলিস অফিসার আহত হন। ...

    ২৯ জুলাই ২০২৫ বর্তমান
    যানজট কমাতে অভিযান, কুলপি রোড থেকে টোটো ধরে থানায় নিয়ে গেল পুলিস

    সংবাদদাতা, বারুইপুর: বারুইপুরে নিত্য যানজটে ক্ষুব্ধ মানুষ। কুলপি রোডের উপর তাই টোটো চলাচল বন্ধ করেছিল পুলিস। নিয়ম হয়েছিল, শুধুমাত্র শহরের অলি-গলিতে চলবে টোটো। কিন্তু নিয়মের তোয়াক্কা না করেই মেন রোডে দাপিয়ে বেড়াচ্ছে টোটো। শুধু টোটো নয়, বারুইপুর রেলগেট থেকে ...

    ২৯ জুলাই ২০২৫ বর্তমান
    পার্কস্ট্রিটের ফুটপাতেই মদ্যপান নজরদারি নেই পুলিসের, অভিযোগ

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাতের অন্ধকারে নয়। দিনেদুপুরে খাস কলকাতার রাস্তায় বসে চলছে মদ্যপান। তাও আবার থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে। নিত্যদিন অভিজাত পার্ক স্ট্রিটের ফুটপাতে বসছে নেশার আসর। ফলে পুলিসি নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন। পার্ক স্ট্রিট মোড় থেকে মল্লিকবাজার ...

    ২৯ জুলাই ২০২৫ বর্তমান
    কাশীপুরে খুনের মামলায় নাবালকের বিচার বিশেষ শিশু সুরক্ষা কোর্টে করার আর্জি মঞ্জুর

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খুনের মামলায় অভিযুক্ত এক নাবালকের বিচার জুভেনাইল জাস্টিস বোর্ডের পরিবর্তে বিশেষ শিশু সুরক্ষা কোর্টে করার আর্জি জানিয়েছিল মৃতের পরিবার। দীর্ঘ শুনানির পর সেই আবেদনে ‘সিলমোহর’ দিল আদালত। সোমবার কলকাতার নগর দায়রা আদালতের প্রথম ফাস্ট ট্র্যাক কোর্টের ...

    ২৯ জুলাই ২০২৫ বর্তমান
    অবসাদে আত্মহত্যা তরুণীর

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ছোটবেলাতেই মৃত্যু হয়েছিল মায়ের। কয়েকবছর আগে অসুস্থতাজনিত কারণে বাবারও মৃত্যু হয়। তারপর থেকে কাকার কাছেই থাকতেন তরুণী। কিন্তু, বাবা-মা দু’জনেরই অকাল মৃত্যুতে শোকগ্রস্ত হয়ে পড়েন তাঁদের একমাত্র মেয়ে। সেই অবসাদেই আত্মঘাতী হলেন ২৩ বছরের তরুণী। মৃতার ...

    ২৯ জুলাই ২০২৫ বর্তমান
    জোর করে তুলে নিয়ে গিয়ে মেয়েকে বিয়ে, আত্মঘাতী বাবা! স্থানীয় ১১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের

    সংবাদদাতা, বহরমপুর: অপহৃত নাবালিকা মেয়েকে ফিরে পেতে থানার দ্বারস্থ হয়েছিলেন বাবা। তদন্তে নেমে ২৬ দিন পর নাবালিকাকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয় পুলিস। গত রবিবার সেই নাবালিকার বিয়ের বয়স সম্পূর্ণ হয়। সাবালিকা হতেই বাড়ি থেকে তুলে নিয়ে ...

    ২৯ জুলাই ২০২৫ বর্তমান
    চৌর্যবৃত্তি দারুণ এক শিল্পকলা! ধরা পড়ে মান-ইজ্জত খুইয়ে আফশোস সৌমাল্যর

    প্রদীপ্ত দত্ত  ঝাড়গ্ৰামচৌর্যবৃত্তিকে একেবারে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিল ইংরেজিতে এমএ পাশ সৌমাল্য চৌধুরী। ফলত, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চুরি করেও দিব্যি বুক ফুলিয়ে ঘুরে বেড়াত। তাঁর টিঁকিটিও ছুঁতে পারত না তাবড় পুলিসকর্তারা। এ নিয়ে সৌমাল্যের মধ্যে একটা অহঙ্কারবোধ ছিল। ...

    ২৯ জুলাই ২০২৫ বর্তমান
    চোলাইয়ের বাড়বাড়ন্ত ঠেকাতে তৎপর রাজ্য, জেলায় মদ বিক্রিতে দিনে পাঁচ কোটি ৩৬ লক্ষ টাকার টার্গেট

    নিজস্ব প্রতিনিধি, তমলুক: চোলাইয়ের দাপট রুখে পূর্ব মেদিনীপুর জেলাকে প্রতিদিন ৫ কোটি ৩৬ লক্ষ টাকা মদ বিক্রির টার্গেট দিল রাজ্য। ২০২৫-’২৬ আর্থিক বছরে মোট ১৯৬০ কোটি টাকার মদ বিক্রির কোটা বেঁধে দিয়েছে আবগারি দপ্তর। গত ১ এপ্রিল থেকে এখনও ...

    ২৯ জুলাই ২০২৫ বর্তমান
    লজ্জা! বাল্যবিবাহে প্রথম পূর্ব মেদিনীপুর

    নিজস্ব প্রতিনিধি, তমলুক: নাবালিকা বিয়ের লজ্জার রেকর্ড মুছতে আজ, মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের ৪৫০ হাইস্কুলে প্রজেক্টর বসিয়ে ভার্চুয়াল মিটিং করবেন জেলাশাসক পূর্ণেন্দু মাজী। প্রতিটি স্কুলে শিক্ষক শিক্ষিকা ছাড়াও অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা এই ভার্চুয়াল মিটিংয়ে অংশ নেবে। সেখানে জেলা ...

    ২৯ জুলাই ২০২৫ বর্তমান
    রেশন দোকানে অনিয়ম, চার ডিলারকে ২৯ লক্ষ টাকা জরিমানা

    নিজস্ব প্রতিনিধি, তমলুক: গোডাউনে মজুত রেশন সামগ্রীর সঙ্গে রেজিস্টারে স্টক লিস্টের কোনও মিল নেই। কারও ঘাটতি ১০০ কুইন্টাল, আবার কারও ঘাটতির পরিমাণ ৬০০কুইন্টাল। হিসেবের এই গরমিলের কারণে পাঁশকুড়া ও কোলাঘাটের চার রেশন ডিলারকে ২৯ লক্ষ টাকা জরিমানা করেছে খাদ্যদপ্তর। ...

    ২৯ জুলাই ২০২৫ বর্তমান
    জেলায় পরপর দুই তৃণমূল নেতা খুন ,পুলিসের ভূমিকায় প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী

    নিজস্ব প্রতিনিধি, বোলপুর: এক সপ্তাহের ব্যবধানে বীরভূম জেলায় দুই তৃণমূল নেতা খুন হয়েছেন। সাঁইথিয়ার গুলি করে মারার পর রামপুরহাটের মল্লারপুরেও বোমা মেরে তৃণমূল নেতাকে খুন করা হয়েছে। পরপর দুই নেতা খুনের ঘটনায় পুলিসের ভূমিকায় প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ...

    ২৯ জুলাই ২০২৫ বর্তমান
    কোর কমিটির কনভেনার পদে কেষ্টতে আস্থা মমতার, দশ মিনিটেই সব বদল! উচ্ছ্বসিত অনুগামীরা

    ইন্দ্রজিৎ রায়  বোলপুর মাত্র ১০ মিনিটের ব্যবধান। আর তার মধ্যেই বদলে গেল যাবতীয় সমীকরণ। ফের স্বমহিমায় অনুব্রত মণ্ডল। তাঁকে বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির কনভেনার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই পাশাপাশি, ইলামবাজারে মুখ্যমন্ত্রীর সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে অতিথি তালিকায় ...

    ২৯ জুলাই ২০২৫ বর্তমান
    আপনারা বাংলায় ফিরুন, সন্তানদের খাদ্য, স্বাস্থ্য ও শিক্ষার দায়িত্ব রাজ্যের, ভিনরাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকদের আহ্বান মমতার

    নিতা‌ই সাহা  বোলপুরবিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতনের অভিযোগ উঠছে। কখনও পুলিস আটকে রেখে হেনস্তা করছে। আবার কখনও সরাসরি বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে এবার ভিনরাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়ে বাংলায় ফিরিয়ে আনার ...

    ২৯ জুলাই ২০২৫ বর্তমান
    বোলপুরে প্রশাসনিক বৈঠকে উন্নয়নের গুচ্ছ পরিকল্পনা মুখ্যমন্ত্রীর

    নিজস্ব প্রতিনিধি, বোলপুর: দেউচা পাচামিতে এশিয়ার সর্ববৃহৎ কয়লা খনির কাজ জোরকদমে চলছে। সোমবার বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দেউচা পাচামিতে ৩৫হাজার কোটি টাকা বিনিয়োগ হচ্ছে। এক লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। তাছাড়াও আশপাশে ...

    ২৯ জুলাই ২০২৫ বর্তমান
    বাংলার লড়াই, বাঙালির লড়াই! রবি-ভূমে ভাষা আন্দোলন শুরু মমতার

    নিজস্ব প্রতিনিধি, বোলপুর: ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী রইল বীরভূম। ডাবল ইঞ্জিন রাজ্যে বাংলা ভাষাভাষীদের উপর অত্যাচারের বিরুদ্ধে ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তারই সূচনা হল রবি ঠাকুরের পুণ্যভূমি বোলপুর-শান্তিনিকেতনে। জনসুনামিতে ভাসতে ভাসতে ৩.৪ কিলোমিটার পথ পেরতে সময় ...

    ২৯ জুলাই ২০২৫ বর্তমান
    মোদির সভার ১০ দিন পরও হাল ফেরেনি নেহরু স্টেডিয়ামের, ফুঁসছেন দুর্গাপুরবাসী

    নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: সেইল-মোহনবাগান অ্যাকাডেমি গড়ে উঠেছিল দুর্গাপুরেই। মোহনবাগান, ইস্টবেঙ্গলের মতো বাংলার একাধিক খ্যাতনামা দলের রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী স্টিলসিটি। দক্ষিণবঙ্গের অন্যতম আধুনিক এই শহরে সংস্কৃতির পাশাপাশি ক্রীড়াপ্রেমীদের সংখ্যাও নেহাত কম নয়। ক্রীড়াপ্রেমীদের দাবি মেনেই দুর্গাপুর পুরসভা সিধু-কানু ইন্ডোর স্টেডিয়ামকে ...

    ২৯ জুলাই ২০২৫ বর্তমান
    মহিলার আংটি হাতসাফাইয়ে আরও এক অভিযুক্ত গ্রেপ্তার

    সংবাদদাতা, বর্ধমান: বর্ধমান শহরে মহিলার দু’টি সোনার আংটি হাতসাফাইয়ের ঘটনায় আরও এক প্রৌঢ়কে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিস। ধৃতের নাম স্বপন সিং। হুগলির উত্তরপাড়া থানার কোন্নগরে তার বাড়ি। সেখান থেকেই সোমবার ভোররাতে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে এদিনই বর্ধমান ...

    ২৯ জুলাই ২০২৫ বর্তমান
    টোল ট্যাক্সের তিন কোটি নিয়ে উধাও, দুই ঠিকাদারের বিরুদ্ধে পদক্ষেপ জেলা পরিষদের

    নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: টোল ট্যাক্সের প্রায় তিন কোটি টাকা জমা না করেই ‘উধাও’ হয়ে গিয়েছে খণ্ডঘোষের দুই ঠিকাদার। টাকা জমা করার জন্য পূর্ব বর্ধমান জেলা পরিষদ তাদের বারবার চিঠি করেছে। তাতে তারা কর্ণপাত করেনি। এবার দুই ঠিকাদারের বিরুদ্ধে আইনি ...

    ২৯ জুলাই ২০২৫ বর্তমান
    প্রাপ্তবয়স্ক ভিডিও দেখার কারণে বাড়ছে বাল্যবিবাহ, শিক্ষাদপ্তরের রিপোর্টে উদ্বেগজনক তথ্য

    সুখেন্দু পাল  বর্ধমানএকটা প্রজন্ম একদা বেড়ে উঠত ‘ঠাকুমার ঝুলি’ বা ‘বাঁটুল দি গ্রেট’ কিংবা ‘হাঁদাভোঁদা’ দেখে ও পড়ে। আর এখনকার কিশোর-কিশোরীদের চোখ আটকে প্রাপ্তবয়স্ক ভিডিও কিংবা রিলসে। সবার হাতে ধরা স্মার্ট ফোন। স্ক্রিনে টাচ করলেই ভেসে উঠছে বয়স ...

    ২৯ জুলাই ২০২৫ বর্তমান
    বর্ষার জমা জলকাদায় যাতায়াতে সমস্যা আতিয়ার রহমান রোডে

    নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বারাকপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের আতিয়ার রহমান রোডে জুটমিল এলাকায় ১২০০ মানুষ থাকেন। কিন্তু এলাকাটিকে দেখলে কেউ বারাকপুর শহরের অংশ বলে মনে করবে না। সেটি প্রত্যন্ত গ্রামকেও যেন হার মানাচ্ছে। এখনও বাসিন্দাদের যাতায়াতের জন্য কোনও রাস্তা ...

    ২৯ জুলাই ২০২৫ বর্তমান
    বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে ধর্না ক্ষুদ্র মৎস্যজীবীদের

    সংবাদদাতা, কাকদ্বীপ: বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে ক্ষুদ্র মৎস্যজীবীদের স্লোগানে সোমবার সকাল থেকে উত্তাল হয়ে উঠল পাথরপ্রতিমার রামগঙ্গা এলাকা। এদিন পাথরপ্রতিমা ব্লকের বিভিন্ন এলাকার প্রায় ৪০০ জন ক্ষুদ্র মৎস্যজীবী রামগঙ্গায় বনদপ্তরের অফিসের সামনে ধর্নায় বসেন। তাঁরা বিভিন্ন দাবি তুলে স্লোগান ...

    ২৯ জুলাই ২০২৫ বর্তমান
    আগামীকাল কিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না

    নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: আগামীকাল বুধবার, ৩০ জুলাই প্রাক্‌পুজো রক্ষণাবেক্ষণের জন্য সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে দপ্তরের শিলিগুড়ি জোনাল অফিসের বেশকিছু এলাকায়। সেগুলি হল, ফাঁসিদেওয়া বিডিও অফিস, ফাঁসিদেওয়া বাজার, ফাঁসিদেওয়া থানা, ফাঁসিদেওয়া হাসপাতাল, রাঙাপানি বাজার ...

    ২৯ জুলাই ২০২৫ বর্তমান
  • বর্তমান | 13401-13500

News/খবর All News আনন্দবাজার এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Telegraph Times of India Indian Express The Statesman

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy