BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 06 Jul, 2026 | ২১ আষাঢ়, ১৪৩৩
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • প্রত্যেক দেশবাসীর আয়ের হিসাব এবার নেবে মোদি সরকার

    সমৃদ্ধ দত্ত, নয়াদিল্লি: ন্যাশনাল স্যাম্পল সার্ভে আছে। সেন্সাস আছে। প্রতি ১০ বছর অন্তর তা হয়ে থাকে। দু’টিতেই নাগরিকদের ব্যক্তিগত ও পরিবারের বিস্তারিত তথ্য নেওয়া হয়। অর্থাৎ, ডেটা সংগ্রহ। একের পর এক রাজ্যে এসআইআর চলছে। সেটাও ডেটা। এখানেই শেষ হচ্ছে না। ...

    ১০ এপ্রিল ২০২৬ বর্তমান
    যোগীরাজ্যের ভোটার দিয়ে অসমেও ভোটচুরি বিজেপির, অভিযোগে তোলপাড় গোটা দেশ

    গুয়াহাটি: ফের ‘ভোট চুরি’র অভিযোগ! এবার অসমেও আঙুল উঠল বিজেপির দিকে। গেরুয়া শিবিরের অন্যতম ‘পোস্টার বয়’ হিমন্ত বিশ্বশর্মার রাজ্যে বৃহস্পতিবার ছিল ভোটগ্রহণ।  তার ঠিক ২৪ ঘণ্টা আগে থেকেই গুয়াহাটি, বরপেটা, দিসপুর সহ বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে এক অদ্ভুত দৃশ্য। ...

    ১০ এপ্রিল ২০২৬ বর্তমান
    স্ত্রীকে রান্নাঘরে ঢুকতে না দেওয়াকে মানসিক অত্যাচার বলল বম্বে হাইকোর্ট

    মুম্বই: স্বামীর বাড়িতে স্ত্রীকে রান্না করতে না দেওয়া একপ্রকার মানসিক নির্যাতন। তাঁর মর্যাদার উপর আঘাত করারও শামিল। মহারাষ্ট্রে এক মহিলার মানসিক নির্যাতনের মামলায় এমনই পর্যবেক্ষণ বম্বে হাইকোর্টের। ২০২২ সালের নভেম্বর ওই দম্পতির বিয়ে হয়েছিল। বিয়ের কিছুদিন পর থেকে সংসারে ...

    ১০ এপ্রিল ২০২৬ বর্তমান
    তৃণমূলকে কমিশনের সরাসরি নিশানার প্রতিবাদ চিদম্বরমের

    চেন্নাই: বাংলার পর এবার আরও এক ভোটমুখী বিরোধী শাসিত রাজ্য। এবার তামিলনাড়ুতেও মুখ্যসচিব ও পুলিশের ডিজিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। কমিশনের এই নির্দেশ ঘিরে শুরু হয়েছে জোর তরজা। মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের তোপ, বিজেপির বশংবদ কমিশন ‘বাড়াবাড়ি’ করছে। পশ্চিমবঙ্গে ...

    ১০ এপ্রিল ২০২৬ বর্তমান
    মহিলা সংশোধনী বিল: কৌশল ঠিক করতে আজ বৈঠকে কংগ্রেস, রবিবার বিরোধী জোট

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লোকসভা-বিধানসভায় শীঘ্রই ৩৩ শতাংশ মহিলা প্রতিনিধিত্বের ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ আইনের সংশোধনী বিলকে কি সমর্থন করবে বিরোধীরা? কী হবে অবস্থান? তা ঠিক করতে আগামী রবিবার বিজেপি-বিরোধী রাজনৈতিক দলগুলি দিল্লিতে বৈঠকে বসতে চলেছে। তার আগে আজ শুক্রবার ...

    ১০ এপ্রিল ২০২৬ বর্তমান
    মণিপুরে ক্ষোভের মুখে আশ্বাস মুখ্যমন্ত্রীর

    ইম্ফল: রকেট হামলায় দুই শিশুর মৃত্যুর ঘটনা ফের উত্তপ্ত হয়ে উঠেছে জাতিহিংসা বিধ্বস্ত মণিপুর। ৭ এপ্রিলের ওই ঘটনার পর রাজ্যের পাঁচ জেলায় লাগাতার বিক্ষোভ চলছে। এই পরিস্থিতিতেই বৃহস্পতিবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী ওয়াই খেমচাঁদ সিং। ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তির আশ্বাস ...

    ১০ এপ্রিল ২০২৬ বর্তমান
    লোহার লাইনের বদলে হালকা কম্পোজিট ট্র্যাক, নয়া চমক রেলের

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পালটাচ্ছে রেললাইনের ধরন। লোহার ভারি ট্র্যাকের পরিবর্তে এবার বিমিশ্র এবং যৌগিক (অর্থাৎ, কম্পোজিট) ধাতুর রেলওয়ে ট্র্যাক বসানো হবে। ফলে এই লাইন তুলনায় অনেক বেশি হালকা এবং ভার বহন সক্ষম হবে। সবমিলিয়ে এই ট্র্যাকের উপর চলাচলকারী ট্রেনের ...

    ১০ এপ্রিল ২০২৬ বর্তমান
    আজ ইস্তাহার প্রকাশ বিজেপির, থাকছেন শাহ, জোর মহিলা-যুবদের বিষয়েও

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বাংলার বিভিন্ন নির্বাচনি প্রচারে কিংবা সভা, সমাবেশে বিজেপি নেতারা বারবার ধর্মীয় বিভাজন না করার পক্ষেও সওয়াল করছেন। সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতির বিপক্ষে কথা বলছেন। কিন্তু বাস্তবে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নিজেদের হিন্দুত্ববাদী দল হিসাবে তুলে ধরতে মরিয়া হয়েছে ...

    ১০ এপ্রিল ২০২৬ বর্তমান
    পতাকা বিক্রিতে শীর্ষে তৃণমূল, পদ্ম পার্টিকে পিছনে ফেলে দুইয়ে সিপিএম

    অনুভব সেনগুপ্ত, কলকাতা: ভোট মানেই গলি থেকে রাজপথ মুড়ে যায় নানা রঙের পতাকায়। কিন্তু রাজনৈতিক দলগুলি এই পতাকা আনে কোথা থেকে?  কলকাতার সবথেকে বড় পতাকা মার্কেট হল বড়বাজারের পাগে পট্টি। সার সার দোকান। সব দোকানেরই মূল বিক্রির জিনিস বিভিন্ন ...

    ১০ এপ্রিল ২০২৬ বর্তমান
    মাছ উৎপাদন নিয়ে তৃণমূলকে আক্রমণ মোদির, পালটা জবাব মমতার

    কলকাতা, ৯ এপ্রিল: এসআইআর, সাধারণ মানুষের হয়রানি-মৃত্যু, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি নির্যাতন। ভোটের বাংলায় ইস্যুর অভাব নেই। এবার তার মধ্যে হঠাৎ নাটকীয় এন্ট্রি মাছের! কথায় আছে, ‘মাছে-ভাতে বাঙালি।’ বৃহস্পতিবার হলদিয়ায় ভোট প্রচারে এসে বাঙালির মন জয়ে মাছকে প্রচারের অস্ত্র করলেন ...

    ১০ এপ্রিল ২০২৬ বর্তমান
    আজ আট জেলায় ঝড়বৃষ্টির ‘হলুদ সতর্কতা’, আগামীকাল কেমন থাকবে আবহাওয়া?

    কলকাতা, ৯ এপ্রিল: পূর্বাভাস আগেই ছিল। তা সত্যি করে বৃহস্পতিবার সকাল থেকে প্রবল বৃষ্টিতে ভিজল রাজ্য। মেঘে ঢেকে আছে আকাশ। সূর্যের দেখা মিলছে না। কলকাতা থেকে জেলা, ছবিটা প্রায় এক। তবে আগামীকাল, শুক্রবার থেকে কলকাতায় তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আজ ...

    ১০ এপ্রিল ২০২৬ বর্তমান
    অসমে ভোট পড়ল ৮৫.০৪ শতাংশ, পুদুচেরিতে ৮৯.০৮ এবং কেরলে ৭৭.৩৮ শতাংশ

    নয়াদিল্লি, ৯ এপ্রিল: আজ, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় অসম, কেরল এবং পুদুচেরিতে বিধানসভা নির্বাচন ভোটগ্রহণ পর্ব শেষ হল। নির্বাচন কমিশন জানিয়েছে, এদিন সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়। তা সন্ধ্যা ৬টা শেষ হয়েছে। এর পাশাপাশি নাগাল্যান্ড, কর্ণাটক এবং ত্রিপুরায় উপনির্বাচনও ছিল। ...

    ১০ এপ্রিল ২০২৬ বর্তমান
    বারামতিতে প্রার্থী প্রত্যাহার কংগ্রেসের, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী সুনেত্রা

    মুম্বই, ৯ এপ্রিল: বিলম্বিত বোধদয়? অবশেষে মহারাষ্ট্রের বারামতি কেন্দ্রের উপ-নির্বাচনে প্রার্থী প্রত্যাহার করল কংগ্রেস। এই আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য আইনসভায় পা রাখতে চলেছেন প্রয়াত অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা। আগামী ২৩ এপ্রিল এই আসনে ভোটগ্রহণের কথা ছিল। তার দু’সপ্তাহ ...

    ১০ এপ্রিল ২০২৬ বর্তমান
    আবু হাসেম খান চৌধুরী প্রয়াত

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও মালদহ: প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরী। রাজনীতির আঙিনায় তিনি ‘ডালুবাবু’ বলেই পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। গত কয়েকদিন ধরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ...

    ০৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    দমদমে উড়ালপুলের অপেক্ষায় তৃণমূল, পরিকল্পনা পুরনো বলে কটাক্ষ বিরোধীদের

    বিশ্বজিৎ মাইতি, বরানগর: মানুষ বলে, গত দেড় দশকে অনেক বদলে গিয়েছে দমদম। রাস্তা ঝাঁ চকচকে হয়েছে। শপিং মল, নতুন মেট্রো স্টেশনের ফলে ভিড় ক্রমশ বাড়ছে। বহুতলগুলিতে ঠাঁই নাই অবস্থা। লাফিয়ে বেড়েছে গাড়ির সংখ্যা। ফলে মাঝে মধ্যেই যানজটও হচ্ছে। সে ...

    ০৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    বিধাননগর: ভোটগ্রহণ কেন্দ্রগুলি সরেজমিনে পরিদর্শন জেলাশাসক-সিপির

    নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ২৯ এপ্রিল ভোট। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে তৎপর বিধাননগর কমিশনারেট। সেই সঙ্গে হিংসা, ভীতি প্রদর্শন, ছাপ্পা, বুথ দখল রুখতে নির্বাচন কমিশন ৬টি গাইডলাইন কার্যকর করার জন্য সব থানাকে নির্দেশ দিয়েছে। ভোটগ্রহণ কেন্দ্রের নিরাপত্তা ও ভোটারদের ...

    ০৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    বৃষ্টিতে ভিজে নৌকায় কাকদ্বীপ, ভোর থেকে নাম তোলার লাইন

    সংবাদদাতা, কাকদ্বীপ : সকাল থেকেই কাকদ্বীপ মহকুমা শাসকের দপ্তরের সামনে লম্বা লাইন। লাইনে দাঁড়ানো ব্যক্তিদের নাম বাদ গিয়েছে ভোটার তালিকা থেকে। তাই বুধবার দুর্যোগ উপেক্ষা করে মহকুমা শাসকের দপ্তরের সামনে ভিড় জমান। বেশিরভাগ ভোটারই এসেছিলেন নামখানার মৌসুনি দ্বীপ থেকে। তাঁরা ...

    ০৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    সন্ধ্যায় স্বস্তির ঝড়বৃষ্টি শহরে, কাল থেকে বাড়তে পারে তাপমাত্রা

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সকাল থেকে চকচকে রোদ। বেলা একটু বাড়লেই রোদে গা পুড়ে যাওয়ার জোগাড়। রাস্তাঘাটে বেরলে গরমের অস্বস্তি। আর বিকাল গড়িয়ে সন্ধ্যা নামলেই স্বস্তির ঝড়বৃষ্টি। গত কয়েকদিনের এমন আবহাওয়া অপরিবর্তিত রইল বুধবারও। অব্যাহত রইল ফি-সন্ধ্যায় ঝড়বৃষ্টির দাপট। এদিন ...

    ০৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    আরসিপিআই প্রার্থী হলফনামায় সিপিএম! চৌরঙ্গীতে বোঝাপড়ার সাফাই, ‘ফ্রি সিম্বলে’ নেই সঞ্জয়

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১৬ মার্চ আলিমুদ্দিন স্ট্রিট থেকে বামফ্রন্ট সভাপতি বিমান বসু প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছিলেন। চৌরঙ্গী বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় রেভল্যুশনারি কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (আরসিপিআই) দলের সঞ্জয় বসুর নাম। এরপর প্রচার ...

    ০৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    মনোনয়নের ‘মাহেন্দ্রক্ষণ’ ১১.২ মিনিট

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বুধবার বেলা ১১টার সময় নির্বাচন কমিশন নিযুক্ত আধিকারিকরা মাইক্রোফোনে ঘোষণা করলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হল। ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, ‘আমি ১১টা ০২ মিনিটে জমা দেব।’ সেই সময়টাই ‘মাহেন্দ্রক্ষণ’ হিসাবে রচিত হল বাংলার ...

    ০৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    ভাড়ায় বহিরাগত নয়, ভবানীপুরের জনতায় ভাসলেন অগ্নিকন্যা

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুখ্যমন্ত্রীর বাড়ির গলির মুখে ভিড় জমতে শুরু করেছিল সকাল ৯টা থেকেই। তখন রাস্তার মাঝখানে ব্যারিকেড দিতে ব্যস্ত ছিল পুলিশ। গাড়িঘোড়া চলছিল। ঘড়ির কাঁটা ১০টা ছুঁতে না ছুঁতেই গোটা চত্বরের ছবিটা বদলে গেল! কালীঘাট ব্রিজ ধরে গোপালনগর—রাস্তার ...

    ০৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    অতীত স্মৃতিচারণ আর উন্নয়ন-খতিয়ানের যুগলবন্দিতেই ভিড়ের মন জিতলেন মমতা

    অভিজিৎ চৌধুরী, শ্রীরামপুর: উন্নয়নের খতিয়ান ছিলই। এবার তাঁর রাজনৈতিক জীবনের সঙ্গে হুগলির ওতোপ্রোতভাবে জড়িয়ে থাকার কথা শুনিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর স্মৃতিচারণায় উঠে এল বাংলা কাঁপানো ভিখারি পাশোয়ান কাণ্ড। কখনও উঠে এল গুপ্তিপাড়ায় পুলিশের গুলিতে নিরীহ যুবক হলধর মণ্ডলের ...

    ০৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    রং-বাহারি সভায় ঘনঘন আবেগের ওঠাপড়া দেখল ঐতিহ্যের শ্রীরামপুর, গান-কবিতা-সওয়াল জবাবে জমজমাট মঞ্চ

    নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: রাজনৈতিক সভা হলেও তাকে ঘিরে হাজারো রংবাহার। মঞ্চে কখনও গান, কখনও কবিতা, কখনও কোর্টের সওয়াল-জবাব। আবার ছিল নিখাদ রাজনৈতিক আক্রমণও। বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রীরামপুরের সভা ছিল হরেক ফুলে গাঁথা তোড়ার মতো। নানা রঙের এমন অবিচ্ছেদ্য বন্ধনে ...

    ০৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    ‘মিছিল যাচ্ছে’... কালীঘাটে পুজো দিতে আসা ভিড় হঠাৎই মমতামুখী

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চিত্র ১: আগরপাড়ার হৈমন্তী ঘোষ এসেছিলেন কালীঘাট মন্দিরে পুজো দিতে। সাতসকালে পুজো দিয়ে জানতে পারলেন, কিছুক্ষণ পরেই মনোনয়নপত্র জমা দিতে যাবেন ‘দিদি’। অগত্যা প্রসাদের প্যাকেট হাতে নিয়ে সটান চলে এসেছেন মুখ্যমন্ত্রীর বাড়ির গলির মুখে। সেখানে তখনই ...

    ০৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    মেয়ের দেহ নিয়ে রাজনীতি করার অভিযোগ ওঠায় ক্ষিপ্ত রত্নাদেবী, ভোট প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে পানিহাটির বিজেপি প্রার্থী

    নিজস্ব প্রতিনিধি, বরানগর: পানিহাটিতে ভোট প্রচারে বেরিয়ে এবার এলাকাবাসীর রোষানলের মুখে পড়লেন বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। এক সময়ে তাঁর মেয়ে অভয়ার হয়ে বিচার চাইতে রাস্তায় নামা মহিলারা প্রশ্ন তুললেন, রত্নাদেবীর বর্তমান ভূমিকা নিয়ে। শুনতে হয়েছে, কেন তিনি মেয়ের নাম ...

    ০৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    এসআইআরে বাদ যাওয়া নামের সংখ্যা গত ২ ভোটে জয়ের মার্জিনকে ছাপিয়ে যায়নি, আত্মবিশ্বাসী তৃণমূল

    সৌম্যজিৎ সাহা, বাসন্তী: পালাবদলের পর থেকে টানা কোনো বিধায়ক পায়নি বাসন্তী। তিনবার তিনজন পৃথক জনপ্রতিনিধি পেয়েছেন এখানকার বাসিন্দারা। চতুর্থবার যিনিই জিতুন, ফের নতুন এক বিধায়ককে পেতে চলেছেন তাঁরা। তবে জেলার মধ্যে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সমীকরণ হয়ে আছে বাসন্তী বিধানসভা। কারণ ...

    ০৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    ভোটের আগে বিপুল অস্ত্র উদ্ধার কলকাতায়, ধৃত বিহারের বাসিন্দা

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোটের আগে স্ট্রান্ড রোড থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। বিহার থেকে বেআইনি আগ্নেয়াস্ত্র নিয়ে এসে কলকাতা পুলিশের এসটিএফের হাতে বুধবার গ্রেপ্তার হল নালন্দার বাসিন্দা মহম্মদ ইউসুফ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটি দেশি বন্দুক, দুটি ...

    ০৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    শুনানির তিন মাস পর সাঁকরাইলে নোটিস বিলি, উত্তর হাওড়ায় গণহারে ‘ডিলিটেড’

    নিজস্ব প্রতিনিধি, হাওড়া: সাঁকরাইলের মানিকপুরে প্রায় ১১০০ ভোটারকে শুনানি পর্ব পেরিয়ে যাওয়ার তিন মাস পর নোটিস বিলির অভিযোগ উঠেছে বিএলও’র বিরুদ্ধে। এই ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। অন্যদিকে, উত্তর হাওড়ার একটি বুথে কয়েক প্রজন্ম ধরে বসবাস করা ১৪৯ জনের ...

    ০৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    আজ দলীয় প্রার্থীদের সমর্থনে ৪ সভা মমতার, বরানগরে মেগা রোড শো

    নিজস্ব প্রতিনিধি, বারাসত ও বারাকপুর ও বিধাননগর: ভোট প্রচারে আজ উত্তর ২৪ পরগনায় চারটি জায়গায় জনসভা করবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সভা করবেন মিনাখাঁ, নোয়াপাড়া, পানিহাটি ও বিধাননগরে। মেগা রোড শো করবেন বরানগরে।  হাড়োয়ার সার্কাস মাঠে ...

    ০৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    ১২০০ কোটির প্রকল্পে ভর করেই সাঁকরাইলে তৃণমূলের জোর প্রচার

    নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ১২০০ কোটি টাকার মেগা জল প্রকল্পকে সামনে রেখে সাঁকরাইল বিধানসভায় জোরদার প্রচারে নেমেছে তৃণমূল। দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকটে ভোগা বিস্তীর্ণ গ্রামীণ এলাকায় এই প্রকল্প চালু হলে মিলবে পরিস্রুত জল— এমনটাই দাবি শাসকদলের। উন্নয়নের এই বড়ো ...

    ০৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    মিছিল করে মনোনয়ন ব্রাত্যর, একশো গাড়ির কনভয় আরাবুলের

    নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: দ্বিতীয় দফার ভোটে মনোনয়ন জমা দেওয়ার শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার। সে কথা মাথায় রেখে বুধবার বহু প্রার্থী মনোনয়ন জমা দিলেন। প্রবল উৎসাহ ও উদ্দীপনা ছিল মনোনয়ন ঘিরে। সকালে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মিছিল করে মনোনয়ন জমা ...

    ০৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    তৃণমূলের ইস্তাহার ‘স্পেশাল ২৬’

    নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ‘ক্লিন বালি, গ্রিন বালি’ কর্মসূচিতে বালির প্রতিটি ওয়ার্ড হবে আবর্জনা মুক্ত, সঙ্গে হবে বৃক্ষরোপণ। শতাব্দী প্রাচীন কেদারনাথ হাসপাতালের আমূল সংস্কার, প্রতিটি এলাকা থেকে অস্থায়ী ভ্যাট দূরীকরণ, গঙ্গার ঘাটে নিয়মিত আরতি, এমনকি নাগরিক সমস্যা নিয়ে বাসিন্দাদের অভিযোগ ...

    ০৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    শ্রীরামপুরের সভায় শর্ট সার্কিট হওয়ায় ক্ষুব্ধ মমতা

    নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রীরামপুরের জনসভায় ইলেকট্রিক শর্ট সার্কিটকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। বুধবার শ্রীরামপুরের স্টেডিয়াম সভার মাঝপথে মহিলাদের জন্য সংরক্ষিত এলাকায় এই ঘটনা ঘটে। তবে ওই বিভ্রাটের জেরে কোনো দুর্ঘটনা ঘটেনি। দ্রুত পুলিশ এবং স্বেচ্ছাসেবকরা গিয়ে পরিস্থিতি স্বাভাবিক ...

    ০৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    উন্নয়ন রুখতে বিজেপির চক্রান্ত? বালিতে সরব তৃণমূল, উত্তর হাওড়ায় প্রশ্নের মুখে পদ্ম প্রার্থী

    নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ‘ক্ষমতায় আসার আগেই সাধারণ মানুষের উন্নয়ন রুখতে চাইছে বিজেপি’— এই অভিযোগকে সামনে রেখে বালিতে পদ্ম শিবিরের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে তৃণমূল। তাদের দাবি, নির্বাচন ঘোষণার অনেক আগেই শুরু হওয়া পথশ্রী প্রকল্পের অধীনে বালি, বেলুড় ও লিলুয়ায় ...

    ০৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    জনস্রোতে ভেসে মনোনয়ন

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘বাড়িয়ে দাও তোমার হাত/আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই।’ অনুপম রায়ের গানের লাইনগুলি যেন অক্ষরে অক্ষরে মিলিয়ে দিল ভবানীপুর! গণতন্ত্রের উৎসবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পায়ে পা মেলালেন হাজার হাজার মানুষ। জনস্রোতে ভেসে মনোনয়নপত্র জমা দিতে গেলেন ...

    ০৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    লড়ব, বাংলাকে জেতাব: মমতা, বিজেপির বিরুদ্ধে গর্জন, নাম বাদ দিয়ে এনআরসির ছক ভেস্তে দেব

    প্রীতেশ বসু, অভিজিৎ চৌধুরী, রামকুমার আচার্য, আরামবাগ, বলাগড়, শ্রীরামপুর: বিজেপির টার্গেট বাংলা! মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলা দখলের খেলায় নেমেছে গেরুয়া শিবির। দোসর নির্বাচন কমিশনকে ঢাল করে হিন্দু, মুসলিম, মতুয়া, আদিবাসী সকলের নাম বাদ দেওয়া হয়েছে। মোটা ভাই (অমিত শাহ) ...

    ০৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    ৯১টি ফৌজদারি মামলা! জামিন পেয়েই বন্দরে বিজেপি প্রার্থী রাকেশ

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চর্চাই সত্যি হল! কলকাতা বন্দর কেন্দ্রে বিজেপির প্রার্থী হলেন জেল ফেরত ‘দাগি’ রাকেশ সিং! সোমবারই কলকাতা হাইকোর্ট অন্তর্বর্তী জামিন দিয়েছিল রাকেশকে। এক লক্ষ টাকার বন্ডে। এরপরই ঩সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বন্দরের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ...

    ০৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    ‘ভোট দিতে না পারলে দরকার কি ট্রাইবুনালের’

    নিজস্ব প্রতিনিধি, আরামবাগ, বলাগড় ও শ্রীরামপুর: ‘বিচারাধীন’ ভোটারদের নাম বাদ গেলে আবেদন করা যাবে অ্যাপিলেট ট্রাইবুনালে। সুপ্রিম কোর্ট এমনটাই জানিয়েছে। সেই মতো ট্রাইবুনাল গঠিত হয়েছে। কিন্তু, সেখানে বিচার শেষে কতজন এবার ভোট দিতে পারবেন, তা পুরোপুরি অনিশ্চিত। এই অবস্থায় ...

    ০৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    সুপ্রিম নির্দেশের পরও নাম বাদের কারণ জানাচ্ছে না কমিশন, ক্ষুব্ধ ‘ডিলিটেড’রা

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশের পরও অ্যাপিলেট ট্রাইবুনালে ভোটারের নাম বাদের কারণ জানাতে ব্যর্থ কমিশন। আর তা নিয়ে রীতিমতো শঙ্কায় ভুগছেন তালিকা থেকে বাদ পড়া লক্ষ লক্ষ ভোটার। এখনও পুরোদমে কাজ না শুরু করলেও সুপ্রিম কোর্টের নির্দেশে ইতিমধ্যেই ...

    ০৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    ভোটের আবহে রাজ্যের সংশোধনাগারগুলিতে নিরাপত্তা ও নজরদারি বৃদ্ধির নির্দেশ কমিশনের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোটের আবহে এবার রাজ্যের সংশোধনাগারগুলিতে কড়া নিরাপত্তা ও নজরদারির নির্দেশ দিল নির্বাচন কমিশন। শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে একগুচ্ছ কঠোর পদক্ষেপের করতে বলেছে কমিশন। কমিশনের নির্দেশ, রাজ্যের সংশোধনাগারগুলিতে নিয়মিত ‘সারপ্রাইজ চেক’ করে রিপোর্ট পাঠাতে হবে। কমিশনের নির্দেশিকায় বলা ...

    ০৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    এবার গাড়ির মালিক, চালক ও খালাসিদের জন্য পোস্টাল ব্যালট

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার ভোটের কাজে ব্যস্ত যানবাহন মালিক এবং চালক-খালাসিদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থা করল নির্বাচন কমিশন। এই সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভোটের কাজে ব্যবহৃত সমস্ত যানবাহনের মালিক ও তাদের সমিতিকে নিকটস্থ ‘পাবলিক ভেহিকলস ডিপার্টমেন্ট’ (পিভিডি) ...

    ০৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    এবার পর্যবেক্ষকও সরিয়ে দিলেন রুষ্ট জ্ঞানেশ কুমার!

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোট ঘোষণার দিন থেকেই রাজ্যে একের পর আধিকারিককে সরিয়ে দিয়েছে কমিশন। কার্যত নিজেদের পছন্দের আধিকারিক বসিয়ে ভোট পরিচালনা করছেন জ্ঞানেশ কুমাররা। আর এবার নিজেদের নিযুক্ত করা পর্যবেক্ষককেই সরিয়ে দিল নির্বাচন কমিশন! বুধবার রাজ্যে নিযুক্ত সমস্ত পর্যবেক্ষকের ...

    ০৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    ভবানীপুরে সিপিএমের শ্রীজীব কি টপকাতে পারবেন মীনাক্ষীকে?

    সোহম কর, কলকাতা: গত বিধানসভা নির্বাচনে ‘হেভিওয়েট’ কেন্দ্র নন্দীগ্রামে সিপিএমের প্রার্থী হয়েছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। ‘দিদি’ আর ‘দাদা’র মাঝে পড়ে সিপিএমের ‘আগুনপাখি’ ভোট পেয়েছিলেন ২.৭৪ শতাংশ। এ বছরও পরিস্থিতি অনেকটা এক! শুধু বিধানসভা কেন্দ্রটি নন্দীগ্রাম থেকে হয়েছে ভবানীপুর! এবারও ‘দিদি’ ...

    ০৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    ভোটাধিকার হরণের প্ল্যান বিজেপির, তোপ বিমান বসুর

    নিজস্ব প্রতিনিধ, কলকাতা: বৈধ ভোটারদের অধিকার হরণের তীব্র নিন্দা জানাল বামফ্রন্ট। বুধবার বামফ্রন্ট সভাপতি একটি বিবৃতি দিয়ে বলেন, পরিকল্পনা মাফিক ভাষা, ধর্ম, বর্ণ নির্বিশেষে জোরপূর্বক বিপুল সংখ্যক ভোটারের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। এঁদের বিপুল অংশ গরিব, প্রান্তিক, খেটেখাওয়া মানুষ। ...

    ০৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    সরকারি কর্মী, পুলিশকে ফের ‘হুমকি’ দিলীপ ঘোষের

    সংবাদদাতা, উলুবেড়িয়া: দিদির কথায় যেসব সরকারি কর্মী তথা বিএলও, এসডিও, বিডিও, এসডিপিও, এসপিরা নাচানাচি করছেন, কেস দিচ্ছেন, এখনও চমকাচ্ছেন, তাঁদের ভবিষৎ খুব খারাপ। বুধবার উলুবেড়িয়ায় হাওড়া গ্রামীণ জেলার বিজেপি প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার কর্মসূচিতে যোগ দিতে এসে এমনই হুঁশিয়ারি ...

    ০৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    দশমবার বিধায়ক হওয়ার সুযোগ, রেকর্ড গড়ার হাতছানি শোভনদেবের

    রাহুল চক্রবর্তী, কলকাতা: তৃণমূল কংগ্রেস গঠনের পর তিনি দলের প্রথম বিধায়ক। এবারও তিনি বিধানসভার প্রার্থী। তিনি বর্ষীয়ান তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। এবার তাঁর সামনে এক রেকর্ডের হাতছানি। ২৬-এর ভোটে কলকাতার বালিগঞ্জ কেন্দ্র থেকে জয় এলে দশম বারের জন্য বিধায়ক ...

    ০৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    সিভিকদের ভোটের কাজ থেকে দূরে রাখতে বদ্ধপরিকর কমিশন

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নির্বাচনের কাজে সিভিক ভলান্টিয়ার বা ভিলেজ পুলিশকে কাজে লাগানো হচ্ছে কি না, তা জানতে সব থানায় তাঁদের ডিউটি রোস্টার পরীক্ষা করছেন পুলিশ পর্যবেক্ষকরা। যে জায়গায় তাঁদের ডিউটি করানোর কথা বলা হয়েছে, সেখানে তাঁরা সত্যিই গিয়েছেন কি ...

    ০৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    কাকদ্বীপকে পুরসভা বানানোর আশ্বাস সব রাজনৈতিক দলেরই

    সংবাদদাতা, কাকদ্বীপ: কাকদ্বীপ এখন মহকুমার স্বীকৃতি পেয়েছে। তৈরি হয়েছে আদালত। এছাড়াও প্রশাসনিক নিরাপত্তার জন্য সুন্দরবন পুলিশ জেলা গঠন করা হয়েছে। এই পুলিশ জেলার প্রধান কার্যালয় কাকদ্বীপ শহরেই গড়ে তোলা হয়েছে। এমনকী মহকুমা হাসপাতালের পাশাপাশি এখনে সুপার স্পেশালিটি হাসপাতালও তৈরি ...

    ০৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    যুদ্ধের জন্য বিটুমিন সংকট, দাম বেড়েছে ৪০ শতাংশের বেশি! কলকাতা পুরসভা এলাকাজুড়ে ব্যাহত রাস্তার কাজ

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিম এশিয়ায় যুদ্ধের কারণে এবার টান পড়েছে বিটুমিনে। ফলে পাকা রাস্তা তৈরির জন্য পর্যাপ্ত পিচ মিলছে না। গত প্রায় এক সপ্তাহ ধরে চাহিদামতো হটমিক্স (রাস্তা তৈরির মূল উপাদান) তৈরি করতে সমস্যায় পড়ছে কলকাতা পুরসভা। গোদের উপর ...

    ০৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    জেলার সংখ্যালঘুরাই আসল টার্গেট! বিজেপি-কমিশনের চক্রান্ত: তৃণমূল, প্রমাণ মিলছে সামশেরগঞ্জ, বহরমপুরে বাতিলের তালিকায়

    অভিষেক পাল, বহরমপুর: নাম বাতিলের ক্ষেত্রে মূলত টার্গেট ছিলেন   সংখ্যালঘুরাই। মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এবং বহরমপুর এই দুই প্রান্তের দু’টি বিধানসভা কেন্দ্রে ভোট বাতিলে তালিকা বিশ্নেষণ করলেই তা বেশ স্পষ্ট হয়ে ওঠে। দু’টি বিধানসভা কেন্দ্রে গড়ে ২ লক্ষ ৩৫ হাজার ...

    ০৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    খড়্গপুর সদরে সিপিএমের চমক মধুসূদন, ভোটের ময়দানে সাধাসিধে জীবনেই অভ্যস্ত পার্টির হোলটাইমার

    মণিরাজ ঘোষ, খড়্গপুর: পার্টিই তাঁর জীবন, সংসার সবকিছু। পার্টিকে ভালোবেসেই জীবনের ৬২টা বসন্ত পার করে দিয়েছেন ‘হোল টাইমার’ মধুসূদন রায়। তাঁর সকাল শুরু হয় বাড়িতে বাড়িতে পার্টির মুখপত্র পৌঁছে দিয়ে। আর দিনের বেশিরভাগ সময়টা কাটে পার্টি অফিসেই। পার্টি অন্ত প্রাণ ...

    ০৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    দুর্গম গিরিপথ দিয়ে ফেরানো হল লাচেনে আটকে পড়া পর্যটকদের

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: দুর্গম গিরিপথ দিয়ে অবশেষে ফেরানো হল লাচেনে আটকে থাকা পর্যটকদের। রাস্তা থেকে পুরু বরফের আস্তরণ সরিয়ে বুধবার সকাল থেকে পর্যটকদের ১৭ হাজার ফুট উঁচু ডংকিয়া লা পাস দিয়ে জিরো পয়েন্ট, ইয়ামথাং, লাচুং হয়ে গ্যাংটকে ফেরানোর কাজ ...

    ০৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    কড়া নিরাপত্তা ঘেরাটোপে ভোটগ্রহণ চলছে অসম-কেরল-পুদুচেরিতে, কামাখ্যা মন্দিরে হিমন্ত

    নয়াদিল্লি, ৯ এপ্রিল: কড়া নিরাপত্তার ঘেরাটোপে আজ, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে শুরু হয়েছে অসম ও কেরলে ভোটগ্রহণ পর্ব। সেইসঙ্গে ভোটগ্রহণ চলছে পুদুচেরিতেও। নির্বাচন কমিশন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রথম দু’ঘণ্টার ভোটদানের হারে সামান্য এগিয়ে অসম। উত্তর-পূর্বের এই রাজ্যে সকাল ...

    ০৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    বিজেপির ভাষায় তোপ কমিশনের, মুখোশ খুলুন: তৃণমূল

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ঘড়ি ধরে সাত মিনিটের বৈঠক। তারই মধ্যে বেঁধে গেল ধুন্ধুমার! জ্ঞানেশ কুমারের বক্তব্য, ‘সোজা বলছি শুনে রাখুন।’ ডেরেক ও’ব্রায়ানেরও পালটা তোপ, ‘আমরাও সোজা কথা সোজাভাবেই বলছি। মুখোশটা এবার খুলে ফেলুন।’ জ্ঞানেশ বলছেন, ‘ডোন্ট শাউট। গেট লস্ট।’ ...

    ০৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    বারাণসীতে গঙ্গায় বসে মদ্যপান, গ্রেপ্তার যুবক

    বারাণসী: গঙ্গাবক্ষে নৌকায় বসে বিয়ার পান করছেন দুই যুবক। বারাণসীর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হতেই বিতর্ক শুরু হয়। মঙ্গলবার ওই দুই যুবকের মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে, ধৃতের নমে অর্জুন রাজভর। তিনি একটি ডেকরেটিং ...

    ০৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    সবচেয়ে ধনী প্রার্থী ‘লটারি কিং’য়ের স্ত্রী

    ত্রিচি: তামিলনাড়ুর সবচেয়ে ধনী প্রার্থী হলেন এআইএডিএমকের লিমা রোজ মার্টিন। ত্রিচির লালগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। ‘লটারি কিং’ নামে খ্যাত স্যান্টিয়েগো মার্টিনের স্ত্রী লিমার ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ১ হাজার ৪৯ কোটি ৫০ লক্ষ টাকা। সোমবার মনোনয়ন জমা ...

    ০৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    ভোটের আগে ‘গোমাংস ভক্ষণ’ নিয়ে ভোলবদল অসমের মুখ্যমন্ত্রী হিমন্তের, বিজেপিকে আক্রমণ অখিলেশ, আপের

    গুয়াহাটি: ভোটের ঠিক একদিন আগে ৩৬০ ডিগ্রি ঘুরে গোমাংস নিয়ে বিতর্কে ইতি টানলেন অসমের বিদায়ী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সম্প্রতি জোরহাটে প্রচারে গিয়ে তিনি বলেছিলেন, ‘গবাদি পশুকে রক্ষার জন্য রাজ্যে একটি আইন রয়েছে। প্রকাশ্যে গোমাংস খেলে ৩ বছর পর্যন্ত হাজতবাসের ...

    ০৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    আজ ভোটগ্রহণ কেরল, অসম ও পুদুচেরিতে

    নয়াদিল্লি: অসম, কেরল ও পুদুচেরির ক্ষমতার রাশ কার হাতে থাকবে? আজ বৃহস্পতিবার এই দুই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটগ্রহণ। মোট ২৯৬ বিধানসভা আসনের (কেরল ১৪০, অসম ১২৬, কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি ৩০) ভোটগ্রহণ ঘিরে জমজমাট প্রচারপর্ব শেষ হয়েছে মঙ্গলবারই। নির্বাচন ...

    ০৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    সবরীমালা মামলা: ধর্মীয় অন্ধবিশ্বাস বিচারের অধিকার আছে, কেন্দ্রকে তোপ সুপ্রিম কোর্টের

    নয়াদিল্লি: সবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশ ইস্যুতে কেন্দ্র ও সুপ্রিম কোর্টের তরজা জারি। কেন্দ্রের বক্তব্য, কোনো ধর্মীয় আচার কুসংস্কার বা অন্ধবিশ্বাস কি না, তার বিচার ধর্মনিরপেক্ষ আদালতে হতে পারে না। কারণ বিচারপতিরা আইনের ক্ষেত্রে বিশেষজ্ঞ। তাঁদের ধর্মীয় জ্ঞান নেই। বুধবার ...

    ০৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    মহিলা সংরক্ষণ বিল নিয়ে ঐকমত্যের আহ্বান মোদির

    নয়াদিল্লি: পাঁচ রাজ্যের ভোটের মধ্যেই মহিলা সংরক্ষণ বিল পাশ করাতে উদ্যোগী মোদি সরকার। সেই উপলক্ষ্যে আগামী ১৬ এপ্রিল বসবে সংসদের বিশেষ অধিবেশন। এহেন গুরুত্বপূর্ণ পদক্ষেপকে সমর্থনের জন্য এবার দলমত নির্বিশেষে প্রত্যেক সাংসদের কাছে আবেদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার ...

    ০৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    মণিপুরে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে তীব্র বিক্ষোভ, অব্যাহত কার্ফু

    বিশেষ সংবাদদাতা, ইম্ফল: ক্ষোভে ফুঁসছে মণিপুর। কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে ক্রমেই ক্ষোভ বাড়ছে রাজ্যবাসীর। মণিপুরের মুখ্যমন্ত্রী ওয়াই খেমচাঁদ সিং ও স্বরাষ্ট্রমন্ত্রী গোবিন্দাস কোন্থৌজাম-এর অবিলম্বে পদত্যাগের দাবিতে সরব মেইতেই জনগোষ্ঠী। বুধবার ইম্ফল পূর্ব জেলায় মুখ্যমন্ত্রীর বাসভবনে ঘেরাও করে বিক্ষোভকারীরা। ...

    ০৯ এপ্রিল ২০২৬ বর্তমান
    সিইওর নন্দীগ্রাম সফরে পাশে বিজেপি নেতা, পক্ষপাতিত্বের অভিযোগ তৃণমূল কংগ্রেসের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নন্দীগ্রাম সফরে গিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে এক বিজেপি নেতাকে দেখা গিয়েছিল। তার সচিত্র প্রতিবেদন বর্তমানে গত ৬ এপ্রিল প্রকাশিত হয়েছে। সেই ছবি তুলে ধরে নির্বাচন কমিশনকে পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ করল তৃণমূল। মঙ্গলবার ...

    ০৮ এপ্রিল ২০২৬ বর্তমান
    ক্যাটারিং সার্ভিসের গাড়ির ধাক্কায় ক্ষতিগ্রস্ত বিমান

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিমানবন্দরের অভ্যন্তরীণ গাড়ির ধাক্কায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হল একটি বিমান। কলকাতা বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ৯টা ২৫ মিনিট নাগাদ। কলকাতা থেকে গুয়াহাটিগামী ৬ই ৬৬৬৩ বিমানটি ৫১ নম্বর পার্কিং বে’তে দাঁড়িয়েছিল। বিমানবন্দরের অভ্যন্তরীণ একটি ...

    ০৮ এপ্রিল ২০২৬ বর্তমান
    ভাষণজুড়ে উন্নয়নের খতিয়ান, মানুষের মন জয় করলেন বাংলার ‘পাহারাদার’

    নিজস্ব প্রতিনিধি, বারাসত: মঙ্গলবার হাবড়ায় নির্বাচনি জনসভা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পুরানোরা যে ব্রাত্য নন, সভামঞ্চে তা বুঝিয়ে দিয়েছেন মমতা। বলেছেন, সবাইকে এক হয়ে কাজ করতে হবে। অশোকনগরের প্রাক্তন বিধায়ক ধীমান রায়কেও সঙ্গে নিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন ...

    ০৮ এপ্রিল ২০২৬ বর্তমান
    দেড় হাজার কোটির রাস্তা উন্নয়ন: মুখ্যমন্ত্রী

    সংবাদদাতা, কল্যাণী: বিগত পাঁচ বছরে রাজ্য সরকারের বিবিধ উন্নয়নমূলক কাজকর্মই যে ভোটপ্রচারে তৃণমূলের মূল হাতিয়ার, তা আগেও স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো মঙ্গলবার চাকদহের জনসভার মঞ্চ থেকে এলাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ...

    ০৮ এপ্রিল ২০২৬ বর্তমান
    চাকদহের জনসভায় পুরানো নেত্রীর খোঁজ মমতার, দলকে ঐক্যের বার্তা

    অভিষেক পাল, চাকদহ: চাকদহে নির্বাচনি জনসভার মঞ্চে উঠে দলের পুরানো নেত্রীর খোঁজ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত নেতাদের মধ্যে অনেককে দেখতে পেলেও রত্না ঘোষের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এরপর মাইক হাতে একে একে নীলিমা নাগ, চঞ্চল দেবনাথ, দীপক চক্রবর্তী ও ...

    ০৮ এপ্রিল ২০২৬ বর্তমান
    বিচারাধীন তালিকা থেকে অর্ধেকেরও বেশি নাম বাদ, উত্তর ২৪ পরগনায় উদ্বেগ

    নিজস্ব প্রতিনিধি, বারাসত: উত্তর ২৪ পরগনায় এসআইআরে বিচারাধীন তালিকা ঘিরে যে স্ক্রুটিনি চলছে, তার সাম্প্রতিক হিসাব সামনে এসেছে। আর তাতেই মাথায় হাত মানুষের। এই তথ্য প্রকাশ্যে আসার পর সরাসরি নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলছেন মানুষ। তৃণমূলের অভিযোগ, এই যাচাই আসলে ...

    ০৮ এপ্রিল ২০২৬ বর্তমান
    অনুমতি ছাড়া নেতাজির পৈতৃক ভিটেতে ঢোকার চেষ্টা বিজেপির

    নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক ভিটেতে প্রবেশ করা নিয়ে সংঘাতে জড়াল তৃণমূল ও বিজেপি। যা নিয়ে তুঙ্গে সোনারপুর দক্ষিণের ভোট যুদ্ধ। শুরু হয়েছে দুই দলের তরজা। তৃণমূল পরিচালিত রাজপুর সোনারপুর পুরসভার চেয়ারম্যান পল্লব দাসের বিরুদ্ধে ...

    ০৮ এপ্রিল ২০২৬ বর্তমান
    বিদ্যাসাগর হাসপাতালের মানোন্নয়ন করাই লক্ষ্য তৃণমূলের, দুর্নীতিকে বিঁধছে বিজেপি-সিপিএম

    স্বার্ণিক দাস, কলকাতা: বেহালা বাজার— মেট্রো স্টেশনের নীচে গিজগিজ করছে পথচারী। সেই সঙ্গে যানবাহনের চাপ। স্টেশনের ঠিক নীচেই সরু গলি। এই গলি দিয়ে কিছুটা এগলেও বোঝার উপায় নেই, দক্ষিণ-পশ্চিম কলকাতার একমাত্র সরকারি হাসপাতালটি এই এলাকায় অবস্থিত। বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতাল। ...

    ০৮ এপ্রিল ২০২৬ বর্তমান
    মার্জিন বৃদ্ধির অঙ্ক কষছে তৃণমূল কংগ্রেস আদা জল খেয়ে নেমেছে গেরুয়া শিবিরও

    সৌম্যজিৎ সাহা, বারুইপুর: তিনদশক আগের কথা। বারুইপুর পশ্চিম বিধানসভা আসনে টানা তিনবার জিতে রেকর্ড করেন বাম নেতা হেমেন মজুমদার। যুগ্মভাবে এখন সেই কৃতিত্ব রয়েছে তৃণমূল বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়েরও। ২০১১ থেকে তিনি এই কেন্দ্রের বিধায়ক। আসন্ন নির্বাচনে জিতলে বারুইপুর পশ্চিমের ইতিহাসে সর্বাধিক ...

    ০৮ এপ্রিল ২০২৬ বর্তমান
    উদ্দাম নাচের তালে কলকাতায় সিপিএমের মনোনয়ন মিছিল

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উদ্দাম নৃত্য দেখল শহর কলকাতা। তাও আবার কোনো বিয়েবাড়ি বা আনন্দ উত্সবের নয়। এমন উদ্দাম নৃত্য দেখা গেল, সিপিএমের মনোনয়ন পেশ করার মিছিলে। পথচলতি মানুষও খানিক হকচকিয়ে গিয়েছেন। তাঁদের প্রশ্ন, কী হয়েছে? সিপিএম জিতে যায়নি, শুধু ...

    ০৮ এপ্রিল ২০২৬ বর্তমান
    একদিনে সাড়ে ৫৭ লক্ষ টাকা বাজেয়াপ্ত

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোটের মুখে মঙ্গলবার দিনভর কলকাতা শহরের বড়তলা, নিউ মার্কেট, বড়বাজার এবং পোস্তা থানা এলাকায় দফায় দফায় তল্লাশি চালিয়ে প্রায় সাড়ে ৫৭ লক্ষ কালো টাকা বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান রূপেশ কুমার এই ...

    ০৮ এপ্রিল ২০২৬ বর্তমান
    ‘অর্থনৈতিকভাবে স্পর্শকাতর’ হিসাবে চিহ্নিত টালিগঞ্জ, কসবা ও বেলেঘাটা

    নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: আগের নির্বাচনে কি বুথে গণ্ডগোল হয়েছিল? ভোটারদের শাসানি বা হুমকি দেওয়ার অভিযোগ ছিল? এসবের ভিত্তিতে স্পর্শকাতর ভোটকেন্দ্র চিহ্নিত করে নির্বাচন কমিশন। সেই সঙ্গে বিগত নির্বাচনগুলিতে যদি কোনো বিধানসভা এলাকায় ভালো পরিমাণ টাকা, মদ ও ...

    ০৮ এপ্রিল ২০২৬ বর্তমান
    মমতার সভা ঘিরে তুঙ্গে উৎসাহ, পানিহাটিতে গতবারের লিড টপকানোই চ্যালেঞ্জ তৃণমূলের

    নিজস্ব প্রতিনিধি, বরানগর: পানিহাটির ভোট যুদ্ধ তৃণমূলের প্রেস্টিজ ফাইট। সেই যুদ্ধের দিকনির্দেশ দিতে বৃহস্পতিবার আগরপাড়ার উষুমপুর বটতলা মাঠে জনসভা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সভার আগে সাজোসাজো রব পানিহাটিতে। উৎসাহে ফুটছে তৃণমূল কর্মীরা। শুধুমাত্র পানিহাটি থেকে ২০ হাজার মানুষের জমায়েতের ...

    ০৮ এপ্রিল ২০২৬ বর্তমান
    ঝড়বৃষ্টির রাতে জমা জলেই প্রচার বিরোধীদের, নাটক বলল তৃণমূল

    নিজস্ব প্রতিনিধি, বরানগর: ভোট বড়ো বালাই! তাই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও ইস্যুর খোঁজে মরিয়া বিরোধীরা! রাতের এক পশলা বৃষ্টি থামতে না থামতেই  জল জমা রাস্তায় হাজির বিজেপি ও সিপিএম প্রার্থী। কোথাও হ্যান্ডমাইক হাতে প্রার্থী হাঁটলেন জমা জলে পা ডুবিয়ে। কোথাও ...

    ০৮ এপ্রিল ২০২৬ বর্তমান
    ভিনরাজ্যের বদলে এলাকায় কর্মসংস্থানের প্রতিশ্রুতি, তৃণমূলের ফোকাস শিল্পের হাব

    নিজস্ব প্রতিনিধি, হাওড়া: রাজ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে আগামীর গন্তব্য হিসাবে উঠে আসছে ডোমজুড়। শিল্প ও কর্মসংস্থানের এই বার্তাকে সামনে রেখেই বিধানসভা এলাকায় জোরকদমে প্রচার শুরু করেছে তৃণমূল। ইতিমধ্যেই ডোমজুড়ে গড়ে ওঠা জেমস অ্যান্ড জুয়েলারি পার্ক, হোসিয়ারি পার্ক এবং ...

    ০৮ এপ্রিল ২০২৬ বর্তমান
    শ্যামপুরে বিজেপির ফাঁদে পা না দেওয়ার আহ্বান বামেদের

    সংবাদদাতা, উলুবেড়িয়া: বামেদের ভোটে থাবা বসাতে হাওড়ার শ্যামপুরে আপ্রাণ চেষ্টা করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। দিন দুয়েক আগে তিনি সেখানে বিজেপি প্রার্থী হিরণ্ময় (হিরণ) চট্টোপাধ্যায়ের ভোট প্রচারে গিয়ে ভাষণ দিতে গিয়ে শমীক বাম সমর্থকদের উদ্দেশে বলেছিলেন, তৃণমূলের অত্যাচার ...

    ০৮ এপ্রিল ২০২৬ বর্তমান
    কুলতলি-মৈপীঠে পানীয় জলের সমস্যা নিয়ে চলছে চাপানউতোর

    সংবাদদাতা, বারুইপুর: কুলতলি- মৈপীঠে জলের সমস্যা নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। কেউ এই সমস্যার জন্য শাসকদলকে কাঠগড়ায় তুলছেন। কেউ বা কেন্দ্রীয় সরকারকে দায়ী করছেন। তবে সমস্যা দ্রুত মিটুক, এটাই গ্রামবাসীরা চাইছেন।কুলতলির শানকিজাহান, গোপালগঞ্জ থেকে শুরু করে দেউলবাড়ি, কাঁটামারি এলাকায় ...

    ০৮ এপ্রিল ২০২৬ বর্তমান
    পরিযায়ী শ্রমিকদের ভোট তাদের দিকেই! দাবি তৃণমূল ও বিজেপির

    নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবন ও সংলগ্ন এলাকা থেকে বিপুল সংখ্যক পরিযায়ী শ্রমিক প্রতিবছর ভিনরাজ্যে কাজে যান। পেটের তাগিদে বছরের একটা বড় সময় তাঁদের ঘরবাড়ি ছেড়ে দূরে গিয়ে থাকতে হয়। বিভিন্ন দক্ষিণী রাজ্যগুলিতে বঙ্গের পরিযায়ী শ্রমিকদের ভিড় বেশি ...

    ০৮ এপ্রিল ২০২৬ বর্তমান
    বেআইনিভাবে ভারতে বাস, ছয় বাংলাদেশি সহ আটজনের বিরুদ্ধে চার্জশিট

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও কলকাতায় বেআইনিভাবে বসবাস করছিলেন। এমন অভিযোগে ছয় বাংলাদেশি সহ আটজনের বিরুদ্ধে চার্জশিট দিল পুলিশ। মঙ্গলবার পার্ক স্ট্রিট থানার পুলিশ ব্যাঙ্কশাল আদালতে ওই চার্জশিট পেশ করে। ওই ছয় বাংলাদেশি হলেন‑ আবির হোসেন, ...

    ০৮ এপ্রিল ২০২৬ বর্তমান
    জয়নগর মজিলপুর, তৃণমূলে যোগ দিতে পারেন কংগ্রেসের আরও এক নেতা

    সংবাদদাতা, বারুইপুর: জয়নগর- মজিলপুর পুরসভা কংগ্রেসের গড়। ৩৫  বছরের বেশি সময় এই পুরসভা ছিল কংগ্রেসের হাতে। তবে ভোটের আগে এই গড়ে ফাটল দেখা দিয়েছে। কারণ, কয়েকদিন আগে পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলার মনুজেন্দ্রনাথ ব্রহ্মচারী তৃণমূলে যোগ দেন। ...

    ০৮ এপ্রিল ২০২৬ বর্তমান
    সপ্তগ্রামের গলি থেকে রাজপথ, মাথা নীচু করে চোরাগতিতে ছুটছেন বিদেশ

    নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: পৌরাণিক বন্দরশহর সপ্তগ্রামে আছে ত্রিবেণী সঙ্গম। বিধানসভা ভোটে এখানে ত্রিমূর্তির লড়াই। ভোট মানে জন চিত্ত জয়ের খেলা। সপ্তগ্রামে ভোটের লড়াইয়ে সত্যিকারের খোলোয়াড়ও আছেন। একদা বাংলার মাঠ কাঁপানো লেফট উইঙ্গার বিদেশ বসু এই আসনের তৃণমূল প্রার্থী। তিনি ...

    ০৮ এপ্রিল ২০২৬ বর্তমান
    ভাঙড় ও ক্যানিং পূর্বে অবরোধ আরাবুল-নৌশাদের, উত্তেজনা

    নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: দু’টি পৃথক ঘটনাকে ঘিরে আন্দোলনে নামল আইএসএফ। একদিকে আরাবুল ইসলাম ও অপরদিকে নৌশাদ সিদ্দিকির অবরোধ, বিক্ষোভে উত্তেজনা ছড়ায় এলাকায়। মঙ্গলবার সকালে মিছিল আটকানোর প্রতিবাদ জানিয়ে ক্যানিং পূর্বের পাতিখালিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান আইএসএফ ...

    ০৮ এপ্রিল ২০২৬ বর্তমান
    ‘দোষ’ কবুল করা আফগান যুবকের পাঁচ বছর কারাদণ্ড

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘দোষ’ কবুল করা এক আফগান যুবককে পাঁচ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিল আদালত। তার নাম মহম্মদ নবি খান। মঙ্গলবার কলকাতার বিচারভবনের ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক শ্রুতিরূপা ঘোষ মাজি ওই আদেশ দিয়েছেন। বিচারক ওই সাজার সঙ্গে ৫০ ...

    ০৮ এপ্রিল ২০২৬ বর্তমান
    হার ছিনতাই, অশোকনগরে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি

    নিজস্ব প্রতিনিধি, বারাসত: সোমবার রাতে অশোকনগরের রাজীবপুরে গুলি চলল। এক ব্যবসায়ীর সোনার হার ও লকেট ছিনতাই করে পালানোর পথে দুষ্কৃতীরা গুলি চালায় বলেই অভিযোগ। ভোটপর্বে এই ঘটনায় শোরগোল পড়েছে। ক্ষতিগ্রস্ত মুদি ব্যবসায়ী রাকেশ মণ্ডল রাতেই অশোকনগর থানায় অভিযোগ দায়ের ...

    ০৮ এপ্রিল ২০২৬ বর্তমান
    ঝড়ে লাইটপোস্ট ভাঙতেই তৎপর বালির তৃণমূল প্রার্থী

    নিজস্ব প্রতিনিধি, হাওড়া: মনোনয়ন পর্ব শেষ হতেই মঙ্গলবার থেকে হাওড়া সদরে নির্বাচনি প্রচারে ঝাঁঝ বাড়ালো তৃণমূল। পালটা বিজেপিও মনোনয়ন জমা দেওয়ার পর জনসংযোগে নেমে পড়েছে। তবে সন্ধ্যায় আচমকা ঝড়-বৃষ্টির দাপটে দুই দলের প্রচারই খানিকটা ব্যাহত হয়।এদিন সকাল থেকে উত্তর ...

    ০৮ এপ্রিল ২০২৬ বর্তমান
    দম্পতিকে আগ্নেয়াস্ত্রের বাঁট দিয়ে মার, টালিগঞ্জে ধৃত কুখ্যাত দুষ্কৃতী

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেআইনি মদ বিক্রির প্রতিবাদ করায় দম্পতিকে বন্দুকের বাঁট দিয়ে মারধরের অভিযোগ উঠেছে এলাকার এক কুখ্যাত দুষ্কৃতীর বিরুদ্ধে। বন্দুক উঁচিয়ে রীতিমতো তাড়া করে অভিযুক্ত। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে টালিগঞ্জ রোডে। মহিলার অভিযোগের ভিত্তিতে অস্ত্র আইন ও মারধরের ...

    ০৮ এপ্রিল ২০২৬ বর্তমান
    জনতার আশীর্বাদ পাবে তৃণমূল, আশা বসিরহাট দক্ষিণের প্রার্থী সুরজিতের

    সংবাদদাতা, বসিরহাট: বসিরহাট দক্ষিণ। ২০১১ সালে রাজ্যে পরিবর্তনের সময়ে এই কেন্দ্রে বিজেপি ছিল প্রান্তিক শক্তি। কোনোরকমে গেরুয়া দলের প্রার্থী হাজার সাতেক ভোট টেনেছিলেন। কিন্তু এরপর ২০১৪ সালের উপনির্বাচনে হঠাৎ ভোলবদল। বিজেপির বর্তমান রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সেবার পেয়েছিলেন প্রায় ...

    ০৮ এপ্রিল ২০২৬ বর্তমান
    সেক্টর ফাইভে অ্যাপ বাইকে ধাক্কা বাসের, মৃত্যু তরুণী আইটি কর্মীর, গত ৩ মাসে বিধাননগরে পথ দুর্ঘটনায় মৃত ১৩

    নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ফের পথ দুর্ঘটনা বিধাননগরে! অ্যাপ বাইকে করে অফিস যাওয়ার পথে সরকারি বাসের ধাক্কায় মৃত্যু হল এক তরুণী আইটি কর্মীর। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে সল্টলেক সেক্টর ফাইভে। ওই চত্বরেই একটি সংস্থায় কাজ করতেন তিনি। এই নিয়ে গত ...

    ০৮ এপ্রিল ২০২৬ বর্তমান
    আজ ৮০ কিমি বেগে কালবৈশাখী! আবহাওয়া অফিসের পূর্বাভাসে সতর্ক প্রশাসন

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মঙ্গলবার বিকেলে হালকা ঝড়বৃষ্টির পর তাপমাত্রা কমে কলকাতার। আজ, বুধবার ঝড়-বৃষ্টির মাত্রা বাড়বে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। এর পাশাপাশি সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে বইতে পারে কালবৈশাখী। মঙ্গলবার এই পূর্বাভাসই দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।সোমবার রাত ও মঙ্গলবার ...

    ০৮ এপ্রিল ২০২৬ বর্তমান
    কগনিজেবল অফেন্সে সেদিনই এফআইআর, কড়া নির্দেশ লালবাজারের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আদালত গ্রাহ্য অপরাধের এফআইআর ঘটনার দিনই করা না হলে সাসপেন্ডের মতো কড়া ব্যবস্থা নেওয়া হবে। লালবাজারের তরফে নির্দেশিকা পাঠানো হয়েছে সব থানায়। ‘কগনিজেবল অফেন্সের’ ক্ষেত্রে সামান্যতম গড়িমসি যেন না করা হয়। অভিযোগ ফেলে রাখার ব্যাখ্যা সংশ্লিষ্ট ...

    ০৮ এপ্রিল ২০২৬ বর্তমান
    বালু জিতলে যা যা চাইবেন, করে দেব, হাবড়ার নির্বাচনি সভায় ‘গ্যারান্টি’ মমতার

    নিজস্ব প্রতিনিধি, হাবড়া:  ‘বালু জিতলে যা যা চাইবেন, করে দেব!’ হাবড়ার সভা থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। দলীয় প্রার্থীকে জেতাতে দলনেত্রীর এভাবে দায় নেওয়ার ঘটনা রাজনৈতিক দিক থেকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা ...

    ০৮ এপ্রিল ২০২৬ বর্তমান
    ডঙ্কা-কাঁসর বাজিয়ে স্বাগত নেত্রীকে, সভা মেতে উঠল মমতার গানে

    কুন্তল পাল, বনগাঁ: গোটা ময়দান গানের সুরে সুর মেলাচ্ছে। তালে তালে মাথা দোলাচ্ছে। বনগাঁয় এসে এভাবেই মঞ্চ মাতালেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভাজুড়ে মাইকে বাজছে তাঁর লেখা গান, ‘ঢাক বাজে মাদল বাজে ধামসা বাজে রে/পাহাড় জাগে মাটি জাগে/আমার চোখে রূপসী বাংলা বিশ্বসেরা ...

    ০৮ এপ্রিল ২০২৬ বর্তমান
    বিলাসবহুল অডি নিয়ে মনোনয়ন বিজেপি প্রার্থীর, লোকাল ট্রেনে চেপে গেলেন কামারহাটির বামপ্রার্থী

    নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: মনোনয়নে বর্ণাঢ্য শোভাযাত্রা, রোড শোয়ের পাশাপাশি ব্যক্তিগত প্রয়াসেও চমক দিচ্ছেন প্রার্থীরা। দক্ষিণ ২৪ পরগানার বিজেপি প্রার্থী এলেন বিলাসবহুল ঝাঁ চকচকে অডি গাড়িতে। বেলঘরিয়া স্টেশন থেকে লোকাল ট্রেন ধরে কামারহাটির সিপিএম প্রার্থী মানস মুখোপাধ্যায় মনোনয়ন পত্র ...

    ০৮ এপ্রিল ২০২৬ বর্তমান
    বিচারাধীন ৩২ লক্ষ ভোটার কমিশনের চূড়ান্ত তালিকায়, ৬০ লক্ষের মধ্যে বাদ ২৭ লক্ষ মুর্শিদাবাদেই ৪ লক্ষ ৫৫ হাজার

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‌অবশেষে বিচারাধীন তালিকা থেকে বাদ পড়া ভোটারের সংখ্যা প্রকাশ করল নির্বাচন কমিশন। কত ভোটার এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন, সেই সংখ্যাও জানানো হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর দেখা যায়, রাজ্যে মোট ‘বিচারাধীন’ ভোটারের ...

    ০৮ এপ্রিল ২০২৬ বর্তমান
    সেজেছে ভবানীপুর, আজ মনোনয়ন মমতার , ঘরে ঘরে প্রচারে সুর চড়াচ্ছেন অরূপ-ববিরা

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, বুধবার মনোনয়ন পেশ করবেন ভবানীপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রীর মনোনয়ন ঘিরে ইতিমধ্যেই সেজে উঠেছে হাজরা থেকে আলিপুরের গোপালনগরে সার্ভে বিল্ডিং পর্যন্ত রাস্তা। দলীয় সূত্রে খবর, সবকিছু ঠিকঠাক থাকলে, বুধবার সকাল ১০টা বেজে ...

    ০৮ এপ্রিল ২০২৬ বর্তমান
    নতুন গ্যাস সংযোগ বন্ধ, ডবল সিলিন্ডার দিতেই নারাজ কেন্দ্র

    বাপ্পাদিত্য রায়চৌধুরী, কলকাতা: বিগত তিন বছর ধরে এ রাজ্যে উজ্জ্বলা যোজনায় রান্নার গ্যাসের সংযোগ দেওয়া বন্ধ রেখেছে নরেন্দ্র মোদির সরকার। দেশের সব রাজ্যকে সেই সংযোগ দেওয়া হলেও বাংলাকে বঞ্চনার সংস্কৃতি তারা এক্ষেত্রেও বজায় রেখেছে! এবার আন্তর্জাতিক পরিস্থিতির দোহাই দিয়ে রান্নার ...

    ০৮ এপ্রিল ২০২৬ বর্তমান
    রাস্তা কেন হয়নি, ইন্দাসের পদ্ম শিবির প্রার্থীর গাড়ি ঘিরে বিক্ষোভ মহিলাদের

    সংবাদদাতা, বিষ্ণুপুর: পাঁচ বছর এলাকায় দেখা যায়নি। তাই মঙ্গলবার বিকালে ভোট প্রচারে এলে ইন্দাস বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কোতুলপুর ব্লকের পাত্রবাঁধ গ্রামে বিজেপি প্রার্থী নির্মল ধাড়ার প্রচার গাড়ি আটকে বিক্ষোভ দেখালেন মহিলারা। বিধায়ককে গাড়ি থেকে নেমে তাঁদের প্রশ্নের জবাব দেওয়ার ...

    ০৮ এপ্রিল ২০২৬ বর্তমান
    নাম না উঠলে গ্রামে সব দলের প্রবেশ নিষেধ! মঙ্গলকোটের গ্রামে ব্যানার মহিলাদের

    অনিমেষ মণ্ডল, কাটোয়া:  বৈধ ভোটার তালিকা থেকে নাম বাদ!  তাই প্রতিবাদে  স্থানীয় মহিলারা গ্রামে সতর্কীকরণ পোস্টার টাঙালেন। যতদিন না ভোটার তালিকায় নাম সংশোধন হবে, ততদিন গ্রামে দলমত নির্বিশেষে কোনো রাজনৈতিক দলের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে নজিরবিহীন এই ...

    ০৮ এপ্রিল ২০২৬ বর্তমান
    টার্গেট কং-বিজেপির ভোটব্যাঙ্ক, হাসনের বুথে বুথে ‘সার্জিকাল স্ট্রাইক’ কাজলের

    পিনাকী ধোলে, হাসন: তিনি বীরভূম জেলা পরিষদের সভাধিপতি, জেলা তৃণমূলের শীর্ষস্তরের নেতা। সেই কাজল শেখ এবার জীবনে প্রথম বিধানসভা নির্বাচনের আঙিনায়। আর প্রথম লড়াইতেই তিনি বুঝিয়ে দিচ্ছেন, তাঁর লক্ষ্য কেবল বিধানসভার চৌকাঠ পেরোনো নয়, বরং জয়ের ব্যবধানে জেলার সর্বকালীন রেকর্ড ...

    ০৮ এপ্রিল ২০২৬ বর্তমান
  • বর্তমান | 5241-5340

News/খবর All News এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Times of India Indian Express The Statesman News18 বাংলা

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy