BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 16 Apr, 2026 | ২ বৈশাখ, ১৪৩৩
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • সরস্বতী ঠাকুর দেখে ফেরার পথে নদিয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, নিহত ৪

    সরস্বতী পুজো দেখে ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা প্রাণ কাড়ল চার জনের। রবিবার রাতে নদিয়ার করিমপুর থানার কানাইখালি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, একটি বাইকে একসঙ্গে চার জন যাচ্ছিলেন। কানাইখালি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ধাক্কা মারে ...

    ০৩ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    সাইফুলের প্রশিক্ষণ কেন্দ্রে পুষ্পাঞ্জলি দিলেন মৌমিতা, ইতি খাতুনরা

    সূর্যকান্ত কুমার, কালনাযখন ছাত্র ছিলেন তখন স্কুলের সরস্বতী পুজোয় সহপাঠীদের সঙ্গে সমস্ত কাজ করেছেন। দিয়েছেন অঞ্জলি। এখন নিজের প্রশিক্ষণ কেন্দ্রে পোশাক তৈরি ও ফ্যাশন ডিজ়াইনিংয়ের কোর্স করান পূর্বস্থলীর ধাড়াপাড়ার সাইফুল বিশ্বাস। রয়েছেন ১৩৭ জন ছাত্রী। তাঁদের নিয়ে এ বার ...

    ০৩ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    আফ্রিকার পটভূমির প্রতিফলন রায়গঞ্জের দেওয়ালে

    এই সময়, রায়গঞ্জ: দেওয়ালের কান থাকুক বা না থাকুক, দেওয়াল যে কথা বলে তারই প্রমান দেয় রায়গঞ্জ শহর। কলকাতা শহরের ভাইরাল আবল–তাবল পাড়া ‍বা বড়দিনের সাজানো পার্কস্ট্রিট তো সকলের চেনা। তবে রায়গঞ্জ শহরের ইন্সটিটিউট পার্কের এক একটি দেওয়াল যেন এক ...

    ০৩ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    বাগদেবীর সামনে মন্ত্র উচ্চারণ করে হাতেখড়ি রুকসানা–আহানদের

    রনি চৌধুরী, ধূপগুড়িরুকসানা, রেহান, লাইলি, হিয়া, আহান, জিয়ানস, প্রিয়াংশু। স্নান সেরে নতুন জামাকাপড় পরে এই খুদেরা হাতজোড় করে বসে পড়েছে দেবী সরস্বতীর সামনে। একটু পরেই শুরু হবে গণহাতেখড়ি। হাতেখড়ি জিনিসটা ঠিক কী, সেটা বোঝার বয়স তাদের হয়নি। কিন্তু এত ...

    ০৩ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    ক্যান্সারের জেনেটিক কাউন্সেলিং ক্লিনিক শহরে

    এই সময়: কমবেশি সব ক্যান্সারেই বংশগতি বা জিনগত ঝুঁকি কিছুটা থাকেই। কিছু ক্যান্সারের ক্ষেত্রে তা অনেকটাই বেশি। কিন্তু ভবিষ্যতে সেই সব ক্যান্সার হওয়ার আশঙ্কা আছে কি না, তা জানার উপায় অধরা ছিল এ শহরে। এবার সেই খামতিই পূরণ হলো কলকাতায়। ...

    ০৩ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    ‘দুয়ারে সরকার’ প্রকল্পে সাড়া এক কোটি মানুষের: মুখ্যমন্ত্রী

    এই সময়: ‘দুয়ারে সরকার’ ক্যাম্পে জমা পড়া সমস্ত আবেদনপত্র খতিয়ে দেখে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে তার সমাধান করতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে দ্বিতীয় তৃণমূল সরকারের সময়ে প্রথম এই কর্মসূচির সূচনা হয়েছিল। গত ২৪ জানুয়ারি থেকে দুয়ারে সরকারের নবম সংস্করণ ...

    ০৩ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    ট্রেড লাইসেন্স বাতিল ২ সংস্থার সরঞ্জামই কেনা হয় করোনাকালে

    ২০২১ সাল‍ের এপ্রিল থেকে জুন। তখন করোনার সেকেন্ড ওয়েভ ঝাপটা মারছে। সেই করোনাকালে রোগীদের জীবন বাঁচানোর জন্য এবং হাসপাতালের অন্যদের সুরক্ষা দিতে জরুরি ভিত্তিতে এন–৯৫ মাস্ক, ভেন্টিলেশন সার্কিট–সহ ব্রিদিং ফিল্টার, গলার রোগ নির্ণায়ক যন্ত্রের মতো ১৫টি গুরুত্বপূর্ণ সরঞ্জাম কেনা ...

    ০৩ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    নকল কয়েনের কারবার রুখতে গিয়ে আক্রান্ত পুলিশ, শোরগোল লাভপুরে

    রাজ্যে ফের আক্রান্ত পুলিশ। নকল কয়েনের কারবার বন্ধ করতে গিয়ে হামলার মুখে পড়ল বীরভূমের লাভপুর থানার পুলিশ। পুলিশের গাড়িতে ভাঙচুর করা হয় বলে অভিযোগ। ঘটনায় এক পুলিশ কর্মী আহত হয়েছেন বলে সূত্রের খবর। শেষ পাওয়া খবর অনুযায়ী হামলার ঘটনায় ...

    ০৩ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    লেদার কমপ্লেক্সে তিন সাফাই কর্মীর মৃত্যুর ঘটনায় রাতেই গ্রেপ্তার ঠিকাদার

    বানতলা শিল্পতালুকে ম্যানহোলে নেমে তিন সাফাই কর্মীর মৃত্যুর ঘটনায় ঠিকাদারকে গ্রেপ্তার করল পুলিশ। আলিমুদ্দিন শেখ নামে ওই ঠিকাদারকে রবিবার রাতেই গ্রেপ্তার করা হয়েছে। তাঁর অধীনেই ওই তিন শ্রমিক কাজ করতেন। তাঁর বিরুদ্ধে গাফিলতি-সহ একাধিক অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ। ...

    ০৩ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    পুরোহিতের আসনে কলেজ ছাত্রী, সরস্বতী পুজোয় বিশেষ চমক চন্দননগরে

    সরস্বতী পুজোয় চন্দননগরের এক শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ চমক। পুরোহিতের আসনে দেখা গেল কলেজেরই এক পড়ুয়া সৌমি হালদারকে। তাঁর উচ্চারণ করা মন্ত্রেই গলা মিলিয়ে অঞ্জলি দিলেন অন্য ছাত্রছাত্রীরা।জানা গিয়েছে, সৌমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের লালবাবা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। ইউটিউব ও পাঁচালী ...

    ০৩ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    কেশপুরে স্বাস্থ্য পরিষেবার উন্নতিতে বড় উদ্যোগ, দেবকে চিঠি দিয়ে সুখবর দিলেন মুখ্যমন্ত্রী

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহের পাত্র সাংসদ দেব। তাঁর সাংসদ এলাকার জন্যেই এ বার বড় উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী। কেশপুর গ্রামীণ হাসপাতালের শয্যা সংখ্যা বাড়িয়ে উন্নত পরিকাঠামোর জন্য ২৪ কোটি টাকা বরাদ্দ করলেন তিনি। চিঠি লিখে সাংসদকে সেই কথা জানালেন মমতা। ...

    ০৩ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    একমাসেই পরিষেবা পেলেন পাঁচ লক্ষ মানুষ, ‘সেবাশ্রয়’ নিয়ে কী বললেন অভিষেক?

    ঠিক একমাস আগে ২ জানুয়ারি পথচলা শুরু। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে মানুষের দুয়ারে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুরু হয়েছিল ‘সেবাশ্রয়’ শিবির। একমাসেই প্রায় ৫.৫ লক্ষ মানুষ পরিষেবা পেয়েছেন। জটিল স্নায়ুরোগের চিকিৎসা থেকে চোখের ছানি ...

    ০৩ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    ‘জয়জয় দেবী চরাচর সারে....’, সরস্বতী পুজো জমজমাট মেদিনীপুরে

    ‘নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে....’, আজ রবিবার, সরস্বতী পুজো। আনন্দে মেতে উঠেছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। চলতি বছরে পূর্ব মেদিনীপুরের সরস্বতী পুজোতেও থিমের রমরমা। ঠিক যেন দুর্গাপুজো ও কালিপুজোর মতো। তবে প্রায় সমস্ত মণ্ডপের প্রতিমাতেই রয়েছে সাবেকিয়ানার ছোঁয়া।পঞ্জিকা অনুযায়ী চলতি বছর ...

    ০২ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    বই দিয়েই সাজানো সরস্বতী পুজোর মণ্ডপ, অভিনব বার্তা মেদিনীপুরের স্কুল-কলেজে

    বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের কাছে মোবাইল ফোন এখন ধ্যান-জ্ঞান। পরিস্থিতি এমন তৈরি হয়েছে যেন এক মুহুর্ত মোবাইল ফোন ছাড়া থাকা সম্ভব নয়। এই প্রজন্মের ছেলেমেয়েদের বইকে সঙ্গী করতে অভিনব উদ্যোগ পূর্ব মেদিনীপুরের হলদিয়া মহকুমার মহিষাদল ব্লকের স্কুল-কলেজের পড়ুয়াদের। মহিষাদল রাজ ...

    ০২ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    এমন দিনে কথাটা বলেই দেওয়া যায়

    সঞ্জয় চক্রবর্তীচোখে ভোরের শিশির জমল কখন? কিছুতেই খেয়াল করতে পারল না ক্লাস সেভেনের সুরঞ্জনা। সে তো কাঁদেনি। কাঁদতেই চায়নি। একাই এসে দাঁড়িয়েছিল শিলিগুড়ি কলেজের পিছনে। রাস্তাটা নির্জন। তবে চারপাশে সরস্বতী পুজোর কাঁসর-ঘণ্টার আওয়াজে তার তেমন ভয় করছিল না। স্কুলের ...

    ০২ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    ‘আঁধার রাতের মশাল হোক’, সরস্বতী পুজোর থিমেও আরজি করের ঘটনার প্রতিবাদ

    আরজি করের ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। মিছিল, অনশন, মানব বন্ধন, সর্বত্র দাবি ছিল একটাই ‘উই ওয়ান্ট জাস্টিস’। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোতেও বিভিন্ন মণ্ডপে থিম তৈরি হয়েছে ধর্ষণের ঘটনার প্রতিবাদ জানিয়ে। এ বার সরস্বতী পুজোতেও দেখা গেল আরজি ...

    ০২ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    সরস্বতী পুজোর মণ্ডপে মোহনবাগানের সেকাল ও একাল, কোথায় জানেন?

    বাঙালির আবেগ মানেই ফুটবল। এ বছরের সরস্বতী পুজোয় মোহনবাগানের সেকাল আর একালের ইতি কথা তুলে ধরল বসিরহাটের আমরা ক’জন ক্লাব।ফুটবলকে অন্য মাত্রা দিয়েছে মোহনবাগান, ইস্টবেঙ্গল আর মহমেডান স্পোর্টিং ক্লাব। কলকাতা ডার্বি, আইএসএল থেকে শুরু করে সুপার কাপে নজর কাড়ে ...

    ০২ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    আরজি কর মামলায় পুনরায় বিচারের দাবি, মালদার আইনজীবীর সঙ্গে আলোচনা নির্যাতিতার মা-বাবার

    আরজি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনায় পুনরায় বিচারের দাবি জানাবেন নির্যাতিতার মা-বাবা। সেই উদ্দেশ্য নিয়ে রবিবার মালদায় আইনজীবী তড়িৎ ওঝার সঙ্গে দেখা করেন তাঁরা। পরবর্তী আইনি পদক্ষেপ নিয়ে দু'পক্ষের আলোচন হয়। আরজি করের ঘটনায় সঞ্জয় দোষী সাব্যস্ত হয়েছে। কিন্তু ...

    ০২ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    নামমাত্র মূল্যে লেজ়ার অস্ত্রোপচার বেলুড়ের শ্রমজীবী হাসপাতালে

    সৌমিত্র ঘোষ ■ বেলুড়সাধারণ মানুষকে তাঁদের সামর্থ্যের মধ্যেই চিকিৎসা পরিষেবা দেওয়ার লক্ষ্যে এ বার লেজ়ার পদ্ধতিতে যন্ত্রণাহীন অস্ত্রোপচার শুরু হল বেলুড়ের শ্রমজীবী হাসপাতালে।এত দিন কলকাতার বিশেষজ্ঞ হাসপাতালগুলিতেই এই অস্ত্রোপচারের সুবিধা ছিল। কিন্তু তা অনেকটাই সাধারণ মানুষের আয়ত্তের বাইরে। সাধারণ ...

    ০২ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    সংসার টান‍তে কার্টু‍ন‍ সাজা, সেটাই এখন পেশা

    সমীর মণ্ডল, মেদিনীপুরবাবা ছেড়ে চলে যাওয়ার পর থেকে দু’বেলা ভাত জোটানো কঠিন হয়ে দাঁড়িয়েছিল। বয়স তখন মাত্র ১৩ বছর। ঘরে একা মা। অষ্টম শ্রেণির পড়ুয়া রাজু বুঝে উঠতে পারছিল না, কী করবে। মেদিনীপুরের খয়রুল্লাচকে প্রায় আধপেটা খেয়েই দিন কাটত ...

    ০২ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    এমএসএমই নিয়ে হতাশ শিল্পাঞ্চলের উদ্যোগপতিরা

    এই সময়, আসানসোল ও দুর্গাপুর: কেন্দ্রীয় বাজেটে লাভ দেখছে না রাজ্যের শিল্পাঞ্চল। এখানকার উদ্যোগপতি থেকে চেম্বার অফ কমার্সগুলির প্রতিনিধিদের দাবি, রাষ্ট্রায়ত্ত কোনও সংস্থায় নতুন ইউনিট চালু, নিয়োগ কিংবা এমএসএমই–র ক্ষেত্রে আশার কথা শোনা যায়নি এই বাজেটে। বিহারে কোশী–মেচি সংযোগের ...

    ০২ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    মাত্র ৪ সেন্টিমিটার উঁচু সরস্বতী! কী ভাবে সম্ভব?

    রাজ্য জুড়ে বাগদেবীর আরাধনা। ছোট্ট একটি সরস্বতীর মূর্তি তৈরি করেছেন নদিয়ার এক পড়ুয়া। ওই মূর্তির উচ্চতা মাত্র ৪ সেন্টিমিটার। এই মূর্তির অবশ্য পুজো হবে না। নেহাতই শখের বশে ওই মূর্তি তৈরি করেছেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া আকাশ দত্ত।এখন দর্শন নিয়ে ...

    ০২ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    ‘অন্য ভাষাও জানা আছে’, তৃণমূল কংগ্রেসকে সতর্ক করলেন সুকান্ত মজুমদার

    তৃণমূল কংগ্রেস যে ভাষা বোঝে সেই ভাষাতেই বিজেপি জবাব দিতে জানে বলে হুঁশিয়ারি দিলেন  বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তৃণমূল কংগ্রেস এখনই শুধরে না গেলে তাদের শায়েস্তা করার মন্ত্রও তাঁদের জানা আছে বলেও মন্তব্য করেন সুকান্ত।নৈহাটির গৌরীপুর অঞ্চলে বিজেপি ...

    ০২ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    ‘মেয়েরা পিছিয়ে নেই…’, ITI-তে প্রথম হয়েও উচ্চশিক্ষা নিয়ে চিন্তায় পারভিন

    সর্বভারতীয় স্তরের পরীক্ষায় ‘মেকানিক ডিজ়েল ট্রেড’-এ মোট ৬০০ নম্বরের মধ্যে ৫৯৯ পেয়েছেন ক্যানিংয়ের তালদির বাসিন্দা পারভিন সুলতানা। দেশের মধ্যে আইটিআই পরীক্ষায় মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন তিনি। উচ্চশিক্ষার জন্য তৈরি হচ্ছেন পারভিন। চিন্তা একটাই! অনটনের পরিবারে পড়াশোনার জন্য অর্থ আসবে ...

    ০২ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    দুয়ারে সরকারের ক্যাম্পে এসেছেন ১.০৭ কোটি মানুষ, তথ্য জানিয়ে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

    দুয়ারে সরকারে অভূতপূর্ব সাড়া দেখে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পরিসংখ্যান তুলে ধরে জানিয়েছেন, রাজ্য জুড়ে ১.০৫ লক্ষ দুয়ারে সরকার ক্যাম্পে পা রেখেছেন ১.০৭ কোটি মানুষ। কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার কিংবা স্বাস্থ্যসাথী প্রকল্পের পরিষেবা পেতে দুয়ারে সরকারের ক্যাম্পগুলিতে উপচে ...

    ০২ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    ম্যানহোল থেকে উদ্ধার ৩ সাফাইকর্মীর দেহ, পরিবার পিছু ১০ লক্ষ আর্থিক সাহায্যের ঘোষণা

    দীর্ঘ চেষ্টার পর কলকাতা লেদার কমপ্লেক্স এলাকার ম্যানহোল থেকে উদ্ধার হলো ৩ জন সাফাইকর্মীর দেহ। মৃতদের নাম হাসি শেখ, ফারজেম শেখ, সুমন সর্দার। তাঁদের মধ্যে ২ জনের বাড়ি মুর্শিদাবাদের লালগোলা থানা এলাকায়। আলিমুদ্দিন শেখ নামে মুর্শিদাবাদের এক ঠিকেদারকে এই ...

    ০২ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    প্রয়াত নদিয়ার কালীগঞ্জের তৃণমূল বিধায়ক, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

    প্রয়াত নদিয়ার কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ। শনিবার রাতে আচমকাই অসুস্থ বোধ করেন তিনি। তাঁকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় পলাশি হাসপাতালে। সেখানে তিনি মারা যান। নাসিরুদ্দিনের বয়স হয়েছিল ৭০ বছর। তিনি তৃণমূলের জন্মলগ্নের সৈনিক ছিলেন। রাজ্য রাজনীতিতে তিনি লাল ...

    ০২ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    ‘মদ্যপ’ স্বামীকে রাগের মাথায় পিটিয়ে মারার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    বাড়িতে মজুত ধান বাজারে বিক্রি করে ফের মদ খাওয়ার পরিকল্পনা করেছিলেন স্বামী । এই পরিকল্পনার কথা জানতে পেরেই রুখে দাঁড়িয়েছিলেন স্ত্রী সুলেখা মাল। এই নিয়ে শনিবার স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বচসাও হয়। অভিযোগ, রাগের মাথায় আচমকাই স্বামী বিকাশ মালের মাথায় ...

    ০২ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    সব্জি সস্তা, ছেঁকা ফুল-ফল প্রতিমায়, মাথায় হাত উদ্যোক্তাদের

    প্রশান্ত ঘোষ, ভাঙড়শুক্লা পঞ্চমী তিথিতে এ বছর সরস্বতীর আরাধনা হবে দু’দিন ধরে। আজ, রবিবার দুপুর থেকে সোমবার দুপুর পর্যন্ত পুজো হবে ঘরে ঘরে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও হবে বীণাপাণির আরাধনা। কিন্তু একমাত্র ভোগের খিচুড়ি ও লাবড়ার সব্জির দাম সস্তা হলেও ...

    ০২ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    মহিলাকে অপহরণের পর ধর্ষণ ও খুনের চেষ্টার অভিযোগ, জয়নগরে তোলপাড়

    এক মহিলাকে অপহরণ করে ধর্ষণের পর খুনের চেষ্টার অভিযোগ। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় মহিলা। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়েছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে। শনিবার রাতে জয়নগর থানার জাঙ্গালিয়া গ্রামের ফাঁকা মাঠে ওই মহিলার চিৎকার শুনতে ...

    ০২ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    বানতলায় ট্যানারির ম্যানহোল পরিষ্কার করতে গিয়ে বিপত্তি, মৃত ৩ সাফাইকর্মী

    পাইপ লাইন সাফাই করতে নেমে নিকাশি নালায় দুর্ঘটনার কবলে তিন শ্রমিক। রবিবার বানতলার চর্মনগরীর ভিতরে একটি ম্যানহোল পরিষ্কারের সময় ওই দুর্ঘটনা ঘটে। সূত্রের খবর, চামড়া ধোয়ার রাসায়নিক মিশ্রিত জল জমেছিল ওই ট্যাঙ্কে। কেএমডিএ-এর উদ্যোগে তা পরিষ্কারের কাজ চলছিল। বর্জ্য ...

    ০২ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    শিক্ষামন্ত্রীর সামনে কেঁদে ফেললেন ছাত্রী, যোগেশচন্দ্র ল কলেজে পড়ুয়াদের সমস্যা শুনতে বৈঠক ব্রাত্যর

    সরস্বতী পুজোর দিনে কলকাতার যোগেশচন্দ্র ল কলেজে উত্তেজনা। রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল থেকেই কলকাতা হাইকোর্টের নির্দেশে কলেজে পুলিশি নিরাপত্তা ছিল। কিন্তু ছাত্রছাত্রীদের একাংশ অভিযোগ তোলেন, তাঁরা কলেজের মধ্যে সুরক্ষিত বোধ করছেন না। পড়ুয়ারা ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানও দিতে থাকেন। ...

    ০২ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    প্রতিশ্রুতিই সার, বাঁশের সাঁকোয় ঝুঁকির পারাপার

    দিব্যেন্দু সিনহা, জলপাইগুড়িএক–দু’বছর নয়, চার দশকের অপেক্ষা। লোকসভা, বিধানসভা এমনকী পার হয়েছে পঞ্চায়েত নির্বাচন। নেতাদের প্রতিশ্রুতি সত্ত্বেও ডকাইচাঁদ নদীর উপরে আজও সেতু হয়নি। অনেক দিন অপেক্ষার পরে জলপাইগুড়ি সদর ব্লকের নগর বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের ধর্মদেবপাড়ার বাসিন্দারা নিজেরাই তৈরি করেছেন ...

    ০২ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    উলুবেড়িয়া, ভরা মরশুমে গোলাপের ‘কাঁটা’ ছত্রাক

    এই সময়, উলুবেড়িয়া: ‘দৃষ্টিতে আর হয় না সৃষ্টি আগের মতো গোলাপ ফুল।’ পরিস্থিতি তেমনই। সামনেই সরস্বতী পুজো। তার পরে রয়েছে রোজ় ডে, ভ্যালেন্টাইনস ডে। কিন্তু গোলাপের সেই সৌরভ কোথায়? বরং উৎসবের মুখে দুশ্চিন্তার আনাগোনা চাষিদের মুখে। হাওড়া গ্রামীণের ফুলের ...

    ০২ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    সাইবার প্রতারণায় ‘লক্ষ্য’ এ বার পুলিশও

    অরূপকুমার পাল, ঝাড়গ্রামএ বার পুলিশকেও ‘টার্গেট’ করছে সাইবার প্রতারকেরা। সম্প্রতি একটি রিপোর্টে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এল। দশের অপরাধ পরিসংখ্যান বলছে, উত্তরপ্রদেশ পুলিশের ১৮০ জনকে এ রকম ভাবে প্রতারণার জন্য ফোন করা হয়েছিল। এ বার এই তালিকায় বাদ গেল ...

    ০২ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    অ্যাপ খুললে সম্পর্ক! তাই প্রেম এত সস্তা?

    এই সময়: যদি দেখা যায় মাঝরাতে রাতটাও ফিরিয়ে গেল! তা হলে পাশে ধরার একটা হাত দরকার। কোন হাত? অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় বলেছেন যে হাত ধরার জন্য জেনারেল কামরায় টিকিট কেটে টয়লেটের ধারে দেড় দিন বসে চলে যাওয়া যায় অক্লেশে? ...

    ০২ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    কুয়াশায় তলানিতে দৃশ্যমানতা, ব্যাহত কলকাতা বিমানবন্দরে উড়ান পরিষেবা

    রবিবার ভোর থেকেই ঘন কুয়াশায় ঢেকেছে কলকাতা-সহ পার্শ্ববর্তী জেলা। সকালের দিকে দৃশ্যমানতা ১০০ মিটারে নেমে এসেছিল অধিকাংশ জায়গায়। আর আবহাওয়ার এই মতিগতির প্রভাব পড়ে কলকাতা বিমানবন্দরে উড়ান পরিষেবার উপরেও। বেশ কিছু উড়ান ছাড়তে দেরি হয় কুয়াশার কারণে। বিমানবন্দর কর্তৃপক্ষের ...

    ০২ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    কমিশনার বদলের পরেই নৈহাটির তৃণমূল কর্মী খুনে প্রথম গ্রেপ্তার, পুলিশের জালে অক্ষয় গণ

    উত্তর ২৪ পরগনার নৈহাটিতে তৃণমূল কর্মী খুনের দু'দিন পরে অক্ষয় গণ নামে একজনকে গ্রেপ্তার করল পুলিশ। পাশাপাশি আটক করা হয়েছে ৪ জনকে। শনিবারই ব্যারাকপুরের পুলিশ কমিশনার পদে ফিরিয়ে আনা হয়েছে অজয় ঠাকুরকে। তিনি শনিবার রাতেই গিয়েছিলেন নৈহাটি থানাতে। তৃণমূল ...

    ০২ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    সৃজিত, লাভ-হেট ল্যাঙ্গুয়েজ ও পরমব্রত-অনির্বাণের সাক্ষ্য

    এই সময়: লাভ ল্যাঙ্গুয়েজ তো হয়–ই। কিন্তু লাভ-হেট ল্যাঙ্গুয়েজ? তা–ও সেটা আবার এক পরিচালক ও অভিনেতাদের ল্যাঙ্গুয়েজ এবং পরিচালকের নাম সৃজিত মুখোপাধ্যায়! সৃজিতের ছবি তৈরির সময়ে এই ল্যাঙ্গুয়েজ আসলে ক্যামেরার পিছনের গপ্পো। শনিবার কলকাতা বইমেলার ১৯০ নম্বর স্টলে, মানে ‘এই ...

    ০২ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    বাজেটে চরম হতাশ উত্তরের চা–মহল্লা

    পিনাকী চক্রবর্তী, আলিপুরদুয়ারচলতি বছরের বাজেটে চা শিল্পের উন্নয়ন নিয়ে একটি শব্দও খরচ করেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর তাতে চরম হতাশা নেমে এসেছে উত্তরের চা–মহল্লায়। একই সঙ্গে হতাশ ক্ষুদ্র চা চাষি সংগঠনও। কারণ, গত বছর আবহাওয়ার খামখেয়ালিতে চায়ের উৎপাদন ...

    ০২ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    ইউপিআই রিংটোনে জমজমাট শনির বুকফেয়ার

    এই সময়: ‘দাদা, ও দাদা! বলছি ইউপিআই পেমেন্ট হবে? আচ্ছা আপনাদের স্টলে ওয়াইফাই আছে? না হলে পেমেন্ট করতে পারব না। ক্যাশ যা ছিল সব শেষ!’ ২০২৫ বইমেলার রিংটোন কার্যত এটাই।কলকাতা বইমেলার প্রথম শনিবার। শীত গিয়েছে, তবে কুয়াশার চাদর সরেনি। সে ...

    ০২ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    ‘সিনিয়র’ আইনজীবী বিতর্কে প্রশ্ন লবি-সুপারিশে, মামলা সুপ্রিমেও

    এই সময়: কলকাতা হাইকোর্টে একসঙ্গে ৮১ জনকে সিনিয়র আইনজীবী হিসেবে স্বীকৃতি দেওয়ার নেপথ্যে সুপারিশ–তত্ত্ব নিয়ে এখনও জোর চর্চা চলছে। কী ভাবে এতজনকে একসঙ্গে সিনিয়র হিসেবে বাছাই করা হলো, তা নিয়ে হাইকোর্ট কর্তৃপক্ষের কাছে তথ্য জানার অধিকার আইনে প্রশ্ন করেও জবাব ...

    ০২ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    বাতাসের কার্বন ডাই অক্সাইড ২০ লক্ষ বছরে সর্বোচ্চ সীমায়

    ‘এক বছরে ৪১.৬ বিলিয়ন টন’! ওয়ার্ল্ড মিটিওরোলজিক্যাল অর্গানাইজ়েশনের (ডব্লুএমও) অভিজ্ঞ বিজ্ঞানী রিচার্ড বেটসের মন্তব্যটা ভয় ধরানোর পক্ষে যথেষ্ট। ২০২৪–এ বাতাসে কতটা কার্বন ডাই অক্সাইড মিশেছে, সেটা জানাতে গিয়ে এই বিপুল অঙ্কের উল্লেখ করেছে ডব্লুএমও, যা পরিবেশবিদদের কাছে অত্যন্ত আশঙ্কার। ...

    ০২ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    স্কুলে সরস্বতীর মন্ত্রোচ্চারণে পঞ্চকন্যা ভাঙছে পুরুষতন্ত্র

    মোবাইল–ল্যাপটপের ভুল–ভুলাইয়াতেও বাংলার পড়ুয়ারা এখনও স্কুল–কলেজে সরস্বতী পুজোর আনন্দে মাততে ভোলেনি। পড়ুয়ামহলের সেই প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। আজ, রবিবার (এবং কাল, সোমবার) সরস্বতী পুজো। দক্ষিণ শহরতলির নরেন্দ্রপুর এলাকার শ্রীখণ্ডা ইস্ট গড়িয়া এডুকেশনাল ইনস্টিটিউটের পাঁচ ছাত্রীর প্রস্তুতি অবশ্য শুরু হয়েছিল ...

    ০২ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    সরস্বতী পুজোয় শীতের ‘গোঁসা’, সকাল থেকেই দাপট কুয়াশার

    শীত উধাও। সরস্বতী পুজোর সকাল কুয়াশাচ্ছন্ন। অন্যান্য বছর এই দিনে কনকনে শীত না থাকলেও, তার আমেজ থাকে। বাংলা ক্যালেন্ডার বলছে, এখনও মাঘ মাস শেষ হয়নি। কিন্তু, রবিবার ছিটেফোঁটা  শীতও নেই দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই। তবে রাজ্যের সর্বত্রই দাপট দেখা গিয়েছে কুয়াশার।চলতি ...

    ০২ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    ‘বিদ্যাং দেহি নমোহস্তুতে...’, সরস্বতী পুজোয় খুশির জোয়ার বাথুয়াড়ী আদর্শ বিদ্যাপীঠে

    ৩ ফেব্রুয়ারি সরস্বতী পুজো। হাতে বাকি আর মাত্র একটি দিন। এ বারের পুজোয় বিশেষ চমক রয়েছে পূর্ব মেদিনীপুরের বাথুয়াড়ী আদর্শ বিদ্যাপীঠে। শিক্ষক ও ছাত্রছাত্রীদের হাতে তৈরি দেবী মূর্তি দিয়ে পুজো হবে এই স্কুলে। সরস্বতী পুজো ঘিরে স্কুলের পড়ুয়াদের উন্মাদনা ...

    ০২ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    হাওড়ায় গ্রেপ্তার বিহারের কুখ্যাত দুষ্কৃতী ‘রাজাবাবু’

    হাওড়া থেকে গ্রেপ্তার বিহারের এক কুখ্যাত দুষ্কৃতী। ধৃতের নাম রাজা মাহাতো। শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া থানা এলাকার ২৭ নম্বর নিত্যধন মুখার্জি লেন থেকে তাকে গ্রেপ্তার করে হাওড়া সিটি পুলিশ। পুলিশ সূত্রে খবর, বিহারের মুজাফফরপুরের একটি বহুজাতিক সংস্থার ...

    ০২ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    মানিকচকের বিধায়কের গাড়িতে সজোরে ধাক্কা, প্রাণঘাতী হামলা? তদন্তে পুলিশ

    দুর্ঘটনার সম্মুখীন হলেন মালদার মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র। শনিবার রাত সাড়ে এগারোটা নাগাদ মালদার মানিকচক রাজ্য সড়কে ধরমপুরের কাছে সাবিত্রী মিত্রের গাড়িকে একটি গাড়ি ধাক্কা মারে বলে অভিযোগ। চালকের তৎপরতায় রক্ষা পান বিধায়ক। ঘাতক গাড়িটির খোঁজ করছে পুলিশ। জানা গিয়েছে, ...

    ০২ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    বিশ্বের ‘সবথেকে বড়’ সরস্বতী প্রতিমা, রেকর্ড গড়তে চলেছে মহেশতলা

    কলকাতার দেশপ্রিয় পার্ক থেকে নদিয়ার রানাঘাট। বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা তৈরির প্রতিযোগিতা দেখা গিয়েছিল বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসবে। তবে এ বার সরস্বতী পুজোতেও বিশাল উচ্চতার প্রতিমা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে বাটানগর। দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা পুরসভা এলাকার বাটানগরে তৈরি ...

    ০২ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    থেঁতলে খুন তৃণমূল কর্মীকে, নৈহাটিতে নৃশংসতা! কে এই ‘পার্টিজান’ সন্তোষ?

    ধাওয়া করে টোটো থেকে নামিয়ে ইট দিয়ে থেঁতলে আধমরা করা হয়। অভিযোগ, তার পর মৃত্যু নিশ্চিত করতে চালানো হয় গুলি। তৃণমূল কর্মী সন্তোষ যাদবের নৃশংস খুনের ২৪ ঘণ্টা পরে মাত্র একজনকে আটক করেছে পুলিশ। কে এই সন্তোষ যাদব? বিরোধীদের ...

    ০২ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    বাংলা থেকে কুম্ভে যাওয়া পুণ্যার্থীদের সাহায্যে হেল্পলাইন নম্বর চালু করল নবান্ন

    মৌনী অমাবস্যায় পদপিষ্ট হওয়ার ঘটনার পর থেকেই মহাকুম্ভের নিরাপত্তা নিয়ে চিন্তিত রাজ্যগুলি। এখনও অবধি বাংলার ৬ জন মারা গিয়েছেন। এক জন নিখোঁজ। এই আবহে বড় সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। নবান্ন থেকে চালু করা হলো ২৪X৭ হেল্পলাইন নম্বর। ১৩ জানুয়ারি ...

    ০১ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    বস্তা খুলতেই চক্ষু চড়কগাছ! খড়্গপুর স্টেশনে ৩০টি কচ্ছপ-সহ ধৃত ১

    ট্রেনে কচ্ছপ পাচারের ছক বানচাল। শনিবার খড়্গপুর স্টেশনে ৩০টি কচ্ছপ-সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে রেল পুলিশ। পুলিশ সূত্রে খবর, শনিবার সকাল ১০টা ৫ মিনিটে খড়্গপুর স্টেশনের ৫নং প্ল্যাটফর্মে ঢোকে বাঘাযতীন এক্সপ্রেস। ট্রেন ওডিশা থেকে আসছিল। দু’টি বস্তা নিয়ে ট্রেন ...

    ০১ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    এমনও হয়? চুরি করতে এসে ফেসওয়াশ নিয়ে পালাল চোর

    তালা ভেঙে চুরি করতে এসে কে আবার ফেসওয়াশ নিয়ে পালায়? এমন চুরির ঘটনায় তাজ্জব ভদ্রেশ্বরের কবিরাজ পরিবার। যাঁর ফেসওয়াশ, সেই সঙ্গীতা কবিরাজের বক্তব্য, ‘সামনে পাই এক বার। ওর ধোলাই হবে।’ ভদ্রেশ্বর লিচুবাগানের আরবি অ্যাভিনিউয়ের বাসিন্দা সঙ্গীতা কবিরাজ, তাঁর স্বামী ...

    ০১ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    ‘বিপর্যয়’-এর বাজেটে সাধারণের যন্ত্রণা বাড়বে, মত অমিত মিত্রের

    আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ল। বিমা ক্ষেত্রে ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগ। পোষণ ২.০ প্রকল্পে প্রান্তিক এলাকার মহিলাদের জন্য বরাদ্দ বৃদ্ধি। নির্মলার তূণ থেকে একাধিক বাণ বেরিয়েছে অর্থ বাজেটে। মধ্যবিত্তের জন্য ‘যুগান্তকারী’ বাজেট বলে দাবি বিজেপির। পাল্টা তৃণমূলের দাবি, এই বাজেট ...

    ০১ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    কাঠের খেলনা গাড়ি নির্মাণের পরম্পরায় নতুন প্রজন্মও

    অর্ঘ্য বিশ্বাস ■ ময়নাগুড়িএক ঝলকে দেখলে বোঝা মুশকিল, এটা কী। ভালো করে নজর করলে প্রথমেই চোখে পড়ে হেডলাইট জোড়া। তার পরে চারটি চাকা। পরম যত্নে তুলি বোলানো এ সবে। যেন ইউরোপের কোনও দেশের পতাকা আঁকা হয়েছে। লাল, সবুজ, হলুদ— ...

    ০১ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    মহাকুম্ভে পুণ্যস্নানে গিয়ে নিখোঁজ বাঁকুড়ার প্রবীণ, পুলিশের দ্বারস্থ পরিবার

    মহাকুম্ভে পুণ্যস্নান করতে যাওয়ার জন্য জেদ করেছিলেন বাঁকুড়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বছর ৬২-র সাধন মালাকার। পরিবারের নিষেধ না শুনেই তিনি গত রবিবার কয়েকজনের বন্ধুর সঙ্গে গিয়েছিলেন কুম্ভে। কিন্তু বৃহস্পতিবার থেকে নিখোঁজ ওই প্রবীণ। বাঁকুড়া থানায় লিখিত অভিযোগ ...

    ০১ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    ক্রেতা সেজে সোনার দোকানে চুরি, পুলিশের জালে মগরার দম্পতি

    পুরোনো গয়না বদল করার নামে সোনার দোকানে চুরি। ‘নিখুঁত প্ল্যান’ কষেও শেষ রক্ষা হলো না। শুক্রবার পুলিশের জালে ধরা পড়ল মগরার দম্পতি। পুলিশ সূত্রে খবর, গত মঙ্গলবার দুপুরে হুগলির জেড্ডা মার্কেটে একটি সোনার দোকানে ক্রেতা সেজে ঢোকেন এক দম্পতি। ...

    ০১ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    এক মিনিটে ৫৮টি জীবজন্তুর বৈজ্ঞানিক নাম, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড দুর্গাপুরের একরত্তির

    মাত্র ৭ বছর বয়েসে এক মিনিটে ৫৮টি জীবজন্তুর বৈজ্ঞানিক নাম গড়গড়িয়ে বলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলল দুর্গাপুরের খুদে শ্রীহান পাল। প্রখর স্মৃতিশক্তির অধিকারী দ্বিতীয় শ্রেণীর এই পড়ুয়া এর আগে ১৯৫টি সামুদ্রিক প্রাণীর বৈজ্ঞানিক নাম বলে ইন্ডিয়া বুক অব ...

    ০১ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    রাত নামলেই ভয়ে সিঁটিয়ে থাকে গ্যারগেন্ডা চা বাগান

    এই সময়, আলিপুরদুয়ার: বেলা পড়লেই দরজা–জানলা বন্ধ করার হিড়িক পড়ে যায় আলিপুরদুয়ারের মাদারিহাট ব্লকের গ্যারগেন্ডা চা বাগানে। বন্যপ্রাণীদের ভয়ে ওই চা বাগানের শ্রমিকদের রাত পাহারা এখন রোজনামচা হয়ে দাঁড়িয়েছে। কারণ কোটি টাকার উপরে বিদ্যুৎ বিল বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ ...

    ০১ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    নেশার ঝোঁকে ঘুমন্ত ছেলেকে ইট দিয়ে থেঁতলে খুন বাবার, শিউরে ওঠার মতো ঘটনা বনগাঁয়

    ইট দিয়ে থেঁতলে ছেলেকে খুনের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনা উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁয়। মৃত যুবকের নাম আশিস বিশ্বাস। সাংসারিক বিবাদের জেরে ঘুমন্ত অবস্থায় ওই যুবককে হত্যা করা হয়েছে বলে দাবি পরিবারের। ঘটনার পর থেকেই অভিযুক্ত অমল ...

    ০১ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    ব্যারাকপুর পুলিশের খোলনলচে বদল, তৃণমূল কর্মী খুনের জের? জল্পনা

    ব্যারাকপুরের নতুন পুলিশ কমিশনার হলেন অজয়কুমার ঠাকুর। এই পদে থাকা অলোক রাজোরিয়াকে ডিআইজি ট্রাফিক পদে পাঠানো হলো। এর আগেও ব্যারাকপুর পুলিশ কমিশনার পদে ছিলেন তিনি। শনিবার রদবদল সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। কমিশনার ছাড়াও আরও একাধিক পদে রদবদল ...

    ০১ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    মোবাইলের আসক্তি ছাড়ানোর বার্তা মধ্যমগ্রামের সরস্বতী পুজোর মণ্ডপে

    এই সময়, মধ্যমগ্রাম: স্কুল, কলেজের গণ্ডি বছর ২০ আগেই শেষ করেছেন তাঁরা। এখন কেউ চাকরি করেন, কেউ করেন ব্যবসা। বর্তমান সময়ে দাঁড়িয়ে তাদেরই উপলব্ধি হয়েছে, ইদানীং স্কুল,কলেজের পড়ুয়াদের মধ্যে মোবাইলের প্রতি আসক্তি বেড়েছে। তুলনায় কমেছে বই পড়ার অভ্যাস। মোবাইলে ...

    ০১ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    ‘দিদিকে বলো’–তে ফোন করে আবাসের বাড়ি পেলেন ৭৩ পরিবার

    এই সময়, শ্যামপুর: ‘দিদিকে বলো’–তে ফোন করে বাংলা আবাস যোজনার বাড়ি পেলেন তপন গড়াই, আজমিরা খাতুন, শেখ মুশারফ। শুধু আজমির বা মুশারফই নন, এক ফোনেই মাথার উপর পাকা ছাদ পেয়েছেন হাওড়া গ্রামীণের শ্যামপুর–২ নম্বর ব্লকের ৭৩টি পরিবার।‌ প্রথম পর্বের ...

    ০১ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    ‘ত্রিশ-বত্রিশটা দেহ দেখার পর দিদাকে খুঁজে পেলাম’, মহাকুম্ভের ভয়াবহ অভিজ্ঞতা মৌমিতার

    মৌমিতা মাহাত (মৃত ঊর্মিলা মাইতির আত্মীয়া)মহাকুম্ভে মৌনী অমাবস্যার রাতে হুড়োহুড়িতে পড়ে গিয়ে ছ’বার পাল্টি খেয়ে মাটি আঁকড়ে যখন উঠলাম, তখন বাঁ পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারছি না। পায়ে অসহ্য যন্ত্রণা। সঙ্গীদের কাউকে দেখতে পাচ্ছি না। ফোনেও পাচ্ছি না কাউকে। ...

    ০১ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    বইমেলার ম্যাপের হার্ডকপি অতীত! পুরোটাই এখন অনলাইন, উঠছে ডিজিটাল ক্যাটালগের দাবিও

    মধুরিমা রায়বইমেলার ম্যাপ কোথায়? বইমেলার ময়দানে ম্যাপ হাতে এ দিক-ও দিক তাকিয়ে পছন্দের স্টলের খোঁজে ঘুরে বেড়াচ্ছেন উৎসুক বইপ্রেমীরা — এই দৃশ্য দেখতে আমরা সকলেই অভ্যস্ত। আসলে সবই যখন হার্ডকপি থেকে ডিজিটাল হচ্ছে, বইমেলার ম্যাপই বা হবে না কেন? ...

    ০১ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    পরিকাঠামো নেই, মাধ্যমিকের জন্য পাশের স্কুল ‘ধার’ করতে হচ্ছে বেঞ্চ

    এই সময়, কোচবিহার: মাধ্যমিক পরীক্ষার আয়োজনের দায়িত্ব দিয়েছে শিক্ষা দপ্তর। অথচ পর্যাপ্ত পরিকাঠামোই নেই সেখানে। পরীক্ষা নিতে ছাত্রছাত্রীদের বেঞ্চে বসানোর কথা। সেই সংখ্যক বেঞ্চ নেই। জেলা শিক্ষা দপ্তরে বিষয়টি জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ। এক প্রকার হাত তুলে নিয়েছে ...

    ০১ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    ভোট বলেই বিহারের দিকে মন দিয়েছে, বাংলা বঞ্চিতই: অভিষেক

    কেন্দ্রীয় বাজেটে ফের বাংলাকে বঞ্চিত করা হলো বলে দাবি তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বাংলা থেকে ১২ জন BJP সাংসদ থাকা সত্ত্বেও এ রাজ্যের জন্য কোনও ঘোষণা নেই কেন? প্রশ্ন তুলে সরব অভিষেক। বাংলার BJP সাংসদরা এই মর্মে কোনও প্রতিবাদ ...

    ০১ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    হাসিনাকে ‘ফেরানো’ নিয়ে কী ভাবনা, ব্যাখ্যা দেবে কেন্দ্র?

    এই সময়: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে আগেই ভারত সরকারকে ‘নোট’ পাঠিয়েছিল ঢাকা। সেই ‘নোট’ প্রাপ্তির কথা স্বীকার করলেও এ নিয়ে কেন্দ্র তার অবস্থান এখনও স্পষ্ট করেনি। এ বার সংসদে সেই অবস্থান স্পষ্ট করবে নরেন্দ্র মোদী সরকার? ...

    ০১ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    ১২.৭৫ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কর নেই, শর্ত কী কী?

    মধ্যবিত্তের জন্য বড় স্বস্তি এই বাজেটে। ১২.৭৫ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কোনও আয়কর নেই, ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। এমনভাবে কর কাঠামো সাজানো হচ্ছে তাতে একজন নাগরিকের ক্ষেত্রে বছরে ১২.৭৫ লক্ষ টাকা পর্যন্ত আয়কর দিতে হবে না। তবে ...

    ০১ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    বাজেটে ভালো কিছুর আশা বৃথা: অভিষেক

    এই সময়, নয়াদিল্লি: সংসদের বাজেট অধিবেশনের প্রথম পর্ব মাত্র দু’সপ্তাহ স্থায়ী হবে। আগামী ১৩ ফেব্রুয়ারি এই পর্বের অধিবেশন শেষ হওয়ার আগে তৃণমূল কংগ্রেসের সাংসদরা দলনেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিত পথে হেঁটে রাজ্যের বিপুল পরিমাণ বকেয়া–সহ মূলত চারটি ইস্যুতে ...

    ০১ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    বাণিজ্যিক বিবর্তন, তবু পুজোবার্ষিকী চলছে...চলবে

    এই সময়: ওই সময়টাই অনেক ভালো ছিল। স্কুলে পরীক্ষা আসছে আসছে ভাবটাকে ছাপিয়ে যেত হালকা একটা ভয় — পুজোর আগেই যে পরীক্ষা! অবশ্য সব কিছুকে ছাপিয়ে যেত অন্য একটা ভালো লাগার অনুভূতি। পুজোবার্ষিকী বেরনোর সময়টাও তো এগিয়ে আসছে! শেষ ...

    ০১ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    রাস্তায় ঘুরছে বাঘ? জেনারেটরের আলো জ্বালিয়ে ফের রাত জাগল মৈপীঠ

    শুধু বনে নয়, এ বার পথেঘাটেই ঘনঘন বাঘের দেখা মিলছে। কিছুদিন আগেই মৈপীঠের দেবীপুরে এক মহিলার বাড়িতে ঢুকে পড়েছিল বাঘ। এ বার একই অভিজ্ঞতা মৈপীঠের বাসিন্দা অনুপম গিরির। শুক্রবার রাতে তিনি বাজার থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময়ে তিনি রাস্তায় ...

    ০১ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    ৩ দিন নিখোঁজ থাকার পর বাড়ি লাগোয়া জলাশয় থেকে উদ্ধার কিশোরের দেহ, রায়দিঘিতে শোরগোল

    বেশ কয়েকদিন নিখোঁজ থাকার পরে শনিবার জলাশয় থেকে উদ্ধার হলো কিশোরের দেহ। ঘটনাটি ঘটেছে রায়দিঘি থানার ২৩ নম্বর লাট এলাকায়। মৃতের নাম ধনঞ্জয় দত্ত (১০)৷ তার পরিবারের দাবি, তাকে খুন করে জলাশয়ে ফেলে দেওয়া হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত ...

    ০১ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    ধর্মতলায় খাবারের দোকানে আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

    শনিবার সাতসকালে ধর্মতলায় অগ্নিকাণ্ড। এ দিন নিউ মার্কেট থানা সংলগ্ন দুটি দোকানে আগুন লাগে। ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। ইতিমধ্যেই সেখানে পৌঁছেছে দমকলের ৫টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। জানা গিয়েছে, এ দিন সকালে ২টি দোকানে আগুন লাগে। পুড়ে ...

    ০১ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    শিয়ালদহ-বারুইপুর শাখায় সকাল থেকে যাত্রী ভোগান্তি, কৃষ্ণনগর লাইনেও রবিবার একাধিক ট্রেন বাতিল

    শুক্রবার রাত থেকে শিয়ালদহ দক্ষিণ শাখায় একগুচ্ছ ট্রেন বাতিলের ঘোষণা আগেই করেছিল রেল। তার জেরে শনিবার সকাল থেকে ভোগান্তি শুরু যাত্রীদের। বালিগঞ্জ ও কাঁকুড়গাছি স্টেশনে ইন্টারলকিংয়ের কাজের জন্য শিয়ালদহ দক্ষিণ শাখায় ১০৮টি ট্রেন বাতিল হয়েছে। ফলে ভোগান্তি বেড়েছে। যাত্রীদের ...

    ০১ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    দর্শকদের বোকা ভাবায় মোটা দাগের ছবি তৈরি হয় - আদিত্য বিক্রম সেনগুপ্ত

    দেবলীনা ঘোষ অন্য সময় প্রাইম: ‘মায়ানগর’ বা ‘ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা’ ছবিটার গল্পটা কেমন? আদিত্য বিক্রম: সন্তান হারানো এক মা, বিবাহবিচ্ছিন্না স্ত্রী নিজের নতুন পরিচয়, ভালোবাসা, স্বাধীনতা খোঁজে ডেসপারেটলি। কিন্তু খুব তাড়াতাড়ি সে বুঝতে পারে, সেই একা নয়, আছে ...

    ০১ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    হাইকোর্টে ধাক্কা সন্দীপদের, সিবিআই-এর অন্য কোর্টে

    এই সময়: আরজি করের দুর্নীতি মামলায় দ্রুত বিচার শুরুর জন্য সিবিআই কোর্টকে সময় বেঁধে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আর সেই নির্দেশ কার্যকর করতে আলিপুরের বিশেষ সিবিআই আদালত সক্রিয় হতেই কার্যত লেজেগোবরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং অভিযুক্তরা। সিবিআই–কে নির্দেশ দেওয়া হয়েছিল, ...

    ০১ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    পুরুষ নয়, বাজারে বেচাকেনা করেন মহিলারাই

    কৌশিক দে, মালদা দেখতে আর পাঁচটা ভরা বাজারের মতো। এক দিকে আলু, পেয়াঁজ, রসুন থেকে শুরু করে রকমারি আনাজ। অন্য প্রান্তে রয়েছে মাছ, মাংস, ডিমের দোকান। অন্য বাজারে যেমন নিত্যদিন ভিড় হয় এখানেও তার ব্যতিক্রম নেই। কিন্তু পুরুষের বদলে ...

    ০১ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    ডিমের খোসা থেকে লক্ষ্মীলাভের আশা

    ‘সানডে হো ইয়া মানডে, রোজ খাও আনডে’— এই স্লোগানের সঙ্গে আমরা কমবেশি সবাই পরিচিত। প্রোটিনের জোগানদাতা হিসেবে ডিমের জুড়ি মেলা ভার। ডিম দিয়ে যে কত ধরনের পদ তৈরি হয় তার ইয়ত্তা নেই। কিন্তু ডিমের খোসা এতদিন সে অর্থে কোনও ...

    ০১ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    ট্যাংরার হেলে পড়া বাড়ি ভাঙতেই হবে: ফিরহাদ

    এই সময়: শুক্রবারের পর শনিবারও পূর্ব কলকাতার ট্যাংরায় হেলে পড়া নির্মীয়মাণ বহুতল ভাঙতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়তে হলো কলকাতা পুরসভা ও পুলিশের আধিকারিকদের। এ দিন তাঁরা বাড়ি ভাঙতে গেলে স্থানীয়দের অনেকে অভিযোগ করেন, তাঁদের এই ব্যাপারে পুরসভার তরফে কিছুই ...

    ০১ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    কালা জাদু, ভূত নয়, জীবনের গপ্পো ‘গল্পস্বল্পে’

    এই সময়: চার রকমের গপ্পো কখনও পুরোনো হয় না। এমনটাই মনে করতেন লীলা মজুমদার। তাঁর মতে, প্রেমের গল্প, বাঘের গল্প, ভূতের গল্প আর ডাকাতের গল্প— এই চার রকমের গল্প চিরনতুনের তালিকার চিরস্থায়ী সনদ নিয়ে বসে আছে। এখনকার পরিস্থিতি দেখলে কি ...

    ০১ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    গরমে পচে যেতে পারে ভাত, মা ক্যান্টিনে সময় বদলে আর্জি

    দেবাশিস দাসগরম আসছে। পচে যেতে পারে মা ক্যান্টিনের ভাত। সেই আশঙ্কায় কলকাতার জায়গায়–জায়গায় চলা মা ক্যান্টিনের স্টল থেকে দুপুরের বদলে বিকেলে খাবার দেওয়ার আর্জি জানানো হলো। শুক্রবারের টক–টু–মেয়র অনুষ্ঠানে মৌলালি থেকে পিনাকী গুপ্ত নামে এক জন মেয়র ফিরহাদ হাকিমকে ...

    ০১ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    কেমন কাটবে ২০২৫, জানান দিচ্ছে জানুয়ারিই

    এই সময়: ২০১১ থেকে ২০২৪ — গত ১৪ বছরে কলকাতায় এমন ঘটনা ঘটেছিল মাত্র একবার। ২০২১–এ জানুয়ারির শীতলতম দিনে সর্বনিম্ন তাপমাত্রা (১২.১ ডিগ্রি) ১২ ডিগ্রির নীচে নামেনি। ২০২৫–এ দ্বিতীয়বার এই ঘটনা ঘটল। নতুন বছরের প্রথম মাসের শেষ দিনটি পার ...

    ০১ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    দুটি পা নেই, ব্যান্ডেলের ‘ত্রাস’ ছিল ছট্টু, হত্যাকাণ্ডের মামলায় কী সাজা দিল আদালত?

    দুর্ঘটনায় দুটি পা বাদ চলে গিয়েছিল। ভিক্ষাবৃত্তি করেই দিন চলত। অতি লোভ দুষ্কর্মের দিকে ঠেলে দেয়। ভিক্ষাবৃত্তির পাশাপাশি শুরু হয় চুরি, ছিনতাই। ব্যান্ডেলের কুখ্যাত দুষ্কৃতীদের তালিকায় নাম উঠে যায় ছট্টু ওরফে মঙ্গল পান্ডের। দীর্ঘদিন ধরেই পুলিশের নাগালের বাইরে ছিল ...

    ০১ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    হলদিয়ার পর কাঁথি, সমবায় নির্বাচনে তৃণমূল-বিজেপিকে টেক্কা দিল বামেরা

    হলদিয়ার পর কাঁথি। দু’দিন আগেই ‘হলদিয়া কনজিউমার্স কো-অপারেটিভ সোসাইটি’-র নির্বাচনে জিতেছিলেন বাম সমর্থিত প্রার্থীরা। এ বার কাঁথিতেও কুসুমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে উড়ল লাল আবির। নির্বাচনে সব আসনে প্রার্থী দিতে পারল না তৃণমূল-বিজেপি। সংখ্যাগরিষ্ঠ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ...

    ০১ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    মধ্যমগ্রামে পথ নিরাপত্তা সপ্তাহ, ট্রাফিক পুলিশদের সাহায্যে স্কুল পড়ুয়ারাও

    পথ নিরাপত্তা সপ্তাহ পালনে অভিনব উদ্যোগ বারাসত পুলিশ জেলার। শুক্রবার ব্যস্ত যশোহর রোডে মধ্যমগ্রাম ট্রাফিক পুলিশদের সঙ্গে পথে নামল এলাকার খুদেরা। দিনের ব্যস্ত সময়ে দ্রুত গতিতে গাড়ি ছুটে চলে যশোহর রোড দিয়ে। এ দিন হাতের ইশারায় গাড়ি দাঁড় করানো ...

    ০১ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে দুয়ারে সরকারের ক্যাম্পে ধুন্ধুমার

    এই সময়, তারকেশ্বর: দুয়ারে সরকারের ক্যাম্পে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। আর তার জেরে ধুন্ধুমার কাণ্ড তারকেশ্বরে। টেবিল পেতে পরিষেবা দেওয়া নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদের কারণে বৃহস্পতিবার ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু ...

    ০১ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    পায়ে শিকল পরিয়ে মারধর বাড়িতে, অপমানে ঘর ছাড়লেন বৃদ্ধা, তার পর?

    সিউড়ির মসজিদ মোড় এলাকা। শুক্রবার দুপুরবেলা। সেই সময়ে ব্যস্ত এলাকায় রাস্তার পাশে একটি দোকানের সামনে বসেছিলেন এক মহিলা। তাঁকে দেখে ভিড় জমতে শুরু করে এলাকায়। কী কারণ? বয়স্ক ওই মহিলার পায়ে পরানো ছিল লোহার শিকল, তাতে আবার তালা দেওয়া ...

    ০১ ফেব্রুয়ারি ২০২৫ এই সময়
    বাড়ি ফিরে এল আদরের টমু, কী ভাবে মিলল খোঁজ?

    হুগলির সেনগুপ্ত বাড়িতে অবশেষে ফিরল টমু। ১৬ জানুয়ারি হঠাৎ নিখোঁজ হয়ে যায় সে। তারপর থেকেই খোঁজ পাওয়ার আশায় শহর জুড়ে সন্ধান চাই পোস্টারও দেন সেনগুপ্ত পরিবার। এমনকী সোশ্যাল মিডিয়ায় টমুর ছবি দিয়েও সন্ধান চাওয়া হয়। অবশেষে তার খোঁজ মিলল। ...

    ৩১ জানুয়ারি ২০২৫ এই সময়
    শাড়ি পরেই ফুটবল পায়ে মাঠ কাঁপালেন সুন্দরবনের মহিলারা, অন্য ছবি দ্বীপ অঞ্চলে

    কথায় আছে ‘যে রাধে সে চুলও বাঁধে’, বাস্তবে তা-ই করে দেখালেন সুন্দরবনের মহিলারা। শাড়ি পরেই ফুটবলের ময়দান কাঁপালেন তাঁরা।বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ব্লকের রানীগড় গ্রামে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছিল গয়েশপুর হামরাহী ট্রাস্ট ও ঝড়খালি সবুজ বাহিনী। রান্না আর ...

    ৩১ জানুয়ারি ২০২৫ এই সময়
    নৈহাটিতে শুটআউট, দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা তৃণমূল কর্মী

    নৈহাটিতে শুটআউট। দুষ্কৃতীদের গুলিতে নিহত সন্তোষ যাদব (৩২) নামে এক তৃণমূল কর্মী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় নৈহাটি থানার পুলিশ। চার রাউন্ড গুলি চালানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। কে বা কারা গুলি চালিয়েছে সে ব্যাপারে তদন্ত শুরু করেছে ...

    ৩১ জানুয়ারি ২০২৫ এই সময়
    পালিয়ে বিয়ে মেয়ের, বাড়িতে চড়াও হয়ে ছেলের বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ, চাঞ্চল্য জলপাইগুড়িতে

    পালিয়ে বিয়ে করেছে মেয়ে। ছেলের পরিবারের উপর রাগ ছিল মেয়ের বাড়ির লোকেদের। তার পরেই বাড়িতে চড়াও হয়ে ছেলের বাবাকে পিটিয়ে মারার অভিযোগ উঠল। নৃশংস ঘটনা জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে। মৃত ব্যক্তির নাম মুরারি মজুমদার (৬০)। ঘটনায় তিন জনকে আটক করেছে ...

    ৩১ জানুয়ারি ২০২৫ এই সময়
    ‘পার্ট অফ ড্রামা নয়’, ক্লাসে বিয়ের ঘটনায় জমা পড়ল রিপোর্ট, কী বললেন উপাচার্য?

    ক্লাসের মধ্যেই বিয়ে করেছিলেন অধ্যাপিকা? পুরো বিষয়টি কোনও নাটকের অংশ ছিল? মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি বা ম্যাকাউট-এর ঘটনায় তদন্ত কমিটির রিপোর্ট জমা পড়ল শুক্রবার। কমিটির রিপোর্টে স্পষ্ট দাবি করা হয়েছে, ছাত্রের সঙ্গে অধ্যাপিকার বিয়ে করার বিষয়টি ...

    ৩১ জানুয়ারি ২০২৫ এই সময়
    সেচ-বাঁধ দখল, উচ্ছেদের নোটিসে আতঙ্কে তিন শহর

    এই সময়, কোচবিহার: সেচ দপ্তরের নদী–বাঁধ দখলমুক্ত করার প্রক্রিয়া শুরু হচ্ছে কোচবিহারে। সব মিলিয়ে প্রায় ৬৫০টি বাড়ি, দোকান উচ্ছেদ করা হবে। ইতিমধ্যে বাসিন্দাদের নোটিস পাঠানোর কাজ শুরু করেছে সেচ দপ্তর। ওই নোটিসে ১৫ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। কোচবিহার, ...

    ৩১ জানুয়ারি ২০২৫ এই সময়
    পুলিশি নিরাপত্তায় সরস্বতী পুজো, যোগেশচন্দ্র ল কলেজ নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের

    যোগেশচন্দ্র ল কলেজে সরস্বতী পুজো করতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল। কলেজে আতঙ্কের পরিবেশ রয়েছে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়। পুলিশি নিরাপত্তায় কলেজে সরস্বতী পুজো করার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। যুগ্ম কমিশনার পদমর্যাদার কোনও অফিসারের উপস্থিতিতে পুজো ...

    ৩১ জানুয়ারি ২০২৫ এই সময়
    কুম্ভমেলায় শাহি স্নানে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতা তৃণমূল নেতার

    মহাকুম্ভের ভয়াবহ অভিজ্ঞতার কথা এখনও ভুলতে পারছেনা ঘাটালের তৃণমূল কংগ্রেস নেতা দিলীপ মাজি। মঙ্গলবার রাতে যে ঘটনার মুখোমুখি হয়েছিলেন তা ভাবতে গিয়ে এখনও শিউরে উঠছেন তিনি।  ওই রাতে মহাকুম্ভে পদপিষ্ট হয়ে অন্তত ৩০ জনের মৃত্যু হয়। সেই রাতেই ভয়ঙ্কর ...

    ৩১ জানুয়ারি ২০২৫ এই সময়
    পিষে দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ায় মৃত্যু বৃদ্ধের, গ্রেফতার ৫, বাজেয়াপ্ত গাড়ি

    বুধবার ভোরে চন্দননগর তেমাথায় বৃদ্ধ এক সাইকেল আরোহীকে ধাক্কা মেরে টেনে হিঁচড়ে নিয়ে গিয়েছিল চারচাকা একটি গাড়ি। গুরুতর জখম বৃদ্ধকে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। ওই ঘটনায় শুক্রবার ওই গাড়ির চালক-সহ ৫ আরোহীকে গ্রেপ্তার করল পুলিশ।পুলিশ ...

    ৩১ জানুয়ারি ২০২৫ এই সময়
    পদপিষ্ট নয়, মহাকুম্ভে মালদার শিক্ষক মৃত্যুর আসল কারণ প্রকাশ্যে

    মহাকুম্ভে স্নান করতে গিয়ে মৃত্যু হয় মালদার স্কুল শিক্ষকের। বুধবার ভোরে পুণ্যস্নান করতে যান মালদার কার্তিকটোলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অমিয় সাহা (৩৩)। সেখানেই মৃত্যু হয় তাঁর। প্রাথমিকভাবে জানা যাচ্ছিল, পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে তাঁর। কিন্তু এ বার তাঁর মৃত্যুর ...

    ৩১ জানুয়ারি ২০২৫ এই সময়
    ফার্মা ইমপেক্সের তৈরি ১৭টি ওষুধ ব্যবহার সরকারি হাসপাতালে নিষিদ্ধ করল স্বাস্থ্যভবন

    ফার্মা ইমপেক্স সংস্থার একাধিক ব্যাচের আইভি ফ্লুইডে পাওয়া গিয়েছিল ফাঙ্গাস। এই সংস্থাকে উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল রাজ্য ড্রাগ কন্ট্রোল। এ বার রাজ্যের সরকারি হাসপাতালগুলিকে ওই সংস্থার তৈরি ১৭টি ওষুধের ব্যবহার বন্ধ করতে নির্দেশ দিলো স্বাস্থ্য ভবন। বারুইপুরে ফার্মা ...

    ৩১ জানুয়ারি ২০২৫ এই সময়
    মৃত্যু-মুখ থেকে বেঁচে ফিরছি এটাই যেন অনেক, মহাকুম্ভের ভয়াবহ অভিজ্ঞতা বাণীকণার

    বাণীকণা পালঅনেক দিন ধরেই খুব ইচ্ছে ছিল মহাকুম্ভ দেখার। কিন্তু গিয়ে এমন ভয়াবহ অভিজ্ঞতা হলো যা আজীবন ভুলব না।সেখানে কি একা বা দু’একজনে গিয়ে পোষায়? তাই দুই পরিবারের আট জনে মিলে যাওয়ার পরিকল্পনা হলো। আমি ও আমার স্বামী থাকি ...

    ৩১ জানুয়ারি ২০২৫ এই সময়
  • এই সময় | 17481-17580

News/খবর All News আনন্দবাজার এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Telegraph Times of India Indian Express The Statesman

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy