নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাতসকালে আচমকাই মেট্রো বিভ্রাট। অফিস টাইমে থমকাল মেট্রো। নাকাল নিত্যযাত্রীরা। জানা গিয়েছে আজ, বৃহস্পতিবার সকালে ব্লু লাইনে রবীন্দ্র সদন এবং নেতাজি ভবনের মাঝে আচমকাই যান্ত্রিক সমস্যা দেখা দেয়। যার জেরে বেশ কিছুক্ষণ স্তব্ধ হয় পরিষেবা। এদিন ...
২২ জানুয়ারি ২০২৬ বর্তমানঅমরাবতী, ২২ জানুয়ারি: অন্ধ্রপ্রদেশের নান্দিয়াল জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যু হল তিনজনের। দুর্ঘটনাটি ঘটে গতকাল অর্থাৎ বুধবার রাত ১টা ৩০ মিনিট। পুলিশ জানিয়েছে, নেল্লোর থেকে তেলেঙ্গানার হায়দরাবাদগামী একটি বেসরকারি বাসের টায়ার হঠাৎই চলন্ত অবস্থায় ফেটে যায়। এরপরই নিয়ন্ত্রণ ...
২২ জানুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: খড়্গপুরের বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ ফের চর্চায়। তবে এবার তিনি চর্চায় ফিরলেন রাজনৈতিক বা সিনেমার বিষয়ে নয়। হিরণের পিছু নিয়েছে বিবাহ বিভ্রাট! মঙ্গলবার হিরণ ও ঋতিকা গিরির বিয়ের ছবি প্রকাশ্যে এসেছে। আর তার জেরেই বুধবার ...
২২ জানুয়ারি ২০২৬ বর্তমানসংবাদদাতা, বসিরহাট: নিম্নবিত্ত পরিবার। এক সময়ে দারিদ্র্য কুরে কুরে খেয়েছে তাঁকে। কোনোদিন একবেলা খাবার জুটেছে তো, কোনোদিন দু’বেলা। বাবা ছিলেন দিনমজুর। এমনও দিন গিয়েছে, যেদিন ছেলে-মেয়েদের খাইয়ে বাবা-মা শুধু জল খেয়ে রাত কাটিয়েছেন।বাদুড়িয়া থানা এলাকার ছোট্ট গ্রাম চণ্ডীপুর। এই ...
২২ জানুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বারাসত: চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে মাইলস্টোন তৈরি করল অশোকনগর পুরসভা পরিচালিত প্রজ্ঞানন্দ সরস্বতী সেবাসদন হাসপাতাল। মঙ্গলবার পুর হাসপাতালে প্রথম লেজার প্রযুক্তিতে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হল। একদিকে ছিল রোগীর বয়সজনিত ঝুঁকি, অন্যদিকে এই ধরনের অস্ত্রোপচার এই হাসপাতালে প্রথম। সব ...
২২ জানুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিদ্যুতের বিল বকেয়া। তার জেরেই ফ্ল্যাটের বিদ্যুৎ সংযোগ কেটে দিয়েছে সিইএসসি। সেই সুযোগে ‘মাস্টার’ চাবি দিয়ে ফ্ল্যাটের দরজা খোলে দুষ্কৃতীরা। ফাঁকা ফ্ল্যাট থেকে ৬৫ লক্ষ টাকার গয়না হাতিয়ে চম্পট দেয় তারা। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে দু’জনকে ...
২২ জানুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল শিশুর। বুধবার এন্টালি থানা এলাকার কনভেন্ট রোডে নির্মীয়মাণ একটি বিল্ডিংয়ের লিফটের গর্তে উদ্ধার হয় প্রীতম রাজবংশী নামের ওই বছর তিনেকের শিশুর দেহ। এন্টালি থানার পুলিশ এসে উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে গেলে, ...
২২ জানুয়ারি ২০২৬ বর্তমানবিশ্বজিৎ মাইতি, বরানগর: ইন্দোনেশিয়া, মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে ভারতে আসছে হাজার হাজার টন সুপুরি। অভিযোগ, কখনও আইনের তোয়াক্কা না করে, কখনও আবার আইনকে ফাঁকি দিয়ে লরি লরি সুপুরি ঢুকছে। কয়েকশো কোটি টাকা রাজস্ব হারাচ্ছে দেশের সরকার। তারপরও হাত গুটিয়ে ...
২২ জানুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: বুধবার বেলা প্রায় ১টা। ডোরিনা ক্রসিংয়ে বসে পড়েছেন বেগুনি শাড়ির মহিলারা! তখন পাশ দিয়ে কানফাটানো ডিজে সহযোগে শহিদ মিনারের দিকে ছুটে যাচ্ছে মানুষবোঝাই গাড়ি। ক্ষণে ক্ষণে শোনা যাচ্ছে ‘ভাইজান’ নৌশাদ সিদ্দিকির নামে স্লোগান। সিগন্যাল ‘লাল’ হয়ে ...
২২ জানুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: ছোট একটা শিশুর মতো মিষ্টি। ভাবগম্ভীর রূপ তো নয়ই উল্টে কিউট দেখতে লাগে। এবছর এরকম চেহারার সরস্বতী মূর্তির বেশ চাহিদা তৈরি হয়েছে। আর সেসবের সঙ্গে দানা বেধেছে কিছু তর্ক এবং বিতর্ক-বিশ্লেষণ। শাস্ত্রজ্ঞদের মত, ‘নতুন কিছুকে স্বাগত। ...
২২ জানুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: কম্বোডিয়ায় কাজের টোপ দিয়ে নিয়ে গিয়ে পাচারের অভিযোগ উঠেছে। চক্রের অন্যতম পান্ডা মহম্মদ ইমরান কম্বোডিয়ায় পালানোর আগেই মঙ্গলবার কলকাতা বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করেছে লালবাজার। আলিপুর এলাকার এক তরুণীকে হোটেলে কাজ দেওয়ার নাম করে কম্বোডিয়ায় পাঠিয়েছিল ...
২২ জানুয়ারি ২০২৬ বর্তমানসুদীপ্ত কুণ্ডু, হাওড়া: এ যেন এক অন্যরকম বাগদেবীর বন্দনা, যেখানে ধর্মের ভেদরেখা মুছে গিয়ে জ্ঞান, সংস্কৃতি ও সম্প্রীতির এক অনন্য মিলনক্ষেত্র গড়ে ওঠে। সরস্বতীর অঞ্জলিতে এখানে একসঙ্গে হাত মেলান ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের মানুষ। শুধু উপাসনায় নয়, দেবীর প্রতিমা নির্মাণ ...
২২ জানুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: জীবনে প্রথমবার তাঁরা এসেছেন কলকাতায়। তাও আবার সরস্বতী পুজোয়। জাত-ধর্মের বেড়াজাল ভেঙে সরস্বতী বন্দনায় কাজাকিস্তানের নৃত্য দল ও অর্কেস্ট্রা। আয়োজনে টালা পার্ক প্রত্যয়। বুধবার টালা পার্ক প্রত্যয়ের সরস্বতী পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল। সেখানেই কাজাখস্তানের ব্যালে ...
২২ জানুয়ারি ২০২৬ বর্তমানসংবাদদাতা, উলুবেড়িয়া: হাওড়ার সমস্ত পর্যটন কেন্দ্রে পর্যটকদের ঘোরানোর জন্য সার্কিট ট্যুরিজম চাইছে হাওড়া জেলা পরিষদ। পর্যটকদের কীভাবে, কোথায় ঘোরানো হবে এবং কোথায় রাত্রিযাপন করানো হবে, সেই বিষয়ে বিশদ তথ্য রাজ্য পর্যটন দপ্তরে পাঠানো হয়েছে। তারা অনুমোদন দিলে চলতি বছরেই ...
২২ জানুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাফল্যের সঙ্গে চলছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়-২ কর্মসূচি। টানা ৪৭ দিন ধরে স্বাস্থ্য পরিষেবার এই শিবিরগুলি চলছে ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের প্রতিটি বিধানসভা এলাকায়। মঙ্গলবার পর্যন্ত পাওয়া তথ্য বলছে, এই শিবিরগুলি থেকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়েছেন ...
২২ জানুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, হাওড়া: এক সময় দলের একনিষ্ঠ সৈনিক হলেও নানা কারণে দলের কাজ থেকে দূরে সরে গিয়েছেন অনেকে। কেউ ব্যক্তিগত মান-অভিমান বাড়িয়ে দলের সঙ্গে দূরত্ব তৈরি করেছিলেন, কেউ রাজনৈতিক বা পারিবারিক কারণে পিছিয়ে গিয়েছিলেন। সেইসব পুরোনো কর্মীদের ফের মূল ...
২২ জানুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) বুধবার একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের চূড়ান্ত মেধা তালিকা ও ওয়েটিং লিস্ট মিলিয়ে প্রায় ১৮ হাজার ৯০০ প্রার্থীর নাম প্রকাশ করল। সন্ধ্যা ৬টার পর থেকে কমিশনের তিনটি ওয়েবসাইট তথা ওয়েব পোর্টাল থেকে তা ...
২২ জানুয়ারি ২০২৬ বর্তমানঅলকাভ নিয়োগী, বিধাননগর: যেন পুজোর আনকোরা পোশাক। নতুন বইয়ের সুগন্ধ অনেকটা তেমনই। সে গন্ধে এখন ম ম করছে সল্টলেকের বইমেলা প্রাঙ্গণ। মেলায় ঢোকার জন্য উদগ্রীব হয়ে রয়েছে অসংখ্য মানুষ। সে প্রতীক্ষার অবসান। আজ বিকেল চারটের সময় ৪৯তম আন্তর্জাতিক কলকাতা ...
২২ জানুয়ারি ২০২৬ বর্তমানসুখেন্দু পাল, বর্ধমান: ‘বঙ্কিমদা’! ভরা লোকসভায় দাঁড়িয়ে সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে অন্তত চারবার ‘দাদা’ বলে ডেকেছেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মাস্টারদা সূর্য সেন তাঁর কাছে শুধুই ‘মাস্টার’। আর বিপ্লবী পুলিনবিহারী দাসকে বানিয়েছেন ‘পুলিনবিকাশ দাস’। তাঁর সরকারের সংস্কৃতিমন্ত্রী গজেন্দ্র সিং ...
২২ জানুয়ারি ২০২৬ বর্তমানসংবাদদাতা, জঙ্গিপুর: জঙ্গিপুর পুরসভার আগের বোর্ডই মান্যতা পেল কলকাতা হাইকোর্টে। বুধবার দুপুরে এই রায় ঘোষিত হওয়ার পরই উচ্ছাসে ফেটে পড়ে চেয়ারম্যান মফিজুল ইসলামের অনুগামীরা। মফিজুল ইসলাম পুনরায় চেয়ারম্যানের পদে বসছেন জেনে খুশিতে মিষ্টি বিতরণ করেন অনুগামীরা। দুপুর থেকেই অনুগামীরা ...
২২ জানুয়ারি ২০২৬ বর্তমানসংবাদদাতা, রামপুরহাট: আর এসআইআর ইস্যু যে এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূলের কাছে মুখ্য হাতিয়ার, তা আর বলার অপেক্ষা রাখে না। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে সাধারণ মানুষের হয়রানিকে সামনে রেখে রামপুরহাটে একাধিক সভা করতে চলেছে তৃণমূল। তাতে রাজ্যস্তরের কোনও না কোনও নেতৃত্ব ...
২২ জানুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, সিউড়ি ও সংবাদদাতা, বোলপুর: ন’বছর কেটে গেলেও কেন বর্জ্য নিষ্কাশনের পরিকাঠামো তৈরি হল না? কেন বারবার সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও হুঁশ ফিরছে না বিশ্বভারতীর? জেলা প্রশাসনই বা কী করছে? শান্তিনিকেতনের দূষণ সংক্রান্ত একটি মামলায় বুধবার এভাবেই জাতীয় ...
২২ জানুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, আসানসোল: সরস্বতী পুজোতেও থিমের ছড়াছড়ি। মণ্ডপে নানা থিমের পাশাপাশি বহু প্রতিমা এবার ‘কিউট সরস্বতী’ রূপে। এবার কুলটি স্কুল বয়েজ ক্লাব ঘটা করে সরস্বতী পুজোর আয়োজন করছে। পুজোর থিম কেদারনাথ। কেদারনাথ মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করা হয়েছে। সেখানে ...
২২ জানুয়ারি ২০২৬ বর্তমানসংবাদদাতা, ঝাড়গ্রাম: লালগড়ের বেলাটিকরি গ্রাম পঞ্চায়েতের চন্দ্রপুর তরুণ সংঘের সরস্বতী পুজো ঘিরে সাজসাজ রব। পুজোর প্রস্তুতি ঘিরে ক্লাব কর্তৃপক্ষের তৎপরতা তুঙ্গে। প্রতি বছরের মতো এবারও ৪০ হাজার টাকার অজন্তা ইলোরার আঙ্গিকে এখানে মেদিনীপুর শহর থেকে সরস্বতীর প্রতিমা আসছে।এনিয়ে ক্লাবের ...
২২ জানুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, তমলুক: হাতে লাল পানীয়ের গ্লাস। এক মনে কম্পিউটারে তাস খেলে চলেছেন সেচ দপ্তরের এক ইঞ্জিনিয়ার। সেচ দপ্তরের তমলুক ডিভিশনের এক ইঞ্জিনিয়ারের এমনই এক ভিডিও সম্প্রতি সেচমন্ত্রী মানস ভুঁইয়ার মোবাইলে পাঠানোর ঘটনায় তুলকালাম ওই অফিসে। যদিও সেই ভিডিওর ...
২২ জানুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, রানাঘাট: স্বাস্থ্যভবন অভিযানে যাওয়ার পথে প্রশাসনের বাধার মুখে আটকে গেল আশাকর্মীদের বাস। তার প্রতিবাদে রানাঘাটে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন তাঁরা। যার জেরে বেশ খানিকক্ষণ জাতীয় সড়কের দু’টি লেনেই যান চলাচল বন্ধ থাকে।বুধবার সকালে ...
২২ জানুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, মালদহ: মুঙ্গের থেকেই চোরাপথে বেআইনি অস্ত্র আসছে মালদহে। বিশেষ করে সেমি অটোমেটিক পিস্তল সাপ্লাই হচ্ছে ভিনরাজ্য থেকেই। পাইপগান অবশ্য তৈরি হচ্ছে স্থানীয়ভাবে। পুলিশের চোখে ধুলো দিতে বারবার রুট বদল করছে অস্ত্র কারবারিরা। মঙ্গলবার পাইপগান ও পিস্তল সহ ...
২২ জানুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, আরামবাগ: এসআইআর শুনানিতে হাজিরা দিলেন খোদ আরামবাগের মহকুমা শাসকই। লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য তাঁকে নির্বাচন কমিশনের শুনানির মুখোমুখি হতে হয়েছে। গত মঙ্গলবার শুনানি হয়েছে আরামবাগে এসডিও অফিসেই। মহকুমা শাসক বলেন, এসআইআরের হিয়ারিংয়ের নোটিস এসেছিল। স্বাভাবিক নিয়ম অনুযায়ী শুনানি ...
২২ জানুয়ারি ২০২৬ বর্তমানসংবাদদাতা, পুরুলিয়া: তাঁদের খারাপ ব্যবহারের মাশুল যেন দলকে গুনতে না হয়, সে ব্যাপারে পুরুলিয়ার দলীয় নেতাদের সর্তক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার পুরুলিয়ার লধুড়কার সভা থেকে দলের নেতা কর্মীদের সেই বার্তা দেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই সঙ্গে পুরুলিয়া ...
২২ জানুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: এসআইআর শুনানিতে ভোটাররা বুথ লেভেল এজেন্টের পাশাপাশি যে কাউকেই ‘অথরাইজড পার্সন’ করতে পারবেন। সুপ্রিম কোর্টের এই নির্দেশকে হাতিয়ার করেই এসআইআর প্রক্রিয়াকে সামনে রেখে বুথ স্তরে সংগঠন শক্ত করার রণকৌশল নিল কৃষ্ণনগর সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেস। ভোটারদের ...
২২ জানুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, তমলুক: পারিবারিক অশান্তির জেরে দুগ্ধপোষ্য শিশুকন্যাকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল সুতাহাটায়। প্রমাণ লোপাট করতে দেহটি শ্মশানে কবরও দিয়ে দেওয়া হয়। শেষমেষ মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ রাতভর কবর আগলে পাহারা দেয়। বুধবার সকালে দেহটি তুলে তমলুক ...
২২ জানুয়ারি ২০২৬ বর্তমানসুকান্ত মাহাত, পুরুলিয়া: আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা ৫০-এর গণ্ডি টপকাবে না। এমনটাই দাবি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার পুরুলিয়ার কাশীপুর বিধানসভার লধুড়কা মাঠের ভিড়ে ঠাসা সভা থেকে তিনি জানান, ‘সবাই সংঘবদ্ধ থাকুন। বাকি লড়াই ...
২২ জানুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বর্ধমান: অযৌক্তিক অজুহাতে নির্বাচন কমিশন বৈধ ভোটারদের নাম বাদ দিতে চাইছে। এই অভিযোগ তুলে বুধবার বর্ধমানে জেলাশাসকের অফিসের সামনে তৃণমূল বিক্ষোভ দেখায়। দলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, প্রবীণ নেতা স্বপন দেবনাথ, রাসবিহারী হালদার সহ অন্যানরা উপস্থিত ছিলেন। ...
২২ জানুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বর্ধমান: ‘পরিযায়ী নেতা’দের ফরমান ছিল, ‘যত পারো ফর্ম-৭ জমা করো’। শাসক দলের ভোট ব্যাঙ্কে ধস নামানোই তাঁদের টার্গেট ছিল। গোবলয়ের নেতাদের কথায় চলতে গিয়ে বিজেপি নেতা-কর্মীরা বিপাকে পড়েছেন। বহু চেষ্টার পর তাঁরা জেলায় সাকুল্যে ২৪৯৫টি ফর্ম-৭ জমা ...
২২ জানুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কোচবিহার: চলতি মাসে কি আর কোচবিহারে বিমান আসবে না! এই প্রশ্নই এখন জেলাবাসীর। আক্ষেপ প্রকাশ করেছেন যাঁরা এখান থেকে নিয়মিত বিমানে চেপে কলকাতায় যান কিংবা কলকাতা থেকে এখানে আসেন সেই ব্যবসায়ীরাও। এমনিতেই ৩১ জানুয়ারি থেকে কোচবিহার বিমানবন্দর ...
২২ জানুয়ারি ২০২৬ বর্তমানসংবাদদাতা, তুফানগঞ্জ: নাটাবাড়ির বিজেপি বিধায়ক মিহির গোস্বামী গত পাঁচ বছরে এলাকায় কোনও উন্নয়নমূলক কাজ করেননি, এমন দাবি তুলে বুধবার অভিনব কায়দায় বিক্ষোভ দেখাল এলাকার মানুষ। এদিন নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মারুগঞ্জ বিজেপি অফিসের সামনে ট্রলি এনে গোবর ফেলা হয়। ...
২২ জানুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, মালদহ: বকেয়া বেতন দেওয়ার দাবিতে মালদহ মেডিকেল কলেজ হাসপাতাল লাগাতার কর্মবিরতি শুরু করলেন অস্থায়ী কর্মীরা। ফলে শিকেয় হাসপাতালের পরিষেবা। পরিস্থিতি মোকাবিলায় মেডিকেলে ছুটলেন রোগী কল্যাণ সমিতির সদস্য কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চুক্তিভিত্তিক গ্রুপ ‘ডি’, হাউসকিপিং, ...
২২ জানুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: একাধিক দাবিদাওয়া নিয়ে কলকাতা যাওয়ার পথে আশাকর্মীদের বাধা দেওয়ার অভিযোগ। আর এরই প্রতিবাদে বুধবার দফায় দফায় রায়গঞ্জ শহরে প্রতিবাদ মিছিল, থানার সামনে বিক্ষোভ, রায়গঞ্জ স্টেশনে অবস্থান বিক্ষোভ করলেন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের সদস্যরা। যার জেরে এদিন কার্যত ...
২২ জানুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: পরিবর্তন সংকল্প যাত্রায় এসে বুধবার একযোগে রায়গঞ্জ ও করনদিঘির বিধায়ক গৌতম পালকে আক্রমণ শানালেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। কৃষ্ণ কল্যাণীকে মীরজাফর, কলির কৃষ্ণ এবং নাম না করে করনদিঘির বিধায়ককেও আক্রমণ করেন তিনি। জেলার প্রবীণ কংগ্রেস নেতা ...
২২ জানুয়ারি ২০২৬ বর্তমানসংবাদদাতা, মেখলিগঞ্জ: অত্যাধুনিক মেশিন দিয়ে রেল লাইনের কাজ চলাকালীন হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় আড়াই ঘণ্টার কাছাকাছি আটকে রইল পদাতিক এক্সপ্রেস। ঘটনাটি ঘটেছে, বুধবার কোচবিহার জেলার নিউ চ্যাংরাবান্ধা স্টেশনে। দীর্ঘক্ষণ ট্রেন ছাড়ার কোনও স্পষ্ট বার্তা না পেয়ে বহু যাত্রী ...
২২ জানুয়ারি ২০২৬ বর্তমানসোমেন পাল, গঙ্গারামপুর:বাম দুর্গ ভেঙে দখল করা কুশমণ্ডি বিধানসভা ধরে রাখার বড় চ্যালেঞ্জ তৃণমূলের সামনে। ২০১১ সালে রাজ্যে ক্ষমতার পালাবদল হলেও জেলার মধ্যে কুশমণ্ডি বিধানসভা তৃণমূলের দখলে আসে গতবার।কুশমণ্ডি বিধানসভায় রাজবংশী ভোট বড় ফ্যাক্টর। রাজবংশী অধ্যুষিত এই এলাকায় বাম ...
২২ জানুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শহর ও সংলগ্ন এলাকায় লাগাতার রাস্তা সম্প্রসারণ থেকে শুরু করে গ্যাস, বিদ্যুৎ সহ একাধিক কাজ চলছে। রাস্তার এই কাজের কারণে শুখা মরশুমে রাস্তাঘাটে উড়ছে ধুলো, শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালের আউটডোরগুলিতে বাড়ছে শিশু ও বয়স্কদের ভিড়। শ্বাসকষ্টজনিত ...
২২ জানুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কোচবিহার: পরিষেবা প্রদান করে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের দিকে ভোট টানাই এখন কোচবিহার পুরসভার নতুন চেয়ারম্যান দিলীপ সাহার মূল চ্যালেঞ্জ। গত লোকসভা নির্বাচনে কোচবিহার পুরসভা এলাকায় প্রায় ১৮ হাজার ভোটে পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। এবার সামনে বিধানসভা ...
২২ জানুয়ারি ২০২৬ বর্তমানসংবাদদাতা, চাঁচল: এসআইআরের শুনানিকে ঘিরে হয়রানি ও আতঙ্কের অভিযোগে তপ্ত মালদহ। আতঙ্কে এক ভোটারের মৃত্যুর অভিযোগ করে বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ধিক্কার মিছিল করল তৃণমূল কংগ্রেস। বুধবার চাঁচল ২ ব্লক তৃণমূলের উদ্যোগে মালতীপুর লাইব্রেরি মাঠ থেকে মিছিল শুরু ...
২২ জানুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজ্য নেতারা ব্যর্থই। বুথ রক্ষার দায়িত্ব চাপবে তাই ‘বহিরাগত’ দলীয় নেতাদের উপর। বুধবারের বৈঠকে বাংলার নেতাদের একথা সাফ জানিয়ে দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। বাংলার পাশাপাশি অন্য চার ভোটমুখী রাজ্যেও বুথ কমিটি শক্তিশালী করার বার্তা ...
২২ জানুয়ারি ২০২৬ বর্তমানপুরী: জগন্নাথধামে শীঘ্রই বোমা বিস্ফোরণ হবে—সোশ্যাল মিডিয়ার এমন হুমকি বার্তা ঘিরে উদ্বেগ ছড়িয়েছে পুরীতে। রাতারাতি বাড়ানো হয়েছে মন্দিরের নিরাপত্তা। ‘জুলি রানি পান্ডা’ নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকেই দেওয়া হয় ওই হুমকি। ওই পোস্টে দাবি করা হয়, ‘জগন্নাথ মন্দির ও ...
২২ জানুয়ারি ২০২৬ বর্তমানচেন্নাই: সনাতন ধর্ম নিয়ে মন্তব্যের জেরে আদালতে বিপাকে তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন। তাঁর ২০২৩ সালের বিতর্কিত মন্তব্য ‘ঘৃণাভাষণ’। এসংক্রান্ত মামলার পর্যবেক্ষণে এমনই জানাল মাদ্রাজ হাইকোর্ট। একইসঙ্গে তামিলনাড়ুর শাসক দল ডিএমকেরও তীব্র সমালোচনা করেছে হাইকোর্টের মাদুরাই বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ, গত ...
২২ জানুয়ারি ২০২৬ বর্তমানজয়পুর: ফর্ম সেভেন নিয়ে চূড়ান্ত জালিয়াতি! পরিকল্পিতভাবে তালিকা থেকে বেছে বেছে কংগ্রেসের সমর্থক ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। এজন্য সই জাল করে গুচ্ছ গুচ্ছ ফর্ম সেভেন জমা দিয়েছে বিজেপি। এমনই অভিযোগে সরব কংগ্রেস। এই ঘটনা ‘গণতন্ত্রের হত্যা’ বলে ...
২২ জানুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: উদ্বোধনের আগেই রেলের ঘোষণা ছিল, দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনে আঞ্চলিক খাবারের স্বাদ চেটেপুটে উপভোগ করতে পারবেন যাত্রীরা। অর্থাৎ, হাওড়া থেকে কামাখ্যাগামী বন্দে ভারত স্লিপার ট্রেনের যাত্রীদের দেওয়া হবে সম্পূর্ণ বাঙালি খাবার। অন্যদিকে কামাখ্যা থেকে ...
২২ জানুয়ারি ২০২৬ বর্তমাননয়াদিল্লি: মর্মান্তিক দুর্ঘটনায় নয়ডায় প্রযুক্তিবিদ যুবরাজের মৃত্যুতে তুমুল ক্ষোভ তৈরি হয়েছে বিভিন্ন মহলে। প্রশাসনিক গাফিলতির প্রসঙ্গ টেনে জেলাশাসক মেধা রূপমকেও কাঠগড়ায় তোলা হয়েছে। স্থানীয়রা বলছেন, ২০২১ সালে একটি মলের বেসমেন্ট তৈরির জন্য নয়ডার সেক্টর ১৫০-র কাছে প্রায় ২০ ফুট ...
২২ জানুয়ারি ২০২৬ বর্তমাননয়াদিল্লি: আর মাত্র চারদিন। সাধারণতন্ত্র দিবস উদযাপনে মেতে উঠবে গোটা দেশ। তার আগেই অশনি সংকেত। গোয়েন্দা সূত্রে খবর, সাধারণতন্ত্র দিবসের দিনই রাজধানী দিল্লি সহ দেশের বহু শহরকে নিশানা করেছে জঙ্গি সংগঠনগুলি। বড়োসড়ো হামলায় কেঁপে উঠতে পারে একাধিক এলাকা। অপারেশনের ...
২২ জানুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘কাউকে দেশ থেকে তাড়ানো আমাদের লক্ষ্য নয়। ভোটার তালিকা শুদ্ধকরণই একমাত্র উদ্দেশ্য। আর সেই কাজের জন্যই ‘স্রেফ’ নাগরিকত্বের বিষয়টি পরীক্ষা হচ্ছে। তার বেশি কিছু নয়। কোনও পুলিসি তদন্তও হচ্ছে না।’ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) শুনানিতে শেষমেশ ...
২২ জানুয়ারি ২০২৬ বর্তমানলখনউ: জামা মসজিদে এএসআই সমীক্ষার প্রতিবাদ। সেই ঘটনাকে কেন্দ্র করে ২০২৪ সালে উত্তপ্ত হয়ে উঠেছিল উত্তরপ্রদেশের সম্ভল। পুলিশের গুলিতে প্রাণ গিয়েছিল পাঁচজনের। গুলিবিদ্ধ হয়ে জখম হয়েছিলেন আরও অনেকে। জখমদের মধ্যে ছিলেন আলম নামে এক ব্যক্তি। গুলিচালনার সেই ঘটনায় অভিযুক্ত ...
২২ জানুয়ারি ২০২৬ বর্তমানমুম্বই: মহারাষ্ট্রে পুরভোটের ফলপ্রকাশের পর নয়া সমীকরণের ইঙ্গিত! জোটশরিক বিজেপি বাদ দিয়েই কল্যাণ-ডোম্বিভলি পুরসভায় বোর্ড গঠন করছে একনাথ সিন্ধের শিবসেনা। সঙ্গী কে? ‘দীর্ঘদিনের শত্রু’ রাজ থ্যাকারের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা বা এমএনএস। কারণ, এই পুরসভায় মেয়র পদকেই টার্গেট করেছিল বিজেপি। ...
২২ জানুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিদেশি পর্যটকে ঠাসা ট্রেনে নাশকতা ঘটিয়ে ভারতের মুখ পোড়ানোর চক্রান্ত চলছে? জানা গিয়েছে, জয়পুরে বিলাসবহুল ট্রেন মাহারাজা এক্সপ্রেসকে বেলাইনের চেষ্টা করেছে দুষ্কৃতীরা। দুর্ঘটনা ঘটানোর উদ্দেশ্যে রেল লাইন জুড়ে পেতে রাখা হয়েছিল একাধিক লোহার রড এবং বিভিন্ন ...
২২ জানুয়ারি ২০২৬ বর্তমানবিশেষ সংবাদদাতা, গুয়াহাটি: ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টা করছে অসমের কোকরাঝাড়। বড়ো এবং আধিবাসী জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষে সোমবার রাত থেকে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। তিনদিন কাটলেও পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। বিভিন্ন স্পর্শকাতর এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে। ...
২২ জানুয়ারি ২০২৬ বর্তমাননয়াদিল্লি: ‘সুখনা হ্রদ ক্রমেই শুকিয়ে যাচ্ছে। এমন আর কতদিন চলবে?’ বুধবার আরাবল্লি পর্বতমালা সংক্রান্ত মামলায় চণ্ডীগড়ের বিখ্যাত হ্রদ নিয়ে এমনই মন্তব্য করলেন দেশের প্রধান বিচারপতি। আদালতের পর্যবেক্ষণ, বিল্ডার মাফিয়া ও আমলাদের যোগসাজশের কারণেই ধ্বংস হচ্ছে হ্রদটি। বিষয়টি নিয়ে উদ্বেগ ...
২২ জানুয়ারি ২০২৬ বর্তমানকলকাতা, ২১ জানুয়ারি: সরস্বতী পুজোর আগেই দক্ষিণবঙ্গ থেকে কার্যত গায়েব শীত। বুধবার সকালে কলকাতায় ১৫ ডিগ্রি ছাড়িয়ে গেল পারদ। যা স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি বেশি। আর গতকালের তুলনায় এদিন একলাফে তাপমাত্রা বেড়েছে ১.২ ডিগ্রি। আর সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি। ...
২১ জানুয়ারি ২০২৬ বর্তমানবিদ (মহারাষ্ট্র), ২১ জানুয়ারি: বাইরে প্রচণ্ড রোদ। তাই বন্ধুর সঙ্গে বাড়িতে খেলার কথা বলেছিলেন মা। বাইরে বেরোতে দেননি। অভিমানে আত্মঘাতী হল এক কিশোর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের বিদ জেলায়।পুলিশ জানিয়েছে, ১৫ বছর বয়সী ওই কিশোরকে বন্ধুর সঙ্গে মাঠে ...
২১ জানুয়ারি ২০২৬ বর্তমানকলকাতা, ২১ জানুয়ারি: মাসে ন্যূনতম ১৫ হাজার টাকা ভাতা-সহ একগুচ্ছ দাবিতে রাজ্যে আন্দোলনে নেমেছেন আশাকর্মীরা। প্রায় একমাস ধরে তাঁদের এই আন্দোলন চলছে। আজ, বুধবার ফের স্বাস্থ্যভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে। তার আগে সকাল থেকে জেলায় জেলায় ব্যাপক ধড়পাকড়ের অভিযোগ উঠেছে পুলিশের ...
২১ জানুয়ারি ২০২৬ বর্তমানসায়নদীপ ঘোষ: ‘সম্ভবত ১৯৯১ সালে দ্য ডোভার লেন সংগীত সম্মেলনে প্রথমবার সরোদ বাজানোর সুযোগ পেয়েছিলাম। এই মঞ্চ সবার থেকে আলাদা। এবছর আমার অনুষ্ঠান দিয়ে সম্মেলন শেষ হবে। আমার সঙ্গে তবলায় থাকবেন সুখবিন্দর সিং পিঙ্কি’, বলছিলেন পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার। আসন্ন ...
২১ জানুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার সারা পৃথিবীর সংগীতের পড়ুয়ারা শিখবেন আর ডি বর্মন, সলিল চৌধুরী, সত্যজিত্ রায়ের গান। আন্তর্জাতিক ক্ষেত্রে সংগীতের পাঠক্রমে তাঁদের সংগীতকলা অন্তর্ভুক্তির প্রয়াস শুরু হল। এই প্রয়াস নিতে চলেছে কলকাতার মিউজিকা আর্টস অ্যান্ড কালচার কাউন্সিল। আজ, সোমবার ...
২১ জানুয়ারি ২০২৬ বর্তমানজি-ফাইভ প্ল্যাটফর্মে আসছে ওয়েবসিরিজ ‘কালীপটকা’। মুক্তির আগে একান্ত আড্ডায় অভিনেতা অনির্বাণ চক্রবর্তী। আপনি সত্যিই এই সিরিজে নাচলেন! (হাসি) মঞ্চ হোক বা পর্দা— কখনও এর আগে নাচিনি। তবে আমার এমনি একটা ছন্দের বোধ আছে। এই সিরিজটার সঙ্গে যুক্ত একটা প্রোমোশনাল ভিডিওতে আমাকে ...
২১ জানুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: দিল্লিতে মঙ্গলবার দেড় লক্ষ টাকার সীমা পেরিয়ে গেল সোনা। কলকাতায় তিন লক্ষ টাকার গণ্ডি পেরোল রুপো। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য অনুযায়ী, এদিন কলকাতায় ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম গিয়েছে ১ ...
২১ জানুয়ারি ২০২৬ বর্তমানসুমন তেওয়ারি, আসানসোল: কেন্দ্রীয় সরকারের বন্ধ কারখানার পরিত্যক্ত জমিতে শিল্প গড়বে রাজ্য সরকার। সালানপুর ব্লকের রূপনারায়ণপুরে হিন্দুস্তান কেবলসের কারখানা বহুকাল ধরে বন্ধ। সেই জমি শিল্পায়নের কাজে ব্যবহার করতে চায় রাজ্য। ইতিমধ্যেই জমিটি পরদর্শন করে গিয়েছে কেন্দ্রের প্রতিনিধি দল। সঙ্গী ...
২১ জানুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ইছাপুরের বি এন পাল স্ট্রিট এলাকায় ভাইপোর হাতে খুন হলেন কাকা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার পারিবারিক বিবাদের জেরে নিজের কাকা কানাই প্রামাণিকের (৪৮) উপর আচমকা চড়াও হয়েছিল ভাইপো সৈকত প্রামাণিক ওরফে জয়। কানাইবাবুকে বেধড়ক মারধরের ...
২১ জানুয়ারি ২০২৬ বর্তমানসংবাদদাতা, কাকদ্বীপ: গভীর সমুদ্রে ভেসে থাকা বাংলাদেশি মৎস্যজীবীকে উদ্ধার করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। রবিবার আন্তর্জাতিক জলসীমার কাছাকাছি জাহাজে করে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী টহল দিচ্ছিল। তখন জওয়ানরা ভারতীয় জলসীমার ভিতরে একজনকে ভাসতে দেখেন। দ্রুত তাঁরা জাহাজ নিয়ে ওই ব্যক্তির ...
২১ জানুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: লক্ষ লক্ষ পুণ্যার্থীর ঢল নেমেছিল সাগরমেলায়। তিল ধারণের জায়গা ছিল না কপিলমুনির আশ্রমে। ঘরের কাছে মেলা হলেও ভিড়ের চাপে কেনাকাটা বা আনন্দ করতে পারেননি স্থানীয় মানুষজন। তবে মেলা শেষ হতেই শুরু হয়েছে সাগরদ্বীপের নিজস্ব ...
২১ জানুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: সময়ে ব্যবস্থা না নিয়ে বারবার হাসপাতাল থেকে ফেরত পাঠানোয় চিকিৎসার গাফিলতিতে এইচআইভি আক্রান্ত এক প্রসূতির গর্ভস্থ সন্তানের মৃত্যু হল। এমনই মারাত্মক অভিযোগ উঠেছে টালিগঞ্জের এম আর বাঙ্গুর হাসপাতালের বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা ওই প্রসূতির স্বামী ...
২১ জানুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: সরস্বতী পুজোর উদ্যোক্তা কারা হবে? এই প্রশ্ন নিয়েই দুই গোষ্ঠীর বচসাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল বেহালা কলেজ। দু’পক্ষের সংঘর্ষে রক্তাক্ত হল শিক্ষা প্রতিষ্ঠান। সোমবার রাতে ঘটনাটি ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় পর্ণশ্রী থানার বিরাট ...
২১ জানুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঠিক যেমনটা বলেছিল আবহাওয়া দপ্তর, তেমনটাই হল। পূর্বাভাসের খুব একটা হেরফের হল না। সপ্তাহের শুরু থেকেই শহর কলকাতার তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। যদিও রাতে শীত শীত ভাব। তখন গরমজামা পরলে ভালো।তবে সকালের পর বেলা বাড়তেই রোদের তেজ ...
২১ জানুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: শীত কমেছে। দিনের বেলায় রোদ চড়া হচ্ছে। গরম খানিক বেড়েছে। কিন্তু তা সত্ত্বেও শহরের বায়ু দূষণের সূচক অর্থাত্ একিউআই কিছুতেই কমছে না। বরং বেড়েই চলেছে। ২০ জানুয়ারি কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রকাশিত তথ্য অনুযায়ী, সবথেকে বেশি ...
২১ জানুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বারাসত: অভিযুক্তকে বাগে পেয়ে গ্রেপ্তার করতে উদ্যত পুলিশ। কিন্তু আগাম জামিনের আবেদন করতে অভিযুক্ত তখন আদালত চত্বরে আইনজীবীদের ঘেরাটোপে। ওই অবস্থায় কোনও অভিযুক্তকে গ্রেপ্তার করা উচিত নয়—এই দাবি তুলে পুলিশকে কার্যত বাধা দেন আইনজীবীরা। আর তা নিয়েই ...
২১ জানুয়ারি ২০২৬ বর্তমানদীপন ঘোষাল, কল্যাণী: এইমস হাসপাতালের অডিটরিয়ামে হল আরএসএসের সম্মেলন। মঙ্গলবার সেই সম্মেলনে হাজির ছিলেন একাধিক বিজেপি নেতা। সরকারি প্রতিষ্ঠানে রাজনীতির বৃত্তে থাকা সংগঠনের সম্মেলন কেন? এই প্রশ্নকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। যা নিয়ে বিজেপি ও আরএসএসের বিরুদ্ধে সুর ...
২১ জানুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: পর্ণশ্রীতে সংগীত শিল্পী অনিতা ঘোষ খুনের ঘটনায় ধৃত আয়া সঞ্জু সরকারের লাইফস্টাইল দেখে তাজ্জব তদন্তকারীরা। দামি জামাকাপড় ব্যবহার, ভালো মানের স্মার্ট ফোন ব্যবহার থেকে শুরু করে হাইফাই লাইফস্টাইল বজায় রাখার চেষ্টা করত আয়া। নিত্য নতুন রিল ...
২১ জানুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসআইআরের শুনানিতে হাজির হলেন ক্রিকেটার মহম্মদ সামি। মঙ্গলবার যাদবপুরের বিজয়গড়ের কাটজুনগর বিদ্যাপীঠে শুনানিতে হাজির হন তিনি। এর আগেও একবার ডাক পেয়েছিলেন। কিন্তু ম্যাচ চলায় হাজিরা দিতে পারেননি। তখন তিনি রাজকোটে বাংলা দলের হয়ে খেলতে ব্যস্ত ছিলেন। ...
২১ জানুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: এসআইআর সংক্রান্ত শুনানি ঘিরে উত্তেজনা অব্যাহত। একাধিক জায়গায় হাঙ্গামা, অবরোধ ও বিক্ষোভ চলে মঙ্গলবারও। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে ধুন্ধুমার বাধে। বাসন্তীর সোনাখালি কর্মতীর্থে শুনানি চলছিল। অভিযোগ, সেখানে ভোটারদের একাংশ ঢুকে তাণ্ডব চালায়। ভাঙচুর করা হয়েছে ...
২১ জানুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘বাড়িতে জন্মেছি। কোনো নথি নেই। জন্ম শংসাপত্র চাই।’ চলতি এসআইআর পর্বে এমন দাবি শুনতে শুনতে নাজেহাল পরিস্থিতি কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের। প্রতিটি ক্ষেত্রে পুরসভাও জানিয়ে দিচ্ছে, কোনো নথি না থাকলে বার্থ সার্টিফিকেট ইস্যু করা সম্ভব নয়। ...
২১ জানুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বিধাননগর: গরম চায়ে চুমুক দিচ্ছেন মিশ্রাজি। হঠাৎ পুলিশ ইনসপেক্টর মনির ফোন! মিশ্রাজি ফোন ধরতেই ইনসপেক্টরের চমকানি—‘তুহে জিতনে ফোন নম্বর ইউজ কিয়াহে না, উসকে বাইশ কমপ্লেন মিলিহে মেরেকো’! তারপরই ভিডিও কল। মোটা টাকা দাবি। কিন্তু ‘ডিজিটাল অ্যারেস্ট’ নিয়ে ...
২১ জানুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বারুদের গন্ধ নয়। বরং ছাপার অক্ষরে ছড়িয়ে পড়ছে নতুন বইয়ের সুগন্ধ। যুদ্ধের ময়দান থেকে বিরতি নিয়ে পাঠকের ময়দানে মুখোমুখি হচ্ছে রাশিয়া-ইউক্রেন। সৌজন্যে কলকাতা বইমেলা। তারা শুধু নয়। ১৫ বছর পর কলকাতা বইমেলায় আসছে চীনও। শেষবার চীনকে ...
২১ জানুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, হাওড়া: বেলুড়ে ১৯ বছরের এক কলেজ ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুতে শোকে মুহ্যমান গোটা এলাকা। সোমবার বিকালে কোচিং ক্লাস শেষে বহুতলের ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় তাঁর। মৃতার নাম শিপ্রা সিংহ। তিনি বেলুড়ের ৩ নম্বর করালীচরণ রায়চৌধুরী রোডের ...
২১ জানুয়ারি ২০২৬ বর্তমানসংবাদদাতা, রঘুনাথপুর: নিতুড়িয়া ব্লকের গড় পঞ্চকোট অন্যতম পর্যটন কেন্দ্র। এখানকার পঞ্চকোট রাজবংশের রাজধানীর ধ্বংসাবশেষের নিদর্শন ও পঞ্চরত্ন মন্দির দেখতে প্রতি বছর প্রচুর পর্যটক আসেন। কয়েক কোটি টাকা দিয়ে পর্যটন কেন্দ্রটি সাজানো হয়েছে। কিন্তু বছরের শুরুতেই কয়েকজন গ্রামবাসী পেশায় চাষি ...
২১ জানুয়ারি ২০২৬ বর্তমানসংবাদদাতা, ধূপগুড়ি: এক সময় ধূপগুড়ির গাদং এলাকায় হাতি মানেই ছিল মোরাঘাট রেঞ্জের হাতি। সময়ের সঙ্গে সেই চেনা ছবি বদলেছে। এখন গাদং এলাকায় হাজির হচ্ছে বীরপাড়া ডিভিশনের দলগাঁও রেঞ্জের হাতির দল। প্রায় ৪০ কিলোমিটার পথ পেরিয়ে ঘাটপাড় ও সরুগাঁও গ্রাম ...
২১ জানুয়ারি ২০২৬ বর্তমানসংবাদদাতা, ধূপগুড়ি: এক সময়ের উত্তাল দুরামারি নদী আজ অস্তিত্বের সংকটে। বানারহাট ব্লকের শালবাড়ি–১ গ্রাম পঞ্চায়েত এলাকায় দখলদারি ও দূষণের জেরে নদীটি কার্যত নর্দমায় পরিণত হয়েছে। নদীর দু’পাড়ে অবৈধ ঘরবাড়ি, বাজারের প্লাস্টিক ও নোংরা আবর্জনায় স্বাভাবিক জলপ্রবাহ ব্যাহত হচ্ছে। বিস্তীর্ণ ...
২১ জানুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কোচবিহার: মঙ্গলবার সকাল থেকে সাগরদিঘির চারপাশে সাফাই অভিযান করল কোচবিহার পুরসভা। প্রচুর পরিমাণ জঞ্জাল সংগ্রহ করে অপসারণ হয়। সন্ধ্যায় খাবারের দোকানে দোকানে অভিযান চালিয়ে সাগরদিঘির চারপাশে জঞ্জাল না ফেলার বার্তা দেওয়া হয়। যেসমস্ত দোকান ওখানে বসে তাদের ...
২১ জানুয়ারি ২০২৬ বর্তমানরবীন রায় , আলিপুরদুয়ার:উন্নয়নকে হাতিয়ার করেই এবার আসন্ন বিধানসভা ভোটে আলিপুরদুয়ার পুরএলাকার দখল নিতে চাইছে শাসক দল তৃণমূল। ২০২১ সালের বিধানসভা কিংবা ২০২৪ সালের লোকসভা ভোট, পুরএলাকায় পিছিয়ে গিয়েছিল তৃণমূল। তাই উন্নয়ন দিয়েই এবার দখল নিতে ঝাঁপিয়েছে তৃণমূল। ইতিমধ্যেই ...
২১ জানুয়ারি ২০২৬ বর্তমানবিশেষ সংবাদদাতা, শ্রীনগর: পাহাড়ের কোলে সুরক্ষিত বাঙ্কার। ঘন জঙ্গলে গাছের আড়ালে তৈরি এই আস্তানায় আসা-যাওয়ার জন্য রয়েছে একাধিক রাস্তা। চারিদিকে পাথরের দেওয়াল। এনকাউন্টারে বিপদের কোনও সম্ভাবনা নেই। ভিতরে মজুত পর্যাপ্ত খাবার। বাসমতি চাল থেকে শুরু করে ম্যাগি—কী নেই সেখানে! ...
২১ জানুয়ারি ২০২৬ বর্তমানচেন্নাই: সাহিত্য অকাদেমি নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। মাসখানেক আগে পুরস্কারের চূড়ান্ত তালিকা ঘোষণার জন্য সাংবাদিক বৈঠক ডাকা হলেও আচমকা স্থগিত করে দেওয়া হয়। এনিয়ে দেশজুড়ে সাড়া পড়ে গিয়েছে। সাহিত্যিক মহলের একাংশের বক্তব্য, কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের নির্দেশেই এই কাণ্ড ঘটানো ...
২১ জানুয়ারি ২০২৬ বর্তমানবিশেষ সংবাদদাতা, গুয়াহাটি : বড়ো এবং আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তপ্ত অসমের কোকরাঝাড়। সোমবার রাতে একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে অশান্তি ছড়ায়। পিটিয়ে খুন করা হয় ২ জনকে। আহত হন আরও তিনজন। মঙ্গলবার সকাল থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে ...
২১ জানুয়ারি ২০২৬ বর্তমানচেন্নাই: ফের তামিলনাড়ু বিধানসভায় জাতীয় সংগীত নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত। আবারও অধিবেশন থেকে ওয়াকআউট করলেন রাজ্যপাল আর এন রবি। মঙ্গলবার ছিল তামিলনাড়ু বিধানসভার শীতকালীন অধিবেশনের প্রথম দিন। রাজ্যসংগীতের পর প্রথামাফিক রাজ্যপালের ভাষণ দেওয়ার কথা ছিল। তবে তার আগেই ওয়াকআউট করেন ...
২১ জানুয়ারি ২০২৬ বর্তমাননয়াদিল্লি: শিশু হোক বা বয়স্ক, কুকুরে কামড়ানোর ফলে জখম হোক বা মৃত্যু— প্রতিটি ঘটনাতেই রাজ্য সরকারগুলিকে ‘বিশাল ক্ষতিপূরণ’ দিতে হবে। পথকুকুরের আক্রমণ সংক্রান্ত মামলায় এমনই নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। আদালত এও স্পষ্ট করে, পথকুকুরদের যাঁরা খাওয়াচ্ছেন ‘দায়-দায়িত্ব’ এড়াতে পারবেন ...
২১ জানুয়ারি ২০২৬ বর্তমানআমেদাবাদ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা মানেই জাঁকজমক। জৌলুসে চোখ ধাঁধিয়ে যাওয়া। গত ১২ বছর ধরে এসব দেখতেই অভ্যস্ত গোটা দেশ। কিন্তু সব কিছুকে ছাপিয়ে গিয়েছে গত বছর ১৫ নভেম্বর গুজরাতের নর্মদা জেলায় হওয়া প্রধানমন্ত্রীর সভা। বীরসা মুন্ডার জন্মসার্ধশর্তবর্ষ উপলক্ষে ...
২১ জানুয়ারি ২০২৬ বর্তমানসন্দীপ স্বর্ণকার, নয়াদিল্লি: কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করতে গিয়ে গত ২৭ অক্টোবর সুপ্রিম কোর্টে মুখ থুবড়ে পড়েছিল মোদি সরকার। নির্দেশ দিয়েছিল আদালত। তারপরও কিন্তু বাংলায় শুরু হয়নি ১০০ দিনের কাজ। ফলে দুর্নীতির অভিযোগ তুলে ২০২২ সালে যে অধিকার গ্রামীণ ...
২১ জানুয়ারি ২০২৬ বর্তমাননয়াদিল্লি: ২০২৪-২৫ অর্থবর্ষে শুধুমাত্র নির্বাচন ও ভোটের প্রচারের জন্যই ৩ হাজার ৩৩৫ কোটি টাকারও বেশি খরচ করছে বিজেপি। পদ্মশিবিরের তরফে সম্প্রতি বার্ষিক অডিট রিপোর্ট নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হয়েছে। তাতেই উঠে এসেছে এই বিপুল খরচের হিসাব। উল্লেখ্য, ২০২৪-২৫ ...
২১ জানুয়ারি ২০২৬ বর্তমানএলাহাবাদ: পরীক্ষায় বসার অধিকার মানুষের মৌলিক অধিকার। মর্যাদার সঙ্গে বাঁচার অধিকারের সঙ্গে সম্পৃক্ত। এমনই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের।সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদের কথা উল্লেখ করে আদালত জানিয়েছে, কেবল প্রযুক্তিগত ত্রুটির কারণে কোনও পড়ুয়ার ভবিষ্যৎ নষ্ট করা উচিত নয়। শ্রেয়া পান্ডে ...
২১ জানুয়ারি ২০২৬ বর্তমানদেরাদুন: জুনিয়রদের উপর র্যাগিংয়ের অভিযোগে ৯ জন এমবিবিএস পড়ুয়াকে দোষী সাব্যস্ত করল দুন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। তাঁদের মধ্যে দু’জনকে দু’মাসের জন্য ক্লাস থেকে সাসপেন্ড করা হয়েছে। অভিযুক্তরা হস্টেলে থাকতে পারবেন না। পুরো কোর্সের মেয়াদে তাঁরা ইন্টার্নশিপের সুযোগও পাবেন না। ...
২১ জানুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জল জীবন মিশন থেকে ঘরে ঘরে এলপিজি গ্যাস সংযোগ। আদিবাসীদের উন্নয়ন সংক্রান্ত প্রকল্প প্রধানমন্ত্রী জন মন যোজনা থেকে লাখপতি দিদি কর্মসূচি। মঙ্গলবার দলীয় মঞ্চ থেকেই লাগাতার সরকারি কর্মসূচির প্রচার করে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনকি এক্ষেত্রে ...
২১ জানুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বাংলায় স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর)কে এবার বিজেপির ইশারায় নির্বাচন কমিশনের ষড়যন্ত্র বলেই তোপ দাগল তৃণমূল। কমিশনের সফটওয়্যারেই বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার কারসাজি রয়েছে বলেই অভিযোগ তুলল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। মঙ্গলবার দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে তৃণমূলের ...
২১ জানুয়ারি ২০২৬ বর্তমাননয়াদিল্লি: মাইনে পাওয়ার দিন কয়েকের মধ্যেই ফক্কা পকেট! গড়পরতা সংসারে এক হাল। কিন্তু সরকারি তথ্য তো বলছে, খাবার-দাবার বেশ সস্তা হয়েছে। তাহলে? গেরস্তের এই টানাটানি কেন? বিপাকে পড়ে ব্যাখ্যা নিয়ে হাজির কেন্দ্র। পরিসংখ্যান ও প্রকল্প বাস্তবায়ন মন্ত্রকের বক্তব্য, রান্নাঘরে ...
২১ জানুয়ারি ২০২৬ বর্তমাননয়াদিল্লি: ভোটার তালিকা সাফসুতরো করার কথা জানিয়ে চলছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর)। কিন্তু এক প্রক্রিয়ায় কি সবচেয়ে বেশি বিপাকে পড়তে হচ্ছে মহিলা ভোটারদের? বিহারের পর এবার উত্তরপ্রদেশেও কমল মহিলা ভোটার সংখ্যা। গত ৬ জানুয়ারি যোগীরাজ্যে খসড়া তালিকা প্রকাশিত হয়েছে। ...
২১ জানুয়ারি ২০২৬ বর্তমান