BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 15 Apr, 2026 | ২ বৈশাখ, ১৪৩৩
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • অযোগ্য তালিকায় দু’জন স্কুল শিক্ষক, সঙ্কটে পাড়ুইয়ের হাঁসড়া উচ্চ বিদ্যালয়

    সংবাদদাতা, বোলপুর:‌ অযোগ্যদের তালিকায় ফের দুই শিক্ষকের নাম থাকায় তীব্র শিক্ষক সঙ্কটে পাড়ুই থানার হাঁসড়া উচ্চ বিদ্যালয়। পরপর শিক্ষক ছাঁটাই হওয়ায় পঠন-পাঠন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে ওই স্কুলে। স্কুল সূত্রে জানা গিয়েছে, ২৬ হাজারের তালিকায় থাকা দু’জন শিক্ষাকর্মী অমিতকুমার ...

    ০১ সেপ্টেম্বর ২০২৫ বর্তমান
    দলের সঙ্গীন অবস্থায় দুশ্চিন্তায় বিজেপি নেতারাই, বীরভূম সাংগঠনিক জেলার প্রায় ৫০০ বুথে নেই কোনও কমিটি

    সংবাদদাতা, রামপুরহাট: আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি রাজ্য দখলের দিবাস্বপ্ন দেখলেও বীরভূম সাংগঠনিক জেলার পাঁচশোর কাছাকাছি বুথে তাদের কোনও কমিটিই নেই। সংগঠনের এই হাঁড়ির হালে জেলায় ভালো ফল করা নিয়ে সংশয় গেরুয়া শিবিরের অন্দরে। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না ...

    ০১ সেপ্টেম্বর ২০২৫ বর্তমান
    ভারত-চীন সম্পর্কের উন্নতিতে আশার আলো দেখছেন কান্দির চুল ব্যবসায়ীরা

    সংবাদদাতা, কান্দি: বিশ্ব রাজনীতিতে কাছাকাছি আসছে ভারত-চীন। দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তাতেই আশার আলো দেখছেন কান্দির পরচুলা ব্যবসায়ীরা। সরাসরি চীনা এজেন্ট মারফত ব্যবসা শুরু হলে লাভের অঙ্ক বাড়বে বলে তাঁদের আশা। কান্দি মহকুমার বহু পরিবার ...

    ০১ সেপ্টেম্বর ২০২৫ বর্তমান
    অযোগ্য তালিকা প্রকাশের পর জেলায় পরীক্ষা দিতে পারছেন না প্রায় ৮৫ জন

    নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষায় মুর্শিদাবাদ জেলার বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে প্রায় ৮৫ জনের অ্যাডমিট বাতিল করল এসএসসি। আগামী ৭ এবং ১৪ সেপ্টেম্বর শিক্ষক নিয়োগ পরীক্ষার আগে সুপ্রিম নির্দেশে অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশিত হয়েছে। সেই তালিকা ...

    ০১ সেপ্টেম্বর ২০২৫ বর্তমান
    এসআইআর আতঙ্কে নথি তৈরির চেষ্টা, সীমান্তবর্তী গ্রামে ভিড় বাড়ছে অপরিচিতদের

    নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: সীমান্তবর্তী গ্রামে অপরিচিতদের আনাগোনা বাড়ছে। সূতির নুরপুর, শ্যামপুর, ইসলামপুর, হাসানপুর, নিমতিতার মতো সীমান্তবর্তী গ্রামগুলিতে অপরিচিতদের ভিড় বাড়ছে। যাদের অধিকাংশই বাংলাদেশি বলে অনুমান পুলিস ও গোয়েন্দাদের। যারা নদী পেরিয়ে অবৈধভাবে এপারে এসে ভারতীয় হওয়ার চেষ্টা করছে। এপারে ...

    ০১ সেপ্টেম্বর ২০২৫ বর্তমান
    ছেলেদের পোশাকে এবার ডিজিটাল ছোঁয়া

    নির্মাল্য সেনগুপ্ত, মালদহ: ছেলেদের পোশাকের ট্রেন্ডে এবার আমূল বদল। পুরুষদের জন্য পুজোর পোশাকে এবার রয়েছে ডিজিটাল ছোঁয়া। কমবয়সী থেকে মধ্যবয়স্কদের পুজো ফ্যাশনে চমক ডিজিটাল প্রিন্টেড শার্ট। চাহিদার তুঙ্গে পপকর্ন ফেব্রিকের ক্যাজুয়াল শার্ট, কার্গো প্যান্ট, স্ট্রেট ফিট জিনস। পুজোর কেনাকাটা ...

    ০১ সেপ্টেম্বর ২০২৫ বর্তমান
    লিস্টে নাম দু’দলের ঘনিষ্ঠের অস্বস্তিতে তৃণমূল-বিজেপি

    নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ ও সংবাদদাতা, ইসলামপুর: এসএসসির অযোগ্য চাকরিপ্রাপকদের তালিকায় উঠে এল উত্তর দিনাজপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি কবিতা বর্মন এবং চোপড়ার বিধায়ক হামিদুর রহমানের মেয়ে রোশনারা বেগমের নাম। কবিতা ইটাহার বালিজোল হাইস্কুলে বাংলার শিক্ষিকা ছিলেন। রোশনারা ইংরেজির শিক্ষকতা ...

    ০১ সেপ্টেম্বর ২০২৫ বর্তমান
    দাগির তালিকায় বহু প্রভাবশালী, বালুরঘাটের কাউন্সিলার ও তপনের দুই তৃণমূল নেতার স্ত্রীও তালিকায়

    সংবাদদাতা, বালুরঘাট ও তপন: অযোগ্য শিক্ষকদের তালিকায় উঠে এল বালুরঘাটের তৃণমূল কাউন্সিলার, তপনের আউটিনা অঞ্চল তৃণমূল সভাপতির স্ত্রী এবং শ্রমিক নেতার স্ত্রীর নাম। শনিবার রাতে প্রকাশিত তালিকায় শাসকদলের নেতা ও তাদের স্ত্রীদের নাম থাকায় শোরগোল দক্ষিণ দিনাজপুরে।  তালিকায় থাকা ...

    ০১ সেপ্টেম্বর ২০২৫ বর্তমান
    ডুয়ার্সের ৫০ শতাংশ রুম বুক, স্পেশাল ট্রেন চেয়ে রেলের দ্বারস্থ হচ্ছেন ব্যবসায়ীরা

    সুকান্ত গঙ্গোপাধ্যায়, কোচবিহার: বাঙালির মেগা উৎসব দুর্গাপুজোর বাকি আর মাত্র ২৭ দিন। এদিকে, এখনই ডুয়ার্সের বেসরকারি হোটেল, রিসর্ট পঞ্চাশ শতাংশ বুকিং হয়ে গিয়েছে। যাঁরা কলকাতা সহ রাজ্য বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুজোর ছুটিতে ডুয়ার্সের নদী-জঙ্গল-পাহাড় ঘেরা স্পটে বেড়াতে ...

    ০১ সেপ্টেম্বর ২০২৫ বর্তমান
    খুলে গেল গজলডোবা ব্যারাজের সেতু

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: গজলডোবা ব্যারাজের সেতু খুলে যেতেই ভিড় পর্যটকদের। সংস্কারের জন্য গত ২৭ এপ্রিল থেকে বন্ধ থাকা সেতু খুলে দেওয়া হয় রবিবার দুপুরে। বিকেল থেকেই ভোরের আলো পর্যটনকেন্দ্রে ভিড় জমাতে শুরু করেন পর্যটকরা। পুজোর আগে সেতু খুলে যাওয়ায় ...

    ০১ সেপ্টেম্বর ২০২৫ বর্তমান
    শিলিগুড়িতে হিট আমাদের পাড়া, আমাদের সমাধান কর্মসূচি, একমাস পূর্তিতে আজ শালবাড়িতে বিশেষ ক্যাম্প, ২৬২টি শিবিরে হাজির ১.৭৬ লক্ষ

    নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: পাহাড় ও সমতলে হিট ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি। এক মাসে দার্জিলিং জেলার ২৬২টি ক্যাম্পে লোক সমাগমের সংখ্যা ১ লক্ষ ৭৬ হাজার। পাশাপাশি স্কিমের সংখ্যা প্রায় ১৬০০। এনিয়ে উচ্ছ্বসিত জেলা প্রশাসন। আজ, সোমবার তারা সমতলে বিশেষ ...

    ০১ সেপ্টেম্বর ২০২৫ বর্তমান
    তিস্তার জলে ভেসে গিয়েছে সাঁকো

    সংবাদদাতা, নাগরাকাটা: তিস্তা নদীর জলস্ফীতিতে ভেসে গিয়েছে সাঁকো। মাল মহকুমার ক্রান্তি ব্লকের চাপাডাঙা গ্রাম পঞ্চায়েতের কেরানিপাড়া সহ আশপাশের গ্রামবাসীদের বাড়ল দুর্ভোগ। এখন প্রায় ছ’কিমি ঘুর পথে তাঁদের চলাচল করতে হচ্ছে। তিস্তার জল বৈদ্যডাঙি নদীতে ঢুকে পড়াতেই এই বিপত্তি। বাঁশের ...

    ০১ সেপ্টেম্বর ২০২৫ বর্তমান
    প্রতিমার অলঙ্কার গড়েই সংসার চালান বালুরঘাটের কলেজ পড়ুয়া

    সুজয় সরকার, হিলি: সৃষ্টির ছোঁয়া, অধ্যাবসায় ও কঠোর পরিশ্রমকে পাথেয় করে পেশাদার শিল্পী  হয়ে উঠেছেন বালুরঘাটের দেবজ্যোতি মোহরার। বাড়ি শহরের নেপালি পাড়া এলাকায়। বালুরঘাট কলেজে সংস্কৃত নিয়ে পড়েন। পড়াশোনা ও হাত খরচের টাকা জোগাতে একটা সময় প্রতিমার নানা রকম ...

    ০১ সেপ্টেম্বর ২০২৫ বর্তমান
    পরিবেশ ভাবনা তুলে ধরছে শহিদগড় স্কুলপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি

    সোমনাথ চক্রবর্তী, ময়নাগুড়ি: দশম বর্ষে এবার চমক দিতে প্রস্তুত ময়নাগুড়ি শহিদগড় স্কুলপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি। এই পুজো পরিচালনায় রয়েছে শহিদ কিশোর সংঘ। বুধবার গণেশ চতুর্থীর দিন খুঁটিপুজো করে শুরু হয়েছে মণ্ডপ তৈরির কাজ। এবছর পুজোর থিমে থাকছে পরিবেশ রক্ষার ...

    ০১ সেপ্টেম্বর ২০২৫ বর্তমান
    নিজেরাই দোকান সারাতে পারবেন ভবানীগঞ্জ বাজারের ব্যবসায়ীরা

    নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহারের ভবানীগঞ্জ বাজারের ব্যবসায়ীরা এখন থেকে নিজেদের দোকান নিজেরা সারাতে পারবেন। এটি হেরিটেজ বিল্ডিং। দেখভালের দায়িত্বে আগে পুরসভা ছিল। হেরিটেজের তালিকায় আসার পর থেকে এটি জেলা প্রশাসনের অধীনে রয়েছে। এতদিন পর্যন্ত এখানে কোনও ব্যবসায়ী নিজেরা দোকান ...

    ০১ সেপ্টেম্বর ২০২৫ বর্তমান
    জঙ্গল খুলতে আর দু’সপ্তাহের অপেক্ষা, বৃষ্টি কমলেই বক্সায় সাফারি রুট পরিষ্কার

    সংবাদদাতা, আলিপুরদুয়ার: জঙ্গল খুলতে আর মাত্র দু’সপ্তাহ বাকি। বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজাভাতখাওয়া ও জয়ন্তী দু’টি পর্যটন কেন্দ্র থেকে জঙ্গল সাফারির জন্য পর্যটকদের ভিড় আছড়ে পড়বে। বনদপ্তর সূত্রে খবর, জঙ্গল সাফারিতে প্রতিদিন কমপক্ষে ৫০০ পর্যটকের ভিড় হবে। জিপসিতে জঙ্গল ভ্রমণের ...

    ০১ সেপ্টেম্বর ২০২৫ বর্তমান
    টেনিস বলে সোনার বিস্কুট ভরে পাচার! দিনহাটায় ৫ কেজি সোনা উদ্ধার বিএসএফের

    সংবাদদাতা, দেওয়ানহাট: সীমান্ত এলাকায় স্মাগলিং বা পাচার নতুন কিছু নয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে ভারত-বাংলাদেশ সীমান্তের চোরা কারবারিরা পাল্টে ফেলেছে তাদের পাচারের কৌশল। শনিবার রাতে অভিনব কায়দায় দিনহাটার ঝিকরি সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে বিপুল পরিমাণ সোনা পাচারের চেষ্টা করে ...

    ০১ সেপ্টেম্বর ২০২৫ বর্তমান
    নেপালের ক্যাসিনোতে হাওয়ালার মাধ্যমে উত্তরের জুয়াড়িদের টাকা

    তারক চক্রবর্তী, শিলিগুড়ি: নেপালের একাধিক ক্যাসিনোতে উড়ছে শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের টাকা। মূলত শুক্র, শনি ও রবিবার নেপালের একাধিক ক্যাসিনোতে ভিড় করছে উত্তরবঙ্গের জুয়াড়িরা। হাওয়ালার মাধ্যমে টাকা এপার থেকে নেপালে পৌঁছে যাচ্ছে। সেই টাকাতেই রাত রঙিন হচ্ছে নেপালে। মেচি সেতু ...

    ০১ সেপ্টেম্বর ২০২৫ বর্তমান
    একসময় মেয়ের বিয়ের জিনিসপত্র ভাসত জলাশয়ে! গ্রামের অনুষ্ঠানে আজও প্রথম নিমন্ত্রণ পায় লোটাদেবীর পুকুর

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: গ্রামের কারও বাড়িতে বিয়ে, অন্নপ্রাশন কিংবা অন্য কোনও অনুষ্ঠান হলে আজও প্রথম নিমন্ত্রণ পায় লোটাদেবীর পুকুর! এটিকে ‘পুণ্যিপুকুর’ বলে মনে করেন এলাকার বাসিন্দারা। জনশ্রুতি, একসময় নাকি গ্রামের কোনও দুঃস্থ পরিবার মেয়ের বিয়ের সামগ্রী জোগাড় করতে না ...

    ০১ সেপ্টেম্বর ২০২৫ বর্তমান
    মাদক বিক্রি: ৪ জনকে গণধোলাই, পুলিসের হাতে দিলেন এলাকাবাসী

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: মাদক বিক্রি বন্ধে পথে নামলেন বাসিন্দারা। মাদক কেনাবেচার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে চারজনকে পাকড়াও করে গণধোলাই দিয়ে তুলে দেওয়া হল পুলিসের হাতে। একইসঙ্গে মাদক বিক্রেতা অভিযোগে দুই মহিলাকে এদিন কারবার বন্ধের হুমকি দেন বাসিন্দারা। মাদক বিক্রি ...

    ০১ সেপ্টেম্বর ২০২৫ বর্তমান
    বানারহাটের দুরামারী হাইস্কুলে ৪৭টি সেগুন গাছ কাটা নিয়ে বিতর্ক

    সংবাদদাতা, ধূপগুড়ি: রাতের অন্ধকারে স্কুলের জমিতে থাকা ৪৭টি সেগুন গাছ কাটার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বানারহাট ব্লকের দুরামারী বাজার চত্বরে। আর বেড়ে ওঠা সতেজ গাছগুলি কাটা নিয়ে সরব হয়েছেন স্থানীয় গ্রামবাসী সহ শালবাড়ি ১নং গ্রাম ...

    ০১ সেপ্টেম্বর ২০২৫ বর্তমান
    ৩৫ বছর পর খুলল সারদা ভবানী মন্দির

    শ্রীনগর: নয়ের দশকের শুরু। সেই সময় কাশ্মীরজুড়ে জঙ্গিদের নিশানায় রয়েছেন হিন্দু পণ্ডিতরা। প্রাণে বাঁচতে পণ্ডিত সম্প্রদায়ের বহু মানুষ উপত্যকা ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়ে যান। বন্ধ হয়ে যায় বদগাঁও জেলার অন্যতম সারদা ভবানী মন্দির। ৩৫ বছরের অপেক্ষা। রবিবার ফের ...

    ০১ সেপ্টেম্বর ২০২৫ বর্তমান
    পথ কুকুরের রায় বিশ্বখ্যাত করেছে, মত বিচারপতির

    নয়াদিল্লি: পথ কুকুরদের নিয়ে রায় বিশ্বব্যাপী পরিচিতি এনে দিয়েছে। মশকরা করে জানালেন সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ। এমনিতে কঠিন সওয়াল জবাবের মধ্যে হালকা মন্তব্যের জন্য পরিচিতি রয়েছে তাঁর। আদালতের বাইরেও সুরসিক হিসেবে তাঁর সুনাম। এহেন বিচারপতি বিক্রম নাথকেই পথ ...

    ০১ সেপ্টেম্বর ২০২৫ বর্তমান
    ৭ হাজারের বেশি দুর্নীতি মামলা ঝুলে সিবিআইয়ের, কেন্দ্রীয় ভিজিলেন্স রিপোর্ট

    নয়াদিল্লি: মোট ৭ হাজার ৭২টি। সিবিআইয়ের তদন্তাধীন এই বিপুল পরিমাণ দুর্নীতি মামলার বিচার আজও শেষ হয়নি। এরমধ্যে কোনও মামলা পাঁচ, কোনওটা ১০, আবার কোনওটা ২০ বছরের পুরনো। বিরোধীরা নয়। এই রিপোর্ট দিয়েছে খোদ কেন্দ্রীয় সংস্থা সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন (সিভিসি)। ...

    ০১ সেপ্টেম্বর ২০২৫ বর্তমান
    আজ ফের ডিএ মামলার শুনানি

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আজ দুপুর দুটোয় সুপ্রিম কোর্টে ডিএ মামলা শুনানির জন্য তালিকাভূক্ত হয়েছে। বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রর বেঞ্চে শুনানি হবে। মূল মামলার পাশাপাশি রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার তিনটি  মামলারও শুনানি হবে। কেন্দ্রীয় হারেই তাদের ...

    ০১ সেপ্টেম্বর ২০২৫ বর্তমান
    চাকরির টোপ দিয়ে তরুণীকে গণধর্ষণ ওড়িশায়, আটক দুই

    ভুবনেশ্বর: ফের ওড়িশা। এবার চাকরির টোপ দিয়ে ২২ বছরের এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল। শুক্রবার ওড়িশার ময়ূরভঞ্জ জেলার ঘটনা। পুলিস জানিয়েছে, বাংরিপোসি থেকে ওই তরুণীকে দুই পরিচিত ব্যক্তি চাকরির দেওয়ার নাম করে গাড়িতে তুলে নিয়ে যায়। প্রায় ৮০ কিলোমিটার ...

    ০১ সেপ্টেম্বর ২০২৫ বর্তমান
    লখনউয়ের বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত দুই

    লখনউ: উত্তরপ্রদেশের লখনউয়ে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। রবিবার দুপুরে গুডাম্বার বেহতা অঞ্চলের এই দুর্ঘটনায় কমপক্ষে দু’জনের মৃত্যু হয়েছে। আহত বেশ কয়েকজন। জখমদের মধ্যে দু’জন আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। জানা গিয়েছে, মৃতদের মধ্যে রয়েছেন বাড়ির মালিক ...

    ০১ সেপ্টেম্বর ২০২৫ বর্তমান
    ১৪০০ কোটির ব্যাঙ্ক জালিয়াতি: পোরশে, মার্সিডিজ সহ ১২টি গাড়ি বাজেয়াপ্ত ইডির

    নয়াদিল্লি: ১৪০০ কোটির ব্যাঙ্ক জালিয়াতি মামলার তদন্তে নেমে ডজন খানেক বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত করল ইডি। তালিকায় রয়েছে পোরসে, মার্সিডিজ, মিনি কুপার, বিএমব্লুর মতো গাড়ি। উদ্ধার করা হয়েছে তিনটি সুপার বাইকও। রবিবার ওড়িশার এক ব্যবসায়ীর ভুবনেশ্বরের বাড়ি, অফিস সহ একাধিক ...

    ০১ সেপ্টেম্বর ২০২৫ বর্তমান
    মণিপুরে গুলিবিদ্ধ নাগাল্যান্ডের সাংবাদিক

    বিশেষ সংবাদদাতা, ইম্ফল: ফের হিংসা মণিপুরে। ফুল উৎসবের খবর করতে এসে গুলিবিদ্ধ হলেন নাগাল্যান্ডের এক সাংবাদিক। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মণিপুরের নাগা-অধ্যুষিত সেনাপতি জেলার লাই গ্রামে। পুলিস সূত্রে জানা গিয়েছে, জখম সাংবাদিকের নাম দীপ সইকিয়া। তাঁর হাতে এবং পায়ে ...

    ০১ সেপ্টেম্বর ২০২৫ বর্তমান
    ইন্দোর: প্রেমিককে বিয়ে করতে বেরিয়ে অন্য এক যুবকের সঙ্গে গাঁটছড়া তরুণীর!

    ইন্দোর: বাস্তব হার মানায় সিনেমাকেও। ঠিক যেমনটা ঘটেছে ইন্দোরের বিবিএ-র ছাত্রী শ্রদ্ধা তিওয়ারির ক্ষেত্রে। প্রেমিককে বিয়ে করতে বাড়ি ছেড়ে পালিয়েছিলেন তিনি। কিন্তু বাড়ি ফিরলেন অন্য যুবককে বিয়ে করে। ঠিক যেন ‘জব উই মেট’-এর গল্প! কী ঘটেছিল? গত ২৩ আগস্ট থেকে ...

    ০১ সেপ্টেম্বর ২০২৫ বর্তমান
    নির্মীয়মাণ সুড়ঙ্গে ধস উত্তরাখণ্ডে, উদ্ধার ১৯ কর্মী

    পিথোরাগড়: উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টির মধ্যে বিপত্তি। ধৌলিগঙ্গা বিদ্যুত্ প্রকল্পের নির্মীয়মাণ টানেল ধসে পড়ে ভিতরে আটকে পড়েন অন্তত ১৯ জন। পরে অবশ্য তাঁদের প্রত্যেকেই উদ্ধার করা হয়। জানা গিয়েছে, আটকে পড়া কর্মীরা সকলেই ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার কর্পোরেশনের (এনএইচপিসি) কর্মী। রবিবার ...

    ০১ সেপ্টেম্বর ২০২৫ বর্তমান
    পাঞ্জাবে বন্যায় আটকে পড়া মা ও শিশুকে উদ্ধার সেনার

    চণ্ডীগড়: শিশুর জন্মের পর এক পক্ষকালও পেরয়নি। এই অবস্থায় পাঞ্জাবের বন্যায় আটকে পড়েছিল মা ও শিশু। খবর পেয়েই তাদের উদ্ধার করে এক লহমায় আলোচনার কেন্দ্রে ভারতীয় সেনা। তাঁদের সাহসিকতাকে কুর্নিশ জানাচ্ছেন সকলে। তবে এই উদ্ধারের কাজ সহজ হয়নি। পাঞ্জাবের ...

    ০১ সেপ্টেম্বর ২০২৫ বর্তমান
    দিল্লিতে জরুরি অবতরণ বিমানের

    নয়াদিল্লি: মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার বিমানে আতঙ্ক। টেক অফের আধ ঘণ্টা পরেই এয়ারবাসের ডানদিকের ইঞ্জিনে আগুনের সতর্কবার্তা মেলে। সঙ্গে সঙ্গে ইঞ্জিনটি বন্ধ করার সিদ্ধান্ত নেন পাইলট। তড়িঘড়ি দিল্লিতে জরুরি অবতরণ করে ইন্দোরগামী বিমানটি। রবিবারের ঘটনা। পরে অন্য একটি বিমানে ...

    ০১ সেপ্টেম্বর ২০২৫ বর্তমান
    আজ শেষ রাহুলের ভোটার অধিকার যাত্রা

    পাটনা: ষোলোদিন ধরে বিহারে মাটি কামড়ে পড়ে রয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তাঁর ভোটার অধিকার যাত্রা অতিক্রম করেছে ১ হাজার ৩০০ কিলোমিটার পথ। ছুঁয়ে গিয়েছে ১১০টি বিধানসভা কেন্দ্র। সোমবার সেই যাত্রা শেষ হচ্ছে। এসআইআরের মাধ্যমে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটচুরির ...

    ০১ সেপ্টেম্বর ২০২৫ বর্তমান
    আজ বিহারে শেষ রিভিশন প্রক্রিয়া, এসআইআর শেষ হলে নয়া স্মার্ট ভোটার কার্ড

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অপেক্ষা সুপ্রিম কোর্ট কী বলে। আগামী ৮ সেপ্টেম্বর শুনানি। তারপরই বিহারের অভিজ্ঞতা সামনে রেখে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) শুরু করতে তৈরি ভারতের নির্বাচন কমিশন। ভুয়ো ভোটারের নাম বাদ দিয়ে শুদ্ধ তালিকা তৈরি ...

    ০১ সেপ্টেম্বর ২০২৫ বর্তমান
    মিলবে দু’টি তেজস

    নয়াদিল্লি: জট কাটল। অবশেষে তেজস মার্ক-১এ যুদ্ধবিমান পেতে চলেছে ভারতীয় বায়ুসেনা। সেপ্টেম্বরের শেষে দু’টি যুদ্ধবিমান সরবরাহ করবে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড (হ্যাল)। আরও ৯৭টি তেজসের জন্য শীঘ্রই চুক্তি হতে পারে। শনিবার একথা জানালেন প্রতিরক্ষা সচিব আর কে সিং। তিনি বলেন, ...

    ০১ সেপ্টেম্বর ২০২৫ বর্তমান
    মণিপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

    ইম্ফল: চাপে পড়ে অবশেষে মণিপুরের যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে উত্তরপূর্বের এই রাজ্যে আসবেন তিনি। এমনই খবর মিলেছে।২০২৩ সালে জাতিগত হিংসায় জ্বলে উঠেছিল মণিপুর। প্রাণ হারিয়েছিলেন শত শত মানুষ। এরপর দু’বছর বেশি অতিক্রান্ত। হিংসাদীর্ণ উত্তর-পূর্বের এই রাজ্য ...

    ০১ সেপ্টেম্বর ২০২৫ বর্তমান
    শ্রীরামপুরে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে বাস, জখম ২২ যাত্রী

    নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: রবিবার দুপুরে পুরশুড়ার হরিহর সংলগ্ন এলাকায় রাস্তার পাশে নয়ানজুলিতে উল্টে যায় একটি বেসরকারি বাস। তার জেরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে পৌছায়। স্থানীয় বাসিন্দারা ও পুলিস আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় শ্রীরামপুর গ্রামীণ ...

    ০১ সেপ্টেম্বর ২০২৫ বর্তমান
    গাড়িতে লরির ধাক্কা, দুর্ঘটনার কবলে মন্ত্রী প্রদীপ

    নিজস্ব প্রতিনিধি, হাওড়া: দুর্ঘটনার কবলে মন্ত্রী প্রদীপ মজুমদারের গাড়ি। দুপুর একটার কিছু পরে হাওড়ার নিবড়ার কাছে ১৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। যদিও মন্ত্রীর কোনও আঘাত লাগেনি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। ঘাতক গাড়িটিকে আটক করা হয়েছে।সূত্রের খবর¸ ...

    ৩১ আগস্ট ২০২৫ বর্তমান
    বারুইপুরে দুঃসাহসিক চুরি! গয়না-টাকা, গাড়ি-ব্যাঙ্কের লকারের চাবি নিয়ে চম্পট দিল চোর

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাড়ির এক ঘরে ঘুমন্ত অবস্থায় ছিলেন কেয়ারটেকার দম্পতি। আর সেই সুযোগে পাশের ঘরের জানালার গ্রিল ভেঙে দিয়ে ভিতরে ঢুকে বহু জিনিস নিয়ে চম্পট দিল চোর! দুঃসাহসিক চুরির এই ঘটনা ঘটেছে বারুইপুরের ১০ নম্বর ওয়ার্ড ঋষি বংঙ্কিম ...

    ৩১ আগস্ট ২০২৫ বর্তমান
    ঈশিতা হত্যাকাণ্ডে পুলিসের বড় সাফল্য! গুজরাত থেকে গ্রেপ্তার দেশরাজের আশ্রয়দাতা

    নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: কৃষ্ণনগরের ছাত্রী ঈশিতা মল্লিক খুনকাণ্ডে বড়সড় সাফল্য পেল পুলিস। মূল অভিযুক্ত দেশরাজের মামা কুলদীপ সিংকে গ্রেপ্তার করেছে পুলিস। অভিযোগ, খুনের ঘটনা জানার পরও দেশরাজকে লুকিয়ে থাকতে সাহায্য করা এবং ভুয়ো নথি তৈরি করে তাকে পালাতে সাহায্য ...

    ৩১ আগস্ট ২০২৫ বর্তমান
    যোগীরাজ্যে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ! ২ জনের মৃত্যু, জখম ৪

    ৩১ আগষ্ট, লখনউ: যোগীরাজ্যে বেআইনি বাজি তৈরির কারখানায় বিস্ফোরণ। যার জেরে মৃত্যু হল কমপক্ষে ২ জনের। পাশাপাশি জখম হয়েছেন আরও ৪ জন। রবিবার দুপুরে লখনউয়ের বেহতা গ্রামে এই দুর্ঘটনাটি ঘটেছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রবল বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে ...

    ৩১ আগস্ট ২০২৫ বর্তমান
    ছুটির দিন শহরে বৃষ্টির সম্ভাবনা কতটা? একনজরে আজকের আবহাওয়া

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ছুটির সকালে শহর কলকাতার আকাশ রোদ ঝলমলে। যদিও আংশিক ভাবে মেঘাচ্ছন্ন রয়েছে কিছু এলাকা। তবে সকাল ৯টা পর্যন্ত খুব বেশি বৃষ্টিপাতের খবর নেই। তবে বেলা বাড়লে বিক্ষিপ্ত ভাবে কলকাতার কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে ...

    ৩১ আগস্ট ২০২৫ বর্তমান
    জুয়েলারি কারখানা থেকে ১.৮৫ কোটির গয়না চুরি, ধৃত নিরাপত্তারক্ষী

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ৪৮ ঘণ্টার মধ্যে কোটি টাকার হীরে চুরির কিনারা করল গিরিশ পার্ক থানার পুলিস। এক নামী জুয়েলারি সংস্থার রবীন্দ্র সরণির কারখানা থেকে সোনা ও হীরে মিলিয়ে ১.৮৫ কোটি টাকার গয়না চুরির অভিযোগে সংস্থার নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার করল গিরিশ ...

    ৩১ আগস্ট ২০২৫ বর্তমান
    ম্যুর অ্যাভিনিউতে বহুতলের ছাদ থেকে পড়ে মৃত্যু বৃদ্ধের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাতসকালে বিকট শব্দ। ম্যুর অ্যাভিনিউতে একটি বহুতলের ছাদ থেকে পড়ে মৃত্যু হয় এক বৃদ্ধের। পাশের বাড়িতে গিয়ে পড়েন তিনি। সেখান থেকেই দেহ উদ্ধার করে পুলিস। রক্তাক্ত অবস্থায় বৃদ্ধকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা ...

    ৩১ আগস্ট ২০২৫ বর্তমান
    মেডিক্যালে চিকিৎসা আগরতলার মহিলার, ইউটেরাস থেকে বার হল ১০ কেজির টিউমার!

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উন্নত চিকিৎসা পরিষেবার জন্য কলকাতা মেডিক্যাল কলেজ ভিন দেশ ও রাজ্যের মানুষের ভরসার অন্যতম কেন্দ্র হয়ে উঠছে। সম্প্রতি এখানে চিকিৎসা হয়েছে জাপান, সিয়েরা লিওন, ফিলিপিন্সের রোগীদের। বাংলাদেশের রোগীরা দীর্ঘদিন ধরেই এখানে আসছেন। এবার প্রতিবেশী রাজ্য ত্রিপুরার ...

    ৩১ আগস্ট ২০২৫ বর্তমান
    খুনের চেষ্টা ও অস্ত্র আইনে বিজেপি নেতা রাকেশ সিংয়ের বিরুদ্ধে মামলা

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিজেপি নেতা রাকেশ সিংয়ের নেতৃত্বে শুক্রবার দুপুরে প্রদেশ কংগ্রেসের সদর দপ্তর বিধান ভবনে হামলা হয়েছে। এমন অভিযোগে এখনও পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করল কলকাতা পুলিস। ধৃতরা হল, বিজয়প্রসাদ ধানুক (৩৫), সন্তোষকুমার রাজভর (৩৬) এবং দিব্যেন্দু সামন্ত (৪৩)। ...

    ৩১ আগস্ট ২০২৫ বর্তমান
    বেআইনি নির্মাণ! নিউটাউনে ২৬ তলা বিল্ডিং ভেঙে ফেলার নির্দেশ হাইকোর্টের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার নিউটাউনে বেআইনি নির্মাণের অভিযোগে আস্ত ২৬ তলা নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে ওই বেআইনি নির্মাণটিকে অনুমোদন দেওয়ার সঙ্গে যুক্ত নিউটাউন কলকাতা ডেভলপমেন্ট অথরিটি বা এনকেডিএ’র অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে স্টেট ভিজিল্যান্স কমিশনকে ...

    ৩১ আগস্ট ২০২৫ বর্তমান
    অযোগ্য ১৮০৪, তালিকা প্রকাশ এসএসসির

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি মতোই শনিবার ১৮০৪ জন অযোগ্য চাকরিপ্রাপক শিক্ষকের তালিকা প্রকাশ করল এসএসসি। সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার নির্দেশ দিয়েছিল, সাতদিনের মধ্যে অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করতে হবে। কারণ, আদালতের কাছে খবর ...

    ৩১ আগস্ট ২০২৫ বর্তমান
    প্রেসক্রিপশনে নেই রোগেরই উল্লেখ! অডিটে কাঠগড়ায় সরকারি হাসপাতালের চিকিৎসকরা

    বিশ্বজিৎ দাস, কলকাতা: সই দেখে কখনও মনে হবে ভূমধ্যসাগরের ঢেউ, কখনও বঙ্গোপসাগরের স্রোত! সেখানে চিকিৎসকের নাম খুঁজতে যাওয়া বৃথা। পেনের চিত্রবিচিত্র আঁচড় ছাড়া কিছুই উদ্ধার করতে পারবেন না। হাসতে হাসতে কথাগুলি বলছিলেন রাজ্যজুড়ে সরকারি হাসপাতাল-স্বাস্থ্যকেন্দ্রের প্রেসক্রিপশন অডিটের দায়িত্বে থাকা আধিকারিকদের ...

    ৩১ আগস্ট ২০২৫ বর্তমান
    অবৈধ বেটিং অ্যাপের প্রচার, অভিনেতা অঙ্কুশকে সমন ইডির

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধানসভা নির্বাচনের মুখে বাংলায় ইডির অতিসক্রিয়তা অব্যাহত। বিধায়ক জীবনকৃষ্ণ সাহা গ্রেপ্তার হওয়ার পর এবার বিপাকে অভিনেতা অঙ্কুশ হাজরা। তবে নিয়োগ দুর্নীতি নয়, অবৈধ বেটিং অ্যাপের প্রচার করায় অঙ্কুশকে সমন পাঠিয়েছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, ...

    ৩১ আগস্ট ২০২৫ বর্তমান
    পড়ুয়া টানতে বাংলা থেকে হিন্দি মাধ্যমে বদলাচ্ছে রাজ্যের বহু ডিএলএড কলেজ

    অর্পণ সেনগুপ্ত, কলকাতা: রাজ্যের ডিএলএড কলেজগুলিতে ছাত্র হচ্ছে না। তাই ভিন রাজ্যের পড়ুয়া টানতে বেসরকারি কলেজগুলির মধ্যে ভাষা মাধ্যম বাংলা থেকে হিন্দিতে পরিবর্তনের হিড়িক পড়েছে। কর্ণধারদের অনেকেই বলছেন, রাজ্যে প্রায় ৩০টি হিন্দি মাধ্যমের মধ্যে খান পঁচিশেক হয়েছে একবছরের মধ্যেই। ...

    ৩১ আগস্ট ২০২৫ বর্তমান
    নাবালক পুত্রকে জড়িয়ে কেঁদে ফেললেন বিধায়ক জীবনকৃষ্ণ, ১২ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজত

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে শনিবার ফের কলকাতার ইডির বিশেষ আদালতে তোলা হয়। সেখানে হাজির ছিলেন বিধায়কের স্ত্রী টগরি সাহা। সঙ্গে ছিল তাঁদের নাবালক পুত্র। এক সময় এজলাসেই নাবালক পুত্রকে জড়িয়ে হাউ হাউ ...

    ৩১ আগস্ট ২০২৫ বর্তমান
    বারাসতের তেল কারখানার নথিতে ‘গরমিল’! দ্রুত আপডেটের নির্দেশ

    নিজস্ব প্রতিনিধি, বারাসত: শনিবার বারাসতের কদম্বগাছির তেল কারখানার সমস্ত নথি খতিয়ে দেখলেন জেলা প্রশাসনের আধিকারিকরা। তাতে বেশ কিছু নথির ‘গরমিল’ ধরা পড়ে। উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনার জেলাশাসক শরদকুমার দ্বিবেদী, বারাসত পুলিস জেলার অতিরিক্ত সুপার অতীশ বিশ্বাস, বারাসতের এসডিও ...

    ৩১ আগস্ট ২০২৫ বর্তমান
    লেকটাউনে হনুমান মন্দির থেকে চুরি লক্ষাধিক টাকার গয়না, গ্রেপ্তার তিন

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাতের অন্ধকারে হনুমান মন্দির ফাঁকা, দরজা খোলা। সেই সুযোগে মন্দিরের ভিতরে ঢুকে প্রায় লক্ষাধিক টাকার রুপোর গয়না চুরি করেছিল জনাকয়েক দুষ্কৃতী। ২৬ আগস্ট লেকটাউন থানা এলাকায় ঘটনাটি ঘটেছিল। তদন্ত শুরুর পর পুলিস এই ঘটনায় জড়িত সন্দেহে ...

    ৩১ আগস্ট ২০২৫ বর্তমান
    বালি পুরসভার নয়া মুখ্য প্রশাসক বিধায়ক ডাঃ রানা চট্টোপাধ্যায়

    নিজস্ব প্রতিনিধি, হাওড়া: রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের নির্দেশিকা অনুযায়ী শনিবার বালি পুরসভার মুখ্য প্রশাসকের দায়িত্ব নিলেন বিধায়ক ডাঃ রানা চট্টোপাধ্যায়। এতদিন বালি পুরসভার মুখ্য প্রশাসক হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন হাওড়ার এসডিও (সদর) অমৃতা বর্মন রায়। রাজ্যপালের অনুমতিক্রমে শুক্রবার নতুন ...

    ৩১ আগস্ট ২০২৫ বর্তমান
    বাংলাদেশি কিশোরীকে দিয়ে দেহ ব্যবসা, ৩ দালালের জেল

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কাজের টোপ দিয়ে ১৪ বছরের এক বাংলাদেশি কিশোরীকে শহরের নিষিদ্ধপল্লিতে এনে দেহ ব্যবসার কাজে লাগানো হয়। ওই ঘটনায় তিন দালালকে দশ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিল আদালত। দোষী সাব্যস্ত তিন দালালের নাম কাজি মহিউদ্দিন, শিউলি বেগম ...

    ৩১ আগস্ট ২০২৫ বর্তমান
    বেহাল রাস্তার সংস্কার, ব্যয় ৪ কোটি

    নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: দীর্ঘদিন ধরে পানিহাটি পুরসভা এলাকার রাস্তাগুলির বেহাল দশা। কেএমডিএ তার মধ্যে ৩৩ নম্বর ওয়ার্ডে চার কোটি টাকায় রাস্তা তৈরি করেছে। আমাদের পাড়া, আমাদের সমাধান কর্মসূচি থেকে শনিবার রাস্তাগুলির উদ্বোধন করলেন বিধায়ক নির্মল ঘোষ। তবে সেই উদ্বোধনী ...

    ৩১ আগস্ট ২০২৫ বর্তমান
    মার্চেন্ট নেভিতে পাক ও চীনা গুপ্তচর নিয়োগের অভিযোগে উদাসীন কেন্দ্র, রিপোর্ট জমা না দেওয়ায় তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

    শুভঙ্কর বসু, কলকাতা: ভারতীয় মার্চেন্ট নেভিতে পাক ও চীনা নাগরিকদের অবৈধ নিয়োগ পাইয়ে দিয়ে চরবৃত্তির মারাত্মক অভিযোগ! যে কারণে জাতীয় নিরাপত্তা নিয়ে চূড়ান্ত উদ্বেগ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে রিপোর্ট তলব করেছিল কলকাতা হাইকোর্ট। তারপরও কোনও হেলদোল নেই। ১ বছর ...

    ৩১ আগস্ট ২০২৫ বর্তমান
    তারাপীঠে ধৃতদের কাছ থেকে সোনার হার, মোবাইল উদ্ধার

    সংবাদদাতা, রামপুরহাট: এদেশের বড় ধর্মীয় উৎসব বা মেলাকে টার্গেট করত ‘নেপাল গ্যাং’। তারাপীঠে ধৃতদের জেরা করে এমনই তথ্য জানতে পেরেছে পুলিস। পাশাপাশি তাদের জিজ্ঞাসাবাদ করে কৌশিকী অমাবস্যায় ছিনতাই হওয়া সাতটি সোনার হার ও পাঁচটি মোবাইল উদ্ধার করল পুলিস। গ্যাংয়ের ...

    ৩১ আগস্ট ২০২৫ বর্তমান
    বহরমপুরে কুপিয়ে খুনের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ড

    নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বহরমপুরে পাঁচবছর আগে কুপিয়ে খুনের ঘটনায় সাদ্দাম শেখ নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনানো হল। মুর্শিদাবাদের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন(ইসি) কোর্টের বিচারক শনিবার দুপুরে রায়দান করেন। পুলিস জানিয়েছে, ২০২০সালের ১০অক্টোবর বহরমপুর থানার পর্বতপুর মোড়ে একটি ...

    ৩১ আগস্ট ২০২৫ বর্তমান
    বেলডাঙায় ৩১১টি অ্যাক্টিভেট সিম সহ ধৃত দুই ভাই

    নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: রেজিনগরের পর বেলডাঙায় প্রচুর সংখ্যায় অ্যাক্টিভেট সিমসহ দুই যুবককে গ্রেপ্তার করল পুলিস। ধৃতদের নাম আশিক ইকবাল এবং বুরহান শেখ। তারা সম্পর্কে দুই ভাই। তাদের বাড়ি বেলডাঙার বিলধরপাড়া এলাকায়। ধৃতদের কাছ থেকে পৃথক পাঁচটি কোম্পানির ৩১১টি সিম ...

    ৩১ আগস্ট ২০২৫ বর্তমান
    কালীগঞ্জের পলাশীতে ‘আমাদের পাড়া’ শিবিরে মন্ত্রী শোভনদেব

    নিজস্ব প্রতিনিধি কৃষ্ণনগর: আমাদের লোকেরা বাইরে গেলে তাঁদের মারধর করা  হচ্ছে। এটা আমাদের সকলের লড়াই। শনিবার কালীগঞ্জ ব্লকের পলাশী-২ পঞ্চায়েতে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচিতে এসে এমনটাই বললেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এদিন কর্মসূচি উদ্বোধন করে তিনি  বলেন, আমাদের রাজ্যে ...

    ৩১ আগস্ট ২০২৫ বর্তমান
    পণের দাবিতে বধূকে পুড়িয়ে মারায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড

    নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: পণের দাবিতে গৃহবধূর উপর লাগাতার নির্যাতন এবং পরবর্তীতে খুন। আট বছর আগে হাঁসখালির এই নৃশংস ঘটনায় স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনকে দোষী সাব্যস্ত করে রানাঘাট মহকুমা আদালত। শনিবার মৃতার স্বামীকে আমৃত্যু কারাদণ্ড এবং শ্বশুর-শাশুড়িকে সাত বছরের কারাদণ্ডের ...

    ৩১ আগস্ট ২০২৫ বর্তমান
    হাইকোর্টে মামলা, বোর্ড মিটিংয়ে গরহাজির কাউন্সিলারদের একাংশ

    নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: কৃষ্ণনগর পুরসভায় দৈনিক মজুরির কর্মচারীদের নিয়ে টানাপোড়েন চলছেই। শনিবার পুরসভার বোর্ড মিটিংয়ে ওই কর্মীদের অপসারণের সিদ্ধান্তে সিলমোহর পড়েছে। ২০২২সালে নতুন বোর্ড গঠনের পর থেকে যতজন দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করছেন, তাঁদের পাকাপাকিভাবে বসিয়ে দেওয়া হবে। কিন্তু ...

    ৩১ আগস্ট ২০২৫ বর্তমান
    ৩০৩ পড়ুয়ার জন্য শিক্ষক পাঁচ, লালগড়ের স্কুলে সিলেবাস নিয়ে উদ্বেগ

    নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: স্কুলে শিক্ষক মাত্র পাঁচ। কিন্তু পড়ুয়া সংখ্যা তিনশো। পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে লালগড়ের নেতাই জুনিয়র হাইস্কুলে ইতিহাস ও ভৌতবিজ্ঞানের মতো বিষয় পড়ানোর জন্য স্থানীয় শিক্ষিত যুবকদের দায়িত্ব দিয়েছে কর্তৃপক্ষ। অভিযোগ, সেই ক্লাসও নিয়মিত হয় না। অভিভাবক ...

    ৩১ আগস্ট ২০২৫ বর্তমান
    নন্দকুমারে সমবায়ের ভোট ফের পিছল, টায়ার জ্বালিয়ে অবরোধ

    নিজস্ব প্রতিনিধি, তমলুক: ১ ফেব্রুয়ারির পর ৩০আগস্ট। পরপর দু’বার ভোটের আগের দিন নন্দকুমার ব্লকের সাওড়াবেড়্যা জালপাই উত্তরপল্লি সমবায় সমিতির ভোট পিছিয়ে দিল সংশ্লিষ্ট দপ্তর। গত ২ফেব্রুয়ারি ওই সমবায় সমিতির নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু, সরস্বতী পুজোর অজুহাতে ভোটগ্রহণের একদিন ...

    ৩১ আগস্ট ২০২৫ বর্তমান
    সমারোহে পালিত প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা দিবস

    নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: শনিবার প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা দিবস পালন করা হল। ১১ তম এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সংগঠনের সদস্যদের মধ্যে বিশেষ উন্মাদনা লক্ষ্য করা যায়। এদিনের বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা, মেদিনীপুরের মহকুমা শাসক ...

    ৩১ আগস্ট ২০২৫ বর্তমান
    মেদিনীপুরে জলে ডুবে শিশুর মৃত্য, আটক বাবা ও ঠাকুমা

    নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: শনিবার দুপুরে মেদিনীপুর শহরের হবিবপুর এলাকায় পারিবারিক অশান্তির সময় পুকুরের জলে ডুবে মৃত্যু হল এক শিশুর। পারিবারিক অশান্তি চলাকালীন পুকুরে ডুবে মৃত্যু হয় ওই শিশুর। জানা গিয়েছে, মৃত শিশুর নাম সোমু গাঁতাইত(৪)। এই ঘটনায় মৃত শিশুর ...

    ৩১ আগস্ট ২০২৫ বর্তমান
    নিতুড়িয়ার শহিদ স্মরণের সভায় কেন্দ্র ও রাজ্যকে বিঁধলেন বাম নেত্রী মীনাক্ষী

    সংবাদদাতা, রঘুনাথপুর: শনিবার নিতুড়িয়ার চেকপোস্টে শহিদ স্মরণ সভা করে সিপিএম। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখোপাধ্যায় বক্তব্য রাখেন। সভায় পুরুলিয়া জেলা সম্পাদক প্রদীপ রায় সহ দলের নেতারা। এদিন সভা থেকে মীনাক্ষী রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন।জানা গিয়েছে, ১৯৮৯সালে ...

    ৩১ আগস্ট ২০২৫ বর্তমান
    তালডাংরায় মোরাম কেটে ‘পাচার’, অভিযানে ট্রাক্টর ও জেসিবি আটক

    নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: তালডাংরা ব্লক ভূমি দপ্তরের তরফে শনিবার ফের অভিযান চালিয়ে তিনটি মোরাম বোঝাই ট্রাক্টর ও একটি জেসিবি মেশিন আটক করা হয়। এদিন তালডাংরা থানার ইন্দকাটা গ্রাম সংলগ্ন এলাকায় মোরাম কেটে পাচার করা হচ্ছে বলে ভূমি দপ্তর জানতে ...

    ৩১ আগস্ট ২০২৫ বর্তমান
    পুজোর ভ্রমণে বাঙালির নজরে ঝাড়গ্রাম, থাকার জায়গায় টান, বুকিংয়ের বহরে খুশি হোটেল মালিকরা

    নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া ও ঝাড়গ্রাম: নীল আকাশে পেঁজা তুলোর ঘনঘটা। বৃষ্টির জল পেয়ে আরও সবুজ হয়ে উঠেছে বনানী। পথে-প্রান্তরে কাশফুলের কোলাকুলি। প্রকৃতির সাজে আগমনির বার্তা। আর কে না জানে, বাঙালির পায়ের তলায় সর্ষে! পুজোর গন্ধ নাকে লাগলে তাকে ঘরে ...

    ৩১ আগস্ট ২০২৫ বর্তমান
    ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী কমিউনিটি হেলথ অফিসার, বিক্ষোভ

    নিজস্ব প্রতিনিধি, তমলুক: শুক্রবার বেলা ১১টা নাগাদ শ্যামচক স্টেশনের কাছে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন এক স্বাস্থ্যকর্মী। অভিযোগ, কর্মক্ষেত্রে কাজের চাপ ও মানসিক হেনস্তার কারণে আত্মঘাতী হয়েছেন পাঁশকুড়ার সিএইচও (কমিউনিটি হেলথ অফিসার) সুস্মিতা সামন্ত (৩১)। এদিন খড়্গপুরে ভাড়াবাড়ি ...

    ৩১ আগস্ট ২০২৫ বর্তমান
    বাংলা বলায় অসমের ডিটেনশন ক্যাম্পে আটক মুর্শিদাবাদের তিন

    নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: ‘বাংলায় কথা বললেই কি বাংলাদেশি বলে ধরে নিতে পারে?’ এই প্রশ্ন তুলে কেন্দ্রকে সমালোচনা করেছে শীর্ষ আদালত। তবে তাতে বাঙালিদের উপর অত্যাচার দেশে মোটেও কমেনি। উল্টে জানা গিয়েছে, মুর্শিদাবাদের তিন ফেরিওয়ালাকে বাংলাদেশি সন্দেহে অসমের ডিটেনশন ক্যাম্পে ...

    ৩১ আগস্ট ২০২৫ বর্তমান
    ঈশিতা খুন-কাণ্ডে দেশরাজের ‘হদিশ’ পেয়েছেন তদন্তকারীরা, আশ্রয়স্থল থেকে বাড়ির সঙ্গে নিয়মিত যোগাযোগ

    নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: ঈশিতা মল্লিক (১৯) খুনের ঘটনায় মূল অভিযুক্ত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা প্রাক্তন প্রেমিক দেশরাজ সিংয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে তদন্তকারী দল। ঠিক কোথায় এখন সে রয়েছে, তার হদিশ পেয়েছেন তদন্তকারীরা। গত ২৫ আগস্ট কৃষ্ণনগরের পালপাড়ায় মল্লিক বাড়িতে ...

    ৩১ আগস্ট ২০২৫ বর্তমান
    টানা বৃষ্টিতে ধস, দিনভর বন্ধ সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়ক, সচল বিকেলে

    নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ফের লাগাতার বৃষ্টিতে ধস নেমে শুক্রবার রাত থেকে শনিবার বিকেল পর্যন্ত বন্ধ থাকল ১০ নম্বর জাতীয় সড়ক। সেভক–কালীঝোরা এলাকায় জাতীয় সড়কে ব্যাপক ধস নামায় ভোগান্তি পোহাতে হয় পর্যটক থেকে শুরু করে সাধারণ যাত্রী ও গাড়ি চালকদের। ...

    ৩১ আগস্ট ২০২৫ বর্তমান
    ‘আমাদের সমাধান’ শিবিরে সিপিএম-তৃণমূল হাতাহাতি

    সংবাদদাতা, নাগরাকাটা: শনিবার মাল ব্লকের তেশিমিলায় ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে সিপিএম এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে বচসা শুরু হয়। ক্রমেই তা হাতাহাতিতে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে আসে মাল থানার আইসি সৌম্যজিৎ মল্লিকের নেতৃত্বে পুলিস বাহিনী। পুলিসের বিরুদ্ধে ...

    ৩১ আগস্ট ২০২৫ বর্তমান
    উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী এশিয়ান হাইওয়ে অচল

    সংবাদদাতা, আলিপুরদুয়ার: শুক্রবার রাত থেকে তীব্র যানজটের কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগকারী আলিপুরদুয়ারের লাইফ লাইন ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ে সড়ক অচল হয়ে পড়েছে। বীরপাড়ার কাছে হড়পা বানে ধসে যাওয়া গ্যারগেন্দা সেতুর দু’পাশে কয়েক হাজার বাস, লরি ও ছোট গাড়ির ...

    ৩১ আগস্ট ২০২৫ বর্তমান
    রাতেও এবার পাড়ায় সমাধান শিবির, পালাটিয়া গানের মাধ্যমে প্রকল্পের প্রচারে বহুরূপী

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: এবার রাতেও পাড়ায় সমাধান শিবির। অভিনব উদ্যোগ জলপাইগুড়িতে। শুধু তাই নয়, ওই শিবিরে পালাটিয়া গানের মাধ্যমে সরকারি প্রকল্পের প্রচারে বহুরূপী। সবমিলিয়ে শনিবার রাতে উৎসবের পরিবেশ তৈরি হল জলপাইগুড়ি সদরের খড়িয়া পঞ্চায়েতের রাখালদেবী প্রাথমিক স্কুলের মাঠে। উপচে ...

    ৩১ আগস্ট ২০২৫ বর্তমান
    পতিরাজপুরে জাল আধার তৈরির অভিযোগে ধৃত ক্যাফের মালিক

    সংবাদদাতা, ইটাহার: ফের সাইবার ক্যাফের আড়ালে জাল আধার কার্ড তৈরির চক্রের হদিস ইটাহারের পতিরাজপুরে। জাল শংসাপত্র, ল্যাপটপ, প্রিন্টার, আই স্ক্যানার, ফিঙ্গার প্রিন্ট মেশিন, ওয়েব ক্যামেরা সহ নানা সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে পুলিস। সঙ্গে ক্যাফের মালিককেও গ্রেপ্তার করেছে পুলিস। শনিবার ধৃতকে ...

    ৩১ আগস্ট ২০২৫ বর্তমান
    স্ত্রীকে খুনে দোষী আবগারি আধিকারিকের যাবজ্জীবন

    সংবাদদাতা, বালুরঘাট: প্রথম ও দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সংসার টেকেনি। পণ ও অন্যান্য কারণে তৃতীয় স্ত্রীর সঙ্গেও ছিল অশান্তি। চতুর্থ বিয়ে করার পরিকল্পনা নিয়ে এবং তৃতীয় স্ত্রীকে জীবন থেকে সরিয়ে ফেলতে তাঁকে গাড়ি চাপা দিয়ে খুনের পরিকল্পনা নিয়ে ফেলে আবগারি ...

    ৩১ আগস্ট ২০২৫ বর্তমান
    পাড়ায় সমাধানে নিকাশি নিয়ে আধিকারিকদের সামনেই ক্ষোভ

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: পাড়ায় সমাধান শিবিরে নিকাশি নিয়ে প্রশাসনের আধিকারিকদের সামনেই ক্ষোভ উগরে দিলেন বাসিন্দারা। শনিবার জলপাইগুড়ি শহরের ১২ নম্বর ওয়ার্ডে পাড়ায় সমাধান শিবির অনুষ্ঠিত হয়। জলপাইগুড়ি হাইস্কুলে অনুষ্ঠিত ওই শিবিরে জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায়বর্মন, পুরসভার ভাইস চেয়ারম্যান ...

    ৩১ আগস্ট ২০২৫ বর্তমান
    ১৬০০ থেকে ছাত্র কমে ২৭০, উপস্থিত মাত্র ১২

    ব্রতীন দাস, জলপাইগুড়ি: একসময় ছাত্রসংখ্যা ছিল ১৬০০। সেখান থেকে কমতে কমতে এখন ২৭০ জন। আর শনিবার স্কুলে ছাত্রের উপস্থিতির সংখ্যা ছিল মাত্র ১২! না, কোনও প্রত্যন্ত গ্রামের স্কুল নয়। এই ছবি খোদ জলপাইগুড়ি হাইস্কুলের। ফি বছর কমছে ছাত্রসংখ্যা। এরইমধ্যে আবার ...

    ৩১ আগস্ট ২০২৫ বর্তমান
    ৫৭তম বর্ষে কোচবিহার নিউটাউন ইউনিটের থিম ‘বাংলার পঞ্জিকা’

    সুকান্ত গঙ্গোপাধ্যায়, কোচবিহার: কোচবিহার নিউটাউন ইউনিট এবছর তাদের ৫৭তম মাতৃ আরাধনায় ব্রতী হয়েছে। ১৯৬০ সাল থেকে ক্লাবের পথ চলা শুরু হলেও, পুজো শুরু হয়েছিল আট বছর পর থেকে। প্রতি বছরই তারা নতুন কিছু করে একটি সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করে। ...

    ৩১ আগস্ট ২০২৫ বর্তমান
    চা পাতা চুরির অভিযোগে গ্রেপ্তার সিভিক সহ দু’জন

    নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক অভিযোগ উঠেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের বিভিন্ন এলাকায়। কোথাও মারধরের ঘটনায় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার। আবার কোথাও রাস্তায় আইনজীবীদের সঙ্গে দুর্ব্যবহার ও আইনভঙ্গে দোষীর তালিকায় থাকছে সিভিকদের নাম। এবারে চা পাতা চুরির ঘটনায় ...

    ৩১ আগস্ট ২০২৫ বর্তমান
    বাণেশ্বরের শিবদিঘিতে ফের ৩টি মোহনের মৃত্যু

    নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহারের বাণেশ্বর শিবদিঘিতে একের পর এক মোহনের (কচ্ছপ) মৃত্যুতে উদ্বেগ ছড়িয়েছে। শনিবার শিবদিঘি থেকে তিনটি মোহনের মৃতদেহ উদ্ধার হয়েছে। শুক্রবার আরও দু’টি মোহন অসুস্থ হয়েছিল। তাদের বনদপ্তর কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা চালাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, এভাবে যদি পরপর ...

    ৩১ আগস্ট ২০২৫ বর্তমান
    মাদক কারবারের মুক্তাঞ্চল মাথাভাঙার জোরপাটকি

    সংবাদদাতা, মাথাভাঙা: মাথাভাঙা-১ ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েত অফিস সংলগ্ন এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মীর খুনের ঘটনায় উঠে আসছে মদ্যপানের বিষয়। মদ্যপ দু’জনের বচসা থামাতে গিয়ে আক্রান্ত হন সঞ্জয় বর্মন (৩৭) নামে ওই তৃণমূল কর্মী। পঞ্চায়েত অফিসের সামনের ওই মোড়ে শুধু ...

    ৩১ আগস্ট ২০২৫ বর্তমান
    কোচবিহারে সাই ন্যাশনাল সেন্টার অব এক্সেলেন্সের জন্য বরাদ্দ মাত্র ২৯ কোটি! কটাক্ষ তৃণমূল কংগ্রেসের

    নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: নিউ কোচবিহার স্টেশন সংলগ্ন রেলের জমিতে ‘সাই ন্যাশনাল সেন্টার অব এক্সেলেন্স’-এর কাজের সূচনা কয়েক বছর আগে হয়েছে। কিন্তু সেখানে সীমানা পাঁচিল দেওয়া ছাড়া আর কিছুই হয়নি। যার জন্য চব্বিশের লোকসভা ভোটে বিজেপিকে বিরোধীদের সমালোচনার মুখে পড়তে ...

    ৩১ আগস্ট ২০২৫ বর্তমান
    পুরাতন মালদহে প্রায় পাঁচ কোটিতে একাধিক প্রকল্পের কাজ পুরসভার

    সংবাদদাতা, পুরাতন মালদহ: প্রায় পাঁচ কোটি টাকায় একাধিক উন্নয়নমূলক কাজের উদ্যোগ নিল তৃণমূল পরিচালিত পুরাতন মালদহ পুরসভা। ২০টি ওয়ার্ডে রাস্তা, নিকাশিনালা, শৌচাগার, বাউন্ডারি ওয়াল সহ একাধিক কাজ শুরু হতে চলেছে। শুধু তাই নয়, দুর্গাপুজোর আগে দর্শনার্থীদের কথা মাথায় রেখে ...

    ৩১ আগস্ট ২০২৫ বর্তমান
    এক সপ্তাহেই ব্লক, টাউন সভাপতি বদলের সম্ভাবনা, জানালেন তৃণমূল জেলা সভাপতি

    সংবাদদাতা, গঙ্গারামপুর: গত মঙ্গলবার কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে বৈঠক হয় জেলা তৃণমূল নেতৃত্বকে নিয়ে। সেখানে দক্ষিণ দিনাজপুর তৃণমূল কংগ্রেসের ব্লক ও টাউন সভাপতি রদবদলের জন্য তালিকা জমা দিয়েছে জেলা নেতৃত্ব। সপ্তাহখানেকের মধ্যে সেই বদল হতে পারে বলে জানালেন দলের ...

    ৩১ আগস্ট ২০২৫ বর্তমান
    ফের চোখ রাঙাচ্ছে গঙ্গা, আতঙ্ক বাড়ছে ভূতনি ও পারদেওনাপুরে

    সংবাদদাতা, মানিকচক ও কালিয়াচক: গঙ্গা নদীর জল বাড়তেই ফের শুরু হয়েছে ভাঙন। প্লাবনের আশঙ্কা বাড়ছে ভূতনি ও পারদেওনাপুরে। এদিকে, রতুয়ার পশ্চিম রতনপুরে গঙ্গার ভাঙনে নতুন রিং বাঁধ প্রায় নিশ্চিহ্ন। বিকল্প হিসেবে অস্থায়ী বাঁধের কাজ শুরু করল সেচ দপ্তর। এছাড়া, ...

    ৩১ আগস্ট ২০২৫ বর্তমান
    যমুনা ও স্থায়ী জলাশয়ে প্রতিমা বিসর্জন নয়, নির্দেশ দিল্লি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: চলতি গণেশ উৎসব এবং বিশেষত আসন্ন দুর্গাপুজোকে মাথায় রেখে প্রতিমা বিসর্জন সংক্রান্ত নির্দেশিকা জারি করল দিল্লি দূষণ নিয়ন্ত্রণ কমিটি (ডিপিসিসি)। বলা হয়েছে, এই বছরও যমুনা নদী সহ কোনও জলাশয়ে প্রতিমা বিসর্জন দেওয়া যাবে না। শুধুমাত্র স্থানীয় ...

    ৩১ আগস্ট ২০২৫ বর্তমান
    লাগাতার বৃষ্টিতে হড়পা বান ও ধস, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ! জম্মু-কাশ্মীরের দুই জেলায় মৃত ১১

    বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার মাহোর তহশিলে ভয়াবহ বৃষ্টি ও ধসের জেরে একই পরিবারের সাতজনের মৃত্যু। শনিবার সরকারিভাবে জানানো হয়েছে, এদিন ভোরে ভাদ্দার গ্রামে পাহাড়ের খাঁজে থাকা ওই বাড়ির উপর বোল্ডার ভেঙে পড়ে। তার জেরেই পাথরের ...

    ৩১ আগস্ট ২০২৫ বর্তমান
    আটকে পড়া যাত্রীদের উদ্ধারে স্পেশাল ট্রেন

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জম্মু-কাশ্মীর এবং উত্তরাখণ্ডকে মাথায় রেখে রেলকে হাই অ্যালার্ট থাকার নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। বলা হয়েছে, এই ব্যাপারে নিয়মিত যোগাযোগ থাকতে হবে স্থানীয় প্রশাসনের সঙ্গে। পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন, আটকে থাকা সাধারণ যাত্রীদের বের করে ...

    ৩১ আগস্ট ২০২৫ বর্তমান
    বন্দে ভারতের কোচের সংখ্যা বাড়তে চলেছে

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ক্রমশ বৃদ্ধি পাচ্ছে সাধারণ যাত্রীদের চাহিদা। এই পরিস্থিতিতে দেশের প্রথম সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসের কোচ সংখ্যা বাড়ানোর পথে হাঁটতে চলেছে মোদি সরকার। তবে প্রত্যেক রুটে নয়। রেল বোর্ডের বৈঠকে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে, আপাতত দেশের ...

    ৩১ আগস্ট ২০২৫ বর্তমান
    আত্মহত্যার চেষ্টা, জয়পুরে নিট পড়ুয়াকে বাঁচালেন শিক্ষক

    জয়পুর: কোচিং ইনস্টিটিউটের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা। শিক্ষকের তৎপরতায় প্রাণ বাঁচল ১৯ বছরের নিট পড়ুয়ার। রাজস্থানের মহেশনগরের ঘটনা। শুক্রবারের এই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিস।এদিন মহেশনগরের কোচিং ইনস্টিটিউটের ছাদে উঠে আত্মহত‌্যার চেষ্টা করে ওই তরুণী। পথ ...

    ৩১ আগস্ট ২০২৫ বর্তমান
    তিমির শিকার পদ্ধতিতেই রোখা যাবে সাইবার হামলা, অভিনব পন্থা এনআইটির অধ্যাপকের

    দিব্যেন্দু বিশ্বাস, নয়াদিল্লি: সাইবার হানা। বিশ্বজুড়ে সরকারি-বেসরকারি সংস্থার শীর্ষব্যক্তিদের মাথাব্যথার অন্যতম কারণ। কীভাবে তার মোকাবিলা করা যেতে পারে? এক্ষেত্রেই অন্যতম প্রধান ‘হাতিয়ার’ হয়ে উঠেছে তিমি মাছের শিকার করার কৌশল। সেই কৌশল মেনেই আটকানো যাবে সাইবার হানা। এমনই অভিনব পথ ...

    ৩১ আগস্ট ২০২৫ বর্তমান
    মাওবাদীদের হাতে খুন শিক্ষাদূত

    বিজাপুর: পুলিসের চর সন্দেহে মাওবাদীদের হাতে খুন ছত্তিশগড়ের শিক্ষাদূত। নিহত কাল্লু তাতি, বিজাপুরের তোদকা গ্রামের বাসিন্দা। স্থানীয় সরকারি স্কুলে অস্থায়ী শিক্ষক হিসেবে কাজ করতেন। তাঁর মতো আরও অনেককে অস্থায়ী শিক্ষক হিসেবে নিয়োগ করেছে ছত্তিশগড় সরকার। এঁরাই শিক্ষাদূত। শুক্রবার বিকেলে ...

    ৩১ আগস্ট ২০২৫ বর্তমান
    রাহুলের ভোটার অধিকার রক্ষা যাত্রা: অওধের পর এবার মগধ,বিজেপিকে হারানোর ডাক অখিলেশের

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভোট চুরির অভিযোগ তুলে রাহুল গান্ধী, তেজস্বী যাদবের সভায় শনিবার যোগ দিলেন অখিলেনশ যাদব। বললেন, ২০২৪ সালে উত্তরপ্রদেশের আওধে বিজেপিকে পরাস্ত করা হয়েছে। এবার বিজেপি-আরএসএস পরাজিত হবে মগধে। এই সেই বিহার যেখানে রথযাত্রা আটকে গিয়েছিল ১৯৯০ ...

    ৩১ আগস্ট ২০২৫ বর্তমান
    বিহার: ২৫ আসনে জয়ের মার্জিনের থেকে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি, ৩ জেলা থেকে বাদ ১০ লক্ষের বেশি নাম

    পাটনা: বিহারে ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) নিয়ে বিতর্কের শেষ নেই। আর তার সঙ্গেই প্রতিদিন উঠে আসছে নতুন তথ্য। নির্বাচন কমিশন জানিয়েছিল, এসআইআরের পর বিহারের ৩৮টি জেলা থেকে মোট ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। কমিশনের দেওয়া তালিকাতেই ...

    ৩১ আগস্ট ২০২৫ বর্তমান
  • বর্তমান | 10841-10940

News/খবর All News আনন্দবাজার এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Telegraph Times of India Indian Express The Statesman

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy