BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 25 Jul, 2026 | ১০ শ্রাবণ, ১৪৩৩
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • শান্তনু ঘনিষ্ঠ ব্যবসায়ীর হোটেল থেকে উদ্ধার আড়াই কেজি সোনা

    নিজস্ব প্রতিনিধি,কলকাতা: জোর করে জমি দখলের মামলায় কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি পদমর্যাদার অফিসার শান্তনু সিনহা বিশ্বাসের ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর হোটেলে ইডি তল্লাশিতে উদ্ধার হলো ২.৫ কেজি সোনা। যার বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা বলে জানা গিয়েছে। একইসঙ্গে মিলেছে দুবাইতে ...

    ২৪ মে ২০২৬ বর্তমান
    দক্ষিণ দমদমের তৃণমূল কাউন্সিলার আত্মঘাতী, শুরু রাজনৈতিক তরজা

    নিজস্ব প্রতিনিধি, বরানগর: সকালে ঘুম থেকে উঠে শরীরচর্চা শুরু করেছিলেন বাড়িতে। ছেলের সঙ্গে কথাও বলেছিলেন পড়াশোনার বিষয়ে। তার পরেই মায়ের ঘরে ঢুকে গলায় দড়ি নিয়ে আত্মঘাতী হলেন দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার তথা সিআইসি (স্বাস্থ্য) সঞ্জয় ...

    ২৪ মে ২০২৬ বর্তমান
    নদীবাঁধ তৈরিতে ব্যাপক দুর্নীতি, নামখানায় বিক্ষোভ

    সংবাদদাতা, কাকদ্বীপ: নদীবাঁধ তৈরিতে অনিয়মের অভিযোগ উঠল ঠিকাদারের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার উত্তপ্ত হয়ে ওঠে নামখানার রাজনগর এলাকা।জানা গিয়েছে, প্রায় তিনমাস আগে চিনাই নদীতে ৫০০ মিটার বাঁধ মেরামত হয়েছিল। বাঁধের নীচের অংশে বাঁশ দিয়ে পাইলিং হয়। তারপর ...

    ২৪ মে ২০২৬ বর্তমান
    নোনা জল ঢুকে ফসল নষ্ট বিলবল্লিতে

    সংবাদদাতা বসিরহাট: নোনা জল ঢুকে প্লাবিত কয়েক হেক্টর জমি। ক্ষতিগ্রস্ত কয়েকশো পরিবার। ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকায় অবস্থিত বিলবল্লি। আনুমানিক ৫০ হাজার একরজুড়ে এই বিল প্রসারিত। তুলনামূলকভাবে একটু উঁচু জমিতে ধান, পাট, সর্ষে চাষের প্রচলন আছে। এছাড়া নিচু জমিগুলিতে মিষ্টি ...

    ২৪ মে ২০২৬ বর্তমান
    কোন্নগরের গ্রেপ্তার কাউন্সিলার হিন্দমোটরে অবৈধ মাছচাষ নিয়ে নোটিস

    নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: শুক্রবার চলেছিল বুলডোজার। শনিবার কোন্নগর পুরসভার কাউন্সিলার গ্রেপ্তার হলেন। পাশাপাশি, উত্তরপাড়ার হিন্দমোটরের জলাজমির অবৈধ ব্যবহারের বিরুদ্ধে নোটিস জারি করল ভূমি ও ভূমিসংস্কার দপ্তর। দু’য়েরই নেপথ্যে উত্তরপাড়ার নতুন বিজেপি বিধায়ক এবং অনিয়মের বিরুদ্ধে তাঁর জিরো টলারেন্স নীতি। ...

    ২৪ মে ২০২৬ বর্তমান
    পুজোর আগেই বাইপাস লাগোয়া ‘আদি’ ভবনে ফিরছে তৃণমূলের রাজ্য কার্যালয়

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্গাপুজোর আগেই ই এম বাইপাস সংলগ্ন দলের ‘আদি’ ভবন থেকে কার্যক্রম শুরু করার পরিকল্পনা নিয়েছে তৃণমূল। সেই মতো আগামী দুই-তিন মাসের মধ্যে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে ভবন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে তৃণমূলের তরফে।ই এম বাইপাসের ধারে ...

    ২৪ মে ২০২৬ বর্তমান
    ৩ জুনের মধ্যে প্রত্যেক দপ্তরের রিপোর্ট তলব লক্ষাধিক শূন্যপদ পূরণে পদক্ষেপ নবান্নের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা শূন্যপদ পূরণ করতে বড়ো পদক্ষেপ করল নবান্ন। শনিবার রাজ্য অর্থদপ্তরের অডিট শাখা বিজ্ঞপ্তি জারি করে বলেছে, আগামী ৩ জুন ২০২৬-এর মধ্যে সমস্ত প্রশাসনিক দপ্তরকে তাদের শূন্যপদের বিস্তারিত রিপোর্ট ...

    ২৪ মে ২০২৬ বর্তমান
    আজ ফলতার ভোট গণনা দ্বিতীয় স্থানে কোন দল? জোর চর্চা

    নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: আজ, রবিবার ফলতার পুনর্নির্বাচনের ভোট গণনা। ফলতার ফলাফলে কোন দল দ্বিতীয় হবে, এবার কৌতূহল তুঙ্গে তা নিয়েই। রাজ্যে সরকার পরিবর্তনের পর এই আসনে ভোটগ্রহণ হয়েছে। তাই রাজনৈতিক মহলের দাবি, এই আসন ইতিমধ্যে বিজেপির দিকেই ...

    ২৪ মে ২০২৬ বর্তমান
    দ্রুত গতিতে চলছে মেট্রোর কাজ, সময়ের আগে খুলে যাবে বাইপাস

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুক্রবার রাত পৌনে ন’টা থেকে শুরু হয়েছে চিংড়িঘাটায় দ্বিতীয় পর্যায়ে মেট্রোর কাজ। এই পর্যায়ে ৩১৮ থেকে ৩১৯ নম্বর পিলার সংযুক্তিকরণের কাজ চলছে। শুক্রবার রাতভোর কাজের পর সাতটি সেগমেন্ট লঞ্চিংয়ের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। বৃষ্টি বাধা না ...

    ২৪ মে ২০২৬ বর্তমান
    মোদিকে শুভেন্দুর দেওয়া বঙ্কিমচন্দ্রের চিত্র এঁকেছেন বুদবুদের ধনঞ্জয় চক্রবর্তী

    সুমন তেওয়ারি, আসানসোল:  মুখ্যমন্ত্রী হিসাবে প্রথম দিল্লি সফরে গিয়ে শুভেন্দু অধিকারী সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আঁকা ছবি তুলে দিয়েছেন প্রধানমন্ত্রীর হাতে। সেই ছবি ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। বাংলার রাজনীতিতে এবার বিধানসভা ভোটে প্রাসঙ্গিক  হয়ে ওঠেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। উপহার হিসাবেও বঙ্কিমচন্দ্রের ...

    ২৪ মে ২০২৬ বর্তমান
    পালাবদলের পর মুখ্যমন্ত্রীর শহর কাঁথি পুরসভার বোর্ড ভাঙা হল

    সংবাদদাতা, কাঁথি: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই জল্পনা চলছিল। সেই জল্পনাই সত্যি হল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিজের শহর কাঁথি পুরসভার বোর্ড ভেঙে দিল পুর ও নগরোন্নয়ন দপ্তর। চেয়ারম্যান পদ থেকে  সরলেন রামনগরের প্রাক্তন বিধায়ক অখিল গিরির ছেলে সুপ্রকাশ গিরি। ...

    ২৪ মে ২০২৬ বর্তমান
    দুর্গাপুরে বিজেপির নামে সিন্ডিকেটের তোলাবাজির ছক, অভিযোগে চাঞ্চল্য

    সংবাদদাতা, দুর্গাপুর: বিজেপির নাম ভাঙিয়ে দুর্গাপুর ইস্পাত কারখানায় অস্থায়ী শ্রমিক নিয়োগ ঘিরে তোলাবাজির পরিকল্পনা করছিল সিন্ডিকেট। শনিবার সকালে দুর্গাপুরের গোপালমাঠ লাগোয়া বনগ্রামে এই অভিযোগ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, সিন্ডিকেটচক্রের গোপন বৈঠকের খবর পেয়ে বিজেপি কর্মীরাই সেখানে চড়াও ...

    ২৪ মে ২০২৬ বর্তমান
    পুলিশের জালে আড়ংঘাটার ‘ত্রাস’ রমজান, ধৃত সহযোগী

    সংবাদদাতা, রানাঘাট:  ধানতলায় পুলিশের জালে ধৃত প্রভাবশালী তৃণমূল নেতা রমজান আলি মণ্ডল ও তার সহযোগী প্রদীপ সাঁতরা। পুলিশের জালে আড়ংঘাটার ত্রাস! সাধারণ মানুষের জমি দখল থেকে শুরু করে নদীর ফেরিঘাট জোরপূর্বক নিয়ন্ত্রণ,সব জায়গাতেই ছিল তার অবাধ গতিবিধি। অবশেষে খাঁচা বন্দি ...

    ২৪ মে ২০২৬ বর্তমান
    বহরমপুরে রাস্তার ধার থেকে ১৯৭টি ভোটার কার্ড উদ্ধার! মিলল তৃণমূলের বিএলএ’র স্বাক্ষরিত তালিকা

    নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বহরমপুর শহরে রাস্তার ধার থেকে ১৯৭টি ভোটার কার্ড উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার জর্জ কোর্টের পিছনে বিচারক আবাসনের পাশে রাস্তার উপরে শয়ে শয়ে ভোটার কার্ড পড়ে থাকতে দেখা যায়। ডাস্টবিনের কাছে ওই সমস্ত এপিক কার্ড দেখে ...

    ২৪ মে ২০২৬ বর্তমান
    ময়ূরেশ্বরে ভোট পরবর্তী হিংসায় দাপুটে তৃণমূল নেতা পাকড়াও

    সংবাদদাতা, রামপুরহাট: একুশে বিধানসভা ভোটের পর হিংসার ঘটনায় ময়ূরেশ্বর-২ ব্লকের দাপুটে তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি জটিলেশ্বর মণ্ডল ওরফে জটিলকে গ্রেপ্তার করল পুলিশ। শুক্রবার রাতে তাঁকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইন সহ বেশ ...

    ২৪ মে ২০২৬ বর্তমান
    বন্ধ থাকা সাউথখণ্ড পঞ্চায়েত অফিসে বিজেপির হানা, উদ্ধার আপত্তিকর দ্রব্য

    শ্রীকান্ত পড়্যা, তমলুক: গ্রাম পঞ্চায়েতের অফিসের তিনতলায় গেস্টরুম। তালাবন্ধ সেই রুমের ভিতর থেকে শাড়ি, সাজগোজের সামগ্রী, রেশনকার্ড, জুয়ার বোর্ড সহ আপত্তিকর কিছু সামগ্রী উদ্ধার হল। ফ্রিজের ভিতর মিলল ঠান্ডা পানীয়, আচার। পটাশপুর-২ ব্লকের তৃণমূল পরিচালিত সাউথখণ্ড গ্রাম পঞ্চায়েতের অফিসের ...

    ২৪ মে ২০২৬ বর্তমান
    উচ্চ মাধ্যমিকে অকৃতকার্য রসুলপুরে আত্মঘাতী ছাত্র

    সংবাদদাতা, বর্ধমান: মেমারি থানার রসুলপুরে পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছেন। মৃতের নাম সন্তু সরকার(১৯)। তিনি রসুলপুর বিএম হাইস্কুল থেকে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে তিনি কীটনাশক খান। তাঁকে বর্ধমান মেডিকেল ...

    ২৪ মে ২০২৬ বর্তমান
    সিন্ডিকেটরাজ বন্ধ হলে বালির দাম কমার আশা

    নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: সিন্ডিকেটরাজ বন্ধ হলে বালির দাম কমবে। এমনটাই মনে করছেন পূর্ব বর্ধমানের বাসিন্দারা। তাঁদের অভিযোগ, আগে ঘাট থেকে বালিভরতি ট্রাক বা ডাম্পার বের হলেই একাধিক জায়গায় সিন্ডিকেটের লোকজনকে টাকা দিতে হত। ফলে ব্যবসায়ীরা বালির দাম বাড়াতে বাধ্য ...

    ২৪ মে ২০২৬ বর্তমান
    অভীকের বিরুদ্ধে তদন্তের নির্দেশে উত্তরবঙ্গ মেডিকেলে খুশির হাওয়া

    সংবাদদাতা, শিলিগুড়ি: অভয়া কাণ্ডে চিকিৎসক অভীক দে’র বিরুদ্ধে স্বাস্থ্যদপ্তরের বিভাগীয় তদন্তের নির্দেশ ঘিরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে খুশির হাওয়া। এই কলেজ থেকেই অভীকের উত্থান।  কলেজের একাংশের চিকিৎসক, বর্তমান ও প্রাক্তন পড়ুয়ারা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। সেই সঙ্গে তাঁদের দাবি, অভীকের ...

    ২৪ মে ২০২৬ বর্তমান
    মেখলিগঞ্জের তিনবিঘা সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরি নিয়ে উত্তেজনা, বিএসএফ-বিজিবি বৈঠক

    সংবাদদাতা, মেখলিগঞ্জ: ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের তিনবিঘা করিডর সংলগ্ন দহগ্রাম-অঙ্গারপোতা সীমান্ত এলাকা। শুক্রবার সীমান্তে জমি মাপজোখের কাজ শুরু করতেই বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তরফে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। ...

    ২৪ মে ২০২৬ বর্তমান
    ভুটানে সুযোগ বালুরঘাট ফুটবল অ্যাকাডেমির ফুটবলার শিউলির

    সুজয় সরকার, হিলি: ফুটবলের টানে দেশের সীমানা পেরিয়ে সুদূর ভুটানের ফুটবল লিগে খেলে নজর কাড়ছেন বালুরঘাট ফুটবল অ্যাকাডেমির শিক্ষার্থী শিউলি সরেন।ভুটানের ১০ দলীয় মহিলা ফুটবল লিগে গেলিফু সিটি উইমেন ক্লাবের হয়ে ডিফেন্ডার পজিশনে খেলছেন তিনি। ভুটান লিগে তাঁর দল তিনটি ...

    ২৪ মে ২০২৬ বর্তমান
    এনসিবি ও পুলিশের পৃথক অভিযানে বাজেয়াপ্ত ৮০৪ কেজি গাঁজা, ধৃত দুই

    নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি) ও ভক্তিনগর থানার পৃথক অভিযানে বাজেয়াপ্ত ৮০৪.৫ কেজি গাঁজা। গ্রেপ্তার দুই পাচারকারী। পুলিশ ও এনসিবির অভিযানে গাঁজা পাচারকারীদের এই বড় চক্র জালে ধরা পড়তেই শিলিগুড়িকে করিডর করে মাদক পাচারের রমরমা ব্যবসার ফের ...

    ২৪ মে ২০২৬ বর্তমান
    পড়ে থেকে নষ্ট হচ্ছে ‘চা সুন্দরী’ প্রকল্পে তৈরি কয়েক হাজার বাড়ি, বসবাস করতে নারাজ শ্রমিকরা

    ব্রতীন দাস, মাদারিহাট: বাস করতে নারাজ শ্রমিকরা। ফলে ডুয়ার্সে পড়ে থেকে নষ্ট হচ্ছে ‘চা সুন্দরী’র কয়েক হাজার বাড়ি। তৃণমূল সরকারের আমলে জলপাইগুড়ির মাল, নাগরাকাটা, আলিপুরদুয়ারের মাদারিহাট ও কালচিনি সহ বিভিন্ন ব্লকে চা শ্রমিকদের বাড়ি তৈরির জন্য খরচ করা হয় কোটি ...

    ২৪ মে ২০২৬ বর্তমান
    বালুরঘাটে স্পিকারকে সংবর্ধনা

    সংবাদদাতা, বালুরঘাট: বিজেপির বর্তমান, প্রাক্তন সভাপতি এবং গুরুত্বপূর্ণ কার্যকর্তাদের বিধানসভা ঘুরে দেখানো হবে। বিধানসভার কাজ কীভাবে হয়, তা দেখাতে কলকাতায় নিয়ে যাওয়া হবে জেলার কার্যকতাদের। আগামী অধিবেশনেই এই সুযোগ পাবেন বিজেপির নেতাকর্মীরা। শনিবার বালুরঘাটে এসে বিজেপির কার্যকর্তাদের এই প্রতিশ্রুতি ...

    ২৪ মে ২০২৬ বর্তমান
    ইবোলা নিয়ে আদর্শ নিয়মাবলী প্রকাশ করল কেন্দ্র

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইবোলা নিয়ে আদর্শ নিয়মাবলী প্রকাশ করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। ৩০ পাতার এই নিয়মাবলীতে স্বাস্থ্যক্ষেত্র, বিমান সংস্থা, বিমানবন্দর কর্তৃপক্ষ, যাত্রী সহ সংশ্লিষ্ট প্রত্যেকের কী কী করণীয়, সে কথার উল্লেখ রয়েছে। ইবোলা উপদ্রুত এলাকায় শেষ ২১ দিনের মধ্যে ঘুরে ...

    ২৪ মে ২০২৬ বর্তমান
    ত্বিশা মৃত্যু রহস্য: ৭ দিনের হেপাজতে স্বামী, ফের ময়নাতদন্তের জন্য বিশেষ টিম

    ভোপাল: ত্বিশা শর্মা হত্যা মামলায় সমর্থ সিং তথা ত্বিশার স্বামীকে সাতদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিল ভোপালের আদালত। সমর্থকে পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশও দিয়েছেন বিচারক। পেশায় আইনজীবী সমর্থ, ত্বিশার মৃত্যুর পর থেকে পলাতক ছিলেন। তাঁর খোঁজে বিশেষ তদন্তকারী দল গঠন ...

    ২৪ মে ২০২৬ বর্তমান
    অপারেশন থিয়েটারে রোগীকে ধর্ষণ, গ্রেপ্তার চিকিৎসক

    লখনউ: অপারেশন থিয়েটারে রোগীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে। লখনউয়ের একটি বেসরকারি হাসপাতালের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ইতিমধ্যে অভিযুক্ত চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৯ মে ইন্দৌরবাগ এলাকার তেজস হাসপাতালে ভরতি হন ...

    ২৪ মে ২০২৬ বর্তমান
    তামিলনাড়ুতে বালিকাকে অপহরণ করে খুন, ২৪ ঘণ্টা পর মিলল দেহ, ‘হৃদয়বিদারক’, ব্যবস্থার আশ্বাস বিজয়ের

    কোয়েম্বাটোর: হ্রদের কাছে মিলল নিখোঁজ বালিকার ক্ষতবিক্ষত দেহ। অভিযোগ, ১০ বছরের মেয়েটিকে অপহরণের পর খুন করা হয়। তামিলনাড়ুর কোয়েম্বাটোরের এই  ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম কার্তিক ও মোহান রাজ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।  এরইমধ্যে কোয়েম্বাটোরে পৌঁছান ...

    ২৪ মে ২০২৬ বর্তমান
    বন্ধ হোক গোরু জবাই ও গোমাংস রপ্তানি, দাবি আজমির শরিফের মৌলবির

    জয়পুর: দেশজুড়ে বন্ধ হোক জবাই। একইসঙ্গে গোরুকে জাতীয় পশু হিসাবে ঘোষণা করা হোক। ইদের আগে ঠিক এমনই দাবি শোনা গেল রাজস্থানের আজমির শরিফের মৌলবির মুখে। আগামী ২৮ মে দেশজুড়ে ইদুজ্জেোহা পালিত হতে চলেছে। আর এই উৎসবে বছরের পর বছর ...

    ২৪ মে ২০২৬ বর্তমান
    রংধনু বাদ, স্কুল পাঠ্যে ফিরছে ‘আদি’ রামধনু, আরবি শব্দের ব্যবহার কমাতে সচেষ্ট রাজ্য

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজ্যের স্কুল পাঠ্যে এবার আমূল পরিবর্তনের পথে হাঁটছে বিজেপি সরকার। আর এক্ষেত্রে সর্বাগ্রে জোর দেওয়া হচ্ছে স্কুলের উচ্চ শিক্ষায় সুনির্দিষ্ট শব্দ ব্যবহারের উপর। জানা গিয়েছে, আর ‘রংধনু’ নয়। নতুন এবং পরিবর্তিত ব্যবস্থায় স্কুল পাঠ্যে স্থান পাবে ...

    ২৪ মে ২০২৬ বর্তমান
    পশ্চিম এশিয়ায় সংকটের জের: ভারতের ক্ষতির বহর হতে পারে ২.১ লক্ষ কোটি

    নয়াদিল্লি: যুদ্ধ আবহে তপ্ত পশ্চিম এশিয়া। সংঘর্ষ বিরতি চললেও উদ্বেগ অব্যাহত। হরমুজ প্রণালীতে অস্থিরতার আঁচ ভারতের অর্থনীতিতেও। পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে ভারতের প্রায় ২.১ লক্ষ কোটি টাকার ক্ষতি হতে পারে। এমনটাই জানিয়েছেন ব্যাংক অব বরোদা (বিওবি)-র অর্থনীতিবিদরা। শুক্রবার তাঁরা ...

    ২৪ মে ২০২৬ বর্তমান
    উত্তরপ্রদেশের রাজ্য কংগ্রেস সভাপতির বিরুদ্ধে এফআইআর

    লখনউ: প্রধানমন্ত্রী সম্পর্কে অশালীন মন্তব্য করেছেন। এই অভিযোগে উত্তরপ্রদেশের প্রদেশ কংগ্রেস সভাপতি অজয় রাইয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ। জানা গিয়েছে, ঘটনা গত শুক্রবারের। এদিন উত্তরপ্রদেশ রাজ্য কংগ্রেস কমিটির প্রাক্তন সম্পাদক ব্রিজরাজ আহিরওয়ার এক অনুষ্ঠানের আয়োজন করেন। সেখানে বক্তব্য রাখতে ...

    ২৪ মে ২০২৬ বর্তমান
    দেশবাসীকে লুট করছে বিজেপি, তোপ কংগ্রেসের

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দুধের দাম বেড়েছে ৩ শতাংশ। ময়দার দাম বৃদ্ধি হয়েছে সাড়ে ১২ শতাংশ। চালের মূল্যবৃদ্ধি সাড়ে ১২ শতাংশ। ২৫ শতাংশ পর্যন্ত বেড়ে আকাশছোয়া সবজিও। ভোজ্যতেলের দাম বেড়েছে ১২ শতাংশ।পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে গত ১০ দিনে রাতারাতি ...

    ২৪ মে ২০২৬ বর্তমান
    দক্ষিণ দমদম পুরসভার সিআইসির ঝুলন্ত দেহ উদ্ধার

    নিজস্ব প্রতিনিধি, পানিহাটি: দক্ষিণ দমদম পুরসভার পুরপ্রধান পারিষদ (সিআইসি) সঞ্জয় দাসের রহস্যমৃত্যু। ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন তিনি। আজ, শনিবার ভোররাতে নিজের ঘর থেকে তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। দক্ষিণ দমদম পুরসভার এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে ...

    ২৪ মে ২০২৬ বর্তমান
    পুরসভা ও পুলিশের টানাপোড়েন, অনুমোদন ছাড়া পিঙ্ক বুথ-কিয়স্কে বিজ্ঞাপন, নোটিস পুর কর্তৃপক্ষের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা পুরসভা-লালবাজারের মধ্যে টানাপোড়েন! পুরসভার অনুমোদন ছাড়া পুলিশের বিভিন্ন কিয়স্ক এবং মহিলা পরিচালিত পুলিশ বুথ বা পিঙ্ক বুথে বিজ্ঞাপন লাগানো হয়েছে বলে অভিযোগ। এছাড়া সিগন্যাল বোর্ডেও পুরসভার অনুমোদন ছাড়া বিজ্ঞাপন লাগিয়েছে পুলিশ। এই পরিস্থিতিতে সেই পুলিশ ...

    ২৪ মে ২০২৬ বর্তমান
    ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম, ১০ দিনে তৃতীয়বার! কলকাতায় কত?

    নয়াদিল্লি, ২৩ মে: আশঙ্কাই সত্যি হল। আরো অগ্নিমূল্য পেট্রল ও ডিজেল। গত ১০ দিনের মধ্যে তৃতীয়বার তেলের দাম বাড়াল কোম্পানিগুলি। এবার পেট্রলের দাম প্রতি লিটারে ৮৭ পয়সা বাড়ানো হয়েছে। আর ডিজেলের দাম বেড়েছে প্রতি লিটারে ৯১ পয়সা। এর সঙ্গে ...

    ২৪ মে ২০২৬ বর্তমান
    ইস্ট বেঙ্গল তাঁবুতে আনন্দের বিস্ফোরণ

    সৌগত গঙ্গোপাধ্যায়, কলকাতা: দমদম থেকে এসেছেন কুণাল সরকার। কোলে সাত মাসের মেয়ে। একরত্তির গায়ে লাল-হলুদ জার্সি। জনসমুদ্রের মধ্যে সে কিছুই বুঝতে পারছে না। কিন্তু বাবা চান আগামী প্রজন্মের হাতে মশাল তুলে দিতে। আর বড়ো হয়ে সে বলতে পারে — ...

    ২৩ মে ২০২৬ বর্তমান
    এই খেতাব খুবই প্রয়োজন ছিল: দেবজিৎ ঘোষ

    ২২ বছরের শাপমোচন। দীর্ঘ সময় বাদে দেশের শীর্ষ লিগ চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল। অবশ্যই এই পর্বে অনেক ট্রফি জিতেছে ক্লাব। তবে লিগ জিততে না পারলে কোথাও সেই কৌলিন্য থাকে না। তাই সেই সাফল্যের উদযাপন যে বাঁধনছাড়া হবে, সেটাই স্বাভাবিক। বছরের ...

    ২৩ মে ২০২৬ বর্তমান
    পল্টুদার মরদেহ স্পর্শ করেই ট্রফি জয়ের প্রতিজ্ঞা করেছিল মনারা: দেবব্রত সরকার

    মৃত্যুই চিরন্তন। বাকি সবই অনিশ্চিত। জীবনের ময়দান হোক বা ফুটবল মাঠ— টিকে থাকতে গেলে লড়াই প্রয়োজন। হাল ছাড়লে চলবে না। ক্লাব প্রশাসনের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য। ভারতীয় ফুটবলে টাকা ঢালার লোকের বড্ড অভাব। অথচ ক্লাব চালাতে প্রচুর অর্থ চাই। ...

    ২৩ মে ২০২৬ বর্তমান
    রাজ্যে জ্বালানির সংকট নেই, দাবি

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে পেট্রল, ডিজেল ও রান্নার গ্যাসের জোগানের অভাব নেই। ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রলিয়াম এবং হিন্দুস্থান পেট্রলিয়ামের মতো রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির দাবি, পেট্রপণ্যগুলির জোগান সুষ্ঠু ও যথেষ্ট। প্যানিক বুকিংয়ের কোনো কারণ নেই। ডিপো থেকে পেট্রল পাম্পগুলিতে এবং ...

    ২৩ মে ২০২৬ বর্তমান
    সচিবকে হেনস্তার অভিযোগ, ক্ষুব্ধ কলকাতা পুরসভার কমিশনার

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুক্রবার কলকাতা পুরসভায় নজিরবিহীন পরিস্থিতি নিয়ে পুরসভার সচিবালয়ের তরফে নিউ মার্কেট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ঊর্ধ্বতন সরকারি আধিকারিকের সঙ্গে খারাপ ব্যবহার, হেনস্তা করা, হুমকি দেওয়া, কাজে বাধা দেওয়ার অভিযোগ সহ একাধিক বিষয় অভিযোগপত্রের নথিভুক্ত করা ...

    ২৩ মে ২০২৬ বর্তমান
    নিউটাউনের প্রৌঢ়াকে বিয়ের টোপ, ১৭ লক্ষ টাকা হাতাল ‘ব্রিটেনে কর্মরত’ পাত্র!

    নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সোশ্যাল মিডিয়ায় আলাপ। তারপর দু’জনের বন্ধুত্ব, প্রেম। নিউটাউনের প্রৌঢ়াকে বিয়ের প্রস্তাবও দিয়েছিল। পাত্র জানিয়েছে, সে ব্রিটেনে কর্মরত। বিশ্বাস করেছিলেন প্রৌঢ়াও। শেষ বয়সে একসঙ্গে কাটানোর জন্য বিয়ে করতে রাজি হয়েছিলেন তিনি। তারই সুযোগ নেয় ভুয়ো পাত্র। পরিবারে ...

    ২৩ মে ২০২৬ বর্তমান
    উত্তর দমদম: বকেয়া বেতন সহ একাধিক দাবিতে পুরসভার গেটে তালা দিয়ে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের

    নিজস্ব প্রতিনিধি, বরানগর: বকেয়া বেতন সহ একাধিক দাবিতে কর্মী বিক্ষোভ উত্তর দমদম পুরসভায়। শুক্রবার সিপিএমের নেতৃত্বে পুরসভার অস্থায়ী কর্মীরা অবস্থান করেন। পুরভবনের গেটে তালা লাগিয়ে দীর্ঘসময় বিক্ষোভ দেখান। আন্দোলনের জেরে পুর এলাকায় সাফাইয়ের কাজ ব্যাহত হয়। নাগরিক পরিষেবা সমস্যার ...

    ২৩ মে ২০২৬ বর্তমান
    শহরের পানশালায় কিশোরী নর্তকীকে ধর্ষণ মামলায় দুই অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শেক্সপিয়র সরণিতে এক পানশালায় কিশোরী নর্তকীকে ধর্ষণের মামলায় ধৃত দুই অভিযুক্তের বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করল পুলিশ। শুক্রবার কলকাতার বিচারভবনের বিশেষ পকসো আদালতের বিচারক পাপিয়া দাসের এজলাসে চার্জশিট পেশ করেন তদন্তকারী অফিসার অঞ্জনা বোস। অপহরণ, ধর্ষণ, ...

    ২৩ মে ২০২৬ বর্তমান
    তৃণমূল কাউন্সিলারদের পদত্যাগে পরিষেবায় সমস্যা হবে না: পুরমন্ত্রী, প্রয়োজনে প্রশাসক নিয়োগ

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভাটপাড়া, হালিশহর, কাঁচরাপাড়া সহ বিভিন্ন পুরসভায় লাইন দিয়ে পদত্যাগ করছেন তৃণমূল কাউন্সিলাররা। তবে এর ফলে পুর-পরিষেবায় কোনো সমস্যা হবে না বলেই শুক্রবার জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেক্ষেত্রে প্রশাসক বসিয়ে মানুষকে পরিষেবা দেওয়া হবে বলে জানিয়েছেন ...

    ২৩ মে ২০২৬ বর্তমান
    অন্নপূর্ণা যাচাইয়ে বিএলও

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১ জুন চালু হবে অন্নপূর্ণা যোজনার সুবিধা প্রদান। লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকরাই প্রথম পর্যায়ে এই প্রকল্পের সুবিধা পাবেন। তবে তার আগে উপভোক্তা তালিকা ধরে শুরু হয়েছে যাচাই। এসআইআরে নাম বাদ পড়াদের রাখা হচ্ছে না তালিকায়। আর এই ...

    ২৩ মে ২০২৬ বর্তমান
    ফ্রি বাসযাত্রার জন্য মহিলাদের স্মার্ট কার্ড দেবে রাজ্য, আবেদন করতে হবে স্থানীয় প্রশাসনে, ততদিন আধার-ভোটার কার্ডকেও মান্যতা

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ১ জুন থেকে সরকারি বাসে মহিলারা বিনামূল্যে যাতায়াতের সুযোগ পেতে চলেছেন। দূরপাল্লার সরকারি বাসেও মিলবে এই সুবিধা। আর তার জন্য বিজেপি সরকার রাজ্যের মহিলাদের সচিত্র ডিজিটাল স্মার্ট কার্ড দেবে। সেই কার্ডে থাকবে কিউআর কোড। কার্ডটি ...

    ২৩ মে ২০২৬ বর্তমান
    কোনো চাপেই মাথানত নয়, পুর-নেতাদের বার্তা মমতার, ‘আপনারা নির্বাচিত, পদত্যাগ করবেন না’

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভাটপাড়া, গারুলিয়া, নৈহাটি, হালিশহর, কাঁচরাপাড়া পুরসভায় তৃণমূল কাউন্সিলররা যখন ইস্তফা দিচ্ছেন, কলকাতা পুরসভার কাউন্সিলারদের ডেকে ভোকাল টনিক দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পুর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে মমতা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ‘কাউন্সিলররা জনগণের ভোটে নির্বাচিত। ...

    ২৩ মে ২০২৬ বর্তমান
    ব্যাগের বোঝা পড়ুয়ার দেহের ওজনের ১০ শতাংশের বেশি নয়, নির্দেশ শিক্ষাদপ্তরের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পিঠ থেকে ব্যাগ ঝুলে প্রায় নেমে এসেছে পায়ের কাছে। ব্যাগের ওজনে ছোট্ট কাঁধে লাল দাগ! ব্যাগ আর ব্যাগের মলিকের ওই হাল দেখে স্কুল ছুটির পর বাবা-মায়েরা সেই বোঝা কাঁধে তুলে নন। এমন দৃশ্য রাস্তাঘাটে কারও কাছেই ...

    ২৩ মে ২০২৬ বর্তমান
    উলুবেড়িয়ার হাটগাছা ২ পঞ্চায়েতে বিজেপির ডেপুটেশন ঘিরে উত্তেজনা

    সংবাদদাতা, উলুবেড়িয়া: গ্রাম পঞ্চায়েতের দুর্নীতি সহ একাধিক দাবিতে বিজেপির ডেপুটেশনকে ঘিরে উত্তেজনা ছড়াল উলুবেড়িয়া ২ নম্বর ব্লকের হাটগাছা গ্রাম পঞ্চায়েতে। অভিযোগ, এদিন ডেপুটেশনকে ঘিরে পঞ্চায়েত অফিস ভাঙচুর করা হয়। পরে পুলিশ তাড়া করে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়। যদিও বিজেপি নেতৃত্বের ...

    ২৩ মে ২০২৬ বর্তমান
    চকমির খাল সংস্কার: কাটল জটিলতা

    সংবাদদাতা, বজবজ: মহেশতলা পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের ভিতর দিয়ে যাওয়া চকমির খাল সংস্কারে বাধা উঠল শুক্রবার। বিজেপি নেতা তমোনাশ ভৌমিকের মধ্যস্থতায় স্থানীয়রা জানান খাল সংস্কারে আর বাধা দেবেন না। ফলে শনিবার থেকে সেচদপ্তর সংস্কারের কাজ শুরু করতে চলেছে। এক ...

    ২৩ মে ২০২৬ বর্তমান
    নিম্নমানের সামগ্রী দিয়ে সেতু নির্মাণ, পাথরপ্রতিমায় বিক্ষোভ

    সংবাদদাতা, কাকদ্বীপ: নিম্নমানের সামগ্রী দিয়ে সেতু নির্মাণের অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে শুক্রবার পাথরপ্রতিমার দক্ষিণ গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গিয়েছে, গত এক বছর ধরে বানাইয়া খালের উপরে একটি সেতু নির্মাণের কাজ চলছে। এই সেতু নির্মাণের জন্য ...

    ২৩ মে ২০২৬ বর্তমান
    প্রাণনাশের আশঙ্কায় তৃণমূল বিধায়ক, সদ্য বিজেপি হওয়া নেতাদের বিরুদ্ধে অভিযোগ

    নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: প্রাণহানির আশঙ্কা করছেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। সদ্য বিজেপি হয়েছেন এমন বেশ কয়েকজন নেতা তাঁকে প্রাণে মারার ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ বিধায়কের। এ ব্যাপারে আইনের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন তিনি। পাশাপাশি তাঁর ...

    ২৩ মে ২০২৬ বর্তমান
    হাইকোর্টে স্বস্তি দেবরাজ-অদিতির

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আয় বহির্ভূত সম্পত্তি সংক্রান্ত আগাম জামিন মামলায় হাইকোর্টে আপাতত স্বস্তি পেলেন রাজারহাট-গোপালপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি ও তাঁর স্বামী দেবরাজ চক্রবর্তী। শুক্রবার বিচারপতি জয় সেনগুপ্তর নির্দেশ, আগামী ১৯ জুন পর্যন্ত তাঁদের গ্রেপ্তার করা যাবে না। ...

    ২৩ মে ২০২৬ বর্তমান
    হাওড়া স্টেশন সংলগ্ন বঙ্কিম রোডে হকার উচ্ছেদে অন্তর্বর্তী স্থগিতাদেশ

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাওড়া স্টেশন সংলগ্ন বঙ্কিম রোডে হকার উচ্ছেদের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। জুন মাসের শেষ সপ্তাহ পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে বলে নির্দেশে জানিয়েছেন বিচারপতি হীরণ্ময় ভট্টাচার্য। আদালত জানিয়েছে, হকারদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। ...

    ২৩ মে ২০২৬ বর্তমান
    ‘তোলা’র টাকা ফেরতের আশ্বাস মধ্যমগ্রামের পুর ভাইস চেয়ারম্যানের

    নিজস্ব প্রতিনিধি, বারাসত: রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহে এবার ‘তোলা’র টাকা ফেরতের দাবিতে পুরসভার ভাইস চেয়ারম্যানের বাড়িতে বিক্ষোভ দেখালেন টোটোচালকরা। অভিযোগ, রক্তদান শিবির, কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনার মতো বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের নামে দীর্ঘদিন ধরে টোটোচালকদের কাছ থেকে টাকা তুলতেন ভাইস চেয়ারম্যান ...

    ২৩ মে ২০২৬ বর্তমান
    তালাবন্ধ হাউস, ক্লাব রুমেই ‘অধিবেশন’ কাউন্সিলারদের, বেনজির ঘটনার সাক্ষী কলকাতা পুরসভা

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল কলকাতা পুরসভা। পুরসভার চেয়ারপার্সন মালা রায়ের সঙ্গে ‘চূড়ান্ত অসহযোগিতা’র অভিযোগ উঠল পুরসচিবের বিরুদ্ধে। শুক্রবার অধিবেশন কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়। চেয়ারপার্সনের নির্দেশের পরও কক্ষ খোলার অনুমতি দেননি নতুন পুরসচিব কিশোরকুমার বিশ্বাস। ক্ষুব্ধ ...

    ২৩ মে ২০২৬ বর্তমান
    জমি দখলের মামলায় ১০টি স্থানে একযোগে ইডি তল্লাশি

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জোর করে জমি দখলের মামলায় শুক্রবার সকাল থেকেই কলকাতা সহ রাজ্যের একাধিক প্রান্তে অভিযানে নামল ইডি। কসবায় কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের এক সাব ইনস্পেক্টর ও কলকাতা পুলিশের প্রাক্তন কর্তা শান্তনু সিনহা বিশ্বাসের মুর্শিদাবাদের পৈতৃক বাড়ি সহ ...

    ২৩ মে ২০২৬ বর্তমান
    মিলছে না বিরোধী দলনেতার মর্যাদা, তালাবন্ধ ঘর, বিধানসভায় বিক্ষোভ তৃণমূল বিধায়কদের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কাগজপত্র জমা দেওয়ার পরেও বিরোধী দলনেতার মর্যাদা দেওয়া হচ্ছে না প্রবীণ তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে। এমনকি বিধানসভায় বিরোধী দলের জন্য নির্দিষ্ট যে ঘর রয়েছে, সেটিও খোলা হচ্ছে না। ওই ঘর তালাবন্ধ করে রাখা হয়েছে। এই অভিযোগ ...

    ২৩ মে ২০২৬ বর্তমান
    বর্ষার মরশুমে জলযন্ত্রণা রুখতে এবার চিহ্নিত ৩০০টি ব্ল্যাক স্পট, সময় বেঁধে ঝাঁপাচ্ছে নগরোন্নয়ন দপ্তর, পরিদর্শনে যাবেন অগ্নিমিত্রা

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দোরগোড়ায় বর্ষা। কলকাতাসহ রাজ্যের বিভিন্ন শহর এবং শহরতলির মানুষের ফের জল জমার সমস্যায় পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে ৮ জুন সময়সীমা ধরে মাঠে নেমেছে রাজ্য পুর ও নগরোন্নয়ন দপ্তর। শুক্রবার সেচ ও পূর্ত দপ্তর এবং ...

    ২৩ মে ২০২৬ বর্তমান
    রাজ্যে অঞ্চল ভেদে শুষ্ক কিংবা ভ্যাপসা গরম আগামী ৪-৫ দিন, চলবে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টিও

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুষ্ক গরম হাওয়ার দাপটে দেশের উত্তর-পশ্চিম, মধ্য ও পূর্ব ভারতের একটা অংশ জুড়ে তীব্র তাপপ্রবাহ পরিস্থিতি চলছে। সর্বোচ্চ তাপমাত্রা অনেক জায়গায় ৪৪-৪৫ ডিগ্ৰি সেলসিয়াস ছুঁয়েছে। উত্তরপ্রদেশের বান্দায় সর্বোচ্চ তাপমাত্রা হয়েছে ৪৭.৬ ডিগ্ৰি। দক্ষিণবঙ্গ জুড়ে প্রচণ্ড অস্বস্তিকর ...

    ২৩ মে ২০২৬ বর্তমান
    কলকাতা হাইকোর্টে রক্ষাকবচের আরজি দিলীপ মণ্ডলের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যেকোনো মুহূর্তে গ্রেপ্তারির আশঙ্কায় এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজ ও রক্ষাকবচের আরজি জানিয়ে শুক্রবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলা দায়েরের আবেদন জানান তাঁর ...

    ২৩ মে ২০২৬ বর্তমান
    রেশনে কেন্দ্রীয় সরকারি প্রকল্প চালু করার আবেদন

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের রেশন ব্যবস্থায় বেশ কিছু কেন্দ্রীয় সরকারি প্রকল্প চালু করার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অনুরোধ করল রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠন। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু এই বিষয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন। ...

    ২৩ মে ২০২৬ বর্তমান
    বরানগর পুরসভার হাল ফেরাতে মন্ত্রীর সঙ্গে বৈঠকের উদ্যোগ বিধায়ক সজলের

    নিজস্ব প্রতিনিধি, বরানগর: পুরসভার ভাঁড়ে মা ভবানি দশা। থমকে আছে উন্নয়নমূলক কাজ। বেতন পাচ্ছেন না অস্থায়ী কর্মীরা। সবমিলিয়ে বরানগর পুরসভার হাল মোটের উপর ভালো নয়। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বরানগরের বিজেপি বিধায়ক সজল ঘোষ। বৃহস্পতিবার তিনি পুর কর্তৃপক্ষের ...

    ২৩ মে ২০২৬ বর্তমান
    কোন্নগর স্টেশনের আন্ডারপাসের টোল তুলে দিলেন বিজেপি বিধায়ক, চলল বুলডোজার, অবৈধভাবেই তোলা হতো টাকা: দীপাঞ্জন

    নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: কোন্নগর স্টেশনের আন্ডারপাসে অবৈধ উপায়ে টোল আদায়ের ঘর ভেঙে দেওয়া হল। কোন্নগর তথা উত্তরপাড়ার বিজেপি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী নিজে উপস্থিত থেকে বুলডোজার চালিয়ে টোল আদায়ের ওই ঘরটি ভেঙে দিলেন। শুক্রবারের ওই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কোন্নগরে। ...

    ২৩ মে ২০২৬ বর্তমান
    দুর্নীতির প্রতিবাদে পঞ্চায়েত অফিসে বিক্ষোভ গ্রামবাসীর

    সংবাদদাতা, কাকদ্বীপ: প্রধান সহ গ্রাম পঞ্চায়েতের সব সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি ঘটেছে পাথরপ্রতিমার শ্রীনারায়ণপুর ...

    ২৩ মে ২০২৬ বর্তমান
    ধনেখালি ও দাদপুরে দু’টি পৃথক মামলায় গ্রেপ্তার দুই

    সংবাদদাতা, তারকেশ্বর: শুক্রবার ধনেখালি ও দাদপুর দু’টি পৃথক মামলায় গ্রেপ্তার করা হল দু’জনকে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ভোট পরবর্তী  গণ্ডগোলের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ধনেখালি থানার পুলিশ। ধৃতের নাম শেখ সবেদ আলি। বাড়ি ধনেখালি থানার অনন্তপুর।ধনেখালির অনন্তপুর গ্রামের ...

    ২৩ মে ২০২৬ বর্তমান
    মঞ্চ বাঁধলেও সভার অনুমতি মিলল না, হাওড়া স্টেশনের বাইরে তৃণমূলের বিক্ষোভ

    নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হকার উচ্ছেদের প্রতিবাদে হাওড়া স্টেশনের বাইরে তৃণমূলের ডাকা প্রতিবাদ সভার অনুমতি দিল না হাওড়া সিটি পুলিশ। এমনকি, তৈরি করা মঞ্চও পরে সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এর প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে স্টেশন চত্বরে বিক্ষোভ দেখালেন তৃণমূলের কর্মী-সমর্থকরা।গত ...

    ২৩ মে ২০২৬ বর্তমান
    বেসামাল তৃণমূল, বারাসত-বসিরহাটের বহু পঞ্চায়েত এবং পুরসভায় অচলাবস্থা, বহু জনপ্রতিনিধিকে প্রকাশ্যে দেখাই যাচ্ছে না

    নিজস্ব প্রতিনিধি, বারাসত: ২৬-এর বিধানসভা ভোটে ভরাডুবির ধাক্কায় বেসামাল তৃণমূল। তার উপর একের পর এক নেতার গ্রেপ্তারি। ফলে উত্তর ২৪ পরগনার বারাসত ও বসিরহাট মহকুমার বহু পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও পুরসভায় এখন কার্যত অচলাবস্থা তৈরি হয়েছে। কারণ, বিভিন্ন স্তরের ...

    ২৩ মে ২০২৬ বর্তমান
    তৃণমূলের ৫৪ কাউন্সিলারের মধ্যে ৪১ জনের পদত্যাগ ঘিরে ডামাডোল

    নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ভাটপাড়া ও গারুলিয়া পুরসভার সিংহভাগ তৃণমূল কাউন্সিলারই পদত্যাগ কররেন। শুক্রবার ভাটপাড়া পুরসভার চেয়ারপার্সন রেবা রাহা সহ ৩০ জন কাউন্সিলার পুরসভার এগজিকিউটিভ অফিসারের কাছে তাঁদের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। শতাব্দীপ্রাচীন এই পুরসভায় মোট কাউন্সিলারের সংখ্যা ৩৫। এর মধ্যে ...

    ২৩ মে ২০২৬ বর্তমান
    মুম্বই থেকে গ্রেপ্তার শিবপুরের ত্রাস বড়ে ও তার দুই সহযোগী, ভোট পরবর্তী হিংসার মামলা, আনা হবে হাওড়ায়

    নিজস্ব প্রতিনিধি, হাওড়া: শিবপুরের চরা বস্তিতে ভোট পরবর্তী গুলি ও বোমাবাজির ঘটনায় অবশেষে বড়ো সাফল্য পেল পুলিশ। প্রায় তিন সপ্তাহ আত্মগোপন করে থাকার পর মুম্বই থেকে পুলিশ গ্রেপ্তার করল এই মামলার তিন মূল অভিযুক্তকে। ধৃতদের মধ্যে রয়েছে শিবপুরের দুষ্কৃতী ...

    ২৩ মে ২০২৬ বর্তমান
    ভোট পরবর্তী হিংসা: ধৃত তৃণমূলের উপপ্রধান, গাইঘাটা ব্লকের ইছাপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে চাঞ্চল্য

    সংবাদদাতা, বনগাঁ: ২০২১ সালে ভোট পরবর্তী হিংসার ঘটনায় পঞ্চায়েতের উপপ্রধানকে গ্রেপ্তার করল গাইঘাটা থানার পুলিশ। ধৃতের নাম কার্তিক ঘোষ। তিনি গাইঘাটা ব্লকের ইছাপুর ১ নম্বর পঞ্চায়েতের উপপ্রধান। বৃহস্পতিবার রাতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। শুক্রবার ধৃতকে নিজেদের হেপাজতে চেয়ে আদালতে ...

    ২৩ মে ২০২৬ বর্তমান
    হাওড়া সদরের সহ সভাপতিকে শো’কজ বিজেপির

    সংবাদদাতা, উলুবেড়িয়া: দলের গাইডলাইনের বাইরে গিয়ে কোনো কাজ করা যাবে না। বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপির বিপুল জয়ের পর দলের কর্মীদের এই ভাষাতেই সতর্ক করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এবার দলবিরোধী কার্যকলাপের জন্য বিজেপির হাওড়া সদরের সহ সভাপতি মোহিতলাল ...

    ২৩ মে ২০২৬ বর্তমান
    দ্বিতীয় দফায় মেট্রোর কাজ শুরু চিংড়িঘাটায়, চলবে আগামী সোমবার পর্যন্ত

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চিংড়িঘাটায় দ্বিতীয় পর্যায়ে মেট্রোর কাজ শুক্রবার রাত থেকে ফের শুরু হয়েছে। সোমবার অর্থাৎ ২৫ মে সকাল ৮টা পর্যন্ত এই কাজ চলবে। শুক্রবার রাত ৮টায় কাজ শুরু কথা থাকলেও, রাত পৌনে ন’টা নাগাদ কাজ শুরু হয়েছে। দ্বিতীয় ...

    ২৩ মে ২০২৬ বর্তমান
    দীর্ঘ ৩ বছর পর সমবায়ের শূন্যপদ পূরণের তোড়জোড় রাজ্যের, দুর্নীতির টাকা উদ্ধারের হুঁশিয়ারি দিলেন মন্ত্রী অশোক কীর্তনীয়া

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তিন বছরের বেশি সময় ধরে সমবায় সার্ভিস কমিশনের মাধ্যমে কোনো নিয়োগ হয়নি। ওয়েবেল টেকনোলজির মাধ্যমে স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা নেওয়ার পরিকাঠামো প্রস্তুত থাকলেও নানা কারণে পরীক্ষা নেওয়া হয়নি। রাজ্যে পালাবদলের পর এবার সেই প্রক্রিয়া শুরু হতে চলেছে। ...

    ২৩ মে ২০২৬ বর্তমান
    ‘আজ রাতের মধ্যেই টাকা তুলুন’ মেসেজে প্রতারকদের নতুন ফাঁদ, লিংকে ক্লিক করলে অ্যাকাউন্ট ফাঁকা, সতর্কবার্তা পুলিশের

    শ্যামলেন্দু গোস্বামী, বারাসত: ভোট মিটতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ফের সক্রিয় হয়ে উঠেছে সাইবার প্রতারণা চক্র। সাধারণ মানুষের মোবাইল ফোনে এখন এক ধরনের ভুয়ো মেসেজ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। যেখানে ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হওয়ার লোভ দেখিয়ে ব্যবহারকারীদের ফাঁদে ফেলার চেষ্টা ...

    ২৩ মে ২০২৬ বর্তমান
    শান্তনুর কান্দির বাড়ির তালা ভেঙে ঘরে ঢুকে তল্লাশি ইডির, তোলপাড়

    নিজস্ব প্রতিনিধি, বহরমপুর ও সংবাদদাতা, কান্দি: কালীঘাট থানার ওসি তথা কলকাতা পুলিশের ডিসি পদ মর্যাদার পুলিশ আধিকারিক শান্তনু সিনহা বিশ্বাসের কান্দির পৈতৃক বাড়িতে হানা দিল ইডি। প্রাসাদোপম বাড়ির তালা ভেঙে ভিতরে ঢুকলেন তদন্তকারী দলের সদস্যরা। শুক্রবার সাত সকালেই কান্দি ...

    ২৩ মে ২০২৬ বর্তমান
    কথা রাখলেন নারায়ণগড়ের বিধায়ক, বেলদায় বসল ‘জনতার দরবার’

    সংবাদদাতা, বেলদা: নির্বাচনের প্রতিশ্রুতি মতো সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনতে খোদ নিজের কার্যালয়েই 'জনতার দরবার' বসালেন নারায়ণগড়ের নবনির্বাচিত বিধায়ক রমাপ্রসাদ গিরি। ভোটের প্রচারে কথা দিয়েছিলেন, সবসময় এলাকায় থেকে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকবেন এবং অভাব-অভিযোগ শুনে দ্রুত তার প্রতিকারের ব্যবস্থা ...

    ২৩ মে ২০২৬ বর্তমান
    পশ্চিম মেদিনীপুরের নানা সমস্যা নিয়ে জেলা প্রশাসন ও বিধায়কদের সঙ্গে বৈঠক দিলীপের

    নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: দিনের শুরুটা ছিল সকালবেলার চায়ের আড্ডা দিয়ে। পরে কর্মীদের সঙ্গে মেলামেশা, নিজের হাতে আম কেটে খাওয়ানোর মধ্য দিয়েই শুক্রবারের ব্যস্ত কর্মসূচি শুরু করলেন রাজ্যের গ্রাম উন্নয়ন ও পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ। পরে তৃণমূলের জয়ী বিধায়কদের ...

    ২৩ মে ২০২৬ বর্তমান
    মুখ্যমন্ত্রীর নির্দেশ, ময়দানে বাঁকুড়ার বিধায়করা

    নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া ও সংবাদদাতা, খাতড়া: মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরদিনই এলাকার সমস্যা খতিয়ে দেখতে ময়দানে নামলেন বাঁকুড়ার বিজেপি বিধায়করা। এদিন রাজ্যের মন্ত্রী তথা রানিবাঁধের বিধায়ক ক্ষুদিরাম টুডু জঙ্গলমহলের স্বাস্থ্য ব্যবস্থার হালহকিকত খতিয়ে দেখেন। তিনি এদিন খাতড়া মহকুমা হাসপাতাল ও ...

    ২৩ মে ২০২৬ বর্তমান
    গেরুয়া আবির মেখে ‘তৎকাল’ বিজেপি, নবদ্বীপে প্রতিবাদীকে পিটিয়ে শ্রীঘরে দুই

    সংবাদদাতা, নবদ্বীপ: সমাজ মাধ্যমে শুরু হওয়া বাকবিতণ্ডা পৌঁছে গেল তীব্র সংঘর্ষের ঘটনায়। বৃহস্পতিবার রাতে নবদ্বীপ পীরতলার কাছে দু’ দলের সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন দুজন। পুলিশ জানিয়েছে, জখমরা হলেন অক্ষয় বিশ্বাস ও গোপাল কর্মকার। প্রথমজনের বাড়ি নবদ্বীপ ব্যাদরাপাড়া গুমটি। আর ...

    ২৩ মে ২০২৬ বর্তমান
    মোদিকে ঝালমুড়ি বিক্রি, বাংলাদেশ-পাকিস্তান থেকে হত্যার হুমকি! তদন্ত শুরু

    নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ঝাড়গ্রামের সেই ঝালমুড়ি বিক্রেতা বিক্রমকুমার সাউকে প্রাণনাশের হুমকি এল পাকিস্তান ও বাংলাদেশ থেকে! ভোট প্রচারে এসে বিহারের বাসিন্দা এই বিক্রমের দোকান থেকে দশ টাকার ঝালমুড়ি কিনে খেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ...

    ২৩ মে ২০২৬ বর্তমান
    মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানানোর জের, বিষ্ণুপুর হাসপাতাল পরিদর্শনে জেলাশাসক

    সংবাদদাতা, বিষ্ণুপুর: বিষ্ণুপুর হাসপাতালে সিন্ডিকেটরাজ সহ নানা অব্যবস্থার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানাতেই শুক্রবার পরিদর্শনে এলেন বাঁকুড়ার জেলাশাসক অনীশ দাশগুপ্ত। তাঁর সঙ্গে বিষ্ণুপুরের বিধায়ক শুক্লা চট্টোপাধ্যায়, ওন্দার বিধায়ক অমরনাথ শাখা উপস্থিত ছিলেন। বিষ্ণুপুরের বিধায়ক হাসপাতালের সিন্ডিকেট রাজ সহ চিকিৎসকদের ...

    ২৩ মে ২০২৬ বর্তমান
    ভীমপুরে নাবালিকাকে অপহরণের ঘটনায় ধৃত মূল অভিযুক্তের বন্ধু

    নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: নাবালিকাকে অপহরণে যুক্ত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে ভীমপুর থানার পুলিশ। ধৃতের নাম স্যামুয়েল বিশ্বাস। শুক্রবার তাকে কৃষ্ণনগর আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন। সে মূল অভিযুক্তের বন্ধু। নাবালিকাকে অপহরণের ঘটনায় ...

    ২৩ মে ২০২৬ বর্তমান
    খুনের মামলার সাক্ষ্য দিতে যাওয়ার পথে আক্রান্ত মা-বোন

    সংবাদদাতা, কান্দি: এক যুবক খুনের মামলার সাক্ষ্য দিতে আদালতে যাওয়ার পথে আক্রান্ত হলেন তাঁর মা ও বোন। খুনের ঘটনার অভিযুক্তরা তাঁদের টোটো থেকে নামিয়ে বেধড়ক লাঠিপেটা করে বলে অভিযোগ। শুক্রবার সকালের ওই ঘটনা বড়ঞা থানার সুন্দরপুর গ্রামের। এই ঘটনায় ...

    ২৩ মে ২০২৬ বর্তমান
    আধারের সঙ্গে মোবাইল নম্বর লিংক, পোস্ট অফিসে ভোর থেকে লাইন

    নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও সংবাদদাতা, ময়নাগুড়ি: আধারের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্তি করতে পোস্ট অফিসে উপচে পড়ছে বাসিন্দাদের ভিড়। শুক্রবার ভোর ৬টা থেকে শিলিগুড়ি পোস্ট অফিস চত্বরে লাইন দেন বাসিন্দারা। একই ছবি ধরা পড়ে ময়নাগুড়িতেও। এজন্য সংশ্লিষ্ট কাজে পোস্ট অফিসে ...

    ২৩ মে ২০২৬ বর্তমান
    জাতীয় সড়কের জমি দখলমুক্ত করতে দোকানদারদের নোটিস, ১০ দিনের সময়সীমা, চিন্তায় ব্যবসায়ীরা

    সংবাদদাতা, ইটাহার: সরকারি জায়গা দখলমুক্ত করতে ব্যবসায়ীদের নোটিস ধরালো জাতীয় সড়ক কর্তৃপক্ষ। বুধবার থেকে অস্থায়ী দোকানদার ও ব্যবসায়ীদের নোটিস দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। নোটিস পেতেই চিন্তায় জাতীয় সড়কের ধার দখল করে ব্যবসা করা শতাধিক মানুষের। জায়গা খালি করার জন্য ...

    ২৩ মে ২০২৬ বর্তমান
    রাজগঞ্জ: চেয়ারে না থেকেও প্রশাসনে প্রভাব! চারমাস পরও বিডিওর চেম্বারে নেমপ্লেটে প্রশান্ত বর্মনের নাম

    ব্রতীন দাস, রাজগঞ্জ: চেয়ারে না থেকেও প্রশাসনের অন্দরে কাজ করেছে প্রশান্ত বর্মনের প্রভাব? পদ হারানোর চারমাস পরও রাজগঞ্জে বিডিওর চেম্বারে নেমপ্লেটে তাঁর নাম জ্বলজ্বল করতে দেখে উঠছে এমনই প্রশ্ন। দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী খুনে তাঁর বিরুদ্ধে থানায় দায়ের হওয়া অভিযোগের ...

    ২৩ মে ২০২৬ বর্তমান
    কাজ না করেই টাকা ‘গায়েব’, এবার ফাইল খুলবে জয়গাঁ ডেভেলপমেন্ট অথরিটির?

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: কাজ না করেই তুলে নেওয়া হয়েছে লক্ষ লক্ষ টাকা। এমনকী উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের কাজ নিজেদের বলে দেখিয়ে ‘গায়েব’ করে দেওয়া হয়েছে সরকারি অর্থ। জয়গাঁ ডেভেলপমেন্ট অথরিটির (জেডিএ) বিরুদ্ধে এমনটাই অভিযোগ। অবশ্য এই অভিযোগ নতুন নয়। ২০২৩ ...

    ২৩ মে ২০২৬ বর্তমান
    বেআইনি নির্মাণ চিহ্নিত করতে এবার ময়দানে নামল ইংলিশবাজার পুরসভা

    নিজস্ব প্রতিনিধি, মালদহ: রাজ্য সরকারের নির্দেশ পেতেই বেআইনি নির্মাণ চিহ্নিত করতে ময়দানে নামল ইংলিশবাজার পুরসভা। শহরের ২৯টি ওয়ার্ডে চলছে নজরদারি। বেআইনি নির্মাণের তালিকা তৈরি হলেই তা প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে। তারপর যা নির্দেশ আসবে সেইমতো ব্যবস্থা নেওয়া হবে ...

    ২৩ মে ২০২৬ বর্তমান
    আধার কার্ডে মোবাইল লিঙ্ক করতে নাজেহাল সাধারণ মানুষ, অতিরিক্ত কর্মী আনল ডাক বিভাগ

    সংবাদদাতা, ময়নাগুড়ি: ময়নাগুড়ি ডাকঘরে আধার কার্ডের সাথে মোবাইল লিঙ্ক করতে ব্যাপক ভিড় সাধারণ মানুষের। এই ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন ডাক ঘরের কর্মীরা। সেই কারণে ভিড় সামলাতে উচ্চ পদস্ত কর্তৃপক্ষকে জানিয়ে বাড়তি দুজন কর্মী নিয়ে আসা হলো ময়নাগুড়ি ডাকঘরে। এদিন ...

    ২৩ মে ২০২৬ বর্তমান
    গাছের গোড়ায় গুছিয়ে মধ্যাহ্নভোজ সেরে পহেলগাঁওতে হামলা জঙ্গিদের, দাবি এনআইএর

    নয়াদিল্লি: ২২ এপ্রিল দুপুরবেলায় নিশ্চিন্তে গাছের গোড়ায় বসে মধ্যাহ্নভোজন। তারপর বৈসরণের ভিতরের গতিবিধি ভালো করে ছকে নিয়ে আচমকা হামলা চালায় জঙ্গিরা। গুলিতে ঝাঁঝরা করে দেয় ২৬ জনকে। পহেলগাঁও হামলা সংক্রান্ত একটি চার্জশিট ফাইল করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। সেইসূত্রেই ...

    ২৩ মে ২০২৬ বর্তমান
    মন্ত্রিসভায় ঠাঁই না পেয়ে বেসুরো এআইএডিএমকের বিদ্রোহীদের

    চেন্নাই: পার্টিলাইন ভেঙে আস্থাভোটে সমর্থন। তবু ভাগ্যে শিকে ছেঁড়েনি। মুখ্যমন্ত্রী বিজয়ের টিভিকে জোট সরকারে মন্ত্রিসভায় ঠাঁই না পেয়ে মুখ পুড়েছে এআইএডিএমকের বিদ্রোহী শিবিরের। বিড়ম্বনার মুখে এবার সুর নরম এই বিদ্রোহী গোষ্ঠীর অন্যতম নেতা এস পি বেণুমণির কণ্ঠে। শুক্রবার সাংবাদিকদের ...

    ২৩ মে ২০২৬ বর্তমান
    ‘আমাকে বাঁচাও’: দিদিকে ফোনের ৭ মিনিট পরই দিল্লিতে মৃত্যু বধূর

    নয়াদিল্লি: ১৮ মে, সোমবার। রাত ৯টা বেজে ৫৫ মিনিট। রীনার কাছে ফোন করেন বোন বীণা কুমারী। ফোনের ওপার থেকে কান্না আর বাঁচার আর্তি— ‘দিদি আমাকে বাঁচাও। ওরা আমাকে খুব মারছে। আমি আর বাঁচব না...ওরা আমাকে প্রাণে মেরে ফেলবে। আমার ...

    ২৩ মে ২০২৬ বর্তমান
    দিল্লিতে শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ, সৌজন্য বলে জল্পনা ওড়ালেন ঋতব্রত

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: খানিকটা আচম্বিতেই। দিল্লিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ হল তৃণমূল কংগ্রেস বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। শুক্রবার প্রশাসনিক কারণেই দিল্লির হেইলি রোডে পশ্চিমবঙ্গ সরকারের অতিথিশালা বঙ্গভবনে এসেছিলেন শুভেন্দুবাবু। ঘটনাচক্রে সেইসময় বঙ্গভবনে উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক। মুখ্যমন্ত্রীকে দেখে ...

    ২৩ মে ২০২৬ বর্তমান
    জ্বালানির পর বিদ্যুৎ সংকট? ব্যবহারে রাশ টানার বার্তা কেন্দ্রের, আতঙ্কে আম জনতা

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রথম বার্তা ছিল, সোনা কিনবেন না। পেট্রল-ডিজেল খরচ কমান। দেশে জ্বালানি সংকট নেই ঠিকই, তা সত্ত্বেও ব্যবহার নিয়ন্ত্রণ করুন। আর এবার নতুন বার্তা, বুঝেশুনে বিদ্যুৎ ব্যবহার করতে হবে। কারণ, বিদ্যুৎ সংকট হতে পারে। গত কয়েকদিনে দেশজুড়ে ...

    ২৩ মে ২০২৬ বর্তমান
    অগ্রাধিকার বাংলাকেই, শুভেন্দুকে প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

    দিব্যেন্দু বিশ্বাস, নয়াদিল্লি: বাংলার উন্নয়নই এখন কেন্দ্রের অগ্রাধিকার। শিল্পায়ন থেকে চাকরি—রাজ্যে সবক’টি ক্ষেত্রই এই মুহূর্তে মোদি সরকারের পাখির চোখ। শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে এই আশ্বাস দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত ৯ মে বাংলার প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে ...

    ২৩ মে ২০২৬ বর্তমান
    রাজ্যসভার ২৬ আসনে ভোট ঘোষণা, বাড়তে পারে কংগ্রেসের আসন, কমবে এনডিএ-এর

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী ১৮ জুন ১২ রাজ্যে রাজ্যসভার নির্বাচন। মোট ২৬ আসনে ভোট। যার মধ্যে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। আগামী ২৫ জুন কর্ণাটক থেকে তাঁর রাজ্যসভার মেয়াদ শেষ হচ্ছে। তবে দল খাড়্গকে ...

    ২৩ মে ২০২৬ বর্তমান
    রাজ্যেও চালু হবে সরকারি কর্মীদের পারফরম্যান্স সংক্রান্ত রিপোর্ট

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিজেপি শাসিত রাজ্যগুলিতে আগেই চালু হয়েছে। কেন্দ্রীয় সরকারের ধাঁচে সরকারি কর্মীদের পারফরম্যান্স অডিট। অর্থাৎ প্রতিটি দপ্তর ও বিভাগের ইনচার্জকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তিনি তাঁর অধীনস্থ কর্মীদের কাজের নজরদারি করে মূল্যায়ন করেন। সেইমতো ব্যবস্থাও গ্রহণ করতে ...

    ২৩ মে ২০২৬ বর্তমান
    স্নাতক উত্তীর্ণরাই ‘অর্থনৈতিক যোদ্ধা’

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: স্নাতক উত্তীর্ণরাই দেশের ‘অর্থনৈতিক যোদ্ধা’। ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত করতে অগ্রণী ভূমিকা নেবেন তাঁরাই। শুক্রবার দিল্লিতে এক অনুষ্ঠানে এমনই মন্তব্য করেছেন কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার। সুকান্তবাবুর এহেন মন্তব্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে ...

    ২৩ মে ২০২৬ বর্তমান
  • বর্তমান | 3601-3700

News/খবর All News এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Times of India Indian Express The Statesman News18 বাংলা

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy