BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 25 Jul, 2026 | ১০ শ্রাবণ, ১৪৩৩
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • স্টেট ব্যাংকের ধর্মঘট আপাতত স্থগিত

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আপাতত স্টেট ব্যাংকে ধর্মঘট হচ্ছে না। একাধিক দা঩বিদাওয়ায় চলতি মাসে দু’দিনের জন্য ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছিলেন স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার কর্মীরা। আগামী ২৫ ও ২৬ মে এই ধর্মঘট হওয়ার কথা ছিল। অল ইন্ডিয়া স্টেট ব্যাংক অব ...

    ২৩ মে ২০২৬ বর্তমান
    ‘ফেরা’, আমার পিতৃত্বের উদযাপন: সঞ্জয়

    পৃথা চক্রবর্তী পরিচালিত ছবি ‘ফেরা’র মাধ্যমে টলিউডে পা রাখছেন অভিনেতা সঞ্জয় মিশ্র। কেমন সেই অভিজ্ঞতা? প্রশ্ন :বিহারের দ্বারভাঙা জেলা থেকে কলকাতার দূরত্ব মাত্র ৬০৮ কিমি। এই সামান্য পথ পেরিয়ে টলিউডের চৌকাঠ ডিঙোতে এতগুলো বছর লেগে গেল? সঞ্জয় মিশ্র : দেখুন, দ্বারভাঙা অর্থাৎ ...

    ২৩ মে ২০২৬ বর্তমান
    এসবিআই ধর্মঘটের সিদ্ধান্ত এখনও ধোঁয়াশায়, কবে কবে বন্ধ থাকবে ব্যাংক?

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নতুন নিয়োগ, বেতন বৈষম্য দূরীকরণ এবং পদোন্নতি-সহ একাধিক দাবিদাওয়াকে সামনে রেখে আগামী ২৫ ও ২৬ মে দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে সংগঠন অল ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টাফ ফেডারেশন। বৃহস্পতিবার সেন্ট্রাল লেবার কমিশনারের দফতরে সংগঠন ...

    ২২ মে ২০২৬ বর্তমান
    এই দিনটার জন্যই দায়িত্ব নিয়েছিলাম, আবেগতাড়িত মন্তব্য অস্কারের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তিনি ইস্ট বেঙ্গল অনুরাগীদের প্রিয় ‘ক্যাপ্টেন’! দলের ভালো সময়ে থাকেন পিছনের সারিতে। তবে কোনও সমস্যা হলেই সবার আগে সামনে থেকে পরিস্থিতি সামাল দেন দেবব্রত সরকার। বৃহস্পতিবার দীর্ঘ ২২ বছরের প্রতীক্ষার অবসান ঘটতেই তাই শীর্ষকর্তাকে কাঁধে তুলে ...

    ২২ মে ২০২৬ বর্তমান
    দম্পতির ভূমিকায় চঞ্চল পৌলমী

    দেশভাগ নিয়ে বহু চেনা গল্পের বাইরে রয়েছে এক দুনিয়া, যেখানে ব্যক্তিগত জীবনের অনেক লড়াই আজও অজানা। চার দেওয়ালের মধ্যে থাকা সেই মানুষগুলি কতটা স্বাধীনতা বা মুক্তির স্বাদ পেয়েছিল? কেমন ছিল তাদের জীবন? পরিচালক সুমন মুখোপাধ্যায় পরিচালিত ‘আজাদি’ ছবির মাধ্যমে ...

    ২২ মে ২০২৬ বর্তমান
    দুধেশ্বর চাল থেকে মিষ্টি দই, জিআই স্বীকৃতির দৌড়ে বাঙালির বিভিন্ন খাবার

    বাপ্পাদিত্য রায়চৌধুরী, কলকাতা: খাওয়াদাওয়া নিয়ে বাঙালির খুঁতখুঁতুনি আবহমানকালের। যে জাতির খেয়ে আর খাইয়েই সুখ, তারা সেরার সেরা মেনু দিয়েই যে পাত সাজাবে, এতে আর সন্দেহ কী? সরু বা সুগন্ধি চালের ভাত থেকে যে সিলেবাসের শুরু, তার শেষলগ্নে দই-মিষ্টি যে ...

    ২২ মে ২০২৬ বর্তমান
    এখনও দিনে ৭৫০ কোটি ক্ষতির যুক্তি! ফের দাম বাড়বে ডিজেল ও পেট্রলের?

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশের বিভিন্ন প্রান্তেই দেখা যাচ্ছে, পেট্রল পাম্পে তেল নেই। এলপিজির সাপ্লাই ক্রমেই কমে আসছে। বেশ কিছু রাজ্যে পেট্রল পাম্পে জোগানের অভাবে বন্ধ থাকছে পেট্রল পাম্প। এমনকী বিক্রয়ের সীমা নির্ধারণ করা হচ্ছে। কিন্তু কেন্দ্রীয় পেট্রলিয়াম মন্ত্রকের অভিমত ...

    ২২ মে ২০২৬ বর্তমান
    শিল্পায়নের লক্ষ্যে জমি নীতিতে বদল, চা বাগানের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ চাইতে পারেন শমীক-শুভেন্দু

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই শিল্পায়ন নিয়ে একের পর এক ইতিবাচক পদক্ষেপের কথা জানিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। এর মধ্যে যেমন রয়েছে সিঙ্গুরে ইমিটেশন গয়নার হাব তৈরির পরিকল্পনা, তেমনই রয়েছে রাজ্যের জমি নীতিতে আমূল ...

    ২২ মে ২০২৬ বর্তমান
    দাম বাড়তে চলেছে মারুতি সুজুকি গাড়ির

    নয়াদিল্লি: এবার দাম বাড়ছে মারুতি সুজুকি ইন্ডিয়ার গাড়ির দাম। কোম্পানির পক্ষ থেকে বৃহস্পতিবার জানানো হয়েছে, তাদের সব ধরনের গাড়ির মডেলের দাম সর্বোচ্চ ৩০ হাজার টাকা পর্যন্ত বাড়ছে। আগামী জুন থেকেই এই বর্ধিত দাম কার্যকর হবে। মূদ্রাস্ফীতির চাপের সঙ্গে গাড়ি ...

    ২২ মে ২০২৬ বর্তমান
    দুই বিধানসভায় নাম, তিনবার ভোট দিলেন জয়

    নিজস্ব প্রতিনিধি, ফলতা: ডুপ্লিকেট ভোটারদের বাদ দিতে হবে। কোনো অবৈধ ভোটারের নাম যেন তালিকায় না থাকে। এক ব্যক্তির একাধিক জায়গায় ভোটার কার্ড রাখা যাবে না। থাকলে ব্যবস্থা নেওয়া হবে। এসআইআর প্রক্রিয়া শুরুর সময় নির্বাচন কমিশনের পক্ষ থেকে এমনই বার্তা ...

    ২২ মে ২০২৬ বর্তমান
    ভোটই দিলেন না জাহাঙ্গির, ফলতায় শোরগোল

    নিজস্ব প্রতিনিধি, ফলতা: ফলতার গ্রাম শ্রীরামপুরে ঢোকার ঠিক মুখেই ঢাউস ঢাউস পতাকা ঝুলছে বিজেপির। রয়েছে সিপিএম, এমনকি কংগ্রেসের ঝান্ডাও। তবে ঘাসফুলের পতাকা চোখে পড়েনি। এ এক বিরল দৃশ্য! যে গলির মুখে আর পাঁচটা দলের পতাকা পতপত করে উড়ছে, সেটি ...

    ২২ মে ২০২৬ বর্তমান
    গড়িয়াহাট উড়ালপুলের নীচে গাড়ি পার্কিং ফ্রি, বেআইনিভাবে টাকা আদায় বন্ধ করল পুলিশ

    স্বার্ণিক দাস, কলকাতা: ‘লক্ষ্মীবারে লক্ষ্মীলাভ’— বৃহস্পতিবার গড়িয়াহাট ব্রিজের তলায় গাড়ি, বাইক পার্ক করতে গিয়েই এই শব্দ দুটো বারবার আওড়েছেন চালকরা। কেন? গত সপ্তাহ পর্যন্ত ব্রিজের তলায় গাড়ি রাখলে নীল জামা পরা লোকজন এসে বলতেন, ‘ঘণ্টা পিছু ৩০ টাকা। বাইক রাখলে ...

    ২২ মে ২০২৬ বর্তমান
    জয় শুধু ৩৮ নম্বরে, নিজের ওয়ার্ডেও হার সুজিত বসুর!

    কলহার মুখোপাধ্যায়, কলকাতা: বিধাননগর বিধানসভা আসনে শোচনীয় পরাজয় হয়েছে তৃণমূল কংগ্রেসের। তৃণমূল প্রার্থী সুজিত বসু নিজের ওয়ার্ডে পর্যন্ত জিততে পারেননি। এছাড়া বিধাননগরের চেয়ারম্যান সব্যসাচী দত্ত, মেয়র কৃষ্ণা চক্রবর্তী, ডেপুটি মেয়র অনিতা মণ্ডলের ওয়ার্ডে পর্যন্ত পরাজয় হয়েছে তৃণমূলের। ৪ তারিখ ...

    ২২ মে ২০২৬ বর্তমান
    ডবল ইঞ্জিনের শিথিল শর্তেই রাজ্যে অবশেষে চালু আবাস

    প্রীতেশ বসু, কলকাতা: পালাবদল হতেই রাজ্যে ফের চালু হতে চলেছে প্রধানমন্ত্রী আবাস যোজনা। এই প্রকল্প চালু করতে রাজ্যের তরফে ইতিমধ্যে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রককে চিঠি পাঠানো হয়েছে। জানা গিয়েছে, এই প্রকল্পের শিথিল হওয়া শর্তগুলি মাথায় রেখেই নতুন উপভোক্তা খুঁজতে রাজ্যজুড়ে সমীক্ষা ...

    ২২ মে ২০২৬ বর্তমান
    আর জি কর কাণ্ডে নতুন করে সিবিআই তদন্ত, ‘সিট’ গঠনের নির্দেশ হাইকোর্টের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর কাণ্ডে সিবিআইকে পুনরায় তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। অভয়ার পরিবারের দাবি মেনেই বৃহস্পতিবার নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছে বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ। আদালতের নির্দেশ, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তিন ...

    ২২ মে ২০২৬ বর্তমান
    স্কুল শিক্ষকদের প্রশিক্ষণে রাজ্যে চালু হচ্ছে কেন্দ্রীয় ‘নিষ্ঠা’ প্রকল্প

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিজেপি সরকার আসার পরে এই প্রথম রাজ্যে চালু হতে চলেছে স্কুলশিক্ষার ‘নিষ্ঠা’ প্রকল্প। জাতীয় শিক্ষানীতি (এনইপি ২০২০) এবং ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক (এনসিএফ) মেনে এই প্রকল্পে প্রশিক্ষণ দেওয়া হবে স্কুলশিক্ষকদের। স্টেট কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের ...

    ২২ মে ২০২৬ বর্তমান
    ৩ দপ্তরের দুর্নীতি, এফআইআর রুজুর নির্দেশ

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পঞ্চায়েত, খাদ্য এবং জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে হওয়া দুর্নীতির সঙ্গে যুক্ত আধিকারিকদের বিরুদ্ধেও ফৌজদারি মামলা বা এফআইআর রুজু করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, ঠিকাদার বা ভুয়ো সুবিধাভোগী ছাড়াও যে সমস্ত আধিকারিক অবৈধভাবে সুবিধা পাইয়ে ...

    ২২ মে ২০২৬ বর্তমান
    হাওড়া স্টেশনে অনুপ্রবেশকারী ধরা পড়লে বর্ডারে পাঠান: মুখ্যমন্ত্রী

    নিজস্ব প্রতিনিধি, হাওড়া: অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিল রাজ্য সরকার। বৃহস্পতিবার হাওড়ার জেলাশাসকের দপ্তরে প্রশাসনিক সমন্বয় বৈঠকে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হাওড়া স্টেশনকে বিশেষ নজরদারির আওতায় রাখার নির্দেশ দেন। বৈঠকে উপস্থিত হাওড়া পুলিশ কমিশনার ও রেল পুলিশের আধিকারিকদের ...

    ২২ মে ২০২৬ বর্তমান
    কর্মীদের অভিযোগ শুনতে প্রতি সপ্তাহে দু’দিন তৃণমূল ভবনে থাকবেন শোভন

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সপ্তাহে দু’দিন তৃণমূলের রাজ্য সদর দপ্তরে বসার নির্দেশিকা দেওয়া হয়েছিল প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কে। সেখানে বসে কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলবেন। কর্মীদের অভাব-অভিযোগ-পরামর্শ থাকলে, সেটা শুনবেন এবং নথিভুক্ত করবেন। কিন্তু তৃণমূল ভবনের মধ্যেই আলোচনা চলছে, দল যাঁকে ...

    ২২ মে ২০২৬ বর্তমান
    এফআইআর খারিজের আরজি নাকচ, কোর্টের রক্ষাকবচ অভিষেককে

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নির্বাচনী প্রচারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে বিরূপ মন্তব্য ও উসকানি দেওয়ার অভিযোগে এফআইআর দায়ের হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। ওই এফআইআর খারিজের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কিন্তু বৃহস্পতিবার সেই আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। ...

    ২২ মে ২০২৬ বর্তমান
    কলকাতা পুরসভায় বেনজির প্রশাসনিক জটিলতা, আজ কালীঘাটে বৈঠক মমতার

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অজ্ঞাত কারণে আপাতত বাতিল হয়ে গেল কলকাতা পুরসভার মাসিক অধিবেশন। আজ, শুক্রবার এই অধিবেশন হওয়ার কথা থাকলেও, পুর-সচিবালয় বিবৃতি জারি করে বলেছে, অধিবেশন হবে না। যা নিয়ে তৈরি হয়েছে তুমুল বিতর্ক। পুর-আইন অনুসারে মাসিক অধিবেশন ডাকা, ...

    ২২ মে ২০২৬ বর্তমান
    পশু জবাইয়ে ছাড় নিয়ে রাজ্যকেই সিদ্ধান্ত নিতে বলল কলকাতা হাইকোর্ট

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বকরি ইদ উপলক্ষে কুরবানি বা পশু জবাই সংক্রান্ত মামলায় কোনো হস্তক্ষেপ করল না হাইকোর্ট। পশু জবাই সংক্রান্ত ১৯৫০ সালের ১২ ধারায় যে ছাড়ের কথা উল্লেখ রয়েছে সেই ব্যাপারে রাজ্যকেই সিদ্ধান্ত নিতে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি সুজয় ...

    ২২ মে ২০২৬ বর্তমান
    ডানকুনি ও ধনেখালিতে কাউন্সিলার সহ ধৃত ৮

    সংবাদদাতা, তারকেশ্বর: ডানকুনি পুরসভার তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরসহ দু’জন ও ধনেখালিতে ৬ জনকে গ্রেপ্তার করল চন্দননগর কমিশনারেট ও হুগলি জেলা পুলিশ। এসআইআর পর্বে ডানকুনি ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার সূর্য দে’কে মৃত হিসাবে দেখিয়েছিল নির্বাচন কমিশন।প্রতিবাদে কালীপুর শ্মশানে পৌঁছে গিয়েছিলেন ...

    ২২ মে ২০২৬ বর্তমান
    রেলের সঙ্গে সমন্বয় রেখেই হাওড়ায় উন্নয়ন হবে, বার্তা মুখ্যমন্ত্রীর

    নিজস্ব প্রতিনিধি, হাওড়া: মুখ্যমন্ত্রী হওয়ার পর বৃহস্পতিবার হাওড়ায় প্রথম প্রশাসনিক বৈঠকে জেলার উন্নয়নে রেলের অপরিহার্য ভূমিকার কথা জোর দিয়ে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর স্পষ্ট বক্তব্য, ‘রেলকে বাদ দিয়ে হাওড়া হয় না।’ বিগত তৃণমূল সরকারের আমলে রেল ও ...

    ২২ মে ২০২৬ বর্তমান
    আরও একটি মামলায় সন্দেশখালি থানার হাতে ধৃত শেখ শাহজাহান

     সংবাদদাতা, বসিরহাট: আরও একটি মামলায় গ্রেপ্তার করা হল শেখ শাহজাহানকে। ২০২৪ সালে জোর করে জমি দখলের মামলায় তাকে গ্রেপ্তার করল সন্দেশখালি থানা। শেখ শাহজাহানকে বৃহস্পতিবার দুপুরে তোলা হয় বসিরহাট মহকুমা আদালতে। পাশাপাশি ইডির সাক্ষী ভোলানাথ ঘোষের ছেলে খুনের মামলায় ...

    ২২ মে ২০২৬ বর্তমান
    হাওড়া ও বালিতে পুরভোটে সবুজ সংকেত মুখ্যমন্ত্রীর, ডিসেম্বরেই নির্বাচিত বোর্ডের হাতে ক্ষমতা হস্তান্তর

    নিজস্ব প্রতিনিধি, হাওড়া: দীর্ঘ আট বছর ধরে নির্বাচিত বোর্ড নেই হাওড়া ও বালি পুরসভায়। এই দুই শহরের নাগরিকদের একটাই প্রশ্ন, পুরভোট কবে হবে? একের পর এক বিধানসভা, লোকসভা, রাজ্যের বিভিন্ন পুরসভার ভোট হলেও হাওড়া ও বালির পুরভোট নিয়ে অনিশ্চয়তা ...

    ২২ মে ২০২৬ বর্তমান
    কমিশনের খাতায় সকালে মহিলা ছিলেন ‘মৃত’, দুপুরে ‘জীবিত’ হয়ে দিলেন ভোট

    নিজস্ব প্রতিনিধি, ফলতা: এ এক আজব কাণ্ড! প্রায় এক মাস আগে যিনি ভোট দিয়েছেন, তিনিই কি না, ফলতায় পুনর্নির্বাচনের সকালে হয়ে গেলেন ‘মৃত’। অথচ দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছেন। বুথে ভোট দিতে গিয়ে নিজেকে ‘মৃত’ বলে জানতে পারেন তিনি। একথা ...

    ২২ মে ২০২৬ বর্তমান
    কমিশনার বদল

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বুধবার একাধিক আইএএস অফিসারকে বদলি করল নবান্ন। বদলি করা হল বিধাননগর এবং আসানসোল পুরসভার কমিশনারদের। বিধাননগর পুরসভার নতুন কমিশনের হলেন রবি আগরওয়াল। আর আসানসোলে দায়িত্বে এলেন হিন্দোল দত্ত। ডিইও সাউথ অফিসে নিযুক্ত অতিরিক্ত ডিএলআরএসকে আপাতত কর্মীবর্গ ...

    ২২ মে ২০২৬ বর্তমান
    কর্মী-মিডিয়া সম্পর্ক নিয়ে রাজ্যের নয়া বিতর্কিত নির্দেশিকা প্রত্যাহারের দাবি কর্মী সংগঠনগুলির

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারের আধিকারিক, কর্মী প্রভৃতির সঙ্গে মিডিয়া বা সংবাদ মাধ্যমের সম্পর্ক নিয়ে একগুচ্ছ বিধিনিষেধ জারি করেছে নতুন সরকার। স্বভাবতই এই নির্দেশিকা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। কর্মীদের বাক্‌স্বাধীনতা বজায় রাখার দাবি঩তে ওই নির্দেশিকা অবিলম্বে প্রত্যাহার করার দাবি ...

    ২২ মে ২০২৬ বর্তমান
    আজ রাত থেকে চিংড়িঘাটায় শুরু মেট্রোর দ্বিতীয় দফার কাজ

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চিংড়িঘাটাতে দ্বিতীয় পর্যায়ে মেট্রোর কাজ আজ শুক্রবার ফের শুরু হওয়ার কথা। আজ রাত ৮টা থেকে সোমবার অর্থাৎ ২৫ মে সকাল ৮টা পর্যন্ত এই কাজ চলবে। দ্বিতীয় পর্যায়ে এই রুটে ৩১৮ নম্বর এবং ৩১৯ নম্বর পিলার জোড়ার ...

    ২২ মে ২০২৬ বর্তমান
    মিডিয়া নিয়ে দুই অর্ডারে ধন্দে শিক্ষকরা

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মিডিয়া বা সংবাদমাধ্যমে মুখ খোলা যাবে কি? এই নিয়ে পরপর দুটি সরকারি অর্ডারে ধন্দে পড়েছেন স্কুল এবং কলেজ শিক্ষকরা। বুধবার এই সংক্রান্ত নির্দেশিকায় সরকারের নিয়ন্ত্রণাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষাকর্মীদেরও আগাম অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে কথা বলার বিষয়ে ...

    ২২ মে ২০২৬ বর্তমান
    আরও একমাস রাজ্যে কেন্দ্রীয় বাহিনী

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে ভোট-পরবর্তী হিংসা ঠেকাতে আরও একমাস রাজ্যে থাকবে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অর্থাৎ, ২০ জুন পর্যন্ত রাজ্যে থাকছে প্রায় ৫০ থেকে ৭৫ হাজার কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। একটি প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, রাজ্যে আরও অন্তত ...

    ২২ মে ২০২৬ বর্তমান
    জনরোষ ও এনকাউন্টারের ভয়, থানায় গিয়ে আত্মসমর্পণের আর্জি অপরাধীদের

    শুভ্র চট্টোপাধ্যায়, কলকাতা: যে অপরাধীরা তৃণমূল জমানায় পুলিশকে চমকাত, তারাই এখন জনরোষের হাত থেকে বাঁচতে থানায় গিয়ে আত্মসমর্পণের জন্য আকুতি করছে। অফিসারদের কাছে একটাই আর্জি, অন্তত ছ’মাসের জন্য জেলে পাঠিয়ে দেওয়া হোক। প্রয়োজনে জুড়ে দেওয়া হোক আর্মস কেস। কিন্তু বাইরে ...

    ২২ মে ২০২৬ বর্তমান
    উচ্চ প্রাথমিক: সিংহভাগ শূন্য পদের জন্য দ্রুত কাউন্সেলিং

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবশেষে যবনিকা পড়তে চলেছে উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগের দীর্ঘ নাটকে। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে স্কুলশিক্ষা দপ্তর এবং স্কুল সার্ভিস কমিশন ১,১৭৭টি শূন্যপদের তালিকা হলফনামা আকারে পেশ করেছে। এই পদে দ্রুত কাউন্সেলিং করে অপেক্ষমাণ প্রার্থীদের নিয়োগ করা ...

    ২২ মে ২০২৬ বর্তমান
    ‘নিয়োগ প্রক্রিয়ার পুরোটাই অস্বচ্ছ!’ পাচু রায়ের বয়ানই ইডির হাতিয়ার

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  দক্ষিণ দমদম পুরসভার নিয়োগ প্রক্রিয়া অস্বচ্ছ ছিল। বৃহস্পতিবার পুর নিয়োগ দুর্নীতি মামলার সওয়ালে এই পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাচু রায়ের বক্তব্যকেই হাতিয়ার করল ইডি। গোটা ঘটনার বল যে তিনি প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর দিকেই ঠেলেছেন, এজেন্সিকে দেওয়া ...

    ২২ মে ২০২৬ বর্তমান
    চন্দ্রনাথ খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার বালিয়ার শোরুম থেকে, মিলেছে কার্তুজও

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র বালিয়ার জাতীয় সড়কের পাশে একটি গাড়ির শোরুম থেকে উদ্ধার করল সিবিআই। খুনের পর এই আগ্নেয়াস্ত্র মাফিয়া জ্ঞানেন্দ্র সিং দিয়ে গিয়েছিল গাজিপুরের বাসিন্দা বিনয় ওরফে নবীন সিংকে। ...

    ২২ মে ২০২৬ বর্তমান
    ত্রিস্তর পঞ্চায়েত, পুরসভা সচল রাখতেই হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর

    সুমন তেওয়ারি, দুর্গাপুর: পঞ্চায়েত ও পুরসভায় নাগরিক পরিষেবার কাজ বন্ধ রাখা যাবে না। দুর্গাপুরে প্রশাসনিক বৈঠক থেকে এমনই কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার দুর্গাপুরে সৃজনী হলে মন্ত্রীসভার সহকর্মী অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ সহ পুলিশ-প্রশাসনের শীর্ষকর্তাদের কাছে মুখ্যমন্ত্রী স্পষ্ট ...

    ২২ মে ২০২৬ বর্তমান
    পুনর্বাসন ছাড়া চলবে না হকার উচ্ছেদ, দাবি তুলে পথে তৃণমূল

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হকারদের জীবন-জীবিকা রক্ষার স্বার্থে বৃহস্পতিবার পথে নামল তৃণমূল কংগ্রেস। হকার উচ্ছেদের প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষাভ দেখান তৃণমূলের নেতা-কর্মীরা। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই কর্মসূচি পালিত হয়। আগেই তৃণমূলের তরফে ঘোষণা করা হয়েছিল, শিয়ালদহ, হাওড়া ও ...

    ২২ মে ২০২৬ বর্তমান
    ফলতায় নির্বিষ পুনর্নির্বাচনে বাহিনীর দাপাদাপি, ভোট পড়ল ৮৭.৯৭ শতাংশ

    সৌম্যজিৎ সাহা, ফলতা: এক কথায় নির্বিষ ভোট। নেই ছাপ্পা, বুথ জ্যামের অভিযোগ। ইভিএমে প্রার্থীর প্রতীকে সেলোটেপ বা আতর ঢালার অভিযোগও নেই। দিনভর চলল শুধু কেন্দ্রীয় বাহিনীর দাপাদাপি। সাঁজোয়া গাড়ি, বাইকে জওয়ানদের টহল, ঘনঘন কিউআরটি দলের আনাগোনা। গরম উপেক্ষা করে উৎসবের ...

    ২২ মে ২০২৬ বর্তমান
    ইদের ছুটি ২৮ মে

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বকরি ইদ উপলক্ষ্যে রাজ্যের কেন্দ্রীয় সরকারি অফিসগুলিতে আগামী ২৮ মে ছুটি থাকবে। তবে রাজ্য সরকার এই সংক্রান্ত কোনো ঘোষণা এখনও করেনি। ক্যালেন্ডার অনুযায়ী ইদের ছুটি আগামী ২৭ মে। সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েলফেয়ার কো-অর্ডিনেশন কমিটি, কলকাতার সম্পাদক ...

    ২২ মে ২০২৬ বর্তমান
    রেশন দোকানে নজরদারি বৃদ্ধির নির্দেশ

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রেশন দোকান ও ডিস্ট্রিবিউটরদের  কাজকর্মের উপর আরও নজরদারি বাড়ানোর নির্দেশ দিল খাদ্যদপ্তর। খাদ্যদপ্তরের নির্দেশিকায় জানানো হয়েছে, ডিলার-ডিস্ট্রিবিউটরদের কাছে সপ্তাহে অন্তত তিনদিন ইনস্পেকশন করতে হবে। শনি ও রবিবার তা চালাতে হবে। গ্রাহকদের খাদ্য সংগ্রহের সময় এই প্রক্রিয়া ...

    ২২ মে ২০২৬ বর্তমান
    ‘আজ রাতের মধ্যেই টাকা তুলুন’, প্রতারণার নয়া ছক অপরাধীদের, মেসেজে ক্লিক করলে অ্যাকাউন্ট ফাঁকা সতর্কবার্তা পুলিশের

    শ্যামলেন্দু গোস্বামী, বারাসত: ভোট মিটতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ফের সক্রিয় হয়ে উঠেছে সাইবার প্রতারণা চক্র। সাধারণ মানুষের মোবাইল ফোনে এখন এক ধরনের ভুয়ো মেসেজ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। যেখানে ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হওয়ার লোভ দেখিয়ে ব্যবহারকারীদের ফাঁদে ফেলার চেষ্টা করা ...

    ২২ মে ২০২৬ বর্তমান
    নয়া রেকর্ড, একদিনে এভারেস্ট জয় করলেন ২৭০ পর্বতারোহী

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও চুঁচুড়া: চলতি মরশুমে আরও একটি নতুন রেকর্ডের সাক্ষী থাকল মাউন্ট এভারেস্ট। বুধবার নেপালের দিক থেকে ২৭০ জন পর্বতারোহী ও গাইড বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ জয় করেন। এর আগে একদিনে এতজন এভারেস্টের চূড়ায় ওঠেননি। সব মিলিয়ে চলতি ...

    ২২ মে ২০২৬ বর্তমান
    ফতোয়া জারি করে কর্মীদের কন্ঠরোধ করছে সরকার, দাবী তৃণমূলের

    নিজস্ব প্রতিনিধি, কলকতা: সম্প্রতি নবান্নের দেওয়া নির্দেশিকা অনুযায়ী কোন রাজ্য সরকারি কর্মচারী আইপিএস, আইএস বা ডব্লিউবিসিএস অফিসার সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে পারবেন না। কোনরকম তথ্য আদান-প্রদান করতে পারবেন না। এমনকি বিনা অনুমতিতে অংশ নিতে পারবেন না কোনরকম আলোচনাসভাতেও। ...

    ২২ মে ২০২৬ বর্তমান
    ইন্দো-ইতালি দৌত্যে বাংলার গোবিন্দ ভোগ , সৌজন্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

    সুখেন্দু পাল, বর্ধমান: বিশ্বমঞ্চে বাংলার গোবিন্দভোগ চালের গরিমা বাড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির হাতে উপহার হিসেবে তুলে দিলেন বাংলার ঐতিহ্যবাহী এই সুগন্ধী চাল। মোদির এমন উদ্যোগের পিছনে মূলত দু’টি উদ্দেশ্য নিহিত রয়েছে বলে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের ধারণা। ...

    ২২ মে ২০২৬ বর্তমান
    শিল্পায়ন নীতি-নির্ধারণে সময় চান মুখ্যমন্ত্রী

    সুমন তেওয়ারি, দুর্গাপুর:  রাজ্যে শিল্পায়ন নিয়ে হঠকারি কোনো সিদ্ধান্ত নিতে নারাজ নতুন সরকার। বরং রাজ্যবাসীর কাছে দুই থেকে তিন মাস সময় চেয়ে নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার শিল্পাঞ্চল দুর্গাপুরে দক্ষিণবঙ্গের পাঁচ জেলা  পূর্ব ও পশ্চিম বর্ধমান,বীরভূম, বাঁকুড়া এবং পুরুলিয়ার ...

    ২২ মে ২০২৬ বর্তমান
    ভোট পরবর্তী হিংসা  বিজেপি নেতার পেট্রল পাম্প ও বাড়ি ভাঙচুরের ঘটনা প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে এফআইআর

    নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: ২০২১সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর অশান্তির ঘটনায় বীরভূমের তিন প্রভাবশালীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু করল মহম্মদবাজার থানার পুলিশ। থানায় দায়ের হওয়া এই অভিযোগে নাম রয়েছে ব্লক সভাপতি তাপস সিনহা, পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল এবং তৃণমূলের ...

    ২২ মে ২০২৬ বর্তমান
    আশঙ্কাই সত্যি! গ্রেপ্তার প্রদীপ কর ও তরুণ মিশ্র, ঘটনায় মুখে কুলুপ তৃণমূল নেতাদের

    সংবাদদাতা, খড়্গপুর: রাজ্যে শাসন ক্ষমতার পালাবদলের পর থেকেই নানা অভিযোগে একের পর এক তৃণমূল নেতা ও জনপ্রতিনিধির গ্রেপ্তারি হয়েই চলেছে। পশ্চিম মেদিনীপুরেও কুমারেশ ভুঁইয়া, খলিল মল্লিকের মতো ডাকাবুকো নেতাদের গ্রেপ্তার করা হয়েছিল। বৃহস্পতিবার পুলিশের জালে পড়ল ডেবরা ও সবংয়ের ...

    ২২ মে ২০২৬ বর্তমান
    জানুয়ারি থেকে আক্রান্ত ১৪১ জন, কয়েক পশলা বৃষ্টিতেই জেলায় ডেঙ্গুর প্রকোপ

    নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: ভ্যাপসা গরমের মধ্যে কয়েক পশলা বৃষ্টিতে স্বস্তি মিলছে। তবে এই বৃষ্টির জলেই কিন্তু জন্ম নিচ্ছে মশার লার্ভা। পরিণতিতে বাড়ছে ডেঙ্গু। যা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন স্বাস্থ্য দপ্তর। ইতিমধ্যেই মুর্শিদাবাদ জেলায় ১৪১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। জানুয়ারি থেকে ...

    ২২ মে ২০২৬ বর্তমান
    অন্নপূর্ণা যোজনা প্রকল্পের টাকা ছাড়ার আগে কড়া যাচাই, লক্ষ্মীর ভাণ্ডারে ভুয়ো উপভোক্তা খুঁজতে তদন্ত শুরু

    নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: অন্নপূর্ণা যোজনা চালুর আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের তালিকা যাচাই প্রক্রিয়া শুরু হয়েছে নদীয়া জেলায়। কারা নতুন প্রকল্পের সুবিধা পাবেন এবং কারা বাদ পড়বেন, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে তদন্ত শুরু হয়েছে। জেলা প্রশাসন সূত্রে ...

    ২২ মে ২০২৬ বর্তমান
    বেআইনি বালি খাদান নিয়ে ক্ষোভ জোগান নিয়ে উদ্বেগ, দাম বৃদ্ধির আশঙ্কা

    নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: বেআইনি বালি খাদানের রমরমায় গত কয়েক বছর বাঁকুড়াবাসী তিতিবিরক্ত হয়েছেন। সরকার পরিবর্তন হতেই দিকে দিকে বেআইনি খাদানের বিরুদ্ধে জনরোষ আছড়ে পড়েছে। উদ্ভুত পরিস্থিতিতে বৈধ খাদানগুলিও সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেন মালিকরা। জেলা ভূমিদপ্তরের তরফে বৈধ খাদান ...

    ২২ মে ২০২৬ বর্তমান
    অযোধ্যা পাহাড়ের বনভূমি ও সরকারি জমি দখল করে হোটেল, রিসর্ট, অবৈধ নির্মাণের তদন্ত চাইছে বিজেপি

    সংবাদদাতা, ঝালদা: সবুজ অরণ্য, হাজারো পাখির কলতান আর বন্যপ্রাণের নিশ্চিন্ত ডেরা-অযোধ্যা পাহাড়ের এই চিরাচরিত পরিচিতিই আজ অস্তিত্বের সংকটে। যেদিন থেকে পাহাড়ের উপর ‘জমি হাঙ্গরদের’ লোলুপ দৃষ্টি পড়েছে, সেদিন থেকেই শুরু হয়েছে অরণ্য লুণ্ঠনের মহোৎসব। সরকারি খাস জমি থেকে শুরু ...

    ২২ মে ২০২৬ বর্তমান
    বাঁকুড়ায় ‘পিএম অজয়’ প্রকল্পে ৮০০-র বেশি ‘মডেল ভিলেজ’

    রঞ্জুগোপাল মুখোপাধ্যায়, বাঁকুড়া: রাজ্যে ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হতেই একের পর এক কেন্দ্রীয় প্রকল্পের দরজা বাংলার জন্য খুলে যাচ্ছে। এবার ‘পিএম অজয়’ প্রকল্পে রাজ্যের তফসিলি জাতি অধ্যুষিত গ্রামগুলির উন্নয়ন হবে। দু’দিন আগে এব্যাপারে জেলাশাসকদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত ...

    ২২ মে ২০২৬ বর্তমান
    উঃ দিনাজপুর জেলায় লক্ষ্মীর ভান্ডারে লক্ষাধিক ভুয়ো নাম!

    নির্মাল্য সেনগুপ্ত, রায়গঞ্জ: সরকারি ভাণ্ডারের টাকা হাতানোর ইঙ্গিত উত্তর দিনাজপুরে। রাজ্যে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে শুরু হয়েছে সেই লক্ষাধিক ভুয়ো লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকের খোঁজ। জেলা প্রশাসন সূত্রে খবর, বিষয়টি টের পেতেই প্রাপক তালিকা খতিয়ে দেখার কাজ শুরু করা হয়েছে। অতিরিক্ত ...

    ২২ মে ২০২৬ বর্তমান
    ভোরের আলোয় হেলিপ্যাড চত্বর থেকে দেদার বালি ও মাটি পাচার

    ব্রতীন দাস, গজলডোবা: ‘ভোরের আলো’য় হেলিপ্যাড চত্বর থেকে দেদার বালি ও মাটি পাচার। তিস্তাচরের খাসজমি থেকে লাগাতার বালি-মাটি তোলায় গজলডোবার মিলনপল্লিতে হেলিপ্যাড চত্বরে হয়েছে বিশাল বিশাল পুকুর। স্থানীয়দের দাবি, তৃণমূলের মদতে দিনে-রাতে বালি ও মাটি তুলে পাচার হয়েছে এতদিন। রাজ্যে ...

    ২২ মে ২০২৬ বর্তমান
    সকালে ১৫০, বিকেলে ৪০০! ফুলবাড়ি টোলপ্লাজায় চলছে মর্জিমাফিক টাকা তোলা

    নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও মালদহ: সকালে ১৫০, রাত হতেই ৪০০ টাকা টোল আদায়ের অভিযোগ উঠেছে এসজেডিএ (শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ) নিয়ন্ত্রিত শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি টোলপ্লাজাতে। সকালে ও রাতে দেওয়া দুই রসিদেও বিস্তর ফারাক সামনে এসেছে। প্রতিবাদ করলে অকথ্য ভাষায় গালিগালাজ ...

    ২২ মে ২০২৬ বর্তমান
    ওয়ার্ডে জলের সমস্যা, বিজেপি-তৃণমূল তরজা

    সংবাদদাতা, পুরাতন মালদহ: পুরাতন মালদহ পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে পানীয় জলের সমস্যা নিয়ে সরব বিজেপি। দলের নগর মণ্ডল সম্পাদক তথা সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা রাকেশ চৌধুরী ফেসবুকে একটি ভিডিও (সত্যতা যাচাই করেনি ‘বর্তমান’) পোস্ট করেন। সেটিতে দেখা যাচ্ছে, ওয়ার্ডের একাধিক মহিলাসহ ...

    ২২ মে ২০২৬ বর্তমান
    আধারের সঙ্গে ফোন নম্বর লিংক করতে ভিড়, গোঁসাইপুর পোস্ট অফিসে ভাঙচুর

    সংবাদদাতা, বাগডোগরা: অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে আধার লিংক করতে পোস্ট অফিসে গত ক’দিন ধরেই সকাল থেকে গ্রাহকদের লম্বা লাইন। এদিকে, মাঝপথে পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে অভিযোগ তুলে বৃহস্পতিবার গোঁসাইপুর পোস্ট অফিসে ভাঙচুর চালায় একদল ক্ষিপ্ত জনতা। ফলে ব্যাপক ...

    ২২ মে ২০২৬ বর্তমান
    স্কুল যাওয়ার পথে দুর্ঘটনা, মৃত্যু ৫ বছরের শিশুকন্যার

    সংবাদদাতা, ময়নাগুড়ি: ঠাকুরদার সঙ্গে স্কুলে যাবার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল বছর পাঁচের এক শিশুর কন্যার। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ময়নাগুড়ির জল্পেশ মোড় সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে, ওই পাঁচ বছরের শিশুটি একটি বেসরকারি স্কুলের পড়ুয়া। এদিন সে তার ...

    ২২ মে ২০২৬ বর্তমান
    দিল্লি হাইকোর্টে ধাক্কা রাঘব চাড্ডার

    নয়াদিল্লি: আম আদমি পার্টি থেকে বিজেপিতে যোগ দেওয়ার পর রাঘব চাড্ডাকে ঘিরে সমালোচনার ঝড় উঠেছিল সমাজমাধ্যমে। তৈরি হয় একের পর এক মিম, কার্টুন। এই পরিস্থিতিতে ব্যক্তিগত তথ্য সুরক্ষার দাবিতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যসভার সাংসদ। বৃহস্পতিবার সেই মামলায় রাঘবকে ...

    ২২ মে ২০২৬ বর্তমান
    ইবোলা সংক্রমণের জের, স্থগিত সামিট

    নয়াদিল্লি: আফ্রিকার একাধিক জায়গায় ক্রমে বাড়ছে ইবোলা সংক্রমণ। সেকথা মাথায় রেখেই স্থগিত রাখা হল ভারত-আফ্রিকা ফোরামের চতুর্থ সামিট। বৃহস্পতিবার বিদেশমন্ত্রকের তরফে একথা জানানো হয়েছে। আগামী ২৮-৩১ মে রাজধানী দিল্লিতে এই সামিট হওয়ার কথা ছিল। এদিন এক বিবৃতি জারি করে ...

    ২২ মে ২০২৬ বর্তমান
    ধর্ষণে অভিযুক্তকে সংবর্ধনায় মামলা

    গাজিয়াবাদ:  আইনের ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত সুশীল প্রজাপতি হাজত থেকে বের হতেই মালা পরিয়ে বরণ করেছিল অনুরাগীরা। রীতিমতো শোভাযাত্রা করে বাড়িতে নিয়ে যাওয়া হয় তাকে। সেই ঘটনায় এবার সুশীল ও তার ১২ জনেরও বেশি অনুগামীর বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ। ...

    ২২ মে ২০২৬ বর্তমান
    পাকিস্তান নিজের দেশেই বোমা ছোড়ে, রাষ্ট্রসংঘে কটাক্ষ দিল্লির

    নয়াদিল্লি: পাকিস্তান নিজের দেশের মানুষের উপরই বোমা নিক্ষেপ করে। ধারাবাহিক গণহত্যার সঙ্গে যুক্ত। তারাই সীমান্তপার করে সাধারণআফগান নাগরিকের উপর হামলা চালিয়েছে। বুধবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে এই ভাষাতেই পাকিস্তানকে নিশানা করল ভারত।  চলতি মাসে নিরাপত্তা পরিষদের দায়িত্বে রয়েছে চীন। সাম্প্রতিক ...

    ২২ মে ২০২৬ বর্তমান
    দিল্লির দাঙ্গা মামলায় জামিন আরও এক অভিযুক্তের

    নয়াদিল্লি:  দিল্লি হিংসা মামলায় জামিন আরও এক অভিযুক্তের। বৃহস্পতিবার ইউএপিএ ধারায় অভিযুক্ত সেলিম মালিকের জামিন মঞ্জুর করল দিল্লি হাইকোর্ট। গত ২৯ জানুয়ারি মালিকের আরজি নাকচ হয়ে গিয়েছিল ট্রায়াল কোর্টে। সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন সেলিম। বৃহস্পতিবার মামলায় ...

    ২২ মে ২০২৬ বর্তমান
    মহার্ঘ জ্বালানিতে মূল্যবৃদ্ধির আগুন, খরচ না বাড়ালে বন্ধ হবে পণ্য সরবরাহ

    সমৃদ্ধ দত্ত, নয়াদিল্লি: মূল্যবৃদ্ধির আগুন প্রবলভাবে লাগতে চলেছে আম জনতার সংসারে। পাঁচ রাজ্যের ভোট মিটতেই জ্বালানির দাম দু’দফায় বাড়িয়ে দিয়েছে কেন্দ্র। আর ডিজেলের সঙ্গেই পাল্লা দিয়ে বেড়ে গিয়েছে পরিবহণ সংক্রান্ত একঝাঁক উপকরণের দাম। ফল? একধাক্কায় পরিবহণ খরচ বৃদ্ধি। দেশের একাধিক ...

    ২২ মে ২০২৬ বর্তমান
    আমেরিকায় বিপুল লগ্নির আশ্বাস ভারতীয় কোম্পানিগুলির, উচ্ছ্বসিত মার্কিন রাষ্ট্রদূত, বাণিজ্যচুক্তি: জুনেই আসতে পারেন ওয়াশিংটনের প্রতিনিধিরা

    নয়াদিল্লি: আমেরিকায় ২০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে ভারতীয় সংস্থাগুলি। বৃহস্পতিবার এমনটাই জানালেন মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। আমেরিকার চেম্বার অব কর্মাস ইন ইন্ডিয়ার একটি অনুষ্ঠানে এ বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সার্জিও বলেন, ‘ভারতীয় সংস্থাগুলির ২০ বিলিয়ন ডলারের বেশি লগ্নির ...

    ২২ মে ২০২৬ বর্তমান
    তামিলনাড়ু মন্ত্রিসভার সম্প্রসারণ ও রদবদল, এই প্রথম এআই দপ্তর, ছ’দশক পর যোগদান কংগ্রেসের

    চেন্নাই: বৃহস্পতিবার মন্ত্রিসভার সম্প্রসারণ করলেন তামিলনাড়ুর নব-নির্বাচিত টিভিকে জোট সরকারের মুখ্যমন্ত্রী সি জে বিজয়। একইসঙ্গে মন্ত্রিসভায় কিছু রদবদল ও নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন করলেন তিনি। এদিন আরও ২৩ জন মন্ত্রিপদে শপথ নিয়েছেন। তার মধ্যে ২১ জন মুখ্যমন্ত্রী বিজয়ের দল ...

    ২২ মে ২০২৬ বর্তমান
    শিশু বিক্রি, দম্পতি আটক গুয়াহাটিতে

    বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি: সদ্যোজাত সন্তানকে বিক্রি। অসমের গুয়াহাটিতে এমনই গুরুতর অভিযোগে আটক দম্পতি। গুয়াহাটির বাসিন্দা ওই দম্পতি নলবাড়ি জেলার এক পরিবারের কাছে তাঁদের পাঁচ দিনের সন্তানকে বিক্রি করেছেন বলে পুলিশ গোপন সূত্রে জানতে পারে। এরপরই তৎপরতার সঙ্গে শিশুটিকে নিরাপদে ...

    ২২ মে ২০২৬ বর্তমান
    দৌড়ে পাঞ্জাব, মুম্বই, জামশেদপুরও, বহুমুখী লড়াই ঘিরে টানটান উত্তেজনা

    শিবাজী চক্রবর্তী, কলকাতা: সমর্থকদের ভিড়ে ইস্ট বেঙ্গল তাঁবু সরগরম। সাপের ল্যাজের মতো আঁকাবাঁকা লাইন সাতের দশকের উন্মাদনা মনে করাচ্ছে। পড়শি ক্লাব মোহন বাগানে টেনশনের চোরাস্রোত। শেষ ম্যাচের আগে গঙ্গাপাড়ের ক্লাবে আশা-আশঙ্কার দোলাচল। বিখ্যাত সবুজ লনে চা, টোস্ট সহযোগে চলছে ...

    ২১ মে ২০২৬ বর্তমান
    দিল্লিকে গোলের মালা পরাতে তৈরি দিমিত্রিরা

    সৌগত গঙ্গোপাধ্যায়, কলকাতা: অনুশীলন শেষে মাঠ প্রায় ফাঁকা। একাকী দাঁড়িয়ে দিমিত্রি পেত্রাতোস। তাঁর চোখ ফেন্সিংয়ের বাইরের কিছু সমর্থকের দিকে। যাঁরা এক নাগাড়ে ‘দিমি, দিমি’ গলা ফাটাচ্ছেন। অজি ফরোয়ার্ড এগিয়ে গেলেন। ঘামে ভেজা সবুজ-মেরুন জার্সি তুলে দিলেন এক সমর্থকের হাতে। ...

    ২১ মে ২০২৬ বর্তমান
    মুম্বইকে হারিয়ে প্লে-অফে ওঠার দৌড়ে রইল কলকাতা, অনবদ্য ক্যাচ গ্রিনের, দুরন্ত বোলিং নারিন-দুবের

    সুকান্ত বেরা, কলকাতা; প্রথম সাতটি ম্যাচে জয়ের মুখ না দেখা কলকাতা নাইট রাইডার্স কি শেষ পর্যন্ত প্লে-অফে জায়গা করে নেবে? উত্তর লুকিয়ে সময়ের গর্ভে। তবে বুধবার ইডেনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে ৪ উইকেটে হারিয়ে দারুণভাবেই দৌড়ে রইল নাইট ব্রিগেড। ...

    ২১ মে ২০২৬ বর্তমান
    পালাবদলের পর বাণিজ্যে গতি বৃদ্ধির আশায় হিলির ব্যবসায়ীরা

    সংবাদদাতা, হিলি: রাজ্যে পালাবদলের পর দক্ষিণ দিনাজপুর জেলার সীমান্তবর্তী হিলিকে ঘিরে এলাকার ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ নতুন করে উন্নয়নের আশার আলো দেখছেন। ইতিমধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য জমি অধিগ্রহণের কাজ শুরু করেছে রাজ্য সরকার। এই অবস্থায় সীমান্ত ...

    ২১ মে ২০২৬ বর্তমান
    বোলপুরে পড়ে থাকা বিশ্ব ক্ষুদ্র বাজার ঘিরে আশার আলো

    সংবাদদাতা, বোলপুর: বহু প্রত্যাশা নিয়ে গড়ে ওঠা বোলপুরের শিবপুরে বিশ্ব ক্ষুদ্র বাজার দীর্ঘদিন ধরেই নিষ্ক্রিয় অবস্থায় পড়ে রয়েছে। সরকার পরিবর্তনের পর এবার সেই পরিকাঠামোকে ঘিরে নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন স্থানীয় ক্ষুদ্র ও কুটির শিল্পের সঙ্গে যুক্ত মানুষজন। তাঁদের ...

    ২১ মে ২০২৬ বর্তমান
    কাকদ্বীপে প্রশাসনিক বৈঠক, দ্রুত বিপজ্জনক বাঁধ মেরামতির নির্দেশ

    সংবাদদাতা, কাকদ্বীপ: বিপজ্জনক নদীবাঁধগুলিকে এক সপ্তাহের মধ্যেই চিহ্নিত করে মেরামত শুরু করতে হবে। এক্ষেত্রে কোনো বেনিয়ম করা যাবে না। স্বচ্ছতা রেখে কাজ করতে হবে। এমনকী সাগরের কপিলমুনি মন্দিরের সামনের অংশের ভগ্ন সমুদ্রবাঁধের কাজও শীঘ্রই শুরু করতে হবে। প্রশাসনিক বৈঠকে ...

    ২১ মে ২০২৬ বর্তমান
    সদ্য রংবদলুদের হুঁশিয়ারি হাবড়ার বিজেপি বিধায়ক দেবব্রত মণ্ডলের, ‘গেরুয়া রং মেখে বিজেপি হয়েছেন ভাবলে ভুল করছেন’

    নিজস্ব প্রতিনিধি, বারাসত: বিধানসভা নির্বাচনে জয় উদযাপন করতে হাবড়ায় শোভাযাত্রা করলেন বিজেপি বিধায়ক দেবদাস মণ্ডল। দেশবন্ধু পার্ক থেকে শুরু হয় মিছিলটি। ভিড় শেষপর্যন্ত রূপ নেয় জনসমুদ্রের। রাস্তা কার্যত ঢেকে যায় পতাকা, ব্যানারে। স্লোগান, ঢাকের বাদ্যি, শঙ্খধ্বনি রাজপথ মুখর হয়ে ...

    ২১ মে ২০২৬ বর্তমান
    শিশুকন্যাকে ধর্ষণ-খুনের মামলায় সৎ বাবার বিরুদ্ধে চার্জশিট পেশ করল পুলিশ

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা ময়দান এলাকায় তিন বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ ও শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠেছিল সৎ বাবার বিরুদ্ধে। ঘটনার ৬১ দিনের মাথায় অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ। বুধবার কলকাতার বিচারভবনের বিশেষ পকসো আদালতের বিচারক পাপিয়া ...

    ২১ মে ২০২৬ বর্তমান
    রাতে হাসপাতালে পৌঁছাতে প্রবীণদের জন্য হেল্পলাইন, উদ্যোগী দমদমের নতুন বিধায়ক

    নিজস্ব প্রতিনিধি, বরানগর: ছেলে-মেয়ে অন্যত্র থাকেন। বাড়িতে একা থাকেন বহু প্রবীণ। বিপদের সময় অসহায় হয়ে পড়েন তাঁরা। দমদমের একাধিক আবাসনে এমন অনেকে থাকেন। মাঝরাতে তাঁরা সমস্যায় পড়লে পাশে দাঁড়াবেন বিধায়ক। বুধবার এ কথা জানান দমদমের বিধায়ক অরিজিৎ বক্সি। প্রবীণদের ...

    ২১ মে ২০২৬ বর্তমান
    অবৈধ নির্মাণ বৈধকরণে ‘মাইনর ডেভিয়েশন’-এর সংজ্ঞা কী, সুস্পষ্ট আইনি ব্যাখ্যা চাইছেন পুরকর্তারা

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরজুড়ে অবৈধ নির্মাণ ভাঙার অভিযান শুরু হয়েছে। চলছে বুলডোজার। এই অবস্থায় অবৈধ নির্মাণকে জরিমানার বিনিময়ে বৈধকরণ সংক্রান্ত বিধির স্পষ্টতা দাবি করলেন পুরকর্তারা। তাঁদের মতে, অবৈধ নির্মাণ বৈধকরণ বা ‘রেগুলারাইজেশন’-এর যে নিয়ম আছে, তাতেই রয়েছে গলদ। আইনের ...

    ২১ মে ২০২৬ বর্তমান
    প্রথম প্রতিবাদ কর্মসূচি, নেই ৪৫ বিধায়ক, ক্ষোভে আড়াআড়ি ভাগ তৃণমূলের অন্দরমহল?

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে পালাবদলের পর বুধবার বিধানসভায় দলীয় বিধায়কদের নিয়ে প্রথম কর্মসূচি করল তৃণমূল কংগ্রেস। আর সেখানেই গরহাজির থাকলেন দলের ৪৫ জন বিধায়ক। মোট ৮০ জন তৃণমূল বিধায়কের অর্ধেকের বেশি অনুপস্থিত থাকায় রাজনৈতিক মহলে বিস্তর জল্পনা শুরু হয়েছে। ...

    ২১ মে ২০২৬ বর্তমান
    পশু জবাই: আজ যাবতীয় মামলায় শুনানি হাইকোর্টে

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কোরবানির আগে পশু জবাই সংক্রান্তর রাজ্যের নির্দেশিকার প্রেক্ষিতে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস। এনিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের তৃণমূল বিধায়ক অখরুজ্জামান। তাঁর আবেদন, গত ১৩ মে রাজ্যের জারি করা নির্দেশিকায় কিছু ছাড় দেওয়া হোক। ওই ...

    ২১ মে ২০২৬ বর্তমান
    জন্ম-মৃত্যুর শংসাপত্র পোর্টাল আংশিক বন্ধ, এসআইআর পর্বে ইস্যু সার্টিফিকেট ফের যাচাই

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বন্ধ করে দেওয়া হল জন্ম ও মৃত্যু শংসাপত্রের পোর্টাল! রাজ্যের বিভিন্ন পুরসভা এবং পঞ্চায়েতের জন্য স্বাস্থ্যদপ্তরের এই একটি কেন্দ্রীয় পোর্টাল ২০২১ সালে চালু হয়েছিল। রাজ্যের সর্বত্র জন্ম এবং মৃত্যুর তথ্য এই পোর্টালে আপলোড করা হয়। এর ...

    ২১ মে ২০২৬ বর্তমান
    এসএসসি দুর্নীতি মামলা! আইনি জটিলতা কাটাতে হাইকোর্টে সিবিআই

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছলেও, তার বিচার প্রক্রিয়া নিয়ে আইনি জট বহাল। গ্রুপ ডি কর্মী নিয়োগ কেলেঙ্কারির মূল বিচার প্রক্রিয়া শুরু করার ক্ষেত্রে সবুজ সংকেত মিললেও, নিম্ন আদালতের সিদ্ধান্তের কারণে গোটা প্রক্রিয়াটি ...

    ২১ মে ২০২৬ বর্তমান
    শিক্ষার কেন্দ্রীয় প্রকল্প: সুকান্ত-শুভেন্দু বৈঠক

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প যেমন পিএম ঊষা (পূর্বতন রুসা) চালু, কেন্দ্র রাজ্য এবং বেসরকারি উদ্যোগে কল্যাণীতে আইআইআইটি প্রতিষ্ঠা সহ বিভিন্ন বিষয়ে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনা করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বৈঠক শেষে তিনি বলেন, ...

    ২১ মে ২০২৬ বর্তমান
    বুধবার থেকেই রাজ্যে কার্যকর সিএএ: শুভেন্দু, ‘ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট’ দাওয়াই মুখ্যমন্ত্রীর

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গে সম্পূর্ণ ভাবে লাগু হয়ে গেল নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ)। বুধবার থেকেই রাজ্যে এই আইন কার্যকর করা হল বলেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্থাৎ, এদিন থেকেই শুরু হচ্ছে অনুপ্রবেশকারী চিহ্নিত করে তাঁদের নিজের দেশে পাঠানোর ...

    ২১ মে ২০২৬ বর্তমান
    ৭৫ বছর বয়সে রেজিস্ট্রি বিয়ে প্রাক্তন বিধায়ক খগেশ্বর রায়ের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সামাজিক মতে তাঁর বিয়ে হয়েছিল ১৯৭৪ সালের ১৭ জুলাই। কিন্তু ৫২ বছরের মাথায় তাঁকে রেজিস্ট্রি ম্যারেজ করতে হল স্ত্রীর সঙ্গে। নেপথ্যে প্রাক্তন বিধায়ক হিসাবে পেনশন প্রাপ্তি। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ বিধানসভার বিধায়ক ছিলেন তৃণমূলের খগেশ্বর রায়। ২০০৯ ...

    ২১ মে ২০২৬ বর্তমান
    কনস্টেবল নিয়োগ: সরকারের অবস্থান জানতে চাইল হাইকোর্ট

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ ঝুলেই রইল! তৃণমূল জমানায় এই নিয়োগ শুরু হয়। অভিযোগ ছিল মেধা তালিকা ও সংরক্ষণ নীতিতে কারচুপির। এছাড়া কাট-অফ মার্কস নিয়েও গোলোযোগ উপস্থিত হয়। ওই মামলায় রাজ্যের নতুন বিজেপি সরকারের সুনির্দিষ্ট ...

    ২১ মে ২০২৬ বর্তমান
    চন্দ্রনাথ খুন: সুপারির টাকা পৌঁছয় কোল মাফিয়া বিপিন রাইয়ের কাছে

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক  চন্দ্রনাথ রথ খুনে উত্তরপ্রদেশের বারাণসী থেকে ধৃত বিপিন  রাইয়ের কাছে সুপারির টাকা পৌঁছেছিল। বিপিন নিজেও ঝাড়খণ্ডে গ্যাংস্টার তথা কোল মাফিয়া হিসেবে পরিচিত। তার মাধ্যমে টাকা যায় কন্ট্রাক্টের বরাত নেওয়া বড় গ্যাংস্টারের ...

    ২১ মে ২০২৬ বর্তমান
    দীর্ঘদিন সাংসদ শূন্য বসিরহাট! বিধানসভার ভোট মিটতেই সবার প্রশ্ন, লোকসভা উপনির্বাচন কবে?

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কারো প্রয়োজন সাংসদের শংসাপত্রের। আবার কারো প্রয়োজন চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সাংসদের সহযোগিতা। কিন্তু সাংসদ না-থাকায়, বসিরহাট লোকসভা কেন্দ্রের বাসিন্দারা এসব থেকে বঞ্চিত  হচ্ছেন। এই অবস্থায় এলাকার মানুষজন চাইছেন, আইনি জটিলতা অতিক্রম করে শীঘ্রই হোক এই কেন্দ্রের ...

    ২১ মে ২০২৬ বর্তমান
    শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেসের দুই মহিলা নেত্রী সহ গ্রেপ্তার ৪, চাঞ্চল্য, সন্দেশখালিতে ইডির উপর হামলা সংক্রান্ত মামলা

    নিজস্ব প্রতিনিধি, বারাসত: বহুচর্চিত সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনায় বড়োসড়ো পদক্ষেপ নিল রাজ্য পুলিশ। সন্দেশখালির ‘ত্রাস’ শেখ শাহজাহানের ঘনিষ্ঠ দুই তৃণমূল নেত্রী সহ মোট চারজনকে মঙ্গলবার গ্রেপ্তার করল বসিরহাট জেলা পুলিশ। ধৃত দুই নেত্রী হলেন বসিরহাট সাংগঠনিক জেলার তৃণমূল ...

    ২১ মে ২০২৬ বর্তমান
    বেঙ্গল এসটিএফের হাতে ধৃত আজাদ সহ ৬, উদ্ধার ১০টি ৭ এমএম পিস্তল, রাজারহাট-নিউটাউনের প্রভাবশালী তৃণমূল নেতার ঘনিষ্ঠ

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজারহাট-নিউটাউন এলাকায় তৃণমূলের এক নেতার ডান হাত বলে পরিচিত শেখ আজাদকে অস্ত্র সহ গ্রেপ্তার করল বেঙ্গল এসটিএফ। তার সঙ্গে ধরা হয়েছে আরও পাঁচজনকে। মঙ্গলবার রাতে তাদের রাজারহাট-নিউটাউন এলাকায় পাকড়াও করা হয় বলে খবর। ধৃতদের কাছ থেকে ...

    ২১ মে ২০২৬ বর্তমান
    কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন তৃণমূল সাংসদ কাকলি

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বারাসত লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার পেলেন কেন্দ্রীয় নিরাপত্তা। তাঁকে ‘ওয়াই প্লাস’ ক্যাটিগরির নিরাপত্তা দেওয়া হয়েছে। কেন হঠাৎ কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন কাকলি, তা নিয়ে বিস্তর গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এ ব্যাপারে কথা বলার ...

    ২১ মে ২০২৬ বর্তমান
    তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার বরো চেয়ারম্যান রঞ্জন পোদ্দার, বাগুইআটিতে ধৃত দেবরাজ ঘনিষ্ঠ ননী

    নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: মারধর ও তোলাবাজির পৃথক অভিযোগে আগেই বাগুইআটি থেকে গ্রেপ্তার করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের দু’জন কাউন্সিলারকে। এবার সল্টলেকে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হলেন তৃণমূল কাউন্সিলার রঞ্জন পোদ্দার। তিনি বিধাননগর পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের পুর জনপ্রতিনিধি এবং ৪ নম্বর ...

    ২১ মে ২০২৬ বর্তমান
    বাদ যাওয়া ভোটারদের নাম যুক্ত করার দাবিতে নৌশাদের মিছিল, স্বারকলিপি

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসআইআরে বাদ যাওয়া ২৭ লক্ষ ভোটারের নাম যোগ করার দাবিতে শহরে মিছিল করল আইএসএফ। বুধবার শিয়ালদহ স্টেশন থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের নেতৃত্ব দেন ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকি। এরপর সেখান থেকে আইএসএফের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের দপ্তরে ...

    ২১ মে ২০২৬ বর্তমান
    অস্ত্র মামলায় আদালতে আত্মসমর্পণ, জামিন পেলেন সাংসদ মালা রায় ও তাঁর ছেলে

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অস্ত্র মামলায় আলিপুর আদালতে আত্মসমর্পণ করলেন তৃণমূলের সাংসদ মালা রায় ও তাঁর ছেলে নির্বাণ রায়। ভোটের ফল বেরনোর পর বিজেপির এক কর্মী অভিযোগ করেন, তাঁর এবং তাঁর পরিবারের সদস্যদের উপর আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালিয়েছে মালা রায়ের ...

    ২১ মে ২০২৬ বর্তমান
    কলকাতা বিমানবন্দরে ধৃত পাক চর

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পাক গুপ্তচরদের কাছে তথ্য পাচারের অভিযোগে কলকাতার বাসিন্দা জাফর রিয়াজ ওরফে রিজভিকে কলকাতা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করল এনআইএ। তার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়েছিল। পাক গুপ্তচর সংস্থার আধিকারিকরা যাতে ভারতীয় নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ খুলে ...

    ২১ মে ২০২৬ বর্তমান
    আজ ভোট উৎসবে মাততে সাজ সাজ ফলতায়, নতুন পোশাক, ব্যান্ডপার্টি, ভূরিভোজ

    সংবাদদাতা, বজবজ: দীর্ঘ একযুগ পর আজ, বৃহস্পতিবার ফলতা বিধানসভা কেন্দ্রে ভোট উৎসব শুরু হচ্ছে। এজন্য হাসিমনগর, ফতেপুর, হরিণডাঙা,  সরারহাট, জগন্নাথপুর, কলাতলাহাট, ভাদুরা, নৈনান, ফলতা বাজার, বুধা অঞ্চল, কেল্লাসহ প্রতিটি গ্রামে সাজো সাজো রব। অধিকাংশ বাড়ির মহিলারা নতুন শাড়ি এবং ...

    ২১ মে ২০২৬ বর্তমান
    ত্রিকোণ প্রেম! বন্ধুর গলায় ছুরি চালিয়ে খুন

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ত্রিকোণ প্রেম নিয়ে বিবাদের জেরে বন্ধুর গলায় ছুরি চালিয়ে খুনের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। মৃতের নাম দীপক গুপ্তা। বুধবার সকালে নিউ মার্কেট থানা থেকে ঢিলছোড়া দূরত্বে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান সোমা দাস মিত্র ...

    ২১ মে ২০২৬ বর্তমান
    রাতে মহিলা ডাক্তার ও নার্সদের হস্টেল চত্বরেও নিশ্ছিদ্র নিরাপত্তা, সরকারি হাসপাতালগুলিকে আশ্বাস লালবাজারের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ৮ আগস্ট, ২০২৪। মধ্যরাতে আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন! সেই পৈশাচিক ঘটনার দু’বছরের মধ্যে রাজ্য সরকারে পালাবদল। তাই বাংলার মসনদে নতুন সরকার আসার পর কলকাতা পুলিশ সর্বাধিক গুরুত্ব দিতে চাইছে হাসপাতালের সুরক্ষায়। ...

    ২১ মে ২০২৬ বর্তমান
    বৈদ্যবাটি পুরসভায় টাঙানো হল মোদি ও শুভেন্দুর ছবি, চুঁচুড়ায় বৈঠক বিধায়কের

    নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: পালাবদলের পর এবার পুরসভায় বসল প্রধানমন্ত্রী ও নতুন মুখ্যমন্ত্রীর ছবি। স্থানীয় বিজেপি বিধায়ক নিজে হাতে সেই ছবি দেওয়ালে টাঙালেন। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের পুর চেয়ারম্যানও। পালাবদলের পালা দেখলেন সাবেক শাসকদলের কাউন্সিলার থেকে পুরকর্মীরা। বুধবার হুগলির বৈদ্যবাটি ...

    ২১ মে ২০২৬ বর্তমান
    তমলুকে তৃণমূলের পার্টি অফিস থেকে প্রচুর রেশন কার্ড উদ্ধার! অবরোধ বিজেপির

    নিজস্ব প্রতিনিধি, তমলুক: তৃণমূলের পার্টি অফিস খুলতেই উদ্ধার হল প্রচুর রেশন কার্ড! আজ, বৃহস্পতিবার এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়াল পূর্ব মেদিনীপুরের তমলুক বিধানসভার অধীন বুড়ারি বাজারে। জানা গিয়েছে, ওই বাজারে তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিস রয়েছে। গত ৪ মে ...

    ২১ মে ২০২৬ বর্তমান
  • বর্তমান | 3701-3800

News/খবর All News এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Times of India Indian Express The Statesman News18 বাংলা

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy