BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 09 Jul, 2026 | ২৪ আষাঢ়, ১৪৩৩
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • হিসেবরক্ষককেই কিংপিন মনে করছে মহারাষ্ট্র পুলিশ, অডিট হবে বর্ধমান পুরসভায়

    নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: অর্থ তছরুপের ঘটনায় বর্ধমান পুরসভার হিসেবরক্ষককেই ‘কিংপিন’ বলে মনে করছে মহারাষ্ট্র পুলিশ। সমীর মুখোপাধ্যায় নামে ওই হিসেবরক্ষককে চারদিনের হেফাজতে নিয়ে তদন্তকারীরা জেরা করছেন। আইনজীবী স্বরাজ ঘোষ বলেন, মহারাষ্ট্র পুলিশ উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ করছে। আদালত একটি কেসে ...

    ১২ অক্টোবর ২০২৫ বর্তমান
    সবাই ভোট দিতে পারবে, কাঁকসায় বিজয়া সম্মিলনি থেকে বার্তা শশীর

    সংবাদদাতা, মানকর: পশ্চিম বর্ধমানের প্রতিটি ব্লকজুড়ে শুরু হয়েছে তৃণমূলের বিজয়া সম্মিলনি অনুষ্ঠান। শনিবার কাঁকসা ব্লকের বিজয়া সম্মিলনি অনুষ্ঠিত হল পানাগড়ের একটি ক্লাবের মাঠে। উপস্থিত ছিলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, ...

    ১২ অক্টোবর ২০২৫ বর্তমান
    মুখ্যমন্ত্রীর পাঠানো ত্রাণসামগ্রী পেলেন পোড়াঝারের বাসিন্দারা

    সংবাদদাতা, শিলিগুড়ি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো ত্রাণ সামগ্রী পেলেন প্লাবন বিধ্বস্ত পোড়াঝারের বাসিন্দারা। শনিবার শিলিগুড়ির মেয়র গৌতম দেব সেই ত্রাণ ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের হাতে তুলে দেন। ত্রাণ নিতে সকাল থেকে রোদ উপেক্ষা করে কুপন হাতে বাঁধের উপর লম্বা লাইন দিয়েছিলেন ...

    ১২ অক্টোবর ২০২৫ বর্তমান
    হলং পিলখানায় আনা হল মেচি নদী থেকে উদ্ধার ১৫ দিনের হস্তিশাবককে

    সংবাদদাতা, আলিপুরদুয়ার: দুর্যোগের পর পাহাড় তরাই ডুয়ার্স ক্রমশ ছন্দে ফিরছে। আর দুর্যোগের পরেই জলদাপাড়া জাতীয় উদ্যানের বিখ্যাত হলং পিলখানায় শুক্রবার রাতের দিকে নতুন অতিথি এল। ৫ অক্টোবর কার্শিয়াং বন বিভাগের মেচি নদীতে ভেসে আসা ১৫ দিন বয়সি একটি হস্তিশাবককে ...

    ১২ অক্টোবর ২০২৫ বর্তমান
    বয়রাকালীর ভোগে শোল, বোয়াল সহ ৫ রকমের মাছ

    মৃন্ময় বসাক, কালিয়াগঞ্জ: জাঁকজমক না থাকলেও নিষ্ঠা সহকারে প্রতিবছর কালী মায়ের আরাধনা হয় কালিয়াগঞ্জ বয়রা কালী মন্দিরে। কালিয়াগঞ্জ শহরে  রায়গঞ্জ-বালুরঘাট রাজ্য সড়কের ধারে এই মন্দির। বহু বছর ধরে এখানে পুজো হয়ে আসছে। মন্দির কমিটির  যুগ্ম সম্পাদক বিদ্যুৎ বিকাশ ভদ্র বলেন, ...

    ১২ অক্টোবর ২০২৫ বর্তমান
    সব দ্বন্দ্ব ভুলে জেলা তৃণমূল নেতৃত্বকে একসঙ্গে লড়াইয়ের বার্তা জয়প্রকাশের

    সংবাদদাতা, গঙ্গারামপুর: কুশমণ্ডিতে বিজয়া সম্মিলনির মঞ্চে রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রের প্রশংসা তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের। বিধানসভা ভোটের আগে ‘আমি-তুমি’ না করে সবাইকে একসঙ্গে কাজ করার বার্তা দিলেন এই নেতা।কয়েকদিন ধরে জেলার বিভিন্ন ব্লকে বিজয়া সম্মিলনিতে অংশ নিচ্ছে রাজ্য নেতৃত্ব। ...

    ১২ অক্টোবর ২০২৫ বর্তমান
    বাংলা-সিকিম সংযোগকারী ১০ নম্বর জাতীয় সড়ক চারদিন বন্ধ

    নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ফের বন্ধ হতে চলেছে সিকিমের লাইফলাইন ১০ নম্বর জাতীয় সড়ক। কর্তৃপক্ষ শনিবার নির্দেশিকা জারি করে জানিয়েছে, ২৯ মাইল থেকে গেলখোলা পর্যন্ত একাধিক জায়গায় রাস্তা ধসে যাওয়ায় মেরামতির জন্য ১৩ অক্টোবর দুপুর ১টা থেকে ১৬ তারিখ সন্ধ্যা ...

    ১২ অক্টোবর ২০২৫ বর্তমান
    ভেঙে পড়া ঘরের চালে শুকোচ্ছে বইখাতা ঘুরে দাঁড়াতে মরিয়া অদিতি-শুভদীপ

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বিপর্যয়ে ভেঙে পড়েছে ঘর। জলে ভিজে নষ্ট হওয়া বইখাতা শুকোচ্ছে ভেঙে পড়া ঘরের টিনের চালে। তারই পাশে বসে পড়াশোনা চলছে দুর্গত ছাত্রছাত্রীদের। জলপাইগুড়ির রামসাই পঞ্চায়েতের সুকানদিঘির অদিতি কিংবা শুভদীপ রায়। প্রত্যেকের পরিবার ক্ষতিগ্রস্ত। ‘বর্তমান’-এর খবরের জেরে ...

    ১২ অক্টোবর ২০২৫ বর্তমান
    কর্মী সংকট মেটাতে দেবোত্তর ট্রাস্ট বোর্ডের অধীনস্থ মন্দিরে নিয়োগ

    নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: মদনমোহন সহ দেবোত্তর ট্রাস্ট বোর্ডের অধীনে থাকা বিভিন্ন মন্দিরে কর্মী সংকট দীর্ঘদিন ধরেই রয়েছে। এবার সেই কর্মী সংকট মেটাতে উদ্যোগ নিয়েছে প্রশাসন। ওই সমস্ত মন্দিরগুলিতে ক্লার্ক, নিরাপত্তা কর্মী ও মালি নিয়োগ করা হবে। অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের ...

    ১২ অক্টোবর ২০২৫ বর্তমান
    শালকুমারে ডলোমাইট মিশ্রিত পলি পড়ে নষ্ট আমন ধানের চাষ

    সংবাদদাতা,  আলিপুরদুয়ার: প্রাকৃতিক দুর্যোগে ভুটানের ডলোমাইট কাদা মাটি মিশ্রিত পলি পড়ে আলিপুরদুয়ারের শালকুমারে বিঘার পর বিঘা আমন ধান নষ্ট হয়েছে। আমন ধানের সঙ্গে পলিতে নষ্ট হয়েছে কলা, সুপারি বাগান ও বিঘার পর বিঘা আনাজ সবজি ফসলও। জমিতে পলি পড়ার ...

    ১২ অক্টোবর ২০২৫ বর্তমান
    ময়নাগুড়ির সাগরদ্বীপ ক্লাবের এবছরের থিম ‘শুদ্ধ সূচি’, খুঁটিপুজো দিয়ে শুরু হল প্রস্তুতি

    সোমনাথ চক্রবর্তী, ময়নাগুড়ি: শনিবার খুঁটিপুজোর মধ্য দিয়ে মণ্ডপ তৈরির কাজ শুরু করল ময়নাগুড়ির সাগরদ্বীপ ক্লাব। এবার তাদের পুজোর ৩৫তম বর্ষ। নিজেদের পুজোকে জেলার সেরা করে তুলতে ইতিমধ্যেই ক্লাবের সদস্যরা ঝাঁপিয়ে পড়েছেন। এবছর পুজোর থিম ‘শুদ্ধ সূচি’। পুজোমণ্ডপ তৈরি করছেন ...

    ১২ অক্টোবর ২০২৫ বর্তমান
    পুলিশ আধিকারিকের নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে প্রতারণা

    সংবাদদাতা, হিলি: ফেসবুক প্রোফাইলে পুলিশ আধিকারিকের ভুয়ো পরিচয় দিয়ে ১০ হাজার টাকা হাতিয়ে নেওয়া অভিযোগ উঠল। বালুরঘাটে শহরের সাহেব কাছারি এলাকার এক বেসরকারি সংস্থার কর্মী জ্যোতি বিকাশ দত্ত সম্প্রতি এমনই এক প্রতারণার শিকার হন। ভুয়ো ফেসবুক প্রোফাইল ব্যবহার করে ...

    ১২ অক্টোবর ২০২৫ বর্তমান
    যোগীরাজ্যে দলিত ছাত্রী গণধর্ষিতা

    লখনউ (পিটিআই): ফের গণধর্ষণ যোগীরাজ্যে! শনিবার ১৬ বছর বয়সি এক দলিত পড়ুয়াকে গণধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়াল লখনউয়ে। জানা গিয়েছে, এদিন দুপুরে এক পরিচিতের সঙ্গে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল একাদশ শ্রেণির ওই ছাত্রী । কথা বলার জন্য বানতারায় আমবাগানের কাছে দাঁড়িয়েছিল ...

    ১২ অক্টোবর ২০২৫ বর্তমান
    আয়ুর্বেদ গবেষণায় উৎসাহদানে স্কলারশিপ

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আধুনিক চিকিৎসার পাশাপাশি আয়ুর্বেদ তথা আয়ুষের উপর জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। আয়ুর্বেদে গবেষণার কাজে উৎসাহ বাড়াতে স্কলারশিপ দিচ্ছে মোদি সরকার। ব্যাচেলর অব আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারির ছাত্র-ছাত্রীদের দু’ দফায় মোট ৫০ হাজার টাকা স্কলারশিপ দেওয়া হবে ...

    ১২ অক্টোবর ২০২৫ বর্তমান
    জয়শংকরের সঙ্গে বৈঠক হবু মার্কিন রাষ্ট্রদূতের

    নয়াদিল্লি: ছ’দিনের ভারত সফরে এসেছেন হবু মার্কিন রাষ্ট্রদূত সার্জিয়ো গোর। এরইমধ্যে শনিবার বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে বৈঠক সারলেন তিনি। এক্স হ্যান্ডলে একথা জানিয়ে জয়শংকর লিখেছেন, ‘ভারত-আমেরিকার সম্পর্ক এবং এর আন্তর্জাতিক তাৎপর্য নিয়ে আলোচনা হয়েছে।’ গোরকে তাঁর নতুন দায়িত্বের জন্য ...

    ১২ অক্টোবর ২০২৫ বর্তমান
    সমীক্ষায় পছন্দের মুখ্যমন্ত্রী তেজস্বী, নীতীশকে পিছনে ফেললেন প্রশান্ত

    পাটনা: এসআইআর নিয়ে বিতর্কের আবহেই ঘোষণা হয়েছে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট। তাই ‘বুদ্ধভূমি’তে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন নীতীশ-তেজস্বী-চিরাগ-প্রশান্তরা। এরইমাঝে সামনে এল সি-ভোটারের সমীক্ষা। আর সেই সমীক্ষা অনুযায়ী বিহারবাসীর সবচেয়ে পছন্দের মুখ্যমন্ত্রী আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদের পুত্র তথা প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী ...

    ১২ অক্টোবর ২০২৫ বর্তমান
    ভিড় ঠেকাতে দীপাবলির আগে যাত্রী প্রতীক্ষালয় বানাচ্ছে রেল

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভিড়কে ভয় পাচ্ছে রেল! মহাকুম্ভের সময় নিউদিল্লি রেলওয়ে স্টেশনে পদপিষ্টের ঘটনাই অন্যতম কারণ। প্রধানত সেই কারণেই দীপাবলি, ছটের যাত্রী ভিড় শুরুর আগেই দিল্লি স্টেশনে স্থায়ী যাত্রী প্রতীক্ষালয়ের বন্দোবস্ত করছে মন্ত্রক। নিউদিল্লি স্টেশনের সেই যাত্রী সুবিধা কেন্দ্রে ...

    ১২ অক্টোবর ২০২৫ বর্তমান
    ভারতে আগামী শিক্ষাবর্ষ থেকে তৃতীয় শ্রেণির পাঠ্যসূচিতে এআই

    নয়াদিল্লি: কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ও অটোমেশন—এই দুইয়ের ধাক্কায় ঝুঁকির মুখে কর্মসংস্থান। বিশ্বব্যাঙ্কের রিপোর্টই বলছে, ভারত সহ দক্ষিণ এশিয়ার পাঁচ দেশের সাত শতাংশ কর্মী কাজ হারাতে পারেন। ঝুঁকির মুখে বিজনেস সার্ভিস ও তথ্যপ্রযুক্তির সঙ্গে যুক্ত মাঝারি শিক্ষিত ...

    ১২ অক্টোবর ২০২৫ বর্তমান
    দূষণের জের, দীপাবলির আগেই রাজধানীর বাতাসের মান খারাপ

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ৯১। ১২৯। এবং ১৯৩। মাত্র তিনদিনের ব্যবধানে দিল্লির বাতাসে দূষণ পরিমাপক একিউআই (এয়ার কোয়ালিটি ইন্ডেক্স) পৌঁছে গেল খারাপ মানে। তবে শুধুমাত্রই দিল্লি নয়। দীপাবলির আগেই দিল্লি ও সংলগ্ন এনসিআর শহরগুলিতেও শনিবার বায়ু দূষণের মাত্রা পৌঁছলো অস্বাস্থ্যকর ...

    ১২ অক্টোবর ২০২৫ বর্তমান
    বেঁচে আছি, প্রশাসনের দ্বারস্থ ‘মৃত’ পাঁচ ভোটার

    পাটনা: রাজ্যজুড়ে ভোটের প্রচারে নেমে পড়েছেন নেতারা। বিহারের ধোরাইয়া ব্লকের বতসর গ্রামেও জোরকদমে শুরু হয়েছে নির্বাচনের প্রস্তুতি। গলিতে গলিতে ব্যানার-কাটআউট। এরইমাঝে ভোটার খসড়া তালিকা হাতে পেয়ে ভিরমি খাওয়ার জোগাড় বতসরের পাঁচ বাসিন্দার। তালিকা অনুযায়ী তাঁরা সকলে ‘মৃত’। কীভাবে সম্ভব? ...

    ১২ অক্টোবর ২০২৫ বর্তমান
    দল ছাড়লেন বিজেপি বিধায়ক, ১০০ আসনে লড়াইয়ের বার্তা মিমের, চাপে ইন্ডিয়া ব্লক

    পাটনা: বিহার ভোটের দামামা বেজে গিয়েছে। আসন সমঝোতা থেকে প্রার্থী নির্বাচন। রণকৌশল তৈরিতে ব্যস্ত শাসক ও বিরোধী শিবির। এরইমাঝে বিজেপি ছাড়লেন বিধায়ক মিশ্রিলাল যাদব। শনিবার আনুষ্ঠানিকভাবে দলত্যাগ করার কথা ঘোষণা করেছেন তিনি। আলিনগরের বিধায়ক মিশ্রিলালের বক্তব্য, বিজেপি জোট সরকারের ...

    ১২ অক্টোবর ২০২৫ বর্তমান
    বিহারে নির্বাচন: শরিকদের চাপে মাথা নোয়াতে বাধ্য হচ্ছে বিজেপি

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সেই রামও নেই, সেই অযোধ্যাও নেই। এই আপ্তবাক্যই স্মরণে আসছে বিহার নির্বাচনে এনডিএ জোটের আসন সমঝোতার গতিপ্রকৃতি দেখে।  ২০২০ সালে যে চিরাগ পাসোয়ানকে চাহিদামতো আসন না দেওয়ায় তিনি এনডিএ জোট পরিত্যাগ করে এককভাবে ১৩৫ আসনে লড়াই ...

    ১২ অক্টোবর ২০২৫ বর্তমান
    উন্নয়ন ১১ বছরেই, এবার কৃষি বিপ্লবেও আমিত্ব মোদির

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কৃষিকে পূর্বতন সব সরকার অবহেলা করেছে। কৃষির উন্নতির কথা কেউ আগে ভাবেনি। তাই স্বাধীনতার পর থেকে ভারতের কৃষি বেহাল অবস্থায় এসে দাঁড়িয়েছিল। ভারত কৃষিপ্রধান দেশ একথা কেউ ভাবেনি। ২০১৪ সালের পর কৃষির উন্নতির প্রচেষ্টা শুরু হয়েছে। ...

    ১২ অক্টোবর ২০২৫ বর্তমান
    ভারতের মাটিতে ‘তালিবানি ফতোয়া’য় নীরব কেন? মোদিকে তোপ বিরোধীদের

    নয়াদিল্লি: ভারত সফররত আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সাংবাদিক বৈঠক ঘিরে বিতর্ক তুঙ্গে। শুক্রবার দিল্লির আফগান দূতাবাসে আয়োজিত সেই প্রেস কনফারেন্সে মহিলা সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেওয়া হয়নি বলে অভিযোগ। এধরনের নারী বিদ্বেষী ‘তালিবানি ফতোয়া’য় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীরবতা নিয়ে ...

    ১২ অক্টোবর ২০২৫ বর্তমান
    আইপিএসের আত্মহত্যা: চাপের মুখে অভিযুক্ত এসপিকে সরাল হরিয়ানা সরকার

    চণ্ডীগড়: উচ্চপদস্থ আধিকারিকদের বিরুদ্ধে জাতিগত নির্যাতনের অভিযোগ। গত মঙ্গলবার আত্মঘাতী হন হরিয়ানার দলিত আইপিএস আধিকারিক ওয়াই পুরন কুমার। এই ঘটনায় চাপের মুখে এবার রোহতকের পুলিশ সুপার (এসপি) নরেন্দ্র বিজারনিয়াকে সরিয়ে দিল হরিয়ানা সরকার। নির্দেশিকায় বলা হয়েছে, রোহতকের নতুন এসপি ...

    ১২ অক্টোবর ২০২৫ বর্তমান
    রামমন্দির: ২৫ নভেম্বর ধ্বজা ওড়াবেন মোদি

    অযোধ্যা: ২০২৪ সালে বহু প্রতীক্ষিত রামমন্দিরের উদ্বোধন হয়ে গিয়েছে। তবে বাকি ছিল বেশকিছু নির্মাণকাজ। তা এবার সম্পূর্ণ হয়েছে। আগামী ২৫ নভেম্বর অযোধ্যার রামমন্দিরের ধ্বজা উড়িয়ে সেই বার্তা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা যাচ্ছে, এই প্রথম মন্দির কর্তৃপক্ষের তরফে প্রধানমন্ত্রীকে ...

    ১২ অক্টোবর ২০২৫ বর্তমান
    হাওড়ায় বাড়ির ভিতরেই চলছিল বাজি তৈরি, আচমকা বিস্ফোরণে জখম শ্রমিক

    নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বাড়ির মধ্যেই রমরমিয়ে চলছিল বাজি তৈরির কাজ। যার জেরে শনিবার বিকেলে আচমকা বিস্ফোরণে কেঁপে উঠল হাওড়ার অম্বিকা কুন্ডু লেনের একটি বাড়ি। জানা গিয়েছে, এদিন সন্ধ্যে সাড়ে পাঁচটা নাগাদ তিনতলা বাড়ির নিচের অংশে আচমকাই বিস্ফোরণ হয়। গুরুতর ...

    ১২ অক্টোবর ২০২৫ বর্তমান
    কাশ্মীরে নিহত জওয়ান সুজয় ঘোষের নিথর দেহ ফিরল বীরভূমের গ্রামে

    নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: কাশ্মীরে নিহত জওয়ান সুজয় ঘোষের কফিনবন্দি দেহ ফিরল গ্রামে। শনিবার বিকাল ৪টে ৩৫ মিনিট নাগাদ তাঁর দেহ নিয়ে আসা হয় বীরভূমের রাজনগর থানার কুন্ডিরা গ্রামে। এদিন নিহত জওয়ানকে শেষ শ্রদ্ধা জানাতে ওই গ্রামে উপস্থিত ছিলেন বীরভূমের ...

    ১২ অক্টোবর ২০২৫ বর্তমান
    ১০ নম্বর জাতীয় সড়কে চলবে মেরামতির কাজ, টানা ৪ দিন বন্ধ থাকবে রাস্তা

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গ। বন্যার কারণে দুর্ভোগের শেষ নেই সাধারণ মানুষের। ধসে বিপর্যস্ত একাধিক রাস্তা। সেই তালিকায় রয়েছে শিলিগুড়ি সিকিম ১০ নম্বর জাতীয় সড়কও। তবে শীঘ্রই মেরামত হতে চলেছে ওই রাস্তা। আর তাই ১৩ অক্টোবর ...

    ১২ অক্টোবর ২০২৫ বর্তমান
    বন্যায় ভেঙে পড়া টিনের ঘরের চালে শুকোচ্ছে বই-খাতা! ঘুরে দাঁড়াতে মরিয়া অদিতি-শুভদীপরা

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বন্যায় ভেঙে পড়েছে ঘর। জলে ভিজে নষ্ট হওয়া বইখাতা শুকোচ্ছে ভেঙে পড়া ঘরের টিনের চালে। তারই পাশে বসে পড়াশোনা চলছে দুর্গত ছাত্রছাত্রীদের। পড়ুয়া জলপাইগুড়ির রামসাই পঞ্চায়েতের সুকানদিঘির অদিতি কিংবা শুভদীপ রায়। প্রত্যেকের পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত। ‘বর্তমান’-এর খবরের ...

    ১২ অক্টোবর ২০২৫ বর্তমান
    শহরে বিশেষভাবে সক্ষম তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

    কলকাতা, ১১ অক্টোবর : মূক ও বধির তরুণীকে ধর্ষণের অভিযোগ। অভিযোগ দায়ের হতেই তৎপর কলকাতা পুলিশ। আজ, শনিবার ভোরে নাদিয়াল থানার হাতে গ্রেফতার অভিযুক্ত। এদিনই তাকে আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।পুলিশ সূত্রে জানা ...

    ১১ অক্টোবর ২০২৫ বর্তমান
    মাঝ আকাশে বিমানের উইন্ড শিল্ডে চিড়

    নয়াদিল্লি, ১১ অক্টোবর : মাঝ আকাশে বিমানের উইন্ড শিল্ডে ফাটল। চেন্নাই বিমানবন্দরে জরুরি অবতরণ ইন্ডিগোর উড়ানের। যাত্রী বা বিমানকর্মী- কারও কোনও ক্ষতি হয়নি।শুক্রবার রাত ১০টা নাগাদ মাদুরাই থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দেয় বেসরকারি ওই উড়ানটি। ৭৯ জন যাত্রী এবং ...

    ১১ অক্টোবর ২০২৫ বর্তমান
    আইপিএসের আত্মহত্যার ঘটনায় অপসারিত রোহতকের পুলিশ সুপার

    চণ্ডীগড়, ১১ অক্টোবর: উচ্চপদস্থ আধিকারিকদের বিরুদ্ধে পেশাগত ও জাতিগত হেনস্তার অভিযোগ তুলে আত্মঘাতী হয়েছিলেন আইপিএস অফিসার ওয়াই পুরন কুমার। এই ঘটনায় অন্যতম অভিযুক্ত তথা রোহতকের পুলিশ সুপার নরেন্দ্র বিজারনিয়ার বিরুদ্ধে পদক্ষেপ করল হরিয়ানা সরকার। সিনিয়র এই পুলিশকর্তাকে পদ থেকে ...

    ১১ অক্টোবর ২০২৫ বর্তমান
    আজও বৃষ্টি হবে কলকাতায়, পূর্বাভাস হাওয়া অফিসের

    কলকাতা, ১১ অক্টোবর : অবশেষে বাংলা থেকে বিদায় নিতে চলেছে বর্ষা। আগামী তিন-চারদিনের মধ্যে দেশের আরও কয়েকটি রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের কিছু অংশ থেকে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হবে। সর্বশেষ পূর্বাভাসে এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ, শনিবারও বৃষ্টির হাত ...

    ১১ অক্টোবর ২০২৫ বর্তমান
    বিনা খরচে আইনি পরিষেবা ২০০’র বেশি বিচারপ্রার্থীকে

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত ২১ মাসে দুই শতাধিক বিচারপ্রার্থীকে বিনামূল্যে আইনি পরিষেবা দিয়েছে অবসরপ্রাপ্ত বিচারকদের একাংশ। রাজ্য রিটায়ার্ড জাজেস অ্যাসোসিয়েশন সূত্রে এই খবর জানা গিয়েছে। অবসরপ্রাপ্ত কয়েকজন বিচারক জানান, যাঁরা দুঃস্থ বলে নানা আইনি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন, এমন ...

    ১১ অক্টোবর ২০২৫ বর্তমান
    আনন্দপুরের ফ্ল্যাটে সহপাঠিনীকে ধর্ষণের অভিযোগ, তদন্তে পুলিশ

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সহপাঠিনীর রুমে ফেলে যাওয়া জিনিসপত্র নিতে এসে তাঁকেই ধর্ষণের অভিযোগ উঠেছে এক কলেজ ছাত্রের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আনন্দপুর এলাকায় পেয়িং গেস্টদের থাকার একটি ফ্ল্যাটে। অভিযোগকারিণী ও অভিযুক্ত আনন্দপুরের একটি নামকরা বেসরকারি কলেজের পড়ুয়া বলে জানা গিয়েছে। ...

    ১১ অক্টোবর ২০২৫ বর্তমান
    মুখ্যমন্ত্রীর বাড়ির কাছেই এয়ারগান সহ আটক শিক্ষক, ৭ ঘণ্টা পর মুক্ত

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে বৃহস্পতিবার বিকেলে পিঠে ব্যাগ নিয়ে দাঁড়িয়েছিলেন এক যুবক। সন্দেহ হওয়ায় কর্তব্যরত নিরাপত্তারক্ষীরা তাঁকে আটক করে ব্যাগ তল্লাশি করলে একটি এয়ারগান পাওয়া যায়। সঙ্গে সঙ্গে দেবাঞ্জন চট্টোপাধ্যায় নামের ওই ব্যক্তিকে আটক করে ...

    ১১ অক্টোবর ২০২৫ বর্তমান
    হাওড়ায় সিদ্ধেশ্বরী মায়ের পুজোয় লুকিয়ে আছে রোগ নিরাময়ের বিশ্বাস

    নিজস্ব প্রতিনিধি, হাওড়া: শহর তখন গড়ে উঠতে ঢের দেরি। তখন হুগলি নদীর পাশে ঘন জঙ্গল। জঙ্গলে এক তন্ত্রসাধকের হাতে পুজো পান দেবী সিদ্ধেশ্বরী। দেবীর মন্দিরে পুজো দিয়ে ছেলেকে মারণ অসুখের হাত থেকে বাঁচিয়েছিলেন ভুকৈলাসের রাজা। কালে কালে জঙ্গল উধাও। ...

    ১১ অক্টোবর ২০২৫ বর্তমান
    বজবজ চিত্রগঞ্জের কালীপুজোর ফুল যেত টালায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বাড়ি

    বিমল বন্দ্যোপাধ্যায়, বজবজ: গঙ্গা ও সরস্বতীর মিলিত প্রবাহ ধরে হাঁটলে সরস্বতী ঘাটের পূর্ব দিকে বজবজ চিত্রগঞ্জ কালীবাড়ি। একসময় সাধক কমলাকান্ত পূজিত এই কালী ব্রহ্মময়ী হিসেবে পরিচিত ছিলেন। তবে হাত ঘুরে বজবজে আসার পর সাধক রামজি গোঁসাই কালীর নাম দিলেন ...

    ১১ অক্টোবর ২০২৫ বর্তমান
    কালীপুজোর জন্য ২০ থেকে ২৩ অক্টোবর জাতীয় সড়কে নো এন্ট্রি, দুপুর থেকে রাত যান নিয়ন্ত্রণ, ক্ষুব্ধ বাসিন্দারা

    নিজস্ব প্রতিনিধি, বারাসত: কালীপুজো নিয়ে বারাসতের রবীন্দ্রভবনে শুক্রবার প্রশাসনিক বৈঠক হয়। তারপর বেশ কিছু সিদ্ধান্তের কথা জানিয়েছে পুলিশ। জানানো হয়েছে, ২০ থেকে ২৩ অক্টোবর প্রতিদিন দুপুর দু’টো থেকে রাত দু’টো পর্যন্ত জাতীয় সড়কে নো এন্ট্রি থাকবে। এই কারণে অফিস ...

    ১১ অক্টোবর ২০২৫ বর্তমান
    কালীপুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক ১৫ অক্টোবর

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে ১৫ অক্টোবর শহরের কালীপুজোর উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে বসার কথা কলকাতা পুলিশের। জানা গিয়েছে, মূলত নিষিদ্ধ শব্দবাজি ফাটানো বন্ধ, কলকাতা হাইকোর্টের বেঁধে দেওয়া সময়সীমা মেনে মাইক বাজানো, দূষণ নিয়ন্ত্রণ এবং ভাসান সংক্রান্ত বিধিনিষেধ নিয়ে ...

    ১১ অক্টোবর ২০২৫ বর্তমান
    জামিন পেলেন কামারহাটির জয়ন্ত

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা হাইকোর্টে জামিন পেলেন কামারহাটির মাফিয়া জয়ন্ত সিংহ ওরফে ‘জায়ান্ট’। ২০২৪ সালের ৩ জুলাই দক্ষিণেশ্বর থানায় জয়ন্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১১১ ধারায় একটি মামলা রুজু হয়েছিল। সেই মামলাতেই শর্ত সাপেক্ষে জামিন হয়েছে জয়ন্তের। বিচারপতি বিশ্বরূপ ...

    ১১ অক্টোবর ২০২৫ বর্তমান
    ব্রিজ, সাবওয়ে নিয়ে সতর্কবার্তা দিলেন নৈহাটির পুরপ্রধান

    নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: নৈহাটিতে কালীপুজো ঘিরে বিপুল জন সমাগম হয়। ভিড় বেশি দেখা যায় বড়মার মন্দিরে। এবছর বড়মার মন্দিরে আসছেন তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই পুজোর ভিড় এবং অভিষেকের সফর ঘিরে অতিরিক্ত সতর্কতা নিয়েছে পুলিশ। শুক্রবার আরপিএফ, ডিজাস্টার ম্যানেজমেন্ট, ...

    ১১ অক্টোবর ২০২৫ বর্তমান
    সাধারণ মানুষের কাছে ভোটার কার্ড ৫ দিনের মধ্যেই পাঠাতে তৈরি ডাকবিভাগ, দাবি কর্তার

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাধারণ মানুষের কাছে ভোটার কার্ড এসে পৌঁছাচ্ছে দেরিতে। এমন অভিযোগ ওঠে মাঝেমধ্যেই। এদিকে কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, নতুন করে ভোটার তালিকায় নাম তোলা হোক, বা তথ্যের সংশোধন হোক, সাধারণ মানুষের কাছে সেই ভোটার কার্ড পৌঁছাবে ...

    ১১ অক্টোবর ২০২৫ বর্তমান
    কাল সকাল ৭টায় দক্ষিণেশ্বর ও হাওড়া রুটে মেট্রো পরিষেবা শুরু

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আয়োজিত পরীক্ষায় লক্ষ লক্ষ যুবক নিজেদের ভাগ্য যাচাইয়ে বসতে চলেছেন। আগামী কাল রবিবার পরীক্ষা অনুষ্ঠিত হবে। সরকারি চাকরির এই পরীক্ষা নির্বিঘ্নে আয়োজনে সাহায্যের হাত বাড়াল রেল। পরীক্ষার্থী ও অভিভাবকদের সহজে পরীক্ষা ...

    ১১ অক্টোবর ২০২৫ বর্তমান
    সম্পত্তি সংক্রান্ত প্রতারণা, সল্টলেকে ধৃত প্রোমোটার

    নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সম্পত্তি সংক্রান্ত প্রতারণার অভিযোগে সল্টলেকের এক প্রোমোটারকে গ্রেফতার করল বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা শাখা। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম রাজীবরঞ্জন কুমার। গত ১৪ সেপ্টেম্বর সল্টলেকের এক বাসিন্দা তাঁর বিরুদ্ধে বিধাননগর পূর্ব থানায় অভিযোগ দায়ের করেছিলেন। সল্টলেকের সি ডি ...

    ১১ অক্টোবর ২০২৫ বর্তমান
    কুলতলি গুলি কাণ্ডে গ্রেফতার আরও এক, উদ্ধার বোমা-বন্দুক

    সংবাদদাতা, বারুইপুর: চায়ের দোকানে কাজ করার সময় কুলতলির তৃণমূল কর্মী সেলিম খাঁ গুলিবিদ্ধ হয়েছিলেন। ঘটনার পাঁচদিন পর কুলতলি থানা অভিযুক্ত নুরউদ্দিন মোল্লাকে গ্রেফতার করেছিল। তাঁকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ কেল্লা এলাকা থেকে আরও এক অভিযুক্তকে শুক্রবার পাকড়াও করল। ধৃতের নাম ...

    ১১ অক্টোবর ২০২৫ বর্তমান
    দেগঙ্গায় শরিফুল খুনে পুনর্নির্মাণ পুলিশের, বিক্ষোভ বাসিন্দাদের

    নিজস্ব প্রতিনিধি, বারাসত: দেগঙ্গায় শরিফুল ইসলামকে খুনের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। প্রায় দেড় ঘণ্টা ধরে ধৃত ইসমাতারা বিবি ও মহাদেব ঘোষ ওরফে মনাকে নিয়ে গিয়ে গোটা বিষয়টি খতিয়ে দেখে পুলিশ। শরিফুল ইসলামকে কীভাবে খুন করা হয়েছিল। খুনের পর কোথায় ...

    ১১ অক্টোবর ২০২৫ বর্তমান
    নতুন করে সব সেতুর স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত নবান্নের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রাকৃতিক বিপর্যয়ে ভেঙে পড়েছে মিরিকের দুধিয়া সেতু। আর তার পরেই নতুন করে রাজ্যের সমস্ত সেতুর স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিলেন মুখ্যসচিব মনোজ পন্থ। শুক্রবার ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবির নিয়ে প্রত্যেক জেলাশাসকের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এই নির্দেশ ...

    ১১ অক্টোবর ২০২৫ বর্তমান
    পুজোর সময় ফাঁকা বাড়িতে সোনার গয়না চুরি, তিন অভিযুক্তকে ধরল লালবাজার

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজোর সময় অনেক পরিবারই বাড়ি খালি করে ঠাকুর দেখতে বেরিয়ে পড়ে। এই সময় সক্রিয় হয়ে ওঠে চোরের দল।  তাদের নিশানায় থাকে ফাঁকা বাড়ি। পুজোর সময় বাঁশদ্রোণী এলাকায় এক পরিবারের সদস্যরা সবাই ঠাকুর দেখতে বেরিয়েছিলেন সকালে। তাঁরা ...

    ১১ অক্টোবর ২০২৫ বর্তমান
    জঙ্গি দমন অভিযানে কাশ্মীরে মৃত্যু দুই বাঙালি জওয়ানের,

    নিজস্ব প্রতিনিধি, সিউড়ি ও মুর্শিদাবাদ: তিনদিন আগে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে জঙ্গিদমন অভিযান চলাকালীন শুরু হয়েছিল তুষারঝড়। তার জেরেই নিখোঁজ হয়ে যান দুই বাঙালি জওয়ান।  দু’জনেই দক্ষ এলিট শ্রেণির প্যারাট্রুপার। বৃহস্পতিবারই একজনের দেহ উদ্ধার হয়েছিল কোকেরনাগে। শুক্রবার মিলল দ্বিতীয় জনের ...

    ১১ অক্টোবর ২০২৫ বর্তমান
    ত্রাণের চালের লোভে রাত নামলেই হানা দিচ্ছে হাতির দল, রাত জাগছেন দুর্গতরা

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি ও সংবাদদাতা, নাগরাকাটা: একে দুর্যোগের রক্ষা নেই। তার উপর রাত নামলেই হাতির হামলার ভয়। ত্রাণের চালের লোভে ডায়নার জঙ্গল থেকে রোজ রাতে হানা দিচ্ছে গজরাজের দল। হাতি তাড়াতে রাত জাগছেন নাগরাকাটার টন্ডু, বামনডাঙার দুর্গতরা। অবশ্য পাশে ...

    ১১ অক্টোবর ২০২৫ বর্তমান
    জলে ডুবেছে গ্রাম, জঙ্গলে বিয়ের আসর, মালাবদলের সাক্ষী মহাকাল!

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জলে ডুবেছে গ্রাম। জঙ্গলেই বসল বিয়ের আসর। শুক্রবার লাটাগুড়ির জঙ্গলে মহাকালকে সাক্ষী রেখেই হল মালাবদল, সিঁদুরদান। আদিবাসী যুবক-যুবতীর বিয়ের আসরে প্রার্থনা করা হল দুর্গতদের জন্য। যাতে গ্রাম থেকে দ্রুত বন্যার জল নেমে যায়। নয়া দম্পতি যেন ...

    ১১ অক্টোবর ২০২৫ বর্তমান
    ধসের জন্য দায়ী ভঙ্গুর চরিত্রের পাথর, দোসর বেলাগাম নির্মাণ

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভূতত্ত্বগতভাবে দার্জিলিং পাহাড় এলাকাটি ভীষণ বিপজ্জনক। অতীতে গবেষণা করে এখানে ৪১০টি জায়গা চিহ্নিত করা হয়েছে, যেখানে অতীতে ধস নেমেছিল। দার্জিলিংয়ে সাম্প্রতিক বিপর্যয়ের প্রেক্ষিতে এর কারণ অনুসন্ধান করতে একটি বিস্তারিত রিপোর্ট প্রকাশ করেছেন জিয়োলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার ...

    ১১ অক্টোবর ২০২৫ বর্তমান
    শিলিগুড়ি থেকে দার্জিলিং গেল টয় ট্রেন

    সংবাদদাতা, শিলিগুড়ি: ফের এনজেপি থেকে দার্জিলিংয়ের পথে ছুটল হেরিটেজ টয় ট্রেন। গত শনিবার পাহাড়ে ধসের কারণে এই ক’দিন পরিষেবা বন্ধ রেখেছিল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। শুক্রবার থেকে ফের পাহাড়ের পথে গড়াল ট্রয় ট্রেনের চাকা। তবে টয় ট্রেনের দার্জিলিংয়ে জয় রাইডে ...

    ১১ অক্টোবর ২০২৫ বর্তমান
    প্রযুক্তিগত ত্রুটি এয়ার ইন্ডিয়ার বিমানে, রাস্তা বদলে দুবাই বিমানবন্দরে অবতরণ

    নয়াদিল্লি: ফের এয়ার ইন্ডিয়ার বিমানে প্রযুক্তিগত ত্রুটির শঙ্কা। এবার অস্ট্রিয়ার ভিয়েনা থেকে নয়াদিল্লিগামী উড়ানে। বেগতিক বুঝে যাত্রাপথ পরিবর্তন করে সংযুক্ত আরব আমিরশাহির দুবাই বিমানবন্দরে অবতরণে বাধ্য হন পাইলট। পরে এয়ার ইন্ডিয়া এক বিবৃতি দিয়ে জানিয়েছে, দুবাইয়ে যাবতীয় পরীক্ষা-নিরীক্ষার পর ...

    ১১ অক্টোবর ২০২৫ বর্তমান
    উদ্বোধনের ৩ দিনের মধ্যেই গুটখার দাগে ‘সাজছে’ পাটনা মেট্রো

    পাটনা: দেখে মনে হয় অনেকদিনের পুরোনো কোনও মেট্রো স্টেশন। তেমন কেউ রক্ষণাবেক্ষণ করে না। সিঁড়িতে ওঠার দেওয়ালের গায়ে লাল রঙের ‘কারুকার্য’। রেলট্র্যাক থেকে শুরু করে মেট্রো স্টেশনের যত্রতত্র শুধুই গুটখার পিক। তবে একটু চোখ ঘোরালেই হুঁশ ফিরবে। ছবিটা পাটনা ...

    ১১ অক্টোবর ২০২৫ বর্তমান
    জোর করে কন্নড় বলানোর অভিযোগ, বেঙ্গালুরুতে হেনস্তা নিয়ে সরব উত্তর-পূর্বের তরুণী

    বেঙ্গালুরু: ভরা রাস্তায় হেনস্তা করেছেন বেঙ্গালুরুর অটোচালক। এমনই অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন উত্তর-পূর্বের এক তরুণীর।ঘটনার সূত্রপাত রাইড ক্যানসেল করা নিয়ে। বেঙ্গালুরুর মতো শহরে অ্যাপের মাধ্যমে অটো বুক করা স্বাভাবিক বিষয়। গত ২ অক্টোবর সন্ধ্যায় অ্যাপের মাধ্যমে  অটো ...

    ১১ অক্টোবর ২০২৫ বর্তমান
    আইপিএসের আত্মহত্যার তদন্তে ছয় সদস্যের সিট

    চণ্ডীগড়:  উচ্চপদস্থ আধিকারিকদের বিরুদ্ধে পেশাগত ও জাতিগত হেনস্তার অভিযোগ তুলে আত্মঘাতী হয়েছিলেন আইপিএস ওয়াই পুরন কুমার। নানা টালবাহানার পর অবশেষে বৃহস্পতিবার সেই ঘটনায় এফআইআর দায়ের হয়। এবার আইপিএসের মৃত্যুর তদন্তে ছয় সদস্যের সিট গঠন করল হরিয়ানা পুলিশ। চণ্ডীগড়ের আইজি ...

    ১১ অক্টোবর ২০২৫ বর্তমান
    আফগানিস্তানে ‘ভারত বিরোধী’ কাজ হতে দেব না, দিল্লিতে দাবি তালিবান বিদেশমন্ত্রীর

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: তালিবান সরকারের সঙ্গে ভারত দীর্ঘস্থায়ী বন্ধুত্ব স্থাপন করতে উদগ্রীব। ভারত ও আফগানিস্তানের মধ্যে ঐতিহাসিক মিত্রতার বন্ধনকে আরও শক্তিশালী করতে আগামী দিনে তালিবান সরকারের যে কোনও উন্নয়ন প্রকল্পে ভারত কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। শুক্রবার দিল্লিতে তালিবান ...

    ১১ অক্টোবর ২০২৫ বর্তমান
    একমাসের জন্য কাজে অসমে, ১৫ বছর পর এনআরসির নোটিশ ধুবুলিয়ার ২ শ্রমিককে!

    নিজস্ব প্রতিনিধি, ধুবুলিয়া: পেটের তাগিদে ১৫ বছর আগে মাত্র একমাসের জন্য অসমে কাজে গিয়েছিলেন আজন্ম নদীয়ার ধুবুলিয়ার বাসিন্দা সঞ্জু শেখ ও আসাদ আলি শেখ। আর তাতেই বিপর্যয়! অসমের ট্রাইব্যুনাল থেকে নোটিশ পাঠিয়ে বলা হয়েছে, আগামী ১৩ অক্টোবর সশরীরে হাজির ...

    ১১ অক্টোবর ২০২৫ বর্তমান
    চলতি আর্থিক বছরে নমামি গঙ্গের কাজই হয়নি বিহারে

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী মাসেই গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন রয়েছে বিহারে। কিন্তু ভোটের আগে বিহারে নমামি গঙ্গে প্রকল্প বাস্তবায়নের ইস্যু গেরুয়া শিবিরকে অস্বস্তিতে ফেলতে পারে। চলতি আর্থিক বছরে ভোটমুখী রাজ্য বিহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাধের নমামি গঙ্গে প্রকল্পের কাজ একবিন্দুও ...

    ১১ অক্টোবর ২০২৫ বর্তমান
    মমতার ‘আমাদের পাড়া’ কর্মসূচি অনুসরণ স্ট্যালিনের তামিলনাড়ুতে

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পথ দেখাচ্ছে বাংলা। অনুসরণ করছে দেশের একাধিক রাজ্য। বিজেপি-শাসিত রাজ্য এবং বিজেপি-বিরোধী দলের নেতৃত্বাধীন সরকার তাদের রাজ্যে বলবৎ করছে পশ্চিমবঙ্গ সরকারের একাধিক প্রকল্প ও কর্মসূচিকে। এই তালিকায় নবতম সংযোজন, আমাদের পাড়া, আমাদের সমাধান কর্মসূচি।গত ২ আগস্ট ...

    ১১ অক্টোবর ২০২৫ বর্তমান
    করদাতাদের ভয় দেখানো বন্ধ করুক সরকার

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিগত বাজেটেই কর্পোরেট এবং ব্যক্তিগত আয়করে একঝাঁক ছাড় ঘোষণা করেছে মোদি সরকার। এরপর গত মাসে জিএসটি সংস্কার করে দু’টি ধাপ বাতিলই করে দেওয়া হয়েছে। দুয়ে মিলে মোদি সরকারের দাবি যে, মধ্যবিত্তকে এত বড় সুরাহা অতীতে  কোনও ...

    ১১ অক্টোবর ২০২৫ বর্তমান
    রাজ্যের মর্যাদা: চার সপ্তাহের মধ্যে কেন্দ্রের রিপোর্ট চাইল সুপ্রিম কোর্ট

    নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের রাজ্যের মর্যাদা ফেরানো নিয়ে কেন্দ্রীয় সরকার কী ভাবছে, জানাতে চার সপ্তাহ সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট। তার মধ্যেই কেন্দ্রকে এই নিয়ে বক্তব্য জানাতে হবে। ২০১৯ সালে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পরই জম্মু ও কাশ্মীরকে কেন্দ্রশাসিত ...

    ১১ অক্টোবর ২০২৫ বর্তমান
    এবার জেডিইউ, এলজেপি ছেড়ে আরজেডিতে যোগ একঝাঁক নেতার

    পাটনা: আগামী ৬ নভেম্বর বিহারের ১২১টি বিধানসভা আসনে প্রথম দফার ভোটগ্রহণ হবে। প্রথম দফার ভোটগ্রহণের জন্য মনোনয়নপত্র পেশের সময় শুরু হয়ে গেল শুক্রবার থেকে। মনোনয়ন পেশ করা যাবে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত। প্রথম দফায় মনোনয়ন শুরুর দিনই মুখ্যমন্ত্রী নীতীশ ...

    ১১ অক্টোবর ২০২৫ বর্তমান
    এক বন্যায় রক্ষা নেই, হাতি দোসর! গজরাজের দলের ভয়ে রাত জাগছেন দুর্গতরা

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগু়ড়ি: বন্যার জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গ। ধুয়েমুছে সাফ বহু মানুষের ঘরবাড়ি। ত্রিপল খাঁটিয়ে বাঁধের উপর রাত কাটাচ্ছেন বহু মানুষ। শুরু হয়েছে ত্রাণ বিলিও। কিন্তু এরইমধ্যে যমদূতের মতো হাজির হয়েছে গজরাজের দল। এ যেন একা বন্যায় রক্ষা নেই, হাতি ...

    ১১ অক্টোবর ২০২৫ বর্তমান
    গণপিটুনির জেরে মৃত্যু হল এক ব্যক্তির, গ্রেফতার ১

    নিজস্ব প্রতিনিধি, বারুইপুর: গণপিটুনির জেরে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম রঞ্জিত মণ্ডল (৩৫)। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের ২ নং গ্রাম পঞ্চায়েতের শীতলা অঞ্চলে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যকে। সূত্রের ...

    ১০ অক্টোবর ২০২৫ বর্তমান
    পুর নিয়োগ দুর্নীতি ও ব্যাংকে ঋণ জালিয়াতি সংক্রান্ত মামলার তদন্তে শহরে অভিযান ইডির

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের নির্দেশের পরেই সক্রিয় ইডি। আজ, শুক্রবার সকাল থেকেই শহরের একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা। সল্টলেক, ঠনঠনিয়া কালীবাড়ি এলাকায় তল্লাশি চলছে। নাগেরবাজারে এক কাউন্সিলরের বাড়িতেও হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিন ...

    ১০ অক্টোবর ২০২৫ বর্তমান
    চা চেয়ে খুন হলেন এক ব্যক্তি, চাঞ্চল্য মুর্শিদাবাদের হরিহরপাড়ায়

    নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: চায়ের দোকানে চা চেয়েছিলেন। আর সেটাই যেন বিরাট অন্যায় করে ফেলেছিলেন আব্দুল খালেক মণ্ডল ওরফে লাল্টু (৫৪)। সেই কারণেই খুন হতে হল তাকে! আজ, শুক্রবার সকালে মুর্শিদাবাদের হরিহরপাড়ার পদ্মনাভপুরে এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। মৃতের দেহ উদ্ধার ...

    ১০ অক্টোবর ২০২৫ বর্তমান
    খড়দহে গোষ্ঠী কোন্দলে আক্রান্ত সিপিএম কর্মী, দলীয় নেতাদের বিরুদ্ধে অভিযোগ

    নিজস্ব প্রতিনিধি, বরানগর: দলীয় কর্মীদের নিয়ে রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ। সেখানে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে দ্বিমত পোষণ করেছিলেন এক সিপিএম কর্মীই। সেই কারণে খড়দহের বর্ষীয়ান সিপিএম কর্মী সৌমিত্র আচার্যকে মারধর করার অভিযোগ উঠল দলীয় কর্মীদের বিরুদ্ধেই। খড়দহে সিপিএমের এই গোষ্ঠী কোন্দলে ...

    ১০ অক্টোবর ২০২৫ বর্তমান
    স্বামীকে খুনের চেষ্টা, গ্রেফতার স্ত্রী

    নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বুধবার রাতে হালিশহরে মালঞ্চ এলাকায় অ্যাসিড আক্রান্ত এক তৃণমূল কর্মীকে উদ্ধার করা হয়। আক্রান্তের নাম পঙ্কজ পুরী। তাঁকে কল্যাণীর জে এন এম হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর অ্যাসিড ছোড়ার অভিযোগে স্ত্রী সোনম পুরীকে গ্রেফতার করা হয়েছে। ...

    ১০ অক্টোবর ২০২৫ বর্তমান
    প্রেমিক বিয়েতে রাজি না হওয়ায় আত্মঘাতী গৃহবধূ

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তিনবছরের বিবাহিত জীবন। স্বামী-সন্তানের সঙ্গে থাকাকালীনই পরকীয়া সম্পর্কে জড়ান গৃহবধূ। শ্বশুরবাড়ি ছেড়ে প্রেমিকের সঙ্গে ঘর বাঁধতে চেয়েছিলেন তিনি। কিন্তু, বিয়েতে রাজি হননি প্রেমিক। অভিমানে বাপের বাড়ি ফিরে বুধবার বিষ খেয়ে আত্মঘাতী হলেন বধূ। চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল ...

    ১০ অক্টোবর ২০২৫ বর্তমান
    পুজোর অস্থায়ী বিজ্ঞাপন খুলতে আজ রাত থেকেই অভিযানে নামছে পুরসভা

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজোর সময় রাস্তার দু’ধারে অস্থায়ী বিজ্ঞাপন দেওয়ার জন্য বাঁশের কাঠামো তৈরি করা হয়। গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে, রাস্তার ধারের ওই কাঠামো তৈরি থেকে শুরু করে পুজোকেন্দ্রিক বিজ্ঞাপনের হোর্ডিং বা ব্যানার খোলা নিয়ে কড়াকড়ি করছে ...

    ১০ অক্টোবর ২০২৫ বর্তমান
    সাইবার প্রতারণা, ঠাকুরপুকুর থেকে গ্রেফতার অভিযুক্ত

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুম্বইয়ের এক বাসিন্দার সঙ্গে সাইবার জালিয়াতি। এমন অভিযোগে বুধবার রাতে ঠাকুরপুকুর এলাকা থেকে রূপ শেখ নামে এক অভিযুক্তকে গ্রেফতার করল মুম্বই পুলিশ। তাঁকে ট্রানজিট রিমান্ডে মুম্বই নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, চলতি বছরের জুলাইয়ে মুম্বইয়ের ...

    ১০ অক্টোবর ২০২৫ বর্তমান
    অনলাইনের ‘সুবিধা’ নিয়ে জঞ্জাল কর ফাঁকি, বিপুল রাজস্ব হাতছাড়া পুরসভার

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তিন বছর ধরে পুরসভা কোনও ব্যবসায়িক সংস্থার ট্রেড লাইসেন্স পুনর্নবীকরণের সঙ্গেই জঞ্জাল কর সংগ্রহ করে নেয়। এক বছরের জঞ্জাল কর নিয়ে নেওয়া হয় এক লপ্তে। জঞ্জাল কর না দিলে লাইসেন্স পুনর্নবীকরণ হয় না। গোটা প্রক্রিয়াটি এখন ...

    ১০ অক্টোবর ২০২৫ বর্তমান
    সাড়ে ৪ লক্ষ টাকা প্রতারণা, ধৃত দুই

    নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সাড়ে ৪ লক্ষ টাকা প্রতারণার ঘটনায় দু’জনকে গ্রেফতার করল নারায়ণপুর থানার পুলিশ। বৃহস্পতিবার বাগুইআটির একটি হোটেল থেকে অভিযুক্ত শুভ্রনীল ভট্টাচার্য এবং তার সহযোগী মিলন প্যাটেলকে গ্রেফতার করা হয়। ব্যবসার কারণে কল্যাণীর এক ব্যক্তি ওই টাকা শুভ্রনীলের ...

    ১০ অক্টোবর ২০২৫ বর্তমান
    বিনিয়োগের ফাঁদে ২১ লক্ষ টাকা, প্রতারিত সল্টলেকের চিকিৎসক

    নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: শেয়ার ট্রেডিংয়ের ফাঁদে পা দিয়ে ২১ লক্ষ টাকার প্রতারণার শিকার হলেন সল্টলেকের এক চিকিৎসক। এ ব্যাপারে তিনি বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁকে প্রতারকরা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে প্রলোভন দেখান। তারপর বিনিয়োগ ...

    ১০ অক্টোবর ২০২৫ বর্তমান
    বাসন্তী হাইওয়েতে গাড়িতে তুলে ব্যবসায়ীকে অপহরণ! বাইকে ধাওয়া, রুখলেন ট্রাফিক সার্জেন্ট

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এ যেন রুপোলি পর্দার গল্প। রাস্তা থেকে একজনকে অপহরণ করে গাড়িতে তুলে পালাচ্ছিল ভিলেন। অপহৃতের চিৎকার কানে যেতেই তড়িঘড়ি বাইক ঘুরিয়ে ধাওয়া এবং মাঝরাস্তায় গাড়ি আটকে অপহৃত ব্যক্তিকে উদ্ধার। সেইসঙ্গে অপহরণকারীকেও পাকড়াও করে নায়ক। এই গল্পেরই ...

    ১০ অক্টোবর ২০২৫ বর্তমান
    অভিযোগের ৯ দিন পর ‘লঘু’ ধারায় মামলা যাদবপুর থানার

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জাতীয়স্তরের নৃত্যশিল্পীর যাদবপুরের ফ্ল্যাটে গ্রিল কেটে দুঃসাহসিক চুরির ঘটনায় অবশেষে এফআইআর দায়ের করল যাদবপুর থানা। যদিও লিখিত অভিযোগ দায়ের করার ৯ দিনের মাথায় এফআইআর দায়ের করা হয়েছে। তবে এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। কিন্তু ...

    ১০ অক্টোবর ২০২৫ বর্তমান
    শুয়োরের হাত থেকে শস্য বাঁচাতে বিদ্যুৎবাহী তার, জগৎবল্লভপুরে ফসলের মাঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রৌঢ়ের মৃত্যু

    নিজস্ব প্রতিনিধি, হাওড়া: সারারাত নিখোঁজ থাকার পর সাতসকালে চাষের জমি থেকে উদ্ধার হল প্রৌঢ়ের দেহ। ফসলের মাঠে শুয়োরের উৎপাত থেকে বাঁচতে বেআইনিভাবে লাগানো হয়েছিল বিদ্যুৎবাহী তার। তাতেই তড়িদাহত হয়ে মৃত্যু হয় প্রৌঢ়ের। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে জগৎবল্লভপুরের পাতিহালে। মৃতের ...

    ১০ অক্টোবর ২০২৫ বর্তমান
    ঠাকুরনগরে আগুনে পুড়ল অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও বাড়ি

    সংবাদদাতা, বনগাঁ: ঠাকুরনগর রেল কলোনিতে আগুনে পুড়ে গেল একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও একটি বাড়ি। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে ঠাকুরনগর রেল স্টেশন সংলগ্ন এলাকায়। ওই রাতে এলাকার বাসিন্দা সুমন বালার বাড়িতে কেউ ছিলেন না। কিন্তু ওই বাড়িতে হঠাৎ আগুন দেখতে ...

    ১০ অক্টোবর ২০২৫ বর্তমান
    গোবরডাঙায় দেহ উদ্ধার, মা লেখা ট্যাটু দেখে শনাক্ত করল পরিবার

    নিজস্ব প্রতিনিধি, বারাসত: বুধবার সকালে গোবরডাঙায় রেললাইনের ধারে ড্রেন থেকে উদ্ধার হওয়া যুবকের পরিচয় জানা গেল। মৃতের ডান হাতে ‘মা’ লেখা ট্যাটু দেখেই পরিবারের লোকজন যুবকের দেহ শনাক্ত করেন। মৃত যুবকের নাম অভিজিৎ মাহেলি (৩২)। পরিবারের দাবি, ইঞ্জিন ভ্যান ...

    ১০ অক্টোবর ২০২৫ বর্তমান
    লক্ষ্মীপ্রতিমার নিরঞ্জন ঘিরে বিবাদ, খালনায় অবরোধ

    সংবাদদাতা, উলুবেড়িয়া: লক্ষ্মীপুজোর ভাসানকে কেন্দ্র করে দুই ক্লাবের সদস্যদের মধ্যে সংঘর্ষ। এই নিয়ে বুধবার রাতে উত্তপ্ত হয়ে উঠল জয়পুর থানার খালনা গ্রাম। ঘটনায় দুই ক্লাবের ১২ জন সদস্য আহত হন। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে ক্ষুব্ধ জনতা খালনা-বাগনান রোড অবরোধ ...

    ১০ অক্টোবর ২০২৫ বর্তমান
    কুলতলির তৃণমূলকর্মীকে গুলি, গ্রেফতার

    সংবাদদাতা, বারুইপুর: চায়ের দোকানে কাজ করার সময় কুলতলির তৃণমূলকর্মী সেলিম খাঁ গুলিবিদ্ধ হয়েছিলেন। ঘটনার পাঁচদিন পরে কুলতলি থানার পুলিশ এক অভিযুক্তকে গ্রেফতার করল। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম নুরউদ্দিন মোল্লা। গাজির চক এলাকায় বাড়ি থেকে বৃহস্পতিবার সকালে পুলিশ তাঁকে ধরে। ...

    ১০ অক্টোবর ২০২৫ বর্তমান
    অশোকনগরে বাড়িতে চুরির চেষ্টা, অভিযুক্তকে ধরলেন বধূ

    নিজস্ব প্রতিনিধি, বারাসত: ভিক্ষে চাইতে এসে বাড়ির ভিতরে ঢুকে দুটি মোবাইল ও একটি সোনার দুল নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করছিল মহিলা। কিন্তু গৃহকর্ত্রী তাকে জাপটে ধরে ফেলেন। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ালে পুলিশ এসে অভিযুক্তকে আটক করে নিয়ে যায়। ঘটনাটি ...

    ১০ অক্টোবর ২০২৫ বর্তমান
    খুঁটিপুজোর মাধ্যমে আরামবাগের ত্রিধারা সম্মিলনির জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি

    নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: বৃহস্পতিবার আরামবাগে ত্রিধারা সম্মিলনির জগদ্ধাত্রী পুজোর খুঁটিপুজো হয়ে গেল ধুমধাম করে। নিষ্ঠার সঙ্গে পুজো ও ঢাকের বাদ্যি বাজিয়ে খুঁটিপুজো হয়। উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দারাও। ত্রিধারা সম্মিলনীর জগদ্ধাত্রী পুজোয় এবারের থিম ‘আমি সেই মেয়ে’। মেয়েদের জীবন সংগ্রাম ...

    ১০ অক্টোবর ২০২৫ বর্তমান
    পুলিশকে মারধরে তৃণমূলের অঞ্চল সভাপতি সহ ধৃত দুই

    সংবাদদাতা, কাটোয়া: আউশগ্রামে পুলিশকে মারধর করে আটক ব্যক্তিকে ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় তৃণমূলের অঞ্চল সভাপতি সহ মোট দু’জন গ্রেফতার হল। ধৃত গোলাম মোল্লা ও জাকির মোল্লা আউশগ্রামের বেলেমাঠ এলাকার বাসিন্দা। এর মধ্যে প্রথমজন শাসকদলের আউশগ্রাম-১ পঞ্চায়েতের অমরপুর অঞ্চলের সভাপতি। ...

    ১০ অক্টোবর ২০২৫ বর্তমান
    উৎসবে সুরা-প্রেম মহিলাদের, মদ বিক্রিতে রেকর্ড পশ্চিম বর্ধমানে

    সুমন তেওয়ারি, আসানসোল: সেপ্টেম্বর মাসে মদ বিক্রির সর্বকালীন রেকর্ড গড়ল পশ্চিম বর্ধমান। শুধুমাত্র পুজোর চারদিনে ৩২ কোটি টাকার বিক্রি। সবমিলিয়ে অঙ্কটা ছাড়িয়েছে ১০২ কোটির ঘর। আর এই রেকর্ড গড়ার ‘স্থপতি’ হিসেবে ‘স্বীকৃতি’ পাচ্ছেন মহিলারা! ভাবতে অবাক লাগলেও এটাই বাস্তব। ...

    ১০ অক্টোবর ২০২৫ বর্তমান
    রাস্তা বেহাল, বুড়িমার পুজোয় দণ্ডী কাটা যাবে তো! উদ্বিগ্ন কৃষ্ণনগরবাসী

    সংবাদদাতা, কৃষ্ণনগর: কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোকে নিছক ধর্মীয় উৎসব ভাবলে ভুল হবে। এই পুজো এক ঐতিহ্যশালী জনপদের ইতিহাস ও সংস্কৃতির বহিঃপ্রকাশও বটে। কয়েক শতাব্দী প্রাচীন এই পুজোর অন্যতম প্রধান আকর্ষণ বুড়িমার পুজো ও দণ্ডী কাটার অনুষ্ঠান। প্রতিবছর পুজোর দিন কৃষ্ণনগরের ...

    ১০ অক্টোবর ২০২৫ বর্তমান
    বেলডাঙায় হাড়হিম হত্যাকাণ্ড ও আত্মহত্যায় পরকীয়া তত্ত্ব, সন্দেহের বশেই স্ত্রী ও ছেলেকে নৃশংস খুন করে আত্মঘাতী স্বামী

    নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বেলডাঙার হাড়হিম হত্যাকাণ্ডের তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে, আত্মঘাতী যুবক সঞ্জিত হালদারের স্ত্রী মৌসুমী ছিলেন পরমা সুন্দরী। সেই কারণেই তাঁকে সবসময় সন্দেহ করতেন সঞ্জিত। তা নিয়ে নিত্য অশান্তি ছিল দু’জনের। আর তার ...

    ১০ অক্টোবর ২০২৫ বর্তমান
    এনআইআরএফ র‌্যাঙ্কিংয়ে এগনোই লক্ষ্য, বললেন বিশ্বভারতীর উপাচার্য

    পিনাকী ধোলে, বোলপুর: ‘খাঁচাটার উন্নতি হইতেছে, কিন্তু পাখিটার খবর কেহ রাখে না।’ তোতাকাহিনী গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর বুঝিয়েছিলেন, বাহ্যিক আড়ম্বরের কারণে প্রকৃত উদ্দেশ্যই অধিকাংশ সময় হারিয়ে যায়। যেমনটা হারিয়েছে তাঁরই সৃষ্ট বিশ্বভারতী! বাহ্যিক আড়ম্বর বেড়েছে, কিন্তু শিক্ষার মানদণ্ড ক্রমশই কমেছে। ...

    ১০ অক্টোবর ২০২৫ বর্তমান
    হলদিয়া থেকে পেট্রকেমে ফেনল প্ল্যান্টের দানবাকৃতি যন্ত্র পরিবহণ

    সংবাদদাতা, হলদিয়া: বৃহস্পতিবার দুপুরে বন্দর থেকে হলদিয়া পেট্রকেমে পৌঁছল নির্মীয়মাণ ফেনল প্ল্যান্টের দানবাকৃতি রিয়াক্টর। ওই রিয়াক্টর দৈর্ঘ্যে প্রায় ৫০০ফুট অর্থাৎ ৫০তলা বাড়ির সমান। পরিবহণের সুবিধার জন্য রিয়াক্টরকে পাঁচটি অংশে ভাগ করে বন্দর থেকে পেট্রেকেমে আনা হচ্ছে। বুধবার থেকে একাজ ...

    ১০ অক্টোবর ২০২৫ বর্তমান
    কৌটো নাড়াতে গিয়েই কটাক্ষের মুখে বিজেপি, তোমাদের টাকার অভাব নাকি!

    সুখেন্দু পাল, বর্ধমান: উত্তরবঙ্গের বিপর্যয়ে ত্রাণ সংগ্রহে সিপিএমকে নকল করতে গিয়ে পদে পদে বিড়ম্বনায় পড়তে হচ্ছে গেরুয়া শিবিরকে। ৩৪ বছরের নিরবচ্ছিন্ন বামশাসনে বাংলার মানুষ লালঝাণ্ডা আর কৌটোকে প্রায় এক করে দেখতেন। কোথাও কোনও দুর্যোগ, বিপর্যয় হলেই পাড়ায় পাড়ায় বেরিয়ে ...

    ১০ অক্টোবর ২০২৫ বর্তমান
    তৃণমূলের বিজয়া সম্মিলনির তালিকা নিয়ে চর্চা, নাম নেই সিউড়ি-২ ব্লকের গোষ্ঠীদ্বন্দ্ব এড়াতেই কৌশল!

    নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা, সিউড়ি: গত বুধবারই বীরভূমের ১৯টি ব্লকের মধ্যে ১৮টিতে বিজয়া সম্মিলনির তারিখ ঘোষণা করেছে জেলা তৃণমূলের কোর কমিটি। তালিকায় নেই সিউড়ি-২ ব্লক। এনিয়ে জোর চর্চা শুরু হয়েছে। এনিয়ে প্রশ্ন তুলছেন ব্লক সভাপতি নুরুল ইসলামও। বোলপুর থেকে ...

    ১০ অক্টোবর ২০২৫ বর্তমান
    গোপীবল্লভপুরে পিস্তল, গুলি সহ ধৃত তৃণমূল নেতা, চাঞ্চল্য

    নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: শনিবারের রাত। গোপীবল্লভপুরের যুগীডিহা চেকপোষ্টে পাহারা দিচ্ছিল বেলিয়াবেড়া থানার পুলিশ। বাইকে করে আসা এক ব্যক্তিকে সন্দেহ হওয়ায় তাঁকে আটক করা হয়। তল্লাশি চালাতে গিয়ে পুলিশের চক্ষুচড়কগাছ! বাজেয়াপ্ত করা হয় ৭.৬৫৫ এমএম পিস্তল ও গুলি। পরে পুলিশ ...

    ১০ অক্টোবর ২০২৫ বর্তমান
    মুখ্যমন্ত্রীর নির্দেশে চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের, ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ শুরু খুব শীঘ্রই

    সংবাদদাতা, ঘাটাল: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নদীগুলির জলস্তর কমতেই ‘ঘাটাল মাস্টার প্ল্যান’ কার্যকরী করতে মাঠে নেমে পড়ল প্রশাসন। বৃহস্পতিবার থেকে প্রশাসনিক পর্যায়ের পরিদর্শন শুরু হল। এদিন ঘাটাল শহরের বিভিন্ন জলবদ্ধ এলাকা ও নদী বাঁধ পরিদর্শন করেন ঘাটালের মহকুমা শাসক ...

    ১০ অক্টোবর ২০২৫ বর্তমান
    স্কুলে কম্পোজিট গ্রান্টে ৬ কোটি ৪৪ লক্ষ টাকা, বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নে ব্যয় হবে অর্থ

    সংবাদদাতা, বহরমপুর: ২০২৫-’২৬অর্থবর্ষে কম্পোজিট গ্র্যান্টের ২৫শতাংশ টাকা বরাদ্দ করল রাজ্য সমগ্র শিক্ষা মিশন। মুর্শিদাবাদ জেলার প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক বিদ্যালয়গুলির জন্য কম্পোজিট গ্র্যান্টে মোট ৬কোটি ৪৪লক্ষ ৬৬হাজার ২৫০টাকা বরাদ্দ হয়েছে। একবছর পর এই অনুদান মেলায় খুশি শিক্ষকমহল। কম্পোজিট গ্র্যান্টের ৬০শতাংশ ...

    ১০ অক্টোবর ২০২৫ বর্তমান
    বালির গাড়ি আটকানো নিয়ে ঝামেলা, দলেরই যুবনেতাকে মার পদ্ম বিধায়কের

    সংবাদদাতা, পুরুলিয়া: বালির গাড়ি আটকানোকে কেন্দ্র করে থানার ভিতরে  দলেরই যুব মোর্চার রাজ্য নেতাকে মারধরের অভিযোগ উঠল পুরুলিয়ার বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। বিধায়কের সঙ্গে থাকা অনুগামীদের বিরুদ্ধে ব্যাপক মারধরের অভিযোগ উঠেছে। ঘটনায় জখম যুব মোর্চার নেতা সুরজ শর্মা ...

    ১০ অক্টোবর ২০২৫ বর্তমান
    বহু জলাশয় আবর্জনা ও কচুরিপানায় বেহাল, সংস্কার চান সিউড়ির বাসিন্দারা

    সংবাদদাতা, সিউড়ি: কোথাও কচুরিপানার আড়ালে পুকুর মুখ লুকিয়েছে, আবার কোথাও আবর্জনায় তা ভরাট হওয়ার মুখে। সিউড়ি শহরের একগুচ্ছ পুকুরের এখন এমনই দশা। এবিষয়ে পুরসভা কোনও পদক্ষেপ না করায় শহরের পরিবেশপ্রেমী ও বাসিন্দারা ক্ষুব্ধ।সিউড়ি পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় অবশ্য বলেন, ...

    ১০ অক্টোবর ২০২৫ বর্তমান
  • বর্তমান | 13541-13640

News/খবর All News এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Times of India Indian Express The Statesman News18 বাংলা

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy