BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 04 Apr, 2026 | ২১ চৈত্র, ১৪৩২
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • কালনার দুই বাসিন্দা পাচ্ছেন পদ্মশ্রী সম্মান সাঁওতাল সাহিত্যে রবিলাল, তাঁতশিল্পে জ্যোতিষ

    সংবাদদাতা, কালনা: স্বাধীনতার পর এই প্রথম পূর্ব বর্ধমানের কালনা মহকুমা জোড়া পদ্মশ্রী পুরস্কার পেতে চলেছে। পদ্মশ্রী পাওয়ার তালিকায় জ্যোতিষ দেবনাথ ও রবিলাল টুডুর নাম প্রকাশ করা হয়েছে। জ্যোতিষবাবু তাঁতশিল্পে অনবদ্য অবদানের জন্য ও রবিলালবাবু সাঁওতালি সাহিত্যে বিশেষ অবদানের জন্য ...

    ২৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    কম মার্জিনে তৃণমূলের জয়ী কেন্দ্রেই বেড়েছে সন্দেহজনক ভোটারের সংখ্যা,রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে ঘাসফুল শিবির

    সুখেন্দু পাল,  বর্ধমান: ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস যেসব কেন্দ্রে কম মার্জিনে জয়ী হয়েছিল, সেখানে ‘সন্দেহজনক’ ভোটারের সংখ্যা বেশি। এমনকি, ওই বিধানসভা কেন্দ্রগুলিতে ‘নো ম্যাপিং’ ভোটারের সংখ্যাও প্রচুর। এই তথ্য সামনে আসতেই রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে তৃণমূল। বিজেপিকে ...

    ২৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন বাড়ি পাচ্ছে ৬৪ হাজার

    নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: রাজ্যের বাসিন্দাদের কাছে মুশকিল আসান হয়ে উঠেছে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’। নির্দিষ্ট নম্বরে ফোন করলেই বিভিন্ন সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। বহু পরিবারের মাথার উপর পাকাছাদ ছিল না। আবার আবাস যোজনা প্রকল্পেও তাঁদের নাম ঠাঁই পায়নি। দুশ্চিন্তায় থাকা পরিবারগুলি ...

    ২৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    কাঁথাস্টিচের কাজ শিখিয়ে স্বনির্ভর হওয়ার পাঠ,সিউড়ির তৃপ্তি মুখোপাধ্যায়ের পদ্মশ্রী প্রাপ্তিতে খুশির হাওয়া বীরভূমজুড়ে

    নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: নকশিকাঁথায় প্রান্তিক মানুষের জীবনগাথা বুনে চলেন। সেই তৃপ্তি মুখোপাধ্যায়ের মুকুটে এবার জুড়ল দেশের অন্যতম শ্রেষ্ঠ নাগরিক সম্মান ‘পদ্মশ্রী’। ২০২৪সালে ভাদু গানের শিল্পী রতন কাহারের পদ্ম-প্রাপ্তির পর, ২০২৬-এ ফের সিউড়ির ঘরেই এল এই সম্মান। সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে ...

    ২৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    সাত টন কয়লা সহ আটক লরি,ফের কি জেলার উপর দিয়ে অবৈধ কয়লা পাচার চলছে?

    নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: বীরভূম জেলায় কয়লা পাচার নতুন কিছু নয়। সাম্প্রতিককালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আতসকাচের তলায় বারেবারে উঠে এসেছে এই জেলার নাম। সেই আবহেই ঝাড়খণ্ড সীমানা পেরিয়ে বাংলায় ঢোকার পথে ফের বিপুল পরিমাণ অবৈধ কয়লা আটক করল কাঁকরতলা থানার ...

    ২৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    বাংলার মানুষের মনে বিষ ঢালছে বিজেপি: অনুব্রত

    নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: ভোটার তালিকায় ‘যৌক্তিক অসঙ্গতি বা ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’-এর নামে কি আসলে বেছে বেছে টার্গেট করা হচ্ছে এক বিশেষ সম্প্রদায়ের ভোটারদের? মঙ্গলবার মহম্মদবাজারের কালিতলা মাঠের জনসভা থেকে সেই প্রশ্নই উসকে দিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। সাঁইথিয়া বিধানসভার অন্তর্গত ...

    ২৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    ভুটানের কালীখোলায় দেখা মিলল রয়্যাল বেঙ্গলের

    সংবাদদাতা, আলিপুরদুয়ার: বক্সা ব্যাঘ্র প্রকল্পের পূর্ব ডিভিশনের ভুটানঘাটের গা ঘেঁষেই ভুটানের কালীখোলা। সেই কালীখোলার জঙ্গলেই ফের একটি রয়্যাল বেঙ্গল টাইগার দেখা গিয়েছে। সোমবার সোশ্যাল মিডিয়ায় সেই বাঘের ছবি ভাইরাল হতেই উচ্ছ্বসিত বক্সার আধিকারিকরা।গত ১৫ জানুয়ারি বক্সা ব্যাঘ্র প্রকল্পের পশ্চিম ...

    ২৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    ‘ক্লান্ত ঘুমচোখ খুলেই দেখলাম দাউদাউ করে জ্বলছে গোটা ঘর’

    নিজস্ব প্রতিনিধি, তমলুক: টানা চার-পাঁচদিন নাইট ডিউটি করে ক্লান্ত ডেকরেটার্স সংস্থার শ্রমিকরা রাত সাড়ে ন’টার মধ্যেই শুয়ে পড়েছিলেন। ক্লান্তি এতটাই তাঁদের গ্রাস করেছিল যে, শুয়ে মোবাইল ঘাঁটার অবস্থাও ছিল না কারও। শোওয়ার সঙ্গে সঙ্গে ঘুমের অতলে তলিয়ে যান সবাই। ...

    ২৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    ‘ক্লান্ত ঘুমচোখ খুলেই দেখলাম দাউদাউ করে জ্বলছে গোটা ঘর’

    নিজস্ব প্রতিনিধি, তমলুক: টানা চার-পাঁচদিন নাইট ডিউটি করে ক্লান্ত ডেকরেটর সংস্থার শ্রমিকরা রাত সাড়ে ন’টার মধ্যেই শুয়ে পড়েছিলেন। ক্লান্তি এতটাই তাঁদের গ্রাস করেছিল যে, শুয়ে মোবাইল ঘাঁটার অবস্থাও ছিল না কারও। শোওয়ার সঙ্গে সঙ্গে ঘুমের অতলে তলিয়ে যান সবাই। ...

    ২৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    শুনানিতে হয়রানি কমাতে উদ্যোগী ডিএম,অতিরিক্ত ৮০টি টেবিল চেয়ে কমিশনকে চিঠি

    নিজস্ব প্রতিনিধি, তমলুক: পূর্ব মেদিনীপুরে এসআইআর হয়রানি কমাতে আরও ৮০টি শুনানি টেবিলের জন্য নির্বাচন কমিশনের কাছে অনুমতি চাইলেন জেলাশাসক ইউনিস ঋষিণ ইসমাইল। জেলায় মোট ৫লক্ষ ২৬হাজার ‘লজিকাল ডিসক্রিপেন্সি’ ভোটারকে কমিশন নোটিস পাঠিয়েছে। আগামী ৩১জানুয়ারির মধ্যে হিয়ারিং শেষ করার লক্ষ্যে ...

    ২৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    দীর্ঘ আন্দোলনের জের, দাঁতন স্টেশনে দাঁড়াবে জগন্নাথ এক্সপ্রেস, খুশির হাওয়া

    সংবাদদাতা, বেলদা: দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে রেলের তরফে মিলল চূড়ান্ত সবুজ সংকেত। আগামী ৩১ জানুয়ারি থেকে দাঁতন স্টেশনে ফের থামতে শুরু করবে হাওড়-পুরী (অধুনা শালিমার-পুরী) জগন্নাথ এক্সপ্রেস। মঙ্গলবার, ২৭ জানুয়ারি রেলের তরফে একটি নির্দেশিকা জারি করে এই নির্দিষ্ট দিনক্ষণ ...

    ২৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    বারান্দায় রক্তের দাগ, দু’দিন পরও হদিশ মেলেনি সামশেরগঞ্জের নিখোঁজ যুবতীর

    সংবাদদাতা, জঙ্গিপুর: গভীর রাতে রহস্যজনকভাবে বাড়ি থেকে নিখোঁজ যুবতী। সেইসঙ্গে বাড়ির বারান্দায় দেখা গেল রক্তের দাগ। রবিবার গভীর রাতে সামশেরগঞ্জের জয়কৃষ্ণপুরের চাঁদনিদহ গ্রামে এঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নিখোঁজ যুবতী নাম সারিনা খাতুন। অবিবাহিতা সারিনা বাবা-মায়ের সঙ্গেই থাকতেন। স্থানীয়দের দাবি, ...

    ২৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    এবার শুনানির ডাক পেলেন নওদার তৃণমূলের বিধায়ক

    নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: তৃণমূল কংগ্রেসের মহিলা বিধায়ককে এসআইআরের শুনানিতে ডাকা হল। নির্বাচিত জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও নওদার বিধায়ককে মঙ্গলবার দুপুরে বিডিও অফিসে হিয়ারিংয়ে হাজির হতে হয়। লজিকাল ডিসক্রিপেন্সির কারণ দেখিয়ে তাঁকে শুনানির নোটিস ধরানো হয়েছে। এই ঘটনায় কমিশনের বিরুদ্ধে ক্ষোভ ...

    ২৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    শুনানির লাইনে দাঁড়িয়ে স্বামীর মৃত্যু সংবাদ পেলেন যুবকের স্ত্রী,এসআইআর আতঙ্কে সৌদিতে কান্দির বাসিন্দার মৃত্যু

    সংবাদদাতা, কান্দি: সৌদি আরবে কর্মরত ইব্রাহিম শেখের(৩০) নামে এসেছিল ‘লজিকাল ডিসক্রিপেন্সি’র জন্য শুনানির নোটিস। কান্দির হিজল পঞ্চায়েতের নতুনগ্রামের ওই যুবককে বারবার বাড়ি ফিরতে বলেছিলেন তাঁর স্ত্রী রেক্সনা বিবি। কিন্তু, সেখান থেকে আসতে পারেননি। তাই শেষ পর্যন্ত তাঁর স্ত্রী মঙ্গলবার ...

    ২৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    ডেকরেটরের ব্যবসা করেই উত্থান খেজুরির গঙ্গাধরের, স্কুল ও বিএড কলেজের মালিক

    সংবাদদাতা, কাঁথি: খেজুরির টিকাশি পঞ্চায়েতের পূর্বচড়া গ্রামের বাসিন্দা গঙ্গাধর দাস ডেকরেটর ব্যবসায়ী। ৪০ বছরের বেশি সময় ধরে ডেকরেটর ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। দরিদ্র পরিবারের ছেলে গঙ্গাধর মাধ্যমিক পাশ করার পর কলকাতার ভবানীপুরে গ্রামেরই একজনের কাছে ফুল সাজানোর কাজে ঢুকেছিলেন। ...

    ২৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    কমল মেলার মণ্ডপ থেকে সরল রামসীতার মূর্তি, ক্ষুব্ধ দুর্গাপুরবাসী

    নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: বিজেপি কর্মকর্তাদের আয়োজিত কমল মেলাতেই রামসীতার চূড়ান্ত অবমাননার সাক্ষী থাকল দুর্গাপুর। মঙ্গলবার দুর্গাপুর রাজীব গান্ধী ময়দানে কমল মেলার উদ্বোধন করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতির নবীন। সকালে সেই মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, মূল মঞ্চের পাশেই রাম ...

    ২৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    বিধানসভা: বিশেষ দায়িত্ব পেয়ে বালুরঘাটে কামব্যাক অর্পিতার

    সংবাদদাতা, বালুরঘাট: লোকসভা নির্বাচনে বালুরঘাট আসনে পরাজয়ের পরেই বদলে দেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি থেকে শুরু করে ব্লক সভাপতিদের। সম্প্রতি বালুরঘাট পুরসভার চেয়ারম্যানকেও বদলে দেওয়া হয়েছে। বিপ্লব মিত্র গোষ্ঠীর মুখদের সরিয়ে বিরোধী গোষ্ঠীর মুখদেরকেই ওই পদগুলিতে আনা হয়েছে। ...

    ২৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    নার্সিংহোমে প্রসূতির মৃত্যুতে গাফিলতির অভিযোগ, ভাঙচুর,ভয়ে কাজ ফেলে পালালেন কর্মীরা • এলাকায় পুলিশ

    সংবাদদাতা, ইসলামপুর: চিকিৎসায় গাফিলতিতে প্রসূতি মৃত্যুর অভিযোগ উঠেছে ইসলামপুরের রামগঞ্জের একটি বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে। উত্তেজিত জনতা নার্সিংহোমে ব্যাপক ভাঙচুর চালিয়েছে। যদিও চিকিৎসায় গাফিলতির অভিযোগ মানতে চায়নি নার্সিংহোম কর্তৃপক্ষ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুলিশ জানিয়েছে, মৃত ...

    ২৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    সাধারণতন্ত্র দিবসে দিল্লির প্যারেডে অংশ নিলেন কোচবিহারের ঐশ্বর্য বসু

    নিজস্ব প্রতিনিধি কোচবিহার ও সংবাদদাতা, বাগডোগরা: সাধারণতন্ত্র দিবসে দিল্লির রাজপথে প্যারেডে অংশ নিলেন কোচবিহারের মেয়ে ঐশ্বর্য বসু। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত কোচবিহারে শিক্ষা তাঁর। এখন কৃষি বিজ্ঞান নিয়ে কেরলে পড়াশোনা করছেন। সেখানেই এনএসএসের মাধ্যমে বিভিন্ন ক্যাম্পে অংশ নিয়ে ...

    ২৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    চিতাবাঘকে পিটিয়ে হত্যা! বুনোর হামলায় জখম একাধিক

    সংবাদদাতা, ফালাকাটা: চিতাবাঘের হামলাকে কেন্দ্র করে সোমবার বিকেলে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়ায় ফালাকাটা ব্লকে। ঘটনার জখম হন আটজন। ওই ঘটনার কিছুক্ষণের মধ্যে চিতাবাঘটির রক্তাক্ত দেহ উদ্ধার হয় এলাকাতেই। ঘটনাটি ধনীরামপুর-২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিসাবাড়ি সরুগাঁও গ্রামের মাগুরটারিতে। দলগাঁওয়ের ...

    ২৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    গায়ে আগুন লাগিয়ে দিয়েছিল প্রেমিক তিনদিন পর মৃত্যু যুবতীর

    নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: টানা তিনদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর প্রাক্তন প্রেমিকের হাতে অগ্নিদগ্ধ যুবতীর মৃত্যু হল। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালীন সোমবার রাতে তাঁর মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, মৃতার বয়স ২৪ বছর। তাঁর বাড়ি রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটায়। ...

    ২৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    ধর্ষিতা নাবালিকার মৃত সন্তান প্রসব, অভিযুক্ত ধৃত

    সংবাদদাতা, আলিপুরদুয়ার: ১৩ বছরের এক নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শামুকতলা থানার পুলিশ সোমবার রাতে এক যুবককে গ্রেপ্তার করেছে। নাবালিকাকে প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়ে নাবালিকাকে ধর্ষণ করে ওই যুবক। ধর্ষণের কারণে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে নাবালিকা। অন্তসত্ত্বা অবস্থায় সোমবার হঠাৎই ...

    ২৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    ডালখোলা থেকে রায়গঞ্জ এবং ইটাহার-গাজোল নতুন রেলপথ,চালসা থেকে ভুটান-চীন সীমান্ত পর্যন্ত চলবে ট্রেন, রেলপথ নির্মাণ শুরু শীঘ্রই

    নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা : ডুয়ার্সের চালসা থেকে ভুটান-চীন সীমান্ত নকশাল পর্যন্ত চলবে ট্রেন। এজন্য শীঘ্রই শুরু হতে চলেছে রেলপথ নির্মাণের কাজ। মঙ্গলবার এমনটাই জানালেন জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্তকুমার রায়। তাঁর দাবি, এব্যাপারে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তাঁকে চিঠি দিয়ে ...

    ২৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    খড়িবাড়িতে ট্রান্সফর্মার ভেঙে তামার কয়েল চুরি, জলসেচে সমস্যায় কৃষকরা

    সংবাদদাতা, নকশালবাড়ি: সোমবার রাতে খড়িবাড়ির পাটারামজোতে ট্রান্সফর্মার ভেঙে তামার তার, কয়েল এবং অন্যান্য যন্ত্রাংশ চুরির অভিযোগ উঠল। যারফলে ব্যাহত হয় বিদ্যুৎ পরিষেবা। মঙ্গলবার কৃষিজমিতে জলসেচ দিতে গিয়ে সমস্যায় পড়েন চাষিরা।খড়িবাড়ির পাটারামজোতে জলসেচের পাম্প হাউসের পাশে ট্রান্সফর্মার রয়েছে। সেখানকার পাম্পহাউস ...

    ২৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    জলপাইগুড়ি রাজবাড়ি, জল্পেশের আদলে স্টেশন

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: উত্তরের সবচেয়ে বড় শৈবতীর্থ জল্পেশ মন্দির কিংবা জলপাইগুড়ি রাজবাড়ির আদলে গড়ে উঠছে রেল স্টেশন। আগামী মার্চের মধ্যেই কাজ শেষের টার্গেট রেলের। উত্তরপূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের অধীনে অমৃত ভারত প্রকল্পে ১৫টি স্টেশন আধুনিকীকরণের কাজ চলছে। এর ...

    ২৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    দেওয়াল দখলের মধ্যে দিয়ে ভোটপ্রচার শুরু শাসক দলের

    নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ভোটের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি। তারআগেই দেওয়াল দখলের লড়াই শুরু হয়ে গেল শিলিগুড়িতে। মঙ্গলবার দেওয়াল লিখন দিয়ে বিধানসভা নির্বাচনের ময়দানে নেমে পড়লেন দার্জিলিং জেলা তৃণমূল যুব কংগ্রেস কর্মীরা। এদিন সকালে শিলিগুড়ির ১৬ নম্বর ওয়ার্ডের পালপাড়ায় দলের ...

    ২৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    স্কুটারেই ‘চলমান অফিস’ বানিয়েছেন ময়নাগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান

    সোমনাথ চক্রবর্তী, ময়নাগুড়ি:মানুষের সেবায় ‘চলমান অফিস’ বানিয়েছেন ময়নাগুড়ি পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা পুরসভার ভাইস চেয়ারম্যান ঝুলন সান্যাল। পুরবাসীর যেকোনও ধরনের সার্টিফিকেট প্রয়োজন হলেই তিনি নিজেই পৌঁছে যাচ্ছেন সংশ্লিষ্ট নাগরিকের বাড়িতে। কোথায় আবার রাস্তার পাশেই চেয়ার নিয়ে বসে ...

    ২৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    বর্ধমান রোড উড়ালপুল ঘিরে তৃণমূল-বিজেপির তরজা,ভোটের মুখে দুই ফুলের বাগযুদ্ধে সরগরম শিলিগুড়ির রাজনীতি

    নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: এবার উন্নয়ন নিয়ে অসহযোগিতা! অর্থনৈতিক অবরোধ, এসআইআরের নামে হয়রানির পর শিলিগুড়িতে উড়ালপুল নির্মাণ নিয়ে অসযোগিতার করছে বিজেপি নিয়ন্ত্রিত কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার বর্ধমান রোডে উড়ালপুলের নির্মাণ কাজ পর্যালোচনার পর রেলের বিরুদ্ধে এমন অভিযোগ করেন মেয়র গৌতম দেব। ...

    ২৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    বালি মাফিয়াদের দৌরাত্ম্যে নষ্ট হচ্ছে ফসল, নদীর চর পাহারায় কৃষকরা

    সংবাদদাতা, বালুরঘাট: বাঁধ কেটে রাস্তা বানিয়ে ট্রাক্টর নদীর চরে নিয়ে গিয়ে বালি তুলছে মাফিয়ারা। কৃষিজমি কেটে নদীগর্ভ পর্যন্ত রাস্তা তৈরি করা হচ্ছে। প্রতিবাদ করলেই হুমকি দেওয়া হচ্ছে। পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হচ্ছে না। অবশেষে বালি পাচার রুখতে কৃষকরাই ...

    ২৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    এসআইআর প্রক্রিয়ায় কর্মীরা পাশে নেই ভোটারদের, খেদ বিজেপিতেই,অভিযোগ মানতে নারাজ জেলা নেতৃত্ব

    সৌম্য দে সরকার, মালদহ:দলের সাংগঠনিক কাঠামো কিছুটা থাকলেও নেই উৎসাহী এবং সক্রিয় কর্মী। এসআইআরের মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়া পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় তৎপরতা নেই দলের অনেক কর্মী কিংবা বুথ লেভেল এজেন্টদের (বিএলএ)। এমন বেহাল অবস্থার কথা জানিয়ে দলের অন্দরে এবং বাইরে ...

    ২৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    বিপুল সস্তা গাড়ি, ওষুধ, ভোজ্যতেল

    নয়াদিল্লি: ডোনাল্ড ট্রাম্পের ‘শুল্ক-মস্তানি’র মুখে সজোরে চপেটাঘাত! ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা চূড়ান্ত করল ভারত। সম্ভবত বছর শেষেই সেই চুক্তি স্বাক্ষরিত হবে। মঙ্গলবার, সাধারণতন্ত্র দিবসের পরদিন একথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইইউ প্রেসিডেন্ট ...

    ২৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    বিধানসভা ভোটের ফল দেখেই টিকিট এমপিদের, সিদ্ধান্ত কেন্দ্রীয় বিজেপির

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ২০২৯ সালের লোকসভা নির্বাচনে বাংলায় কোন কোন দলীয় এমপির টিকিট মিলবে? ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফলের ভিত্তিতেই তা চূড়ান্ত করতে চাইছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। রাজনৈতিক সূত্রে দাবি করা হচ্ছে, বঙ্গ বিজেপির প্রত্যেক সাংসদকে রাজ্যের অন্তত ...

    ২৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    ইউজিসির নয়া বিধির তীব্র প্রতিবাদ, চাপের মুখে আশ্বাস শিক্ষামন্ত্রীর

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সমতা ফেরানোর নামে আদতে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের জেনারেল ক্যাটিগরির পড়ুয়াদের হেনস্তার পথ তৈরি করে দিতে চাইছে কেন্দ্রের মোদি সরকার। উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কার্যকর হওয়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ‘দ্য প্রোমোশন অব ইকুইটি ইন হায়ার এডুকেশন ইনস্টিটিউশনস ...

    ২৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    বন্দে ভারত স্লিপারে মিলতে পারে আমিষ খাবারও, ঘোষণা শীঘ্রই

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: উদ্বোধনী যাত্রার আগেই খাবার নিয়ে চরম বিতর্কে জড়িয়েছে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেন। কেন তাঁদের নিরামিষ খাবার খেতে বাধ্য করা হবে, সেই প্রশ্ন তুলে সরব হয়েছেন সাধারণ যাত্রীদের একটি বড় অংশ। এমনকি এই ইস্যুতে ...

    ২৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    এবার বড়ো নোট ভাঙাতে হাইব্রিড এটিএম, মিলবে ১০-২০-৫০ টাকা

    নয়াদিল্লি: বাসে-অটোয় নিত্য ঝামেলা বাধছে। মুদির দোকানেও ক্রেতা-বিক্রেতার বচসা পৌঁছে যাচ্ছে প্রায় হাতাহাতির পর্যায়ে। তবে দরাদরি নয়, এ সমস্যা খুচরো নিয়ে। ১০, ২০ টাকার নোট বাজার থেকে প্রায় অদৃশ্য। যদিও বা ছেঁড়া-ফাটা নোট পাওয়া যাচ্ছে, সেগুলি লেনদেনের মতো অবস্থায় ...

    ২৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    অসমে ব্রহ্মপুত্র নদে নৌকাডুবি, নিখোঁজ ৭

    বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি: অসমের ব্রহ্মপুত্র নদে ফের তলিয়ে গেল যাত্রীবাহী নৌকা। বরপেটা জেলার চেঙ্গার রহমপুর এলাকার এই ঘটনায় অন্তত সাত যাত্রী নিখোঁজ বলে আশঙ্কা। মঙ্গলবার নদী পার হওয়ার সময় নৌকাটি উল্টে যায়।

    ২৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানেও রাজনীতি, সামনের সারিতে নীতিন নবীন, পিছনে রাহুল-খাড়্গে

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সাধারণতন্ত্রের সেলিব্রেশনেও বাদ গেল না রাজনীতি। পণ্ডিত জওহরলাল নেহরু একসময় বিরোধী দলনেতা অটলবিহারী বাজপেয়িকে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের প্রিমিয়ার ক্রুশ্চেভের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বলেছিলেন, এই ছেলে একদিন ভারতের প্রধানমন্ত্রী হবে দেখবেন। সেখানে সেই বাজপেয়ির দলের সরকার ...

    ২৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    জয়েশ, আল কায়েদার চর! গ্রেপ্তার যুবক

    আমেদাবাদ: জঙ্গি যোগের সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করল গুজরাত পুলিশের সন্ত্রাস দমন শাখা (এটিএস)। অভিযুক্ত ফাইজান শেখ পেশায় দর্জি। বয়স ২২। এটিএস সূত্রে খবর, উত্তরপ্রদেশের রামপুর জেলার ডুন্ডাওয়ালা গ্রামের বাসিন্দা ফাইজান থাকত গুজরাতের নভসারিতে। রবিবার তার থেকে একটি পিস্তল ...

    ২৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    আজ শুরু সংসদের বাজেট অধিবেশন, রাজ্যের বকেয়া ও এসআইআর নিয়ে সরব হবে তৃণমূল

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আজ বুধবার থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। তবে ৩১ রাজনৈতিক দলের ৫১ জন সাংসদ উপস্থিত থাকা বৈঠকেও কী হবে সরকারের ‘এজেন্ডা’, তা স্পষ্ট করেনি মোদি সরকার। তাই সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। লোকসভার উপদলনেতা ...

    ২৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    ট্রেন লেটের জেরে পরীক্ষা দেওয়া হয়নি, রেলকে ৯ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

    লখনউ: আড়াই ঘণ্টা লেট ট্রেন। যার জেরে পরীক্ষা দিতে পারেননি তরুণী। সেজন্য ক্ষতিপূরণ হিসেবে এবার রেলকে গুনতে হবে ৯ লক্ষ টাকারও বেশি। সাত বছরের আইনি লড়াই শেষে এমনই নির্দেশ দিয়েছে একটি ক্রেতাসুরক্ষা আদালত।২০১৮ সালের ৭ মের ঘটনা। উত্তরপ্রদেশের বাস্তির ...

    ২৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    অহিন্দুদের জন্য এবার বন্ধ হচ্ছে কেদারনাথ ও বদ্রীনাথের দরজা! বিধিনিষেধ আরোপের প্রস্তাব মোট ৪৯ মন্দিরে

    দেরাদুন: উত্তরাখণ্ডের কেদারনাথ ও বদ্রীনাথে অহিন্দুদের প্রবেশে জারি হবে নিষেধাজ্ঞা! এমনই প্রস্তাব মন্দির কমিটির। জানা যাচ্ছে, কেদারনাথ-বদ্রীনাথ মন্দির কমিটির (বিকেটিসি) আওতাধীন ৪৯ টি মন্দিরেই জারি হবে এই বিধিনিষেধ। মন্দির কমিটির আগামী বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে ...

    ২৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    মহারাষ্ট্রে কৃষক আন্দোলন, বৈঠক ডাকল সরকার

    মুম্বই: জমির অধিকার, সেচব্যবস্থা ও বনাধিকারসহ একাধিক দাবিকে সামনে রেখে হাজার হাজার কৃষক ও আদিবাসী নাসিক থেকে হেঁটে মুম্বইয়ের দিকে ‘লং মার্চ’ শুরু করেছেন। মঙ্গলবার মহারাষ্ট্র সরকার আন্দোলনকারীদের প্রতিনিধি দলকে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছে। অল ইন্ডিয়া কিষান সভা (এআইকেএস)-এর ...

    ২৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    ইউনিফর্ম পরে রিলস শ্যুট, বিতর্কে পুলিশ অফিসার

    রাঁচি: ইউনিফর্ম পরে রিলস শ্যুট! বিতর্কে ঝাড়খণ্ডের পালামৌ জেলার হুসাইনাবাদ থানার ইনচার্জ ইনস্পেক্টর সোনু চৌধুরী। অভিযোগ, থানার ভিতর ইউনিফর্ম পরে স্ত্রীর সঙ্গে একটি রোমান্টিক রিল বানান তিনি। তা সামাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে। ভিডিওতে দেখা যাচ্ছে, ইনস্পেক্টর সোনু ...

    ২৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    ভারত-ইইউ বাণিজ্য চুক্তি: দাম কমবে জীবনদায়ী ওষুধের, তালিকায় আর কী কী?

    নয়াদিল্লি, ২৭ জানুয়ারি: দেড় যুগ ধরে চলা টানাপড়েনের অবসান। অবশেষে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করল ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। যাকে ‘মাদার অব অল ট্রেড ডিলস’ আখ্যা দিয়েছেন ইইউ-র প্রধান উরসুলা ভন ডার লিয়েন। মঙ্গলবার নয়াদিল্লিতে স্বাক্ষরিত এই চুক্তি ...

    ২৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    অ্যাসিড আক্রান্তদের বিশদ তথ্য চাইল সুপ্রিম কোর্ট

    নয়াদিল্লি, ২৭ জানুয়ারি : অ্যাসিড বিক্রির জন্য নির্দিষ্ট নিয়ম-কানুন রয়েছে। অভিযোগ, সবটাই রয়ে গিয়েছে খাতায় কলমে। এই প্রেক্ষাপটে অ্যাসিড হামলা নিয়ে কড়া মনোভাব দেখাল সুপ্রিম কোর্ট। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছে সর্বোচ্চ আদালত জানতে চেয়েছে, কোন বছরে এমন কতগুলি ...

    ২৮ জানুয়ারি ২০২৬ বর্তমান
    নাজিরাবাদে ফরেন্সিক দল, জোড়া এফআইআর পুলিশের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগুন লেগেছিল রবিবার রাত ৩টে নাগাদ। এর পরে কেটে গিয়েছে ২৪ ঘণ্টার বেশি। মঙ্গলবার দুপুরেও ধিকিধিকি আগুন জ্বলতে দেখা যায় নাজিরাবাদের মৃত্যুপুরীতে। চারিদিকে ধোঁয়া আর পোড়া গন্ধ। যুদ্ধকালীন তৎপরতায় ‘পকেট ফায়ার’ নেভানোর চেষ্টা করছেন দমকলকর্মীরা।সময় যত ...

    ২৭ জানুয়ারি ২০২৬ বর্তমান
    সিঙ্গুরের সভার আগের দিন শিল্প-বার্তা মুখ্যমন্ত্রীর

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সিঙ্গুরের সভার আগের দিন শিল্প-বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নবান্নে তিনি বলেন, ‘যাঁরা বলছেন বাংলা থেকে শিল্প চলে যাচ্ছে, তাঁরা ভুল বলছেন। হাওড়া থেকে দুর্গাপুর যান। রাস্তার দুই ধারে দেখবেন কী কী কাজ হয়েছে। কত ...

    ২৭ জানুয়ারি ২০২৬ বর্তমান
    আড়াই ঘণ্টা ট্রেন লেট, ছাত্রীকে ৯ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে রেলকে

    লখনউ, ২৭ জানুয়ারি: হার না মানা মনোভাব। ভারতীয় রেলকে রীতিমতো নাকানি চোবনি খাওয়ালেন এক ছাত্রী। সাত বছরের দীর্ঘ আইনি লড়াই পরে রীতিমতো জয় ছিনিয়ে নিলেন তিনি। ভারতীয় রেলকে ক্ষতিপূরণ বাবদ গুণতে হবে ৯ লক্ষ টাকা। এমনই নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশের ...

    ২৭ জানুয়ারি ২০২৬ বর্তমান
    শীতেও মরশুমি আনাজে তেমন সুরাহা মিলল না ক্রেতাদের

    বাপ্পাদিত্য রায়চৌধুরী, কলকাতা: শীত প্রায় শেষের পথে। বাজারে এখনও মরশুমি আনাজের রমরমা। কিন্তু এবার কি শীতের সবজির দামে বড় রকমের কোনও স্বস্তি পেলেন সাধারণ মানুষ? ক্রেতাদের অভিজ্ঞতা বলছে, অন্যান্য বছরে শীতের আনাজের দামে যতটা লাগাম থাকে, এবার তা ...

    ২৭ জানুয়ারি ২০২৬ বর্তমান
    আগামীকাল সিঙ্গুর থেকে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সঙ্গে একাধিক ‘মৃত’ ভোটার

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসআইআরের ফিকিরে বাংলায় যোগ্য ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে। বিজেপির চাপে এই অনৈতিক কাজে লিপ্ত নির্বাচন কমিশন। এমনই অভিযোগ তুলে বহুবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছিলেন, বাংলার ‘ভোট রক্ষার লড়াই’কে প্রয়োজনে দিল্লি পর্যন্ত টেনে ...

    ২৭ জানুয়ারি ২০২৬ বর্তমান
    চাকরি গিয়েছিল এক দিনে, ফিরল ১০ মাস পরে, নজিরবিহীন নির্দেশ কলকাতা হাইকোর্টের

    শুভঙ্কর বসু, কলকাতা: একদিনের মাথায় চাকরি ছেড়েছিলেন। প্রায় ১০ মাস পর ফের সেই চাকরিতেই ফিরে যাওয়ার পথ খুলে দিল কলকাতা হাইকোর্ট। স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) ২০১৬ সালের নিয়োগ সংক্রান্ত মামলায় চাকরিহারা এক শিক্ষকের ক্ষেত্রে এই নির্দেশকে নজিরবিহীন বলেই মনে ...

    ২৭ জানুয়ারি ২০২৬ বর্তমান
    সংগঠনের ক্ষেত্রে এবার কড়া তৃণমূল, যাঁরা গা ছাড়া দিয়ে কাজ করছেন তাঁদের শাস্তির মুখে পড়ার ইঙ্গিত

    রাহুল চক্রবর্তী, কলকাতা: জনপ্রতিনিধি বা দলীয় পদাধিকারী, যে দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে তা যোগ্যতার সঙ্গে পালন করতেই হবে। গা ছাড়া দিয়ে কাজ করছেন এমন নেতাদের উপর এবার নজরদারি শুরু করল তৃণমূল। আগামী দিনে ওই সমস্ত নেতাদের কড়া শাস্তির মুখে ...

    ২৭ জানুয়ারি ২০২৬ বর্তমান
    বম্বে হাইকোর্টের নাম করে ভুয়ো ওয়ারেন্ট, ডিজিটাল অ্যারেস্টে ৩০ লক্ষ খোয়ালেন বাগুইআটির বৃদ্ধা

    অলকাভ নিয়োগী, বিধাননগর: হঠাৎ, ফোন! রিসিভ করতেই অপরপ্রান্ত থেকে হুমকি—‘আপনার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের কেস রয়েছে’! পরিচয় জিজ্ঞাসা করতেই হুমকি দেওয়া ব্যক্তির জবাব, তিনি মুম্বই পুলিশের অফিসার! আচমকা ‘পুলিশে’র ফোন পেয়ে হকচকিয়ে যান বাগুইআটির এক বৃদ্ধা। ততক্ষণে প্রতারকরা আরও এক ...

    ২৭ জানুয়ারি ২০২৬ বর্তমান
    অস্তিত্ব যাচাই করতে এবার শতায়ু রেশন গ্রাহকদের বাড়ি যাবে খাদ্য দপ্তর

    কৌশিক ঘোষ, কলকাতা: শতায়ু রেশন গ্রাহকদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ করার উপর বিশেষ জোর  দিয়েছে খাদ্য দপ্তর। খাদ্য দপ্তরের সাম্প্রতিক পর্যালোচনা বৈঠকের রিপোর্টে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। এর আগেও এই বিষয়টি জেলা খাদ্য দপ্তরের কর্তৃপক্ষদের জানানো হয়েছিল। কিন্তু ...

    ২৭ জানুয়ারি ২০২৬ বর্তমান
    পথশ্রী প্রকল্পে বেহাল রাস্তা সংস্কারের অনুমোদন, খুশি এলাকাবাসীরা

    শ্যামলেন্দু গোস্বামী, বারাসত: দীর্ঘদিন ধরে অশোকনগরের কল সেন্টার থেকে নৈহাটি রোড সংযোগকারী রাস্তাটি বেহাল অবস্থায় পড়েছিল। একাধিকবার সংস্কার করা হলেও তা টেকসই না হওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছিল সাধারণ মানুষকে। অবশেষে দেড় কিলোমিটার রাস্তা কংক্রিটের ব্লক দিয়ে তৈরির উদ্যোগ নিল ...

    ২৭ জানুয়ারি ২০২৬ বর্তমান
    দেওয়াল পত্রিকায় ফুটল স্বাধীনতার লড়াই, জেলবন্দিদের আঁকা ছবি বিক্রি হবে সরকারি মেলাতেও

    সুকান্ত বসু, কলকাতা: মেদিনীপুর, প্রেসিডেন্সি, আপিুর সহ রাজ্যের বিভিন্ন কেন্দ্রীয় জেলের অন্দরে বহু স্বাধীনতা সংগ্রামীর ফাঁসি হয়েছিল। তাঁদেরকে স্মরণ করেই এবার নেতাজী জয়ন্তীতে রা঩জ্যের বিভিন্ন কেন্দ্রীয় ও উপ সংশোধনাগারে বন্দিরা আপন মনে আঁকেন বিভিন্ন ছবি। তাঁদেরকে উৎসাহ দিতে হাজির ...

    ২৭ জানুয়ারি ২০২৬ বর্তমান
    বারাকপুরে ৩ সপ্তাহে তিনটি খুন, ছড়াল আতঙ্ক

    সঞ্জয় গঙ্গোপাধ্যায়, বারাকপুর: মাত্র তিনটে থানা এলাকাতেই এক সপ্তাহে তিনটে খুনের ঘটনা ঘটলো বারাকপুর শিল্পাঞ্চলে। যাকে কেন্দ্র করে রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে। নোয়াপাড়া থানা এলাকায় কাকার হাতে ভাইপো খুন হয়েছে। আবার ওই থানা এলাকাতেই শ্যামনগর ২২ নম্বর রেলগেটের কাছে ...

    ২৭ জানুয়ারি ২০২৬ বর্তমান
    ২৮ জানুয়ারি সিঙ্গুরে মুখ্যমন্ত্রীর সভা, ‘বাড়ি উৎসব’ ঘিরে বেনজির আয়োজন

    অভিজিৎ চৌধুরী, চুঁচুড়া: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ২৮ জানুয়ারি হুগলির সিঙ্গুরে সভা করবেন। সেদিন হুগলির জেলার প্রতিটি ব্লক সদর, প্রতিটি পঞ্চায়েতে সভা হবে। অর্থাৎ হুগলি জেলাজুড়ে কার্যত শতাধিক সভা হবে। মুখ্যমন্ত্রীর একটি প্রশাসনিক সভাকে কেন্দ্র করে গুচ্ছ গুচ্ছ সভার ওই ...

    ২৭ জানুয়ারি ২০২৬ বর্তমান
    বাগজোলা খালে দেদার ফেলা হচ্ছে আবর্জনা, পুরসভার সক্রিয়তা নিয়ে প্রশ্ন

    বিশ্বজিৎ মাইতি, বরানগর: ফের খোলা ডাস্টবিনের রূপ নিয়েছে বাগজোলা খাল। দক্ষিণ দমদমে হনুমান মন্দির পাশে থেকে যশোর রোডের ব্রিজ পর্যন্ত কয়েকশো মিটার খালের দু'পাড় আবর্জনায় ভরে গিয়েছে। আশপাশের বাসিন্দারা গৃহস্থালির ব্যবহার্য সামগ্রী খালে এসে ফেলছেন। খালে প্লাস্টিক সহ নানান ...

    ২৭ জানুয়ারি ২০২৬ বর্তমান
    আজ শুরু প্রাথমিকে বাংলা মাধ্যমের শিক্ষক নিয়োগের ইন্টারভিউ

    অর্পণ সেনগুপ্ত, কলকাতা: আজ, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বাংলা মাধ্যমের প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া। কলকাতার প্রার্থীদের ইন্টারভিউ হবে আজ ও কাল। আগামীকাল এবং পড়শু ইন্টারভিউ হবে ঝাড়গ্রামের প্রার্থীদের। জলপাইগুড়ির প্রার্থীদের ইন্টারভিউ হবে বৃহস্পতি এবং শুক্রবার। সব মিলিয়ে ১৩ ...

    ২৭ জানুয়ারি ২০২৬ বর্তমান
    ১০০ কোটির ক্লাবের দোরগোড়ায় গ্রামীণ এলাকার অনলাইন সম্পত্তি কর

    প্রীতেশ বসু, কলকাতা: মাত্র এক বছরেই ১০০ কোটির ক্লাবে ঢুকতে চলেছে গ্রামীণ এলাকার অনলাইনের মাধ্যমে সম্পত্তি কর আদায়। বিগত কয়েক বছরে একাধিক অনলাইন পরিষেবা চালু করেছে রাজ্য পঞ্চায়েত দপ্তর। যার মধ্যে অন্যতম হল অনলাইনে সম্পত্তি কর সংগ্রহের এই ব্যবস্থা। ...

    ২৭ জানুয়ারি ২০২৬ বর্তমান
    জাতীয় সড়কে দুর্ঘটনা কমানো ও নতুন ব্ল্যাক স্পট চিহ্নিত করতে বসছে ৩৬০ ডিগ্রি ক্যামেরা

    শুভ্র চট্টোপাধ্যায়,কলকাতা: ন্যাশনাল হাইওয়েতে একের পর এক দুর্ঘটনার কারণ জানতে ও গাড়ির উপর নজরদারি বাড়াতে বসতে চলেছে ৩৬০ ডিগ্রি ক্যামেরা। ন্যাশনাল রোড সেফটি কাউন্সিল ইতিমধ্যে এই ক্যামেরা বসানোর জন্য প্রয়োজনীয় পরিকাঠামো বসানোর তৈরির কাজ শুরু করেছে । এই পি ...

    ২৭ জানুয়ারি ২০২৬ বর্তমান
    ‘লড়াই করতে হবে যুদ্ধের বিরুদ্ধে, সামরিক শক্তি সমাধান নয়’, কলকাতায় এসে বললেন কিউবার রাষ্ট্রদূত

    সোহম কর, কলকাতা: ভেনিজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেজ এখন আমেরিকার হাতে বন্দি। সেই অপারেশন খুব একটা মসৃণ ছিল না আমেরিকার জন্য। হুগো শ্যাভেজের ভেনিজুয়েলাকে রক্ষা করতে এগিয়ে এসেছিল ফিদেল কাস্ত্রোর কিউবা। কিউবা প্রশাসনের দাবি, প্রায় ...

    ২৭ জানুয়ারি ২০২৬ বর্তমান
    ভোল বদল কাঁচা পুকুরের, সুদৃশ্য বাঁধানো ঘাট, পুকুর ঘিরে সৌন্দর্যায়ন বাঁশদ্রণীর দিনেশ নগরে

    অর্ক্য দে, কলকাতা: কাঁচা পুকুর। আশপাশে আগাছা ভর্তি। তবে, পুকুরটি ব্যবহারযোগ্য ছিল। পাড়ার লোকেরা স্নান সারতেন। তবে, ওই টুকুই। সেভাবে যে পুকুরটি খুব পরিষ্কার-পরিচ্ছন্ন ছিল এমনটাও নয়। বাঁশদ্রোণী এলাকার সেই পুকুর সংস্কার হয়েছে। সাফ হওয়ার পর এখন টনটলে জল। ...

    ২৭ জানুয়ারি ২০২৬ বর্তমান
    বনগাঁয় অনুষ্ঠানে হেনস্তার অভিযোগ মিমি চক্রবর্তীর, অস্বীকার উদ্যোক্তাদের

    সংবাদদাতা, বনগাঁ: উত্তর ২৪ পরগনার বনগাঁতে এক অনুষ্ঠানে তাঁকে হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ করলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। এনিয়ে পুলিশে লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি। যদিও তা মানতে নারাজ উদ্যোক্তরা। তাঁদের পাল্টা দাবি, মিমি চক্রবর্তীর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এমন কোনও ...

    ২৬ জানুয়ারি ২০২৬ বর্তমান
    সাধারণতন্ত্র দিবসে সংবিধান রক্ষার বার্তা মুখ্যমন্ত্রী মমতার

    কলকাতা, ২৬ জানুয়ারি: আজ দেশজুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে ৭৭তম সাধারণতন্ত্র দিবস। মূল অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে দিল্লির কর্তব্য পথে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু,  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ এই অনুষ্ঠানে উপস্থিত বিদেশি অতিথিরাও। এই বছরের অনুষ্ঠানের থিম হল 'বন্দে মাতরম'-এর ১৫০ বছর ...

    ২৬ জানুয়ারি ২০২৬ বর্তমান
    ব্যাংক কর্মীদের টার্গেট বেঁধেও প্রতি বছর কমছে নথিভুক্তি, সামাজিক সুরক্ষা! জনতার কাছে অটল পেনশন ৪২ টাকার ‘লগ্নি’

    বাপ্পাদিত্য রায়চৌধুরী, কলকাতা: বিশ্ব সামাজিক সুরক্ষা সূচকে ভারতের স্থান দ্বিতীয়। চীনের পরেই। প্রধানমন্ত্রীর চেয়ারে বসার পর নরেন্দ্র মোদি দেশবাসীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে অটল পেনশন যোজনা চালু করেন। বিজেপি তথা কেন্দ্রের দাবি, তাদের এই ফ্ল্যাগশিপ পেনশন প্রকল্পের দৌলতেই সামাজিক ...

    ২৬ জানুয়ারি ২০২৬ বর্তমান
    ভারতের সাফল্য বিশ্বকে আরও সমৃদ্ধ-সুরক্ষিত করেছে, মন্তব্য ইউরোপীয় ইউনিয়নের প্রধানের

    নয়াদিল্লি, ২৬ জানুয়ারি: ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে চলেছে ভারত। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই প্রেক্ষাপটে ভারতের প্রশংসায় পঞ্চমুখ হলেন ইইউ-র প্রধান উরসুলা ভন ডার লিয়েন। সোমবার তিনি বলেন, ভারতের সাফল্যের হাত ধরে আরও স্থিতিশীল, সমৃদ্ধ ...

    ২৬ জানুয়ারি ২০২৬ বর্তমান
    নরেন্দ্রপুরে গোডাউনে বিধ্বংসী আগুন, খোঁজ পাওয়া যাচ্ছে না একাধিক কর্মীর

    কলকাতা, ২৬ জানুয়ারি: কলকাতার উপকণ্ঠে নরেন্দ্রপুরে বিধ্বংসী আগুন। রবিবার মধ্যরাত থেকে জ্বলছে অনলাইন ফুড ডেলিভারি সংস্থার একটি গোডাউন। দীর্ঘ কয়েক ঘণ্টা পরেও তা নেভানো সম্ভব হয়নি। গোডাউনের মধ্যে কয়েকজন কর্মী আটকে পড়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের কোনও খোঁজ পাওয়া ...

    ২৬ জানুয়ারি ২০২৬ বর্তমান
    দমদম-বারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল, দু’দিনের মধ্যে সব বিএলএ’র সঙ্গে বিধায়কদের বৈঠকে বসার নির্দেশ

    নিজস্ব প্রতিনিধি, বরানগর: এসআইআরের শুনানি পর্বে দলের নেতা-কর্মীদের কী করণীয়, তার রূপরেখা স্পষ্ট করে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তা নিয়েই রবিবার তৃণমূলের দমদম-বারাকপুর সাংগঠনিক জেলা নেতৃত্ব বৈঠকে বসেছিল। সেখানে আগামী দিনের রণকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ...

    ২৬ জানুয়ারি ২০২৬ বর্তমান
    পার্ক সার্কাসে চায়ের দোকানে বচসা থেকে শূন্যে গুলি, গ্রেপ্তার অভিযুক্ত

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চায়ের দোকানে বচসা। তার জেরেই শূন্যে দুই রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠল পার্ক সার্কাস মোড়ে। শনিবার রাত ২টো নাগাদ ঘটনাটি ঘটেছে। অভিযোগ, বচসার পর এক যুবক কামালউদ্দিন নামের এক যুবককে আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখায়। এরপরই শূন্যে ...

    ২৬ জানুয়ারি ২০২৬ বর্তমান
    বিজেপির অভিযোগে মান্যতা কমিশনের বসিরহাট-২ বিডিওকে সাসপেন্ডের নির্দেশ

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা, বারাসত ও হুগলি: চারদিন আগে বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা সংশোধনের শুনানি প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলেছিল গেরুয়া শিবির। রীতিমতো যুদ্ধকালীন তৎপরতায় সেই অভিযোগে সিলমোহর দিল কমিশন। রবিবার রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়ে কমিশন জানিয়েছে, ওই বিধানসভা ...

    ২৬ জানুয়ারি ২০২৬ বর্তমান
    মাত্র ১২০০ টাকায় দেদার ভিপিএন বিক্রি ডার্ক ওয়েবে, অপরাধ জগতের দরজা খুলছে ‘মিস্টার এক্স’

    স্বার্ণিক দাস, কলকাতা: হোয়াটসঅ্যাপে ‘এপিকে’ ফাইল পাঠিয়ে মোবাইলের দখল নেওয়া—এটাই এখন সাইবার অপরাধীদের কাছে ট্রেন্ডিং মোডাস অপারেন্ডি বা অপরাধের ধরন। হোয়াটসঅ্যাপ মেসেজ প্রেরকের মোবাইল নম্বর মিললেও তার লোকেশন ট্র্যাক করতে কালঘাম ছুটছে পুলিশের। নেপথ্যে—‘মিস্টার এক্স’। না রিল-দুনিয়ার কিশোর কুমার ...

    ২৬ জানুয়ারি ২০২৬ বর্তমান
    সন্দেহজনক ভোটারদের তালিকা টাঙানো শুরু বিকেলে, ‘ডিএম’ না ‘ইউএম’? নয়া আতঙ্ক

    নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: সুপ্রিম কোর্টে গিয়েছিল তৃণমূল কংগ্রেস। অন্যতম দাবি ছিল, সন্দেহজনক ভোটারদের তালিকা প্রকাশ করতে হবে। সুপ্রিম নির্দেশ মেনে কমিশনই জানিয়েছিল, ২৪ জানুয়ারি প্রকাশ হবে সেই তালিকা। কিন্তু নিজেদের ডেডলাইনও ফেল করল তারা। একদিন পর, রবিবার বিকেলে ...

    ২৬ জানুয়ারি ২০২৬ বর্তমান
    জানুয়ারির শেষ রবিবার, বইমেলার দিন, সাহিত্যের সঙ্গে বাঙালির আউটিং-স্ন্যাক্স ফ্রি

    সোহম কর, কলকাতা: রবিবার মানে বইমেলার দিন। থুড়ি, জানুয়ারি মাসের শেষ রবিবার। হালকা কিছু খেয়ে বইমেলায় আসার দিন। কারণ, বইমেলার মাঠে পোস্টার, বই কিনলে খিদে পায়! নীচে ছোট সংযোজন, বিজ্ঞান তেমনটাই বলে। সমীকরণ ঠিক এমন—রবিবার মানে বইমেলা, বইমেলা মানে ...

    ২৬ জানুয়ারি ২০২৬ বর্তমান
    ব্যাংক কর্মীদের টার্গেট বেঁধেও প্রতি বছর কমছে নথিভুক্তি, সামাজিক সুরক্ষা! জনতার কাছে অটল পেনশন ৪২ টাকার ‘লগ্নি’

    বাপ্পাদিত্য রায়চৌধুরী, কলকাতা: বিশ্ব সামাজিক সুরক্ষা সূচকে ভারতের স্থান দ্বিতীয়। চীনের পরেই। প্রধানমন্ত্রীর চেয়ারে বসার পর নরেন্দ্র মোদি দেশবাসীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে অটল পেনশন যোজনা চালু করেন। বিজেপি তথা কেন্দ্রের দাবি, তাদের এই ফ্ল্যাগশিপ পেনশন প্রকল্পের দৌলতেই সামাজিক ...

    ২৬ জানুয়ারি ২০২৬ বর্তমান
    ‘গণতন্ত্র ধ্বংস করে ভোটার দিবস!’ মানুষের হয়রানি অব্যাহত, কমিশনকে তীব্র আক্রমণ মমতার

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রবিবার ছিল জাতীয় ভোটার দিবস। নির্বাচন কমিশনের তরফে বেশ ঢাকঢোল পিটিয়ে দিনটি উদযাপন করা হয়। এমনকি, চলমান এসআইআর পর্বে ‘ভালো কাজের’ স্বীকৃতি হিসাবে রাজ্যের পাঁচ শতাধিক বুথ লেভেল অফিসারকে (বিএলও) সংবর্ধনা দিয়েছে তারা। যদিও তাতে বিএলওদের ...

    ২৬ জানুয়ারি ২০২৬ বর্তমান
    স্টলে রাখা টিনের বাক্সে জীবনানন্দের পাণ্ডুলিপি

    অলকাভ নিয়োগী, বিধাননগর: ‘পৃথিবীর সব রঙ নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন...’ পাণ্ডুলিপির সে স্টলে ঢুকলে চমক। টেবিলের উপর সুসজ্জিত পুরনো টিনের বাক্স। তার শরীরে চাপ চাপ বাদামি মরচে। কিন্তু ‘তিনি ভিভিআইপি’। কারণ মরচে সরিয়ে ভিতর থেকে উঁকি দিচ্ছে জীবনানন্দের ...

    ২৬ জানুয়ারি ২০২৬ বর্তমান
    ১০ লক্ষের অপারেশনও ফ্রি রোবোটিক সার্জারিতে হাফ সেঞ্চুরি পিজি’র

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুরু হয়েছিল গত বছরের শেষার্ধ্বে। জানুয়ারির মধ্যেই রোবোটিক সার্জারিতে হাফ সেঞ্চুরি করে ফেলল পিজি হাসপাতাল। গলব্লাডার, হার্নিয়া থেকে শুরু করে ক্যান্সারের জটিল সার্জারি বা সিস্টের অপারেশন— সবই হল নিরাপদে।জেনারেল সার্জারি, গাইনি ও ইউরোলজি— এই তিন বিভাগের ...

    ২৬ জানুয়ারি ২০২৬ বর্তমান
    নন্দনে ‘খুল যা সিম সিম’ বললে চোখের সামনে রাশি রাশি সোনা

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নন্দন চত্বরজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে সোনার বাট, গয়না। বিশাল গুহা খুলে যাচ্ছে ‘খুল যা সিম সিম’ বললেই। সেই দরজা খুললেই মিলবে গুপ্তধনের সন্ধান। এসব দেখে তো খুদেরা বেজায় খুশি। এ যেন বইয়ে পড়া আর পর্দায় দেখা আরব্য ...

    ২৬ জানুয়ারি ২০২৬ বর্তমান
    এল নিনো প্রভাব, এবছর দেশে বর্ষা নিয়ে দুশ্চিন্তা এখন থেকেই

    নিজস্ব প্রতিনিধি কলকাতা: এবছর দেশে বর্ষা নিয়ে একটা দুশ্চিন্তা তৈরি হল এখন থেকেই। এক্ষেত্রে ‘খলনায়ক’ হতে চলেছে প্রশান্ত মহাসাগরের  এল নিনো পরিস্থিতি। একটি আন্তর্জাতিক আবহাওয়া পূর্বাভাস সংস্থা এপিইসি ক্লাইমেট সেন্টার জানিয়েছে, আগামী বছরের জুলাই মাসের শেষদিকে প্রশান্ত মহাসাগরে এল ...

    ২৬ জানুয়ারি ২০২৬ বর্তমান
    বিএলওদের ক্ষোভ, হয়রানি, দেড় কোটি নাম বাদ! ভোটার দিবসে সাফাইয়ে ব্যস্ত কমিশন

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোটারের নাম বাদ থেকে বিএলও মৃত্যু! রবিবার, জাতীয় ভোটার দিবসে একের পর এক প্রশ্নবাণে জর্জরিত হল নির্বাচন কমিশন। এদিন ধনধান্য অডিটোরিয়ামে মুখ্য নির্বাচনি আধিকারিকের দপ্তর অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেখানে রাজ্যের শাসক দল তো বটেই, বিজেপি সহ ...

    ২৬ জানুয়ারি ২০২৬ বর্তমান
    টাকা লুটের চেষ্টা, স্বরূপনগরে আক্রান্ত বেসরকারি সংস্থার কর্মী

    সংবাদদাতা, বসিরহাট: ঋণের কিস্তির টাকা আদায় করে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন বেসরকারি সংস্থার এক কর্মী। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে স্বরূপনগর থানার শাঁড়াপুল নির্মাণ এলাকায়। আহতের নাম বিশ্বজিৎ মণ্ডল। বাড়ি স্বরূপনগরের নতুন গ্রাম এলাকায়। থানায় লিখিত অভিযোগ ...

    ২৬ জানুয়ারি ২০২৬ বর্তমান
    বিরোধী বিএলএদের মারধরের অভিযোগ শাসকদলের বিরুদ্ধে

    নিজস্ব প্রতিনিধি, বরানগর: শুনানি কেন্দ্রে ভোটারকে সহযোগিতা করায় আক্রান্ত সিপিএমের বিএলএ। দেওয়াল লিখতে গিয়ে আক্রান্ত বিজেপির মণ্ডল সভাপতি, নেতা-কর্মীরা। শনিবার কামারহাটি ও ঘোলা থেকে বিরোধীদের উপর এমন হামলার অভিযোগ মিলেছে। অভিযোগ, শাসকদলের নেতারা দাঁড়িয়ে থেকে হামলায় নেতৃত্ব দিয়েছেন। যদিও ...

    ২৬ জানুয়ারি ২০২৬ বর্তমান
    বন্ধ বিদ্যাসাগর সেতু, সরস্বতী বিসর্জনকে ঘিরে তীব্র যানজট

    নিজস্ব প্রতিনিধি, হাওড়া: রক্ষণাবেক্ষণ ও কাঠামোগত পরীক্ষার কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বিদ্যাসাগর সেতুতে সমস্ত যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। গত কয়েক মাস ধরেই প্রতি রবিবার রক্ষণাবেক্ষণের কাজের জন্য এই সেতু বন্ধ রাখা হচ্ছে। তবে ...

    ২৬ জানুয়ারি ২০২৬ বর্তমান
    কিশোরের মৃত্যুতে চিকিৎসার গাফিলতির অভিযোগ, দাসপুরে নার্সিংহোম ভাঙচুর

    সংবাদদাতা, ঘাটাল: চিকিৎসার গাফিলতিতে কিশোরের মৃত্যু হয়েছে। এমনই অভিযোগে দাসপুরের গৌরা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়াল। মৃতের নাম সুশান্ত মাজি(১৭)। বাড়ি সাহাপুরে। ঘটনায় ক্ষুব্ধ পরিজনরা রবিবার বিকেলে নার্সিংহোমে ব্যাপক ভাঙচুর চালায়। ঘাটাল-মেচেদা রাস্তা অবরোধ করে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল ...

    ২৬ জানুয়ারি ২০২৬ বর্তমান
    বাঁকুড়া ও আরামবাগে জাতীয় ভোটার দিবসে সৌজন্যের ছবি, বিজেপি নেতাকে গোলাপ দিয়ে স্বাগত জানালেন তৃণমূল সাংসদ

    নিজস্ব প্রতিনিধি, আরামবাগ ও বাঁকুড়া: রবিবার জাতীয় ভোটার দিবস পালনে পথচলতি বিজেপি নেতার হাতে গোলাপ ফুল তুলে দিলেন আরামবাগের সংসদ সদস্যা তৃণমূলের মিতালি বাগ। এদিন সকালে আরামবাগে মহকুমা শাসকের কার্যালয়ের সামনে এই দৃশ্য দেখা যায়। তৃণমূলের কর্মসূচির সময় বিজেপির ...

    ২৬ জানুয়ারি ২০২৬ বর্তমান
    শুনানিতে বাদ যাচ্ছে নাম প্রতিবাদে অনশনে আদিবাসীরা

    নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রতিবাদে পূর্ব বর্ধমানে অনশনে বসলেন আদিবাসীরা। রবিবার জেলাশাসকের দপ্তরের সামনে নেতাজি মূর্তির পাদদেশে তৃণমূল কংগ্রেসের আদিবাসী শাখার নেতা ও কর্মীরা অনশনে বসেছেন। তৃণমূল নেতা দেবু টুডু বলেন, নির্বাচন কমিশন মানুষের জীবন ...

    ২৬ জানুয়ারি ২০২৬ বর্তমান
    সময়ে চলে না ট্রেন, ঈশানচণ্ডী হল্ট স্টেশনে যাত্রীদের বিক্ষোভ

    সংবাদদাতা, মানকর: সময়ে লোকাল ট্রেন চালানো ও বর্ধমান-আসানসোল শাখার লোকাল ট্রেনগুলির স্টপেজের দাবিতে রবিবার আসানসোল ডিভিশনের ঈশানচণ্ডী হল্ট স্টেশনে বিক্ষোভ দেখানো হয়। নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষের অভিযোগ, নিয়মিত লোকাল ট্রেন দেরি করায় গন্তব্যে যেতে সমস্যা হচ্ছে। এদিন অবরোধের জেরে ...

    ২৬ জানুয়ারি ২০২৬ বর্তমান
    লড়াই হবে চোখে চোখ রেখে, হুঙ্কার মীনাক্ষীর

    সংবাদদাতা, রামপুরহাট: এসআইআরের নামে প্রকৃত ভোটারদের বাদ দেওয়ার চক্রান্ত, ১০০ দিনের কাজ চালুর দাবি, ডিসিআরের নামে কোটি কোটি টাকা লুটের প্রতিবাদে ও এই রাজ্যে সংশোধিত ওয়াকফ আইন লাগু করতে তৃণমূলের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলে রবিবার বিকেলে রামপুরহাটের কলেজ মাঠে ...

    ২৬ জানুয়ারি ২০২৬ বর্তমান
    রাজনগরে অনুব্রতকে রুপোর মুকুট অনুগামীদের, বিজেপিকে তোপ কেষ্টর

    নিজস্ব প্রতিনিধি, বীরভূম: রবিবার সিউড়ি বিধানসভার অন্তর্গত রাজনগরের চন্দ্রপুরে বড় জনসভা করল তৃণমূল। এদিনের সভার মূল চর্চার বিষয় হয়ে দাঁড়ায় মন্ত্রী চন্দ্রনাথ সিংহের একটি মন্তব্য। নিজের বক্তব্যের শেষে অনুব্রত মণ্ডলকে মঞ্চে ডাকার সময় তিনি তাঁকে ‘জেলা সভাপতি’ হিসেবে উল্লেখ ...

    ২৬ জানুয়ারি ২০২৬ বর্তমান
    নওদায় এসআইআর আতঙ্কে এবার মৃত্যু চাষির, শোরগোল

    নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: নওদায় ফের এসআইআর আতঙ্কে মৃত্যু হল এক চাষির। মৃতের নাম তোজাম্মেল শেখ (৫৮)।  ওই ব্যক্তির বাড়ি নওদার ত্রিমোহিনী পশ্চিমপাড়ায়। ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম ছিল তোজাম্মেল মণ্ডল। বর্তমান ভোটার তালিকায় নাম আছে তোজাম্মেল শেখ। সেই ...

    ২৬ জানুয়ারি ২০২৬ বর্তমান
    বেলডাঙায় কেশর চাষ করে তাক লাগিয়ে দিলেন শিক্ষক

    সংবাদদাতা, বহরমপুর: বেলডাঙার রুক্ষ মাটিতে কাশ্মীর উপত্যকার মতো কেশর বা জাফরান চাষ করে তাক লাগালেন স্কুলশিক্ষক রূপেশ দাস। উপত্যকার টিউলিপ ফুলের চাষও করেছেন তিনি। রূপেশবাবু বলেন, এখানে আবহাওয়া উষ্ণ ও কেশর চাষের প্রতিকূল। তবু সঠিক পরিচর্যার কারণেই তা সম্ভব ...

    ২৬ জানুয়ারি ২০২৬ বর্তমান
    নথি দিতে ছুটির দিনেও খোলা থাকছে ডোমকলের মধুরকুল পঞ্চায়েত অফিস, এসআইআর আতঙ্কে দিশেহারা মানুষ

    সংবাদদাতা, ডোমকল: নির্বাচন কমিশনের তরফে প্রচুর ভোটারকে ধরানো হচ্ছে শুনানির নোটিস। অল্প সময়ের মধ্যেই তাঁদের শুনানিতে ডাকা হচ্ছে। যার জেরে অনেকেই নথি জোগাড় করতে দিশেহারা হয়ে পড়ছেন। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে নথি দিতে ছুটির দিনেও অফিস খোলা রাখার সিদ্ধান্ত ...

    ২৬ জানুয়ারি ২০২৬ বর্তমান
    শিলাবতীর উপর সেতু তৈরির কাজে গতি নেই, বাড়ছে ক্ষোভ, চন্দ্রকোণা-২ ব্লকের কদমতলা

    সংবাদদাতা, ঘাটাল: চন্দ্রকোণা-২ ব্লকের কদমতলায় শিলাবতী নদীর উপর দীর্ঘদিনের প্রতীক্ষিত স্টিল ব্রিজ নির্মাণের উদ্যোগে খুশির হাওয়া বইলেও কাজের ‘ধীর গতি’ নিয়ে এবার তীব্র ক্ষোভ দানা বাঁধছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বান্দিপুর-১ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ওই ব্রিজটি তৈরি শুরু হলেও সে ...

    ২৬ জানুয়ারি ২০২৬ বর্তমান
    ভুয়ো চিকিৎসকের কাছে অস্ত্রোপচার, দৃষ্টিশক্তি হারালেন নারায়ণগড়ের বৃদ্ধ

    নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর ও সংবাদদাতা বেলদা: পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে ভুয়ো চিকিৎসকের চক্ষু অস্ত্রোপচারে এক বৃদ্ধের দৃষ্টিশক্তি হারানোর অভিযোগ সামনে আসতেই শোরগোল পড়েছে। অভিযোগ, বেসরকারি হাসপাতালে মালিক দিলীপ দাসের হাতে নেই কোনও ডাক্তারি ডিগ্রি বা বৈধ শংসাপত্র! তার ২৫ বছরের ...

    ২৬ জানুয়ারি ২০২৬ বর্তমান
    শুধু উপার্জন নয়, মায়ের প্রতি বিশ্বাসেই আসেন ঠাকুরবাহকরা

    সংবাদদাতা, কৃষ্ণনগর: পুজো মানেই কৃষ্ণনগরে উৎসবের অন্যরকম আবহ। শহরের অলিগলি জুড়ে আনন্দ, আয়োজন, আর ভক্তির আবহ। কিন্তু সেই আনন্দের পেছনে আছে অগণিত মানুষের অক্লান্ত পরিশ্রম। তাঁদের মধ্যে অন্যতম অদৃশ্য নায়করা হলেন ঠাকুর বাহকরা। শুধু টাকা উপার্জনের লক্ষ্য নয়, বরং ...

    ২৬ জানুয়ারি ২০২৬ বর্তমান
    ‘কবিতা ভালবেসেই মাটিতে মিশে থাকতে চাই’, আবদার ভাইরাল ‘কবিতাওয়ালা’ চাষি আজিবরের

    অগ্নিভ ভৌমিক, কৃষ্ণনগর: ‘কবিতাকে ভালবেসেই মাটিতে মিশে থাকতে চাই।’-ভাইরাল ‘কবিতাওয়ালা’ চাষি আজিবর মণ্ডলের আবদার শুধু এটুকুই। কখনও মাঠে চাষ করার সময়, আবার কখনও কাজ সেরে খেতের আল ধরে বাড়ি ফেরার পথে তিনি কবিতা আওড়ান। সেই মুহূর্তের ভিডিও এখন সোশ্যাল ...

    ২৬ জানুয়ারি ২০২৬ বর্তমান
    স্বাধীনতা সংগ্রামের বহু ইতিহাসের সাক্ষী মেদিনীপুর সংশোধনাগারের মিউজিয়াম

    রাজদীপ গোস্বামী, মেদিনীপুর: স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করতে মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে গড়ে উঠেছে মিউজিয়াম। উদ্বোধনের পর থেকেই মিউজিয়ামকে কেন্দ্র করে সাধারণ মানুষের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে এখানে ব্যাপক দর্শনার্থীর সমাগম হবে বলে আশাবাদী সংশোধনাগার কর্তৃপক্ষ।প্রসঙ্গত, ব্রিটিশ ...

    ২৬ জানুয়ারি ২০২৬ বর্তমান
    ছেন্দাপাথরকে কেন্দ্র করে পর্যটন সার্কিট গড়ার ভাবনা

    রঞ্জুগোপাল মুখোপাধ্যায়, বাঁকুড়া: স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতি বিজড়িত ছেন্দাপাথরকে কেন্দ্র করে পর্যটন সার্কিট গড়ে ওঠার সম্ভাবনা দেখা দিয়েছে। সম্প্রতি এক অনুষ্ঠানে রাইপুরের বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু বনদপ্তরকে এব্যাপারে প্রস্তাব দিয়েছেন। বনদপ্তর বিধায়কের প্রস্তাব খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। বিধায়ক বলেন, ক্ষুদিরাম বসু সহ ...

    ২৬ জানুয়ারি ২০২৬ বর্তমান
  • বর্তমান | 2141-2240

News/খবর All News আনন্দবাজার এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Telegraph Times of India Indian Express The Statesman

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy